Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Jammu and Kashmir: জম্মুর কিস্তওয়ারে সেনা অভিযানে খতম জইশ কমান্ডার সহ তিন জঙ্গি, আখনুরে শহিদ জওয়ান

    Jammu and Kashmir: জম্মুর কিস্তওয়ারে সেনা অভিযানে খতম জইশ কমান্ডার সহ তিন জঙ্গি, আখনুরে শহিদ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক জইশ-ই-মহম্মদ কমান্ডার সহ গোষ্ঠীর তিন জঙ্গি। শুক্রবার সকাল থেকে উধমপুর ও কিস্তওয়ারে শুরু হওয়া জঙ্গিদমন অভিযানে এই সাফল্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ। সেনা সূত্রে খবর, কিস্তওয়ার (Kishtwar) জেলার চাতরুতে পাহাড় ঘেরা নাইদগাম জঙ্গলে শুক্রবার সকালে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে এক জইশ কমান্ডারের মৃত্যু হয়েছিল। রাতে আরও দু’জন সংঘর্ষে মারা যায়। নিহত তিন জনের নাম, সইফুল্লাহ, ফরমান এবং বাশা। তাদের প্রত্যেকের মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা। নানা নাশকতা মূলক কার্যকলাপের পাশাপাশি ওই তিন জইশ কমান্ডার জম্মু ও কাশ্মীরের তরুণদের মগজধোলাই করে জঙ্গি দলে নাম লেখানোর কাজ চালাত।

    পাকিস্তান থেকে এসে বড় ষড়যন্ত্রের পরিকল্পনা

    নিরাপত্তা বাহিনী সুত্রে জানানো হয়েছে, বহুদিন ধরে ওই তিন জঙ্গি পাকিস্তান (Pakistani Terrorist) থেকে এসে উপত্যকার জঙ্গলের গ্রামগুলিতে আশ্রয় নিয়েছিল। জম্মু-কাশ্মীর পুলিশের একজন পদস্থ কর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে নতুন করে অপারেশন শুরু হলে এক জঙ্গি নিহত হয়। বাকি দু’জন লড়াই চালিয়ে যাচ্ছিল। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দু’জনই নিহত হয়। অভিযানে সেনা বাহিনী, আধা সেনা সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের কমান্ডোরা অংশ নেন। নিরাপত্তা বাহিনী সুত্র জানানো হয়েছে, অভিযানে বিশেষ ভূমিকা পালন করে সেনা হেলিকপ্টার। কপ্টার থেকে বিশেষ ক্যামেরার সাহায্যে জঙ্গলের মধ্যে জঙ্গিদের চিহ্নিত করা হয়।

    গত এক বছর ধরে সন্ত্রাসের ছক

    নিরাপত্তা বাহিনীর কাছে খরব, পাকিস্তানি জঙ্গিদের বড় একটা দল জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে। মনে করা হচ্ছে, শীত বিদায় নেওয়ার সময় সীমান্ত পেরিয়েছে জঙ্গিরা। তারা একাধিক জেলায় এক সঙ্গে হামলার প্রস্তুতি নিয়েছিল বলে মনে করা হচ্ছে। যদিও নিরাপত্তা বাহিনী বহু জঙ্গিকে হত্যা এবং গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত মাসের গোড়া থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে জম্মু-কাশ্মীরে। এদিনের সংঘর্ষে নিহত জইশের অন্যতম শীর্ষ কমান্ডার সইফুল্লা গত এক বছর ধরে চেনাব উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপ জারি রেখেছিল।

    বারবার বানচাল জঙ্গিদের চাল

    উল্লেখ্য, ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই উত্তেজনা তৈরির চেষ্টা করছে পাকিস্তান বলে অভিযোগ গোয়েন্দা সংস্থাগুলোর। ভারতে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে নাশকতার চেষ্টা করছে তারা। সম্প্রতি এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসবাদী হামলার লঞ্চপ্যাডগুলো সক্রিয় করেছে পাক সেনা। সেখান থেকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে। কিন্তু কড়া হাতে সেই চক্রান্ত ব্যর্থ করেছে ভারতীয় সেনা। সেনা সূত্রে খবর, কয়েকদিন ধরেই কিস্তওয়ার-সহ উপত্যকার একাধিক জায়গায় চলছে ‘অপারেশন ছতরু’। জেহাদের জাল ছিঁড়তে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। জানা গিয়েছে,

    আখনুরে শহিদ জওয়ান

    অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের ছক কষেছিল পাক জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেখানে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। শুক্রবার রাতে আখনুর সেক্টরের কেরি বট্টল এলাকায় ব্যাপক গুলির লড়াই চলে। সেখানেই গুরুতর আহত হন ভারতীয় সেনার জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) কুলদীপ চাঁদ। শনিবার সকালে তিনি মারা হয়েছেন। বিবৃতি দিয়ে সেনা তাঁর মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেছে। পাশাপাশি জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে। যার মধ্যে এম-৪ রাইফেল-সহ গোলাবারুদ রয়েছে।সেনার হোয়াইট নাইট কোরের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘‘সুবেদার কুলদীপ এবং তাঁর সঙ্গীরা জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিয়েছেন। কিন্তু সেই সংঘর্ষে ভারতীয় সেনা এক জন সাহসী জওয়ানকে হারাল।’’

    বরফে মোড়া দুর্গম এলাকায় আত্মগোপনের চেষ্টায় জঙ্গিরা

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনার দুই, পাঁচ এবং ন’নম্বর প্যারাকমান্ডো ইউনিটের পাশাপাশি সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশের এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ) গত বৃহস্পতিবার থেকে জম্মুর আখনুর সেক্টরে পাহাড়, জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করেছিল। সঙ্গে ছিল সদ্য কাশ্মীরে সন্ত্রাস দমনে নিয়ে যাওয়া অসম রাইফেলস বাহিনীও। নিয়ন্ত্রণরেখা (এলওসি) লাগোয়া এলাকায় পাক জঙ্গিদের অনুপ্রবেশ চিহ্নিত করার পরেই এলাকা ঘেরার কাজ শুরু হয় বলে কিস্তওয়ারের পুলিশ সুপারের দাবি। বরফে মোড়া দুর্গম এলাকায় যাতে জঙ্গিরা আত্মগোপন করতে না পারে, তা নিশ্চিত করে অভিযানে নামানো হয় আর্মি অ্যাভিয়েশন কোরের হেলিকপ্টারও। জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় বার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। রাজৌরি, আখুনর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালানোর অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। আর এই সুযোগে নিয়ন্ত্রণরেখা দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলছে। কিন্তু পাকিস্তানের সেই চেষ্টা আরও একবার ভেস্তে গেল সেনার তৎপরতায়।

  • Tamil Nadu: বিধানসভায় জোট বেঁধে লড়বে বিজেপি-এআইএডিএমকে, তামিলনাড়ুতে ঘোষণা শাহের

    Tamil Nadu: বিধানসভায় জোট বেঁধে লড়বে বিজেপি-এআইএডিএমকে, তামিলনাড়ুতে ঘোষণা শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবারই একদিনের সফরে তামিলনাড়ু (Tamil Nadu) গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি ঘোষণা করেন, আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে ও অন্যান্য সহযোগী দলের সঙ্গে জোট বেঁধে লড়বে বিজেপি। অমিত শাহ আরও জানান, জাতীয় স্তরে এই নির্বাচন লড়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এবং রাজ্যস্তরে এআইএডিএমকে নেতা কে পালানিস্বামীর নেতৃত্বে। এদিন সাংবাদিক বৈঠকে শাহ স্পষ্ট জানিয়ে দেন, ‘‘ডিএমকে দলকে ক্ষমতাচ্যুত করতে নিঃশর্তভাবেই এই জোট সম্পন্ন হয়েছে।’’ এআইএডিএমকে দলের সঙ্গে জোটের বিষয়ে অমিত শাহ সাংবাদিকদের জানিয়েছেন, একটি নূন্যতম সাধারণ কর্মসূচি ঠিক করা হবে। এই কর্মসূচির ভিত্তিতেই জোট চলবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক মহলের একাংশের ধারণা,  এআইএডিএমকে-র সঙ্গে জোট হওয়াতে বেশ ভালোই চাপে পড়ল ডিএমকে। আগামী বছরেই রয়েছে তামিলনাডু রাজ্যের বিধানসভা ভোট, তার আগেই দুই দল ফের একসঙ্গে হল।

    ১৯৯৮ সাল থেকেই এআইএডিএমকে দলের সঙ্গে জোট বেঁধেছিল বিজেপি

    প্রসঙ্গত, ১৯৯৮ সালে জয়ললিতা (Tamil Nadu) মুখ্যমন্ত্রী থাকাকালীন এআইএডিএমকে দলের সঙ্গে জোট বেঁধেছিল বিজেপি। সেই তখন থেকেই এনডিএ-র শরিক ছিল জয়ললিতার দল। তবে দীর্ঘ বেশ কয়েক বছরের এই সম্পর্কে ছেদ পড়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিজেপির সঙ্গে জোটে ভাঙন ধরে এআইএডিএমকে-র।

    অমিত শাহের মুখে পুরনো দিনের কথা, মনে করালেন ১৯৯৮ সালের লোকসভা ভোট (Tamil Nadu)

    তখন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকের (AIADMK) জেনারেল সেক্রেটারি ই কে পালানিস্বামী সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন ২৪-এর লোকসভা নির্বাচনে একক দল হিসাবে লড়াই করবেন তাঁরা। তারপর ২০২৫ সালের ফের দুই দলের এক হওয়ার খবর সামনে এল। পুরনো দিনের কথা এদিন উঠে আসে শাহের সাংবাদিক বৈঠকেও। তিনি জানান, ১৯৯৮ সালে লোকসভায় বিজেপি এবং এআইএডিএমকে-র জোট বিরাট জয় পেয়েছিল তামিলনাড়ুতে। বিজেপি-এআইএডিএমকে (AIADMK) জোট ৩৯টি লোকসভা আসনের মধ্যে ৩০টি আসন জিতেছিল।

  • Super Rafale F5: বায়ুসেনার জন্য ১১৪টি ‘সুপার রাফাল’! এমআরএফএ চুক্তির যুদ্ধবিমান কি চূড়ান্ত করে ফেলল ভারত?

    Super Rafale F5: বায়ুসেনার জন্য ১১৪টি ‘সুপার রাফাল’! এমআরএফএ চুক্তির যুদ্ধবিমান কি চূড়ান্ত করে ফেলল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সপ্তাহেই ভারতীয় নৌসেনার জন্য ৬৩ হাজার কোটি টাকায় ফ্রান্স থেকে রাফাল-এম যুদ্ধবিমান কেনার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার (Super Rafale F5)। আগামী এক-দু মাসের মধ্যেই ওই ফ্রান্সের সঙ্গে সরকারিস্তরে ওই চুক্তি স্বাক্ষর করতে পারে ভারত, এমন জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই চুক্তি হলে, তা এখনও পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কের প্রতিরক্ষা চুক্তি হতে চলেছে। তবে, এটা খবর নয়। কেন্দ্রীয় সূত্র মারফৎ নতুন যা তথ্য এসেছে, তা আরও চমকে দেওয়ার মতো। এক কথায়, শীঘ্রই সম্ভবত ভারত ও ফ্রান্সের মধ্যে হতে চলেছে ‘মাদার অফ অল ডিফেন্স ডিল’।

    যুদ্ধবিমানের বাছাই এক প্রকার সেরে ফেলেছে ভারত!

    শোনা যাচ্ছে, দীর্ঘ টালবাহানার পর অবশেষে ভারতীয় বায়ুসেনার জন্য ১১৪টি মিডিয়াম রোল ফাইটার এয়ারক্র্যাফট বা এমআরএফএ চুক্তির (MRFA Deal) জন্য যুদ্ধবিমানের বাছাই এক প্রকার সেরে ফেলেছে ভারত। সূত্রের দাবি, সরকারিভাবে এখনও এই নিয়ে কোনও কথা না বলা হলেও, ভারত আবার রাফালকেই কিনতে চলেছে। তবে, এক্ষেত্রে ভারতীয় বায়ুসেনায় বর্তমানে রাফালের যে সংস্করণ ব্যবহৃত হচ্ছে, এমআরএফএ-তে সেই বিমান আসবে না। ভারত চাইছে, ভবিষ্যতের কথা মাথায় রেখে একেবারে সর্বাধুনিক মডেল ‘সুপার রাফাল’-কে ঘরে তুলতে।

    কী এই ‘সুপার রাফাল’ (Super Rafale F5)

    ২০১৬ সালে ভারতীয় বায়ুসেনার জন্য ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে জরুরি ভিত্তিতে ফ্রান্সের সঙ্গে গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট (জি-টু-জি) ডিল বা সরকারিস্তরে সরাসরি চুক্তি করেছিল ভারত। রাফালের কার্যকারিতা ও ক্ষমতা নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় বায়ুসেনা। যে কারণে, সম্প্রতি নৌসেনার জন্য ২৬টি রাফাল-মেরিন (নৌ-সংস্করণ) কেনায় সম্মতি জানিয়েছে মোদি মন্ত্রিসভা। এই চুক্তিও সম্ভবত হতে চলেছে জি-টু-জি পদ্ধতিতে। তবে, ভারতীয় বায়ুসেনা বর্তমানে যে রাফাল ব্যবহার করছে সেটি এফ-৩ সংস্করণের। তবে, এমআরএফএ চুক্তির (MRFA Deal) জন্য ভারতের চাইছে একেবারে এই যুদ্ধবিমানের সর্বাধুনিক তথা এই শ্রেণির সবচেয়ে শক্তিশালী এফ-৫ সংস্করণ কিনতে। অন্তত, প্রতিরক্ষা মন্ত্রক এবং বায়ুসেনার ইচ্ছা তেমনই। এই যুদ্ধবিমানকেই ‘সুপার রাফাল’ (Super Rafale F5) বলে অভিহিত করেছে বিমানটির ফরাসি প্রস্তুতকারক সংস্থা দাসো।

    ধারে-ভারে-ক্ষমতায় প্রায় পঞ্চম প্রজন্মের ‘সুপার রাফাল’

    ভারত নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘অ্যামকা’ (AMCA) তৈরি করছে। ফলে, ভারত চাইছে এমন একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান যা ক্ষমতায় পঞ্চম প্রজন্মের মতো পাল্লা দিতে সক্ষম। রাফালের এফ-৩ সংস্করণটি কার্যত চতুর্থ প্রজন্মের। কিন্তু, এফ-৫ সংস্করণটি (Super Rafale F5) ধারে-ভারে-ক্ষমতায় প্রায় পঞ্চম প্রজন্মের। এই সংস্করণে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের একাধিক প্রযুক্তি রয়েছে। অন্তত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান এমনটাই। কারণ, এফ-৫ রাফাল জেটে যুক্ত করা হয়েছে এমন প্রযুক্তি, যা বর্তমান তো বটেই, এমনকী ভবিষ্যৎ যুদ্ধের জন্যও আদর্শ। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে এই যুদ্ধবিমানকে ‘অত্যন্ত বুদ্ধিমান’ করা হয়েছে। পাশাপাশি, এই বিমানের সঙ্গে যুক্ত করা হয়েছে অত্যন্ত শক্তিশালী এক ‘লয়াল উইংম্যান’-কেও।

    কী এই ‘লয়াল উইংম্যান’?

    আকাশ যুদ্ধে ‘লয়াল উইংম্যান’ কনসেপ্ট বা ব্যবস্থা নিয়ে বর্তমানে ভারত সহ বিশ্বের তামাম সামরিকভাবে শক্তিশালী দেশ গবেষণা চালাচ্ছে। ভারতের ‘অ্যামকা’-তেও এই ‘লয়াল উইংম্যান’ কনসেপ্ট রাখা হয়েছে। ‘লয়াল উইংম্যান’ হচ্ছে একটি আনম্যানড্ কমব্যাট এরিয়াল ভেহিক্যল বা ইউসিএভি (UCAV)। এক কথায় সশস্ত্র মানববিহীন যুদ্ধবিমান। এটি মাদারশিপের (চালক যুদ্ধবিমান) সঙ্গে সুসংহত যোগাযোগ রেখে পাশাপাশি উড়বে। পেটে ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম ‘লয়াল উইংম্যান’ (Loyal Wingman) মাদারশিপের পাইলটের কমান্ডে যাবতীয় কাজ করবে। শুধু তাই নয়। প্রয়োজন পড়লে, পাইলট তথা মূল যুদ্ধবিমানকে বাঁচাতে নিজেকে বলিদান দেবে।

    ছায়াসঙ্গী সবচেয়ে ঘাতক ড্রোন

    ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়াঁ ল্য কর্নুর দাবি, নতুন এফ-৫ রাফাল (Super Rafale F5) জেটটি একটি স্টেলথ ফাইটার ড্রোন দিয়ে সজ্জিত হবে।” মন্ত্রীর কথার সত্যতা স্বীকার করে নেন রাফালের প্রস্তুতকারক সংস্থা দাসো-র সিইও এরিক ত্রাপিয়ে। তাঁর মতে, রাফালের সঙ্গে এই ইউসিএভি যুক্ত করলে আকাশ থেকে ভূমি এবং আকাশ থেকে আকাশ উভয় ক্ষেত্রেই মিশনের কর্মক্ষমতা এবং সাফল্যের শতাংশ বহুগুণ উন্নত হতে পারে।” তিনি আরও জানান যে, রাফাল এফ-৫ জেটের (Super Rafale F5) ইউসিএভি-র ওজন হবে ১০ টন এবং তার অস্ত্রবহন ক্ষমতা প্রায় ১৫ থেকে ১৬ টন হবে। এছাড়া, পূর্বসূরি এফ-৪-এর তুলনায় এফ-৫ সংস্করণে আরও শক্তিশালী সাফরান ইঞ্জিন এবং সর্বাধুনিক ডেটা লিঙ্ক থাকবে। এতে মোতায়েন করা যাবে স্ক্র্যামজেট-নির্ভর হাইপারসনিক (শব্দের চেয়ে ০-২০ গুণ বেশি গতি) ক্ষেপণাস্ত্র, যা লড়াইয়ে যুদ্ধবিমানকে প্রভূত সুবিধা দেবে।

    এমআরএফএ নিয়ে ফ্রান্সের আগ্রহ

    কিন্তু, কেন রাফাল এফ-৫ (Super Rafale F5) নিয়ে আলোচনা হচ্ছে? কেনই বা এই বিমানের প্রতি আগ্রহ প্রকাশ করছে কেন্দ্রীয় কর্তারা? কেন্দ্রীয় সূত্রের খবর, ইতিমধ্যেই ফ্রান্স এবং উৎপাদনকারী সংস্থার সঙ্গে একাধিকস্তরে এমআরএফএ চুক্তি (MRFA Deal) নিয়ে আলোচনা চালিয়েছে ভারত। সূত্রের দাবি, আলোচনার টেবিলে ফ্রান্স ভারতের এই শর্তে রাজি হয়েছে যে, এমআরএফএ চুক্তি হলে প্রাথমিকভাবে কয়েকটি বিমান ফ্রান্সে তৈরি হয়ে আসবে। বাকিগুলো ভারতেই তৈরি হবে। শুধু তাই নয়, দাসোর সিইও ত্রাপিয়ে ভারতকে খোলা প্রস্তাব দিয়েছেন যে, তারা ভারতে রাফাল যুদ্ধবিমান উৎপাদনের একটি পৃথক অ্যাসেম্বলিং ইউনিট খুলতে ভীষণই আগ্রহী। শর্ত একটাই— যদি ভারতের থেকে ন্যূনতম ১০০টি যুদ্ধবিমানের বরাত মেলে তবেই। এদেশে দাসোর অ্যাসেম্বলি ইউনিট হলে, খরচ অনেকটাই কম হবে। পাশাপাশি, রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও প্রচুর সুবিধা হবে। জানা যাচ্ছে, নৌসেনার জন্য রাফাল-এম যুদ্ধবিমানের চুক্তি করতে শীঘ্রই ভারতে আসতে পারেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়াঁ ল্য কর্নু। তখনই, এমআরএফএ চুক্তি (MRFA Deal) নিয়ে ফের বসা হবে বলে আশা।

    চুক্তি হলেই ভারতে অ্যাসেম্বলি ইউনিট

    এখানে বলে রাখা প্রয়োজন, রাফাল এফ-৫ যুদ্ধবিমান (Super Rafale F5) এখনও হাতে পায়নি ফরাসি বায়ুসেনাই। ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর আশা, ২০২৬-২৭ সালের মধ্যেই উৎপাদন শুরু হবে এবং ২০৩০ সাল নাগাদ এই যুদ্ধবিমান সেদেশের বায়ুসেনার জন্য প্রস্তুত হয়ে যাবে। ভারত যদি আগামী এক-দু বছরের মধ্যে এই চুক্তি করে নেয়, তাহলে, দাসো দ্রুত এদেশে অ্যাসেম্বলি ইউনিট তৈরির কাজ শুরু করতে পারবে। সেক্ষেত্রে, দাসোর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে ভারতের এক বা একাধিক বেসরকারি সংস্থাও। তেমনটা হলে, ২০৩২ সাল থেকেই ভারতের কারখানা থেকে রাফাল এফ-৫ বের হবে।

  • VHP: ওয়াকফ ইস্যুতে দেশজুড়ে অশান্তি ছড়ানোর জিহাদি চক্রান্ত ব্যর্থ, জানাল বিশ্ব হিন্দু পরিষদ

    VHP: ওয়াকফ ইস্যুতে দেশজুড়ে অশান্তি ছড়ানোর জিহাদি চক্রান্ত ব্যর্থ, জানাল বিশ্ব হিন্দু পরিষদ

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদ জেলার জুড়ে মৌলবাদীদের তাণ্ডব সামনে এসেছে। এই আবহে এই ঘটনাকে চক্রান্ত বলে উল্লেখ করল বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবি, দেশজুড়ে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এমন চক্রান্ত ব্যর্থ হয়েছে। এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন। এক সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের নেতা ডক্টর সুরেন্দ্র জৈন জানিয়েছেন, যে ধরনের হিংসাত্মক কার্যকলাপ চলছে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে সেখানেই মেকি ধর্মনিরপেক্ষ শক্তি ও জিহাদিদের মধ্যে একটা আঁতাত তৈরি হয়েছে। এরাই এই আইনের বিরোধিতা করছে। তিনি আরও জানিয়েছেন, ওয়াকফ আইনের বিষয়ে এক কোটিরও বেশি ভারতীয় তাঁদের মতামত দিয়েছেন। একইসঙ্গে ২৫ ঘন্টা ধরে দেশের সংসদে আলোচনা চলেছে, তর্কবিতর্ক হয়েছে তবেই পাস হয়েছে এই আইন।

    ভূমি মাফিয়ারা এই আইন আসাতে সব চেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে

    তিনি আরও জানিয়েছেন, যাঁরা সর্বদাই সংবিধানের কথা বলেন। তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করছেন না। তার বদলে তাঁরা হিংসা ছড়ানোর জন্য সমস্ত রকমের উস্কানি দিচ্ছেন। সুরেন্দ্র জৈন বলেন, ‘‘১৮টিরও বেশি পিটিশন দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে, এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে। যাঁরা এই অভিযোগ জানিয়েছেন, তাঁদের সংবিধানের প্রতি ন্যূনতম মর্যাদা রাখা উচিত। বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখা উচিত। ভারতীয় মূল্যবোধের প্রতি আস্থা রাখা উচিত।’’ এদিন তিনি অভিযোগ আনেন যে ভূমি মাফিয়ারা এই আইন আসাতে সব চেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে।

    নিজের বক্তব্যে উদাহরণও তুলে ধরেন বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা

    বিশ্ব হিন্দু পরিষদের নেতা এ নিয়ে ২০১৩ সালের একটি ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন যে গুরুগ্রামের পালম্বী হার পার্ককে হঠাৎই ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করা হয়। কোনও রকমের প্রমাণ ছাড়াই সেখানে প্রার্থনা শুরু হয়ে যায়। তৎকালীন হরিয়ানাতে চলছিল কংগ্রেস সরকার এবং তারা কোনও রকম প্রমাণ ছাড়াই ওই সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণাও করে। এইভাবেই প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার দিল্লিতে ১২৩টি সরকারি সম্পত্তি ওয়াকফকে দিয়েছে বলে উল্লেখ করেন বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা।

  • Tahawwur Rana Trial: ২০১১ থেকেই মোদির ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় তাহাউর রানা, প্রধানমন্ত্রীর কূটনৈতিক সাফল্য দেখছেন নেটিজেনরা

    Tahawwur Rana Trial: ২০১১ থেকেই মোদির ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় তাহাউর রানা, প্রধানমন্ত্রীর কূটনৈতিক সাফল্য দেখছেন নেটিজেনরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাল ২০১১। তখনও তিনি ভারতের প্রধানমন্ত্রী হননি। তাঁর পরিচয় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন থেকেই তাঁর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন তাহাউর রানা (Tahawwur Rana Trial)। অবশেষে ২৬/১১-এর ‘মাস্টার মাইন্ড’কে ভারতে এনেছে তাঁর সরকার। রানার প্রত্যর্পণের জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছে দেশবাসী। মুম্বই হামলার ‘মোস্ট ওয়ান্টেড’ তাহাউর রানাকে বৃহস্পতিবারই ভারতে ফিরিয়ে আনা হয়েছে। এরপরই মোদির একটি পুরনো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেই পোস্টে তাহাউর রানাকে আমেরিকার ছাড়পত্র দেওয়া নিয়ে ভারতে তৎকালীন ইউপিএ সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন মোদি (Narendra Modi)।

    কী রয়েছে সেই পোস্টে

    ২০১১ সালে করা সেই পোস্টে তাহাউর রানাকে (Tahawwur Rana Trial) মার্কিন আদালতের দেওয়া ছাড়পত্র নিয়ে নরেন্দ্র মোদি তৎকালীন ইউপিএ সরকারকে দুষেছেন। নরেন্দ্র মোদি সেই পুরোনো পোস্টে লিখেছিলেন, “তাহাউর রানাকে মার্কিন সরকারের নির্দোষ তকমা দেওয়া আদতে ভারতের সার্বভৌমত্বে আঘাত। এটা দেশের বিদেশনীতির বিরাট ব্যর্থতা।” নতুন করে ছড়িয়ে পড়া এই পোস্ট নেটিজেনদের চর্চার বিষয় হয়ে উঠেছে। তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের দীর্ঘদিনের দাবি পূরণ নিয়েও বিস্তর আলোচনা চলছে। তাহাউর রানাকে ভারতে সফল ভাবে প্রত্যর্পণ করানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান গাইছেন নেটিজেনরা। কেউ বলছেন, ‘আরও এক প্রতিশ্রুতি পূরণ হল।’ আবার কারও কথায়, ‘আপনি করে দেখিয়েছেন স্যার। আপনাকে কুর্নিশ।’ অনেকের পোস্টেই দেখা গিয়েছে, ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ স্লোগান।

    অমিত-বার্তা

    ২০১১ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র রানাকে মুম্বই হামলায় জড়িত থাকার অভিযোগ থেকে বেকসুর খালাস বলে ঘোষণা করে। প্রধানমন্ত্রী মোদি সেই সময় প্রশ্ন তুলেছিলেন আমেরিকা কিসের ভিত্তিতে মুম্বই জঙ্গি হামলার অপরাধীদের নির্দোষ বলে ঘোষণা করেছে। মুম্বই হামলার ‘মাস্টার মাইন্ড’ রানাকে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে আনা হয়েছে। রানাকে বিমানবন্দর থেকে সরাসরি পাটিয়ালা হাউস কোর্টে আনা হয়। আদালত রানাকে ১৮ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, রানাকে দেশে ফেরানো মোদি সরকারের বিরাট কূটনৈতিক সাফল্য। এবং সেই সঙ্গেই কংগ্রেসকে আক্রমণ করে তাঁর দাবি, ‘যে সরকারের আমলে ওই হামলা হয়েছিল তারা কিন্তু ওকে দেশে ফেরাতে পারেনি।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মোদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ তাদের ফিরিয়ে আনার জন্য যারা ভারতের মাটি অপব্যবহার করেছে, দেশের সম্মান অবমাননা করেছে, এমনকি ভারতীয় নাগরিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তাদের ভারতীয় আইনের অধীনে বিচার করার জন্য দেশে ফিরিয়ে আনা হবেই।”

    মোদির জিরো টলারেন্স নীতির ফল

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতির ফলে এই প্রত্যার্পণ সম্ভব হয়েছে বলে দাবি করেছে বিজেপি। মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “কংগ্রেস সরকার কিছুই করেনি ২০০৮ সালের হামলার পর। একজন মাত্র জঙ্গি ধরা পড়েছিল— আজমল কাসব, তাকেও জেলে বসে বিরিয়ানি খাওয়ানো হয়েছিল। আর এখন যারা দেশকে আক্রমণ করেছে, তাদের দেশের মাটিতে এনে শাস্তি দেওয়ার দৃঢ়তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এই হচ্ছে নতুন ভারতের সংকল্প।”  ইউপিএ আমলে ভোটব্যাঙ্কের কথা ভেবে সন্ত্রাসের সঙ্গে সর্বদা নরম মনোভাব দেখিয়েছে কংগ্রেস, দাবি বিজেপির। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “ইউপিএ আমলে যারা সন্ত্রাসকে আশ্রয় দিয়েছে, তাদের ‘মোস্ট ফেভার্ড নেশন’ মর্যাদা দেওয়া হয়েছিল। আজকের ভারত পাল্টে গেছে। উরি কিংবা পুলওয়ামার মতো ঘটনার জবাব এমএফএন দিয়ে নয়, এমটিজে— ‘মুহ তোড় জবাব’ দিয়ে দেওয়া হয়।”

    মুখ খুলেছে আমেরিকা

    রানার ভারতে প্রত্যর্পণ নিয়ে মুখ খুলেছে আমেরিকাও। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুসারে, আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “এই ধরনের হামলার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বিচারের আওতায় আনার জন্য ভারতের উদ্যোগকে দীর্ঘ দিন ধরে সমর্থন করে এসেছে আমেরিকা। এখন উনি (রানা) ভারতের হাতে। আমরা খুশি।” মার্কিন আদালতে রানা বার বার আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ভারতের জেলে তাঁর উপর অত্যাচার চালানো হবে। তবে ভারত অবশ্য আমেরিকার সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির শর্ত ভঙ্গ হবে না বলে আশ্বাস দিয়েছে। নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, জেলেও সুরক্ষিত থাকবেন রানা। এদিকে, মুম্বই হামলার চক্রীকে ভারতে আনা হতেই, প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। উল্লেখ্য ২ মাস আগে, মোদির মার্কিন সফরের সময়ই রানার প্রত্যর্পণ ইস্যুটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আলোচনায় উত্থাপিত হয়েছিল। তারপরই দ্রুত পদক্ষেপ করা হয়। অবশেষে এখন ভারতে রানা। জনৈতিক চাপানউতোরের মধ্যেও এই ঘটনা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক সাফল্যের বড় দৃষ্টান্ত হয়ে থাকল,অভিমত বিশেষজ্ঞদের।

     

     

  • Tahawwur Rana: জেরা শুরু! ১৮ দিন এনআইএ-র হেফাজতে রানা, পাকা চুল, বাদামী পোশাকে দিল্লিতে মুম্বই হামলার মূল চক্রী

    Tahawwur Rana: জেরা শুরু! ১৮ দিন এনআইএ-র হেফাজতে রানা, পাকা চুল, বাদামী পোশাকে দিল্লিতে মুম্বই হামলার মূল চক্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে ভারতের হাতে, এনআইএ হেফাজতে তাহাউর হুসেইন রানা (Tahawwur Rana)। আমেরিকা থেকে বহু প্রতীক্ষিত প্রত্যর্পণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ভারতের জাতীয় তদন্ত সংস্থা (NIA) গ্রেফতার করে ২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম মূল ষড়যন্ত্রকারীকে। মধ্যরাতে তাঁকে হাজির করানো হয় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের বিশেষ এনআইএ আদালতের বিচারকের সামনে। মুম্বই হামলার (26/11 Mumbai Attack) নেপথ্যে থাকা ষড়যন্ত্রের দিকটি খতিয়ে দেখতে রানাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানায় এনআইএ। আর্জি মঞ্জুর করে বিচারক রানাকে ১৮ দিন এনআইএ-র হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

    আদালতে কী বলল এনআইএ?

    ২০০৮ থেকে ২০২৫। ১৭ বছর পর তাহাউর (Tahawwur Rana) শাস্তি পেতে পারে মুম্বই হামলার চক্রান্ত করার জন্য, যা নিরাপরাধ ১৬৬ জনের প্রাণ কেড়েছিল। বৃহস্পতিবার আদালতে যখন পেশ করা হয় তাহাউরকে, তখন তদন্তকারী সংস্থা একাধিক জোরাল তথ্য প্রমাণ জমা দেয়, যাতে স্পষ্ট মুম্বই হামলায় সরাসরি যোগ ছিল তাহাউরের। জানা গিয়েছে, তাহাউরের পাঠানো একাধিক ইমেল জমা দেওয়া হয়েছে আদালতে। এনআইএ আদালতে জানিয়েছে, কীভাবে ষড়যন্ত্র করেছিল, তা জানার জন্য তাহাউরকে জেরা করা জরুরি। অপরাধমূলক ষড়যন্ত্র, ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ, খুন, প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনেও তাহাউরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    আদালতের পর্যবেক্ষণ

    আদালতে এনআইএ জানায়, সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটাতে রানা অপরাধমূলক ষড়যন্ত্র করেছিলেন। অন্য ষড়যন্ত্রীদের সঙ্গে শলা পরামর্শও করেছিলেন। রানাকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ দিনের হেফাজতে নিতে চায় এনআইএ। বিচারক রানার কাছে জানতে চান, তিনি পাল্টা সওয়ালের জন্য নিজে কোনও আইনজীবী নিয়োগ করবেন, না কি আদালতের তরফ থেকে তাঁকে আইনি সহায়তা দেওয়া হবে? রানা জানান, তাঁর কাছে তাঁর পক্ষে সওয়াল করার মতো কোনও আইনজীবী নেই। এরপর জজ জানান, দিল্লি লিগাল অথরিটি সার্ভিসের তরফে একজন আইনজীবী তাঁকে দেওয়া হবে, তাঁর পক্ষে সওয়াল জবাব করার জন্য। রানার বিরুদ্ধে এনআইএ-র হয়ে কেস লড়বেন প্রবীণ ক্রিমিনাল আইনজীবী দয়া কৃষ্ণণ। স্পেশাল পাবলিক প্রসিকিউটর নরেন্দ্র মান আইনি প্রক্রিয়ায় তাঁকে নেতৃত্ব দেবেন।

    কোথায় রানা?

    রানাকে ভারতে ফেরানোর পরে একটি বিবৃতি দিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছে, ২০০৮ সালের ওই জঙ্গি হানার মূল ষড়যন্ত্রী ছিলেন রানা! বিবৃতিতে এনআইএ জানিয়েছে, “২৬/১১ মুম্বই জঙ্গি হানার মূলচক্রী তাহাউর হুসেন রানাকে বৃহস্পতিবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে। ২০০৮ সালের ওই ঘটনায় মূল ষড়যন্ত্রীকে বিচারের আওতায় আনার জন্য বেশ কয়েক বছর ধরে চেষ্টা চলছিল।” ভারতে বিমানটি অবতরণের পরে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন। পাকা চুল, মাঝে পড়েছে টাক। গাল ভর্তি লম্বা পাকা দাড়ি। বাদামী রঙের ওভারঅলে দেখা মেলে তাহাউর রানার। তবে তাঁকে প্রকাশ্যে আনা হলেও, তাঁর মুখ প্রকাশ করা হয়নি। তাঁকে কোথায় রাখা হবে, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। একটি সূত্রের খবর, রানাকে দিল্লিতে এনআইএ-র সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা যুক্ত জিজ্ঞাসাবাদ কুঠুরিতে রাখা হবে তাঁকে।

    জিজ্ঞাসাবাদের তোড়জোর

    রানাকে ১৮ দিনের এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিতেই, তাহাউরকে (Tahawwur Rana) নিয়ে প্রিজন ভ্যান এনআইএ হেডকোয়ার্টারে পৌঁছয়। জানা যাচ্ছে, আপাতত ওই ১৮ দিনে এনআইএর তরফে ২০০৮ সালে মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড রানাকে জেরা করা হবে। সেখানে রানার জন্য প্রস্তুত ছিল স্পেশ্যাল সেল। গোটা ষড়যন্ত্রের পর্দাফাঁস করার চেষ্টায় চলবে রানার লাগাতার জেরা। জানা যাচ্ছে, সিজিও কম্প্লেক্সে ‘অ্যান্টি টেরর এজেন্সি’র হেড অফিসে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বেষ্টনীতে রাখা হবে রানাকে। জানা যাচ্ছে এনআইএর আইজি, ডেপুটি ইনসপেক্টর সহ পদস্থ একাধিক দাপুটে কর্তারা জেরা করতে চলেছেন রানাকে। প্রাথমিক ভাবে স্থির হয়েছে ১২ জন আধিকারিক পাক বংশোদ্ভূত এই কানাডিয়ান ব্যবসায়ীকে জেরা করবেন। এই ১২ জনের মধ্যে রয়েছেন এনআইএ-র ডিজি সদানন্দ দাতে, আইজি আশিস বাত্রা, ডিআইজি জয়া রায়। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকেই তাহাউরকে জেরা করছে এনআইএ। নয়া দিল্লিতে এনআইএ-র সদর দফতরে তৃতীয় তলায় তাহাউর রানাকে জিজ্ঞাসাবাদ করার কথা এনআইএ আইজি, ডিআইজি স্তরের কর্মকর্তাদের। ২৪ ঘণ্টাই তাহাউরকে সিসিটিভির নজরদারিতে রাখা হবে। উপস্থিত থাকবেন স্পেশাল সেল কমান্ডোরাও।

  • Aadhaar: মোদি সরকার আনছে নয়া আধার অ্যাপ, থাকছে ‘লাইভ’ ফেসিয়াল ভেরিফিকেশন ও কিউআর কোড

    Aadhaar: মোদি সরকার আনছে নয়া আধার অ্যাপ, থাকছে ‘লাইভ’ ফেসিয়াল ভেরিফিকেশন ও কিউআর কোড

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) আধারের (Aadhaar) নতুন অ্যাপের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এই নতুন অ্যাপটি ফেসিয়াল ভেরিফিকেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি আধার সংবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই এই কথাগুলি জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, এই অ্যাপ চালু হওয়ার পর হোটেল-দোকানে আধারের ফটোকপি আর দিতে হবে না। বর্তমানে যেমন ভারতের সর্বত্র ইউপিআই পেমেন্টের জন্যে কিউআর কোড দেখা যায়, তেমনই শীঘ্রই আধার যাচাইকরণ কিউআর কোড ভেরিফিকেশন পয়েন্টগুলিতে উপলব্ধ হবে।

    কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

    কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার আধার সংবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘‘এই নতুন আধার অ্যাপের (Aadhaar) মাধ্যমে আধার ভেরিফিকেশনের (Aadhaar Verification) প্রক্রিয়া, ইউপিআই পেমেন্টের মতো কাজ সহজ করা যাবে।’’ এবিষয়ে নিজের এক্স মাধ্যমে পোস্টও করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে তিনি লেখেন, ফেস আইডি যাচাইকরণ (Aadhaar) এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে সংযুক্ত করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য ডিজিটাল আধার পরিষেবা চালু করতে চলেছে সরকার। তিনি আরও জানিয়েছেন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় তৈরি করা এই অ্যাপটিতে প্রমাণীকরণের জন্য কিউআর কোড-ভিত্তিক ভেরিফিকেশন এবং রিয়েল-টাইম ফেস আইডি ব্যবস্থাও রয়েছে।

    নতুন আধার অ্যাপে কী কী সুবিধা মিলবে?

    বিশেষজ্ঞরা বলছেন, এই নয়া আধার অ্যাপ (Aadhaar) চালু হওয়ার পরে ভ্রমণের সময় ট্রেনে, হোটেল চেক-ইন ইত্যাদি কাজে আধার কার্ড সঙ্গে নিতে হবে না বা এর ফটোকপি জমা দিতে হবে না।

    এই অ্যাপ চালু হলে তা কিউআর কোড স্ক্যান করার পরেই যে কোনও ব্যক্তির পরিচয় যাচাই করতে সক্ষম হবে। এর ফলে নতুন করে আধারের কপি দেখানোর প্রয়োজন পড়বে না।

    নতুন আধার অ্যাপের (Aadhaar) মাধ্যমে ব্যবহারকারীরা শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যই শেয়ার করতে পারবেন। ব্যক্তিগত তথ্যের ওপর ব্যবহারকারীরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন।

    ফেস আইডি-ভিত্তিক প্রমাণীকরণ তো এই অ্যাপটিতে থাকছেই। এর পাশাপাশি, নতুন আধার অ্যাপটিতে একটি কিউআর কোড যাচাইকরণ বৈশিষ্ট্যও থাকবে। এরফলে আধার যাচাইকরণকে আরও দ্রুত এবং সহজ হবে বলে জানা যাচ্ছে।

  • BJP: মুসলিম কল্যাণেই ওয়াকফ আইন, দেশজুড়ে প্রচারে নামছে বিজেপি, দিল্লিতে অনুষ্ঠিত কর্মশালা

    BJP: মুসলিম কল্যাণেই ওয়াকফ আইন, দেশজুড়ে প্রচারে নামছে বিজেপি, দিল্লিতে অনুষ্ঠিত কর্মশালা

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি সরকার পাশ করেছে ওয়াকফ সংশোধনী আইন (Waqf Reforms Awareness)। এই আবহে দেশজুড়ে ওয়াকফ সংস্কার প্রচার অভিযান চালাবে বিজেপি (BJP)। এমনটাই ঘোষণা করা হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে। জানা গিয়েছে, এই প্রচার অভিযান চলবে আগামী ২০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত। এই প্রচার অভিযানের মাধ্যমে বিজেপি লক্ষ্য রেখেছে, যে সমস্ত ভুল তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে ওয়াকফ আইনকে কেন্দ্র করে সেগুলির মোকাবিলা করা। বিজেপি তরফ থেকে দাবি করা হয়েছে, কংগ্রেস এবং তার জোট সঙ্গীরা মুসলিম সমাজকে ভুল বোঝাচ্ছে ওয়াকফ সংশোধনী (Waqf Reforms Awareness) আইন নিয়ে।

    মুসলিম কল্যাণেই ওয়াকফ আইন

    বিজেপির (BJP) মতে, মুসলিম সম্প্রদায়ের জানা দরকার যে ওয়াকফ আইন তাদের কল্যাণের জন্যই। এই প্রচার অভিযানের পরিকল্পনা নিয়ে একটি কর্মশালা আয়োজিত হয় দিল্লির বিজেপির সদর দফতরে। যেখানে বিজেপির জাতীয় সভাপতির জেপি নাড্ডা প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখেন। তিনি নিজের ভাষণে বলেন, ‘‘ওয়াকফ সংস্কার তার সম্পত্তিগুলিকে আরও ভালোভাবে উপযোগী করে তুলবে এবং তা দরিদ্র মুসলমানদের কল্যাণে ব্যবহার করা হবে।’’

    তোষণের কারণেই মুসলিম সমাজকে ভুল বোঝাচ্ছে কংগ্রেস, তোপ নাড্ডার

    একই সঙ্গে জেপি নাড্ডা (BJP) তোপ দাগেন কংগ্রেস এবং তার জোট সঙ্গীদের ওপর। তিনি বলেন,‘‘তোষণের রাজনীতির কারণেই মুসলিম সমাজকে বিভ্রান্ত করছে এই রাজনৈতিক দলগুলি।’’ তিনি বিজেপির কর্মীদেরকে বলেন, তাঁরা যেন মুসলিম সম্প্রদায়ের কাছে পৌঁছে যান এবং তাদেরকে বোঝান এই আইন মুসলিমদের পক্ষে ইতিবাচক।

    ওয়াকফ আইন

    ওয়াকফ আইনটি সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর এবং গত সপ্তাহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পাওয়ার পর বর্তমানে তা আইনে পরিণত হয়েছে। এই বিলটি নিয়ে ১২ ঘণ্টা বিতর্কের পর ৩ এপ্রিল ভোর রাতে লোকসভায় পাশ হয়। সেখানে বিলটি সমর্থন করেছিলেন ২৮৮ জন সদস্য। বিপক্ষে ভোট দিয়েছেন ২৩২ জন। এরপর ৪ এপ্রিল সকালে রাজ্যসভায় বিলটি পাশ হয়। সেখানে ১২৮ সদস্য সমর্থন করেছিলেন, বিরোধিতা করেছিলেন ৯৫ জন। নয়া এই আইনটি ভারতের ওয়াকফ সম্পত্তির ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। এটি ১৯৯৫ সালের ওয়াকফ আইন সংশোধন করে করা হয়েছে।

  • Modi Govt: প্রতিশ্রুতি রক্ষা মোদি সরকারের, সংগ্রহ ১০০ লক্ষ বেল তুলো, প্রদান করা হল ৩৭,৪৫০ কোটি টাকা

    Modi Govt: প্রতিশ্রুতি রক্ষা মোদি সরকারের, সংগ্রহ ১০০ লক্ষ বেল তুলো, প্রদান করা হল ৩৭,৪৫০ কোটি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি জমানায় (Modi Govt) তুলো চাষের ব্যাপক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সরকারের আগ্রহ এখানে পরিলক্ষিত হচ্ছে। এই আবহে ভারত সরকার তার নোডাল সংস্থা, কটন কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড বা সিসিআইয়ের (Cotton Farmers) মাধ্যমে ন্যূনতম সহায়ক মূল্যের আওতায় ১০০ লক্ষ বেল তুলো সংগ্রহ করেছে বলে খবর। ২০২৪-২০২৫ আর্থিক বছরে এই তুলো সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ গত ৩১ মার্চের মধ্যেই ১০০ লক্ষ বেল তুলো সংগ্রহ করেছে মোদি সরকার।

    নূন্যতম সহায়ক মূল্য হিসেবে প্রদান করা হয়েছে ৩৭ হাজার ৪৫০ কোটি টাকা

    জানা যাচ্ছে মোট তুলো উৎপাদন হয়েছে ২৯৪.২৫ লক্ষ বেল। এই মোট উৎপাদনের ৩৪ শতাংশই কেন্দ্রীয় সরকার (Modi Govt) নিয়ে নিয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় বস্ত্র শিল্প মন্ত্রকের বিবৃতিও সামনে এসেছে। যেখানে তারা জানাচ্ছে, যে পরিমাণ তুলা সংগ্রহ করা হয়েছে তা ৫২৫ লক্ষ কুইন্টাল তুলোর বীজের সমান। এর ফলে দেশের ২১ লাখ কৃষককে উপকৃত করা হয়েছেন। এভাবেই নূন্যতম সহায়ক মূল্য হিসেবে প্রদান করা হয়েছে ৩৭ হাজার ৪৫০ কোটি টাকা। ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস (NACH) এর মাধ্যমে অর্থপ্রদান করা হয়েছে বলে জানা গিয়েছে। স্বচ্ছতা রাখতে আধারের প্রমাণপত্র এবং এসএমএস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে অর্থ প্রদানের বিষয়টি।

    কোন রাজ্যে কত তুলো সংগ্রহ করল কেন্দ্র

    যে পরিসংখ্যান সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ পরিমাণ তুলো সংগ্রহ করা গিয়েছে তেলঙ্গানায়। যেখানে এখন পর্যন্ত ৪০ লক্ষ বেল সংগ্রহ করা হয়েছে, তারপরে মহারাষ্ট্রে ৩০ লক্ষ বেল এবং গুজরাট ১৪.০২ লক্ষ বেল তুলো সংগ্রহ করেছে কেন্দ্র (Modi Govt) । অন্যান্য রাজ্যের মধ্যে কর্নাটকে ৫ লক্ষ বেল। মধ্যপ্রদেশে ৪ লক্ষ বেল, অন্ধ্রপ্রদেশে ৪ লক্ষ বেল, ওড়িশায় ২ লক্ষ বেল, পাঞ্জাব, হরিয়ানা, এবং রাজস্থান মিলিয়ে ১.১৫ লক্ষ বেল।এই পরিসংখ্যানগুলিই তুলে ধরছে তুলো চাষীদের স্বার্থ রক্ষায় মোদি সরকার (Modi Govt) ঠিক কতটা দায়বদ্ধ। সহজেই যাতে চাষীরা নিজেদের উৎপাদিত তুলো বিক্রি করতে পারেন, তাই কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া সমস্ত তুলা উৎপাদনকারী রাজ্যে ৫০৮টি ক্রয় কেন্দ্র স্থাপন করেছে।

  • Tahawwur Rana: ভারতে নামলেন তাহাউর রানা, কড়া নিরাপত্তায় এনআইএ-র বিশেষ আদালতে মুম্বই হামলার মূল চক্রী

    Tahawwur Rana: ভারতে নামলেন তাহাউর রানা, কড়া নিরাপত্তায় এনআইএ-র বিশেষ আদালতে মুম্বই হামলার মূল চক্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে ভারতেই ফিরতে হল ২৬/১১ সন্ত্রাস হামলার মূল চক্রী তাহাউর রানাকে (Tahawwur Rana)। বুধবারই তাঁকে বিশেষ বিমানে চড়িয়ে আমেরিকা থেকে রওনা দিয়েছিলেন তদন্তকারীরা। অনুমান ছিল বৃহস্পতিবার সকালেই ভারতে নামবে সেই বিমান। তবে তা পৌঁছল বেলা গড়িয়ে বিকেলে। অসমর্থিত সূত্রের খবর, দুপুর ২টো ৩৯ মিনিটের দিকে পালাম বিমানবন্দরে রানাকে নিয়ে অবতরণ করে বিশেষ বিমান। অবশেষে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে আমেরিকায় গ্রেফতার হওয়ার প্রায় ১৬ বছর পর ভারতে নিয়ে আসা হল তাহাউর রানাকে।

    রানার জন্য বিশেষ নিরাপত্তা

    এনআইএ সূত্রে খবর, তাহাউরের প্রত্যপর্ণ নিয়ে আঁটসাঁট নিরাপত্তা রাজধানী জুড়ে। বেশ কিছু এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। এছাড়াও বিমানবন্দরে আগে থেকেই দাঁড় করানো হয়েছে সোয়াট কমান্ডাদের। পাশাপাশি, যে বুলেটপ্রুফ গাড়িতে রানাকে নিয়ে রওনা দেবে পুলিশ, তার আগুপিছুতে রাখা হবে অস্ত্র বোঝাই বিশেষ সাঁজোয়া গাড়ি। এছাড়াও রাখা হবে মার্কসম্যান গাড়ি। এই গাড়িতে থাকে সেনার বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কমান্ডোরা। কোনও রকম ঝুঁকি নিতে নারাজ এনআইএ। তাই একইরকম দেখতে একাধিক ডিকয় (ভুয়ো) গাড়িও রাখা হয়েছে। ফলে, কোন গাড়ি করে, কোন রুট দিয়ে রানাকে নিয়ে যাওয়া হবে, তা একেবারে গোপন রাখছেন গোয়েন্দারা।

    আজই এনআইএ আদালতে রানা

    বৃহস্পতিবার ভারতে পা রাখা মাত্রই তাঁকে তোলা হবে এনআইএ-এর বিশেষ আদালতে। আর ওই বিশেষ আদালতে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের যেন অভাব না হয়, সেই কারণে আগেভাগেই মুম্বই হামলা ও তাহাউরের যোগসাজোশ সংক্রান্ত প্রয়োজনীয় কেস ফাইল ও রের্কড করা বয়ান আদালতে জমা দিয়েছে তদন্তকারীরা। রানাকে (Tahawwur Rana) প্রথমে এনআইএ হেফাজতে রাখা হতে পারে। সেখানেই মুম্বই হামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। এনআইএ- হেডকোয়ার্টারে একটি সেল রানার জন্য প্রস্তুত করা হয়েছে। যেখানে শুধুমাত্র ১২ জন সদস্য যেতে পারবেন। এনআইএ ডিজি সদানন্দ দত্ত, আইজি অনীশ বাতরা ও ডিআইজি জয় রায় রানাকে জিজ্ঞাসাবাদ করবেন।

    রানার বিচারপ্রক্রিয়া দিল্লিতে

    অহেতুক কাল বিলম্ব নয়। ভারতে পা রাখার পরই যাতে মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে (Tahawwur Rana) কঠোর শাস্তির মুখে পড়তে হয়, সেটা নিশ্চিত করতে চাইছে মোদি সরকার। সেই লক্ষ্যে রানা ভারতে পা রাখার আগেই তাঁর বিরুদ্ধে সওয়াল করার জন্য বিখ্যাত আইনজীবী নরেন্দ্র মানকে নিয়োগ করেছে কেন্দ্র। বৃহস্পতিবার রানা ভারতে নামলে সরকারিভাবে তাঁকে গ্রেফতার করে এনআইএ। কুখ্যাত ওই জঙ্গিকে রাখা হবে দিল্লির তিহাড় জেলে। প্রাথমিকভাবে রানার জন্য দিল্লি এবং মুম্বইয়ের দুটি জেলে দুটি হাই সিকিউরিটি সেল প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু যেহেতু রানার বিচারপ্রক্রিয়া দিল্লিতে হবে, তাই এখনই তাকে মুম্বই নিয়ে যাওয়া হবে না। পরে তদন্তের প্রয়োজনে ওই মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে মুম্বই নিয়ে যাওয়া হতে পারে। সূত্রের খবর, রানা দিল্লিতে নামার পরই দিল্লির বিশেষ এনআইএ কোর্টে তার বিচারপ্রক্রিয়া শুরু হবে। দিল্লির পাটিয়ালা হাউসের বিশেষ এনআইএ আদালতে রানাকে পেশ করা হবে। ওই বিচারপ্রক্রিয়ায় এনআইএ’র হয়ে সওয়াল করবেন বিখ্যাত আইনজীবী নরেন্দ্র মান। এর আগে বহু গুরুত্বপূর্ণ মামলায় সিবিআই এবং এনআইএর হয়ে সওয়াল করেছেন তিনি। আগামী ৩ বছরের জন্য রানার বিরুদ্ধে সওয়াল করার জন্য মানকে নিয়োগ করেছে সরকার।

    প্রস্তুত তিহাড়

    দিল্লির তিহাড় জেলের একটি হাই-সিকিউরিটি ওয়ার্ডে তাঁকে রাখা হতে পারে বলে জানা গিয়েছে। কারাকর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, তাঁর জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ, তবে পরবর্তী পদক্ষেপ করা হবে আদালতের নির্দেশ অনুযায়ী। ইতিমধ্যেই জেলের ভিতরে ও বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। রানাকে যে সেলে রাখা হবে সেখানে সিসিটিভি-র ব্যবস্থা রাখা হবে। থাকবে হাই অ্যালার্ট ক্যামেরা। রানার ওয়ার্ডে আরও ২ বন্দি থাকবে। তবে রানাকে কারুর সঙ্গে মিশতে, কথা বলতে দেওয়া হবে না। রানা কোন সেলে থাকবে নিরাপত্তার স্বার্থে তা প্রকাশ্যে আনতে চায়নি জেল কর্তৃপক্ষ।

    দূরত্ব তৈরির চেষ্টা পাকিস্তানের

    আমেরিকা থেকে ভারতে ফেরানো হল ২৬/১১ জঙ্গি হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে (Tahawwur Rana)। এই আবহে তাহাউর প্রসঙ্গে প্রথম বিবৃতি দিল পাকিস্তান সরকার। পাক বংশোদ্ভূত তাহাউরের থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে ইসলামাবাদ। বিবৃতিতে পাকিস্তান বোঝাতে চাইছে, ভারতে প্রত্যর্পিত হওয়া তাহাউর বর্তমানে পাকিস্তানের নাগরিক নন। পাক বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, “তাহাউর রানা গত দুই দশক ধরে পাকিস্তানি নথিপত্র পুনর্নবীকরণ করেননি। তিনি যে কানাডার নাগরিক, তা স্পষ্ট।” বস্তুত, তাহাউরকে ভারতে আনার পরে তাঁর বিচার প্রক্রিয়া শুরু হবে। সে ক্ষেত্রে তাহাউরের মুখ থেকে মুম্বই হামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে।

    ভারতের জয়

    উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতেই বড় কূটনৈতিক জয় পায় ভারত। তাহাউর রানাকে (Tahawwur Rana) ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে তাঁকে দিল্লির হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সিলমোহর দিয়েছিল আমেরিকার শীর্ষ আদালত। এনআইএ আধিকারিকদের হাতে বুধবার রানাকে তুলে দিয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।

     

     

     

     

LinkedIn
Share