Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Gujrat ATS: উপকূল রক্ষাবাহিনী ও গুজরাট এটিএস-র যৌথ অভিযানে ৩০০ কেজি মাদক উদ্ধার

    Gujrat ATS: উপকূল রক্ষাবাহিনী ও গুজরাট এটিএস-র যৌথ অভিযানে ৩০০ কেজি মাদক উদ্ধার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং গুজরাটের এন্টি টেরোরিস্ট গুজরাট এটিএস-এর (Gujrat ATS) যৌথ অভিযানে ৩০০ কেজি মাদক উদ্ধার হল। জানা যাচ্ছে, এই বিপুল পরিমাণে উদ্ধার হওয়া মাদকের (Narcotics) বর্তমান বাজার মূল্য ১,৮০০ কোটি টাকা। এমনটাই জানিয়েছে উপকূল রক্ষা বাহিনী। জানা যাচ্ছে, মধ্য সমুদ্রে অপারেশন চালিয়ে এই বিপুল পরিমাণে মাদক উদ্ধার করে উপকূল রক্ষা বাহিনী (Gujrat ATS)। সঙ্গে ছিল গুজরাট এটিএস।

    গোয়েন্দা মারফত খবর পেয়েই শুরু অভিযান (Gujrat ATS)

    এ নিয়ে বিবৃতিও সামনে এসেছে। নিজেদের এক বিবৃতিতে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী জানিয়েছে, গত ১২ এবং ১৩ এপ্রিল গোয়েন্দা মারফত খবর পেয়ে এই অভিযান শুরু করে তারা। মাদকবিরোধী এই অভিযানে তাদের সঙ্গে সামিল হয় গুজরাটে এটিএসও (Gujrat ATS)। এর ফলে ৩০০ কেজি মাদক উদ্ধার হয় যার বর্তমান বাজার মূল্য ১৮০০ কোটি টাকা। জানা গিয়েছে, একটি বিদেশি নৌকো করে এভাবেই ওই মাদক পাচার করা হচ্ছিল। তারপরে এই অভিযান চালিয়ে তা ধরে ফেলে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী। জানা গিয়েছে, এই অভিযান চালানো হয় উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটের উপকূল অঞ্চলে। ইন্টারন্যাশনাল মেরিটাইম বাউন্ডারি লাইনের মধ্যেই উদ্ধার করা হয় এই বিপুল মাদক (Narcotics)।ওই সন্দেহভাজন নৌকো দেখেই ধাওয়া করে উপকূল রক্ষা বাহিনী। এরপর আটক করা হয় ওই নৌকোটি।

    গত বছরেই গুজরাট উপকূলে উদ্ধার হয়েছিল ৩,৩০০ কেজি মাদক

    সাম্প্রতিককালে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি পরিমাণে মাদক উদ্ধার হয়েছিল গুজরাট উপকূল থেকে। ভারতীয় নৌসেনা, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, গুজরাট পুলিশ মিলে যৌথ উদ্যোগে অভিযান চালায়। গুজরাত উপকূলে একটি সন্দেহজনক নৌকা থেকে ৩,৩০০ কেজি মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে ৩ হাজার ৮৯ কেজির চরস, ১৫৮ গ্রাম মেথামফেটামিন, ২৫ কেজি মরফিন পাওয়া যায়। নৌকায় থাকা ৫ জনকে গ্রেফতার করে ভারতীয় নৌসেনা।

  • Vivek Agnihotri: ‘বাংলা কি নতুন কাশ্মীর’? মুর্শিদাবাদ প্রসঙ্গে প্রশ্ন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর

    Vivek Agnihotri: ‘বাংলা কি নতুন কাশ্মীর’? মুর্শিদাবাদ প্রসঙ্গে প্রশ্ন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়াকফ বিরোধী আন্দোলন নিয়ে যে তাণ্ডব দেখেছিল শহর, তা নিয়েই ‘কলকাতা না কাশ্মীর?’ প্রশ্ন তুলেছিল ‘মাধ্যম’। এবার বাংলাকে অশান্ত কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ওয়াকফ বিরোধী আন্দোলন (Anti Waqf Protests in Murshidabad) ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ। আদালতের নির্দেশে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। এবার মুর্শিদাবাদ নিয়ে গলা চড়ালেন বলিউডের এই নামী পরিচালক। বাংলা কি নতুন কাশ্মীর? প্রশ্ন তুললেন তিনি। ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ছবির শ্যুটিং করতে তিনি মুর্শিদাবাদে এসেছিলেন, এবং তখনই বিপদ আঁচ করতে পেরেছিলেন বলে সোশ্য়াল মিডিয়ায় দাবি করেছেন বিবেক।

    বাংলাকে কেন কাশ্মীরের সঙ্গে তুলনা

    ওয়াকফ সংশোধনী আইন চালু হওয়ার পর থেকেই অশান্তির আগুন জ্বলতে শুরু করেছে বাংলায়। কিছুদিন আগেই খাস কলকাতার পার্ক সার্কাসের মোড় বিক্ষোভ-প্রতিবাদে সোচ্চার হয়েছিল। সেই উত্তাপ পরবর্তীতে ছড়ায় জেলায় জেলায়। বিগত কয়েক দিন ধরে মুর্শিদাবাদের পরিস্থিতি হয়ে রয়েছে অগ্নিগর্ভ। প্রায় প্রতিদিনই কোনো না কোনো অশান্তির খবর আসছে সেখান থেকে। বিবেকের (Vivek Agnihotri) কথায়, ‘‘বাংলা কি নতুন কাশ্মীর? মুর্শিদাবাদে যখন ‘দ্য দিল্লি ফাইলস’-এর গল্পের প্রেক্ষাপট গড়ে তুলি, তখনই সেখানকার জনবিন্যাসে পরিবর্তন অনুভব করতে পারি। বুঝতে পেরেছিলাম, ওই পরিবর্তন বিরাট হিংসা ডেকে আনবে কোনও দিন। বুঝতে পারিনি এত তাড়াতাড়ি হবে, ছবিতে ঠিক যেমন ভাবে দেখানো হয়েছে? ’’ এখানেই থামেননি বিবেক। যুক্তি দিয়ে বিবেক বলেন, ‘‘বাংলাকে নয়ের দশকের কাশ্মীরের সঙ্গে তুলনা করলাম কিছু কারণে, ১) সীমান্ত এলাকায় জনবিন্যাসের পরিবর্তন, ২) লক্ষ্যনির্ভর রাজনৈতিক এবং সাম্প্রদায়িক হিংসা, ৩) মত প্রকাশের স্বাধীনতা, অভিবাসন এবং নিরাপত্তা জনিত উদ্বেগ, ৪) ছোটখাটো ঘটনা বিরাট অশান্তিতে পরিণত হওয়ার ইতিহাস, ৫) কাশ্মীরের মতো বাংলার কিছু জেলা, মুর্শিদাবাদ বা উত্তর ২৪ পরগনায় নজরদারিহীন অভিবাসন, জনবিন্যাসের পরিবর্তন, রাজনৈতিক মেরুকরণ, চরমপন্থা, পরিচয়ের রাজনীতি। বাংলা এখনও কাশ্মীর হয়নি, কিন্তু আমার আশঙ্কা, গুরুত্ব না দিলে একই পরিস্থিতি তৈরি হবে: গণপ্রস্থান, দমন, দীর্ঘমেয়াদী অশান্তি। ’’

    মনে হচ্ছিল ওটা অন্য দেশ

    মুর্শিদাবাদে পরিস্থিতি থমথমে। কেন্দ্রীয় ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গের এই জেলা। পুলিশের গুলিতে দুই জনের মৃত্যু হয়েছে। জেলাজুড়ে চলছে ধরপাকড়, এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে অন্তত ১১৮ জন। বাধ্য হয়ে মূর্শিদাবাদে ছবির শুটিং বন্ধ করেন বিবেক। তাঁর বক্তব্য, ‘‘আমাদের নতুন ছবি ‘দ্য দিল্লি ফাইলস’-এর গল্প মুর্শিদাবাদ নির্ভর। ওখানে শ্যুটিং করা অসম্ভব হয়ে উঠেছিল। সরকার, পুলিশ কেউ সাহায্য় করেনি। মনে হচ্ছিল অন্য দেশে গিয়ে পড়েছি যেন। বাধ্য হয়ে মুম্বইয়ে সেট তৈরি করে শ্যুটিং সারতে হল আমাদের। জনবিন্যাসের ভারসাম্যহীনতাই আসল বিপদ। ’’

    বাংলা এখন কোথায়

    মুর্শিদাবাদ তথা বাংলাকে চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি এবং রবীন্দ্রনাথের জন্মভূমি বলে দাবি করে বিবেক প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘‘বাংলা সত্যি কী মহান নবজাগরণের জমি? এটা তো বাংলা মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন নতুন কাশ্মীর।’’ এরপর এক্স হ্যান্ডেলে ওয়াকফ প্রতিবাদের একটি ভিডিও শেয়ার করে নিজের আসন্ন ছবির (The Delhi Files) ঘোষণা করেন বিবেক অগ্নিহোত্রী। বিবেকের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাসের মাথায় উঠে হাতে প্যালেস্টাইনের পতাকা ওড়াচ্ছেন একজন। রাস্তায় মানুষে মানুষে ছয়লাপ। কয়েকজনের হাতে তেরঙা, কয়েকজনের হাতে দেখা গেল প্যালেস্টাইনের পতাকা।

    উদ্বেগজনক পরিস্থিতি মূর্শিদাবাদে

    ওয়াকফ বিলের বিরোধিতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। সমস্যার আঁচ টের পেয়েছে মালদহ, নদীয়া এবং দক্ষিণ ২৪ পরগনার মানুষেরাও। মুর্শিদাবাদের কঠিন পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে কলকাতা হাইকোর্টও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দেয়, অশান্ত এলাকাগুলিতে কেন্দ্রীয় আধাসেনা মোতায়েন করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, ‘‘পরিস্থিতি অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। আদালত চোখ বন্ধ রাখতে পারে না।’’ উল্লেখযোগ্যভাবে, পরিস্থিতি এতটাই ঘনিভূত যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন ভিডিও কনফারেন্স করেন রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপি-র সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তারা রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ইতিমধ্যেই অতিরিক্ত সীমান্ত রক্ষী বাহিনী মুর্শিদাবাদে পাঠানো হয়েছে। মূর্শিদাবাদের গোটা পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করছে বিরোধী দলগুলি। বিজেপি বিধায়ক জ্যোতির্ময় সিং মাহাতো পশ্চিমবঙ্গে আফস্পা জারির দাবিতে ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি দিয়েছেন।

     

     

     

  • Ambedkar Jayanti: ন্যায় ও সাম্যের মূর্ত প্রতীক অম্বেডকর, জন্মদিনে জানুন সংবিধান প্রণেতার জীবনী

    Ambedkar Jayanti: ন্যায় ও সাম্যের মূর্ত প্রতীক অম্বেডকর, জন্মদিনে জানুন সংবিধান প্রণেতার জীবনী

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, ১৪ এপ্রিল সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও রামজি অম্বেডকরের জন্ম জয়ন্তী (Ambedkar Jayanti)। তাঁর নেতৃত্বেই গড়া হয়েছিল সংবিধান কমিটি। যে সংবিধান গৃহীত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। সময় যত গড়িয়েছে, দেশ যত এগিয়েছে, অম্বেডকর (Bhimrao Ramji Ambedkar) ততই পরিচিতি লাভ করেছেন ন্যায় ও সাম্যের মূর্ত প্রতীক হিসেবে।

    অম্বেডকর আখ্যান (Ambedkar Jayanti)

    নানা প্রয়োজনে বিভিন্ন সময় একাধিকবার সংশোধন করা হয়েছে সংবিধান। যদিও অটুট রয়েছে অম্বেডকরের নেতৃত্বে তৈরি সংবিধান। তফশিলি সম্প্রদায়ের এই মানুষই জন্মেছিলেন ১৮৯১ সালের ১৪ এপ্রিল। মধ্যপ্রদেশের মহউ ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করেছিলেন অম্বেডকর (Ambedkar Jayanti)। মহারাষ্ট্রের সাতারায় প্রাথমিক স্কুলের পাঠ চুকিয়ে বম্বের (অধুনা মুম্বই) এলফিনস্টোন হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ১৯১২ সালে বম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে বিএ পাশ করেন। কলেজে অসাধারণ দক্ষতার কারণে এমএ এবং পিএইচডি করার জন্য ১৯১৩ সালে বরোদা রাজ্যের মহারাজা তাঁকে বৃত্তি দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পাঠও নেন তিনি। তাঁর থিসিসের শিরোনাম ছিল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসন ও অর্থ’। সেখান থেকে অম্বেডকর চলে যান লন্ডনে। ভর্তি হন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে। আইন (Ambedkar Jayanti) পড়ার জন্য ভর্তি হন গ্রেস ইনে। অর্থাভাবে ১৯১৭ সালে দেশে ফেরেন অম্বেডকর। ১৯১৮ সালে সিডেনহাম কলেজ, মুম্বইয়ের রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক হন তিনি।

    গণপরিষদের খসড়া কমিটির চেয়ারপার্সন ছিলেন অম্বেডকর

    ১৯৪৬ সালে ভারতের গণপরিষদে নির্বাচিত হন অম্বেডকর। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন ভারতের দেশের প্রথম আইনমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। পরে নির্বাচিত হন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারপার্সন। গণপরিষদের তৎকালীন সদস্য মহাবীর ত্যাগী অম্বেডকরকে ‘প্রধান শিল্পী’ আখ্যা দিয়েছিলেন। অম্বেডকর সম্পর্কে দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন, “চেয়ারে বসে এবং প্রতিদিনের কার্যধারায় দেখছি, আমি বুঝতে পেরেছি যে অন্য কেউ এত উদ্যমে থাকতে পারেন না। নিষ্ঠার সঙ্গে ড্রাফটিং কমিটির সদস্যরাও বিশেষ করে এর চেয়ারম্যান ডঃ অম্বেডকর তাঁর স্বাস্থ্যের কথা না ভেবেই কাজ করে গিয়েছেন। তিনি কেবল তাঁর নির্বাচনকে ন্যায্যতা দেননি, বরং তিনি যে কাজটি করেছেন, তাতে দীপ্তি যোগ করেছেন।”

    অম্বেডকরের সামাজিক আন্দোলন

    ১৯৫২ সালে অম্বেডকর রাজ্যসভার সদস্য হন। এই বছরই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দেয়। পরের বছরই ওই একই ডিগ্রি দেয় হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ও। দীর্ঘ অসুস্থতার কারণে ১৯৫৫ সালে তাঁর স্বাস্থ্য একেবারেই ভেঙে পড়ে। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর দিল্লিতে ঘুমঘোরে না ফেরার দেশে চলে যান অম্বেডকর। অম্বেডকর ছিলেন সমাজ সংস্কারক। তিনি ছিলেন লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে। মহিলাদের অধিকারের দাবিতে সওয়াল করেছেন নানা সময়। লিঙ্গ বৈষম্য, সমাজ থেকে অস্পশ্যতা দূর করতে এবং দলিত মহিলাদের ক্ষমতায়নের ওপর জোর দিয়েছিলেন তিনি। স্কুলে পড়ার সময় উচ্চবর্ণের লোকজন যে কলে জলপান করত, সেখানে তাঁকে জল খেতে দেওয়া হয়নি। জীবনের শেষ দিন পর্যন্তও তা ভুলে যাননি তিনি। এই প্রেক্ষিতেই তিনি লিখেছিলেন বিশ্বখ্যাত বই ‘দ্য আনটাচেবল’। সমালোচকদের একাংশের মতে, যা তৎকালীন সমাজের জীবন্ত দলিল। অম্বেদকর দলিত বৌদ্ধ আন্দোলনকে অনুপ্রাণিত করেছিলেন এবং অস্পৃশ্য বা দলিতদের সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রচার করেছিলেন। অম্বেডকর একজন খ্যাতনামা আইনবিদ, প্রখ্যাত অর্থনীতিবিদ। তিনি দলিত বৌদ্ধ আন্দোলনকে অনুপ্রাণিত করেছিলেন।

  • BJP: মমতার তোষণের রাজনীতি বাংলাকে জালিয়ানওয়ালাবাগে পরিণত করেছে, তোপ বিজেপি নেতার

    BJP: মমতার তোষণের রাজনীতি বাংলাকে জালিয়ানওয়ালাবাগে পরিণত করেছে, তোপ বিজেপি নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: মমতার তোষণের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গ জালিয়ানওয়ালাবাগে (Jallianwala Bagh) পরিণত হয়েছে। রবিবার এভাবেই তোপ দাগলেন বিজেপি (BJP) নেতা কেশবন। এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেশবন বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি পশ্চিমবঙ্গকে জালিয়ানওয়ালাবাগে পরিণত করেছে। মুর্শিদাবাদে যখন মানুষকে হত্যা করা হচ্ছে। তখন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান চা পান করে সমাজমাধ্যমে পোস্ট করছেন। এটি তৃণমূলের অসহিষ্ণু মানসিকতার প্রতিফলন।’’

    মমতা বন্দ্যোপাধ্যায়কে অপশাসনের শাস্তি পেতেই হবে

    মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে বিজেপি (BJP) নেতা আরও বলেন, ‘‘ওয়াকফ বিলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ভিত্তিহীন বিরোধিতা করছেন। ডঃ বাবাসাহেব আম্বেদকরের নীতির পরিপন্থী (Jallianwala Bagh)। আমরা দেখতে পাচ্ছি হিন্দু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে। নির্যাতন করা হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শক হিসেবে রয়ে গেছেন। কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে এবং শান্তির জন্য সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। এটি আমাদের আরজি কর কাণ্ডের কথাও মনে (BJP) করিয়ে দিয়েছে। বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপশাসনের শাস্তি পেতেই হবে।’’

    অশান্তির সূত্রপাত

    অশান্তির সূত্রপাত হয় এই সপ্তাহের শুরুতেই (Anti Waqf Act Violence)। শুক্রবার ও তার পরের দিন তা তীব্র আকার ধারণ করে। জেলার বিভিন্ন এলাকায় গুন্ডাবাহিনীর হামলা চালায়, অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। জেলার সাঁতরাগঞ্জ, সূতি ও ধুলিয়ান-সহ বিভিন্ন এলাকায় হিংসা খবর পাওয়া গিয়েছে। গুন্ডারা যানবাহনে অগ্নিসংযোগ করে, বাড়িঘরেও হামলা চালায় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে উন্মত্ত জনতার একাংশ। এ পর্যন্ত হিংসার ঘটনায় জড়িত সন্দেহে ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার রাতের হিংসায় তিনজন নিহত হন। এঁদের মধ্যে রয়েছেন সাঁতরাগঞ্জের ৬৫ বছর বয়সী হরগোবিন্দ দাস ও তাঁর ৪০ বছর বয়সী পুত্র চন্দন দাস। অভিযোগ, তাঁদের বাড়ি থেকে জোর করে টেনে এনে হত্যা করা হয়। সূতিতে মৃত্যু হয় বছর পঁচিশের এক যুবকের। বিজেপির দাবি, ধুলিয়ান থেকে হিন্দু সম্প্রদায়ের প্রায় ৪০০ মানুষ, যাদের মধ্যে নারী ও কিশোরীও রয়েছেন, নৌকায় করে বৈষ্ণবনগরের পার্লালপুর গ্রামে আশ্রয় নিতে শুরু করেছেন।

  • PM Modi: ‘‘জালিয়ানওয়ালাবাগ জাতির ইতিহাসে কালো অধ্যায়’’, শহিদদের শ্রদ্ধা জানিয়ে বললেন মোদি

    PM Modi: ‘‘জালিয়ানওয়ালাবাগ জাতির ইতিহাসে কালো অধ্যায়’’, শহিদদের শ্রদ্ধা জানিয়ে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ রবিবার ১৩ এপ্রিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০৬তম বার্ষিকী। শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি জালিয়ানওয়ালাবাগের ঘটনাকে কালো অধ্যায় বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) পাশাপাশি শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুও।

    জাতির ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ একটি কালো অধ্যায়

    এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী (PM Modi) লেখেন, ‘‘আমাদের জাতির ইতিহাসে এই ঘটনা একটি কালো অধ্যায়। জালিয়ানওয়ালাবাগের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই। আগামী প্রজন্ম সর্বদা শহিদদের স্মরণ করবে।’’ জালিয়ানওয়ালাবাগের ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ মোড় বলেও উল্লেখ করেন মোদি (PM Modi)। তিনি লেখেন, ‘‘জাতির ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ একটি অন্ধকার অধ্যায় ছিল। এই ঘটনায় শহিদদের আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় হয়ে ওঠে।’’

    এদেশ শহিদদের প্রতি সদা কৃতজ্ঞ ও ঋণী থাকবে বললেন রাষ্ট্রপতি

    জালিয়ানওয়ালাবাগে জীবন উৎসর্গকারী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ‘‘তাঁদের (শহিদদের) আত্মত্যাগ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে আরও তীব্র করে তুলেছিল। এদেশে তাঁদের প্রতি সদা কৃতজ্ঞ ও ঋণী থাকবে।’’ রাষ্ট্রপতির মতে, ‘‘জালিয়ানওয়ালাবাগে (Jallianwala Bagh Massacre) ভারত মাতার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছিলেন, সেই সকল স্বাধীনতা সংগ্রামীকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাই। তাঁদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা সংগ্রামের ধারাকে (PM Modi) আরও শক্তিশালী করে তুলেছিল।’’ রাষ্ট্রপতি আরও বলেন, ‘‘আমি নিশ্চিত যে সেই অমর শহিদদের কাছ থেকে প্রেরণা নিয়ে, সমস্ত দেশবাসী তাঁদের তন-মন-ধন দিয়ে ভারতের অগ্রগতিতে অবদান রাখবে।’’

    ১৩ এপ্রিল ১৯১৯ সালে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড

    প্রসঙ্গত, ১৩ এপ্রিল ১৯১৯ সালে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে বৈশাখী মেলায় জড়ো হয়েছিলেন শত শত সাধারণ নাগরিক। যাদের মধ্যে ছিল শিশুও। ব্রিগেডিয়ার-জেনারেল রেজিনাল্ড ডায়ারের নির্দেশে নিরস্ত্র মানুষদের এই সমাবেশে গুলি চালায় ব্রিটিশ বাহিনী। রাওলাট আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভকে দমন করতে এইভাবেই বর্বরোচিত হামলা করে ব্রিটিশ পুলিশ। সরকারি হিসেবে এই ঘটনায় ৩৭৯ জন নিহত হওয়ার তথ্য দেওয়া হয়। বেসরকারি মতে, মৃতের সংখ্যা হাজার পার করেছিল।

  • Hinduphobia: আমেরিকায় প্রথম কোনও প্রদেশ হিসেবে হিন্দু-বিদ্বেষ রুখতে বিল আনল জর্জিয়া

    Hinduphobia: আমেরিকায় প্রথম কোনও প্রদেশ হিসেবে হিন্দু-বিদ্বেষ রুখতে বিল আনল জর্জিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকায় হিন্দু-বিদ্বেষ (Hinduphobia) বৃদ্ধি পাওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই। এই আবহে হিন্দু-বিদ্বেষ রোখার জন্য বিল আনল জর্জিয়া (Georgia)। এক্ষেত্রে উল্লেখ করা দরকার, আমেরিকায় প্রথম কোনও প্রদেশ এমন পদক্ষেপ করল। জানা যাচ্ছে, বিলটি আইনে পরিণত হলে হিন্দু বিদ্বেষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

    এসবি ৩৭৫ নামে ওই বিলটি জর্জিয়ার আইনসভায় পেশ করা হয়েছে

    সম্প্রতি, এসবি ৩৭৫ নামে ওই বিলটি জর্জিয়ার আইনসভায় পেশ করা হয়েছে বলে খবর। বিলটিকে সমর্থন করতে দেখা গিয়েছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলেরই জনপ্রতিনিধিদের। রিপাবলিকান দলের দুই সেনেট সদস্য শন স্টিল, ক্লিন্ট ডিক্সন এবং ডেমোক্র্যাট দলের দুই সেনেট সদস্য জেসন এস্টিভস, এমানুয়েল জন এই বিলটি উত্থাপন করেছেন বলে জানা যাচ্ছে। বিলটি উত্থাপনের পরে শন বলেন, ‘‘গত কয়েক বছর ধরে আমরা দেখছি, দেশে হিন্দুদের (Hinduphobia) বিরুদ্ধে হিংসা বৃদ্ধি পেয়েছে।’’ এই বিলটিতে হিন্দুদের বিরুদ্ধে হিংসার যে কোনও ঘটনাকে ‘বৈরিতামূলক, ধ্বংসাত্মক, অবমাননাকর’ বলে উল্লেখ করা হয়েছে।

    হিন্দু ধর্মের অকুণ্ঠ প্রশংসা করা হয়েছে বিলটিতে (Hinduphobia)

    জর্জিয়ার (Georgia) আইনসভার এমন সিদ্ধান্তে হিন্দুদের (Hinduphobia) একটি সংগঠন ‘কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা’ সেনেটরদের এবিষয়ে ধন্যবাদ জানিয়েছে। তারা আরও জানিয়েছে, এই বিলটির জন্য ওই সেনেটরদের সঙ্গে কাজ করতে পেরে তারা গর্বিত। বিলে সনাতন ধর্মের ভূয়সী প্রশংসা করে বলা হয়েছে, পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম হল হিন্দু। বৃহত্তর ধর্মও বটে। প্রায় ১০০টি দেশে ১২০ কোটি হিন্দু ধর্মাবলম্বী ছড়িয়ে রয়েছেন। বৈচিত্র্য, পারস্পরিক শ্রদ্ধা, শান্তিকে সমর্থন করে এই ধর্ম।

    আমেরিকায় হিন্দুদের ওপর হামলার সাম্প্রতিক পরিসংখ্যান

    আমেরিকায়ও হিন্দুর সংখ্যা অনেক। জর্জিয়ায় প্রায় ৪০ হাজার হিন্দুর বাস। সেখানে গত কয়েক বছরে আমেরিকায় হিন্দুদের (Hinduphobia) বিরুদ্ধে হিংসা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। প্রসঙ্গত, ‘গাভিষ্ঠি ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন হিন্দুদের ওপর হামলা নিয়ে সমীক্ষা চালিয়েছে। তাদের পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে আমেরিকায় হিন্দুদের বিরুদ্ধে ১,৩১৪টি ‘ধর্মীয় হিংসা’-র ঘটনা ঘটেছে।

  • Andhra CM: মুসলিম উন্নয়ন বাদে আয় বাড়াতে ওয়াকফ সম্পত্তি লিজের পরিকল্পনা! রুখে দিলেন চন্দ্রবাবু

    Andhra CM: মুসলিম উন্নয়ন বাদে আয় বাড়াতে ওয়াকফ সম্পত্তি লিজের পরিকল্পনা! রুখে দিলেন চন্দ্রবাবু

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়াকফ সম্পত্তিকে কাজে লাগিয়ে আয় বাড়ানোর উদ্দেশ্যে অন্ধ্রপ্রদেশের ওয়াকফ বোর্ড ৩০ হাজার একর জমি বাণিজ্যিক উদ্দেশ্যে লিজ দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। তবে গত বৃহস্পতিবারই চন্দ্রবাবু নাইডু সরকার ওই বিজ্ঞপ্তিকে স্থগিতাদেশ জারি করেছে। এমন নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (Andhra CM)। নয়া ওয়াকফ আইন নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকার যখন এমন পদক্ষেপ করছে, তখন এরাজ্যে ঠিক যেন বিপরীত চিত্র ধরা পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, তাঁর সরকার এই আইনকে সমর্থন করেনা। এই আইন পশ্চিমবঙ্গে লাগুও হবে না। এখানেই উঠছে প্রশ্ন। দরিদ্র মুসলিম সমাজের কল্যাণে যে আইন পাশ হল দেশের সংসদে, তা লাগু না করার কথা কোন স্বার্থে বলছেন মমতা।

    কী জানালেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Andhra CM)

    তারপরে সে রাজ্যের সংখ্যালঘু কল্যাণ বিভাগ গত বুধবারে তা বাতিল করার আদেশ জারি করেছে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu) জানিয়েছেন, এই ধরনের জমি শুধুমাত্র মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণের জন্য ব্যবহার করা উচিত। তা অন্য কোনও কাজে যেন ব্যবহার না করা হয়। এ নিয়ে অন্ধ্রপ্রদেশের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শেখ আব্দুর আজিজ জানিয়েছেন, তাঁরা অবগত অন্ধ্র প্রদেশ সরকারের এমন সিদ্ধান্তে।

    পেট্রোল পাম্প, শপিং কমপ্লেক্স, বাণিজ্যিক ভবনকে লিজ দেওয়ার পরিকল্পনা

    জানা যাচ্ছে, এই জমিগুলি বিভিন্ন ব্যক্তি বা সংস্থার কাছে লিজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। যার মধ্যে পেট্রোল পাম্প, শপিং কমপ্লেক্স, বাণিজ্যিক ভবন, মাল্টিপ্লেক্স- এই সমস্ত কিছুই ছিল। ওয়াকফের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতে ৮ মে পর্যন্ত আবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সে সবই বাতিল হল সরকারের সিদ্ধান্তে। এনিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর (Andhra CM) এমন বিজ্ঞপ্তি প্রত্যাহারে নির্দেশ দিয়েছেন এবং সংখ্যালঘু বিভাগকে তিনি তা জানিয়ে দিয়েছেন। ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেছেন চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu)।

  • Serial Killer: ১০ মহিলাকে হত্যার অভিযোগ, পুলিশের জালে সিরিয়াল কিলার

    Serial Killer: ১০ মহিলাকে হত্যার অভিযোগ, পুলিশের জালে সিরিয়াল কিলার

    মাধ্যম নিউজ ডেস্ক: দশ মহিলাকে হত্যার অভিযোগে অভিযুক্ত সিরিয়াল কিলার অবশেষে ধরা পড়ল পুলিশের জালে (Serial Killer)। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গনায়। জানা গিয়েছে সে রাজ্যে পাঁচটি জেলায় কমপক্ষে ১০ জন মহিলাকে হত্যার অভিযোগ রয়েছে এই সিরিয়াল কিলারের বিরুদ্ধে। জানা যাচ্ছে, অভিযুক্তের বাড়ি তেলেঙ্গনার মাহবুবনগর জেলার আয়াগরিপল্লিতে থান্ডারে। তার নাম গোপাল ওরফে দাপ্পু গোপাল (৫৪)। গত শুক্রবার সে রাজ্যের নরসাপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। জানা গিয়েছে গোপাল একজন দাগী অপরাধী।

    দুর্বল মহিলাদের টার্গেট করত দাগী অপরাধী গোপাল (Serial Killer)

    পুলিশ জানিয়েছে, যে প্রথমেই দুর্বল মহিলাদের টার্গেট করত এই গোপাল (Serial Killer)। এর পরে তাদেরকে মদের দোকানে নিয়ে যেত। তাদের সঙ্গে গল্প গুজব করে তাদের আস্থা-বিশ্বাস অর্জন করত। তাদের নেশা করাত। এরপর অপরাধ সংগঠিত করার জন্য তাদেরকে নির্জন স্থানে নিয়ে যেত সে। সেখানে মহিলাদের ধর্ষণ-খুন করে লুট করত বলে জানা যাচ্ছে। জিজ্ঞাসাবাদের সময়, গোপাল ২০০৫ থেকে ২০২৩ সালের মধ্যে মাহাবুবনগর, সাঙ্গারেড্ডি, ভিকারাবাদ, কামারেড্ডি এবং মেডাক জেলায় একাধিক খুনের (Murder) কথা স্বীকার করে। এর আগে ২০০৮ সালে ভিকারাবাদ জেলার বোম্মারাসপেটে একটি খুনের জন্য সে ১০ বছরের কারাদণ্ডও ভোগ করেছিল গোপাল। তার বিরুদ্ধে নবাবপেট (২০১৮), নরসাপুর মণ্ডল (২০২৩), পাশাপাশি গুম্মাদিদালা, সদাশিবনগর, কামারেড্ডি এবং তাদোয়াইতে মামলা দায়ের করা হয়েছিল। অবশেষে ধরা পড়ল পুলিশের জালে।

    কীভাবে ধরা পড়ল গোপাল, কী জানালেন এসপি (Serial Killer)

    মেডকের এসপি উদয় কুমার রেড্ডি, মামলার বিস্তারিত বিবরণ দিয়েছেন সংবাদমাধ্যমের সামনে। গত ২৫ মার্চ নরসাপুরে নামের এক জায়গায় জয়রাম থান্ডার একজন দিনমজুর শ্রমিক ভুজালি (৫২) নিখোঁজ হন। এরপরেই ঘটনাটি প্রকাশ্যে আসে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তাকে শেষবার একটি দেশি মদের দোকানের কাছে দেখা গিয়েছে। একজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে একটি অটোতে যেতেও দেখা গিয়েছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে গোপালকে।

  • Rafale-M: ভারতীয় বায়ুসেনার রাফালের থেকে কতটা আলাদা হতে চলেছে নৌ-সংস্করণ রাফাল-এম?

    Rafale-M: ভারতীয় বায়ুসেনার রাফালের থেকে কতটা আলাদা হতে চলেছে নৌ-সংস্করণ রাফাল-এম?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সপ্তাহেই ভারতীয় নৌসেনার (Indian Navy) জন্য ২৬টি রাফাল-এম যুদ্ধবিমান (Rafale-M) কেনার বিষয় চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার (Modi Government)। বুধবারই সবুজ সঙ্কেত দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস (CCS)। যা জানা গিয়েছে, এই বিমান কিনতে গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট ডিল (G2G Deal) হবে। ভারত ও ফ্রান্সের মধ্যে সরাসরি চুক্তি হবে। চুক্তির মূল্য আনুমানিক ৬৩ হাজার কোটি টাকা। যার দৌলতে, ২৬টি রাফাল মেরিন (Rafale-M) ফাইটার জেট পাবে ভারত। এর মধ্যে ২২টি হবে সিঙ্গল-সিটার বা এক আসন বিশিষ্ট এবং ৪টি টুইন সিটার বা দুই আসন বিশিষ্ট। শেষোক্ত চারটি প্রশিক্ষণের কাজেও ব্যবহৃত হবে। এর পাশাপাশি, যুদ্ধবিমানে ব্যবহৃত প্রয়োজনীয় আনুষাঙ্গিক সরঞ্জাম, যন্ত্রাংশ, অস্ত্র, সিমুলেটর, পাইলট প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের খরচও অন্তর্ভুক্ত থাকবে চুক্তির আওতায়।

    বেশি খরচে কম সংখ্যক বিমান

    এর আগে, ২০১৬ সালে একইভাবে ফ্রান্সের থেকে ভারতীয় বায়ুসেনার জন্য ৩৬টি রাফাল এফ-৩ যুদ্ধবিমান কিনেছিল ভারত। সেবারও দুই দেশের মধ্যে সরাসরি চুক্তির মাধ্যমে ৫৯ হাজার কোটি টাকায় রফা হয়েছিল। ফলে, একটা প্রশ্ন আসতে পারে, ৩৬টি বিমান কিনতে যা অর্থ ব্যয় হয়েছিল, সেই তুলনায় একই সংস্থা থেকে কম সংখ্যক একই প্রজাতির বিমান কিনতে বেশি খরচ কেন? প্রশ্নটা বৈধ। তবে, উত্তরটা লুকিয়ে রয়েছে বিমানেই। বায়ুসেনার ব্যবহৃত রাফালের (Rafale-M) সংস্করণ এবং বিশেষভাবে নৌবাহিনীর জন্য তৈরি রাফাল-এম যুদ্ধবিমানের মধ্যে অনেক মিল আছে বটে, তবে ফারাকটাও বিস্তর। বায়ুসেনার মডেলের তুলনায় এই সংস্করণে একাধিক পরিবর্তন করা হয়েছে, যাতে এটি বিমানবাহী রণতরী থেকে অপারেট করতে পারে। কীরকম? তা একটু খোলসা করে বলা যাক (Rafale vs Rafale-M)।

    রাফাল বনাম রাফাল-এম: তুল্যমূল্য বিচার (Rafale vs Rafale-M)

    বায়ুসেনায় ব্যবহৃত রাফালের তুলনায় তার নৌ-সংস্করণ (Rafale-M) বেশি ভারী। এর প্রধান কারণ, রাফাল-এম জেটের সামনের ছুঁচলো দিক (বিমানের নাক) অধিক লম্বা ও রিইনফোর্সড করা। লক্ষ্য, মাঝ-সমুদ্রে কোনও দুর্ঘটনা ঘটলে বিমান ও পাইলটকে অধিক সুরক্ষা প্রদান করা। একইসঙ্গে, এই বিমানে একটি শক্তিশালী ‘আন্ডারক্যারেজ’ দেওয়া হয়েছে, যাতে বিমান বা রণতরীর ডেকের কোনও ক্ষতি না হয়।

    সাধারণ রাফাল যুদ্ধবিমান টেক-অফ ও ল্যান্ডিংয়ের জন্য নির্দিষ্ট রানওয়ে পায়। একটা রানওয়ে সাধারণত দেড় থেকে ২ কিমি লম্বা হয়। ফলে, আকাশে ওড়ার প্রয়োজনীয় শক্তি রানওয়ে থেকে পেয়ে যায় রাফাল। সেই জায়গায়, রাফাল-এম (Rafale-M) জেটকে উড়তে হবে ভারতীয় বিমানবাহী রণতরীর ডেক থেকে। আইএনএস বিক্রমাদিত্য বা আইএনএস বিক্রান্ত-এর ডেকে দৈর্ঘ্য প্রায় ২৬০ মিটার। যা রানওয়ের তুলনায় অনেকটাই ছোট।

    ছোট ডেকে টেক-অফ ও ল্যান্ডিং

    এছাড়া, ভারতীয় এয়ারক্র্যাফট ক্যারিয়ারগুলির ডেকের চরিত্র ভিন্ন। মার্কিন বিমানবাহী রণতরীগুলিতে রয়েছে ক্যাটাপুল্ট অ্যাসিস্টেড টেক-অফ বাট অ্যারেস্টেড রিকভারি (ক্যাটোবার) সিস্টেম। এখানে ডেকের ঠিক নীচে একটি স্প্রিং-কয়েল থাকে। সেই স্প্রিংকে বিমানের সামনের চাকার সঙ্গে লাগিয়ে দেওয়া হয়। এরপর স্প্রিং ছেড়ে দিলে, তা উচ্চগতিতে রিকয়েল করতে করতে বিমানকে টেনে নিয়ে গিয়ে ডেক থেকে উড়িয়ে দেয়। ফলে, বিমান যত ভারীই হোক, তাতে সমস্যা হয় না। সেখানে, ভারতের ক্যারিয়ারগুলি শর্ট টেক-অফ বাট অ্যারেস্টেড রিকভারি (স্টোবার) পদ্ধতি ব্যবহার করে। এখানে বিমানের টেক-অফ (ওড়ার) করার জন্য এক প্রান্তে স্কি-জাম্প রয়েছে। অর্থাৎ, ওপরের দিকে বাঁকানো। ফলে, বিমানকে নিজের শক্তিতে উড়তে হয়।

    রাফাল-এম (Rafale-M) একে বেশি ভারী। তার ওপর টেক-অফের জায়গা কম এবং ক্যাটবার বা আরও আধুনিক ইমালস (ইলেক্ট্রো-ম্যাগনেটিক সিস্টেম) নেই ভারতীয় রণতরীতে। ফলত, এই সমস্যার মোকাবিলা করতে রাফাল-এম জেটে বসানো হয়েছে অনেকটাই শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিনের থ্রাস্ট ভারী রাফাল-এম জেটকে অস্ত্র নিয়ে ছোট দৈর্ঘ্যের ডেক থেকেও উড়তে সাহায্য করে।

    এছাড়া, রাফাল-এম (Rafale-M) বিমানে রয়েছে একাধিক পরিবর্তন। এতে যোগ করা হয়েছে এমন কিছু প্রযুক্তিগত উন্নতি, যা একে বায়ুসেনার ভার্সান থেকে পৃথক করেছে।

    রাফাল-এম জেটের অনন্য বৈশিষ্ট্য

    ● এতে থাকছে অ্যারেস্টার হুক। জাহাজের ডেকে অবতরণ করার জন্য। এই হুকের সাহায্যেই বিমানগুলি রণতরীর ছোট্ট ডেকে গতিতে অবতরণের পরও থেমে যেতে পারে। এছাড়া রয়েছে ক্যারিয়ার-নির্ভর মাইক্রোওয়েভ ল্যান্ডিং সিস্টেম।

    ● জায়গা বাঁচাতে এই বিমানের সঙ্গেই থাকে একটি ছোট ভাঁজযোগ্য সিঁড়ি। যার মাধ্যমে পাইলট বিমানে চড়তে বা বেরোতে পারেন।

    ● জায়গা বাঁচাতে রাফাল-এম (Rafale-M) বিমানের ডানাগুলি ভাঁজ করা যায়, যা বায়ুসেনার ভেরিয়েন্টে সম্ভব নয়।

    ● ডানার একেবারে শেষ প্রান্তে রয়েছে বিশেষ ‘টেলেমির সিস্টেম’, যা বাহ্যিক সরঞ্জামের সঙ্গে বিমানের ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের সুসংহত যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে।

    ● এছাড়া, এই রাফালের নৌ-ভার্সানে রয়েছে ‘থালেস আরবিই২-এম’ রেডার সিস্টেম। এটি যে কোনও সমুদ্র-অভিযানের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

    ● রাফাল-এম (Rafale-M) বিমানে অন্তর্ভুক্ত করা হয়েছে ‘থালেস স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট’, যা নৌসেনার অভিযানে ভীষণই প্রয়োজনীয়।

    ● এখানেই শেষ নয়। রাফালের বায়ুসেনার ভার্সানের তুলনায় রাফাল-মেরিন (Rafale vs Rafale-M) সংস্করণ বিমানটি আরও বেশি ধরনের অস্ত্রবহনে সক্ষম। যার মধ্যে অন্যতম হল জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এছাড়া থাকে আকাশ থেকে ভূমিতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রও।

  • Mumbai Attacks: ‘‘নিহত লস্কর জঙ্গিদের বীরত্বের পুরস্কার দিক পাকিস্তান’’, মুম্বই হামলার পর হেডলিকে বলেছিলেন তাহাউর!

    Mumbai Attacks: ‘‘নিহত লস্কর জঙ্গিদের বীরত্বের পুরস্কার দিক পাকিস্তান’’, মুম্বই হামলার পর হেডলিকে বলেছিলেন তাহাউর!

    মাধ্যম নিউজ ডেস্ক: “সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার এই জঙ্গিদের বীরত্বের জন্য পুরস্কার দিক পাকিস্তান।” মুম্বই হামলায় (Mumbai Attacks) জঙ্গিদের মৃত্যুর পর বন্ধু ডেভিড কোলম্যান হেডলিকে বলেছিলেন মুম্বই হামলার চক্রী তাহাউর রানা (Tahawwur Rana)। আমেরিকা রানাকে ভারতে প্রত্যর্পণ সংক্রান্ত নথিতে এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার সংক্রান্ত দফতর। রানা ও তাঁর সহ-ষড়যন্ত্রী ডেভিড হেডলির মধ্যে যে কথোপকথন প্রকাশ করা হয়েছে, তাতেই জানা গিয়েছে, মুম্বই হামলার সময় যেসব জঙ্গি নিহত হয়েছিলেন, রানা লস্কর ই-তৈবার সেই জঙ্গিদের প্রশংসা করেছিলেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন, ওই জঙ্গিদের পাকিস্তানের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার নিশান–ই-হায়দার দেওয়া উচিত। যুদ্ধক্ষেত্র কিংবা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় নিহত হলে পাকিস্তান সরকার সেনাবাহিনীর সদস্যদের নিশান-এ-হায়দর পুরস্কার দেয়। আমেরিকার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এই পুরস্কার মৃত ৯ জঙ্গিকে দেওয়ার দাবি জানিয়েছিলেন রানা।

    নিরীহ মানুষের মৃত্যুর পর উল্লাস প্রকাশ! (Mumbai Attacks)

    উল্লেখ্য, মুম্বইয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল ৯ জন জঙ্গির। জীবিত অবস্থায় ধরা পড়েন কেবল আজমল কাসভ। পরে ২০১২ সালে তিহাড় জেলে ফাঁসি হয় তার। মার্কিন যুক্তরাষ্ট্রের বিবৃতিতে এও বলা হয়েছে, মুম্বইয়ের একাধিক জায়গায় ১০ জন লস্কর-ই-তৈবার সদস্যের হামলার পর রানা হেডলিকে বলেছিলেন, ‘‘ভারতীয়দের এটা পাওনা ছিল।’’ ১৬৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পর তিনি উল্লাসও প্রকাশ করেছিলেন বলেও জানিয়েছে মার্কিন বিচারবিভাগ।

    এনআইএ হেফাজতে তাহাউর

    প্রসঙ্গত, মুম্বইয়ের ওই হামলায় বিভিন্ন দেশের মোট ১৬৬ জন নাগরিকের মৃত্যু হয়েছিল (Mumbai Attacks)। পাক বংশোদ্ভূত রানা বর্তমানে কানাডার নাগরিক। বছর চৌষট্টির রানা ১৯৯০ সালে পাকাপাকিভাবে কানাডায় চলে যান। পরে সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি রয়েছেন জাতীয় তদন্তকারী সংস্থার(এনআইএ) হেফাজতে। তার আগে রানা বন্দি ছিলেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসের জেলে। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ রানাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে নামেন এনআইএ আধিকারিকরা। তাঁকে ভারতে ফেরানোর পরে এনআইএর তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ২০০৮ সালের ওই জঙ্গি হানার মূল ষড়যন্ত্রী ছিলেন রানা। বিবৃতিতে এনআইএ জানিয়েছে, ২৬/১১ মুম্বই জঙ্গি হানার মূলচক্রী তাহাউর হুসেন রানাকে বৃহস্পতিবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে (Tahawwur Rana)। ২০০৮ সালের ওই ঘটনায় মূল ষড়যন্ত্রীকে বিচারের আওতায় আনার জন্য বেশ কয়েক বছর ধরে চেষ্টা চলছিল।

    মুম্বই হামলার পরিকল্পনা

    রানাকে জিজ্ঞাসাবাদ করতে এনআইএর সদর দফতরে ইতিমধ্যেই বিশেষ কক্ষ তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে স্থির হয়েছে, ১২ জন আধিকারিক মুম্বই হামলার এই চক্রীকে জেরা করবেন। লস্কর জঙ্গিদের হামলার আগে আলাদা আলাদা সময়ে মুম্বইয়ে রেকি করে গিয়েছিলেন ডেভিড হেডলি ও তাহাউর রানা। কানাডায় বাস করলেও, পাক সেনা ও আইএসআইয়ের সঙ্গে তাহাউর রানার নিয়মিত যোগাযোগ ছিল। হেডলিকে তিনি ভুয়ো ভিসার ব্যবস্থাও করে দিয়েছিলেন। মুম্বই হামলার পরেও তাহাউরের বড় পরিকল্পনা ছিল। তাঁর পরিকল্পনা ছিল, মুম্বইয়ে তাঁর ইমিগ্রেশন ব্যবসার শাখা খোলা। হেডলিকে সেই অফিসের ম্যানেজার হিসেবে নিয়োগও করতে চেয়েছিলেন। জানা গিয়েছে, মুম্বই হামলার দুবছর আগে শিকাগোয় একাধিকবার ডেভিড হেডলির সঙ্গে দেখা করেছিলেন তাহাউর। সেই সময়ই মুম্বই হামলার পরিকল্পনা করেছিল তারা।

    হেডলি এখনও আমেরিকায়

    জানা গিয়েছে, তাহাউর রানা ও ডেভিড হেডলি ছোটবেলার বন্ধু। বছরের পর বছর অপেক্ষার পর রানাকে শেষ পর্যন্ত ভারত হাতে পেলেও, হেডলি এখনও আমেরিকায়ই রয়েছে। এই হেডলিই ২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম চক্রী ও সরাসরি ভারতে এসে কমপক্ষে আটবার দফায় দফায় রেকি করে গিয়েছে (Tahawwur Rana)। কিন্তু রানাকে প্রত্যর্পণ করলেও, নানা অজুহাতে হেডলিকে এখনও ভারতের হাতে প্রত্যর্পণ করেনি আমেরিকা। মার্কিন আদালতে দোষী সাব্যস্ত করে সেখানকার গারদে পুরে রাখা হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়ে দিয়েছে, হেডলিকে প্রত্যর্পণ করা যাবে না। হেডলির আসল নাম দাউদ গিলানি। ভারত তাকে এই মামলায় নয়াদিল্লির হাতে তুলে দেওয়ার বারংবার দাবি জানালেও, আমেরিকা (Mumbai Attacks) প্রতিবারই ভারতের সেই অনুরোধে কান দেয়নি। এর কারণ ব্যাখ্যা করেছিলেন ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জিকে পিল্লাই। তাঁর মতে, জঙ্গি হেডলি ডাবল এজেন্টের কাজ করতেন। তিনি একই সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর হয়ে কাজ করতেন।

    প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের বিবৃতিতে মুম্বই হামলার ভূমিকা ও পৃথক ষড়যন্ত্রের জন্য বর্তমানে আমেরিকায় ৩৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন হেডলি। তাঁর সঙ্গে লস্কর-ই-তৈবার মধ্যে যে সরাসরি যোগাযোগ (Tahawwur Rana) ছিল, তাও বলা হয়েছে ওই বিবৃতিতে (Mumbai Attacks)।

LinkedIn
Share