Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • RSS: ‘‘হিন্দুরা পরধর্ম সহিষ্ণু, ইজরায়েল-হামাসের মতো সংঘর্ষ কখনও ভারতে হয়নি’’, বললেন মোহন ভাগবত

    RSS: ‘‘হিন্দুরা পরধর্ম সহিষ্ণু, ইজরায়েল-হামাসের মতো সংঘর্ষ কখনও ভারতে হয়নি’’, বললেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-হামাস যুদ্ধের মাঝেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে শোনা গেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর সঙ্ঘচালক মোহন ভাগবতকে। সঙ্ঘ প্রধানের (RSS) মতে, ‘‘হিন্দুরা পরধর্ম সহিষ্ণু তাই ইজরায়েল হামাসের মতো সংঘর্ষ কখনও ভারতে ঘটেনি।’’ প্রসঙ্গত গত ৭ অক্টোবর হামাসের জঙ্গিরা ইজারায়েলের ওপর প্রায় ৫ হাজার রকেট হামলা চালায়। এতে প্রায় ১,৪০০ সাধারণ ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়। হামাস জঙ্গিদের এই হামলার পাল্টা প্রত্যাঘাতও শুরু করে ইজরায়েল। প্রায় ১৫ দিন অতিবাহিত হলেও যুদ্ধ চলছে দুই দেশের।

    কী বললেন মোহন ভাগবত?

    মহারাষ্ট্রে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সঙ্ঘ প্রধান (RSS) বলেন, “এ দেশে একটি ধর্ম ও সংস্কৃতি রয়েছে, যা সব সম্প্রদায় এবং তাদের বিশ্বাসকে সম্মান করে। এটা হিন্দুদের দেশ। তার মানে এই নয় যে আমরা বাকিদের (ধর্মগুলিকে) প্রত্যাখান করব। আপনি যখন নিজেকে হিন্দু বলছেন, তখন আর বলার দরকার নেই যে মুসলমানরাও সুরক্ষিত। কেবলমাত্র হিন্দুরাই এটা করে থাকে। ভারতেই এটা হয়। অন্যরা এভাবে ভাবেন না।”  তাঁর আরও সংযোজন, “সব জায়গায় সংঘাত চলছে। ইউক্রেনের যুদ্ধের কথা জানেন আপনারা। এবং হামাস-ইজরায়েল যুদ্ধ। ভারতের এমন ইস্যুতে কখনওই যুদ্ধ হয়নি। শিবাজী মহারাজের আমলেও আগ্রাসন ছিল। কিন্তু এই ইস্যুতে আমরা কখনও কারও সঙ্গে যুদ্ধ করিনি। এই কারণেই আমরা হিন্দু।”

    প্যালেস্তাইনের জন্য ত্রাণ পাঠাল ভারত

    প্রসঙ্গত, হামাসের প্রথম হামলার পরে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে তাবড় দেশগুলি। আমেরিকা এবং ব্রিটেনের রাষ্ট্রপ্রধানরা ইতিমধ্যে ইজারায়েলে সফরও করেছেন। হামাসের হামলা নিন্দা করেছে ভারতও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনে ত্রাণও পাঠিয়েছেন। রবিবারই বিদেশ মন্ত্রক জানিয়েছে, ত্রাণ নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিমান। সেখানে পর্যাপ্ত পরিমাণে মজুদ করা হয়েছে ওষুধ থেকে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। চলতি সপ্তাহের শুরুতেই প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথাও বলেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Drug Racket: খোদ কেমিক্যাল ইঞ্জিনিয়ারই মাদক মাফিয়া, গোপন ডেরায় মিলল ৫০০ কোটির নেশাদ্রব্য

    Drug Racket: খোদ কেমিক্যাল ইঞ্জিনিয়ারই মাদক মাফিয়া, গোপন ডেরায় মিলল ৫০০ কোটির নেশাদ্রব্য

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাট পুলিশ এবং ডাইরেক্টরের অফ রেভিনিউ ইন্টেলিজেন্স শনিবার এক কেমিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে। ভয়াবহ মাদক কারবার (Drug Racket) চালানোর অভিযোগ রয়েছে মহারাষ্ট্রের ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। জানা গিয়েছে ধৃতের নাম জিতেশ হিনহোরিয়া। প্রথমজীবনে ওষুধ কোম্পানিতে কর্মরত জিতেশের কেরিয়ার একেবারে চমকপ্রদ। ওষুধ কোম্পানিতে চাকরি করতে করতে মাদক নিয়ে গবেষণা। এরপর নিজের বিদ্যাকে কাজে লাগিয়ে মাদকের কারবার শুরু। পরবর্তীকালে ধীরে ধীরে ইঞ্জিনিয়ার জিতেশ হয়ে উঠল মাদক কারবারি।

    ৫০০ কোটি টাকার মাদক উদ্ধার জিতেশের কাছে

    জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে যে পরিমাণে মাদক (Drug Racket) বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলোর বাজার মূল্য ন্যূনতম ৫০০ কোটি টাকা। তার মাদক কারবারের চক্র সারাদেশ জুড়েই চলত। মুম্বই, ইন্দোর, দিল্লি, চেন্নাই, সুরাটে এই কাজে অনেকজনকে জিতেশ নামিয়েছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। চক্রের সেই সমস্ত মাথাদের হদিশ পেতে তৎপর হয়ে উঠেছে পুলিশ। জানা গিয়েছে, একাধিক বড় দরের লোককে তিনি মাদক সাপ্লাই করতেন। এমনকী বড় মাপের রেভ পার্টিতেও মাদক পাঠাতেন তিনি।

    পুলিশি অভিযান

    গোপন সূত্রে এই বিরাট মাদক চক্রের (Drug Racket) হদিশ পায় পুলিশ। তারপরেই গুজরাট পুলিশ যৌথ অভিযানের নামে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স-এর সঙ্গে। প্রথমে ছত্রপতি সম্ভজিনগর এলাকায় অভিযান শুরু হয়। এরপরে ঔরঙ্গাদাবাদের দুটো গোপন ডেরায় হানা দেয় তারা। সেখান থেকেই বিপুল পরিমাণে রাসায়নিকের উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রায় ২৩ হাজার লিটার রাসায়নিক বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে মেশানো ছিল কেটামাইন, মেফিড্রোন ও কোকেন জাতীয় মাদক (Drug Racket)। এগুলোকেই বাজেয়াপ্ত করে পুলিশ।  পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে ২৩ কেজি কোকেন, ১৭ কেজি মেফিড্রোন, ৪.৩ কেজি কেটামাইন  এগুলোকে বাজারে সাপ্লাই করা হতো বলে মনে করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় ফের বিজেপি প্রার্থী কট্টর হিন্দুত্বের মুখ টাইগার রাজা

    Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় ফের বিজেপি প্রার্থী কট্টর হিন্দুত্বের মুখ টাইগার রাজা

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের (Telangana Assembly Election 2023) প্রথম দফায় ৫২ জনের একটি প্রার্থীদের তালিকা প্রকাশ করছে বিজেপি। সেই তালিকায় নাম প্রকাশ পেয়েছে টাইগার রাজা সিং-এর। এই টাইগার সিং, রাজ্যের দাপুটে হিন্দুত্ববাদী নেতা। এবারের বিধানসভা নির্বাচনে অন্যতম প্রধানমুখ হিসাবে মনে করছেন রাজনীতির একাংশের মানুষ। উল্লেখ্য, এই নির্বাচনে আরও মোট তিনজন সাংসদকে বিধানসভায় টিকিট দিয়েছে বিজেপি। তাঁদের মধ্যে একজন সাংসদকে দুটি কেন্দ্র থেকে টিকিট দেওয়ার কথা জানা গেছে। আপাতত টাইগারের টিকিটে শোরগোল তেলেঙ্গানা রাজ্যের রাজনীতিতে।

    কে এই টাইগার সিং (Telangana Assembly Election 2023)?

    বরাবর তেলেঙ্গানা রাজ্যে হিন্দুত্ব নিয়ে ব্যাপক চর্চায় থাকতেন এই টাইগার রাজা। রাজ্যে গো-রক্ষা থেকে শুরু করে হিন্দু সনাতন ধর্মের অপামানকারীদের বিরুদ্ধে তীব্র সরব ছিলেন তিনি। সেই সঙ্গে দেশের যথার্থ ইতিহাসবোধ, জোরপূর্বক ধর্মান্তরিতকরণ, লাভ জিহাদের বিরুদ্ধে বেশ সক্রিয় থাকতেন এই নেতা। সূত্রে জানা গেছে, এই নেতার নির্বাচনী কেন্দ্র হল ঘোষমহল কেন্দ্র। উল্লেখ্য ২০১৮ সালে এই কেন্দ্র থেকেই বিজেপি আসনটিতে জয়ী হয়েছিল। এইবারের নির্বাচনে তাই হিন্দুত্ববাদী নেতাকেই প্রার্থী করা হয়েছে। আর তাই তাঁর সমর্থকদের মধ্যে লক্ষ করা গেছে বেশ উৎসাহ।

    টাইগার সিং বিতর্কিত কেন?

    নুপুর শর্মার মন্তব্যের বিতর্ক যখন তুঙ্গে ছিল, সেই সময় নুপুর শর্মার পাশে দাঁড়িয়ে সমর্থন করেছিলেন টাইগার সিং। ২০২২ সালে নুপুরকে সমর্থন করায় বিতর্ককে আরও উস্কে দেন, বলে মনে করেছিলেন বিরোধী রাজনীতির লোকেরা। সেই সময় দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে, তাঁকে বিজেপির তরফ থেকে সাময়িক সাসপেন্ড করা হয় বলে জান যায়। কিন্তু এবার বিধানসভার নির্বাচনের (Telangana Assembly Election 2023) আগে বিজেপি, টাইগারের সাসপেনশেন তুলে নেয় এবং তারপর তাঁকে নির্বাচনী টিকিট প্রদান করা হয়। বিরোধী পক্ষের লোকেরা তাঁর টিকিটে খুব একটা খুশি নয় তাও জানা গিয়েছে।

    বিজেপির শৃঙ্খলা কমিটির বক্তব্য

    বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে টাইগার রাজা সম্পর্কে বলা হয়, “টাইগারের প্রতিক্রিয়া দলের কমিটি বিবেচনা করেছে। আর তারপর তাঁর উত্তরের পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা কমিটি অবিলম্বে সাসপেনশেন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।” উল্লেখ্য তাঁর সাসপেনশেন তুলে নেওয়ার পরই প্রার্থীপদের তালিকা প্রকাশ করা হয়।     

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Gaganyaan Test Flight: পুজোয় খুশির খবর, ‘গগনযান’-এর পরীক্ষামূলক যানের সফল উৎক্ষেপণ

    Gaganyaan Test Flight: পুজোয় খুশির খবর, ‘গগনযান’-এর পরীক্ষামূলক যানের সফল উৎক্ষেপণ

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দ্রযান ৩-এর সাফল্যের পর আরও একবার ইতিহাস গড়তে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পুজোর আগে হল গগনযানের (Gaganyaan Test Flight) পরীক্ষা মূলক উৎক্ষেপণ। তবে উৎক্ষেপণের সময় কিছু ত্রুটি দেখা দিলেও, মহাকশচারীদের নিরাপদে পৃথিবীতে নিয়ে আসার সিস্টেমিক পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করল ইসরো। দেশে খুশির আবহ ইসরোর এই সাফল্যে। আগামী বছর ২০২৪ সালে শুরু হবে চূড়ান্ত গগনযান মিশন। আনুমানিক ৯০০ কোটি টাকা খরচ হবে এই অভিযানে।

    পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ 

    গগনযানের (Gaganyaan Test Flight) পরীক্ষামূলক ভাবে সফল উৎক্ষেপণ হল শনিবারে। তবে সকালে দু’বার থমকে গিয়েছিল পরীক্ষামূলক যাত্রা। এদিন সকাল ৮ টায় শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে গগনযান যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরে জানা যায়, নির্ধারিত সময় থেকে ৪৫ মিনিট পর উৎক্ষেপণ করা হবে। এরপরে এই উৎক্ষেপণ হয় ৮ টা ৪৫ মিনিটে। কিন্তু উৎক্ষেপণের ঠিক ৫ সেকেন্ড আগে, কাউণ্টডাউন ক্লকে ‘লাল হোল্ড’ শব্দ উঠে আসে। এরপর ইসরো সাময়িক ভাবে উৎক্ষেপণ স্থগিত রেখে, আবার সকাল ১০ টায় চূড়ান্ত উৎক্ষেপণ করে। মিশনের নাম রাখা হয়েছে টেস্ট ভেহিকেল অ্য়াবর্ট মিশন-১। এছাড়া এটিকে টেস্ট ভেহিকেল ডেভেলপমেন্ট ফ্লাইট (TV-D1) নামকরণে ডাকা হবে বলে জানা গেছে।

    গগনযান মিশন কী (Gaganyaan Test Flight)?

    গগনযান মিশনের জন্য চার বিমান বাহিনীর মহাকাশচারীকে নির্বাচন করা হয়েছে। অভিযানকে বাস্তবায়িত করতে শনিবার প্রথম টেস্ট ভেহিকেলের উৎক্ষেপণ করল ইসরো। পরীক্ষা করার সময় ত্রুটি দেখা দিলেও মহাকাশচারীদের নিরাপদে নিচে পৃথিবীতে নামিয়ে আনা গেছে। আর এটাই পরীক্ষামূলক সফলতা। ৪০০ কিমি কক্ষপথে মানুষ পাঠানোর পরিকল্পনার অঙ্গ হল এই পরীক্ষামূলক উৎক্ষেপণ। গগনযানের উৎক্ষেপণ সফল হলে, দ্বিতীয় ধাপে ‘ব্যোমমিত্রা’ বলে একটি রোবট মহাকাশে পাঠাবে বলে জানিয়েছে ইসরো। সেই অভিযান সম্পূর্ণ হলে মানুষ পাঠানোর পরিকল্পনা শুরু হবে।

    ইসরোর বক্তব্য

    গগনযান অভিযানে ইসরো জানিয়েছে, “আপৎকালীন পরিস্থিতে মহাকাশচারীরা প্যারসুটের মাধ্যমে নেমে আসতে পারেন কিনা, তাই পরীক্ষা করে দেখা হচ্ছিল। আর এই পরীক্ষা আজ সফল হয়েছে। পরিকল্পনা অনুসারে গগনযান (Gaganyaan Test Flight) থেকে বঙ্গোপসাগরে সফল ভাবে নেমে আসে প্যারাসুট।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: আরও বেকায়দায় মহুয়া মৈত্র, সরে দাঁড়ালেন নিজের আইনজীবীই!

    Mahua Moitra: আরও বেকায়দায় মহুয়া মৈত্র, সরে দাঁড়ালেন নিজের আইনজীবীই!

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে কাটমানি, চাল চুরি, ত্রিপল চুরি, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি এবং চাকরি চুরির মতো নানা অভিযোগে রাজ্যের শাসকদল তৃণমূলের নেতা-মন্ত্রীদের বারবার বিরোধীদের আক্রমণ করতে শোনা গেছে। এবার সংসদ ভবনে টাকা নিয়ে নাকি প্রশ্ন করেন, এমন অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে। আর এর ফলে গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে গত সপ্তাহে তৃণমূলের এই সাংসদের বিরুদ্ধে অভিযোগ তুলে, সাংসদ পদ বাতিলের দাবি তোলেন। পাল্টা বিজেপি সাংসদের বিরুদ্ধে তৃণমূল সাংসদ দিল্লি হাইকোর্টে মানহানির মা্মলা দায়ের করেন। কিন্তু এই মামলা থেকে সরে দাঁড়ালেন মহুয়া মৈত্রের আইনজীবী। সবটা মিলিয়ে তৃণমূল সাংসদ চাপের মুখে এবং আরও বেকায়দায়। আগামী ৩১ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির তারিখ।

    মামলা থেকে কেন সরে গেলেন আইনজীবী? (Mahua Moitra)

    সূত্রে জানা গেছে, মহুয়া মৈত্রের (Mahua Moitra) আইনজীবী গোপাল শঙ্কর মানহানির মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন। অবশ্য এর কারণ হিসাবে স্বার্থের কথা উল্লেখ করেছেন গোপাল শঙ্কর। অনুদিকে বিপক্ষের আইনজীবী জয় অনন্ত দেহদরাই দিল্লি হাইকোর্টে বলেন, বৃহস্পতিবার মহুয়ার আইনজীবী গোপাল শঙ্কর আমার সঙ্গে যোগাযোগ করে বলেন, মহুয়ার বিরুদ্ধে আনা অভিযোগ যদি প্রত্যাহার করে নিই, তাহলে পোষ্য কুকুর হেনরিকে ফেরত দিয়ে দেবেন। এই ঘটনার কথা জানিয়ে আইনজীবী জয় অনন্ত দেহদরাই, দিল্লি হাইকোর্টের বিচারপতি সচিন দত্তের কাছে প্রশ্ন করেন, “মহুয়ার আইনজীবী শঙ্কর মধ্যস্থতা করার চেষ্টা করছেন। তাঁর কি এই মামলায় দাঁড়ানোর অধিকার আছে।” উত্তরে বিচারপতি বলেন, “এর উত্তর আপনাদের দেওয়া উচিত”। ঘটনার সত্যতা জানতে বিচারপতি মহুয়ার আইনজীবীর কাছের জানতে চান, কথা বলেছেন কিনা। জাবাবে গোপাল শঙ্কর বলেন, “তাঁর মক্কেল জয় অনন্তকে ব্যক্তিগত ভাবে চেনেন, তাই কথা বলেছেন।” এরপর বিচারক মহুয়ার আইনজীবীকে মামলা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন।

    প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্কে ফাটল

    মহুয়ার (Mahua Moitra) প্রাক্তন প্রেমিক ছিলেন বিরোধী আইনজীবী জয় অনন্ত দেহরাই। কিন্তু টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ করার পর থেকেই, তৃণমূল সাংসদ মহুয়া তাঁর প্রাক্তন প্রেমিক জয় অনন্তকে প্রেমে হতাশ বলে দাবি করেন। সেই সঙ্গে আইনজীবী প্রেমিক, তাঁর বিরুদ্ধে বদলা নেওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছিলেন মহুয়া। সূত্রে আরও জানা গেছে, সম্পর্ক ভাঙার পর থেকে এই প্রেমিক-প্রেমিকার মধ্যে পোষ্য কুকুরকে নিয়ে বিবাদ চলছিল। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, মহুয়ার বিরুদ্ধে অভিযোগ আনার পরই আইনজীবী জয় অনন্ত, সেই অভিযোগের সপক্ষে প্রমাণ সরবরাহ করেন বলে জানা গেছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Narendra Modi: ‘শুধু শিলান্যাস নয়, উদ্বোধনও করি”, বিরোধীদের তীব্র কটাক্ষে বিঁধলেন মোদি

    PM Narendra Modi: ‘শুধু শিলান্যাস নয়, উদ্বোধনও করি”, বিরোধীদের তীব্র কটাক্ষে বিঁধলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: অত্যাধুনিক ট্রেন ‘নমো ভারত’কে সবুজ পতাকা দেখিয়ে আরও একটি হাই স্পিড ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই ট্রেনের গতি হবে প্রতি ঘণ্টায় ১৬০ কিমি। দিল্লি-গাজিয়াবাদ-মিরাট আরআরটিএস করিডর মোট ১৭ কিমি দীর্ঘ যাত্রাপথ। শুক্রবার উদ্বোধন হলেও আগামী ২১ অক্টোবর থেকে যাত্রী পরিষেবা চালু হবে বলে জানা গেছে।

    প্রধানমন্ত্রী এদিন ট্রেনের উদ্বোধন করে বলেন, ‘শুধু শিলান্যাস নয়, উদ্বোধনও করি’। যে প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, সেগুলিকে চালু করা হয় বলে দাবি করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে শোনা যায় বিরোধীদের।

    ‘নমো ভারত’ সূচনা করলেন মোদি (PM Narendra Modi)

    দেশ প্রথম সেমি হাই স্পিড ট্রেন পেল। শুক্রবার দেশের প্রধানমন্ত্রী (PM Narendra Modi) এই ট্রেনের আনুষ্ঠানিক সূচনা করলেন। প্রাথমিক ভাবে এই ট্রেন উত্তরপ্রদেশের সাহিদাবাদ থেকে দুহাই ডিপো স্টেশন পর্যন্ত চলবে বলে জানা গেছে। প্রথম দিনেই ট্রেনে সফর করলেন মোদি। সেই সঙ্গে বাচ্চাদের সঙ্গে মজলেন খোশ মেজাজে। দিল্লি থেকে মিরাট যেতে আগে সময় লাগত দেড় ঘণ্টা, বর্তমানে এই ট্রেনের যাত্রা পথে সময় লাগবে এক ঘণ্টারও কম।

    ভাড়া কত হবে?

    সূত্রে জানা গেছে, এই ট্রেনের (PM Narendra Modi) স্ট্যান্ডার্ড ক্লাসের পুরো রুটের ভাড়া ৫০ টাকা। প্রিমিয়াম ক্লাসের ভাড়া শুরু ৪০ টাকা থেকে, এই ক্লাসের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা। উল্লেখ্য যে শিশুরা ৯০ সেমির নিচে, তাদের কোনও ভাড়া লাগবে না। ট্রেনের সর্বোচ্চ গতি হবে ১৮০ কিমি, কিন্তু পরীক্ষার দিন গতি ছিল ১৬০ কিমি। এই ট্রেন অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেনে বিশাল ওভারহেড স্টোরেজের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে থাকছে ওয়াই-ফাইয়ের সুবিধা এবং প্রত্যেক আসনের সঙ্গে চার্জিং পয়েন্ট। থাকছে বড় আসন, পা রাখার অতিরিক্ত জায়গা। থাকবে সিসিটির ব্যবস্থা। আপদকালীন দরজা থাকবে এবং সেই সঙ্গে ট্রেনের চালকের সঙ্গে কথা বলার জন্য থাকবে বিশেষ স্যুইচের ব্যবস্থা।

    কংগ্রেসের কটাক্ষ

    ট্রেনের নাম (PM Narendra Modi) নিয়ে বিরোধীরা সরব হয়েছে। কিন্তু গতকাল প্রধানমন্ত্রীর দফতর থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আরআরটিএস ট্রেনগুলির নাম ‘নমো ভারত’ রাখা হবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “নমো স্টেডিয়ামের পর নমো ট্রেন। প্রধানমন্ত্রীর আত্মমগ্নতার সীমা নেই।” আবার পবন খেরার বক্তব্য, “ভারত রাখার কী দরকার! দেশের নাম নমো রাখলেই একেবারে মিটে যায় ঝামেলা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • El Nino Effect : আসছে সুপার এল নিনো! অতিবৃষ্টি না হয় খরা, সতর্ক করলেন আবহবিদরা

    El Nino Effect : আসছে সুপার এল নিনো! অতিবৃষ্টি না হয় খরা, সতর্ক করলেন আবহবিদরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই। কখনও অতিরিক্ত গরম কখনও অতিবৃষ্টি। অসময়ে বৃষ্টিপাত, ঝড়ঝঞ্ঝা লেগেই আছে। এরই মধ্যে ভয় ধরাচ্ছেন আবহবিদরা। ২০২৪ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে উত্তর গোলার্ধে আছড়ে পড়বে সুপার এল নিনো (El Nino Effect), দাবি আবহবিদদের। এই পরিস্থিতির জেরে আবহাওয়ায় বিরাট পরিবর্তন হতে চলেছে। এমনটাই জানাচ্ছে ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমস্ফরিক অ্যাডমিনিস্ট্রেশন।

    কেন এই পরিবর্তন

    দক্ষিণ আমেরিকার কাছে প্রশান্ত মহাসাগরে ক্রমশই উষ্ণ হচ্ছে সমুদ্রের উপরিভাগের জল। এর জেরেই বিশ্বব্যাপী আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। বাড়ছে তাপমাত্রা। খাদ্য উৎপাদন, পানীয় জল এবং জলবায়ুর সঙ্গে মানিয়ে নিয়ে চলার ক্ষেত্রে জনজীবনে বড়সড় প্রভাব পড়ছে এই কারণেই। পরিবর্তিত হচ্ছে বিশ্বের নানা প্রান্তের আবহাওয়া।

    ভারতে এল নিনো-র প্রভাব

    ভারতে এল নিনো (El Nino Effect) চূড়ান্ত প্রভাব ফেলবে আগামী বছর। বিজ্ঞানীরা বলেছেন, এমন এল নিনোর প্রভাব ভারত কখনও দেখেনি৷ ক্রমশ বর্ষা দুর্বল হতে শুরু করেছে এ দেশে। এরপর তা শুষ্ক থেকে শুষ্কতর আবহাওয়া তৈরি করবে ভারতে। কমতে শুরু করবে বৃষ্টিপাত। এর ফলে খাদ্যশষ্যের উৎপাদন, জলের সুবিধা থেকে শুরু করে সাধারণ প্রাণী ও উদ্ভিদ জগতের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্থ হতে পারে৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, শক্তিশালী এলি নিনোর প্রভাব প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে৷

    আরও পড়ুন: ভারতেই তৈরি হবে পিক্সেল-৮ স্মার্টফোন! উৎসবের আবহে বড় ঘোষণা গুগলের

    স্বাভাবিক ঋতুচক্রে প্রভাব

    সুপার এল নিনোর (El Nino Effect) জেরে ভারতে ঘন ঘন পরিবর্তন হবে আবহাওয়া। কখনও মারাত্মক বৃষ্টি, কখনও ঊর্ধ্বমুখী তাপমাত্রা আবার কখনও খরা পরিস্থিতি তৈরি হবে ভারতে। আবার হতে পারে ভয়াবহ বন্যাও। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে এই এল নিনোর দাপট বেশি হবে। বিজ্ঞানীরা বলছেন, সুপার এল নিনো আসলে ভারতের স্বাভাবিক ঋতুচক্রকে প্রভাবিত করতে পারে৷ কোথাও কোথাও চরমভাবাপন্ন আবহাওয়া বেড়ে যেতে পারে আবার কোথাও কোথাও খরার মতো পরিস্থিতি তৈরি হতে পারে৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nitish Kumar: মোদি সরকারের ভূয়সী প্রশংসা নীতিশের, দূরত্ব বাড়ছে ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে?

    Nitish Kumar: মোদি সরকারের ভূয়সী প্রশংসা নীতিশের, দূরত্ব বাড়ছে ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহারের রাজনীতিতে কখনও বিজেপির হাত ধরেছেন নীতিশ (Nitish Kumar) তো কখনো বা আরজেডির। বর্তমানে আরজেডির সঙ্গে জোটে থাকা নীতিশের কি দূরত্ব বাড়ছে ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে? কারণ বৃহস্পতিবার বিহারের মতিহারিতে এক অনুষ্ঠান মঞ্চে থেকে বিজেপির প্রশংসা করতে শোনা গেল বিহারের মুখ্যমন্ত্রীকে। তার সঙ্গে নিতীশের আরও বার্তা ভারতীয় জনতা পার্টির উদ্দেশে, যে তাঁর সঙ্গে এখনও বন্ধুত্ব শেষ হয়ে যায়নি বিজেপির। এনিয়ে জল্পনা ছড়িয়েছে সারা দেশজুড়ে। 

    মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ নীতিশ

    রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মূর পাশে বসে পূর্বতন ইউপিএ সরকারকে নিশানা শানিয়েছেন নীতিশ (Nitish Kumar)। এর পাশাপাশি বর্তমান মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘২০০৭ সালে মনমোহন সিং সরকার বিহারে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা ঘোষণা করেছিলেন। সরকারের কাছে আমি আবেদনও জানিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য। তবে সেসময় আমার কোনও আবেদনই মান্যতা পায়নি। ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর আবেদন মান্যতা পায়। ২০১৬ সালে মতিহারিতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়।’’ এদিনের সমাবর্তন অনুষ্ঠানে কয়েকজন শীর্ষস্থানীয় বিহারের বিজেপি নেতা উপস্থিত ছিলেন এবং তাঁদের উদ্দেশে নীতিশ বলেন যে যতদিন বেঁচে থাকবো সবার সম্পর্কে বজায় থাকবে। সবাই একসঙ্গে কাজও করব।

    দূরত্ব বাড়ছে ইন্ডিয়া জোটের সঙ্গে?

    নীতিশ কুমারের (Nitish Kumar) এই মন্তব্যে জল্পনা শুরু হয়েছে। তবে কি বিহারের মুখ্যমন্ত্রী ফের একবার পদ্ম শিবিরের হাত ধরতে চলেছেন? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে বিরোধী জোট ইন্ডিয়ার নাম নিয়েই প্রথম থেকে ক্ষুদ্ধ ছিলেন নীতিশ (Nitish Kumar)। তাঁকে অন্ধকারে রেখেই নাম ঠিক করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।  বিরোধী জোট করার ক্ষেত্রে প্রথমে তৎপর হয়েছিলেন নীতিশই এবং সেই মতো তিনি কলকাতাতে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনাও সারেন নবান্নে। রাজনৈতিক মহলের একাংশের ধারনা যে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নীতিশের নাম ঘোষণা না হওয়াতেও তিনি ক্ষুব্ধ হয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: অর্থের বিনিময়ে প্রশ্ন! মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ হলফনামায় স্বীকার ব্যবসায়ীর

    Mahua Moitra: অর্থের বিনিময়ে প্রশ্ন! মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ হলফনামায় স্বীকার ব্যবসায়ীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার ইস্যুতে আরও চাপে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। প্রসঙ্গত মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছে অর্থ ও উপহারের বিনিময়ে আদানি গোষ্ঠী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি চাপে ফেলতে চেয়েছেন। ইতিমধ্যে হলফনামায় ব্যবসায়ী দর্শন হীরানন্দানি স্বীকার করেছেন যে তিনি মোদি সরকার এবং আদানি গোষ্ঠীকে অস্বস্তিতে ফেলার মত প্রশ্ন তোলার ক্ষেত্রে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) দিয়ে প্রশ্ন করিয়েছেন সংসদে।

    বিজেপির অভিযোগ কার্যত স্বীকার শিল্পপতি হীরানন্দানির

    যে সমস্ত অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তুলেছেন মহুয়ার বিরুদ্ধে, তার কার্যত সবগুলোই মেনে নিয়েছেন তাঁর হলফনামা হীরানন্দানি। শিল্পপতির হলফনামায় উল্লেখ রয়েছে যে নানা কারণেই সাংসদের আবদার মেটানো হতো। বিলাসবহুল সামগ্রী কিনে দেওয়া হতো। দিল্লির সরকারি বাসভবন সংস্কার করে দেওয়া হতো। ছুটি কাটাতে বা বেড়ানোর খরচও দেওয়া হতো দেশের বিভিন্ন জায়গায় এমনকি বিদেশেও। হীরানন্দানি আরও জানিয়েছেন, মহুয়া মৈত্রর (Mahua Moitra) সঙ্গে তাঁর প্রথম পরিচয় ২০১৭ সালে। প্রসঙ্গত সে বছরে বেঙ্গল বিজনেস সামিট কলকাতায় অনুষ্ঠিত হয়। সেখানেই যোগ দিতে এসে মহুয়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। এ সময় ব্যবসায়ী হীরানন্দানির মনে হয় যে মহুয়ার মাধ্যমেই তিনি অবিজেপি রাজ্যগুলিতে কাজের সুযোগ পেতে পারেন।

    হলফনামায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং শশী থারুরের নাম

    ওই ব্যবসায়ীর হলফনামায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং শশী থারুরের কথাও উঠে এসেছে। দর্শন হিরানন্দানির কাছে অর্থে এবং উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র (Mahua Moitra), এই অভিযোগ তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। গত রবিবার এ নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ পাঠান বিজেপি সাংসদ দুবে। মঙ্গলবারই ওম বিড়লা সংসদের এথিক্স কমিটিকে নির্দেশ দিয়েছেন যে অভিযোগ কতটা সত্য তা খতিয়ে দেখতে। এরই মাঝে দুবাই-কেন্দ্রিক ব্যবসায়ী হীরানন্দানির হলফনামা সামনে এসেছে গতকালই। মহুয়া মিত্রের বিরুদ্ধে আরও অভিযোগ যে ওই শিল্পপতিকে তিনি সংসদের লগ ইন আইডিও দিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Palestine: যুদ্ধের মাঝে ইজরায়েলের পর প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির

    Palestine: যুদ্ধের মাঝে ইজরায়েলের পর প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-হামাস ( Palestine) যুদ্ধের মাঝে নেতানিয়াহুর পরে এবার প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসের সঙ্গে বৃহস্পতিবার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধ পরিস্থিতিতে গাজার হাসপাতালে নিহত প্যালেস্তাইনের সাধারণ নাগরিকদের জন্য সমবেদনাও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদি এরকম যুদ্ধ পরিস্থিতিতে প্যালেস্তাইনের সাধারণ নাগরিকদের জন্য সমস্ত রকম মানবিক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন।

    এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর 

    নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘প্যালেস্তাইনের ( Palestine) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা হয়েছে এবং সেখানকার সাধারণ নাগরিকদের প্রাণহানির ঘটনায় আমি সমবেদনা জানিয়েছি।’’

    ইজরায়েল-হামাস যুদ্ধ ১৩ তম দিনে পা দিল

    প্রসঙ্গত এদিন সকালেই বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচী ইজরায়েলের ওপর ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার সকালেই তিনি বলেন যে সমস্ত আন্তর্জাতিক মহলকে এক হতে  হবে সন্ত্রাসবাদকে মোকাবিলা করার জন্য।  গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েল-হামাস যুদ্ধ ১৩ তম দিনে পা দিল। এখনও পর্যন্ত এই যুদ্ধে প্রায় ৩,৭০০ এর বেশি প্যালেস্তাইনের ( Palestine) সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং ১,৪০০ এর বেশি ইজরায়েলের সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে খবর। অন্যদিকে এদিনই ইজরায়েলকে সমর্থন করতে তেল আভিভে পৌঁছলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সুনক জানান, তিনি ইজরায়েলে (Israel-Hamas Conflict) রয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই চলছে, সেই যুদ্ধে ইজরায়েলের পাশে তিনি রয়েছেন বলে জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী। সফরের আগে একটি বিবৃতি দিয়ে ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি সাধারণ নাগরিকের মৃত্যু যন্ত্রনার। হামাসের সন্ত্রাসবাদী হামলার ফলশ্রুতি এই এত মানুষের মৃত্যু।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share