Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Adhir Chowdhury: লোকসভা থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অধীর চৌধুরী

    Adhir Chowdhury: লোকসভা থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অধীর চৌধুরী

    মাধ্যম নিউজ ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য লোকসভা থেকে সাসপেন্ড করা হল কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে (Adhir Chowdhury)। জানা গিয়েছে, লোকসভায় অসংসদীয় আচরণের জন্য অধীর চৌধুরীর বিষয়টি আপাতত প্রিভিলেজ কমিটিতে পাঠানো হয়েছে এবং যতদিন না এই তদন্ত সম্পূর্ণ হচ্ছে এবং কমিটি সিদ্ধান্ত নিচ্ছে ততদিন পর্যন্ত লোকসভা থেকে সাসপেন্ড থাকবেন বহরমপুরের সাংসদ।

    এবিষয়ে কী বললেন সংসদ বিষয়ক মন্ত্রী?

    সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেন,  ‘‘নিয়মিত বিভিন্ন ইস্যুতে হাউসে বিশৃঙ্খলা তৈরি করেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তথ্য ছাড়াই বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন তিনি। এমন কিছু কথা তিনি বলেন যার মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু তার জন্য তাঁকে কখনও ক্ষমা চাইতে পর্যন্ত দেখা যায়নি।’’ এরপরে স্পিকারের কাছে অধীর চৌধুরীকে সাসপেন্ড করার জন্য আবেদন করেন সংসদ বিষয়ক মন্ত্রী। প্রহ্লাদ জোশির আরও বক্তব্য, ‘‘অধীর চৌধুরীর এই ধরনের অসংসদীয় কাজের জন্য তার বিরুদ্ধে তদন্ত হোক এবং যতদিন না রিপোর্ট আসছে তিনি সাসপেন্ড থাকুন।’’ শেষ পর্যন্ত সংসদ বিষয়ক মন্ত্রীর এই  প্রস্তাব মেনে নেন লোকসভার স্পিকার এবং সাসপেন্ড করা হয় বহরমপুরে সাংসদকে (Adhir Chowdhury)।

    বিরোধী জোটকে তীব্র আক্রমণ মোদির

    বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাবী ভাষণে এদিন সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্য রাখার সময় পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই এবং জাতীয় স্তরে সেই তৃণমূলের সঙ্গে জোটকে নিয়ে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) সাইড লাইন করেছে দল। বাংলা থেকে কি তবে ফোন এসেছিল বলেই তাকে এভাবে কোণঠাসা করা হয়েছিল?’’ পাশাপাশি এদিন কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘অধীর চৌধুরী (Adhir Chowdhury) গুড়কে গোবর বানিয়ে দিতে পারেন!’’ কংগ্রেস-তৃণমূলের জাতীয় স্তরে জোটকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য বামেদের সঙ্গে একসময় হাত মিলিয়ে ছিল কংগ্রেস। আবার সেই কংগ্রেসই এখন তৃণমূলের সঙ্গে জোট করছে।’’ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Chandrayaan-3: ‘নীল-সাদা পৃথিবী’ এবং ‘চাঁদের কলঙ্ক’ লেন্সবন্দি করল চন্দ্রযান-৩, ট্যুইট ইসরোর

    Chandrayaan-3: ‘নীল-সাদা পৃথিবী’ এবং ‘চাঁদের কলঙ্ক’ লেন্সবন্দি করল চন্দ্রযান-৩, ট্যুইট ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৩ অগাস্ট বিকাল ৫টা ৪৭ মিনিটে চাঁদের মাটি ছোঁয়ার কথা রয়েছে ল্যান্ডার বিক্রমের। তারপর বিক্রমের পেটের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। গত ৬ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে  চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। চাঁদের কক্ষপথে প্রবেশ করে গন্তব্যের ছবি তুলল চন্দ্রযান-৩, বৃহস্পতিবার সেই ছবি ট্যুইট করেছে ইসরো।

    ইসরোর ট্যুইটে জোড়া হয়েছে মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবিও

    পাশাপাশি  ওই ট্যুইটে জোড়া হয়েছে পৃথিবীরও ছবি। জানা গিয়েছে, গত ১৪ জুলাই যখন মাটি ছেড়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছেছিল চন্দ্রযান-৩, তখনই ছবিটি লেন্স বন্দি হয়।  ২৮ দিন আগেই শ্রী হরিকোটা থেকে রওনা হয়েছিল চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এবং পৌঁছেছিল পৃথিবীর কক্ষপথে। বর্তমানে চন্দ্রযান-৩ রয়েছে চাঁদের কক্ষপথে, চাঁদের মাটি ছোঁয়ার কথা ঠিক ১৩ দিন পরেই। চাঁদের দেশের একেবারে সীমানায় চলে এসেছে চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর তোলা ওই ছবিতে স্পষ্টভাবে চাঁদের গিরিখাত গুলি দেখা যাচ্ছে। যেগুলির নাম, এডিংটন, পিথাগোরাস, অ্যারিস্টারকাস, রমন। 

    চাঁদের কলঙ্কের ছবিও তুলেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)

    ওই ছবিতে দেখা যাচ্ছে চাঁদের পৃষ্ঠে থাকা ‘ওসিয়ানাস প্রোজেলেয়ারাম’।  চাঁদের কলঙ্ক নামে পরিচিত এই গিরিখাতকে বিজ্ঞানীরা ঝড়ের সমুদ্রও বলে থাকেন। প্রায় ৪০ লাখ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই ঝড়ের সমুদ্রের ছবি তুলেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এবং ছবিটি তোলা হয়েছে ল্যান্ডার হরাইজেন্টাল ভেলোসিটি ক্যামেরা থেকে। অন্যদিকে, ল্যান্ডার ইমেজার (এলআই) ক্যামেরায় পৃথিবীর ছবি তুলেছিল চন্দ্রযান-৩। কিন্তু চাঁদে যে অংশের ছবি চন্দ্রযান তুলেছে, ইসরোর বিজ্ঞানীরা বলছেন সেখানে অবতরণ করবে না ল্যান্ডার বিক্রম। চন্দ্রযান-৩ এর অবতরণ করার কথা একেবারে চাঁদের দক্ষিণ মেরুতে। এবং এই অংশটি পৃথিবী থেকে দেখাই যায় না।  এখানেই জলীয় বরফ থাকতে পারে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Railways: স্টেশনের নামের সঙ্গে জুড়ছে জনপ্রিয় জায়গার নাম, যাত্রীদের কী কী সুবিধা হবে?

    Indian Railways: স্টেশনের নামের সঙ্গে জুড়ছে জনপ্রিয় জায়গার নাম, যাত্রীদের কী কী সুবিধা হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ছোট ছোট স্টেশন (Indian Railways) পর্যন্ত দূরযাত্রার টিকিট করতে প্রায়ই হয়রানি হয় যাত্রীদের। অনলাইন টিকিটের ক্ষেত্রে বুকিং এর সময় নাম খুঁজতেও সমস্যা হয়। অথচ দেখা যায়, ওই স্টেশনে নামলেই মূল গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়। যেমন ধরুন আপনি নবদ্বীপ ধাম যাবেন, সেক্ষেত্রে আপনি বিষ্ণুপ্রিয়াতে নামলে সব থেকে সুবিধা হবে। কিন্তু নবদ্বীপ ধামের মতো বিষ্ণুপ্রিয়া অত জনপ্রিয় স্টেশন নয়। এই সমস্যা দূর করতে এবার উদ্যোগী হয়েছে ভারতীয় রেল (Indian Railways)। রেল সূত্রে খবর মিলেছে, জনপ্রিয় স্থান বা শহরের নামের সঙ্গে যুক্ত করা হবে ছোট ছোট স্টেশনের নাম। এর ফলে ভ্রমনের পরিকল্পনাও যেমন সহজ হবে তেমনি ওয়েবসাইট বা মোবাইল আ্যপের মাধ্যমে টিকিট কাটাও খুব তাড়াতাড়ি করতে পারবেন ভ্রমণপ্রিয়রা। পর্যটকদের স্টেশনের নাম খুঁজতে আর অসুবিধা হবে না। এর পাশাপাশি, ছোটখাটো স্টেশনের নাম জনপ্রিয় জায়গার সঙ্গে জুড়লে সেখানকার বাসিন্দারা গর্ব অনুভব যেমন করবেন তেমনি সেই অঞ্চলে বাণিজ্যও বাড়বে বলে মনে করা হচ্ছে।  

    গত মাসের ২১ জুলাই থেকে কাজ শুরু হয়েছে এই ব্যবস্থার

    ইতিমধ্যে ২১ জুলাই থেকেই এই নতুন কাজ শুরু হয়ে গিয়েছে বলে রেল সূত্রে খবর মিলেছে। রেলের আধিকারিকরা (Indian Railways) জানিয়েছেন, গোটা পরিকল্পনাকে বাস্তবায়িত করতে বিভিন্ন টিম কাজ করছে। বেশ কিছু প্রযুক্তিগত পরিবর্তনও করা হয়েছে ইতিমধ্যে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৭২৫টি স্টেশনের সঙ্গে ১৭৫ টি জনপ্রিয় স্থানকে যুক্ত করার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। যেমন নয়ডা জুড়েছে নতুন দিল্লির সঙ্গে।

    নতুন ব্যবস্থার সুবিধা 

    অন্যদিকে কাশী , খাটুশ্যাম , বদ্রীনাথ , কেদারনাথ , বৈষ্ণদেবীর মতো বিখ্যাত তীর্থস্থানগুলি জুড়েছে কাছের স্টেশনের সঙ্গে। জানা গিয়েছে, নতুন ব্যবস্থায় আরও সুবিধা মিলবে (Indian Railways)। যেমন ধরুন, কোনও কারণে কোনও স্টেশনে কাজ চললে তার বিকল্প প্ল্যাটফর্মের নাম প্লানারে যোগ হয়ে যাবে। ওয়াকিবহাল মহলের মতে, এর ফলে ট্রেন যাত্রা (Indian Railways) আরও সহজ হবে যাত্রীদের ক্ষেত্রে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India-Bangladesh Trade: আগরতলা থেকে বাংলাদেশে ছুটবে ট্রেন, উন্নতি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে

    India-Bangladesh Trade: আগরতলা থেকে বাংলাদেশে ছুটবে ট্রেন, উন্নতি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: গত সপ্তাহেই ভারত ও বাংলাদেশের মধ্যে রুপিতে বাণিজ্য শুরু হয়েছে। এবার বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক (India-Bangladesh Trade) আরও নিবিড় করতে উদ্যোগ নিয়েছে দুই দেশই। সম্প্রতি, আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিমান পরিষেবা চালু হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে আগরতলা থেকে ঢাকা পর্যন্ত ট্রেনও চলতি বছরে চালানো হবে বলে জানা গিয়েছে। এর ফলে কলকাতা থেকে ত্রিপুরা সহজে পৌঁছানো যাবে। এছাড়াও বাংলাদেশ সীমানা লাগোয়া ত্রিপুরার সাব্রুম পর্যন্ত ডবল লাইন রেলপথও তৈরি করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই ভারতের উত্তর-পূর্বের রাজ্য গুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক (India-Bangladesh Trade) আরও মজবুত করার কথা জানিয়েছে বাংলাদেশের সরকার। সফলভাবে বাণিজ্য যাতে চালু হয় সেজন্য চারটি রুট আপাতত খুলেছে বাংলাদেশ সরকার। এগুলি হল,চট্টগ্রাম বন্দর-আখাউরা-আগরতলা, মংলা বন্দর-আখাউরা-আগরতলা, চট্টগ্রাম-বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং মংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর।

    কী বলছেন বাংলাদেশের শিল্পমন্ত্রী? 

    এ বিষয়ে বাংলাদেশের শিল্পমন্ত্রী সান্তনা চাকমা বলেন, ‘‘ভারতের বাণিজ্যিক পণ্য যাতে সহজে আমদানি করা যায়, সেজন্য চারটি রুট চালু করা হল।’’ তাঁর আরও সংযোজন, ‘‘বাংলাদেশের পণ্য পরিবহনের (India-Bangladesh Trade) জন্য ভারতীয় ব্যবসায়ীরা চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করতে পারবেন।’’ এই দুটি বন্দরের ব্যবহার এবং প্রবেশ করার বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানা গিয়েছে।  এর পাশাপাশি দু’দেশের বাণিজ্যিক (India-Bangladesh Trade) সম্পর্ককে দৃঢ় করতে বাংলাদেশের সীমান্ত লাগোয়া অনেক স্থানে সীমান্ত হাট গড়ে তোলার প্রস্তাবও দেওয়া হয়েছে। ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তের জিরো পয়েন্টে ওই হাটগুলি নির্মিত হবে বলে জানা গিয়েছে।

    চলতি বছরেই শুরু হচ্ছে আগরতলা-বাংলাদেশ রেল যোগাযোগ 

    অন্যদিকে চলতি বছরেই  আগরতলা-বাংলাদেশ (India-Bangladesh Trade) রেল যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রসঙ্গত, ৫০৮টি রেলওয়ে স্টেশনকে আধুনিকীকরণের জন্য রবিবার ভার্চুয়ালিভাবে ভিত্তিপ্রস্থ স্থাপন করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে হাজির থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন,  ‘‘প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় রেল যোগাযোগের ক্ষেত্রে প্রভুত উন্নতি হয়েছে ত্রিপুরায়। আন্তর্জাতিক ক্ষেত্রেও রেল যোগাযোগ সম্প্রসারিত হচ্ছে। চলতি বছরেই আগরতলা হয়ে বাংলাদেশ রেল যোগাযোগ চালু হবে।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘এখন আগরতলা উদয়পুর হয়ে সাব্রুম পর্যন্ত রেল চালু হয়েছে। রেলওয়ে লাইন এখন আগরতলা হয়ে বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে। চলতি বছরেই আগরতলা থেকে বাংলাদেশ পর্যন্ত রেল যোগাযোগ চালু হবে। এতে মাত্র ১০ ঘণ্টায় বাংলাদেশ হয়ে কলকাতা পৌঁছানো যাবে, যা কোনওদিন ভাবা যায়নি। আর এটা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনার কারণে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Delhi Service Bill: লোকসভার পরে রাজ্যসভাতেও ১৩১-১০২ ভোটে পাশ হল দিল্লি অর্ডিন্যান্স বিল

    Delhi Service Bill: লোকসভার পরে রাজ্যসভাতেও ১৩১-১০২ ভোটে পাশ হল দিল্লি অর্ডিন্যান্স বিল

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভাতে আগেই পাশ হয়ে গিয়েছিল। এবার রাজ্যসভাতেও সহজে পাশ হয়ে গেল দিল্লি অর্ডিন্যান্স বিল (Delhi Service Bill) ২০২৩। সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ রাজ্যসভায় এই ভোটাভুটি হয়। প্রসঙ্গত, দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সোমবার এই একই দাবি রাজ্যসভায় করতে দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। গত ৩ অগাস্ট লোকসভায় ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হয় এই অর্ডিন্যান্স বিল। এবার  রাজ্যসভাতেও নির্বিঘ্নেই পাশ হয়ে গেল এই বিল।

    বিলের পক্ষে ১৩১ ভোট, বিপক্ষে ১০২ ভোট

    দেখা যাচ্ছে, বিলের (Delhi Service Bill) পক্ষে ভোট দিয়েছেন ১৩১ জন সাংসদ। অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে ১০২টি। রাজ্যসভায় মোট সাংসদের আসন ২৪৫। তার মধ্যে বর্তমানে ৮ আসন ফাঁকা রয়েছে। তাই এই মুহূর্তে রাজ্যসভায় মোট সাংসদ সংখ্যা ২৩৭। প্রসঙ্গত, এই বিলটি পাস হওয়ার জন্য রাজ্যসভায় প্রয়োজন ছিল ১১৯ জন সাংসদের। রাজ্যসভায় এই ইস্যুতে কেন্দ্রের পাশেই ছিল নবীন পট্টনায়েক এবং জগমোহন রেড্ডির দল। সোমবার রাতে রাজ্যসভায় বিল পাস (Delhi Service Bill) হওয়ার পরে পশ্চিম দিল্লির সাংসদ প্রবেশ সাহেব সিং বলেন, ‘‘এটি দিল্লি সাধারণ মানুষের জয়। প্রশাসনিক কর্তাদের উপর অরবিন্দ কেজরিওয়াল যেভাবে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিলেন, এবার তা দূর হল।  দিল্লি অর্ডিন্যান্স বিল পাশের পর এদিন শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

    কী বললেন অমিত শাহ?

    রাজ্যসভায় সোমবার অমিত শাহ বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায়কে লঙ্ঘন করবে না এই বিল (Delhi Service Bill)। দুর্নীতিমুক্ত শাসনের লক্ষ্যে আনা হয়েছে এই অর্ডিন্যান্স বিল। কিছু লোক বলেছিলেন যে কেন্দ্র তার নিজের হাতে ক্ষমতা নিতে চায়। ভারতের জনগণ আমাদের ক্ষমতা এবং অধিকার দিয়েছে। আর তাই কেন্দ্রের তা করার দরকার নেই।’’ পাশাপাশি এদিন কংগ্রেসকেও খোঁচা দিতে ছাড়েননি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘‘এই বিলে ইমার্জেন্সি লাগু করার মতো কোনও বিষয় নেই, যা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেবে।’’  অন্যদিকে আম আদমি পার্টিকে খোঁচা দিয়ে অমিত শাহ আরও বলেন, ‘‘পরেরবার যখন আপনারা দিল্লিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, শুধু মনে রাখবেন এটি একটি রাজ্য নয়, একটি কেন্দ্রশাসিত অঞ্চল। অরবিন্দ কেজরিওয়ালকে উদ্দেশ্য করে অমিত শাহের সংযোজন, ‘‘আপনি যদি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, তবে আপনাকে এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan-3: চন্দ্রপৃষ্ঠের ১০০ কিমি উচ্চতা থেকেই শুরু হবে মিশনের সবচেয়ে কঠিন পর্ব, জানালেন ইসরো প্রধান

    Chandrayaan-3: চন্দ্রপৃষ্ঠের ১০০ কিমি উচ্চতা থেকেই শুরু হবে মিশনের সবচেয়ে কঠিন পর্ব, জানালেন ইসরো প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর প্রাথমিক গন্তব্য হল চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরে। এরপরেই সব থেকে কঠিনতম পর্ব অপেক্ষা করছে। সোমবার একথা জানান ইসরো প্রধান এস সোমনাথ। চন্দ্রপৃষ্ঠের ১০০ কিলোমিটার উপরে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) থেকে নেমে আসবে ল্যান্ডার বিক্রম। ঠিক পাখির পালকের মতো। চন্দ্রপৃষ্ঠে তা অবতরণ করার পরে ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। অন্যদিকে, চাঁদের কক্ষপথে ঢোকার পর প্রথম ছবিও পাঠিয়েছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। গত ১৪ জুলাই উৎক্ষেপণের পর, ২২ দিনের মাথায় ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান ৩, রবিবারই চাঁদের দেশের ছবি পাঠায় চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এবং তা ট্যুইটও করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

    ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭মিনিটে ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছোঁবে 

    ইসরো সুত্রে জানা গিয়েছে, চন্দ্রযান-৩ (Chandrayaan-3), চাঁদের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করবে ৯ থেকে ১৭ অগাস্টের মধ্যে।  সোমবার ইসরো প্রধান আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছে এবং চন্দ্রযান মিশন সফল হবে এ ব্যাপারে তিনি।  গত মাসের ১৪ জুলাই সফল ভাবেই উৎক্ষেপণ হয় চন্দ্রযান-৩, যত চাঁদের কাছে যাবে চন্দ্রযান-৩ ততই,  জটিল হতে থাকবে মিশন। এখনও পর্যন্ত ইসরোর ধারনা, ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭মিনিটে ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছোঁবে।

    মিশনের কঠিন পর্ব 

    এস সোমনাথ জানিয়েছেন, ১০০ কিমি গন্তব্য পর্যন্ত আমরা কোনও রকম কঠিন পর্ব দেখছি না। কিন্তু তারপর থেকে পৃথিবীতে বসে ল্যান্ডারের অবস্থান নির্ণয় করাটা সঠিকভাবে খুব কঠিন হয়ে দাঁড়াবে। এবং এই পরিমাপ যদি সঠিক হয় তখনই সফলভাবে বিক্রম ল্যান্ডার ল্যান্ড করতে পারবে চাঁদের দেশে। এ প্রসঙ্গে এস সোমনাথ আরও জানিয়েছেন, ২০১৯ সালে চন্দ্রযান-২ মিশনও আংশিকভাবে সফল হয়েছিল। তিনি আরও জানান, চন্দ্রযান-২ এর পাঠানো ছবিগুলো চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এও ব্যবহার করা হচ্ছে, একদম সঠিক ল্যান্ডিং এরিয়া পরিমাপ করার জন্য।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ayodhya Ram Mandir: অযোধ্যার রাম মন্দিরের জন্য ৪০০ কেজি ওজনের তালা! ভক্ত মহলে উচ্ছ্বাস

    Ayodhya Ram Mandir: অযোধ্যার রাম মন্দিরের জন্য ৪০০ কেজি ওজনের তালা! ভক্ত মহলে উচ্ছ্বাস

    মাধ্যম নিউজ ডেস্ক: আলিগড়ের একজন রাম ভক্ত সত্যপ্রকাশ শর্মা নিজের হাতে ‘বিশ্বের সবথেকে বড়’ তালা তৈরি করেছেন। এই তালা এই বছরের শেষে অযোধ্যার রাম মন্দিরে (Ayodhya Ram Mandir) ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশে অর্পণ করবেন তিনি। এই নিয়ে ভক্ত মহলে তীব্র উচ্ছ্বাস।

    কেমন এই তালা (Ayodhya Ram Mandir)?

    ভগবান রামচন্দ্রের (Ayodhya Ram Mandir) জন্য নির্মিত ওই তালার ওজন ৪০০ কেজি। আগামী বছর জানুয়ারি মাসে রাম মন্দিরের শুভ উদ্বোধন হওয়ার কথা। সেই সময় এই তালা খোলা হবে বলে জানা গেছে। বেশ কয়েক মাস ধরে পরিশ্রম করে নিজের হাতে এই তালা নির্মাণ করেছেন তিনি। অনেকে বলছেন, এই তালা হল পৃথিবীর সবথেকে বড় হাতে তৈরি তালা। এই তালা লম্বায় ১০ ফুট, চওড়ায় সাড়ে ৪ ফুট এবং এটি সাড়ে ৯ ফুট পুরু। এই তালার চাবি লম্বায় ৪ ফুট এবং এর ওজন ৩০ কেজি। আলিগড়ের তালা নগরীর বিশেষ নির্মাণ হিসাবে দেখা হচ্ছে শিল্পী সত্যপ্রকাশের এই বিশালাকৃতি তালাকে।

    তালা নির্মাণে খরচ কত?

    শিল্পী সত্যপ্রকাশ শর্মা জানান, তাঁর পরিবারের মানুষ কয়েক পুরুষ ধরে তালা নির্মাণের কাজ করে আসছেন। এই বিশালাকৃতি তালা প্রথেম আলিগড়ের বিশেষ প্রদর্শনীতে রাখা হয়। এখন তার মধ্যে বেশ কিছু নকশা সংযুক্ত করে রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) জন্য অর্পণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সত্যপ্রকাশ শর্মা বলেন, আমার শ্রমের প্রতি ভালবাসা রয়েছে। আর এই শ্রমকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে আমার স্ত্রী রুক্মিণী দেবীর বিশেষ ভূমিকা রয়েছে। স্ত্রী রুক্মিণী দেবী বলেন, প্রথমে আমরা ৬ ফুট লম্বা এবং ৩ ফুট চওড়া একটি বড় তালা তৈরি করেছিলাম। কিন্তু এরপর অনেকেই পরামর্শ দিলেন, তালা নিয়ে একটা বড় কিছু ভাবার। আর তাই এই হাতে নির্মিত বড় তালার পরিকল্পনা মাথায় আসে। তিনি আরও জানান, এই তালা নির্মাণে ২ লাখ টাকা খরচ হয়েছে।

    মন্দির ট্রাস্টের বক্তব্য

    শ্রী রাম জন্মভুমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট অফিস জানিয়েছে, ভক্তদের মধ্যে তীব্র উচ্ছ্বাস তৈরি হয়েছে তালাটি নিয়ে। আমরা ভেবে দেখছি হাতে নির্মিত এই বৃহৎ তালাটি কোথায় প্রদর্শনী হিসাবে ব্যবহার করা যেতে পারে। রাম মন্দির ট্রাস্টের সাধারণ (Ayodhya Ram Mandir) সম্পাদক চম্পাট রাই বলেন, আগামী জানুয়ারি মাসে ২১, ২২, ২৩ তারিখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রাম মন্দিরের প্রবেশদ্বার উন্মোচন করবেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Yogi Adityanath: যোগী আদিত্যনাথ সম্পর্কে আপত্তিকর মন্তব্য, ধৃত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন

    Yogi Adityanath: যোগী আদিত্যনাথ সম্পর্কে আপত্তিকর মন্তব্য, ধৃত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সম্পর্কে আপত্তিকর মন্তব্য, সেই অভিযোগে গ্রেফতার করা হল এক হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনকে। শনিবার উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ সূত্রে একথা জানা গিয়েছে। কোতোয়ালি থানার আধিকারিক অজয়কুমার শেঠ জানিয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্পর্কে করা মন্তব্যটি গত ৪ অগাস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এরপরই নড়েচড়ে বসে পুলিশ।  ওই মন্তব্য নিয়ে একাধিক অভিযোগ আসতে থাকে পুলিশের কাছে। তারপরেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়। 

    ধৃতের নাম শাহাবুদ্দিন আনসারি

    জানা গিয়েছে, ধৃতের নাম শাহাবুদ্দিন আনসারি। তবে যে ওই মন্তব্যটি হোয়াটসঅ্য়াপ গ্রুপে করেছিল, তাকে এখনও পর্যন্ত পুলিশ ধরতে পারেনি বলেই জানা গিয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে গ্রুপটির নাম ‘নগর পালিকা পরিষদ ভাদোহি’, গ্রুপটি সরকারি নামের হলেও তা সরকারের নয়। এটা স্পষ্টভাবেই জানিয়েছে পুলিশ।  তবে ওই গ্রুপে অধিকাংশই কাউন্সিলার রয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে শাহাবুদ্দিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্যপ্রযুক্তি আইন এবং অপরাধমূলক আইনের (সংশোধিত) বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে (Uttar Pradesh) জানা গিয়েছে,  ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের কাজ ছিল জনগণের বিভিন্ন সমস্যার কথা শোনা এবং তার সমাধান করা। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়।

    কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের নির্বাচনে হিংসা নিয়ে সরব হন যোগী আদিত্যনাথ

    “যাঁরা বড় বড় কথা বলেন, তাঁরা দেখুন, উত্তরপ্রদেশ আর বাংলায় কীভাবে নির্বাচন হয়। ওঁরা গোটা দেশকে পশ্চিমবঙ্গ বানাতে চান!” একটি বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে কথাগুলি দিন কয়েক আগেই বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলেন, “দেখুন, কীভাবে পশ্চিমবঙ্গে নির্বাচন করিয়েছে তৃণমূল সরকার। সবাই দেখেছে, বাংলায় কীভাবে বিরোধীদের হত্যা করা হয়েছে। কিন্তু সেই বিষয়ে কেউ কিছু বলছে না, সবাই চুপ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Railway: নতুন বছরে স্বল্প আয়ের লোকজনকে উপহার রেলের! বছরভর চলবে স্পেশাল ট্রেন, কেন জানেন?

    Indian Railway: নতুন বছরে স্বল্প আয়ের লোকজনকে উপহার রেলের! বছরভর চলবে স্পেশাল ট্রেন, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতীয় রেলের (Indian Railway)। এবার স্বল্প আয়ের লোকজনের কথা ভেবে সাধারণ শ্রেণির নন-এসি ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। সচরাচর এই বিশেষ ধরনের ট্রেন চালানো হয় গ্রীষ্মকাল এবং উৎসবের মরশুমে। তবে নয়া এই যে ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে, তা চলবে বছরভর। সারা বছরই দেশের পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন।

    বিশেষ ট্রেন চালানোর কারণ

    সাধারণ ট্রেনে টিকিটের চাহিদা বেশি থাকায় তাঁদের দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়। শুধু তাই নয়, ভাড়াও গুণতে হয় বেশি। মূলত তাঁদের কথা ভেবেই সাধারণ শ্রেণির নন-এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। জানা গিয়েছে, যে সব রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, সেই সব রাজ্যগুলিকে চিহ্নিত করে চালানো হবে এই স্পেশাল ট্রেন (Indian Railway)। রেল সূত্রে খবর, এক বিশেষ সমীক্ষার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। রেল বোর্ডের এক প্রবীণ আধিকারিক জানান, নতুন বছরের শুরু থেকেই চালানো হতে পারে নয়া ট্রেনগুলি।

    স্পেশাল ট্রেনগুলির বৈশিষ্ট্য 

    জানা গিয়েছে, নতুন যে স্পেশাল ট্রেনগুলি চালানো হবে, সেগুলিতে নন-এসি এলএইচবি কোচ থাকবে এবং পরিষেবা মিলবে কেবল স্লিপার ও সাধারণ বিভাগের। তবে এই ট্রেনগুলির কী নাম হবে, তা এখনও ঠিক হয়নি। প্রসঙ্গত, করোনা অতিমারির সময় পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরাতে বিশেষ ট্রেন চালিয়েছিল ভারতীয় রেল।

    আরও পড়ুুন: ‘অষ্টলক্ষ্মী’র সঙ্গে মোদির বৈঠকে হরেক রকম! জানেন কী কী রয়েছে খাদ্য তালিকায়?

    রেল সূত্রে খবর, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, অসম, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের জন্য ওই স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। রেল আধিকারিকদের মতে, এই রাজ্যগুলির বিভিন্ন পেশার মানুষ কাজের খোঁজে ভিন রাজ্যের মেট্রো ও বড় শহরগুলিতে যান। মূলত তাঁদের জন্যই চালানো হবে এই স্পেশাল ট্রেন। এই ট্রেনে কেবল স্লিপার-জেনারেল ক্লাস কোচ ব্যবহার করা হবে। স্পেশাল এই ট্রেনগুলিতে ২২ থেকে ২৬টি কোচ থাকবে। ট্রেন চলবে বছরভর, স্থায়ীভাবে। রেল (Indian Railway) সূত্রে খবর, এই ট্রেনগুলি টাইম টেবিলের অন্তর্ভুক্ত করা হবে। যাত্রীরা যাতে আগে থেকেই রিজার্ভেশন করতে পারেন, তাই এই ব্যবস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Narendra Modi: ‘অষ্টলক্ষ্মী’র সঙ্গে মোদির বৈঠকে হরেক রকম পদ! জানেন কী কী রয়েছে তালিকায়?

    Narendra Modi: ‘অষ্টলক্ষ্মী’র সঙ্গে মোদির বৈঠকে হরেক রকম পদ! জানেন কী কী রয়েছে তালিকায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সোমবার নয়াদিল্লিতে মণিপুর-সহ উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এনডিএ সাংসদদের সঙ্গে ১২ দিন ধরে ধারাবাহিক বৈঠক করে ২০২৪-এর দিশা স্পষ্ট করার যে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী, সেই পর্বেই আজ অসম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং সিকিমের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কিরেন রিজিজু এবং নীতিন গড়করিরও৷

    ‘অ্যাক্ট ইস্ট’-এ জোর মোদির

    ৯ বছর আগে কেন্দ্রে ক্ষমতায় এসে মোদি (Narendra Modi) জানিয়েছিলেন, দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলির সার্বিক উন্নয়নকে তাঁর সরকার সর্বাধিক গুরুত্ব দেবে। তাই ইউপিএ সরকারের দেওয়া ‘লুক ইস্ট’ নাম পরিবর্তন করে ‘অ্যাক্ট ইস্ট’ নীতি ঘোষণা করেছিলেন তিনি৷ উত্তর-পূর্বের আট রাজ্যকে একযোগে ‘অষ্টলক্ষ্মী’ নামও দিয়েছিলেন মোদি৷ উত্তর-পূর্বের এই রাজ্যগুলি তাদের স্বতন্ত্র সংস্কৃতির জন্য পরিচিত। এই রাজ্যগুলি তাদের রান্নায় অনন্য স্বাদের জন্য গর্ব করে। তাই এই আটটি রাজ্যের প্রতিনিধিদের জন্য মেন্যুতে থাকছে হরেক বাহার।

    আটটি রাজ্যের হরেক খাবার

    বিজেপি সূত্রে খবর, প্রতিটি রাজ্যের বিশেষত্ব ধরে রেখে খাদ্যতালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিটি রাজ্যই প্রধানমন্ত্রীর (Narendra Modi) সামনে তাদের বিশেষত্ব তুলে ধরতে চায়। উত্তর-পূর্বের প্রবেশ দ্বার অসমের প্রতিনিধিধিরা ঐতিহ্যবাহী জোহা ভাত, আলু পিটিকা এবং সতেড ঢেকিয়া জাক পরিবেশনের জন্য প্রস্তুত। জোহা চাল হল অসমের একটি বিশেষ চাল। যা এর স্বাদ এবং সুগন্ধের জন্য পরিচিত। আলু পিটাকা হল মূলত সরষের তেল, সবুজ মরিচ, ধনে এবং পেঁয়াজ দিয়ে মাখা আলু সেদ্ধ। ঢেকিয়া জাক, বেহালা ফার্ন নামেও পরিচিত, জনপ্রিয় প্রোটিন-সমৃদ্ধ সবুজ শাক যা রান্না করা সবজি হিসেবে খাওয়া হয়। 

    আরও পড়ুন: করোনার নয়া রূপ ‘এরিস’! সংক্রমণের হার উদ্বেগ বাড়াচ্ছে ব্রিটেনে, বঙ্গেও কি ভয়?

    সিকিমের মোমো থেকে মণিপুরের ক্ষীর 

    হিংসায় জর্জরিত মণিপুর। সেখানে শান্তি ফেরাতে মরিয়া সরকার। সেই মণিপুর থেকে সিংজু এবং চক হাও ক্ষীর পরিবেশন করা হবে। সিংজু ছানার গুঁড়ো, লবণ, মরিচ এবং সবুজ শাক দিয়ে তৈরি করা হয়। ক্ষীর হল খাঁটি কালো চালের তৈরি একটি পুডিং, যা মণিপুর থেকে শুধু ভারতের মধ্যেই নয়, সারা বিশ্বে রফতানি করা হয়। নাগাল্যান্ড রাতের খাবারের জন্য তার ঐতিহ্যবাহী সেদ্ধ সবজির কথা বলেছে। মিজোরাম থেকে অতিথিদের পরিবেশন করা হবে পুরুন জুং বাই, বসন্ত পেঁয়াজ সহ কিছু শিকড় দিয়ে তৈরি একটি খাবার। ত্রিপুরা থেকে পাঁচ ফোরোন (প্রথাগত পাঁচ-মশলা পাউডার দিয়ে টেম্পারিং) সহ একটি বাংলা-শৈলীর মিশ্র উদ্ভিজ সবজি পরিবেশন করা হচ্ছে। সিকিম সবসময়ের প্রিয় খাবার মোমো তৈরি করবে। মেঘালয়ের প্লেটে থাকবে ভাজা বীটরুট পাতার রেসিপি। অরুণাচল প্রদেশ থেকে খাইসা ফ্রাই পরিবেশন করা হবে। এটি ভাজা কাঁচা বাঁশের ডালের একটি খাবার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share