Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • G20 Summit: চিনকে বার্তা দিতে লাদাখে উঁচু বিমানঘাঁটি নির্মাণ, জি২০-তে ঘোষণা মোদির

    G20 Summit: চিনকে বার্তা দিতে লাদাখে উঁচু বিমানঘাঁটি নির্মাণ, জি২০-তে ঘোষণা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনের সঙ্গে সীমান্ত সংঘাত চলছেই ভারতের। ইতিমধ্যে ভারত-চিন সম্পর্কে বেশ খানিকটা অবনতি হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারনা, এ কারণেই জি২০ শীর্ষ (G20 Summit) সম্মেলনে ভারতে আসেননি চিনা প্রেসিডেন্ট। যদিও চিন এই দাবিকে অস্বীকার করেছে। রবিবার জি২০ (G20 Summit)  সম্মেলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চিনকে টেক্কা দিতে লাদাখে সরকারিভাবে বিমান ঘাঁটি তৈরীর কথা ঘোষণা করল মোদি সরকার। 

    ২১৮ কোটি টাকা ব্যয়ে লাদাখে নির্মাণ হচ্ছে বিমান ঘাঁটি (G20 Summit) 

    এই বিমান ঘাঁটির দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের সংস্থা ‘বর্ডার রোডস অর্গানাইজেশন’কে। জানা গিয়েছে, পূর্ব লাদাখের নিয়োমায় এই উঁচু বিমান ঘাঁটি তৈরি করবে ভারত। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে ১২ সেপ্টেম্বর জম্মু থেকেই ওই বিমান ঘাঁটির শিলান্যাস করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।   প্রসঙ্গত ১২ সেপ্টেম্বর আরও ৯০টি পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেগুলি তৈরিতে খরচ হয়েছে মোট ২,৯৪১ কোটি টাকা (G20 Summit) । জানা গিয়েছে, এই ঘাঁটি তৈরিতে ভারতের ব্যয় হবে ২১৮ কোটি টাকা। নিয়োমার এই উঁচুস্থানে সৈন্য এবং রসদ সরবরাহের কাজ বরাবরই চলে আসছে। ইতিপূর্বে এখানে চিনুক হেলিকপ্টার এবং  যুদ্ধবিমানকে ওঠানামা করতে দেখা গিয়েছে। এবার এই অঞ্চলেই বিমান ঘাঁটির তৈরি সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক। বিশেষজ্ঞদের ধারনা, এর ফলে লাদাখের ওই অঞ্চলে ভারতীয় সেনার শক্তি অনেকটাই বাড়বে। 

    ২০২৪ সালে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)  অনুষ্ঠিত হবে ব্রাজিলে

    এদিনের অধিবেশন শেষে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলাদাকে সিলভাকে পরবর্তী জি২০ শীর্ষ সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী মোদি। ২০২৪ সালে জি২০ সম্মেলন (G20 Summit)  অনুষ্ঠিত হবে ব্রাজিলে। সম্মেলন শেষে ফের একবার বিশ্বশান্তির বার্তা দেন প্রধানমন্ত্রী মোদি। আগামী নভেম্বর মাসে সব রাষ্ট্রনেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করার পরামর্শ শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। সম্মেলন শেষে নরেন্দ্র মোদি বলেন, ‘‘এবারের জি-২০ সম্মেলন (G20 Summit)  এখানেই শেষ হল। আশা করি এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যতের (ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার) ভাবনা আপনাদের ভাল লেগেছে। সকলকে ধন্যবাদ।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: চন্দ্রাভিযানের প্রশংসায় মার্কিন রাষ্ট্রপতি, মোদি-বাইডেনের বৈঠকে কী আলোচনা হল?

    G20 Summit: চন্দ্রাভিযানের প্রশংসায় মার্কিন রাষ্ট্রপতি, মোদি-বাইডেনের বৈঠকে কী আলোচনা হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত অগাস্টের ২৩ তারিখে চাঁদের মাটিতে পা রেখেছিল ল্যান্ডার বিক্রম। যা নিয়ে দেশ-বিদেশের শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছিল। জি-২০ শীর্ষ সম্মেলনেও (G20 Summit) ভারতের সেই মহাকাশ চন্দ্রাভিযানের সাফল্যকে কুর্নিশ জানালেন মার্কিন প্রেসিডেন্ট (G20 Summit)। এর পাশাপাশি দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে যৌথভাবে মহাকাশে মানুষ পাঠানোর বিষয়ে।

    শুক্রবারই বৈঠক হয় মোদি-বাইডেনের (G20 Summit)

    প্রসঙ্গত, চলতি জি২০ শীর্ষ সম্মেলনে (G20 Summit) যোগ দিতে শুক্রবারই ভারতে মাটিতে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট। সে সময়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক (G20 Summit) বৈঠক হয়। জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এই বৈঠক শুরু হয়, শেষ হয় রাত ৮টা ৩৭ মিনিটে। এই সময়ের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মহাকাশ, প্রতিরক্ষা সমেত দুই দেশের সম্পর্কের একাধিক বিষয়ে আলোচনা হয়। সূত্রের খবর,  আলোচনায় উঠে এসেছে ২০২৪ সালে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে নভশ্চর পাঠাবে, ২০২৩ সালের শেষের দিকে চূড়ান্ত পরিকল্পনা গৃহীত হবে দুই দেশের মহাকাশ অভিযানের (G20 Summit)।

    মার্কিন যুক্তরাষ্ট্রের আর্টেমিস্ট চুক্তিতে যুক্ত হয়েছে ভারত (G20 Summit)

    জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আর্টেমিস্ট (G20 Summit) চুক্তিতে যুক্ত হয়েছে ভারত। কয়েক মাস আগেই মোদির আমেরিকার সফরে, প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন, ‘‘আমরা সম্মত হয়েছি চুক্তি করার বিষয়ে। মহাকাশে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে এটা নতুন পদক্ষেপ।’’  এই চুক্তির ফলে মহাকাশ অভিযানে দুই দেশ একে অপরকে সাহায্য করবে অর্থাৎ নাসার চন্দ্রাভিযান বা মঙ্গল অভিযানে (G20 Summit) ভারত সাহায্য করবে। ভারত ছাড়াও এই চুক্তিতে রয়েছে আরও ২৩টি দেশ। সফল মহাকাশ অভিযান করতে যন্ত্রাংশ, বিজ্ঞানী সমেত তথ্য এবং প্রযুক্তি দিয়ে একে অপরকে সাহায্য করাই এখন লক্ষ্য। প্রায় পাঁচ দশক আগে চাঁদে মানুষ পাঠিয়েছিল নাসা, তারপর থেকে সেভাবে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এবার ফের একবার চাঁদে স্থায়ী ভাবে ঘাঁটি গড়ার পরিকল্পনা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আলোচনা চলছে সেখানে স্পেস সেন্টার কীভাবে স্থাপন করা যায় তা নিয়ে। তবে আপাতত নাসা চাঁদের কক্ষপথে (G20 Summit) একটি স্থায়ী অর্বিটার কে স্থাপন করবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Varanasi Airport: বোমা মেরে বারাণসী বিমানবন্দরের মানচিত্র বদলে দেওয়ার হুমকি! গ্রেফতার যুবক  

    Varanasi Airport: বোমা মেরে বারাণসী বিমানবন্দরের মানচিত্র বদলে দেওয়ার হুমকি! গ্রেফতার যুবক  

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাণসী বিমানবন্দরকে (Varanasi Airport) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এক যুবক। খবর জানতেই ভাদোহী থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। এই ঘটনা জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে বারাণসী বিমানবন্দরে। পরিবারের দাবি, ধৃত যুবক মানসিক ভাবে অসুস্থ, তার রীতিমতো চিকিৎসা চলছে। যুবক কি সত্যই মানসিক রোগী? নাকি এর পিছনে রয়েছে কোনও নাশকতামূলক চক্রান্ত! এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

    ঘটনা কী ঘটেছে (Varanasi Airport)?

    পুলিশ সূত্রে খবর, আশোক প্রজাপতি নামক এক যুবক, শুক্রবার ফোন করে বারাণসী বিমানবন্দরকে বোমা মেরে ধ্বংস করে দেওয়ার হুমকি দেয়। ২৫ বছর বয়সের এই যুবক বিমানবন্দরে ফোন করে হুমকি দিয়ে বলে বিমানবন্দরের মানচিত্র বদলে দেবো। আর এই সংবাদ পৌঁছাতেই রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায় বিমানবন্দর (Varanasi Airport) এলাকা জুড়ে। 

    তদন্তে পুলিশ

    হুমকির খবর পেয়ে বিমানবন্দর (Varanasi Airport) কর্তৃপক্ষ প্রথমে স্থানীয় থানায় অভিযোগ জানায়। এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। যে হুমকির ফোনটি এসেছিল, তা কোথা থেকে এসেছে, সেই বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ। আশেপাশের থানায় পুলিশ খোঁজখবর করে। এরপর বেশ কিছু সময় পরে, ভাদোহীর ফুলপুর থানা থেকে অভিযুক্ত যুবক আশোককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তার বিরুদ্ধে ৫০৩ ধারায় মামালা দায়ের করেছে বলে জানা গেছে। ধৃত যুবক এখন পুলিশের কাছে।

    অভিযুক্ত যুবকের পরিবারের বক্তব্য

    অভিযুক্ত যুবকের পরিবারের পক্ষ থেকে বলা হয়, আশোকের মানসিক সমস্যা রয়েছে, বেশ কিছুদিন ধরে ওর চিকিৎসা চলছে। পরিবার থেকে আরও বলা হয় মানসিক রোগের জন্য হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন সময়ে সে পালিয়ে আসে। তারপর থেকে ঘরের মধ্যেই রাখা হয়েছে তাকে। পরিবারের বক্তব্যকেও মাথায় রেখে পুলিশ ঘটনার (Varanasi Airport) তদন্ত করছে বলে জানা গেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • G 20 Summit: জি ২০ সম্মেলনে অশোকের সময়কার শ্লোক পাঠ করে প্রাচীন ভারতকে তুলে ধরলেন মোদি

    G 20 Summit: জি ২০ সম্মেলনে অশোকের সময়কার শ্লোক পাঠ করে প্রাচীন ভারতকে তুলে ধরলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাচীন ভারতের সম্রাট অশোকের সময়কার শ্লোক দিয়ে জি ২০ সম্মেলনে (G 20 Summit) বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই শ্লোকের মধ্যে ছিল মানব কল্যাণ এবং মানুষের খুশির কথা। বিশ্বের প্রধান প্রধান রাষ্ট্রনেতাদের সামনে প্রাচীন ভারতকে উপস্থাপন করলেন মোদি এই ভাবেই। সেই সঙ্গে বিশ্বকে বুঝিয়ে দিলেন আজকের দিনেও প্রাচীন ভারতের গুরুত্ব কোথায়। পাশাপাশি এই সম্মেলনের ছত্রে ছত্রে ছিল ভারতীয়ত্ববোধ সম্পর্কে বিশেষ অনুভব চিত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে মোদি বুঝিয়েছেন কোনারকের সূর্য মন্দিরের চাকার গুরুত্ব। এই চাকা ভারতীয় সভ্যতা সংস্কৃতির সঙ্গে কতটা সম্পৃক্ত, প্রাচীন ভারতের ইতিহাস, শিল্প নিদর্শন এবং প্রাচীন পরম্পরাগত সাংস্কৃতিক পরিচয়বহতার ইতিহাসবোধকে তুলে ধরেন নরেন্দ্র মোদি।

    কেন শোনালেন অশোকের আমলের শ্লোক (G 20 Summit)

    নতুন দিল্লির প্রগতি ময়দানে গতকাল শনিবার জি ২০ সম্মেলেনে (G 20 Summit) বসেছিল বিশ্ব রাষ্ট্রনেতাদের চাঁদের হাট। এই সম্মেলনের সূচনা ভাষণে মৌর্য সম্রাট অশোকের আমলে দেওয়ালে খোদাই করা শ্লোককে উচ্চারণ করে, প্রাচীন ভারতের রাজা হিসাবে সম্রাট আশোকের মানব কল্যাণ এবং মানুষের সুখ সম্পর্কে বিশেষ বার্তা তুলে ধরা হয়। প্রাচীন ভারতের রাজারা কতটা সমাজের মানুষের প্রতি চিন্তাশীল ছিলেন, সেই কথাই বিশ্বের রাষ্ট্রনেতাদের সামনে তুলে ধরেন মোদি। প্রাচীন ভারতকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তুলে ধরেন মোদি। জি ২০ সম্মেলনে ভারত মানব জাতির মঙ্গল সাধনের জন্য কাজ করতে কতটা প্রস্তুত, সেই কথাও বলেন তিনি। সম্রাট আশোকের লিপি ছিল পালি এবং সংস্কৃত ভাষার মিশ্র ভাষা। শ্লোকে লেখা ছিল, ‘হেভাম লোকসা হিত-সুখে তি, আত্মীয়ম নাতিসু হেভাম’। জাপান, জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল সহ নানান দেশের কাছে প্রাচীন ভারতের রাজাদের মূল্যবোধ কেমন ছিল? কীভাবে রাষ্ট্র পরিচালিত হত, সেই সম্পর্কে বক্তব্য রাখেন মোদি।

    জো বাইডেনকে বোঝালেন সূর্য মন্দিরের মাহাত্ম্য

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে করমর্দনের পর কোনারকের সূর্য মন্দিরের ইতিহাস সম্পর্কে বলেন মোদি। ত্রয়োদশ শতকের তৈরি ওড়িশ্যার রাজা প্রথম নরসিংহদেবের আমলে তৈরি হয় এই সূর্য মন্দির। এই চাকায় রয়েছে ২৪ টি রেখা। ভারতের জাতীয় পতাকায় একই ভাবে এই রকম চাকা রয়েছে, যাকে অশোক চক্র বলে। একই ভাবে সম্মেলনে (G 20 Summit) ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, মিশর আর্জেন্টিনা নাইজেরিয়া, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানান মোদি। গতকালকের আলোচনার বিষয় ছিল “ওয়ান আর্থ”।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jammu And Kashmir: পাক অধিকৃত কাশ্মীরে গুলিতে খতম কুখ্যাত লস্কর জঙ্গি

    Jammu And Kashmir: পাক অধিকৃত কাশ্মীরে গুলিতে খতম কুখ্যাত লস্কর জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে (Jammu And Kashmir) মসজিদের ভিতরে গুলিতে ঝাঁঝরা হল লস্কর-ই-তৈবার এক জঙ্গি। নিহতের নাম কমান্ডার রিয়াজ আহমেদ আবু কাসিম। জানা গিয়েছে, মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল এই সন্ত্রাসবাদীর নাম। শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরের (Jammu And Kashmir) রাওয়ালকোটে একটি স্থানীয় মসজিদে নমাজ পড়তে আসে লস্কর জঙ্গি রিয়াজ আহমেদ। এই সময়ে একদল অজ্ঞাত পরিচিত বন্দুকবাজরা তার উপর হামলা করে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই সন্ত্রাসবাদীর।

    গত জানুয়ারিতে রিয়াজের নেতৃত্বে হামলা হয় কাশ্মীরে, নিহত হন ৭ গ্রামবাসী

    প্রসঙ্গত, চলতি বছরে জানুয়ারি মাসেই কাশ্মীরের (Jammu And Kashmir) রাজৌরি জেলায় জঙ্গিরা হামলা চালিয়েছিল। সাতজন গ্রামবাসীর মৃত্যু হয় এতে। ১৩ জন গ্রামবাসী জখম হন। ওই ঘটনায় মূল ষড়যন্ত্রী ছিল ছিল লস্কর-ই-তৈবার কমান্ডার রিয়াজ আহমেদ (Jammu And Kashmir)। এরপর থেকে তার সন্ধান পেতে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী।

    কীভাবে নিহত হল রিয়াজ

    সেখানকার স্থানীয় সূত্রে জানা গিয়েছে বন্দুক বাজরা মসজিদ চত্বরেই অপেক্ষা করছিল। রিয়াজ নমাজ পড়তে মসজিদের চত্বরে ঢুকলেই, আর কালবিলম্ব করেনি বন্দুকাবাজরা (Jammu And Kashmir)। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। মাথায় গুলি লাগে রিয়াজের। পাক অধিকৃত কাশ্মীরে এই মুহূর্তে চলছে ব্যাপক পাকিস্তান বিরোধী আন্দোলন। পাকিস্তান বিরোধী এই আন্দোলনে দমন-পীড়নও চালাচ্ছে সেদেশের সেনা। সেই আবহেই খুন হল লস্কর জঙ্গি।

    রিয়াজের পরিচয়

    জানা গেছে নিহত জঙ্গি জম্মু অঞ্চলের (Jammu And Kashmir) বাসিন্দা। ১৯৯৯ সালে সে পাকিস্তানে পালিয়ে যায়। পুঞ্চ এবং রাজৌরি জেলায় যাবতীয় সন্ত্রাসবাদের কাজে সে অন্যতম অভিযুক্ত ছিল। সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে চলে আসে সে। সন্ত্রাসবাদী কার্যকলাপের পাশাপাশি সংগঠনের জন্য অর্থেরও ব্যবস্থা করত এই জঙ্গি। এখনও পর্যন্ত পাকিস্তান রিয়াজের মৃত্যুর খবর স্বীকার করেনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: জি২০ শীর্ষ সম্মেলনে হাজির বাংলাদেশ, কেন নেই পাকিস্তান?

    G20 Summit: জি২০ শীর্ষ সম্মেলনে হাজির বাংলাদেশ, কেন নেই পাকিস্তান?

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়াদিল্লিতে চলছে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। জি২০ গোষ্ঠীভুক্ত দেশ না হলেও এখানে আমন্ত্রিত রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তানকে। প্রসঙ্গত, ১৯৯৯ সালে গঠিত হয় জি২০ (G20 Summit)। বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির এই সংগঠনে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলির পাশাপাশি স্থান পেয়েছে আমাদের ভারতবর্ষ। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে বিশ্বের পঞ্চম অর্থনীতি হল ভারতের। কয়েক বছরের মধ্যেই তৃতীয় স্থান অধিকার করবে ভারত। যদি তৃতীয় স্থান অধিকার করতে পারে তাহলে জি৭ সংগঠনের মধ্যে ভারত চলে আসবে (G20 Summit)। 

    জি২০ (G20 Summit) তে কেন নেই পাকিস্তান?

    অন্যদিকে, পাকিস্তানের অর্থনৈতিক সংকট চরম আকার ধারন করেছে। ১৯৯৯ সালে আর্থিকভাবে সচ্ছল ছিল না পাকিস্তান। এরকম অবস্থায় পুরো দেশ দেউলিয়া হয়ে যাওয়ার মুখে। বিশেষজ্ঞরা বলছেন, জি২০ সংগঠনের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্ব দেওয়া হয় শক্তিশালী অর্থনৈতিক অবস্থাকে। বর্তমান বিশ্বের প্রথম ৪০টি শক্তিশালী অর্থনৈতিক দেশের মধ্যে নেই পাকিস্তান। তাই পাকিস্তান জি২০ (G20 Summit) এর অন্তর্ভুক্ত দেশ নয়। অন্যদিকে শীর্ষ সম্মেলনে যে দেশ সভাপতিত্ব করবে তারা অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে যে কোনও রাষ্ট্রকে। সেই মোতাবেক এবারের জি২০ গোষ্ঠীভুক্ত (G20 Summit) না হয়েও এসেছেন শেখ হাসিনা। জানা গিয়েছে ২০২৪ সালে ব্রাজিলে, ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায়, ২০২৬ সালে জি২০ সম্মেলন অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।

    মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সেলফি শেখ হাসিনার

    জি২০ গোষ্ঠীতে (G20 Summit) নেই বাংলাদেশ। আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন শেখ হাসিনা। শনিবারই রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে দেখা গেল খোশ মেজাজে। তাঁরা নিজেদের মধ্যে সেলফিও তুললেন। এ দিন মার্কিন প্রেসিডেন্ট এর সঙ্গে সেলফি তোলার সময় হাজির ছিলেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: ‘‘দেশভাগ ভুল ছিল’’, জি২০-এর জাঁকজমক দেখে মন্তব্য পাকিস্তানের নাগরিকদের

    G20 Summit: ‘‘দেশভাগ ভুল ছিল’’, জি২০-এর জাঁকজমক দেখে মন্তব্য পাকিস্তানের নাগরিকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) ঘিরে সেজে উঠেছে রাজধানী দিল্লি। বিশ্বের তাবড় রাষ্ট্র নেতাদের মুখে শোনা গিয়েছে ভারতের প্রশংসা। প্রতিবেশী দেশ পাকিস্তানের নাগরিকদের মুখে এবার শোনা গেল, দেশ যদি ভাগ না (G20 Summit) হত তাহলেই হয়তো ভালো হতো। ভারতের জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) ঘিরে পাকিস্তানের একটি ইউটিউব চ্যানেলে সে দেশের নাগরিকদের বেশ কিছু প্রশ্ন করা হয়। সেখানেই তাঁরা ক্ষোভ উগরে দেন। পাকিস্তানের সরকারের বিরুদ্ধে এবং মোদি সম্পর্কে প্রশংসা সূচক মন্তব্যও তাঁদের করতে শোনা যায়। তাঁরা বলতে থাকেন, ভারত অনেক এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে (G20 Summit)।

    পাকিস্তানের নাগরিকরা কী বললেন

    সে দেশের এক নাগরিক জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit) প্রসঙ্গে বলেন, ‘‘ভারত যেভাবে এগিয়ে চলেছে আগামী দিনে চিনকেও টক্কর দেবে তারা। এবং ভারতের যেকোনও পণ্যের উৎপাদন চিনের থেকেও বেশি হবে।’’ অপর একজন নাগরিকের সংযোজন, ‘‘বাংলাদেশকেও জি২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হল, তারা পরমাণু শক্তিধর দেশ নয় তবুও! কিন্তু এটা আমাদের লজ্জার বিষয় যে পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার সত্ত্বেও আমাদেরকে কেউ পাত্তা দিল না।’’

    দেশভাগের সিদ্ধান্ত ভুল ছিল 

    পাকিস্তানের এক বর্ষীয়ান নাগরিকের কথায়, ‘‘পাকিস্তানের স্বাধীনতা সম্পূর্ণ ভুল ছিল এবং তার খেসারতই এখন আমাদের দিতে হচ্ছে। সেই সময় দেশ ভাগ হওয়া কোনওভাবেই উচিত ছিল না।’’ অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরের একজন বলেন, ‘‘ভারত আমাদের থেকে অনেক এগিয়ে আছে। ভারতের কাশ্মীরের মানুষরা, পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের থেকে অনেক বেশি সমৃদ্ধশালী (G20 Summit)।’’ 

    ভারত চাঁদে চলে গেল অথচ পাকিস্তানে অস্থিরতা কমছে না

    অপর একজন নাগরিক বলেন,‘‘পাকিস্তানের উন্নতি করতে চাইলে ভারতের সঙ্গে আগে সম্পর্ক ঠিকঠাক করতে হবে (G20 Summit)।’’ তিনি আরও বলেন, ‘‘পাকিস্তান একটি গরিব দেশ, বর্তমানে ব্যাপক আর্থিক সংকটে ভুগছে। তার সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। এমন দেশের সঙ্গে কেউ সম্পর্ক রাখতে চায় না। যে দেশের কাছেই পাকিস্তান যায় তারা ভাবে পাকিস্তান টাকা চাইতে এসেছে। ভারত চাঁদে চলে গেল আর পাকিস্তানে অস্থিরতা কোনোভাবে কমছে না।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়বে রেল মানচিত্রে! আগ্রহী আমেরিকা, চাপে চিন

    G20 Summit: ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়বে রেল মানচিত্রে! আগ্রহী আমেরিকা, চাপে চিন

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়েছে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা উড়ে এসেছেন ভারতে। এখানেই কূটনীতির নানা বিষয় নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই পরিকাঠামো উন্নয়ন বিষয়ক আলোচনারও অবকাশ রয়েছে। রেল, বন্দর, বাণিজ্য বৃদ্ধি, শক্তি, ডিজিটাল সংযোগ এই সম্পর্কিত বিভিন্ন প্রকল্পে হাত মিলিয়েছে ইউরোপ, আমেরিকা, ভারত এবং সৌদি আরব (G20 Summit)। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞদের ধারনা, চিনকে টক্কর দিতেই এমন প্রকল্পে আগ্রহী হয়ে উঠেছে আমেরিকা। এর ফলে মধ্যপ্রাচ্যে চীনের দাদাগিরিও অনেকটা কমবে বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা (G20 Summit)।

    আগ্রহী বাইডেন প্রশাসন (G20 Summit) 

    এমন ধরনের চুক্তি নিয়ে বাইডেন প্রশাসন (G20 Summit) খুবই আগ্রহী, একথা জানিয়েছেন, মার্কিন প্রিন্সিপাল ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার। তাঁর মতে, ‘‘পরিকাঠামোগত যে ফাঁক থেকে গিয়েছিল, তা এই প্রকল্পের হাত ধরে পূর্ণতা পেতে চলেছে। এই প্রকল্প কোনও চাপিয়ে দেওয়া প্রকল্প নয়। বরঞ্চ এটি চাহিদার কথাকে মাথায় রেখেই করা হচ্ছে।’’ 

    কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে?

    জানা গিয়েছে, আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে (G20 Summit) রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। রেলপথ, বন্দরগুলির সঙ্গে যুক্ত হবে। ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই প্রকল্প চূড়ান্ত করার উদ্যোগ নিতে  ইতিমধ্যে বাইডেন প্রশাসন আগ্রহী বলে জানা গিয়েছে।  প্রসঙ্গত, আই২ইউ২ নামের এক সম্মেলনে এই প্রস্তাব সর্বপ্রথম নেওয়া হয়েছিল। ১৮ মাস ধরে তা নিয়ে বিভিন্ন আলোচনা চলেছে। আই২ইউ২ ফোরামে রয়েছে আমেরিকা, ইজরায়েল, সংযুক্ত আরব আমিরশাহী এবং ভারত। জানা গিয়েছে (G20 Summit) , চিনের দাপট কমাতেই এই মঞ্চ তৈরি করা হয়। মধ্যপ্রাচ্যের দেশ গুলির মধ্যে রেল যোগাযোগ করার প্রস্তাব দিয়েছিল ইজরায়েল। তবে এখনও পর্যন্ত এই প্রকল্প আলোচনার পর্যায়ে রয়েছে, কবে তা বাস্তবায়িত হবে তা জানা যায়নি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • NDA: মোদির পাশেই দেবগৌড়ার দল, কর্নাটকে কতগুলো আসনে সমঝোতা?

    NDA: মোদির পাশেই দেবগৌড়ার দল, কর্নাটকে কতগুলো আসনে সমঝোতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগেই জল্পনা তৈরি হয়েছিল কর্নাটকের জনতা দল সেকুলার ভিড়তে চলেছে এনডিএ শিবিরে (NDA)। শুক্রবার সেই খবরে সিলমোহর দিলেন কর্নাটকের বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। সূত্রের খবর দিন কয়েক আগেই  কর্নাটকে আসন রফা নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলাদাভাবে বৈঠকও করেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া (NDA)। লোকসভা ভোটে এমনিতেই এগিয়ে রয়েছে গেরুয়া শিবির, অন্তত বিভিন্ন সমীক্ষা তাই বলছে। এর মাঝে জেডিএস এর যোগদান যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    কতগুলি আসনে রফা হল জেডিএস এর সঙ্গে

    জানা গিয়েছে, কর্নাটক রাজ্যে মোট আসন রয়েছে লোকসভার ২৮টি। তবে গেরুয়া শিবির সূত্রে খবর যে আসনগুলিতে বিজেপি জিতে (NDA) রয়েছে সেগুলি ছাড়া হবে না যে জেডিএসকে। ইয়েদুরাপ্পা জানিয়েছেন যে জিডিএস অমিত শাহের কাছে, ৫টি আসনের(NDA) দাবি জানিয়েছিল এগুলি হল, মান্ডা, হাসান, তুমাকুরু, চিকবল্লাপুর এবং বেঙ্গালুরু গ্রামীণ। এরমধ্যে চারটি আসনে রফা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ইয়েদুরাপ্পা। তবে পাঁচটির মধ্যে এগুলি কোন চারটি আসন তা নিয়ে স্পষ্ট কিছু এখনও জানা যায়নি। গত জুলাই মাসেই লোকসভা নির্বাচনে (NDA) বিজেপির সঙ্গে জোটে যাওয়ার প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া। কিন্তু সেপ্টেম্বরেই চূড়ান্ত হয়ে গেল জোট। 

    ২০১৯ সালে গেরুয়া ঝড়ে কর্নাটকে মুছে যায় বিরোধীরা (NDA)

    প্রসঙ্গত, বিগত বিধানসভা নির্বাচনে জেডিএস এর সঙ্গে বিজেপির সম্পর্কের অত্যন্ত অবনতি হয়। তারপরেও কীভাবে এই জোট হতে চলেছে তা নিয়ে প্রশ্ন করা হলে ইয়েদুরাপ্পা বলেন, ‘‘রাজনীতিতে এমনটা চলতেই থাকে। এই ধরনের পরিস্থিতি হয়। তবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন সেটা আমরা সকলে মেনে চলব।’’ ২০১৯ সালে কর্নাটকে গেরুয়া ঝড়ে ধুলিস্যাৎ হয়ে যায় বিরোধীরা। ২৮টি আসনের মধ্যে ২৬টি তেই (NDA) যেতে বিজেপি। কংগ্রেস এবং জেডিএস একটি করে আসন পায়। জেডিএস যেতে হাসান কেন্দ্রে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: ‘‘আমি একজন গর্বিত হিন্দু’’, ভারতে এসে মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর

    G20 Summit: ‘‘আমি একজন গর্বিত হিন্দু’’, ভারতে এসে মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার শুরু হচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। তার আগে শুক্রবারই ভারতে পা রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। এদিন বিভিন্ন সংবাদ সংস্থাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনদিন তাঁর ভারত সফরে বেশ কতগুলি মন্দির দর্শনে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। নিজেকে গর্বিত হিন্দুও বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিমানবন্দরের ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ভাগবত গীতা, রুদ্রাক্ষ এবং হনুমান চল্লিশা। তাঁকে ‘জয় সিয়া রাম’ বলে সম্বোধনও করা হয়।

    আমি একজন গর্বিত হিন্দু

    ঋষি সুনক (G20 Summit) বলেন, ‘‘আমি এক জন গর্বিত হিন্দু। সে ভাবেই বড় হয়েছি। আমি সে রকমই রয়েছি। পরের ক’দিন এখানে থাকার সময় আশা করি কয়েকটি মন্দির দর্শন করতে পারব।’’

     ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী এও জানিয়েছেন যে চলতি বছরের রাখিবন্ধন উৎসবে তিনি শামিল হয়েছিলেন নিজের পরিবারের সঙ্গে। যদিও কর্মসূচিতে ব্যস্ত থাকায় জন্মাষ্টমী সেভাবে পালন করতে পারেননি তিনি। তাঁর নিজের ভাষায়, ‘‘কয়েক দিন আগেই রাখীবন্ধন পালন করেছি। আমার বোন, তুতো বোনেরা রাখী পরিয়েছে। সব রাখী এখনও রয়েছে আমার কাছে। যদিও জন্মাষ্ঠমী পালনের সময় হয়নি। তবে আশা রয়েছে, এ বার কিছু মন্দির দর্শনে যেতে পারব।’’ কেন ধর্ম পালন গুরুত্বপূর্ণ তারও ব্যাখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি বলেন, ‘‘যাঁরা জীবনে বিশ্বাস করেন, তাঁদের সকলকে সাহায্য করে ধর্মবিশ্বাস। বিশেষত আমার মতো যাঁদের কাজের চাপ খুব বেশি। সহনশীলতা, শক্তি জোগানোর জন্য বিশ্বাস থাকা জরুরি।’’

    জি২০ শীর্ষ সম্মেলন ঘিরে সেজে উঠেছে দিল্লি 

    ৯ এবং ১০ সেপ্টেম্বর জি২০ সম্মেলনকে (G20 Summit) ঘিরে সাজো সাজো রব দিল্লিতে (G20 Summit)। সম্মেলন স্থলে ইতিমধ্যে বসানো হয়েছে ২৭ ফুটের অষ্টধাতুর তৈরি নটরাজের মূর্তি। তিন দিন ধরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ১৫টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ভারতে এসেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। শুক্রবার আমেরিকা থেকে এসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রেসিডেন্ট জো  বাইডেন। দ্বিপাক্ষিক বৈঠকের (G20 Summit) কথা রয়েছে মরিশাস, বাংলাদেশের রাষ্ট্রনেতাদের সঙ্গেও। শনিবার ব্রিটেন, জাপান, জার্মানি, ইতালির রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী (G20 Summit)। ১০ সেপ্টেম্বর তাঁর দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share