Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Snake Rescue: অমিত শাহের বাসভবনে মিলল ৫ ফুট লম্বা জলঢোঁড়া সাপ

    Snake Rescue: অমিত শাহের বাসভবনে মিলল ৫ ফুট লম্বা জলঢোঁড়া সাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে ৫ ফুট লম্বা সাপ (Snake Rescue)। সাপটিকে দেখার পরেই উত্তেজনা ছড়ায় নিরাপত্তা কর্মীদের মধ্যে। জানা গিয়েছে বিশাল এই সাপটি নির্বিষ ঢোঁড়া প্রজাতির। এর পোশাকি নাম চেকারড কিলব্যাক (Checkered keelback) বা এশিয়াটিক ওয়াটার স্নেক (Asiatic water snake)। বাংলায় যাকে জলঢোঁড়া বলে।

    কিন্তু সবার চোখ এড়িয়ে ৫ ফুটের লম্বা সরীসৃপ কীভাবে ঢুকে পড়ল স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে , উঠছে প্রশ্ন।

    [tw]


    [/tw]  

    অমিত শাহর বাড়ির চত্বরে নিরাপত্তা কর্মীদের নজরে প্রথমে আসে সাপটি। গার্ড রুমের কাছে সাপটি দেখে তাঁরা চমকে ওঠেন। তৎক্ষণাৎ ওয়াইল্ডলাইফ এসওএস নামক এনজিও সংস্থার হেল্পলাইন নম্বরে ফোন করা হলে কিছুক্ষণের মধ্যেই ওই সংস্থার দুই কর্মী যাবতীয় সরঞ্জাম নিয়ে উপস্থিত হন এবং আধ ঘণ্টার চেষ্টায় গার্ড রুম থেকে উদ্ধার করা হয় সাপটিকে (Snake Rescue)।

    আরও পড়ুন: দোরগোড়ায় গুজরাট ভোট, রণকৌশল স্থির করতে বৈঠকে মোদি-শাহ 

    সাপটি নিরাপত্তা আধিকারিকদের ঘরের সামনে একটি কাঠের প্যানেলের ভিতর ঢুকে ছিল বলে জানা গিয়েছে। এই ধরনের সাপ সচরাচর পুকুর, ডোবার মতো ছোট জলাশয়ে থাকে। ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনে এই ধরনের সাপকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে।

    আরও পড়ুন: সুরজকুণ্ডে অমিত শাহের চিন্তন শিবিরে ডাক, যোগ দেবেন কি মমতা? 

    ওয়াইল্ডলাইফ এসওএস এনজিও-র প্রতিষ্ঠাতা ও সিইও কার্তিক সত্যনারায়ণ বলেন, আমরা কৃতজ্ঞ যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তারক্ষীরা ওই সাপটিকে উদ্ধারের (Snake Rescue) জন্য আমাদের ফোন করেছিলেন। এতে তারা নিজেদের মানবিক দিকটিকেই তুলে ধরেছেন এবং বাকিদের কাছেও উদাহরণ প্রতিস্থাপন করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষজন মনে করেন সাপেরা নগরজীবনের বোঝা। তাদের মেরে ফেলেন অনেকেই।

    আরও পড়ুন: হিমাচলে লাগু আদর্শ আচরণ বিধি, প্রার্থী কত টাকা খরচ করতে পারবেন জানেন? 

    দিল্লি প্রশাসনের এক আধিকারিক জানান, বর্ষার মরসুমে দিল্লির নানা প্রান্ত থেকে এমন ৭০টি সাপকে উদ্ধার করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Indian Student: সিডনিতে ছুরিকাঘাত ভারতীয় ছাত্র, ১১ বার এলোপাথারি ছুরির কোপ

    Indian Student: সিডনিতে ছুরিকাঘাত ভারতীয় ছাত্র, ১১ বার এলোপাথারি ছুরির কোপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৮ বছর বয়সী সিডনিতে পাঠরত ভারতীয় পড়ুয়াকে (Indian Student) ১১ বার ছুরি দিয়ে আঘাত করেছে অস্ট্রেলিয়ার দুই আততায়ী। আইআইটি মাদ্রাজের প্রাক্তন এই পড়ূয়া শুভম গর্গ (Shubham Garg) গত ১ সেপ্টেম্বর সিডনিতে গিয়েছেন। সেখানে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন শুভম। পরিবারের অভিযোগ, জাতিগত বিদ্বেষের জন্যই এই প্রানঘাতী আক্রমণ।তাদের আরও অভিযোগ, ৬ সেপ্টেম্বর সিডনির লোয়ার শোর এলাকায় শুভমের উপর আক্রমণের ঘটনা জানার পর পরিবার থেকে দ্রুত ভিসার আবেদন করার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভিসার অনুমতি পায়নি তাঁরা। তবে স্থানীয় প্রশাসনের সাহায্যে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে সেই পরিবার। ওই পরিবারকে কেন দ্রুত ভিসা দেওয়া হচ্ছে না তা নিয়ে কোনও সদুওর মেলেনি অস্ট্রেলিয়ান সরকারের কাছ থেকে।

    [tw]


    [/tw] 

    অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, ৬ অক্টোবর টাকা নিয়ে ফেরার সময় শুভমের (Indian Student) কাছ থেকে টাকা দাবি করে আততায়ীরা। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় প্রানঘাতি হামলা চালানো হয় শুভমের উপর। পুলিশ এই ঘটনায় ড্যানিয়েল নরউড এবং ২৭ বছর বয়সী দুই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছ। তবে পুলিশ জাতি বিদ্বেষের অভিযোগ খারিজ করেছে।

    শুভম (Indian Student) রক্তাক্ত অবস্থায় কোনও মতে পাশের এক বাড়িতে গিয়ে সাহায্য চান। সেখান থেকেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, শুভমের পেটে ও বুকে গুরুতর চোট রয়েছে। শুভমের বাবা রামনিবাস গর্গ বলেন, ‘‘কোনও মতে ওঁর প্রাণরক্ষা হয়েছে। ৮ অক্টোবর ওঁকে ফোন করে পাইনি। এর পরেই ওঁর বন্ধুকে ফোন করে সব জানতে পারি। ওঁর পেটে ১১ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে। আমার ছেলের চিকিৎসায় ভারত সরকারের সাহায্য চাইছি। আমার ছোট ছেলেকে দ্রুত অস্ট্রেলিয়া যাওয়ার ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন করছি।’’

    [tw]


    [/tw]

    অস্ট্রেলিয়া হাইকমিশনের মুখপাত্র জানিয়েছেন, সিডনিতে ভারতীয় কনস্যুলেট ওই যুবককে সাহায্য করছে। আহতের পরিবারের সদস্যের যতো তাড়াতাড়ি সম্ভব ভিসার ব্যবস্থা করবে অস্ট্রেলিয়া হাই কমিশন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • DefExpo 2022: গান্ধীনগরে শুরু হচ্ছে ডিফেন্স এক্সপো! প্রথমবার অংশ নিচ্ছে শুধু দেশীয় সংস্থাগুলি

    DefExpo 2022: গান্ধীনগরে শুরু হচ্ছে ডিফেন্স এক্সপো! প্রথমবার অংশ নিচ্ছে শুধু দেশীয় সংস্থাগুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: মেক ইন ইন্ডিয়া ও মেক ফর ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই স্বপ্নের প্রকল্পকে পাথেয় করেই গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হতে চলেছে ডিফেন্স এক্সপো ২০২২ (DefExpo 2022)। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সম্প্রতি এ বিষয়ে বিশদ বিবরণী পেশ করা হয়। ১৮ থেকে ২২ অক্টোবর এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এক্সপোয় অংশ নিচ্ছে বিভিন্ন দেশের হাজারেরও বেশি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থা। তবে এবছর বিশেষ আকর্ষণ দেশীয় প্যাভিলিয়ন। ভারতীয় কোম্পানিগুলোর জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। সামরিক সরঞ্জাম তৈরির দেশীয় কোম্পানিদের নিয়ে এই ধরনের আয়োজন প্রথম।

    আরও পড়ুন: জন্মদিনে অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

    প্রতিরক্ষা সচিব অজয় কুমার, এ বিষয়ে মন্ত্রকে বিশেষ আলোচনা করেন। গুজরাট সরকারের মুখ্য সচিব পঙ্কজ কুমার এবং রাজ্য সরকারের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। গান্ধীনগরের মোট চারটি জায়গায় এই এক্সপোর আয়োজন করা হয়েছে। এক্সপো-য় থাকবে সুখোই সু-৩০ ফাইটার জেট, মালবাহী গ্লোবমাস্টার সি-১৭, সূর্যকিরণের অ্যারোবেটিক টিম, হেলিকপ্টার এমআই-১৭, তেজস প্রভৃতি। শক্তি প্রদর্শন করবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও নৌসেনা। কসরত দেখাবে বায়ুসেনাও। থাকবে বোফর্স, বিএমপি, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, অর্জুন ট্যাঙ্ক, বাইক স্টান্ট ইত্যাদি। ডিফেন্স এক্সপোয় দেখানো হবে নানা ধরনের সামরিক কসরত।

    আরও পড়ুন: “মা না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না…” অবসাদ নিয়ে ফের মুখ খুললেন দীপিকা পাডুকোন 

    প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় কোম্পানিগুলির জন্য এই এক্সপো খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় কোম্পানিগুলোর জন্য আলাদা করে প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। “ডিফএক্সপো 2022-এর থিম হল ‘গর্বের পথ’ এবং ভারতীয়দের সাথে ভারতীয় মহাকাশ ও প্রতিরক্ষা উত্পাদন খাতে সমর্থন, প্রদর্শন এবং অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে ভারতকে একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল দেশে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গির সাথে সাদৃশ্যপূর্ণ। এক্সপোর জন্য  এখনও পর্যন্ত এক লাখ বর্গমিটারের (আগের সংস্করণ ছিল 76,000 বর্গমিটার) প্যাভিলিয়ন বানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান এবং সেমিনারগুলি মহাত্মা মন্দির কনভেনশন এবং প্রদর্শনী কেন্দ্রে (এমএমসিইসি) অনুষ্ঠিত হওয়ার কথা। হেলিপ্যাড প্রদর্শনী কেন্দ্রেও (এইচইসি) চলবে  প্রদর্শনী, সবরমতি রিভার ফ্রন্টে (এসআরএফ) পাঁচ দিন লাইভ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশীয় আইআইটি দিল্লি স্টার্ট-আপ বোটল্যাবস (একজন iDEX বিজয়ী) দ্বারা সবচেয়ে বড় ড্রোন শোয়েরও আয়োজন করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • MiG 29K Fighter Jet Crash: মাঝসমুদ্রে ভেঙে পড়ল নৌসেনার মিগ-২৯ যুদ্ধবিমান, প্রাণে বাঁচলেন পাইলট

    MiG 29K Fighter Jet Crash: মাঝসমুদ্রে ভেঙে পড়ল নৌসেনার মিগ-২৯ যুদ্ধবিমান, প্রাণে বাঁচলেন পাইলট

    মাধ্যম নিউজ ডেস্ক: গোয়ার (GOa) সমুদ্রের উপর ভেঙে পড়ল ভারতীয় নৌ সেনার মিগ২৯-কে যুদ্ধ বিমানটি (MiG 29K Fighter Jet Crash)। কোনওমতে প্রাণে বাঁচলেন বিমানচালক। জানা গিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়ে। তবে ভেঙে পড়ার মুহূর্তে বিমান থেকে বেরতে সক্ষম হয়েছেন সেই পাইলট। দুর্ঘটনার পরই তদন্তের নির্দেশ দিয়েছে নৌ সেনা (Indian Navy)।

    আরও পড়ুন: এনসিবি, এটিএসের বড় সাফল্য, প্রায় ১৫০০ কোটি টাকার মাদক উদ্ধার

    নৌ সেনার তরফে ট্যুইট করে জানানো হয়েছে, গোয়ার সমুদ্রের উপর দিয়ে একটি মিগ ২৯-কে নিয়মিত যাত্রা করছিল। তখন বিমানটি নৌ সেনা ঘাঁটিতে ফিরে আসার সময় তাতে হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দিলে এটি ভেঙে পড়ে। পাইলট নিরাপদে বের হয়ে গেছে এবং দ্রুত SAR অপারেশনে তাঁকে উদ্ধার করা হয়েছে। পাইলটের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বোর্ড অফ এনকোয়ারি-এর তরফে এই ঘটনার কারণ তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নৌ সেনা সূত্রে খবর, বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে।

    প্রসঙ্গত, মিগ২৯-কে একটি অত্যাধুনিক, এয়ার ডমিনেন্স ফাইটার ও সবরকম আবহাওয়াতেই চলতে পারে, এমন একটি যুদ্ধ বিমান। এর সর্বোচ্চ গতি শব্দের গতির দ্বিগুণেরও বেশি। আর এটি ৬৫০০০ ফুটেরও বেশি উচ্চতায় উড়তে পারে। তবে আজ ফাইটার জেটে কিছু যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।

    প্রসঙ্গত, এর আগেও ২০২০ সালে, মিগ২৯-কে আরব সাগরের উপর যাওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ায় নিশান্ত সিং নামে এক ভারতীয় নৌ সেনার পাইলট মারা যান। এই ঘটনার আগে, ২০১৯ সালে ২৩ ফেব্রুয়ারি এবং ১৯ নভেম্বর, দুটি মিগ২৯ ভেঙে পড়ার খবর প্রকাশ্যে এসেছিল। আবার ২০১৮ সালেও একটি ভারতীয় মিগ২৯-কে মাঝ পথে ভেঙে পড়েছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • DY Chandrachud: ছেলেকে অন্যায় ‘সুবিধা’ পাইয়ে দিতেন বিচারপতি চন্দ্রচূড়! অভিযোগ খারিজ বার কাউন্সিলের

    DY Chandrachud: ছেলেকে অন্যায় ‘সুবিধা’ পাইয়ে দিতেন বিচারপতি চন্দ্রচূড়! অভিযোগ খারিজ বার কাউন্সিলের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের প্রধান বিচারপতি হওয়ার লাইনে রয়েছেন তিনি। বর্তমানে সুপ্রিম কোর্টে তিনিই প্রবীণতম বিচারপতি। রীতি ও প্রথা অনুযায়ী তিনিই হতে পারেন দেশের ৫০তম প্রধান বিচারপতি। সেই ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) বিরুদ্ধে উঠল অভিযোগ। রশিদ খান পাঠান নামে এক ব্যক্তির অভিযোগ, চন্দ্রচূড় অবৈধভাবে তাঁর ছেলের ক্লায়েন্টকে অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দিয়েছিলেন। যদিও পাঠানের অভিযোগ খারিজ করে দিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া।

    একটি চিঠিতে সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট লিটিগেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের অভিযোগ, বিচারপতি চন্দ্রচূড় কয়েকটি অর্ডার পাশ করেছিলেন, যেখানে তাঁর ছেলে অভিনব চন্দ্রচূড় বম্বে হাইকোর্টে আইনজীবী হিসেবে সওয়াল করেছিলেন। পাঠানের দাবি, পরিবেশ প্রতিকূল আঁচ করে এবং তাঁদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বুঝতে পেরে অ্যাডভোকেট অভিনব চন্দ্রচূ়ড় ও ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) সহ অন্য অভিযুক্তরা অন্যান্য পিটিশনকারী ও হাইকোর্টের ওপর চাপ সৃষ্টি করতে আরও একটি পরিকল্পনা করেছিল।

    অভিযোগপত্রে সুপ্রিম কোর্টের বিচাপতি চন্দ্রচূড়ের (DY Chandrachud)  বিরুদ্ধে অভিযোগ, যে মামলায় তাঁর ছেলে কোনও এক মামলাকারীর হয়ে সওয়াল করছেন, সেই মামলা থেকে চন্দ্রচূড়কে সরিয়ে দেওয়া হয়েছে। স্বার্থের সংঘাত হওয়া সত্ত্বেও তিনি ওই মামলা শুনেছেন এবং ছেলের ক্লায়েন্টকে সুবিধা পাইয়ে দিতে অর্ডার পাশ করেছেন। এটি ভারতীয় পিনাল কোডের ১৬৬, ২১৯, ৪০৯, ১২০ (বি), ৩৪ এবং ৫২ নম্বর ধারার পরিপন্থী। অভিযোগকারী রশিদ খান পাঠান দেশের বর্তমান প্রধান বিচারপতি ইউইউ ললিতকে দেশের পরবর্তী বিচারপতি হিসেবে চন্দ্রচূড়ের (DY Chandrachud) নাম প্রস্তাব না করতেও অনুরোধ করেছেন।

    আরও পড়ুন : “স্ত্রী-সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেওয়া স্বামীর কর্তব্য…”, সাফ জানাল সুপ্রিম কোর্ট

    তবে রশিদ খান পাঠানের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বার অ্যান্ড বেঞ্চ। তাদের দাবি, বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যে। বিবৃতি জারি করে বার কাউন্সিল অফ ইন্ডিয়াও জানিয়েছে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) বিরুদ্ধে তোলা অভিযোগ সর্বৈব মিথ্যে। তাদের পাল্টা অভিযোগ, কিছু লোক নিজস্ব স্বার্থ চরিতার্থ করতে এসব করছে। ঘটনাটিকে বিচারব্যবস্থায় হস্তক্ষেপের  কুৎসিত প্রচেষ্টা বলে অভিহিত করেছে তারা। এই জাতীয় প্রবণতা দেশের পক্ষে খুবই উদ্বেগের। এবং একে যেনতেন প্রকারে বন্ধ করতে হবে বলেও জানিয়েছে বার কাউন্সিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Uttarkashi Uttarakhand: উত্তরকাশীতে ভূমি ধসে মৃত্যু মিছিল! মিলল আরও পাঁচজনের দেহ

    Uttarkashi Uttarakhand: উত্তরকাশীতে ভূমি ধসে মৃত্যু মিছিল! মিলল আরও পাঁচজনের দেহ

    মাধ্যম নিউজ ডেস্ক: নবমীর দিনে উত্তর কাশীতে তুষার ধসের (Uttarkashi Avalanche) ঘটনায় মৃত আরও পাঁচজনের দেহ উদ্ধার করা হল (Five More Bodies Discovered)৷ আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার কাজে সময় লাগছে বলে জানা গিয়েছে। সোমবার এই পাঁচটি দেহ মতলির (Matli) আইটিবিপি ক্য়াম্পে (ITBP Camp) নিয়ে আসা হয় ৷ এর আগে ২৬টি দেহ মিলেছিল।

    আরও পড়ুন: যদি আমরা ১০ সেকেন্ড সময়ও পেতাম, আমরা আরও জীবন বাঁচাতে পারতাম…   

    গত মঙ্গলবার, প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় ‘দ্বিতীয় দ্রৌপদী কা দন্ড’ শিখরে আছড়ে পড়ে ওই তুষারধস। নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-র ৬১ জন শিক্ষানবিশের একটি দল তখন তাঁদের ক্যাম্পে ফিরছিলেন। বিপর্যয়ের ধাক্কায় ৩৪ জন শিক্ষানবিশ ও তাঁদের ৭ প্রশিক্ষক আটকে পড়েন বলে ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছিল। বিপর্যয়ের মধ্যেই তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় বায়ুসেনা, সেনা ও আইটিবিপির সদস্যরা। 

    আরও পড়ুন: “কোমর্বিডিটি থাকলে…”, চারধাম পুণ্যার্থীদের বিশেষ পরামর্শ উত্তরাখণ্ড প্রশাসনের

    উত্তর কাশীর জেলাশাসক অভিষেক রুহেলা জানিয়েছেন, সামিট ক্যাম্প ও তার আশপাশেই দেহগুলি খুঁজে পান উদ্ধারকারী দলের সদস্যরা ৷ তিনি আরও জানান, এই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে তাঁদের কাছে খবর রয়েছে ৷ কিন্তু, সেই ব্যক্তির দেহ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ৷ এছাড়াও তুষার ধসের পর থেকে আরও দু’জনের সন্ধান পাওয়া যাচ্ছে না ৷ গত ৪ অক্টোবর থেকে এই তল্লাশি অভিযান শুরু হলেও এখনও তা চলছে ৷ জেলাশাসক জানিয়েছেন, তুষার ধসের পরই ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে তুষারপাত হয় ৷ ফলে দুর্গতরা সকলেই বরফের চাদরে ঢাকা পড়ে যান ৷ উপরন্তু, গত কয়েকদিন ধরে আবহাওয়া অনুকূলে নেই ৷ অবস্থা ক্রমশ খারাপ হয়েছে। যখনই আবহাওয়া অনুকূলে এসেছে তখনই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। এখনও দুই পর্বতারোহীর জীবিত থাকার আশা ছাড়তে নারাজ উদ্ধারকারীরা ৷ নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ পাশাপাশি, আরও একটি মৃতদেহের খোঁজও চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা ৷ দ্রুত এই অভিযান সম্পন্ন হবে বলে জানান জেলাশাসক। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Hindi as official language: শিক্ষাদান, সরকারি কাজের ভাষা হোক হিন্দি, প্রস্তাব সংসদীয় কমিটির

    Hindi as official language: শিক্ষাদান, সরকারি কাজের ভাষা হোক হিন্দি, প্রস্তাব সংসদীয় কমিটির

    মাধ্যম নিউজ ডেস্ক: অমিত শাহর নেতৃত্বাধীন সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটি (Parliament Panel) সম্প্রতি সুপারিশ করেছে কেন্দ্রীয় বিদ্যালয় বা আইআইটি, এমনকী হিন্দিভাষী রাজ্যের হাই কোর্ট, সর্বত্র ইংরাজির বদলে হিন্দি (Hindi as official language) ভাষা ব্যবহার করা হোক। এমনকী রাষ্ট্রসংঘেও হিন্দিকে ভারতের সরকারি ভাষা করার প্রস্তাব দিয়েছে এই কমিটি। 

    এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কমিটির ওই রিপোর্ট ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে। সংসদীয় কমিটির রিপোর্টে প্রস্তাব দেওয়া হয়েছে, রাষ্ট্রসংঘে ভারতের সরকারি ভাষা হোক হিন্দি (Hindi as official language)। আবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় থেকে আইআইটি ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষাদানের ভাষাও হিন্দিই হোক। পাশাপাশি হিন্দিভাষী রাজ্যগুলিতে হাই কোর্টের কাজের ভাষাও করা হোক হিন্দিকে। এছাড়াও সরকারি চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক ইংরাজির জায়গায় এবার থেকে হিন্দি রাখতে হবে। 

    আরও পড়ুন: মোমিনপুরের ঘটনায় শাহকে চিঠি শুভেন্দুর! স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি বিরোধী নেতার 

    শিক্ষার ক্ষেত্রে কমিটির বক্তব্য, “শিক্ষাদানের ভাষা হিন্দি (Hindi as official language) হওয়াই উচিৎ। ইংরেজির ভাষা ঐচ্ছিক হতে পারে। প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রেও একই নীতি।” সরকারি কর্মী বাছাইয়ের ক্ষেত্রে হিন্দির জ্ঞান অন্যতম মাপকাঠি যেন হয়, সে দিকে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

    সংসদীয় কমিটির প্রস্তাবে এও বলা হয়েছে, যে সব সরকারি আধিকারিকরা ইচ্ছাকৃত ভাবে হিন্দিতে (Hindi as official language) কাজকর্ম এড়িয়ে যান, তাঁদের থেকে ব্যাখ্যা চাইতে হবে। সন্তোষজনক উত্তর না পেলে বার্ষিক পারফরম্যান্স রিপোর্টে সেটার উল্লেখ করতে হবে বলেও কমিটির প্রস্তাবে বলা হয়েছে। গত মাসেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই রিপোর্ট জমা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    কমিটির আরও প্রস্তাব, সরকারি বিজ্ঞাপনে ৫০ শতাংশেরও বেশি হোক হিন্দি (Hindi as official language) বিজ্ঞাপন। পাশাপাশি আঞ্চলিক ভাষাতে বিজ্ঞাপনেও জোর দেওয়ার কথাও সুপারিশ করা হয়েছে রিপোর্টে। প্রস্তাবে আরও বলা হয়েছে, হিন্দি ভাষায় বিশেষ পারদর্শিতা থাকা প্রয়োজন এমন কোনও সরকারি পদ যদি তিন বছরের বেশি সময় ধরে শূন্য হয়ে থাকলে, সেই সংস্থার প্রধানকে দায়ী করা হবে। এবং তাঁর বার্ষিক পারফরম্যান্স রিপোর্টেও বিষয়টির উল্লেখ থাকতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Kerala’s vegetarian crocodile died: কেরালার পদ্মনাভস্বামী মন্দিরের নিরামিষভোজী কুমিরের মৃত্যু

    Kerala’s vegetarian crocodile died: কেরালার পদ্মনাভস্বামী মন্দিরের নিরামিষভোজী কুমিরের মৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: কুমির মানেই আমাদের কাছে তা হিংস্র জীব। আর কুমিরকে ভয় পান না এমন বীরপুরুষ হাতেগোনা। কিন্তু সেই কুমীরই যদি নিরামিষাশী হয় আর মন্দিরের প্রসাদ খেয়ে বেঁচে থাকে। বিশেষ করে পুরোহিত যদি তাঁকে নিজের হাতে প্রসাদ খাইয়ে দেন বা সকলের সামনে কুমিরটির চোয়ালে চুমু খান, সেক্ষেত্রে বিস্ময় তৈরি হতে বাধ্য।

    এমনই বিস্ময়কর ঘটনার নিত্যদিন সাক্ষী থেকেছেন কেরলের পদ্মনাভস্বামী মন্দিরের দর্শনার্থীরা। মন্দিরের পূজারীর থেকে শুরু করে সাধারণ দর্শনার্থীরা ঈশ্বর রুপে দেখেন এই কুমিরটিকে।কেরলের এই পদ্মনাভস্বামী মন্দিরে বিষ্ণু পূজিত হন। মন্দিরের পুরোহিতদের দাবি এই কুমিরটি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার তাই সে মন্দিরের প্রসাদান্নে তুষ্ট থাকত।

    বাবিয়া নামে এই কুমিরটি গতকাল রবিবার মারা গিয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, ৭৫ বছর বয়সী এই কুমিরটি বেশ কিছু দিন ধরে ভালো করে খেতে পারত না। রবিবার মন্দিরের কাছে পুকুর থেকে কুমিরটির মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। কুমিরটির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মন্দিরে।

    [tw]


    [/tw] 

    আরও পড়ুন: হিন্দু মন্দিরে হামলায় উদ্বেগ প্রকাশ, ব্রিটিশ বিদেশ সচিবের সঙ্গে বৈঠক জয়শঙ্করের 

    মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, কবে ওই কুমিরটি মন্দির চত্বরের পুকুরে এসেছিল, বা কে নামকরণ করেছিল তার, সে বিষয়ে কেউই জানেন না। পূজারীদের মতে, ৭০ বছরেরও বেশি সময় ধরে ওই মন্দিরে বাস করছিল কুমিরটি। মন্দিরের প্রধান পুরোহিত চন্দ্রশেখর জানিয়েছেন, বাবিয়া খুবই নিরীহ ছিল। প্রত্যহ তাঁর সাথে পুকুরে নেমে দু’বার স্নান করতেন প্রধান পুরোহিত। প্রসাদান্নের থালা হাতে মন্দিরের লাগোয়া পুকুর ঘাটে নেমে নিজে হাতে বাবিয়াকে ভাত খাওয়াতেন তিনি।

    তবে, কুমির বিশেষজ্ঞ অনির্বাণ চৌধুরী বলেছিলেন, ‘‘বিষয়টি কিছুটা হলেও অস্বাভাবিক। যে কুমিরটিকে নিরামিষাশী বলে বর্ণনা করা হচ্ছে, সেটি আসলে মিষ্টি জলের কুমির (মগর)। মাছ এদের স্বাভাবিক খাদ্য। তবে হরিণ, বন্য শূকরের মতো প্রাণীর মাংসও খায় এরা।’’তবে অনির্বাণের কথায়, ‘‘কুমিরের বেঁচে থাকার তাগিদ অন্যান্য জীবজন্তুর থেকে অনেক বেশি। এরা যে কোনও পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারে। তবে বিকল্প থাকলে এরা সব সময় স্বাভাবিক খাবার বেছে নেয়। সে ক্ষেত্রে মাছ পেয়েও তা না খাওয়ার বিষয়টি কিছুটা অদ্ভুত।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Digital Rupee of RBI: ডিজিটাল রুপি কী?  আরবিআই-এর প্রস্তাবিত ডিজিটাল রুপি সম্পর্কে কিছু জরুরী তথ্য

    Digital Rupee of RBI: ডিজিটাল রুপি কী?  আরবিআই-এর প্রস্তাবিত ডিজিটাল রুপি সম্পর্কে কিছু জরুরী তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্র যে ডিজিটাল কারেন্সি (Digital Currency) আনতে চলেছে,২০২২-২৩ সালের কেন্দ্রীয় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) কথায় তা আরও স্পষ্ট হয়েছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, ‘ডিজিটাল রুপি’ (Digital Rupee) নামে এক ডিজিটাল মুদ্রা   জারি করবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।

    অর্থমন্ত্রীর ঘোষণার পর থেকেই দেশের মানুষ দিন গুনছিল রিজ়ার্ভ ব্যাঙ্কের ডিজিটাল মুদ্রা (Digital Currency) আসার অপেক্ষায়।

    শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, শীঘ্রই পরীক্ষামূলক ভাবে (পাইলট প্রকল্প) ‘ই-রুপি’(E rupee) চালু করতে চলেছে তারা। বিষয়টি নিয়ে একটি খসড়া পত্র প্রকাশ করে তাদের দাবি, প্রাথমিক ভাবে শুধু বিশেষ কিছু ক্ষেত্রে ওই মুদ্রা ব্যবহার করা যাবে। তবে লক্ষ্য, এর হাত ধরে আগামী দিনে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও দক্ষ এবং সুরক্ষিত করে গড়ে তোলা। সেই সঙ্গে আর্থিক প্রতারণা আটকানো। আর বি আই আরও জানিয়েছেন, ভারতের ডিজিটাল মুদ্রাকে বলা হবে ‘ই- রুপি’ বা ‘e₹’। আর্থিক লেনদেনের কোনও পদ্ধতিকে বদলে বা বিকল্প হিসাবে নয়, লেনদেনের অপর একটি পদ্ধতি হিসাবে আনা হবে এই ডিজিটাল মুদ্রা। দেশের ডিজিটাল অর্থনীতিকে (Digital Economy) আরও মজবুত করবে এই ডিজিটাল মুদ্রা।

    ডিজিটাল রুপি কি?

    আইবিআইয়ের তরফে জারি করা এই ডিজিটাল রুপি মূলত ভারতের সরকারি মুদ্রার এক ডিজিটাল টোকেন হিসেবে ব্যবহৃত হবে। আরবিআই (RBI) এই ডিজিটাল মুদ্রা ইস্যু করবে ও যাবতীয় ব্যবস্থাপনা করবে। ২০২২ সালের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, ব্লক চেন এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে চলবে আরবিআইয়ের ডিজিটাল রুপি। তবে, আরবিআই কীভাবে ডিজিটাল রুপি বাস্তবায়ন করতে চলেছে এবং এটি কী ধরনের ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করতে চলেছে তা এখনও বিস্তারিত জানা যায়নি।

    [tw]


    [/tw]

    নির্মলা স্পষ্ট বলেছিলেন, নেট মাধ্যমে ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি ভারতে ডিজিটাল মুদ্রা হিসেবে গণ্য হবে না। ওই তকমা পাবে শুধু সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি)। ভবিষ্যতে যা আনার দায়িত্ব রিজ়ার্ভ ব্যাঙ্কের।আরবিআই এ দিন খসড়া পত্রে জানিয়েছে, বর্তমান অর্থ ব্যবস্থায় চালু থাকা সাধারণ মুদ্রার বিকল্প আনা তাদের উদ্দেশ্য নয়। বরং ডিজিটাল টাকাকে সাধারণ নোটের পরিপূরক করে তোলার চেষ্টা চলছে। যাতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত একটি ডিজিটাল ব্যবস্থা প্রবর্তন করা যায়। যার সুবিধা নিতে পারবে সকলে।

    আরও পড়ুন: ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক, কত হল জানেন?

    ভারতে যখন প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করা নিয়ে তুমুল জল্পনা ছড়িয়েছে, ঠিক সেই সময়েই আরবিআই বাজারে নিয়ে আসছে নতুন এই ডিজিটাল মুদ্রা । যদিও ক্রিপ্টোকারেন্সিগুলির উপর এখনই কোনও নিষেধাজ্ঞা আনেনি কেন্দ্র সরকার। তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই ক্রিপ্টোর ট্রেডিং এবং এনএফটির মতো ভার্চুয়াল ডিজিটাল সম্পত্তি থেকে প্রাপ্ত আয়ের উপর ৩০ শতাংশ কর চাপানো হবে। আপাতভাবে সরকারের যা দৃষ্টিভঙ্গি, তাতে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারত সরকার চায় মানুষ এই ক্রিপ্টোকারেন্সির বদলে স্বদেশি ডিজিটাল রুপি (Indigenous Digital Rupee) ব্যবহার করুক।

    অতীতে ক্রিপ্টো নিয়ে বার বার সাবধান করেছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। এই পরিস্থিতিতে ভারতের ই-রুপি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। একাংশের দাবি, এটা ভবিষ্যতে দেশে আর্থিক লেনদেন ব্যবস্থার নকশাই বদলে দিতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • 5g Launch: দেশে ৫ জির সূচনা, ভারতে বসে ইউরোপে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

    5g Launch: দেশে ৫ জির সূচনা, ভারতে বসে ইউরোপে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের এক নয়া যুগের (New Era) সূচনা হল। ষষ্ঠীর শুভদিন আজই ভারতের টেলিকম প্রযুক্তিতে নয়া অধ্যায়ের সূচনা হল। দিল্লীর প্রগতি ময়দানের একটি প্রদর্শনী থেকে ভারতে ৫ জি (5g net) পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমেই ভারতে যোগাযোগ এবং তথ্য প্রযুক্তির নতুন দিগন্ত খুলে গেল দেশে।

    আরও পড়ুন: দেশজুড়ে ফাইভ জি পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর, জেনে নিন এই বিষয়ে কিছু তথ্য

    প্রধানমন্ত্রী ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (India Mobile congress) ২০২২ অনুষ্ঠান থেকেই ভারতে ৫জি পরিষেবা শুরু করার জন্য সিলমোহর দিলেন। ৫জি এর আনুষ্ঠানিক লঞ্চের (5g launch) আগে ৫জি প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার জন্য টেলিকম অপারেটর প্যাভিলিয়নে বসে দিল্লি থেকে ইউরোপে (Europe) গাড়ি চালালেন ভারতের প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী সেই ছবিটি ট্যুইট করে লিখেছেন ভারত বিশ্বকে চালাচ্ছে।

    [tw]


    [/tw] 

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী (Telecom minister)  অশ্বিনী বৈষ্ণব ও ভারতের প্রথম সারির শিল্পপতি তথা রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। আজ প্রধানমন্ত্রীকে ৫জি প্রযুক্তির বিভিন্ন দিকগুলি তুলে ধরে ভারতের প্রথম সারির ইন্টারনেট পরিষেবা দেওয়া সংস্থাগুলি। রিলায়েন্স জিও স্টলে শিল্পপতি মুকেশ আম্বানি এবং আকাশ আম্বানি ৫ জি সম্পর্কে নানা বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করান। এরপর এয়ারটেল (Airtel), ভোডাফোন আইডিয়া, সি ডট সহ অন্য আরও সংস্থাগুলির স্টলে যান প্রধানমন্ত্রী।

    [tw]


    [/tw]

    কৃষিক্ষেত্রে শক্তিশালী ড্রোন থেকে শুরু করে, কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial intelligence) সাহায্যে সাইবার থ্রেট ডিটেকশন ইত্যাদি ৫জির নানা উপকারিতা প্রত্যক্ষ করেন মোদিজী।

    কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এই দিনটি স্বর্নাক্ষরে লিপিব্দধ থাকবে। এই টেলিকমই হল ডিজিটাল ইন্ডিয়ার জয়যাত্রার সোপান।

    [tw]


    [/tw] 

    মুকেশ আম্বানি জানিয়েছেন আগামী ২০২৩ সালের মধ্যে জিওর ৫ জি পরিষেবা সারা ভারতে বিস্তারলাভ করবে। তিনি আরও বলে ভারতে ভারতীয় মোবাইল কংগ্রসের পাশাপাশি এশিয়ান মোবাইক কংগ্রেস বা বিশ্ব মোবাইল কংগ্রেস করা উচিত।

    [tw]


    [/tw]

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share