Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ram Lalla: দাবদাহে পুড়ছে অযোধ্যা, স্বস্তি দিতে রামলালাকে পরানো হচ্ছে সূতির পোশাক

    Ram Lalla: দাবদাহে পুড়ছে অযোধ্যা, স্বস্তি দিতে রামলালাকে পরানো হচ্ছে সূতির পোশাক

    মাধ্যম নিউজ ডেস্ক: দাবদাহে পুড়ছে দেশ। প্রখর গরমে হাঁসফাঁস দশা মানুষের। কষ্ট পান ভগবানও। তাই অযোধ্যায় আজ, ৩০ মার্চ থেকে রাম মন্দিরের বিগ্রহ রামলালাকে (Ram Lalla) পরানো হচ্ছে সূতির পোশাক। রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের তরফে এক্স হ্যান্ডেলে রামলালার সূতির পোশাক পরা ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, “যে বস্ত্র আজ প্রভু পরেছেন, সেটি হ্যান্ডলুম কটন মলমল, প্রাকৃতিক নীল রংয়ে রাঙানো। বিগ্রহকে সাজানো হয়েছে গোট্টা ফুল দিয়ে।”

    ‘আত্মবৎ’ সেবা (Ram Lalla)

    হিন্দু শাস্ত্রে দেব বিগ্রহকে ‘আত্মবৎ’ সেবার কথা বলা হয়েছে। এর অর্থ হল, ভক্ত তাঁর আরাধ্যকে পুজো করবেন সেইভাবে, যেভাবে তিনি নিজের আত্মার তৃপ্তি সাধন করেন। ওয়াকিবহাল মহলের মতে, এই ধারণা থেকেই গ্রীষ্মের দাবদাহ থেকে যাতে রামলালাকে (Ram Lalla) কিছুটা স্বস্তি দেওয়া যায়, তাই পরানো হয়েছে সূতির পোশাক। চলতি বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হয় অযোধ্যার রাম মন্দিরের। সেদিনই মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হন রামলালা। যেহেতু পাঁচ বছর বয়সের বালকের প্রতিমূর্তি এই বিগ্রহ, তাই নাম রাখা হয় ‘বালক রাম’। ৫১ ইঞ্চির এই মূর্তির রূপ অনিন্দ্যসুন্দর। এই মূর্তিকেই এদিন থেকে পরানো হচ্ছে সূতির পোশাক।

    দোরগোড়ায় রামনবমী

    এদিকে, এগিয়ে আসছে রামনবমী। তার দিন চারেক আগেই বাংলা নববর্ষ। তাই এই মরশুমে অযোধ্যায় নামবে ভক্তের ঢল। সেকথা মাথায় রেখেই শুক্রবার বৈঠকে বসেছিলেন হনুমানগড়ি মন্দির কর্তৃপক্ষ। বৈঠকে উপস্থিত ছিলেন অযোধ্যার জেলা প্রশাসন ও পুলিশ। এই বৈঠকে পানীয় জলের ব্যবস্থা কী করা যায়, শৌচাগারেরই বা কী হবে, ভক্তদের পা যাতে প্রচণ্ড গরমে পুড়ে না যায়, তা নিয়ে কী করা হবে – এসব নিয়েই হয়েছে আলোচনা। প্রসঙ্গত, এই বৈঠকেরই দিন কয়েক আগে প্রখর তাপ ও জলের অভাবে কয়েকজন ভক্ত অচৈতন্য হয়ে পড়েছিলেন। এই ঘটনার পুনরাবৃত্তি রুখতেই তড়িঘড়ি বৈঠকে বসেছিলেন হনুমানগড়ি মন্দির কর্তৃপক্ষ (Ram Lalla)।

    আরও পড়ুুন: রাজনাথের নেতৃত্বে এবার ইস্তাহার কমিটি বিজেপির, কারা রয়েছেন জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Lok Sabha Elections 2024: রাজনাথের নেতৃত্বে এবার ইস্তাহার কমিটি বিজেপির, কারা রয়েছেন জানেন?

    Lok Sabha Elections 2024: রাজনাথের নেতৃত্বে এবার ইস্তাহার কমিটি বিজেপির, কারা রয়েছেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরোধীরা ছত্রখান। তবে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) রণাঙ্গনে আস্তিন গুটিয়ে নেমে পড়েছে বিজেপি। লোকসভার ৫৪৩টি আসনে হবে নির্বাচন। তার মধ্যে প্রায় ৪০০ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে পদ্ম শিবির। অন্তত ৩৭০টি আসন জয়ের লক্ষ্যে নেমেছে নরেন্দ্র মোদি-অমিত শাহের দল।

    ইস্তাহার কমিটি (Lok Sabha Elections 2024)

    এমতাবস্থায় ইস্তাহার প্রকাশের জন্য একটি বিশেষ কমিটি গঠন করল গেরুয়া পার্টি। এই কমিটির মাথায় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। কমিটিতে রয়েছেন স্মৃতি ইরানিও। রাজনাথের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সব মিলিয়ে রয়েছেন ২৭ জন। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। তিনি কমিটির আহ্বায়ক। সহযোগী আহ্বায়ক কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।

    কারা রয়েছেন কমিটিতে?

    বিজেপির (Lok Sabha Elections 2024) এই হেভিওয়েট নেতারা ছাড়াও রয়েছেন আরও কয়েকজন দক্ষ নেতা। এঁরা হলেন, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণু, রাজীব চন্দ্রশেখর, কিরেণ রিজিজু, অর্জুন মুণ্ডা। রয়েছেন অর্জুন রাম মেঘওয়াল, ভূপেন্দ্র যাদব, বিষ্ণু দেও সহি, ভূপেন্দ্র প্যাটেল, শিবরাজ সিং চৌহান, মোহন যাদব, বসুন্ধরা রাজে, রবিশঙ্কর প্রসাদ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

    আসন্ন লোকসভা নির্বাচনে দলকে ৩৭০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিএর বাকি শরিকদের তিনি বলেছেন অন্তত ৩০টি আসন পেতে। তাহলেই পূরণ হবে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা। লোকসভা নির্বাচনে জয়ের বিষয়ে একপ্রকার নিশ্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সেই প্রত্যয়ী সুর শোনা গিয়েছে একাধিক জনসভায়। উন্নয়নের কর্মযজ্ঞের কারণেই যে দেশবাসী তাঁকে হাত উপুড় করে ভোট দেবেন, সে বিষয়েও আশাবাদী প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হল প্রাক্তন দুই প্রধানমন্ত্রী সহ চারজনকে

    মোদিই যে ক্ষমতায় ফিরছেন, তা আঁচ করে ফেলেছেন বিভিন্ন রাষ্ট্রনায়করা। মোদি ফের প্রধানমন্ত্রী হচ্ছেন ধরে নিয়ে তাঁকে আগাম আমন্ত্রণ জানিয়ে রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিমন্ত্রণ করে রেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও। ভুটান সরকার মোদিকে দিয়েছেন সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। এসব সত্ত্বেও গত বারের চেয়ে এবার আরও বেশি সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরতে চাইছে বিজেপি। সেই কারণেই গঠন করা হয়েছে নানা কমিটি। রাজনাথের (Lok Sabha Elections 2024) নেতৃত্বে এবার গড়া হল ইস্তাহার কমিটিও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Jammu and Kashmir: মুসলিম শাসকরা ভেঙেছিলেন, ফের নির্মাণের পথে জম্মু-কাশ্মীরের মার্তন্ড সূর্য মন্দির

    Jammu and Kashmir: মুসলিম শাসকরা ভেঙেছিলেন, ফের নির্মাণের পথে জম্মু-কাশ্মীরের মার্তন্ড সূর্য মন্দির

    মাধ্যম নিউজ ডেস্ক: ঐতিহাসিক সিদ্ধান্ত নিল জম্মু-কাশ্মীর সরকার (Jammu and Kashmir)। প্রাচীন মার্তন্ড সূর্য মন্দিরকে পুনরায় স্থাপন করার ঘোষণা করল উপত্যকার প্রশাসন। প্রসঙ্গত, ঐতিহাসিকদের মতে, এই সূর্য মন্দিরকে ধ্বংস করেছিলেন মুসলিম শাসক সিকন্দার বুটসিকান। মনে করা হয় এই মন্দির স্থাপন করেছিলেন জম্মু-কাশ্মীরের রাজা ললিতাদিত্য। তাঁরও মূর্তি বসছে মন্দির প্রাঙ্গণে। গত ২৭ মার্চ এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) প্রশাসন। সেই বিজ্ঞপ্তিতে সই করেছেন নীরজ পান্ডে, জম্মু-কাশ্মীরের সরকারের সেক্রেটারি হিসেবে।

    সম্প্রতি মন্দির পরিদর্শন করেন লেফটেন্যান্ট জেনারেল 

    প্রসঙ্গত, চলতি বছরের ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়। তার আগেই সঙ্ঘ পরিবারের কর্মসূচি অনুযায়ী দেশের প্রতিটি প্রান্তেই পাঠানো হয় অক্ষত চালের কলস। সেই রকমই কলস পাঠানো হয়েছিল অনন্তনাগ জেলার সূর্য মন্দিরের প্রাজ্ঞণে। যেখানে স্থানীয় বাসিন্দারা ছাড়াও তাদের সঙ্গে হাজির ছিলেন উত্তর প্রদেশ, তামিলনাড়ুর রামভক্তরা। গত মাসেই কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা পরিদর্শন করেন মার্তন্ড সূর্য মন্দির (Jammu and Kashmir) এবং সেখানে তাঁকে পুজো করতেও দেখা যায়। তাঁর ভাষণে উঠে আসে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির কথাও।

    আরও পড়ুন: সাইকেল চালিয়ে চুটিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার

    মন্দিরের ইতিহাস 

    মনে করা হয়, অষ্টম শতাব্দীতে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। ১৩৮৯ থেকে ১৪১৩ খ্রিস্টাব্দের মধ্যে বেশ কয়েকবার মন্দিরকে ধ্বংস করতে আক্রমণ চালায় মুসলিম শাসকরা (Jammu and Kashmir)। বিশ্বাস, হিন্দু শাসক ললিতাদিত্য এই মার্তন্ড সূর্য মন্দির তৈরি করেছিলেন। তিনি সূর্যের উপাসক ছিলেন। সূর্যবংশীয় রাজা ললিতাদিত্য। মন্দিরের নির্মাণশৈলী সম্পূর্ণভাবে বাস্তুশাস্ত্র মেনে তৈরি করা হয়েছে। সেটি এমন ভাবেই তৈরি করা হয়েছে যে সূর্য মূর্তিতে যেন সূর্যের আলো পড়তে পারে।

    আরও পড়ুন: সুকান্তের সমর্থনে মিছিলে হাঁটলেন সন্দেশখালির নির্যাতিতারা, তুলে ধরলেন সন্ত্রাসের কথা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Patna High Court: সঙ্গীকে ‘ভূত’ বা ‘পিশাচ’ সম্বোধন ‘নিষ্ঠুরতা’ নয়, পর্যবেক্ষণ পাটনা হাইকোর্টের

    Patna High Court: সঙ্গীকে ‘ভূত’ বা ‘পিশাচ’ সম্বোধন ‘নিষ্ঠুরতা’ নয়, পর্যবেক্ষণ পাটনা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: সঙ্গীকে শুধুমাত্র ‘ভূত’ বা ‘পিশাচ’ বলে সম্বোধন করা ‘নিষ্ঠুরতা’ নয়। সম্প্রতি একটি মামলায় এমনই পর্যবেক্ষণ পাটনা হাইকোর্টের (Patna High Court)। বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে চলছিল এই মামলা। সংশ্লিষ্ট মামলায় উচ্চ আদালতের পর্যবেক্ষণ, বৈবাহিক সম্পর্কে অনেক সময়েই স্বামী-স্ত্রী একে অপরকে কদর্য ভাষায় আক্রমণ করেন। কিন্তু এই ধরনের সমস্ত অভিযোগই নিষ্ঠুরতার মধ্যে আসে না।

    কী নিয়ে অভিযোগ

    ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা নরেশকুমার গুপ্তর বিয়ে হয়েছিল বিহারের নওয়াদার এক মহিলার সঙ্গে। কিন্তু ১৯৯৪ সালে ওই মহিলার বাবা তাঁর জামাইয়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তাঁর মেয়ের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পণের টাকার জন্য বারবার চাপ দিচ্ছিল। শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছিল বলেও অভিযোগ জানানো হয়। তাঁর জামাইয়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়। তদন্তের পর পুলিশ চার্জশিট করে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল, তাঁদের নাম ছিল সেই চার্জশিটে। সেই অনুযায়ী, ট্রায়াল কোর্টের নির্দেশে এক বছরের জেলের শাস্তি হয় অভিযোগকারীর জামাইয়ের। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

    আরও পড়ুুন: “ভারত এমন দেশ নয়, যাকে অন্যের উপদেশ নিতে হবে”, বললেন ধনখড়

    আদালতে সওয়াল

    সংশ্লিষ্ট মামলায় প্রথমেই স্ত্রীকে ‘পিশাচ’ বলায় স্বামী নিষ্ঠুর আচরণ করেছেন সওয়ালের এমন যুক্তি খারিজ করে দেন বিচারপতি। সংশ্লিষ্ট মামলাটিতে বিচারপতি বলেন, স্ত্রী তাঁর সাক্ষ্য-প্রমাণে বলেছেন যে তিনি তাঁর বাবাকে একাধিক চিঠির মাধ্যমে নির্যাতনের বিষয়ে জানিয়েছেন। তবে মামলার বিচার চলাকালীন অভিযোগকারিনী একটি চিঠিও দেখাননি। নরেশের প্রাক্তন স্ত্রীর দাবি ছিল, নরেশ এবং তাঁর বাবা সহদেব গুপ্ত তাঁকে ‘ভূত’ এবং ‘পিশাচ’-এর মতো ‘অশ্লীল’ ভাষায় গালিগালাজ করতেন। যদিও আদালতের পর্যবেক্ষণ, এমন যুক্তি মেনে নেওয়ার কোনও জায়গা নেই। বিচারপতি চৌধরি বলেন, ‘‘বিয়ের সম্পর্কে, বিশেষ করে ব্যর্থ বিয়েতে স্বামী এবং স্ত্রী, উভয়েরই পরস্পরকে অশ্লীল ভাষায় গালাগালি করার নজির রয়েছে। তবে, এই ধরনের সমস্ত অভিযোগকে নিষ্ঠুরতা বলা যায় না।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IISC: বালির বিকল্পের সন্ধান দিলেন ভারতের বিজ্ঞানীরা, কী সেই বস্তু?

    IISC: বালির বিকল্পের সন্ধান দিলেন ভারতের বিজ্ঞানীরা, কী সেই বস্তু?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্নের ঘর কিংবা মাথা গোঁজার আশ্রয়স্থল। বাড়ি তৈরির অপরিহার্য উপাদান হল সিমেন্ট, লোহার রড, ইট এবং বালি। প্রাকৃতিক সম্পদের মতোই বালি সাধারণভাবে নদীর চরেই মেলে। প্রতিনিয়ত তা যেন অন্যান্য প্রাকৃতিক সম্পদের মতোই দুষ্প্রাপ্য হয়ে উঠছে। এর পাশাপাশি, বেআইনিভাবে বালি খননের ফলে ভারসাম্য হারাচ্ছে পরিবেশও। বালির বিকল্পের সন্ধানে অনেকদিন ধরেই লেগে ছিলেন বিজ্ঞানী মহল (IISC)। পাওয়া গেল বালির বিকল্প।

    কীভাবে মিলল বালির বিকল্প? 

    বেঙ্গালুরুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স’ বা আইআইএসসি-র (IISC) বিজ্ঞানীরা এমন এক উপাদান তৈরি করতে পেরেছেন, যা নির্মাণকাজে প্রাকৃতিক বালির প্রয়োজন দূর করতে পারে। আইআইএসসি-র ‘সেন্টার ফর সাসটেইনেবল টেকনোলজিস’ (CST)-এর বিজ্ঞানীরা খনন করা মাটি এবং নির্মাণ বর্জ্যে, ইন্ডাস্ট্রিয়াল ফ্লু গ্যাস থেকে কার্বন ডাই অক্সাইড সঞ্চয় করার উপায় খুঁজছেন। এই উপাদানই প্রাকৃতিক বালিকে প্রতিস্থাপন করতে ব্যবহার করা যাবে। আইআইএসসি-র গবেষণা টিমটির কথায়, “নির্মাণ সামগ্রীর ফলে পরিবেশের যে ক্ষতি হয়, এতে সেই ক্ষতি অনেকাংশে কমবে। শুধু তাই নয়, কার্বন ডাই অক্সাইড সঞ্চয় করলে নির্মাণ বর্জ্যে এমন এক বৈশিষ্ট্য তৈরি হবে, যা নির্মাণকাজে এই বর্জ্যের ব্যবহার বাড়াতে পারে।”

    আরও খুঁটিনাটি তথ্য

    সিএসটি-র সহকারী অধ্যাপক সৌরদীপ গুপ্তর নেতৃত্বাধীন গবেষণারত টিমটি দেখিয়েছে যে বালির বদলে কার্বন পরিস্রুত নির্মাণ বর্জ্য ব্যবহার (IISC) করা যেতে পারে। এই ধরণের প্রযুক্তি যথেচ্ছ বালি খনন নিয়ন্ত্রণ করতে পারবে এবং দেশের ডিকার্বনাইসেশনের লক্ষ্যমাত্রা পুরণেও সক্ষম হবে। এই প্রক্রিয়ায় নির্মাণ সামগ্রীর শক্তি ২০ থেকে ২২ শতাংশ বৃদ্ধি পায়। তাছাড়া, জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের জন্য, ভারত সরকার কার্বন নির্গমন কমানোর যে লক্ষ্য নিয়েছে, এই পদ্ধতি সেই উদ্যোগেরও সহায়ক। খননের ফলে যে এঁটেল মাটি উঠে আসে, তাতে কার্বন ডাই অক্সাইড গ্যাস ইনজেকশনের প্রভাবও পরীক্ষা করেছে। তাঁরা দেখেছেন, এর ফলে সিমেন্ট এবং চুনের উপস্থিতিতে কাদামাটি আরও বেশি স্থিতিশীলতা পায়। কাদামাটির পৃষ্ঠের ক্ষেত্রফল, ছিদ্রের পরিমাণ এবং তাতে চুনের প্রতিক্রিয়াও (IISC) অনেকটা কমে যায়। এর ফলে, নির্মাণ সামগ্রী হিসেবে উপাদানটির কর্মক্ষমতা বাড়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “আত্মোৎসর্গ থেকেই শক্তি পাই”, গেটসের কাছে ‘রহস্য’ ফাঁস করলেন মোদি

    PM Modi: “আত্মোৎসর্গ থেকেই শক্তি পাই”, গেটসের কাছে ‘রহস্য’ ফাঁস করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “অল্প বিশ্রামেই চাঙা হয়ে যাই। আমার শরীর তৈরি এভাবেই।” হাসতে হাসতে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। যাঁকে জবাবটা দিলেন, তিনিও বিশ্বখ্যাত ব্যক্তিত্ব, মাইক্রেসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস।

    ফিট থাকার কৌশল (PM Modi)

    বিশ্বের সব চেয়ে পরিশ্রমী নেতাদের একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিল গেটসের সঙ্গে সাক্ষাৎকার পর্বে প্রধানমন্ত্রীর ফিট থাকার কৌশল জানতে চান মাইক্রেসফট কর্তা। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি অটোপাইলট মোডে বিশ্রাম নিয়ে নিই। শারীরিক শক্তি থেকে এই এনার্জি আসে না। আত্মোৎসর্গ ও আবেগ থেকে আসে এই এনার্জি। আমার কাজই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার শরীর সেই ভাবেই তৈরি হয়ে গিয়েছে। গভীর রাত পর্যন্ত পড়াশোনা করি। তারপর ভোরে উঠে পড়ি। বিশ্রামের জন্য আলাদা করে আর সময় বের করতে হয় না।” এর পরেই তিনি (PM Modi) বলেন, “অটোপাইলট মোডেই বিশ্রাম হয়ে যায়।”

    প্রধানমন্ত্রীর ডেইলি রুটিন

    শরীরের ফিটনেস প্রসঙ্গে তাঁর হিমালয়ে কাটানো দিনগুলির কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “হিমালয়ে কাটানোর সময় ব্রাহ্ম মুহূর্তে স্নান করতাম আমি। এখনও সেই অভ্যাসই রয়ে গিয়েছে আমার। ভোর ৩টে ২০ থেকে ৩টে ৪০ মিনিটের মধ্যে স্নান করে সারাদিনের জন্য তৈরি হয়ে যাই। এই নিয়মানুবর্তিতাই আমার শরীরকে মজবুত করেছে।” প্রধানমন্ত্রীর কথায় উঠে এসেছে মিলেট প্রসঙ্গও। তিনি বলেন, “মিলেট স্বাস্থ্যগুণে ভরপুর। আন্তর্জাতিক মানের সংস্থাও এই ধরনের শস্য দিয়ে তৈরি খাবার বিক্রি করছে। মিলেট জাতীয় শস্য শুষ্ক মাটিতেও চাষ করা যায়। এজন্য সার লাগে না। ফলে চাষের দিক থেকেও সুবিধাজনক মিলেট।”

    আরও পড়ুুন: “দুর্নীতির বিরুদ্ধে লড়াই, প্রতিপক্ষ হিসাবে কাউকে ভাবছি না”, বললেন অমৃতা রায়

    কৃত্রিম বুদ্ধমত্তা (এআই) নিয়েও কথা হয় মোদি ও গেটসের মধ্যে। এআই প্রযুক্তি ব্যবহার করে জি২০ সম্মেলনে তাঁর বক্তৃতাকে বিভিন্ন ভাষায় অনুবাদ করায় সুবিধা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এআইয়ের সাহায্যে ডিপফেক ছবি তৈরি করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই প্রযুক্তির অপব্যবহারের মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি। বিশ্বে এই প্রযুক্তি ব্যবহার করার জন্য কিছু নিয়ম নির্ধারণ করা উচিত বলেও মনে করেন প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

       

  • Bharat Ratna: মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হল প্রাক্তন দুই প্রধানমন্ত্রী সহ চারজনকে

    Bharat Ratna: মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হল প্রাক্তন দুই প্রধানমন্ত্রী সহ চারজনকে

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিরার ভারতরত্ন সম্মানে (Bharat Ratna) ভূষিত করা হবে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এলকে আডবাণীকে। তার আগের দিন শনিবার দেওয়া হল মরণোত্তর ভারতরত্ন সম্মান। দেশের সর্বোচ্চ এই নাগরিক সম্মানে ভূষিত করা হল দেশের নবম প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও, দেশের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংহ, বিহারের দু’বারের মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর এবং ভারতে সবুজ বিপ্লবের জনক বিজ্ঞানী এমএস স্বামীনাথন।

    মরণোত্তর সম্মান (Bharat Ratna)

    শনিবার মরণোত্তর এই সম্মান তুলে দেওয়া হয় এই চারজনের পরিবারের সদস্যদের হাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে মরণোত্তর এই সম্মান নেন পিভি নরসিমহা রাওয়ের ছেলে পিভি প্রভাকর রাও, চৌধুরি চরণ সিংহের তরফে পুরস্কার নেন তাঁর নাতি জয়ন্ত চৌধুরি। কর্পূরী ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর এবং বিজ্ঞানী স্বামীনাথনের মেয়ে নিত্যা রাও-ও এদিন (Bharat Ratna) রাষ্ট্রপতি ভবনে গিয়ে নিয়ে আসেন ভারতরত্ন পুরস্কার। ছয়ের দশকে ভারতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল কৃষিক্ষেত্রে। সেই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছিলেন বিজ্ঞানী স্বামীনাথন।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    এদিনের ভারতরত্ন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, রাজ্যসভার বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই উত্তরপ্রদেশে জয়ন্ত চৌধুরির রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বিজেপি। চলতি বছর ভারত সরকার পাঁচজনকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করে।

    আরও পড়ুুন: “দুর্নীতির বিরুদ্ধে লড়াই, প্রতিপক্ষ হিসাবে কাউকে ভাবছি না”, বললেন অমৃতা রায়

    এর মধ্যে চারজনই পেয়েছেন মরণোত্তর ভারতরত্ন পুরস্কার। এঁদের মধ্যে জীবিত রয়েছেন বিজেপির দ্বিতীয় সভাপতি তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এলকে আডবাণী। তাঁকে সম্মানিত করা হবে রবিবার। যেহেতু আডবাণী অসুস্থ, তাই তাঁর বাড়িতে গিয়ে ভারতরত্ন পুরস্কার দিয়ে আসবেন রাষ্ট্রপতি স্বয়ং। এদিনের ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ১৯৫৪ সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। দেশের প্রতি বিশেষ অবদানের জন্য দেওয়া হয় এই সম্মান। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান এটি (Bharat Ratna)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Bengaluru Cafe Blast Case: বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণকাণ্ডে ২ অভিযুক্তের সন্ধান দিলেই ২০ লাখ পুরস্কার!

    Bengaluru Cafe Blast Case: বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণকাণ্ডে ২ অভিযুক্তের সন্ধান দিলেই ২০ লাখ পুরস্কার!

    মাধ্যম নিউজ ডেস্ক: বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণকাণ্ডে (Bengaluru Cafe Blast Case) দুই সন্দেহভাজনের হদিশ দিলেই মিলবে ২০ লাখ টাকার পুরস্কার। শুক্রবারই এমন ঘোষণা করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এনআইএ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তিদের মধ্যে এক জনেরও তথ্যও জানা থাকলে যে কেউ সেটি info.blr.nia@gov.in-এই ইমেল আইডির মাধ্যমে এনআইএ-কে জানাতে পারেন। অথবা সরাসরি ফোন করেও এনআইএ-র সঙ্গে যোগাযোগ করতে পারবেন যে কোনও ব্যক্তি।

    গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত 

    প্রসঙ্গত, রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের (Bengaluru Cafe Blast Case) ঘটনায় জড়িত মূল অভিযুক্তের নাম মুজাম্মিল শরিফ। বিস্ফোরণের ঘটনার ২৭ দিনের মাথায় পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে ধরতে উত্তরপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ুর ২৭ জায়গায় চলে তল্লাশি। শাবির নামের এক সন্দেহভাজনকে গ্রেফতার করেই উঠে আসে মুজাম্মিলের নাম। তার পরেই গ্রেফতার করা হয় তাকে। তবে দু’জনের সন্ধান এখনও পাওয়া যায়নি। এনআইএ সূত্রে খবর, দুই অভিযুক্তের নাম মুসাভির শাজিব হুসেন এবং আব্দুল মাঠিন আহমেদ। এই দু’জনেই ২০২০ সালের অন্য একটি সন্ত্রাসবাদের মামলায় জড়িত ছিল বলে জানা যায়। এনআইএ-র দাবি, মুজাম্মিলের সঙ্গে শাজিব এবং আব্দুল এই ঘটনা সঙ্গে যুক্ত ছিল। আপাতত ২ জঙ্গিকে ধরতেই জনগণের সাহায্য চায় তারা।

    শাজিব এবং আব্দুল দুজনেই বর্তমানে তাদের পরিচয় গোপন করে রেখেছে

    এনআইএ-র তরফে আরও জানা গিয়েছে, শাজিব এবং আব্দুল দুজনেই বর্তমানে তাদের পরিচয় গোপন (Bengaluru Cafe Blast Case) করে রেখেছে। গোয়েন্দাদের হাতে এসেছে তাদের ছদ্মনামও, যা ব্যবহার করে দুজনে ক্যাফেতে ঢোকে। মহম্মদ জুনেদ সাঈদ ছদ্মনাম ব্যবহার করছে শাজিব এবং আব্দুল নিজেকে হিন্দু পরিচয়ের ছদ্মবেশে ক্যাফেতে ঢোকে। আব্দুলের হিন্দু নাম ভিগনেশ। এই নামে সে নামে জাল আধার কার্ডও বানিয়েছে।

    বিস্ফোরকের মাত্রা খুব বেশি ছিলনা 

    প্রসঙ্গত, গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে (Bengaluru Cafe Blast Case) ঢুকে বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে আসে অপরিচিত এক ব্যক্তি। তাতে টাইমার সেট করা ছিল বলে জানা যায়। ঠিক এক ঘণ্টা পরে হয় বিস্ফোরণ। ঘটনায় কেউ নিহত না হলেও তাতে ১০ জন আহত হন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ ঘটানোর জন্য আইইডি ব্যবহার করা হয়েছিল। তবে বিস্ফোরকের মাত্রা খুব বেশি ছিলনা। এরফলে অভিঘাত তেমন জোরালো হয়নি। আর হতাহত কেউ হয়নি। ৩ মার্চই ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • LK Advani: রবিবারই ভারতরত্ন দেওয়া হবে আডবাণীকে, বাড়িতে গিয়ে দিয়ে আসবেন রাষ্ট্রপতি

    LK Advani: রবিবারই ভারতরত্ন দেওয়া হবে আডবাণীকে, বাড়িতে গিয়ে দিয়ে আসবেন রাষ্ট্রপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবীণ রাজনীতিক এলকে আডবাণীকে (LK Advani) ভারতরত্ন সম্মান দেওয়া হবে রবিবার। যদিও তাঁকে যে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে, তা জানানো হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে। আডবাণীকে যে ভারতরত্ন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে, সে খবর দেশবাসীকে শোনান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে তিনি নিজে গিয়ে অভিনন্দন জানিয়েছিলেন আডবাণীকে। করেছিলেন ট্যুইটও। রাত পোহালে রবিবার সেই সম্মানই তুলে দেওয়া হবে প্রবীণ এই রাজনীতিকের হাতে।

    আডবাণীকে ভারতরত্ন (LK Advani)

    সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বয়ং যাবেন আডবাণীর (LK Advani) বাসভবনে। সেখানেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হবে তাঁকে। জানা গিয়েছে, অসুস্থ আডবাণীকে সম্মানিত করতেই তাঁর বাসভবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। একান্তই ঘরোয়া এই অনুষ্ঠানে রাষ্ট্রপতির পাশাপাশি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা।

    আডবাণীর অবদান

    অধুনা পাকিস্তানের করাচিতে জন্ম আডবাণীর। তিন দশকের কাছাকাছি সময় যুক্ত ছিলেন সংসদীয় রাজনীতিতে। প্রথমে হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে একবার উপপ্রধানমন্ত্রী  হন। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখনই উপপ্রধানমন্ত্রী ছিলেন আডবাণী। আডবানিকে ভারতরত্ন পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে আডবাণীর তোলা একটি পুরানো ছবিও শেয়ার করেছিলেন।

    এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছিলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, শ্রী লালকৃষ্ণ আডবাণীজিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হচ্ছে। আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। তিনি দেশের অন্যতম সম্মানীয় রাষ্ট্রনায়ক। দেশের উন্নতির প্রতি তাঁর অবদান অনস্বীকার্য।” প্রধানমন্ত্রী এও লিখেছিলেন, “তৃণমূল স্তর থেকে কাজ শুরু করে তিনি (আডবাণী) দেশের ডেপুটি প্রধানমন্ত্রীর পদ সামলেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর সংসদীয় পরামর্শ চিরকালই মহামূল্যবান। অন্তর্দৃষ্টিতে পূর্ণ সেই পরামর্শ বরাবরই আমাদের সমৃদ্ধ করে।”

    আরও পড়ুুন: “ভারত এমন দেশ নয়, যাকে অন্যের উপদেশ নিতে হবে”, বললেন ধনখড়

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jagdeep Dhankhar: “ভারত এমন দেশ নয়, যাকে অন্যের উপদেশ নিতে হবে”, বললেন ধনখড়

    Jagdeep Dhankhar: “ভারত এমন দেশ নয়, যাকে অন্যের উপদেশ নিতে হবে”, বললেন ধনখড়

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারতের বিচারব্যবস্থা অত্যন্ত সুদৃঢ়। এর মধ্য স্বচ্ছতা রয়েছে। এই ব্যবস্থা স্বাধীনও।” কথাগুলি বললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। দিল্লি আবগারি নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার প্রেক্ষিতে মন্তব্য করেছে আমেরিকা, জার্মানি এবং রাষ্ট্রসংঘ। এই আবহে ধনখড়ের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

     কী বললেন ধনখড়?

    বার অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে ধনখড় বলেন, “পৃথিবীতে অনেক মানুষ আছেন, যাঁরা আমাদের দেশের বিচার ব্যবস্থা নিয়ে বক্তৃতা দিয়ে বেড়ান।” এর পরেই তিনি বলেন, “ভারতের বিচারব্যবস্থা যথেষ্ট শক্তিশালী।” জাতীয়তাবাদের প্রতি দেশবাসীকে দায়বদ্ধ হওয়ার পরামর্শও এদিনের অনুষ্ঠানে দেন ধনখড় (Jagdeep Dhankhar)। বলেন, “আমরা এমন কোনও দেশ নয়, যাদের অন্যের কাছ থেকে উপদেশ নিতে হবে। যুব সমাজ যাতে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্লাটফর্মে সরব হয়, সেই পরামর্শও দেন উপরাষ্ট্রপতি।” যেসব দেশ অজ্ঞানতাবশত ভারত সম্পর্কে মন্তব্য করছে, তাদের কাছে এ দেশের মহিমা প্রচার করার বার্তাও দেন ধনখড়।

    ভারতের বিচারব্যবস্থা

    ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটি অনুষ্ঠানেও যোগ দেন উপরাষ্ট্রপতি। সেখানে তিনি বলেন, “ভারত গণতান্ত্রিক দেশ। এ দেশের বিচারব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে শক্ত ভিতের ওপর। এই ব্যবস্থা কোনও ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে আপোস করতে পারে না। আমাদের দেশের বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আমাদের, যাতে করে দেশ বিরোধী শক্তি মিথ্যে প্রচার করতে না পারে। দেশে যে গণতন্ত্র রয়েছে, তাকেও আগলে রাখতে হবে আমাদের।”

    আরও পড়ুুন: এবার উপগ্রহের মাধ্যমে দেশে টোল সংগ্রহ হবে, জানালেন গড়করি

    উপরাষ্ট্রপতি বলেন, “এটা (কেজরিওয়ালকে গ্রেফতার) তাদের (বিচারব্যবস্থার) কাজ। কিন্তু যদি একদল লোক যাদের না আছে রেজিস্ট্রেশন কিংবা তারা কোনও স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দল কোনও রাজনৈতিক দলের মতো আচরণ করে, তাহলে আমরা কী করব? তাদের ধর্তব্যের মধ্যে আনার প্রয়োজন নেই। তাদের ট্রাকশান দেওয়া হয়েছে। আমাদের অবশ্যই এর ঊর্ধ্বে উঠতে হবে।” প্রসঙ্গত, কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পরে পরেই মন্তব্য ধেয়ে আসে আমেরিকা, জার্মানি এবং রাষ্ট্রসংঘের তরফে। তার প্রেক্ষিতে আমেরিকা ও জার্মানির ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতদের ডেকে সমঝে দেয় নয়াদিল্লি (Jagdeep Dhankhar)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share