Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Bangladesh Crisis: বাংলাদেশে অশান্তি, ভারতে ঢুকে পড়তে পারে জঙ্গিরা, আশঙ্কা প্রাক্তন কূটনীতিকের

    Bangladesh Crisis: বাংলাদেশে অশান্তি, ভারতে ঢুকে পড়তে পারে জঙ্গিরা, আশঙ্কা প্রাক্তন কূটনীতিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: পড়শির ঘরে আগুন। স্বাভাবিকভাবেই গৃহস্থ যে নিশ্চিন্তে থাকবে না, এ আর নতুন কথা কী! ভারতের পড়শি বাংলাদেশের অশান্তির (Bangladesh Crisis) আঁচ লাগতে পারে এ পারেও। সংরক্ষণকে ঘিরে অশান্ত হয়ে উঠেছিল (Terrorists Infiltration) বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। বর্তমান বাংলাদেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান নোবেল জয়ী মহম্মদ ইউনূস। তার পর বাংলাদেশের পরিস্থিতি ছন্দে ফিরছে। তবে অনুপ্রবেশের আশঙ্কায় কাঁটা ভারত। প্রাক্তন হাইকমিশনার তথা প্রাক্তন সচিব এবং রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, “ভারতকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। অনুপ্রবেশ রুখতে সীমান্তে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।”

    হতে পারে জঙ্গি অনুপ্রবেশ (Bangladesh Crisis)

    তাঁর মতে, ডামাডোলের বাজারে ভারতে অনুপ্রবেশ করতে পারে সন্ত্রাসবাদী এবং ধর্মীয় উগ্রপন্থীরা। এ দেশে চালাতে পারে সন্ত্রাসবাদী কাজকর্ম। তিনি মনে করেন, বাংলাদেশের এই অশান্তির প্রভাব পড়তে পারে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে। ভারতের ‘নেইবারহুড ফার্স্ট পলিসি’ এবং ‘অ্যাক্ট ইস্ট পলিসি’র ওপরও প্রভাব পড়বে। প্রভাব পড়বে আঞ্চলিক টাইয়ের ওপরও। আর এই রাজনৈতিক অনিশ্চিয়তা বাংলাদেশে সূচনা করবে অর্থনৈতিক দূরাবস্থা এবং সামাজিক অস্থিরতার।

    দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব!

    বাংলাদেশের অস্থিরতার ব্যাপক প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে বলেও মনে করেন এই প্রাক্তন হাইকমিশনার। তবে বাংলাদেশের নয়া সরকারের সঙ্গে ভারত নতুন উদ্যমে কাজ করবে বলেও মনে করেন তিনি। প্রসঙ্গত, আওয়ামি লিগের সঙ্গে ভারত সরকারের বোঝাপড়া বেশ ভালো। পদ্মার এক পারে হাসিনা এবং অন্য পারে মোদি জমানায় দুই দেশের সম্পর্ক আরও গাঢ় হয়েছিল। অশান্তির আঁচ ‘গণভবনে’ (বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) আছড়ে পড়ার আগেই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন হাসিনা। দেশের রাশ চলে আসে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে।

    কী বলছেন প্রাক্তন হাইকমিশনার

    তিনি বলেন, “বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফল ঘোষণার পর সব কিছুই মসৃণভাবে চলছিল। সম্প্রতি একটি বিদেশি রাষ্ট্র তাঁকে উৎখাত করার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছিলেন হাসিনা।” বিশ্লেষকদের মতে, তার পর থেকেই একটু একটু করে গরম হতে থাকে আন্দোলনের তাওয়া। সংরক্ষণকে কেন্দ্র (Terrorists Infiltration) করে দেশজুড়ে হিংসার আগুন ছড়ায় সেই তাওয়া থেকে।

    হাসিনার সঙ্গে আমেরিকা-পাকিস্তানের সম্পর্ক

    হাসিনার সঙ্গে আমেরিকা ও পাকিস্তানের সম্পর্ক কোনও কালেই ভালো ছিল না। বাংলাদেশকে মিলিটারি ফেসিলিটি দিতে চেয়েছিল আমেরিকা। তা নিতে অস্বীকার করেন হাসিনা। হাসিনা সরকারের চিনের দিকে ঢলে পড়াটাও ভালো চোখে দেখেনি বাইডেনের দেশ। এদিকে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনওকালেই ভালো ছিল না। বাংলাদেশের জন্মের আগে পাকিস্তানিদের কাছে এই বাঙালি মুসলমানরা ছিল উপেক্ষার পাত্র। একাত্তরের মুক্তি যুদ্ধের সময় থেকে স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়া ইস্তকও খান সেনারা বাঙালি মুসলমানদের ভালো চোখে দেখেনি। পাকিস্তানের হাতে খুন হন বাংলাদেশের রাষ্ট্রপতি মুজিবুর রহমান। সম্পর্কে তিনি শেখ হাসিনার বাবা। মুজিবুর খুন হওয়ার পর থেকে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক কার্যত তলানিতে চলে যায়।

    হিন্দুদের ওপর অত্যাচার

    বাংলাদেশ যখন ক্রমেই উন্নতির জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন মোদি জমানায় দ্রুত উন্নতি করছে ভারত। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ১০ নম্বরে ছিল ভারত। সেই দেশই আজ উঠে এসেছে ৫ নম্বরে। অচিরেই (Bangladesh Crisis) চতুর্থ স্থান দখল করবে বলেও ইঙ্গিত মিলেছে একাধিক সমীক্ষায়। রাষ্ট্রদূতের মতে, এমতাবস্থায় ভারতে অনুপ্রবেশ ঘটার সম্ভাবনা প্রবল। তাই সীমান্তে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন। কারণ ঝাঁকের কইয়ের সঙ্গে ঢুকে যাবে জঙ্গি এবং ধর্মীয় উগ্রপন্থীরা। ভারতে ঘটাবে নাশকতামূলক কাজ। তিনি বলেন, “বাংলাদেশে যখনই কোনও অস্থিরতা দেখা দিয়েছে, তখনই তার ফল ভোগ করতে হয়েছে সে দেশের হিন্দুদের। দেশভাগ এবং সাম্প্রদায়িক উত্তরাধিকারের কারণে সে দেশের মুসলমানরা বারবার হামলা চালিয়েছে হিন্দুদের বাড়িঘরে। জোর করে কেড়ে নেওয়া হয়েছে তাঁদের জমিজিরেত।” তাঁর মতে, সেই কারণেই বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমছে দ্রুত। কারণ এই দেশের হিন্দু নাগরিকরা সব সময় ভোগেন নিরাপত্তাহীনতায়।

    আওয়ামি লিগের ভবিষ্যৎ

    হাসিনার রাজনৈতিক কেরিয়ার আপাতত অনিশ্চিত বলেও মনে করেন এই রাষ্ট্রদূত। তিনি বলেন, “তবে তাঁর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে, এ কথা বলার সময় এখনও আসেনি। তাঁর দল আওয়ামি লিগ মুছে যাবে না।”  তিনি বলেন, “এটা বাংলাদেশের সব চেয়ে বড় রাজনৈতিক দল। স্বাধীনতা আন্দোলনেও এর অবদান রয়েছে। ভবিষ্যতে নির্বাচন (Terrorists Infiltration) হলে তাতে নিশ্চয়ই অংশ নেবে হাসিনার দল (Bangladesh Crisis)।”

     

  • Ajmer Gangrape: ৩২ বছর পর আজমের গণধর্ষণ মামলার রায় ঘোষণা, ৬ জনের যাবজ্জীবন

    Ajmer Gangrape: ৩২ বছর পর আজমের গণধর্ষণ মামলার রায় ঘোষণা, ৬ জনের যাবজ্জীবন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ৩২ বছর আগে ঘটে যাওয়া আজমের গণধর্ষণ (Ajmer Gangrape) মামলার রায় ঘোষণা করল বিশেষ পকসো আদালত। স্কুলের ছাত্রীদের ব্ল্যাকমেল করে দিনের পর দিন গণধর্ষণ। মুখ বন্ধ করতে অশালীন ছবি তুলে ব্ল্যাকমেল। ৩২ বছর আগের এই ঘটনায় নড়ে গিয়েছিল গোটা দেশ। ১০০ জনেরও বেশি কিশোরীকে এ ভাবে হেনস্থা করা হয়েছিল। সেই ঘটনায় ৬ জনকে যাবজ্জীবনের সাজা শোনাল আদালত।

    ঘটনাস্থল ছিল রাজস্থানের আজমের। ১৯৯২ সালে সে শহরের বুকে ধারাবাহিক গণধর্ষণের ঘটনা ঘটেছিল। তার পর যত তদন্ত এগিয়েছে, ততই উঠে এসেছে একের পর এক নতুন তথ্য। মঙ্গলবার ওই মামলায় বাকি ৬ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এর আগে পকসো (POCSO Court) আদালত নাফিস চিস্তি, নাসিম ওরফে টারজান, সেলিম চিস্তি, ইকবাল ভাটি, সোয়েল ঘানি এবং সৈয়দ জামিন হুসেনকে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় আগেই ১৮ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এর মধ্যে সাজা হয়েছিল ৯ জনের। একজন আসামী অন্য মামলায় জেলে রয়েছেন। একজন আত্মহত্যা করেছে এবং একজন পলাতক। 

    ঠিক কী ঘটেছিল?

    ১৯৯২ সালের ২১ এপ্রিল আজমেরের (Ajmer Gangrape) স্থানীয় এক সংবাদপত্র এই ঘটনা সামনে আনে। এলাকার গুন্ডাদের হাতে নির্যাতিত হচ্ছে স্কুলের মেয়েরা, এই খবর ও ছবি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই হইচই পড়ে যায়। শুরু হয় তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, আজমেরে মেয়েদের স্কুলের পড়ুয়াদের সঙ্গে বন্ধুত্ব করত ফারুখ। তার পর প্রলোভন দিয়ে তাদের সঙ্গে দেখা করত। গণধর্ষণ করা হত। ধর্ষণের সময়কার ছবিও তোলা হত। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল, ছবি দেখিয়ে ওই ছাত্রীকে ব্ল্যাকমেল করা হত। ব্ল্যাকমেল করে নির্যাতিতা ছাত্রীকে বলা হত সে যেন তার বান্ধবীদেরও ফারুখ এবং নাফিসের কাছে পাঠায়। এ ভাবেই ওই স্কুলের একাধিক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল। ফারুখদের শিকার হয়েছিল আজমেরের আরও একটি স্কুলের ছাত্রীরা। ফারুখ ও নাফিস যুব কংগ্রেসের নেতা ছিল। এলাকায় তাদের একটা গ্যাং ছিল। আজমের ধারাবাহিক গণধর্ষণের ঘটনায় ফারুখ এবং নাফিসই ছিল মূল অপরাধী।

    গুন্ডা-রাজ

    সেই সময় ওই এলাকায় ফারুখ এবং নাফিসের যথেষ্ট প্রভাব ছিল। রাজনৈতিক প্রতাপ, প্রতিপত্তিতে ভর করে এলাকায় রাজ করত তারা। আর সেই কারণেই নির্যাতিতা এবং তাদের পরিবার সব জেনেও মুখে টুঁ শব্দটি করত না। ফারুখ এবং নাফিসদের হাতে নির্যাতিতারা অধিকাংশই ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। কোনও কোনও কিশোরীর বাবা সরকারি কর্মীও ছিলেন। এই ঘটনার পর বহু নির্যাতিতার পরিবারই আজমের ছেড়েছিল। কেউই প্রকাশ্যে এ নিয়ে সরব হননি। বহু দিন পর্যন্ত বহাল তবিয়তে ঘুরেছে অভিযুক্তরা। তাদের রাজনৈতিক প্রতিপত্তি ছিল। প্রধান অভিযুক্ত ফারুক চিস্তি আজমের যুব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিল। নাফিস চিস্তি ছিল আজমের (Ajmer Gangrape) ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সহ-সভাপতি। আনোয়ার চিস্তি আজমের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করত। এই গ্যাংটি ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী ছিল। আজমের জেলা পুলিশ সূত্রে খবর, সুফি সাধু খাজা মইনুদ্দিন হাসান চিস্তির দরগার খাদিমদের পরিবার থেকে আসা বেশ কয়েকজন প্রভাবশালী যুবক এই কেলেঙ্কারিতে জড়িত ছিল। পুলিশ, উচ্চপদস্থ রাজনীতিবিদ এবং কর্মকর্তারাও এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে অনুমান।

    হিন্দু সংগঠনগুলোর প্রতিবাদ

    অভিযোগ সামনে আসার পরই এদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় হিন্দু সংগঠনগুলি। বিচার দাবি করে প্রতিবাদ শুরু করে তারা। হিন্দু সংগঠনগুলি আইনগত পদক্ষেপ না নেওয়া হলে নিজের হাতে আইন তুলে নেওয়ারও হুমকি দেয়। তীব্র চাপে, আজমের জেলা বার অ্যাসোসিয়েশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এবং জনগণের ক্রোধ প্রশমিত করতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা প্রতিরোধ করতে সন্দেহভাজনদের জাতীয় নিরাপত্তা আইনের অধীনে কারাগারে পাঠানোর প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত, তদন্তের দায়িত্ব সিআইডি সিবি-র হাতে তুলে দেওয়া হয়। ১৯৯২ সালের ৩০ মে, সিআইডি সিবি আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব গ্রহণ করে। এই কেলেঙ্কারিটি প্রভাবশালী ব্যক্তিদের, যেমন খাদিম চিস্তি পরিবারগুলির সদস্য এবং যুব কংগ্রেসের সদস্যদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ করে, যারা স্কুলছাত্রীদের শোষণ করেছিল। একটি ফটো ল্যাব থেকে ফাঁস হওয়া স্পষ্ট ছবি অপরাধটির প্রমাণ দেয়।

    আরও পড়ুন: ব্যর্থ রাজ্য, আরজি করের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ সুপ্রিম কোর্টের

    তদন্তের পর তদন্ত

    অপরাধের ঘটনা প্রকাশ্যে আসার গ্রেফতার করা হয় অভিযুক্তদের। তাদের সাজাও হয়। ২০০৭ সালে ফারুখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। ২০১৩ সালে ফারুখকে মুক্তির নির্দেশ দেয় রাজস্থান হাইকোর্ট। ফারুখ গ্রেফতার হলেও পলাতক ছিল নাফিস। ২০০৩ সালে দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে সে। পরে অবশ্য জামিন পায়। ফারুখের মতোই এলাকায় রয়েছে নাফিস। অন্য অভিযুক্তরাও জামিনে মুক্ত। এই ঘটনায় মোট ৬টি চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। তাতে নাম ছিল ১৮ জন অভিযুক্তের। ১৪৫ জনেরও বেশি সাক্ষীর নাম ছিল। মাত্র ১৭ জন নির্যাতিতা তাদের বয়ান রেকর্ড করিয়েছিল। আজমের (Ajmer Gangrape) পুলিশের সন্দেহ, ১০০ জনেরও বেশি কিশোরী এই নির্যাতনের শিকার হয়েছিল। তবে তাদের মধ্যে অধিকাংশই তদন্তের মুখোমুখি হয়নি। এখনও ৩০ বছর আগের সেই ঘটনার ক্ষত বয়ে বেড়াচ্ছে আজমের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Indian Air Force: মিগ-২৯ যুদ্ধবিমানে ইজরায়েলি ‘র‌্যাম্পেজ’ ক্ষেপণাস্ত্র বসাচ্ছে ভারতীয় বায়ুসেনা, কতটা শক্তি বাড়বে?

    Indian Air Force: মিগ-২৯ যুদ্ধবিমানে ইজরায়েলি ‘র‌্যাম্পেজ’ ক্ষেপণাস্ত্র বসাচ্ছে ভারতীয় বায়ুসেনা, কতটা শক্তি বাড়বে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও শক্তিশালী হওয়ার পথে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) ‘মিগ-২৯ ইউপিজি’ (MiG-29 UPG) যুদ্ধবিমান। রুশ-নির্মিত এই ফাইটার জেটগুলির আয়ু বাড়াতে বড় আধুনিকীকরণের সিদ্ধান্ত নিতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। এর আওতায় একদিকে যেমন এভিয়োনিক্স ও কন্ট্রোল সিস্টেম সহ বিমানের একাধিক সফটওয়্যার-হার্ডওয়্যার উন্নীত করা হবে, তেমনই এই যুদ্ধবিমানের অস্ত্রসম্ভারে ক্ষমতায় আনা হতে পারে বিরাট পরিবর্তন। সূত্রের খবর, মিগ-২৯ ইউপিজি’র (MiG-29 UPG) মারণ ক্ষমতা বাড়াতে ইজরায়েলের ঘাতক আকাশ থেকে ভূমি ‘র‌্যাম্পেজ’ ক্ষেপণাস্ত্রকে অন্তর্ভুক্ত করার ভাবনাচিন্তা চলছে।

    আরও ভয়ানক মিগ-২৯ ইউপিজি…

    যা জানা যাচ্ছে, প্রাথমিকভাবে ২৪টি মিগ-২৯ ইউপিজি (ভারতীয় নৌসেনা ব্যবহার করে মিগ-২৯ যুদ্ধবিমানের ‘কে’ ভেরিয়েন্ট। বায়ুসেনা ব্যবহার করে এরই ‘ইউপিজি’ ভেরিয়েন্ট) যুদ্ধবিমানের আধুনিকীকরণ করা হবে। ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) অন্য যুদ্ধবিমানে ইজরায়েলের এই র‌্যাম্পেজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যার পোশাকি নাম হাই-স্পিড লো ড্র্যাগ (এইচএসএলডি) মার্ক-২। এই মিসাইলের পাল্লা ১৮০ কিলোমিটারেরও বেশি। এবার, মিগ-২৯ ইউপিজি-তে (MiG-29 UPG) এই অস্ত্র অন্তর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে। বায়ুসেনা সূত্রে খবর, এর জন্য এই মিগ-২৯ যুদ্ধবিমানে অতিরিক্ত হার্ডওয়্যার ও সফটওয়্যার ইনস্টল করতে হবে। এর মধ্যে রয়েছে— বিমানের দুপাশের ডানার বাইরের দিকের অংশের তলায় ক্ষেপণাস্ত্র ধরে রাখার নতুন র‌্যাক, অতিরিক্ত কেবল এবং রিগ। সেইসঙ্গে ঢোকাতে হবে প্রয়োজনীয় সফটওয়্যার। 

    কেন ভারতের (Indian Air Force) পছন্দ র‌্যাম্পেজ?

    র‌্যাম্পেজকে তৈরি করেছে ইজরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। প্রথমদিকে শুধুমাত্র ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হিসেবেই তৈরি করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রটি মাল্টি-লঞ্চ রকেট সিস্টেম থেকে নিক্ষেপ করা হত। পরবর্তীকালে, এর আকাশ থেকে (বিমান থেকে) নিক্ষেপযোগ্য ভেরিয়েন্ট তৈরি করা হয়। ফলত, অন্যান্য ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এই মিসাইলের উৎপাদন খরচ অনেকটাই কম। অর্থাৎ, কম অর্থ ব্যয় করেই ইজরায়েল থেকে এই ক্ষেপণাস্ত্রটি কিনতে পারে ভারত। নিজের টার্গেট বা লক্ষ্যবস্তুকে নিশানা করতে আইএনএস/জিপিএস প্রযুক্তি ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্রটি। পাশাপাশি, এর পাল্লা বড় হওয়ায় শত্রুপক্ষের অ্যান্টি-এয়ারক্র্যাফট বা বিমান-বিধ্বংসী সিস্টেমের রেঞ্জের মধ্যে বিমান আসবে না। সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। এই মিসাইলের আরও একটি বড় ক্ষমতা হল— এটি শত্রুপক্ষের এয়ার-ডিফেন্স নেটওয়ার্ককে ভেদ করে উচ্চ-সুরক্ষিত লক্ষ্যবস্তু বা গুপ্ত বাঙ্কারকে ধ্বংস করতে ওস্তাদ।

    একই অঙ্গে এত গুণ!

    একবার লক্ষ্যবস্তু চিহ্নিত হয়ে গেলে, শেষ ধাপে এই ক্ষেপণাস্ত্রটি নিজের গতি বাড়িয়ে নেয়। শুধু উচ্চ গতিই নয়, এই ক্ষেপণাস্ত্রের ম্যানুভরাবিলিটিও দুরন্ত। অর্থাৎ, শত্রুর ভূমি থেকে আকাশ বা আকাশ থেকে আকাশ অ্যান্টি-মিসাইল ক্ষেপণাস্ত্রকে হাওয়ায় কাটাতে এই ক্ষেপণাস্ত্র সিদ্ধহস্ত। সর্বোপরি, এর ট্র্যাজেক্টরি (নিক্ষেপ হওয়া থেকে নিশানায় আঘাত করার আগে পর্যন্ত ক্ষেপণাস্ত্রের সমগ্র গতিপথ) ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মিশেল। এই সব কারণে, র‌্যাম্পেজকে চিহ্নিত করা বা ধ্বংস করা অত্যন্ত কঠিন। ভারতীয় নৌসেনা মিগ-২৯কে (MiG-29 UPG) যুদ্ধবিমানে এই র‌্যাম্পেজ মিসাইলকে অন্তর্ভুক্ত করেছে। পাশাপাশি, ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) জাগুয়ার বম্বার এবং সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানেও অন্তর্ভুক্ত হয়েছে এই ইজরায়েলি-জাত মিসাইল।

    সুখোই-৩০ অন-দ্য ‘রকস্’

    এদিকে, সুখোই-৩০ যুদ্ধবিমানের জন্য ইজরায়েলের আরও একটি মিসাইল ‘রকস্’-কে অন্তর্ভুক্ত করার ভাবনাচিন্তা চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। এটি তৈরি করেছে ইজরায়েলের অন্য প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা রাফায়েল। এই ক্ষেপণাস্ত্রটিও বায়ুসেনার অন্য যুদ্ধবিমানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force) এই ক্ষেপণাস্ত্রের নাম ‘ক্রিস্টাল মেজ ২’। এটি ২৫০ কিমি পাল্লার আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। র‌্যাম্পেজের মতো ‘রকস্’ ক্ষেপণাস্ত্রও প্রথমদিকে ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছিল। পরে, এর আকাশ থেকে নিক্ষেপযোগ্য ভেরিয়েন্ট তৈরি করা হয়, যাতে করে যুদ্ধবিমান থেকেও এটি নিক্ষেপ করা যায়। 

    ভারতে তৈরি হবে ‘রকস্’!

    সূত্রের খবর, এই ‘রকস্’ বা ক্রিস্টাল মেজ মিসাইলকে বিপুল পরিমাণে অন্তর্ভুক্ত করতে চাইছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। প্রথমে ইজরায়েল থেকে আমদানি করা হলেও, পরে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রকে এদেশেই উৎপাদন করতে তৎপর ভারত। এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা প্রশ্নাতীত। সম্প্রতি, ইরানের এস-৩০০ এয়ার-ডিফেন্স সিস্টেমের অংশ হিসেবে মোতায়েন করা ৩০এন৬ই রেডারকে চিহ্নিত করে ধ্বংস করতে এই ক্ষেপণাস্ত্রকেই ব্যবহার করেছিল ইজরায়েল। বলা বাহুল্য, রুশ-নির্মিত এস-৩০০ মিসাইল ডিফেন্স সিস্টেমটি ইজরায়েলের র‌্যাম্পেজ ও ‘রকস্’-কে আটকাতেই বসিয়েছিল ইরান।

         

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: ‘‘বিনাশকারী’’, আরজি কর ইস্যুতে মমতাকে তুলোধনা করে পদত্যাগ দাবি বিজেপির

    BJP: ‘‘বিনাশকারী’’, আরজি কর ইস্যুতে মমতাকে তুলোধনা করে পদত্যাগ দাবি বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: “তৃণমূলের শাসনে মহিলারা নিরাপদে (Women Security) নেই।” এমনই অভিযোগ করলেন বিজেপির (BJP) জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন ভাটিয়া। সেখানেই নিশানা করেন তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল উল্লেখ করেছেন এ রাজ্যে মহিলারা নিরাপদ নন। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মহিলা। জাতীয় মহিলা কমিশনও তৃণমূল সরকারকে এ ব্যাপারে নোটিশ পাঠিয়েছে। তার পরেও পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।”

    আরজি করকাণ্ডে ক্ষোভ (BJP)

    কলকাতার আরজি কর হাসপাতালে যে জঘন্যতম ঘটনা ঘটেছে, সে ব্যাপারেও ক্ষোভ প্রকাশ করেন ভাটিয়া। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। তিনি স্বাস্থ্যমন্ত্রীও। তিনিই আবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরেও ঘটে গেল আরজি করকাণ্ড।” বিজেপির জাতীয় মুখপাত্র বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ইস্তফা দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বিনাশকারী হয়ে উঠেছেন। অপকর্মের দ্বারা মহিলাদের মর্যাদা নষ্ট করছেন তিনি। একজন চিকিৎসক, যিনি সমাজের সেবা করেছেন, তাঁকেও রেয়াত করা হয়নি।” বিজেপির এই মুখপাত্র বলেন, “মুখ্যমন্ত্রী আইনের শাসন ধ্বংস করে দিচ্ছেন।” মুখ্যমন্ত্রীকে নৈরাজ্যবাদী আখ্যাও দেন তিনি। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নৈরাজ্যবাদী। তিনি এই নারকীয় অপরাধের প্রমাণ ধ্বংসকারী। তিনি আমাদের দেশের সংবিধান ধ্বংস করেছেন। তিনি মমতা নন, নি-র্মমতা!”

    আরও পড়ুন: আরজি করের প্রতিবাদ, পুজোর অনুদান প্রত্যাখ্যান করে ‘অভয়া’কে স্মরণ

    আত্মসম্মান ধ্বংস

    মুখ্যমন্ত্রী আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে রক্ষা করছেন বলেও অভিযোগ বিজেপির (BJP) এই জাতীয় মুখপাত্রের। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে রক্ষা করেছেন। তাঁর বিরুদ্ধে কোনও রকম তদন্ত না করেই তাঁকে ছেড়ে দিয়েছেন। অধ্যক্ষের দায়িত্ব ছিল ছাত্রীর নিরাপত্তার। কিন্তু তিনি ব্যর্থ হওয়ার পরেও, তাঁকে পুরস্কৃত করেছেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন মমতা।” তিনি বলেন, “মমতার (Mamata Banerjee) এই পদক্ষেপ একজন নারীর সম্মান ও আত্মসম্মান ধ্বংস করে দিয়েছে। মমতা যে সাংবিধানিক মূল্যবোধরক্ষার শপথ নিয়েছিলেন, তাও ধ্বংস হয়ে গিয়েছে।” বিজেপির (BJP) জাতীয় মুখপাত্রের আগে মমতা সরকারকে আক্রমণ শানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছিলেন, “এই রাজ্য নারীদের জন্য নিরাপদ নয়। বাংলা তার নারীদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। রাজ্য সরকার যে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে পারেনি, তাও নিশ্চিত করেছে রাজ্য সরকার। আরজি করের ঘটনায়ই এটা প্রমাণ হয়ে গিয়েছে।”

    পুলিশকে নিশানা ভাটিয়ার

    কলকাতা পুলিশকেও একহাত নিয়েছেন ভাটিয়া (BJP)। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে নির্যাতিতার পরিবারকে বিপথে চালিত করছে। কলকাতা হাইকোর্টের নির্দেশেও এটা স্পষ্ট। এই একই অভিযোগ করেছেন মৃত ট্রেনি চিকিৎসকের মা-ও। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে মৃতের পরিবারকে বলেছিল, তাঁদের মেয়ে অসুস্থ। কিছুক্ষণ পরেই আবার জানানো হয়, তাঁদের মেয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে যখন নির্যাতিতার পরিবার হাসপাতালে পৌঁছালেন, তখন তাঁদের অপেক্ষা করতে হয়েছে তিন-চার ঘণ্টা। তাঁদের মেয়ের বডিও দেখতে দেওয়া হয়নি।”

    “কালপ্রিটের পাশে দাঁড়িয়েছেন মমতা”

    বিজেপির (BJP) জাতীয় মুখপাত্রের প্রশ্ন, “এই তিন-চার ঘণ্টায় কোন কোন প্রমাণ লোপাট করা হয়েছে?” তিনি বলেন, “নির্যাতিতা নন, কালপ্রিটের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।” মুখ্যমন্ত্রীকে কেন প্রমাণ লোপাটকারী বলা হচ্ছে তাঁর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “প্রত্যকেই জানেন, অপরাধ ঘটার প্রথম ৪৮ ঘণ্টাই হচ্ছে তদন্তকারীদের জন্য গোল্ডেন পিরিয়ড। এই সময়ের মধ্যেই পুলিশ সমস্ত এভিডেন্স সংগ্রহ করে। ধর্ষণ কিংবা খুনের ঘটনার ক্ষেত্রে এই প্রমাণের মধ্যে থাকে ছেঁড়া চুল-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ। এই সময়টা পেরিয়ে গেলে অপরাধীর অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। মুখ্যমন্ত্রী যিনি নিজে পুলিশ মন্ত্রীও, তিনি কিনা কেসটাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছেন।”

    লজ্জাহীনতার চূড়ান্ত নিদর্শন!

    আরজি করকাণ্ডে দোষীর শাস্তির দাবিতে আয়োজিত মিছিলে অংশ নিয়েছেন মমতা। বিজেপির (BJP) জাতীয় মুখপাত্র বলেন, “ওঁর মিছিলে হাঁটাটা লজ্জাহীনতার চূড়ান্ত নিদর্শন। উনি মিছিলে হাঁটছেন দেখে গোটা দেশ হতভম্ব হয়ে গিয়েছে।” ভাটিয়ার প্রশ্ন, “কার বিরুদ্ধে মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলায় আইন-শৃঙ্খলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসনে কমপ্লিট ডিসঅর্ডার রয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার দায় তাঁর। তার পরেও তিনি নির্যাতিতার পরিবারকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। ক্রিমিনালদের ধরার বদলে উল্টে নির্লজ্জের মতো তিনি আবার মিছিল করছেন।” ভাটিয়া বলেন, “এই মিছিলই প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। তাই তাঁর উচিত যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করা। কারণ তাঁর কাজই প্রমাণ করে দিচ্ছে, তিনি নিষ্ক্রিয়।”

    প্রসঙ্গত, ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে হত্যা করা হয় বছর একত্রিশের এক ট্রেনি মহিলা চিকিৎসককে (Women Security)। তাঁকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তোলপাড় গোটা দেশ (BJP)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: ব্যর্থ রাজ্য, আরজি করের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ সুপ্রিম কোর্টের

    RG Kar Incident: ব্যর্থ রাজ্য, আরজি করের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে (RG Kar Incident) চিকিৎসকদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য প্রশাসন। আরজি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তা দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী। স্বাধীনতার দিন রাতেই ভাঙচুর হাসপাতালে, পরপর এ ধরনের ঘটনা কী করে সম্ভব! আরজি কর নিয়ে বিস্মিত শীর্ষ আদালত (Supreme Court)। আরজি কর নিয়ে মঙ্গলবার আরজি কর মামলার শুনানিতে একাধিক বিষয় নিয়ে পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় দেশের প্রধান বিচারপতির বেঞ্চ।

    শীর্ষ আদালতের অভিমত

    মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর (RG Kar Incident) মামলার শুনানি ছিল। সেই শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘আমরা আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি।’’ চিকিৎসকেরা যাতে আবার কাজে ফিরতে পারেন, তাই এমন সিদ্ধান্ত বলে জানায় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট (Supreme Court) এদিন নির্দেশ দেয়, হাসপাতাল এবং হস্টেলে নিরাপত্তার দায়িত্ব সিআরপিএফ বা সিআইএসএফের মতো আধা সামরিক বাহিনীকে নিতে হবে। এত দিন আরজি করে নিরাপত্তা দিচ্ছিল পুলিশ, এবার আরজি করের নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী।

    চিকিৎসকদের নিরাপত্তাহীনতা

    মহিলা চিকিৎসক খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই উত্তাল আরজি কর (RG Kar Incident)। বিক্ষোভ চলছে হাসপাতাল চত্বরে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও নিয়েও প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীরা যেমন ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচারের দাবি তুলছেন, তেমনই নিরাপত্তা সুনিশ্চিতের কথাও বলছেন। মঙ্গলবারের শুনানিতে সেই বিষয়টি উঠে আসে। সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চ এদিন পর্যবেক্ষণে জানায়, আমাদের দেশে জুনিয়র ডাক্তাররা নিরপত্তাহীনতায় ভুগছেন, চিকিৎসকদের কোনও ডিউটিরুম নেই। শুধু তাই নয়, ডিউটি রুম, পৃথক রেস্টরুম নেই, টানা ৩৬ ঘণ্টা কাজ করতে হচ্ছে, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানায় শীর্ষ আদালত।

    আরও পড়ুন: এফআইআর করতে দেরি কেন? প্রশ্ন রাজ্যকে, মামলার স্টেটাস রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

    পুলিশের লজ্জা!

    এদিন শুনানি চলাকালীন আরজি করের (RG Kar Incident) নিরাপত্তা নিয়ে ১৪ অগাস্টের কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি। আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করে শীর্ষ আদালত (Supreme Court)। আরজি করের সামগ্রিক ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে প্রধান বিচারপতি বলেন, “প্রথমে ঠিক ভাবে এফআইআর করা হয়নি। পুলিশ কী করছিল? একটা হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল। পুলিশ কি হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল?” স্বাধীনতা দিবসের রাতে কোনও রাজ্যে এই ঘটনা কীভাবে ঘটে তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সলিসিটর জেনারেলের যুক্তি, “৫০০ লোকের জমায়েত হলে আমরা বলি ভালো লোক এসেছে। সেখানে সাত হাজার লোক হাসপাতাল ভাঙচুর করল। এটা কি আইনশৃঙ্খলার নমুনা?”

    নির্যাতিতার পরিচয় প্রকাশ (RG Kar Incident) 

    প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন প্রশ্ন করেন, মহিলারা নিরাপদে কাজে যেতে না পারলে, সমাজে সবার অধিকার থাকবে কী ভাবে? তাঁর মন্তব্য, “মৃতার নাম ও ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। বিভিন্ন সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে।” আগামী ২৩ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি (Supreme Court) রয়েছে। দেশ জুড়ে আন্দোলনরত চিকিৎসকরা যাতে কাজে ফেরেন, সেই অনুরোধও করেন প্রধান বিচারপতি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Modi Government: ভূমি সংস্কার, কৃষক-মহিলা উন্নয়নে রাজ্যগুলিকে ১০ হাজার কোটির অনুদান কেন্দ্রের

    Modi Government: ভূমি সংস্কার, কৃষক-মহিলা উন্নয়নে রাজ্যগুলিকে ১০ হাজার কোটির অনুদান কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের অঙ্গ রাজ্যগুলির বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার নজর দিয়েছে। চলতি বছরের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন চার শ্রেণির উন্নয়নে জোর দেওয়া হবে। এগুলি হল— কৃষক, তরুণ, মহিলা ও গরিব। মোদি সরকারের বাজেটে দেখা যাচ্ছে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এই চার শ্রেণিকেই। এর আগে, আগামী ৫ বছরের জন্য বিনামূল্যে ৮০ হাজার মানুষকে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে মোদি সরকার।

    এবার, কেন্দ্রীয় সরকার জোর দিয়েছে, ভূমি সংস্কারে। পাশাপাশি, দেশের ৬ কোটি কৃষকের বিভিন্ন তথ্য নথিভুক্তকরণ এবং কর্মরত মহিলাদের হস্টেল নির্মাণেও বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই তিনটি বিষয়ে রাজ্যগুলির জন্য বিপুল অর্থ বরাদ্দ করেছে মোদি সরকার। ভারতবর্ষের জিডিপির সবচেয়ে বড় অংশ আসে কৃষি ক্ষেত্র থেকে। তাই স্বাভাবিকভাবেই বাজেটে (Budget 2024) এ বিষয়ে কেন্দ্রীয় সরকার জোর দিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। অন্যদিকে, কর্মরত মহিলাদের হস্টেল নির্মাণের সিদ্ধান্তও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।  

    শহর ও গ্রামীণ এলাকার ভূমি সংস্কারে বরাদ্দ ১০,০০০ কোটি টাকা (Land Reform) 

    জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার ১০,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে শহর ও গ্রামীণ ভারতে ভূমি সংস্কারের জন্য। ইতিমধ্যে কীভাবে চলবে ভূমি সংস্কারের এই কাজ, তার জন্য নয়া নির্দেশিকাও জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই নির্দেশিকা সামনে এসেছে গত ৯ অগাস্ট। আর এ বিষয়ে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বক্তব্য রাখেন সংসদে তাঁর বাজেট অধিবেশনের দিন অর্থাৎ গত জুলাই মাসের ২৩ তারিখে। গ্রামীণ ক্ষেত্রে ভূমি সংস্কারের (Land Reform) জন্য কেন্দ্রীয় সরকার প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে, ‘ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর’ (ULPIN) বা ‘ভূ-আধার’ নম্বর চালু করার বিষয়ে। এর পাশাপাশি, মহকুমা ভিত্তিক বিভিন্ন জমির মালিকানা নিয়েও সার্ভে ম্যাপ তৈরি করতে বলা হয়েছে ওই নির্দেশিকায়। শহর অঞ্চলে জিআইএস ম্যাপিং ব্যবস্থার মাধ্যমে ল্যান্ড রেকর্ড (Land Reform) করতে বলা হয়েছে। এর পাশাপাশি রাজ্যগুলিকে তথ্যপ্রযুক্তি ভিত্তিক ব্যবস্থাও গড়ে তুলতে বলা হয়েছে সম্পত্তির রেকর্ড করার জন্য।

    ৬ কোটি কৃষকের নাম-তথ্য নথিভুক্তকরণ 

    অন্যদিকে, দেশের সমস্ত কৃষকদের নামসহ অন্যান্য তথ্য নথিভুক্তকরণের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে চলতি বছরের বাজেটে। এই প্রকল্প নেওয়া হয়েছে যাতে দেশের ৬ কোটি কৃষকের তথ্য সবসময় কেন্দ্রীয় সরকার রাখতে পারে। এর পাশাপাশি, তাঁরা যে জমিগুলিতে চাষ করেন তার নথিও সরকারের কাছে থাকবে এই ব্যবস্থার মাধ্যমে। এর ফলে, দেশের কৃষি ক্ষেত্রে গতি আসবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। একই সঙ্গে, এই ব্যবস্থা চালু হলে দেশের আসল ও নকল কৃষক বাছাই করা সহজেই সম্ভব হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র অনুদান পেতেই অনেকে কৃষক সাজেন, কিন্তু কেন্দ্রীয় ভাবে দেশের চাষীদের সমস্ত তথ্য একজায়গায় থাকলে, দুর্নীতিও রোধ করা সম্ভব বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

    কর্মরত মহিলাদের হস্টেল নির্মাণে বরাদ্দ ৫ হাজার কোটি

    অন্যদিকে কেন্দ্রীয় সরকার নজর দিয়েছে দেশের কর্মরত মহিলাদের অসুবিধাগুলিকে দূর করার জন্য। এই উদ্দেশ্যে পাঁচ হাজার কোটি টাকা মোদি সরকার বরাদ্দ করেছে কর্মরত মহিলাদের হস্টেল নির্মাণের জন্য। এনিয়ে চলতি বছরের বাজেট অধিবেশনেই বক্তব্য রেখেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিশেষজ্ঞদের ধারণা, এই কর্মসূচির বাস্তবায়নের ফলে মহিলাদের কাজের প্রতি বা কর্মক্ষেত্রের প্রতি আগ্রহ আরও বাড়বে। কেন্দ্রীয় সরকারে এই পরিকল্পনা অনুযায়ী বলা হয়েছে, রাজ্য সরকার কর্মরত মহিলাদের হস্টেল বানানোর জন্য জমি দেবে অথবা জমি না থাকলে তা কেনার জন্য যে পরিমাণ অর্থ দরকার সেটা দেবে। এর পাশাপাশি, রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলকে অনুসরণ করার জন্য। এই ভাবেই হস্টেলগুলিকে চালনা ও রক্ষণাবেক্ষণ করতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারে নির্দেশে এই হস্টেলগুলির মালিকানা রাজ্য সরকারের হাতে রাখার কথাই বলা হয়েছে। প্রসঙ্গত,  রাজ্যগুলির মধ্যে কর্মরত মহিলাদের হস্টেল নির্মাণের জন্য সবথেকে বেশি অর্থ পেতে চলেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। কারণ বিভিন্ন তথ্য থেকে উঠে এসেছে সব থেকে বেশি মহিলা উত্তরপ্রদেশেই কর্মরত রয়েছেন। এখানে কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে ৩৮২ কোটি টাকা। অন্যদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশের ঠিক পার্শ্ববর্তী রাজ্য মধ্যপ্রদেশ। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে ২৮৪ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে অসম, এখানে কেন্দ্র বরাদ্দ করেছে ২২৬ কোটি টাকা।

    অন্যান্য গুরুত্বপূর্ণ বরাদ্দ

    এগুলি ছাড়াও কেন্দ্রীয় সরকার আরও নানারকমের আর্থিক সহায়তা করছে রাজ্যগুলিকে। বিভিন্ন ক্ষেত্রে যেমন—

    রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন স্থানগুলিকে উন্নয়ন ও সংস্কারের জন্য ২,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

    পুরনো ট্র্যাক্টর বাতিল করে (নতুন কেনার ক্ষেত্রে), আর্থিক সহায়তা দানের জন্য কেন্দ্রীয় বরাদ্দ ৩ হাজার কোটি টাকা।

    শিল্পায়নের জোয়ার আনতে রাজ্যগুলিতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করেছে ১৫ হাজার কোটি টাকা।

    অন্যদিকে দিল্লি এনসিআর অঞ্চলে কেন্দ্রীয় সরকার ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের উন্নয়নের জন্য।

    বিভিন্ন গ্রামীণ ও শহুরে পরিকাঠামো নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে ১৫ হাজার কোটি টাকা।
     

     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: লক্ষ্য শান্তি ফেরানো! রাশিয়ার পর এবার ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি

    PM Modi: লক্ষ্য শান্তি ফেরানো! রাশিয়ার পর এবার ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: যুদ্ধের (Russia War) আবহে শান্তির বাণী প্রেরণ করতে ইউক্রেন যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)! ২১ অগাস্ট দু’দিনের সফরে পোল্যান্ড যাবেন তিনি। সেখান থেকে ২৩ অগাস্ট তিনি রওনা দেবেন ইউক্রেনের উদ্দেশে। সোমবার প্রধানমন্ত্রীর এই সফরসূচি চূড়ান্ত করেছে বিদেশমন্ত্রক।

    যুদ্ধের আবহে ইউক্রেনে প্রধানমন্ত্রী (PM Modi)

    আড়াই বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তৃতীয় দফায় ক্ষমতায় এসেই প্রধানমন্ত্রী প্রথমে যান রাশিয়া সফরে। বৈঠক করেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। এবার তিনি যাবেন যুদ্ধরত ইউক্রেনে। সেখানে তিনি বৈঠক করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে। মোদিই হচ্ছেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ভারত-ইউক্রেন দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হওয়ার পর এই প্রথম যাচ্ছেন ইউক্রেন সফরে।

    ভারসাম্যের রাজনীতি

    গত মাসে যখন প্রধানমন্ত্রী রাশিয়া সফরে যান, তখন পশ্চিমের সমালোচনার মুখে পড়েন তিনি। তাঁদের বক্তব্য, ইউক্রেনে মস্কোর আগ্রাসনকে প্রশ্রয় দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, সেই কারণেই রাশিয়ার পর এবার ইউক্রেন যাচ্ছেন মোদি। বিবদমান দুই দেশের মধ্যে ভারসাম্যের রাজনীতি বজায় রাখতেই তাঁর এই কিভ (ইউক্রেনের রাজধানী) সফর। যদিও বিদেশমন্ত্রক সূত্রে খবর, তৃতীয়বার প্রধানমন্ত্রী (PM Modi) হওয়ার পর মোদিকে শুভেচ্ছা জানান জেলেনস্কি। তখনই তিনি কিভ সফরের আমন্ত্রণ জানান মোদিকে। সেই আমন্ত্রণই রক্ষা করতে ইউক্রেন যাচ্ছেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: হাথরস কাণ্ডের দুঁদে মহিলা সিবিআই অফিসার সীমা এবার আরজি করের তদন্তে

    মোদি-জেলেনস্কি

    গত জুন মাসে ইটালিতে জি৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। ভারত জি৭-এর সদস্য দেশ নয়। আমন্ত্রিত দেশের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন মোদি। এই সম্মলেন জেলেনস্কির (Russia War) সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পরস্পরকে জড়িয়ে ধরেন দুই রাষ্ট্রপ্রধান। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলে জ্বালানি কেনা বন্ধ করে পশ্চিমের বিভিন্ন দেশ। যার জেরে বিপাকে পড়ে তেল-নির্ভর অর্থনীতির দেশ রাশিয়া। যদিও রাশিয়া থেকে নিয়মিত তেল কিনে যাচ্ছিল ভারত, পশ্চিমি বিশ্বের চোখরাঙানি উপেক্ষা করেই। ইউক্রেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে ভারত। তবে ভারত যে যুদ্ধের পক্ষে নয়, রাশিয়াকে পইপই করে বলেছে নয়াদিল্লি।

    ‘‘এটা যুদ্ধের সময় নয়’’

    পুতিনকে কাছে পেয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘এটা যুদ্ধের সময় নয়।’’ তার পরেও বন্ধ হয়নি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাশিয়া সফরের পর ইউক্রেন সফরে গিয়ে যুদ্ধ বন্ধের বার্তা দিতে পারেন মোদি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে সেতু বন্ধনের কাজ করতে পারেন মোদি। কারণ আমেরিকা ও পশ্চিমের শান্তি আলোচনায় মস্কোকে ডাকা হয়নি। আমন্ত্রণ জানানো হলেও, পুতিন যেতেন না। তাই দৌত্যের জন্য পুতিনের প্রথম পছন্দ নয়াদিল্লি। বস্তুত, ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রাশিয়ার প্রেসিডেন্ট।

    স্থপতি মোদিই!

    রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হয় মোদিকে। মস্কো সফরে যাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন পুতিন। নিজে গাড়ি চালিয়ে মোদিকে পাশে বসিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন মস্কোয় তাঁর সরকারি বাসভবন। মোদির এই সফরে দুই দেশের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। স্বাক্ষর হয়েছে একাধিক মউ-ও। রাশিয়া যদি মন্ত্রমুগ্ধ হয় মোদিতে, তাহলে ইউক্রেনেরও আস্থা রয়েছে মোদির ওপর। সব মিলিয়ে রাশিয়া-ইউক্রনের মধ্যে চলা যুদ্ধ বন্ধের স্থপতি হতে পারেন মোদিই। রাশিয়া সফর সেরে দেশে ফেরার পরেই জল্পনা ছড়ায় এবার মোদি যাবেন ইউক্রেন সফরে। তখন বিদেশমন্ত্রকের তরফে অবশ্য এ ব্যাপারে কিছু বলা হয়নি। সোমবার বিদেশমন্ত্রকের তরফে নিশ্চিত করা হয় মোদির কিভ সফর।

    ‘এটা কোনও শূন্য যোগ খেলা নয়’

    বিদেশমন্ত্রকের সচিব (পাশ্চাত্য বিশ্ব-বিষয়ক) তন্ময় লাল বলেন, “রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সঙ্গেই ভারতের একটি স্বাধীন সম্পর্ক রয়েছে। দ্বন্দ্বের অবসানে ভারত বরাবরই কূটনৈতিক ও আলোচনার পথে সমস্যার সমাধানে আগ্রহী।” তিনি বলেন, “এটা কোনও শূন্য যোগ খেলা নয়। দুপক্ষের কাছেই গ্রহণযোগ্য বিকল্পগুলির মাধ্যমেই অর্জন করা যেতে পারে স্থায়ী শান্তি। এটি নিষ্পত্তি হতে পারে একমাত্র আলোচনার মাধ্যমে।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদি ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা জারি রেখেছেন।” দুই দেশের যুদ্ধ বন্ধে শান্তিপূর্ণ সমাধানের পথ ভারত খুঁজবে বলেও জানান তিনি।

    প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার পর প্রকাশ্যেই রাশিয়ার সমালোচনা করেছিল ভারত (PM Modi)। কারণ রাশিয়াই প্রথম আঘাত হেনেছিল ইউক্রেনে। রাশিয়াকে নিরস্ত করতে একাধিকবার যুদ্ধ বন্ধের আবেদন করেছে ভারত। যুদ্ধ যে কোনও সমস্যার সমাধান নয়, তাও (Russia War) জানিয়ে দিয়েছেন বুদ্ধ-অশোকের দেশের প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: এফআইআর করতে দেরি কেন? প্রশ্ন রাজ্যকে, মামলার স্টেটাস রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

    RG Kar Incident: এফআইআর করতে দেরি কেন? প্রশ্ন রাজ্যকে, মামলার স্টেটাস রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী পড়ুয়া-চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে চাপের মুখে রাজ্য। শুরু থেকেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। দেহ দেখার পর কার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর? দেহ হস্তান্তরের তিন ঘণ্টা পর কেন এফআইআর? রাজ্যকে প্রশ্ন করলেন প্রধান বিচারপতি। একই সঙ্গে মঙ্গলবার প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দিলেন, কলকাতা হাইকোর্টে নয়, আরজি কর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই। আরজি কর কাণ্ডে আগামী বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে মামলার তদন্ত সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা করতে হবে দেশের শীর্ষ আদালতে। ২২ অগাস্ট, এই মামলায় পরবর্তী শুনানি।

    সুপ্রিম-প্রশ্নে জেরবার রাজ্য

    এদিন আরজি কর এর ঘটনার ভয়াবহতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। রাজ্যের তরফে এদিন সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি-সহ অন্য আইনজীবীরা। এদিন প্রথমেই বিচারপতি জেবি পারদিওয়ালা জানতে চান, এই ঘটনায় কার অভিযোগের ভিত্তিতে এবং কখন প্রথম এফআইআর দায়ের হয়েছিল? এর পরই প্রধান বিচারপতির প্রশ্ন করেন, “সৎকারের জন্য মৃতদেহ কখন পরিবারকে দেওয়া হয়? এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেহ দিয়ে দিলেন?” পরিবারের তরফে এফআইআর দায়ের হয়েছে শুনে আরও ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। তিনি জানতে চান, কেন পরিবারের তরফে প্রথম এফআইআর দায়ের হল? প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যাল কী করছিলেন? প্রধান বিচারপতির প্রশ্ন, “বিকালে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় খুন। এফআইআর দায়ের হয়েছিল বেলা ১১টা ৪৫ মিনিটে। সে সময়ে নির্যাতিতার বাবা-মা ছিলেন না, তখন হাসপাতালেরই দায়িত্ব ছিল এফআইআর দায়ের করা।” শীর্ষ আদালতের এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি রাজ্য।

    স্বাধীনতার দিন রাতে ভাঙচুর!

    স্বাধীনতা দিবসের দিন রাজ্য কী ভাবে হাসপাতাল ভাঙচুর করতে দিল?” সেই প্রশ্নও তোলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে। অনেকে মনের মধ্যে গেঁথে রয়েছে, এই সমাজ পুরুষশাসিত। সেখানে মহিলারা আরও বেশি করে নিশানা হচ্ছেন। এটা দুঃখজনক।” সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার পর কী ভাবে আবার অন্য কোথাও যোগ দিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

    আরও পড়ুন: ‘‘আমাদের আগে ৩টি বডি ছিল’’! দাবি নির্যাতিতার বাবার, সৎকারে কেন তৎপর পুলিশ?

    সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ

    কলকাতার সরকারি হাসপাতালে মহিলা শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে। এদিন বৃহস্পতিবারের মধ্যে সিবিআইয়ের থেকে স্ট্যাটাস রিপোর্ট তলব করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি মন্তব্য করেন, একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি অনুসন্ধান করে দেখবে সেই টাস্ক ফোর্স। মহিলারা যাতে আরও বেশি করে কাজে যোগদানে উৎসাহ পান, সে দিকে নজর দেওয়ার পরামর্শ দেন প্রধান বিচারপতি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: কিশোরীদের যৌন সংযম নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বাতিল সুপ্রিম কোর্টে

    Supreme Court: কিশোরীদের যৌন সংযম নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বাতিল সুপ্রিম কোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘কিশোরীদের যৌন ইচ্ছা নিয়ন্ত্রণ করা উচিত’’। কলকাতা হাইকোর্টের এ সংক্রান্ত মন্তব্য ও রায়কে সোমবার বাতিল করল সুপ্রিমকোর্ট (Supreme Court)। এদিনই বিচারপতি এএস ওকার নেতৃত্বাধীন বেঞ্চ কিশোর-কিশোরীদের সম্পর্কিত মামলায় কীভাবে রায় লিখতে হবে, সে বিষয়েও বিচারকদের জন্য নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, এ সংক্রান্ত মামলার রায় দানের ক্ষেত্রে অবশ্যই সংবেদনশীল হতে হবে। থাকতে হবে সতর্কও।

    শাস্তির ক্ষেত্রে কমিটি গঠন সুপ্রিম কোর্টের (Supreme Court)

    প্রসঙ্গত, গত বছর কলকাতা হাইকোর্ট এক নাবালিকা কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত এক দোষীকে খালাস করে। কিশোরীর সঙ্গে ওই ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। সুপ্রিম কোর্ট (Supreme Court) এদিন কলকাতা হাইকোর্টের সেই রায়কেই বাতিল করেছে এবং সুপ্রিম কোর্টের বেঞ্চ এ দিন জানিয়েছে, বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হবে। এই কমিটি ওই নাবালিকা ধর্ষণের মামলায় অভিযুক্তের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

    প্রকৃত ঘটনা

    গত বছরই এক নাবালিকাকে ধর্ষণের মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। নাবালিকার সঙ্গে অভিযুক্তের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলাটি দায়ের করা হয়। সেই মামলায় অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়ার পাশাপাশি বিতর্কিত মন্তব্য করেছিলেন বিচাপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথি সেন। কিশোরীদের যৌন উত্তেজনা নিয়ন্ত্রণ করতে হবে বলে পর্যবেক্ষণে জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। সাময়িক সুখের জন্য কিশোরী সমাজের চোখে গুরুত্ব হারাবে বলেও হাইকোর্টের পর্যবেক্ষণে জানানো হয়েছিল। 

    সংবিধানের ২১ নং ধারা লঙ্ঘন করা হয়েছে রায়ে, আগেই বলে শীর্ষ আদালত

    এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের করা হয়েছিল স্বতঃপ্রণোদিত মামলা। হাইকোর্টের (Calcutta High Court) এই রায় নিয়েই গত জানুয়ারি মাসে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে হাইকোর্টের রায়ে সংবিধানের ২১ নম্বর ধারায় উল্লেখিত স্বাধীনভাবে বাঁচার অধিকারও লঙ্ঘন করা হয়েছে বলে তখন জানায় সুপ্রিম কোর্ট। এদিন হাইকোর্টের বিচারপতিদের করা মন্তব্য সহ গোটা রায় খারিজ করল সুপ্রিম কোর্ট।

     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: আরজি কর কাণ্ডের জের, হাসপাতালগুলির নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা কেন্দ্রের

    RG Kar: আরজি কর কাণ্ডের জের, হাসপাতালগুলির নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করের (RG Kar) কাণ্ডের প্রেক্ষিতে দেশের সমস্ত হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry)। হাসপাতালের ভিতরে কোনও অপরাধ, প্রতিরোধ বা মোকাবিলার ক্ষেত্রে রাজ্য সরকারের যে আইন রয়েছে, তা ধারা-সহ প্রকাশ্যে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকায়।

    প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড নিয়োগের নির্দেশ

    সোমবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (RG Kar) তরফ থেকে এই সংক্রান্ত নির্দেশ সামনে আসে। এর পাশাপাশি, হাসপাতালের যে অংশ সিসি ক্যামেরায় আসে না, সেই ডার্ক স্পটগুলিকেও চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকায়। সমস্ত হাসপাতালগুলিতে প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, মহিলা নিরাপত্তা রক্ষী নিয়োগেরও কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়।

    সিসি ক্যামেরা হতে হবে ‘হাই রেজোলিউশন’-এর (RG Kar)

    আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে এনেছে কর্তৃপক্ষের একের পর এক গাফিলতি। নাইট ডিউটির সময় মহিলা চিকিৎসক-নার্সদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন সমাজের সব মহলই। কর্মক্ষেত্রে সিসিটিভির যথাযথ ব্যবহারের মতো একাধিক বিষয় নিয়ে সরব হয়েছেন চিকিৎসক সমাজ থেকে বিভিন্ন মহল (RG Kar)। এই আবহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকাতে (Central Health Ministry) পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, শুধু ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েই দায় সারা যাবে না। সেই সিসি ক্যামেরা হতে হবে ‘হাই রেজোলিউশন’-এর। রোগীর পরিবারকে হাসপাতালের অভ্যন্তরে প্রবেশের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নিয়মের উল্লেখ রয়েছে নয়া নির্দেশিকায়।

    যাতায়াতের গতিবিধিতে নজরদারি

    প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর কোনওভাবেই ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্র। সোমবারের নির্দেশেই তা স্পষ্ট। সোমবারের নির্দেশিকায় কেন্দ্রের অধীনস্ত সকল হাসপাতালগুলিতে নিরাপত্তা কর্মীর সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, কেন্দ্রীয় সরকারের অধীনস্ত হাসপাতালগুলিতে কারা ঢুকছেন, কারা বের হচ্ছেন, অর্থাৎ যাতায়াতের গতিবিধির ওপর নজরদারিতে জোর দেওয়ার কথা বলা হয়েছে। সিসি ক্যামেরার পাশাপাশি অন্যান্য নিরাপত্তাতেও জোর দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।  

LinkedIn
Share