Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ayodhya Deepotsav 2022: দীপাবলির আগে ১৮ লক্ষ প্রদীপের আলোয় আলোকিত অযোধ্যা

    Ayodhya Deepotsav 2022: দীপাবলির আগে ১৮ লক্ষ প্রদীপের আলোয় আলোকিত অযোধ্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলীর আলোর উৎসবে রবিবার অযোধ্যা সফরে প্রধানমন্ত্রী। ষষ্ঠ দীপোৎসবে, রাম নগরী অযোধ্যা তার নিজের রেকর্ড ভাঙবে এবং একসঙ্গে প্রায় ১৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে একটি নতুন রেকর্ড গড়বে। সন্ধেয় সরযূ নদীর তীরে সন্ধ্যারতি দেখার পর, দীপোৎসবে অংশ নেবেন মোদি। এই নিয়ে ষষ্ঠবার দীপোৎসবের আয়োজন করা হয়েছে।অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দির দর্শন করাই তাঁর প্রধান উদ্দেশ্য। সেখানে পুজোও করবেন তিনি। ঘুরে দেখবেন প্রকল্প এলাকা।

    ডঃ রামমনোহর লোহিয়া অবধ বিশ্ববিদ্যালয়ের ৬০০০ এরও বেশি স্বেচ্ছাসেবক যুদ্ধকালীন তৎপরতায় রাম কি পায়দির সমস্ত ঘাটে মাটির প্রদীপ জ্বালানোর কাজ শুরু করেছেন। প্রায় ১৫টি তোরণ গেট নির্মাণ করা হয়েছে। যার নাম রামায়ণ যুগের সঙ্গে সম্পর্কিত। জটায়ু দ্বার, লক্ষণ দ্বার, হনুমান দ্বার, সীতা দ্বার প্রভৃতি নাম অন্তর্ভুক্ত।প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে জানা গিয়েছে মোদি সরযূ নদীর তীরে রাম কি পাইডিতে (Ram ki Paidi) একটি 3-D হলোগ্রাফিক প্রজেকশন ম্যাপিং পারফরম্যান্সের পাশাপাশি একটি দর্শনীয় মেলোডিক লেজার এক্সট্রাভ্যাঞ্জার প্রদর্শনের সাক্ষী থাকবেন। আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে, উত্তরপ্রদেশের অযোধ্যা জেলা দীপোৎসবের অংশ হিসাবে প্রায় ১৮ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে আরও একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার কথা রয়েছে। দীপাবলিকে সামনে রেখে অযোধ্যার রাম জন্মভূমিকে অগণিত দেশি-বিদেশি ফুল দিয়ে সাজানো হয়েছে। দীপোৎসব-২০২২-কে আরও মহিমান্বিত করতে অযোধ্যার প্রতিটি মোড়ে ফুলের তৈরি রঙ্গোলি দিয়ে সাজানো হয়েছে। মথুরা, সীতাপুর এবং অন্যান্য শহরের মতো এলাকার বিশেষ শিল্পীদের দলকে রাম মন্দির, রামলালা এবং রামায়ণ গেটগুলির সাজসজ্জার কাজ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ‘দীপোৎসব’ উপলক্ষে সরযূ নদীর তীর লক্ষ লক্ষ মাটির প্রদীপ আলোয় আলোকিত হওয়ার অপেক্ষায়।

    [tw]


    [/tw]

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী  যোগী আদিত্যনাথও।   

    [tw]


    [/tw]

    গত বছরও রাজকীয় দীপোৎসবের আয়োজন করে যোগী সরকার। সেখানে জ্বালানো হয় ১২ লক্ষ মাটির প্রদীপ। চারিদিক ঝলমলিয়ে ওঠে ঐশ্বরিক সাজে। সর্বাধিক প্রদীপ জ্বালিয়ে গিনেস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Record) জায়গা করে নিয়েছিল অযোধ্যা। এবারও ১৮ লক্ষ দীপ প্রজ্জলন করে পুনরায় গিনেস অফ ওয়ার্ল্ড রেকর্ডসের পথে অযোধ্যা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • MP Bus Accident: দীপাবলিতে ফিরছিলেন বাড়ি, মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃত্যু ১৫ জন শ্রমিকের

    MP Bus Accident: দীপাবলিতে ফিরছিলেন বাড়ি, মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃত্যু ১৫ জন শ্রমিকের

    মাধ্যমিক নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশে ভয়ানক বাস দুর্ঘটনা (MP Bus Accident)। মৃত্যু হয়েছে ১৫ জনের। গুরুতর আহত হয়েছেন ৪০ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিক জানা গিয়েছে,  একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় যাত্রীবাহী বাসটি।

    আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে বিপত্তি বাড়ল অনুব্রতের! আজই দিল্লিতে ইডির হাতে সায়গল    

    জানা গিয়েছে, শুক্রবার রাত এগারোটা নাগাদ হায়দ্রাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় মধ্যপ্রদেশের রেবাতে জাতীয় সড়কের উপর উল্টে যায় যাত্রী ভাই বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৫ জনের। বাসের যাত্রীরা অধিকাংশই দীপাবলিতে বাড়ি ফিরছিলেন। তাঁদের মধ্যে বেশিরভাগই শ্রমিক। বাসটি উল্টে যাওয়ায় বেশ কয়েকজন তার মধ্যে আটকে পড়েন।  

    পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে ২০জনকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসটি উল্টে যাওয়ায় বেশ কয়েকজন তার মধ্যে আটকে পড়েন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। রেওয়ার পুলিশ সুপার নভনীত ভাসিন জানিয়েছেন, “বাসের সমস্ত যাত্রীই ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। নিহতরা হায়দরাবাদে দিনমজুরের কাজ করতেন। আহতদের মধ্যে ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাসের চালক মত্ত অবস্থায় ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

     


    যাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র বলেছেন, “এই দুর্ঘটনা অতি বেদনাদায়ক।” রেওয়ার কালেক্টর মনোজ পুষ্প বলেন, “মনে হচ্ছে সামনের ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটেছিল ট্রলি ট্রাকের। এই আবহে ট্রাক চালক ব্রেক কষলে পেছনের বাসটি এসে ট্রাকে ধাক্কা মারে। উদ্ধার অভিযান চালানো হয় ঘটনার পরপরই। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

      

  • ALH Helicopter: ফের চীন সীমান্তে সেনা চপার ভেঙ্গে পড়ার পরেই ঘটনার তদন্তে সেনা

    ALH Helicopter: ফের চীন সীমান্তে সেনা চপার ভেঙ্গে পড়ার পরেই ঘটনার তদন্তে সেনা

     মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার (২১ অক্টোবর) সকালেই অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় সেনার একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (Advanced Light Helicopter) মিগিং নামে এক গ্রামের কাছে ভারতীয় সেনার একটি হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছিল। বেশ কয়েক ঘণ্টার তল্লাশির পর, মিলেছিল তার ধ্বংসাশেষ। সেনা সূত্রে জানা গিয়েছিল, হেলিকপ্টারটির ৪ জন জওয়ানের দেহ পাওয়া গেলেও একজনের দেহ পাওয়া যাচ্ছিল না। অবশেষে শনিবার পঞ্চম জওয়ানের দেহও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছিল।

    আরও পড়ুন: অরুণাচলে ভেঙে পড়ল সেনার চিতা হেলিকপ্টার, মৃত লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার 

    দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং জায়গাটি কোনও সড়কপথে যুক্ত নয়।একটি ঝুলন্ত ব্রিজ ছাড়া মিগিং গ্রামে যাওয়ার অন্য কোনও রাস্তা নেই। ফলে, গাড়ি বা অন্য কোনও যানবাহন যাওয়ার উপায় নেই। তাই, সেনাবাহিনী ও বায়ুসেনার তিনটি যৌথ দল একটি এমআই-১৭ এবং দুটি ধ্রুব হেলিকপ্টার নিয়ে উদ্ধারকার্য চালাতে বেশ বেগ পেতে হয়েছিল।
    সেনাসূত্রে তরফে জানানো হয়েছে মৃত ৫ জন জওয়ানের মধ্যে ২ জন অফিসার পদমর্যাদার পাইলট ছিলেন। মৃতরা হলেন মেজর বিকাশ ভাম্ভু, মেজর মুস্তফা বোহরা, সিএনএফ অশ্বিন কে ভি, হাভিলদার ব্রিজেশ সিনহা, এবং রোহিতস্য কুমার। হাবিলদার ব্রজেশ সেনার দেহটি খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানা যায়। এই জওয়ান অসমের বাসিন্দা ছিলেন।

    [tw]


    [/tw] 

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, দুর্ঘটনার ঠিক আগেই এটিসিকে (ATC) সতর্কবার্তা পাঠিয়েছিলেন ওই বিমানের পাইলট। কপ্টারে যে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, সেটা নাকি এটিসিকে জানিয়েও দিয়েছিলেন তিনি। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার ঠিক আগে নাকি পাইলট নাকি এটিসিকে ‘মে ডে কল (May Day Call) পাঠিয়েছিলেন। যার অর্থ তাঁর কপ্টারে কোনও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এ এস ওয়ালিয়া জানান,  কী ধরনের যান্ত্রিক ত্রুটি, সেটা দেখার জন্য ‘কোর্ট অব এনকোয়ারি’ বসানো হবে।

    [tw]


    [/tw]

    প্রসঙ্গত, চলতি মাসেই এনিয়ে দ্বিতীয়বার হেলিকপ্টার দূর্ঘটনা ঘটল।  ৫ অক্টোবর তাওয়াং এলালায় একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়ে। তাতে একজন পাইলট মারা যান। ১৯৯৫ সাল থেকে থেকে অরুণাচল প্রদেশে এখন পর্যন্ত ১৩টি সেনা বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তাতে মারা গিয়েছেন ৪৭ জন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Diwali 2022: দীপাবলীতে প্রবীণদের জন্য উপহার, ফিক্স ডিপোজিটে সুদের হার বাড়াল এসবিআই

    Diwali 2022: দীপাবলীতে প্রবীণদের জন্য উপহার, ফিক্স ডিপোজিটে সুদের হার বাড়াল এসবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলি উৎসব (Diwali 2022) শুরু হওয়ার ঠিক এক দিন আগে, ভারতের সবচেয়ে বড়ো সরকারী  ব্যাংক বৃহত্তম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার  ২৫ বেসিস পয়েন্ট থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮০ বেসিস পয়েন্টে বৃদ্ধি করেছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই আমানতকারীদের মধ্যে খুশীর ঝড় উঠেছে। নতুন রেটগুলি ₹২ কোটির নিচে থাকা FD অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য। এসবিআই সূত্রে জানা গিয়েছে ২২ অক্টোবর থেকে এই নিয়মটি কার্যকর করা হবে৷ তারা আরও জানান, এই স্কিমের ফলে মূলত প্রবীণ নাগরিকরাই সবচেয়ে বেশি সুবিধাভোগী হবেন৷

    এসবিআই ফিক্সড ডিপোজিটের নতুন রেট:

    ১ বছর বা তার কম সময় অন্তত ২১১ দিনের ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে ৮০ বেসিস পয়েন্ট দ্বারা সুদের হার বর্তমানের ৪.৭০ থেকে বেড়ে ৫.৫০ হবে।

    ব্যাঙ্ক বর্তমানে দেওয়া ১৮০ দিনের ফিক্স ডিপোজিটে ৪.৬৫% এর তুলনায় ২১০ দিন মেয়াদী এফডি-তে সুদের হার ৬০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.২৫% করেছে।  একই রকম বৃদ্ধি করা হয়েছে ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের ফিক্স ডিপোজিটে সুদ ৫.৬৫% থেকে বেড়ে ৬.২৫% হয়েছে।

    বর্তমানে ৪৬ দিন থেকে ১৭৯ দিনের এফডিতে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে সুদের হার ৪% থেকে ৪.৫০% করা হয়েছে।
    দীর্ঘ মেয়াদে, স্টেট ব্যাংক ৩০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সুদের হার ৬.১০% করেছে এবং ১০ বছরের মেয়াদ কালীন ফিক্স ডিপোজিটে সুদের হার বৃদ্ধি পেয়েছে  ৫.৮৫%।

    সর্বাধিক, একজন প্রবীণ নাগরিক ৫ বছর বা ১০ বছর  মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৯০% হারে বর্তমানের ৬.৬৫% থেকে ২৫ বেসিস পয়েন্টের হিসেবে বেশি উপার্জন করতে পারবেন।  
    তবে ৭দিন থেকে ৪৫ দিনের মধ্যে খোলা ফিক্সড ডিপোজিটে ৩.৫০% হিসেবে সুদের হার অপরিবর্তিত থাকছে।

    এর আগেও এসবিআই সিনিয়র সিটিজেনদের জন্য ‘ইউ কেয়ার ফিক্সড ডিপোজিট’ নামে একটি স্কিম এনেছিল। সাধারণ প্রকল্পে পাঁচ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৪ শতাংশ। সেখানে প্রবীণ নাগরিক স্পেশ্যাল ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.২০ শতাংশ হয়েছে। এই স্কিমের বিশেষত্ব, ৬০ বা তার বেশি বয়সের যে কেউই বিনিয়োগ করতে পারেন। কমপক্ষে পাঁচ বছরের জন্য এই প্রকল্পে বিনিয়োগ করা যায়। তবে তার আগেও টাকা তোলা যায়। তবে সে ক্ষেত্রে অতিরিক্ত সুদ পাওয়া যাবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Amit Shah: সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ রাখতে ডেটাবেস তৈরি করবে ভারত সরকার

    Amit Shah: সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ রাখতে ডেটাবেস তৈরি করবে ভারত সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ইন্টারপোলের সাধারণ সভার ৯০ তম অধিবেশনের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই অনুষ্ঠানে তিনি বলেছেন, কেন্দ্র সরকার খুব শীঘ্রই মাদক,সন্ত্রাস ও অর্থনৈতিক প্রতারণা মূলক অপরাধ নিয়ন্ত্রণে একটি কেন্দ্রীয় ডেটাবেস (Data Base) তৈরি করবে। তিনি বলেন, বিগত কয়েক বছরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ইতিবাচক পরিবর্তনের সাক্ষী হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সীমান্ত জুড়ে সহযোগিতার আহ্বান জানিয়ে অমিত শাহ বলেছেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইন্টারপোল (Interpol) অপরিহার্য।

    [tw]


    [/tw]

    তিনি আরও বলেন বর্তমানে অপরাধী ও অপরাধের কোন নিদিষ্ট ভৌগোলিক সীমা নেই। তাই অপরাধীদের এই সিন্ডিকেটগুলি ধরতে দেশগুলির এক অপরের সাহায্য করা উচিত। আন্তঃসীমান্ত সহযোগিতা ছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। সেক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রকে সন্ত্রাস ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তোলা প্রয়োজন।

    ইন্টারপোলের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সন্ত্রাসবাদ মোকাবিলার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে বলে জানান। তিনি জানান, ‘ভারত যে কোনও প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ও প্রযুক্তিগত সাহায্য করতে তৈরি। প্রয়োজনে ভারত দেশের কর্মীদেরও পাঠাতে রাজি রয়েছে।’ তিনি বলেন ইন্টারপোলের সঙ্গে একজোট হয়ে কাজ করার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বে সব সন্ত্রাসবাদী সংস্থাগুলিকে একজোট হয়ে লড়াই করতে হবে।এজেন্সি ও কাউন্টার টেররিজম এজেন্সিগুলি অনেক দেশে আলাদা। সেই প্রসঙ্গ উত্থাপন করে অমিত শাহ বলেন এগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসা প্রয়োজন। 

    অমিত শাহ ইন্টারপোলের কাছে আবেদন করেন সদস্যদেশগুলি যাতে নিজেদের মধ্যে সন্ত্রাসবাদ নিয়ে পর্যাপ্ত তথ্য আদানপ্রদান করতে পারে। শাহ বলেন গত ১০০ বছর ইন্টারপোল ১১৯৫টি দেশের মধ্যে সমন্বয় প্রদান করে একটি বড় ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে। কিন্তু বর্তমান বিশ্বেসন্ত্রাসবাদ একটি বড় সমস্যা। আর এই সমস্যা সমাধানে ইন্টারপোলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 

    [tw]


    [/tw] 

    অমিত শাহ (Amit Shah) বিশ্বজুড়ে মাদক পাচার ও তার সঙ্গে সন্ত্রাসবাদীগের সম্পর্কের কথাও উল্লেখ করেন। বলেন এই বিষয়টি বন্ধ করার জন্য সমস্ত রকম তথ্য ও গোয়েন্দাদের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থাও সুষ্ঠ হওয়া প্রয়োজন।

    প্রসঙ্গত, দিল্লির প্রগতি ময়দানে এই অধিবেশন গত ১৮ অক্টোবর শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪ দিনের এই অধিবেশনের সূচনা করেন। ১৯৫ টি সদস্য দেশের মন্ত্রী, পুলিশ প্রধান, নিরাপত্তা সংস্থার প্রধান এবং প্রবীণ পুলিশ আধিকারিকরা এতে অংশ নেন। এই অধিবেশন ভারতের আইন-শৃঙ্খলা ব্যবস্থার সর্বশ্রেষ্ঠ দিকগুলি সমগ্র বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Rozgar Mela: দীপাবলির আগে সুখবর, রোজগার মেলায় সরকারি চাকরি ৭৫ হাজারের

    Rozgar Mela: দীপাবলির আগে সুখবর, রোজগার মেলায় সরকারি চাকরি ৭৫ হাজারের

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির আগেই খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ৭৫ হাজার যুবক যুবতীদের হাতে সরকারী চাকরির নিয়োগপত্র তুলে দিলেন। আজ বেলা ১১ টায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে এই মেলার সূচনা করবেন নরেন্দ্র মোদি।

    পূর্বেই প্রধানমন্ত্রীর দফতর থেকে এই অনুষ্ঠানটির সম্পর্কে বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে জানানো হয়েছে যে, তরুণদের জন্য চাকরির সুযোগ প্রদান এবং নাগরিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর ক্রমাগত প্রতিশ্রুতি পূরণের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

    [tw]


    [/tw]

    প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে, সমস্ত মন্ত্রণালয় এবং বিভাগ মিশন মোডে চলে গিয়েছে। অনুমোদিত পদের বাকি পদ দ্রুত পূরণের জন্য কাজ করছে, বিবৃতিতে বলা হয়েছে। এউপিএসসি, এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, গ্রুপ এ (গেজেটেড) বিভাগে ২৩৫৮৪ টি শূন্যপদ, গ্রুপ বি (গেজেটেড) ২৬২৮২ টি, গ্রুপ বি (নন-গেজেটেড) ৯২৫২৫ টি এবং গ্রুপ সি (নন-গেজেটেড) ৮.৩৬ লাখ শূন্যপদ রয়েছে। শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রকেই ৩৯৩৬৬ টি গ্রুপ বি (নন-গেজেটেড) এবং ২.১৪ লক্ষ গ্রুপ সি শূন্যপদ রয়েছে। রেলের ২.৯১ লক্ষ গ্রুপ সি পদ রয়েছে এবং গৃহ মন্ত্রানালয়ে ১.২১ লক্ষ গ্রুপ সি (নন-গেজেটেড) শূন্যপদ রয়েছে।সরকার যত দ্রুত এই শুন্যপদ গুলিতে নিয়োগ করার নির্দেশ দিয়েছেন।

    প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে আগামী দেড় বছরে সরকারি ক্ষেত্রে ১০ লক্ষ কর্মী নিয়োগ করা হবে। তারই প্রথম ধাপ হিসেবে ১০ লক্ষের মধ্যে ৭৫ হাজার নতুন নিয়োগপ্রাপ্তদের হাতে আজ চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল।

    ২০২৪ সালে লোকসভা নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিরোধীরা মনে করছেন। বেকারত্ব বর্তমানে ভারতে জ্বলন্ত সমস্যা।ক্ষমতায় এলে বছরে ২ কোটি চাকরির বন্দোবস্ত করবেন বলে প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে বার বার কর্মসংস্থান নিয়ে মোদী সরকারের দিকে তির ছুড়েছে বিরোধী শিবির। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, নিজের দুই ধনী বন্ধুকে বিশ্বের সব থেকে ধনী করে তোলার অন্ধ প্রচেষ্টায় ভারতের কর্মসংস্থান তৈরির শিল্পকে খোঁড়া করে দিয়েছেন।

    [tw]


    [/tw]

    এর আগেও রাহুল-সহ বিরোধী নেতারা কর্মসংস্থান নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন। বেকারত্বের হার নিয়ে মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছেন তাঁরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Forbes Rich List: মুকেশ আম্বানিকে ছাপিয়ে ভারতের ধনীতম ব্যক্তি গৌতম আদানি

    Forbes Rich List: মুকেশ আম্বানিকে ছাপিয়ে ভারতের ধনীতম ব্যক্তি গৌতম আদানি

    মাধ্যম নিউজ ডেস্ক: আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ভারতের 100 ধনীর 2022 ফোর্বসের (Forbes Rich List) তালিকায় এক নম্বর স্থান দখল করেছেন। বিলিয়নিয়ার ব্যবসায়ী মুকেশ আম্বানিকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়েছেন তিনি। সম্প্রতি ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ারের (Forbes Rich List) তালিকায় ১৫৫.৫ বিলিয়ন ডলারের সম্পত্তির অধিকারী হয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে ফেলেছিলেন আদানি।এই বছরের ফেব্রুয়ারিতেই রিলায়েন্সের কর্নধার মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) টপকে এশিয়ার ধনীতম ব্যাক্তির শিরোপা ছিনিয়ে নেন। মুকেশ আম্বানি ফোর্বসের (Forbes) রিয়েল টাইম বিলিয়েনিয়ারদের তালিকায় ৮ নম্বরে রয়েছেন। তাঁর মোট অর্থের পরিমাণ ৯২ বিলিয়ন ডলার।

    ফোর্বস ম্যাগাজিনের সমীক্ষা অনুযায়ী এই প্রথমবার ভারতে ২০২২ সালের শীর্ষ ধনীতম ব্যাক্তিদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন আদানি।২০১৯ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১৫.৭ বিলিয়ন। ২০২০ সালে তা বেড়ে ২৫.২ বিলিয়ন হয়। এরপর ২০২১ সালে করোনা অতিমারীর সময় যখন অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল সেই সময়ে তাঁর সম্পত্তি তিনগুন বেড়ে ৭৪.৮ বিলিয়নে দাঁড়ায়। ২০২২ সালে বর্তমানে তাঁর সম্পদ দ্বিগুন বেড়ে ১৫০ বিলিয়নে দাঁড়িয়েছে। যার জেরেই শীর্ষ স্থানে পৌছেছেন তিনি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাধাকৃষ্ণ দমানি অ্যান্ড ফ্যামিলি। এ ছাড়াও তালিকায় যথাক্রমে রয়েছেন, সাইরাস পুনাওয়ালাস শিব নাদর, সাবিত্রী জিন্দল অ্যান্ড ফ্যামিলি, দিলীপ সাঙভি অ্যান্ড ফ্য়ামিলি, হিন্দুজা বন্ধু, কুমার মঙ্গলম বিড়লা এবং বাজাজ ফ্যামিলি।

    তালিকায় প্রথম দশে যাঁরা রয়েছেন, তাঁদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ৮০ হাজার কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৬ লক্ষ কোটি টাকা। ভারতের অর্থনীতির থেকে তাঁদের সম্পত্তি প্রায় ২২ গুণ বেশি।

    ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম বারের মতো প্রবেশ ঘটেছে অনলাইন প্রসাধনী বিক্রি সংস্থা নাইকা-র সিইও ফাল্গুনী নায়ারের। তালিকায় ৪৪তম স্থানে রয়েছেন তিনি। সম্প্রতি তাঁর সংস্থা আইপিও হিসেবে আত্মপ্রকাশ করে। তার পর থেকে লাগাতার ফাল্গুনীর সম্পত্তি বেড়েছে। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৪০ কোটি ডলার। জামা-কাপড় ব্যবসায়ী রবি মোদি তালিকতায় ৫০তম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৭৫ কোটি ডলার।

    ডিজিটাল পেমেন্টস কোম্পানি পেটিএম-র কর্নধার বিজয় শেখর শর্মা এই লিস্ট থেকে ছিটকে গিয়েছেন কোম্পানির শেয়ার দর পতনের জন্য।

    প্রসঙ্গত, আদানি গ্রুপের বন্দর পরিকাঠামো, বিদ্যুত পরিষেবা, আবাসনের মতো ক্ষেত্রে বিশাল বিনিয়োগ রয়েছে। কিন্তু সাম্প্রতিককালে বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয় ব্যবসা বৃদ্ধির জন্য আদানি গোষ্ঠী প্রয়োজনের অধিক ঋণ নিয়ে ফেলেছে। তার ফলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারে তারা। যদিও আদানি গোষ্ঠী এই দাবিকে উড়িয়ে দিয়ে ১৫ পাতার একটি রিপোর্টে প্রকাশ করে জানিয়েছিল যে, তারা কীভাবে ঋণের বোঝা কমিয়েছে। আদানি গ্রুপের স্টকগুলির অসাধারণ বৃদ্ধিতে বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, খুব শীঘ্রই তিনি বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে পাকাপাকি ভাবে বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি হিসেবে উঠে আসবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Mission Defence Space: এবার  ভারতের প্রতিরক্ষা দপ্তরের মহাকাশ প্রযুক্তিতেও বেসরকারী  বিনিয়োগ

    Mission Defence Space: এবার ভারতের প্রতিরক্ষা দপ্তরের মহাকাশ প্রযুক্তিতেও বেসরকারী বিনিয়োগ

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজ রাজ্য গুজরাটে গিয়েছেন। সফরের প্রথম দিনেই বুধবার রাজধানী গান্ধীনগরে ডিফেন্স এক্সপো ২০২২ (Defence Expo 2022) উদ্বোধন করেছেন তিনি। এই ডিফেন্স এক্সপো উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী  বেসরকারী বড়ো কর্পোরেট সংস্থার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এমনকি স্টার্ট আপ সংস্থা এবং অস্ত্রশস্ত্র উৎপাদনকারী সরকারী সংস্থাগুলিকে সমন্বয় করে মিশন ডিফেন্স স্পেস (Mission Defence Space) কর্মসূচী ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে যে কোন শক্তিশালী দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দেশটির মহাকাশ প্রযুক্তির উন্নতি করা প্রয়োজন।

    তিনি বলেন, স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও ভারত এখনও মহাকাশ প্রযুক্তিতে আশানুরুপ উন্নতি করতে পারেনি। তিনি প্রযুক্তিগত এই প্রতিবন্ধকতাগুলিকে ৭৫ টি ভাগে ভাগ করেছেন। এবং তাঁর সমাধানের জন্য সরকারী সংস্থা গুলোর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এই সমস্যাগুলোকে সমাধানের জন্য দায়িত্ব দিয়েছেন। তিনি প্রায় ৩৫ টির মতো সমস্যাকে সমাধান করার জন্য স্টার্ট আপ কোম্পানিকে চিহ্নিত করেছেন, ২০ টির মতো সমস্যা সমাধানের জন্য সরকার আংশিক অর্থায়নে বেসরকারি সংস্থার হাতে এর সমস্যা সমাধানের ভার তুলে দেওয়া হয়েছে এবং বাকি ২০ টিতে সরকার সম্পূর্ণভাবে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

    [tw]


    [/tw]

    প্র্ধানমন্ত্রী আরও বলেন, আট বছর আগে ভারতকে বিশ্বের বৃহত্তম আমদানিকারক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে মেক-ইন ইন্ডিয়া এই বিষয়টি বদলে দিয়েছে। গত আট বছরে প্রতিরক্ষা সরঞ্জাম ও উপকরণের ক্ষেত্রে আমাদের রফতানি আটগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৬০ টিরও বেশি উন্নয়নশীল দেশ ভারতের সাথে তাঁদের মহাকাশ প্রযুক্তির অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছে। ‘দক্ষিণ এশিয়া স্যাটেলাইট’ এর একটি কার্যকর উদাহরণ। আগামী বছরের মধ্যে দশটি আসিয়ান দেশও ভারতের স্যাটেলাইট ডেটাতে রিয়েল টাইম অ্যাক্সেস পাবে।

    [tw]


    [/tw]

    তাঁর আরও সংযোজন, এই রফতানি শুধু কয়েকটি সংস্থার মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতীয় সংস্থাগুলো এখন বিশ্বব্যপী সরবরাহ শৃঙ্খলের (World Supply Chain) অংশ। অনেক দেশ এখন তেজসে আগ্রহ দেখাচ্ছে এবং আমাদের সংস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র,ইতালি এবং ইসরায়েলের মতো দেশগুলিতে প্রতিরক্ষা সরঞ্জামের যন্ত্রাংশ সরবরাহ করছে।

    প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে, মহাকাশ প্রযুক্তির উন্নতির জন্য এই উদ্ভাবনী সমাধান প্রয়োজন।

    ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের (Indian Space Association) ডিরেক্টর তথা এ কে ভাট বলেছেন যে প্রথমবারের মতো বেসরকারী কোম্পানিগুলি প্রতিরক্ষা বিভাগের মহাকাশ প্রযুক্তির উন্নতিতে বিনিয়োগের সুযোগ পাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক, বেসরকারী কোম্পানি এবং ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয় করে মহাকাশ প্রযুক্তির যাবতীয় চ্যালেঞ্জগুলি সমাধান করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Bomb Threat Mumbai: উৎসবের মরসুমে মুম্বইয়ে ফের বোমাতঙ্ক, জারি রেড অ্যালার্ট

    Bomb Threat Mumbai: উৎসবের মরসুমে মুম্বইয়ে ফের বোমাতঙ্ক, জারি রেড অ্যালার্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে বোমা বিস্ফোরণের (Bomb Threat Mumbai) বিষয়ে হুমকি ফোন পাওয়ার পর নিরাপত্তা বাড়ানো হল মুম্বই শহর জুড়ে। মুম্বই পুলিশ জানিয়েছে, বুধবার রতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে জানান যে, মুম্বইয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বোমা রাখা হয়েছে। এর পরই ওই জায়গাগুলিতে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

    আসন্ন দীপাবলির আগে অজ্ঞাত পরিচয়ের ফোন আসায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে খবর, বুধবার মুম্বই পুলিশের ১১২ নম্বরে এক অজ্ঞাতপরিচয়ের ফোন (Bomb Threat Mumbai) আসে। ওই সন্দেহভাজন পুলিশকে ফোনে জানান, আন্ধেরির ইনফিনিটি মল, জুহুর পিভিআর মল এবং সহারা হোটেলে তিনটি বোমা রাখা হয়েছে। যে কোনও মুহূর্তে এই বোমা বিস্ফোরণ হতে পারে। এর পরই ওই ব্যক্তি ফোন কেটে দেন। তার পর মুম্বই পুলিশের তরফে ওই জায়াগাগুলি নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে গ্রেফতারের জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

    [tw]


    [/tw]

    প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই শহরে ঢুকে পড়েছিল এক দল জঙ্গি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ওই জঙ্গিদের রাখা বোমা বিস্ফোরণের ফলে মৃত্যু হয়েছিল শতাধিক সাধারণ মানুষের। এর পর প্রায় তিন দিন ধরে মুম্বইয়ের তাজমহল হোটেল নিজেদের দখলে রাখে জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গুলিতে মৃত্যু হয় ওই হোটেলের অনেক অতিথির। মৃত্যু হয় একাধিক পুলিশ কর্মীরও।

    এই বছরের এপ্রিলে কর্ণাটকে একই রকম একটি ঘটনা ঘটেছিল যেখানে চলমান হিজাব বিতর্কের মধ্যে একটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।

    বেঙ্গালুরুতে কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি পাওয়ার কয়েক ঘন্টা পরে, শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেছেন যে তিনি শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিষয়টি তদন্ত করতে বলেছেন এবং যোগ করেছেন যে রাজ্যে শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্র চলছে।

    উৎসব মরসুমে ফের এই হুমকি (Bomb Threat Mumbai) ফোন পুলিশ-প্রশাসনকে নতুন করে চিন্তায় ফেলেছে বলেই মনে করা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Kedarnath: এবারেও সেনাদের সঙ্গে দীপাবলী কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,দর্শন করবেন কেদার ও বদ্রীধাম

    Kedarnath: এবারেও সেনাদের সঙ্গে দীপাবলী কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,দর্শন করবেন কেদার ও বদ্রীধাম

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছরের মতো এবারেও দীপাবলীতে ভারতীয় সেনার সঙ্গে উৎসবে মাতবেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী হবার পর থেকেই দেশের সুরক্ষায় নিয়োজিত ভারতীয় সেনাদের সঙ্গে গত আট বছর ধরে দীপাবলী কাটিয়ে আসছেন।তার আগে পৌঁছে যাবেন কেদারনাথ (Kedarnath) ও বদ্রীনাথ  (Badrinath) তীর্থ দর্শনে।কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর কেদারনাথ (Kedarnath)  ও বদ্রীনাথ যাওয়ার খবর শোনা যাচ্ছিল। কিন্তু এর আগে প্রধানমন্ত্রী দফতর থেকে সরকারি সূত্রে কিছুই না জানানোয় প্রধানমন্ত্রী উওরাখন্ড সফর ঘিরে ধোঁয়াশা ছিল। 

    এবার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ২১ অক্টোবর কেদারনাথে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির পরিদর্শনের পর তিনি ওই একই দিনে বদ্রীনাথে যাবেন।কেদারনাথে  পুজো দেবেন তিনি। এছাড়াও কেদারনাথ প্রকল্পের (Kedarnath Project) কাজ পরিদর্শন করবেন। সেদিনই যাবেন বদ্রীনাথ মন্দির (Badrinath Temple) দর্শনে। বদ্রীনাথ মাস্টার প্ল্যানের (Badrinath Master Plan) কাজ ঘুরে দেখবেন। তবে ২৪ অক্টোবর প্রতিবারের মতো দিওয়ালি উৎসব উপভোগ করবেন ভারতীয় সেনার সঙ্গে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন।

    সেনাদের সঙ্গে দীপাবলী কাটাতে উত্তরাখণ্ডের (Uttrakhand) সীমান্ত সংলগ্ন গ্রাম মান্নাতে (Manna) যাবেন মোদি। সেখানকার  গ্রামবাসীদের সঙ্গেও সময় কাটাবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর  মোদী ২০১৪ সালে সিয়াচেন সফর দিয়ে দীপাবলিতে  সেনাদের সঙ্গে সময় কাটানো শুরু করেন। এর পর প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় দুবার সেনাদের সঙ্গে দীপাবলী উদযাপন করেছিলেন ২০১৯ এবং ২০২১ সালে। সংবাদ সূত্রে আরও জানা যাচ্ছে,কেদারনাথ, বদ্রীনাথ মন্দির আরতি-দর্শনের পাশাপাশি সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্যও সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন প্রধানমন্ত্রী।

    এদিকে গুজরা্টের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে আগে থেকেই প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী। তাঁর নিজ রাজ্য গুজরাটে আজ ও কাল অর্থাৎ ১৯ ও ২০ সেপ্টেম্বর থাকবেন ।সেখানে ১৫ হাজার ৬৭০ কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। আজ, ১৯ তারিখে তিনি গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ডেফএক্সপো ২০২২-র উদ্বোধন করবেন। এরপর মিশন স্কুলস অব এক্সিলেন্সের উদ্বোধনও করবেন তিনি। জুনাগড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। রাজকোটেও একাধিক প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ২০ তারিখে তিনি গুজরাট থেকেই সূচনা করবেন মিশন লাইফের। এরপর কেভাদিয়ায় একটি সম্মেলনে যোগদান ও ভ্যারায় একাধিক প্রকল্পের সূচনা করবেন তিনি।

    প্রসঙ্গত, উৎসবের মরসুমে বড়োসড়ো নাশকতার হাত থেকে রক্ষা পেল রাজধানী দিল্লী। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) মঙ্গলবার পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং দিল্লী এই পাঁচটি রাজ্যের ৫০ টির বেশী স্থানে অভিযান চালিয়ে একজন আইনজীবী সহ দুজনকে গ্রেপ্তার করেছে। এনআইএ জানিয়েছে, অভিযানের সময় দিল্লির বাসিন্দা অ্যাডভোকেট আসিফ খান এবং হরিয়ানার রাজেশ ওরফে ‘রাজু মোতা’কে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাডভোকেট আসিফ খানের বাড়ি থেকে  গোলাবারুদ সহ চারটি অস্ত্র এবং কয়েকটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share