Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Manipur Violence: মণিপুরে মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা! নিয়ন্ত্রণে শূন্যে গুলি পুলিশের

    Manipur Violence: মণিপুরে মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা! নিয়ন্ত্রণে শূন্যে গুলি পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার মণিপুরের মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলার (Manipur Violence) চেষ্টার ঘটনায় ফের একবার উত্তেজনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বীরেন সিংহের পৈতৃক বাড়িতে উত্তেজিত জনতা হামলা চালায় বলে জানা গেছে। ঘটনায় উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলে, তাকে সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শূন্যে গুলি চালায়। সেই সঙ্গে ব্যাপক পরিমাণে নিরাপত্তা বাহিনীও পৌঁছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, ঘটনার সময়, ওই পৈতৃক বাড়িতে কেউ ছিলেন না বলে জানা গেছে। পুলিশ অবশ্য সামজিক মাধ্যম এক্স ট্যুইটার মাধ্যমে জানিয়েছে, “মুখ্যমন্ত্রীর ব্যাক্তিগত বাড়িতে কোনও হামলার ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রীর বাড়িতে জনতার হামলার ঘটনা মিথ্যা এবং অপপ্রচারমূলক।”

    মণিপুর পুলিশের বক্তব্য (Manipur Violence)

    স্থানীয় সূত্রে জানা গেছে, মণিপুর পুলিশ জানিয়েছে, “ইম্ফলের হেইনগাং এলাকায় মুখ্যমন্ত্রী বীরেন সিংহের পৈতৃক বাড়িতে হামলার (Manipur Violence) ঘটনা ঘটে। বাড়ির চারপাশ থেকে দুটি গ্রুপ মিলে বাড়ি লক্ষ্য করে ক্রমেই এগিয়ে আসছিল। তবে বাড়ি থেকে প্রায় ১০০ থেকে ১৫০ মিটার দূরত্বেই উত্তেজিত গ্রুপকে আটকে দেয় নিরাপত্তা বাহিনী। তবে এই বাড়িতে কেউ থাকতেন না। বাড়িটিকে সব সময় নজরদারিতে রাখা হতো।”

    পুলিশ সূত্রে আরও জানা গেছে, উত্তেজিত জনতাকে এই স্থান থেকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। এছাড়াও পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বাড়ির সামনে পুলিশ ব্যারিকেড বসিয়ে দেয়। অপর দিকে উত্তেজিত জনতা ক্ষোভে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে।

    ঘটনার সুত্রপাত

    গত ৩ মে থেকেই জাতিদ্বন্দ্ব এবং গোষ্ঠী সংঘর্ষে মণিপুর উত্তপ্ত (Manipur Violence)। সম্প্রতি দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। দুটি ছবি সামজিক মাধ্যমে নজরে আসে। সেখানে ছাত্রের মৃতদেহের পাশে অভিযুক্তদের ছবি দেখা যায়। বুধবার ইম্ফলে এই ছাত্র খুনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে পড়ুয়ারা। বিক্ষোভ সামাল দিতে গিয়ে পুলিশের ঘায়ে বেশ কিছু ছাত্র আহত হন। এরপর থেকেই পরিস্থিতি আরও উত্তাল হয়ে যায়। আপাতত ফের ইন্টারনেট বন্ধ হয়েছে মণিপুরে।

    মুখ্যমন্ত্রীর বক্তব্য

    মুখ্যমন্ত্রী বীরেন সিংহ, ছাত্র মৃত্যুর (Manipur Violence) ঘটনায় বলেন, “দোষীদের অবিলম্বে গ্রেফতার করা হবে। সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্র খুনের মামালাকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kerala News: আমানত ফেরত দিতে ব্যর্থ, কেরলে সরকারি মদতে চলা সংস্থার লাইসেন্স বাতিল আরবিআই-এর

    Kerala News: আমানত ফেরত দিতে ব্যর্থ, কেরলে সরকারি মদতে চলা সংস্থার লাইসেন্স বাতিল আরবিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরালা ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট ফাইনান্স কর্পোরেশন বা কেটিডিএফসি-এর লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক। সিপিএম শাসিত কেরালায় (Kerala News) এই সংস্থাটির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে রাজ্য সরকার করত বলে জানা গিয়েছে। লাইসেন্স বাতিলের বিষয়ে ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কেটিডিএফসির আধিকারিকদের জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত কেটিডিএফসির অর্থনৈতিক লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা।

    রামকৃষ্ণ মিশনের ডিপোজিট ১৩০ কোটি

    পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশন ১৩০ কোটি টাকার ফিক্সড ইনভেসমেন্ট করে কেটিডিএফসি-তে কিন্তু পরবর্তীকালে সেই টাকার রিটার্ন দিতে ব্যর্থ হয় কেরালার (Kerala News) এই অ-ব্যাঙ্কিং সংস্থা। এরপরই রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ রিজার্ভ ব্যাঙ্কে অভিযোগ জানায়। পরবর্তীকালে রিজার্ভ ব্যাঙ্কের তদন্তে উঠে আসে কেটিডিএফসির দেউলিয়া হওয়ার তথ্য। চলতি মাসের ১৭ তারিখেই দেশব্যাপী অ-ব্যাঙ্কিং অর্থনৈতিক সংস্থাগুলির উপরে রিভিউ করে রিজার্ভ ব্যাঙ্ক। সেখানেই আরবিআই সন্ধান পায় কেটিডিএফসির বেআইনি কাজের।

    আরও পড়ুুন: ছিলেন নাইটক্লাবের বাউন্সার! ট্রুডোর বর্ণিল জীবন হার মানায় রুপোলি পর্দার জগতকেও

    কেরালা সরকার দায় এড়াতে কেন পারেনা?

    কেটিডিএফসির এই কাজের ফলে কেরালার সিপিএম সরকারের অধীনে থাকা সমস্ত কোঅপারেটিভ ব্যাঙ্কগুলি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। কারণ এই ব্যাঙ্কগুলি সরকারকে গ্যারান্টার রেখে সাধারণ মানুষের কাছে টাকা নিত এবং তা কেটিডিএফসি-তে জমা করত। যদি সময়সীমা পেরোনোর পরেও আমানত ফেরত দিতে না পারে এই অ-ব্যাঙ্কিং সংস্থা তাহলে তার দায় বর্তায় কেরলের সিপিএম সরকারের ওপরে। আপাতত লাইসেন্স বাতিলের ফলে কেটিডিএফসির কোনও রকমের অর্থনৈতিক লেনদেন করতে পারবে না। অন্যদিকে কেরালা (Kerala News) স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (কেএসআরটিসি) কোটি কোটি টাকা ঋণ নিয়েছে এই দেউলিয়া হয়ে যাওয়া সংস্থা থেকে। কীভাবে দেউলিয়া হল এই সংস্থা? সরকারে ভূমিকা ঠিক কী ছিল? কোন কোন মন্ত্রী এই সংস্থার সঙ্গে জড়িত তা খুব শীঘ্রই তদন্তে উঠে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Home Loans: ঋণ নিয়ে বাড়ি করবেন আপনি, সুদে ভর্তুকি দেবে কেন্দ্র! আসছে মোদির বিরাট প্রকল্প

    Home Loans: ঋণ নিয়ে বাড়ি করবেন আপনি, সুদে ভর্তুকি দেবে কেন্দ্র! আসছে মোদির বিরাট প্রকল্প

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করতে চান? ভাবছেন সহজ ঋণের (Home Loans) কথা? মোদি সরকার (Modi Government) নিয়ে আসছে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রকল্প। গত ১৫ অগাস্ট দিল্লির লালাকেল্লা থেকে শহরাঞ্চলে সাধারণ মানুষের বাড়ি তৈরি করার জন্য বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সোমবার, সরকারের আবাসন মন্ত্রক এবার বাড়ি তৈরিতে ঋণে ভর্তুকি দেবে বলে জানিয়েছে। শহর অঞ্চলের বাড়ি নির্মাণ করতে চান যাঁরা, তাঁদের জন্য অত্যন্ত সুখবর বলে মনে করছেন অভিজ্ঞ মহলের একাংশ। লোকসভার ভোটের আগে এই প্রকল্প মোদি সরকারের বড় চমক হতে পারে বলেও অভিমত তাঁদের।

    প্রকল্পে ঠিক কী বলা হয়েছে (Home Loans)?

    সরকারি সূত্রের জানা গিয়েছে, আগামী পাঁচ বছরের জন্য চড়া সুদের ঋণের (Home Loans) বোঝা কমাতে ভর্তুকি বাবদ আগামী ৫ বছরে ৬০ হাজার কোটি টাকা খরচ করবে কেন্দ্রীয় সরকার (Modi Government)। এই প্রকল্পের ঋণের সুদে ৩ থেকে সাড়ে ৬ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে বলে জানা গিয়েছে। ২০ বছরের জন্য গ্রাহকরা যদি ৫০ লাখ টাকার কম ঋণ নিয়ে থাকেন, তাহলে তাঁরাই এই ভর্তুকি পাবেন। শহর অঞ্চলের ২৫ লাখের বেশি মানুষ এই প্রকল্পের সবিধা পেতে পারেন বলা হয়েছে প্রকল্পে।

    কারা সুবিধা পাবেন?

    শহর অঞ্চলে যাঁরা ভাড়া বাড়িতে থাকেন এমন ব্যক্তিরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কলোনি বাড়ি, বেআইনি ভাড়া বাড়ি, ঝুপড়িতে যাঁরা বসবাস করছেন, তাঁদের কাছে নিজের বাড়ি তৈরির বড় সুযোগ রয়েছে এই প্রকল্পে। কেন্দ্রীয় আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী অবশ্য বলেন, “এই প্রকল্পের বিষয়ে (Home Loans) বিস্তৃত ভাবে আলোচনা করা হচ্ছে। এর সবগুলি দিক খুঁটিয়ে দেখা হচ্ছে। মন্ত্রীপরিষদের অনুমোদন মিললেই সেপ্টেম্বর মাসেই এই প্রকল্প চালু হতে পারে।”

    ভোটের আগে জনমুখী প্রকল্প

    আগামী বছর লোকসভা ভোট। মানুষের দৈনন্দিন চাহিদা এবং প্রয়োজনের কথাকে মাথায় রেখে, সরকারি সুবিধাগুলিকে কীভাবে মানুষ পাবেন, সেই জন্য় জনমুখী প্রকল্পের (Home Loans) সূচনা করেছে কেন্দ্র। মোদি সরকার রান্নার গ্যাসের দাম ২০০ কমিয়ে, সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দিয়েছে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। নরেন্দ্র মোদি বিশ্বকর্মা প্রকল্পে প্রথগত শিল্পী-কারিগরদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেন এর মাধ্যমে সুবিধা পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের কাছে। এবার শহর অঞ্চলে বাড়ি তৈরিতে ঋণে বিশেষ ভর্তুকি দিয়ে, মানুষের প্রয়োজনের উপর বিশেষ গুরুত্ব দিতে তৎপর মোদি সরকার (Modi Government)।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  •  Asian Games 2023: শুরুতেই সুখবর! এয়ার রাইফেলের পর রোয়িংয়েও জোড়া রুপো এল ভারতের ঝুলিতে

     Asian Games 2023: শুরুতেই সুখবর! এয়ার রাইফেলের পর রোয়িংয়েও জোড়া রুপো এল ভারতের ঝুলিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমস (Asian Games 2023)-এর শুরুতেই ভারতের জয়জয়কার। রবিবার সকালেই রুপো-জয়ী হল ভারত। এয়ার রাইফেল এবং রোয়িংয়ে রুপোর পদক জয় ভারতের। ১০ মিটার রাইফেলের দলগত বিভাগে রুপোর পদক জিতলেন রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসে। অন্যদিকে রোয়িংয়ে লাইটওয়েট ডাবলস স্কালসে রুপোর পদক জয়ী হলেন অর্জন লাল জাট এবং অরবিন্দ সিং। এই গেমকে ঘিরে ভারতীয় সমর্থকের মধ্যে তীব্র উচ্ছ্বা্স লক্ষ্য করা গেছে। 

    রাইফেলে রুপো জয় ভারতের (Asian Games 2023)

    গতকাল ২৩ সেপ্টেম্বর, এশিয়ান গেমস (Asian Games 2023) ২০২৩ সালের আনুষ্ঠানিক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। রবিবার সকাল সকাল ভারতের জন্য সুখবর আসে এশিয়ান গেমস-এর ময়দান থেকে। খেলার মধ্যে ছিল টানটান উত্তেজনা। সেই সঙ্গে লড়াই চলছিল বেশ হাড্ডাহাড্ডি। ভারতীয় মহিলা শুটাররা বেশ আত্মবিশ্বাসী ছিলেন। ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতার কোয়ালাফিকেশন পর্বে ১৮৮৬ স্কোর করে রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসে রুপোর পদক জয়ী হন। আবার এই খেলায় ১৮৯৬.৬ স্কোর করে চিন সোনা জিতেছে এবং ১৮৮০ স্কোর করে মঙ্গোলিয়া জিতে নেয় ব্রোঞ্জের পদক। এই বিভাগে ব্যক্তিগত ভাবে ফাইনালে পৌঁছেছেন রমিত এবং মেহলি। উভয়ের স্কোর হল ৬৩১.৯ এবং ৬৩০.৮। রমিতার স্থান হল দ্বিতীয় এবং মেহলির স্থান হল পঞ্চম।

    রোয়িংয়ে জোড়া রুপো ভারতের

    গতবার টোকিও অলিম্পিকে ভারত ১১ তম স্থান অধিকার করেছিল রোয়িংয়ে। এবার এশিয়ান গেমস-এ (Asian Games 2023) দুর্দান্ত প্রদর্শন করল ভারত। যদিও ফাইনালে চিনের কাছে ভারত পরাজিত হয়েছে। সোনার পদক গেছে চিনের ঝুলিতে। ভারত দ্বিতীয় হয়ে রুপো জয়ী হয়েছে। অর্জুন এবং অরবিন্দের কাছে খেলার লড়াইটা খুব একটা সহজ ছিল না। তাঁরা ৬:২৮:১৮ সময়ে নিজেদের খেলা শেষ করেন। অন্য দিকে চিনা জুটি ফান জুনজি এবং সান মান ৬:২৩:১৬ সময়ে শেষ করে সোনা জয় করে। যদিও চিনের কাছে এই সোনা হল এশিয়ান গেমস-এ দ্বিতীয় সোনা। অপর দিকে ৬:৩৩:৪২ সময়ে খেলা শেষ করে ব্রোঞ্জ জয় করেছে উজবেকিস্তান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল

    Asian Games 2023: বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) মহিলাদের ক্রিকেট সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠল ভারত। এদিন ভারতের প্রমীলা বাহিনী ৮ উইকেটে সহজ জয় পেল বাংলাদেশের বিরুদ্ধে। এখন ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয় পাকিস্তান হবে নয়তো শ্রীলঙ্কা, যা দ্বিতীয় সেমিফাইনালের পরই জানা যাবে। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারতের মহিলা দলের ম্যাচ ছিল মালয়েশিয়ার বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। এরপরেই সরাসরি ফাইনালে প্রবেশ করে ভারত। অন্যদিকে হংকং-এর বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

    ১৭.৫ ওভারেই শেষ বাংলাদেশের ইনিংস

    টসে জিতে এদিন ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিতে তারা ব্যর্থ হয়। উপরন্তু মাত্র ১৭.৫ ওভারেই মাত্র ৫১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন নিগার সুলতানা। এছাড়া বাংলাদেশের কোনও মহিলা খেলোয়াড়ই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেন নি। এর মধ্যে পাঁচজন খেলোয়াড় আবার শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ভারতীয় মহিলা দলের পূজা বস্ত্রকার সংগ্রহ করেন চারটি উইকেট।

    আরও পড়ুন: অর্জুন পুত্র বিধায়ক পবন সিংয়ের ফেসবুক অ্যাকাউন্ট জালিয়াতি করে প্রতারণা, চাঞ্চল্য 

    ৮ উইকেটে জয়ী ভারত

    অন্যদিকে, সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি ভারতীয় মহিলা ক্রিকেটারদের (Asian Games 2023)। তবে ওপেনার স্মৃতি মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অন্যদিকে, শেফালী বর্মা করেন ১৭ রান। বাকি সময়ে ক্রিজে থেকে ম্যাচ শেষ করেন কণিকা আহুজা ও জেমাইমা রডরিগেজ। আপাতত তৃতীয় স্থান অধিকারের জন্য বাংলাদেশ এবার লড়াই চালাবে ২৫ সেপ্টেম্বর। সেদিন বাংলাদেশের (Asian Games 2023) সামনে প্রতিপক্ষ কে হবে সেটা জানা যাবে দ্বিতীয় সেমিফাইনাল এর পরেই।

    আরও পড়ুন: পাকিস্তানে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নেয় নিজ্জর, ছক ভারতে হামলারও, চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: শ্রমিক পরিবারের ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস দেখে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    Narendra Modi: শ্রমিক পরিবারের ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস দেখে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দরিদ্র দিনমজুর শ্রমিক পরিবারের সন্তানদের উন্নতমানের শিক্ষা দেওয়ার উদ্দেশে যোগী সরকারের কর্মসূচি ছিল অটল আবাসীয় বিদ্যালয় যোজনা। এই প্রকল্প প্রথম শুরু করোনাকালে, সেসময় ১,৪০০ শ্রমিক পরিবারের সন্তানকে শিক্ষা দেওয়া হয়। এরপর তা কলেবরে বাড়ে। শনিবার এই প্রকল্পের অন্তর্গত ১৬ টি বিদ্যালয় এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। উদ্বোধনের পাশাপাশি বারাণসীতে অটল আবাসীয়  বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি।

    এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর

    অটল আবাসীয় বিদ্যালয়ের শ্রমিক পরিবারের ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপচারিতার একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সেই ভিডিওতে তিনি লেখেন, ‘‘শ্রমিক পরিবারের এই সমস্ত বাচ্চাদের হয়তো পাকা ঘরও নেই কিন্তু তাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। যা দেখে অভিভূত আমি। এই সমস্ত শিশুদের মধ্যে আশা উদ্যম, দৃঢ়তা এবং প্রচুর এনার্জি আমি দেখলাম। উত্তরপ্রদেশে অটল আবাসীয় বিদ্যালয়ের এই নতুন তারকাদের সঙ্গে আলাপ করে খুশি আমি।

    প্রকল্পে মোট খরচ ১,১১৫ টাকা

    এদিন প্রধানমন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুজনেই শ্রমিক পরিবারের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। নরেন্দ্র মোদির (Narendra Modi) মন্তব্য এই বিদ্যালয়গুলি থেকে উত্তর প্রদেশ ও কাশীর নাম উজ্জ্বল হবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদির উদ্বোধন করা এই ১৬ টি স্কুলে স্থাপনের খরচ হয়েছে ১,১১৫ কোটি টাকা। এই বিদ্যালয়গুলির প্রতিটি স্কুলে এক হাজার ছাত্রছাত্রীর আবাসিকভাবে শিক্ষা নিতে পারবে। ১০ থেকে ১৫ একর জমিতে নির্মিত বিদ্যালয়গুলিতে রয়েছে ক্লাসরুম ছাড়াও খেলার মাঠ, অডিটোরিয়াম, হস্টেল কমপ্লেক্স, মেস এবং আবাসন। এদিন অটল আবাসীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Women’s Reservation Bill: রাজ্যসভাতেও পাশ মহিলা সংরক্ষণ বিল, মোদি জমানায় নতুন ইতিহাসের পথে ভারত

    Women’s Reservation Bill: রাজ্যসভাতেও পাশ মহিলা সংরক্ষণ বিল, মোদি জমানায় নতুন ইতিহাসের পথে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি জমানায় নতুন ইতিহাসের পথে ভারত। ৬০ ঘণ্টার মধ্যে সংসদ ভবনের উভয় কক্ষে পাশ হল মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill)। যা এক কথায় নজিরবিহীন বলা চলে। মঙ্গলবার দুপুরে এই বিলকে মোদি সরকার পেশ করে লোকসভায়, বুধবারে যা পাশ হয়। বৃহস্পতিবার এই বিল পাশ হল রাজ্যসভায়। ক্ষমতায় আসার পর থেকেই নরেন্দ্র মোদি সরকার একের পর এক সাহসী, ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) তার মধ্যে অন্যতম। দেশের মহিলারা এরপর থেকে আরও বেশি সংখ্যায় সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করার সুযোগ পাবেন এই আইনের মাধ্যমে।

    রাজ্যসভায় বিল পাশ হল ২১৫-০ ভোটে

    বৃহস্পতিবার রাজ্য সভায় এই বিল ২১৫-০ ভোটে পাশ হয়। এবার অপেক্ষা দ্রৌপদী মুর্মুর সইয়ের।  বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ধ্বনি ভোটে পাশ হয় এই বিল। উল্লেখযোগ্যভাবে রাজ্যসভার ২৪৫ জন সাংসদের মধ্যে ২১৫ জন উপস্থিত ছিলেন এবং তাঁরা প্রত্যেকে এই বিলের (Women’s Reservation Bill) পক্ষে ভোট দিয়েছেন। বিলের বিপক্ষে একটিও ভোটও এদিন পড়তে দেখা যায়নি। মহিলা সংরক্ষণ বিল দেশের মানুষের মধ্যে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করবে বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত লোকসভা এই বিল যখন পাশ হয় তখন বিলের পক্ষে ভোট দেন ৪৪৫ জন সাংসদ এবং বিপক্ষে ভোট দেন ২ জন সংসদ।

    কী বললেন প্রধানমন্ত্রী?  

    এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘মহিলা ক্ষমতায়ন (Women’s Reservation Bill) এবং নারীশক্তির শক্তি বৃদ্ধিতে প্রত্যেক সদস্য এবং রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের দেশের গণতান্ত্রিক যাত্রার জন্য একটি অভাবনীয় মুহূর্ত। ১৪০ কোটি ভারতীয়কে অভিনন্দন। রাজ্যসভার সব সাংসদকে ধন্যবাদ জানাচ্ছি। যাঁরা নারীশক্তি বন্দন অধিনিয়মের পক্ষে দিয়েছেন। সর্বসম্মতভাবে যে এরকম সমর্থন জানানো হয়েছে, সেই বিষয়টি অত্যন্ত আনন্দদায়ক।’’ অন্যদিকে রাজ্যসভায় এই বিল (Women’s Reservation Bill) পাশ হওয়ার পরেই সভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকড় বলেন, ‘‘এটা ঐতিহাসিক। অভিনন্দন। এটাও কাকতালীয় যে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: ‘‘নয়া সংসদ ভবনে, বয়সটা মাথায় রেখে কাজ করুন’’, সৌগতকে ‘শাহী’-বাণ

    Amit Shah: ‘‘নয়া সংসদ ভবনে, বয়সটা মাথায় রেখে কাজ করুন’’, সৌগতকে ‘শাহী’-বাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: আলোচনা চলছিল নয়া সংসদ ভবনে মহিলা বিল নিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মাঝখানে স্বভাবসিদ্ধভাবেই ব্যাঘাত ঘটাচ্ছিলেন নারদা কেলেঙ্কারিকে অভিযুক্ত সৌগত রায়। নানা কটুক্তি করে বিরক্ত করারও চেষ্টা করছিলেন। তা নিয়ে সৌগত রায়কে চাঁচাছোলা ভাষায় নিশানা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, ‘‘নয়া সংসদ ভবনে তো বয়সটা মাথায় রেখে কাজ করুন।’’ প্রসঙ্গত, এটাই নতুন বা প্রথম কিছু নয় এর আগেও অমিত শাহের বক্তব্যে বাধাদানের অভিযোগ ওঠে সৌগত রায়ের বিরুদ্ধে কিন্তু তৃণমূলের সাংসদ নিজেকে শুধরানোর কোনও চেষ্টাই করেননি। ওয়াকিবহাল মহল বলছে, সংসদে বিতর্ক চলাকালীন ব্যাঘাত সৃষ্টি করাটা প্রায় অভ্যাসেই পরিণত করেছেন তৃণমূলের এই সাংসদ। 

    ঠিক কী ঘটেছিল?

    ঘটনার সূত্রপাত রাহুল গান্ধীর বক্তব্যকে কেন্দ্র করে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা চলাকালীন কংগ্রেসের পক্ষ থেকে জাতি গণনার দাবি করা হয়। রাহুল গান্ধীকে এদিন অযৌক্তিক অভিযোগ করতেও শোনা যায় যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং সরকারের শীর্ষ স্তরে আমলাদের মধ্যে ওবিসি সমাজের নাকি প্রতিনিধি নেই। প্রসঙ্গত, দিন কয়েক আগেই দেশের সব মোদিকে চোর বলেছিলেন রাহুল গান্ধী, মোদিসমাজও ওবিসি সম্প্রদায়ের তালিকাভুক্ত। এদিন সেই ওবিসিদের প্রতিনিধিত্ব নিয়ে সওয়াল করতে দেখা যায় রাহুল গান্ধীকে। এই প্রশ্নের জবাব দিতেই ওঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন যে কয়েকটি এনজিও ছোট ছোট চিরকুটে কিছু প্রশ্ন লিখে দেয় আর এরা এখানে সেগুলোকে তুলে ধরে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সময়ে বাধা দিতে শোনা যায় সৌগত রায়কে। তখনই অমিত শাহ (Amit Shah) এমন মন্তব্য করেন সৌগত রায়ের উদ্দেশে।

    ২০২২ সালের ডিসেম্বরেও এমন আচরণ করেছিলেন সৌগত

    ২০২২ সালের ডিসেম্বর মাসের শীতকালীন অধিবেশনেও এমন অসংসদীয় আচরণ করেছিলেন সৌগ । যেখানে অমিত শাহের বক্তব্যে বারবার বাধা দান করছিলেন সৌগত রায়। সে সময় একটি বিষয় নিয়ে বক্তব্য রাখছিলেন অমিত শাহ (Amit Shah) এবং তৃণমূলের সাংসদ কটুক্তি করছিলেন বারবার। এতেই অমিত শাহ পাল্টা প্রতিক্রিয়া দিতে শুরু করেন এবং বলেন, ‘‘দাদা আপনি বক্তৃতা দিতে চাইলে আমি বসে পড়ব। আপনি প্রবীণ সাংসদ, এই ধরনের আচরণ মোটেই আপনার কাছ থেকে আশা করা যায় না। এটা সংসদীয় রীতি-নীতির পরিপন্থী।’’ যদিও এরপরেও কোনওরকমের শোধরানোর চেষ্টাই সৌগত রায় করেননি। সেটা এদিনের ঘটনার ফের প্রকাশ্যে এল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Republic Day Parade: আগামী বছরে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি জো বাইডেন!

    Republic Day Parade: আগামী বছরে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি জো বাইডেন!

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের (Republic Day Parade) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনটাই জানা গিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি সামনে আসেনি। বুধবার ২০ সেপ্টেম্বর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মুখে শোনা গিয়েছে এই খবরটি। প্রসঙ্গত, চলতি মাসেই ৯ এবং ১০ তারিখে দিল্লিতে বসেছিল জি-২০ শীর্ষ সম্মেলন। সেখানে উপস্থিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হয়। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি এই খবরটি জানিয়েছেন।

    ২০১৫ সালের প্রধান অতিথি ছিলেন বারাক ওবামা  

    তবে সম্প্রতিক অতীতে মার্কিন প্রেসিডেন্টের ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে হাজির হওয়াটা নতুন কিছু নয়। ২০১৫ সালে প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সে বছর হাজির (Republic Day Parade) ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। আবার পরবর্তীকালে ২০১৮ সালে নয়া দিল্লিতে আমন্ত্রিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজের দেশের কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি সে বছর উপস্থিত হতে পারেননি। তবে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মুখে একথা (Republic Day Parade) শোনা গেলেও হোয়াইট হাউসের তরফে কোনও আনুষ্ঠানিকভাবে বিবৃতি এখনও দেওয়া হয়নি।

    কোয়াডভুক্ত দেশগুলি আমন্ত্রিত থাকবে

    জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসে (Republic Day Parade) কোয়াডভুক্ত দেশগুলির সমস্ত নেতাদেরই আমন্ত্রণ জানাতে চলেছে নয়া দিল্লি। কোয়াডের মধ্যে থাকা দেশগুলি হল আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান।  তাই সে ক্ষেত্রে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যাল্বানিজ, এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে। কূটনৈতিক মহল মনে করছে কোয়াডভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়লে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের দাদাগিরি কমবে।

    আরও পড়ুুন: হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে এলেন প্রধানমন্ত্রী, ফলোয়ারের সংখ্যা ছাড়াল ১০ লাখ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ganesh Chaturthi: মুম্বইয়ে ৬৯ কেজি সোনা, ৩৬৬ কেজি রুপোয় মোড়া গণেশের মূর্তি!

    Ganesh Chaturthi: মুম্বইয়ে ৬৯ কেজি সোনা, ৩৬৬ কেজি রুপোয় মোড়া গণেশের মূর্তি!

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বইয়ের সব থেকে বড় বাজেটের গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) পুজো কোনটা জানা আছে? এই বছর কিং সার্কেলের গণেশ পুজো হল ভারতের সব থেকে ধনী পুজো। ৬৯ কেজি সোনা এবং ৩৩৬ কেজি রুপো দিয়ে তৈরি হয়েছে জিএসবি-র সেবা মণ্ডপের গণপতি মূর্তি। এই বছর পুজো ৬৯ তম বর্ষে পদার্পণ করেছে বলে জানা গেছে। বিরাট গণেশ তাক লাগিয়েছে ভক্তদের। দর্শনার্থীদের মধ্যেও দেখা গেছে ঠাকুর দেখার তীব্র উচ্ছ্বাস। সামজিক মাধ্যমেও এই পুজোর ছবি প্রচুর বিনিময় হচ্ছে বলে জানা গেছে। 

    মুম্বইয়ের সব থেকে ধনী গণপতি (Ganesh Chaturthi)

    বাণিজ্য নগরীর সব থেকে বড় উৎসব হল গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) সিদ্ধিদাতা গণেশের পুজো। এই বছর মুম্বইয়ের সব থেকে বড় বাজেটের পুজো হল জিএসবির পুজো। এই মণ্ডপের বিশেষ আকর্ষণ হল, বিশাল গণেশ মূর্তি। সেই সঙ্গে এই বছরের বিশেষ আকর্ষণ হিসাবে গণেশের জন্য রুপো এবং সোনা অলঙ্কার ব্যবহার করা হয়েছে। এই মূর্তির জন্য মোট ৩৬০ কোটি টাকার বিমা করা হয়েছে। মূর্তি যে সোনা এবং রুপো দিয়ে সজ্জিত করা হয়েছে, সেই অলঙ্কারের জন্য ৩৮.৪৭ কোটি টাকার বিমা করা হয়েছে। এই ধনী গণপতি মূর্তি সকলের নজর কেড়েছে।

    জিএসবির পুজো কমিটির বক্তব্য

    মুম্বাইয়ের জিএসবির পুজো কমিটির পক্ষ থেকে আমিত ডি পাই বলেন, “গণেশের (Ganesh Chaturthi) জন্য আমরা বিমা করেছি, যার পরিমাণ ৩৬০ কোটি। এই মোটা অঙ্কের বিমা মূলত মন্দিরে দর্শনার্থীদের সুরক্ষার কথাকে ভেবেই করা হয়েছে। এছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে ২ কোটি টাকার বিমা করা হয়েছে। দুর্ঘটনার কথা ভেবে ২৮৯.৫০ কোটি টাকার কথা ভাবা হয়েছে।” উল্লেখ্য এত বড় মূর্তি যদি ভূমিকম্প বা বৃষ্টির কারণে ক্ষতি হয়, সেই কথা ভেবেই এই বিমার কথা ভাবা হয়েছে বলে জানা যাচ্ছে। এই মূর্তি ক্ষতিগ্রস্ত হলে আশেপাশের মানুষের মধ্যেও প্রভাব পড়তে পারে। তাই নিরাপত্তা এবং সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে পুজো কমিটির তরফ থেকে জানানো হয়েছে। মণ্ডবের সুরক্ষার কথা ভেবে ভক্তদের ডিজিটাল ভাবেও দর্শন করার কথা জানানো হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share