Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Neeraj Chopra Wedding: চুপিসারে বিয়ে সারলেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া, পাত্রীর পরিচয় জানেন?

    Neeraj Chopra Wedding: চুপিসারে বিয়ে সারলেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া, পাত্রীর পরিচয় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: একেবারে চুপিসারে বিয়ে সারলেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। পাত্রী টেনিস খেলোয়াড় হিমানি মোর। তাঁর সঙ্গে বিয়ের মুহূর্তের ছবি পোস্ট করেছেন নীরজ (Neeraj Chopra Wedding)। টোকিও এবং প্যারিস, পর পর দু’টি অলিম্পিক্সে (Olympics Gold Medalist) পদক জিতেছিলেন নীরজ। প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা এনে দিয়েছিলেন দেশকে। পরের অলিম্পিক্সে পেয়েছিলেন রুপো। দেশের অন্যতম সেরা খেলোয়াড় এ বার নতুন জীবন শুরু করলেন।

    নিজেই পোস্ট করে দিলেন সুসংবাদ (Neeraj Chopra Wedding)

    বিয়ের পর রবিবার রাতের দিকে নিজেই পোস্ট করে দিলেন সুসংবাদ। বরবেশে নিজের ছবি পোস্ট করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ (Neeraj Chopra Wedding) লেখেন, ‘‘নিজের পরিবারের সঙ্গে জীবনের নয়া অধ্যায় শুরু করলাম। আমাদের একসূত্রে গেঁথে দেওয়ার জন্য প্রত্যেকটা আশীর্বাদের প্রতি কৃতজ্ঞ। ভালোবাসায় আবদ্ধ। চিরকালের সঙ্গে বন্ধনে যুক্ত হলাম। নীরজ লাভ হিমানি (মোর)।’’ ‘লাভ’-টা ইমোজি হিসেবে দেন নীরজ। নীরজের বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। হালকা গোলাপি রঙের পোশাকে সেজেছিলেন পাত্র নীরজ। মাথায় ছিল গোলাপি পাগড়ি। গলায় গোলাপি গোলাপের মালা পাত্রী হিমানিও পরেছিলেন হালকা গোলাপি রঙের পোশাক।

    পাত্রী কে?

    নীরজের (Neeraj Chopra Wedding) স্ত্রী হিমানি টেনিস খেলোয়াড়। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) ওয়েবসাইট অনুযায়ী, হিমানির কেরিয়ারের সেরা জাতীয় র‍্যাঙ্কিং ছিল ৪২। আর কেরিয়ারের সেরা ডাবলস র‍্যাঙ্কিং ছিল ২৭। আপাতত আমেরিকায় ম্যাককরম্যাক আইসেনবার্গ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে ‘সায়েন্স ইন স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ নিয়ে পড়াশোনা করছেন।

    আরও পড়ুন: রাজ্যে রোহিঙ্গাদের বসতি স্থাপনে মদত দিচ্ছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ সুকান্তর

    নীরজকে শুভেচ্ছা জানালেন কারা?

    নীরজের (Neeraj Chopra Wedding) পোস্ট করা ছবিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার সুরেশ রায়না, অভিনেতা গজরাজ রাও, অ্যাথলিট ধারুন আয়াসামি, বক্সার বিজেন্দ্র সিংহের মতো ব্যক্তিত্বেরা। উল্লেখ্য, ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ। ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছিলেন তিনি। পরের অলিম্পিক্সে থামতে হয় রুপো নিয়ে। সে বার ৮৯.৪৫ মিটার ছুড়লেও সোনা জিততে পারেননি। পাকিস্তানের আরশাদ নাদিম ৯২.৯৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জিতে নিয়েছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Saif Ali Khan: মেঘালয় হয়ে ভারতে ঢোকে সইফের হামলাকারী, বাংলায় এসে শরিফুল হয় বিজয় দাস

    Saif Ali Khan: মেঘালয় হয়ে ভারতে ঢোকে সইফের হামলাকারী, বাংলায় এসে শরিফুল হয় বিজয় দাস

    মাধ্যম নিউজ ডেস্ক: মেঘালয় দিয়েই ভারতে প্রবেশ করেছিল সইফের (Saif Ali Khan) ওপর হামলাকারী। তারপরেই সে সোজা চলে আসে পশ্চিমবঙ্গে। এমনই তথ্য উঠে এল পুলিশি তদন্তে। জানা যাচ্ছে, তদন্তের স্বার্থে ধৃত শরিফুল ইসলাম শেহাজাদকে বলিউড তারকা সইফ আলি খানের (Saif Ali Khan) বাড়ি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে মুম্বই পুলিশ। জেরায় ধৃত জানিয়েছে, মেঘালয় সীমানার ডাউকি নদী সাঁতরে পার হয় সে। যে অংশ দিয়ে বাংলাদেশ থেকে সে ভারতে প্রবেশ করেছে, নদীর ওই অংশটি ২০০ মিটার চওড়া। কিন্তু পশ্চিমবঙ্গ সীমানা এড়িয়ে গেল কেন শরিফুল? জেরায় এর উত্তরও দিয়েছে হামলাকারী। পুলিশকে সে জানিয়েছে, ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের জন্যই সীমানায় কড়া নজর রাখছে বিএসএফ। ধরা পড়ার ভয়েই সে এড়িয়ে যায়, ভারত-বাংলাদেশ সীমানা।

    বাংলায় এসে নাম নেয় বিজয় দাস  

    সে বাংলায় এসে নাম নেয় বিজয় দাস। কেনে সিম কার্ডও। গত রবিবারই বান্দ্রা আদালতে পেশ করানো হয়েছিল ধৃত শরিফুলকে। সে দিনই তার আইনজীবী সন্দীপ শেরানি দাবি আদালতে দাবি করেন, পুলিশের হাতে এমন কোনও নথি নেই, যাতে প্রমাণ হয় ধৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক। তবে গতকাল সোমবার মুম্বই পুলিশ (Saif Ali Khan Attacker) জানিয়েছে, ধৃত শরিফুল বাংলাদেশি নাগরিক, তার প্রমাণ ইতিমধ্যে মিলেছে। সে দেশে ধৃতের এক আত্মীয়ের সঙ্গেও কথা বলেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার ডিসিপি দীক্ষিত গেদাম আগেই জানিয়েছিলেন, শরিফুল গত পাঁচ-ছ মাস ধরে মুম্বইয়ে বসবাস করছিল।

    মুম্বইয়ে কাজ খুঁজতে সাহায্য করে অমিত পাণ্ডে নামের ব্যক্তি

    পুলিশের আরও দাবি, কয়েক সপ্তাহ পশ্চিমবঙ্গে থেকে আধার কার্ড তৈরির চেষ্টা করেছিল শরিফুল। তবে তার সে চেষ্টা একেবারেই সফল হয়নি। মুম্বইয়ে গিয়ে একের পর এক কাজের সন্ধান করতে থাকে হামলাকারী। এ বিষয়ে তাকে সাহায্য করেছিল অমিত পান্ডে নামে এক ঠিকাদার। পুলিশের আরও দাবি, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে শরিফুল একাধিক অ্যাপ ব্যবহারও করেছিল। বেনামে কেনা সিম কার্ড থেকে ফোনও করেছিল বাংলাদেশে। আরও জানা গিয়েছে, শরিফুল বাংলাদেশে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। পুলিশের তরফ থেকে  দাবি করা হয়েছে, সইফের বাড়ি ঢোকার আগে বান্দ্রা এলাকায় আরও এক তারকার বাংলোর সামনে ঘোরাফেরা করেছে হামলাকারী (Saif Ali Khan)। সেখানেও দেখা গিয়েছিল তাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: মহাকুম্ভে অগ্নিকাণ্ডের পরে ত্রিবেণী সঙ্গম পরিদর্শন যোগীর, দিলেন একগুচ্ছ নির্দেশিকা

    Yogi Adityanath: মহাকুম্ভে অগ্নিকাণ্ডের পরে ত্রিবেণী সঙ্গম পরিদর্শন যোগীর, দিলেন একগুচ্ছ নির্দেশিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভে (Maha Kumbh) অগ্নিকাণ্ডের পরে মেলার নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা তদারকি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। প্রসঙ্গত, রবিবারের অগ্নিকাণ্ডের ফলে মেলা প্রাঙ্গণে ১৮টি তাঁবু সম্পূর্ণ হবে ধ্বংস হয়ে যায় এবং একজন ব্যক্তি অল্পবিস্তর আহত হন বলে জানা গিয়েছে। এই ঘটনার পর উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে৷ দুই নেতার মধ্য়ে বেশি কিছুটা সময় কথা হয়। আগুন সম্পর্কে বিস্তারিত তথ্য় প্রধানমন্ত্রী মোদিকে দেন যোগী। রবিবারই আদিত্যনাথ হাজির হয়ে যান ত্রিবেণী সঙ্গমে এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন। এর পরেই যোগী আদিত্যনাথ নতুন কিছু নির্দেশিকা চালু করেন। 

    প্রশাসনকে ২৪ ঘণ্টা নজরদারি চালাতে বলা হয়েছে (Yogi Adityanath)

    মৌনী অমাবস্যাকে মহাকুম্ভের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বলে মনে করা হয়। কারণ এই সময়ে বিভিন্ন আখড়ার সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের দীক্ষা দান চলে। একই সঙ্গে মৌনী অমাবস্যার স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে। এই সময়ে পুরো দেশ থেকে ব্যাপক সংখ্যায় ভক্তরা ভিড় জমাতে পারেন বলেই মনে করছে প্রশাসন। সে কারণেই আগত তীর্থযাত্রীদের কোনওরূপ অসুবিধা যাতে না হয় তাই সর্বদা প্রশাসনকে সজাগ থাকতে বলেছেন যোগী আদিত্যনাথ। প্রশাসনকে ২৪ ঘণ্টা নজরদারি চালাতে বলা হয়েছে।

    যোগীর নির্দেশিকা (Yogi Adityanath)

    একইসঙ্গে, রবিবার যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) জানিয়েছেন, মৌনী অমাবস্যার স্নানে যাতে কারও থাকার অসুবিধা না হয় সেদিকে যেমন নজর রাখতে হবে, তেমনই পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্য়বস্থাও রাখতে হবে। এর পাশাপাশি, মেলা চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেও বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তীর্থযাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে শৌচাগারের বন্দোবস্ত করা হবে বলেও জানিয়েছেন যোগী আদিত্যনাথ। রবিবার তিনি প্রশাসনকে আরও নির্দেশ দিয়েছেন যে, স্নানের সময় ঘাটগুলিতে যেন নিরাপত্তা বন্দোবস্ত করা হয়। কারণ সেখানেই পবিত্র ডুব দেবেন তীর্থযাত্রীরা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পরামর্শ যে, এত বিপুল পরিমাণে ভক্ত স্নান করবেন, এখানে যেন কোনও রকমের দুর্ঘটনা না ঘটে। অন্যদিকে, উত্তরপ্রদেশের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) এমন নির্দেশিকার লক্ষ্য হল মহাকুম্ভ মেলাকে সুন্দরভাবে পরিচালনা করা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Delhi Election: দিল্লি ভোটে ফের ইশতেহার প্রকাশ বিজেপির, ছাত্র-যুব-মহিলাদের জন্য বড় আশ্বাস

    Delhi Election: দিল্লি ভোটে ফের ইশতেহার প্রকাশ বিজেপির, ছাত্র-যুব-মহিলাদের জন্য বড় আশ্বাস

    মাধ্যম নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে দিল্লির নির্বাচন (Delhi Election)। এই আবহে সোমবার দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী ইশতেহার প্রকাশ করল বিজেপি। যার পোশাকি নাম সংকল্প পত্র-২। দিল্লিতে বিজেপির প্রদেশ দফতরে সভাপতি বীরেন্দ্র সচদেবা এবং পার্টির সাংসদ অনুরাগ ঠাকুর সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। প্রসঙ্গত, নির্বাচনী ইশতেহারের প্রথম দফার সংকল্প পত্র প্রকাশ করেছিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দ্বিতীয় দফার সংকল্প পত্র প্রকাশ করলেন বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর।

    জনকল্যাণমুখী একাধিক প্রকল্পের আশ্বাস  

    নির্বাচনী ইশতেহারে জনকল্যাণমুখী প্রচুর প্রকল্পের কথা বলা হয়েছে। সেখানে ঘোষণা করা হয়েছে, বিজেপি (Delhi Election) ক্ষমতায় এলে এর সবগুলিই বাস্তবায়িত করা হবে। সংকল্প পত্রে সাফ লেখা রয়েছে, ‘‘আমরা একটি উন্নত ভারতবর্ষের কল্পনা করি। ভারতবর্ষের উন্নয়নের ক্ষেত্রে দিল্লির উন্নয়ন যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা সংকল্প পত্রের প্রথম পর্ব প্রকাশ করেছেন। আমরা আজ দ্বিতীয় পর্ব প্রকাশ করলাম।’’ 

    বিজেপির তরফ থেকে দেওয়া আশ্বাস (Delhi Election)

    প্রতিটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গরিব পড়ুয়ারা একেবারে কিন্ডারগার্ডেন থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সমস্ত যুবক-যুবতীরা অংশগ্রহণ করবেন, তাঁদের এককালীন ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। বিজেপি তাদের সংকল্প পত্রে জানিয়েছে, দিল্লির আপ সরকারের আমলে যে অপশাসন এবং দুর্নীতি বাসা বেঁধেছে, ক্ষমতায় এলে সে বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং এসআইটি গঠন করে তদন্ত চলবে। তপশিলি জাতির ছাত্র-ছাত্রীদের মাসিক হাজার টাকা করে বৃত্তি দেওয়ার কথাও ঘোষণা করেছে বিজেপি।

    একই সঙ্গে দিল্লিতে (Delhi Election) যাঁরা অটো এবং ট্যাক্সি চালক রয়েছেন, তাঁদের জন্য একটি বোর্ড গঠনের কথা বলা হয়েছে, ওই সংকল্প পত্রে। এখানে ১০ লাখ টাকার জীবন বীমা, পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বীমা, সন্তানদের জন্য বৃত্তি, ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির কথাও বলা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Naxalism: বাহিনীর গুলিতে খতম ১৪ মাওবাদী, ‘‘শেষ নিঃশ্বাস নিচ্ছে নকশালরা’’, মন্তব্য শাহের

    Naxalism: বাহিনীর গুলিতে খতম ১৪ মাওবাদী, ‘‘শেষ নিঃশ্বাস নিচ্ছে নকশালরা’’, মন্তব্য শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশা-ছত্তিশগড় সীমানায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই মাওবাদীদের। নিরাপত্তাবাহিনীর গুলিতে নিকেশ হল ১৪ মাওবাদী (Naxalism)। জানা গিয়েছে, এদের মধ্যে একজনের মাথার দাম ছিল ১ কোটি টাকা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। জানা গিয়েছে, মৃত মাওবাদীদের তালিকায় রয়েছে সেন্ট্রাল কমিটির সদস্য মনোজ ও স্পেশাল জোনাল কমিটির সদস্য গুড্ডুও। এই মনোজেরই মাথার দাম ছিল এক কোটি টাকা ও গুড্ডুর মাথার দাম ছিল ২৫ লাখ টাকা। এই ঘটনার পরেই এক্স মাধ্যমে পোস্ট করেন অমিত শাহ। সমাজমাধ্যমে তাঁর মন্তব্য, ‘‘শেষ নিঃশ্বাস নিচ্ছে নকশালরা।’’

    এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানালেন অমিত শাহ (Amit Shah) 

    এই অভিযানকে (Naxalism) মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘আমাদের নিরাপত্তাবাহিনী মাওবাদীমুক্ত ভারত গড়তে আরও একটা বড় সাফল্য পেল। সিআরপিএফ, ওড়িশার এসওজি, ছত্তিশগড় পুলিশের যৌথ অভিযানে ওড়িশা-ছত্তিশগড় সীমানায় ১৪ মাওবাদী নিহত হয়েছে। শেষ নিঃশ্বাস নিচ্ছে নকশালরা।’’

    কয়েকদিন ধরেই চলছে অভিযান (Naxalism)

    প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই মাওবাদী (Naxalism) দমনে আন্তঃরাজ্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গত ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই অভিযান। সিআরপিএফ এবং পুলিশের যৌথবাহনী মিলে এই অভিযান চালাচ্ছে বলে খবর। সোমবার ওড়িশার নওপাড়া এবং ছত্তিশগড় গরিয়াবন্দের সীমানায় মাওবাদীদের জড়ো হওয়ার খবর গোপন সূত্রে পায় বাহিনী। এরপরে সোমবার রাতেই তল্লাশি অভিযানের সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা। তখন মাওবাদীদের ঘিরে ফেলে পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IITian Baba: আখড়া থেকে বহিষ্কৃত ‘আইআইটি বাবা’, কী প্রতিক্রিয়া দিলেন অভয় সিং?

    IITian Baba: আখড়া থেকে বহিষ্কৃত ‘আইআইটি বাবা’, কী প্রতিক্রিয়া দিলেন অভয় সিং?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভে (Maha Kumbh) চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা ‘আইআইটি বাবা’ (IITian Baba) অভয় সিংকে আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে! এনিয়ে অবশ্য আইআইটি বোম্বের প্রাক্তন এরোস্পেস ইঞ্জিনিয়ার অভয় সিংয়ের পাল্টা বিবৃতিও সামনে এসেছে। বহিষ্কারের খবর নিয়ে পাল্টা মুখও খুলেছেন তিনি। তাঁর দাবি, আখড়ার সাধুরা তাঁর জনপ্রিয়তা সহ্য করতে না পেরে, তাঁর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।

    অভয় (IITian Baba) আদৌ সাধু নন, ভবঘুরে দাবি জুনা আখড়ার সদস্যর

    জানা গিয়েছে, অভয় সিংয়ের (IITian Baba) জুনা আখড়ার শিবির ও তার আশপাশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কেন বহিষ্কার? অভিযোগ, তিনি তাঁর গুরু মহন্ত সোমেশ্বর পুরীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছেন। আর ঠিক এই কারণে জুনা আখড়ার এক সদস্য জানিয়েছেন, অভয় সিং আদৌ তাঁদের সঙ্গে যুক্তই ছিলেন না। সর্বভারতীয় সংবাদমাধ্যমে ওই সদস্য বলেন, ‘‘অভয় আদৌ সাধু নন, ভবঘুরে। টিভিতে যা খুশি বলতেন। তাঁকে বের করে দেওয়া হয়েছে।’’ আরও দাবি করা হয়েছে যে, তিনি (অভয় সিং) কারও শিষ্যও ছিলেন না।

    বহিষ্কারের অভিযোগ অস্বীকার করেছেন অভয়

    অভয় সিং অবশ্য এই বহিষ্কারের অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদমাধ্যমে তিনি দাবি করেন, আখড়ার সাধুরা তাঁর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। অভয় (IITian Baba) বলেন, ‘‘ওঁরা মনে করছেন, আমি বিখ্যাত হয়ে গিয়েছি এবং তাঁদের বিরুদ্ধে কিছু ফাঁস করতে পারি। তাই তাঁরা মিথ্যা বলছে। এসব বাজে কথা।’’ তিনি আরও বলেন, ‘‘বিজ্ঞান জীবনের দৈহিক দিকটি ব্যাখ্যা করতে সাহায্য করে, কিন্তু তার গভীর অধ্যয়ন মানুষকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। জীবনের সত্যিকারের উপলব্ধি মানুষকে আধ্যাত্মিকতার কাছাকাছি নিয়ে আসে।’’

    শৈশবের কথা 

    দিনকয়েক আগে অভয় সিং একটি একান্ত সাক্ষাৎকারে তাঁর শৈশবের কথা প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘আমার পরিবারে মানসিক স্বাস্থ্যের সমস্যা ছিল। আমার বাবা-মার মধ্যে প্রায়ই ঝগড়া হত। এটি একটি শিশুর মনে গভীর প্রভাব ফেলে। স্কুল থেকে বাড়ি ফিরে আমি ঘুমিয়ে যেতাম, কারণ ঝগড়ার আওয়াজ থেকে পালাতে চাইতাম। মধ্যরাতে উঠতাম, দরজা বন্ধ করে শান্তিতে পড়াশোনা করতাম।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel: গাজায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নে ৩ বন্দির নাম প্রকাশ করল হামাস

    Israel: গাজায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নে ৩ বন্দির নাম প্রকাশ করল হামাস

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাস (Israel) গাজায় (Gaza) যুদ্ধবিরতি চুক্তির অধীনে মুক্তি পাওয়ার জন্য ৩ বন্দির নাম প্রকাশ করেছে। হামাস জানিয়েছে, ইজরায়েলের সঙ্গে প্যালেস্টিনীয়দের যুদ্ধকে বন্ধ করতে তিন জন বন্দি ইজরায়েল মহিলা নাগরিককে হস্তান্তর করা হবে। অপর দিকে ইহুদি সেনার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে নামের তালিকা পেয়েছে তারা। ফলে এই ঘোষণা স্পষ্ট করে যে উভয়পক্ষের মধ্যে যুদ্ধ বিরতির পথ এবার আরও স্পষ্ট হয়েছে। তবে এই বন্দি হস্তান্তর স্থানীয় সময় অনুযায়ী সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

    তিন বন্দি ইহুদী নারীর নাম কী?

    হামাসের সশস্ত্র শাখার কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু অবেদা রবিবার বলেন, “বন্দি বিনিময় চুক্তির অংশ হিসাবে আমরা আজকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাদের মুক্ত করা হবে তাদের নাম হল রোমি গনেন (২৪), এমিলি দামারি (২৮) এবং ডোরন স্টেইন ব্রেচার।” অপর দিকে যুদ্ধ বিরতির পাশাপাশি জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে ইজরায়েল (Israel) গাজায় হামলা অব্যাহত রেখেছে। জানা গিয়েছে সম্প্রতি ১০ জন প্যালেস্টিনীয় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন মোট ২৫ জন। আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে হামাস বন্দিদের নাম প্রকাশ না করা পর্যন্ত গাজায় কোনও রকম যুদ্ধ বিরতি করা হবে না। যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যত সময় পর্যন্ত মুক্তি প্রাপ্ত তালিকা হামাস প্রকাশ করছে না করছে। ফলে ইজরায়েল কতটা নমনীয় হয় তাই এখন দেখার।

    আরও পড়ুনঃ সইফ আলি খানের হামলাকারী বাংলাদেশি, ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

    প্রথম ধাপ কীভাবে সম্পন্ন হবে তাই দেখার

    তবে হামাস জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে নাম প্রকাশ এবং হস্তান্তর করতে সমস্যা হচ্ছে। অপর দিকে আলজাজিরার স্টেফানি ডেকার জর্ডনের রাজধানী আম্মান থেকে একটি রিপোর্ট করে বলেছিল যে ইজরায়েল (Israel) এবং হামাসের উপর আন্তর্জাতিক স্তরে যুদ্ধকে শেষ করার চাপ তৈরি হয়েছে। এখন গাজায় (Gaza) যুদ্ধ বিরতির প্রথম ধাপ কীভাবে সম্পন্ন হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। তবে আন্তর্জাতিক গবেষকরা মনে করছেন বিষয়টি অত্যন্ত কঠিন হতে পারে। উভয় পক্ষ একে অপরের অবস্থানে কঠোর ভাবে স্থির। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে আমরা আশাবাদী এবং বন্দিদের নাম দ্রুত প্রকাশ করে কাজ করার চেষ্টা করব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahakumbha 2025: ১০০ বছর ধরে কুম্ভমেলায় আসছেন শিবানন্দ বাবা, বয়স কত জানেন?

    Mahakumbha 2025: ১০০ বছর ধরে কুম্ভমেলায় আসছেন শিবানন্দ বাবা, বয়স কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যোগ দিয়েছেন লক্ষ লক্ষ ভক্ত, সাধু এবং সন্ন্যাসী। তবে তাঁদের মধ্যে একজন রয়েছেন যিনি গত ১০০ বছর ধরে প্রতিটি কুম্ভমেলায় (Mahakumbha 2025) যোগ দিয়েছেন। তিনি হলেন ১২৫ বছর বয়সি পদ্মশ্রী প্রাপক বিখ্যাত যোগ অনুশীলনকারী স্বামী শিবানন্দ বাবা। প্রতিবারের মতো এবারও তিনি মহাকুম্ভে যোগ দিয়েছেন।

    ভিক্ষুক পরিবারে জন্ম! (Mahakumbha 2025)

    যোগ এবং তপস্যার ওপর ভিত্তি করে স্বামী শিবানন্দের (Sivananda Baba) সরল জীবনযাপন লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণার উৎস। জানা গিয়েছে, বাবা একজন ভিক্ষুক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাবার বয়স যখন চার বছর, তখন তার পরিবার তাঁকে সাধু ওঙ্কারানন্দ গোস্বামীর কাছে হস্তান্তর করেছিলেন। সাধুর (Mahakumbha 2025) অনুরোধে, স্বামী শিবানন্দ ৬ বছর বয়সে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে ফিরে আসেন। তবে দুর্ভাগ্যবশত, তিনি ফিরে আসার পর তাঁর বোন মারা যান এবং এক সপ্তাহের মধ্যে তিনি বাবা-মা দুজনকেই হারিয়েছিলেন। এক চিতায় তিনি দাহ করেন তাঁর বাবা-মাকে। এসবের পরে তাঁর একমাত্র অভিভাবক হয়ে দাঁড়ান ওঙ্কারানন্দ গোস্বামীই।

    আরও পড়ুন: দলিত পরিবারকে ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টা! ৫ জন গ্রেফতার

    শিবানন্দ বাবার জীবনযাত্রা কেমন?

    বাবার জীবন আগাগোড়া অতি সাধারণ। বারাণসীর (Mahakumbha 2025) কবীর নগরের বাসিন্দা শিবানন্দ বাবা সেদ্ধ খাবার খান, নুন-তেল ছাড়া। দুধ বা দুধের সমস্ত প্রোডাক্ট তিনি সযত্নে এড়িয়ে চলেন। তাঁর শিষ্যরা জানান,  চার বছর বয়স পর্যন্ত বাবা কখনও দুধ, ফল বা রুটি দেখেননি। এই সব জিনিসগুলিই তাঁর জীবনধারাকে বদলে দিয়েছিল। তিনি অর্ধেক খাবার খান, রাত ৯ টার মধ্যে ঘুমান, সকাল ৩ টায় ঘুম থেকে ওঠেন এবং সকালটা যোগব্যায়াম এবং ধ্যান করে কাটান। তিনি দিনের বেলা ঘুমোন না। রোজই থাকে ধ্যান, জপ এবং যোগাসনের জন্য সময়। তিনি আরও জানান, চণ্ডীগড়ে একটি ভবনের ষষ্ঠ তলায় লিফট থাকা সত্ত্বেও, বাবা প্রতিদিন সিঁড়ি বেয়ে উঠতেন।

    অলৌকিক ক্ষমতা!

    শিষ্যরা বাবার গভীর আধ্যাত্মিক ক্ষমতা (Mahakumbha 2025) সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যখন একজন ভক্ত আসার পরে ক্ষুধার্ত ছিলেন তখন বাবা মাটির পাত্রে ক্ষীর পরিবেশন করেন। তবে ক্ষীর অল্প থাকায় বাবা তাকে খেয়ে যেতে উৎসাহিত করেন। কিন্তু, তিনি ক্ষীর শেষ করতে পারেননি। তখন ওই ভক্ত বাবার পায়ে পড়ে চিৎকার করে বললেন, “বাবা, আমি আপনাকে বুঝতে পারিনি।” একজন ভক্ত স্বামী শিবানন্দকে আবেদন ছাড়াই পদ্মশ্রী দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বামী শিবানন্দের শিষ্যরা তাঁর সরলতা এবং ভক্তিমার্গের কথা তুলে ধরেন। তিনি কোনও দান গ্রহণ করেন না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu Kashmir: কাশ্মীরে জঙ্গি-বাহিনী গুলির লড়াই, ওড়ানো হল সন্ত্রাসীদের ডেরা, শহিদ জওয়ান

    Jammu Kashmir: কাশ্মীরে জঙ্গি-বাহিনী গুলির লড়াই, ওড়ানো হল সন্ত্রাসীদের ডেরা, শহিদ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন এক জওয়ান (Jammu Kashmir)। সোমবার দুপুরে ওই জওয়ানের শহিদ হওয়ার (Army Personnel Killed) খবর জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। রবিবার গভীর রাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে জম্মু ও কাশ্মীরের সোপোরের জালোরা গুজ্জরপতি এলাকায়।

    জঙ্গিদের ডেরায় হানা (Jammu Kashmir)

    জালোরা গুজ্জরপতি এলাকায় জঙ্গিদের একটি ডেরার সন্ধান পেয়ে রবিবার গভীর রাতে হানা দেয় সেনা ও পুলিশের যৌথবাহিনী। বাহিনীর উপস্থিতি টের পেয়েই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ছুড়তে শুরু করে গ্রেনেডও। গুলিবিদ্ধ হন ওই জওয়ান। পরে মৃত্যু হয় তাঁর। তবে জঙ্গিদের ওই আস্তানা বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে সেনা। সোমবার সকাল পর্যন্ত ওই এলাকায় গুলির লড়াই চলেছে বলে জানিয়েছে পুলিশ। জঙ্গিদের সন্ধানে এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে সেনা, আধাসেনা ও পুলিশ।

    ৬ মাসে খতম ২৩ জঙ্গি

    ডিসেম্বরের ২১ তারিখ সন্ধ্যায় সোপোরের ডাঙ্গিওয়াচা এলাকায় জঙ্গিদের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি একে সিরিজের রাইফেল, একটি পিস্তল এবং ২৫০ রাউন্ড গুলি। জানা গিয়েছে, গত বছরের মে মাস থেকে পয়লা নভেম্বর পর্যন্ত জম্মু-কাশ্মীরে ২৩ জন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। শহিদ হয়েছেন বাহিনীর ২৪ জন জওয়ান। এঁদের মধ্যে কাশ্মীরে শহিদ হয়েছেন ৬ জন। আর জম্মুতে প্রাণ হারিয়েছেন ১৮ জন।

    আরও পড়ুন: ভারতের শক্তি অন্তর্নিহিত রয়েছে একতার মধ্যে, মনে করেন মোহন ভাগবত

    এদিকে, ফি বার (Jammu Kashmir) শীতে তুষারপাতের আগে রাজৌরি এবং পুঞ্চের জঙ্গল দিয়ে ভারতে ঢুকে পড়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। সেই কারণেই প্রতিবারের মতো এবারও গত কয়েক মাস ধরে নজরদারি বাড়ানো হয়েছে ওই সব অঞ্চলের জঙ্গলে। অনুপ্রবেশ রুখতে প্রাণপণ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তার পরেও নিরাপত্তার ফাঁক গলে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে জঙ্গিরা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মতে, কাশ্মীরে অশান্তি জিইয়ে রাখতেই পাকিস্তান মদত (Army Personnel Killed) দেয় এই অনুপ্রবেশে (Jammu Kashmir)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: “কুম্ভমেলা বৈচিত্র্যের মধ্যে ঐক্য উদযাপন করে”, ‘মন কি বাতে’ বললেন মোদি

    PM Modi: “কুম্ভমেলা বৈচিত্র্যের মধ্যে ঐক্য উদযাপন করে”, ‘মন কি বাতে’ বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “কুম্ভমেলা বৈচিত্র্যের মধ্যে ঐক্য উদযাপন করে। কারণ এই প্রাচীন ঐতিহ্যে কোথাও কোনও বৈষম্য বা জাতপাতের ধারণা নেই। সারা ভারত ও বিশ্ব থেকে মানুষ একত্রে এসে সঙ্গমে মিলিত হন।” রবিবার ‘মন কি বাতে’র ১১৮তম পর্বে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন ছিল নতুন বছরের প্রথম ‘মন কি বাতে’র অনুষ্ঠান।

    কী বললেন প্রধানমন্ত্রী? (PM Modi)

    সেখানে তিনি বলেন, “প্রয়াগরাজে মহাকুম্ভ (Mahakumbh) শুরু হয়েছে। অবিস্মরণীয় ভিড়, অকল্পনীয় দৃশ্য এবং সমতার ও সম্প্রীতির অসাধারণ মেলবন্ধন।  এবার কুম্ভে অনেক ডিভাইন যোগও গঠিত হচ্ছে। কুম্ভের এই উৎসব বৈচিত্র্যের মধ্যে ঐক্য উদযাপন করে। সারা ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সঙ্গমের বালুতে এসে একত্রিত হন।” তিনি বলেন, এই হাজার হাজার বছরের ঐতিহ্যে কোথাও কোনও বৈষম্য বা জাতপাতের ধারণা নেই। সবাই সঙ্গমে স্নান করেন, একত্রে কমিউনিটি ভোজ করেন এবং প্রসাদ গ্রহণ করেন। এই কারণেই কুম্ভ হল ঐক্যের মহাকুম্ভ।”

    ‘পুষ্করম’

    তিনি জানান, মহাকুম্ভের মতো, ‘পুষ্করম’ দক্ষিণ ভারতের নর্মদা, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী নদীর তীরে আয়োজন করা হয়। তিনি বলেন, “কুম্ভের আয়োজন আমাদের জানায় যে আমাদের ঐতিহ্য সমগ্র ভারতকে একত্রিত করে। বিশ্বাস অনুসরণের উপায়গুলি ভারতের উত্তর ও দক্ষিণ অংশে অনেকটা একই রকম। যেমন কুম্ভ প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বারে অনুষ্ঠিত হয়, তেমনই পুষ্করম দক্ষিণ ভারতে নর্মদা, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী নদীর তীরে অনুষ্ঠিত হয়। উভয় উৎসবই আমাদের পবিত্র নদীগুলোর প্রতি বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত। ঠিক তেমনই কুম্ভকোণম থেকে থিরুকদাইউর, কুদাভাসাল থেকে তিরুচেরাই পর্যন্ত, অনেক মন্দির কুম্ভের সঙ্গে যুক্ত।”

    আরও পড়ুন: ভুয়ো নথি ব্যবহার করে মুসিবুল হল প্রদীপ, একত্রবাস হিন্দু মেয়ের সঙ্গে, গ্রেফতার

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “এবার কুম্ভ মেলায় যুবসমাজ বিপুল সংখ্যায় অংশগ্রহণ করছে এবং যখন যুবসমাজ তাদের ঐতিহ্যের সঙ্গে জুড়ে যায়, তখন তার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হয়।” তিনি বলেন, “এবার আমরা কুম্ভ মেলায় বৃহৎ পরিসরে ডিজিটাল উপস্থিতিরও সাক্ষী হচ্ছি। কুম্ভের এই বিশ্বজনীন জনপ্রিয়তা সমস্ত ভারতবাসীর জন্য গর্বের মুহূর্ত।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়েছে। সংক্রান্তি উপলক্ষে, বিপুল সংখ্যক ভক্ত গঙ্গাসাগরে স্নান করেছেন (Mahakumbh)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share