Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Heart Attack: হার্ট অ্যাটাকে ভারতীয় কোভিড ভ্যাকসিনের কোনও প্রভাব নেই, জানিয়ে দিল গবেষণা

    Heart Attack: হার্ট অ্যাটাকে ভারতীয় কোভিড ভ্যাকসিনের কোনও প্রভাব নেই, জানিয়ে দিল গবেষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের কোভিড ভ্যাকসিনের কার্যকারিতার সঙ্গে হার্ট অ্যাটাকের (Heart Attack) কোনও সম্পর্ক নেই। সম্প্রতি পিএলওএস ওয়ান নামক একটি গবেষণপত্রে বলা হয়েছে, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ভারতীয় কোভিড ১৯ ভ্যাকসিনের কোনও প্রভাব নেই। গবেষণায় আরও জানা গেছে, ভারতীয় কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড অনেক বেশি করোনা নিয়ন্ত্রণে সক্ষম। হৃদরোগের সম্ভাবনাকে কোনও ভাবেই বাড়িয়ে তোলে না এই টিকা। সম্প্রতি একটি খবর সামজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যে, করোনা সংক্রমণ এবং পরবর্তীকালে কোভিড ভ্যাকসিনের প্রভাবে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এই রোগ আচমকা হার্ট অ্যাটাকের প্রবণতাকে বৃদ্ধি করছিল বলে জানা গিয়েছিল। করোনা টিকা হৃদরোগকে বাড়িয়ে তোলে-ভারতীয় এই গবেষণা ওই মতকে ভুল বলে জানিয়ে দিয়েছে। তারা পরিষ্কার বলেছে, ভারতীয় ভ্যাকসিন পুরোপুরি নিরাপদ।

    হার্ট অ্যাটাক নিয়ে কী বলছেন ডাক্তাররা, যা নিয়ে উদ্বেগ?

    হার্ট অ্যাটাকের (Heart Attack) যে ঘটনাগুলির কথা সামনে এসেছে, তাতে সেই সব রোগীদের অধিকাংশরই ইসিজিতে এস এবং টি বিন্দু দু’টি নাকি খানিকটা উঁচু। আরও জানা গেছে, এই সব রোগীরা মূলত মধ্য এবং কম বয়সের। উল্লেখ্য, যাঁদের আগে কোনও রোগ ছিল না, এমন কেসও পাওয়া গেছে। এম পি বিড়লা হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অঞ্জন সিওটিয়া বলেন, গত তিন মাসে স্টেমি রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ৪০ থেকে ৭০ বয়সের সংখ্যা অনেক বেশি। তিনি আরও বলেন, প্রত্যেক রোগীই হৃদপেশিতে রক্ত সঞ্চালন ঠিকঠাক না হওয়ার কারণে মারাত্মক চাপ, যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। আবার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অর্ণব রায় বলেন, স্টেমি আগেও পাওয়া যেত, তবে এখন অনেকটা বেড়ে গেছে। পূর্ব লক্ষণ ছাড়াই হার্টের রোগ বৃদ্ধি পাচ্ছে অনেক বেশি। অতিমারির পর থেকে এই সমস্যার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে।  

    গবেষণা নিয়ে ডাক্তাররা কী বলছেন (Heart Attack)?

    যদিও দিল্লির জি বি পন্ত হাসপাতালের ডাক্তার এবং বিশিষ্ট গবেষক মোহিত গুপ্ত বলেন, আমাদের সমীক্ষায় দেখা গেছে, ভারতে ব্যবহৃত ভ্যাকসিন নিরাপদ। ভারতে করোনার টিকা দেওয়ার সঙ্গে হার্ট অ্যাটাকের (Heart Attack) কোনও সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে সমীক্ষায় দেখা গেছে, টিকা দেওয়া ব্যক্তিদের মধ্যে হার্ট অ্যাটাকের পরে মৃত্যুর সম্ভাবনা কম হয়ে দাঁড়িয়েছে। যাঁরা হার্ট অ্যাটাকের সঙ্গে ভারতীয় কোভিড ভ্যাকসিনের সম্পর্ক নিয়ে মন্তব্য করছেন, তাঁদের তথ্য ভুল। তিনি আরও বলেন, ভ্যাকসিনের প্রতিকূল প্রভাব বেশিরভাগইটাই হাল্কা, ক্ষণস্থায়ী। তাই হৃদরোগ এবং মৃত্যুর সঙ্গে এর তেমন সম্পর্ক নেই। ভ্যাকসিনগুলির কার্ডিওভাসকুলার বিরূপ প্রভাব সম্পর্কে উদ্বেগজনক কথা বলে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। গবেষকরা আরও বলেন, আমাদের গবেষণার ফলাফলগুলি দেখিয়েছে, টিকাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর সম্ভাবনা অনেক কম হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nuclear Power Plant: দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম পরমাণু চুল্লি কাজ শুরু করল, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    Nuclear Power Plant: দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম পরমাণু চুল্লি কাজ শুরু করল, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশীয় প্রযুক্তিতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি (Nuclear Power Plant) কাজ শুরু করল। ভারতের মুকুটে এই নয়া পালক যুক্ত হওয়ায় ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (Nuclear Power Plant) সমস্ত কর্মী এবং বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে এই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৭০০ মেগাওয়াটের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (Nuclear Power Plant) গড়ে উঠেছে গুজরাটের কাকরারপাড়ে।

    নিজের এক্স হ্যান্ডেলে এ নিয়ে কী লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

    দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (Nuclear Power Plant) সমস্ত কর্মী এবং বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে এবং তিনি লিখছেন, ‘‘ভারত আরেকটি মাইলফলক অর্জন করেছে। গুজরাটে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-৩ (Nuclear Power Plant) তাদের উৎপাদন শুরু করেছে। এ জন্য আমাদের বিজ্ঞানী ও কর্মীদের অভিনন্দন জানাই।’’ 

    ৩০ জুন থেকেই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে (Nuclear Power Plant) বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়

    জানা গিয়েছে, ৩০ জুন থেকেই বিদ্যুৎ উৎপাদনের (Nuclear Power Plant) কাজ শুরু হয় দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। জুলাই মাসে এই কাজ পৌঁছায় ৯০ শতাংশে। আরও জানা গিয়েছে, কাকরারপাড়ের নতুন এই পারমাণবিক ইউনিট ছাড়াও আরও দুটি ইউনিট সেখানে রয়েছে এবং অন্য দুটি ইউনিট (Nuclear Power Plant) থেকে মোট ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

    আরও পড়ুন: লোকসভার ভোট কি এগিয়ে আসবে! “এক দেশ এক নির্বাচন” নিয়ে অনুরাগ ঠাকুর কী বললেন?

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Manipur Violence: সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক অমৃত সঞ্জেনবামের হাতে মণিপুরের দায়িত্ব

    Manipur Violence: সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক অমৃত সঞ্জেনবামের হাতে মণিপুরের দায়িত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৫ সালের মায়ানমারের সার্জিক্যাল স্ট্রাইকের কথা হয়তো মনে আছে। এই অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল অমৃত সঞ্জেনবাম। এবার তাঁকেই দায়িত্ব দেওয়া হল অগ্নিগর্ভ মণিপুরকে (Manipur Violence) শান্ত করার। অবসরপ্রাপ্ত এই কর্নেল শৌর্য চক্র এবং কীর্তি চক্র সমেত একাধিক মেডেল পেয়েছেন। এবার তাঁরই হাতে মণিপুরের (Manipur Violence) ভার তুলে দিল এন বীরেন সিং সরকার। আগামী পাঁচ বছরের জন্য মণিপুর পুলিশ বিভাগের সিনিয়র সুপারিনটেনডেন্ট কমব্যাট পদে দায়িত্বভার সামলাবেন তিনি। মণিপুর অশান্ত হওয়ার পরপরই গত ১২ জুনের মন্ত্রিসভার বৈঠকে অমৃত সঞ্জনবামকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৮ অগাস্ট মণিপুরের (Manipur Violence) জয়েন্ট সেক্রেটারির এক বিবৃতিতে একথা সামনে আসে।

    বীরত্ব এবং সাহসী পদক্ষেপে অমৃত সঞ্জেনবানের জুড়ি মেলা ভার

    ২০১৫ সালে ধারাবাহিকভাবে মায়ানমারের সার্জিক্যাল স্ট্রাইকের প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল অমৃত সঞ্জনবামকে। সে সময়ে বীরত্বের দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান লাভ করেন এই সেনা আধিকারিক। জানা গিয়েছে মণিপুরের (Manipur Violence) বর্তমান পরিস্থিতিতে শান্তি ফেরানোর কাজে তাঁকেই সবথেকে দক্ষ অফিসার বলে মনে করেছে সরকার। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার যখন তাঁকে শৌর্যচক্র দেয়, সে সময় অমৃত সঞ্জেনবাম সম্পর্কে সরকারের বিবৃতি ছিল ঠিক এরকম, ‘‘সবথেকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা রচনায়, অনুকরণীয় বীরত্ব প্রদর্শনে এবং সাহসী পদক্ষেপ নিতে পারদর্শী।’’

    চলতি বছরে  ৩মে থেকে মণিপুরের (Manipur Violence) পরিস্থিতি অশান্ত হয়

    প্রসঙ্গত, চলতি বছরের ৩ মে থেকে মণিপুরের (Manipur Violence) পরিস্থিতি অশান্ত হয়। এখনও পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের হিংসায় মারা গিয়েছেন ১৭০ জন মানুষ। এছাড়াও ভিটে মাটি হারা হয়েছেন আরও বহু মানুষ। হিংসার পাশাপাশি নারী নির্যাতনের খবরও শিরোনামে এসেছে। গত পাঁচ দিনেও সে রাজ্যে ১২ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি গুরুতরভাবে আহত হয়েছেন ৩০ জন মানুষ। উপত্যকার অধিবাসী মেইতিদের সঙ্গে পাহাড়ের অধিবাসী কুকিদের এই সংঘর্ষ চলছেই (Manipur Violence)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kedarnath: কেদারনাথ মন্দির চত্বরে তুষারধস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

    Kedarnath: কেদারনাথ মন্দির চত্বরে তুষারধস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয় চলছেই। এবার তুষারধস দেখা গেল কেদারনাথ মন্দির (Kedarnath) চত্বরে। রবিবারই সামনে আসে এই তুষারধস। এদিন হঠাৎই কেদারনাথ মন্দিরের (Kedarnath) পিছনের পাহাড়ে তুষারধস নামে। মুহূর্তের মধ্যে তুষারধসের সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। প্রসঙ্গত বর্ষা নামার পর থেকেই জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের। হিমালয়ের কোলে থাকা এই দুই পার্বত্য রাজ্যের কয়েকশো রাস্তা বন্ধ করতে হয় ধসের কারণে। গৃহহীন হতে হয় বহু মানুষকে। অতি ভারী বৃষ্টির জেরে হড়পাবান মেঘভাঙা বৃষ্টি-এ সমস্ত কিছু প্রাণও কেড়ে নেয় অসংখ্য মানুষের। এবার কেদারনাথ মন্দিরেই (Kedarnath) ঘটল ভয়াবহ তুষারধসের ঘটনা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভয়ঙ্কর এই তুষারধসে কেউ হতাহত হননি।

    কেদারনাথে তুষারধস

    কেদারনাথ মন্দিরের (Kedarnath) পিছনের তুষারধসের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে ধোঁয়ার মতো নেমে আসছে সাদা বরফ। জানা গিয়েছে, রবিবার সকাল ৭টা নাগাদ কেদারনাথ মন্দিরের (Kedarnath) ঠিক পিছনে সুমেরু পাহাড়ে ভয়াবহ তুষারধস নামতে দেখা যায়। এর ফলে সেভাবে কোনও বড় বিপদ ঘটেনি। উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, তুষারধসে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এই কারণে সরস্বতী নদীর জলস্তর বাড়েনি। কেদারনাথ মন্দিরের (Kedarnath) পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ডিজিপি।

    ২৫ এপ্রিল দ্বার খোলা হয় কেদারনাথের (Kedarnath)

    প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল থেকে এই কেদারনাথ মন্দিরের (Kedarnath) দ্বার খোলা হয়েছে। চলতি বছরে বহু তীর্থযাত্রী এবং ভক্ত মন্দির দর্শন করেছেন। মাঝখানে বর্ষার কারণে বেশ কয়েকবার কেদারনাথ (Kedarnath) যাত্রা বন্ধ হয়েছে। বর্ষার অতি ভারী বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি উত্তরাখণ্ডে হলেও বেশ কয়েকদিন হল বৃষ্টি বন্ধ হয়েছে। তারই মধ্যে ঘটল কেদারনাথের তুষারধসের মতো ঘটনা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IED found: জম্মু-পুঞ্চ জাতীয় সড়কে উদ্ধার বিস্ফোরক ভর্তি টিফিন বাক্স! তীব্র চাঞ্চল্য উপত্যকায়

    IED found: জম্মু-পুঞ্চ জাতীয় সড়কে উদ্ধার বিস্ফোরক ভর্তি টিফিন বাক্স! তীব্র চাঞ্চল্য উপত্যকায়

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-পাঞ্চ জাতীয় সড়কের উপর থেকে আইইডি (IED found) ভর্তি টিফিন বাক্স উদ্ধার করল সেনা। কোনও নাশকতা মূলক উদ্দেশ্যে এই বোমা রাখা হিয়েছিল কি না, সেই বিষয়ে তদন্ত শুরু করছে সেনা-পুলিশ। জাতীয় সড়কের উপর এই বোমা উদ্ধারে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে উপত্যকায়।

    ঘটনা কী ঘটেছে (IED found)?

    ব্যস্ততম জম্মু-পুঞ্চ জাতীয় সড়ক থেকে প্রচুর বিস্ফোরক (IED found) ভর্তি টিফিন বাক্স উদ্ধার হয়েছে। রবিবার ভোরে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় এই ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাদের টহল দেওয়ার সময়, জাতীয় সড়কের এক কালভাট থেকে উদ্ধার করা হয় এই বিস্ফোরক। এই বিস্ফোরকের মধ্যে ছিল আইইডি। বিস্ফোরণের আগেই উদ্ধার হওয়ার জন্য বড় রকমের নাশকতার হাত থেকে রক্ষা পেল বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত সন্দেহ প্রবন একজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

    সেনার বক্তব্য

    ভারতীয় সেনা বাহিনীর তরফ থেকে বলা হয় যে রবিবার ভোর ৫ টা নাগাদ রাজৌরি জেলার সাংপুর গ্রামের কাছেই টহল দেওয়ার কাজ করছিল একটি সেনাবাহিনীর দল। সেই সময় সড়কের পাশে একটি টিফিন বাক্স পড়ে থাকতে দেখা যায়। এরপর টিফিন বাক্স খুললে দেখা যায় বাক্সেরর মধ্যে পচুর আইইডি (IED found) বিস্ফোরক। জম্মুর প্রতিরক্ষার বাহিনীর জনসংযোগ আধিকারিক বলেন, সংবাদ পেয়ে কাছের ক্যাম্প থেকে তিনটি দল এই ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এবং বোম ডিসপোজাল বাহিনী ঘটনা স্থলে পৌঁছে বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে। সকাল ৮ টায় এই বিস্ফোরক গুলিকে নিষ্ক্রিয় করার কাজ শেষ হয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে। আরও জানা গেছে, বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় হাল্কা বিস্ফোরণ হয়। তবে সেভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনার দায়ভার নিয়ে এখনও কোনও জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেনি। পুলিশ প্রাথমিক ভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। সন্দেহের তালিকায় সকলকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে বলে জানা গেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • One Nation One Election: লোকসভার ভোট কি এগিয়ে আসবে! “এক দেশ এক নির্বাচন” নিয়ে অনুরাগ ঠাকুর কী বললেন?

    One Nation One Election: লোকসভার ভোট কি এগিয়ে আসবে! “এক দেশ এক নির্বাচন” নিয়ে অনুরাগ ঠাকুর কী বললেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এক দেশ এক নির্বাচন (One Nation One Election) প্রসঙ্গ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর খুব চর্চা বহুল প্রশ্নের উত্তর দিলেন। বিধানসভা নির্বাচন কি পিছিয়ে যাবে! নাকি লোকসভা ভোট এগিয়ে আসবে! এই নিয়ে প্রশ্ন উঠলে কেন্দ্রীয় নীতির কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী (One Nation One Election)?

    কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কেন্দ্র দেশে, এক দেশ এক নির্বাচন (One Nation One Election) কার্যকর করতে ৮ জনের একটি বিশেষ কমিটি তৈরি করছেন। এই কমিটির সভাপতিত্ব করবেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই কমিটি পর্যালোচনা করে, নীতিকে বাস্তবায়িত করবে বলে জানান অনুরাগ ঠাকুর। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, এই নীতি কার্যকর হলে দেশে নির্বাচন সংক্রান্ত অনেক সমস্যার সমাধান হবে।

    আসন্ন বিধানসভা এবং লোকসভা নিয়ে কী বললেন?

    কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এক দেশ এক নির্বাচন (One Nation One Election) প্রসঙ্গে কথা বলতে গিয়ে আসন্ন লোকসভা এবং বিধানসভা নিয়ে বললেন যে, দেশে বিধানসভার নির্বাচনগুলি ঠিক করে রাজ্য। বিধানসভার নির্বাচন নিয়ে কেন্দ্র কিছু বলে না। যে সব রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানকার মুখ্যমন্ত্রীরা এখনও নির্বাচন নিয়ে কিছু বলেননি। সব কিছুতেই কেন্দ্রের উপর দায় চাপানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।

    কেন এক দেশ এক নির্বাচন প্রয়োজন?

    এক দেশ এক নির্বাচন (One Nation One Election) কার্যকর হলে কতটা লাভ জনক হবে এই নিয়ে মোদি সরকার স্পষ্ট বক্তব্য দিয়েছেন। সারা দেশ জুড়ে এই যে এত নির্বাচনে খরচ, তাকে কম করা একান্ত প্রয়োজন। একটি ভোটার তালিকা থেকে নির্বাচন প্রক্রিয়াকে পরিচালনা করলে সরকারি কর্মীদের তালিকা প্রস্তুত করার জটিলতা অনেক কমে যাবে। এই নীতিকে নীতি আয়োগ, আইন কমিশন এবং নির্বাচন কমিশন বিশেষ ভাবে সমর্থন করেছেন। যদিও বিরোধী দলগুলি এই নীতিকে মানতে চাইছেন না। তাঁদের দাবি, মোদি সরকার ঘুর পথে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ব্যবস্থাকে চালু করতে চাইছেন বলে বিশেষ অভিযোগ তুলেছেন।   

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: সনাতন ধর্মকে ডেঙ্গির সঙ্গে তুলনা স্ট্যালিন পুত্র উদয়নিধির, তীব্র প্রতিক্রিয়া শাহের

    Amit Shah: সনাতন ধর্মকে ডেঙ্গির সঙ্গে তুলনা স্ট্যালিন পুত্র উদয়নিধির, তীব্র প্রতিক্রিয়া শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: সনাতন ধর্মকে ম্যালেরিয়া এবং ডেঙ্গির সঙ্গে তুলনা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিনের। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রসঙ্গত তামিলনাড়ু সরকারের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য ছিল, ‘‘কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করতে পারি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে নির্মূল করতে হবে।’’ জুনিয়র স্ট্যালিনের আরও দাবি ছিল যে সামাজিক ন্যায় এবং সাম্যের বিরুদ্ধে রয়েছে সনাতন ধর্ম। তাই সমাজ থেকে যেকোনও মূল্যে এই ধর্মকে উপড়ে ফেলতে হবে।

    সনাতন ধর্ম বিরোধী এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া অমিত শাহের (Amit Shah)

    ইন্ডিয়া জোটের অন্যতম শরিক ডিএমকে নেতার এই মন্তব্যে তোপ দাগলেন অমিত শাহ (Amit Shah)। রাজস্থানে বিজেপির সাংগঠনিক কর্মসূচি পরিবর্তন যাত্রার অনুষ্ঠানে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যের তীব্র নিন্দা করে তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘উদয় নিধি স্ট্যালিন যে কথা বলেছেন তা আসলে ইন্ডিয়া জোটের প্রত্যেক শরিকের মনের কথা।’’ অমিত শাহের (Amit Shah) আরও সংযোজন, ‘‘ওই জোট হিন্দু ধর্মের বিরোধী এবং হিন্দুত্বকে ঘৃণা করে।’’ জুনিয়র স্ট্যালিনের এই মন্তব্য যে সনাতন ভারতীয় ঐতিহ্যকে আঘাত করেছে তাও এদিন স্পষ্ট করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।  অমিত শাহের (Amit Shah) আরও সংযোজন, ‘‘উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য লস্কর-ই-তৈবার থেকেও ভয়ঙ্কর।’’

    কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও একহাত নেন স্বরাষ্ট্রমন্ত্রী

    এদিন কংগ্রেস নেতার রাহুল গান্ধীকেও এক হাত নেন স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) এবং তিনি বলেন, ‘‘বিরোধীদের এই জোট সাম্প্রদায়িক তোষণের রাজনীতি করছে।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) আরও সংযোজন, ‘‘জোটের নেতারা বলছেন মোদি পুনরায় ক্ষমতায় এলে সনাতন ধর্মের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। তাদের জানা উচিত সনাতন ধর্ম মানুষের হৃদয়ে রয়েছে। কেউ সেটাকে সরাতে পারবে না। প্রসঙ্গত বিজেপি নেতা অমিত মালব্য উদয়নিধি স্ট্যালিনের এই মন্তব্যের বিরোধিতা করেছেন। অমিত মালব্যর, দাবি স্ট্যালিন পুত্র গণহত্যারও ডাক দিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Aditya L-1: রবিবার সফলভাবে কক্ষপথ বদল করল আদিত্য এল-১, বাড়ল গতি

    Aditya L-1: রবিবার সফলভাবে কক্ষপথ বদল করল আদিত্য এল-১, বাড়ল গতি

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবারই মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেয় সৌরযান আদিত্য এল-১ (Aditya L-1)। রবিবার সৌরযানের (Aditya L-1) সফলভাবে কক্ষপথ পরিবর্তন সফলভাবেই পরিববর্তন করানো হয়েছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (Aditya L-1)। রবিবার ঠিক দুপুর পৌনে বারোটা নাগাদ সফলভাবে কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে সৌরযানের যা ইতিমধ্যে ট্যুইট করে জানিয়ে  দিয়েছে কর্তৃপক্ষ।

    ট্যুইট করে কী জানাল ইসরো (Aditya L-1)  

    এদিন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ট্য়ুইটে লেখে, ‘‘ঠিকঠাকই কাজ করছে ভারতের কৃত্রিম উপগ্রহ আদিত্য এল-১ (Aditya L-1)। কোথাও কোনও সমস্যা নেই। বেঙ্গালুরু থেকে আদিত্য এল-১ (Aditya L-1) এর কক্ষপথ সফলভাবে পরিবর্তন করানো হয়েছে।

    পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পার হতে মহাকাশযানেকে এখনও ২২ হাজার ৪৫৯ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে

    জানা গিয়েছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পাড় হতে মহাকাশযানেকে এখনও ২২ হাজার ৪৫৯ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। মহাকাশযানটি (Aditya L-1) দ্বিতীয়বারের জন্য কক্ষপথ বদলাবে ৫ সেপ্টেম্বর বিকাল ৩টা নাগাদ। জানা গিয়েছে গন্তব্যে পৌঁছানোর আগে এমন ৫ বার কক্ষপথ বদলানো হতে পারে। যতবারই কক্ষপথ বদল করবে মহাকাশযান (Aditya L-1) ততই তার গতিও বাড়বে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মোট পাঁচটি ধাপ পরিবর্তনের পরে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রে পেরিয়ে যাবে। এই পুরো প্রক্রিয়াটিতে সময় লাগতে পারে ১৫ থেকে ১৬ দিন তারপরে গন্তব্যে পৌঁছাতে লাগবে আরও ১১০ দিন সময় লাগবে। প্রসঙ্গত পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে স্থাপিত হবে আদিত্য এল-১ (Aditya L-1)।

    সৌর অভিযানের জন্য খরচ কত হল

    ইসরোর সূত্রে জানা গিয়েছে, ভারতের এই সূর্য অভিযানে (Aditya L-1) খরচ হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। স্বল্প বাজেটের এই মিশনে ভারত পৃথিবীর সেই সমস্ত দেশগুলির সারিতে চলে এল, যারা সূর্য অভিযান (Aditya L-1) করতে পেরেছে। সফলভাবে ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছানোর পর সূর্যের বায়ুমণ্ডল সমেত সৃষ্টির আদিতে সূর্য কেমন ছিল, ভবিষ্যতে সূর্য কেমন হবে এই সমস্ত একাধিক বিষয়ে গবেষণা চালাবে আদিত্য এল-১ (Aditya L-1)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rajasthan Woman Stripped Case: আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় প্রবল চাপে রাজস্থানের গেহলট সরকার

    Rajasthan Woman Stripped Case: আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় প্রবল চাপে রাজস্থানের গেহলট সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় তোলপাড় রাজস্থান (Rajasthan Woman Stripped Case)। এই বর্বরোচিত ঘটনায় কংগ্রেসকে আক্রমণ করেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। সমানেই রাজস্থানের বিধানসভা নির্বাচন। আর তাই এই নারী নির্যাতনের ঘটনায় তীব্র চাপে পড়েছে রাজস্থান কংগ্রেসের গেহলট সরকার। তড়িঘড়ি তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

    ঘটনা কী ঘটেছ (Rajasthan Woman Stripped Case)?

    রাজস্থানের প্রাতপগড় এলাকার শ্বশুরবাড়ির পরিবার, এক বিবাহিতা আদিবাসী মহিলাকে নগ্ন (Rajasthan Woman Stripped Case) করে ঘোরানোর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় কংগ্রেস এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। ঘটনাকে নিন্দা জানিয়ে কংগ্রেস চালিত সরকারের বিরুদ্ধে বিস্ফোরক হয়েছে বিজেপি। রাজ্যে আইনশৃঙ্খলা এবং নারী সুরক্ষার বিষয় নিয়ে বারবার গেহলট সরকারকে কাঠগড়ায় তুলছে বিজেপি। পাশাপাশি সমানেই রাজস্থান বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনে নারী সুরক্ষার বিষয় প্রাধান্য পাবে বলে মনে করছেন অনেকেই।

    বিজেপির বক্তব্য

    বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা রাজস্থানের সরকারকে তীব্র সমালচনা করে বলেন, রাজস্থান সরকার কেবল মাত্র দিল্লির এক বিশেষ পরিবারকে খুশি করতেই ব্যস্ত। সাধারণ মানুষ এবং জনজীবনের কোনও মূল্য নেই গেহলট সরকারের কাছে। মহিলা নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তিত নন তাঁরা। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, রাজস্থানের কোনও আদিবাসী পরিবারের মা বোনেরা সুরক্ষিত নন (Rajasthan Woman Stripped Case)। আগামী বিধানসভা নির্বাচনে কড়া জবাব দেবে রাজস্থানের সাধারণ মানুষ। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, রাজস্থান সরকার ভণ্ডামি করছে। তিনি আরও বলেন, মণিপুরের ঘটনা নিয়ে রাহুল গান্ধী সোচ্চার হলেও রাজস্থানের মা বোনেদের উপর অত্যাচার নিয়ে মৌন রয়েছেন। তাঁর মতে, মণিপুরের মতো রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত।

    চাপে পড়ে কঠোর কংগ্রেস সরকার

    ঘটনা জানাজানি হতেই রাজস্থান কংগ্রেস সরকার বিষয়টি নিয়ে কড়া মনোভাব নিয়েছে। মুখ্যন্ত্রী অশোক গেহলট তীব্র নিন্দা করছেন। পুলিশের ডিজিকে ঘটনাস্থলে গিয়ে বিষয় সম্পর্কে দ্রুত ভূমিকা পালনের কথা বলেছেন। ঘটনার সঙ্গে যুক্ত এবং অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার কথা বলেন। স্থানীয় কংগ্রেস বিধায়ক নাগরাজ মীনা জে্শাতহোসক এবং পুলিশ সুপারের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেন। ঘটনায় আদিবাসী মহিলার (Rajasthan Woman Stripped Case) স্বামী সহ আরও সাতজনকে ইতি মধ্যেই পুলিশ গ্রেফতার করছে বলে জানা গেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bharat Mandapam: দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে হবে জি ২০ সম্মেলন, প্রস্তুতি তুঙ্গে

    Bharat Mandapam: দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে হবে জি ২০ সম্মেলন, প্রস্তুতি তুঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির প্রগতি ময়দানে তৈরি করা হয়েছে ভারত মণ্ডপম (Bharat Mandapam)। ১২৩ একর জমিতে তৈরি করা হয়েছে এই সম্মেলন কক্ষ। আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর এখানেই অনুষ্ঠিত হতে চলেছে জি ২০ সম্মেলন। এই সম্মেলনে যোগদান করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে আরও প্রায় ২৫ টি দেশের রাষ্ট্র প্রধানরা এই সম্মেলনে যোগদান করবেন। দেশের রাজধানী দিল্লিতে এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত সকল প্রতিনিধিদের ভারত সম্পর্কে নানা অনুভূতির স্বাদ জ্ঞাপক বিষয় দিয়ে অভ্যর্থনা জানানো হবে বলে জানা গেছে। ভারত মণ্ডপমের প্রত্যেক দেওয়াল এবং কক্ষে ভারতের সংস্কৃতির পরিচয় বাহক নানা বিষয় দিয়ে সুসজ্জিত করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা।

    ভারত মণ্ডপমে কী কী রয়েছে (Bharat Mandapam)?

    নবনির্মিত ভারত মণ্ডপমে (Bharat Mandapam) ১৮ তম জি ২০ সম্মেলনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। দিল্লি তাই বিশ্ববাসীর কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। ২০২৩ সালের জুলাই মাসেই দেশের প্রধানমন্ত্রী এই সম্মেলন কক্ষ ভারত মণ্ডপমের উদ্বোধন করেছিলেন। জি ২০ মুদ্রা এবং স্ট্যাম্পের উন্মোচন করেছিলেন নরেন্দ্র মোদি। আনুমানিক প্রায় ২৭০০ কোটি টাকা খরচ করে নির্মাণ হয়েছে এই ভারত মণ্ডপম কেন্দ্র। এই মণ্ডপ হল বর্তমানে দেশের বৃহত্তম সম্মেলন এবং প্রদর্শনীর কেন্দ্র। এখানে রয়েছে কনভেনশন সেন্টার, অ্যাম্ফিথিয়েটার, ১৬ টি ভাষার দোভাষী কক্ষ, ভিডিও স্ক্রিনিং করার বিশাল দেওয়াল। এছাড়াও রয়েছে অকুপেন্সি সেন্সর সহ লাইট ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কের আধুনিক ব্যবস্থা। ভারতের জি ২০ সভাপতিত্বের সব থেকে বড় অনুষ্ঠান হতে চলেছে এই ভারত মণ্ডপম কেন্দ্রে।

    দিল্লির যাতায়াত ব্যবস্থা নিয়ন্ত্রিত থাকবে

    জি ২০ (Bharat Mandapam) সম্মেলনে আগত প্রতিনিধির সংখ্যা কয়েক হাজার। রাজধানীতে প্রতিনিধিদের যাতায়াতের ব্যবস্থা সচল রাখার জন্য, প্রয়োজন ছাড়া সাধারণ পরিবহণ ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ রাখা হবে বলে জানা গেছে। ৮ই সেপ্টেম্বর থেকে দিল্লির বেশিরভাগ শপিং মল, রেস্তোরা, বাজার, হোটেল বন্ধ রাখার কথা বলা হয়েছে। স্কুলকলেজ এবং অফিসগুলিকে যতটা সম্ভব বাড়ি থেকেই চালানোর কথা বলা হয়েছে। কেবল মাত্র দিল্লির বাসিন্দাদের প্রবেশ এবং বহির্গমনে বাধানিষেধ থাকছে না। তবে দিল্লির বাইরের বাসিন্দাদের উপর বিধিনিষেধ আরোপ থাকছে। প্রয়োজনে আগে থেকে পাশ নিয়ে কাজ করতে বলা হয়েছে। দিল্লির বাস, মেট্রো পরিষেবা চালু থাকলেও তা সীমিত ভাবে চালানোর কথা বলা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share