Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Loksabha Vote: লোকসভা ভোটের আগে ফের ধাক্কা খেল বিরোধীরা, নীতীশের পরে জোট ছাড়লেন জয়ন্ত

    Loksabha Vote: লোকসভা ভোটের আগে ফের ধাক্কা খেল বিরোধীরা, নীতীশের পরে জোট ছাড়লেন জয়ন্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে ফের একবার বড়সড় ধাক্কা খেল ‘ইন্ডিয়া’ জোট (Loksabha Vote)। জানুয়ারির শেষের দিকে জোট ছেড়েছিলেন নীতীশ কুমার। এ বার অখিলেশের হাত ছেড়ে গেরুয়া শিবিরে গেলেন রাষ্ট্রীয় লোকদলের (আরএলডি) প্রধান জয়ন্ত চৌধরি। শনিবারই উত্তরপ্রদেশে ৮০টির মধ্যে ৫১টি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রাম মন্দিরের উদ্বোধনের পরে বিজেপির পক্ষে প্রবল হাওয়া বইছে উত্তরপ্রদেশে। সে কথা বুঝেই আরএলডি-এর এই পদক্ষেপ এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

    সমাজমাধ্যমে কী লিখলেন জয়ন্ত?

    শনিবারইএনডিএ শিবিরে যোগদানের কথা জানান তিনি। সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘‘নরেন্দ্র মোদিজীর নেতৃত্বে ভারত একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দরিদ্র কল্যাণে অভূতপূর্ব বিকাশ (Loksabha Vote) ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির সঙ্গে দেখা করে এনডিএ শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এনডিএ উন্নত ভারতের সংকল্প। লোকসভা ভোটে ৪০০-র বেশি আসন পাবে।’’

    জেপি নাড্ডার ট্যুইট

    এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁর এক্স হ্যান্ডেলে শনিবার লেখেন, “অমিত শাহজির উপস্থিতিতে (Loksabha Vote) আজ আরএলডির প্রধান জয়ন্ত চৌধরিজির সঙ্গে একটি বৈঠক হয়েছে। এনডিএ পরিবারে তাঁর যোগ দেওয়ার সিদ্ধান্তকে আমি আন্তরিক ভাবে স্বাগত জানাই।”

    অমিত শাহের ট্যুইট

    এনডিএ শিবিরে জয়ন্তের যোগদানের পর অমিত শাহও তাঁর এক্স হ্যান্ডেলে জয়ন্তকে স্বাগত জানান। তিনি লেখেন, “আমি রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধরিজিকে এনডিএ পরিবারে স্বাগত জানাচ্ছি। এনডিএতে জয়ন্তের যোগদান কৃষক, দরিদ্র ও বঞ্চিত শ্রেণির উন্নয়নের সংকল্পকে আরও শক্তিশালী করবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Loksabha Vote: ‘‘তৃতীয়বারের জন্য কাশীর ভাই ও বোনেদের সেবা করতে আমি উদগ্রীব’’, বললেন মোদি

    Loksabha Vote: ‘‘তৃতীয়বারের জন্য কাশীর ভাই ও বোনেদের সেবা করতে আমি উদগ্রীব’’, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার সন্ধ্যায় প্রার্থী তালিকা (Loksabha Vote) প্রকাশ করেছে বিজেপি। সেখানেই দেখা যাচ্ছে বারাণসী থেকে তৃতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা হওয়ার পরেই প্রধানমন্ত্রীর এদিন কৃতজ্ঞতা জানালেন কাশীর সাধারণ মানুষকে। নিজের এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘‘তৃতীয়বারের জন্য কাশীর ভাই ও বোনেদের সেবা করতে আমি উদগ্রীব।’’

    বিগত ১০ বছরে বিভিন্ন ক্ষেত্রে কাজ হয়েছে কাশীর উন্নয়নের জন্য

    নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আমি ধন্যবাদ জানাচ্ছি বিজেপি নেতৃবৃন্দকে (Loksabha Vote) এবং তার সঙ্গে কোটি কোটি নিঃস্বার্থ পার্টি কর্মীকেও প্রণাম জানাচ্ছি। যাঁরা আমার ওপরে অবিচল বিশ্বাস রেখেছেন। তৃতীয়বারের জন্য কাশীর ভাই ও বোনেদের সেবা করতে আমি উদগ্রীব। ২০১৪ সালে আমি যখন কাশিতে গিয়েছিলাম, তখন আমি সেখানে জনগণের স্বপ্নপূরণ এবং দরিদ্র জনগণের ক্ষমতায়নের কথা বলেছিলাম।’’ তাঁর আরও সংযোজন, ‘‘বিগত ১০ বছরে বিভিন্ন ক্ষেত্রে কাজ হয়েছে কাশীর উন্নয়নের জন্য। কাশীর মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। সেজন্য আমি কৃতজ্ঞ হয়েছে।’’

    প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তাঁর অন্য আরেকটি এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, তাঁরা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন, তাঁদের বিগত ১০ বছরের ট্র্যাক রেকর্ডের ভিত্তিতে (Loksabha Vote)। সুশাসনের ভিত্তিতে।

    শনিবারই বিজেপির ১৯৫ আসনের প্রার্থী ঘোষণা, চাপে ইন্ডি জোট?

    প্রসঙ্গত শনিবারই বিজেপি প্রথম দফায় (Loksabha Vote) ১৯৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। লোকসভার নির্ঘণ্ট প্রকাশের আগেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পেল। এককথায় যা নজিরবিহীন। এখানে বিরোধীরা জোর ধাক্কা খেলো বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। কারণ ইন্ডি জোট নিয়ে এমনিতেই শুরু হয়েছে জট। তারপরে প্রার্থী নিয়ে চলছে টানাপোড়েন। সেই পরিস্থিতিতে বিরোধীরা যখন প্রার্থী স্থির করতে হিমশিম খাচ্ছে, তখন একসঙ্গে ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা ভোটের আগে, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ashwini Vaishnaw: কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হস্তক্ষেপে গুগল ভারতীয় অ্যাপের পুনরুদ্ধার শুরু করল

    Ashwini Vaishnaw: কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হস্তক্ষেপে গুগল ভারতীয় অ্যাপের পুনরুদ্ধার শুরু করল

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রের হস্তক্ষেপের পরে গুগল ভারতীয় অ্যাপগুলি পুনরুদ্ধার করতে সম্মত হয়েছে। গুগল কর্মকর্তারা আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) সাথে বৈঠক করার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রে জানা গিয়েছে, গুগলের সঙ্গে পরিষেবা ফী নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। এরপর প্লে-স্টোর থেকে বাদ দেওয়া হয় কিছু ভারতীয় মোবাইল অ্যাপ। অবশেষে সেই অ্যাপগুলিকে আবার পুনরুদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়েছে।

    ১০ অ্যাপ সরানো হয়েছিল (Ashwini Vaishnaw)

    পরিষেবা ফী নিয়ে বিরোধের কারণে গুগল প্লে-স্টোর থেকে ১০টি ভারতীয় অ্যাপস সরিয়ে দিয়েছিল। গুগল ভারতীয় বাজারে এক বিরাট ভূমিকা পালন করে। ৯৪% ফোনের অ্যান্ড্রয়েড মোবাইলের নানান অ্যাপ গুগল প্লে-স্টোর থেকে পাওয়া যায়। প্রাথমিকভাবে গুগল ভারতীয় অ্যাপের উপর ১১% থেকে ২৬% পর্যন্ত মূল্যধার্য করলে ব্যাপক বিতর্ক শুরু হয়।

    কী বললেন মন্ত্রী?

    আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বলেন, “গুগলের পদ্ধতি অনেক যুক্তিসঙ্গত। আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম বৃদ্ধি পাচ্ছে দ্রুত। তাদের স্বার্থকে সুরক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যেই গুগলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে কথা হয়েছে। স্টার্টআপ ইকোসিস্টেমকে সুরক্ষিত রাখতে আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করব। ডিজিটাল অর্থপ্রদান ব্যবস্থার সঙ্গে গুগল যেমন ভালভাবে খাপ খাইয়ে নিয়েছে, এই বিষয়েও তারা যুক্তিসঙ্গতভাবে ব্যবস্থা নেবে। এই বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি অত্যন্ত দৃঢ়। আমরা অ্যাপগুলিকে অ্যাপস্টোর থেকে বাদ দিতে দেবো না।”

    ইন্ডিয়া সংস্থার ফ্ল্যাগশিপ অ্যাপ ফিরে এসেছে

    ভারতীয় স্টার্টআপগুলি দীর্ঘদিন ধরে মার্কিন প্রযুক্তি জায়েন্টের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। ভারত ম্যাট্রিমনি, খ্রিস্টান ম্যাট্রিমনি, মুসলিম ম্যাট্রিমনি এবং জোডি-এর প্রতিষ্ঠাতা নিজেই গুগলের প্লে স্টোর থেকে ম্যাচমেকিং অ্যাপগুলি সরিয়ে নেওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন। গুগল সংস্থা ইনফো এজ ইন্ডিয়া, সংস্থার কিছু ফ্ল্যাগশিপ অ্যাপকে অ্যাপস্টোরে আবার ফিরিয়ে দিয়েছে। জানা গিয়েছে, নৌকরি, ৯৯একার্স,নৌকরি গালফের মতো অ্যাপগুলি ফের গুগল অ্যাপস্টোরে সক্রিয় হয়েছে। পিপল গ্রুপের ম্যাট্রিমনি অ্যাপ, শাদি ডট কমও শনিবার বিকেলে প্লে-স্টোরে পুনরায় যুক্ত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর (Ashwini Vaishnaw) হস্তক্ষেপকে ক্ষতিগ্রস্ত সংস্থাগুলি সাধুবাদ জানিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PFI: কুখ্যাত পিএফআই গ্যাংস্টার মোহাম্মদ গাউস নিয়াজি দক্ষিণ আফ্রিকা থেকে গ্রেফতার

    PFI: কুখ্যাত পিএফআই গ্যাংস্টার মোহাম্মদ গাউস নিয়াজি দক্ষিণ আফ্রিকা থেকে গ্রেফতার

    মাধ্যম নিউজ ডেস্ক: মোস্ট-ওয়ান্টেড গ্যাংস্টার মোহাম্মদ গাউস নিয়াজি গ্রেফতার। আরএসএস কর্মীকে হত্যার অভিযোগে, দক্ষিণ আফ্রিকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। তিনি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বা পিএফআই-এর (PFI) কুখ্যাত নেতা হিসেবে পরিচিত। নিয়াজির বিরুদ্ধে খুনের অভিযোগ এবং নাশকতামূলক কাজের অভিযোগ রয়েছে। তিনি ২০১৬ সালে বেঙ্গালুরুতে আরএসএস নেতা রুদ্রেশকে হত্যার জন্য প্রধান অভিযুক্ত। কিন্তু সে ধরার আগেই সরকারকে এড়িয়ে দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এরপর বিভিন্ন দেশে জায়গা বদল করে দক্ষিণ আফ্রিকায় বাসস্থান স্থাপন করে আত্মগোপন করে ছিল বলে জানা গিয়েছে। অবশেষে গ্রেফতার হল আজ।

    গুজরাট এটিএস তথ্য দিয়েছিল (PFI) 

    গুজরাট অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড (এটিএস) এই পিএফআই (PFI) নেতা নিয়াজির গতিবিধিকে ট্র্যাক করার জন্য বিশেষ নেতৃত্ব দিয়েছিল। অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করলে তাকে পাকড়াও করতে সুবিধা হয়। সেই সময়ে আরএসএস নেতা রুদ্রেশের হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে শোকের আবহ তৈরি হয়েছিল। একই সঙ্গে নিয়াজিকে গ্রেফতারের জন্য তীব্র ক্ষোভের প্রকাশ দেখা গিয়েছিল। কুখ্যাত এই নেতা নিয়াজিকে দক্ষিণ আফ্রিকায় গ্রেফতার করার পর তাকে ভারতে ফিরিয়ে আনতে বিশেষ প্রক্রিয়ার কাজ দ্রুত শুরু হয়েছে। সূত্রে জানা গিয়েছে, তাকে প্রথমে মুম্বাইতে নিয়ে আসা হবে। এরপর তাকে আদালতে তোলা হবে।

    কুপিয়ে খুন করা হয়েছিল

    আরএসএস নেতা রুদ্রেশ একজন দুধ ব্যবসায়ী ছিলেন। তাঁকে দিনের আলোতে খুপিয়ে খুন করা হয়েছিল। বেঙ্গালুরুতে শিবাজি নগরের আরএসএস শাখার সঙ্ঘ চালক ছিলেন তিনি। পরবর্তী সময়ে শিবাজি নগর শাখার বিজেপির সম্পাদক ছিলেন। দলের কাজ সেরে নিজের বাইকে করে ফিরছিলেন বাড়িতে। এরপর শহরের প্রাণ কেন্দ্র এমজি রোডে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে কালো পালসারে করে আসা দুই পিএফআই (PFI) দুষ্কৃতী তাঁর উপর আক্রমণ করে। ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে যেতে মৃত্যু হয় বলে জানা গিয়েছিল। এরপর খুনের প্রতিবাদে কমার্শিয়াল রোডের থানার সামনে আরএসএস সমর্থকরা ব্যাপক প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে।      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bill Gates-PM Modi: ‘‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করলে আমি অনুপ্রাণিত হই’’, বললেন বিল গেটস

    Bill Gates-PM Modi: ‘‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করলে আমি অনুপ্রাণিত হই’’, বললেন বিল গেটস

    মাধ্যম নিউজ ডেস্ক: মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস রয়েছেন ভারত সফরে। দেশের বিভিন্ন রাজ্যে ঘুরছেন তিনি। বৃহস্পতিবার রাতেই তিনি সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে (Bill Gates-PM Modi)। তাঁদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠক শেষে সমাজ মাধ্যমের পাতায় বিল গেটস জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে তিনি অনুপ্রাণিত হন। প্রসঙ্গত, এদেশে এসে প্রথমেই বিল পৌঁছান ভুবনেশ্বরের আদর্শ নগরের কলোনিতে। সেখানকার বাসিন্দাদের সঙ্গে গল্পগুজবও করতে দেখা যায় তাঁকে। মার্কিন ধনকুবেরকে আদর্শ কলোনির মা মঙ্গলা বস্তিতে দেখে উচ্ছ্বসিত হন বাসিন্দারা (Bill Gates-PM Modi)। 

    কোন কোন ইস্যুতে আলোচনা?

    মোদি-গেটস বৈঠকে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। পাশাপাশি নারী সুরক্ষা থেকে নারী সশক্তিকরণ, স্বাস্থ্য প্রভৃতি বিষয় নিয়েও কথা হয়েছে দুজনের। এমনটাই জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের সাক্ষাৎকার নিয়ে পোস্ট করেছেন মোদি-গেট দুজনেই।

    মোদির ট্যুইট

    প্রধানমন্ত্রী মোদি (Bill Gates-PM Modi) তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘ভীষণ ইতিবাচক বৈঠক হয়েছে। যারা বিশ্বকে আরও শক্তিশালী করতে পারে এবং কোটি কোটি মানুষকে দিশা দেখাতে পারে, তাঁদের সঙ্গে যে কোনও বিষয় নিয়ে আলোচনাই খুব গুরুত্বপূর্ণ।’’

    গেটসের ট্যুইট

    মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা এক্স হ্যান্ডেলে (Bill Gates-PM Modi) লেখেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করলে প্রতিবারই ভালো লাগে। আমি অনুপ্রাণিত হই। ভারতের থেকে কীভাবে বিশ্ব শিক্ষা নেবে সেই বিষয়ে খুব ভালো আলোচনা হয়েছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Passenger Train: এক ধাক্কায় রেলের ভাড়া কমে অর্ধেক, কবে থেকে চালু জানেন?

    Passenger Train: এক ধাক্কায় রেলের ভাড়া কমে অর্ধেক, কবে থেকে চালু জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে সুখবর! এক ধাক্কায় রেলের ভাড়া কমে (Passenger Train) গেল ৪০-৫০ শতাংশ। করোনা অতিমারি পর্বে বেড়ে গিয়েছিল রেলের ভাড়া। কমল এখন। অবশ্য কমানো হয়েছে অসংরক্ষিত সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের টিকিটের দাম।

    কমল রেলের ভাড়া

    করোনা-পর্বে যাত্রী সংখ্যা কমাতে প্যাসেঞ্জার ট্রেনের দ্বিতীয় শ্রেণির অসংরক্ষিত সাধারণ কামরার টিকিটের দাম এক্সপ্রেসের ভাড়ার সমতুল করে দিয়েছিল রেল। করোনা-পর্ব শেষে দেশ ছন্দে ফিরলেও, কমানো হয়নি রেলের ভাড়া। সেই ভাড়াই কমানো হল এখন। করোনার সময় (Passenger Train) প্যাসেঞ্জার ট্রেনকে প্যাসেঞ্জার এক্সপ্রেস নাম দিয়ে ভাড়া বাড়ায় রেল। চালু করা হয়েছিল মেমু ও ডেমু এক্সপ্রেসও। সর্বনিম্ন টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে করা হয় ৩০ টাকা। ১ মার্চ থেকে সেই ভাড়া কমে ফের হচ্ছে ১০ টাকা। শূন্য দিয়ে শুরু সব মেমু ও ডেমু ট্রেনের টিকিটের সর্বনিম্ন ভাড়াও কমানো হয়েছে ৫০ শতাংশ।

    সর্বনিম্ন ভাড়া কমে হল ১০ টাকা

    কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, অসংরক্ষিত সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের ন্যূনতম ভাড়া কমানো হয়েছে ২০ টাকা। সর্বনিম্ন ভাড়া কমিয়ে ফের ১০ টাকা করা হয়েছে। সেন্ট্রাল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাডভাইসরি কমিটির সদস্য শিবনাথ বিয়ানি বলেন, “বিভিন্ন গন্তব্যে পৌঁছতে আগে টিকিটের দাম যা ছিল, তা কমিয়ে অর্ধেক করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এই নয়া ভাড়া কার্যকর হবে।”

    আরও পড়ুুন: ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম ৭ মাওবাদী

    উনিশে এ দেশের থাবা বসায় করোনা। তামাম বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভারতেও বাড়তে থাকে করোনা সংক্রমিতের হার। সংক্রমণ এড়াতে ভিড় কমানোর ওপর জোর দেয় সরকার। সেই মতো ট্রেনেও যাতে বেশি যাত্রী যাতায়াত না করেন, তাই একলপ্তে ট্রেনের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছিল অনেকখানি। অতিমারি পর্বের সেই পরিস্থিতি এখন অবশ্য নেই। তবে রয়ে গিয়েছে বাড়তি ভাড়া। কোনও কারণ ছাড়াই যা দিতে হচ্ছিল যাত্রীদের। সেই ভাড়া কমে যাওয়ায় খুশি যাত্রীরা। বিরোধীদের মতে, লোকসভা নির্বাচনে ভোট টানতেই রেলের ভাড়া কমিয়ে জনমত গেরুয়া ঝুলিতে ফেলতে চাইছে বিজেপি সরকার। বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রের বিজেপি সরকার (Passenger Train)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Lok Sabha Polls: ফের ভাঙন ‘ইন্ডি’ জোটে, বিজেপিতে যোগ বিহারের তিন বিধায়কের

    Lok Sabha Polls: ফের ভাঙন ‘ইন্ডি’ জোটে, বিজেপিতে যোগ বিহারের তিন বিধায়কের

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও ভাঙন ‘ইন্ডি’ জোটে। মঙ্গলবার কংগ্রেসের দুই ও আরজেডির এক বিধায়ক ঘোষণা করলেন বিজেপিতে যোগ দেওয়ার কথা (Lok Sabha Polls)। মহাগটবন্ধনের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বিজেপি শিবিরে ফিরেছেন নীতীশ কুমার। তার পর থেকে বিহারে ভাঙছে ‘ইন্ডি’ জোট। এদিন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর উপস্থিতিতে তাঁরা যোগ দেন বিজেপিতে।

    কারা যোগ দিলেন বিজেপিতে?

    এদিন যাঁরা বিজেপিতে যোগ দিলেন, তাঁরা হলেন কংগ্রেসের মুরারী গৌতম ও সিদ্ধার্থ সৌরভ। আরজেডির বিধায়ক সঙ্গীতা দেবীও হাতে তুলে নিয়েছেন গেরুয়া ঝান্ডা। মহাগটবন্ধন সরকারে মুখ্যমন্ত্রী ছিলেন নীতীশ। সেই সরকারের মন্ত্রী ছিলেন মুরারী। আর পাটনা জেলার বিক্রম বিধানসভা কেন্দ্রের দু বারের বিধায়ক সিদ্ধার্থ। মোহানিয়া কেন্দ্রের সঙ্গীতা আরজেডি নেতা তেজস্বী যাদবের ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত ছিলেন (Lok Sabha Polls)।

    ভাঙন ঠেকানোর চেষ্টা ব্যর্থ

    চলতি বছরের জানুয়ারি মাসে বিজেপি শিবিরে ভিড়েছিলেন নীতীশ। তখনই জল্পনা ছড়িয়েছিল, কংগ্রেসের ১৯ জন বিধায়কের মধ্যে অন্তত ১০ জন হাত-সঙ্গ ছাড়তে চলেছেন। ভাঙন ঠেকাতে তড়িঘড়ি কংগ্রেস শাসিত তেলঙ্গনার একটি রিসর্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিধায়কদের। তার পরেও অবশ্য এড়ানো গেল না ভাঙন। লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসবে, ভাঙন তত বাড়বে বই কমবে না বলেই ধারণা রাজনৈতিক মহলের। বিহার বিধানসভার আসন সংখ্যা ২৪৩ জন। এর মধ্যে বিজেপি, জেডি(ইউ) এবং পূর্বতন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির দল এইচএএমের জোটের দখলে রয়েছে ১২৮টি আসন।

    আরও পড়ুুন: “মমতা ভোটের রাজনীতি করছেন”, সন্দেশখালিকাণ্ডে তোপ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

    লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে জোট বেঁছেছিল বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দল। জোটের নাম হয়েছিল ইন্ডি। জন্মলগ্ন থেকেই অশান্তির চোরা স্রোত বইছে ইন্ডির অন্দরে। কখনও প্রধানমন্ত্রী মুখ কে হবেন তা নিয়ে, কখনও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জোটের কোনও এক নেতার মঞ্চ শেয়ার করা নিয়ে অশান্তি লেগেই রয়েছে। এরই মাঝে পদ্মার ভাঙনের মতো নিত্য ভাঙছে জোট। রাজনৈতিক মহলের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই বাড়তে থাকবে ভাঙন। তাই বিজেপিকে মাত দিতে গিয়ে জন্ম হয়েছিল যে জোটের, নির্বাচনের আগে সেই জোট আদৌ টেকে কিনা, তা নিয়েই উঠছে প্রশ্ন (Lok Sabha Polls)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bastar: ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম ৭ মাওবাদী

    Bastar: ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম ৭ মাওবাদী

    মাধ্যম নিউজ ডেস্ক: গত রবিবার থেকে ছত্তিশগড়ের বস্তারে (Bastar) নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম সাত মাওবাদী। রবিবার নিহত হন ৩ মাওবাদী নেতা, মঙ্গলবারের রাতের অভিযানে মারা যান ৪ মাওবাদী। বিজাপুরের জঙ্গলে গতকাল মঙ্গলবার রাতে এই অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বস্তার ফাইটারস্ এবং জেলা পুলিশের একটি টিম।

    মঙ্গলরাতে মাওবাদীদের সঙ্গে জঙ্গলে গুলির লড়াই

    নিরাপত্তা বাহিনী গোপন সূত্রে খবর পায়, ৪০ থেকে ৫০ জনের একটি মাওবাদীদের দল বিজাপুরের জঙ্গলে রয়েছে। সেই মতো হানা দেয় নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে জঙ্গলা পুলিশ স্টেশনের আওতায় থাকা ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনী পৌঁছাতেই শুরু হয়ে যায় গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর কাছে এও খবর ছিল, ওই অঞ্চলে (Bastar) গা ঢাকা দিয়ে রয়েছেন যতনা সরকার নামের শীর্ষ মাওবাদী নেতা। জানা গিয়েছে, কয়েক ঘণ্টা ধরে চলে ওই গুলির লড়াই। যখন গুলির লড়াই শেষ হয় তখন চারজন মাওবাদী নেতার দেহ উদ্ধার হয়। মাওবাদী নেতাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক। দেশীয় পিস্তল, মাওবাদীদের প্রচার পুস্তিকা, ওয়াকি টকি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

    রবিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ৩ মাওবাদী

    প্রসঙ্গত এর আগে গত রবিবার ২৫ ফেব্রুয়ারি নিরাপত্তা বাহিনী অপারেশন চালায় কোয়ালিবেড়াতে (Bastar)। সেখানেও তিনজন মাওবাদী নিহত হয় এনকাউন্টারে। জানা গিয়েছে টেকালগুডা নামক জায়গাতে চলতি বছরের শুরুতেই হামলা চালায় মাওবাদীরা। তারপরেই পাল্টা প্রত্যাঘাতে নামে নিরাপত্তা বাহিনী। টেকালগুডাতে অবস্থিত নিরাপত্তা বাহিনীর ক্যাম্পেও হামলা চালায় মাওবাদীরা। এবং সেখানে বেশ কয়েকজন রক্ষী নিহত হন। এরপরেই সুকমা জেলায় স্থানীয় পুবেরতি গ্রামে একটি ক্যাম্প তৈরি করে জওয়ানরা। এখান থেকেই যাবতীয় অপারেশন চালাতে থাকে নিরাপত্তা বাহিনী। সুকমাতে যে জায়গায় নিরাপত্তারক্ষীরা ক্যাম্প তৈরি করেছে সেটি কুখ্যাত মাওবাদী নেতা মাধবী হিদমার বাসস্থান বলে পরিচিত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali Case: “মমতা ভোটের রাজনীতি করছেন”, সন্দেশখালিকাণ্ডে তোপ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

    Sandeshkhali Case: “মমতা ভোটের রাজনীতি করছেন”, সন্দেশখালিকাণ্ডে তোপ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতার সঙ্গে বিষয়গুলি দেখা উচিত।” সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Case) বাংলার মুখ্যমন্ত্রীকে এমনই ‘জ্ঞান’ দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। এক্স হ্যান্ডেলে চিঠিটি শেয়ার করেছেন সাই। সন্দেশখালির বিক্ষোভের কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি।

    কী লিখেছেন মুখ্যমন্ত্রী?

    লিখেছেন, “এই অপরাধে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠাচ্ছি। আশা করি, মমতাজি এই চিঠির বিষয়টি গুরুত্ব দেবেন এবং পশ্চিমবঙ্গের ক্ষতিগ্রস্তদের প্রতি ন্যায় বিচার করবেন।” চিঠিতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী লিখেছেন, “পশ্চিমবঙ্গে মহিলাদের প্রতি অবিচারের সাম্প্রতিক ঘটনাগুলি হৃদয় বিদারক এবং গভীরভাবে বিরক্তিকর। উপজাতি সম্প্রদায়ের ৫০ জনেরও বেশি মহিলার ওপর নৃশংসতা, হাজার হাজার আদিবাসীদের জমি দখল, পাশাপাশি আপনার রাজ্যের সন্দেশখালি এলাকায় এমজিএনআরইজিএ মজুরির জন্য নির্ধারিত তহবিলের অপব্যবহারের মতো মমলাগুলি আমাদের মানবতার বোধকে কলঙ্কিত করেছে। জাতীয় তফশিলি উপজাতি কমিশনের দেওয়া প্রতিবেদনগুলি ভয়াবহ ও ভয়ঙ্কর।”

    ‘সভ্য সমাজের পক্ষে অসহনীয়’

    তিনি লিখেছেন, “স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো সাংস্কৃতিক ব্যক্তিত্বের আশীর্বাদপ্রাপ্ত বাংলা, যাঁর উত্তরাধিকার বিশ্বকে সমৃদ্ধ করেছে। এই ধরনের সচেতন রাজ্যে সমাজের প্রান্তিক অংশের ওপর যে অত্যাচার করা হচ্ছে, তা সভ্য সমাজের পক্ষে অসহনীয়। আপনার নেতৃত্বে এই ধরনের পরিস্থিতি অত্যন্ত নিন্দনীয়। তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য আদিবাসীদের জীবনকে শোষণ করা, তাঁদের মর্যাদার সঙ্গে আপোস করা ও তাঁদের জীবন ও সম্পত্তি বিপন্ন করা মেনে নেওয়া যায় না।”

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের কর্মসূচি প্রকাশ কেন্দ্রের, রাত্রিবাস রাজভবনে, করবেন জোড়া সভা

    চিঠিতে লেখা হয়েছে, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ায় এটা আশা করা যায় যে আপনি পরিস্থিতি সামলাতে দৃঢ়ভাবে হস্তক্ষেপ করবেন ও অবিলম্বে শাহজাহান ও সিরাজউদ্দিনের মতো দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন, কঠোর শাস্তি দেবেন। দোষীদের রাজনৈতিক রক্ষকরাও অপরাধী, আশা করব, তাঁদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আপনি এখন রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মানবতার স্বার্থ সম্পর্কিত এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Ujjain: বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপিত হল উজ্জয়িনীতে, ১ মার্চ উদ্বোধন মোদির

    Ujjain: বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপিত হল উজ্জয়িনীতে, ১ মার্চ উদ্বোধন মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপিত হল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়িনীতে (Ujjain)। আগামী ১ মার্চ ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি, যা প্রাচীন ভারতীয় ঐতিহ্যগত পঞ্চাঙ্গ অনুযায়ী সময় প্রদর্শন করবে। বিশেষজ্ঞরা বলছেন, ৩০০ বছর আগে শুধুমাত্র উজ্জয়িনী (Ujjain) থেকেই পৃথিবীর সময়ের মান নির্ধারণ করা হয়েছিল। এইবার সময় বের করার জন্য উজ্জয়িনীতে (Ujjain) একটি যন্ত্র স্থাপিত হয়েছে। 

    ৮৫ ফুট উঁচু টাওয়ারে স্থাপিত ঘড়ি (Ujjain)

    উজ্জয়িনীতে (Ujjain) শহরের যন্তরমন্তরে নির্মিত ৮৫ ফুট উঁচু টাওয়ারে স্থাপিত করা হয়েছে এই বৈদিক ঘড়ি। ঘড়িটি বৈদিক হিন্দু পঞ্চাঙ্গ, গ্রহের অবস্থান, মুহুর্ত, জ্যোতিষীয় গণনা, ভবিষ্যদ্বাণী ইত্যাদি সম্পর্কে তথ্য প্রদর্শন করবে। এটি ভারতীয় মান সময় আইএসটি (IST) এবং গ্রিনিচ গড় সময় জিএমটিও (GMT) দেখাবে। ঘড়ির কাঁটা এক সূর্যোদয় থেকে অন্য সূর্যোদয়ের উপর ভিত্তি করে সময় গণনা করবে।

    কী বললেন বিশেষজ্ঞরা?

    বৈদিক ঘড়ি নির্মাণের বিশেষজ্ঞ দলের সদস্য শিশির গুপ্ত বলেছেন, “উজ্জয়িনীতে (Ujjain) নির্মিত ৮৫ ফুট উঁচু টাওয়ারে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে। ঘড়িটি একদিনের সূর্যোদয় থেকে পরবর্তী দিনের সূর্যোদয় পর্যন্ত সময় গণনা করবে। দুটি সূর্যোদয়ের মধ্যবর্তী সময়কালকে ৩০টি ভাগে ভাগ করা হবে। যার এক ঘন্টা আইএসটি অনুসারে ৪৮ মিনিট থেকে গণনা করা হবে। 0.00 থেকে সূর্যোদয়ের সময় থেকে গণনা শুরু হবে। একই সঙ্গে ঘড়িটি ৩০টি মুহুর্ত, তিথি এবং বৈদিক হিন্দু পঞ্চাঙ্গের অন্যান্য সমস্ত সময়ের গণনা প্রদর্শন করবে। আবার মহারাজা বিক্রমাদিত্য রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর শ্রী রাম তিওয়ারি বলেছেন, “এই ঘড়ি বিশ্বের প্রথম ঘড়ি, যেখানে ভারতীয় সময় গণনাকে উপস্থাপন করবে। এখানে বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে, কারণ উজ্জয়িনীকে (Ujjain) সময় গণনার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে। উল্লেখ্য কর্কটক্রান্তি রেখার মধ্যে অবস্থিত এই উজ্জয়িনী (Ujjain) শহর।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share