Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Eris Covid Variant: করোনার নয়া রূপ ‘এরিস’! সংক্রমণের হার উদ্বেগ বাড়াচ্ছে ব্রিটেনে, বঙ্গেও কি ভয়?

    Eris Covid Variant: করোনার নয়া রূপ ‘এরিস’! সংক্রমণের হার উদ্বেগ বাড়াচ্ছে ব্রিটেনে, বঙ্গেও কি ভয়?

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনে নতুন করে আত্মপ্রকাশ করল করোনার নয়া অবতার। কোভিডের এই নয়া স্ট্রেনের নাম রাখা হয়েছে ‘এরিস’ (Eris Covid Variant)। কলহ ও বিবাদের গ্রিক দেবী হলেন এরিস। ভয়ঙ্কর না-হলেও সংক্রমণ ছড়ানোর ব্যাপারে বেশ পটু নভেল করোনাভাইরাসের এই নয়া রূপভেদ ‘ইজি.৫.১’। জুলাই থেকে মাত্র ৩ সপ্তাহের মধ্যে  ১৪ শতাংশ নাগরিক এই ভাইরাসের কবলে পড়েছেন।

    এরিসের হদিশ ভারতেও

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, এরিসের হদিশ মিলেছে ভারতেও। তবে তার মধ্যে বাংলা রয়েছে কি না, তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি। চিকিৎসকরা অবশ্য বলছেন, বর্ষার এই মরশুমে যে ভাবে সামান্য হলেও প্রায় সর্বত্র ফের কোভিড (Eris Covid Variant) একপ্রস্ত মাথাচাড়া দিয়েছে, তাতে বঙ্গেও এই এরিসের উপস্থিতি অস্বাভাবিক নয়। অতিমারী পর্বের সমাপ্তি ঘটেছে আগেই। কিন্তু সারা পৃথিবীতেই কোভিডের মরশুমি বৃদ্ধি দেখা যাচ্ছে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। শুধু জুলাইতেই ১০ লক্ষাধিক পজিটিভ কেস এবং ৩১০০-র বেশি মৃত্যু নথিভুক্ত হয়েছে গোটা দুনিয়ায়। 

    ব্রিটেনে এরিসের বাড়-বাড়ন্ত

    চলতি বছরের ৩ জুলাই কোভিডের (Eris Covid Variant) এই নয়া স্ট্রেনের খোঁজ পাওয়া যায়। বর্তমানে মোট কোভিড আক্রান্তের মধ্যে ১৪ শতাংশ এই ভাইরাসে আক্রান্ত। জুলাই মাসের গোড়া থেকেই দ্রুত হারে বাড়তে শুরু করে সংক্রমণ। প্রতি নয়জনের মধ্যে একজন করে এই রোগে আক্রান্ত হতে থাকে। প্রসঙ্গত, কোভিডে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে ব্রিটেনে। সম্প্রতি ৪৯৩৬ জন ফুসফুস সংক্রান্ত সমস্যা নিয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৫.৪ শতাংশ কোভিডে আক্রান্ত। এই পরিসংখ্যান ক্রমশ উর্দ্ধগামী হলে আরও কড়া ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে পারে ঋষি সুনকের প্রশাসন।

    আরও পড়ুন: আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা! ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক রাজ্যে

    হু-এর সতর্কতা

    হু জানিয়েছে, ২৩৪টির মধ্যে ১০৭টি দেশেই (৪৬%) কোভিড (Eris Covid Variant) ধরা পড়ছে নতুন করে। দেখা যাচ্ছে, আক্রান্ত ও মৃতের বিচারে এর মধ্যে ভারত এবং বাংলাও আছে। গত এক সপ্তাহেই অন্তত পাঁচ জন করোনা পজিটিভের মৃত্যু হয়েছে রাজ্যে। তবে এই পাঁচজনেরই ছিল ভয়াবহ কো-মর্বিডিটি। দুনিয়ার ৪৫টি দেশে ঢুকে পড়া এরিস ভারতেও উপস্থিত। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘সিজনাল স্পাইক চলছে এখন করোনার। বর্ষা, বসন্তের মতো বিভিন্ন মরশুমে ও ঋতুবদলের সময়ে তো হবেই। সে জন্যই কোভিড বেড়েছে একটু। তবে বাংলায় এরিস পাওয়া গিয়েছে কি না, সে খবর এখনও পাইনি।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Army: গত ২৪ ঘণ্টায় সেনা এনকাউন্টারে জম্মু-কাশ্মীরে খতম ২ জঙ্গি

    Indian Army: গত ২৪ ঘণ্টায় সেনা এনকাউন্টারে জম্মু-কাশ্মীরে খতম ২ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক এনকাউন্টার চলছে, জম্মু-কাশ্মীরে (Indian Army)। জঙ্গি খতমে গত ২৪ ঘণ্টায় বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার সকালেও এক জঙ্গি নিকেশের খবর মিলেছে। জানা গিয়েছে, সোমবার জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে। তখনই গুলি করে বাধা দেওয়ার চেষ্টা করে ভারতের নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইতে এক জঙ্গি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও এক জঙ্গি। 

    কী বলছে ভারতীয় সেনা?

    সেনা (Indian Army) সূত্রে খবর মিলেছে, সোমবার জম্মু-কাশ্মীরের দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা করে দুই জঙ্গি। এরপরেই শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীরের যৌথ পুলিশ এই অভিযানে নেতৃত্ব দেয়।  বর্তমানে ওই অঞ্চল ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে। জম্মুর প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট সুনীল বার্তওয়াল জানিয়েছেন, রাত দুটো নাগাদ ২ জঙ্গিকে নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশ করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে জবাব দিতে থাকে নিরাপত্তা বাহিনী (Indian Army)। গুলির লড়াইয়ে এক জঙ্গিকে মাটিতে পড়ে যেতে দেখা যায় এবং দ্বিতীয় জঙ্গিকে পালিয়ে যেতে দেখা যায়।

    স্বাধীনতা দিবসের আগে বড়সড় নাশকতার ছক

    সূত্রের খবর,স্বাধীনতা দিবসের আগে বড়সড় নাশকতার ছক কষছে জঙ্গি সংগঠনগুলি। সে কারণেই পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বারংবার। তবে ভারতীয় সেনার (Indian Army) তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা কোনও ঘাটতি রাখা হচ্ছে না এবং নিরাপত্তা অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় এনিয়ে  দ্বিতীয় অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। রবিবারও নিয়ন্ত্রণ রেখা দিয়ে প্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা এবং তখনই ভারতীয় সেনার (Indian Army) নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গে গুলি চালায় সেনা। সেখানেও এক জঙ্গির মৃত্যুর খবর মিলেছে। এবং ২ থেকে ৩ জন জঙ্গি সীমান্ত পেরিয়ে ফের পাকিস্তানে পালিয়েছে। নিহত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে একে ৪৭ রাইফেল, ম্যাগাজিন, ১৫ রাউন্ড একে ৪৭ গুলি, ৫টি ৯ এমএম পিস্তল, ১টি ১৫ এমএমের পিস্তল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chandrayaan-3: চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান ৩, ভিডিও ট্যুইট ইসরোর

    Chandrayaan-3: চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান ৩, ভিডিও ট্যুইট ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদের কক্ষপথে ঢোকার পর প্রথম ছবি পাঠাল চন্দ্রযান ৩ (Chandrayaan-3)। গত ১৪ জুলাই উৎক্ষেপণের পর, ২২ দিনের মাথায় ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান ৩, রবিবারই চাঁদের দেশের ছবি পাঠাল চন্দ্রযান ৩ (Chandrayaan 3) এবং তা ট্যুইটও করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

    ইসরোর ট্যুইট করা ভিডিও

    ইসরোর ট্যুইট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, চারদিকে অন্ধকার এবং তার মধ্যে ধূসর রঙের একটি গোলক। চন্দ্রপৃষ্ঠের অংশ ধরা পড়ছে ছবিতে। দেখা যাচ্ছে চাঁদের মাটির এবড়ো খেবড়ো অংশ। এসব খন্দ হল চন্দ্রপৃষ্ঠে থাকা অজস্র আগ্নেয়গিরির মুখ (Crater)।

    মূল গন্তব্যে পৌঁছাতে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে চন্দ্রযান ৩-কে 

    মূল গন্তব্যে চন্দ্রযান ৩ (Chandrayaan-3)-কে পৌঁছাতে এখন অনেকটাই পথ পাড়ি দিতে হবে।  চন্দ্রযান ৩-এর প্রাথমিক গন্তব্য হল চাঁদের দেশ থেকে ১০০ কিলোমিটার দূরে। এখান থেকেই সফট ল্যান্ডিং করবে ল্যান্ডার বিক্রম। তারপর রোভার প্রজ্ঞানকে নিয়ে তার চাঁদের মাটি ছোঁয়ার কথা। এখনও পর্যন্ত যা খবর, সবকিছু ঠিক থাকলে ২৩ অগাস্ট বিকাল ৫টা ৪৭ মিনিটে চাঁদের মাটি ছোঁবে ল্যান্ডার বিক্রম। ২০১৯ সালে ঠিক এই জায়গাতেই ব্যর্থ হয়ে গিয়েছিল ইসরোর চন্দ্রযান-২

    চন্দ্রযান ৩ মিশন সফল হলে, চাঁদের দেশে চতুর্থ নাম হবে ভারতের

    চন্দ্রযান ৩ মিশন যদি সফল হয়, তাহলে তা নিঃসন্দেহে ভারতের মহাকাশ গবেষণার মুকুটে নতুন পালক জুড়বে এবং আমেরিকা, রাশিয়া, চিনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণ করার তালিকায় উঠে আসবে আমাদের দেশের নাম। গত ১৪ জুলাই ঠিক দুপুর ২টো ৩৫ মিনিটে শ্রী হরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয়েছিল চন্দ্রযান ৩-এর। যাত্রা শুরুর ২২ দিন পরে চন্দ্রযান ৩ (Chandrayaan-3) চাঁদের কক্ষপথে প্রবেশ করে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • DA: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির হাতছানি

    DA: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির হাতছানি

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুব তাড়াতাড়ি মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্রের মোদি সরকার। এই ঘোষণায় উপকৃত হবেন কেন্দ্রীয় কর্মচারীরা। ডিএ এক ধাক্কায় তিন শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে সূত্রে জানা গেছে। এই বৃদ্ধির পর কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ-র মোট পরিমাণ দাঁড়াবে ৪৫ শতাংশ ।

    কীভাবে বৃদ্ধি হতে পারে ডিএ (DA)?

    কেন্দ্রের মোদি সরকার দ্রুত করতে পারে মহার্ঘ্য ভাতার বিশেষ ঘোষণা। প্রায় এক কোটির বেশি কর্মীর ডিএ (DA) বৃদ্ধি পাবে বলে জানা গেছে। বর্তমানে তাঁরা ডিএ পান ৪২ শতাংশ, তা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৪৫ শতাংশে। প্রতি মাসেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনে লেবার ব্যুরো কনজিউমার প্রাইজ ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারসের উপর ডিএ-র হার নিয়ে পর্যালোচনা করা হয় এবং তার সাপেক্ষেই রিপোর্ট নিয়ে পর্যালোচনা হয়। সংবাদ সংস্থা পিটিআইকে অল ইন্ডিয়া রেলওয়েমেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র বলেছেন, আমরা মোট চার শতাংশ ডিএ বাড়ানোর কথা বলেছিলাম। কিন্তু সরকার বলেছে তিন শতাংশ বৃদ্ধি করা হবে। চলতি বছর জুলাই থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর করা হবে বলে জানা গেছে। শেষবার গত মার্চ মাসে এই ভাতা বৃদ্ধি করা হয় এবং তা কার্যকর করা হয় গত জানুয়ারি মাস থেকে।

    পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কবে মিলবে?

    কেন্দ্র ডিএ বৃদ্ধির পথে গেলেও রাজ্য সরকারের কর্মচারীদের সেরকম কোনও খবর নেই। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতার জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে। কয়েকদিন আগেই কালীঘাটে হাজরা মোড়ে হরিশ মুখার্জি রোড ধরে রাজ্য সরকারি কর্মচারীরা হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল করে। এই মিছিলে খুব শোরগোল পড়ে যায়। পুলিশ কড়া নিরপাত্তার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিলকে পরিচালনা করে। এখনও ধর্মতলায় প্রাপ্য বকেয়া ডিএ-র দাবিতে অবস্থান-বিক্ষোভ করছেন রাজ্য সরকারের কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য সুখবর এলেও রাজ্যের কর্মচারীদের জন্য আপাতত কোনও ডিএ(DA) সংক্রান্ত খবর নেই।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Gyanvapi: জ্ঞানবাপীর সমীক্ষায় তৃতীয় দিনে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের দল, কী খোঁজ মিলল?

    Gyanvapi: জ্ঞানবাপীর সমীক্ষায় তৃতীয় দিনে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের দল, কী খোঁজ মিলল?

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাণসীর জ্ঞানবাপীতে (Gyanvapi) ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের সমীক্ষা লাগাতার চলছে। রবিবারও সমীক্ষায় চালায় এএসআই। এই সমীক্ষায় মুসলিম পক্ষের পাঁচ জন সদস্যও রয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত জ্ঞানবাপী মসজিদে হিন্দু নিদর্শনের হদিশ মেলায়,  কোর্টের আদেশে এই সমীক্ষা চলছে।  মসজিদের ভিতরে এই সমীক্ষার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। কিন্তু শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। ফলে গত শুক্রবার থেকে শুরু হওয়া সমীক্ষা চলে রবিবারও।

    শনিবারের সমীক্ষা

    শনিবার সারাদিন জ্ঞানবাপীর (Gyanvapi) অন্দরমহল ঘুরে দেখেন এএসআইয়ের কর্তারা। শনিবার তাঁদের পরিদর্শনকেন্দ্র ছিল মসজিদের সেন্ট্রাল হল। জানা গিয়েছে এখানেই নমাজ পড়া হয়। এছাড়া মসজিদ ভবনের অন্যান্য অংশও পরিদর্শন করা হয়েছে বলে জানানো হয়েছে। শনিবার বিকেল পাঁচটার মধ্যে সমীক্ষা শেষ হয়ে যায়। রবিবারও সকাল থেকে শুরু হয় সমীক্ষার কাজ।

    কী বলছেন দুপক্ষের আইনজীবী 

    মুসলিম পক্ষের আইনজীবী তৌহিদ খান বলেন, ‘‘মসজিদ কমিটির দুজন আইনজীবীও এসআইএ-এর সমীক্ষক দলের সঙ্গে ছিলেন। হিন্দুপক্ষের এক আইনজীবী বলেন, ‘‘জ্ঞানবাপীতে (Gyanvapi) এখনও পর্যন্ত হিন্দু দেবদেবীর মূর্তি পাওয়া যায়নি এটা ঠিক, তবে মূর্তির ধ্বংসাবশেষের ছোটখাটো অনেক টুকরো মিলেছে। এবং শীঘ্রই মূর্তিও পাওয়া যেতে পারে।  প্রসঙ্গত, অভিযোগ ওঠে সপ্তদশ শতকে জ্ঞানবাপী মসজিদটি,  হিন্দুমন্দির ভেঙে তার ধ্বংসাবশেষের উপর তৈরি করা হয়। এবং তা জানার জন্যই এএসআইয়ের এই সমীক্ষা। 

    মামলার ঘটনাক্রম

    ২০২১ সালে জ্ঞানবাপী (Gyanvapi) মসজিদ কমিটি, ৫ হিন্দু মহিলার পূজা-অর্চনার আর্জি খারিজ করার জন্য বারাণসীর জেলা আদালতে আবেদন জানিয়েছিলেন। মুসলিম পক্ষের দাবি ছিল, এই সংক্রান্ত আবেদনের শুনানি হতে পারে না।  এক্ষেত্রে সামনে আনা হয় ১৯৯১ সালের ধর্মীয় উপাসনাস্থল রক্ষা আইন। অন্যদিকে হিন্দুপক্ষের আইনজীবীরা বলতে থাকেন ১৯৯১ সালের ওই আইন জ্ঞানবাপীর (Gyanvapi) ক্ষেত্রে প্রযোজ্য নয়। হিন্দু আইনজীবীরা আরও বলতে থাকেন ১৯৪৭ সালের পরেও শৃঙ্গার-গৌরীর পূজা অর্চনার প্রমাণ রয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালের অগাস্ট মাসে ৫ হিন্দু মহিলা জ্ঞানবাপীর অজুখানা এবং মসজিদের ভিতরের পশ্চিম দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে এবং পূজা অর্চনার অনুমতি চায়। মামলা দায়ের করা হয় বারাণসীর নিম্ন আদালতে। এরই পরিপ্রেক্ষিতে মসজিদের অন্দরের ভিডিও করার নির্দেশ দেয় আদালত।  এরপরে হিন্দুপক্ষের তরফে প্রাপ্ত নমুনা গুলির কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয়। ২০২২ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার শুনানির দায়িত্ব পায় বারাণসী জেলা আদালত।  ভিডিওগ্রাফি সময় ওজুখানায় শিবলিঙ্গের আকৃতির কাঠামোর খোঁজ মেলে। এটির কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয়েছিল। তবে শিবলিঙ্গের বয়স নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকে। কারণ পাথরের মূর্তিতে কার্বন ডেটিং কতটা কাজ করবে তা নিয়ে সন্দিহান থাকেন বিশেষজ্ঞরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jaipur Mayor: বাড়িতে বসে ঘুষ নিচ্ছেন মেয়র! সাসপেন্ড করে মুখ বাঁচানোর চেষ্টা সরকারের

    Jaipur Mayor: বাড়িতে বসে ঘুষ নিচ্ছেন মেয়র! সাসপেন্ড করে মুখ বাঁচানোর চেষ্টা সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: জমির লিজ পাইয়ে দেওয়ার নাম করে মেয়রের স্বামী ঘুষ নিচ্ছেন। আর তিনি যখন এই কাজ করছেন, তখন তাঁর পাশেই বসে রয়েছেন মেয়র। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মেয়রকে (Jaipur Mayor) সাসপেন্ড করল রাজস্থানের গেহলট সরকার। অভিযোগ, মেয়র নিজের বাড়িতে বসেই তাঁর স্বামীর মাধ্যমে ২ লক্ষ টাকা ঘুষ নেন। এই ঘটনায় রাজস্থান রাজনীতিতে বেশ শোরগোল পড়ে গিয়েছে।

    কীভাবে ঘুষ নেওয়া হয়েছে (Jaipur Mayor)?

    জানা যায়, লিজে জমি পাইয়ে দেওয়ার নাম করে ২ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়। ঘুষ নিয়েছেন মেয়রের (Jaipur Mayor) স্বামী সুশীল গুজর এবং নেওয়ার সময় উপস্থিত ছিলেন স্বয়ং মেয়র। ঘটনা জানাজানি হতেই রাজস্থানের কংগ্রেস সরকার দ্রুত সাসপেন্ড করে মেয়রকে। জয়পুরের হেরিটেজ মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র মুনেশ গুজরকে সাসপেন্ড করা হয়। ঘুষ নেওয়ার অপরাধে দুর্নীতি দমন শাখা তাঁর স্বামীকে গ্রেফতার করেছে।

    কে এই মেয়র (Jaipur Mayor)?

    জয়পুর কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি  (Jaipur Mayor) ছিলেন মুনেশ গুজর। তাকে সাসপেন্ড করে যে অর্ডার দেওয়া হয়, তাতে লেখা হয়, ঘুষকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন, তাই আপাতত সাসপেন্ড। এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড মূলত কংগ্রেস শাসিত। তাই তদন্ত যাতে প্রভাবিত না হয়, নিরপেক্ষ এবং স্পষ্ট তদন্তের জন্য সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতি দমন বিভাগ সূত্রে জানা গেছে, সুশীল গুজরের সঙ্গে নারায়ণ সিং এবং আনিল দুবে নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আপাতত মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২০০৯ সালের আইন অনুসারে ৩৯ এর ১, ২, ৩, ৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

    চাপে রাজস্থান সরকার

    সামনেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। আর এরই মধ্যে একাধিক দুর্নীতির ঘটনায় সরকারের বিরোধিতায় সরব হয়েছে বিজেপি। মেয়রের (Jaipur Mayor) ঘুষ নেওয়ার ঘটনায় দুর্নীতির বিষয়ে চাপে পড়েছে আশোক গেহলট সরকার। রাজ্যে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, নারী সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা, শিশুমৃত্যু ইত্যাদি ঘটনায় মধ্যেই আবার ঘুষ কাণ্ড। সবটা মিলিয়ে আগামী নির্বাচনে কংগ্রেস সরকার বেশ চাপের মধ্যে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kashmir Encounter: ৩ সেনা মৃত্যুর বদলা, উপত্যকায় ফের এনকাউন্টারে খতম ১ জঙ্গি

    Kashmir Encounter: ৩ সেনা মৃত্যুর বদলা, উপত্যকায় ফের এনকাউন্টারে খতম ১ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার জম্মু-কাশ্মীরের রাজৌরির বুধল এলাকায় গুন্ধা-খাওয়াস গ্রামে সেনাবাহিনীর এনকাউন্টারে (Kashmir Encounter) খতম হয়েছে ১ জঙ্গি। সূত্রের খবর, এই এলাকায় আরও অনেক জঙ্গি লুকিয়ে রয়েছে, আর তাই এই এনকাউন্টার অভিযান এখনও চলছে। গত শুক্রবার প্রাণ গিয়েছিল ৩ জন সেনার, তাই আপাতত এক জঙ্গির মৃত্যকে সেনার বদলা হিসাবে দেখতে চাইছেন নিরাপাত্তা উপদেষ্টার বিশেষজ্ঞরা।

    কেন এনকাউন্টার (Kashmir Encounter)?

    গত শুক্রবার কাশ্মীর উপাত্যকায় জঙ্গিদের সঙ্গে লড়াইতে প্রাণ হারিয়েছেন তিন সেনা জওয়ান। আর পাল্টা জবাব হিসাবে রাজৌরি জেলায় সেনা বাহিনীর স্পেশাল এনকাউন্টারে (Kashmir Encounter) একজন জঙ্গি নিহত হয়েছে। ইতি মধ্যে রাজৌরির গুন্ধা-খাওয়াস গ্রামে এই এনকাউন্টার অভিযান শুরু হয়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

    উল্লেখ্য আগেও জম্বু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গেও ব্যাপক সংঘর্ষ হয়েছিল। কুলগামে হালানে উঁচু এলাকায় জঙ্গিরা রয়েছে, নির্দিষ্ট এই খবর পেয়ে গত ৪ অগাস্ট অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। কুলগামের হালান জঙ্গলে জঙ্গিদের তল্লাশির সময় আচমকা পিছন থেকে হঠাৎ আক্রমণ করে জঙ্গিরা। আর এই সংঘর্ষে প্রথমে আহত হন তিন সেনা এবং এরপর হাসপাতালে তাঁদের চিকিৎসা করার সময় প্রাণ হারান তিনজন সেনা।

    কী বলেন অতিরিক্ত ডিজিপি?

    জম্মু-কাশ্মীরের অতিরিক্ত ডিজিপি মুকেশ সিং বলেন, “ঘটনােস্থলে পুলিশ মোয়াতেন করা হয়েছে। এনকাউন্টারের (Kashmir Encounter) অপারেশন এখনও চলছে। জঙ্গিদের দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে।”

    এর আগে গত এপ্রিল ও মে মাসে ৫ কমান্ডো-সহ ১০ সেনা জওয়ান শহিদ হয়েছিলেন বলে জানা গেছে। পুঞ্চ ও রাজৌরি জেলায় পৃথক এনকাউন্টারে (Kashmir Encounter) তাঁদের মৃ্ত্যু হয়েছিল। গত এপ্রিল মাসে রাজৌরি সেক্টরের পুঞ্চে (Poonch) সেনার একটি গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। প্রসঙ্গত, এই দুই এলাকা গত দুই দশক ধরে জঙ্গিমুক্ত করা হবে বলে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘মদন দাস দেবীর সম্পূর্ণ জীবন উৎসর্গিত ছিল দেশের জন্য’’, লিখলেন নরেন্দ্র মোদি

    PM Modi: ‘‘মদন দাস দেবীর সম্পূর্ণ জীবন উৎসর্গিত ছিল দেশের জন্য’’, লিখলেন নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘প্রয়াত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রচারক মদন দাস দেবীর সম্পূর্ণ জীবন দেশের জন্য উৎসর্গিত ছিল।’’ নিজের লেখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এভাবেই স্মরণ করলেন মদন দাস দেবীকে। প্রসঙ্গত, সঙ্ঘের প্রচারক মদন দাস দেবী গত ২৪ জুলাই প্রয়াত হন।

    একসঙ্গে সংগঠন করার কথা

    প্রধানমন্ত্রী (PM Modi) লেখেন,  ‘‘মদন দাস দেবী  একজন চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। যিনি আরামদায়ক জীবন উপভোগ করতে পারতেন। কিন্তু তিনি দেশের কাজকেই জীবনব্রত করেন।’’ নিজের প্রবন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন তাঁর নিজের উপলব্ধির কথা। প্রয়াত সঙ্ঘের প্রচারক মদন দাস দেবীর সঙ্গে প্রধানমন্ত্রী (PM Modi) দীর্ঘদিন সাংগঠনিক কাজ করেছেন। প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি। বছরের পর বছর ধরে আমি দেখেছি তাঁকে খুব কাছ থেকে। তিনি ছিলেন খুব মৃদুভাষী। সংগঠনের একদম উপযুক্ত। অত্যন্ত দক্ষ সংগঠক ছিলেন মদন দাস দেবীজি।’’ প্রধানমন্ত্রীর (PM Modi) আরও সংযোজন, ‘‘আমরা দুজনেই একসঙ্গে সংগঠন করতাম। আমরা আলোচনা করতাম যে কিভাবে সংগঠনের শ্রীবৃদ্ধি হবে এবং কার্যকর্তাদের বিকাশ হবে।’’ তাঁর ওই প্রবন্ধে নরেন্দ্র মোদি আরও লেখেন, ‘‘মদন দাস দেবীর জীবন আমাদের দেখিয়ে দিল, ব্যক্তিস্বার্থের থেকে সমষ্টির কথা সমাজের কথা চিন্তা করলে জীবনে ঠিক কী পাওয়া যেতে পারে।’’

    দক্ষ সংগঠক মদন দাস দেবী 

    প্রধানমন্ত্রী লেখা অনুযায়ী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে শক্তিশালী করার কাজে সদা নিয়োজিত ছিলেন মদন দাস দেবীজি। কিন্তু তিনি কখনো বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির মধ্যে ঢোকেননি। নরেন্দ্র মোদির (PM Modi) ভাষায়, ‘‘বর্তমান সময়ে তিনটি বিষয় খুব জনপ্রিয়। পিপলস ম্যানেজমেন্ট, ট্যালেন্ট ম্যানেজমেন্ট এবং স্কিল ম্যানেজমেন্ট। মদন দাস দেবীজি এ বিষয়ে একদম বিশেষজ্ঞ ছিলেন এবং তিনি মানুষকে খুব সহজেই বুঝতে পারতেন। এবং তাঁদের প্রতিভাকে সাংগঠনিকভাবে কাজে লাগাতেন। তিনি মানুষের ক্ষমতা, সামর্থ্য অনুযায়ী তাঁদেরকে কাজ দিতেন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Earthquake at Delhi: শনিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ উত্তর ভারত

    Earthquake at Delhi: শনিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ উত্তর ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার রাতে কেঁপে উঠল (Earthquake at Delhi) রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাংশ। ভূমিকম্পন অনুভূত হয় জম্মু-কাশ্মীরেও। জানা গিয়েছে শনিবার রাতে ভূমিকম্পের (Earthquake at Delhi) উৎসস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৮, প্রসঙ্গত শনিবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু এবং কাশ্মীর। সকাল ৮টা ৩৬ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে। তীব্রতার মাত্রা ছিল ৫.২, তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

    দিল্লিতে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন মানুষজন

    শনিবার রাত্রি সাড়ে ৯টা নাগাদ দিল্লিতে কম্পন (Earthquake at Delhi) অনুভূত হয় বলে জানা গিয়েছে। অতিভারী বৃষ্টিতে নাজেহাল দিল্লিবাসী বিগত কয়েক সপ্তাহ ধরেই আশ্রয় নিয়েছিল ত্রাণ শিবিরে। ধীরে ধীরে যমুনার জলস্তর কমার পরে, শনিবারে ভূমিকম্পের আতঙ্কে রাত্রিতে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেড়িয়ে পড়েন অনেকে। দিল্লির একাধিক রাস্তায় এদিন লোকজনের ভিড় জমে যায়। অনেকে সোশ্যাল মিডিয়াতে ভূমিকম্পের সময়কার দৃশ্যও বন্দী করতে থাকেন।

    হিন্দুকুশ পর্বত হল ভূমিকম্পের উৎসস্থল 

    আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা হল শনিবারের ভূমিকম্পের উৎস। কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রাম, গাজিয়াবাদেও।  এখনও পর্যন্ত সেভাবে ক্ষয়ক্ষতির কোনওরকম খবর মেলেনি। প্রসঙ্গত এটাই প্রথম নয়, চলতি বছরে এই নিয়ে তিন তিনবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। উত্তর ভারতে একাধিক ছোট বড় কম্পন হয়েছে চলতি বছরে। শেষবারের মতো দিল্লী দুলে ওঠে ২১ মার্চ। দীর্ঘ কয়েক সেকেন্ড ধরে অনুভূত হয় সে সময় ব্যাপক জোরালো কম্পন। ভূমিকম্পের পরে চলতে থাকে আফটার শক। ২১ মার্চের ভূমিকম্পের (Earthquake at Delhi) উৎসস্থল ছিল আফগানিস্তান। 
    পাশাপাশি চলতি বছরের জানুয়ারি মাসের ২৪ তারিখেও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। রিখটারস্কেলে কম্পনের (Earthquake at Delhi) তীব্রতা ছিল ৫.৮, জানুয়ারি মাসে দুপুরে কম্পন অনুভূতি হয় দিল্লি এবং তার সংলগ্ন এলাকাতে। জানুয়ারির ভূমিকম্পে উৎসস্থল ছিল নেপাল। চলতি বছরে জানুয়ারি মাসের ৫ তারিখে ভূমিকম্প অনুভূত হয় জম্মু কাশ্মীরে। ৫.৯ ছিল রিখটারস্কেলে মাত্রা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chandrayaan-3: চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-৩, এবার চাঁদের দেশে পা রাখার অপেক্ষা

    Chandrayaan-3: চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-৩, এবার চাঁদের দেশে পা রাখার অপেক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দ্রযান-৩ (Chandrayaan-3) চাঁদের সীমানায় ঢুকল। শনিবার সন্ধ্যায় কোনওরকম সমস্যা ছাড়াই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩, ইসরোর তরফ থেকে তা জানানো হয়েছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে আগেই চন্দ্রযান-৩ বেরিয়ে গিয়েছিল। এবার শনিবার চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল। ধীরে ধীরে চাঁদের দিকে এগিয়ে চলেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3), জানা গিয়েছে, চাঁদের কক্ষপথে ঘোরার সময় চন্দ্রযান-৩ এর গতি ক্রমশ কমে আসবে। প্রসঙ্গত, চাঁদের আকর্ষণ বল পৃথিবীর চেয়ে ৬ গুণ কম।

    আরও পড়ুুন: “রাজ্য কেন অভিযুক্তের হয়ে কথা বলছে?”, উলুবেড়িয়া ধর্ষণকাণ্ডে প্রশ্ন হাইকোর্টের

    ২৩ অগাস্ট চাঁদের দেশে পা রাখবে প্রজ্ঞান

    জানা গিয়েছে,  চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর প্রাথমিক গন্তব্য হল চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উপরে এবং তারপরেই সব থেকে কঠিন পরীক্ষা অপেক্ষা করবে ইসরোর জন্য। এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে চলতি মাসের ২৩ তারিখ ঠিক সন্ধ্যা ৫টা ৪৭মিনিটে রোভার প্রজ্ঞানকে নিয়ে সফট ল্যান্ডিং করার কথা ল্যান্ডার বিক্রমের। ২০১৯ সালে ঠিক এই জায়গাতেই ব্যর্থ হয়ে গেছিল ইসরোর চন্দ্রযান-২।

    চন্দ্রযান-৩ মিশন সফল হলে, চাঁদের দেশে চতুর্থ নাম হবে ভারতের

    চন্দ্রযান-৩ মিশন যদি সফল হয় তাহলে তা নিঃসন্দেহে ভারতের মহাকাশ গবেষণার মুকুটে নতুন পালক জুড়বে। এবং আমেরিকা, রাশিয়া, চিনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণ করার তালিকায় উঠে আসবে আমাদের দেশের নাম। প্রসঙ্গত, গত ১৪ জুলাই ঠিক দুপুর ২টো ৩৫ মিনিটে শ্রী হরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয়েছিল চন্দ্রযান-৩ এর। যাত্রা শুরুর ২২ দিন পরে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) চাঁদের কক্ষপথে প্রবেশ করল।

    আরও পড়ুন: ভূস্বর্গে অশান্তির আঁচ! ৩৭০ ধারা রদের চতুর্থ বার্ষিকীতে ফের গৃহবন্দি মেহবুবা মুফতি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share