Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Mahadev Gambling App: ইডির রেডারে বেটিং অ্যাপ, মালিকের বিয়েতেই খরচ ২০০ কোটি

    Mahadev Gambling App: ইডির রেডারে বেটিং অ্যাপ, মালিকের বিয়েতেই খরচ ২০০ কোটি

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাদেব অনলাইন গ্যাম্বলিং অ্যাপ (Mahadev Gambling App)। যা নিয়ে বিস্তর অভিযোগ আর্থিক দুর্নীতির। বর্তমানে এই সমস্ত অনিয়মের তদন্ত করছেন ইডি আধিকারিকরা। এই অ্যাপের মাধ্যমেই ৫ হাজার কোটি টাকার সম্পত্তি করেছিলেন কর্ণধার সৌরভ চন্দ্রকর। সম্প্রতি, দুবাইয়ে তাঁর বিয়েতে ২০০ কোটি টাকার আয়োজনও করা হয়েছিল বলে জানা গিয়েছে। বরযাত্রী এসেছিল জেট প্লেনে। দুবাইয়ের নামীদামী হোটেল বুকিং করে বসে বিয়ের আসর (Mahadev Gambling App)। দেশি-বিদেশি সমস্ত রকমই খাবার ছিল অতিথিদের জন্য। 

    সৌরভের পরিচয়

    ছত্তিশগড়ের বছর ৩৫ এর যুবক সৌরভের নাম প্রকাশ্যে আসে ইডির তদন্তে। সম্প্রতি, অনলাইন জুয়োতে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করে ইডি। তখনই তাঁদের জিজ্ঞাসাবাদ করার সময় উঠে আসে সৌরভ চন্দ্রকরের নাম। ইডি সূত্রে খবর, প্রথমে ছোট একটি বেসরকারি সংস্থাতেই কাজ করতেন সৌরভ। পরে অনলাইন বেটিং চক্রের ফাঁদ পাতেন তিনি। ভারতবর্ষের প্রত্যেকটি মেট্রো সিটিতে গড়ে ওঠে মহাদেব বেটিং অ্যাপ এর অফিস। সংস্থার মূল অফিস করা হয় সৌদি আরবের দুবাইতে। দুবাই থেকে এই বেটিং চক্রকে (Mahadev Gambling App) নিয়ন্ত্রিত করতেন সৌরভ। মনে করা হচ্ছে এই বেটিং অ্যাপের দৌলতে হাওলার মাধ্যমে টাকা বিদেশে যেত।

    অ্যাপের প্রচারের কাজে সৌরভ খরচ করেন ১১২ কোটি

    ইডি আধিকারিকরা জানিয়েছেন, সংস্থার প্রচারের জন্য কোনও কসুর রাখেনি সৌরভ। নামিদামি তারকাদের দিয়ে চলত প্রচারের কাজ। যাতে সহজেই সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে (Mahadev Gambling App) ফেলা যায়। শুধু তাই নয় ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য প্রচুর লোককে নিয়োগও করেছিলেন তিনি। বিজ্ঞাপনের কাজে এখনও পর্যন্ত সৌরভ খরচ করেছেন ১১২ কোটি টাকা, এমনটাই দাবি ইডির।

    বলিউড যোগের প্রমাণও মিলেছে

    জানা গিয়েছে, কলকাতাতেও সন্ধান মিলেছে মহাদেব বেটিং অ্যাপের অফিস। একযোগে ইডি আধিকারিকরা মুম্বাই, ভোপাল, কলকাতায় তল্লাশি চালান এবং এখানেই ৪১৭ কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়। কলকাতায় মহাদেব বেটিং অ্যাপ (Mahadev Gambling App) এর কাজ দেখাশোনা করতেন বিকাশ ছাপারিয়া নামে এক ব্যক্তি। অন্যদিকে, মহাদেব বেটিং অ্যাপের সঙ্গে বলিউড যোগও প্রকাশ্যে এসেছে। ইডির দাবি, এই চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে টাইগার শ্রফ, নেহা কক্করদের মতো শিল্পীরা। এর পাশাপাশি রাহাত ফাতেহ আলি খান, এই পাকিস্তানি গায়কের নামও উঠে এসেছে তদন্তে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Manipur Violence: অশান্ত মণিপুরে খুন পুলিশ কর্মী, অস্ত্র উদ্ধারে অতি সক্রিয় প্রশাসন

    Manipur Violence: অশান্ত মণিপুরে খুন পুলিশ কর্মী, অস্ত্র উদ্ধারে অতি সক্রিয় প্রশাসন

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত মণিপুরে স্নাইপার রাইফেল থেকে গুলি করে হত্যা করা হল পুলিশকর্মীকে। জানা গিয়েছে, নিহত পুলিশকর্মীর নাম ওঙ্কম্যান হাওকিপ। তিনি মণিপুরের (Manipur Violence) চূড়চন্দ্রপুরে সাব-ইন্সপেক্টর পদে চাকরি করতেন। বুধবার দেড়টা নাগাদ তাঁর মাথায় গুলি লেগে মৃত্যু হয়।

    কী বলছে নিহত পুলিশ কর্মীর পরিবার?

    হাওকিপের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩ মে মণিপুরে যে অশান্তি শুরু হয়, সেখানে সাধারণ মানুষকে বাঁচাতে বড় ভূমিকা নিয়েছিলেন হাওকিপ। পরবর্তীকালে তাঁকে চূড়চন্দ্রপুরে পাঠানো হয়। তিনি একজন সৎ পুলিশ অফিসার ছিলেন বলেও জানিয়েছে তাঁর পরিবার। চূড়চন্দ্রপুর জেলার পুলিশ সুপার কার্তিক মালাদি বলেন, ‘‘আমাদের একজন অফিসার নিহত (Manipur Violence) হয়েছেন মাথায় গুলি লেগে। আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি।’’ প্রসঙ্গত, পুলিশ অফিসার হাওকিপ-এর নিহত হওয়ার ঠিক আগের দিনই তিনজন কুকি সম্প্রদায়ের মানুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

    অশান্ত মণিপুরে অভিযান শুরু পুলিশের 

    অশান্ত মণিপুরে নতুন করে অভিযান (Manipur Violence) শুরু করল সে রাজ্যের পুলিশ। অগ্নিগর্ভ মণিপুরে পুলিশ কর্মচারীদের কাছ থেকেও ছিনতাই করা হয় সরকারি অস্ত্র। পাশাপাশি লুট করা হয় গুলি। সেই সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধারে এবার অতি সক্রিয় হয়ে উঠল মণিপুরের প্রশাসন। জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ সড়কগুলিতে বসানো হয়েছে চেকপোস্ট। যানবাহনের ওপর চালানো হচ্ছে নজরদারি। বুধবার কংপোকপি জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মণিপুরের প্রশাসন। জানা গিয়েছে, ৩ মে মণিপুরে হিংসা শুরু হওয়ার পর থেকেই পুলিশের অস্ত্রাগার থেকে সাড়ে ৩ হাজার আগ্নেয়াস্ত্র এবং ৫ লাখ গোলাগুলি লুট হয়। তার বড় অংশই এখন রয়েছে দুষ্কৃতীদের হাতে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, সরকারি অস্ত্রাগার থেকে লুট হওয়া এই সমস্ত অস্ত্র নিয়েই মণিপুরে চলছে যাবতীয় হিংসাত্মক কার্যকলাপ। জানা গিয়েছে, প্রশাসনের (Manipur Violence) তরফ থেকে মোট ১২৮ টি চেকপোস্ট বানানো হয়েছে নজরদারি চালানোর জন্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Ujjwala Scheme: উজ্জ্বলা যোজনায় আরও ৭৫ লাখ নতুন গ্যাস সংযোগ দেবে মোদি সরকার

    PM Ujjwala Scheme: উজ্জ্বলা যোজনায় আরও ৭৫ লাখ নতুন গ্যাস সংযোগ দেবে মোদি সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: গৃহস্থালির রান্নার গ্যাসে ২০০ টাকার ভর্তুকি দিন কয়েক আগেই ঘোষণা করেছিল মোদি সরকার (PM Ujjwala Scheme)। এবার আরও ৭৫ লাখ মহিলাকে নতুনভাবে এলপিজি সংযোগ দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বুধবার ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’-র আওতায় দেশের ৭৫ লাখ মহিলাকে এমন সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জানা গিয়েছে এই প্রকল্পে আরও ১,৬৫০ কোটি টাকা ব্যয় হবে এবং তার অনুমোদন ইতিমধ্যে দিয়েছে মোদি সরকার। ২০২৬ সালের মধ্যে এই ৭৫ লাখ নতুন এলপিজি সংযোগ সারা দেশের মহিলাদের দেওয়া হবে। ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’-য় (PM Ujjwala Scheme) ইতিমধ্যে উপভোক্তা রয়েছেন ৯.৬০ কোটি মহিলা। তারপরে আবারও নতুনভাবে ৭৫ লাখ মহিলা এই তালিকায় যুক্ত হতে চলেছেন। অর্থাৎ মোট সংখ্যা দাঁড়াবে ১০.৩৫ কোটি।

    কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর?

    এদিন মন্ত্রিসভার বৈঠকের পরেই সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “এখনও পর্যন্ত উজ্জ্বলা প্রকল্পের (PM Ujjwala Scheme) অধীনে ৯.৬০ কোটি এলপিজি সিলিন্ডার বিতরণ করা হয়েছে। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আরও বেশি দরিদ্র এবং অভাবী মহিলারা যাতে এই প্রকল্পের সুবিধা পান, তার জন্য বিনামূল্যে আরও ৭৫ লক্ষ এলপিজি সংযোগ দেওয়া হবে।”

    ২০১৬ সালের মে মাস থেকে শুরু হয়  এই প্রকল্প

    ২০১৬ সালের মে মাস থেকে শুরু হয় উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Scheme) প্রকল্প। ভারতবর্ষের প্রত্যন্ত প্রান্তের মহিলাদের উনুনে রান্না করতে নানা রকমের অসুবিধা হত। সবথেকে বড় সমস্যা দেখা দিচ্ছিল স্বাস্থ্য বিষয়ক। তার কারণ উনুনের ধোঁয়ায় একাধিক জটিল রোগের শিকার হচ্ছিলেন গ্রামাঞ্চলের মহিলারা। এই সমস্যা থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আনেন উজ্জ্বলা যোজনা প্রকল্প। সেই লক্ষ্যে সারা দেশে দরিদ্র পরিবারগুলিকে গ্যাস সংযোগ দেওয়া হয়। প্রতি বছর উজ্জ্বলা যোজনা প্রকল্পের (PM Ujjwala Scheme) আওতায় মহিলারা ১২টি করে গ্যাস সিলিন্ডার পান ১৪.২ কেজি ওজনের।  এই সিলিন্ডারগুলিতে ইতিমধ্যে ৪০০ টাকা করে ভর্তুকিও দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: মধ্যপ্রদেশে আজ ৫০ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করবেন মোদি

    Narendra Modi: মধ্যপ্রদেশে আজ ৫০ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সফরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানা গিয়েছে, তাঁর এই সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। মোট ৫০ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করতে এদিন দেখা যাবে প্রধানমন্ত্রীকে, এমনটাই জানা গিয়েছে তাঁর দফতর সূত্রে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বীণা জেলায় শিলান্যাসের একটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।

    একাধিক প্রকল্পের শিলান্যাস

    প্রকল্পগুলির মধ্যে রয়েছে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং দশটি নতুন শিল্প প্রকল্প। মধ্যপ্রদেশের বীণা জেলায় কর্মসূচি সম্পন্ন করার পরে প্রধানমন্ত্রী চলে যাবেন ছত্তিশগড় রাজ্যে। সেখানেও ৬,৩৫০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। জানা গিয়েছে, ছত্তিশগড়ের প্রকল্পগুলি সবই রেল সংক্রান্ত। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এদিন যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হচ্ছে, মধ্যপ্রদেশের নতুন প্রকল্পগুলি সেই রাজ্যের শিল্প এবং বাণিজ্যকে ত্বরান্বিত করবে। সেই রাজ্যের ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড পরিচালিত বীণা রিফাইনারি কেন্দ্রটিকে ৪৯ হাজার কোটি টাকা ব্যয়ে নতুনভাবে নির্মিত করা হবে। বছরে ১ হাজার ২০০ কিলোটন ইথিলিন এবং প্রোপিলিন উৎপাদন করতে সক্ষম হবে এই কেন্দ্র।

    আত্মনির্ভর ভারতের অংশ

    উৎপাদিত ইথিলিন এবং প্রোপিলিন টেক্সটাইল প্যাকেজিং সমেত ফার্মার বিভিন্ন কাজে লাগবে। বীণা রিফাইনারি কেন্দ্রকে নতুনভাবে গড়ে তোলার ফলে দেশের আমদানি নির্ভরতা অনেকটাই কমবে এবং মনে করা হচ্ছে এটি আত্মনির্ভর ভারতেরই একটি পদক্ষেপ। পাশাপাশি এই মেগা প্রকল্পের সূচনা হলে প্রচুর কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী (Narendra Modi) পুনর্নবীকরণ শক্তিরও একটি প্রকল্পের শিলান্যাস করবেন। দুটি আইটি পার্ক তৈরিরও কথা রয়েছে ইন্দোরে। অন্যদিকে ছত্তিশগড় রাজ্যে জোর দেওয়া হয়েছে রেল প্রকল্পের ওপর। জানা গিয়েছে এই প্রকল্পের মধ্যে একাধিক জায়গায় দুটি স্থানকে জোড়া হবে থার্ড লাইনের মাধ্যমে। প্রধানমন্ত্রীর দফতর সূত্র জারি করা বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য ছত্তিশগড়ের এই রেল প্রকল্পগুলি গতি আনবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • RSS: ১৪-১৬ সেপ্টেম্বর পুণেতে সঙ্ঘের সমন্বয় বৈঠক, কোন কোন ইস্যুতে আলোচনা?

    RSS: ১৪-১৬ সেপ্টেম্বর পুণেতে সঙ্ঘের সমন্বয় বৈঠক, কোন কোন ইস্যুতে আলোচনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর্বভারতীয় সমন্বয় বৈঠক, চলবে ১৬ তারিখ পর্যন্ত। মহারাষ্ট্রের পুণেতে হতে চলা সঙ্ঘের এই সমন্বয় বৈঠকে ৩৬টি শাখা সংগঠন অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। মোট ২৬৬ জন সাংগঠনিক পদাধিকারী সমন্বয়ে বৈঠকে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন সঙ্ঘের সর্বভারতী প্রচার প্রমুখ সুনীল আম্বেকর। এদিনের সাংবাদিক সম্মেলনে সুনীল আম্বেকর জানান, মোট পাঁচটি প্রধান ইস্যুতে সমন্বয়ে বৈঠকে (RSS) আলোচনা চলবে। এগুলি হল, পরিবেশ বান্ধব জীবনযাপন, মূল্যবোধের পরিবার ব্যবস্থা, সামাজিক সম্প্রীতির ওপর জোর, স্বদেশিয়ানা এবং নাগরিক কর্তব্য। সুনীল আম্বেকর বলেন, ‘‘আমাদের অর্থনৈতিক নীতি স্বদেশিয়ানার ওপর তৈরি করা উচিত এবং জাতিভেদ প্রথা বন্ধ করতে সম্প্রীতি খুব গুরুত্বপূর্ণ।’’

    শাখার কাজের মাধ্যমে দেশের প্রতি কর্তব্যপালন করেন স্বয়ংসেবকরা 

    এদিনের সাংবাদিক সম্মেলনে সুনীল আম্বেকর জানান, শাখার কাজের মাধ্যমে প্রতিনিয়ত দেশের প্রতি কর্তব্যপালন করে চলেছেন স্বয়ংসেবকরা (RSS)। সমাজের বিভিন্ন ক্ষেত্রের উন্নতি সাধনই স্বয়ংসেবকদের উদ্দেশ্য। প্রসঙ্গত, প্রতিবছরই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) এমন রুটিন সমন্বয় বৈঠক হয়ে থাকে। সঙ্ঘ পরিবারের প্রতিটি সংগঠন তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সাধারণভাবে এই সমন্বয় বৈঠকে জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ  ইস্যুগুলি নিয়ে আলোচনাচলে এবং দেশের বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধানের ওপরেই জোর দেওয়া হয়। সঙ্ঘের প্রতিটি শাখা সংগঠনই আলাদা আলাদা ক্ষেত্রে কাজ করে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সংগঠনগুলির কাছ থেকে রিপোর্টও নেওয়া হয়। বিভিন্ন শাখা সংগঠনগুলি তাদের কাজের পরিধির ওপর বিস্তৃত বিবরণ দেয়। 

    সমন্বয় বৈঠকে কারা হাজির থাকছেন?

    এদিনের সাংবাদিক সম্মেলনে সুনীল আম্বেকর জানিয়েছেন, সমন্বয় বৈঠকে হাজির থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সরসঙ্ঘচালক মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে, সহ-সরকার্যবাহ ড. কৃষ্ণগোপাল, ড. মনমোহন বৈদ্য, অরুণ কুমার সমেত অন্যান্যরা। অন্যদিকে বিজেপির তরফ থেকে এই বৈঠকে যোগ দেবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। এর পাশাপাশি বিশ্বহিন্দু পরিষদ, এবিভিপি, বিদ্যাভারতী, বনবাসী কল্যাণ আশ্রমের নেতৃত্বকেও দেখা যাবে সমন্বয় বৈঠকে (RSS)। প্রসঙ্গত, গত বছর সঙ্ঘের সমন্বয় বৈঠক বসেছিল ছত্তিশগড়ের রায়পুরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Matsya 6000: গভীর সমুদ্রের রহস্য উন্মোচনে প্রস্তুত ‘মৎস্য-৬০০০’, কবে ডুব দেবে সাগরে?

    Matsya 6000: গভীর সমুদ্রের রহস্য উন্মোচনে প্রস্তুত ‘মৎস্য-৬০০০’, কবে ডুব দেবে সাগরে?

    মাধ্যম নিউজ ডেস্ক:  সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে রয়েছে কোন রহস্য, তা জানতে এবার সমুদ্র অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশীয় প্রযুক্তিতে প্রস্তুত সমুদ্রযান ‘মৎস্য-৬০০০’ (Matsya 6000) মহাসাগরের প্রায় ৬ হাজার মিটার গভীরে পাড়ি দেবে। এই ডুবোজাহাজে থাকবেন তিনজন যাত্রী। কোন গুপ্তধন লুকিয়ে রয়েছে সমুদ্রের তলায়, তারই সন্ধান চালাবে এবার সমুদ্রযান। মূল্যবান ধাতু, খনিজ পদার্থ যেমন কোবাল্ট, নিকেল, ম্যাঙ্গানিজের খোঁজ চালাবে ‘মৎস্য-৬০০০’। শুধু তাই নয় এর পাশাপাশি ডুবোজাহাজটি খোঁজ চালাবে কেমোসিনথেটিক বায়োডাইভারসিটির অর্থাৎ ৬০০০ মিটার নিচে ঠিক কেমন রয়েছে সমুদ্রের জীববৈচিত্র তারই অনুসন্ধান করবে ‘মৎস্য-৬০০০’ (Matsya 6000)। এর পাশাপাশি অতল গহ্বরে মিথেন গ্যাসেরও সন্ধানে চালাবে এই জুবোজাহাজ। জানা গিয়েছে ২০২১ সাল থেকেই এই সমুদ্রযান তৈরি করা হচ্ছে। বর্তমানে এবার পরীক্ষামূলক ভাবে তা সমুদ্রে নামানো হবে। ২০২৪ সালে এই সাবমেরিনকে নামানো হবে বঙ্গোপসাগরে। প্রসঙ্গত, গত জুন মাসে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে বিস্ফোরণে ফেটে যায় টাইটান ডুবোজাহাজ।তারপরে আরও বেশি সতর্কতা অবলম্বন করছেন ‘মৎস্য-৬০০০’ (Matsya 6000) এর নির্মাতারা। দেশীয় প্রযুক্তিতে নির্মিত সমুদ্রযানকে গড়ে তুলেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজির বিজ্ঞানীরা।

    সমুদ্রযানের ভিডিও এবং ছবি শেয়ার কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর

    ইতিমধ্যে এই সমুদ্রযানের ভিডিও এবং ছবি শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ‘‘সমুদ্রের তলায় ৬ কিমি নীচে নামতে সক্ষম এই ডুবোজাহাজ। সমুদ্রের জীববৈচিত্রকে কোনওভাবেই ক্ষতি করবে না ‘মৎস্য-৬০০০’ (Matsya 6000)।’’ কিরণ রিজিজুর পোস্টে তাঁকে সাবমেরিনের ভিতরেও বসে থাকতে দেখা যাচ্ছে।

    ডুবোজাহাজের খুঁটিনাটি

    ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজির তৈরি এই ডুবোজাহাজ ৮০ মিলিমিটার পুরু টাইটেনিয়ামের পাত দিয়ে তৈরি করা হয়েছে। জানা গিয়েছে এই সাবমেরিন জলের চাপের থেকেও ৬০০ গুণ বেশি চাপ সহ্য করতে সক্ষম। পাশাপাশি এই যান জলের অতল গভীরে একটানা ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে পারবে। ডুবোজাহাজে (Matsya 6000) থাকা ব্যক্তিরা মোট ৯৬ ঘণ্টার অক্সিজেন সাপ্লাই পাবেন। সর্বক্ষণ এই যানের তদারকির জন্য থাকবে একটি জাহাজ। সেই জাহাজ থেকেই সাবমেরিনটি জলে ওঠা নামার কাজ করবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Shivaji Wagh Nakh: লন্ডনের জাদুঘর থেকে শিবাজির ‘বাঘনখ’ ফিরছে ভারতে, কবে জানেন?

    Shivaji Wagh Nakh: লন্ডনের জাদুঘর থেকে শিবাজির ‘বাঘনখ’ ফিরছে ভারতে, কবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস প্রসিদ্ধ শিবাজির বাঘনখ (Shivaji Wagh Nakh)। আফজল খানকে এই নখ দিয়ে তিনি হত্যা করেছিলেন। সেটা ছিল ১৬৫৯ সালের ১০ নভেম্বর। কিন্তু মারাঠি বীরের এই বাঘনখ ২০০ বছরেরও বেশি সময় ধরে রয়েছে ব্রিটিশদের কাছে। স্থান পেয়েছে লন্ডনের জাদুঘরে। এবার সেই বাঘনখ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হল। সূত্রের খবর, চলতি বছরেই ফিরে আসতে চলেছে শিবাজির বাঘনখ। জানা গিয়েছে, এই বিষয়টি নিয়ে মৌ স্বাক্ষরিত হতে পারে দুই দেশের মধ্যে। এ বিষয়ে মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার জানিয়েছেন, ব্রিটিশ সরকারের তরফে চিঠি দেওয়া হয়েছে এবং তাতে জানানো হয়েছে বাঘনখ (Shivaji Wagh Nakh) ফিরিয়ে দেওয়া হবে। তবে সেই বাঘনখ ফিরিয়ে দেওয়ার দিনক্ষণ আপাতত নির্ধারণ করা হয়েছে আফজল খানকে হত্যার বর্ষপূর্তিতে। পাশাপাশি আরও কয়েকটি দিন বিবেচনার মধ্যে রয়েছে বলে জানা গিয়েছে।

    ছত্রপতির বাঘনখ ব্রিটেনে গেল কীভাবে?

    জানা গিয়েছে, মহারাষ্ট্রের সাতারায় ছত্রপতি শিবাজির উত্তরাধিকারীদের কাছে সংরক্ষিত ছিল সেই বাঘনখ (Shivaji Wagh Nakh)। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অধিকর্তা জেমস গ্রান্ড ডাফ সাতারার অধিকর্তা নিযুক্ত হন। তাঁর হাতে বাঘনখ তুলে দিয়েছিলেন তৎকালীন পেশোয়া। ১৮১৮ থেকে ১৮২৪ সালের মধ্যে তুলে দেওয়া হয়েছিল বাঘনখ (Shivaji Wagh Nakh), এমনটাই মনে করেন ঐতিহাসিকরা। এরপরে মারাঠা বীরের এই বাঘনখ চলে যায় ব্রিটিশ মিউজিয়ামে।

    রাজা শিবাজির হাতে আফজল হত্যা

    ১৭ শতকের দ্বিতীয়ার্ধে শিবাজি মহারাজের দাপটে মোঘল সাম্রাজ্যের বেশ করুণ অবস্থা দক্ষিণ ভারতে। সে সময়ে ঔরঙ্গজেব পাঠালেন আফজল খানকে শিবাজিকে শায়েস্তা করতে। আফজল খান ছিলেন বিজাপুরের মুসলিম শাসক। আফজল খান ছলনার দ্বারা শিবাজিকে হত্যা করার ষড়যন্ত্র তৈরি করেন এবং সেই মতো মহারাষ্ট্রের রাজাকে শিবিরে ডেকে আনেন। অভিসন্ধির কথা সুচতুর শিবাজি আগেই বুঝে যান। তাই আফজলের সঙ্গে সম্পূর্ণ প্রস্তুত হয়ে দেখা করতে যান ছত্রপতি। মুখোমুখি সাক্ষাতে আফজল খান শিবাজিকে আলিঙ্গন করতে যান এবং তখনই তাঁকে ছোরা দিয়ে হত্যা করতে উদ্যত হন। শিবাজির হাতে ছিল বাঘনখ (Shivaji Wagh Nakh), যার দ্বারা তিনি আফজল খানকে তখন হত্যা করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • G20 Summit: সফল জি২০ সম্মেলন, ভারতের প্রশংসায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম

    G20 Summit: সফল জি২০ সম্মেলন, ভারতের প্রশংসায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম

    মাধ্যম নিউজ ডেস্ক: শনি ও রবিবার দিল্লিতে অনুষ্ঠিত হয় জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে সারা বিশ্বে খবরের শিরোনামে আসে ভারতের সভাপতিত্বে জি২০ সম্মেলন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভারতে অনুষ্ঠিত হওয়া এই জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) প্রশংসা জানিয়েছে। সংবাদ সংস্থাগুলির মতে, ‘‘আগামী দিনে ভারত উদীয়মান শক্তি হতে চলেছে।’’ আমেরিকার জনপ্রিয় দৈনিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট ভারতের জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) নরেন্দ্র মোদির কূটনৈতিক জয় হিসেবে চিহ্নিত করেছে। তাদের শিরোনাম, ‘‘বিশ্বের বিভিন্ন বিচ্ছিন্ন শক্তিকে জি২০ শীর্ষ সম্মেলনের (G20 Summit) মাধ্যমে ভারত এক ছাতার তলায় আনতে পেরেছে।’’  

    বিশ্বের সংবাদপত্রগুলিতে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)

    অন্যদিকে মধ্যপ্রাচ্যে চিনের দাদাগিরি রুখতে রেল এবং বন্দর যোগাযোগের পরিকল্পনা নিয়েছে ভারত-সৌদি আরব। এতে সম্পূর্ণ মাত্রায় আগ্রহ রয়েছে আমেরিকার। সেই সৌদি আরবের জনপ্রিয় সংবাদ সংস্থা দ্য গাল্ফ নিউজ ১৮তম জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) বিশ্বের সম্প্রীতি এবং বৈচিত্রতার সম্মেলনরূপে চিহ্নিত করেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংবাদ সংস্থা এবিসি নিউজের খবরের শিরোনামেও জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) ঠাঁই পেয়েছে।  ভারতের মাটিতে পা রেখেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঋষি সুনক বলেছিলেন যে তিনি গর্বিত হিন্দু, তাঁর নিজের দেশের সংবাদপত্র টেলিগ্রাফ জি২০ সম্মেলনকে দেখছে নতুন বিশ্ব গড়ার সামিট হিসেবে। নতুন বিশ্বের নিউক্লিয়াস হতে চলেছে ভারতবর্ষের জি২০ শীর্ষ সম্মেলন, এমনটাই লেখা হয়েছে টেলিগ্রাফের প্রতিবেদনে।

    মার্কিন প্রেসিডেন্টের চোখে জি২০ সম্মেলন (G20 Summit)

    ভারতের সভাপতিত্বে জি২০ সম্মেলন (G20 Summit) সম্পন্ন হয়েছে তাতে সারা বিশ্বের বিভিন্ন দেশের যে চ্যালেঞ্জগুলো রয়েছে আলোচনা হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে। কাতারের আল জাজিরা, দক্ষিণ চিনের মর্নিং পোস্টেও ঠাঁই পেয়েছে জি২০ শীর্ষ সম্মেলনের সাফল্য। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রবিবারই বলেছেন, ‘‘বিশ্বের নানাবিধ  সমস্যার সমাধানের জন্য এই জি২০ সম্মেলন সফলতার (G20 Summit) সঙ্গে সম্পন্ন হয়েছে।’’ নিজের এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘‘নানাবিধ সংকটে বিশ্ব অর্থনীতির ভুগছিল, কিন্তু চলতি বছরের জি২০ সম্মেলনে (G20 Summit) প্রমাণিত হয়েছে যে এই সামিট অনেক কিছু সমাধানও করতে পারে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chandrababu Naidu: দুর্নীতি মামলায় ১৪ দিনের জেল অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর

    Chandrababu Naidu: দুর্নীতি মামলায় ১৪ দিনের জেল অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবারই গ্রেফতার হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। রবিবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল বিজয়ওয়াড়া দুর্নীতি বিরোধী আদালত। প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের স্কিল ডেভেলপমেন্ট মামলায় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। শনিবার গ্রেফতারের পর মধ্যরাত পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন অন্ধ্রপ্রদেশের সিআইডি এবং পুলিশের আধিকারিকরা। রবিবার সকালে চন্দ্রবাবু নাইডুকে (Chandrababu Naidu) পেশ করা হয় আদালতে। রবিবার সন্ধ্যায় বিচারক তাঁকে (Chandrababu Naidu) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, আদালত চত্বর থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বিজয়ওয়াড়ার সিটের অফিসে, পরবর্তীকালে সোমবার ভোরে তাঁকে পাঠানো হয় রাজামুন্দ্রির জেলে।

    দুর্নীতির অভিযোগে গ্রেফতার চন্দ্রবাবু (Chandrababu Naidu) 

    অন্ধ্রপ্রদেশের স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতির তদন্ত করছে বর্তমানে সিআইডি। জানা গিয়েছে, তদন্তে প্রমাণ মিলেছে চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) দুর্নীতির। শুক্রবারই অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলাতে দলীয় কর্মসূচিতে ছিলেন চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। এবং সেখানে ভ্যানিটি ভ্যানে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। শনিবার ভোরে বিরাট পুলিশ বাহিনী এবং সিআইডি আধিকারিকরা গিয়ে ঘিরে ফেলে ওই ভ্যানিটি ভ্যান। সেসময় বিক্ষোভ দেখাতে থাকেন টিডিপি সমর্থকরা, পরে শনিবারে সকাল ৬টা নাগাদ গ্রেফতার করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (Chandrababu Naidu)।

    ৩৭১ কোটি টাকার দুর্নীতি

    দুর্নীতি মামলায় চন্দ্রবাবু নাইডুকে (Chandrababu Naidu) গ্রেফতার করার দাবিতে সাংবাদিক সম্মেলন করেন অন্ধ্রপ্রদেশের সমাজকল্যাণ মন্ত্রী নাগার্জুন। সে সময় চন্দ্রবাবু নাইডুও (Chandrababu Naidu) আশঙ্কা প্রকাশ করেন তিনি গ্রেফতার হতে পারেন। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সিআইডি আধিকারিকরা তাঁকে ২০টি প্রশ্ন করেন। কিন্তু তার একটিরও জবাব দিতে পারেননি অন্ধপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Chandrababu Naidu)। ৩৭১ কোটি টাকার এই দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ হিসেবে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটও চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) সামনে তুলে ধরেন তদন্তকারীরা। জানা গিয়েছে, দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে অন্তত ১০ বছরের জেল হতে পারে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। অন্যদিকে, চন্দ্রবাবুর (Chandrababu Naidu) গ্রেফতারির প্রতিবাদে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে তাঁর দল টিডিপি। তাঁদের বক্তব্য, জগনমোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তোলার জন্য রাজনৈতিক প্রতিহিংসার শিকার চন্দ্রবাবু। যাবতীয় অভিযোগ অবশ্য অস্বীকার করেছে ওয়াইএসআর কংগ্রেস।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajasthan’s Jaisalmer: জয়সলমেরে রেকর্ড তাপামাত্রা, গত ৭৪ বছরে এই প্রথম ৪৩.৫ ডিগ্রি!

    Rajasthan’s Jaisalmer: জয়সলমেরে রেকর্ড তাপামাত্রা, গত ৭৪ বছরে এই প্রথম ৪৩.৫ ডিগ্রি!

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানের জয়সলমেরে (Rajasthan’s Jaisalmer) এই বছর সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ যেন নিজের রেকর্ড নিজেই ভাঙল রাজস্থান। তীব্র গরমে জনজীবন নাজেহাল। গরমে হাঁসফাঁস করছে গোটা রাজস্থান। গত ৭৪ বছরে সবথেকে বেশি গরম পড়েছে এই বছরের সেপ্টেম্বর মাসেই। তাপমাত্রা রেকর্ড হয়েছে সবথেকে বেশি ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহবিদদের কপালে চিন্তার ভাঁজ। আগামী কয়েকদিন অবস্থার তেমন বদল হবে না বলে জানা গেছে।

    তাপমাত্রা কতটা বেশি (Rajasthan’s Jaisalmer)?

    আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এই বছরের সেপ্টেম্বর মাসে রাজস্থানে (Rajasthan’s Jaisalmer) সবথেকে বেশি গরম পড়েছে। তা সাধারণ তাপমাত্রার থেকে ৬ দশমিক ৯ ডিগ্রি বেশি বলে জানা গেছে। এই বছরে জয়সলমেরে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে, তা গত ৭৪ বছরের মধ্যে সবথেকে বেশি। ১৯৪৯ সালের ১০ সেপ্টেম্বর সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের একটা বড় অংশ, বিশেষ করে রয়েছে পাশ্চিম ভাগ মরুভূমি। তাই স্বাভাবিক ভাবেই অন্য রাজ্যের তুলনায় গরম বেশি থাকে। কিন্তু এই বছর রাজস্থানের তাপমাত্রার রেকর্ড স্বাভাবিকের থেকে অনেক বেশি।

    অন্যন্য অঞ্চলের তাপমাত্রা

    রাজস্থানের জয়সলমেরের (Rajasthan’s Jaisalmer) পরে দ্বিতীয় উষ্ণতম স্থান হল বারমের। বারমেরের তাপমাত্রা হল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এরপর বিকানেরে তাপমাত্রা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তারপরে যোধপুরে তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঝালোরে তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং গঙ্গানগরে তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি। রাজস্থানের রাজধানী জয়পুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি একই রকম থাকবে। ফলে মরু রাজ্যে এখনই তাপমাত্রা কমছে না বলে জানা গেছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share