Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • BJP: ‘‘ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উৎখাত করতে হবে’’, বললেন বিজেপি প্রার্থী চম্পাই সোরেন

    BJP: ‘‘ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উৎখাত করতে হবে’’, বললেন বিজেপি প্রার্থী চম্পাই সোরেন

    মাধ্যম নিউজ ডেস্ক: সারাইকেলা বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন সোমবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে (Jharkhand Assembly Election) তাঁর দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। ইতিমধ্যে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। বুধবার দ্বিতীয় দফার ভোট। তার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপি (BJP) এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পাবে।

    কী বললেন বিজেপি প্রার্থী? (BJP)

    এএনআই-এর সঙ্গে কথা বলার সময় বিজেপি (BJP) প্রার্থী চম্পাই সোরেন বলেন, ‘‘আমরা ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতব। সাঁওতাল পরগনায় বাংলাদেশি অনুপ্রবেশ সবচেয়ে বড় সমস্যা, আমাদের অনুপ্রবেশকারীদের উৎখাত করতে হবে।’’ এর আগে অসমের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড নির্বাচনের বিজেপি সহ-ইনচার্জ হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে প্রচারে ভালো সাড়া মিলেছে। এবার এই রাজ্যে জনগণ রাজ্যে একটি ডাবল ইঞ্জিন সরকার চায়। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘‘আমরা গত ৪ মাস ঝাড়খণ্ডে কাটিয়েছি। মানুষ প্রধানমন্ত্রী মোদির জন্য খুবই উচ্ছ্বসিত। মানুষ ডাবল ইঞ্জিনের সরকার চায়। ঝাড়খণ্ডে উন্নয়ন হওয়া উচিত। জনগণের আকাঙ্খা পূরণ করা এই নির্বাচনে আমাদের প্রধান লক্ষ্য।’’ তিনি আরও বলেছিলেন, ‘‘আমরা আত্মবিশ্বাসী যে এনডিএ রাজ্যে সরকার গঠন করবে। মানুষ চায় সরকার আসুক, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যুব ও মহিলাদের আশা পূরণ হোক। আমি মনে করি আমরা নির্বাচনে ভালো প্রচার চালিয়েছি। আমাদের দলে কর্মীরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করেছে। আমি নিশ্চিত যে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব। ’’

    আরও পড়ুন: বন্ধু মাক্রঁ ও স্টারমারের সঙ্গে সাক্ষাত মোদির, জি-২০ বৈঠকের ফাঁকে কী নিয়ে আলোচনা?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Himanta Biswa Sarma: অসমের করিমগঞ্জের নাম পরিবর্তন করে হল শ্রীভূমি, ঘোষণা হিমন্ত বিশ্বশর্মার

    Himanta Biswa Sarma: অসমের করিমগঞ্জের নাম পরিবর্তন করে হল শ্রীভূমি, ঘোষণা হিমন্ত বিশ্বশর্মার

    মাধ্যম নিউজ ডেস্ক: অসমের (Assam) করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে হবে শ্রীভূমি জেলা। যার অর্থ মা লক্ষ্মীর ভূমি। সিলমোহর পড়েছে অসমের রাজ্য ক্যাবিনেটে। এছাড়া ক্যাবিনেট বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও সিলমোহর পড়েছে। কেন করিমগঞ্জের নাম বদল করা হয়েছে, এর পিছনে যুক্তিও ব্যাখ্যা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

    কী বললেন অসমের মুখ্যমন্ত্রী? (Himanta Biswa Sarma)

    দিসপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অসমের মুখ্যমন্ত্রী (Himanta Biswa Sarma) বলেন,“ আমরা অসমের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি গ্রামীণ এলাকার নাম পরিবর্তন করেছি। রাজ্য মন্ত্রিসভা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি জেলা করতে সম্মত হয়েছে। এর নতুন নাম হবে শ্রীভূমি।” ঐতিহাসিক এবং ভাষাগত প্রাসঙ্গিকতার গুরুত্বের ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ধীরে ধীরে সেই সব জায়গার নাম পরিবর্তন করব যেখানে ঐতিহাসিক বা আভিধানিক অর্থ নেই। অসমের আরও বহু গ্রাম, অঞ্চলের নামও পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে।” নতুন নামকরণের এই সিদ্ধান্তকে ব্যাখ্যা করে তিনি বলেন,  “উদাহরণস্বরূপ, কালাপাহাড় ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ নয়। একইভাবে করিমগঞ্জও অর্থহীন। অসমীয়া এবং বাংলা অভিধান করিমগঞ্জের কোনও অর্থ নেই।”  একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, ‘‘এই পদক্ষেপটি রবীন্দ্রনাথ ঠাকুরকেও সম্মান জানানো হবে। কারণ, তিনি এই অঞ্চলটিকে অবিভক্ত ভারতের শ্রীভূমি হিসেবে মনোনীত করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক শতাব্দীরও বেশি আগে অসমের বর্তমান করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি বা মা লক্ষ্মীর দেশ হিসেবে উল্লেখ করেছিলেন। অসম মন্ত্রিসভা আমাদের জনগণের এই দীর্ঘ দিনের দাবি পূরণ করেছে।’’

    অসমের মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন সুকান্ত

    কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডলে লিখেছেন, “অসমের মানুষের স্বপ্নপূরণ হল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম ক্যাবিনেটে অনুমোদন করায় অসমের মুখ্যমন্ত্রীকে (Himanta Biswa Sarma) ধন্যবাদ জানাই।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maharashtra Assembly Elections: মহারাষ্ট্রে বিজেপি-নেতৃত্বাধীন মহাজুটি জোটকে পূর্ণ সমর্থন শিখ সম্প্রদায়ের

    Maharashtra Assembly Elections: মহারাষ্ট্রে বিজেপি-নেতৃত্বাধীন মহাজুটি জোটকে পূর্ণ সমর্থন শিখ সম্প্রদায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে (Maharashtra Assembly Elections) মহারাষ্ট্রে বিজেপি-নেতৃত্বাধীন মহাজুটি জোটকে পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করল শিখ সম্প্রদায়। সোমবার শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হয়, “গত আড়াই বছরে, সরকার গুরু নানক নাম লেবা সঙ্গত, শিখ, হিন্দু পাঞ্জাবি, লুবানা, সিকলিগার এবং অন্যান্য সম্প্রদায়ের কল্যাণে একাধিক পদক্ষেপ নিয়েছে।” তারা আরও উল্লেখ করেছে, “বিজেপি সরকার শুধু এই সম্প্রদায়গুলির জন্য উপকারি ঘোষণাই করেনি, বরং তাদের উন্নতির জন্য ঐতিহাসিক পদক্ষেপও করেছে।”

    মহাজুটি জোটের পাশে শিখরা

    সোমবার মহারাষ্ট্রের ২৮৮টি আসনের সবগুলিতেই প্রচার (Maharashtra Assembly Elections) শেষ হয়েছে। বুধবার ওই কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হবে। বুধবার এক দফায় মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। গণনা ২৩ নভেম্বর। মূল লড়াই বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি-র (অজিত) জোট ‘মহাজুটি’এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি-র (শরদ) ‘মহাবিকাশ আঘাড়ি’র মধ্যে। সম্প্রতি, একজন শিখ সদস্যকে মহারাষ্ট্র সরকারের মাইনরিটি কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও ১১ সদস্যের মহারাষ্ট্র রাজ্য পাঞ্জাবি সাহিত্য অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। এই উদ্যোগগুলি স্পষ্টভাবে সরকারের উদ্দেশ্য এবং শিখ সম্প্রদায়ের কল্যাণ ও অগ্রগতির প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করে বলে মনে করা হচ্ছে।

    শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা গুরু নানক নাম লেবা সঙ্গত, শিখ, হিন্দু, পাঞ্জাবি, সিন্ধি, সিকলিগার, বানজারা ও লুবানা সম্প্রদায় এই ইতিবাচক পদক্ষেপগুলির জন্য সরকারের প্রতি কৃতজ্ঞ। তারা আশাবাদী যে, সরকার ভবিষ্যতেও সমস্ত সম্প্রদায়ের কল্যাণে একই উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে। তাই এই সম্প্রদায়ের সকল প্রতিনিধিদের মহাজুটি জোটকে ভোট দিতে আহ্বান জানিয়েছে শিখ সংগঠনটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chhattisgarh: ‘দ্য সবরমতি রিপোর্ট’ ছবিকে করমুক্ত ঘোষণা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই

    Chhattisgarh: ‘দ্য সবরমতি রিপোর্ট’ ছবিকে করমুক্ত ঘোষণা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই

    মাধ্যম নিউজ ডেস্ক: গোধরায় করসেবক ভর্তি ট্রেন জ্বালিয়ে দেওয়ার ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হিন্দি সিনেমা ‘দ্য সবরমতি রিপোর্ট’-কে ছত্তিশগড় (Chhattisgarh) সরকার করমুক্ত হিসেবে ঘোষণা করল। মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি সরকারি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।

     ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কী বললেন? (Chhattisgarh)

    ছত্তিশগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ‘দ্য সবরমতি রিপোর্ট’ ছবিকে করমুক্ত করার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, “এই সিনেমাটি দেখা উচিত। কারণ কেবলমাত্র অতীতের অধ্যয়নই আমাদের বর্তমান এবং ভবিষ্যত সম্পর্কে আরও ভালো দিক নির্দেশনা দিতে পারে। সিনেমাটিতে সংবেদনশীলতার সঙ্গে বেদনাদায়ক ঘটনাটি উপস্থাপন করা হয়েছে।” তিনি আরও বলেন, “এই সিনেমাটি অত্যন্ত প্রশংসনীয়।  ইতিহাসের ভয়ঙ্কর সত্যকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটিতে বাস্তব ঘটনাটি তুলে ধরা হয়েছে।” প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বিক্রান্ত ম্যাসি অভিনীত ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর প্রশংসা করেছিলেন। এই সিনেমাটি ২০০২ সালের গোধরা ট্রেন-কোচ পোড়ানোর ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। প্রধানমন্ত্রী একজন এক্স ব্যবহারকারীকে উত্তর দিয়েছিলেন, যিনি সিনেমাটির প্রশংসা করেছিলেন। তাঁকে ছবিটির ট্রেলারের একটি ভিডিও দিয়ে ট্যাগ করেছিলেন। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “ভালো বলেছেন। এটা ভালো যে এই সত্য বেরিয়ে আসছে এবং সেটাও সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। একটি জাল বর্ণনা শুধুমাত্র একটি সীমিত সময়ের জন্য চলতে পারে। অবশেষে, সত্য সবসময় বেরিয়ে আসবে!”  

    আরও পড়ুন: ২৫ হাজার কার্ডের নম্বর এক! রাজ্যে বিপুল ডুপ্লিকেট ভোটার কার্ড আবিষ্কার কমিশনের

    একতা কাপুর কী বললেন?

    সিনেমাটি ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা স্টেশন (গুজরাট) এর কাছে সবরমতি এক্সপ্রেসের এস-৬ কোচ পোড়ানোর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অযোধ্যা থেকে ফিরে আসা কমপক্ষে ৫৯ হিন্দু ধর্মাবলম্বী এই ঘটনায় পুড়ে মারা গিয়েছিলেন, যার ফলে দাঙ্গা শুরু হয়েছিল। মর্মান্তিক ঘটনার সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী মোদি। ধীরাজ সারনা পরিচালনা করেছেন। শোভা কাপুর, একতা আর কাপুর, অমুল ভি মোহন এবং আনশুল মোহন প্রযোজনা করেছেন এই সিনেমাটি। ট্রেলার লঞ্চ ইভেন্টের সময় চলচ্চিত্র নির্মাতা একতা কাপুর ‘দ্য সবরমতি রিপোর্ট’  (The Sabarmati Report) সম্পর্কে কথা বলেছেন এবং কেন তিনি গল্পটি মানুষের কাছে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। একতা বলেন, “সিনেমাটিতে মর্মান্তিক ঘটনা এবং এর উৎপত্তি সম্পর্কে অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Manipur Crisis: “মানবতার বিরুদ্ধে অপরাধ”, মেইতেই হত্যাকাণ্ডে মন্তব্য মণিপুরের মুখ্যমন্ত্রীর

    Manipur Crisis: “মানবতার বিরুদ্ধে অপরাধ”, মেইতেই হত্যাকাণ্ডে মন্তব্য মণিপুরের মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ নীরবতা ভাঙলেন মণিপুরের (Manipur Crisis) মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (Biren Singh)। মেইতেই পরিবারের ছ’জন নারী ও শিশুকে অপহরণ ও হত্যার ঘটনাকে তিনি অভিহিত করেছেন ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে। তিনি জানান, অপরাধীদের ধরতে চলছে চিরুনি তল্লাশি। ১১ নভেম্বর সশস্ত্র বেশ কিছু জঙ্গি হামলা চালায় একটি ত্রাণ শিবিরে। কয়েকদিন পরে ওই শিবিরের মেলে আটজন মেইতেই বাসিন্দার দেহ। এই ঘটনার পর সিআরপিএফের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় ১০ জন জঙ্গির। 

    কী বললেন মুখ্যমন্ত্রী (Manipur Crisis)

    ১১ নভেম্বরের ঘটনা প্রসঙ্গে ভিডিও বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমি গভীর দুঃখ ও ক্ষোভ নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। জিরিবামে নিরীহ তিন শিশু ও তিন মহিলাকে অপহরণ করে জঙ্গিরা। পরে উদ্ধার হয় তাঁদের দেহ। এমন বর্বরোচিত কাজ কোনও সভ্য সমাজে স্থান পেতে পারে না।” তিনি বলেন, “আমি আপনাদের এই বলে আশ্বস্ত করতে চাই যে এই জঙ্গিদের খোঁজার কাজ চলছে। খুব শীঘ্রই তাদের কাঠগড়ায় তোলা হবে। আমরা তাদের অমানবিক কাজের জন্য জবাবদিহি নিশ্চিত না করা পর্যন্ত থামব না।”

    বাহিনীর প্রশংসা

    সিআরপিএফ এবং রাজ্য বাহিনীর প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন (Manipur Crisis), “সিআরপিএফ এবং রাজ্যের বাহিনীর অসাধারণ সাহস এবং তাদের কর্তব্যের প্রতি অঙ্গীকারের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার কেন্দ্রীয় নেতাদের প্রতিও কৃতজ্ঞ, যাঁরা রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।” তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার সম্প্রতি ২০ কোম্পানি সিএপিএফ পাঠিয়েছে। নিরাপত্তা জোরদার ও শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আরও ৫০টি কোম্পানি পাঠানো হচ্ছে।”

    আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম ভারতে আসছেন পুতিন

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমান সংঘাত চলছে অবৈধ অনুপ্রবেশ প্রশ্ন নিয়ে।” তাঁর অভিযোগ, এই সংঘাতের বীজ বপন করা হয়েছিল ২০০৮ সালে, পি চিদম্বরম কর্তৃক জোমি রেভলিউশনারি আর্মি (জেডআরএ)-এর সঙ্গে একটি ‘সাসপেনশন অফ অপারেশন্স’ চুক্তি করার মাধ্যমে।জানা গিয়েছে, বর্তমান সংঘাত শুরু হওয়ার কয়েক মাস আগে, বীরেন সিংহ সরকার জেডআরএ-সহ দুই কুকি-জো বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে করা ওই চুক্তি থেকে সরে এসেছিল। এই গোষ্ঠীগুলি বনের জমি দখলকারীদের মধ্যে আন্দোলনকে প্রভাবিত করছে বলে অভিযোগ ওঠে। তার (Biren Singh) জেরেই বাতিল করা হয় চুক্তি (Manipur Crisis)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Delhi Pollution: বাতাসে বিষ, দিল্লিতে ঘরবন্দি মানুষ! প্রধানমন্ত্রীর কাছে কৃত্রিম বৃষ্টির আর্জি

    Delhi Pollution: বাতাসে বিষ, দিল্লিতে ঘরবন্দি মানুষ! প্রধানমন্ত্রীর কাছে কৃত্রিম বৃষ্টির আর্জি

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতের শুরু থেকেই দিল্লিতে দূষণের (Delhi Pollution) মাত্রা চরম আকার নিয়েছে। দিল্লি ও তার আশেপাশের অঞ্চলে দৃশ্যমানতা যথেষ্ট কমে যাচ্ছে। বুধবার রাজধানীর বাতাসের গুণমান সূচকের সামান্য উন্নতি হয়েছে। এদিন দিল্লির বাতাসের গুণমাণ সূচক নেমেছে ৫০০-র নীচে। তবে এখনই বিপদ কাটছে না রাজধানীর। সকাল থেকেই ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি এবং তার আশপাশের অঞ্চল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য বলছে, বুধবার সকালে রাজধানীর বাতাসের গুণমান সূচক নেমেছে ৪২২ এ। 

    বিষ বাতাসে প্রাণ হাঁসফাঁস

    রবিবার থেকে টানা দিল্লির বায়ু দূষণ মাত্রা ‘সিভিয়ার প্লাস’ ক্যাটিগরিতে রয়েছে। অর্থাৎ ভয়ানক দূষিত রাজধানীর বাতাস। সাধারণত বাতাসের গুণমানের সূচক ৪৫০ অতিক্রম করলেই তা ‘অতি ভয়ানক’ বলে বিবেচিত হয়। গত কয়েক দিন রাজধানীর বাতাসের গুণমান সূচকের মান ৪৫০-র কাঁটা পেরিয়ে গিয়েছিল। বুধবার সে তুলনায় কিছুটা কম হলেও বিপদসীমার খুব কাছে দিল্লির গুণমান। দূষণ হ্রাসের ইঙ্গিত মিললেও এখনও দিল্লির ১২টির বেশি জায়গার বাতাস ‘অতি ভয়ঙ্কর’ পর্য়ায়ে রয়েছে। রাজধানী ও সংলগ্ন অঞ্চলে বাতাসের গুণমান পর্যবেক্ষণের জন্য মোট ৩৫টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে প্রায় এক ডজন কেন্দ্রের বাতাসের গুণমান সূচক ভয়ানক পর্যায়ে রয়েছে। দিল্লির রোহিণী, আনন্দ বিহার, অশোক বিহার, নরেলা, আলিপুর, সনিয়া বিহার, বাওয়ান, মুন্ডকা এবং জাহাঙ্গিরপুরীর মতো এলাকায় বাতাসের গুণমাণ সূচক ৪৫০-এর উপর। আবার কয়েকটি জায়গায় গুণমান সূচক ৫০০ ছুঁয়েছে। 

    বাড়ি থেকেই কাজ

    মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বুধবারও দিল্লিতে (Delhi Pollution) ঘন কুয়াশা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরা ফেরা করবে। বিষ বাতাসে যাতে সাধারণ মানুষ কিছুটা হলেও নিষ্কৃতি পায় তাই দিল্লিতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা করেছে আপ সরকার। বুধবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, এবার থেকে দিল্লির সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ বাড়ি থেকে কাজ করবেন। দূষণ পরিস্থিতির কথা মাথায় রেখে দিল্লির সমস্ত স্কুলে অনলাইনে পঠনপাঠনের শুরু হয়েছে। দিল্লি ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতেও অনলাইনে ক্লাস হচ্ছে। দিল্লির পাশাপাশি গুরুগ্রাম এবং নয়ডার স্কুলগুলিতেও অনলাইন ক্লাস শুরু হয়েছে। 

    কৃত্রিম বৃষ্টির আর্জি

    একাধিক বিধিনিষেধ আরোপ করা সত্ত্বেও দিল্লির দূষণ (Delhi Pollution) নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এ বার রাজধানী শহরে কৃত্রিম বৃষ্টির প্রয়োগ করার আর্জি জানিয়ে মঙ্গলবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কেবলমাত্র দিল্লি নয়, উত্তর ভারত জুড়েই পরিস্থিতি দুর্বিষহ হয়ে উঠেছে। দৃশ্যমানতাও যথেষ্ট কম। ফলে বিমান পরিষেবা, রেল পরিষেবাও ব্যাহত হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Fishermen Rescued: ভারতীয় সাত মৎস্যজীবীকে পাক বাহিনীর হাত থেকে উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী

    Fishermen Rescued: ভারতীয় সাত মৎস্যজীবীকে পাক বাহিনীর হাত থেকে উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: সমুদ্রে দুই ঘণ্টার বেশি সময় ধরে পাকিস্তানি জাহাজকে ধাওয়া করে সাত ভারতীয় মৎস্যজীবীকে (Fishermen Rescued) উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। রবিবার আরব সাগরে পাকিস্তানি মেরিটাইম সিকিউরিটি এজেন্সির (এমএসএ) হাতে অপহৃত সাত ভারতীয় মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। ভারত-পাকিস্তান সামুদ্রিক সীমানা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর।

    কীভাবে উদ্ধার মৎস্যজীবীরা

    স্বরাষ্ট্র মন্ত্রক সূ্ত্রে খবর, রবিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ ‘নো-ফিশিং জোন’-এর (এনএফজেড) কাছে ভারতীয় জলসীমা থেকে মৎস্যজীবীদের নৌকা কাল ভৈরব এবং তাঁর মাঝিদের আটক করেছিল পাক বাহিনী। আটক হওয়ার আগে এক মৎস্যজীবী রেডিও মেসেজে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর টহলদারি জলযানকে সে কথা জানাতে পেরেছিলেন। খবর পেয়েই ওই পাকিস্তানি টহলদারি জাহাজকে ধাওয়া করে ধরে ফেলেন ভারতীয় উপকূলরক্ষীরা (Indian Coast Guard)। স্পষ্ট ভাষায় জানান, কোনও অবস্থাতেই ভারতীয় জলসীমা থেকে ওই ভারতীয় মৎস্যজীবীদের নিয়ে যাওয়া চলবে না। চাপের মুখে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেয় পাক এমএসএ। মুক্তি দেয় আটক সাতজনকে।

    এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। যেখানে দেখা যাচ্ছে, ভারতীয় জাহাজ ধাওয়া করছে পাকিস্তানি জাহাজকে, যাতে মৎস্যজীবীদের পাকিস্তানে নিয়ে চলে যেতে না পারে পাক উপকূলরক্ষীরা। এই ঘটনার ফলে ‘কাল ভৈরব’ ক্ষতিগ্রস্ত হয় এবং শেষমেশ সমুদ্রে ডুবে যায়। নিরাপদে সাত মৎস্যজীবীকে ফিরিয়ে আনা গিয়েছে। তাঁরা শারীরিকভাবে সুস্থ আছেন। তাঁরা জানিয়েছেন, ভুল করে ‘নো-ফিশিং জোন’এ চলে গিয়েছিলেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Assembly Election 2024: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে শুরু ভোট গ্রহণ, গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আর্জি প্রধানমন্ত্রীর

    Assembly Election 2024: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে শুরু ভোট গ্রহণ, গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আর্জি প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটগ্রহণ শুরু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে। এক দফাতেই ভোট (Assembly Election 2024) হবে মহারাষ্ট্রে। অন্য দিকে, ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। অন্যদিকে, আজ বুধবার, উত্তরপ্রদেশের ৯টি কেন্দ্রে চলছে উপনির্বাচন। সেই সঙ্গে মহারাষ্ট্রের নান্দেদেও রয়েছে উপনির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ঝাড়খণ্ড থেকে শুরু করে মহারাষ্ট্র, সর্বত্রই বুথমুখী সাধারণ মানুষ। লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে চলছে ভোটগ্রহণ। আগামী শনিবার ভোটগণনা। দুই রাজ্যের ভোটারদের স্ব-উৎসাহে ভোট দিতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    মহারাষ্ট্রে মতদান

    বুধবার মহারাষ্ট্রের ২৮৮ আসনে ভোটগ্রহণ (Assembly Election 2024) হচ্ছে। এ বার মহারাষ্ট্রের ৪১৩৬ জন প্রার্থীর জয়-পরাজয় নির্ধারণ করবেন ন’কোটি ৭০ লক্ষের বেশি মানুষ। মরাঠাভূমে (Maharashtra and Jharkhand) মূল লড়াই বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত)-এর জোট ‘মহাজুটি’ এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ অঘড়ি’র মধ্যে। এ ছাড়াও বেশ কয়েকটি আঞ্চলিক দলও লড়াইয়ে রয়েছে। মহারাষ্ট্রের ক্ষমতাসীন জোটের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে (কোপরি-পাচপাখাড়ি), দুই উপমুখ্যমন্ত্রী, এনসিপির অজিত পওয়ার (বারামতী) এবং বিজেপির দেবেন্দ্র ফড়ণবীস (নাগপুর দক্ষিণ-পশ্চিম)।

    ঝাড়খণ্ডে কড়া নিরাপত্তা

    দ্বিতীয় তথা শেষ দফার ভোট (Assembly Election 2024) চলছে ঝাড়খণ্ডের ৮১টির মধ্যে ৩৮টি বিধানসভা আসনেও। গত ১৩ নভেম্বর বাংলার পড়শি রাজ্যের ৪৩ আসনে ভোটগ্রহণ হয়েছে। জমি কেলেঙ্কারি, দুর্নীতির পাশাপাশি ‘জমি জিহাদে’ মদত দেওয়ার অভিযোগে সরগরম ঝাড়খণ্ডের (Maharashtra and Jharkhand) রাজনীতি। বিজেপি এবং তার শরিক দলের নেতারা বার বার প্রচারে গিয়ে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ— প্রচারে গিয়ে ঝাঁজ বাড়িয়েছেন হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে। তার মধ্যে চম্পাই সোরেনের দল বদল। সব মিলিয়ে ভোটের আগে ঝাড়খণ্ডে ভাল জায়গায় রয়েছে বিজেপি। ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোটে ৫০০ জনের বেশি প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে বুধবার। সেই তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (বরহেট), তাঁর স্ত্রী কল্পনা (গাঁডেয়), ভাই বসন্ত (দুমকা)। বিজেপির টিকিটে লড়ছেন দলের রাজ্য সভাপতি বাবুলাল মরান্ডি (ধনওয়ার) এবং প্রাক্তন জেএমএম বিধায়ক তথা বর্তমানে বিজেপি নেত্রী হেমন্তের বৌদি সীতা (জামতাড়া)। দুই রাজ্যেই কড়া নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ। 

    এখানে বলে দেওয়া ভালো, ভোটগ্রহণের পর্ব মিটলে সন্ধ্যে সাড়ে ৬টা থেকে প্রকাশিত হতে শুরু হবে এক্সিট পোল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India Russia Relation: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম ভারতে আসছেন পুতিন

    India Russia Relation: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম ভারতে আসছেন পুতিন

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন (India Russia Relation) যুদ্ধ শুরুর পর এই প্রথম ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। চলতি বছর প্রথমে জুলাই মাসে ও পরে অক্টোবরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ভারত সফরে আসছেন পুতিন। তবে ঠিক কবে তিনি নয়াদিল্লি আসবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

    কী বলছে ক্রেমলিন? (India Russia Relation)

    রাশিয়ার প্রশাসনিক সদর দফতর ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, পুতিন করে ভারত সফরে যাবেন, তা নিয়ে আলোচনা চলছে। শীঘ্রই ঘোষণা করা হবে তাঁর সফরসূচি।মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীঘ্রই ভারত সফর করবেন। আমরা তারিখগুলি নিয়ে আলোচনা করছি।” যদি পুতিনের ভারত সফর নিশ্চিত হয়, তবে এটি হবে প্রায় তিন বছরের মধ্যে পুতিনের প্রথম ভারত সফর। তিনি সর্বশেষ ভারত সফরে এসেছিলেন ২০২১ সালের ৬ ডিসেম্বর, নয়াদিল্লিতে ২১তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে। তখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন পুতিন।

    বৈঠকে বসবেন মোদি-পুতিন

    ভারতে এসে পুতিন বৈঠক করবেন ‘বন্ধু’ নরেন্দ্র মোদির সঙ্গে। আগের দু’বারের মতো এবারও ইউক্রেন প্রসঙ্গ উঠতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। চলতি বছরই দু’বার রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জুলাই মাসে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন মোদি। তিন মাস পরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ফের একবার রাশিয়ায় যান ভারতের প্রধানমন্ত্রী। দু’বারই দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে আসে ইউক্রেন প্রসঙ্গ। দুই ‘হুজুরের গপ্পে’ ফের একবার উঠতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ।

    আরও পড়ুন: কৃষ্ণ জন্মভূমি মামলা, আদালত উড়িয়ে দেওয়ার হুমকি এল পাকিস্তান থেকে

    রাশিয়া-ইউক্রেন (India Russia Relation) যুদ্ধ শুরু হতেই মস্কোকে একঘরে করার চেষ্টা করে আমেরিকা-সহ নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলি। রাশিয়ার বিরুদ্ধে নানা অর্থনৈতিক অবরোধ জারি করেছে আমেরিকা। তা সত্ত্বেও রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে চলেছে ভারত। অবশ্য এর পাশাপাশি যখনই মোদি-পুতিন মুখোমুখি হয়েছেন, তখনই অনিবার্যভাবে এসেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। এবং যুদ্ধ বন্ধ করে দুই দেশকেই আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এহেন আবহে নয়াদিল্লি আসছেন পুতিন (Vladimir Putin)। হয়তো আবারও মোদি তাঁকে শোনাবেন শান্তির ললিত বাণী (India Russia Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Manipur Situation: অশান্ত মণিপুরে আরও ৫০ কোম্পানি সিএপিএফ পাঠাচ্ছেন অমিত শাহ

    Manipur Situation: অশান্ত মণিপুরে আরও ৫০ কোম্পানি সিএপিএফ পাঠাচ্ছেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) পাঠাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অশান্ত মণিপুরে (Manipur Situation) শান্তি ফেরাতেই পাঠানো হচ্ছে বাহিনী। মণিপুরের পরিস্থিতি নিয়ে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শাহ।

    মণিপুরের পরিস্থিতি (Manipur Situation)

    সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় মণিপুরে পাঠানো হবে অতিরিক্ত বাহিনী। (এক একটি কোম্পানিতে থাকেন প্রায় ১০০ জন জওয়ান।) মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনার সঙ্গে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তার পরেও চিত্রাঙ্গদার দেশে জ্বলছে অশান্তির আগুন। সেই কারণেই অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে একটি দল মণিপুরে পাঠানো হতে পারে বলেও খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।

    উত্তপ্ত মণিপুর

    ছ’জনের দেহ উদ্ধারের পর থেকে মেইতেইদের বিক্ষোভের জেরে উত্তপ্ত মণিপুর। তাই মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Manipur Situation)। সোমবার বসেন বৈঠকে। এদিনই সকালে মণিপুরের তিনটি মামলার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে কোন মামলাগুলি এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে, তা জানা যায়নি। কেবল জানা গিয়েছে, হিংসা, প্রাণহানি সংক্রান্ত তিন মামলার তদন্ত করছিল মণিপুর পুলিশ। সেই মামলাগুলিই তুলে দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে।

    এদিকে, এদিনই (Manipur Situation) সন্ধ্যায় রাজধানী ইম্ফলে বিজেপি ও শরিক দলগুলির বিধায়কদের জরুরি বৈঠকে ডেকেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তবে ওই বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হবে, তা জানা যায়নি।

    আরও পড়ুন: কমিশন মামলায় কর্নাটকের পূর্বতন বিজেপি সরকারকে ক্লিনচিট দিল লোকায়ুক্ত

    ২০২৩ সালের মে মাস থেকে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘাতের কারণে উত্তপ্ত মণিপুর। এতদিন এই সংঘাতের আঁচ পড়ছিল না জিরিবাম জেলায়। দিন কয়েক আগে সেখানে সিআরপিএফের শিবিরে হামলা চালায় কুকি জঙ্গিরা। সেই সময়ই মেইতেই পরিবারের তিন মহিলা ও তিন শিশুকে অপহরণের অভিযোগ ওঠে কুকি জঙ্গিদের বিরুদ্ধে। তার পর থেকে আর খোঁজ মেলেনি অভিযুক্তদের।

    এদিন জিরি নদী থেকে উদ্ধার হয়েছে ছ’জনের দেহ। মেইতেইদের দাবি, দেহগুলি অপহৃতদের। বস্তুত, তার পর থেকেই উত্তপ্ত জিরিবাম জেলা। অশান্তির আঁচ এসে পড়েছে ইম্ফল উপত্যকায়ও। মন্ত্রী এবং বিধায়কদের বাড়িতে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ইম্ফল পূর্বে মুখ্যমন্ত্রী বীরেনের পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা হয়। বিক্ষোভকারীদের রুখতে কাঁদানে গ্যাস ছোড়ে বাহিনী (Amit Shah)। এবার পাঠানো হচ্ছে অতিরিক্ত বাহিনী (Manipur Situation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

LinkedIn
Share