Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Uttarakhand Bus Accident: বিয়েবাড়ির যাত্রী বোঝাই বাস পড়ল উত্তরাখন্ডের খাদে

    Uttarakhand Bus Accident: বিয়েবাড়ির যাত্রী বোঝাই বাস পড়ল উত্তরাখন্ডের খাদে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ভয়াবহ দূর্ঘটনা উওরাখন্ডে তবে এবার দূর্ঘটনাটি ধসের(Avalanche) কারণে ঘটেনি। যাত্রী বোঝাই করে বিয়ে বাড়ি থেকে ফিরছিল বাসটি। মঙ্গলবার গভীর রাতে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

    ডিজিপি (DGP) অশোককুমার জানান, বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিল যার মধ্যে একাধিক শিশুও ছিল। দূর্ঘটনায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশ আরও জানিয়েছেন বিয়ের জন্য বুক করা হয়েছিল বাসটি। যাত্রীরা সকলেই ছিলেন বিয়েতে আমন্ত্রিত। মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের পৌড়ী (Pauri) জেলার ধুমকোট থানার এলাকার রিখিনিখাল বিরনখাল মোটোর রোড-এর উপর সিমদি গ্রামের কাছে একটি ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি।

    আরও পড়ুন: সাইবার ক্রাইমের বিরুদ্ধে জোরালো অভিযান চালালো সিবিআই 

    খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ধুমকোট (Dhumakot) থানার পুলিশ। জানানো হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরকেও।তাদের সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগাতন স্থানীয়রাও। এর পর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও এসে পৌঁছয়।অন্ধকারের কারণে এবং আলোর কোনও বন্দোবস্ত না থাকায় উদ্ধারকাজে সমস্যা হয়।দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রাতেই রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরে পৌঁছন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami), আধিকারিকদের কাছ থেকে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন তিনি।

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করেছেন যে দুর্ঘটনায় মৃত্যুতে তিনি দুঃখপ্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

    [tw]


    [/tw]

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় দুর্ঘটনাটিকে “হৃদয়বিদারক” বলে অভিহিত করেছে এবং সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

    [tw]


    [/tw]

    উওরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন রাজ্য সরকার দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সবরকম ভাবে থাকার আশ্বাস দিয়েছেন।

    [tw]


    [/tw]

    দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী (Defence Minister) রাজনাথ সিংও।

    [tw]


    [/tw]

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Operation Chakra: সাইবার ক্রাইমের বিরুদ্ধে জোরালো অভিযান চালালো সিবিআই

    Operation Chakra: সাইবার ক্রাইমের বিরুদ্ধে জোরালো অভিযান চালালো সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সাইবার ক্রাইমের (Cyber Crime) বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান চালাল সিবিআই (CBI)। সংবাদ সূত্রে জানা গিয়েছে দেশের ১০৫ টি স্থানে এখন পর্যন্ত অভিযান (Operation) চালানো হয়েছে। ৮৭ টি স্থানে সিবিআই একক ভাবে অভিযান চালালেও দিল্লিতে পাঁচটি, আন্দামান ও নিকোবরে চারটি, চণ্ডীগড়ে তিনটি, কর্ণাটকে ১২ টি এবং পাঞ্জাব ও আসামে দুটি করে রাজ্য পুলিশের সঙ্গে সিবিআই যৌথ অনুসন্ধান চালিয়েছে।

    এর মধ্যেই রাজস্থানের একটি কল সেন্টারে অভিযান চালিয়ে দেড় কেজি সোনা সহ আরও দেড় কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ইন্টারপোল ও এফবিআই এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে। সিবিআইয়ের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন চক্র’ (Operation Chakra)।

    [tw]


    [/tw]

    সিবিআই সূত্রে খবর, সাইবার জালিয়াতির প্রচুর প্রমাণ ইতিমধ্যেই হাতে এসেছে  এদিনের এই অভিযান। অভিযানে আরও দুটি কলসেন্টারে (Call Centre) অভিযান চালিয়ে সেগুলিকে সিজ করেছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর মধ্যে একটি পুনে এবং একটি আহমেদাবাদে। এই দুটি কল সেন্টারই আমেরিকায় (America) বসবাসকারী নাগরিক থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিত বলে সূত্রের খবর। কল সেন্টারগুলি ডার্ক ওয়েব ব্যবহার করে সাধারণ মানুষদের প্রতারণা করত।

    [tw]


    [/tw]

    প্রসঙ্গত, সিবিআই অপারেশন গরুড় (Operation Garuda) নামে আরও একটি অপারেশন চালাচ্ছে। এই অভিযানের মাধ্যমে এখনও পর্যন্ত ১৭৫ জনের উপর ড্রাগ মাফিয়াদের গ্রেপ্তার করেছে। প্রায় ৬ হাজার ৬০০ জনকে পুলিষ জিজ্ঞাসাবাদ করেছে। ড্রাগ মাফিয়াদের বিপুল পরিমাণে মাদক জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করেছে সিবিআই আধিকারিকেরা।

    [tw]


    [/tw]

    এরই পাশাপাশি অপারেশন মেঘচক্র (Operation Megh Chakra) নামে একটি অভিযান চালানো হচ্ছে। এই অভিযান শিশুদের যৌন নির্যাতন গ্যাজেট সহ মোবাইল, ল্যাপটপ সহ ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত অরা হয়েছে।সারা ভারতের  ২১ টি রাজ্য জূড়ে ৫৯টি স্থান জুড়ে তল্লাশি অভিযানটি চালানো হয়েছে।এই ঘটনায় প্রায় ৫০ জনের মতো সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    [tw]


    [/tw]

    বর্তমানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে (West Bengal) গোরুপাচার (Cattle Smuggling) কান্ডে মুখ্য অভিযুক্ত অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই, অপরদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীকে এসএসসি ও প্রাইমারী টেট কেলেঙ্কারীর নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিজ হেফাজতে নিয়েছিলেন সিবিআই। বিরোধী দল কেন্দ্রীয় সরকারের এই তদন্তকারী সংস্থার উপর পক্ষপাতদুষ্টের মতো ঘোরতর অভিযোগ আনলেও সিবিআই নিরপেক্ষতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Terrorist Killed J&K: উত্তাল ভূস্বর্গ নিকেশ ৪ আতঙ্কবাদী জঙ্গি

    Terrorist Killed J&K: উত্তাল ভূস্বর্গ নিকেশ ৪ আতঙ্কবাদী জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহর (Amit shah) কাশ্মীর যাত্রা ঘিরে বিগত কয়েকদিন ধরেই উত্তাল ভূস্বর্গ কাশ্মীর। শাহের সফরের আগেই কাশ্মীরে হামলা চালাল জঙ্গিরা (Terrorist), জঙ্গিদের পালটা আক্রমনে প্রাণ হারিয়েছেন কাশ্মীরের এক পুলিশকর্মী এবং আহত হয়েছেন সি আর পি এফ (CRPF) এর একজন জওয়ান। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরের দিন শাহের সফরের মাঝেই সন্ধ্যায় শোপিয়ানের ডাচ এলাকায় ভারতীয় সেনা জম্মু-কাশ্মীরে দুটি স্থানে এনকাউন্টার চালিয়ে নিকেশ করেছে চার জঙ্গিকে। এর মধ্যে তিন জন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) সাথে যুক্ত এবং আজ ভোরে শোপিয়ানেরই(Sopian) মুলু এলাকায় নিকেশ করা হয়েছে আরও এক জেহাদিকে।

    [tw]


    [/tw]

    কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার ট্যুইট করে জানিয়েছেন, নিহতদের মধ্যে রয়েছে হানান-বিন-ইয়াকুব-জামশেদ নামে এক জঙ্গি।২-ই অক্টোবর পুলওয়ামায় পুলিশ কর্তা জাভেদার আর ২৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ থেকে উপত্যকায় কাজ করতে যাওয়া শ্রমিক খুনে যুক্ত ছিল সে।

    [tw]


    [/tw]

    শাহর উপত্যকা সফর ঘিরেই বেশ কিছুদিন ধরেই চলছে প্রস্তুতি। গোয়েন্দা সূত্র (Intelligence agency) মারফত জানা যায় যে, শাহর সফর ঘিরেই জঙ্গি আক্রমণের সম্ভাবনা ছিল, তাই প্রশাসনের তৎপরতা দেখা যায় উপত্যকা জুড়ে। ভারতীয় সেনার লাগাতার খানা-তল্লাশিতে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র ,গ্রেনেড, গোলাবারুদ সহ বেশ কিছু নথি। উদ্ধার হওয়া নথি পুলিশ রেকর্ডে যুক্ত করা হয়েছে, যা পরবর্তীতে তদন্তের কাজে ব্যবহার করা হবে। প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে সেনা আর পলিশের যৌথ প্রচেষ্টায় বড়সড় জঙ্গি হামলা থেকে রক্ষা পেল কাশ্মীর উপত্যকা (Kashmir Valley)।

    আরও পড়ুন: বায়ুসেনার হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার ‘প্রচণ্ড’

    প্রসঙ্গত, ৩৭০ ও ৩৫এ হঠানোর পর থেকেই কাশ্মীরে বিশৃঙ্খলা দেখা যায়।প্রায় দু বছরের মতো কার্ফু জারি করা হয় জন্মূ কাশ্মীরের বিভিন্ন স্থানে। কেন্দ্র সরকার কাশ্মীরে শান্তি ফেরাতে ও যুবসমাজকে সমাজের মূল স্ত্রোতে ফেরাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিনই উপত্যকার পাহাড়ি মানুষদের তফসিলী উপজাতির মর্যাদা দিয়েছেন। এছাড়াও জন্মুতে ১৯৬০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেন।

    [tw]


    [/tw]

    শাহের সফরের আগেই জম্মুতে ডিজি খুনের ঘটনায় কাশ্মীর উপত্যকায় স্বরাষ্ট্র মন্ত্রী নিরাপত্তাজনিত (Security) কারণেই সাময়িক ভাবে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই ফের জঙ্গি কার্যকলাপ ভূস্বর্গ-এ ফের মাথা চাঁড়া দেওয়ায় ওয়াকিবহাল মহলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Uttarakhand avalanche: ভয়াবহ তুষারধস! অল্পের জন্য রক্ষা পেল কেদারনাথ মন্দির

    Uttarakhand avalanche: ভয়াবহ তুষারধস! অল্পের জন্য রক্ষা পেল কেদারনাথ মন্দির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়ঙ্কর তুষারপাত (Massive avalanche) নামল কেদারনাথ (Kedarnath) ধামে। শনিবার সকালে কেদারনাথ ধামের পিছনে বড়সড় তুষারপাত ঘটলেও মন্দিরের (Temple) কোনও ক্ষতি হয়নি। এই নিয়ে একমাসের (One Month) ব্যবধানে দ্বিতীয়বার ভেঙ্গেছে মন্দিরের পিছনে থাকা বিশাল হিমবাহটি (Glacier) এবং দূর থেকে জলাশয়ের মতো দেখাচ্ছে এটি। শনিবারের তুষারপাতের জেরে ফের ফিরে এল ২০১৩ সালের সেই ভয়ানক বিপর্যয়ের স্মৃতি।

    আরও পড়ুন: নয়া সংসদ ভবনের উপরে স্থাপিত জাতীয় প্রতীক কোনও আইন লঙ্ঘন করেনি! জানুন কী বলল আদালত? 

    কেদারনাথ ধামের পিছনে তুষারপাতের ঘটনার পর থেকে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কেদারনাথে বসবাসকারী লোকজনকে সতর্ক করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই ট্যুইটারে (Twitter) একটি ভিডিও শেয়ার করেছেন।ভিডিওতে দেখা যাচ্ছে কেদারনাথ ধামের পিছনের এক হিমবাহ থেকে দ্রুত গতিতে বরফ গড়িয়ে পড়ছে।

    [tw]


    [/tw] 

     এদিনই প্রবল তুষারপাতে উত্তরকাশীতে বিহারের চারজন তীর্থযাত্রী আটকে পড়েছেন। উল্লেখ্য যে এলাকায় তীর্থযাত্রী (pilgrim) আটকে পড়েছেন সেই অঞ্চলটি কেদারনাথ মন্দির থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। গত ২৩ সেপ্টেম্বরও কেদারনাথ ধামের কাছে একটি তুষারপাত হয়েছিল। সেবার কেদারনাথ ধামের পিছনে চারাবাড়ি হিমবাহে তুষারপাত হয়েছিল। ফের তুষারপাত ঘটায় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

    প্রসঙ্গত ২০১৩ সালের তুমুল বৃষ্টির ফলে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যার ও ভূমিধসে রাস্তাঘাট ও সেতু ভেসে যাওয়ায় প্রায় কেদারনাথ ধামে প্রায় ৫০ হাজার মানুষ আটকে পড়েন সেদিন। ভয়াবহ বন্যায় কেদারনাথ অঞ্চলে মোট ৩,০৭৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Supreme Court: বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি!

    Supreme Court: বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি!

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তকে (Dipankar Dutta) সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে কলেজিয়ামের বৈঠক হয়। ওই বৈঠকেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দীপঙ্কর দত্তকে নিয়োগের সুপারিশ করা হয়।

    বিচারপতি দীপঙ্কর দত্ত ২০০৬ সাল থেকে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতির দায়িত্বে ছিলেন। ২০২০ সালে বম্বে হাই কোর্টের (Bombay High Court) প্রধান বিচারপতি নিযুক্ত হন তিনি। স্কুল শিক্ষা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ বোর্ড ইন সেকেন্ডারি এডুকেশন এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের হয়েও একাধিক মামলা লড়েছেন দীপঙ্কর। 

    আরও পড়ুন: তৃণমূল নেতা-মন্ত্রীদের সঙ্গে পিএফআই যোগসূত্র ভাবাচ্ছে গোয়েন্দাদের

    ১৯৬৫ সালে জন্ম বিচারপতি দীপঙ্কর দত্তের। তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সলিল কুমার দত্তের পুত্র। তাঁর শ্যালক অমিতাভ রায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৮৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) হাজরা ল’ কলেজ থেকে এলএলবি পাশ করেন দীপঙ্কর।

    আরও পড়ুন: মনোনয়ন তুললেন থারুর-বনসল! কংগ্রেস সভাপতির দৌড়ে কারা?  

    কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল ছিলেন দীপঙ্কর। ১৯৯৬-৯৭ এবং ১৯৯৯-২০০৬ সাল পর্যন্ত হাজরা ল’ কলেজে গেস্ট লেকচারার ছিলেন তিনি। বর্তমানে সুপ্রিম কোর্টে ৩৪ জন বিচারকের মধ্যে রয়েছেন ২৯ জন। এর মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও।

    প্রসঙ্গত, ২৩ শে সেপ্টেম্বর  বিচারপতি  ইন্দিরা বন্দ্যোপাধ্যায়  অবসর গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন কলোজিয়ামটিতে  প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন আরও পাঁচ বিচারপতি। ২৭শে আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম সুপারিশ।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Telecom Bill 2022: অপরিচিত নম্বর থেকে ফোন? এবার কলারের নাম জানাবে সংস্থাই, আসছে বিল

    Telecom Bill 2022: অপরিচিত নম্বর থেকে ফোন? এবার কলারের নাম জানাবে সংস্থাই, আসছে বিল

    মাধ্যম নিউজ ডেস্ক: হ্যালো, লোন চাই? লটারি জিতেছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কিংবা ক্রেডিট কার্ড চাই? দিনে অন্তত চার থেকে পাঁচটি এই জাতীয় কল আমরা পাই ফোনে। তবে এই ফোন কলগুলির পেছনে কারা, তা আমরা জানতে পারি না। কে লটারির টিকিট বেচছেন, কেই বা ক্রেডিট কার্ড বিক্রি করছেন তাঁদের আমরা চিনি না। তাই ভুয়ো ফোনকলের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা থাকে। এই জাতীয় কলের ফাঁদে পড়ে আপনি যাতে সর্বস্ব না খোয়ান, তাই টেলিকম বিল ২০২২ (Telecom Bill 2022) আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Govt.)। এই বিলের মূল লক্ষ্যই হল, উপভোক্তাদের ভুয়ো ফোন কলের হাত থেকে রক্ষা করা।

    শুক্রবার টেলিকম বিল ২০২২ এর খসড়া প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। যদিও বিলে অনেক কিছুই রয়েছে, তবে সব চেয়ে বড় বিষয়টি হল মোবাইল ব্যবহারকারীদের রক্ষাকবচ দান। এতদিন অপরিচিতি কোনও ব্যক্তি ফোন করলে, তাঁর পরিচয় জানতে ব্যবহার করতে হত ট্রু-কলার অ্যাপ। নয়া বিল আইনে পরিণত হলে, আর প্রয়োজন হবে না তার। টেলিকম মন্ত্রী জানান, নয়া বিল আইনে পরিণত হলে কে ফোন করছেন, তাঁর সম্পর্কে যাবতীয় তথ্য জানা যাবে। এভাবে রোখা যাবে প্রতারণা।

    আরও পড়ুন : বাজেট অধিবেশনের মধ্যেই পাশ হবে তথ্য সুরক্ষা বিল, আশা অশ্বিনী বৈষ্ণবের

    অশ্বিনী বৈষ্ণব বলেন, যখন আমি টেলিকম বিলটি প্রস্তুত করছিলাম, আমি মোবাইল ব্যবহারকারীদের সব চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। তিনি জানান, মোবাইল ব্যবহারকারীদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে আরও কিছু ব্যবস্থা নেওয়া হবে। চূড়ান্ত খসড়ায় সেগুলি যোগ করা হবে বলেও জানান তিনি। কেবল মোবাইল কিংবা ল্যান্ড লাইন ফোন ব্যবহারকারীরাই যে এই সুবিধা পাবেন, তা নয়। মন্ত্রী জানান, ফেস রিডিং, ফেসটাইম, জুম কল, হোয়াটসঅ্যাপ কল সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা প্রতারকদের হাত থেকে রক্ষা পাবেন। মন্ত্রী বলেন, আমরা কার সঙ্গে কথা বলছি, তাঁর সম্পর্কে জানার অধিকার আমাদের আছে। নয়া টেলিকম বিলের খসড়ায় টেলিকম সার্ভিস প্রোভাইডারের কেওয়াইসি বাধ্যতামূলক করা হবে। মন্ত্রী বলেন, আলাপ আলোচনার পরে আমরা খসড়া চূড়ান্ত করব। পরে সেটি সংসদীয় কমিটির মাধ্যমে যাবে। তার পর যাবে সংসদে। সব মিলিয়ে ছ থেকে ১০ মাসের সময়সীমা ধরে রেখেছি আমরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Lok Sabha Elections 2024: গোয়ায় ইতিহাস বিজেপির, প্রথম মহিলা পদ্ম-প্রার্থী পল্লবীকে চেনেন?

    Lok Sabha Elections 2024: গোয়ায় ইতিহাস বিজেপির, প্রথম মহিলা পদ্ম-প্রার্থী পল্লবীকে চেনেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আরব সাগরের তীরে ইতিহাস বিজেপির। গোয়ায় প্রথম মহিলা প্রার্থী দিল পদ্ম শিবির। প্রার্থীর নাম পল্লবী ডেম্পো। তিনি ডেম্পো ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর। আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) দক্ষিণ গোয়া কেন্দ্রের পদ্ম প্রার্থী তিনি।

    গোয়ার এই কেন্দ্রে পদ্ম ফুটেছে দু’বার (Lok Sabha Elections 2024)

    বর্তমানে গোয়ার এই কেন্দ্রের রাশ রয়েছে কংগ্রেসের হাতে। সাংসদ ফ্রান্সিসকো সারদিনহার। ১৯৬২ সাল থেকে এই কেন্দ্রে মাত্র দু’বার জিতেছে গেরুয়া শিবির। এই লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে ২০টি বিধানসভা এলাকা। লোকসভার এই আসনটিতে কখনও জয়ী হয়েছে মহারাষ্ট্র গোমান্তক পার্টি, কখনও আবার ইউনাইটেড গোয়ান্স পার্টি। কংগ্রেসও জিতেছে বেশ কয়েকবার। তবে ১৯৯৯ ও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) আরব সাগরের তীরের এই কেন্দ্রটিতে ফুটেছে পদ্ম। বিজেপির টিকিট পেয়ে যারপরনাই খুশি পল্লবী। জয়ের ব্যাপারে আশাবাদী তিনিও।

    চিনুন পল্লবীকে

    রসায়নে স্নাতক পল্লবীর ঝুলিতে রয়েছে পুণের এমআইটির বিজনেস ম্যানেজমেন্টের স্নাতকোত্তর ডিগ্রিও। বছর ঊনপঞ্চাশের পল্লবী ডেম্পো ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর। ইন্দো-জার্মান এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটির প্রেসিডেন্ট পদেও রয়েছেন তিনি। গোয়া ক্যানসার সোসাইটির ম্যানেজিং কমিটির সদস্যও এই বিজেপি প্রার্থী। পল্লবীর স্বামী শ্রীনিবাস ডেম্পোও একজন নামী শিল্পপতি। গোয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধানও তিনি। মেয়েদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দানের জন্য গ্রামীণ বিদ্যালয় দত্তক কর্মসূচির অধীনে কয়েকটি সরকারি উচ্চ বিদ্যালয় চালানোর দায়িত্ব নিয়েছে ডেম্পো পরিবার। এহেন পরিবারের সদস্য পল্লবীকেই এবার পদ্ম প্রতীকে বাজি ধরেছে বিজেপি।

    রবিবার রাতে পঞ্চম দফার প্রার্থিতালিকা প্রকাশ করে বিজেপি। এতে নাম রয়েছে ১১১টি কেন্দ্রের প্রার্থীর। এই তালিকায়ই রয়েছে পল্লবীর নামও। পল্লবীকে প্রার্থী করায় গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডাকে। মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের কথা বলেন। গোয়ায় এর হার ৫০ শতাংশ। এবং সেটাও সংরক্ষণ ছাড়াই। এজন্য আমি ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পার্টি প্রেসিডেন্ট জেপি নাড্ডাকে (Lok Sabha Elections 2024)।”

    আরও পড়ুুন: ফের প্রার্থিতালিকা প্রকাশ বিজেপির, তালিকায় রয়েছেন ‘রাম’, কঙ্গনাও

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Lok Sabha Elections 2024: ফের প্রার্থিতালিকা প্রকাশ বিজেপির, তালিকায় রয়েছেন ‘রাম’, কঙ্গনাও

    Lok Sabha Elections 2024: ফের প্রার্থিতালিকা প্রকাশ বিজেপির, তালিকায় রয়েছেন ‘রাম’, কঙ্গনাও

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) পঞ্চম দফার প্রার্থিতালিকা প্রকাশ করল বিজেপি। রবিবার প্রকাশিত এই তালিকায় যেমন বাদ গিয়েছে পুরানো  কিছু মুখ, তেমনি এসেছেও নতুন।

    তালিকায় মানেকা, ঠাঁই হয়নি বরুণের (Lok Sabha Elections 2024)

    এই তালিকায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর ঠাঁই হলেও, জায়গা হয়নি তাঁর ছেলে বরুণের। নানা সময় মানেকা প্রার্থী হয়েছিলেন পিলিভিট কেন্দ্রে। জয়ীও হয়েছিলেন বেশ কয়েকবার। উনিশের নির্বাচনে এখানে প্রার্থী করা হয়েছিল বরুণকে। আড়াই লাখ ভোটে তিনি হারান সমাজবাদী পার্টির প্রার্থীকে। এবার অবশ্য পিলিভিটে মা কিংবা ছেলে কারও নাম (Lok Sabha Elections 2024) নেই। যদিও মানেকা লড়বেন সুলতানপুর কেন্দ্রে। এবার পদ্ম প্রতীকে লড়বেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রার্থী হচ্ছেন রামায়ণে যিনি রামের ভূমিকায় অভিনয় করেছিলেন, সেই অরুণ গোভিলও।

    প্রার্থিতালিকায় গুচ্ছ চমক

    এবার বিজেপির প্রার্থিতালিকায় রয়েছে একগুচ্ছ চমক। উজিয়ারপুরে প্রার্থী হয়েছেন নিত্যানন্দ রাই। বেগুসরাই থেকে লড়ছেন গিরিরাজ সিংহ। পাটনা সাহিবে প্রার্থী হয়েছেন রবিশঙ্কর প্রসাদ। মান্ডিতে কঙ্গনা রানাউত, কুরুক্ষেত্রে নবীন জিন্দাল, মিরাটে অরুণ গোভিল লড়ছেন পদ্ম প্রতীকে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়ছেন তমলুক কেন্দ্রে। বিজেপির অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীরা হলেন সম্বলপুরে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ভুবনেশ্বরে প্রাক্তন আইএএস অপরাজিতা সারঙ্গি, পুরীতে সম্বিত পাত্র, রাজামপেটে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি, আরাহে কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিংহ, সারানে রাজীব প্রতাপ রুডি এবং পাটলিপুত্রে রামকৃপাল যাদব।

    আরও পড়ুুন: ওয়েনাড়ে চ্যালেঞ্জের মুখে রাহুল, বিজেপির প্রার্থী কে জানেন?

    বিজেপিতে যোগ দেওয়া জেএমএমের প্রাক্তনী সীতা সোরেনকে প্রার্থী করা হয়েছে দুমকা কেন্দ্রে। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার লড়বেন বেলগাঁও থেকে। ওয়েনাড়ে রাহুলের প্রতিদ্বন্দ্বী বিজেপির কেরালা রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন। এবার টিকিট দেওয়া হয়নি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাংওয়ার, কেন্দ্রীয় মন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভিকে সিংহকে। বিজেপির প্রার্থিতালিকায় নাম রয়েছে হরিয়ানা সরকারের মন্ত্রী রঞ্জিত চৌতালারও। হিসার কেন্দ্রে প্রার্থী হচ্ছেন তিনি। এই দফায় বিজেপি ১১১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ১৯টি কেন্দ্রের প্রার্থীর নামও (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Rahul Gandhi News: ওয়েনাড়ে চ্যালেঞ্জের মুখে রাহুল, বিজেপির প্রার্থী কে জানেন?

    Rahul Gandhi News: ওয়েনাড়ে চ্যালেঞ্জের মুখে রাহুল, বিজেপির প্রার্থী কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: উনিশের লোকসভা নির্বাচনে দুটি কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi News)। উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্রে হেরে গিয়েছিলেন। তাঁকে গোহারা হারিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাহুল জিতেছিলেন কেরালার ওয়েনাড় কেন্দ্রে।

    বিজেপির প্রার্থী (Rahul Gandhi News)

    কেরালার এই আসনটিতে বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনকে প্রার্থী করল গেরুয়া শিবির। ওয়েনাড় কেন্দ্রটি কংগ্রেসের শক্ত ঘাঁটি। ২০০৯ সাল থেকে এই কেন্দ্রে টানা জয়ী হয়ে আসছে কংগ্রেস। এবার সুরেন্দ্রনকে প্রার্থী করে রাহুলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন বিজেপির ভোট ম্যানেজাররা। ওয়েনাড়ে বিজেপির পাশাপাশি রাহুলকে (Rahul Gandhi News) লড়তে হবে বামেদের প্রার্থীর সঙ্গেও। সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং বামেরা ‘ইন্ডি’ জোটে থাকলেও, দক্ষিণের রাজ্যগুলির অনেক কেন্দ্রেই সম্মুখ সমরে ‘ইন্ডি’র বিভিন্ন শরিক।

    কে এই সুরেন্দ্রন?

    উনিশের লোকসভা নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন সুরেন্দ্রন। হেরে গিয়েছিলেন। ২০১৬-র বিধানসভা নির্বাচনেও পরাস্ত হয়েছিলেন তিনি। সেবার হেরেছিলেন মাত্র ৮৯ ভোটে। উনিশের উপনির্বাচনেও পদ্ম প্রতীকে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন সুরেন্দ্রন। তবে লড়াকু মানসিকতা এবং মাটি কামড়ে পড়ে থাকার ক্ষমতা থাকায় সুরেন্দ্রনকে ২০২০ সালে বিজেপির কেলারা ইউনিটের সভাপতি করা হয়। শবরীমালা মন্দির বিতর্কে প্রতিবাদীদের মুখ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। এহেন এক প্রতিবাদীকেই রাহুলের বিরুদ্ধে প্রার্থী করে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। কেরলের দুটি আসনের দিকে এবার নজর থাকবে দেশবাসীর। একটি ওয়েনাড়, যেখানে সম্মুখ সমরে রাহুল-সুরেন্দ্রন। আর একটি হল তিরুবনন্তপূরম। এখানে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির রাজীব চন্দ্রশেখরের সঙ্গে লড়াইয়ের ময়দানে রয়েছেন কংগ্রেসের শশী থারুর।

    আরও পড়ুুন: তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করে বড় চমক দিল বিজেপি

    উনিশের লোকসভা নির্বাচনে রাহুল হারিয়েছিলেন সিপিআই প্রার্থী পিপি সুনেরকে। ৪ লাখ ৩০ হাজার ভোটে পরাস্ত করেছিলেন সিপিআই প্রার্থীকে। এবারও রাহুলের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রবীণ বাম নেত্রী  অ্যানি রাজা। ওয়েনাড়ে যাতে রাহুল প্রার্থী না হন, সেজন্য চেষ্টার কম কসুর করেননি সিপিআই নেতৃত্ব। তার পরেও লড়াইয়ের ময়দানে রয়েছেন ইন্ডি জোটের বড় শরিক কংগ্রেসের প্রার্থী রাহুল। এই ভোট কাটাকুটির খেলায় বিজেপির সুরেন্দ্রর জয় অনিবার্য বলে আশাবাদী পদ্ম নেতৃত্ব। এখন দেখার, কেরলের এই আসনে শেষ (Rahul Gandhi News) হাসি হাসেন কে?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • DMK: ফের টিকিট না পেয়ে কীটনাশক খেলেন ডিএমকে নেতা, কী বলছে দল?

    DMK: ফের টিকিট না পেয়ে কীটনাশক খেলেন ডিএমকে নেতা, কী বলছে দল?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি ডিএমকের (DMK) বিদায়ী সাংসদ। এবার তাঁকে টিকিট দেয়নি দল। সূত্রের খবর, তার জেরেই হতাশায় ভুগছিলেন তিনি। সেই কারণেই কীটনাশক খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অনুমান দলীয় কর্মীদের একাংশের।

    হতাশায় ভুগছিলেন সাংসদ (DMK)

    ডিএমকের বিদায়ী সাংসদ অবিনাশী গণেশমূর্তি। তিনি ইরোড কেন্দ্রে জয়ী হয়েছিলেন। ডিএমকে সূত্রে খবর, লোকসভায় না পাঠিয়ে দল তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করবে বলে ভেবে রেখেছিল। নিজে টিকিট না পাওয়ার পরে তিনি ভেবেছিলেন ইরোড কেন্দ্রে দল (DMK) প্রার্থী করবে তাঁর ছেলেকে। তা না করে ওই কেন্দ্রে অন্য একজনের নাম ঘোষণা করা হয়। এর পর থেকেই হতাশায় ভুগছিলেন তিনি। শেষমেশ খান কীটনাশক।

    কী বলছে পরিবার?

    গণেশমূর্তির পরিবারের তরফে জানানো হয়েছে, রবিবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সাংসদ। ঘন ঘন বমি করতে শুরু করেন। পরে পরিবারের সদস্যদের টানা জেরায় জানিয়ে দেন, কীটনাশক খেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁর লোকসভা কেন্দ্র এরোডেরই একটি বেসরকারি হাসপাতালে প্রথমে ভর্তি করা হয় তাঁকে। ছিলেন আইসিইউতে। দিতে হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টও। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় কোয়েম্বাটোর হাসপাতালে।

    আরও পড়ুুন: মহুয়ার বিরুদ্ধে রানিমা অমৃতা রায়কে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিল বিজেপি

    হাসপাতাল সূত্রে খবর, ডিএমকে সাংসদের শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিন সঙ্কটাপন্ন বিদায়ী সাংসদকে দেখতে হাসপাতালে যান শাসক, বিরোধী সব দলের নেতারাই। তামিলনাড়ুর মন্ত্রী এস মুথুস্বামী, বিজেপি নেতা সি সরস্বতী, এআইএডিএমকে নেতা ভি রামলিঙ্গম-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব সাংসদকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে। গণেশমূর্তির দ্রুত আরোগ্য কামনা করেন তাঁরা। তামিলনাড়ুর এমডিএমকের সাধারণ সম্পাদক দুরই বাইকোও হাসপাতালে গিয়েছিলেন সঙ্কটাপন্ন সাংসদকে দেখতে।

    তিনি বলেন, “দল ওঁকে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী করার কথা ভেবে রেখেছিল। সেই কারণেই লোকসভায় টিকিট দেওয়া হয়নি। কিন্তু উনি চরম পদক্ষেপ করে ফেলেছেন।” প্রসঙ্গত, উনিশের লোকসভা নির্বাচনে ডিএমকের প্রার্থী হয়েছিলেন গণেশমূর্তি। এবার ডিএমকে এবং তার সহযোগীদের ছাড়া হয়েছে কেবল তিরুচিরাপল্লি আসনটি। সেখানে (DMK) প্রার্থী করা হয় ভাইকোর ছেলে দুরাই ভাইকোকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share