Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Kashmir-Manipur Remark: কাশ্মীর ও মণিপুর নিয়ে রাষ্ট্রপুঞ্জের মন্তব্য ‘ভিত্তিহীন এবং অপ্রতিষ্ঠিত’, বিরোধিতা দিল্লির

    Kashmir-Manipur Remark: কাশ্মীর ও মণিপুর নিয়ে রাষ্ট্রপুঞ্জের মন্তব্য ‘ভিত্তিহীন এবং অপ্রতিষ্ঠিত’, বিরোধিতা দিল্লির

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীর ও মণিপুর নিয়ে (Kashmir-Manipur Remark) ভিত্তিহীন মন্তব্যের অভিযোগে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধানকে কড়া প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি। কাশ্মীর ও মণিপুর নিয়ে তুর্কের মন্তব্যের কোনও ভিত্তি নেই বলে জানান রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচী। পরিস্থিতির সুযোগ নিয়ে দায়সারা মন্তব্য করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগে সরব হন তিনি। ভারত সুস্থ ও বৈচিত্র্যময় গণতন্ত্র এবং বহুত্ববাদেই বিশ্বাসী বলে জানান অরিন্দম। তাঁর স্পষ্ট মন্তব্য, ভারতকে নিয়ে এসব ভিত্তিহীন ও সারবত্তাহীন দাবির থেকে বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।

    ভারতের কড়া জবাব

    রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন (ইউনাইটেড নেশন্‌স হাই কমিশন ফর হিউম্যান রাইট্‌স)-এর প্রধান ভল্কার তুর্কের কাশ্মীর ও মণিপুর প্রসঙ্গে মন্তব্য অপ্রতিষ্ঠিত এবং ভিত্তিহীন। এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচী। সোমবার বিশ্বব্যাপী মানবাধিকার সংক্রান্ত পরিস্থিতি ব্যাখ্যা করেন তুর্ক। ওই সময়ে ভারতের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তুর্ক জানান, কাশ্মীরে মানবাধিকার কর্মীদের হেনস্থার শিকার হওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন। পাশাপাশি আলোচনার মাধ্যমে মণিপুরে হিংসা বন্ধ করতে আরও উদ্যোগী হওয়ারও প্রস্তাব দেন তিনি। জেনেভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের ৫৮তম সাধারণ সভায় ওই মন্তব্যের বিরোধিতা করেন অরিন্দম।

    ভারতের বিরুদ্ধে অপপ্রচার

    রাষ্ট্রপুঞ্জে অরিন্দম বাগচী বলেন, “যেহেতু ভারতকে নাম করে উল্লেখ করা হয়েছে, তাই আমি প্রথমেই বলতে চাই, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতে একটি সুস্থ, প্রাণবন্ত এবং বহুত্ববাদী সমাজব্যবস্থা রয়েছে। অপ্রতিষ্ঠিত এবং ভিত্তিহীন মন্তব্যগুলি বাস্তব পরিস্থিতির থেকে সম্পূর্ণ ভিন্ন।” অরিন্দমের মতে, এই ধরনের অপ্রয়োজনীয় উদ্বেগকে (Kashmir-Manipur Remark) বার বার ভুল প্রমাণ করেছেন ভারতবাসীরা। ভারতের বৈচিত্র এবং ভারতীয় সমাজের মুক্তচিন্তাকে আরও ভালো করে বোঝার প্রয়োজন রয়েছে বলেও মনে করছেন তিনি। তুর্কের উদ্বেগ উড়িয়ে দিল্লি স্পষ্ট করে দিয়েছে, জম্মু ও কাশ্মীরে শান্তি রয়েছে এবং উন্নয়নও হচ্ছে। উদাহরণ হিসেবে জম্মু ও কাশ্মীরের নির্বাচন, সেখানে ভোটদানের হার এবং পর্যটনের বিকাশের কথাও তুলে ধরে ভারত। এই ঘটনাগুলি জম্মু ও কাশ্মীরের দ্রুত উন্নয়নের দিকেই ইঙ্গিত করছে বলে মানবাধিকার কাউন্সিলের সভায় জানান অরিন্দম।

    ভারতের প্রকৃত তথ্য তুলে ধরা হোক

    বিশ্বব্যাপী মানবাধিকার সংক্রান্ত পরিস্থিতির ব্যাখ্যা দেওয়ার সময়ে প্রকৃত তথ্য তুলে ধরা প্রয়োজন বলেও জানিয়েছে দিল্লি। জেনেভায় ওই সভায় তুর্ককে পাল্টা জবাব দিয়ে বাগচী বলেন, “এধরনের ভিত্তিহীন মন্তব্যকে বারবার ভারত ভুল প্রমাণিত করেছে। ভারত সম্পর্কে বলতে গেলে আরও পড়াশোনা করে আসার অনুরোধ রইল। ভারতের বৈচিত্র্য ও সার্বভৌমত্ব নিয়ে সঠিক জ্ঞানটুকু থাকা প্রয়োজন।” রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধান সোমবার বিশ্বব্যাপী পরিস্থিতি তুলে ধরার সময়ে ইউক্রেন, গাজা, আমেরিকা, বাংলাদেশ, আফগানিস্তান-সহ বিভিন্ন দেশের প্রসঙ্গ উঠে আসে। তবে সেখানে পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি। ভারতের সাফ বার্তা, যাঁরা বলছেন এসব কথা, তাঁদের উদ্দেশে একটাই পরামর্শ— আয়নায় নিজেকে ভালো করে দেখুন।

    মণিপুরে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা

    উল্লেখ্য, অশান্তি কবলিত মণিপুরে গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির শাসন জারি হয়। তারপর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতিতে কাজ শুরু করে দিয়েছে কেন্দ্র। ২০২৩ সালের ৩ মে মণিপুরে শুরু হয় মেতেই-কুকি সংঘর্ষ। সেই থেকেই জাতিহিংসায় উত্তপ্ত উত্তরপূর্বের রাজ্যটি। এই মুহূর্তে মণিপুরের কী পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কী কী করণীয়, সবটাই আধিকারিকদের থেকে খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্রুত উত্তর-পূর্বের রাজ্যটিতে শান্তি ফেরাতে আগামী দিনে বড়সড় পদক্ষেপ করা হতে পারে, বলেও জানিয়েছে কেন্দ্র।

    কাশ্মীরে উন্নয়ন যজ্ঞ

    প্রসঙ্গত, এমন একটি যুগ ছিল যখন দেশের অন্যান্য অংশে আইন প্রয়োগ করা জম্মু ও কাশ্মীরে কার্যকর করা যায়নি। সারা দেশে দরিদ্রদের কল্যাণের জন্য নানা প্রকল্পের বাস্তবায়ন করা হয়েছিল। ৩৭০ ধারার জন্য জম্মু ও কাশ্মীর তা থেকে বঞ্চিত হয়েছিল। এখন সময় বদলেছে। ৩৭০ ধারা রদের পর সারা দেশ যে সুবিধা পায়, সেই সুবিধাই পাচ্ছে জম্মু-কাশ্মীর। এখানে সম্প্রতি পর্যটন সম্পর্কিত বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উপত্যকায় নয়া রেল প্রকল্প চালু হয়েছে। আগামী দিনে জম্মু-কাশ্মীরের উন্নয়নে যা সাহায্য করবে। উন্নয়নের শক্তি, পর্যটন সম্ভাবনা, কৃষকদের ক্ষমতায়ন এবং জম্মু ও কাশ্মীরের তরুণদের নেতৃত্বই এগিয়ে নিয়ে যাবে দেশ, এমনই আশা করে কেন্দ্রের মোদি সরকার। উন্নত ভারত গঠনের জন্য উন্নত-আধুনিক কাশ্মীরও চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

  • Maoists: দেশে এখন সক্রিয় ১২ মাওবাদী কমান্ডার ও ৪০০ ক্যাডার, নির্মূল হবে ১ বছরেই, বড় ঘোষণা কেন্দ্রের

    Maoists: দেশে এখন সক্রিয় ১২ মাওবাদী কমান্ডার ও ৪০০ ক্যাডার, নির্মূল হবে ১ বছরেই, বড় ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাওবাদীদের (Maoists) বিরুদ্ধে লাগাতার অভিযানে প্রায় নিশ্চিহ্ন লাল-সন্ত্রাস। এই অবস্থায় মাওবাদীদের কফিনে শেষ পেরেক পোঁতার সবরকমের প্রস্তুতি চালাচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অন্তত এমনটাই বলছে। মাওবাদীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার পরেই দেখা যাচ্ছে, আর মাত্র ১২ জন কমান্ডার ও ৪০০ মাওবাদী ক্যাডার জীবিত রয়েছে, যাদেরকে নিশ্চিহ্ন করতে বাকি রয়েছে। এরই মধ্যে তাদের জন্য আর এক বছর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই ৩৬৫ দিনের মধ্যে তাদেরকে হয় আত্মসমর্পণ করতে হবে অথবা তাদেরকে নির্মূলের সমস্ত রকমের ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার।

    দমন অভিযানে ব্যাপক সাফল্য (Maoists)

    মাওবাদী (Maoists) দমন অভিযান অত্যন্ত সফল হয়েছে বলে জানাচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে ২০২১ সাল থেকে ৩৮৫ জন মাওবাদীকে এখনও পর্যন্ত নিকেশ করা গিয়েছে। আরও চমকপ্রদ তথ্য হিসেবে উঠে আসছে, এই নিকেশ অভিযানে ৩৮৫ মাওবাদীর মধ্যে ৩১০ জনকেই নিকেশ করা গিয়েছে ২০২৪ সালে। অর্থাৎ চমকপ্রদ সাফল্য। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক জনসভা ও অথবা সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা কথাই বারে বারে ঘোষণা করেছেন যে, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করা হবে। দেখা যাচ্ছে সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে ব্য়াপক সফলও হয়েছে মোদি সরকার।

    শীর্ষ মাওবাদী নেতারা কেউই জীবিত নেই (Maoists)

    মাওবাদী দমন এই অভিযানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকও সামনে এসেছে। কোন পদ্ধতিতে হয় এই অভিযান সে নিয়ে মুখও খুলেছেন দেশের নিরাপত্তা বাহিনীর শীর্ষ আধিকারিকরা। জানা গিয়েছে, এক্ষেত্রে দেশের নিরাপত্তাবাহিনীর তরফ থেকে প্রথম টার্গেট করা হয় মাওবাদী কমান্ডারদের এবং এই কারণেই শীর্ষস্থানীয় মাওবাদী নেতারা এখন আর প্রায় কেউই জীবিত নেই। এদের আঘাত করে গোটা সংগঠনকে নাড়িয়ে দিতে চায় নিরাপত্তা বাহিনী। কারণ এই কমান্ডারদের নির্দেশেই কাজ করে ক্যাডাররা। কমান্ডোরা মূলত নির্দেশ দেওয়ার কাজ করত মাওবাদী ক্যাডারদেরকে (Maoists)। এবার তারা নিশ্চিহ্ন হয়ে পড়ায় দিশাহীন হয়ে পড়েছে ক্যাডাররা। এর ফলে মাওবাদীরা দ্রুতই কোণঠাসা হয়ে পড়ছে। অস্তিত্ব সংকটে ভুগছে। নিশ্চিহ্ন হওয়ার পথেই রয়েছে। এইখানেই সফল মোদি সরকার। আগেই বলা হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের কাছে যে তথ্য রয়েছে আর মাত্র ১২ জন সক্রিয় মাওবাদী কমান্ডার বেঁচে রয়েছে এবং তারাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ভারত সরকারের বিরুদ্ধে। জানা যাচ্ছে, এই মুহূর্তেই মাওবাদীরা ব্যাপক আর্থিক সংকটেও ভুগছে।

    শেষবার মাওবাদী দমনের অভিযানের আগে ৪০০ মাওবাদী ক্যাডার সক্রিয় ছিল বস্তারে

    প্রসঙ্গত, বস্তার ডিভিশনে শেষবার মাওবাদী দমনের অভিযানের আগে ৪০০ মাওবাদী ক্যাডার (Maoists) সক্রিয় ছিল বলে জানা গিয়েছে। এর পাশাপাশি, সেখানে আরও অন্যান্য ৮০০ মাওবাদী ছিল। এই মাওবাদীরা অবশ্য মাঠে নেমে যুদ্ধ করত না। তারা মাওবাদী ক্যাডারদের বিভিন্ন সাহায্য করত, যারা যুদ্ধ করত তাদেরকে। সাপোর্টিং ক্যাডার হিসেবে থাকত এই ৮০০ মাওবাদী। এদের মধ্যে অনেকে মাওবাদী আন্দোলনেও অংশগ্রহণ করত। বিভিন্ন সাংস্কৃতিক শাখা সংগঠনের যুক্ত থাকত।

    নিরাপত্তা বাহিনীর টার্গেট মাধবী হিদমা

    এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, তাঁরা মাওবাদী আন্দোলনকে (Maoists) একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রক যে সময়সীমা নির্ধারিত করেছে, তার আগেই মাওবাদীদের শীর্ষ কমান্ডারদের তাঁরা নিশ্চিহ্ন করতে পারবেন বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনী এখন টার্গেট করেছে মাওবাদীদের এক নম্বর ব্যাটালিয়নকে। এর নেতৃত্ব রয়েছেন মাও-নেত্রী মাধবী হিদমা। জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনী লাগাতার অভিযান চালিয়ে মাওবাদীদের এই ১ নম্বর ব্যাটালিয়নের ৯০ শতাংশ ধ্বংস করে ফেলতে সক্ষম হয়েছে। নিরাপত্তা বাহিনী এক্ষেত্রে আত্মবিশ্বাসী যে ব্যাটালিয়ন-১ আর সেভাবে কখনও ঘুরে দাঁড়াতে পারবে না।

    আত্মসমর্পণ করতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও

    ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীও পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন যে, মাওবাদীদের আত্মসমর্পণ করা উচিত এবং যদি তারা সেটা না করে তাহলে তাদেরকে নিকেশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের নিরাপত্তা বাহিনীর শীর্ষ আধিকারিকরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে মাওবাদী কমান্ডারররা অচিরেই আত্মসমর্পণ করবেন (Red Terrorism)। কারণ যেভাবে তাঁরা কোণঠাসা হয়ে পড়েছেন তাতে দীর্ঘদিন ধরে তাঁদের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়। অন্যদিকে, গোয়েন্দা দফতরও মাওবাদীদের উপরে সম্পূর্ণভাবে নজর রাখছে।

    চলছে উন্নয়নমূল কাজ

    মাওবাদীদের দমন অভিযানে অন্যান্য গঠনমূলক কাজও শুরু করেছে কেন্দ্রীয় সরকার। যেমন যে সমস্ত অঞ্চলগুলিতে মাওবাদীদের প্রভাব ছিল সেই এলাকাগুলিতে রাস্তা, বিদ্যুৎ, জল, শিক্ষা— এই সমস্ত উন্নয়নমূলক কাজ চলছে। এর ফলেই মাওবাদীরা আর সেই সমস্ত জায়গাতে ঢুকতে পারছে না। কারণ অভাব, দরিদ্রতা ও অনুন্নয়নকে কাজে লাগিয়েই মাওবাদীরা নিজেদের কথা বলতে শুরু করে।

  • Ayodhya: মহাকুম্ভ শেষ, নেই বাড়তি চাপ, অযোধ্যার রামলালা দর্শনে চালু আগের সময়সূচিই

    Ayodhya: মহাকুম্ভ শেষ, নেই বাড়তি চাপ, অযোধ্যার রামলালা দর্শনে চালু আগের সময়সূচিই

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াগরাজে মহাকুম্ভ সম্পন্ন হয়েছে গত ২৬ ফেব্রুয়ারি। মহা শিবরাত্রির দিন ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল মহাকুম্ভ। চলেছে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে বিপুল সংখ্যক ভক্তের পা পড়ে রামনগরীতে। মহাকুম্ভে স্নান সেরে অযোধ্যায় রামলালার দর্শন করবেন- এই উদ্দেশে অনেকেই বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু প্রয়াগরাজে মহাকুম্ভ শেষ হতেই ভিড় কমেছে অযোধ্যাতেও। প্রসঙ্গত, মহাকুম্ভ যখন চলছিল, তখন অযোধ্যার (Ayodhya) রাম মন্দির (Ram Temple) দর্শনের সময়সীমা বাড়ানো হয়েছিল। কিন্তু সোমবার থেকেই রাম মন্দির দর্শনের জন্য সময় পরিবর্তন করা হয়েছে। আগের মতোই করা হয়েছে সময়সূচী।

    রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং প্রশাসনের বৈঠক

    শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং অযোধ্যার (Ayodhya) প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিগত দিনগুলিতে ব্যাপক ভক্তদের ভিড় হয় অযোধ্যার রাম মন্দিরে (Ram Temple)। চাপ কমাতে দর্শনের সময়সূচিতে বদল করে রাম মন্দির ট্রাস্ট। ভোর থেকে রাত পর্যন্ত খোলা থাকত মন্দির। এরপর গতকাল সোমবার চালু করা হল আগের নিয়ম।

    ভোর ৪:১৫ থেকে ৬টা পর্যন্ত দ্বার বন্ধ থাকবে

    নতুন সময়সূচী অনুসারে, ব্রহ্ম মুহূর্তে ভোর ৪টায় মঙ্গল আরতির পর, স্নানের জন্য ৪:১৫ থেকে ৬টা পর্যন্ত দ্বার বন্ধ থাকবে। এর পরে, সকাল ৬টায় শৃঙ্গার আরতি অনুষ্ঠিত হবে। তারপর সকাল ৬:৩০ থেকে দর্শন শুরু হবে চলবে সকাল ১১:৫০ পর্যন্ত। এরপর, ভোগের জন্য দুপুর পর্যন্ত দ্বার বন্ধ থাকবে। এরপর দুপুর ১২টা থেকে ১২:৩০ পর্যন্ত আবার দর্শন শুরু হবে।

    দুপুর থেকে রাত পর্যন্ত কখন করা যাবে দর্শন (Ayodhya)

    রামলালার দুপুরের বিশ্রামের জন্য দুপুর ১২:৩০ থেকে ১টা পর্যন্ত দরজা বন্ধ থাকবে। দুপুর ১টা থেকে আবার দর্শন শুরু হবে এবং সন্ধ্যা ৬:৫০ পর্যন্ত চলবে। এরপর সন্ধ্যা ৬:৫০ থেকে ৭টা পর্যন্ত বালভোগের জন্য দরজা বন্ধ থাকবে। সন্ধ্যা ৭টায় আরতির পর ফের দ্বার দর্শনের জন্য দরজা খোলা হবে। দরজা খোলা থাকবে রাত ৯:৪৫ পর্যন্ত। এরপর রাত ৯:৪৫ থেকে রাত ১০টা পর্যন্ত রাত্রিভোগের জন্য দরজা বন্ধ থাকবে এবং রাত ১০টায় শয়ন আরতি অনুষ্ঠিত হবে। আরতিতে অংশগ্রহণকারী দর্শনার্থীরা রাত ৯:৩০ থেকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন। রাত ১০টা ১৫ নাগাদ আরতি-পুজোর পর রামলালা শয়নে যাবেন। সকাল পর্যন্ত মন্দির (Ayodhya) বন্ধ থাকবে।

  • Omar Abdullah: বিজেপি এবং মোদির সঙ্গে দূরত্ব কমছে ভূস্বর্গের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার!

    Omar Abdullah: বিজেপি এবং মোদির সঙ্গে দূরত্ব কমছে ভূস্বর্গের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার!

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে দূরত্ব কমছে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার (Omar Abdullah)! অন্তত ওয়াকিবহাল মহলের অভিমত এমনই। এর আগে প্রায়ই তিনি জম্মু-কাশ্মীর ধ্বংস করার জন্য দায়ী করেছিলেন বিজেপিকে। সেই তিনিই এখন বদলাচ্ছেন ভোল।

    ৩৭০ ধারা রদ (Omar Abdullah)

    ২০১৯ সালে ভূস্বর্গ থেকে বাতিল হয়ে যায় ৩৭০ ধারা। তার পরেই বিজেপির বিরুদ্ধে যাঁরা সব চেয়ে বেশি সরব হয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন ওমর-ও। মুসলমান অধ্যুষিত উপত্যকায় উত্তেজনা বৃদ্ধির জন্যও তিনি বিভিন্ন সময় দুষেছিলেন পদ্ম-পার্টিকে। বিজেপির বিরুদ্ধে তিনি বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন। অভিযোগ তুলেছিলেন জম্মু-কাশ্মীরের মানুষের আশা-আকাঙ্খা উপেক্ষা করারও। লোকসভা নির্বাচনের আগে ‘সংকল্পপত্র’ (ইশতেহার) প্রকাশ করেছিল বিজেপি। তাকে কটাক্ষ করে ন্যাশনাল কনফারেন্সের এই নেতা বলেছিলেন, “এটি জম্মু-কাশ্মীর ধ্বংসের লক্ষ্যে তৈরি করা হয়েছে।”

    ওমরের মুখে মোদি প্রশস্তি!

    তবে জম্মু-কাশ্মীরের (Omar Abdullah) মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বিবৃতি ও কার্যকলাপ তাঁর রাজনৈতিক অবস্থানে লক্ষণীয় পরিবর্তনের ইঙ্গিত দেয়। ক্ষমতায় আসার মাত্র তিন মাস পরেই ওমর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য। গত ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী যখন ২৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সোনমার্গ টানেলের উদ্বোধন করেন, তখনও মোদি-প্রশস্তি শোনা গিয়েছিল ওমরের মুখে। ২০২৪ সালের অক্টোবর মাসে, নির্বাচন জয়ের পরপরই ওমর প্রকাশ্যে স্বীকার করেছিলেন, জম্মু-কাশ্মীর সরকারের প্রয়োজন “কেন্দ্রের সঙ্গে সমন্বয় বজায় রাখা।” তিনি এও স্বীকার করেছিলেন, “জম্মু ও কাশ্মীরের অনেক সমস্যার সমাধান কেন্দ্রের সঙ্গে লড়াই করে সম্ভব নয়।”

    ওমরের বাবা তথা ন্যাশনাল কনফারেন্স সভাপতি, ফারুক আবদুল্লা সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন জানিয়ে বলেন, “জম্মু ও কাশ্মীর সরকার কেন্দ্রের সঙ্গে লড়াই করতে পারে না।” ওমরের এই ‘বিজেপি-প্রীতি’ ভালো চোখে দেখছেন না জম্মু-কাশ্মীর পিপলস কনফারেন্সের নেতা তথা বিধায়ক সাজ্জাদ লোন। ওমরের দৃষ্টিভঙ্গি নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। লোন বলেন, “নির্বাচনী প্রচারের সময় সবই ছিল ৩৭০ ধারা সংক্রান্ত এবং কীভাবে অন্য সবাই বিজেপির (PM Modi) সঙ্গে রয়েছে, সেই প্রশ্ন। আর এখন আদর্শগত মিল। কী বিশাল পতন (Omar Abdullah)!”

  • Sambhal: সঙ্গম থেকে ৭০০ লিটার গঙ্গাজল পৌঁছল সম্ভলে, পরিষ্কার করা হল বিভিন্ন মঠ-মন্দির

    Sambhal: সঙ্গম থেকে ৭০০ লিটার গঙ্গাজল পৌঁছল সম্ভলে, পরিষ্কার করা হল বিভিন্ন মঠ-মন্দির

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের ৭০০ লিটার গঙ্গাজল সম্ভল (Sambhal) নগরীতে পৌঁছায় দমকলের গাড়ির মাধ্যমে। এই গঙ্গা জলকে কাজে লাগানো হয় বিভিন্ন হিন্দু ধর্মের মন্দির পরিষ্কারের কাজে। জানা গিয়েছে, এমন উদ্যোগ নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই। এর উদ্দেশ্য হিন্দু ধর্মের পবিত্র তীর্থ স্থানগুলিকে যেমন পবিত্র করা, একইভাবে সেই সমস্ত মানুষদেরকেও ত্রিবেণী সঙ্গমের গঙ্গা জলের সংস্পর্শ দেওয়া যাঁরা মহাকুম্ভে হাজির হতে পারেননি। সম্ভল নগরের চারটি বিখ্যাত তীর্থস্থানে এই পবিত্র গঙ্গাজলকে পৌঁছে দেওয়া হয়। এগুলি হল- কুরুক্ষেত্র তীর্থ মন্দির যা আলম সরাইতে অবস্থিত, ক্ষেমনাম তীর্থ মন্দির যা শাহজাদি সরাইত অবস্থিত, মহা মৃত্যুঞ্জয় তীর্থ যা হায়াতনগরে অবস্থিত এবং বংশ গোপাল মন্দির যা বইনিপুর চকে অবস্থিত।

    গঙ্গাজল দিয়ে মন্দির তথা মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করা হয় (Sambhal)

    এই পবিত্র গঙ্গাজল দিয়ে মন্দির তথা মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। দমকলের গাড়ির মাধ্যমে এই পবিত্র গঙ্গা জল যখন সম্ভলে পৌঁছায় তখন সেখানে উৎসবের চেহারা নেয়। হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাপক ভিড় করেন। তাঁরা বৈদিক মন্ত্র উচ্চারণ করতে থাকেন। দমকল বিভাগের এমন প্রচেষ্টায় সারা সম্ভল নগরী জুড়ে উৎসব শুরু হয়। সেখানে হাজির হন বিভিন্ন হিন্দু পণ্ডিত, স্থানীয় ভক্ত এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও। তাঁরাও হিন্দু ধর্মের বিভিন্ন প্রথা ও রীতি মেনে গঙ্গা জল দিয়ে পবিত্র তীর্থস্থানগুলি যেমন পরিষ্কার করেন, একইভাবে তীর্থক্ষেত্রে আশেপাশে থাকা জলাশয়গুলিতেও ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল মেশাতে থাকেন (Sambhal)।

    দমকলের গাড়িটিকে পুজো করা হয়

    সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা হল, সাধারণ ভক্ত এবং সাধুসন্তরা প্রথমেই দমকলের গাড়িটিকে পুজো করতে শুরু করেন। এই প্রথমবারের জন্য দেখা গেল দেশের তৎকাল পরিষেবার ক্ষেত্রে নিযুক্ত গাড়ি এভাবে পুজিত হচ্ছে। দমকলের গাড়ি যেন সম্ভলে পৌঁছে পরিণত হয় সনাতন ধর্মের পবিত্র রথে। সঙ্গমের পবিত্র গঙ্গা জলের মাহাত্ম্য অনুভব করতে ব্যাপক ভিড় জমে যায়। প্রসঙ্গত, হিন্দু ধর্মে সম্ভল নগরীর (Sambhal) আলাদা মাহাত্ম্য রয়েছে। ভক্তদের বিশ্বাস, ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি জন্মগ্রহণ করতে চলেছেন সম্ভল নগরীতে।

    কী বলছেন স্থানীয় বাসিন্দা (Sambhal)

    সেখানকার এক স্থানীয় বাসিন্দা একে রাস্তোগি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘দশকের পর দশক ধরে আমাদের এই পবিত্র তীর্থস্থানকে গুরুত্বহীন করে রাখা হয়েছিল। সম্ভল নগরীকে অবহেলা করা হত। কিন্তু বর্তমানে উত্তরপ্রদেশের সরকার নানা উদ্যোগ নিতে শুরু করেছে এই নগরীর উন্নয়নের জন্য। এই নগরীকে আধ্যাত্মিক পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য। কল্কি ধামকে পবিত্র করতেই যোগী আদিত্যনাথ সরকার গঙ্গা জল পাঠিয়েছেন মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গম থেকে।’’ তিনি আরও বলেন, ‘‘এই পবিত্র গঙ্গাজল এখন মিশে গিয়েছে, সম্ভল নগরীর বিভিন্ন জলাশয়ে।’’

    ভক্তরা উৎসবে মেতে ওঠেন

    প্রসঙ্গত, এই মহাকুম্ভের জল পবিত্র জলাশয়ে মিশতেই বিভিন্ন ভক্তকে দেখা যায় যে তাঁরা সেই জলাশয়গুলিতে পুণ্যস্নান সারছেন। ভক্তদের বিশ্বাস, প্রয়াগরাজের জল জলাশয়গুলিতে মিশে যাওয়ায় সেগুলিও পবিত্র হয়ে উঠেছে এবং সেখানে স্নান করা মহাকুম্ভে স্নানেরই সমান। সম্ভল নগরীর এ দিনের এই উৎসব সত্যিই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিমহল মহল। কারণ এর মাধ্যমে কল্কি ধামের গুরুত্ব সারা দেশের সামনে তথা হিন্দু ধর্মাবলম্বীদের সামনে আরও অনেকটাই বাড়ল বলে মনে করছেন তাঁরা।

    কী বলছেন মহন্ত ভগবত প্রিয়

    দমকলের গাড়ি করে সম্ভল নগরীতে জল পৌঁছাতেই পুজো অনুষ্ঠান শুরু করেন মহন্ত ভগবত প্রিয়। জানা গিয়েছে তিনি স্থানীয় শ্রীনিবাস গোপাল তীর্থের মহন্ত। তিনি বৈদিক মন্ত্র উচ্চারণ করেন এবং দমকলের ওই গাড়িটিকে তিলক লাগিয়ে দেন ও আরতি করেন। এরপরে সংবাদ মাধ্যম তাঁকে বিভিন্ন প্রশ্ন করে। তার উত্তরে তিনি বলেন, ‘‘এটা শুধুমাত্র একটি যন্ত্র নয়। এটা একটা গাড়িও নয়। এটা হচ্ছে প্রতীক। আমাদের ভক্তির প্রতীক। আধ্যাত্মিকতার প্রতীক। আমাদের দেশের সবথেকে পবিত্র নদীর জল বহন করছে এই গাড়িটি। তাই আজকে আমরা এই গাড়িটিকে পুজো করছি। কারণ এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠানের কাজে লাগছে।’’

    কী বলছে প্রশাসন

    এই অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তরপ্রদেশ সরকারের তথা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বিভিন্ন পুলিশ কর্তারা। আশেপাশের মঠ-মন্দিরের সাধু সন্ন্যাসীরাও। তাঁরা প্রত্যেকেই এই উৎসবকে অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করেন, ধর্মীয় প্রথা মেনে। তাঁরা মন্ত্র উচ্চারণ করেন। জেলার পুলিশ সুপার কৃষ্ণকুমার বিষ্ণোই সংবাদ মাধ্যমকে বলেন,‘‘দমকলের এই গাড়িটি করেই মহাকুম্ভের গঙ্গাজলকে আনা হয়েছে। এমনই নির্দেশ ছিল। এই পবিত্র গঙ্গাজল কোনও রকমের বাধা ছাড়াই অত্যন্ত নিরাপদেই আমরা আনতে পেরেছি সম্ভল নগরীতে।’’ তিনি আরও বলেন,‘‘এটা প্রথমবারের জন্য হল যে দমকলের গাড়ি করে এভাবে গঙ্গা জল আনা হল। সম্ভল নগরীতে। এটা মূলত সেই সমস্ত ভক্তদের জন্যই করা হল, যাঁরা মহাকুম্ভে হাজির হয়েছেন। উত্তর প্রদেশ সরকার সনাতন ধর্মের তীর্থস্থানগুলিকে উন্নত করতে সদা সচেষ্ট।’’ প্রসঙ্গত প্রয়াগরাজে মহাকুম্ভ সম্পন্ন হয়েছে গত ২৬ ফেব্রুয়ারি। মহা শিবরাত্রির দিন। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল মহাকুম্ভ (Mahakumbh)।

  • Chamoli Avalanche: চামোলিতে উদ্ধার কাজ শেষ করল সেনা, জীবিত উদ্ধার ৪৬, তুষারধসে মৃত ৮

    Chamoli Avalanche: চামোলিতে উদ্ধার কাজ শেষ করল সেনা, জীবিত উদ্ধার ৪৬, তুষারধসে মৃত ৮

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলিতে তুষারধসে (Chamoli Avalanche) আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শেষ করল ভারতীয় সেনা (Indian Army)। বরফের নীচে আটকে পড়া ৫৪ জনের মধ্যে ৪৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। বাকি ৮ জন মৃত। রবিবার বিকেলে আরও চার শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকাজ বন্ধ হয়ে যায়। রবিবার ফের উদ্ধারে নামেন সেনাবাহিনী-সহ বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। বরফের চাঁই তুলতেই বেরিয়ে আসে মৃতদেহ। রবিবারই উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

    উদ্ধার কাজে বাধা

    শুক্রবার চামোলি (Chamoli Avalanche) জেলায় বদ্রীনাথের কাছে মানা গ্রামে তুষারধসে মোট ৫৪ জন শ্রমিকের চাপা পড়ার খবর মেলে। তারপর থেকে রবিবার পর্যন্ত ৪৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। মারাত্মক তুষারপাত, বৃষ্টি ও পাহাড়ি ধসের প্রতিকূলতার মধ্যে উদ্ধারকাজ চালিয়েছে সেনা। রবিবার সকালেও প্রাকৃতিক দুর্যোগের কারণে পদে-পদে বাধা পেতে হচ্ছিল উদ্ধারকারী দলকে। ভারতীয় সেনা, আইটিবিপি, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিআরও এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রায় ২০০-রও বেশি কর্মী অক্লান্ত পরিশ্রম চালিয়ে জীবিত শ্রমিকদের উদ্ধার করেন।

    অক্লান্ত পরিশ্রম উদ্ধারকারীদের

    উত্তরাখণ্ডের চামোলি (Chamoli Avalanche) জেলার মানা গ্রামের কাছে কাজ চলছিল। দায়িত্বে ছিল বর্ডার রোডস অর্গানাইজেশন। তাদেরই একটি ক্যাম্প সম্পূর্ণভাবে বরফের নীচে চাপা পড়ে যায়। শনিবার সকালে পরিস্থিতি, উদ্ধারকাজের তৎপরতা ও আবহাওয়া সংক্রান্ত খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর রবিবার রাতে উদ্ধারকাজ শেষের পরে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উদ্ধারকারীদের সাহসিকতার প্রশংসা করেন। উদ্ধারের কাজে ব্যবহার করা হয় আধুনিক প্রযুক্তি-ভিক্টিম লোকেটিং ক্যামেরা, থার্মাল ইমেজিং ক্যামেরা, দিল্লি থেকে আনা হয়েছে গ্রাউন্ড পেনিট্রেশন ব়্যাডার এবং প্রশিক্ষিত অ্যাভালাঞ্চ রেসকিউ ডগ। ড্রোন, ইউএভি, এমআই ১৭ হেলিকপ্টার ও তিনটে চিতা হেলিকপ্টারও উদ্ধার কাজে ব্যবহৃত হয়। শুক্রবার সকাল থেকে চামোলির মানা গ্রামে তুষারধসের কারণে বদ্রীনাথ-জ্যোতির্মঠ জাতীয় সড়কের অন্তত ১৫-২০টি স্থানও অবরুদ্ধ হয়ে রয়েছে।

  • Drug Free Bharat: মাদক মুক্ত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, জানালেন অমিত শাহ

    Drug Free Bharat: মাদক মুক্ত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, জানালেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: মাদক কারবারীদের শাস্তি দিতে কোনও খামতি রাখবে না সরকার, হুঁশিয়ারি দিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ওপর থেকে নীচ এবং নীচ থেকে ওপর গোটা দেশজুড়ে তল্লাশি চালানোর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিককালে ১২টি আলাদা মামলায় ২৯টি মাদক চোরাচালানকারীকে দোষী সাব্যস্ত করা সম্ভব হয়েছে। মাদক মুক্ত (Drug Free Bharat) ভারত গঠনের আহ্বান জানালেন তিনি।

    যুবসমাজের প্রতি আহ্বান

    সামাজিক মাধ্যমে একটি পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার টাকার বিনিময়ে যুব সমাজকে ড্রাগের নেশায় আচ্ছন্ন করার বিরুদ্ধে সার্বিক লড়াই শুরু করেছে। তিনি জানান, নিখুঁত তদন্তের সাহায্যে মাদক চোরাচালানকারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। আগামী দিনে মাদক মুক্ত ভারত গঠন (Drug Free Bharat) করবে কেন্দ্রীয় সরকার। এর জন্য ছাত্রছাত্রী সহ সমাজের প্রত্যেককে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। মাদকাসক্তির ঝুঁকি থেকে সমাজকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতে হবে। সচেতনতা হচ্ছে মূল বিষয়। এমনই অভিমত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

    ২৯ জন মাদক পাচারকারী গ্রেফতার

    রবিবার সমাজ মাধ্যমে শাহ (Amit Shah) লেখেন, মোদি সরকার মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করতে একেবারে সদা প্রস্তুত, যারা দেশের যুবকদের মাদকাসক্তির অন্ধকার অমাবস্যায় ফেলে দিয়ে অর্থের লোভে মগ্ন থাকে। নিচ থেকে শীর্ষ পর্যন্ত এবং শীর্ষ থেকে নিচ পর্যন্ত এক নিখুঁত তদন্তের ফলে ভারতব্যাপী ১২টি আলাদা মামলায় ২৯ জন মাদক পাচারকারী আদালতে দণ্ডিত হয়েছে। শাহ জানান, মোদি সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় ন্যাশনাল কন্ট্রোল ব্যুরো (NCB) এই গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। আমেদাবাদ, ভোপাল, চণ্ডীগড়, কোচিন, দেরাদুন, দিল্লি, হায়দ্রাবাদ, ইন্দোর, কলকাতা এবং লখনউ থেকে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্র সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে শাহ জানান, মাদক সমস্যার বিরুদ্ধে সরকার আরও তীব্রভাবে লড়াই চালিয়ে যাবে। একটি মাদক মুক্ত ভারত (Drug Free Bharat) গড়ে তোলা হবে। দেশজুড়ে মাদক পাচারের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হয়েছে, যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

  • Vice President Of India: ‘‘ভারতীয় ভাষা হল সোনার খনি’’, মত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের

    Vice President Of India: ‘‘ভারতীয় ভাষা হল সোনার খনি’’, মত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার উপরাষ্ট্রপতি (Vice President Of India) জগদীপ ধনখড় হাজির ছিলেন হায়দরাবাদ আইআইটিতে। সেখানেই তিনি ভারতীয় ভাষাগুলিকে লালন পালন করার কথা বলেন। একইসঙ্গে ভারতীয় ভাষাগুলিকে তিনি সোনার খনি বলে আখ্যা দেন। এর পাশাপাশি তিনি বলেন, ‘‘ভারত সমৃদ্ধশালী (Indian Languages) হয়েছে, তার ভাষাগত বৈচিত্র্যের কারণেই। এগুলি আমাদের গর্বের উৎস। বর্তমানে বাইশটি ভাষা ব্যবহার করা হয় সংসদে।’’

    আমাদের সভ্যতার গর্ব হল ভাষার বৈচিত্র্যতা (Vice President Of India)

    জগদীপ ধনখড় (Vice President Of India) আরও বলেন, ‘‘ভারতেই দেখা যায় বিভিন্ন ভাষা, সংস্কৃত, বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়। আমাদের দেশের সংসদ ভবনেও ২২টি ভাষা স্থান অধিকার করেছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের সভ্যতার গর্ব হল ভাষার বৈচিত্র্যতা। আমাদের প্রত্যেকটি ভাষাকে সমানভাবে লালন পালন করতে হবে। আমাদের ভাষা সারা বিশ্ব জুড়ে সমাদৃত। এগুলি হল আমাদের সোনার খনি। কারণ আমাদের দেশের ভাষাই উপহার দিয়েছে বিশ্বকে বেদ, পুরাণ এবং রামায়ণ-মহাভারতের মতো মহাকাব্য ও গীতা।’’

    শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের জন্য কর্পোরেট সংস্থাগুলিকে এগিয়ে আসার আহ্বান

    অন্যদিকে এদিন হায়দরাবাদ আইআইটিতে নিজের বক্তব্যে শিক্ষাক্ষেত্রে কর্পোরেট সংস্থাগুলিকে বিনিয়োগ করার আহ্বানও জানান দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। নিজের বক্তব্যে তিনি বলেন, ‘‘আমাদের কাছে আইআইটি, আইআইএম এবং অন্যান্য অনেক উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর প্রাক্তনীদের নিয়ে একটি অ্যাসোসিয়েশন তৈরি করা যেতে পারে। যাঁরা বিভিন্ন নীতি নির্ধারণের ভূমিকায় থাকবেন।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমি সমস্ত কর্পোরেট জগৎকে আহ্বান জানাচ্ছি যে, তারা যেন গবেষণার কাজে বিনিয়োগ করে। কর্পোরেট সংস্থাগুলির এই বিনিয়োগের ফলে লাভবান হবেন পড়ুয়ারা।’’ তিনি আরও বলেন, ‘‘সত্যি কথা বলতে এই বিনিয়োগের ফলে আপনারা নিজেরা (কর্পোরেট জগত) উন্নত হবেন এমনটা নয়। শুধুমাত্র ছাত্র-ছাত্রীরা উন্নত হবে, এটাও নয়। উন্নত হবে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ। আমার ওপর বিশ্বাস রাখুন। বিশ্বজুড়ে পরিবর্তন আমাদেরই আনতে হবে।’’

  • PM Modi: ‘‘বন্যপ্রাণী সংরক্ষণে ভারতের অবদানে আমরা গর্বিত’’, বন্যপ্রাণী দিবসে গির সফরে মোদি

    PM Modi: ‘‘বন্যপ্রাণী সংরক্ষণে ভারতের অবদানে আমরা গর্বিত’’, বন্যপ্রাণী দিবসে গির সফরে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস (World Wildlife Day)। ২০১৩ সালের ২০ ডিসেম্বর, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে বিশ্বের বন্যপ্রাণী ও উদ্ভিদকূল সম্পর্কে সচেতনা বৃদ্ধি করার প্রস্তাব গ্রহণ করা হয়। সেইমতো, ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই আবহে সোমবার সকালেই গির অরণ্যে সফর করেন প্রধানমন্ত্রী (PM Modi)। ঘুরে দেখেন বন্যপ্রাণ। ক্যামেরা হাতে ছবিও তোলেন সিংহের।

    সকালেই সমাজমাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী (PM Modi)

    এদিন সকালেই অবশ্য বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী। বিশ্ব বন্যপ্রাণী দিবসের সকালেই সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী (PM Modi) লেখেন, “আজ বিশ্ব বন্যপ্রাণী দিবসে আসুন আমরা পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা এবং সংরক্ষণের সংকল্প গ্রহণ করি।” তিনি আরও বলেন, “আসুন আমরা আগামী প্রজন্মের জন্য তাদের ভবিষ্যত রক্ষা করি! বন্যপ্রাণী সংরক্ষণ এবং রক্ষায় ভারতের অবদানের জন্য আমরা গর্বিত,” প্রধানমন্ত্রী বলেন।

    সকালে গুজরাটের গির জাতীয় উদ্যানে হাজির হন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)

    বন্যপ্রাণী দিবস উদযাপন করতে সোমবার সকালে গুজরাটের গির জাতীয় উদ্যানে হাজির হন প্রধানমন্ত্রী মোদি। হাতে ক্যামেরা নিয়ে গাড়িতে চেপে সাফারি করতেও বেরিয়ে পড়েন তিনি। নিজের সমাজমাধ্যমে সাফারি-ভ্রমণের ছবির পাশাপাশি তাঁর তোলা কয়েকটি ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সিংহ সদন থেকে কয়েক জন মন্ত্রী এবং বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সোমবার সকালেই জঙ্গল সাফারিতে রওনা দেন মোদি। জানা গিয়েছে, সাফারির পর গির বন্যপ্রাণী অভয়ারণ্যের সদর দফতর সাসান গিরে জাতীয় বন্যপ্রাণী বোর্ডের সপ্তম বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষ হওয়ার পর সাসানের মহিলা বনকর্মীর সঙ্গে আলোচনা করার কথাও রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)।

    সোমবারই সোমনাথ মন্দির দর্শন করেন প্রধানমন্ত্রী

    সোমবারই সোমনাথ মন্দির দর্শন করেন প্রধানমন্ত্রী। তার পরে নিজের এক্স মাধ্যমে মোদি (PM Modi) লেখেন, ‘‘দেশবাসীর সহযোগিতায় প্রয়াগরাজে একতার মহাকুম্ভ সম্পন্ন হয়েছে। আমি সংকল্প করেছিলাম, মহাকুম্ভের শেষে আমি শ্রী সোমনাথের পুজো করব। আজ, সোমনাথ মন্দিরে প্রার্থনা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি প্রত্যেক ভারতীয় নাগরিকের সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছি। এই মন্দিরটি আমাদের সংস্কৃতির ঐতিহ্য এবং বীরত্বকে প্রতিফলিত করে।’’

  • Viksit Bharat: “২০৪৭ সালের মধ্যে ভারত হবে উচ্চ আয়ের দেশ”, বললেন অর্থ কমিশনের চেয়ারম্যান

    Viksit Bharat: “২০৪৭ সালের মধ্যে ভারত হবে উচ্চ আয়ের দেশ”, বললেন অর্থ কমিশনের চেয়ারম্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতার শতবর্ষপূর্তি হবে ২০৪৭ সালে। সেই সময় দেশকে বিকশিত ভারত (Viksit Bharat) হিসেবেই দেখার স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই লক্ষ্য পূরণে নিরন্তর কাজও করে চলেছেন তিনি। তাঁর সেই স্বপ্ন যে নিছক স্বপ্ন নয়, তা স্পষ্ট হয়ে গেল ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগাড়িয়ার (Arvind Panagariya) কথায়। নয়াদিল্লিতে ৪৯তম সিভিল অ্যাকাউন্টস ডে উদযাপনে বক্তব্য রাখছিলেন তিনি।

    পানাগাড়িয়ার বক্তব্য (Viksit Bharat)

    সেখানেই পানাগাড়িয়া বলেন, “২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত জাতির মর্যাদা অর্জনের পথে সুপ্রতিষ্ঠিত।” তিনি সেই বৃদ্ধির পথের কথা উল্লেখ করেন যা ভারতকে আগামী দশকে ৯.৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে এবং ২০৪৭ সালের মধ্যে উচ্চ আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। তিনি জানান, ২০০৩-২৪ অর্থবর্ষে ভারত বর্তমান মূল্যে মার্কিন ডলারের হিসেবে গড়ে ১০.১ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এই গতি বজায় থাকলে, ভারতের অর্থনীতি আগামী দশ বছরে ৯.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে। তিনি ম্যাক্রোইকোনমিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক শাসনকে এই বৃদ্ধির গতি বজায় রাখার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন।

    গুরুত্বপূর্ণ মাইলফলক

    ভারতের অর্থনৈতিক (Viksit Bharat) যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হল ২০৪৭ সালের মধ্যে মাথাপিছু আয় ১৪,০০০ মার্কিন ডলারে পৌঁছানো। বর্তমানে ভারতের মাথাপিছু আয় ২,৫৭০ মার্কিন ডলার। পানাগাড়িয়ার মতে, এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন বার্ষিক ৭.৩ শতাংশ মাথাপিছু আয় বৃদ্ধির হার। তিনি বলেন, “২০২৩ সালের ডলারের মূল্যে, ভারতকে উচ্চ আয়ের মর্যাদা অর্জনের জন্য ১৪,০০০ ডলারের মাথাপিছু আয় দরকার। ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলে, এই লক্ষ্য পূরণ করাও সম্ভব।”

    ভারতের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা সমর্থনকারী গুরুত্বপূর্ণ উপাদানগুলির একটি হল নিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি। পানাগাড়িয়া বলেন, “২০৪৭ সাল পর্যন্ত জনসংখ্যা বছরে মাত্র ০.৬ শতাংশ হারে বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক সম্প্রসারণের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।” তিনি বলেন, “বিকশিত ভারত অভিযানের সম্ভাবনাগুলি তাই বাস্তবায়নযোগ্য থাকে।” ভারতের সামাজিক অগ্রগতির (Arvind Panagariya) ওপর জোর দিয়ে পানাগাড়িয়া বলেন, “দেশে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, সে পরিমাপের পদ্ধতি যাই হোক না কেন (Viksit Bharat)।”

LinkedIn
Share