Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Parliament Of India: নয়া ভবনে সাংসদদের উপহার দেবে মোদি সরকার, কী কী থাকছে গিফটব্যাগে?

    Parliament Of India: নয়া ভবনে সাংসদদের উপহার দেবে মোদি সরকার, কী কী থাকছে গিফটব্যাগে?

    মাধ্যম নিউজ ডেস্ক: উদ্বোধন হয়েছিল মে মাসের ২৮ তারিখে। তবে গণেশ চতুর্থীর দিনেই প্রথম অধিবেশন বসতে চলেছে নয়া সংসদ ভবনে (Parliament Of India)। এই নয়া সংসদ ভবনের প্রথম দিনের অধিবেশনে যোগ দেওয়া সাংসদদের জন্য থাকছে বিশেষ উপহারের ব্যবস্থা। এ কথা জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সূত্রে। আগ্রহ তৈরি হয়েছে, গিফটব্যাগে ঠিক কী কী পাওয়া যাবে তা নিয়ে! জানা গিয়েছে, মঙ্গলবার সাংসদদের হাতে নতুন সংসদ ভবনে তুলে দেওয়া হবে ভারতের একটি সংবিধানের অনুলিপি, সংসদ (Parliament Of India) সম্পর্কিত একটি বই, একটি স্মারক মুদ্রা এবং একটি স্ট্যাম্প।

    বদল সংসদের কর্মচারীদের পোশাকেও 

    জানা গিয়েছে সংসদের (Parliament Of India) কর্মচারীদেরও পোশাকে বদল করা হয়েছে, এবার থেকে পুরুষকর্মীরা পরবেন ক্রিম রঙের শার্ট এবং খাকি প্যান্ট। অন্যদিকে মহিলা কর্মীদের জন্য বাছাই করা হয়েছে এক ধরনের বিশেষ হালকা রঙের শাড়ি। লোকসভায় মার্শালদের জন্য থাকছে মণিপুরের বিশেষ টুপি। অন্যদিকে নয়া সংসদ ভবনে ছ’টি গেট তৈরি করা হয়েছে বিভিন্ন প্রতীক হিসাবে। এগুলির নাম দেওয়া হয়েছে, গজদ্বার, অশ্বদ্বার, গরুড়দ্বার, মকরদ্বার, শার্দুলদ্বার এবং হংসদ্বার। 

    ৬টি বিভিন্ন প্রতীকের দ্বার

    ১)  গজদ্বার: গজদ্বার হল হাতির প্রতীক। ভারতীয় সংস্কৃতিতে হাতিকে মানা হয় বুদ্ধি, স্মৃতি, সম্পদ এবং জ্ঞানের প্রতীক হিসেবে। নয়া সংসদ ভবনের উত্তর দিকে স্থাপিত হয়েছে এই দ্বার।

    ২) অশ্বদ্বার: ভারতীয় সভ্যতায় ঘোড়াকে মানা হয় শক্তি, সামর্থ্য এবং সাহসের প্রতীক হিসেবে।

    ৩) গরুড়দ্বার: তৃতীয় দ্বারটি (Parliament Of India) ভগবান বিষ্ণুর বাহনের নামে স্থাপন করা হয়েছে। গরুড়কে হিন্দু পুরাণ অনুসারে পাখিদের রাজা মানা হয়। শক্তি এবং ধর্মের প্রতীক হলো গরুড়।

    ৪) মকরদ্বার: পার্লামেন্টের নয়া সংসদ ভবনে ঢুকতেই এই গেটটি নজরে পড়ছে। হিন্দু এবং বৌদ্ধে সাহিত্যে সামুদ্রিক জীব মকরের উল্লেখ মেলে।

    ৫) শার্দুলদ্বার: নয়া সংসদ ভবনের (Parliament Of India) এই দ্বারটি তৈরি করা হয়েছে হিন্দু পুরাণ অনুসারে শার্দুলের নামে। যেটি একটি সিংহের শরীর কিন্তু যার মাথা ঘোড়া, হাতি এবং টিয়া পাখির। জনগণের ক্ষমতা বোঝাতেই এই প্রতীক ব্যবহার করা হয়েছে।

    ৬) হংসদ্বার: মা সরস্বতীর বাহনের নামে এই দ্বারটি হল সংসদ ভবনের ৬ নম্বর গেট যেটি আত্মোপলব্ধি এবং জ্ঞানের প্রতীক।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Old Parliament Building: পুরনো সংসদকে বিদায়! কী হবে ভবনটির?

    Old Parliament Building: পুরনো সংসদকে বিদায়! কী হবে ভবনটির?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবারই সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে নয়া সংসদ ভবনে। উদ্বোধনের চার মাস পরে বসছে প্রথম অধিবেশন। প্রসঙ্গত, পুরনো সংসদ ভবনকে (Old Parliament Building) আজকেই বিদায় জানাবেন সাংসদরা। পুরনো সংসদ ভবনটি উদ্বোধন করেছিলেন লর্ড আরউইন আজ থেকে ৯৬ বছর আগে, ১৮ জানুয়ারি ১৯২৭ সালে। এই ৯৬ বছর ধরে ভারতীয় সংসদ নানা ঘটনার সাক্ষী থেকেছে। সোমবারই নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথাগুলি তুলে ধরেন। তিনি বলেন, ‘‘দেশের সাংসদরা নতুন আশা এবং আত্মবিশ্বাস নিয়ে নতুন ভবনে প্রবেশ করবে।’’ সোমবারের বিশেষ অধিবেশনে পুরনো সংসদ ভবনে আনুষ্ঠানিক কাজকর্ম সবকিছুই সম্পন্ন হয়েছে। কিন্তু কী হবে পুরনো সংসদ ভবনের (Old Parliament Building), এ নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের।

    মঙ্গলবার গ্রুপ ফটো তোলা হবে পুরনো সংসদ ভবনে 

    অন্যান্য দিনের তুলনায় কিছুটা সময় আগেই সাংসদদের হাজির হতে বলা হয়েছে পুরনো সংসদ ভবনে। জানা গিয়েছে, সকাল ঠিক সাড়ে ন’টায় সংসদ ভবন চত্বরে লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের গ্রুপ ফটো তোলা হবে। সেখানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি। এরপরে বেলা এগারোটা নাগাদ পুরনো সংসদ ভবনের (Old Parliament Building) সেন্ট্রাল হলে বিশেষ যৌথ অধিবেশন বসছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় সহ অন্যান্যরা বক্তব্য রাখবেন। যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।

    পুরনো সংসদ ভবনটি সংরক্ষণ করা হবে

    যৌথ অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরনো সংসদ ভবনকে (Old Parliament Building) আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে। এখনও পর্যন্ত যা কর্মসূচি নির্ধারিত হয়েছে তাতে জানা যাচ্ছে ১১টা ৪৫ মিনিট নাগাদ সকল সাংসদ পুরনো পার্লামেন্ট থেকে নতুন সংসদ ভবনের দিকে যাবেন। শাসক ও বিরোধী দলের সকল সাংসদ একসঙ্গে নতুন সংসদ ভবনে প্রবেশ করবেন বলে সূত্রের খবর। পুরনো সংসদ ভবনটিকে তবে কোনওভাবেই ভেঙে ফেলা হবে না, ঐতিহাসিক এই ভবনকে সংরক্ষণ করা হবে। তার কারণ হল এটি দেশের অন্যতম প্রত্নতাত্বিক সম্পদ হিসেবেই থেকে যাবে। আবার একটি মহলের মত হল পুরনো সংসদ ভবনের একটি অংশকে নিয়ে জাদুঘরও করা হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Woman Reservation Bill: মহিলাদের আসন সংরক্ষণ বিল কি আজই পেশ হচ্ছে সংসদে?

    Woman Reservation Bill: মহিলাদের আসন সংরক্ষণ বিল কি আজই পেশ হচ্ছে সংসদে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সূত্রের খবর, সেখানেই মহিলা সংরক্ষণ বিল (Woman Reservation Bill) নিয়ে সিদ্ধান্ত হয়েছে। মোদি সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়িত হলে লোকসভা এবং বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। সোমবার সকালে তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে বিশেষ অধিবেশনে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়াকিবহাল মহলের ধারণা, সেই ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে মহিলা সংরক্ষণ বিল। প্রসঙ্গত পঞ্চায়েত এবং পৌরসভাগুলিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ রয়েছে। কিন্তু লোকসভা, বিধানসভার জন্য কোনও আসন সংরক্ষিত থাকে না। নারী সশক্তিকরণের কর্মসূচি মোদি সরকার বিগত ৯ বছর ধরেই নিয়েছে। এই বিল পাশ হলে আরও একধাপ এগিয়ে যাবে মোদি সরকার, মহিলাদের ক্ষমতায়নের (Woman Reservation Bill) দিক থেকে।

    মঙ্গলবারই পেশ হতে পারে বিল 

    সবকিছু ঠিকঠাক থাকলে এই বিল মঙ্গলবার পেশ হতে পারে সংসদে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শিল্প-বাণিজ্য এবং রেলমন্ত্রী পীযুষ গোয়েল, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দফায় দফায় বৈঠক করেন। অধিবেশন শুরুর দিন সন্ধ্যায় এই বৈঠককে ঘিরেই আগ্রহ বেড়েছে দেশের জনগণের। এক্ষেত্রে ওয়াকিবহুল মহলের ধারণা, মহিলা সংরক্ষণ বিল (Woman Reservation Bill) ছাড়াও ‘এক দেশ এক ভোট’ বিলও পাশ হতে পারে। সেক্ষেত্রে সারা দেশের সমস্ত রাজ্যের ভোট এবং লোকসভার ভোট একই সময়ে হওয়ার সম্ভাবনা থাকবে।

    সোমবার কী বললেন প্রধানমন্ত্রী

    ইতিমধ্যে বিশেষ অধিবেশনে কোন আটটি বিল পেশ করা হচ্ছে সর্বদলীয় বৈঠকে, তা জানিয়ে দিয়েছে কেন্দ্র। সোমবার বিশেষ অধিবেশনের প্রথম দিনে সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চন্দ্রযান এবং জি২০-এর সাফল্য নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের মধ্যে একটা নতুন আত্মবিশ্বাস দেখা যাচ্ছে।’’ সংসদের ৭৫ বছরের গণতান্ত্রিক ঐতিহ্যের কথা উঠে আসে নরেন্দ্র মোদির ভাষণে। মঙ্গলবারের বিশেষ অধিবেশন বসতে চলেছে নয়া সংসদ ভবনে। প্রসঙ্গত উদ্বোধনের চার মাস পরেই নয়া সংসদ ভবনে অধিবেশন বসছে। এই দিনে উপস্থিত সাংসদদের স্মারক দেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • SBI: সময়ে ঋণ শোধ করেননি? স্টেট ব্যাঙ্ক চকোলেট নিয়ে হাজির হতে পারে বাড়ির দরজায়

    SBI: সময়ে ঋণ শোধ করেননি? স্টেট ব্যাঙ্ক চকোলেট নিয়ে হাজির হতে পারে বাড়ির দরজায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাঙ্ক (SBI) থেকে ঋণ নিয়েছেন, কিন্তু ইএমআই শোধ করছেন না? তাহলে ব্যাঙ্কের তরফ থেকে কর্মীরা এবার আপনার বাড়িতে চকোলেট নিয়ে হাজির হবেন। খুচরো ঋণ আদায় করার ক্ষেত্রে এমনই অভিনব পদক্ষেপ নিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সূত্রের খবর, বাড়িতে হাজির হয়ে এভাবেই ঋণগ্রহীতাদের ঋণের কথা মনে করিয়ে দিচ্ছেন কর্মীরা। স্টেট ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে যে সাধারণভাবে যাঁরা ঋণ গ্রহণ করে শোধ করতে চান না, তাঁরা কোনওভাবেই ফোন ধরেন না। তাই না বলে তাঁদের বাড়িতে হাজির হওয়াটাই ঠিক হবে বলে মনে করছে ব্যাঙ্ক। সম্প্রতি যে তথ্য উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে, অনাদায়ী ঋণের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। স্টেট ব্যাঙ্ক (SBI) সূত্রে জানা গিয়েছে, এই প্রচার এখন অবশ্য পাইলট প্রজেক্ট হিসেবেই রয়ে গেছে। ১০ থেকে ১২ দিন আগেই এটি শুরু করা হয়েছে এবং প্রাথমিকভাবে বেশ ভালো সাড়াও মিলেছে। এই পাইলট প্রজেক্ট আশাব্যঞ্জক হলে ব্যাঙ্ক পরবর্তীকালে তা বড় আকারেও গ্রহণ করবে বলে জানিয়েছে।

    কী বলছেন ম্যানেজিং ডিরেক্টর? 

    এবিষয়ে স্টেট ব্যাঙ্কের (SBI) ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনীকুমার তিওয়ারি জানিয়েছেন, ঋণ গ্রাহকদের ঋণের কথা মনে করাতেই এমন অভিনব পন্থা নেওয়া হয়েছে। দুটি অর্থনৈতিক প্রযুক্তি সংস্থা এ বিষয়ে দেখাশোনা করবে বলেও জানিয়েছেন অশ্বিনীকুমার তেওয়ারি। তাঁরাই গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে চকোলেট নিয়ে গিয়ে তাঁদের ঋণের কথা মনে করাচ্ছেন। যদিও এই সংস্থা দুটির নাম প্রকাশ্যে আনতে চাননি অশ্বিনীকুমার তিওয়ারি।

    ঋণগ্রহীতার পরিমাণ বেড়েছে স্টেট ব্যাঙ্কে

    অন্যদিকে দেখা যাচ্ছে স্টেট ব্যাঙ্কে (SBI) গ্রাহকদের ঋণ নেওয়ার পরিমাণও বেশ খানিকটা বেড়েছে। ২০২৩ সালে জুন মাসে ঋণ গ্রহণের পরিমাণ ১২ লাখ ৪ হাজার ২৭৯ কোটি টাকা ছিল। ২০২২ সালের জুনে এই ঋণ গ্রহণের পরিমাণ ছিল ১০ লাখ ৩৪ হাজার ১১১ কোটি টাকা। অর্থাৎ হিসাব বলছে এক বছরের মধ্যে ঋণ গ্রহণের পরিমাণ বেড়েছে ১৬.৪৬ শতাংশ। স্টেট ব্যাঙ্কের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে এর বেশিরভাগটাই হল খুচরো ঋণ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: মোদির জন্মদিনে শুভেচ্ছা অভিষেক-রাহুলের, কেন চুপ মমতা-সোনিয়া?

    Narendra Modi: মোদির জন্মদিনে শুভেচ্ছা অভিষেক-রাহুলের, কেন চুপ মমতা-সোনিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর (Narendra Modi) ৭৪তম জন্মদিনে নিজেদের এক্স হ্যান্ডেলের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু আশ্চর্যজনকভাবে মোদির জন্মদিনের চুপ থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধী। সোনিয়া-মমতার এহেন আচরণ নিয়ে ইতিমধ্যে প্রশিন উঠতে শুরু করে দিয়েছে। প্রশ্ন উঠছে দেশের প্রধানমন্ত্রী তো সাংবাধিনাকি পদ, তাই বিজেপি নেতা নয় বরং প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) জন্মদিনে তো শুভেচ্ছা জানানোই যেত! বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতবর্ষের সাংবিধানিক পদ হল প্রধানমন্ত্রী, তাঁর জন্মদিনে ন্যূনতম রাজনৈতিক সৌজন্যতাটুকুও দেখালেন না তৃণমূল সুপ্রিমো কিংবা কংগ্রেসের অন্তরআত্মা। বিভিন্ন মহলে এনিয়ে নিন্দাও শোনা গিয়েছে।

    আরও পড়ুন: ‘‘দেশের বিশ্বকর্মাদের খুঁজে বের করে, সাহায্য করতে হবে,’’ বললেন প্রধানমন্ত্রী

    এক্স হ্যান্ডেলে কী লিখলেন রাহুল- অভিষেক?

     অন্যদিকে রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন এক লাইনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে (Narendra Modi) জন্মদিনের শুভেচ্ছা জানাই।

    অন্যদিকে রাহুল গান্ধীর এক্স হ্যান্ডেলে ওই একই কথা লেখা রয়েছে।

    শুভেচ্ছা জানিয়েছেন কেজরিওয়াল এবং শরদ পাওয়ার

    বিরোধী নেতাদের মধ্যে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য কামনা করেছেন।

    অন্যদিকে মহারাষ্ট্রের এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারও নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pm Narendra Modi: ‘‘দেশের বিশ্বকর্মাদের খুঁজে বের করে, সাহায্য করতে হবে,’’ বললেন প্রধানমন্ত্রী

    Pm Narendra Modi: ‘‘দেশের বিশ্বকর্মাদের খুঁজে বের করে, সাহায্য করতে হবে,’’ বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ৭৪ বছরে পা রেখেছেন প্রধানমন্ত্রী (Pm Narendra Modi)। এদিন তাঁর জন্মদিন উপলক্ষ্য সেবা কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। নিজের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার’ যার পোশাকি নাম দেওয়া হয়েছে যশোভূমি। পাশাপাশি আজ বিশ্বকর্মা পুজোর দিন চালু করলেন ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’ প্রকল্প। প্রসঙ্গত, বিশ্বকর্মা যোজনা প্রকল্পের মাধ্যমে দেশ জুড়ে প্রথাগত শিল্পীরা স্বল্প সুদে ঢালাও ঋণ পাবেন। এদিন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন দিল্লি এয়ারপোর্ট মেট্রোর যা কিনা দ্বারকার যশোভূমি পর্যন্ত সংযুক্ত হয়েছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেট্রোতে সফরও করেন। তাঁকে বাচ্চাদের চকোলেট দিতে দেখা যায়। মেট্রোর যাত্রীরা তাঁর সঙ্গে সেলফিও তোলেন।

    কী বললেন প্রধানমন্ত্রী (Pm Narendra Modi)

    বিশ্বকর্মা প্রকল্প চালুর পরে প্রধানমন্ত্রী (Pm Narendra Modi) বলেন, ‘‘দেশের বিশ্বকর্মাদের খুঁজে বের করে, সাহায্য করতে হবে।’’ প্রধানমন্ত্রীর আরও সংযোজন, ‘‘আগে স্থানীয়দের কণ্ঠস্বর হতে হবে, তারপর বিশ্বভাবনা (First Be Vocal For Local, Then Go Global)।’’ প্রসঙ্গত, বিশ্বকর্মা যোজনা যে চালু হতে চলেছে, তার ঘোষণা প্রধানমন্ত্রী করেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই। মোট ১৩ হাজার কোটি টাকার এই প্রকল্পে দেশের প্রথাগত শিল্পীরা অনেকটাই লাভবান হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার যশোভূমি প্রদর্শনী, সম্মেলনের কাজে ব্যবহার করা যাবে। যশোভূমি সেন্টার তৈরিতে মোট খরচ হয়েছে ৫ হাজার ৪০০ কোটি টাকা। ১১ হাজার মানুষ এখানে বসে যে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন বলে জানা গিয়েছে।

    স্থানীয় শিল্পীদের কাছে কেনাকাটার অনুরোধ প্রধানমন্ত্রীর (Pm Narendra Modi)

    প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Pm Narendra Modi) এদিন বিভিন্ন প্রথাগত শিল্পীদের সঙ্গেও কথা বলেন। পুষ্পার্ঘ নিবেদন করেন বিশ্বকর্মার প্রতিকৃতিতে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনে বাণিজ্যিকভাবে চ্রেন চলা শুরু হয়েছে বিকাল ৩ টে থেকে। বিশ্বকর্মা পুজো থেকেই উৎসবের মরসুম শুরু গেল। পরপর চলতে থাকবে গণেশ চতুর্থী, দুর্গা পুজো বা নবরাত্রি, দীপাবলি ইত্যাদি। এই সময়ে স্থানীয় শিল্পীদের কাছে কেনাকাটা করতে দেশের মানুষের কাছে আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jagannath Temple: বিকেল পর্যন্ত অভুক্ত রইলেন প্রভু জগন্নাথদেব! পুরীর মন্দিরে কেন এমন ঘটল?

    Jagannath Temple: বিকেল পর্যন্ত অভুক্ত রইলেন প্রভু জগন্নাথদেব! পুরীর মন্দিরে কেন এমন ঘটল?

    মাধ্যম নিউজ ডেস্ক: বেলা গড়িয়ে দুপুর থেকে বিকেল হলেও অভুক্ত রইলেন পুরীর ভগবান জগন্নাথদেব (Jagannath Temple )। এই ঘটনায় জগন্নাথ ভক্তদের মধ্যে তীব্র শোরগোল। কীভাবে ঘটল এই ঘটনা! কেন প্রভু জগন্নাথকে ভোগ নিবেদন করা হল না? এই প্রশ্নই বার বার উঠছে ভক্তদের মধ্যে।

    কীভাবে ঘটল ঘটনা?

    সূত্রে জানা গেছে, নিষিদ্ধ এক সেবায়েত জোর করে মন্দিরে (Jagannath Temple) ঢুকে পড়লে এই বিপত্তি ঘটে। মন্দিরে যে সেবায়েতের প্রবেশাধিকার নেই, তিনি ঢুকে পড়লে মন্দিরের ভিতরে শুরু হয় ধস্তাধস্তি। আর এই গোলমালের ঘটনায় প্রভু জগন্নাথকে মধ্যাহ্ন ভোগ নিবেদন বাধাপ্রাপ্ত হয়। দেওয়া হয়নি প্রভুর জন্য নৈবেদ্য। ফলে অনেকটা সময় না খেয়ে থাকতে হয় প্রভু জগন্নাথকে।

    দৈনিক ভোগ নিবেদনের সময়সূচি হিসাবে জানা গেছে, প্রভু জগন্নাথকে সকাল সাড়ে ৮ টা নাগাদ প্রাতঃরাশ দেওয়া হয়। সেই সঙ্গে প্রভু বলরাম এবং মা শুভদ্রাকেও তা নিবেদন করা হয়। কিন্তু গত শুক্রবার দুপুর হয়ে বিকাল ৫ টা বেজে গেলেও দেওয়া হল না ভোগ।

    মন্দিরের সেবায়েতের বক্তব্য

    মন্দিরের (Jagannath Temple) সেবায়েত দেবব্রত মাহাপাত্র বলেন, ২০১৭ সালে অন্য জাতির মহিলাকে বিয়ে করার জন্য মন্দির কমিটি এক সেবায়েতকে (সিংহরি) নিষিদ্ধ ঘোষণা করে। মন্দিরের ভিতরে যে কোনও রকম পূজা-আচার এবং রীতি পালন করতে পারবেন না এই নিষিদ্ধ সেবায়ত। মন্দির কমিটি জারি করে তাঁর উপর নিষেধাজ্ঞা। কিন্তু গত শুক্রবার জোর করে সিংহরি সেবায়েত মন্দিরে ঢুকে পড়েন। আর এই ঘটনায় মন্দির কক্ষে ব্যাপক উত্তেজনা শুরু হয়। ফলে পূজা-অর্চনার কাজে ব্যাপক প্রভাব পড়ে। সাময়িক ভাবে সব কিছু বন্ধ হয়ে যায়। ফলে ভগবান জগন্নাথকে বেশ সময় অভুক্ত থাকতে হয়।

    অবশেষে কখন করলেন প্রাতঃরাশ

    মন্দিরের (Jagannath Temple) মধ্যে অবশেষে সমস্যা মিটলে আনুমানিক দুপুর ২ বেজে ২০ মিনিটে মন্দিরের গর্ভগৃহ পরিষ্কার করা হয়। এরপর বিকেল সাড়ে ৫ টায় জগন্নাথদেব প্রাতঃরাশ নৈবেদ্য অর্পণ করা হয়।

    নিষিদ্ধ সেবায়েতের বক্তব্য

    নিষিদ্ধ সেবায়েত বলেন, “আমি নির্দোষ, ২০২২ সালেও আমি এই মন্দিরে (Jagannath Temple) প্রবেশ করেছিলাম। জগন্নাথ ধামের বিশেষ কর্তব্য পালন করি আমি। কিন্তু মন্দিরে প্রবেশ করতে গেলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসা হয়।”

    পরিস্থিতি সামাল দিতে, শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিকরা মধ্যস্থতা করেন জগন্নাথ মন্দিরের সেবায়েতদের সংগঠনের সঙ্গে। এরপর বৈঠক করে সমস্যার সমাধান করা হয় বলে জানা গেছে।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিনে তাঁর দূরদর্শিতার প্রশংসা রাষ্ট্রপতির মুখে

    Narendra Modi: প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিনে তাঁর দূরদর্শিতার প্রশংসা রাষ্ট্রপতির মুখে

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই ৭৪ বছরে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্মদিনে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। বিজেপি তরফ থেকে ঘোষণা করা হয়েছে ‘সেবাপক্ষ’-এর, যা চলবে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত। এই সময়ের মধ্যে সারা দেশে নানা সেবামূলক কাজ করবে গেরুয়া শিবির। অন্যদিকে প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমেত কেন্দ্রীয় মন্ত্রীরাও। প্রসঙ্গত, রবিবার তাঁর জন্মদিনে নানা রকম অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী। এদিনই পিএম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা শুরু করবেন তিনি। এই প্রকল্পে দেশের চিরাচরিত শিল্পীরা পাবেন টুল কিটস কেনার জন্য ১৫০০০ টাকা এবং সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ।

    রাষ্ট্রপতির শুভেচ্ছাবার্তা 

    এদিন রাষ্ট্রপতির অফিশিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘‘ভারতের প্রধানমন্ত্রীকে (Narendra Modi) জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তাঁর দূরদৃষ্টি এবং সুদৃঢ় নেতৃত্বে ভারত উন্নয়নের নতুন উচ্চতা ছোঁবে।’’

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীকে (Narendra Modi) নতুন ভারতের স্থপতি আখ্যা দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। অমিত শাহ লেখেন, ‘‘মোদিজির মধ্যে নেতৃত্ব, সংবেদনশীলতা এবং কঠিন পরিশ্রমের সহাবস্থান দেখা যায়।’’

    বিজেপির সর্বভারতীয় সভাপতির শুভেচ্ছাবার্তা

    প্রধানমন্ত্রীকে (Narendra Modi) শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা লেখেন, ‘‘বিশ্বের সর্বাধিক জনপ্রিয় জননেতা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ভারতের সংস্কৃতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা এবং সর্বাঙ্গীণ বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য।’’

    প্রতিরক্ষামন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    প্রধানমন্ত্রীকে নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি লেখেন, ‘‘ভারতের যশস্বী এবং কর্মযোগী প্রধানমন্ত্রীকে (Narendra Modi) জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাঁর নেতৃত্বে ভারত নতুন পরিচয় তৈরি করতে পেরেছে বিশ্বব্যাপী।’’

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘মা ভারতীর সুযোগ্য সন্তানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indi Block: ‘ইন্ডি’ জোটে অনৈক্য! বাতিল হল প্রথম জনসমাবেশ, কটাক্ষ বিজেপির

    Indi Block: ‘ইন্ডি’ জোটে অনৈক্য! বাতিল হল প্রথম জনসমাবেশ, কটাক্ষ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: জাঁকজমকপূর্ণভাবে প্রথম জনসমাবেশের দিনক্ষণ ঘোষণা আগেই হয়েছিল। পরস্পর বিরোধী নেতারা মঞ্চে বসে ঐক্য দেখানোর চেষ্টা করলেও ‘ইন্ডি’ জোটের (Indi Block) নেতাদের অনৈক্যের ছবি ষ্পষ্ট হয়ে উঠল জনসমাবেশ বাতিল হতেই। প্রসঙ্গত, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বাড়িতে ‘ইন্ডি’ জোটের প্রথম বৈঠকে স্থির হয়েছিল ভোপালের সভার কথা। অক্টোবরের প্রথম সপ্তাহে বিরোধী নেতা-নেত্রীরা নাকি জনসভা করবেন ভোপালে! সে পরিকল্পনা ভেস্তে গেল শনিবারই। কংগ্রেস নেতা কমল নাথ এই জনসমাবেশ বাতিলের কথা ঘোষণা করেন। তবে পরবর্তী জনসমাবেশ কোথা হবে! আদৌ হবে কিনা! তা নিয়ে কিছু জানাতে পারেননি জোট নেতৃত্ব। বিরোধী জোটের জনসমাবেশ বাতিল হতে কটাক্ষ করেছে বিজেপি শিবির।

    কী বলছে বিজেপি?

    মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এনিয়ে বলেন, ‘‘সনাতন ধর্মকে যারা অবমাননা করেছেন, তাঁদের জনসমাবেশ বাতিল হবে এটাই তো স্বাভাবিক। মধ্য প্রদেশের মানুষ সনাতন ধর্মের এই অপমান মেনে নেবে না। আমাদের বিশ্বাসে আঘাত এনেছে ওরা। এই আঘাত সহ্য করা হবে না। মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ফলে এই জনসমাবেশ বাতিল করতে বাধ্য হয়েছে তারা। মানুষ এই ব়্যালি হতে দেবে না।’’ কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়ে শিবরাজ সিং চৌহান আরও বলেন, ‘‘গ্র্যান্ড ওল্ড পার্টিতে বড্ড গন্ডগোল। পোস্টারে কার ছবি থাকবে আর কার থাকবে না, তা নিয়েও ওদের মধ্যে ঝামেলা। ওরা যখন এইসবে মগ্ন (Indi Block) তখন বিজেপি প্রচারে জোর বাড়িয়ে ফেলেছে।’’

    বিরোধীদের (Indi Block) অনৈক্যর ছবি ষ্পষ্ট

    ওয়াকিবহাল মহল অবশ্য মনে করছে যে বিরোধীরা ইস্যুভিত্তিক ঐক্যবদ্ধ না হতে পারার কারণেই তাদেরকে জনসমাবেশ বাতিল ঘোষণা করতে হল। সামনেই বিধানসভা ভোট রয়েছে মধ্যপ্রদেশে। তার আগেই বিরোধী জোটের এই সমাবেশ বাতিল হল। বিজেপি কটাক্ষ করে বলছে, যাঁরা একসঙ্গে একটা জনসমাবেশ করতে পারছেন না, তাঁরা একসঙ্গে দেশ চালানোর স্বপ্ন কীভাবে দেখছেন! প্রসঙ্গত বিরোধী জোট (Indi Block) নিয়ে ইতিমধ্যে নানা প্রশ্ন শুরু হয়েছে! যে এই জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন? আসন সমঝোতা কীভাবে হবে? ইত্যাদি নানা প্রশ্নের মাঝে বাতিল হল জনসমাবেশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anurag Thakur: ‘‘জনগণ কখনও গ্রহণ করবে না ‘ইন্ডি’ জোটকে’’, মন্তব্য অনুরাগ ঠাকুরের

    Anurag Thakur: ‘‘জনগণ কখনও গ্রহণ করবে না ‘ইন্ডি’ জোটকে’’, মন্তব্য অনুরাগ ঠাকুরের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের জনগণ কখনও গ্রহণ করবে না ‘ইন্ডি’ জোটকে, শনিবার এমন কথাই বলতে শোনা গেল কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরকে (Anurag Thakur)। শনিবার হিমাচল প্রদেশের বিলাসপুরে জনসভা থেকে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী বলেন যে বিরোধী জোট দেশের সংবিধানকে আক্রমণ করছে, সংবাদমাধ্যমের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করছে এবং সনাতন ধর্মের বিরোধিতা করছে।

    ‘ইন্ডি’ জোট সুবিধাবাদী

    প্রসঙ্গত, দিন কয়েক আগেই ‘ইন্ডি’ জোটের অন্যতম শরিক ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মকে ডেঙ্গি এবং ম্যালেরিয়া সঙ্গে তুলনা করেছিলেন। তাঁর সেই মন্তব্যের বিরোধিতা তো দূরের কথা উপরন্ত সমর্থনেই এগিয়ে আসেন, তাঁর দলেরই নেতা তথা ইউপিএ জমানার প্রাক্তন মন্ত্রী এ রাজা। তিনি আবার আরেক ধাপ এগিয়ে সনাতন ধর্মকে কুষ্ঠ-এর সঙ্গে তুলনা করেন। এদিন সেই প্রসঙ্গ তুলে ‘ইন্ডি’ জোটের নেতাদেরকে তীব্র আক্রমণ শানান অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। হিমাচল প্রদেশে শনিবার ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘ইন্ডি জোট কেবল পোশাক বদলেছে কিন্তু আচরণ ও চরিত্র তাদের একই রয়ে গেছে।’’ এই জোটকে চরম সুবিধাবাদী এবং জনগণের বিরোধী শক্তির জোট বলে কটাক্ষ করেছেন অনুরাগ ঠাকুর (Anurag Thakur) তাঁর মতে, ‘‘জনগণ কখনও ইন্ডিয়া জোটকে গ্রহণ করবে না। এই জোট সংবিধানের উপর আক্রমণ হানছে, সংবাদমাধ্যমের কণ্ঠস্বর রোধ করছে এবং সনাতন ধর্ম ধ্বংসের চেষ্টা করছে।’’ 

    অবিজেপি রাজ্যের উদাহরণ

    এদিন তাঁর বক্তব্যে অ-বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থার কথাও তিনি তুলে ধরেন। ‘‘কম আয় এবং অতিরিক্ত ব্যয়ের জন্য পঞ্জাব কেন্দ্র থেকে অতিরিক্ত লোন নিয়েছে। আম আদমি পার্টির সরকার প্রতি বছর রাজ্যে বিজ্ঞাপনের জন্য ৬০০ কোটি টাকা খরচ করে, কিন্তু খেলাধূলা বা অন্য কোনও প্রচারে এক পয়সাও খরচ করে না। অন্যদিকে, নরেন্দ্র মোদির সরকার স্কিল ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে লক্ষ লক্ষ যুবদের দক্ষতা বৃদ্ধি করার বিশেষ চেষ্টা করছেন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share