Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Assam: ২০ হাজার টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশ! অসম পুলিশের জালে ২ রোহিঙ্গা পাচারকারী

    Assam: ২০ হাজার টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশ! অসম পুলিশের জালে ২ রোহিঙ্গা পাচারকারী

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে রোহিঙ্গা মুসলিম পাচার! দুই অভিযুক্ত দালালকে ত্রিপুরা থেকে গ্রেফতার করল অসম পুলিশের এসটিএফ। ২৯ জুলাই গ্রেফতার হওয়া এই দুই যুবকের নাম সাগর সরকার এবং কাজল সরকার। তাদেরকে পশ্চিম ত্রিপুরার মোহনপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অসম (Assam) পুলিশের এসটিএফ এক বাংলাদেশি নাগরিককেও শনাক্ত করতে পেরেছে। অসম (Assam) পুলিশ হানা দেয় অভিযুক্ত কাজল সরকারের বাড়িতে। এবং সেখান থেকে এসটিএফ টিম একজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করে যার নাম বিষ্ণুচন্দ্র মণ্ডল। পরবর্তীকালে তাকে ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

    রোহিঙ্গা পাচার 

    রোহিঙ্গা পাচারের অভিযোগে অসম (Assam) পুলিশ গতবছরই শিলচরে একটি এফআইআর করে। এবং তদন্তে নেমে দুই অভিযুক্তের সন্ধান পায় পুলিশ। এসটিএফ টিম তাদের কাছ থেকে উদ্ধার করেছে নটি আধার কার্ড, দুটি প্যান কার্ড এবং কিছু বাংলাদেশি নথি। পাশাপাশি বাংলাদেশের টাকাও উদ্ধার হয়েছে কাজল সরকারের বাড়ি থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ একটি চার্জশিট পেশ করেছে। যেখানে ৬ জন ভারতীয় নাগরিককে চিহ্নিত করা হয়েছে। যারা বাংলাদেশ থেকে এদেশে রোহিঙ্গা পাচারে জড়িত। এনআইয়ের এই মামলা গুয়াহাটিতে চলছে। ২০২২ সালের ৪ জুন, ৬ জন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে, ভারতীয় দণ্ডবিধির ১২০ বি ৩৭০(৩) ৩৭০(৫) ধারায় মামলা লাগু করা হয়েছে।  রোহিঙ্গা পাচারের পাশাপাশি যৌন শোষণ, ক্ষমতার অপব্যবহার এবং উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রের মামলাও দায়ের করা হয়েছে। অপরদিকে ভুয়ো নথি নিয়ে ভারতে স্থায়ীভাবে বসবাস করার অভিযোগে এনআইএ ২৭ ডিসেম্বর ২০২১ সালে একটি মামলা দায়ের করে। মানব পাচারের অভিযোগে কুমকুম আহমেদ চৌধুরী, আশিকুল আহমেদ, বাপন আহমেদ চৌধুরী, শাহ আলম লস্কর, জামালউদ্দিন চৌধুরীদের নামে মামলা দায়ের হয়। জানা গিয়েছে, এরা প্রত্যেকেই অসমের (Assam) কাছার জেলার বাসিন্দা। 

    কী বললেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী? 

    প্রসঙ্গত দিন কয়েক আগেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন যে অসম একটা রোহিঙ্গা পাচারের ফ্রী করিডরে পরিণত হয়েছে। এবং বাংলাদেশ বা অন্যান্য স্থান থেকে রোহিঙ্গারা অসম হয়ে দিল্লি, ব্যাঙ্গালোর এবং কাশ্মীরে যাচ্ছে। কিছু মানব পাচারকারীর তাদেরকে সাহায্য করছে। অসমের মুখ্যমন্ত্রী আরও জানান, ত্রিপুরা পুলিশের সঙ্গে যৌথভাবে রোহিঙ্গা পাচার মামলায় কাজ করে চলেছে অসম পুলিশ। প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসের ১১ তারিখে আগরতলা কোর্টে পাঁচজন বাংলাদেশী নাগরিককে আদালত জেলে পাঠায়। যাদের মধ্যে দুজন মহিলা ছিল। রেলওয়ে পুলিশ ১০ জুন আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস থেকে কয়েকজনকে গ্রেফতার করে। যাদেরকে বাংলাদেশী হিসেবে চিহ্নিত করা গেছে। তারা হল, শফিকুল ইসলাম, মোঃ রফিক, মমতাজ আখতার, রোজিনা বেগম এবং শাহ আলি শেখ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে স্থানীয় দালালদের সাহায্যে তারা ভারতে প্রবেশ করে। এবং সেই দালালরা কুড়ি হাজার টাকার বিনিময়ে গোপন পথে তাদেরকে ভারতে যাতায়াতের ব্যবস্থা করে দেয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

     

  • Sudha Murty: সুধা মূর্তি বাইরে গেলে ব্যাগে নিজের খাবার নিয়ে যান! কেন জানেন?

    Sudha Murty: সুধা মূর্তি বাইরে গেলে ব্যাগে নিজের খাবার নিয়ে যান! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন সুধা মূর্তি (Sudha Murty)। সম্প্রতি একটি শো-তে দেশের বাইরে নিজের খাওয়াদাওয়া প্রসঙ্গে মন্তব্য করতে শোনা যায় তাঁকে। আর সেই মন্তব্যেই বিতর্কের ঝড় গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।

    কে এই সুধা মূর্তি (Sudha Murty)?

    সুধা মূর্তি (Sudha Murty) একজন প্রবীণ ইঞ্জিনিয়ারিং শিক্ষিকা এবং একইসঙ্গে একজন কন্নড় ও ইংরেজিতে বিখ্যাত লেখিকা। প্রথম জীবন একজন ইঞ্জিনিয়ারিং শিক্ষিকা ও কম্পিউটার বিজ্ঞানী হিসেবে শুরু করেন। তিনি ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন এবং গেটস ফাউন্ডেশনের জনস্বাস্থ্য সেবা উদ্যোগের একজন  সদস্য। সুধা মূর্তি বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের শাশুড়ি।

    কেন তাঁকে (Sudha Murty) নিয়ে হঠাৎ বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়?

    সম্প্রতি ‘খানে মে কৌন হ্যায়’ নামক এক শো-তে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তিনি (Sudha Murty) তাঁর অনেক বক্তব্যের মাঝে একটি বক্তব্য রাখেন, যেখানে তিনি বলেন, বিদেশে গেলে তাঁর খাবার-দাবারের বিষয়ে অনেক বাছ-বিচার আছে। তিনি বিদেশ ভ্রমণ করার সময় নিজের সাথে একটি আলাদা ব্যাগে খাবার এবং খাবার তৈরির সরঞ্জাম সঙ্গে করে নিয়ে যাত্রা করেন। তাঁর বক্তব্য অনুসারে তিনি নিরামিষ ভোজী। তাই এই পথ অবলম্বন করেন। একই চামচ নিরামিষ ও আমিষ খাবারে ব্যবহার হওয়ায় তিনি ভয় পান বাইরের খাবার খেতে, যেহেতু পিয়াজ-রসুন থেকে তিনি দূরেই থাকেন। তিনি আরও বলেন, আমি যখন বিদেশে যাই, একসঙ্গে ২৫-৩০ টা চাপাটি বানিয়ে নিই। আর নিই ফ্রাই করা সুজি। শুধু একটু গরম জল মিশিয়ে নিলেই ‘রেডি টু ইট’। এমনকি একটি ব্যাগে তাঁর সঙ্গে থাকে ছোট্ট একটি কুকারও। আর এই সব মন্তব্যের জন্যই চরম পরিমাণে ট্রোল হতে হয়েছে সুধা মূর্তিকে।

    তাঁকে (Sudha Murty) উদ্দেশ্য করে কে কী বললেন?

    কিছু ট্যুইটার ব্যবহারকারী তাঁকে উদ্দেশ্য করে লেখেন, “তিনি একজন প্যাসিভ অ্যাগ্রেসিভ কাস্টেস্ট মহিলা”। শুধু এখানেই থেমে থাকেনি। আরও একজন ইউজার লেখেন, “এত সমস্যা নিয়ে বিদেশে ভ্রমণ করেন কেন? কেন সারাজীবন ভারতীয় গ্রামের বাড়িতে বসবাস করেন না? ডলারের জন্য গরুর মাংস খাওয়া ওয়েস্ট কান্ট্রিতে পা রাখবেন না।” 
    এসবের মাঝে অনেকে সুধা মূর্তির পক্ষেও কথা বলেছেন। অনেকে জানান, এটি তাঁর (Sudha Murty) সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তিন পিয়াজ-রসুন খান না, নিরামিষ খান। সেই কারণেই তিনি নিজের খাবারের আলাদা ব্যাগ বহন করেন। আর এই বিষয়টিকে এত ছোট করে দেখাটা একটা বোকামি, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত পছন্দের ব্যাপার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ITR Refund: ঘরে বসে কীভাবে দেখবেন নিজের আইটিআর রিফান্ডের স্ট্যাটাস? জেনে নিন

    ITR Refund: ঘরে বসে কীভাবে দেখবেন নিজের আইটিআর রিফান্ডের স্ট্যাটাস? জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: করদাতাদের (ITR Refund) জন্য জুলাই মাস খুব গুরুত্বপূর্ণ। ৩১ জুলাই পর্যন্ত কোনওরকম পেনাল্টি ছাড়া আইটিআর (ITR Refund) জমা করার সুযোগ রয়েছে। ২০২২-২৩ এবং ২০২৩-২৪ আর্থিক বর্ষের আইটিআর পূরণের কাজ চলছে। যাঁরা এখনও পর্যন্ত নিজেদের আয়কর জমা দিতে পারেননি, তাঁরা কী করবেন! সে নিয়েই আমাদের প্রতিবেদন।  আবার অন্যদিকে, যাঁরা আয়কর জমা করেছেন এবং তার স্ট্যাটাস দেখে নিতে চান, তাঁরাও সহজেই তা দেখতে পারবেন। এবং এই স্ট্যাটাস দেখতে আপনাকে অন্য কোথাও যেতে হবে না। আজকের দিনে ঘরে বসেই দেখে নিতে পারবেন, আয়কর জমার (ITR Refund) ক্ষেত্রে আপনার বর্তমান স্ট্যাটাস।

    আরও পড়ুুন: তৃণমূলের দুষ্কৃতীরা জোর করে মুচলেকা লিখিয়েছে, বাড়ি ফিরে বললেন অপহৃতরা

    করদাতাদের জন্য নতুন কিছু সুবিধা

    করদাতাদের কথা মাথায় রেখে নতুন পরিষেবা এনেছে আয়কর দফতর। এতে মিলছে দারুণ সুবিধা। সহজ হয়ে করদানের প্রক্রিয়া। আয়কর দফতরের পোর্টালে মিলছে এই নতুন সুবিধা। এই সুবিধার দরুন যেকোনও করদাতা ঘরে বসেই তাদের রিফান্ড স্ট্যাটাস চেক করতে পারেন। এই রিফান্ডের চেক করদাতারা করতে পারেন TIN-NSDL ওয়েবসাইটের দৌলতে। আয়কর দফতর জানিয়েছে, যদি কোনও করদাতা তাঁর করের পরিমাণের চেয়ে বেশি টাকা কর দিয়ে থাকেন, তবে অতিরিক্ত টাকা তিনি রিফান্ড হিসাবে পেয়ে যাবেন। যে সমস্ত করদাতারা আয়কর জমা (ITR Refund) করেছেন তাঁরা নিম্নলিখিত প্রক্রিয়ায় তা চেক করে নিতে পারেন।   

    কীভাবে দেখবেন নিজের স্ট্যাটাস

    প্রথমে আয়কর দফতরের e-filing portal-এ যেতে হবে। 

    এখানে নীচের দিকে দেখা যাবে ‘Your Refund Status’, এতে ক্লিক করুন।

    এরপর নিজের প্যান নম্বর, আর্থিক বছর এসব দিন।

    এবার আপনি একটি ওটিপি পাবেন। এটা ওয়েবসাইটে দিতে হবে।

    এরপরেই আপনার বর্তমান স্ট্যাটাস (ITR Refund) দেখা যাবে সহজেই।  
        
    যদি আপনার আয়কর জমায় কোনও সমস্যা না থাকে, তখন স্রিনে উঠবে  ‘Record Not Found’

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISRO: ৭টি স্যাটেলাইট মহাকাশে পাড়ি দিল ইসরোর রকেটে চড়ে

    ISRO: ৭টি স্যাটেলাইট মহাকাশে পাড়ি দিল ইসরোর রকেটে চড়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণ হয়েছে কয়েকদিন আগেই। ফের ইসরোর (ISRO) মুকুটে জুড়লো নয়া পালক।  শুরু হল পিএসএলভি-সি৫৬/ ডিএস-সার (PSLV-C56/ DS-SAR) মিশন। পিএসএলভি-সি৫৬ রকেটে পাঠানো হল সিঙ্গাপুরের সাতটি স্যাটেলাইট। রবিবার সকাল ৬.৩০টায় উৎক্ষেপণের সময় নির্ধারিত ছিল। কিন্তু শেষ মুহূর্তে বদলানো হয় উৎক্ষেপণের সময়। ৪ মিনিট পিছিয়ে যায় উৎক্ষেপণের সময়। ৬টা ৩৪ মিনিটে উৎক্ষেপণ হয়। ইসরোর (ISRO) তরফে জানানো হয়েছে প্রতিট কৃত্রিম উপগ্রহ পৃথিবীপৃষ্ঠ থেকে ৫৩৫ কিমি উপরে স্থাপিত হবে।

    একনজরে দেখে নেব সাতটি স্যাটেলাইট

    ১. ডিএস-সার (DS-SAR)

    ২. ভেলোক্স-এএম (VELOX-AM ), এটি একধরনের টেকনোলজি ডেমনস্ট্রেশন মাইক্রোস্যাটেলাইট

    ৩. আর্কেড (ARCADE)-এটি একটি পরীক্ষামূলক উপগ্রহ

    ৪. স্কুব-২- এটি হল একটি থ্রি ইউ (3U) ন্যানো স্যাটেলাইট

    ৫. নুলিয়ন (NuLIon) স্যাটেলাইট- এটি খুবই উন্নত থ্রি ইউ (3U) ন্যানোস্যাটেলাইট। জানা গিয়েছে এই কৃত্রিম উপগ্রহ শহুরে এবং দূরবর্তী উভয় স্থানেই নিরবিচ্ছিন্নভাবে আইওটি ( IoT-Internet Of Things) সংযোগ স্থাপন করতে সক্ষম।

    ৬. গালাসিয়া-২ (Galassia-2), এটি একটি থ্রি ইউ (3U) ন্য়ানোস্য়াটেলাইট।

    ৭. ওআরবি-১২ স্ট্রিডার (ORB-12 STRIDER)- এই স্যাটেলাইটটি আন্তর্জাতিক সহযোগিতায় তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

    ২৬ অগাস্ট ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-১ উৎক্ষেপণ হবে

    ২০২০ সালেই সৌর মিশনের পরিকল্পনা করেছিল ভারত (ISRO)। সেবছর আদিত্য এল-১ মিশনের প্রস্তুতিও নিয়ে ফেলেছিল ভারত। কিন্তু সেসময় করোনা পরিস্থিতির কারণে এই মিশন পিছিয়ে যায়। ২০২৩ সালে ফের সেই সূর্য মিশনে নামার পরিকল্পনা নিয়েছে ইসরো (ISRO)। চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণ সফল হয়েছে। সবকিছু ঠিক থাকলে রোভার চাঁদের মাটিতে পা রাখবে ২৩-২৪ অগাস্ট। এবং দেশের সৌর মিশনের দিন ইসরো (ISRO) ঠিক করেছে ২৬ অগাস্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Narendra Modi: দিল্লিতে খুদেদের সঙ্গে প্রদর্শনীশালায় মোদি! ট্যুইট করলেন ভিডিও

    PM Narendra Modi: দিল্লিতে খুদেদের সঙ্গে প্রদর্শনীশালায় মোদি! ট্যুইট করলেন ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: বাচ্চাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) খুব সহজেই মিশে যেতে পারেন। ফের একবার দেখা গেল এই চিত্র দিল্লির প্রগতি ময়দানে। হাজারো ব্যস্ততার মধ্যে থাকেন প্রধানমন্ত্রী। তার মাঝে সময় বের করে শনিবার দিল্লিতে সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের প্রাক্কালে ‘ভারত মণ্ডপম’-এ আয়োজিত শিশুদের এক প্রদর্শনীশালায় গিয়ে বাচ্চাদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী। খুদেদের সঙ্গে কাটানো মুহূর্তগুলির ভিডিও পোস্টও করেন প্রধানমন্ত্রী। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে। শিশুদের ইচ্ছা আর উৎসাহে তাঁর মন ভরে গিয়েছে, এই ছিল প্রধানমন্ত্রীর ট্যুইটের ক্যাপশন।

    আরও পড়ুুন: “কালামের মহাকাশ বিজ্ঞানের স্বপ্ন পূরণ করবেন প্রধানমন্ত্রী মোদি”, বললেন অমিত শাহ 

    প্রধানমন্ত্রীর পোস্ট করা ভিডিওতে কী দেখা যাচ্ছে?

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, খুদেরা ‘মোদিজী’ বলে তাঁর কাছে এগিয়ে আসছে এবং ‘নমস্কার’ বলে তাঁকে স্বাগত জানাচ্ছে। প্রধানমন্ত্রী মোদিও শিশুদের সঙ্গে মুহূর্তের মধ্যে মিশে গেলেন। ঠিক যেন তিনি তাদের বন্ধু। কোনও কোনও বাচ্চা রং-তুলি নিয়ে ছবি আঁকছে এবং সেটা অতি উৎসাহের সঙ্গে প্রধানমন্ত্রীকে দেখাচ্ছে। এক শিশু তো এগিয়ে এসে সরাসরি বলছে, “মোদিজী আপনাকে টিভিতে দেখেছি।” তাদের প্রতি প্রধানমন্ত্রী মোদীর পাল্টা প্রশ্ন, “টিভিতে কী দেখেছ?”

    কী বললেন প্রধানমন্ত্রী?

    নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) লেখেন, “ছোট্ট বাচ্চাদের সঙ্গে আনন্দের কিছু মুহূর্ত! তাদের ইচ্ছা আর উৎসাহে মন আনন্দে ভরে যায়।”
    প্রসঙ্গত, দেশে নতুন জাতীয় শিক্ষা নীতি (NEP) তৃতীয় বর্ষে পা দিল। তারই উদযাপন উপলক্ষ্যে এদিন পুরানো প্রগতি ময়দানে অবস্থিত ‘ভারত মণ্ডপম’-এ শিশুদের নিয়ে এক প্রদর্শনীশালার আয়োজন করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Massive Explosion: তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৮, আহত ১২

    Massive Explosion: তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৮, আহত ১২

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ (Massive Explosion) তামিলনাড়ুর বাজি কারখানায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ মহিলা সহ ৮ জনের। আশঙ্কাজনক রয়েছেন এখনও কমপক্ষে ১২ জন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বাজি কারখানার পাশের একটি হোটেল বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। পাশাপাশি চারটি বহুতলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার সকালে ঘটে এই ভয়াবহ ঘটনাটি। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় ঘটে যাওয়া এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। আহত ও নিহতদের পরিবার ও নিকটাত্মীয়দের ক্ষতিপূরণও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে তামিলনাড়ু সরকারের তরফেও আলাদাভাবে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

    কীভাবে ঘটল বিস্ফোরণ (Massive Explosion)?

    স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে কৃষ্ণগিরি জেলার পাঝায়াপেত্তাই এলাকা বিস্ফোরণের (Massive Explosion) আওয়াজে কেঁপে ওঠে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই বাজি কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। তারপর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। আগুন নেভানো হয়। পুলিশ জানিয়েছে, কারখানার ভিতর দাহ্য পদার্থের পরিমাণ প্রচুর ছিল। তাই আগুন নেভাতে দেরি হয়। ধ্বংসাবশেষের নীচে কেউ আটকে রয়েছে কিনা সে খোঁজ চালাচ্ছে পুলিশ। এখনও স্পষ্ট তথ্য মেলেনি এব্যাপারে। ঠিক কী কারণে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

    কী বলছেন স্থানীয়রা?

    বিস্ফোরণের (Massive Explosion) পরেই উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রা। পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে তাঁরা কাজ শুরু করেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “হঠাৎই জোরালো একটি বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। তার পরই চিৎকার চেঁচামেচি, হুড়োহুড়ি পড়ে যায়। পাশেই বাজি কারখানা। সেখানে বিস্ফোরণ হয়েছে। ভয়াবহ দৃশ্য। দাউ দাউ করে আগুন জ্বলছিল। কারখানা চত্বরে বেশ কয়েক জনের ঝলসানো দেহ পড়ে ছিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Heavy Rain: অতিভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল! তেলেঙ্গানায় মৃত ১১, দিল্লিতে ফের শুরু বৃষ্টি

    Heavy Rain: অতিভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল! তেলেঙ্গানায় মৃত ১১, দিল্লিতে ফের শুরু বৃষ্টি

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষা নামার (Heavy Rain) পর থেকেই প্রাকৃতিক দুর্যোগে উত্তরাখণ্ডের জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। একই অবস্থা হিমালয়ের কোলে অবস্থিত অপর রাজ্য হিমাচলেরও। বিগত একমাস ধরে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম একাধিক রাজ্য বন্য পরিস্থিতি তৈরি হয়েছে। ঘরের বদলে দিন কাটছে ত্রাণ শিবিরে। রাজ্যে রাজ্যে বেড়েই চলেছে বন্যায় মৃতের সংখ্যা। শুক্রবারও দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় বন্যার কারণে ১১টি মৃতদেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দফতর। নতুন করে আবার ভারী বর্ষণ (Heavy Rain) শুরু হয়েছে দিল্লিতে। যার জেরে রীতিমতো উদ্ধিগ্ন রাজধানীর বাসিন্দারা। মহারাষ্ট্র, গুজরাট, উত্তর পূর্বে অসম রাজ্যেও বন্যা পরিস্থিতি তেরি হয়েছে।

    বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল

    ভারী বৃষ্টির (Heavy Rain) কারণে ধসের খবর প্রতিদিনই মিলছে দেবভূমিতে। শুক্রবার জলের প্রবল দাপটে ভেসে গেল বদ্রীনাথ জাতীয় সড়কের একাংশ। যার জেরে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার রাত থেকে আবারও অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে চামোলি জেলায়।  শুক্রবার সকালেও উত্তরাখণ্ডের বেশ কয়েকটি এলাকায় ধস নামার খবর আসতে থাকে। গঙ্গোত্রী এবং যমুনোত্রী জাতীয় সড়ক বন্ধ হয়ে যায় ধসের জেরে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ চলছে হিমাচলেও। সূত্রের খবর, ভারী বৃষ্টির কারণে ধস নেমেই চলেছে এই রাজ্যে। শুক্রবার সিমলার ৫ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল ধসের কারণে। পাশাপাশি চলছে মেঘভাঙা বৃষ্টি। গত মঙ্গলবার কুলুতে মেঘভাঙা বৃষ্টি (Heavy Rain) হয়। যার জেরে দুটো সেতু ভেঙে পড়ে। পাঁচটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

    রাজধানীতে ভারী বৃষ্টি! দিল্লিবাসীর উদ্বেগ বাড়ছে

    শনিবাকর সকাল থেকেই দিল্লিতে চলছে অতিভারী বর্ষণ (Heavy Rain)। যার জেরে রাজধানীর একাধিক এলাকায় জল জমার খবর মিলেছে। আগামী কয়েক দিন এমন বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছে মৌসম ভবন। অন্য দিকে এখনও বিপদসীমার উপরেই বইছে যমুনা। তবে নদীর জলস্তর ধীরে ধীরে নামতে শুরু করেছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় জল কমিশন বলছে, শনিবার সকাল ৬টায় যমুনার জলস্তর ছিল ২০৫.৩৬ মিটার। যমুনার বিপদসীমা ২০৫.৩৩ মিটার। ফলে বিপদসীমার উপরেই বইছে যমুনা। 

    তেলেঙ্গানাতে শুক্রবার বন্যার কারণে ১১ জনের মৃত্যু

    উত্তর ভারতের মতোই এখন বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত তেলেঙ্গানা। জেলায় জেলায় একাধিক এলাকায় জল ঢুকেছে (Heavy Rain) বাড়িতে। এরমাঝে আবার বিপদ বাড়িয়েছে হড়পা বান। এর আগে ৯ জনের মৃত্যুর খবর মিলেছিল। শুক্রবারে আরও ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা (NDRF)। জানা গিয়েছে, আচমকা হড়পা বান চলে আসে বেশ কিছু এলাকায়। আর তাতেই জলের তোড়ে ভেসে যান একাধিক গ্রামের মানুষজন। এরমধ্যে ৩ জন নিঁখোজ ব্যক্তির সন্ধান চালাচ্ছে প্রশাসন। তেলঙ্গানার একটি গ্রাম ফুট জলের তলায় তলিয়ে গিয়েছে বলে খবর। প্রাণ বাঁচাতে গাছের ডালেও আশ্রয় নিচ্ছেন মানুষজন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে প্রণামী বাক্স ভেঙে টাকা ও গয়না লুট! তদন্তে পুলিশ

    Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে প্রণামী বাক্স ভেঙে টাকা ও গয়না লুট! তদন্তে পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) প্রণামী বাক্স থেকে চুরি গেল টাকা ও মূল্যবান গয়না। জগন্নাথ মন্দিরের চুরি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রণামী বাক্স থেকে এই টাকা লুট হয়েছে।  স্থানীয় কিছু সংবাদ মাধ্যমের দাবি, মন্দিরের দক্ষিণ দ্বারে রাখা ছিল একটি প্রণামী বাক্স। সেটি ভেঙেই লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা। তবে কত টাকা খোয়া গিয়েছে তা জানা যায়নি।

    খালি প্রণামী বাক্স পড়ে থাকতে দেখেন সেবায়েতরা

    শুক্রবার নৃসিংহ মন্দিরের (Jagannath Temple) পিছন থেকে খালি প্রণামী বাক্স পড়ে থাকতে দেখা যায়। তার পরই চুরির বিষয়টি সামনে আসে। একটি সূত্রের দাবি, বিষয়টি শুক্রবার সকালে প্রথমে দেখেন সেবায়েতদের। এদিন পুজোর সময় নৃসিংহ মন্দিরে প্রবেশ করেই হাঁ হয়ে যান সেবায়েতদের। তাঁরা দেখেন প্রণামী বাক্স খালি এবং তা ভাঙা। তখনই বোঝা যায় যে প্রণামীর টাকা এবং গয়না চুরি গিয়েছে। ঘটনা সামনে আসতেই ছুটে আসেন সকল সেবায়েত, পুলিশ কর্মী এবং জগন্নাথ মন্দির (Jagannath Temple) কমিটির সদস্যরা।

    তদন্ত করছে পুলিশ

    জানা গিয়েছে ভাঙা ওই প্রণামী বাক্সটি (Jagannath Temple) শ্রী জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে পুলিশ। ইতিমধ্যে নবীন পট্টনায়েকের পুলিশ তদন্তও শুরু করেছে গোটা ঘটনার। মন্দির চত্বরে নিরাপত্তা বেশ আঁটোসাটো। মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরে কোনও ভক্ত সেই প্রাঙ্গণে থাকতে পারেন না, মন্দিরের ভিতরে ছবি তোলাও নিষিদ্ধ। ড্রোনের মাধ্যমে চলে সর্বক্ষণের নজরদারি। তারপরেও কীভাবে এই চুরি হল সেটাই ভাবাচ্ছে প্রশাসনকে। পুলিশের একাংশ বলছে, দুষ্কৃতীদের ধরতে সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদিও মন্দির কমিটি (Jagannath Temple) এখনও কোনও লিখিত অভিযোগা দায়ের করেনি বলেই জানা গিয়েছে। কত পরিমাণ টাকার সম্পত্তি চুরি গিয়েছে তার কোনও সঠিক হিসেব প্রকাশ্যে আসেনি। মনে করা হচ্ছে, ভাল পরিমাণেই ক্ষতিই হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Yuge Yugeen Museum: বিশ্বের বৃহত্তম জাদুঘর! মোদি জমানায় দিল্লিতে নির্মাণ হচ্ছে ‘যুগে যুগেন ভারত’

    Yuge Yugeen Museum: বিশ্বের বৃহত্তম জাদুঘর! মোদি জমানায় দিল্লিতে নির্মাণ হচ্ছে ‘যুগে যুগেন ভারত’

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি জমানায় বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর তৈরি হচ্ছে ভারতে। জাদুঘরের নাম হতে চলেছে ‘যুগে যুগেন ভারত’(Yuge Yugeen Museum)। শুক্রবার প্রধানমন্ত্রী নয়া দিল্লির প্রগতি ময়দানে জাতীয় জাদুঘরের ভার্চুয়াল ওয়াক উদ্বোধন করেন। প্রসঙ্গত, ৪৭তম জাতীয় জাদুঘর দিবসে এই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নর্থ ব্লক এবং সাউথ ব্লক জুড়ে হতে চলেছে এই মিউজিয়াম।

    দেশের ৫ হাজার বছরের ইতিহাস লিপিবদ্ধ থাকবে (Yuge Yugeen Museum)

    জানা গিয়েছে, এই জাদুঘরের (Yuge Yugeen Museum) আয়তন হতে চলেছে ১ লাখ ১৭ হাজার বর্গমিটার। দেশের পাঁচ হাজার বছরের ইতিহাস লিপিবদ্ধ হবে ৯৫০টি কক্ষে। প্রাচীন সিন্ধু-সরস্বতী সভ্যতা থেকে শুরু হবে ইতিহাসের লিপিবদ্ধকরণ। এদেশ প্রকৃতি পুজোয় বিশ্বাস করে। পাহাড়,সমুদ্র,গাছ এবং নদীকে আজও পুজো করা হয়, এগুলিও স্থান পাচ্ছে জাদুঘরে। বেদ, উপনিষদ যুগের কথা, সমাজ ব্যবস্থা সবকিছুরই উল্লেখ থাকবে জাদুঘরে।

    মৌর্য-সাতবাহন-গুপ্ত, ভারতের স্বর্ণযুগ থাকছে মিউজিয়ামে  

    চন্দ্রগুপ্ত ও চাণক্য গড়ে তুলেছিলেন প্রথম অখণ্ড সাম্রাজ্য। সেই মৌর্য সাম্রাজ্যের উত্থান ও বিস্তারও ঠাঁই পেতে চলেছে জাদুঘরে। পাশাপাশি প্রাচীন ভারতে সাতবাহন, পল্লব ও কুষাণ, গুপ্ত রাজবংশ, রাষ্ট্রকূট,চালুক্য, চেরা,পান্ড্য রাজবংশ সমেত সবকিছুরই উল্লেখ থাকছে জাদুঘরে (Yuge Yugeen Museum)। জানা গিয়েছে, মধ্য যুগের ভারতে রাজপুতদের ইতিহাসও সংকলিত হচ্ছে এখানে। চৌহান,প্রতিহার,পারমার, সোলাঙ্কি,সিসোদিয়া এবং রাজপুত রাজাদের বীরত্বগাথার পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকতায় শিল্প,নৈপুণ্য ও সংস্কৃতিরও অভূতপূর্ব বিকাশ ঘটেছিল। জাদুঘরে এ সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে।

    ঔপনিবেশিক সাম্রাজ্যের সূচনাও থাকছে মিউজিয়ামে

    জানা গিয়েছে, মিউজিয়ামে দেখতে পাওয়া যাবে কীভাবে পলাশি ও বক্সারের যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিস্তার শুরু হয়েছিল। ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছিলেন বীর সাভারকর। সেই মহাবিদ্রোহের প্রতিটি কাহিনীও ছাঁই পাচ্ছে মিউজিয়ামে (Yuge Yugeen Museum)। ২০০ বছরের ব্রিটিশ শাসন এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সংকলিত হচ্ছে এখানে।

    স্বাধীন ভারতে সংবিধান নির্মাণ

    স্বাধীন ভারতে কীভাবে সংবিধান প্রণয়ন হয়েছিল, সেই ইতিহাসও সংকলিত হচ্ছে। আধুনিক ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়েও নানা তথ্য থাকছে এই জাদুঘরে। একবিংশ শতকের ডিজিটাল ইন্ডিয়াও থাকছে জাদুঘরে। চিকিৎসা ক্ষেত্রে ভারতের অবদান, বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে ভারতের বর্তমান স্থান। এসব কিছুই থাকছে জাদুঘরে (Yuge Yugeen Museum)। অতীত থেকে আধুনিক ভারতের ঝলক দেখা যাবে জাদুঘরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur Violence: মহিলাদের নগ্ন করে হাঁটানোর ঘটনায় সিবিআই তদন্ত, নির্দেশ কেন্দ্রের

    Manipur Violence: মহিলাদের নগ্ন করে হাঁটানোর ঘটনায় সিবিআই তদন্ত, নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত মণিপুরে (Manipur Violence) দুই মহিলাকে বিবস্ত্র হাঁটানো এবং গণধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিল অমিত শাহের মন্ত্রক। ঘটনার ভাইরাল ভিডিও সামনে আসতেই নিন্দার ঝড় ওঠে সব মহলে। প্রধানমন্ত্রীও দোষীদের কড়া শাস্তি হবে বলে জানান তখন। জানা গিয়েছে, এই ঘটনার সম্পূর্ণ বিচারপর্ব মণিপুরের বাইরে করতে চায় মোদি সরকার।

    ৪ মে মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগ ওঠে 

    গত ৪ মে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।  রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয় তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ (Manipur Violence)। দুই মহিলার মধ্যে একজনের ভাই ও বাবাকে হত্যাও করে আক্রমণকারীর। পর্যবেক্ষকদের দাবি, ঘটনার পরেই থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। কিছু দিন আগে ২৬ সেকেন্ডের একটি  ভিডিও প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয় (Manipur Violence)। মণিপুরের ঘটনার নিন্দায় সরব হয় দেশের সমস্ত মহল। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনার নিন্দা করেন। তারপরেই একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হতে থাকে।

    প্রধানমন্ত্রীর বিবৃতি

    মণিপুর নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেছেন, ‘‘এই ঘটনা যে কোনও সভ্য সমাজের লজ্জা।’’ প্রসঙ্গত, গত ৩ মে ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর মিছিলকে কেন্দ্র করে অশান্তির আগুনে জ্বলে ওঠে মণিপুর। সে দিন রাত থেকেই বিভিন্ন এলাকায় জনজাতি গোষ্ঠীভুক্ত কুকিদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের সংঘর্ষ শুরু হয়। এখনও পর্যন্ত ১৬০ জনেরও বেশি নিহত হয়েছেন এই সংঘর্ষে (Manipur Violence)। কেন্দ্রীয় সরকার এর আগেই সেখানের উন্নয়নের জন্য ১০১ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। অভিযোগ, কুকি এবং দু’সম্প্রদায়েরই বহু মহিলা নির্যাতনের শিকার হয়েছেন। বাড়ি বাড়ি লুট, অগ্নিসংযোগ, হত্যা যেন রুটিনে পরিণত হয়েছে।

    বিবস্ত্র করে হাঁটানোর ভিডি যে তুলেছিল, তাকে গ্রেফতার করা হয়েছে

    ২৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় কয়েকদিন আগে। সেখানেই মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনা সামনে আসে। পরে মাঠে নিয়ে গিয়ে তাদের গণধর্ষণও করা হয় (Manipur Violence)। এই ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করা হল। অত্যাচারের ভিডিও যে তুলেছিল, বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক সূত্রের থেকে পাওয়া এই খবর জানিয়েছে দেশের বেশ কিছু সংবাদ মাধ্যম। ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share