Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Nitish Kumar: ১০ ফেব্রুয়ারি নীতীশের আস্থা ভোট, আনা হবে স্পিকারের বিরুদ্ধে অনাস্থাও

    Nitish Kumar: ১০ ফেব্রুয়ারি নীতীশের আস্থা ভোট, আনা হবে স্পিকারের বিরুদ্ধে অনাস্থাও

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১০ ফেব্রুয়ারি বিধানসভায় আস্থা ভোটের সম্মুখীন হবেন নীতীশ কুমার (Nitish Kumar)। প্রসঙ্গত, বর্তমানে বিহার বিধানসভায় স্পিকার পদটি রয়েছে আরজেডির। জানা গিয়েছে, ওই দিনই বিধানসভার স্পিকার তথা আরজেডি নেতা আবধবিহারী চৌধুরীর বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনা হবে। সূত্রের খবর, দু’টি প্রস্তাব একই দিনে আনা হবে তবে তা উঠবে পৃথকভাবে।

    সোমবার রাতেই বৈঠকে বসেন নীতীশ

    রবিবার সকালেই আরজেডি জোট ছেড়ে বেরিয়ে আসেন নীতীশ কুমার। ওই দিন বিকালেই এনডিএ-এর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতীশ (Nitish Kumar)। ঠিক তার ১ দিন পরেই সোমবার রাত ৮টায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ১ অ্যান মার্গে নীতীশ কুমারের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, ওই বৈঠকে হাজির ছিলেন দুই উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহাও। সোমবার রাতের ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, স্পিকার স্বেচ্ছায় ইস্তফা না দিলে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে।

    নীতীশের পক্ষে ১২৮ বিধায়ক

    এর আগে রবিবার রাতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) জানিয়েছিলেন, ১২ ফেব্রুয়ারি বিহার বিধানসভার অধিবেশন ডাকা হবে। তবে সোমবার রাতে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছে, ওই বৈঠক ডাকা হবে ১০ ফেব্রুয়ারি। প্রসঙ্গত, এনডিএ শিবির থেকে গত ২৮ জানুয়ারি স্পিকার অবধবিহারী চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার রাত পর্যন্ত তিনি পদত্যাগপত্র জমা দেননি। জানা গিয়েছে, ১০ ফেব্রুয়ারি প্রথমে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। তাঁকে পদ থেকে সরানোর পরেই নীতীশ কুমারের (Nitish Kumar) সরকার সদনে আস্থা ভোট চাইবে। প্রসঙ্গত, সদনে নীতীশ কুমারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাঁর পক্ষে রয়েছেন ১২৮ বিধায়ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা অটূট থাকছে ধরে নেওয়া হলে, সদনে সহজেই আস্থা ভোটে জিততে চলেছেন নীতীশ কুমার।

    আরও পড়ুন: বাজেট অধিবেশনে যোগ, রাজ্যসভার ১১ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করলেন ধনখড়

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: রাম মন্দিরের গর্ভগৃহ পরিষ্কারের কাজে ভক্তরা উপহার দিল রুপোর ঝাঁটা

    Ram Mandir: রাম মন্দিরের গর্ভগৃহ পরিষ্কারের কাজে ভক্তরা উপহার দিল রুপোর ঝাঁটা

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সপ্তাহেরও বেশি হয়ে গেল, রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন হয়েছে। তারপর ভক্তদের কাছ থেকে রাম মন্দিরে আসছে একের পর এক উপহার। এবারে ‘অখিল ভারতীয় মঙ্গ সমাজে’র তরফ থেকে দেড় কেজিরও বেশি ওজনের রুপোর ঝাঁটা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হাতে তুলে দেওয়া হল, গর্ভগৃহ পরিষ্কার করার জন্য।

    দেবী লক্ষ্মীর প্রতিমা রয়েছে ঝাঁটার মাথায়

    ওই ঝাঁটাটি বেশ কারুকার্য করা হয়েছে। উপরে বসানো হয়েছে দেবী লক্ষ্মীর প্রতিমা। জানা গিয়েছে এটি তৈরি করতে ১১ দিন সময় লেগেছে। ভক্তরা আবেদন জানিয়েছেন যেন এই ঝাঁটা দিয়ে গর্ভগৃহকে পরিষ্কার করা হয়। প্রসঙ্গত, ২২ জানুয়ারি সারা বিশ্বব্যাপী দীপাবলি উৎসব পালন হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে (Ram Mandir) কেন্দ্র করে। সাধারণভাবে দীপাবলিতে ঝাঁটাও পুজো করা হয়, তা দেবী লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই ‘অখিল ভারতীয় মঙ্গ সমাজ’-এর তরফ থেকে এমন একটি উপহার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়েছে।

    ঝাঁটাতে রয়েছে ১০৮টি রুপোর কাঠি

    ওই ঝাঁটাতে মোট ১০৮টি রুপোর কাঠি রয়েছে। মধ্যপ্রদেশের বেতুল থেকে আগত ওই সংস্থার প্রতিনিধি মধুকর রাও বলেন, ‘‘আমরা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের (Ram Mandir) কাছে আবেদন রেখেছি, ওই ঝাঁটা দিয়ে যেন গর্ভগৃহ পরিষ্কার করা হয়।’’ প্রসঙ্গত, দিন কয়েক আগেই বালক রামকে একটি হীরের তৈরি ১১ কোটি টাকার দামের মুকুট উপহার দেন গুজরাতের এক ব্যবসায়ী। তারপরে আবার ফের এমন উপহার সামনে এল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Setu: মোদি সরকারের পরিকল্পনা, ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত নির্মাণ হবে ২৩ কিমি লম্বা ‘রাম সেতু’

    Ram Setu: মোদি সরকারের পরিকল্পনা, ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত নির্মাণ হবে ২৩ কিমি লম্বা ‘রাম সেতু’

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ২৩ কিলোমিটার সেতু নির্মাণের (Ram Setu) কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানা যাচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে এই ব্রিজের নির্মাণের পরিকল্পনা চলছে এবং সেটি তামিলনাড়ুর ধনুশকোডি থেকে শ্রীলঙ্কার তালাইমান্নার পর্যন্ত নির্মিত হবে। হঠাৎ এই রকম সেতু নির্মাণের কারণ কী? মনে করা হচ্ছে, পৌরাণিক মতে, এটাই ছিল রাম সেতু (Ram Setu)। এই দুই স্থানের মধ্যে সেতু নির্মাণ করে রামচন্দ্র বানর সেনা নিয়ে লঙ্কা অভিযানে যান। এই নতুন রাম সেতু ২৩ কিলোমিটার লম্বা হতে চলেছে।

    যাতায়াতের খরচ ৫০ শতাংশ কমবে 

    এই সেতুর মাধ্যমে ভারত এবং শ্রীলঙ্কাকে রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যুক্ত করা যাবে বলে মনে করা হচ্ছে। দুই দেশের মধ্যে এখন যোগাযোগ ব্যবস্থা বলতে বিমান ও জলপথেই যোগাযোগ রয়েছে। এই সেতু নির্মাণ হলে যাতায়াতের খরচ ৫০ শতাংশ পর্যন্ত কমে যাবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কংগ্রেস জমানায় সেতুসমুদ্রম প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়। এই সেতু নির্মাণ হলে পৌরাণিক রাম সেতু (Ram Setu) ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ২০০৭ সালেই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। সেই সেতুসমুদ্রমের কাজ অব্শ্য শুরু করতে পারেনি কংগ্রেস সরকার। সেতুসমুদ্রম প্রকল্প অবশ্য জলপথেই যোগাযোগের জন্য গড়ে তোলার কথা ছিল। তারপর মোদি জমানায় দুই দেশের মূল ভূখণ্ডকে জোড়ার জন্য সেতু তৈরির পরিকল্পনা গ্রহণ করা হল।

    প্রকল্পের খরচ হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা 

    মনে করা হচ্ছে শ্রীলঙ্কার মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত হবে এই প্রকল্পের মাধ্যমে। প্রজেক্টটি তৈরি করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ছয় মাস আগেই এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। ৪০ হাজার কোটি টাকার এই প্রকল্পে রয়েছে রেল লাইন এবং সড়ক ব্যবস্থাও, একথা জানা গিয়েছে সূত্র মারফত। প্রসঙ্গত, রাম মন্দির (Ram Setu) উদ্বোধনের আগে ধনুশকোডিতে সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন প্রধানমন্ত্রী ধনুশকোডির ওই স্থানে পুষ্পার্ঘ্য নিবেদনও করেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Budget 2024: ষষ্ঠতম বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, কোথায় শুনবেন তাঁর ভাষণ

    Budget 2024: ষষ্ঠতম বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, কোথায় শুনবেন তাঁর ভাষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩১ জানুয়ারি, বুধবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ ফেব্রুয়ারি বাজেট (Budget 2024) পেশ হবে। লোকসভা নির্বাচন থাকায় পূর্ণাঙ্গ বাজেট নয়, পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট। নির্বাচনের পর নয়া সরকার গঠিত হলে পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট।

    বাজেট অধিবেশন

    বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। পরের দিন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি তাঁর ষষ্ঠতম বাজেট। অন্তর্বর্তীকালীন বাজেটে সচরাচর বড় কোনও ঘোষণা করে না কোনও সরকারই। তবে আয়করে ছাড়ের কথা ঘোষণা হতে পারে। তাই বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী কী বলেন, সেদিকেই তাকিয়ে তামাম ভারত। বৃহস্পতিবার লোকসভায় বাজেট (Budget 2024) পেশ করবেন নির্মলা। তাঁর বক্তৃতা শুরু হবে বেলা ১১টায়।

    কোথায় দেখবেন?

    সম্প্রচারিত হবে সংসদ টিভি এবং দূরদর্শন নিউজে। অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেয়ার করবে পিআইবি। এনডিটিভি এবং এর সমস্ত নেটওয়ার্ক চ্যানেলেও সম্প্রচারিত হবে নির্মলার বাজেট ভাষণ। এনডিটিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও সম্প্রচারিত হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাষণ। বাজেট বক্তৃতা শেষে কেন্দ্রীয় বাজেটের সব নথি মিলবে অফিসিয়াল ওয়েবসইট এবং মোবাইল অ্যাপে। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা গুগল প্লে থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। যাঁরা আইওএস ব্যবহার করেন, তাঁরা এটি দেখতে পাবেন অ্যাপ স্টোরে।

    আরও পড়ুুন: সিল খোলা হোক জ্ঞানবাপীর ওজুখানার, উঠল এএসআই সমীক্ষার দাবিও

    চাকরিজীবীদের পাশাপাশি আসন্ন অন্তর্বর্তীকালীন বাজেটে সুখবর পেতে পারেন কৃষকরা। দ্বিগুণ করা হতে পারে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে কেন্দ্রীয় অর্থ সাহায্য। মহিলাদের নিয়ে একাধিক বড় ঘোষণাও করা হতে পারে আসন্ন ভোট অন অ্যাকাউন্টে। কমানো হতে পারে পেট্রোল-ডিজেলের দাম।

    ইতিমধ্যেই কনফেডারেশন অফ ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিজ নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ, পেট্রোলিয়াম, বিদ্যুৎ ও আবাসন খাতকে জিএসটির পরিকাঠামোর অন্তর্ভুক্ত করার প্রস্তাব সহ বেশ কয়েকটি বিষয় সুপারিশ করেছে। ক্যাপেক্স ২০ শতাংশ বাড়িয়ে ১২ লক্ষ কোটি টাকা করার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট তৈরি করার বিষয়েও সুপারিশ করা হয়েছে (Budget 2024)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: সুরের মূর্চ্ছনা! মিশরীয় কন্যার দেশাত্মবোধক গানের প্রশংসা প্রধানমন্ত্রী মোদির

    PM Modi: সুরের মূর্চ্ছনা! মিশরীয় কন্যার দেশাত্মবোধক গানের প্রশংসা প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: মিশরের ভারতীয় দূতাবাসে পালিত হয়েছে ভারতের ৭৫ তম সাধারণতন্ত্র দিবস (Republic day)। সেই অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন এক মিশরীয় কন্যা (Egypt girl)। যা মন ছুঁয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। সোশ্যাল মিডিয়ায় ওই মিশরীয় কন্যার গানের ভূয়সী প্রশংসা করেছেন মোদি। শেয়ার করেছেন ভিডিও। বিশ্বের নানা প্রান্তে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। সারা বিশ্বে প্রবাসী ভারতীয়রা প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছেন। শুক্রবার বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভারতের রাষ্ট্রদূতেরা অমৃতকালের মধ্যে দিয়ে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

    দেশাত্মবোধের ছোঁয়া

    গত ২৬ জানুয়ারি মিশরে ভারতীয় দূতাবাস, ইন্ডিয়া হাউসে সাড়ম্বরে পালিত হয় ৭৫ তম সাধারণতন্ত্র দিবস। ইন্ডিয়া হাউসে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের আধিকারিক থেকে ও মিশরের বিশিষ্ট ব্যক্তিরা। সেই অনুষ্ঠানেই দেশাত্মবোধক গান গেয়েছেন মিশরীয় কন্যা কারিম্যান। একেবারে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক ও গয়নায় সেজে দেশাত্মবোধক ‘দেশ রঙ্গিলা’ গানটি গেয়েছেন তিনি। ভারতের সাধারণতন্ত্র দিবসে ভারতীয় পোশাকে ও অলঙ্কারে সজ্জিত হয়ে, একেবারে ভারতীয় শৈলিতে কারিম্যানের এই গান উভয় দেশেরই প্রতিনিধির প্রশংসা কুড়িয়েছে।

    মুগ্ধ মোদি

    মিশরে ভারতীয় দূতাবাসের তরফে কারিম্যানের সেই গানের ভিডিয়ো অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ারও করা হয়। মুহূর্তেই ওই  ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।  নজর এড়ায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। নিজের এক্স হ্যান্ডেলে ওই ভিডিও শেয়ার করে মোদি লেখেন, ‘“মিশর থেকে কারিম্যানের উপস্থাপনা মেলোডিয়াস! তাঁর এই প্রয়াসের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাচ্ছি এবং খুব ভাল ভবিষ্যতের জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu and Kashmir: কাটল খরা, তুষারের চাদরে ঢাকল কাশ্মীর, বন্ধ যান চলাচল

    Jammu and Kashmir: কাটল খরা, তুষারের চাদরে ঢাকল কাশ্মীর, বন্ধ যান চলাচল

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ খরা কাটিয়ে তুষারপাত ভূস্বর্গে (Jammu and Kashmir)। বরফের চাদরে ঢাকল উত্তর-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। রাস্তা ঢেকে গিয়েছে মোটা পুরু বরফের চাদরে। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। যেসব রাস্তায় কোনওক্রমে চলছে যানবাহন, সেখানেও গাড়ির গথ এতই শ্লথ যে, যানজট হচ্ছে যত্রতত্র।

    কাশ্মীরে তুষারপাত

    শুক্রবার থেকে তুষারপাত শুরু হয়েছে কাশ্মীরে। গুর্জ এলাকায় ঘরবাড়ি-গাছপালার রং হয়েছে সাদা। গুর্জের পাশাপাশি প্রবল তুষারপাত হয়েছে তুলাইল ও দাওয়ার এলাকায়। চলতি শীতে কাশ্মীরে এটাই প্রথম তুষারপাত। তুষারপাত দেখতে কাশ্মীরে গিয়ে হতাশ হয়েছেন পর্যটকরা। কাশ্মীরে তুষারপাত হচ্ছে না, খবর ছড়িয়ে পড়তেই বহু পর্যটক কাশ্মীর না গিয়ে বেড়াতে চলে যান অন্যত্র। প্রত্যাশিতভাবেই মার খেয়েছে ভূস্বর্গের পর্যটন শিল্প। পর্যটনের ভরা মরশুমেই পর্যটকের আকাল দেখা দেওয়ায় হা-হুতাশ করতে দেখা যায় উপত্যকার পর্যটন শিল্পের সঙ্গে জড়িত মানুষদের।

    ভারী তুষারপাত হতে পারে কাশ্মীরে

    শুক্রবার কাটল (Jammu and Kashmir) সেই খরা। উত্তর কাশ্মীর প্রশাসনের পক্ষে থেকে জানোনো হয়েছে, তুষারপাতের পরিমাণ খুব বেশি নয়। তবে তুষারপাত হয়েছে বিস্তীর্ণ এলাকায়। বরফ জমে যাওয়ায় বিপজ্জনক হয়ে পড়েছে গুর্জ রোডের প্রায় ৮৫ কিলোমিটার এলাকা। বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ইতিমধ্যেই পথে নেমে পড়েছেন প্রশাসনিক কর্তারা। কয়েকদিনের মধ্যেই ভারী তুষারপাত হতে পারে বলে খবর। হাওয়া অফিস জানিয়েছে, গুলমার্গে চার ইঞ্চি উঁচু বরফ জমে রয়েছে। উপত্যকার যেসব শহরে তুষারপাত হয়েছে, তার মধ্যে রয়েছে পহেলগাঁও, সোনমার্গ, মাচ্ছিল এবং সোপিয়ানও।

    আরও পড়ুুন: “দয়া করে পাকিস্তানে চলে যান”, বললেন ফতোয়া পাওয়া সেই ইমাম

    কাশ্মীরে প্রচণ্ড ঠান্ডা পড়ে ৪০ দিন। এই সময়টাকে চিল্লাই কালান বলে। মূলত এই সময়টাই প্রবল তুষারপাত ও বৃষ্টিপাত হয় কাশ্মীরে। এ বছর এই সময়ের সিংহভাগ সময়টাই হা-তুষার দশা ছিল কাশ্মীরে। শেষতক তুষারপাত হওয়ায় পর্যটকদের পাশাপাশি খুশি কাশ্মীরের বাসিন্দারাও। কাশ্মীরে তুষারপাত না হওয়ায় দিন কয়েক আগেই কাশ্মীরের আবহাওয়া দফতরের ডিরেক্টর মুখতার আহমেদ বলেছিলেন, “শীতের এই সময়টায় বৃষ্টি হয় কাশ্মীরে। তার পরেই তাপমাত্রা নামতে থাকে হিমাঙ্কের নীচে। শুরু হয় চিল্লাই কালান। তুষারপাত দেখতে পর্যটকরা ভূস্বর্গে ভিড় করেন এই (Jammu and Kashmir) সময়টায়।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Ram Mandir: “দয়া করে পাকিস্তানে চলে যান”, বললেন ফতোয়া পাওয়া সেই ইমাম

    Ram Mandir: “দয়া করে পাকিস্তানে চলে যান”, বললেন ফতোয়া পাওয়া সেই ইমাম

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর অপরাধ মুসলমান হয়েও যোগ দিয়েছিলেন অযোধ্যায় রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের অনুষ্ঠানে। তাই ফতোয়া জারি করা হল অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান উমর আহমেদ ইলিয়াসির বিরুদ্ধে। ফতোয়ায় তাঁকে ‘কাফের’ বলে উল্লেখ করা হয়েছে। ফতোয়া জারি করেছে মুফতি সাবির হুসেইনির নেতৃত্বাধীন মুফতি ক্লাসেস নামে একটি দল।

    লাগাতার হুমকি ফোন

    ইলয়াসির অভিযোগ, রবিবার থেকে তাঁর ওপর এই ফতোয়া জারি করা হয়েছে। রাম মন্দির উদ্বোধন অনু্ষ্ঠানে যোগ দেওয়ার পর থেকে লাগাতার হুমকি ফোনও তিনি পাচ্ছেন। দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন ইমাম। দিল্লির পুলিশ কমিশনারকে বিষয়টি জানানোর পাশাপাশি দায়ের করেছেন এফআইআরও। ইমাম বলেন, “যাঁরা (Ram Mandir) আমায় ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, তাঁরা অবশ্যই আমায় সমর্থন করবেন। আর যাঁরা রাম মন্দিরের ইভেন্টে অংশ নেওয়ার জন্য আমায় ঘৃণা করছেন, তাঁরা দয়া করে পাকিস্তানে চলে যান।”

    ‘মনুষ্যত্বই আমাদের এক করে’

    ইমাম বলেন, “রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার পর আমি দু’ দিন বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করি। তারপর অযোধ্যা যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিই। এটা আমার জীবনের সব চেয়ে বড় সিদ্ধান্ত ছিল। দেশের সম্প্রীতি রক্ষার্থে আমি সেখানে গিয়েছিলাম। অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম হিসেবে আমাকে রাম মন্দিরের (Ram Mandir) প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয় আমাকে। সেদিন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আমার মনে হয়েছিল, দুটি ধর্মের বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু মনুষ্যত্বই আমাদের এক করে।”

    আরও পড়ুুন: চিনপন্থী মুইজ্জুকে গদিচ্যুত করতে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু মলদ্বীপে!

    ইলিয়াসি বলেন, “আমায় এবং আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, ভারত ইসলামিক দেশ নয়। ফলে এই সব ফতোয়া এখানে চলবে না। আমি যে ভালোবাসা ও সৌভ্রাতৃত্বের বার্তা দিচ্ছি, তা কারও পছন্দ না হলে সে পাকিস্তানে চলে যেতে পারে। আমি কোনও ভুল করিনি। প্রাণপ্রতিষ্ঠা উৎসবে অংশ নেওয়ার জন্য আমি ক্ষমা চাইব না। পদ থেকেও ইস্তফা দেব না।” প্রসঙ্গত, ২২ জানুয়ারি উদ্বোধন হয় রাম মন্দিরের। এদিনই প্রাণপ্রতিষ্ঠা হয় বালক রামের মূর্তির। উৎসবে (Ram Mandir) উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বহু মানুষ। ছিলেন এই ইমামও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

      

  • Lalu Prasad Yadav: জমির বিনিময়ে চাকরি মামলায় টানা ১০ ঘণ্টা ইডির প্রশ্নবাণের মুখে লালু

    Lalu Prasad Yadav: জমির বিনিময়ে চাকরি মামলায় টানা ১০ ঘণ্টা ইডির প্রশ্নবাণের মুখে লালু

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা প্রায় ১০ ঘণ্টা ধরে ইডির প্রশ্নবাণের মুখে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। সোমবার পাটনায় ইডির দফতরে হাজিরা দেন লালু। তার পরেই শুরু হয় জিজ্ঞাসাবাদ-পর্ব। প্রাক্তন রেলমন্ত্রী ইডি অফিস থেকে বেরিয়ে আসেন রাতে। বাইরে তখন কেন্দ্রীয় বাহিনীর বাপান্ত করছেন আরজেডির নেতা-কর্মী-সমর্থকরা।

    জমির বিনিময়ে চাকরি

    প্রথম ইউপিএ সরকারে রেলমন্ত্রী ছিলেন লালু। সেই সময় বিহারের বহু যুবককে নিয়োগ করা হয়েছিল রেলের গ্রুপ ডি পদে। অভিযোগ, টাকা কিংবা জমির বিনিময়ে এঁদের নিয়োগ করা হয়েছিল। ঘটনায় নাম জড়ায় লালুর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তাঁর দুই মেয়ে মিসা ও হেমার বিরুদ্ধে। পরে (Lalu Prasad Yadav) নাম জড়ায় বিহারের সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীরও। ইডির অভিযোগ, চাকরি দেওয়ার সময় যে জমি দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা, তা দেওয়া হয়েছিল লালুর পরিবারের সদস্য ও একে ইনফোসিস্টেমস নামে এক সংস্থার নামে।

    কেলেঙ্কারিতে লালুর পরিবার

    এই সংস্থার সঙ্গে যোগ রয়েছে লালুর পরিবারের সদস্যদের। কেলেঙ্কারির মূলে পৌঁছতে তদন্ত শুরু করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালায় দিল্লি, পাটনা সহ দেশের বিভিন্ন জায়গায়। আরজেডির একাধিক নেতার বাড়িতেও অভিযান চালানো হয়। এই মামলায় লালু ও তাঁর পরিবারের কয়েকজনের নামে সিবিআইয়ের পাশাপাশি চার্জশিট দিয়েছে ইডিও।

    আরও পড়ুুন: হেমন্ত সোরেনের বিলাসবহুল বিদেশি গাড়ি বাজেয়াপ্ত করল ইডি! ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্বে কে?

    আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, “এটা ইডির তলব নয়, বিজেপির তলব। এটা ২০২৪ সাল পর্যন্ত চলবে। ততদিন পর্যন্ত একে ইডির তলব বলবেন না।” লালুর মেয়ে মিশা ভারতী বলেন, “তিনি (লালু) নিজে খেতে পারেন না। তাঁকে কাউকে খাইয়ে দিতে হয়। আমরা জানি না তিনি খেয়েছেন কিনা। সরকার আমার বাবাকে গ্রেফতার করতে পারে। কিন্তু একজন অসুস্থ মানুষকে গ্রেফতার করে তারা কী পাবে?”

    রবিবারই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বিহারে। মহাগটবন্ধনের সরকার ছেড়ে নীতীশ কুমার ফের ফিরেছেন বিজেপিতে। তার পরেই লালুকে ইডির তলবে সিঁদুরে মেঘ দেখছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা বাড়বে বই কমবে না (Lalu Prasad Yadav)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share