Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Jammu and Kashmir: একসঙ্গে নৃত্য পরিবেশন ১০ হাজার কাশ্মীরি মহিলার, গড়লেন বিশ্ব রেকর্ড

    Jammu and Kashmir: একসঙ্গে নৃত্য পরিবেশন ১০ হাজার কাশ্মীরি মহিলার, গড়লেন বিশ্ব রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুলা জেলায় ‘কাশুর রিওয়াজ’ সাংস্কৃতিক উৎসবে ১০ হাজার মহিলা একসঙ্গে কাশ্মীরি লোকনৃত্য অনুষ্ঠানে যোগদান করেন। যা ইতিমধ্যে বিশ্ব রেকর্ড তৈরি করেছে। এই নৃত্যানুষ্ঠানটি (Folk Dance) সম্পন্ন হয় শওকত আলি ইন্ডোর স্টেডিয়াম। এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, ক্যালিগ্রাফি প্রভৃতি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় ঐতিহ্যকে উপস্থাপন করা হয়। অল ইন্ডিয়া রেডিও নিউজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল নৃত্যে অংশ নেওয়া শিল্পীদের একটি ভিডিও শেয়ার করা হয়। স্বাধীনতা দিবসের আগে এই অনুষ্ঠান দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে।

    মূল আকর্ষিণীয় নৃত্য ছিল ‘রউফ’ নৃত্য (Jammu and Kashmir)

    দেশের ৭৮তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করতে বারামুলা (Jammu and Kashmir) জেলা প্রশাসন এবং ইন্দ্রানী বালান ফাউন্ডেশনের সহযোগিতায় সেনাবাহিনীর চিনার কোরের অন্তর্গত ড্যাগার ডিভিশনের দ্বারা আয়োজন করা হয়েছিল। এই কাশ্মীরি লোকনৃত্যে অংশগ্রহণ করা এক তরুণী বলেন, “আমরা গত একমাস ধরে এই নৃত্যানুষ্ঠানের (Folk Dance) জন্য অনুশীলন করেছিলাম। মূল আকর্ষিণীয় নৃত্য ছিল ‘রউফ’ নৃত্য। এখন তা বিশ্ব রেকর্ড করেছে। আমাদের পরিশ্রম সর্বাত্মকভাবে সার্থক। আমরা সত্যই কাশ্মীরবাসীরা অত্যন্ত উচ্ছ্বসিত এবং গৌরবান্বিত।”

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by All India Radio News (@airnewsalerts)

    ইন্দ্রাণী বালান ফাউন্ডেশনের বক্তব্য

    এই বৃহৎ নৃত্যের অনুষ্ঠান সম্পর্কে ইন্দ্রাণী বালান ফাউন্ডেশনের পক্ষ থেকে এক আধিকারিক বলেন, “এই অনুষ্ঠানটি কাশ্মীরের (Jammu and Kashmir) অসামরিক-সামরিক শিল্প এবং তরুণ-তরুণীদের সহযোগিতা এবং সৃজনশীল ভাবনার মেলবন্ধন ঘটিয়েছে।” উল্লেখ্য গত বছর, কেরলের কুত্তানেল্লুর সরকারি কলেজে একটি বিশাল তিরুভাথিরা নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়েছিল। কলেজ ক্যাম্পাসে মোট ৭,০২৭ কুদুম্বশ্রী সদস্য দলগতভাবে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেছিলেন।

    আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে অতিথি তালিকায় যুব-দরিদ্র-নারী-কৃষকদের আমন্ত্রণ, উদ্যোগী মোদি

    প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতি

    এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন একাধিক প্রশাসনিক আধিকারিক। জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) সাংস্কৃতিক বিভাগ থেকে শুরু করে পুলিশ এবং এনজিও-র উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন সেনার চিনার কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, মেজর জেনারেল রাজেশ শেঠি, জিওসি ড্যাগার এবং বারমুলার ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার রজত ভাট সহ অন্যান্য আধিকারিকরা। স্বাধীনতার আগে এই অনুষ্ঠান কাশ্মীরের মানুষের স্বদেশ চেতনার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Retail inflation: খুচরো মুদ্রাস্ফীতি কমল ৩.৫৪ শতাংশ, পাঁচ বছরে সর্বনিম্ন, জানাল কেন্দ্র

    Retail inflation: খুচরো মুদ্রাস্ফীতি কমল ৩.৫৪ শতাংশ, পাঁচ বছরে সর্বনিম্ন, জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৫ বছরে খুচরো মুদ্রাস্ফীতি (Retail inflation) সবচেয়ে কমে ৩.৫৪ শতাংশ হল চলতি জুলাই মাসে। গতকাল সোমবার ১২ অগাস্ট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক পরিসংখ্যান প্রকাশ করে এ কথাই জানানো হয়েছে। সোমবার ‘অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ডেটা’ এই সর্বনিম্ন খুচরো মুদ্রাস্ফীতির তথ্য জানিয়েছে সাংবাদিক সম্মেলন করে। কেন্দ্রের দেওয়া ওই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, ২০২৪ সালের জুলাইতে খুচরো মুদ্রাস্ফীতি হয়েছে ৩.৫৪ শতাংশ, এক বছর আগে ২০২৩ সালের জুলাইতে এই খুচরা মুদ্রাস্ফীতি ছিল ৭.৪৪ শতাংশ। শুধু তাই নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank) যে লক্ষ্যমাত্রা ছিল, তার থেকেও নিচে নেমেছে খুচরো মুদ্রাস্ফীতি। রিজার্ভ ব্যাঙ্কের লক্ষ্য ছিল ৪ শতাংশ, তারও নিচে নেমেছে মুদ্রাস্ফীতি।

    কমেছে গ্রাম ও শহরাঞ্চলের খুচরো মুদ্রাস্ফীতি (Retail inflation)

    কেন্দ্রের তরফে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে, গ্রামীণ মুদ্রাস্ফীতি ৪.১৯ শতাংশে নেমে এসেছে, এক বছর আগে ২০২৩ সালে জুলাই মাসে যা ছিল ৭.৩৬ শতাংশ। অন্যদিকে, কমেছে শহর অঞ্চলের খুচরো মুদ্রাস্ফীতিও। রিপোর্ট বলছে, শহর অঞ্চলের খুচরো মুদ্রাস্ফীতি (Retail inflation) কমে দাঁড়িয়েছে ২.৯৮ শতাংশ, এক বছর আগে ২০২৩ সালে জুলাই মাসেই এটা ছিল ৭.২০ শতাংশ।

    আরও পড়ুন: বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা, সুরক্ষার দাবিতে বর্ধমানে প্রতিবাদ মিছিল সনাতনীদের

    মুদ্রাস্ফীতি কমায় এবার স্টক মার্কেটেও এর ইতিবাচক প্রভাব পড়বে

    ওই পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, মশলার ক্ষেত্রে মুদ্রাস্ফীতির অঙ্ক সবচেয়ে কম, এরপরেই রয়েছে তেল। প্রসঙ্গত উল্লেখ্য, খাদ্যদ্রব্যের মধ্যে ডালের মূল্য সবচেয়ে বেশি বেড়ে যায়। কেন্দ্রের তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে, চলতি জুলাই মাসের এই মুদ্রাস্ফীতি বিগত ৫৯ মাসের মধ্যে সবথেকে কম। মনে করা হচ্ছে, মুদ্রাস্ফীতি (Retail inflation) কমায় এবার স্টক মার্কেটেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Narendra Modi: স্বাধীনতা দিবসে অতিথি তালিকায় যুব-দরিদ্র-নারী-কৃষকদের আমন্ত্রণ, উদ্যোগী মোদি

    Narendra Modi: স্বাধীনতা দিবসে অতিথি তালিকায় যুব-দরিদ্র-নারী-কৃষকদের আমন্ত্রণ, উদ্যোগী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: আর দুদিন পরই দেশজুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে (Independence Day) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উদ্যোগে যুব, নারী, দরিদ্র ও কৃষকের ওপর জোর দেওয়া হয়েছে। যুব এবং মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক থেকে কয়েকশো জনের তালিকা তৈরি করে সকলকে লাল কেল্লায় উপস্থিত থাকার  আমন্ত্রণ জানানো হয়েছে।

    অতিথি তালিকায় কারা রয়েছেন? (Narendra Modi)  

    জুন মাসে তৃতীয়বার পুনরায় নির্বাচিত হওয়ার পর বারাণসীতে তাঁর প্রথম সফরের সময় কৃষক, যুবক, মহিলা এবং দরিদ্রদের “উন্নত ভারতের চারটি স্তম্ভ” হিসেবে বর্ণনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে কৃষক, যুবক, মহিলা এবং দরিদ্র— এই চার শ্রেণির ওপর জোর দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার ৪ হাজার বেশি বিশেষ অতিথির তালিকায় প্রাধান্য পেয়েছেন তাঁরা। লাল কেল্লার অনুষ্ঠানে পরিবারের একজন করে সদস্যসহ বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

    জানা গিয়েছে, অতিথিদের ১১টি বিভাগে বিভক্ত করা হয়েছে, তাদের মধ্যে  ১ হাজার জন কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের রয়েছেন। যুব বিষয়ক বিভাগ থেকে ৬০০ জন এবং মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ থেকে ৩০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়়া, পঞ্চায়েতি রাজ এবং গ্রামীণ উন্নয়ন (প্রতিটি ৩০০ জন), উপজাতি বিষয়ক (৩৫০), স্কুল শিক্ষা ও সাক্ষরতা এবং সীমান্ত সড়ক সংস্থা/ প্রতিরক্ষা মন্ত্রক (প্রতিটি ২০০), স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ এবং খেলাধূলা (১৫০ জন প্রতিটি)। এছাড়াও নীতি আয়োগ বিভাগের ১২০০ জন বিশেষ অতিথি রয়েছেন। বিশেষ অতিথিদের আমন্ত্রণ প্রতিরক্ষা মন্ত্রকের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগগুলিকে পাঠানো হয়েছে। ১৫০ জন নির্বাচিত মহিলা প্রতিনিধি এবং তাঁদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। “মেরি মাটি মেরা দেশ” প্রকল্পের অধীনে ৪০০ এনএসএস স্বেচ্ছাসেবক, “মাই-ভারত” স্কিমের ১০০ জন উপভোক্তা এবং প্রধানমন্ত্রী শ্রী স্কুলের ছাত্ররা তালিকায় রয়েছে।

    আরও পড়ুন: আরজি কর থেকে ভাতার! মমতা প্রশাসনের মদতেই কি সিভিক ভলান্টিয়ারদের দাপট?

    জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শন

    একলব্য মডেল আবাসিক স্কুলের প্রায় ১৫০ জন ছাত্র, ১০০ জন আদিবাসী কারিগর এবং বন-ধন-বিকাশ যোজনার সদস্য এবং ৫০ জন আদিবাসী উদ্যোক্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সমস্ত বিশেষ অতিথি ১৪ অগাস্ট দিল্লিতে আসবেন। তাঁদের মধ্যে কয়েকজনের জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শন করার কথা রয়েছে। তাঁরা দিল্লিতে থাকার সময় কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu and Kashmir: স্বাধীনতা দিবসের আগে জম্মু ও কাশ্মীর জুড়ে পালিত বিজেপির তেরঙ্গা যাত্রা

    Jammu and Kashmir: স্বাধীনতা দিবসের আগে জম্মু ও কাশ্মীর জুড়ে পালিত বিজেপির তেরঙ্গা যাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির পক্ষ থেকে দেশব্যাপী ১১ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত, হর ঘর তিরঙ্গার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে সোমবার কাশ্মীরেও দেখা গেল এই চিত্র। দেশপ্রেমের চেতনা এবং স্বাধীনতা দিবসর উদ্দীপনা উদযাপন করতে এদিন জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) বিজেপির যুব মোর্চার নেতৃত্বে বিরাট তেরঙ্গা যাত্রার আয়োজন করে। এই কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপির (BJP) সাধারণ সম্পাদক (সংগঠন) অশোক কৌল তেরঙ্গা র‌্যালিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় দেশের স্বাধীনতা দিবসের গুরুত্ব এবং ঐক্য-অখণ্ডতা রক্ষার জন্য প্রত্যেক নাগরিকের কর্তব্যের ওপর জোর দেন তিনি। একইসঙ্গে উপত্যকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে বিজেপির প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন কৌল।

    ঠিক কী বললেন কাশ্মীরের বিজেপি সংগঠন সম্পাদক (Jammu and Kashmir)?

    বিজেপি নেতা অশোক কৌল বলেন, “একজন ব্যক্তির প্রথম দায়িত্ব তাঁর দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। সেইসঙ্গে, রাষ্ট্রকে সর্বোপরি সম্মান প্রদান করে মাতৃভূমির জন্য সেবা করা আমাদের প্রধান দায়িত্ব। তাই এই রাজ্যের (Jammu and Kashmir) প্রত্যেক মানুষকে তেরঙ্গা যাত্রার সমাবেশে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব।” এই সমাবেশে জম্মু পূর্ব বিধানসভা কেন্দ্রের সাংসদ যুগল কিশোর শর্মা, বিজেপি সহ-সভাপতি যুধবীর শেঠি, যুবমোর্চার সভাপতি অরুণ প্রভাত এবং অন্যান্যরা সমাবেশে যোগদান করেন।

    আরও পড়ুনঃ ভারতের জন্য গ্রেট নিকোবর দ্বীপে আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট পোর্ট কতটা গুরুত্বপূর্ণ জানেন?

    রাজৌরি, কাঠুয়াতে পালিত হল তেরঙ্গা র‍্যালি

    এদিনই রাজৌরিতে (Jammu and Kashmir) রাজ্য বিজেপি (BJP) সাধারণ সম্পাদক বিবোধ গুপ্তা একটি তেরাঙ্গা সমাবেশে অংশ নেন। কাশ্মীরের বাস্তুচ্যুত জেলাগুলিতে এদিন বিজেপি জেলা সভাপতি রোহিত গাঞ্জু, যুব মোর্চার সহ-সভাপতি ডা. হিমজা মেঙ্গি সহ আরও অনেক নেতা এদিন তেরঙ্গা র‍্যালিতে অংশগ্রহণ করেন। আবার সানাসারে রামবান বিধানসভা কেন্দ্রে জাতীয় মিডিয়া ইনচার্জ এস আমনদীপ সিং তেরঙ্গা সমাবেশে যোগদান করেন। অপর দিকে, কাঠুয়া বিধানসভা কেন্দ্রে প্রবীণ বিজেপি নেতা মুনীশ শর্মা একটি জাতীয় পতাকা নিয়ে পদ যাত্রা করেন। একইভাবে, যুব মোর্চার পক্ষ থেকে নাগরোটা বিধানসভা কেন্দ্রে একটি সমাবেশের আয়োজন করা হয়। রামনগর বিধানসভা কেন্দ্রে যুব শাখার রাজ্য সম্পাদক ডাঃ সুনীল ভরদ্বাজের নেতৃত্বে ‘হর ঘর তিরঙ্গা’ অনুষ্ঠান পালন হয়। ভাদেরওয়াহ বিধানসভা কেন্দ্রে প্রাক্তন বিধায়ক দিলীপ সিং উপস্থিত থেকে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেন। জম্মু উত্তর বিধানসভা কেন্দ্র ও খাজুরিয়াতেও তেরঙ্গা সমাবেশে লক্ষ্য করা গিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indo-US Jet Engine Deal: দেশেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন! মার্কিন সংস্থার সঙ্গে বড় চুক্তির পথে ভারত

    Indo-US Jet Engine Deal: দেশেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন! মার্কিন সংস্থার সঙ্গে বড় চুক্তির পথে ভারত

    মাধ্যম নিউজ ডেস্কফাইটার জেট ইঞ্জিনের (Fighter Jet Engine) প্রযুক্তি হস্তান্তর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় চুক্তি (Indo-US Jet Engine Deal) স্বাক্ষর করতে চলেছে ভারত। সূত্রের খবর, আগামী ৬ মাসের মধ্যেই ওই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হবে।

    এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, এই প্রযুক্তি হস্তান্তরের চূড়ান্ত আলোচনার প্রস্তুতিপর্ব হিসেবে মার্কিন ইঞ্জিন প্রস্তুতকারী সংস্থা জেনারেল ইলেকট্রিক ইতিমধ্যেই প্রযুক্তি-বাণিজ্যিক বরাতের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। আরও জানা গিয়েছে, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতেই ‘জিই৪১৪-আইএনএস৬’ ইঞ্জিন (GE414-INS6) নির্মাণ করতে প্রয়োজনীয় বিশেষ উৎপাদন লাইসেন্স অনুমোদন করার প্রায় দোরগোড়ায় কেন্দ্রীয় সরকার।

    ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের চুক্তি (Indo-US Jet Engine Deal)

    কেন্দ্রীয় সূত্রের খবর, জিই-র জমা দেওয়া দলিলগুলির বর্তমানে পর্যালচনার পর্যায়ে রয়েছে। প্রায় ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের ওই চুক্তিতে বলা হয়েছে ৮০ শতাংশ প্রযুক্তি হস্তান্তর করা হবে। যে তালিকায় একাধিক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রযুক্তি রয়েছে। যেমন— ইঞ্জিনের হট এন্ডের জন্য আস্তরণ, ক্রিস্টাল ব্লেড এবং লেজার ড্রিলিং প্রযুক্তি। জানা গিয়েছে, খুব শীঘ্রই প্রযুক্তি হস্তান্তরের ব্যাপ্তি ও সুযোগ-সুবিধা নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন জিই সংস্থার কর্তারা।

    হ্যালের নতুন কারখানায় তৈরি হবে নতুন ইঞ্জিন

    ভারতের তরফে এই চুক্তিতে (Indo-US Jet Engine Deal) স্বাক্ষর করবে রাষ্ট্রায়ত্ত যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। এর জন্য কর্নাটকের বেঙ্গালুরুর কাছে নতুন কারখানা গড়ার জন্য জমিও দেখে রেখেছে হ্যাল। জানা যাচ্ছে, বর্তমানে পরিবেশ ও দুষণ সংক্রান্ত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে হ্যাল। অতি শীঘ্রই শুরু হয়ে যাবে ওই কারখানা তৈরির কাজও। হ্যালের আশা, চুক্তি স্বাক্ষর হওয়ার দু’বছরের মধ্যেই নতুন কারখানায় নতুন ইন্দো-মার্কিন জেট ইঞ্জিনের (Fighter Jet Engine) উৎপাদনের কাজও শুরু হয়ে যাবে।

    টিইডিবিএফ, অ্যামকা-তে লাগবে এই ইঞ্জিন

    নৌসেনার জন্য স্বদেশীয় দুই-ইঞ্জিন বিশিষ্ট বিমানবাহী রণতরীতে উড়তে সক্ষম যুদ্ধবিমান নির্মাণ করছে ভারত। সেই যুদ্ধবিমানেই এই নতুন ‘জিই৪১৪-আইএনএস৬’ ইঞ্জিন (GE414-INS6) বসানো হবে (Indo-US Jet Engine Deal)। পরবর্তীকালে, ভবিষ্যতের স্বদেশীয় পঞ্চম প্রজন্মের স্বদেশীয় যুদ্ধবিমান অ্যাডভান্সড মাল্টি-রোল কমব্যাট এয়ারক্র্যাফট (অ্যামকা)-র প্রথম দুটি স্কোয়াড্রনেও এই ইঞ্জিন (Fighter Jet Engine) বসানো হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ayushman Bharat: দেশের দরিদ্রদের আর্থিক দুর্বলতা হ্রাস করছে আয়ুষ্মান ভারত! প্রকাশ্যে এল সমীক্ষার ফলাফল

    Ayushman Bharat: দেশের দরিদ্রদের আর্থিক দুর্বলতা হ্রাস করছে আয়ুষ্মান ভারত! প্রকাশ্যে এল সমীক্ষার ফলাফল

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের (India) মানুষ যাতে বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পেতে পারেন সেই জন্য কেন্দ্র সরকার চালু করে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প। দেশের একেবারে গরিব এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষদের সুবিধার জন্য আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) যোজনা প্রকল্প চালু করা হয়। তবে সাম্প্রতিক একটি সমীক্ষার তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে যে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পের দ্বারা ২০১১-১২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের দরিদ্রদের আর্থিক দুর্বলতার একটি বিরাট অংশ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। 

    সাম্প্রতিক এক সমীক্ষার ফলাফল (Ayushman Bharat) 

    এ প্রসঙ্গে অর্থনীতিবিদ শমিকা রবির সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গিয়েছে, এই দেশের (India) বেশিরভাগ পরিবারই প্রতি বছর বেশ ভালো মাত্রায় চিকিৎসা ব্যয়ের সম্মুখীন হন, কিছু কিছু  ক্ষেত্রে  গুরুতরভাবে আর্থিক চাপের সম্মুখীনও হন। এমত অবস্থায় কঠিন রোগে হসপিটালে ভর্তি রেখে রোগীর চিকিৎসাভার বহন করাও একপ্রকার দুঃসাধ্য হয়ে পড়ে দরিদ্র শ্রেনির রোগীর পরিবারের পক্ষে। তবে আয়ুষ্মান ভারত কার্ড থাকলে ক্যান্সার, কার্ডিয়াক সার্জারি ও অন্যান্য মারণ রোগের চিকিৎসা করানো যায় সহজে। একইসঙ্গে হৃদরোগ বিশেষজ্ঞ ও ইউরোলজিস্টদের পরামর্শ ও পরিষেবা মেলে বিনামূল্যে। এর ফলে দারিদ্রসীমার নীচে থাকা মানুষগুলো আর্থিক দিক থেকে অনেকটা স্বস্তি পায়। সমীক্ষায় প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে জানা গিয়েছে যে হাসপাতালে ভর্তির সংখ্যা ২০১১-১২ সালে ১৭ শতাংশ থেকে বেড়ে ২০২২-২৩ সালে ২২ শতাংশে পৌঁছেছে।  

    আরও পড়ুন: বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা, সুরক্ষার দাবিতে বর্ধমানে প্রতিবাদ মিছিল সনাতনীদের

    ফলে ২০১১-১২ সাল থেকে ২০২২-২৩ সালের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া পরিবারের মধ্যে স্বাস্থ্য ব্যয়ের পরিমাণ মাসিক ব্যয়ের ১০.৮ শতাংশ থেকে ৯.৪ শতাংশে নেমে এসেছে। আর্থিক চাপের এই হ্রাস মূলত আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) যোজনার মতো জনস্বাস্থ্য উদ্যোগের জন্য সম্ভব হয়েছে, যা দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Medical: আরজি কর কাণ্ডে দেশজুড়ে প্রতিবাদ চিকিৎসকদের, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

    RG Kar Medical: আরজি কর কাণ্ডে দেশজুড়ে প্রতিবাদ চিকিৎসকদের, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করের (RG Kar Medical) কতর্ব্যরত ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় তোলপাড় সারা দেশের চিকিৎসক সংগঠন (Doctors Organization)। ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে সারা দেশের প্রতিটি মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় নিরাপত্তা আইন লাগু করার দাবি জানিয়েছিল ন্যাশনাল মেডিক্য়াল অর্গানাইজেশন। ঘটনার (RG Kar Medical) প্রতিবাদে সোমবার থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক দিল ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। সোমবার দেশের হাসপাতালগুলিতে একাধিক পরিষেবা বন্ধ রেখেছে এই সংগঠন। জানানো হয়েছে, ‘ইলেক্টিভ সার্ভিস’ অর্থাৎ জরুরি নয় এমন অস্ত্রোপচার-সহ বিভিন্ন পরিষেবা, বন্ধ রাখা হয়েছে।

    কোথায় নিরাপত্তা

    ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের (Doctors Organization) মতে, দিল্লির নির্ভয়া কাণ্ডের চেয়েও এই ঘটনা নৃশংস। তাঁদের কথায়, আরজি করে (RG Kar Medical) যা ঘটল, তারপরে তো চিকিৎসকদের কাছে তাঁদের কর্মস্থলও নিরাপদ নয়। আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন চণ্ডীগড়ের চিকিৎসকরা। সারা দেশের চিকিৎসক সংগঠনগুলির অভিযোগ, এ ঘটনা রাতারাতি ঘটেনি। দীর্ঘদিন ধরেই নিরাপত্তায় গলদ ছিল।

    চিকিৎসক সংগঠনের দাবি

    নির্বাচিত পরিষেবা, যা জরুরি নয় এবং অগ্রাধিকারমূলক চিকিৎসার আওতায় পড়ে না, সেগুলি এই ধর্মঘটের অংশ হিসাবে স্থগিত রাখা হয়েছে। এই ধর্মঘটের নেতৃত্ব দিচ্ছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (FORDA), যারা সোমবার থেকে সারা দেশে নির্বাচিত পরিষেবা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। চিকিৎসকরা তাদের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে জানিয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচারের আর্জি জানানো হয়েছে।

    সংগঠনের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেওয়া চিঠিতে পাঁচটি মূল দাবি জানানো হয়েছে— চিকিৎসকদের দাবিগুলি গ্রহণ, দায়িত্বশীল সমস্ত কর্তৃপক্ষের পদত্যাগ (যার মধ্যে আছেন প্রিন্সিপাল, ডিন, পালমোনারি মেডিসিনের প্রধান, এবং আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (RG Kar Medical) পুলিশ আউটপোস্টের এএসপি), পুলিশি নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ, মৃত চিকিৎসকের জন্য দ্রুত ন্যায়বিচার, এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা প্রোটোকল প্রবর্তন। এছাড়াও, একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

    দিল্লিতে অন্তত ১০টি সরকারি হাসপাতাল, যার মধ্যে রয়েছে আরএমএল হাসপাতাল, সাফদারজং হাসপাতাল এবং মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, এই ধর্মঘটে যোগ দিয়েছে এবং সমস্ত বহির্বিভাগ, অপারেশন থিয়েটার এবং ওয়ার্ড পরিষেবা স্থগিত রেখেছে। তবে জরুরি পরিষেবা অব্যাহত রয়েছে।

    মহারাষ্ট্রে, মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টরস (BMC MARD) ১৩ অগাস্ট মঙ্গলবার থেকে নির্বাচিত পরিষেবা স্থগিত রাখার কথা জানিয়েছে। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Medical) চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে চণ্ডীগড় এবং লখনউ সহ অন্যান্য শহরেও বিক্ষোভ লক্ষ্য করা গিয়েছে।

    এ রাজ্যেও বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। কল্যাণী এইমস থেকে শুরু করে কলকাতার বিভিন্ন হাসপাতালে প্রবল প্রতিবাদে সামিল হন জুনিয়র ডাক্তাররা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Hijab Row: শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের নামে স্বেচ্ছাচারিতা, শিক্ষা দিতে ময়দানে প্রশাসন

    Hijab Row: শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের নামে স্বেচ্ছাচারিতা, শিক্ষা দিতে ময়দানে প্রশাসন

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের (Uttar Pradesh) কানপুরের বিলহৌর এলাকায় এক সরকারি কলেজে তিন ছাত্রী কলেজের পোশাক বিধি না মেনে হিজাব পরে (Hijab Row) শিক্ষা প্রতিষ্ঠানে আসায় জেলাশাসক রাকেশ সিং তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন সহকারী জেলাশাসক রশ্মি লাম্বা। ১৭ অগাস্টের মধ্যে তাঁকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

    হিজাবের নামে স্বচ্ছাচারিতা (Hijab Row)

    সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। কলেজের সকল ছাত্র-ছাত্রী পোশাক বিধি মেনেই কলেজে আসছিলেন। হঠাৎই বেঁকে বসে তিন মুসলিম ছাত্রী। জানা যায় তাঁরা পোশাক বিধির বাইরে গিয়ে হিজাব পরে (Hijab Row) কলেজে আসার জন্য গোঁ ধরে বসেন। এতে কলেজের অন্যান্য ছাত্র ছাত্রীদের মধ্যেও পোশাক বিধি ভঙ্গ করার মানসিকতা দেখা দেয়। কলেজ কর্তৃপক্ষ বারণ করার পরেও অনড় ছিল ওই তিন ছাত্রী। তাঁদের বক্তব্য, এই পোশাক বিধি ধর্মীয় আচরণের অংশ। তদন্ত তিনটি বিষয়ের উপরে কেন্দ্রীভূত। এক, ছাত্রীরা কী স্বেচ্ছায় হিজাব পরেছিলেন? দ্বিতীয়, ছাত্রীরা কী কলেজের পোশাক বিধি সম্পর্কে অবহিত ছিল। তৃতীয়, পোশাক বিধি না মানার জন্য তাঁদের উপরে বহিরাগত কোনও শক্তি চাপ দেয়নি তো।

    ইউনিফর্মে আপত্তি তিন ছাত্রীর (Uttar Pradesh)

    জানা গিয়েছে, এই ঘটনা ৩ আগস্ট সামনে আসে, যখন ওই তিনজন মুসলিম ছাত্রী কলেজের ভিতরে পোশাক বিধি মান্য না করে হিজাব পরে (Hijab Row) প্রবেশ করে। জ্যোতি নামে এক শিক্ষিকা প্রথমে ঘটনাটি লক্ষ্য করেন। তিনি ওই ছাত্রীদের কলেজের পোশাক বিধি মেনে চলার পরামর্শ দেন। শিক্ষিকার বলার পরেও, ছাত্রীরা হিজাব পরেই কলেজে আসে। এরপর হিজাব পরে কলেজ আসায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়। অন্যান্য ছাত্র-ছাত্রীরাও এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কলেজের অধ্যক্ষের কাছে জানতে চায়, পোশাক বিধি না মানলে সকলেই কি ছাড় পেয়ে যাবে? নাকি শুধুমাত্র নির্দিষ্ট ধর্মাবলম্বী বলে পোশাক-বিধি ভঙ্গ করার জন্য ছাড় দেওয়া হচ্ছে। বিক্ষোভের জেরে কলেজের অধ্যক্ষ পোশাক বিধির বাইরে কোন পোশাক পরে আসার উপরে নিষেধাজ্ঞা জারি করেন এবং ওই ছাত্রীদের অভিভাবকদেরকে ডেকে পাঠান। অভিভাবকরা আশ্বাস দেন, এরপর থেকে কলেজের ইউনিফর্ম পরেই ছাত্রীরা কলেজে আসবে।

    কর্ণাটকের পরিস্থিতি চায়না উত্তরপ্রদেশ (Uttar Pradesh)

    কানপুরের জেলাশাসক জানিয়েছেন, “আপাতত দৃষ্টান্তমূলক শাস্তির কথা ভাবা হচ্ছে না। ছাত্রীদের ভবিষ্যতে যাতে কোনও সমস্যা না হয় সেই দিকটি ভাবা হচ্ছে। তবে কলেজের এবং যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের অনুশাসন সকল ছাত্র-ছাত্রীদের মেনে চলা উচিত। তদন্তের উদ্দেশ্য পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়া। প্রসঙ্গত ২০২১ সালে কর্নাটকে একইভাবে এক ছাত্রীর হিজাব পরে আসাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। ফলে দুই ধর্মীয় গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। উত্তরপ্রদেশ প্রশাসন চায় না কর্নাটকের পরিস্থিতি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সৃষ্টি হোক। সেই কারণে আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু পড়াশোনার জায়গা, সেখানে ধর্মীয় গোঁড়ামির কোনও স্থান নেই। শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট নিয়ম মেনেই সকল ছাত্র-ছাত্রীদের চলতে হবে।

    আরও পড়ুন: অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করতে ঝাড়খণ্ড প্রশাসনকে নির্দেশ আদালতের

    শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্র-ছাত্রীদের একরকম পোশাক হয়। তার অর্থ, সকলকে এক সমান চোখে দেখা। পোশাক বিধির পিছনে নিহিত অর্থ সকলের বোঝা উচিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: বাংলাদেশে বিপন্ন হিন্দু, ভারতীয় সংসদকে খোলা চিঠি দেশের সাহিত্যিক-বিজ্ঞানীদের

    Bangladesh: বাংলাদেশে বিপন্ন হিন্দু, ভারতীয় সংসদকে খোলা চিঠি দেশের সাহিত্যিক-বিজ্ঞানীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) হিন্দু-নিধন (Hindu Genocide) নিয়ে এবার সরব হলেন ভারতীয় বুদ্ধিজীবীরা। ভারতীয় সাহিত্যিক-বিজ্ঞানী থেকে শুরু করে অধ্যাপক-বিশিষ্টজন’রা এ নিয়ে খোলা চিঠি লিখলেন দেশের সংসদের উদ্দেশে। ওই চিঠির নিচে তাঁরা স্বাক্ষরও করেছেন। হিন্দুদের অধিকার রক্ষায় একগুচ্ছ দাবিও জানিয়েছেন তাঁরা। চিঠিতে বাংলাদেশের হিন্দুদের দুর্দশার কথা যেমন তুলে ধরা হয়েছে, তেমনই মন্দিরে মন্দিরে হামলা, হিন্দু হত্যার কথাও সেখানে স্থান পেয়েছে।

    প্রসঙ্গত, বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার পরেই সেদেশের হিংসা সাম্প্রদায়িক হামলায় পরিবর্তিত হয়। জামাত ও বিএনপির নেতৃত্বে মৌলবাদীরা আক্রমণ চালাতে থাকে একের পর এক হিন্দু মন্দির ও বাড়িতে (Hindu Genocide)। গত শনিবারই লাখো লাখো হিন্দু নিরাপত্তার দাবিতে জড়ো হন সারা বাংলাদেশের একাধিক জায়গায়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিজের ট্যুইট বার্তায় মহম্মদ ইউনূসকে হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করার আহ্বান জানান। ঠিক এই আবহে এবার হিন্দুদের অধিকার রক্ষায় সরব হতে দেখা গেল ভারতীয় সাহিত্যিক-বিজ্ঞানীদের।

    কী লেখা হল খোলা চিঠিতে?

    বিশিষ্টজনদের ওই চিঠিতে লেখা হয়েছে, ‘‘বাংলাদেশে (Bangladesh) হিন্দু সম্প্রদায়ের ওপর যেভাবে হিংসাত্মক হামলা (Hindu Genocide) বেড়ে চলছে, তাতে আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। সাম্প্রতিক ঘটনাগুলিতে দেখা যাচ্ছে হিন্দুদেরকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। মেহেরপুরে ইসকনের কেন্দ্রকে পুড়িয়ে দেওয়া হয়েছে। সারাদেশে একাধিক হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গণপিটুনিতে হিন্দুদের হত্যা করে সেই ভিডিও ভাইরাল করেছে মৌলবাদীরা।’’ হিন্দুদের ওপর এমন হামলা বিচ্ছিন্ন ঘটনা নয় বলেই জানিয়েছেন সাহিত্যিক-বিজ্ঞানী থেকে শুরু করে অধ্যাপক-বিশিষ্টজনরা।

    বাংলাদেশ (Bangladesh) গঠনের আগেই পাকিস্তানি শাসকরা ২৫ লাখ হিন্দুকে হত্যা করেছিল

    ওই চিঠিতে এ প্রসঙ্গে তুলে ধরা হয়েছে ঐতিহাসিকভাবে কীভাবে হিন্দু জনগোষ্ঠীকে বারবার আক্রমণ করা হয়েছে বাংলাদেশে। এনিয়ে লেখা হয়েছে, ‘‘১৯৭১ সালে বাংলাদেশ গঠনের আগেই পাকিস্তানি শাসকরা ২৫ লাখ হিন্দুকে হত্যা করেছিল। তখন থেকে হিন্দু গণহত্যা সেদেশে একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে।’’ চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘‘২০১৩ সাল থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা ৩,৬০০টি ঘটেছে।’’ চিঠিতে আবেদন জানানো হয়েছে ভারত সরকার যেন রাষ্ট্রসঙ্ঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে এবিষয়ে আলোচনা চালায়। আন্তর্জাতিক মঞ্চের মাধ্যমে বাংলাদেশ (Bangladesh) সরকারকে চাপ দিয়ে সংখ্যালঘুদের অধিকারকে সুরক্ষিত করার কথাও বলা হয়েছে ওই চিঠিতে। এর পাশাপাশি নির্যাতনের হাত থেকে পালিয়ে আসা বাংলাদেশি হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়ার দাবিও জানানো হয়েছে ওই চিঠিতে।

    নির্বাচিত সাংসদদের কাছে আবেদন

    ওই চিঠিতে আরও লেখা হয়েছে, ‘‘বাংলাদেশের (Bangladesh) বর্তমান ঘটনাবলীর পরিস্থিতি হিন্দুদের ওপর হামলার তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছে। সংখ্যালঘুরা সেখানে বিপন্ন-অত্যাচারিত-নিপীড়িত।’’ বর্তমান পরিস্থিতিতে যে বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বা দেশভাগের সময়কার ছায়া দেখা যাচ্ছে তারও উল্লেখ করা হয়েছে এবং সংখ্যালঘুদের ওপর যাতে হামলা আর কোনওভাবে না হয় তার স্থায়ী সমাধানও চাওয়া হয়েছে। ভারতীয় সাংসদদের কাছে আবেদন করে ওই চিঠিতে বলা হয়েছে, ‘‘আমরা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানাচ্ছি যে, এই ইস্যু নিয়ে তাঁরা যেন সরকারের সঙ্গে কথা বলেন এবং উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সংখ্যালঘুদের ওপর হামলার এই সমস্যাটির সমাধান করেন।’’

    কী কী দাবি জানানো হল 

    নিজেদের দাবির কথাও চিঠির একেবারে শেষে উল্লেখ করেছেন লেখক-বিজ্ঞানীরা এবং সেখানে ভারতীয় সংসদের কাছে দাবি হিসেবে জানানো হয়েছে-

    ১. বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের ওপর ঘটে চলা হিংসাত্মক হামলা ও সাম্প্রদায়িক সংঘর্ষের নিন্দা জানিয়ে সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ করতে হবে।

    ২. রাষ্ট্রসঙ্ঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে ভারত সরকার যেন আলোচনা চালায় যাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়ে রাষ্ট্রসঙ্ঘ হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নেয় এবং দাঙ্গাকারীদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করে।

    ৩. বাংলাদেশে মৌলবাদীদের আক্রমণে যে সমস্ত হিন্দু অত্যাচারিত হয়েছেন তাঁদেরকে মানবিকভাবে সহায়তা করা এবং ভারতে তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করা।

    ৪. বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মৌলিক ও মানবিক অধিকারকে বজায় রাখতে এবং যে কোনও ধরনের হিংসাকে রোধ করতে পদক্ষেপ করা। প্রয়োজন হলে আন্তর্জাতিকভাবে মঞ্চে বিষয়টি আলোচনা করে হিন্দুদেরকে সুরক্ষা প্রদান করা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Port: ভারতের জন্য গ্রেট নিকোবর দ্বীপে আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট পোর্ট কতটা গুরুত্বপূর্ণ জানেন? 

    Port: ভারতের জন্য গ্রেট নিকোবর দ্বীপে আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট পোর্ট কতটা গুরুত্বপূর্ণ জানেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রেট নিকোবরে ৪১০০০ কোটি টাকার বিনিয়োগে নির্মিত হচ্ছে ট্রান্স-শিপমেন্ট পোর্ট (Port)। ভারত সরকার গালাথিয়া উপসাগরে গ্রেট নিকোবর দ্বীপে আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট বন্দর (Great Nicobar Transhipment Port) প্রকল্পকে দ্রুত বাস্তবায়ন করতে চলেছে। এই বন্দর প্রকল্পটি শুরু করার সময় প্রাকৃতিক ভারসাম্য রক্ষার মতো একটি বিষয় প্রথমে উদ্বেগ তৈরি করেছিল। কিন্তু পরবর্তী সময়ে পরিবেশ এবং জলবায়ু মন্ত্রক থেকে ছাড়পত্র পাওয়া গিয়েছে। সেই সঙ্গে ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল (এনজিটি) থেকেও অনুমোদন পাওয়া গিয়েছে। ফলে বাস্তবায়নে আর কোনও বাধা নেই। এই বন্দর ভারতের আন্তর্জাতিক আমদানি-রফতানির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। 

    বন্দর সচিবের বক্তব্য (Great Nicobar Transhipment Port)

    সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ এবং জলপথ সচিব টি কে রামচন্দ্রন বলেছেন, “এই বন্দর (Great Nicobar Transhipment Port) প্রকল্পের ডিপিআরও চূড়ান্ত করা হয়েছে এবং আমরা আগামী কয়েক মাসের মধ্যে এটির আরও বাস্তবায়নের জন্য কাজ শুরু করব। এই সমুদ্র বন্দর প্রকল্পটির জন্য অনুমানিক ব্যয় হবে প্রায় ৪১,০০০ কোটি টাকা। তবে সরকার এবং ব্যক্তিগত-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) দ্বারা প্রকল্পের অর্থ অনুমোদন করা হবে।”

    পিপিপি মডেলে তৈরি হবে

    গত বছর, বন্দর (Port), নৌপরিবহণ এবং জলপথ মন্ত্রক ঘোষণা করেছিল, ১১টি সংস্থা এই বন্দর (Great Nicobar Transhipment Port) প্রকল্পের জন্য আগ্রহ প্রকাশ করেছে। যার মধ্যে রয়েছে, লারসেন অ্যান্ড টুব্র লিমিটেড, অ্যাফকান ইন্সুরেন্স লিমিটেড, জেএসডবলু ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মতো কোম্পানি। বাজার ও ব্যবসার মূল্যায়নের উপর ভিত্তি করে স্টোরেজ এলাকা, কন্টেইনার হ্যান্ডলিং সরঞ্জাম এবং অন্যান্য কাঠামো গঠন করা হবে। ৩০ থেকে ৫০ বছরের দীর্ঘমেয়াদী সময়ের জন্য পিপিপিকে ছাড় দেওয়া হবে। বন্দর পরিষেবা প্রদানের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে কর সংগ্রহ এবং সামগ্রিক পরিচর্চার বিষয়ে তাদের বিশেষ অধিকার দেওয়া হবে।

    দুটি ধাপে সম্পন্ন হবে

    এই সমুদ্র বন্দরের (Great Nicobar Transhipment Port) প্রকল্পটি ২টি ধাপে তৈরি করা হবে। প্রথম পর্যায়ের জন্য আনুমানিক খরচ করা হবে প্রায় ১৮০০০ কোটি টাকা। এই পর্বে ব্রেকওয়াটার নির্মাণ, ড্রেজিং, পুনরুদ্ধার, বার্থ, স্টোরেজ এলাকা, বিল্ডিং এবং ইউটিলিটি, যন্ত্রপাতি সংগ্রহ, ইনস্টলেশন এবং বন্দর কলোনির উন্নয়নের কাজ করা হবে। মূল অবকাঠামো উন্নয়নে সরকারি সহায়তা করা হবে। দ্বিতীয় পর্বে বন্দরের জন্য পৃথক দরপত্র প্রণয়ন করা হবে। তবে প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ের মধ্যে সর্বাধিক সাত বছরের ব্যবধানের থাকবে। তবে যদি চাহিদা বাড়ে তবে এই সময়ের ব্যবধানটি কমিয়ে আনা হতে পারে।

    প্রকল্পের তাৎপর্য

    বর্তমানে, ভারতের ট্রান্সশিপড কার্গোর প্রায় ৭৫ শতাংশ ভারতের বাইরের বন্দরে পরিচালনা করা হয়ে থাকে। কলম্বো, সিঙ্গাপুর এবং ক্ল্যাং-এই বন্দরগুলিতে ৮৫ শতাংশেরও বেশি কাজ হয়ে থাকে৷ তবে এই ট্রান্সশিপড কার্গোর অর্ধেকের বেশি কলম্বো বন্দর দ্বারা পরিচালিত হয়। ভারতের এই বন্দর প্রকল্প অত্যন্ত কৌশলগত, কারণ এটি সিঙ্গাপুর, ক্ল্যাং এবং কলম্বোর মতো আন্তর্জাতিক বাণিজ্য রুটে মধ্যে অবস্থিত। বৈদেশিক আমদানি-রফতানি এবং ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক নিরাপত্তা-সুরক্ষার বিষয় জড়িয়ে রয়েছে এই বন্দরের সঙ্গে। তাই ভারতের জন্য এই বন্দর (Great Nicobar Transhipment Port) অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

    আরও পড়ুনঃ অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করতে ঝাড়খণ্ড প্রশাসনকে নির্দেশ আদালতের

    ২০২৮ সালের মধ্যে চালু হবে বন্দর

    আন্তর্জাতিক জাহাজ বাণিজ্য পথের ৪০ নটিক্যাল মাইল দূরে অবস্থিত এই বন্দর (Great Nicobar Transhipment Port)। ২০ মিটারের বেশি প্রাকৃতিক জলের গভীরতায় জাহাজের আমদানি-রফতানির জন্য খুব সহায়ক হবে এই বন্দর। এই প্রস্তাবিত বন্দরটি সম্পূর্ণরূপে চালু হলে প্রতি বছর ১৬ মিলিয়ন কন্টেইনার ওঠা-নামানোর পরিকাঠামো নির্মিত হবে। যার প্রথম ধাপ ২০২৮ সালের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে। গ্রেট নিকোবর দ্বীপের সামগ্রিক উন্নয়নের অংশ হিসেবে একটি গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরেরও পরিকল্পনা করা হয়েছে, যা বন্দরের (Port) সঙ্গে একযোগে বিকাশ ঘটাবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share