Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Union budget 2024: দেশ ছেড়ে যাওয়ার আগে জমা দিতে হবে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট

    Union budget 2024: দেশ ছেড়ে যাওয়ার আগে জমা দিতে হবে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৩ জুলাই সংসদে বাজেট পেশ (Union budget 2024) করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার পরে পরেই পেশ হয়েছে অর্থবিল ২০২৪। তাতে বলা হয়েছে, ভারতে বসবাসকারী কোনও ব্যক্তিকে দেশ ছেড়ে যেতে হলে জমা দিতে হবে আয়কর সংক্রান্ত ছাড়পত্রের (Income Tax Clearance) শংসাপত্র। বিলের ৭১ নম্বর ক্লজ আয়কর অ্যাক্ট সংক্রান্ত আইনের ২৩০ নম্বর ধারা সংশোধন করতে চায় সরকার। এই আয়কর অ্যাক্ট ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত। এই সংশোধনী কার্যকর হবে চলতি বছরের পয়লা অক্টোবর থেকে।

    সার্টিফিকেট প্রয়োজন (Union budget 2024)

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত ধারার উপধারা (১এ), অনুযায়ী, ভারতে বসবাসকারী কোনও ব্যক্তি ভারত ছেড়ে যেতে পারবেন না, যদি না তিনি আয়কর কর্তৃপক্ষের কাছ থেকে একটি শংসাপত্র না পান। এই শংসাপত্রে উল্লেখ থাকতে হবে যে, তাঁর কোনও দায় নেই। আয়কর আইন বা সম্পদকর আইন, ১৯৫৭ বা উপহারকর আইন ১৯৫৮ বা ব্যয়কর আইন ১৯৮৭ অনুযায়ী তাঁর কোনও দায় নেই।

    আয়কর আইনের ২৩০ ধারা

    আয়কর আইনের ২৩০ সেকশন অনুযায়ী, যাঁরা ভারতে বসবাস করছেন, দেশ ছেড়ে যাওয়ার আগে তাঁদের অবশ্যই আয়কর কর্তৃপক্ষের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। এই সার্টিফিকেটেই বলা থাকে, ওই ব্যক্তির কোনও কর বকেয়া নেই কিংবা তাঁকে মোটা অঙ্কের টাকা জমা দিতে হবে। সদ্যই যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেখানে ৪২ ও ৪৩ নম্বর ধারায় ব্ল্যাক মানি অ্যাক্ট, ২০১৫-এর তালিকায় যোগ করার প্রস্তাব (Union budget 2024) দেওয়া হয়েছে। যার অধীনে যে কোনও ব্যক্তির ট্যাক্স ক্লিয়ারেন্স শংসাপত্র পাওয়ার জন্য তাঁকে তাঁর দায়গুলি ক্লিয়ার করতে হবে।

    আরও পড়ুন: ফের লাভ জিহাদ! হিন্দু মেয়েকে তুলে নিয়ে গেল মুসলমান শ্রমিক

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর আইন, ১৯৬১-র ধারা ২৩০ অনুযায়ী, প্রত্যেক ব্যক্তিকে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে না। কেবলমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে (Income Tax Clearance), যাঁদের ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন (Union budget 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Love Jihad: ফের লাভ জিহাদ! হিন্দু মেয়েকে তুলে নিয়ে গেল মুসলমান শ্রমিক

    Love Jihad: ফের লাভ জিহাদ! হিন্দু মেয়েকে তুলে নিয়ে গেল মুসলমান শ্রমিক

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ফের লাভ জিহাদের (Love Jihad) ঘটনা! এবারও ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। বছর তেত্রিশের শ্রমিক দিলশাদ আলির বিরুদ্ধে এক হিন্দু মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে। দিলশাদের বাড়ি বেরিলিতে। আর মেয়েটির বাড়ি বাস্তিতে। মেয়েটিকে নিয়ে সে চলে আসে বেরিলির বিথ্রি এলাকায়। মেয়েটির বাবা অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে ফিরে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন।

    হিন্দু তরুণী অপহৃত (Love Jihad)

    তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দিলশাদ বাস্তি থানা এলাকার একটি ইটভাটায় কাজ করত। সে-ই মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে। ৬ জুলাই কলেজ থেকে ফেরার সময় দিলশাদ ওই তরুণীকে অপহরণ করে বলে অভিযোগ। তরুণীকে নিয়ে সে সোজা গিয়ে ওঠে তার বিথ্রির বাড়িতে। প্রকাশ্যে ঘোষণা করে, হিন্দু তরুণী আপাতত তার হেফাজতে। সে চ্যালেঞ্জও জানায়, কেউ তার হেফাজত থেকে ওই হিন্দু তরুণীকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না। সে এও বলে, তার লক্ষ্য হল হিন্দু ওই তরুণীকে ইসলাম ধর্মে দীক্ষিত(Love Jihad) করা। বিয়েও করতে চায় সে। দিলশাদ ইতিমধ্যেই বেরিলির এসডিএম কোর্টে বিয়ের আবেদনপত্র পেশ করেছে।

    প্রশাসনের দ্বারস্থ হিন্দুত্ববাদী সংগঠন

    ঘটনার কথা জানতে পেরে প্রশাসনের দ্বারস্থ হয় স্থানীয় হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। সংগঠনগুলির কয়েকজন প্রতিনিধি যান বাস্তি পুলিশ ও তরুণীর পরিবারেও। দ্রুত পদক্ষেপ করতে অনুরোধ করেন তাঁদের। জানা গিয়েছে, দিলশাদের বাড়ি বিথ্রিতে। সে জনৈক নিশার আলির ছেলে। বাস্তি জেলার পরশুরাম থানার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করে। তরুণীকে অপহরণ করা হয়েছে পরশুরামেরই টাক্কাপুর খেকরি এলাকা থেকে।

    আরও পড়ুন: স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে চাই আত্মনির্ভর ভারত, বৈঠকে স্বদেশি জাগরণ মঞ্চ

    বিশ্ব হিন্দু পরিষদ নেতা হিমাংশু প্যাটেল তাঁর সংগঠনকে বাস্তি পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলতে বলেছেন। অপহৃত তরুণীকে দ্রুত উদ্ধারের জন্য পুলিশকেও পদক্ষেপ করতে বলেছেন তিনি। হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে প্রথমে বিয়ে ও পরে ধর্মান্তকরণ করার ধান্ধা দীর্ঘদিন ধরেই চলছে এ দেশে। বিজেপির অভিযোগ, কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে যে বিষবৃক্ষ রোপণ করেছিল দেশের মাটিতে, তারই ফল ফলতে শুরু করেছে। ঝাড়খণ্ডে আবার আদিবাসী মহিলাদের প্রেমের ফাঁদে ফেলে জমি-জিরেত (Uttar Pradesh) কেড়ে নিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা (Love Jihad)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Surat Tallest Building: ১০০ কোটি টাকা ব্যয়ে সুরাটে নির্মিত হবে সর্বোচ্চ ২৯ তলার আবাসন

    Surat Tallest Building: ১০০ কোটি টাকা ব্যয়ে সুরাটে নির্মিত হবে সর্বোচ্চ ২৯ তলার আবাসন

    মাধ্যম নিউজ ডেস্ক: সুরাটে নির্মিত হবে ২৯ তলা বিশিষ্ট সর্বোচ্চ আবাসন (Surat Tallest Building)। কর্মা বিল্ডার্সের মালিক ভবেশভাই দুংরানি বলেছেন, “আনুমানিক ১০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি আগামী তিন থেকে চার বছরের মধ্যে সম্পন্ন করার সম্ভাবনা রয়েছে।” সুরাটের তাপি নদীর তীরে মোটা ভারাছা এলাকায় এই বহুতল নির্মাণ করা হবে। তার উচ্চতা হবে আনুমানিক ১০০ মিটারেরও বেশি। তবে এটি কেবলমাত্র একটি আবাসন প্রকল্প হিসেবে ভাবা হয়েছে।

    আবাসনের নাম হবে ‘আরআইও-২৯’ (Surat Tallest Building)

    সুরাট মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের নগর উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, যে বহুতল (Surat Tallest Building) নির্মিত হবে তা নির্মীয়মাণ সংস্থা আরআইও-২৯ (29 storey high) নামকরণ করেছে। এই বহুতল ৫,০৮৯ বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত থাকবে। একই ভাবে নাগরিক পরিষেবার সব রকম পরিকাঠামোগত সুবিধা প্রদান করে ৬.০৪ কোটি টাকা আয় করবে এসএমসি।

    এসএমসি ডেপুটি কমিশনার (টাউন প্ল্যানিং) মনীশ ডাক্তার বলেছেন, “নির্মীয়মাণ সংস্থা এবং তাদের পরামর্শদাতা সংস্থাগুলি এই বহুতল প্রকল্পের জন্য একটি প্রস্তাব জমা দিয়েছিল। কিন্তু বহুতলটি ১০০ মিটারের বেশি হওয়ায়, পরিকল্পনায় কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছিলাম। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহে এসটিসি দ্বারা অনুমোদন চূড়ান্ত করা হয়। এখনও পর্যন্ত নির্মাণরত সুরাট মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের প্রশাসনিক ভবন হল ২৭ তল যুক্ত শহরের মধ্যে সবচেয়ে উঁচু ভবন।”

    এসটিসি গঠন করে নির্মাণ সংস্থাকে দায়িত্ব

    সুরাট মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এসএমসি)-এর কমিশনার শালিনী আগরওয়াল বলেছেন, “গত শুক্রবার নির্মাণকারী সংস্থা কর্মা বিল্ডার্সকে গুজরাট রাজ্য সরকারের বিশেষ কমিটি এসটিসি-র মাধ্যমে এই বহুতল (Surat Tallest Building) নির্মাণের চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে।” জানা গিয়েছে, ১০০ মিটার বা তার বেশি উচ্চতা যুক্ত যেকোনও আবাসনকে এসটিসি (STC) দ্বারাই নির্মাণের বরাদ্দ দেওয়া হয়ে থাকে। তবে এই বিশেষ কমিটির মধ্যে যাঁরা যাঁরা থাকেন তাঁরা হলেন, নগর উন্নয়ন এবং নগর আবাসন দফতরের প্রধান সচিব, পরিকাঠামো-মৃত্তিকা বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিসের পরিচালক এবং এসএমসি শহর পরিকল্পনা বিভাগের ডেপুটি কমিশনার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian students died in abroad: গত পাঁচ বছরে বিদেশে ভারতীয় পড়ুয়ার প্রাণহানির সংখ্যা ৬৩৩! শীর্ষে কানাডা

    Indian students died in abroad: গত পাঁচ বছরে বিদেশে ভারতীয় পড়ুয়ার প্রাণহানির সংখ্যা ৬৩৩! শীর্ষে কানাডা

    মাধ্যম নিউজ ডেস্ক: কত স্বপ্ন নিয়ে বিদেশে পড়তে যায় ছাত্র-ছাত্রীরা। বছরে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি দেয় স্বপ্নপূরণের লক্ষ্যে। অনেক সময় স্বপ্নপূরণ হয়, আবার বহু সময় অধরা থেকে যায় স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নকে ছাপিয়ে সরকারি তথ্যে বিদেশে ভারতীয় পড়ুয়াদের যে মৃত্যুর খবর (Indian students died in abroad) তুলে ধরা হয়েছে, তা উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্র সরকারের। পরিসংখ্যান অনুযায়ী, বিগত পাঁচ বছরে বিদেশে পড়তে যাওয়া ৬৩৩ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে কানাডা (Canada)। সেখানে মৃত্যু সংখ্যা ১৭২। শুক্রবার লোকসভায় মোদি সরকারের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এই তথ্য তুলে ধরেছেন।  

    রিপোর্টে কী বলা হয়েছে? 

    প্রকাশিত রিপোর্টের তথ্য অনুযায়ী, প্রাকৃতিক দুর্ঘটনা ছাড়াও এই মৃত্যুর (Indian students died in abroad) পিছনে অনেকগুলি কারণ আছে। জানা গিয়েছে, ৬৩৩টি মৃত্যুর ঘটনার মধ্যে ১০৮টি মার্কিন যুক্তরাষ্ট্রে, ৫৮টি ব্রিটেনে, ৫৭টি অস্ট্রেলিয়ায়, ২৪টি জার্মানিতে  এবং ৩৭টি রাশিয়ায় ঘটেছে। এছাড়াও হামলার কারণে ১৯জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। এরমধ্যে কানাডা থেকে ৯টি ও মার্কিন মুলুক থেকে ৬টি মৃত্যুর খবর পাওয়া গেছে। 

    বিদেশ প্রতিমন্ত্রীর মন্তব্য 

    এ ঘটনা প্রসঙ্গে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, “মন্ত্রকের কাছে উপলব্ধ তথ্য অনুসারে, প্রাকৃতিক কারণ, দুর্ঘটনা এবং চিকিৎসা পরিস্থিতি সহ বিভিন্ন কারণে গত পাঁচ বছরে বিদেশে ভারতীয় ছাত্রদের মৃত্যুর (Indian students died in abroad) ৬৩৩টি ঘটনা ঘটেছে। বিদেশে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা প্রদান করা ভারত সরকারের শীর্ষ অগ্রাধিকারগুলির মধ্যে একটি। বিদেশে ভারতীয় মিশন/পোস্টগুলি বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে নথিভুক্ত ভারতীয় পড়ুয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখে।” এছাড়াও কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, গত তিন বছরে মোট ৪৮ জন ভারতীয় পড়ুয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরানো হয়েছে। তবে কেন এই কঠিন পদক্ষেপ তা সেদেশের প্রশাসন আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে অ-অনুমোদিত কর্মসংস্থান, বহিষ্কার এবং স্থগিতাদেশ, ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসংস্থানের রিপোর্ট তৈরির ব্যর্থতা ছাত্রদের দেশে ফেরত পাঠানোর সম্ভাব্য কারণ। অনেক সময় ভিসা জটিলতার ফলেও একজন পড়ুয়ার ভিসা বাতিল হতে পারে, এবং শেষ পর্যন্ত তিনি নির্বাসিত হতে পারেন।

    আরও পড়ুন: মাত্র পাঁচ টাকার বিনিময়ে প্রতিদিন দুঃস্থ মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন নয়ডার এই যুবক!

    উল্লেখ্য, প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে কমপক্ষে ৮৫৮০ জন ভারতীয় শিক্ষার্থী চীনে, ৭৩০০ জন নিউজিল্যান্ডে, ২১৩৪ জন নেপালে, ২০০০ জন সিঙ্গাপুরে, ১৫৩২ জন জাপানে এবং ১০২০ জন ইরানে অধ্যয়নরত রয়েছে। অন্তত ১৪ জন ভারতীয় ছাত্র প্রতিবেশী দেশ পাকিস্তানে পড়াশোনা করছে। আর যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে রয়েছে ২৫১০ জন ভারতীয় পড়ুয়া। ফলে এসকল পড়ুয়াদের নিয়েও আশঙ্কার মেঘ জমছে সরকারের মনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bharat 2047: স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে চাই আত্মনির্ভর ভারত, বৈঠকে স্বদেশি জাগরণ মঞ্চ

    Bharat 2047: স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে চাই আত্মনির্ভর ভারত, বৈঠকে স্বদেশি জাগরণ মঞ্চ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০৪৭ সালের মধ্যে আত্মনির্ভর ভারত (Bharat 2047) গড়ার পরিকল্পনা ছকা হল স্বদেশি জাগরণ মঞ্চের (Swadeshi Jagran Manch) বৃহত্তম কাউন্সিল বৈঠকে। রাষ্ট্রীয় পরিষদ বৈঠকে কেবল যে স্বদেশি জাগরণ মঞ্চের সদস্যরা ছিলেন তাই নয়, কর্মীরাও ছিলেন যাঁরা আত্মনির্ভর ভারতের প্রচার কার্যের সঙ্গে যুক্ত রয়েছেন। বৈঠকে যোগ দিয়েছিলেন ৩৪০জন কার্যকর্তা।

    মেগা বৈঠকে স্বদেশি জাগরণ মঞ্চ (Bharat 2047)

    দেশের ভালো কীভাবে করা যায়, তা ছকে ফেলতে যে বৈঠক হয়েছিল, তাতে যোগ দেন ৪৭ জন মহিলাও। বৃহত্তম এই বৈঠকে যোগ দিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূতপূর্ব জয়েন্ট জেনারেল সেক্রেটারি তথা বর্তমান জাতীয় এক্সিকিউটিভ সদস্য ভি ভাগ্য। বৈঠকে উপস্থিত ছিল বিভিন্ন সংগঠনও। এদের মধ্যে উল্লেখযোগ্য হল, উদ্যোগ ভারতী, অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত, সহকার ভারতী, বনবাসী কল্যাণ আশ্রম, হিন্দু জাগরণ মঞ্চ, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটি এবং অক্ষয় কৃষি পরিবার। গায়ত্রী পরিবারের মতো আরও কয়েকটি সংগঠনও যোগ দিয়েছিল এই বৈঠকে।

    আলোচনার বিষয়

    ন্যাশনাল কাউন্সিলের এই বৈঠকে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আলোচনা হয়। তাতে মূলত তিনটি ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলি হয়, স্বদেশি, আত্মনির্ভরতা এবং গবেষণা। দুটো তাৎপর্যপূর্ণ প্রস্তাবও গৃহীত হয়। এগুলি হল, ইমপ্যাক্ট অফ পপুলেশন অন দ্য ইকনোমি এবং প্রসপারাস অ্যান্ড গ্রেট ইন্ডিয়া বাই ২০৪৭। স্বদেশি জাগরণ মঞ্চ এবং আত্মনির্ভর ভারত ক্যাম্পেনের বিভিন্ন কোর বিষয় নিয়েও আলোচনা হয়। যেসব ভারতীয় জাতীয় (Bharat 2047) স্তরে বিকাশের সঙ্গে যুক্ত, অর্গানিক পাথ অফ এন্টারপ্রেনিউরশিপ এবং পঞ্চ ট্রানসফর্মেশনের ওপর জোর দিচ্ছেন, তাঁদের নিয়েও আলোচনা হয়। আদর্শায়ন এবং প্রশিক্ষণ, অল ইন্ডিয়া অফিসার ভিজিট, এন্টারপ্রেনিউরশিপ প্রমোশন কনফারেন্স, অর্গানিক এন্টারপ্রেনিউরশিপ নিয়ে গণসচেতনতার প্রসার এবং স্বদেশি মেলা আয়োজন নিয়েও আলোচনা হয়েছে।

    আরও পড়ুন: ‘‘অলিম্পিক্সে দেশের ক্রীড়াবিদদের উৎসাহিত করুন’’, ‘মন কী বাত’-এ বললেন মোদি

    বৈঠকের আগে অযোধ্যায় ভগবান রামলালার দর্শন সেরেছেন কার্যকর্তারা। এটা তাঁদের বাড়তি উৎসাহ জুগিয়েছে। ন্যাশনাল কাউন্সিলের এই বৈঠকের পরে তিনদিনের একটি প্রশিক্ষণ শিবিরও হয়। অংশ নিয়েছিলেন ৩৯ জন পূর্ণ সময়ের কর্মী। সংগঠনে তাঁদের (Swadeshi Jagran Manch) ভূমিকা কী, কীভাবে তাঁরা কর্মীদের উৎসাহিত করবেন, সেসব নিয়েও আলোচনা হয় (Bharat 2047)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UPSC: ভগবান রামের সঙ্গে আকবরের তুলনা টেনে বিপাকে ইউপিএসসি শিক্ষিকা, চাপে পড়ে চাইলেন ক্ষমা

    UPSC: ভগবান রামের সঙ্গে আকবরের তুলনা টেনে বিপাকে ইউপিএসসি শিক্ষিকা, চাপে পড়ে চাইলেন ক্ষমা

    মাধ্যম নিউজ ডেস্ক: সিভিল সার্ভিস (UPSC) পরীক্ষার অন্যতম জনপ্রিয় শিক্ষিকা শুভ্রা রঞ্জনের একটি বয়ানে বিতর্ক শুরু হয়। একটি ভিডিও বার্তায় ওই শিক্ষিকা ভগবান রামের (Lord Ram) সঙ্গে তুলনা টানেন আকবরের। যা নিয়ে প্রবল সমালোচনা করেন নেটিজেনরা। শিক্ষিকার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের হয় মামলাও। পরবর্তীকালে নিজের এক্স হ্যান্ডেলে ক্ষমা প্রার্থনা করেন শুভ্রা রঞ্জন এবং তিনি বলেন, ‘‘আমার উদ্দেশ্য কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ছিল না, যদি এমনটা হয়ে থাকে তবে আমি ক্ষমা প্রার্থী।’’

    ইউপিএসসি শিক্ষিকার (UPSC) ওই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়

    প্রসঙ্গত, শুভ্রা রঞ্জনের ওই ভিডিও সমাজ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকেই দাবি করতে থাকেন, ওই বয়ানের মাধ্যমে শিক্ষিকা (UPSC) হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছেন। এই ঘটনায় সাইবার ক্রাইমে মামলা দায়ের করেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। এর জবাবে শুভ্রা রঞ্জন বলেন, ‘‘যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা একটি ছোট অংশ মাত্র। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি বোঝাতে চেয়েছিলাম ভগবান শ্রী রামের (Lord Ram) রাজ্য ছিল একটি আদর্শ রাজ্য।’’

    শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জিও জানান কেউ কেউ

    শিক্ষিকা আরও দাবি করেন, ‘‘আমার এই আলোচনা ছিল একটি তুলনামূলক অধ্যয়ন।’’ শিক্ষিকা আরও বলেন, ‘‘ভগবান রাম হলেন ভারতের-ঐতিহ্য-সভ্যতা-সংস্কৃতির প্রতীক। প্রভু শ্রী রামচন্দ্র এবং এবং তাঁর দেখানো পথের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও বিশ্বাস রয়েছে।’’ বেশিরভাগ নেটাগরিক শুভ্রা রঞ্জনের তীব্র সমালোচনা করেন এবং বলেন, ‘‘ভগবান রামের সঙ্গে আকবরের তুলনা করে ওই শিক্ষিকা ইউপিএসসি (UPSC) প্রার্থীদের মনকে কলুষিত করেছেন।’’ তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জিও জানান কেউ কেউ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Pradesh: মাত্র পাঁচ টাকার বিনিময়ে প্রতিদিন দুঃস্থ মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন নয়ডার এই যুবক!

    Uttar Pradesh: মাত্র পাঁচ টাকার বিনিময়ে প্রতিদিন দুঃস্থ মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন নয়ডার এই যুবক!

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র পাঁচ টাকার বিনিময়ে প্রতিদিন ৭০০ জনেরও বেশি লোকের মুখে অন্ন তুলে দিয়ে নজির গড়লেন বিদিত শর্মা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডা জেলার ৩৩ বছর বয়সী এই যুবক, নয়ডার সরকারি হাসপাতালের (Noida Hospital) বাইরে দাঁড়িয়ে থাকা রোগীর পরিবার ও দুঃস্থ মানুষদের মুখে অন্ন তুলে দেন প্রতিদিন।  

    মাত্র ৫ টাকার বিনিময়ে মিলছে অন্ন (Uttar Pradesh) 

    জানা গিয়েছে, মাত্র পাঁচ টাকার বিনিময়ে বাড়িতে তৈরি রান্না করা রাজমা চাওয়াল, ছোলে চাওয়াল এবং ডাল-ভাত সরবরাহ করেন বিদিত। যেসব দুঃস্থ মানুষেরা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন, তাঁদের জন্যই মূলত এই ব্যবস্থা করেছেন তিনি। এবার হয়তো কেউ ভাবতেই পারেন যে, মাত্র ৫ টাকাই বা নেওয়ার দরকার কি, বিনামূল্যে এই পরিষেবা দিতে পারতেন তিনি। এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিদিত জানিয়েছেন, ”আমি কখণও চাইনি যে কোনও মানুষ মনে করুক যে সে বিনামূল্যে খাবার পাচ্ছে, তাই খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে হলেও তাঁরা যেন এটা বুঝতে পারেন যে, বিনামূল্যে নয় বরং অর্থের বিনিময়ে তাঁরা এই খাবার পাচ্ছেন।” 

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by The Better India (@thebetterindia)

    কী জানিয়েছেন বিদিত শর্মা? 

    বর্তমানে দশজনের একটি দল নিয়ে প্রতিদিন প্রায় তিন হাজার প্লেট পরিবেশন করা চিন্তাভাবনা করছেন বিদিত। তবে শুধু নয়ডার (Uttar Pradesh)  এই হাসপাতালই নয়, গোটা নয়ডা জুড়ে বিভিন্ন হাসপাতালে এই পরিষেবা দেওয়ার কথা ভাবছেন তিনি। তাঁর লক্ষ্য একটাই, যাঁরা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন এবং দুবেলা দুমুঠো অন্নর জোগান করতে পারেন না, তাঁদের জন্য স্বাস্থ্যকর, বাড়িতে রান্না করা খাবার প্রদান করা। এ প্রসঙ্গে বিদিত বলেন, ” আমি যখন হাসপাতালের (Noida Hospital) বাইরে এই খাবার পরিবেশন করি, তখন সেই দুঃস্থ মানুষের মুখে হাসি এবং কৃতজ্ঞতা দেখে আনন্দে মন ভরে ওঠে। আমি সবসময় চাই আসলেই যারা দুঃস্থ তাদের মুখে যেন আমি অন্ন তুলে দিতে পারি।”

    আরও পড়ুন: আয়োজক শহর থেকে ১৬ হাজার কিলোমিটার দূরে হবে অলিম্পিক্সের এই ইভেন্ট! জানেন কারণ?

    জানা গিয়েছে, বিদিত একটি অটোমোবাইল কোম্পানিতে কাজ করেন। এই পরিষেবার পাশাপাশি তিনি একটি স্ট্রে ফাউন্ডেশনও চালান। যার মাধ্যমে প্রতিদিন প্রায় তিন হাজারেরও বেশি প্রাণীকে তিনি খাওয়ান এবং তাদের চিকিৎসা ভার বহন করেন। আসলে আমাদের সমাজে বিদিতের মতো মানুষেরই প্রয়োজন। এমন মনের মানুষই তো সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics: ‘‘অলিম্পিক্সে দেশের ক্রীড়াবিদদের উৎসাহিত করুন’’, ‘মন কী বাত’-এ বললেন মোদি

    Paris Olympics: ‘‘অলিম্পিক্সে দেশের ক্রীড়াবিদদের উৎসাহিত করুন’’, ‘মন কী বাত’-এ বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ‘মন কী বাত’ অনুষ্ঠানে উঠে এল প্যারিস অলিম্পিক্স (Paris Olympics) প্রসঙ্গ। রবিবারই ছিল ‘মন কী বাত’ অনুষ্ঠানের ১১২তম এপিসোড। সেখানেই প্রধানমন্ত্রী দেশের মানুষের কাছে আবেদন জানান যে তাঁরা যেন প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতের হয়ে প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদদের উৎসাহিত করেন ও শুভেচ্ছা জানান। এদিন ‘মন কী বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘পুরো বিশ্ব এখন প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) মগ্ন। অলিম্পিক্সের এই বিশ্বমঞ্চে আমাদের দেশের ক্রীড়াবিদদের সুযোগ রয়েছে তেরঙ্গাকে উত্তোলন করার এবং দেশের জন্য উল্লেখযোগ্য কিছু করারও সুযোগ দিয়েছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics)। আপনারাও দেশের ক্রীড়াবিদদের উৎসাহিত করুন এবং তাঁদেরকে শুভেচ্ছা জানান।’’

    ‘মন কী বাত’ অনুষ্ঠানে (PM Modi) আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে

    এদিন প্রধানমন্ত্রী (PM Modi) আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী ভারতীয় পড়ুয়াদের সঙ্গেও মতবিনিময় করেন। তিনি বলেন, ‘‘কিছুদিন আগেই গণিতের ক্ষেত্রে একটি অলিম্পিক্স হয়েছে, যার নাম- আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডে ভারতের পড়ুয়ারা খুবই ভালো পারফরম্যান্স করেছেন। আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা সেরা পারফরমেন্স উপহার দিয়েছেন এবং চারটি স্বর্ণপদক ও একটি রূপো জিততে সক্ষম হয়েছেন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ১০০টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছিল এবং আমাদের দেশ সামগ্রিকভাবে শীর্ষ পাঁচে ছিল। দেশের মুখ উজ্জ্বল করেছেন যাঁরা, তাঁরা হলেন, পুণের আদিত্য ভেন্তকা গণেশ ও সিদ্ধার্থ চোপড়া, দিল্লির অর্জুন গুপ্তা, গ্রেটার নয়ডার কানভ তালওয়ার, মুম্বইয়ের রুশিল মাথুর ও গুয়াহাটির আনন্দ ভাদুড়ি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গণিত অলিম্পিয়াডে ভারতের হয়ে প্রতিনিধিত্বকারীদের ‘মন কী বাত’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ (PM Modi) জানিয়েছিলেন এবং তাঁদের অভিজ্ঞতার কথা দেশের মানুষের সঙ্গে শেয়ারও করেন। পড়ুয়ারা এদিন জানান, গণিতের প্রতি আগ্রহতেই তাঁরা এমন পারফরম্যান্স করতে পেরেছেন। অংশগ্রহণকারী ছাত্রদের মধ্যে অর্জুন গুপ্ত বলেন, ‘‘গণিতের অনুশীলন আমাদের সমস্যা সমাধানের ক্ষমতা তৈরি করতে সাহায্য করে, যা জীবনের প্রতিটি ক্ষেত্রেও অপরিহার্য।’’

    বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

    শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন বিজেপির শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে। জানা গিয়েছে, উন্নয়নমূলক নানা ইস্যু নিয়েই এই বৈঠকে আলোচনা করা হয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই বৈঠকে জানিয়েছেন যে সমাজের প্রতিটি ক্ষেত্রের কাছেই যেন বিজেপি শাসিত সরকার পৌঁছাতে পারে। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আমাদের দল বিরামহীন ভাবে কাজ করে চলেছে, সুশাসনের লক্ষ্যে এবং জনগণের চাহিদাকে পূর্ণ করতে।’’ নরেন্দ্র মোদি ছাড়াও এই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি বিজেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সমেত অন্যান্যরা। এর পাশাপাশি উত্তরাখণ্ড, অরুণাচলপ্রদেশ, গোয়া, হরিয়ানা, মণিপুর ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরাও হাজির ছিলেন এই বৈঠকে।  
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sanjay Malhotra: পুরানো এবং নতুন আয়কর ব্যবস্থায় ছাড় ৫০ হাজার, জানালেন কেন্দ্রীয় রাজস্ব সচিব

    Sanjay Malhotra: পুরানো এবং নতুন আয়কর ব্যবস্থায় ছাড় ৫০ হাজার, জানালেন কেন্দ্রীয় রাজস্ব সচিব

    মাধ্যম নিউজ ডেস্ক: আয়করে মধ্যবিত্তের আশা কতটা পূরণ হল? পুরনো কর কাঠামোর আয়ু কত দিনের? এই রকম একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা (Sanjay Malhotra)। তিনি বলেছেন, “সরকারের নীতি হল, নানা রকম কর ছাড়ের ব্যবস্থা থেকে সরে আসা। ফলে পুরনো আয়করে তেমন সুরাহা দেওয়া হচ্ছে না। তাই নতুন এই আয়কর ব্যবস্থায় যোগ দেবেন সকলে।”

    কী বললেন সঞ্জয় মলহোত্র (Sanjay Malhotra)?

    ভোটের আগে ও পরে বাজেটে আয়করে (Income Tax) ছাড় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সঞ্জয় মালহোত্রা বলেছেন, “গত বছরের কেন্দ্র সরকারের বাজেটে নতুন আয়কর ব্যবস্থায় (নিউ ট্যাক্স রেজিম) ৩৭,৫০০ টাকা ছাড় দেওয়া হয়েছে। এ বছর বাজেটে ১৭,৫০০ টাকা দেওয়া হয়েছে। দুই ক্ষেত্র মিলিয়ে দু’বছরে চাকরিজীবীদের মাথা পিছু প্রায় ৫০ হাজার টাকা আয়করে ছাড় দেওয়া হয়েছে। এখন আয়কর রিটার্ন ফাইলের কাজ চলছে। আগামী ৩১ জুলাই হল শেষ তারিখ। ৪.৫ কোটি আয়করদাতার মধ্যে প্রায় ৭০ শতাংশ মানুষ নতুন আয়কর নিয়মের মধ্যে এসে গিয়েছেন।” মধ্যবিত্তদের জন্য বাজেটে কতটা সুফল রয়েছে এই বিষয়ে প্রশ্ন করতে তিনি আর বলেছেন, “বাজেটে কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে। পরিকাঠামোতে যা খরচ করা হচ্ছে তার সুবিধা মধ্যবিত্তরা পাবেন। তবে এটা সরাসরি না হলেও পরোক্ষ ভাবে পাবেন। দেশের অর্থনীতির হাল ভালো হলে মানুষের আয় বাড়বে। আমদানি শুল্কে রদবদল হলে ব্যবসায়ীরা লাভবান হবেন। সরাসরি আয় করের ছাড় অবশ্যই মিলবে। তবে একই সঙ্গে সরকার কোন প্রকল্পে খরচ করছে সেটাও দেখা প্রয়োজন। আয়করে ছাড়ের সঙ্গে প্রকল্পের খাতে খরচ কত হচ্ছে, এই ভাবনাও রাখা একান্ত প্রয়োজন। আয় বাড়লে আয়করের পরিমাণ বাড়ে। ধনীদের থেকে বেশি হারে কর আদায় হয়। একই ভাবে পিএম-কিষান থেকে আবাস যোজনা, বিনামূল্যে রেশনের মতো নানা কল্যাণকর জনমুখী প্রকল্পের দিকেও নজর রাখা দরকার।”

    আরও পড়ুনঃ শ্রদ্ধার সঙ্গে দেশজুড়ে পালিত কালামের মৃত্যুবার্ষিকী

    কর্পোরেট কর আয়করের মতো প্রগতিশীল নয়

    আবার কর্পোরেট কর নিয়ে তিনি (Sanjay Malhotra) বলেছেন, “অনেক দেশেই কর্পোরেট করের হার আয়করের (Income Tax) হারের থেকে কম থাকে। ভারতে কর্পোরেট সংস্থাগুলির উপরে মাত্র ২৫% হারে কর ধার্য করা হয়েছে। আবার তার সাথে শিল্পপতিদের ডিভিডেন্ডের উপরে ৩৯% হারে আয়কর জমা করতে হয়। একই ভাবে শেয়ার বেচাকেনায় ১২.৫% হারে মূলধনী লাভকর দিতে হয়। তবে কর্পোরেট কর আয়করের মতো প্রগতিশীল নয়। কর্পোরেট সংস্থার আয় বৃদ্ধির সঙ্গে করের হার তেমন ভাবে বৃদ্ধি পায় না। তবে ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে যদি আয় বৃদ্ধি পায় তাহলে করের হারও বৃদ্ধি পায়। কারও বেতন ১০% বাড়লে এমন হতেই পারে তাঁর উপরে করের বোঝা অনেক বেশি বেড়ে গেল। ফলে সরকার ব্যবস্থার মোট কর বাবদ আয়ের ৫৭ শতাংশ ব্যক্তিগত আয়কর থেকে জমা হয়। বাকিটা সম্পূর্ণ আসে কর্পোরেট কর থেকে। আয়কর আইন যত সরল হবে, জমা করার কাজ আরও সহজ হবে।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • APJ Abdul Kalam: শ্রদ্ধার সঙ্গে দেশজুড়ে পালিত কালামের মৃত্যুবার্ষিকী  

    APJ Abdul Kalam: শ্রদ্ধার সঙ্গে দেশজুড়ে পালিত কালামের মৃত্যুবার্ষিকী  

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি ভারতের একাদশতম রাষ্ট্রপতি (APJ Abdul Kalam)। বিশ্বশ্রুত বিজ্ঞানীও। আদর্শ শিক্ষকও। তিনি আবদুল পাকির জইনুলাবেদিন আবদুল কালাম। এহেন মহান মানুষটির নবম মৃত্যুবার্ষিকী (Death Anniversary) পালিত হল ২৭ জুলাই, শনিবার। কেবল দেশ নয়, বিদেশেও ভীষণ জনপ্রিয় ছিলেন তিনি। কালাম নিজেকে বলতেন ‘জনগণের প্রেসিডেন্ট’। মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর সব চেয়ে বড় অবদান ‘অগ্নি’ এবং ‘পৃথ্বী’ মিসাইলের বিকাশ সাধন। এই দুই ক্ষেপণাস্ত্র মজবুত করেছে ভারতীয় প্রতিরক্ষার ভিত্তি।

    বিজ্ঞানী কালাম (APJ Abdul Kalam)

    বিজ্ঞানী কালামকেই দেশের ১১তম প্রেসিডেন্ট পদে বসিয়েছে দেশ। মহান এই মানুষটি রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করেছেন ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত। রাষ্ট্রপতি হিসেবেও দেশবাসীর মন জয় করে নিয়েছিলেন তিনি। বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতাও কালাম। তাঁর ‘উইংস অফ ফায়ার’, ‘ইগনাইটেড মাইন্ডস’ উল্লেখযোগ্য বইগুলির অন্যতম। এই দুই বই পড়ে লাখো লাখো মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন কালাম।

    রাষ্ট্রপতি কালাম

    রাষ্ট্রপতি হিসেবে তাঁর অভিজ্ঞতার কথাও জানা যায় প্রাক্তন রাষ্ট্রপতির এই বই থেকে। ভারতের তরুণ প্রজন্মের কাছে কালাম একটা সেনশেসনের নাম। তাঁর অমর কিছু উদ্ধৃতি প্রেরণা জোগায় তরুণদের। তাঁদের মনে রোপণ করেছেন স্বপ্ন দেখার বীজ। এহেন মহান মানুষটিরই নবম মৃত্যুবার্ষিকী পালিত হল দেশজুড়ে। ২০১৫ সালের ২৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কালাম। তার পর থেকে ফি বছর রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হয় তাঁর মৃত্যু দিন।

    আরও পড়ুন: বন্ধুত্বের নয়া নজির, অযোধ্যার রামলালার ছবি দিয়ে স্ট্যাম্প প্রকাশ লাওসের

    বিজেপির জাতীয় সংখ্যালঘু মোর্চাও শনিবার সব রাজ্যে প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানানোর আয়োজন করেছিল। প্রাক্তন রাষ্ট্রপতি কালামের মৃত্যু বার্ষিকী পালন নিয়ে সংখ্যালঘু সেলের বক্তব্য, তিনি (APJ Abdul Kalam) ছিলেন দেশের পিছিয়ে পড়া অংশ থেকে সাফল্যের শিখরে পৌঁছানো মানুষদের মধ্যে অন্যতম। তাই তাঁর জীবনের অবদান বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে চায় মোর্চা।

    কালামকে বিশ্ব চেনে ‘মিসাইল ম্যান’ হিসেবে। তাঁর উদ্ধৃতি প্রেরণা জুগিয়েছে বিশ্ববাসীকে। তিনি বলতেন, “সমস্যার সম্মুখীন হওয়া মানুষের প্রয়োজন। কারণ তাহলেই সে সাফল্যের স্বাদ পেতে পারবে।” কালাম বলতেন, “মানুষ তখনই আমাদের মনে রাখবে, যখন আমরা আমাদের তরুণ প্রজন্মকে একটি সমৃদ্ধশালী ও সুরক্ষিত ভারত উপহার দিতে পারব। এই সমৃদ্ধির মধ্যে (Death Anniversary) যেমন থাকবে অর্থনৈতিক সমৃদ্ধি, তেমনি থাকবে সভ্যতার ঐতিহ্যও (APJ Abdul Kalam)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share