Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Lok Sabha Elections 2024: রাজ্যের ৬ আসন ‘আর্থিক স্পর্শকাতর’, পর্যবেক্ষক পাঠাচ্ছে নির্বাচন কমিশন

    Lok Sabha Elections 2024: রাজ্যের ৬ আসন ‘আর্থিক স্পর্শকাতর’, পর্যবেক্ষক পাঠাচ্ছে নির্বাচন কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: গত নির্বাচনে রাজ্যের ছ’টি লোকসভা কেন্দ্র থেকে উদ্ধার হয়েছিল প্রচুর টাকা। বাজেয়াপ্ত করা হয়েছিল মদ। তার জেরে এবার রাজ্যের ওই ছ’টি লোকসভা (Lok Sabha Elections 2024) আসনকে ‘আর্থিক স্পর্শকাতর’ ঘোষণা করল নির্বাচন কমিশন। এই আসনগুলিতে কেন্দ্র ও রাজ্যের ২২টি তদন্তকারী সংস্থাকে নজরদারি চালাতে বলেছে কমিশন। কমিশনের বিচারে ‘আর্থিক স্পর্শকাতর’ এই কেন্দ্রগুলি হল দার্জিলিং, মালদহ উত্তর ও দক্ষিণ, আসানসোল, বনগাঁ এবং কলকাতা উত্তর।

    নজর রাখছে ২২টি তদন্তকারী সংস্থা (Lok Sabha Elections 2024)

    কেন্দ্র ও রাজ্যের ২২টি তদন্তকারী সংস্থার জন্য রয়েছেন সমসংখ্যক পর্যবেক্ষক। সংস্থাগুলি নিয়মিত রিপোর্ট দেয় পর্যবেক্ষকদের। তাঁদের কাছ থেকে রিপোর্ট নেয় কমিশন। লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) নির্ঘণ্ট ঘোষণার দিন থেকেই শুরু হয়ে যায় রাস্তায় নাকা চেকিং। পুলিশের পাশাপাশি টহল দিতে শুরু করে কেন্দ্রীয় সংস্থাও। বাজেয়াপ্ত করা হয় নগদ টাকা, মদ। এই মদ ও টাকা বিলিয়ে ভোট কেনা হয় বলে অভিযোগ। যেহেতু রাজ্যের ৪২টি আসনের মধ্যে ওই ছ’টিতে গত নির্বাচনে প্রচুর নগদ টাকা ও মদ বাজেয়াপ্ত হয়েছিল, তাই এবার আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। লোকসভার ওই ছ’টি আসনকে আর্থিক স্পর্শকাতর ঘোষণা করে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

    গত নির্বাচনে কত টাকা উদ্ধার হয়েছে?

    প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) এ রাজ্য থেকে উদ্ধার হয়েছিল ১৮ কোটি ৯৩ লাখ টাকা। একুশের বিধানসভা নির্বাচনে উদ্ধার হওয়া টাকার পরিমাণ একলপ্তে বেড়ে গিয়েছিল বেশ কয়েকগুণ। সেবার উদ্ধার হয়েছিল ৩০০ কোটি ১১ লাখ টাকা। ভোটে যাতে নোটের খেলা না চলে তাই চলতি সপ্তাহেই বাংলায় আসছেন তিনজন আয়-ব্যয় পর্যবেক্ষক। আসন্ন নির্বাচনে অর্থশক্তির ব্যবহার রুখতেই তিন পর্যবেক্ষককে পাঠাচ্ছে নির্বাচন কমিশন।

    আরও পড়ুুন: তামিলনাড়ুর জনসভায় আবেগপ্রবণ হয়ে পড়লেন মোদি, কেন জানেন?

    এবার লোকসভা নির্বাচন হবে সাত দফায়। প্রথম দফার নির্বাচন হবে ১৯ এপ্রিল। সব মিলিয়ে এদিন ভোট হবে ১০২টি আসনে। এদিন নির্বাচন হবে বাংলার তিন আসন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেও। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের আয়-ব্যয়ের পর্যবেক্ষক হয়ে আসছেন শালম কে দুর্গেশ যাদব, জলপাইগুড়ির পর্যবেক্ষক হয়ে আসছেন মদনমোহন মিনা এবং কোচবিহারের পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে সঞ্জয় কুমারকে (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • PM Modi: তামিলনাড়ুর জনসভায় আবেগপ্রবণ হয়ে পড়লেন মোদি, কেন জানেন?

    PM Modi: তামিলনাড়ুর জনসভায় আবেগপ্রবণ হয়ে পড়লেন মোদি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পার্টি কর্মীদের আত্মবলিদানের কথা বলতে গিয়ে ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মঙ্গলবার তামিলনাড়ুর সালেম শহরের জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানেই খুন হওয়া পার্টি কর্মী, বিশেষত সালেমের অডিটর রমেশের (মুসলমানদের হাতে খুন হয়েছিলেন তিনি)কথা বলতে গিয়ে ভেঙে পড়েন মোদি।

    আবেগপ্রবণ প্রধানমন্ত্রী

    দলের প্রতি অডিটর রমেশের অবদানের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এদিনের বক্তৃতায় প্রধানমন্ত্রী স্মরণ করেছেন বিজেপির ভূতপূর্ব সভাপতি প্রয়াত কেএন লক্ষ্মণকে। তামিলনাড়ুতে বিজেপির সংগঠন গড়ার ক্ষেত্রে তাঁর অবদান কম নয়। লক্ষ্মণের মতো পার্টি কর্মীরা কীভাবে জরুরি অবস্থার সময় প্রতিবাদ করেছিলেন, কীভাবেই বা লক্ষ্মণ জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করেছিলেন, সেকথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী (PM Modi)। এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রীর মুখে চলে আসে অডিটর রমেশের নাম। তিনি বলেন, “আমি স্মরণ করি অডিটর রমেশকে। তিনি পার্টি নিবেদিত প্রাণ ছিলেন। তিনি সুবক্তা ছিলেন। ছিলেন কঠোর পরিশ্রমী। আমি তাঁকে শ্রদ্ধা জানাই।”

    অডিটর রমেশ

    বছর চুয়ান্নর ভি রমেশ এলাকায় অডিটর রমেশ নামেই পরিচিত ছিলেন। ২০১৩ সালের জুলাই মাসের এক রাতে পার্টি অফিসের কাজ সেরে বাড়ি ফেরার সময় সালেম শহরে বাড়ির অদূরে আততায়ীদের হাতে খুন হন তিনি। চারজন দুর্বৃত্ত নৃশংসভাবে কুপিয়ে খুন করে তাঁকে। রমেশ ছিলেন বিজেপির তামিলনাড়ু ইউনিটের সাধারণ সম্পাদক। তাঁকে নিয়ে ২০১৩ সালের জুলাই পর্যন্ত তামিলনাড়ুতে চারজন বিজেপি নেতা খুন হয়েছিলেন। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। দোষীদের চরমতম সাজা দাবি করেছিলেন তিনি। ঘটনায় পুলিশ ফকরুদ্দিন ও বিলাল মালিক নামে দুই অভিযুক্তকে হেফাজতে নিয়েছিল।

    আরও পড়ুুন: বানচাল নাশকতার ছক, ছত্তিশগড়-মহারাষ্ট্র সীমানায় পুলিশের গুলিতে নিহত চার মাওবাদী

    কট্টর হিন্দুত্ববাদের জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন রমেশ। তামিলনাড়ু রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হয়েছিলেন দু’বার। রমেশের ভাই শেষাদ্রি এবিভিপির জাতীয় সম্পাদক ছিলেন। খুন হওয়ার এক সপ্তাহ আগে সুবক্তা রমেশকে তামিলনাড়ু রাজ্যের মুখপাত্রের পদে বসানো হয়। ২০১৩ সালে খুন হওয়ার আগেও একাধিকবার হামলা হয়েছিল রমেশের ওপর। বরাত জোরে প্রতিবারই বেঁচে গিয়েছিলেন তিনি। ২০১১ সালে আগুন লাগিয়ে দেওয়া হয় তাঁর গাড়িতে। সেবারও বেঁচে গিয়েছিলেন তিনি। তবে (PM Modi) ২০১৩ সালে এড়াতে পারলেন না আততায়ীদের থাবা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
  • Chhattisgarh: বানচাল নাশকতার ছক, ছত্তিশগড়-মহারাষ্ট্র সীমানায় পুলিশের গুলিতে নিহত চার মাওবাদী 

    Chhattisgarh: বানচাল নাশকতার ছক, ছত্তিশগড়-মহারাষ্ট্র সীমানায় পুলিশের গুলিতে নিহত চার মাওবাদী 

    মাধ্যম নিউজ ডেস্ক: সিআরপিএফ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে মহারাষ্ট্র (Maharashtra) ও ছত্তিশগড়ের (Chhattisgarh) সীমানায় গঢ়চিরৌলিতে মাওবাদীদের চার কমান্ডার নিহত হলেন। নাগপুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে কোলামার্কা পাহাড়ে অন্তত চার সন্দেহভাজন মাওবাদীকে খতম করে মহারাষ্ট্র পুলিশ। এই চার কমান্ডারের মাথার দাম ছিল ৩৬ লক্ষ টাকা। মৃতদের মধ্যে দু’জন নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র উচ্চস্তরীয় বিভাগীয় কমিটির সদস্য ছিল বলে জানা গিয়েছে। 

    নির্বাচনের আগে হামলার ছক

    জেলা পুলিশ সুপার জানিয়েছেন, সোমবার বিকেলের দিকে গোপন সূত্রে গঢ়চিরৌলি পুলিশের কাছে খবর আসে ছত্তিশগড় (Chhattisgarh)-মহারাষ্ট্র (Maharashtra) সীমানার কাছে মাওবাদীদের তেলঙ্গানা রাজ্য কমিটির কিছু সদস্য জড়ো হয়েছেন। সেই দলে চার জন কমান্ডার আছেন। যাঁদের বিরুদ্ধে আর্থিক পুরস্কার ঘোষণ করেছিল পুলিশ। পুলিশ আরও জানতে পারে, তেলঙ্গানা থেকে প্রাণহিতা নদী পেরিয়ে গঢ়চিরৌলিতে ডেরা বেঁধেছিল ওই দলটি। লোকসভা নির্বাচনের আগে কোনও হামলার ছক থাকতে পারে, এই আশঙ্কায় দুই রাজ্যের সীমানায় অভিযান চালায় সিআরপিএফ এবং গঢ়চিরৌলি পুলিশের যৌথবাহিনী।

    খবর পেয়েই অভিযান

    পুলিশ সুপার বলেন, ‘মাওবাদীদের রাজ্যে প্রবেশের তথ্য নিশ্চিত করার পরই আমরা অবিলম্বে পুলিশের একাধিক দল গঠন করি। কমব্যাট অভিযানে অভিজ্ঞদের নিয়ে সেই দল গঠন করা হয়। পাশাপাশি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কুইক অ্যাকশন টিমও এই অভিযানে সামিল হয়। এই দলগুলিতে তেলাঙ্গানার সীমান্তবর্তী এলাকায় তল্লাশির জন্য পাঠানো হয়েছিল। এই দলগুলির মধ্যে একটি ছিল এলিট অ্যান্টি-নক্সাল স্কোয়াড সি-৬০। তারা রেপনপল্লীর কাছে কোলামার্কা পাহাড়ে গিয়েছিল। এই দলটি পাহাড়ি এলাকায় প্রবেশ করলে মাওবাদীরা তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এর জবাবে নিরাপত্তাকর্মীরাও পালটা গুলি চালায়। দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার ভোরে মাওবাদীদের খতম করা হয়। ভোরে প্রায় দুই ঘণ্টা এই গুলির লড়াই চলেছিল।’

    আরও পড়ুন: দেশে কবে থেকে চলবে বুলেট ট্রেন? কী বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব?

    নিহত মাওবাদীদের পরিচয়

    গোলাগুলির লড়াই বন্ধ হয়ে গেলে যৌথবাহিনীর তরফে তল্লাশি শুরু করা হয়৷ তল্লাশিতে উদ্ধার হয় চার মাওবাদীর দেহ ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় একটা একে-৪৭, একটা কার্বাইন ও ২টি দেশি পিস্তল ৷ পাশাপাশি উদ্ধার হয়েছে মাওবাদী বিষয়ক বইও। ইতিমধ্যেই চার মাওবাদীর পরিচয় প্রকাশ্যে এনেছে পুলিশ৷ তারা হল, ডিভিসিএম ভারগীশ৷ সে মাঙ্গি ইন্দ্রভেল্লি এরিয়া কমিটির সেক্রেটারি এবং কুমুরাম ভীম মাঞ্চেরিয়াল ডিভিশনাল কমিটির সদস্য ছিল৷ দ্বিতীয় জন হল ডিভিসিএম মাঙ্গটু৷ সে সিরপুর চেন্নুর এরিয়া কমিটির সেক্রেটারি ছিল৷ এছাড়াও ছিল মাওবাদী সংগঠনের দুই সদস্য কুরসাং রাজু, কুদিমেত্তা ভেঙ্কাটেশ ৷ জেলা পুলিশ সন্দেহ করছে যে এনকাউন্টারের পরে কয়েকজন মাওবাদী এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের খোঁজ চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bullet Train: দেশে কবে থেকে চলবে বুলেট ট্রেন? কী বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব?

    Bullet Train: দেশে কবে থেকে চলবে বুলেট ট্রেন? কী বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব?

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান ঘটতে চলেছে শীঘ্রই। আর মাত্র দুই বছর। তারপর ভারতের রেল ট্র্যাকেই চলবে বুলেট ট্রেন (Bullet Train)। সরকারের তরফে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। সব ঠিক থাকলে ২০২৬ সালের মধ্যেই চালু হয়ে যাবে বুলেট ট্রেন এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ‘রাইজিং ভারত’ নামে একটি অনুষ্ঠানে গিয়ে বুলেট ট্রেন নিয়ে মুখ খোলেন তিনি।

    বুলেট ট্রেন সম্পর্কে তথ্য শেয়ার

    ‘রাইজিং ভারত’ নামে ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে রেলমন্ত্রী জানিয়েছেন, আগামী ২ বছর পর দেশে বুলেট ট্রেনের পরিকল্পনা বাস্তবে পরিণত হতে চলেছে। তিনি জানিয়েছেন, ২০২৬ সালে বুলেট ট্রেন চালু হবে। রেলমন্ত্রী বলেন, ‘২৮৪ কিলোমিটার বুলেট ট্রেন ট্র্যাকের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আমি নিজে কাজ খতিয়ে দেখেছি। অন্য দেশে সাধারণত বুলেট ট্রেনের প্রকল্প শেষ করতে প্রায় ২০ বছর সময় লাগে, কিন্তু ভারতে দেখুন কত তাড়াতাড়ি শেষ হচ্ছে।’ রেলমন্ত্রী জানান, মোদি সরকারের প্রথম লক্ষ্য হল যাত্রীদের নিরাপত্তা। তাঁদের রেল সফর নিররাপদ রাখা। তারপরের লক্ষ্য হল যাত্রীদের জন্য সুবিধার সম্প্রসারণ করা।

    কোথায় কোথায় চলবে বুলেট ট্রেন

    রেলমন্ত্রী জানান, দেশের প্রথম বুলেট ট্রেনটি (Bullet Train) মুম্বই ও আমেদাবাদ রুটে চলবে। এই ট্রেনটি চালু হলে মুম্বই, থানে, ভাপি, সুরাট, ভাদোদরা, আনন্দ এবং আমেদাবাদ শহরের লোকেরা উপকৃত হবেন। এই সমস্ত শহরের অর্থনীতি বুলেট ট্রেন চালুর ফলে এক সুতোয় গাঁথা হবে বলে মনে করছেন বিশেজ্ঞদের একাংশ। সরকারের তরফে আগেই বলা হয়েছিল, বুলেট ট্রেন চালু হলে যাত্রী স্বাচ্ছন্দ্য যে শুধু বৃদ্ধি হবে, তা নয় উন্নতি হবে অর্থনীতিরও। ২০১৬ সালের পর ভারতীয় রেল ক্রমেই আধুনিক হয়ে উঠছে, বলে মনে করা হয়। কেন্দ্র সরকারে তরফে রেল সফরকে ১০০ শতাংশ নিরাপদ করার চেষ্টা চলছে অবিরত। নিয়মিত ভাবে প্রযুক্তির আপডেট করা হচ্ছে। নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজি, অটোমেশন ট্রেন সুরক্ষা, দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

    আরও পড়ুন: একদিনেই বদল, লোকসভা ভোটের আগে রাজ্যের নতুন ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Baba Ramdev: বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় রামদেবকে তলব সুপ্রিম কোর্টের

    Baba Ramdev: বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় রামদেবকে তলব সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: যোগগুরু বাবা রামদেবকে (Baba Ramdev) তলব করল সুপ্রিম কোর্ট। বিভ্রান্তিকর বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় রামদেবের পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকেও। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আহসানউদ্দিন আমান্নুলার বেঞ্চ রামদেব ও বালকৃষ্ণকে আদালতে হাজিরার নির্দেশ দেন।

    পতঞ্জলির কৈফিয়ত তলব (Baba Ramdev)

    প্রসঙ্গত, আদালত অবমাননা সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে রামদেবের সংস্থা পতঞ্জলির কৈফিয়ত তলব করেছিল সুপ্রিম কোর্ট। আদালতের পাঠানো নোটিশের কোনও উত্তর না দেওয়ায় এদিন রামদেব ও তাঁর সহযোগীকে তলব করে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলে, “এখনও কেন নোটিশের উত্তর দেননি? আমরা সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে বলছি পরবর্তী শুনানির দিন আদালতে উপস্থিত থাকতে।”

    আদালতে আইএমসি

    রামদেবের (Baba Ramdev) বিরুদ্ধে আদালতে গিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, পতঞ্জলির বেশ কয়েকটি বিজ্ঞাপনে অ্যালোপ্যাথি চিকিৎসা ও চিকিৎসককে অসম্মান করা হয়েছে। বিজ্ঞাপনের মাধ্যমে আমজনতাকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ। গত নভেম্বরে কোভিড-১৯ এর টিকা নিয়েও মিথ্যে প্রচার করেছিল পতঞ্জলি। কোভিড প্রতিরোধী না হওয়া সত্ত্বেও শুধু ‘করোনিল’ কিট বিক্রি করেই আড়াইশো কোটি টাকারও বেশি মুনাফা লুটেছে পতঞ্জলি।

    আরও পড়ুুন: গ্যাস, জ্বালানির পর এবার ডালের দাম কমাতেও উদ্যোগী মোদি সরকার

    মামলাটির প্রথম শুনানির সময় পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, বিভ্রান্তিকর ও মিথ্যে বিজ্ঞাপনী প্রচার বন্ধ না করলে জরিমানার মুখে পড়তে হবে পতঞ্জলিকে। প্রতিটি সামগ্রীর জন্য তাদের জরিমানা করা হতে পারে ১ কোটি টাকা করে। আদালত পতঞ্জলিকে তাদের ওষুধের বিজ্ঞাপন বন্ধ রাখার নির্দেশও দিয়েছিল। শীর্ষ আদালত জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা যেন ওই ধরনের বিজ্ঞাপন বন্ধ রাখে।

    ২০২০ সালের ২৩ জুন প্রথম ‘করোনিল’ বাজারে আনে রামদেবের সংস্থা পতঞ্জলি। ‘করোনিল’ ও ‘শ্বাসারি বটি’ নামে দু’ধরনের ট্যাবলেট ও অণু তৈল নামের একটি তেল নিয়ে তৈরি ওই কিটের দাম ছিল ৫৪৫ টাকা। তারপর থেকে গত বছর ১৮ অক্টোবর পর্যন্ত মোট ২৩ লক্ষ ৫৪ হাজার ‘করোনিল’ কিট বিক্রি করেছে পতঞ্জলি। এদিন রামদেব (Baba Ramdev) ও বালকৃষ্ণকে ভর্ৎসনা করে আদালত। পতঞ্জলির তরফে কেন সাড়া দেওয়া হয়নি প্রশ্ন তুলে আদালত বলেছে, এর ফল ভোগ করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Lunar Eclipse 2024: দোল পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ, পুজো-উৎসবে কী প্রভাব, জানেন তো?

    Lunar Eclipse 2024: দোল পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ, পুজো-উৎসবে কী প্রভাব, জানেন তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2024) হবে দোল পূর্ণিমার দিনে। আগামী ২৫ মার্চ দোলের দিনে এই চন্দ্রগ্রহণ হবে। প্রায় ১০০ বছর পর দোলের দিন চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে ভারতে এই গ্রহণ দেখা যাবে না। চন্দ্রগ্রহণের প্রভাব হোলির উৎসবেও পড়বে। আর তাই অনেকের মনে সময়কাল নিয়ে বিভ্রান্তি রয়েছে। বাড়িতে পুজো করতে চাইলে সন্ধে ৫টা ৪৫ মিনিট থেকে ৭টা ২১ মিনিটের মধ্যে করতে হবে সত্যনারায়ণ ব্রত। চন্দ্র গ্রহণের দিন সম্পর্কে জেনে নিন বিস্তৃত তথ্য।

    চন্দ্রগ্রহণের সময় (Lunar Eclipse 2024)

    জানা গিয়েছে, আগামী ২৫ মার্চ দোল পূর্ণিমার তিথিতে বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2024) লাগবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মোট ৪ ঘণ্টা ৩৯ মিনিট প্রভাব থাকবে গ্রহণের। ভারতীর সময় অনুযায়ী সকাল ১০টা ২৩ মিনিটে গ্রহণ লাগবে এবং শেষ হবে দুপুর ৩টে ২ মিনিটে। গ্রহণের মধ্যকাল হিসেবে দুপুর ১২টা ৪৩ মিনিটকে নির্ধারণ করা হয়েছে। গ্রহণের সময় শুভ কাজ না কারাই বাঞ্ছনীয়।

    চন্দ্রগ্রহণের সূতক কাল

    এই চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2024) ভারত থেকে দেখা যাবে না। তাই ভারতে সুতক কাল মানা হবে না। বিশ্ব বাজারে বড়সড় ওঠাপড়া লক্ষ্য করার সম্ভাবনা রয়েছে। লগ্নির ক্ষেত্রে বড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। রাশির বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। নয়ত, লোকসান হতে পারে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকুন।

    কোথায় কোথায় দেখা যাবে গ্রহণ

    ভারতে না দেখা গেলেও পৃথিবীর নানা প্রান্ত থেকে দেখা যাবে গ্রহণ। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, দক্ষিণ নরওয়ে এবং সুইৎজারল্যান্ড থেকে দেখা যাব এই চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2024)। একইভাবে,  উত্তর ও পূর্ব এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকেও দেখা যাবে চন্দ্রগ্রহণ। প্রশান্ত মহাসাগরীয় ও অতলান্তিক মহাসাগরীয় অঞ্চলের কিছু কিছু স্থান থেকে গ্রহণ দেখা যেতে পারে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: আবগারি দুর্নীতিতে কবিতার সঙ্গে ষড়যন্ত্রে জড়িত কেজরিওয়ালও, দাবি ইডির

    Arvind Kejriwal: আবগারি দুর্নীতিতে কবিতার সঙ্গে ষড়যন্ত্রে জড়িত কেজরিওয়ালও, দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, ভারত রাষ্ট্র সমিতির নেত্রী, বর্তমানে গ্রেফতার হওয়া কে কবিতা, ১০০ কোটি টাকা দিয়েছেন আম আদমি পার্টিকে। লেনদেনে যুক্ত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং জেলবন্দি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও। এই ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র দিল্লির আবগারি নীতিতে সুবিধা পেতে। এমনটাই জানিয়েছে ইডি। দিল্লির আবগারি দুর্নীতিতে নাম জড়িয়েছে একের পর এক আপ নেতার। কে কবিতার গ্রেফতারির পরে বোঝা যায় দুর্নীতির জাল অনেক দূরে বিস্তৃত। আপ সরকারের দুর্নীতির বিরুদ্ধে তদন্তের জাল এখন গোটাতে শুরু করেছে ইডি।

    নবমবার তলব করা হয়েছে কেজরিওয়ালকে

    প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় ইডি আট বার তলব করলেও, একবারও হাজিরা দেননি কেজরিওয়াল (Arvind Kejriwal)। এরই মধ্যে ইডি তাঁকে নবমবার তলব করেছে। এখন দেখার ২১ মার্চ তলবে তিনি সাড়া দেন কি না। প্রসঙ্গত, তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা হলেন কে কবিতা। যাঁকে গত সপ্তাহতে গ্রেফতার করেছে ইডি। এবং বর্তমানে তিনি ২৩ মার্চ পর্যন্ত থাকবেন ইডি হেফাজতে। তাঁকে জেরা করেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নানা ধরনের বেআইনি ফান্ডিংও দেখা গিয়েছে আবগারি দুর্নীতিতে।

    দুর্নীতির ‘কিংপিন’ কবিতা

    ইডির তরফে জানানো হয়েছে, ৪৫ বছর বয়সি ভারত রাষ্ট্র সমিতির নেত্রী, মিলিতভাবে আম আদমি পার্টির (Arvind Kejriwal) নেতাদের সঙ্গে এই ষড়যন্ত্রে লিপ্ত থেকেছেন। এই দুর্নীতিতে কবিতাকে কিংপিন বলেও উল্লেখ করেছে ইডি। এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। ইডির তরফ থেকে জানানো হয়েছে, সারা দেশের ২৪৫টি বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে তারা এবং ১৫ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লির আবগারি দুর্নীতিতে। যার মধ্যে রয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। ইডি গ্রেফতার করেছে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং এবং অন্যান্য বেশ কিছু মদ ব্যবসায়ীকেও। এখনও পর্যন্ত মোট ছ’টি চার্জশিট দাখিল করা হয়েছে। এখনও পর্যন্ত ১২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Himanta Biswa Sarma: “অসমে ৩-৬ লাখ মানুষ আবেদন করবেন সিএএতে”, বললেন হিমন্ত

    Himanta Biswa Sarma: “অসমে ৩-৬ লাখ মানুষ আবেদন করবেন সিএএতে”, বললেন হিমন্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: “অসমে ৩ থেকে ৬ লাখ মানুষ সিএএ-র জন্য আবেদন করবেন।” জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। সপ্তাহখানেক আগেই দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। নাগরিকত্ব সংশোধনী এই আইনকে হাতিয়ার করেই ভোট কুড়োতে ময়দানে নেমে পড়েছে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। তবে সিএএ যে নাগরিকত্ব দেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য নয়, তা বারংবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তার পরেও সিএএ নিয়ে রাজনীতি করতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলে অভিযোগ।

    প্রসঙ্গ এনআরসি (Himanta Biswa Sarma)

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী (Himanta Biswa Sarma) বলেন, “অন্ততঃ পক্ষে পাঁচ লাখ বাংলাভাষী হিন্দু, দু’লাখ আদিবাসী অসমিয়া এবং দেড় লাখ গোর্খা এনআরসিতে বাদ পড়েছেন। এঁদের মধ্যে তিন থেকে ছ’লাখ মানুষ নাগরিকত্ব পেতে সিএএতে আবেদন করবেন।” তিনি জানান, এনআরসিতে অনেকেই বাদ পড়েছেন। নাগরিকত্ব প্রমাণে প্রয়োজনীয় তথ্য দিতে না পারায় বাদ পড়েছেন তাঁরা। তাই সিএএতে আবেদন করার বদলে তাঁরা যাবেন ফরেনার্স ট্রাইব্যুনালে।

    প্রসঙ্গ সিএএ

    হিমন্ত জানান, সিএএ লাগু হয়েছে গত সপ্তাহে। ১৯ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। আমাদের হাতে প্রায় ৪০ দিন সময় রয়েছে। প্রকৃত ছবিটা বুঝতে এই সময়টা যথেষ্ট। মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যেই সিএএতে গুজরাটে নাগরিকত্ব পেয়েছে ১৩টি হিন্দু পরিবার। কিন্তু অসমে এখনও পর্যন্ত খুব বেশি মানুষ আবেদন করেননি। অনেক পরিবার, বিশেষত হিন্দু বাঙালি, বাংলাদেশ থেকে অসমে ঢুকেছিল ১৯৭১ সালের ২৫ মার্চের পরেও। তাঁদের মধ্যেই অনেকে ফিরে গিয়েছেন।” প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চের পরে যাঁরা অসমে এসেছেন, তাঁদের শরণার্থী বলে গণ্য করছে না অসম সরকার।

    আরও পড়ুুন: গ্যাস, জ্বালানির পর এবার ডালের দাম কমাতেও উদ্যোগী মোদি সরকার

    হিমন্ত বলেন, “এরকম অনেক পরিবার রেশন কার্ড নিতে অস্বীকার করেছিলেন। তাই তাঁদের কাছে নথি বলতে রয়েছে কেবল রিফিউজি রেজিস্ট্রেশন কার্ড, যেটা ইস্যু করেছিলেন সীমান্ত কর্তৃপক্ষ। কিন্তু প্রতীক হাজেলা (প্রাক্তন এনআরসি কো-অর্ডিনেটর) এনআরসি আপডেট করার সময় এই কার্ড গ্রহণ করেননি। তাই অনেক নাম বাদ গিয়েছে, প্রায় ১৬ লাখ। এনআরসির ফাইনাল ড্রাফট যা প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের অগাস্ট মাসে, তাতে এঁদের নাম ছিল না।” তিনি (Himanta Biswa Sarma) বলেন, “তাই আমার মনে হয় সিএএতে আবেদন করবেন এ রাজ্যের ৩ থেকে ৬ লাখ মানুষ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • PM Modi: গ্যাস, জ্বালানির পর এবার ডালের দাম কমাতেও উদ্যোগী মোদি সরকার

    PM Modi: গ্যাস, জ্বালানির পর এবার ডালের দাম কমাতেও উদ্যোগী মোদি সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে ফি-বার জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। তার জেরে নাভিশ্বাস ওঠার জোগাড় হয় মধ্যবিত্ত পরিবারের। এবার যাতে সেই পরিস্থিতির সৃষ্টি না হয়, তাই আগাম পদক্ষেপ নিতে শুরু করেছে নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার।

    ডাল-ভাতের জোগাড়

    কিছুদিন আগেই কমানো হয়েছে গ্যাসের দাম। তার পরে পরেই কমানো হয়েছে পেট্রল-ডিজেলের মতো নিত্য প্রয়োজনীয় দুই জ্বালানির দর। এই দুই ইন্ধনের দরই কমানো হয়েছে লিটার পিছু দু’টাকা করে। এবার সরকার উদ্যোগী হয়েছে ডালের দাম কমাতে। দেশের সাধারণ মানুষ যাতে অন্তত দু’বেলা ডাল-ভাত খেতে পারেন, তা নিশ্চিত করতেই ডালের মূল্যবৃদ্ধি রুখতে কোমর কষে নেমেছে সরকার (PM Modi)। চলতি বছর ডালের উৎপাদন কম হয়েছে। অর্থনীতির চাহিদা-জোগানের তত্ত্ব মেনেই বেড়ে যাওয়ার কথা ডালের দাম। তাই সরাসরি চাষিদের কাছ থেকেই সরকার ৬ লাখ টন ডাল কেনার পরিকল্পনা করেছে। জানা গিয়েছে, এর মধ্যে অড়হর ডাল কেনা হবে ৪ লাখ টন, বাকিটা মুসুর ডাল।

    ডালের দর কেমন?

    ক্রেতা সুরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ মার্চ দেশে অড়হর ডালের গড় দর কেজি প্রতি ১৫০.২২ টাকা। সর্বোচ্চ দর ১৯৯ টাকা। সর্বনিম্ন কেজি প্রতি ৮৭ টাকা। ছোলার ডালের কেজি প্রতি গড় দর ৮২.৯৬ টাকা, সর্বোচ্চ দাম ১৪০ টাকা। সর্বনিম্ন দর কেজি প্রতি ৬০ টাকা। বিউলির ডালের গড় দাম কেজি প্রতি ১২৩.৭২ টাকা। যদিও এই ডাল বিক্রি হচ্ছে ১৭৪ টাকা কেজি দরে। বিউলির ডাল যখন সস্তা হয়, তখন দর দাঁড়ায় ৬৮ টাকা প্রতি কেজি। মুগ ডাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ১১৭.৩৬ টাকা দরে। সর্বোচ্চ দর ১৬৬ টাকা, সর্বনিম্ন ৮৯ টাকা। মসুর ডালের গড় দর ৯৩.৬৩ টাকা কেজি। চলতি বছর মসুর ডাল সব চেয়ে সস্তা হয়েছিল ১৭ মার্চ। সেদিন এই ডাল বিক্রি হয়েছিল ৭০ টাকা প্রতি কেজি। সব চেয়ে দামি মুগ ডাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৫৭ টাকায় (PM Modi)।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রী মোদিকে কৃতজ্ঞতা বুলগেরিয়ার প্রেসিডেন্টের, “বন্ধুরা এর জন্যই”, বললেন জয়শঙ্কর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: প্রধানমন্ত্রী মোদিকে কৃতজ্ঞতা বুলগেরিয়ার প্রেসিডেন্টের, “বন্ধুরা এর জন্যই”, বললেন জয়শঙ্কর

    PM Modi: প্রধানমন্ত্রী মোদিকে কৃতজ্ঞতা বুলগেরিয়ার প্রেসিডেন্টের, “বন্ধুরা এর জন্যই”, বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করে অপহৃত জাহাজ উদ্ধারের জন্য ভারতকে ধন্যবাদ জানালেন বুলগেরিয়ার (Bulgeria) প্রেসিডেন্ট রুমেন রাদেভ। আরব সাগরে টানা ৪০ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে ভারতীয় নৌসেনা। দীর্ঘ তিন মাস ধরে সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক থাকা জাহাজ ও তার কর্মীদের উদ্ধার করেছে আইএনএস কলকাতা। ওই জাহাজে বুলগেরিয়ার ৭ নাগরিক ছিলেন। তাঁদের জীবন বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  (PM Modi) ধন্যবাদ জানালেন বুলগেরিয়ার প্রেসিডেন্ট। 

    মোদিকে ধন্যবাদ 

    বুলগেরিয়ান (Bulgeria) জাহাজটিকে উদ্ধারে ভারতীয় নৌবাহিনীর সাহসী পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) আন্তরিক কৃতজ্ঞতা জানান সেখানকার রাষ্ট্রপতি রুমেন রাদেভ। এই সফল অভিযানের জন্য ভারতকে উষ্ণ অভিনন্দন জানান, বুলগেরিয়ার উপ-প্রধানমন্ত্রী  মারিয়া গ্যাব্রিয়েলও। তিনি বলেন, “আমি সফল অপারেশনের জন্য ভারতীয় নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছিনতাইকৃত জাহাজ রুয়েন ও তার ক্রু সদস্যরা এখন মুক্ত। এদের মধ্যে ৭ জন বুলগেরিয়ার নাগরিক ছিলেন। ভারতের এই সমর্থন এবং মহান প্রয়াসের জন্য ধন্যবাদ। আমরা ক্রুদের জীবন রক্ষার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি।”

    আরও পড়ুন: রুদ্ধশ্বাস অভিযান ভারতীয় নৌসেনার, সোমালিয়ার জলদস্যুদের হারিয়ে উদ্ধার জাহাজ

    জয়শঙ্করের বার্তা

    বুলগেরিয়ার (Bulgeria) এই অভিনন্দন বার্তার প্রত্যুত্তরে ভারতের পক্ষ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Dr S Jaishankar) বলেন, “বন্ধুরা এর জন্যই।” সম্প্রতি হুথি আক্রমণ প্রতিরোধের জন্য আরব সাগরে নিরাপত্তা বাড়িয়েছে ভারতীয় নৌসেনা। এই আবহে ওই জলসীমায় প্রতিকূল পরিস্থিতিতে সবসময় বন্ধু দেশগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই ভারতের নীতি বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share