Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Uniform Civil Code: ‘‘নারীর অধিকার রক্ষায় ইউসিসি খুব গুরুত্বপূর্ণ’’, মত গোয়ার মুখ্যমন্ত্রীর

    Uniform Civil Code: ‘‘নারীর অধিকার রক্ষায় ইউসিসি খুব গুরুত্বপূর্ণ’’, মত গোয়ার মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদের বাদল অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) বিল। গত বেশ কয়েকদিন ধরে দেশজুড়ে চলছে জোর চর্চা। সম্প্রতি সেই জল্পনা গতি পেয়েছে। স্বাধীনতার পর থেকেই দেশের মধ্যে একমাত্র গোয়া রাজ্যে চালু রয়েছে অভিন্ন দেওয়ানবিধি। এবার এনিয়ে মুখ খুললেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তিনি বলেন, ‘‘লিঙ্গ বৈষম্য রোধ করতে এবং নারী ক্ষমতায়নের জন্য অভিন্ন দেওয়ান বিধি খুব গুরুত্বপূর্ণ।’’ 

    অভিন্ন দেওয়ান বিধি নিয়ে কী বললেন গোয়ার মুখ্যমন্ত্রী?

    অনেক রাজনৈতিক দল এটা নিয়ে রাজনীতি করছে, এমনই অভিযোগ করেন এদিন গোয়ার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘যাঁরা অভিন্ন দেওয়ান বিধির বিরোধিতা করছেন তাঁরা আসলে নারী ক্ষমতায়ন চাইছেন না। অভিন্ন দেওয়ানি বিধি ধর্ম জাতিতে কোনও বৈষম্য করেনা। ’’

    অভিন্ন দেওয়ানি বিধির জন্য প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান গোয়ার মুখ্যমন্ত্রী

    গোয়ার মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘ এই বিলের কথা ভাবার জন্য মোদীজিকে ধন্যবাদ। গত ৬০ বছর ধরে গোয়াতে চালু রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। কোথাও সমস্যা হয়নি।’’

    অভিন্ন দেওয়ানি বিধি

    বর্তমানে দেশে বিবাহ, বিচ্ছেদ এবং দত্তক গ্রহণের মতো ব্যক্তিগত বিষয়গুলির জন্য বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত আইন রয়েছে। যেমন মুসলিম ল’, হিন্দু পার্সোনাল ল’। অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) লাগু হয়ে গেলে অবসান ঘটবে এই সব ব্যক্তিগত আইনের। গত ১৪ জুন কেন্দ্র নিযুক্ত আইন কমিশনের তরফে অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সাধারণ মানুষের মতামত জানতে চাওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, গত মঙ্গলবার পর্যন্ত এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সাড়ে ৮ লক্ষ ব্যক্তি ও সংগঠন। সম্প্রতি, মধ্যপ্রদেশের ভোপালের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, “কোনও পরিবারে যদি প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা আইন থাকে, তাহলে কি সেই সংসার চালানো যায়?” তিনি বলেন, “দেশের এক একটি সম্প্রদায়ের জন্য যদি এক এক রকম আইন থাকে, তাহলে দেশ এগোতে পারে না। সংবিধানেও সকলের জন্য সমান আইনের (Uniform Civil Code) কথা বলা আছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur: “মণিপুরকে ভাগ হতে দেব না”, বললেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং

    Manipur: “মণিপুরকে ভাগ হতে দেব না”, বললেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরে (Manipur) হিংসা অব্যাহত। প্রায় দুই মাস পার করে গেলেও কোনও সমাধানসূত্র পাওয়া যায়নি। মণিপুরের এমন পরিস্থিতিতেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। স্থানীয় সংবাদপত্রগুলির দাবি, মুখ্যমন্ত্রী লিখে ফেলেছিলেন ইস্তফাপত্র, জমাও দিতে যাচ্ছিলেন রাজ্যপালের কাছে। শেষ মুহূর্তে সাধারণ মানুষের অনুরোধে সিদ্ধান্ত বদল করেন মুখ্য়মন্ত্রী। শনিবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “আমি কোনওভাবে মণিপুরকে বিভক্ত হতে দেব না।”

    ৩ মে থেকেই চলছে মণিপুর (Manipur) হিংসা 

    মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষ শুরু হয় বিগত ৩ মে থেকে। জনজাতি ছাত্র সংগঠনের একটি মিছিলকে কেন্দ্র করে সেদিন উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। সরকারি হিসাবে এখনও অবধি ১১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০০ জন। কমপক্ষে ৫০ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সেখানে ১০১ কোটি টাকা আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে।

    কী বলছেন মণিপুরের মুখ্যমন্ত্রী?

    বিভিন্ন সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, “মণিপুর (Manipur) যাতে বিভক্ত না হয় এবং ভিন্ন প্রশাসন তৈরি না হয়, তার জন্য আমি চেষ্টা করব। আমি মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিশ্রুতি দিচ্ছি এবং বিজেপির তরফ থেকেও বলছি যে ভিন্ন প্রশাসন তৈরি করে মণিপুরকে বিভক্ত হতে দেব না। রাজ্যের অখণ্ডতা বজায় রাখতে সব ধরনের ত্যাগ করতে রাজি।” সংঘর্ষের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্য়মন্ত্রী বলেন, “আমি নিজেও বিভ্রান্ত যে কেন এই সংঘর্ষ হচ্ছে। মণিপুর হাইকোর্টের তরফে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে মেতেইদের তফশিলি উপজাতির অন্তর্ভুক্ত করা হবে কিনা, তা নিয়ে চার সপ্তাহের মধ্যে প্রস্তাবনা জমা দিতে। হাইকোর্টের নির্দেশ মতোই আমি পাহাড়ি এলাকার বিধায়কদের সঙ্গে কথা বলি। তাঁরা বলেছিলেন যে প্রস্তাবনা জমা দেওয়ার আগে ভাবনাচিন্তার জন্য যেন কিছু সময় দেওয়া হয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rajnath Singh: প্রয়োজনে ঘরে ঢুকে মেরে আসতে পারি, পাকিস্তানকে বার্তা রাজনাথের

    Rajnath Singh: প্রয়োজনে ঘরে ঢুকে মেরে আসতে পারি, পাকিস্তানকে বার্তা রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও নাম না করে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি এদিন বলেন, ‘‘কোনও প্রতিবেশী যদি ভারতের ক্ষতি করতে চায়, তাকে যথাযোগ্য জবাব দিতে আমরা প্রস্তুত।’’ এদিন প্রতিরক্ষা মন্ত্রী হাজির ছিলেন ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত জেলা কানকেড়ে। প্রতিরক্ষা মন্ত্রী এদিন জানান, মোদি জমানায় সারা দেশেই কমেছে নকশালদের উপদ্রব। এদিন ছত্তিশগড়ে জোরপূর্বক ধর্মান্তকরণেরও অভিযোগ তোলেন প্রতিরক্ষা মন্ত্রী। প্রসঙ্গত, বিজেপি সারা দেশেই প্রচার কর্মসূচি চালাচ্ছে মহা জনসম্পর্ক অভিযানের নামে। মোদি সরকারের ৯ বছরের সাফল্য তুলে ধরাই লক্ষ্য এই কর্মসূচির। সে রাজ্যের নরহরদেব হাইস্কুলের মাঠে এই কর্মসূচি আয়োজিত হয়।   

    সন্ত্রাস দমনে সফল মোদি সরকার

    এদিন প্রতিরক্ষা মন্ত্রীর (Rajnath Sing) ভাষণে উঠে আসে ২০১৬ সালের উরি হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামার সন্ত্রাস হানা প্রসঙ্গ। প্রতিরক্ষা মন্ত্রী স্মরণ করান, দেশ এখন শক্তিশালী হাতেই রয়েছে। ঠিক এই কারণে এই দুই হামলার কুচক্রীদের যোগ্য জবাব ভারত দিতে পেরেছে। তিনি এদিন এই হামলা প্রসঙ্গে বলেন, ‘‘তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, সন্ত্রাসী হামলায় কয়েকজন জওয়ানের শহিদ হওয়ার খবর পেলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সম্পন্ন হল। মাত্র ১০ মিনিটেই পাল্টা আক্রমণের সিদ্ধান্ত হল। আমাদের সেনা সন্ত্রাসীদের যোগ্য জবাব দিল।’’

    পাকিস্তানকে হুঁশিয়ারি

    এদিন নাম না করে কড়া ভাষায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিতে শোনা যায় রাজনাথ সিংকে (Rajnath Singh)। তিনি বলেন, ‘‘আমি আমার প্রতিবেশীকে বলতে চাই, কোনও প্ররোচনা ছড়াবেন না। প্রয়োজন পড়লে ঘরে ঢুকে মেরে আসতে পারি আমরা। এখন আমার দেশ অনেক পরিবর্তিত।’’ এদিন প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসাও শোনা যায় প্রতিরক্ষা মন্ত্রীর মুখে। তিনি জানান, গরিব এবং দলিত কল্যাণে প্রধানমন্ত্রী মোদির নীতি ঠিক তাঁর পূর্বতন অটল বিহারী বাজপেয়ির মতোই। এদিন ছত্তিশগড়ের কংগ্রেস সরকারকেও এক হাত নেন রাজনাথ। তাঁর দাবি, গত পাঁচ বছরে কোনও কাজই করেনে কংগ্রেস সরকার। প্রসঙ্গত, চলতি বছরেই ছত্তিশগড় রাজ্যে বিধানসভা ভোট রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Pm Modi: ‘‘প্রতি বছর কৃষি ক্ষেত্রে সরকারের বরাদ্দ ৬.৫ লাখ কোটি’’, বললেন প্রধানমন্ত্রী

    Pm Modi: ‘‘প্রতি বছর কৃষি ক্ষেত্রে সরকারের বরাদ্দ ৬.৫ লাখ কোটি’’, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: কৃষি এবং কৃষকদের জন্য প্রতি বছর ৬.৫ লাখ কোটি টাকা ব্যয় হয় সরকারি কোষাগার থেকে, এমনই তথ্য উঠে এল প্রধানমন্ত্রীর ভাষণে। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘প্রতিটি কৃষক ন্যূনতম ৫০ হাজার টাকা করে লাভ করবেনই, এটা আমার গ্যারান্টি (ইয়ে মোদি কা গ্যারান্টি হ্যায়)।’’ শনিবার প্রধানমন্ত্রী হাজির ছিলেন দিল্লিতে আয়োজিত ১৭ তম কো-অপারেটিভ কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে। সেখানেই তিনি এ কথা বলেন।

    আরও পড়ুন: ইতিহাসের পাতায় পুরানো! বাদল অধিবেশন কি নয়া সংসদ ভবনেই?

    কী বললেন প্রধানমন্ত্রী (PM Modi)?

    শনিবার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘আমি যা বলছি তা প্রতিশ্রুতি নয়। যা কাজ করতে পেরেছি, তার ভিত্তিতেই কথা বলছি। ২০১৪ সালের আগে দেশে যখন কংগ্রেস জমানা ছিল তখন মাঝারি এবং ছোট কৃষকরা হতাশায় ভুগতেন। কংগ্রেস সরকারের কোনও নীতি ছিল না তাঁদের প্রতি।’’

    ২০১৪ সালের পর থেকেই দেশের নীতি পরিবর্তিত হয়েছে 

    প্রধানমন্ত্রী (PM Modi) এদিন বলেন, আপনারা সকলেই নিশ্চয় উপলব্ধি করতে পারছেন যে ২০১৪ সালের পর থেকে দেশের নীতি পরিবর্তিত হয়েছে। এবং তার সুফলও মিলছে। ২০১৪ সালের আগে দেশের কৃষকরা বলতেন সরকার খুবই সামান্য সাহায্য করে। যেটুকু সাহায্য কংগ্রেস জমানায় পাওয়া যেত সেটাও আবার দালালদের অ্যাকউন্টে ঢুকতো। কিন্তু এখন দিন বদলেছে।  

    কয়েক কোটি কৃষক পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি  

    প্রধানমন্ত্রী এদিন আরও জানান, কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২.৫ লাখ কোটি টাকা দেওয়া হয়েছে। এবিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এটাই হল গত ন’ বছরের পরিবর্তন। কোনও মিডলম্যান নেই। ’’ প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘‘২০১৪ সালের আগে দেশে কৃষিক্ষেত্রে বাজেট বরাদ্দ হতো ৯০ হাজার কোটি টাকা।’’

    আরও পড়ুুন: নিরাপত্তার বজ্র আঁটুনি, তুষার লিঙ্গ দর্শনে অমরনাথের পথে পাড়ি দ্বিতীয় দলেরও

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: ১৩ জুলাই চাঁদের দেশে পাড়ি দিচ্ছে চন্দ্রযান-৩, ঘোষণা ইসরোর

    Chandrayaan 3: ১৩ জুলাই চাঁদের দেশে পাড়ি দিচ্ছে চন্দ্রযান-৩, ঘোষণা ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর। চন্দ্রযান-২ মিশনে অবতরণের ঠিক প্রাক মুহূর্তে ভেঙে পড়ে ল্যান্ডার বিক্রম। প্রধানমন্ত্রীর সামনে সেদিন কান্নায় ভেঙে পড়েন ইসরো চেয়ারম্যান কে শিবন। ৪ বছরের অপেক্ষা ও ইসরোর পরিশ্রমের পর ফের একবার চাঁদের মাটি ছোঁয়ার স্পর্ধা দেখাতে চলেছে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)।  একবার ব্যর্থ হলেও এবার প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না ইসরো। বুধবারই চন্দ্রযান-৩-এর উৎক্ষেপণের দিন ঘোষণা করে দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

    আরও পড়ুন: নিউমোনিয়ার প্রকোপ থেকে বাঁচতে শিশুদের মতো বয়স্কদেরও কি টিকা জরুরি?

    চন্দ্রযান-৩ (Chandrayaan 3) কবে পাড়ি দিচ্ছে

    জানা গিয়েছে, আগামী ১৩ জুলাই দুপুর আড়াইটে নাগাদ চাঁদের দেশে রওনা দেবে চন্দ্রযান-৩। মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকেল থেকে। এই লঞ্চ ভেহিকেলের নাম মার্ক-৩। এই মিশনটির জন্য বরাদ্দ করা হয়েছে মোট ৬১৫ কোটি টাকা।

    চাঁদের মাটিতে নেমে দু সপ্তাহ গবেষণা চালাবে

    ইসরো সূত্রে খবর, চন্দ্রযান-২ অভিযানে পাঠানো অরবিটরটি এখনও ভালোভাবেই চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে। তাই এবারের অভিযানে ইসরো আর কোনও অরবিটার পাঠাবে না চাঁদের কক্ষপথে। চাঁদের মাটিতে নামতে কক্ষপথে থাকা চন্দ্রযান-২ এর অরবিটারেরই সাহায্য নেওয়া হবে। সব কিছু ঠিক থাকলে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর সঙ্গে যাওয়া ল্যান্ডার আর তার ভিতরে থাকা রোভার চাঁদের মাটি স্পর্শ করবে।

    চাঁদের দেশে রোভারের কাজ

    চাঁদের মাটিতে নেমে রোভারটি গবেষণা চালাবে দু’সপ্তাহ। যার জন্য এসা-র পাশাপাশি নাসার ডিপ স্পেস নেটওয়ার্কেরও সাহায্য নেবে ইসরো। কী কারণে চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের সফ্ট ল্যান্ডিং সফল হয়নি, তা নিয়েও একটি রিপোর্ট তৈরি করেছে ইসরো। সেখানে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন আসল কারণ।

    আরও পড়ুন: অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত জাতীয় গবেষণা সংস্থা

    চন্দ্রযান ২-এর সময় যা ঘটেছিল

    এর আগে, ২০১৯ সালে চাঁদের বুকে অবতরণের চেষ্টা চালিয়েছিল ইসরো। সেটিই ছিল চাঁদের মাটি ছোঁয়ার ক্ষেত্রে ভারতের প্রথম প্রয়াস। চন্দ্রযান ২-কে নিয়ে পাড়ি দিয়েছিল জিএসএলভি রকেট। তাতে ছিল একটি ল্যান্ডার ‘বিক্রম’ ও একটি রোভার ‘প্রজ্ঞান’। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল চন্দ্রযান ২-এর। মূলত, চাঁদে জলের অস্তিত্বর প্রমাণের খোঁজ করা এবং পৃথিবীর উপগ্রহের মাটি ও তার তলায় থাকা খনিজের সন্ধান করাই ছিল প্রজ্ঞানের লক্ষ্য।

    কিন্ত, অবতরণের ঠিক আগে মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চন্দ্রযান ২-এর। যান্ত্রিক গোলযোগের কারণে নির্দিষ্ট কক্ষপথ ও অবতরণ স্থল থেকে বিচ্যুত হয়ে গিয়ে অবশেষে চাঁদের বুকে আছড়ে পড়ে (বিজ্ঞানের পরিভাষায় হার্ড ল্যান্ডিং) চন্দ্রযান ২।

    চন্দ্রযান ৩ নিয়ে সতর্ক ইসরো

    চার বছর আগের সেই ভুলের পুনরাবৃত্তি করতে নারাজ ইসরো। তা থেকে শিক্ষা নিয়ে অনেক পরিবর্তন করা হয়েছে চন্দ্রযান ৩-এ (Chandrayaan 3)। যেমন প্রথমেই অবতরণের স্থান পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি, ল্যান্ডার ও রোভার নামানোর ক্ষেত্রেও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • PM Modi: পরিবেশ রক্ষায় সাফল্য মোদির! ৯ বছরে সৌরশক্তির ব্যবহার অভূতপূর্ব

    PM Modi: পরিবেশ রক্ষায় সাফল্য মোদির! ৯ বছরে সৌরশক্তির ব্যবহার অভূতপূর্ব

    ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকারের স্লোগান ছিল ‘আচ্ছে দিন আসছে’। বিগত ৯ বছরে ৪ কোটি মানুষ মাথার উপর ছাদ পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, ১১ কোটি মানুষ পেয়েছেন শৌচালয়। উজ্জ্বলা যোজনা আসার পর কাউকে আর উনুনে রাঁধতে হচ্ছে না। চলছে স্কিল ইন্ডিয়া, মেক-ইন-ইন্ডিয়ার মতো অজস্র প্রকল্প। সন্ত্রাসী হামলার প্রত্যুত্তর হিসেবে এদেশ সাক্ষী থেকেছে বালাকোট এয়ার স্ট্রাইকের। নিরাপত্তা হোক বা কৃষি, কর্মসংস্থান হোক বা দারিদ্রতা দূরীকরণ-বিগত ৯ বছরে কীভাবে এল সেই ‘আচ্ছে দিন’? তা নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন ।

    ‘সাফল্যের ৯ বছর’-১৪

    মাধ্যম নিউজ ডেস্ক: অথর্ববেদ বলে, ‘‘পৃথিবী হল আমাদের ধরিত্রী মাতা এবং আমরা তার সন্তান।’’ ভারতীয় দর্শন এবং জীবনশৈলী সর্বদাই বলে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের কথা। বিগত ৯ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Pm Modi) নেতৃত্বে ভারত বিশ্বগুরু হয়েছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় যথেষ্ট সফলতা মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ নেন ২০১৪ সালে। তখন থেকেই পরিবেশ নীতিতে বড় পরিবর্তন দেখা যায়। বিশ্ব জলবায়ু পরিবর্তনের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় গ্লাসগোতে। যেখানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘জলবায়ু পরিবর্তন রোধ করতে প্রথম ব্যবস্থা ব্যক্তিগত স্তরে নিতে হবে।’’

    দেশে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বনাঞ্চলের সংখ্যা। পরিসংখ্যান বলছে, বর্তমানে সারা পৃথিবীর ৭৫ শতাংশ বাঘের বাসস্থান আমাদের ভারতবর্ষে। আমাদের দেশে ওয়াইল্ডলাইফ ডাইভারসিটি নতুন মাত্রা পেয়েছে মোদির আমলে আফ্রিকান চিতার আগমনে। চলতি বছরেই আফ্রিকা থেকে আনা হয় বেশ কয়েকটি চিতার শাবক। যেখানে বিশ্বের অন্যান্য দেশ তাদের জলবায়ু সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারছে না, সেখানে ভারতে পরিবেশ ভারসাম্য রক্ষায় ব্যাপক সাফল্য মিলেছে। বিগত ৯ বছর ধরে মোদি সরকারের নমামি গঙ্গে প্রকল্প নদী দূষণের মাত্রাকে কমিয়েছে। নদীপাড়ের শহরগুলির সৌন্দার্যায়ন এবং মানুষের জীবন জীবিকারও উন্নতি হয়েছে এই প্রকল্পের মধ্য দিয়ে। বিগত ৯ বছর ধরে আমাদের দেশ সাক্ষী থেকেছে পুনর্নবীকরণ শক্তির ব্যাপক ব্যবহারের। অসংখ্য উদ্যোগ এক্ষেত্রে নিয়েছে কেন্দ্রীয় সরকার। যেখানে কম খরচে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা যাচ্ছে পুনর্নবীকরণ শক্তির সাহায্যে। মোদি সরকারের অন্যতম সাফল্য হল, উজ্জ্বালা যোজনা। যেখানে কয়েক কোটি মানুষকে গ্যাস প্রদান করা হয়েছে এবং এর ফলে কার্বন ডাই অক্সাইডের দূষণের মাত্রা কমেছে। কারণ তাঁরা আজ আর উনুনে রান্না করেন না। সারা দেশে কমানো গেছে প্লাস্টিকের ব্যবহার।

    এক নজরে আমরা দেখে নেব, বিগত ৯ বছরে পরিবেশের ভারসাম্য রক্ষায় মোদি সরকারের (Pm Modi) সাফল্য 

    ১) ২০২২ সালের পরিসংখ্যান বলছে, ভারতে রেকর্ড সংখ্যায় রয়েছে বাঘ। বর্তমানে দেশে বাঘের সংখ্যা হল ৩,১৬৭, যা সারা বিশ্বের ৭৫ শতাংশ। 

    ২) নমামি গঙ্গে প্রকল্পে ৩৫ হাজার ৪১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

    ৩) ২০১৪ সালের পরে দেশে পুনর্নবীকরণ শক্তির ব্যবহার বেড়েছে প্রায় দ্বিগুণ।

    ৪) ২০১৪ সালে সৌরশক্তির ব্যবহার দেশে বেড়েছে ২,৩০০ গুণ। ৩৫ লক্ষ কৃষি পাম্প বসানো হয়েছে সৌরশক্তির সাহায্যে।

    ৫) উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিতরণ করা হয়েছে প্রায় ৩৭ কোটি এলইডি বাল্ব। 

    ৬) ভারতের বারোটি সমুদ্র সৈকত পেয়েছে ব্লু ফ্লাক্স সার্টিফিকেশন।

    ৭) জম্মু-কাশ্মীরের পালি দেশে প্রথম কার্বন মুক্ত পঞ্চায়েত হিসেবে স্বীকৃতি পেয়েছে।

    ৮) রাজস্থানে পৃথিবীর বৃহত্তম সৌর পার্ক স্থাপন হয়েছে।

    ৯) গোবর্ধন প্রকল্পের মাধ্যমে বায়োগ্যাস তৈরিতে দেশে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে।

     

    আরও পড়ুন: মোদি জমানায় নির্মাণ হচ্ছে রাম মন্দির! প্রাচীন ভারতীয় ঐতিহ্য নতুন উচ্চতায়

    আরও পড়ুন: ৯ বছরে ৭টি বিমানবন্দর, ১২টি মেডিক্যাল কলেজ! মোদি জমানায় এগিয়েছে উত্তর-পূর্ব ভারত

    আরও পড়ুন: প্রতি জিবি ডেটা ৩০৮ থেকে কমে ১০ টাকারও নিচে! প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য মোদি সরকারের

    আরও পড়ুন: ৩.২৮ লক্ষ কিমি গ্রামীণ রাস্তা থেকে চেনাব ব্রিজ! মোদি জমানায় বদলে গেছে দেশ

    আরও পড়ুন: মোদি জমানায় ব্যবসার আদর্শ পরিবেশ দেশে! ৯ বছরে স্টার্টআপ বেড়েছে ২৬০ গুণ

    আরও পড়ুন: মোদি জমানায় মজবুত অর্থনীতি, বছরে ৩১ কোটি মোবাইল উৎপাদন!

    আরও পড়ুন: ৯ বছরের মোদি জমানায় সফল বিদেশ ও সুরক্ষা নীতি, কাশ্মীরে বিলোপ ৩৭০ ধারা!

    আরও পড়ুন: মোদি সরকারের ৯ বছরে ১৫ টি নতুন এইমস, ৩৭ কোটি মানুষের স্বাস্থ্য বিমা!

  • Yogi Adityanath: ফের এনকাউন্টার যোগী রাজ্যে! ভোররাতে পুলিশের গুলিতে খতম গ্যাংস্টার

    Yogi Adityanath: ফের এনকাউন্টার যোগী রাজ্যে! ভোররাতে পুলিশের গুলিতে খতম গ্যাংস্টার

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশ রাজ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করে কোর্টে ট্রায়াল চালানোর দিন ২০১৭ থেকেই শেষ হয়েছে। যোগী সরকার (Yogi Adityanath) ক্ষমতায় আসার পরে মোট ১১,০০০ এনকাউন্টার সংঘটিত হয়েছে সে রাজ্যে। খতম হয়েছে ১৮৫ দুষ্কৃতী। মঙ্গলবার সাত সকালে এনকাউন্টারে মৃত্যু হল আরও এক গ্যাংস্টারের। মহম্মদ গুফরান নামের ওই সমাজবিরোধীর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং ডাকাতির একাধিক অভিযোগ ছিল বিভিন্ন জেলায়। দীর্ঘ দিন ধরে তাঁকে খুঁজছিল পুলিশ। মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে সংঘর্ষের পর এনকাউন্টারে মৃত্যু হয় তার।

    মাথার দাম ছিল ১ লাখ ২৫ হাজার

    জানা গিয়েছে, মহম্মদ গুফরানের বিরুদ্ধে ১৩টি গুরুতর অভিযোগ ছিল পুলিশের কাছে। দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। এদিন উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় তার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে গুফরান কোথায় রয়েছে। সেই মতো পরিকল্পনা সাজায় পুলিশ। মঙ্গলবার ভোরে কৌশাম্বীর সমদা সুগার মিলের কাছে গুফরানের গোপন ডেরায় আচমকাই হানা দেয় পুলিশ। সূত্রের খবর পুলিশকে দেখে গুফরান পালানোর চেষ্টা করে। বাইকে চড়ে সে পালাচ্ছিল বলে খবর। পুলিশ তাকে ঘিরে ফেলে। এরপরই শুরু হয় গুলির লড়াই। ভোর ৫টা নাগাদ এনকাউন্টারে মৃত্যু হয় এই কুখ্যাত দুষ্কৃতীর। ঘটনাস্থল থেকে গুফরানের বাইক এবং পিস্তল উদ্ধার করা হয়েছে। গুফরানের এনকাউন্টার করেছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

    কী বলছে পুলিশ?

    কৌশাম্বীর এসপি ব্রিজেশ শ্রীবাস্তব বলেন, ‘‘গুফরানের মাথার দাম ধার্য করা হয়েছিল ১ লক্ষ ২৫ হাজার টাকা। তার সন্ধান দিতে পারলে বা তাকে ধরিয়ে দিতে পারলে ওই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল পুলিশ। গুলিবিদ্ধ গুফরানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।’’ প্রসঙ্গত, উত্তরপ্রদেশের এনকাউন্টারে যারা নিহত হয়েছে, তারা সকলেই সমাজবিরোধী। হিসাব বলছে, গত ছ’বছরে উত্তরপ্রদেশে গড়ে ১৩ দিনে অন্তত এক জন করে অভিযুক্ত নিহত হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: পাখির চোখ লোকসভা ভোট! মঙ্গলবার ১০ লক্ষ বুথে কর্মীদের পাঠ দেবেন মোদি

    Narendra Modi: পাখির চোখ লোকসভা ভোট! মঙ্গলবার ১০ লক্ষ বুথে কর্মীদের পাঠ দেবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সারা দেশে বিরোধীরা অনেকটাই কোনঠাসা। মোদি সরকারের (Narendra Modi) ৯ বছর পরেও প্রতিষ্ঠানের পক্ষে বইছে বিপুল হাওয়া। এবার বুথ কর্মীদের পাঠ দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী। মঙ্গলবার ২৭ জুন মধ্যপ্রদেশ থেকে ভার্চুয়ালি ১০ লক্ষ বুথে পৌঁছাবে মোদির ভাষণ। সারা দেশের বুথ কর্মীদের প্রধানমন্ত্রী দিশা দেখাবেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে।

    সম্পূর্ণ কর্মসূচির বিবরণ

    ২৭ জুন মধ্যপ্রদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। বিজেপি সূত্রে খবর, দু’দিনের এই সফরে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশ জুড়ে বিজেপির ১০ লক্ষ বুথের কর্মী ও নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে এই কর্মসূচিতে যোগ দেবেন ৯ জন নেতাকর্মী। পাশাপাশি, ২৭ জুন মধ্যপ্রদেশের ভোপালে একটি রোড শো করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই রোড শোয়ের মাধ্যমেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের দামামা বাজাতে চলেছে বিজেপি। জানা গিয়েছে, শাহদোলে বীরাঙ্গনা দুর্গাবতী যাত্রার সমাপ্তি অনুষ্ঠানেও যোগদান করবেন প্রধানমন্ত্রী মোদি।

    কী বলছে বিজেপি?

    বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, দেশ জুড়ে ১০ লক্ষ বুথের কর্মীদের ভার্চুয়াল মাধ্য়মে পাঠ দেবেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, “মেরা বুথ, সবসে মজবুত”। বৈঠকে একদিকে প্রধানমন্ত্রী যেমন প্রতিটি রাজ্যের বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলে সাংগঠনিক অবস্থা, পরিকল্পনা ও কর্মসূচি, রাজ্যগুলির আঞ্চলিক ইস্যু জানবেন, তেমনই আসন্ন বিধানসভা ও লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কীভাবে সংগঠন মজবুত করা যায়, সেই পাঠও দেবেন। মোদির ভোপাল সফরের একদিন আগে ২৬ জুন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ভোপালে যাবেন। প্রসঙ্গত, চলতি বছরের শেষ ভাগেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarakhand: ভারী বৃষ্টিপাত উত্তরাখণ্ডে! মৃত ২, জারি কমলা সতর্কতা

    Uttarakhand: ভারী বৃষ্টিপাত উত্তরাখণ্ডে! মৃত ২, জারি কমলা সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই রুদ্রপ্রয়াগের জেলাশাসক ঘোষণা করেন, ভারী বৃষ্টিপাতের কারণে বন্ধ থাকবে কেদারনাথ যাত্রা। উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিপর্যয় মোকাবিলা দফতরে গিয়ে সমস্ত প্রস্তুতি খুঁটিয়ে দেখেন রবিবারই। ধস প্রবণ এলাকায় মোতায়েন করা হয় জেসিবি। সূত্রের খবর, বর্ষায় ভারী বৃষ্টি নামতেই এদিন দেবভূমিতে মৃত্যু হল কমপক্ষে দু’জনের। একাধিক জায়গায় ভারী বৃষ্টির জেরে ভূমিধস, রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো খবরও মিলেছে। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। আবহবিদরা জানাচ্ছেন, এই পরিস্থিতি আগামী বেশ কয়েকদিন ধরেই চলবে। এদিকে, কেদারনাথের মন্দির বন্ধ হলেও জারি রয়েছে চার ধাম যাত্রা।

    কী বলছেন উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী?

    ভারী বর্ষার মধ্যে তীর্থযাত্রীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। রবিবার তিনি বলেন, পুণ্যার্থীরা যেন চার ধাম যাত্রা শুরু করার আগে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস দেখে নেন। রবিবারই রাজ্যের বিপর্যয় মোকাবিলা কন্ট্রোল রুমে যান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সেখানে দাঁড়িয়ে তিনি গোটা পরিস্থিতির খবর নেন। জেলায় জেলায় ত্রাণ শিবির খোলার নির্দেশ রবিবারই দিয়েছিলেন তিনি। পাশাপাশি তিনি বলেন, “আমি সকল পুণ্য়ার্থীদের কাছে অনুরোধ করছি, যদি আবহাওয়া খারাপ হয়, তবে সঙ্গে সঙ্গে যাত্রা বন্ধ করে দিন। যাত্রা শুরু করার আগে মৌসম ভবনের পূর্বাভাসও অবশ্যই দেখে নেবেন”। নদীর পাড়ে যাঁরা বসবাস করেন, তাঁদেরও অতিরিক্ত সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী। কারণ হড়পাবানের সম্ভাবনাও দেখা যাচ্ছে ভারী বৃষ্টিতে। প্রশাসনিক আধিকারিকদের ত্রাণ শিবিরের ব্যবস্থাও করতে বলেছেন তিনি।

    দু’জনের মৃত্যু

    এদিকে, ভারী বৃষ্টির জেরে রবিবার রুদ্রপ্রয়াগে ধস নামে। ভয়াবহ ধসে পাথরের নীচে চাপা পড়ে যায় তিনটি গাড়ি। গাড়ির মধ্যে থাকা অনিল বিস্ত (৫০) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, উত্তরাকাশী জেলার পুরোলা তেহশিলে বৃষ্টির মধ্য়ে ধান রোপণ করছিলেন বছর কুড়ির অভিষেক। সেসময় বাজ পড়ে মৃত্যু হয় তাঁর। আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kedarnath Yatra: ভারী বৃষ্টিপাতের কারণে বন্ধ কেদারনাথ যাত্রা!

    Kedarnath Yatra: ভারী বৃষ্টিপাতের কারণে বন্ধ কেদারনাথ যাত্রা!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারী বৃষ্টিপাতের কারণে বন্ধ হল কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra)। আনুষ্ঠানিক ভাবে একথা জানিয়েছেন রুদ্রপ্রয়াগের জেলা শাসক ময়ূর দীক্ষিত। সূত্রের খবর, সকাল ৮টা পর্যন্ত ৫,৮২৮ জন তীর্থযাত্রী সোন প্রয়াগে থেকে এদিন কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra) শুরু করেছিলেন।

    সূত্রের খবর, রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আচমকাই চলে যান বিপর্যয় মোকাবিলা দফতরে। জানা গিয়েছে, বৃষ্টি পরিস্থিতির রিপোর্ট নিতেই এদিন তিনি হানা দেন। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় হরিদ্বারে বৃষ্টিপাতের পরিমাণ ৭৮ মিমি, দেরাদুনে ৩৩ মিমি এবং উত্তরকাশীতে ২৭ মিমি।

    কী বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী?

    ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের প্রশাসনকে এদিন সমস্তরকম ভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। দুর্গতদের রাত্রিবাসের জন্য প্রতিটি জেলায় ত্রাণ শিবির খোলা হচ্ছে। ধসের কারণে ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন অঞ্চলগুলিতে আগে থেকেই রাখা হচ্ছে জেসিবি মেশিন।’’ জানা গিয়েছে এদিন স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীদেরও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

LinkedIn
Share