Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Delhi Air Pollution: মাত্রা ছাড়া বায়ুদূষণ দেশের রাজধানীতে, স্কুল বন্ধের নির্দেশ দিলেন কেজরিওয়াল

    Delhi Air Pollution: মাত্রা ছাড়া বায়ুদূষণ দেশের রাজধানীতে, স্কুল বন্ধের নির্দেশ দিলেন কেজরিওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছরই বায়ুদূষণে নাজেহাল হয়ে পড়েছে দেশের রাজধানী দিল্লী। এই সময়ে পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকেরা জমির খড় পোড়ানোর ফলে দিল্লী ও নয়ডার বিস্তীর্ণ অঞ্চল কালো ধোঁয়ায় ঢেকে যায়।কালই দিল্লীর বেশ কিছু অঞ্চলে এয়ার কোয়ালিটির মান ৪৫৮ ছাড়িয়েছ  যা বিশেষজ্ঞদের মতে গুরুতর বলে জানিয়েছিলে। 
    এই নিয়ে বিষয়টিতে লেগেছিল রাজনৈতিক রঙ। দিল্লীর এমন আবহাওয়া নিয়ে কেজরিওয়ালকে নিশানা করেছিলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভুপেন্দ্র যাদব। তিনি ট্যুইটারে দেশের রাজধানীকে ১৯৫২ সালের লন্ডনের গ্যাস চেম্বারের সাথে তুলনা করেন। দিল্লীর বিজেপি সভাপতি আদেশ গুপ্তা কালই সরকারের কাছে স্কুল বন্ধের আর্জি জানান। এদিকে জাতীয় শিশু অধিকাররক্ষা কমিশন দিল্লি সরকারের কাছে চিঠি লিখে আবেদন জানিয়েছিলেন স্কুল বন্ধ রাখার।

    এই সামগ্রিক দিকগুলো মাথায় রেখে আগামীকাল কাল থেকে দিল্লীর প্রাথমিক স্কুলগুলি সাময়িকভাবে বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছেন দিল্লী সরকার। পঞ্চম থেকে সপ্তম শ্রেনীর ছাত্রছাত্রীদের আউটডোর এক্টিভিটি বন্ধ থাকবে। এছাড়াও পরিবেশমন্ত্রী গোপাল রাই জানান, ৫০ শতাংশ সরকারি কর্মচারীরা বাড়ি থেকে কাজ করবেন এবং বেসরকারি কোম্পানিগুলিকেও এই নির্দেশ মানার জন্য অনুরোধ করেন। ডিজেল চালিত মোটর সাইকেলের উপর নিষেধাজ্ঞা জারী করেছেন। তিনি দিল্লীবাসীকে অনুরোধ করেছেন নিজেদের ব্যক্তিগত যানবাহনের বদলে গণপরিবহন ব্যবহার করতে। বেসরকারি কোম্পানির সহায়তায় সরকার আরও ৫০০টি সিএনজি চালিত বাস চালু করবে। দিল্লীতে যে কোনো নির্মান কাজ বন্ধ রাখারও নির্দেশ দেন। এছাড়াও পরিবেশমন্ত্রী জানান দিল্লীতে যে সব স্থানে বায়ুদূষণের মাত্রা অধিক সেই সব স্থানে বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স তৈরি করা হবে।

     

    মুখ্যমন্ত্রী কেজরীওয়াল জানিয়েছেন পাঞ্জাবে যেহেতু আম আদমি পার্টির সরকার রয়েছে তাই তারা পাঞ্জাব থেকে সৃষ্ট এই ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য সবরকম প্রয়াস করবেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, ধান কাটার ফলে খড় পোড়ানো বেড়েছে। বর্তমানে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে খড় পোড়ানোর পরিবর্তে কৃষকদের খড় মাটিতে পুতে ফেলার নির্দেশ দিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Gold Smuggling From Dubai: প্রায় ৩ কোটির সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুবাই ফেরত যাত্রী

    Gold Smuggling From Dubai: প্রায় ৩ কোটির সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুবাই ফেরত যাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: দুবাই থেকে ভারতে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল তিন ব্যক্তি। মঙ্গলবার দিল্লী বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে দুবাই থেকে ৭ কেজি সোনা নিয়ে ভারতে এসেছিল ওই ব্যক্তি। কাস্টমস সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত সেই সোনার মূল্য প্রায় তিন কোটি টাকা। সোনার পাউডার বানিয়ে তা পেস্টের মতো পদার্থে রুপান্তর করেছিল পাচারকারীরা। এই পাউডারকে পাতলা পাউচে ভরে  প্যাক করা হয়েছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ও হাতের ব্যাগে তা লুকানো হয়েছিল। কাস্টমস গোপন সূত্রের ভিত্তিতে ওই তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের বডি সার্চ করার সময় মোট ২১ টি প্যাকেট উদ্ধার করে। কিছু প্যাকেট শরীরের নীচে পড়া বডি শেপারে লুকিয়ে রাখা হয়েছিল।

    অভিযুক্তরা ২৭ অক্টোবর দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে G9 463 এয়ারবাস ধরে দিল্লীর ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের ৩-এ টার্মিনালে এসে পৌছানোর পরেই কাস্টমসের অফিসারেরা পূর্ব তথ্য অনুযায়ী তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে  সোনা বাজেয়াপ্ত করার পরেই কাস্টমস অফিসাররা তাদের গ্রেফতার করে। তবে এয়ারপোর্ট কতৃপক্ষ দোষীদের পরিচয় প্রকাশ করেনি। 

    প্রসঙ্গত, সাম্প্রতিক একটি সমীক্ষায় জানা গিয়েছে, দুবাই থেকে সোনা কিনলে প্রতি ১০ গ্রামে প্রায় ৬ হাজার টাকা লাভ হয়ে থাকে। তাই বিপুল মুনাফা থাকায় প্রচুর মানুষ দুবাই থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করে। বিশ্বের সবচেয়ে খাটি সোনা দুবাইতেই মেলে। দুবাই থেকে আনা ২২ ক্যারেট সোনা ভারতে ২৪ ক্যারেটের দামে বিক্রি হয়। কাস্টমস তরফে জানা গিয়েছিল বেশীরভাগ দুবাইয়ে কাজের জন্য যাওয়া শ্রমিকরা ভারতে আসবার সময় পাচারের চেষ্টা করে। 

    কাস্টমস সূত্রে জানা যাচ্ছে, বর্তমান কলকাতা বিমানবন্দরকে সোনা পাচারের  ট্রানসিট রুট হিসাবে ব্যবহার করা হচ্ছে।
    চলতি বছরেরই ৯ মে কলকাতা বিমানবন্দর থেকে বাংলাদশী এক ব্যক্তির শার্ট ও ফুল প্যান্টের মধ্যে সোনা পেস্ট করে লুকিয়ে আনতেই ধরা পড়ে কাস্টমসের হাতে। গত ১৫ ফেব্রুয়ারী এক ব্যক্তি অন্তর্বাসের  মধ্যে ৬০ লক্ষ টাকার সোনা পাচার করছিল, সেই সোনা ধরা পড়ে কাস্টমাসের হাতে। কখনও সোনার পেস্ট, কখনও সোনার বার, কখনও সোনার বিস্কুট শহর থেকে লাগাতার উদ্ধার হচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India Schools: একবছরে ভারতে বন্ধ হয়েছে ২০ হাজারেরও বেশি স্কুল

    India Schools: একবছরে ভারতে বন্ধ হয়েছে ২০ হাজারেরও বেশি স্কুল

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি তাদের একটি রিপোর্টে জানিয়েছেন শুধুমাত্র ১ বছরেই ভারতে স্কুলের সংখ্যা কমেছে প্রায় ২০ হাজারেরও বেশি। পাশাপাশি স্কুল কমে যাওয়ায় শিক্ষকের সংখ্যা কমেছে প্রায় ১.৯৫ শতাংশ। যে স্কুল গুলিও রয়েছে তাদের পরিকাঠামো অবস্থায় ভালো নয়। কেন্দ্রের পেশ করা রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ সালের মধ্যে ভারতে স্কুলের সংখ্যা ছিল ১৫.০৯ লক্ষ কিন্তু পরবর্তী শিক্ষাবর্ষ ২০২১-২২ তা দাঁড়িয়েছে মাত্র ১৪.৮৯ লক্ষে। রাতারাতি প্রায় ২০ হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে। শিক্ষকের সংখ্যাও কমেছে এই এক বছরে। প্রাথমিক স্কুল গুলিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষকের শতাংশ ছিল ৩৫.৪, ২০২১-২২ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৩৪.৪ শতাংশে। উচ্চ প্রাথমিক বিদ্যালয় গুলিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২১.৫ শতাংশ শিক্ষক ছিল তা ২০২১-২২ শিক্ষাবর্ষে দাঁড়িয়েছে ১৮.৯ শতাংশে। সার্বিক দিক থেকে দেখতে গেলে ২০২০-২১ সালে শিক্ষকের সংখ্যা ছিল ৯৭.৮৭ লক্ষ, সেখানে ২০২১-২২ সালে শিক্ষকের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৫.০৭ লক্ষ। অর্থাৎ একবছরে শিক্ষক সংখ্যা কমেছে ১.৯৫ শতাংশ।

     

    যদিও সরকারী সূত্রের দাবী, সরকারী স্কুলের তুলনায় বেসরকারি স্কুলগুলি বেশি বন্ধ হয়েছে। কোভিডকালে ছাত্রাভাবে স্কুলগুলি বন্ধ করতে হয়। রিপোর্ট জানা গিয়েছে সরকারী স্কুল বন্ধ হয়েছে প্রায় ০.৯ শতাংশ, সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ হয়েছে ১.৪৫ শতাংশ এবং বেসরকারি স্কুল বন্ধ হয়েছে ২.৯৪ শতাংশ। রিপোর্ট আরও জানা গিয়েছে সরকার সমস্ত পরিষেবাকে ইন্টারনেট নির্ভর করার প্রতিশ্রুতি দিলেও  আদতে মাত্র ৪৪.৮৫ স্কুলে কম্পিউটার রয়েছে যার মধ্যে মাত্র ৩৪ শতাংশ স্কুলে ইন্টারনেট সংযোগ রয়েছে।

    বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য মাত্র ২৭ শতাংশ স্কুলে টয়লেট রয়েছে। মূলত দেশের এখনও অনেক স্কুলেই টয়লেটের ভালো ব্যবস্থা নেই। অধিকাংশ স্কুলের লাইব্রেরিতে বইয়ের সংখ্যা পর্যাপ্ত নয়। সরকার একদিকে স্কুল কমে যাওয়ার জন্য কোভিডের কারণ দেখালেও অপরদিকে ওই রিপোর্টেই আবার বলা হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে ভর্তি হয়েছে প্রায়, ২৫ কোটি ৫৭ লক্ষ পড়ুয়া। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পড়ুয়ার সংখ্যা বেড়ে যাওয়া সত্ত্বেও স্কুল ও শিক্ষকের সংখ্যা কেন কমছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Delhi Schools: বায়ুদূষণে নাজেহাল দিল্লী,কেজরিওয়ালকে স্কুল বন্ধের পরামর্শ দিলেন বিজেপি

    Delhi Schools: বায়ুদূষণে নাজেহাল দিল্লী,কেজরিওয়ালকে স্কুল বন্ধের পরামর্শ দিলেন বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কয়েকবছর ধরেই দিল্লীতে বায়ু দূষণের জন্য সমস্যা বেড়েই চলেছে। প্রতিবছরই এই সময় পাঞ্জাব হরিয়ানায় ক্রমাগত খড় পোড়ানোর জেরেই কালো চাদরের মতো ধোঁয়ায় ঢেকে যায় রাজধানী দিল্লী ও নয়ডা।সকাল আটটায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে দিল্লীর আনন্দবিহারের মান ছিল ৪৫৮ যা গুরুতর বলে গন্য করা হয়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী দু’দিন দিল্লীর বায়ুর গুনমান আরও খারাপ হতে চলেছে।
    এই নিয়ে বিষয়টিতে লেগেছে রাজনৈতিক রঙ। দিল্লীর এই পরিস্থিতির জন্য দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির চিফ অরবিন্দ কেজরীওয়ালকে (Arvind Kejriwal)  নিশানা করেছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভা সাংসদ ভুপেন্দ্র যাদব। দেশের রাজধানীকে ১৯৫২ সালের লন্ডনের গ্যাস চেম্বারের সাথে তুলনা করেছেন।
    গত শীত পর্যন্ত বিজেপি শাসিত হরিয়ানা ও কংগ্রেস শাসিত পাঞ্জাবকে দূষণের জন্য দুষেছিলেন কেজরীওয়াল। কিন্তু বর্তমানে আপ নেতৃত্বাধীন পাঞ্জাবে ২০২১ সালের তুলনায় আগুনে খড় পোড়ানোর ঘটনা ১৯ শতাংশ বেড়েছে। 

    [tw]


    [/tw] 

    দিল্লীর বিজেপি সভাপতি আদেশ গুপ্তা বায়ুদূষণের  জন্য দিল্লীর প্রতিটি স্কুলকে বন্ধের পাশাপাশি অনলাইনে স্কুল করার আবেদন জানিয়েছেন। এই নিয়ে তিনি দিল্লীর লেফটেন্যান্ট গর্ভনর বিনয় কুমার সাক্সেনাকে চিঠি লিখেছেন। তিনি আপ সরকারকে পাঞ্জাবে খড় পোড়ানোকে নিয়ন্ত্রণের জন্য অনুরোধ জানিয়েছেন। 

    [tw]


    [/tw] 
    এদিকে, দিল্লীর পরিবেশ মন্ত্রী(Delhi Environment Minister) গোপাই রাই (Gopal Rai) দিল্লীবাসীকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে মানা করেছে। তিনি সকলকে ওয়ার্ক ফর্ম হোমের পরামর্শ দিয়েছেন। আর যদি বাইরে বেরতেই হয় সেক্ষেত্রে নিজস্ব গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করার আর্জি জানিয়েছেন। তিনি আরও জানান, রাজনীতির মাধ্যমে বায়ুদূষণ রোধ সম্ভব নয়। রাজনীতির উর্ধ্বে উঠে সমাজের এই সমস্যা গুলোর সমাধান করা উচিত।

    [tw]


    [/tw]

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Chhattisgarh Naxalist Encounter: ছত্রিশগড়ে বড়ো সাফল্য! এনকাউন্টারে খতম দুই মাওবাদী

    Chhattisgarh Naxalist Encounter: ছত্রিশগড়ে বড়ো সাফল্য! এনকাউন্টারে খতম দুই মাওবাদী

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্রিশগড়ের মাওবাদী অধ্যুষিত কানকের(Kanker) জেলার ডিআরজি(District Reserve Guard) জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই মাওবাদী। ঘটনাটি ঘটেছে কানকের জেলার সিকসোদ থানার অন্তর্গত কদমে গ্রামের কাছে। 

    আরও পড়ুন: যারা ভারতের ঐক্য ভাঙার চেষ্টা করছে, তাদের থেকে সাবধান, বললেন মোদি 

    বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ সংবাদমাধ্যমে জানান, মৃত ওই মাওবাদী দুটি পুরুষ ছিলেন এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণে গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। তিনি আরও জানান যে, সোমবার ভোরে ডিআরজি ও সীমান্ত রক্ষা বাহিনীর জঙ্গলে পেট্রোলিং চলাকালীন আচমকাই ভোর চারটে নাগাদ পেট্রোলিং টিমকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা।

    আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’ শিবিরেও চলতে পারে তৃণমূলের কাটমানি, সিন্ডিকেট-রাজ! আশঙ্কা খোদ রাজ্য প্রশাসনের 

    এর জবাবে গুলি ছোড়ে পেট্রোলিং টিম এবং কিছুক্ষণের গুলির লড়াইয়ে খতম হয় দুই মাওবাদী জঙ্গি। প্রশাসনের তরফে তাদের নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

    [tw]


    [/tw] 

    প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এর আগেও ২৩ শে অক্টোবর নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে বস্তার অঞ্চলের ওষুধ, বিস্ফোরক এবং রসদ সরবরাহকারী মাওবাদীদের অন্তত আটটি মডিউলকে ধ্বংস করে।

    আরও পড়ুন: ‘অপমানজনক ও অবৈজ্ঞানিক’! ধর্ষণের ঘটনায় ‘টু-ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট 

    প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, এই অভিযানগুলির ফলে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও উড়িষ্যায় জঙ্গি কার্যকলাপে কিছুটা হলেও প্রভাব পড়বে। জঙ্গি সংগঠনগুলি তাদের কার্যকলাপ বৃদ্ধি করার উদ্দেশ্যে আন্তঃরাজ্য সীমানাকে ব্যবহার কর‍ত। বর্তমানে মডিউলগুলো ভেঙ্গে সাপ্লাই চেন বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Muslim man hoists Pakistani flag: আবারও দেশের মাটিতে উড়লো পাকিস্তানি পতাকা

    Muslim man hoists Pakistani flag: আবারও দেশের মাটিতে উড়লো পাকিস্তানি পতাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে পাকিস্তানি পতাকা উত্তোলন করেছে মুসলিম ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তির নাম মুশতাক খান,পেশায় সে একজন ফল বিক্রেতা। জানা গিয়েছে  মঙ্গলবার সারানগড়-ভিলাইগড় জেলার সারিয়া শহরের অটল চক এলাকায় নিজ বাসভবনে পাকিস্তানতার  পতাকা উত্তোলন করে সে।

    ঘটনাটি জনসমক্ষে আসতেই বিক্ষুব্ধ জনসাধারণ পুলিশের কাছে অভিযোগ করায় মঙ্গলবার সন্ধ্যায় ছত্তিশগড় পুলিশ মুশতাক খানকে গ্রেফতার করেন এবং  পতাকাটি বাজেয়াপ্ত করে।
    মুশতাক খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা 153A এর অধীনে মামলা করা হয়েছে। ১৫৩ এ ধারা ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষের বাতাবরণ তৈরি করা এবং সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর, এমন কোনও কাজ করা হলে ঋজু করা হয়।
    তবে বিজেপি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার দাবি করেছে এবং সারিয়া থানার বাইরে বিক্ষোভ করেছেন। তারা জানিয়েছে দাবি না মানা পর্যন্ত তারা এই লড়াই চালিয়ে যাবে। 

    [yt]https://youtu.be/tYdOIlvwU5o[/yt]

    প্রসঙ্গত, এর আগে, উত্তর প্রদেশের কুশিনগরে একই ধরনের খবর পাওয়া গিয়েছিল, স্বাধীনতা দিবস উদযাপনের সময় যখন সারা ভারত ‘হর ঘর তিরঙ্গা’ পালন করেছিল, তখন কুশিনগরের বেন্দুপার মুস্তাকিল গ্রামের বাসিন্দা সালমান তার ছাদে ভারতীয় পতাকার পরিবর্তে পাকিস্তানি পতাকা উত্তোলন করেছিল।
    কিছু প্রতিবেশী তাকে তার বাড়ির বারান্দায় পাকিস্তানি পতাকা উত্তোলন করতে দেখে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করায় দ্রুত ভাইরাল হয়ে যায় ঘটনাটি। বিষয়টি ভাইরাল হওয়ার পরে তৎপর হয় প্রশাসন।  

    [tw]


    [/tw] 

    এছাড়াও ভারতের অনেক স্থানে এমন ঘটনার খোঁজ মিলছে অহরহ , দেশে অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টির চেষ্টার উদ্দেশ্যেই এসব করা হচ্ছে বলে বিশেষজ্ঞদের মতামত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Maruti Suzuki:যান্ত্রিক ত্রুটির কারণে বাজার কয়েক হাজার গাড়ি থেকে তুলে নিল জনপ্রিয় এই কোম্পানি

    Maruti Suzuki:যান্ত্রিক ত্রুটির কারণে বাজার কয়েক হাজার গাড়ি থেকে তুলে নিল জনপ্রিয় এই কোম্পানি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের সবচেয়ে বড়ো গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি(Maruti Suzuki) যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৯ হাজারের বেশি গাড়ি বাজার থেকে তুলে নিয়েছে। সম্প্রতি কিছুদিন আগেই এই গাড়িগুলি  বাজারে ছেড়েছিল মারুতি।
    সংবাদ সূত্রে জানা গিয়েছে, নতুন এই গাড়িগুলির পিছনের ব্রেক অ্যাসেম্বলি পিনের সম্ভাব্য ত্রুটি সংশোধন করতে এই গাড়িগুলিকে রিকল করা হয়েছে।

    এই গাড়িগুলোর পিছনের চাকায় ব্রেকে ত্রুটি রয়েছে। পিছনের ব্রেকের অ্যাসেম্বলি পিনটি সহজেই ভেঙ্গে যাওয়ায় গাড়ি চালানোর সময় আওয়াজ হচ্ছে। এটি এই এসেম্বলিতে ত্রুটির কারণেই হয়েছে। এটি দীর্ঘদিন চলতে থাকলে ব্রেকের কার্যক্ষমতা খুব দ্রুত কমে যেতে পারে বলে কোম্পানি সূত্রে জানা গিয়েছে।

    [tw]


    [/tw]

    গ্রাহকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কোম্পানি বিনামূল্যে  সন্দেহভাজন যানবাহনগুলিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। যেই মডেলগুলি ফেরত যাওয়া হয়েছে। তার মধ্যে কোম্পানির জনপ্রিয় মডেল  ওয়াগনার (WagonR), সেলেরিও (Celerio) এবং ইগনিস (Ignis) রয়েছে। কোম্পানির তরফ থেকে তথ্য দেওয়া হয়েছে যে, সেই অনুযায়ী ৯৯২৫ ইউনিট গাড়ি ফেরত নেওয়া হবে।

    প্রসঙ্গত, বর্তমানে টাটা এয়ারবাস C-295 বিমান নির্মান কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মারুতি সুজুকির এমডি হিসাশি তাকুচি উপস্থিত ছিলেন। তিনি সংবাদমাধ্যমের তার প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, ভারতে ভবিষ্যতে বিশাল ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। বিদেশের যে কোন কোম্পানি ভারতে প্রবেশ করলে বিপুল মুনাফা লাভ করবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের ডাক ভারতকে নতুন দিশায় এগিয়ে নিয়ে যাবে। দু মাস আগেই গুজরাটে সুজুকি মোটর কর্পোরেশনের ৪০ বছর পূর্তি উদযাপন করা হল। ভারত জাপানের সঙ্গে সম্পর্ক মজবুত করতে সুজুকির ভূমিকা গুরুত্বপূর্ণ। 

    [tw]


    [/tw]

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Religious Conversion: ফের ধর্মান্তকরণের অভিযোগ উঠল যোগী রাজ্য উত্তর প্রদেশে

    Religious Conversion: ফের ধর্মান্তকরণের অভিযোগ উঠল যোগী রাজ্য উত্তর প্রদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ৪০০ জনেরও বেশী মানুষকে জোরপূর্বক ধর্মান্তকরণ নিয়ে শোরগোল যোগী রাজ্য উত্তরপ্রদেশে।স্থানীয় গরিব বস্তিবাসীকে ধর্মান্তকরণের অভিযোগ উঠল ৯ জন খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিদের বিরুদ্ধে।কোভিড কালে মেরঠ জেলার মঙ্গতপুরমের মালিন গ্রামে গরীব মানুষদের সাহায্যের প্রলোভন দেওয়া হয়েছিল।ভুক্তভোগীরা জানান, অবৈধভাবে ধর্মান্তরণ করা হচ্ছিল তাদের অভাবের সুযোগ নিয়ে। এমনকী এই ৯ ব্যক্তি তাদের ঘরে রাখা হিন্দু দেবদেবীর মূর্তি গুলিও নষ্ট করতে বলেন।পূজো বন্ধ করে চার্চে যাবার নির্দেশ দেন।

    এক বস্তিবাসী বিষয়টি জানানোর পরেই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাটি জানার পরেই বিজেপি নেতারা ভুক্তভোগীদের সাথে ব্রহ্মপুত্রী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

    অভিযোগকারীরা জানিয়েছেন, মঙ্গতপুরের প্রায় ৪০০ জনকে ধর্মান্তরণের অভিযোগে তাঁরা পুলিশের কাছে এফআইআর দায়ের করেছে। তাঁরা আরও জানান খ্রিস্টান ধর্মাবলম্বী ওই ৯ জন ব্যক্তি ধর্মপরিবর্তন করার পাশাপাশি তাদের জোরপূর্বক আধার কার্ডে নাম পরিবর্তন করার জন্য চাপ দেয়। এমনকি অভিযুক্তরা দীপাবলী পূজোর দিন বাড়িতে ঢুকে মূর্তি ভাঙ্গচুর করার চেষ্টা করে। তারা এর প্রতিবাদ করার চেষ্টা করলে তাদের প্রানে মেরে ফেলার হুমকি দেয়। তাদের কাছে ২ লক্ষ টাকা করে জনপ্রতি দাবী করে অভিযুক্তরা।

    [tw]


    [/tw]

    রাজ্যে শাসকদল বিজেপি সরকার এই ঘটনায় যথেষ্ট চাপে পড়ে গিয়েছে। বিজেপির জেলা সভাপতি দীপক শর্মা দোষীদের গ্রেফতারের দাবিতে ব্রহ্মপুরী থানায় বিক্ষোভ দেখান। বিক্ষোভে বজরং দল এবং অন্যান্য হিন্দু সংগঠনের নেতা কর্মীরাও এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। গরীব ওই বস্তিবাসী তাদের এফআইআরে ৯ জন ব্যক্তির নাম উল্লেখ করেছেন। অভিযুক্তরা হলেন যথাক্রমে ছাবিলি ওরফে শিবা, বিনওয়া, অনিল, সর্দার, নিক্কু, বসন্ত, প্রেমা, তিতলি এবং রানী।

    ওই বস্তিবাসী আরও অভিযোগ করেছেন, না জানিয়ে কৌশলে তাঁদের ধর্মান্তকরণ হয়েছিল। যদিও তাঁরা হিন্দু ধর্মে থাকতে চান। পুলিশের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

    এদিকে এই খবরটি প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। প্রশাসনের এক শীর্ষ কর্তা জানান, ২০ থেকে ২৫ বছর আগে কয়েকটি আদিবাসী পরিবার মঙ্গতপুরমের একটি সরকারী ও ব্যক্তিগত মিলিয়ে একটি পরিত্যক্ত জায়গায় বসতি স্থাপন করেন কিন্তু সময়ের সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই পরিত্যক্ত জমিটির মূল্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই জমিটি কেউই আর খালি করতে চায় না। ফলে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন ভাবে এই জায়গাটি দখলের চেষ্টা করেছে। তাই ধর্মান্তরণের চেষ্টার সাথে জমি দখলের বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না।

    পুলিশ সুপার পীষূষ সিং জানিয়েছেন, শুক্রবার কিছু ব্যক্তি থানায় তাদের ধর্মান্তরণের বিরুদ্ধে ৯ জনের নামে এফআইআর দিয়েছেন।বিষয়টি তদন্ত করে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি।

    প্রসঙ্গত, এর আগেও উত্তরপ্রদেশে মুসলিম মৌলবীদের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ উঠেছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Kedarnath Dham Shuts: শীতের শুরুতেই কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ 

    Kedarnath Dham Shuts: শীতের শুরুতেই কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ 

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতের মরসুম শুরু হতেই কেদারধামের দরজা বন্ধ করল মন্দির কর্তৃপক্ষ।ঐতিহ্য অনুসারে স্থানীয় বাদ্যযন্ত্র এবং ভক্তবৃন্দের বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে একাদশ জ্যোতির্লিঙ্গ কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ হল। আজ সকাল ৮ টা বেজে ২০ মিনিটে হিমালয়ের কোলে অবস্থিত মন্দিরটির দরজা বন্ধ করা হয়।

    আরও পড়ুন: কেদারনাথ মন্দিরে পুজো করলেন মোদি, শিলান্যাস করলেন রোপওয়ের 

    [tw]


    [/tw] 

    ভক্তবৃন্দরা বিশ্বাস করেন যে, মন্দিরের কপাট বন্ধ হয়ে যাবার পর ভগবান শিব শীতকালে ৬ মাস তপস্যায় মগ্ন থাকেন। সকাল ৮ টা বেজে ৩০ মিনিটে মন্দিরের গর্ভগৃহ থেকে  বিগ্রহটিকে বিশেষ ভাবে সজ্জিত করে  উখিমঠে ওকারেশ্বর মন্দিরে নিয়ে যাওয়া হয়।

    আরও পড়ুন: কার কথা রাখতে কেদারনাথ দর্শনে এই পোশাকে মোদি? 

    [tw]


    [/tw] 

    চলতি বছরের ৬ মে পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়েছিল কেদারনাথ মন্দিরের দরজা। পুণ্যলগ্ন দেখে সকাল ৬.২৫ মিনিটেই খুলে দেওয়া হয়েছিল মন্দির। গঙ্গোত্রী ধাম ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে, এদিন বন্ধ হয়েছে যমুনোত্রী ধামও।

    [tw]


    [/tw]  

    এর আগে ২৬ শে সেপ্টেম্বর কেদারনাথ মন্দিরটির গর্ভগৃহ সোনা দিয়ে সাজানো হয়েছে। গর্ভগৃহের দেওয়াল ও ছাদকে ৫৫০টি সোনার স্তর দিয়ে মোড়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Gurugram: গুরগাঁওতে চলন্ত গাড়ি থেকে ফাটল আতশবাজি

    Gurugram: গুরগাঁওতে চলন্ত গাড়ি থেকে ফাটল আতশবাজি

    মাধ্যম নিউজ ডেস্ক: চলন্ত গাড়ি থেকে অভিনব পদ্ধতিতে আঁতশবাজি করার খবর এসেছে হরিয়ানার টেকহাব গুরগাঁও শহরে। শহরের একটি ব্যস্ততম রাস্তায় একটি ছুটে চলা গাড়ি থেকে আঁতশবাজির আগুন বেরিয়ে আসতে দেখা যায়, এই দৃশ্যটিকে ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করার সাথে সাথে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

    [tw]


    [/tw] 

    ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।  পুলিশের মতে, ভিডিওটি দীপাবলির রাতে (২৪ অক্টোবর) তোলা হয়েছিল এবং ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছিল, যার পরে এটি ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যায় যে সোমবার দীপাবলি উদযাপনের সময়, DLF এলাকায় চলন্ত গাড়ির উপরে রাখা একটি বাক্স থেকে পটকা ফাটানো হচ্ছে।

    আজ গুরুগ্রামের সিকেন্দরপুর এলাকা থেকে পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের নাম নকুল (২৬), যতীন (২৭) ও কৃষ্ণা (২২)। তিনজনই নিজেদের অপরাধ স্বীকার করেছে। 
    আরও জানা গিয়েছে ভিডিওটি কৃষ্ণা নামের বাইশ বছরের তরুণীটি রেকর্ড করেছিলেন নিজের BMW গাড়িতে থেকে সামনের হুন্ডাই ভার্না গাড়িটির, সেই গাড়িটির চালকের আসনে ছিল যতীন, আর সেই গাড়ির মাথায় ছিল পটকার চলন্ত বাক্সটি। যতীন স্বীকার করেছে পরে সেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন।

    [tw]


    [/tw]

    অপরাধ শাখার এসিপি প্রীত পাল সাংওয়ান  বলেন” অপরাধীর কাছ থেকে অপরাধে ব্যবহৃত গাড়ি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ডিএলএফ ফেজ-৩ আইপিসির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

    প্রসঙ্গত, পরিসংখ্যান অনুযায়ী প্রতি এক ঘণ্টায় পথ দূর্ঘটনায় মৃত্যু হয় ১৮ জনের এবং রোজ গড়ে ৪২৬ জনের মৃত্যু ঘটে।২০২১ সালে দেশে পথ দুর্ঘটনায় মৃত্যুর হার এ যাবৎ সর্বোচ্চ। এক বছরে দেড় লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ড বুরো ‘ভারতে দুর্ঘটনাজনিত মৃত্যু ও আত্মহত্যা, ২০২১’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে উল্লেখ রয়েছে, গত বছর সারা দেশে ৪.০৩ লক্ষ সড়ক দুর্ঘটনা হয়েছে। আহত হয়েছেন ৩.৭১ লক্ষ লোক। মৃতের সংখ্যা ১.৫৫ লক্ষের বেশি। প্রতি হাজার যানবাহনে দুর্ঘটনাজনিত মৃত্যুর হার ২০২১ সালে ছিল ০.৫৩। যা ২০২০ (০.৪৫) এবং ২০১৯ (০.৫২)-এর থেকে বেশি। তবে ২০১৮ (০.৫৬) এবং ২০১৭ (০.৫৯)-এর থেকে কম। সরকার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিনিয়ত সচেতন করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও সাধারণ মানুষের মধ্যে তেমন ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share