Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • CBI: সিবিআই-ইউরোপোল চুক্তি, এবার জঙ্গি দমনেও নামছে সিবিআই

    CBI: সিবিআই-ইউরোপোল চুক্তি, এবার জঙ্গি দমনেও নামছে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিন খুঁজে বেড়াত অপরাধী। এবার জঙ্গি দমনেও কাজ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। সম্প্রতি ইউরোপিয় ইউনিয়নের ইউরোপোলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সিবিআই। যার জেরে এবার থেকে গুরুতর অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতায় একযোগে কাজ করবে সিবিআই এবং ইউরোপোল। ইউরোপিয় ইউনিয়নে রয়েছে ২৭টি দেশ।

    সিবিআই-ইউরোপোল চুক্তি (CBI)

    এই চুক্তির বলে সিবিআইকে তদন্তে সাহায্য করবে ওই ২৭টি দেশের তদন্তকারী সংস্থা। ইউরোপলের সঙ্গে যুক্ত দেশগুলির তদন্তকারী সংস্থার সঙ্গেও যোগসূত্র তৈরি হল সিবিআইয়ের। সিবিআই (CBI) এবং ইউরোপোলের তরফে জানানো হয়েছে, এই চুক্তি এই দুই তদন্তকারী সংস্থার মধ্যে এক নিবিড় যোগাযোগ ও সহযোগিতার পথ খুলে দেবে, যাতে উভয় পক্ষই নিজেদের বেস্ট এক্সারসাইজ একে অন্যের সঙ্গে শেয়ার করতে পারে। দুই তদন্তকারী সংস্থার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে তথ্য আদানপ্রদান, জেনারেল সিচুয়েশন রিপোর্ট, স্ট্র্যাটেজিক অ্যানালিসিস ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট কোনও অপরাধমূলক তদন্তে একে অপরকে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়েও নজর দেবে সিবিআই এবং ইউরোপোল।

    মাইলফলক 

    হেগে রয়েছে ইউরোপোলের হেড কোয়ার্টার। বৃহস্পতিবার ভার্চুয়ালি স্বাক্ষরিত হয় এই চুক্তি। সিবিআইয়ের (CBI) পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডিরেক্টর প্রবীণ সুদ। আর ইউরোপোলের তরফে সই করেন তাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাথরিন ডি বোলে। সিবিআইয়ের ডিরেক্টর বলেন, “এটি সিবিআই ও ইউরোপোলের মধ্যে বিগত কয়েক বছরের আলোচনার ফসল। এটি একটি বড় মাইলফলক যা অপরাধ দমনে আমাদের চেষ্টা ও পারস্পরিক সহযোগিতা তুলে ধরে।”

    আরও পড়ুুন: “জন্মনিয়ন্ত্রণও করতে হবে”, মিয়াদের গুচ্ছ শর্ত অসমের মুখ্যমন্ত্রীর

    সিবিআইয়ের এই কর্তা বলেন, “অপরাধের নেটওয়ার্কগুলি সীমানাজুড়ে কাজ করে। বিভিন্ন দেশের বিচার বিভাগের পার্থক্যকে কাজে লাগিয়ে ও শনাক্তকরণ এড়াতে আধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণ করে। আজ আমরা যে চুক্তি স্বাক্ষর করেছি, তা বর্ধিত সহযোগিতা ও পারস্পরিক সহায়তার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলি মোকাবিলার জন্য আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে (CBI)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Himanta Biswa Sarma: “জন্মনিয়ন্ত্রণও করতে হবে”, মিয়াদের গুচ্ছ শর্ত অসমের মুখ্যমন্ত্রীর

    Himanta Biswa Sarma: “জন্মনিয়ন্ত্রণও করতে হবে”, মিয়াদের গুচ্ছ শর্ত অসমের মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে সিএএ। এমতাবস্থায় বাংলাদেশ থেকে ভারতে আসা অনেকেই প্রমাদ গুণতে শুরু করেছে। এ দেশে ঠাঁই হবে, নাকি স্বদেশে ফিরে যেতে হবে, তা নিয়ে আশঙ্কায় কাঁটা এরা। অসমে বাংলাদেশ থেকে আসা মুসলমানরা ‘মিয়া’ নামে পরিচিত।

    হিমন্তের শর্ত (Himanta Biswa Sarma)

    শনিবার তাদের অসমের আদি বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়ার গুচ্ছ শর্ত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। তিনি বলেন, “মিয়া সম্প্রদায়কে অসমের আদি বাসিন্দা হিসেবে স্বীকৃতি পেতে গেলে কিছু সাংস্কৃতিক অনুশীলন ও নিয়ম অবশ্যই মেনে চলতে হবে।” পরিবার সীমাবদ্ধ রাখতে হবে দুই সন্তানের মধ্যে। বহুবিবাহ না করা, নাবালিকার বিয়ে বন্ধ করার শর্তও আরোপ করা হয়েছে।

    কী বললেন অসমের মুখ্যমন্ত্রী? 

    অসমের মুখ্যমন্ত্রী (Himanta Biswa Sarma) বলেন, “মিয়ারা অসমের আদি বাসিন্দা কিনা, সেটা ভিন্ন বিষয়। আমরা বলতে চাই, তারা যদি অসমের আদি বাসিন্দা হয়ে ওঠার চেষ্টা করে, তাহলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু এজন্য তাদের ত্যাগ করতে হবে বাল্য বিবাহ ও বহু বিবাহের অনুশীলন। উৎসাহ দিতে হবে নারী শিক্ষায়। আমি সব সময় বলি, মিয়াদের অসমের আদি বাসিন্দা হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। কিন্তু তাদের দু’-তিনজন করে স্ত্রী থাকতে পারে না। এটা অহমিয়া সংস্কৃতি নয়। বৈষ্ণব মঠের জমি দখল করে কীভাবে কেউ অসমের আদি বাসিন্দা হওয়ার দাবি জানায়?”

    আরও পড়ুুন: “আমার জীবনের সেরা মুহূর্ত”, সেনাদের সঙ্গে হোলি খেলে বললেন রাজনাথ

    মিয়াদের ছেলেমেয়েরা সচরাচর সরকারি বোর্ডে পড়াশোনা না করে মাদ্রাসা বোর্ডে শিক্ষা গ্রহণ করে। এ প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেন, “মিয়াদের মাদ্রাসা বোর্ডে পড়াশোনা করার বদলে সরকারি বোর্ডে পড়াশোনা করা উচিত। ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ানো প্রয়োজন। মিয়ারা মহিলাদের শিক্ষিত করার ক্ষেত্রে জোর দিক।” পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারও মহিলাদের পাওয়া উচিত বলে সাফ জানিয়ে দেন হিমন্ত বিশ্ব শর্মা।

    প্রসঙ্গত, অসমের মুসলমানদের মধ্যে মাত্র ৩৭ শতাংশ অহমিয়াভাষী। বাকিরা সবাই মিয়া। রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩০টিতেই নির্ণায়ক শক্তি মিয়ারা। লোকসভা নির্বাচনের আগে হিমন্তের (Himanta Biswa Sarma) এহেন মন্তব্যের প্রভাব বিজেপির ঝুলিতে পড়ে কিনা, এখন তা-ই দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Rajnath Singh: “আমার জীবনের সেরা মুহূর্ত”, সেনাদের সঙ্গে হোলি খেলে বললেন রাজনাথ

    Rajnath Singh: “আমার জীবনের সেরা মুহূর্ত”, সেনাদের সঙ্গে হোলি খেলে বললেন রাজনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: কনকনে ঠান্ডা। শীতের হাত থেকে বাঁচতে সবাই পরে রয়েছেন জ্যাকেট। মন্ত্রীর (Rajnath Singh) গায়ে ওভারকোট। গোলাপি আবিরে রাঙা। রবিবার এ দৃশ্য দেখা গেল লেহতে। এদিন সেখানকার সেনা জওয়ানদের সঙ্গে রংয়ের উৎসবে মাতলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর সঙ্গে ছিলেন চিফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পাণ্ডে ও জেনারেল অফিসার কমান্ডিং ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস লেফটেন্যান্ট জেনারেল রাশিম বালি।

    লেহতে রংয়ের উৎসব 

    প্রথমে ঠিক ছিল বিশ্বের সব চেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেনে যাবেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই সেনাকর্মীদের সঙ্গে হোলি খেলার কথা ছিল তাঁর। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে বদলানো হয় সিদ্ধান্ত। লেহতে যান তিনি (Rajnath Singh)। সেখান থেকেই সিয়াচেনের কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলেন রাজনাথ। কথা দেন, শীঘ্রই তিনি সিয়াচেনে যাবেন। সেনা জওয়ান ও প্রবীণ প্রতিরক্ষা আধিকারিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “দিল্লি যদি আমাদের দেশের রাজধানী হয়, তবে লাদাখ সাহস ও সাহসিকতার রাজধানী। আপনাদের সঙ্গে হোলি উৎসবে মাততে পেরে আমি যারপরনাই আনন্দিত। এটি আমার জীবনে সব চেয়ে সুখের মুহূর্ত।”

    কী বললেন রাজনাথ?

    তিনি বলেন, “সিয়াচেন কোনও সাধারণ জায়গা নয়। এটা ভারতের সার্বভৌমিকতা ও দৃঢ়তার প্রতীক। এটা আমাদের জাতীয় সঙ্কল্পের প্রতিনিধিত্ব করছে।” রাজনাথ বলেন, “আমি এটা আগেও অনেকবার বলেছি। আবার বলবও। আপনাদের, আপনাদের ছেলেমেয়েদের, আপনাদের বাবা-মায়ের…আপনাদের পরিবারের দেখভাল করাটা আমাদের কর্তব্য। আমরা এজন্য সর্বদা প্রস্তুত। একথা বলার প্রয়োজন নেই যে আপনারা মন-প্রাণ দিয়ে দেশের জন্য কাজ করছেন। সেনাবাহিনীর ভালোর জন্য আমাদের সরকার কাজ করে চলেছে।”

    আর্মি চিফ মনোজ পাণ্ডেকে রাজনাথ অনুরোধ করেন, যখনই কোনও উৎসব আসবে, তাঁরা যেন সেই দিনটি উৎসব পালন করেন। কার্গিলের বরফ ঢাকা চূড়া থেকে তপ্ত মরুভূমি কিংবা রাজস্থানের সমতল ভূমি, অথবা গভীর সমুদ্রের নীচে যে সাবমেরিন মোতায়েন করা রয়েছে তাঁরা (জওয়ানরা) সবাই সর্বদা সতর্ক থাকেন, উপেক্ষা করেন বহিঃশক্তির যাবতীয় হুমকি (Rajnath Singh)।

    আরও পড়ুুন: রামলালার সঙ্গে হোলি খেলতে ভক্তের ঢল অযোধ্যায়

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Lalla: রামলালার সঙ্গে হোলি খেলতে ভক্তের ঢল অযোধ্যায়  

    Ram Lalla: রামলালার সঙ্গে হোলি খেলতে ভক্তের ঢল অযোধ্যায়  

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিন হোলিতে মাতত বৃন্দাবন। এবার মাতবে অযোধ্যাও। সৌজন্যে বালক রাম (Ram Lalla)। এবারই প্রথম বালক রামের সঙ্গে হোলি খেলতে ইতিমধ্যেই ভক্তেরা জড়ো হয়েছেন অযোধ্যায়। ২২ জানুয়ারি অযোধ্যায় হয়েছে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন। প্রাণপ্রতিষ্ঠা হয়েছে বালক রামের মূর্তির। তার পর থেকেই ভিড় উপচে পড়ছে অযোধ্যায়।

    বিশেষ পোশাকে রামলালা

    সোমবার হোলি। তাই আক্ষরিক অর্থেই তিল ধারণের জায়গা নেই অযোধ্যায়। অযোধ্যার রাম মন্দিরের দায়িত্বে রয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। এক্স হ্যান্ডেলে ভক্ত সমাগমের ছবি শেয়ার করেছে তারা। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, রামলালা (Ram Lalla) পরেছেন গোলাপি রংয়ের পোশাক। ভক্তদের দেওয়া একাধিক মালায় সজ্জিত হয়েছেন তিনি। দেবদর্শনের উদ্দেশে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ভক্তেরা। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, ভক্তেরা সম্মিলিত কণ্ঠে গাইছেন জয় শ্রীরাম নাম। ছবি শেয়ার করে ট্রাস্ট বলেছে, “প্রাণপ্রতিষ্ঠার পর রামলালা ও ভক্তদের প্রথম হোলি।”

    বিশেষ আবির

    রামলালা ও ভক্তদের জন্য বিশেষ আবির বানানো হয়েছে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এই রং তৈরি করেছে। কাচনার ফুল থেকে তৈরি করা হয়েছে এই স্কিন-ফ্রেন্ডলি রং।” সূত্রের খবর, আরও একটি রং তৈরি করা হয়েছে রামলালার জন্য। এক আধিকারিক বলেন, “বিজ্ঞানীরা আরও একটি ভেষজ আবির তৈরি করেছেন। গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরের পুজোর ফুল দিয়ে এই আবির তৈরি করা হয়েছে। দুটি গন্ধে মিলবে এই আবির – ল্যাভেন্ডার ও চন্দন।”

    আরও পড়ুুন: বুকে-পেটে বিড়ির ছ্যাঁকা, ধানখেতে বিজেপি কর্মীর দেহ, খুনে অভিযুক্ত তৃণমূল

    দীর্ঘ আন্দোলনের পর শেষমেশ সুপ্রিম কোর্টে জট কাটে রাম মন্দির নির্মাণের। মন্দির নির্মাণের পর হয় বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা। ২২ জানুয়ারির ওই অনুষ্ঠানের পরের দিন থেকে মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। সেই বিগ্রহ দেখতেই নিত্যদিন অযোধ্যায় ভিড় করছেন লক্ষ লক্ষ ভক্ত। সোমবার দোলপূর্ণিমা। উত্তর ভারতে দিনটি হোলি উৎসব নামে পরিচিত। হোলির এই উৎসব চলে পাঁচদিন ধরে। শেষ দিনের উৎসবকে বলে পঞ্চম দোল। সেই কারণেই এবার বৃন্দাবন নয়, হোলি খেলতে ভক্তেরা ভিড় করেছেন অযোধ্যায়। যেখানে বালক রাম অপেক্ষা করছেন ভক্তেরা তাঁকে রাঙিয়ে দিয়ে যাবেন বলে (Ram Lalla)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bullet Train: ভারতেও ছুটবে বুলেট ট্রেন, কবে থেকে জানেন?

    Bullet Train: ভারতেও ছুটবে বুলেট ট্রেন, কবে থেকে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্দে ভারত হতে চলেছে অতীত। এবার দেশের লাইফ লাইনে বুলেট ট্রেন (Bullet Train) ছোটানোর ভাবনা মোদি সরকারের। ভাবনা রূপায়নের কাজ শুরু হয়ে গিয়েছে বছর তিনেক আগেই। জানা গিয়েছে, ভারতের প্রথম বুলেট ট্রেন চলবে মুম্বই থেকে গুজরাটের আমেদাবাদ পর্যন্ত।

    ইকোনমিক করিডর (Bullet Train)

    ভারতভূমে কবে ছুটবে বুলেট ট্রেন, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সে কথা জানিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “বুলেট ট্রেন প্রকল্পকে দেখতে হবে ইন্টিগ্রেটিং ইকোনমির দৃষ্টিকোণ থেকে। বুলেট ট্রেনের প্রথম করিডর হবে মুম্বই, ঠানে, ভাবি, বরোদা, সুরাট, আনন্দ ও আমেদাবাদে। এই সব জায়গার অর্থনীতি মিশে পরিণত হবে একটি অর্থনীতিতে।” মন্ত্রী বলেন, “তাই আপনি সুরাটে প্রতরাশ সেরে মুম্বইয়ে আপনার সব কাজ সেরে রাতে ফের পরিবারের কাছে চলে আসতে পারবেন।”

    টাকার সংস্থান 

    জাপানে বুলেট ট্রেন (Bullet Train) চলে বহু আগে থেকেই। তার জেরে বদলে গিয়েছে সে দেশের অর্থনীতি। ভারতেও বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা করেছে নরেন্দ্র মোদির সরকার। তার আগেই অবশ্য বন্দে ভারত চালিয়ে রেলকে গতিশীল করা হয়েছে। বন্দে ভারতের সাফল্য থেকেই দ্রুত বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা করেছে নরেন্দ্র মোদির সরকার। বুলেট ট্রেন তৈরি করতে ১.০৮ লক্ষ কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে ভারতীয় রেল দেবে ১০ হাজার কোটি টাকা। মহারাষ্ট্র ও গুজরাট সরকার দেবে ৫ হাজার কোটি টাকা করে। বাকি টাকা ০.১ শতাংশ সুদে ধার দিচ্ছে জাপান।

    আরও পড়ুুন: “এটাই হল মোদি কা গ্যারান্টি”, কেন বললেন ভুটানের প্রধানমন্ত্রী?

    বুলেট ট্রেন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলেও জানান রেলমন্ত্রী। একুশের নভেম্বর মাসে শুরু হয়েছিল বুলেট ট্রেন প্রকল্পের কাজ। সেই কাজ চলছে দ্রুত লয়ে। কাজ শুরুর প্রথম ছ’মাসেই এক কিলোমিটার ভায়াডাক্ট তৈরির কাজ শেষ হয়েছে। ৫০ কিলোমিটার ভায়াডাক্ট তৈরির কাজ শেষ হয়েছে ২০২৩ সালের এপ্রিল মাসে। মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন করিডরে ৮টি নদীর ওপর ব্রিজ তৈরি করা হয়েছে। বুলেট ট্রেনের ভাড়া বিমানের ভাড়ার চেয়ে সস্তা হতে পারে বলে জানান রেলমন্ত্রী।

    বুলেট ট্রেনের কাজে দেরি হওয়ার জন্য মহারাষ্ট্রের পূ্র্বতন মহারাষ্ট্র বিকাশ আগাড়ি সরকারকে নিশানা করেন রেলমন্ত্রী। এই সরকারের প্রধান ছিলেন উদ্ধব ঠাকরে। মন্ত্রী বলেন, “বুলেট ট্রেন প্রকল্পের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেয়নি ঠাকরে সরকার। জমি অধিগ্রহণে সমস্যা হয়েছিল (Bullet Train)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Bhojshala: ভোজশালার মন্দির ভেঙে মসজিদ! হাইকোর্টের নির্দেশে চলছে পুরাতত্ত্ব-সমীক্ষা

    Bhojshala: ভোজশালার মন্দির ভেঙে মসজিদ! হাইকোর্টের নির্দেশে চলছে পুরাতত্ত্ব-সমীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্ঞানবাপীর পর মধ্যপ্রদেশের ভোজশালার (Bhojshala) সরস্বতী মন্দির। শুক্রবারের পর শনিবারও মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালায় চলল পুরাতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক সমীক্ষা। প্রসঙ্গত, মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ গত ১১ মার্চ, সোমবার ভারতের পুরাতত্ত্ব বিভাগকে (এএসআই) ধার জেলার ভোজশালায় অবস্থিত মন্দির-মসজিদ বিতর্কের অবসান ঘটাতে সমীক্ষার নির্দেশ দেয়। উল্লেখ্য, হিন্দুদের বিশ্বাস এটি একটি সরস্বতী মন্দির।

    শনিবারও চলে সমীক্ষার কাজ

    শনিবার সকাল আটটা নাগাদ পুরাতত্ত্ব সর্বেক্ষণ টিম ভোজশালায় (Bhojshala) পৌঁছায়। তাদের সঙ্গে ছিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এবং স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরাও হাজির ছিলেন। সমীক্ষার কারণে গোটা চত্বর পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। হিন্দু পক্ষের মামলাকারী আশিস গোয়াল এবং গোপাল শর্মা দুজনেই হাজির ছিলেন। অন্যদিকে, ‘কামাল মাওলা মসজিদ ওয়েলফেয়ার সোসাইটি’র সভাপতি আবদুল সামাদ এ নিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, তিনি অসুস্থ থাকার কারণে আজকে সেখানে হাজির হতে পারেননি। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আদালতের যে কোনও সিদ্ধান্তকে তাঁরা সম্মান করেন।

    আরও পড়ুন: ‘ঘনিষ্ঠ সঙ্গী ভারত’! সুরবদল মলদ্বীপের, ঋণ মকুবের আর্জি প্রেসিডেন্ট মুইজ্জুর

    বাগদেবীর মন্দির

    ২০০৩ সালের ৭ এপ্রিল পুরাতত্ত্ব সর্বেক্ষণ একটি নির্দেশ জারি করে, ভোজশালার ওই চত্বরে প্রতি মঙ্গলবারে হিন্দুরা প্রার্থনা করতে পারবে। পুজো-অর্চনা করতে পারবে। এছাড়া মুসলিমরা শুক্রবারে ওই একই জায়গায় নামাজও পড়তে পারবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই একটি হিন্দু সংগঠন মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হয়। তারা বাগদেবীর মন্দির বলে উল্লেখ করে এই সৌধে এএসআইয়ের বৈজ্ঞানিক সমীক্ষার আর্জি জানায়। আর্জি মেনে নেয় হাইকোর্ট। হিন্দুদের দাবি, ১০৩৪ খ্রিস্টাব্দে সংস্কৃত চর্চার জন্য সরস্বতীর মন্দির (Bhojshala) স্থাপিত হয় এখানে। কিন্তু পরে মুঘল সাম্রাজ্যের সময়ে তা দখল হয়। সমীক্ষা কাজের জন্য এএসআই কর্তৃপক্ষ ধার জেলা প্রশাসন ও পুলিশ কর্তাকে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছে। উল্লেখ্য, সমীক্ষা রিপোর্ট ২৯ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • Arunachal Pradesh: ‘‘চিনের দাবি অবৈধ’’, অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ, বলল আমেরিকা

    Arunachal Pradesh: ‘‘চিনের দাবি অবৈধ’’, অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ, বলল আমেরিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ভারতেরই অংশ, এনিয়ে কোনও প্রশ্ন নেই মত আমেরিকার। ভারতের পাশে দাঁড়িয়ে অরুণাচল নিয়ে চিনের দাবি সম্পূর্ণ অবৈধ বলে জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও আমেরিকার এই পদক্ষেপের নিন্দা করেছে চিন। বেজিংয়ের দাবি, ভারত-চিন সীমান্ত প্রশ্নে আমেরিকার মতদানের প্রয়োজন নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অবশ্য আগেই অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছিল।

    কী বলল আমেরিকা

    ভারতীয় ভুখন্ড হিসাবে অরুণাচল প্রদেশকে (Arunachal Pradesh) স্বীকৃতি দিয়েছে আমেরিকা। সম্প্রতি মার্কিন সরকারের (US State Department) মুখপাত্র ভেদান্ত প্যাটেল (Vedant Patel) জানান, সীমান্ত পেরিয়ে কোনও ধরনের উস্কানি কিংবা একতরফা সিদ্ধান্ত বরদাস্ত করা হবে না। আমেরিকা সবসময় ভারতের পাশে রয়েছে বলেও জানিয়েছেন ওই মার্কিন আধিকারিক। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকার এহেন দাবি চিনের কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

    চিনের দাবি

    আমেরিকা অরুণাচল (Arunachal Pradesh) নিয়ে ভারতের পাশে দাঁড়ানোর পরই চিন এর নিন্দা করে। চিনের মুখপাত্র লিন জিয়ান বলেন, “চিন-ভারত সীমান্ত প্রশ্ন দুই দেশের মধ্যে একটি বিষয় এবং মার্কিন পক্ষের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। চিন এর তীব্র নিন্দা ও দৃঢ় বিরোধিতা করে।” সম্প্রতি অরুণাচল প্রদেশকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে চিন। শুধু তাই নয়, জায়গাটির নাম ‘জাংনান’ বলেও মন্তব্য করেন চিনের প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র কর্নেল জাং শিয়াওজাং।

    আরও পড়ুন: ‘ঘনিষ্ঠ সঙ্গী ভারত’! সুরবদল মলদ্বীপের, ঋণ মকুবের আর্জি প্রেসিডেন্ট মুইজ্জুর

    ভারতের জবাব

    অরুণাচল (Arunachal Pradesh) নিয়ে চিনের দাবি কোনওভাবেই মানা হবে না বলে আগেই জানিয়ে দেয় ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘অরুণাচল প্রদেশ নিয়ে চিন ক্রমাগত যুক্তিহীন কথাবার্তা বলে চলেছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। অরুণাচলের জনগণ আমাদের উন্নয়নমূলক কর্মসূচি এবং পরিকাঠামোগত প্রকল্প থেকে উপকৃত হতে থাকবেন।’’ গত ৯ মার্চ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অরুণাচল প্রদেশ সফরের বিরুদ্ধে বেজিং তীব্র আপত্তি জানিয়েছিল। সেই আপত্তিকে ভারত বিশেষ গুরুত্ব দেয়নি। আর, তারপরই নানা রকম মন্তব্য করে চিন। ভারতও এর কড়া জবাব দেয়। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানান অরুণাচলবাসী ভারত সরকারের পাশে রয়েছে। ভারত অরুণাচলের উন্নতির চেষ্টা করছে। চিন শুধুই দখল করতে চায় । যা বরদাস্ত করবে না দিল্লি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Air Force: চলতি মাসেই বায়ুসেনার হাতে আসছে এলসিএ তেজসের প্রথম ‘মার্ক-১এ’ যুদ্ধবিমান?

    Indian Air Force: চলতি মাসেই বায়ুসেনার হাতে আসছে এলসিএ তেজসের প্রথম ‘মার্ক-১এ’ যুদ্ধবিমান?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসেই কি ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) হাতে পেতে চলেছে নতুন দেশীয় লাইট কমব্যাট এয়ারক্র্যাফট ‘তেজস মার্ক-১এ’ (LCA Tejas Mark-1A) সংস্করণের প্রথম যুদ্ধবিমান? এমন একটা সম্ভাবনা প্রবল রয়েছে বলে জানা গিয়েছে বায়ুসেনা সূত্রে। তেমনটা হলে নিঃসন্দেহে ভারতীয় বায়ুসেনার শক্তি কয়েকগুণ বেড়ে যাবে।

    প্রথম বিমানটি দুই-আসন বিশিষ্ট

    সম্পূর্ণ দেশীয় যুদ্ধবিমান তেজস-এর উন্নত মার্ক-১এ সংস্করণের যুদ্ধবিমানগুলি উৎপাদন হচ্ছে রাষ্ট্রায়ত্ত যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের কারখানায়। সূত্রের খবর, চলতি মাসের শেষেই এই সংস্করণের প্রথম বিমানটি হস্তান্তর করা হবে ভারতীয় বায়ুসেনাকে (Indian Air Force)। এই বিমানটি মূলত দুই-আসন বিশিষ্ট প্রশিক্ষণ বিমান হবে। 

    ৩১ মার্চ সম্ভাব্য হস্তান্তর

    বায়ুসেনা সূত্রে খবর, ৩১ মার্চ সম্ভবত এই হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে। তেমনটা হলে, স্বদেশীয় যুদ্ধবিমান প্রকল্পের জন্য তা হতে চলেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এলসিএ তেজস মার্ক-১এ (LCA Tejas Mark-1A) মূলত হল চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। তবে, বিশ্বের বাকি চতুর্থ প্রজন্ম তথা এই শ্রেণির যুদ্ধবিমানের তুলনায় তেজস মার্ক-১এ হতে চলেছে বেশি ক্ষমতাশালী ও উন্নত।

    আকাশে ওড়ার অপেক্ষা

    এমন ৮৩টি যুদ্ধবিমানের জন্য হ্যাল-এর সঙ্গে ৪৮ হাজার কোটি টাকার চুক্তি করেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। শুধু তাই নয়। ৮৩টির পর আরও অতিরিক্ত ৯৭টি যুদ্ধবিমান কেনার জন্য ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দে অনুমোদন দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, হ্যালের কারখানায় ইতিমধ্যে নতুন যুদ্ধবিমানের গ্রাউন্ড ট্রায়াল ও ট্যাক্সি-রান সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার আকাশে ওড়ার পালা। 

    ‘যুগান্তকারী ঘটনা’

    ২০১৬ সাল থেকেই ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়ে রয়েছে তেজসের মার্ক-১ সংস্করণ। বর্তমানে, বায়ুসেনায় তেজসের মার্ক-১ যুদ্ধবিমানের দুটি স্কোয়াড্রন রয়েছে— একটি ১৮ নম্বর এবং দ্বিতীয়টি ৪৫ নম্বর স্কোয়াড্রন। একবার  মার্ক-১এ সংস্করণ (LCA Tejas Mark-1A) অন্তর্ভুক্ত হলে বায়ুসেনার শক্তি ও সংখ্যা— দুটোই অনেকটা বেড়ে যাবে। বাহিনীতে মার্ক-১এ যুদ্ধবিমানের অন্তর্ভুক্তিকে ‘যুগান্তকারী ঘটনা’ হিসেবে উল্লেখ করেন বায়ুসেনা (Indian Air Force) প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরি। তিনি বলেন, ‘‘এখন ৪০টি এলসিএ মার্ক-১ রয়েছে। মার্ক-১এ সংস্করণ অন্তর্ভুক্ত হলে সংখ্যাটা বেড়ে ২২০ হবে। ফলে, ১০টি স্কোয়াড্রন গঠন করা যাবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: ‘‘কর্মের ফল’’! কেজরির গ্রেফতারি নিয়ে মত গুরু আন্নার, কী বললেন প্রণব-কন্যা?

    Arvind Kejriwal: ‘‘কর্মের ফল’’! কেজরির গ্রেফতারি নিয়ে মত গুরু আন্নার, কী বললেন প্রণব-কন্যা?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিরওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুললেন তাঁর রাজনৈতিক গুরু আন্না হাজারে। সবটাই ‘কর্মের ফল’ বলে দাবি করেন তিনি। একই মত প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়েরও। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপাতত তিনি ইডি হেফাজতে রয়েছেন।

    কী বললেন আন্না

    কেজিরওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারি প্রসঙ্গে তাঁর একসময়কার গুরু আন্না হাজারে বলেন, ‘কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে বসার পর তাঁর সরকারের আবগারি নীতি নিয়ে আমি দু’বার চিঠি লিখেছিলাম। আমি দুঃখ পেয়েছিলাম। উনি আমার কথা শোনেননি। এবার তাঁকে গ্রেফতার হতে হল।’ তাঁর সংযোজন, ‘অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া যখন নতুন নতুন এসেছিলেন, আমি বলেছিলাম সর্বদা দেশের ভালোর জন্য কাজ করবে। তবে তাঁরা দু’জনেই এই নির্দেশ শোনেননি। আর আমি ওঁকে কোনও উপদেশ দেব না। আইন আর সরকার যা করার করে নিক। কেজরিওয়াল নিজের কর্মের ফল ভোগ করছেন।’

     

    ২০১১ সালে তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন আন্না হাজারে। সেই সময় আন্নার আন্দোলনে শামিল হন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেই আন্দোলনের হাত ধরেই রাজধানীর রাজনীতির শিরোনামে উঠে আসেন তিনি। ২০১২ সালে নিজের রাজনৈতিক দলও গঠন করেন। পরে নিজের দল আম আদমি পার্টি নিয়ে সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করেন। সেই থেকেই গুরু আন্না হাজারের সঙ্গে মতান্তর তৈরি হয় তাঁর।

    আরও পড়ুন: বিজেডির সঙ্গে জোট নয়, লোকসভা নির্বাচনে ওড়িশায় একাই লড়বে বিজেপি

    প্রণব-কন্যার অভিমত

    ‘কর্মের পরিণতি’। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার (Arvind Kejriwal) হওয়ার পর ঠিক এই ভাষাতেই সরব হলেন প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। পাশাপাশি তাঁর বক্তব্য, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন অভিযোগ করেছিলেন কেজরিওয়াল ও আন্না হাজারে গ্রুপ। তাঁর মতে, যাঁরা একমসময় ভিত্তিহীন অভিযোগ করেছিলেন, তাঁরাই আজ নিজেদের কাজকর্মের ফল ভোগ করছেন। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন, ‘কংগ্রেস ও শীলা দীক্ষিতজির বিরুদ্ধে ট্রাঙ্ক-ভর্তি প্রমাণ আছে বলে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন অভিযোগ করেছিলেন উনি ও আন্না হাজারে গ্রুপ। এখনও পর্যন্ত সেই ট্রাঙ্ক কেউ দেখেননি। কর্মের পরিণতি !’

    আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজের পরেই আপ প্রধানকে প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে গ্রেফতার করা হয়। শুক্রবার কেজরিওয়ালকে ২৮ তারিখ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: বিজেডির সঙ্গে জোট নয়, লোকসভা নির্বাচনে ওড়িশায় একাই লড়বে বিজেপি

    Lok Sabha Election 2024: বিজেডির সঙ্গে জোট নয়, লোকসভা নির্বাচনে ওড়িশায় একাই লড়বে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) ওড়িশায় একাই লড়বে বিজেপি। শুক্রবার রাজ্যের বিজেপি সভাপতি মনমোহন শ্যামল জানিয়ে দেন আগামী লোকসভা ও ওড়িশা বিধানসভা নির্বাচনে বিজেডির সঙ্গে কোনও আসন সমঝোতা নয়। সবকটি আসনে প্রার্তী দেবে বিজেপি। একাই লড়াই করে জয়ের অঙ্গীকার করেছেন তিনি। দেড় দশক পরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল বিজেডির সঙ্গে আসন রফা নিয়ে বিজেপি দফায় দফায় আলোচনা চালালেও তা ফলপ্রসূ হয়নি।

    কী ভাবছে বিজেপি

    নবীন পট্টনায়কের বিজু জনতা দল বা বিজেডির সঙ্গে বিজেপির জোট হবে কি না, তা নিয়ে দীর্ঘ জল্পনায় অবশেষে ইতি পড়ল শুক্রবার। এদিন ওড়িশার বিজেপি সভাপতি মনমোহন শ্যামল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘আমরা একক ভাবে রাজ্যের ২১টি লোকসভা এবং ১৪৭টি বিধানসভা কেন্দ্রে লড়ব এবং জিতব।’’ একইসঙ্গে রাজ্যের বিজেপি সভাপতি দাবি করেন, ওড়িশার সর্বত্র মোদি সরকারের জনকল্যাণ প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে না। তিনি বলেন, ‘ওড়িশার গরিব ভাই বোনেরা মোদী সরকারের বহু জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এটা নিয়ে চিন্তিত।’ উল্লেখ্য, ১৩ মে থেকে ওড়িশায় লোকসভা ভোট। একইসঙ্গে ২১ আসনের লোকসভা ভোটের পাশাপাশি ১৪৭ আসনের বিধানসভাতেও ভোট হবে। চার দফায় ভোট এখানে। মে মাসে ১৩ তারিখে প্রথম ভোট হবে। মে মাসের ২০ এবং ২৫ তারিখ এবং ১ জুন এই রাজ্যে ভোট হবে। 

    আরও পড়ুন: লোকসভা নির্বাচনে চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নেই বাংলার কোনও আসন

    কেন একা লড়ার সিদ্ধান্ত

    বিজেডির একটি সূত্র জানাচ্ছে, বিহারের মতোই ওড়িশায় বেশি সংখ্যক লোকসভা আসনে (Lok Sabha Election 2024) লড়তে চেয়েছিল বিজেপি। কিন্তু নবীন রাজি হননি বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমারের পথে হাঁটতে। ওই সূত্রের দাবি, লোকসভার বেশি আসনের বিনিময়ে বিজেপি বিধানসভায় দুই-তৃতীয়াংশ আসন ছাড়ার প্রস্তাবেও মত দেয়নি বিজেডি। আসন সমঝোতা সংক্রান্ত আলোচনায় লোকসভায় বিজেপিকে আটটি এবং বিধানসভায় ৩০টির বেশি আসন ছাড়তে রাজি না হওয়ায় বিজেডির সঙ্গে আলোচনা বন্ধ করে দেয় বিজেপি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share