Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Budget Session: বেতন বৃদ্ধি থেকে আয়কর ছাড়ের প্রত্যাশা, সংসদের বাজেট অধিবেশন শুরু ৩১ জানুয়ারি

    Budget Session: বেতন বৃদ্ধি থেকে আয়কর ছাড়ের প্রত্যাশা, সংসদের বাজেট অধিবেশন শুরু ৩১ জানুয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের শেষ দিন থেকেই শুরু হবে সংসদের (Parliament) বাজেট অধিবেশন (Budget Session)। দু’দফায় অধিবেশন চলবে দু’মাসেরও বেশি সময় ধরে৷ বাজেট অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি৷  শেষ হবে ৪ এপ্রিল৷ এর মধ্যে চিরাচরিত রীতি অনুযায়ী ১ ফেব্রুয়ারি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন৷ রীতি মেনে সংসদীয় বাজেট অধিবেশনের সূচনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে৷

    সংসদে কবে কী

    সংসদ (Parliament) সূত্রে খবর, বাজেট অধিবেশনের (Budget Session) প্রথম অংশটি ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। বাজেট অধিবেশনের প্রথম ভাগে সংসদ বন্ধ থাকবে ২, ৫, ৮, ৯ এবং ১২ ফেব্রয়ারি। ৩১ জানুয়ারি রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এরপর ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। পাশাপাশি বাজেট সংক্রান্ত আলোচনায় ওঠা নানা প্রশ্নের উত্তরও দেবেন তিনি৷ তারপরে অধিবেশনের প্রথম অংশ জুড়ে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা হবে উভয় কক্ষে। সংসদের উভয় কক্ষে প্রধানমন্ত্রীর জবাব দিয়ে শেষ হবে এই অধিবেশন। এরপর ২৪ দিনের বিরতি৷ এই বিরতিতে বাজেটের নানাবিধ প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা হবে৷ সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ শুরু হতে পারে ১০ মার্চ থেকে। তা চলতে পারে ৪ এপ্রিল পর্যন্ত। এর মাঝে সংসদ বন্ধ থাকবে ১৪ থেকে ১৬ মার্চ, ২ থেকে ২৩ মার্চ, ২৯ থেকে ৩১ মার্চ। এই পর্বে বিভিন্ন মন্ত্রকের ত্রাণ মঞ্জুর থেকে আরম্ভ করে বাজেট প্রক্রিয়ার সমাপ্তি হবে৷ পুরো সংসদীয় বাজেট অধিবেশনে ২৭টি অধিবেশন হবে বলে জানা গিয়েছে৷

    আরও পড়ুন: জঙ্গি কার্যকলাপ রুখতে সিমকার্ড কেনার সময় বায়োমেট্রিক যাচাই হবে বাধ্যতামূলক

    কী কী ঘোষণা হতে পারে

    গত শীতকালীন অধিবেশনে (Budget Session) প্রথম থেকে শেষ পর্যন্ত নানাবিধ ইস্যুতে উত্তপ্ত ছিল সংসদ৷ লোকসভায় (Parliament) পেশ হয় ‘এক দেশ, এক ভোট’ বিল৷ এবার বাজেট নিয়েও সংসদে বিশৃঙ্খলা তৈরি করতে পারেন বিরোধীরা, এমনই অনুমান বিশেষজ্ঞদের। এই নিয়ে টানা আটবার সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে আয়কর ছাড় থেকে শুরু অষ্টম বেতন কমিশন সংক্রান্ত ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়েছে, ১৫ লাখ টাকা পর্যন্ত উপার্জন করা করদাতাদের ছাড় দেওয়া হতে পারে বাজেটে। এর ফলে বিশেষত শহরের মধ্যবিত্ত চাকরিজীবীরা উপকৃত হবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maha Kumbha 2025: জুনা আখরার মহামণ্ডলেশ্বরকে খুনের ছক? মহাকুম্ভে হিন্দু সেজে এসে ধৃত মুসলিম যুবক

    Maha Kumbha 2025: জুনা আখরার মহামণ্ডলেশ্বরকে খুনের ছক? মহাকুম্ভে হিন্দু সেজে এসে ধৃত মুসলিম যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভে সাধুকে খুনের পরিকল্পনা? গ্রেফতার আয়ুব নামের এক যুবক। জানা গিয়েছে, এই মুসলিম যুবক নিজের পরিচয় হিন্দু হিসেবে দেয় এবং আয়ুষ নাম নিয়ে মহাকুম্ভে (Maha Kumbha 2025) যতি নরসিংহনন্দ নামের সাধুর তৈরি শিবিরের কাছে চলে যায়। প্রসঙ্গত, যতি নরসিংহনন্দ (Yati Narsinghanand) হলেন গাজিয়াবাদে অবস্থিত দাসনা মন্দিরের প্রধান পূজারী এবং জুনা আখরার মহামণ্ডলেশ্বর (প্রধান)। ইতিমধ্যে পুলিশ আয়ুবকে হেফাজতে নিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে।

    দেখা করতে চায় নরসিংহানন্দের সঙ্গে

    সম্প্রতি, আয়ুষ নাম নিয়ে যতি নরসিংহনন্দের (Yati Narsinghanand) ক্যাম্পের সামনে চলে যায় আয়ুব এবং সেখানে সে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে। সে সেখানে বলে যে, নরসিংহনন্দের সঙ্গে দেখা করতে চায়। এরপরেই ওই ক্যাম্পের বাকি সাধুরা পুলিশকে খবর দেয়। তখনই তার আসল পরিচয় সামনে আসে। জিজ্ঞাসাবাদের সময় আয়ুব আলি জানিয়েছে, সে উত্তরপ্রদেশের আলিগঞ্জের বাসিন্দা এবং তার বাবার নাম হচ্ছে সাকির আলি। তারা দুই ভাই এবং তিন বোন। আয়ুব দাবি করেছে সে একা এবং নিজের ইচ্ছাতেই কুম্ভমেলায় (Maha Kumbha 2025) এসেছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এখানে আসার অনুমতি নেই, এটা সে জানত না। পুলিশি জেরায় সে জানিয়েছে, সে ট্রেনে করে প্রয়াগরাজে এসেছে গোরক্ষপুর হয়ে।

    কী জানালেন যতি নরসিংহনন্দ (Maha Kumbha 2025) 

    প্রসঙ্গত, যতি নরসিংহনন্দ (Yati Narsinghanand) এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হতে পারে এ বিষয়ে কোনও ষড়যন্ত্র ছিল। কয়েক মাস আগে ১০ হাজার মৌলবাদীদের একটি একটি ভিড় গাজিয়াবাদে মন্দির প্রাঙ্গণে হামলা চালিয়েছিল বলেও অভিযোগ করেন যতি নরসিংহনন্দ। প্রসঙ্গত যতি নরসিংহনন্দ বর্তমানে দুজন নিরাপত্তা রক্ষী পান এবং এ দুজনেই উত্তরপ্রদেশ পুলিশের কর্মী। প্রসঙ্গত, নরসিংহনন্দের (Yati Narsinghanand) ওপর এমন হামলার ষড়যন্ত্র আগেও হয়েছে। ২০২৪ সালের অক্টোবর মাসে দাসনা মন্দির প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয় তিন মৌলবাদীকে। এরা প্রত্যেকেই ওই মন্দিরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। তারও আগে ২০২৩ সালের মে মাসে ও ২০২১ সালের অক্টোবর মাসে একই ঘটনা সামনে আসে। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন মৌলবাদীকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: গাড়ি মেলার উদ্বোধনে মোদি,  দিলেন পরিবেশবান্ধব উন্নয়ন ও কর্মসংস্থানের বার্তা

    Narendra Modi: গাড়ি মেলার উদ্বোধনে মোদি, দিলেন পরিবেশবান্ধব উন্নয়ন ও কর্মসংস্থানের বার্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়া দিল্লিতে ‘ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫’ – শুক্রবার থেকে শুরু হল। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। প্রগতি ময়দান, দ্বারকা, গ্রেটার নয়ডা এই তিন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে গাড়ি মেলা। ইন্ডিয়া এক্সপো সেন্টার এবং মার্টে আয়োজিত এই মেগা ইভেন্টে (BMGE 2025) ভারত-সহ বিভিন্ন দেশ-বিদেশের প্রথম সারির অটোমোবাইল কোম্পানি অংশগ্রহণ করছে। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এই গাড়ি মেলা।

    পরিকাঠামোগত উন্নয়নে ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ (Narendra Modi)

    এদিন উদ্বোধন মঞ্চ থেকেই দেশের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারের ভূমিকা তুলে ধরলেন তিনি। মোদি (Narendra Modi) উল্লেখ করেন, গতবারের কেন্দ্রীয় বাজেটে শুধুমাত্র পরিকাঠামোগত উন্নয়নের জন্যই সরকার ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান এবং জাতীয় লজিস্টিক নীতির মতো নতুন ধরনের উদ্যোগ শুরু করেছে। প্রসঙ্গত, এই অনুষ্ঠানের ব্যানারেই দিল্লি-এনসিআর অঞ্চলের দ্বারকা যশভূমি এবং গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্টে আগামী পাঁচদিন ধরে নানা কর্মসূচি পালন করা হবে। যার মধ্যে রয়েছে পণ্য ও পরিষেবা সংক্রান্ত একাধিক উদ্বোধনী অনুষ্ঠান। আশা করা হচ্ছে, এই পাঁচদিনে অন্তত ৫ লক্ষ মানুষ এই এক্সপো বা মেলা দেখতে আসবেন। জানা গিয়েছে, প্রথম দিনটি কেবলমাত্র মিডিয়া কভারেজের জন্য এবং দ্বিতীয় দিনটি ডিলারদের জন্য বিশেষ ভাবে সংরক্ষিত করা হয়েছে। এরপর, ১৯ জানুয়ারি থেকে আম জনতা প্রবেশ করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই মেলা । বিনামূল্যে এই মেলায় প্রবেশ করতে পারেবন। http://www.bharat-mobility.com ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রার করতে হবে।

    আরও পড়ুন: লক্ষ্য ছিল সইফের ছোট ছেলে জেহ্! পুলিশকে দেওয়া পরিচারকের বয়ানে হাড়হিম করা তথ্য

    কোন কোন গাড়ি কোম্পানি অংশগ্রহণ করেছে

    জানা গিয়েছে, হিরো মোটোকর্প, সুজুকি, মোটরসাইকেল ইন্ডিয়ার মতো কোম্পানিগুলি যারা বাইক ও স্কুটি উৎপাদন করে থাকে, এখানে অংশগ্রহণ করেছে। পাশাপাশি মারুতি সুজুকি, হুন্ডাই মোটর ইন্ডিয়া, টাটা মোটরস, কিয়া ইন্ডিয়া, এমজি মোটর ইন্ডিয়া এবং স্কোডা অটো ভক্সওয়াগেন ইন্ডিয়ার মতো ব্র্যান্ডগুলিও রয়েছে। সংস্থাগুলির বিভিন্ন গাড়ির নতুন এবং অত্যাধুনিক মডেল রয়েছে ডিসপ্লেতে।

    বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার ভারত

    এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে ফের একবার প্রধানমন্ত্রী (Narendra Modi) উল্লেখ করেন, “ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার।” তাঁর যুক্তি, “দেশের বিপুল যুব জনসংখ্যা, ক্রমবর্ধমান মধ্যবিত্ত, দ্রুত নগরায়ন, আধুনিক পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। একইসঙ্গে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে গাড়ি উৎপাদন করার ফলে আগামী দিনে ভারতের গাড়ির বাজার এক অভূতপূর্ব রূপান্তর ও সম্প্রসারণের সাক্ষী থাকবে।” মোদি আরও দাবি করেন, “গত এক দশকে প্রায় ২৫ কোটি ভারতীয় দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন এবং একটি নতুন মধ্যবিত্ত শ্রেণি গঠিত হয়েছে। যাঁরা আগামী দিনে তাঁদের প্রথম গাড়ি কিনবেন।”

    বিদেশি বিনিয়োগ কত?

    এদিনের এই মঞ্চ থেকে মোদি (Narendra Modi) আরও বলেন, “মেক ইন ইন্ডিয়া উদ্যোগ এবং উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত উদ্যোগ (পিএলআই)-সমূহের ফলে গাড়ির উৎপাদন ক্ষেত্রে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকারও বেশি বিকিকিনি হয়েছে এবং সামগ্রিকভাবে অটো মোবাইল সেক্টরে ১,৫০,০০০ প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে।” তিনি আরও জানান, “গত চার বছরে এই ক্ষেত্রটিতে ৩,৬০০ কোটি মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করা হয়েছে, যা অটোমোবাইল সেক্টরের একটি উল্লেখযোগ্য চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।” এদিন আর্থিক ও প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি পরিবেশ সচেতনতা ও পরিবেশ রক্ষারও পাঠ দেন মোদি। বলেন, “অর্থনীতি ও বাস্তুতন্ত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পরিবেশবান্ধব যানবাহন তৈরিতে আরও জোর দিতে হবে।”

    সাতটি ‘সি’-র গুরুত্ব উল্লেখ

    এই প্রসঙ্গেই সাতটি ‘সি’-র গুরুত্ব উল্লেখ করেন মোদি। এগুলি হল – কমন (সাধারণ), কানেকটেড (সংযুক্ত থাকা), কনভেনিয়েন্ট (সুবিধাজনক), কনজেশন-ফ্রি (যানজট মুক্ত), চার্জড (চার্জ থাকা), ক্লিন (স্বচ্ছ) এবং কাটিং-এজ (অত্যাধুনিক)। অর্থাৎ, মোদির (Narendra Modi) বার্তা এখানে একেবারেই স্পষ্ট। তা হল – অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমন এক যানজটমুক্ত এবং সাশ্রয়ী গতিশীলতা সৃষ্টি করতে হবে, যা কোনওভাবেই পরিবেশের ভারসাম্য নষ্ট করবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi Assembly Election 2025: মহিলাদের ২৫০০ টাকা মাসিক ভাতা, দিল্লি নির্বাচনের ইস্তাহারে নানা চমক বিজেপির

    Delhi Assembly Election 2025: মহিলাদের ২৫০০ টাকা মাসিক ভাতা, দিল্লি নির্বাচনের ইস্তাহারে নানা চমক বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্রের প্রথম ভাগ প্রকাশ করল বিজেপি। ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনে রয়েছে নির্বাচন। তার আগে শুক্রবার প্রথম দফার ইস্তাহার (BJP Manifesto) প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ইস্তাহার প্রকাশের সঙ্গে সঙ্গেই দিল্লির শাসকদল আম আদমি পার্টিকেও (Aam Aadmi Party) তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপির নির্বাচনী ইস্তাহারে মহিলাদের জন্য একগুচ্ছ ঘোষণা রয়েছে। তারা ক্ষমতায় এলে এই সব প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে দাবি করা হয়েছে।

    ইস্তাহারে মহিলা সমৃদ্ধি যোজনা

    মধ্যপ্রদেশে বিজেপির জয়ের নেপথ্যে অন্যতম কারণ ছিল ‘লাডলি বেহনা’। এবার দিল্লি নির্বাচনের আগে বিজেপির ইস্তাহারে মহিলাদের জন্য থাকল একগুচ্ছ ঘোষণা। শুক্রবার একাধিক প্রকল্পের কথা বলেন দলের সভাপতি জেপি নাড্ডা। যার মধ্যে উল্লেখযোগ্য মহিলাদের জন্য বিশেষ প্রকল্প ‘মহিলা সমৃদ্ধি’ যোজনা। ক্ষমতায় আসার পর দিল্লিতে চালু করা হবে এই প্রকল্প। যেখানে দিল্লির মহিলারা মাসে ২৫০০ টাকা করে পাবেন। এদিন নাড্ডার আরও দাবি, বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে পাশ করা হবে প্রকল্পটি। শুধু তাই নয়, মাত্র ৫০০ টাকা খরচ করলেই গ্যাস সিলিন্ডার পাবেন গরিবরা এবং হোলি ও দিপাবলীতে দু’টি করে সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।

    প্রসূতিদের জন্য ঘোষণা

    গর্ভবতী মহিলাদের ২১ হাজার টাকা করে দেওয়ার কথাও বলা হয়েছে। গর্ভবতী মহিলাদের জন্যে ৬টি পৌষ্টিক কিটও দেওয়া হবে। দিল্লির মহিলাদের জন্য বাস যাত্রা বিনামূল্যে দেওয়া হবে। দিল্লির মহিলাদের জন্য বাস যাত্রা বিনামূল্যে দেওয়া হবে। শুক্রবার দলের ‘সংকল্প পত্র’ বা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে নাড্ডা বলেন,  ‘দিল্লিতে বর্তমানে যে যে প্রকল্প চলছে বিজেপি ক্ষমতায় এলে সেই সব জারি থাকবে।’

    আয়ুষ্মান ভারত নিয়ে ঘোষণা

    আয়ুষ্মান ভারতের আওতায় প্রতি পরিবারকে ৫ লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বিজেপির তরফে। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু নিয়ে নাড্ডা পরিষ্কার বলেন, ‘নির্বাচনে জিতলে সবার আগে সাধারণ মানুষের স্বাস্থ্য সুনিশ্চিত করতে দিল্লিতে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার সূচনা ঘটাবে আমাদের সরকার। আপ সরকারের জন্যেই বছর বছর ধরে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দিল্লির জনগণ।’ মূলত মহিলা, যুব ও প্রবীণ নাগরিকদের জন্যে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির ইস্তাহারে। নাড্ডা জানান, দিল্লিতে কেন্দ্রের বিজেপি সরকারের যে প্রকল্প চলছে, তা আগের মতোই চলবে। আপকে আপদ কটাক্ষ করে সমস্ত স্তরে দুর্নীতির অবসান ঘটানো হবে বলে আশ্বাস দেন নাড্ডা। 

    অটল ক্যান্টিন যোজনা

    দিল্লিতে ক্ষমতায় এলে ৬০ থেকে ৭০ বছরের বৃদ্ধদের ২০০০ টাকার পরিবর্তে ২৫০০ টাকা করে পেনশন দেওয়া হবে। বৃদ্ধারা পাবেন ৩০০০ টাকা করে। এছাড়াও সত্তরোর্ধ্ব প্রবীণ নাগরিক, বিধবা মহিলা ও বিশেষভাবে সক্ষমদের ২৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা পেনশন দেওয়া হবে। পাশাপাশি, অটল ক্যান্টিনের মাধ্যমে ঝুপড়িবাসীদের জন্য ৫ টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা চালুর আশ্বাস দেওয়া হয়েছে। নাড্ডার দাবি, ২০১৪ সালে ৫০০টি প্রতিশ্রুতির মধ্যে ৪৯৯টিই বিজেপি পূরণ করেছে। ২০১৯ সালে ফের লোকসভা ভোটে জিতে ২৩৫টির মধ্যে ২২৫টিই পূরণ করেছে বিজেপি। বাকিগুলিও বাস্তবায়ন করার প্রক্রিয়া চলছে বলে দাবি করেন নাড্ডা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahakumbha 2025: জন্ম রাশিয়ায়, কেউ বলছেন ‘পরশুরাম’, মহাকুম্ভে নজর কেড়েছেন ৭ ফুটের ‘মাসকুলার বাবা’

    Mahakumbha 2025: জন্ম রাশিয়ায়, কেউ বলছেন ‘পরশুরাম’, মহাকুম্ভে নজর কেড়েছেন ৭ ফুটের ‘মাসকুলার বাবা’

    মাধ্যম নিউজ ডেস্ক: কেউ বলছেন ‘মাসকুলার বাবা’।  কেউ বলছেন ‘মাসল বাবা’ বা ‘পেশিবহুল বাবা’। গায়ের রং দুধ সাদা। একেবারে হ্যান্ডসাম চেহারা। এককথায় সুপুরুষ। কুম্ভতে হাজির তিনিও। এমনিতেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসছেন। বিশ্বের বৃহত্তম এই সমাবেশে ভারতীয়, বিদেশি ভক্ত, গণ্যমান্য ব্যক্তি এবং নাগা সহ অন্যান্য সাধুরা হাজির। মহাকুম্ভে (Mahakumbha 2025) এত সাধু সন্তদের মধ্যে নজর কেড়েছেন এই ‘মাসকুলার বাবা’।

    ‘মাসকুলার বাবা’-র ইতিবৃত্ত (Mahakumbha 2025)

    সংবাদমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, ‘মাসকুলার বাবা’র (Mahakumbha 2025)  উচ্চতা সাত ফুট। তিনি কুস্তিগীরও। সাধারণ গেরুয়া রঙের পোশাক পরিহিত পাশে একটি বড় ঝোলা এবং গলায় রুদ্রাক্ষমালা পরিহিত, এই সাধুকে দেখে চমকে গিয়েছেন অনেকেই। বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর ভিডিও এবং ছবি শেয়ার করেছেন, যা ভাইরাল হয়ে গিয়েছে। তাঁকে অনেকে পরশুরামের অবতার বলে উল্লেখ করছেন। সুন্দর পেশিবহুল চেহারা তাঁর। কোথায় থাকেন তিনি? কোথা থেকে এসেছেন তিনি? ইতিমধ্যেই ভক্তদের মধ্যে তাঁর উপস্থিতি বেশ সাড়া ফেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চাও চলছে পুরোদমে। মূলত তাঁর পেশিবহুল চেহারা দেখে হতবাক অনেকে। জানা গিয়েছে, তিনি প্রায় তিরিশ বছর আগে হিন্দু ধর্ম সম্পর্কে শিখেছিলেন এবং তখন থেকেই ধর্ম গ্রহণ করেছেন। তাঁর বাড়ি রাশিয়া হলেও বর্তমানে তিনি নেপালে বসবাস করছেন। শিক্ষকতা পেশাকে পেছনে ফেলে তিনি হিন্দু ধর্ম প্রচারকে তাঁর জীবনের লক্ষ্য বানিয়েছিলেন। তিনি পাইলট বাবার প্রাক্তন শিষ্য এবং জুনা আখাড়ার সদস্য।

    ‘মাসকুলার বাবা’-র (Muscular Baba) একটি ছবি একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছিল। পোস্টটি উল্লেখযোগ্য লাইক, মন্তব্য এবং ভিউ পেয়েছে। অনেক ব্যবহারকারী “হর হর মহাদেব” বলে মন্তব্য করেন। উল্লেখ্য, মহাকুম্ভ মেলা চলতি বছর ১৩ জানুয়ারি শুরু হয়েছিল। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ভক্তরা গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতীর পবিত্র সঙ্গমস্থল সঙ্গমে স্নানের মাধ্যমে আধ্যাত্মিক শুদ্ধি অনুভব করতে জড়ো হন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maoist Killed: ছত্তিশগড়ের বিজাপুুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই, নিকেশ ১২ মাওবাদী

    Maoist Killed: ছত্তিশগড়ের বিজাপুুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই, নিকেশ ১২ মাওবাদী

    মাধ্যম নিউজ ডেস্ক: নিরাপত্তাবাহিনীর জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম ১২ জন মাওবাদী। বৃহস্পতিবার সকাল থেকেই ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুর জেলায় দু’পক্ষের মধ্যে শুরু হয় তুমুল গুলির লড়াই। মাওবাদীদের (Maoist Killed) ধরতে বিশেষ অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই।

    ঠিক কী ঘটনা ঘটেছে?(Maoist Killed)

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৭টা নাগাদ নিরাপত্তারক্ষীদের একটি যৌথ বাহিনী মাওবাদীদের (Maoist Killed) তল্লাশিতে বিশেষ অভিযান শুরু করে। বিভিন্ন জায়গায় হানা দেওয়ার পর বিজাপুরে এসে পৌঁছন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। দু’তরফেই চলতে থাকে গুলি। তার জেরেই এখনও পর্যন্ত ১২ জন মাওবাদীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর আগে ৭ জানুয়ারি ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের করা একটি বিস্ফোরণে শহিদ হন ৮ জওয়ান। এই আট জওয়ানের মধ্যে শহিদ পাঁচজন প্রাক্তন মাওবাদী ছিলেন। অর্থাৎ তাঁরা জীবনের একটা বড় সময় নকশাল বা মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। পরে মতাদর্শ ছেড়ে আত্মসমর্পণ করে নিরাপত্তা বাহিনীতে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে বাসাগুদা থানার অন্তর্গত পুটকেল গ্রামের কাছে মাওবাদীদের দ্বারা লাগানো ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের দুই কর্মী আহত হন। পাশাপাশি, দান্তেওয়াড়া এলাকায় চলা এনকাউন্টারের সময় মাওবাদীদের গুলিতে ডিআরজি-এর এক জওয়ানও শহিদ হন।

    বস্তারের আইজি কী বললেন?

    বস্তারের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, ২০২৪ সালে বস্তার অঞ্চলে ৭৯২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিল। ওই আত্মসমর্পণ করা মাওবাদী (Maoist Killed) ও স্থানীয় যুবকদের মধ্য থেকে ডিআরজি কর্মীদের বস্তার বিভাগের জন্য নিয়োগ করা হয়। যার মধ্যে ছিলেন বিস্ফোরণে শহিদ ৫ জওয়ানও। জানা গিয়েছে, ৪ জানুয়ারি গভীর রাতে ছত্তিশগড়ের দক্ষিণ আবুজমাড় এলাকায় নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টার চলাকালীন নিরাপত্তা বাহিনীর ইউনিফর্ম পরা ৪ মাওবাদীর মৃতদেহ উদ্ধার করেন জওয়ানরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Aadhaar SIM Card: জঙ্গি কার্যকলাপ রুখতে সিমকার্ড কেনার সময় বায়োমেট্রিক যাচাই হবে বাধ্যতামূলক

    Aadhaar SIM Card: জঙ্গি কার্যকলাপ রুখতে সিমকার্ড কেনার সময় বায়োমেট্রিক যাচাই হবে বাধ্যতামূলক

    মাধ্যম নিউজ ডেস্ক: মোবাইল ফোনের সিমের (Aadhaar SIM Card) নতুন সংযোগ দিতে এবার থেকে গ্রাহকের যাচাইয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্রীয় সরকার। ফলে এবার দ্রুত বড়সড় বদল আসতে চলেছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী স্বয়ং টেলিকম দফতরকে নির্দেশ দিয়েছেন আর্থিক জালিয়াতি এবং জঙ্গি কর্মকাণ্ডকে আটকাতে এবার থেকে প্রতিটি সিমকার্ডের ক্রেতাকে যাচাই করে নিতে হবে বায়োমেট্রিক (Biometric Verification)। ফলে আধার ভিত্তিক পরীক্ষা বাধ্যতামূলক হতে চলেছে আগামী দিনে।

    গ্রাহকের আধার নম্বর এবং বায়োমেট্রিক মেলাবে (Aadhaar SIM Card)

    এবার থেকে নতুন সিম কিনলেই তা আর চালু হবে না। গ্রাহকের আধার নম্বর এবং বায়োমেট্রিক (Biometric Verification) অর্থাৎ হাতের আঙুলের ছাপ, বা চোখের মণি কিংবা মুখের ছবিকে মিলয়ে দেখবে টেলিকম সংস্থা। একইভাবে, আগামী দিনে একজন ব্যক্তির নামে সর্বাধিক ৬টির বেশি সিম নেওয়া যাবে বলে জানানো হয়েছে। ভুল তথ্য দিয়ে সিম নেওয়া এবং নেটওয়ার্ক ব্যবহারের জন্য অপরাধীদের কিনারা করা যাচ্ছে না বলে এই ধরনের নিয়ম করা হচ্ছে। তবে আগে দেখা গিয়েছে যে, আধারের বায়োমেট্রিক হাতিয়ে ব্যক্তিগত তথ্য জোগাড় করে আর্থিক প্রতারণা হয়েছে। যে কারণে, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া ছাড়া অন্যত্র এই আধারকে বাধ্যতামূলক করা হয়নি। ফলে সেই সম্ভাবনা একটা থেকে যাচ্ছে। তাকে কী উপায়ে মোকাবিলা করছে সরকার, তা দেখার।

    আরও পড়ুনঃ ভারত, হিন্দুদের বিরুদ্ধে বিরাট ছক কষছে চারটি জঙ্গি সংগঠন! ফাঁস সেই নাশকতামূলক চক্রান্ত

    বায়োমেট্রিক যাচাই সফল না হলে চালু হবে না সিম

    সরকারি সূত্রে জানা গিয়েছে, ভুয়ো আধার (Aadhaar SIM Card) দিয়ে সিম তুলে বেআইনি কাজের ঝোঁক বাড়ছে। যার প্রধান ক্ষেত্রগুলি হল, আর্থিক প্রতারণা, ডিজিটাল অ্যারেস্টের মতো সাইবার অপরাধ। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতর রীতিমতো উদ্বিগ্ন হয়ে রয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে দুষ্কৃতীদের ধরা হবে। ফলে এখন টেলিকম সংস্থাগুলির মতামত জেনে দ্রুত নির্দেশিকা জারি করবে সরকার। নতুন সিম নেওয়ার নিয়মে আধার ছাড়া অন্য নথি গ্রাহ্য করা যাবে না। বায়োমেট্রিক যাচাই সফল না হলে চালু হবে না সিম। একই ভাবে বিএসএনএল সংস্থা জানিয়েছে, “আমাদের কাছে এখনও কোনও তথ্য আসেনি। এলে ভালো করে বলতে পারব।”

    উল্লেখ্য বর্তমানে ব্যক্তিগত পরিচয়ের ঠিকানার প্রমাণ দেখে যে কোনও সিম দেওয়া হয়। ফলে যে কোনও নথি দিয়েই সিম তোলা যায়। যেহেতু আধার বাধ্যতামূলক নয়। আবার জিও, ভোডাফোন জানিয়েছে,  এতদিন পর্যন্ত আধার নম্বর নেওয়া হত এবং তা মিলিয়ে দেখা হত। তবে যাচাইয়ের প্রধান পদ্ধতি ছিল মোবাইলে ওটিপি। আধার নম্বর দিলেও সিম চালু হলেও কিন্তু বায়োমেট্রিক (Biometric Verification) পদ্ধতি যাচাই করা হত না। এবার থেকে নিয়ম বদল হচ্ছে।     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Laurene Powell Jobs: বসন্ত পঞ্চমীতে ফের ফিরবেন মহাকুম্ভে, অমৃত স্নানের অপেক্ষায় সনাতন ধর্মে দীক্ষিত লরেন

    Laurene Powell Jobs: বসন্ত পঞ্চমীতে ফের ফিরবেন মহাকুম্ভে, অমৃত স্নানের অপেক্ষায় সনাতন ধর্মে দীক্ষিত লরেন

    মাধ্যম নিউজ ডেস্ক: সনাতন ধর্মের প্রতি অনেকের মনেই ক্রমশ আস্থা জাগছে। বিদেশিরাও সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছেন। এই তালিকায় এবার নাম লেখালেন বিশ্বের ধনী মহিলাদের মধ্যে অন্যতম অ্যাপল কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ ডোবসের স্ত্রী লরেন পাওয়েল। মহাকুম্ভে প্রয়াগরাজে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই মকর সংক্রান্তি উপলক্ষে স্বামী কৈলাশানন্দ গিরির শিবিরে সমস্ত নিয়ম মেনে পূজার্চনা করার পর তাঁকে দীক্ষা দেওয়া হয়। তবে অসুস্থতার কারণে লরেন সঙ্গমে মকর সংক্রান্তির দিন অমৃত স্নান করতে পারেননি। এখন তিনি ভুটানে রয়েছেন। তবে বসন্ত পঞ্চমীতে ফের ভারতে আসতে পারেন লরেন। সেই সময় তিনি প্রয়াগে সারবেন অমৃত-স্নান। 

    সনাতন ধর্মে আকৃষ্ট লরেন

    আগামী, ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, স্বরস্বতী পুজো সেদিন অমৃত স্নান মহাকুম্ভে। ১৪ জানুয়ারি মহাকুম্ভে পুণ্যস্নান করতে পারেননি লরেন। কুম্ভের ভিড়ে লরেনের অ্যালার্জির সমস্যা দেখা দেয়। এত জনাকীর্ণ জায়গায় থাকার অভ্যাস নেই পৃথিবীর অন্যতম ধনী মহিলার। তবে শারীরিক সমস্যা থাকলেও তিনি পুণ্যস্নান করবেন বলে শোনা যাচ্ছে। জানা গিয়েছে, সনাতন ধর্মের প্রতি গভীর আস্থা রয়েছে জোব্‌‌স-জায়ার। এর আগেও তিনি স্বামীর সঙ্গে ভারতে এসেছিলেন। কুম্ভ তথা ভারতে এটি তাঁর দ্বিতীয় সফর। এবার স্বামী কৈলাশানন্দ গিরির কাছে তিনি দীক্ষা নেন। কৈলাশানন্দ সঙ্গমের জল ছিটিয়ে লরেনকে পুণ্য প্রদান করেন। পাশাপাশি সঙ্গমে স্নানের মাহাত্ম্য ব্যাখ্যা করেন।

    আরও পড়ুন: আগামী বছর থেকেই অষ্টম বেতন কমিশন, কত মাইনে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের?

    হিন্দু রীতি নীতির প্রতি টান

    সনাতন ধর্মে দীক্ষিত হওয়ার পর লরেন গলায় রুদ্রাক্ষের মালা ধারণ করার সংকল্পও নেন। নতুন নামে ভূষিত হন তিনি। পাশাপাশি হিন্দু রীতি-নীতি মেনে নতুন গোত্র দেওয়া হয় তাঁকে। মকর সংক্রান্তি থেকে লরেন পাওয়েল পরিচিত হন কমলা নামে। তাঁকে অচ্যুত গোত্র দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারতের হিন্দু ঐতিহ্যের সঙ্গে লরেনের প্রথম পরিচয় ঘটে তাঁর স্বর্গীয় স্বামী স্টিভ জোবসের হাত ধরে। ১৯৭৪ সালে স্টিভ জোবস যখন বাবা নিম করোলি দরবারে আসেন। সেই সময় স্টিভের সঙ্গী ছিলেন স্ত্রী লরেন। এই সফরে স্টিভ জবসের সঙ্গে তিনি বেশ কয়েকদিন ছিলেন নিম করোলির আশ্রমে। সেই থেকে হিন্দু রীতি নীতির প্রতি টান বাড়ে লরেন পাওয়েলের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hindus Under Threat: ভারত, হিন্দুদের বিরুদ্ধে বিরাট ছক কষছে চারটি জঙ্গি সংগঠন! ফাঁস সেই নাশকতামূলক চক্রান্ত

    Hindus Under Threat: ভারত, হিন্দুদের বিরুদ্ধে বিরাট ছক কষছে চারটি জঙ্গি সংগঠন! ফাঁস সেই নাশকতামূলক চক্রান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: চারটি সন্ত্রাসবাদী সংগঠন ভারতীয় হিন্দুদের (Hindus Under Threat) বিরুদ্ধে বিরাট নাশকতামূলক চক্রান্ত করছে। তাদের বিস্তৃত প্রস্তুতি এবং কট্টর মৌলবাদীদের লাগাতার হুমকি হিন্দুদের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। জানা গিয়েছে, ভারত এবং হিন্দুদের লক্ষ্য করে অনেকদিন ধরেই কাজ করছে এই ইসলামী জেহাদি সংগঠনগুলি। তাদের মূল টার্গেট হিন্দু জন-জীবন এবং সংস্কৃতিকে ধ্বংস করা। এরকম চারটি জঙ্গি সংগঠন (Militant Organization) হল— ইন্ডিয়ান আমেরিকান কাউন্সিল, খালিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী, দাউদ সিন্ডিকেট এবং আল-ইসাবাহ্ মিডিয়া। সংবাদমাধ্যমে এই সংগঠনগুলির নাশকাতার খবর প্রকাশিত হতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    আল-ইসাবাহ মিডিয়া (Hindus Under Threat)

    আল-ইসাবাহ্ মিডিয়া হল আনসার-উত তাওহীদ ফির বিলাদ আল-হিন্দের একটি শাখা। এই সন্ত্রাসী গোষ্ঠীটি (Militant Organizationt) ইসলামিক রাষ্ট্র নির্মাণের পক্ষপাতী। আর তাই ভারতকে মুসলমান রাষ্ট্র করতে ভারতের হিন্দুদের (Hindus Under Threa) বিশেষভাবে টার্গেট করার পরিকল্পনা করা হয়েছে। সাময়িকভাবে নিজেদের আত্মগোপন করে রাখলেও, ২০২৪ সাল থেকে অতিসক্রিয় হয়ে কাজ করছে এই জঙ্গিগোষ্ঠী। এই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এরা হিন্দুদের বিরুদ্ধে নেতিবাচক বিষয়কে সামাজিক মাধ্যমে তুলে ধরে অধিক পরিমাণ মুসলমানদের নাশকতামূলক কাজের জন্য উৎসাহ দিয়ে থাকে। একইভাবে নিজেদের কাজকে বাস্তবায়িত করতে যুবককের মগজ ধোলাই করে জেহাদ করার জন্য হিংসাত্মক প্ররোচনা দিয়ে থাকে।

    সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচার

    জানা গিয়েছে, ভারতকে গাজওয়া-ই-হিন্দ করার জন্য সামজিকভাবে হিন্দুদের বিরুদ্ধে ব্যাপক হিংসার (Hindus Under Threat) বাতাবরণ তৈরি করছে। এই কাজকে বাস্তবায়ন করতে টেলিগ্রাম এবং রকেট চ্যানেলের মতো সামাজিক মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। গত নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে সব থেকে বেশি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। মুসলমানদের কীভাবে এগিয়ে আসতে হবে সেই রাস্তার কথাও বলা হয়েছে। বিশেষ করে কাশ্মীরের উপর কিছু কিছু হিংসাত্মক পোস্টার বানানো হয়েছে। একই ভাবে, উত্তরপ্রদেশে নানা জায়গায় হিন্দু মন্দির এবং জনবসতিকে লক্ষ্য করে বড়সড় আক্রমণের পরিকল্পনা করার জন্য উস্কানি দেওয়া হয়েছে। দেশজুড়ে শরিয়া আইন, মুসলিম মহিলাদের বোরখা, হিজাব পরার ওপর জোর দিয়ে আল-ইসাবাহ্ সংবাদমাধ্যমে ব্যাপক প্রচার-প্রসার করছে। উল্লেখ্য, এই ইসলাম ধর্মাবলম্বীদের জন্য যেমন বক্তব্য রাখা হয়েছে, ঠিক তেমনি অমুসলমানদের ইসলাম গ্রহণের জন্য প্রলোভন দেওয়া হচ্ছে। ভারতীয় সংবিধান, পতাকার সঙ্গে তুলনা করে ইসলাম ধর্মের শুদ্ধতার দিকে বেশি জোর দিয়ে প্রচার করা হয়েছে।

    ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল বা আইএএমসি

    ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল (আইএএমসি) হল বেশ কিছু জঙ্গি সংগঠনের (Militant Organizationt) সমন্বয়। হিন্দুদের সব সময় তারা শত্রু বলে মনে করে। তাদের তালিকায় (পড়তে হবে হিটলিস্টে) বেশ কিছু হিন্দু নেতার নাম রয়েছে বলে জানা গিয়েছে। যেমন— যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা, জে সাই দীপ, পুষ্কর ধামি এবং আরও অনেকে। সকলকেই টার্গেট (Hindus Under Threa) তালিকায় রাখা হয়েছে। আইএএমসি ২০২৪ সালের জন্য যে তালিকা তৈরি করেছে তা পিএফআই দ্বারা প্রস্তুত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই সংগঠন বিশ্বজুড়ে হিন্দুদের নিঃশেষ করতে বিরাট পরিকল্পনা করেছে। মিনহাজ খানের মতো কিছু ব্যক্তি রয়েছেন এর পিছনে, যাঁরা সবসময় ভারতের ক্ষতির কথাই ভাবেন। জানা গিয়েছে, ২০১৩ সালে প্রায় ৫৫ হাজার ডলার দিয়ে তাঁদের সাহায্য করেছে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা। এই সংস্থার সঙ্গে রয়েছে জাস্টিস ফর অল, স্টুডেন্টস্ ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি), ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা এবং মুসলিম ব্রাদারহুড।

    খালিস্তান এবং ডি-সিন্ডিকেট

    খালিস্তানী জঙ্গি সংগঠন (Militant Organization) সবসময়ে ভারত ধ্বংসের (Hindus Under Threat) ষড়যন্ত্র করে থাকে। একাধিক সময়ে দেশে এবং দেশের বাইরে ভারতীয় হিন্দুদের ওপর আক্রমণ করেছে। সম্প্রতি পাঞ্জাবে সাম্প্রদায়িক উস্কানি এবং আলাদা দেশ গঠনের বিচ্ছিন্ন ভাবনাকে উস্কানি দেওয়ার কাজ করছে। অপর দিকে কানাডা এবং আমেরিকা তাদের জঙ্গিকার্যকালাপকে পরোক্ষে মদত দিচ্ছে বলে জানা গিয়েছে। তাই এই জঙ্গিদের সক্রিয়তা আগে থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তারা কট্টর মুসলিমদের পূর্ণ সমর্থন করে থাকে।

    অপর দিকে দাউদ সিন্ডিকেট বা ডি-গ্যাং হল অন্ধকার জগতের কুখ্যাত জঙ্গি দাউদ ইব্রাহিমের কোম্পানি। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ থেকে সক্রিয় এই গ্যাং। দাউদ ২০১৬-১৭ সাল নাগাদ গুজরাটে হিন্দু বিরোধী একটি বাতাবরণে প্রত্যক্ষ মদত দিয়েছিল। একই ভাবে উত্তরপ্রদেশের হিন্দু নেতাদের টার্গেট করতে বিশেষ তালিকা তৈরির কাজ করেছে বলে জানা গিয়েছে। বেশির ভাগ বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের টার্গেট করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maha kumbh 2025: মাঝরাতে ১০৮ বার গঙ্গায় ডুব, কঠোর ব্রত পালন, মহাকুম্ভে শুরু নাগা সাধু হওয়ার প্রক্রিয়া

    Maha kumbh 2025: মাঝরাতে ১০৮ বার গঙ্গায় ডুব, কঠোর ব্রত পালন, মহাকুম্ভে শুরু নাগা সাধু হওয়ার প্রক্রিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: কঠিন ব্রতের মধ্য দিয়ে হওয়া যায় নাগা সাধু (Naga Sadhu)। মৌনী অমাবস্যার আগেই, সাতটি শৈব এবং উদাসীন আখড়া নতুনভাবে নাগা সাধুদের নিয়োগ করবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এর জন্য নাগা সাধুদের অনেক কঠিন ব্রতের মধ্য দিয়েই যেতে হয়। মধ্যরাতে তাঁদের ১০৮ বার গঙ্গায় ডুব দিয়ে পরীক্ষা দিতে হয়।

    ১৮০০-রও বেশিজনকে দীক্ষা দেওয়া হবে (Maha kumbh 2025)

    জানা গিয়েছে, ১৮০০-রও বেশিজনকে দীক্ষা দেওয়া হবে নাগা সাধুর। মহানির্বাণী, নিরঞ্জনী, অটল, অগ্নি, আবাহন সহ উদাসীন আখড়ায়, এই নাগা সাধু নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। সমস্ত আচার-অনুষ্ঠান শেষ হওয়ার পরই নতুনভাবে দীক্ষিতরা নাগা সন্ন্যাসী (Maha kumbh 2025) হবেন। তার প্রক্রিয়াই শুরু হয়েছে। ২৪ ঘণ্টা তাঁরা খাবার ও জল ছাড়া তপস্যা করবেন বলে জানা গিয়েছে।

    কীভাবে নাগা সাধু দীক্ষিত (Maha kumbh 2025) হবেন?

    শুক্রবার থেকেই শুরু হয়েছে নাগা সাধুদের (Maha kumbh 2025) নিয়োগ। এই পর্ব চলবে মৌনি অমাবস্যা পর্যন্ত। জুনা আখড়ার মহন্ত রমেশ গিরি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে সাধুরা আখড়ার ধর্মীয় পতাকার নীচে তপস্যা শুরু করবেন। জানা গিয়েছে, ২৪ ঘণ্টা ধরে এই তপস্যা করবেন নাগা সাধুরা। এই সময় তাঁরা (Naga Sadhu) অন্ন বা জল কোনওটাই গ্রহণ করবেন না। এরপর তাঁরা মাঝরাতে গঙ্গায় ১০৮ বার ডুব দিয়ে অমৃতস্নান করবেন। এরপর তাঁদের ক্ষৌর কর্ম এবং বিজয় হবন করা হবে। এখানে পাঁচজন গুরু নব সন্ন্যাসীদের বিভিন্ন জিনিস অর্পণ করবেন। এরপর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর সন্ন্যাস ধর্মে দীক্ষা দেবেন। এরপর ফের হবন বা যজ্ঞ হবে। প্রসঙ্গত, ১৯ জানুয়ারির সকালে কটিবস্ত্র খুলে নাগায় রূপান্তরিত করা হবে। উল্লেখ্য, নাগা সন্ন্যাসীদের (Maha kumbh 2025) পোশাক পরে বা দিগম্বর আকারে বসবাসের বিকল্পও দেওয়া হয়। যাঁরা বস্ত্র নিয়ে থাকেন, তাঁরা অমৃতস্নানের সময় শুধুমাত্র নাগা রূপে স্নান করবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share