Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Mahua Moitra: তৃণমূলের মহুয়ার বিরুদ্ধে তৈরি রিপোর্ট চেয়ে পাঠাল সিবিআই, কেন জানেন?

    Mahua Moitra: তৃণমূলের মহুয়ার বিরুদ্ধে তৈরি রিপোর্ট চেয়ে পাঠাল সিবিআই, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার লোকসভার এথিক্স কমিটির কাছে মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে তৈরি রিপোর্ট চেয়ে পাঠাল সিবিআই। টাকার বিনিময় প্রশ্নকাণ্ডে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ তৃণমূলের মহুয়াকে। লোকসভার এথিক্স কমিটির সুপারিশে বহিষ্কার করা হয় তাঁকে। খারিজ করা হয় সাংসদপদও।

    রিপোর্ট চেয়ে পাঠাল সিবিআই

    লোকসভার সচিবালয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বাংলার তৃণমূল নেত্রী। এই মামলায় লোকসভার জেনারেল সেক্রেটারির হলফনামা তলব করেছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতেই এথিক্স কমিটির রিপোর্ট চেয়ে পাঠালেন সিবিআই আধিকারিকরা। রিপোর্টটি খতিয়ে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। লোকসভার সচিবালয়ের কাছে এই মর্মে আবেদনও করা হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লিখিত আবেদন এসে পৌঁছেছে লোকসভার সচিবালয়ে। তবে এখনও পর্যন্ত সেই রিপোর্ট তুলে দেওয়া হয়নি সিবিআইয়ের হাতে।

    কোন শর্তে তদন্ত করতে পারবে সিবিআই 

    উল্লেখ্য, লোকসভার সচিবালয় ওই রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দিলেই দুর্নীতি প্রতিরোধ আইনের অনুচ্ছেদ ১৭এ-র অধীনে মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে সিবিআইকে চিঠি দিয়েছিলেন লোকপাল। তার পরেই (Mahua Moitra) এথিক্স কমিটির রিপোর্ট চেয়ে লোকসভার সচিবালয়কে চিঠি দেওয়া হয় সিবিআইয়ের তরফে।

    আরও পড়ুুন: ‘ভাইব্র্যান্ট গুজরাটে’র আগে মোদি-বিন জায়েদের রোড শো, কী বললেন আমিরশাহির প্রেসিডেন্ট?

    ব্যবসায়ী হিরানন্দানিকে সংসদের লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়েছিলেন মহুয়া। তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে আদানিদের বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন সাংসদ নিশিকান্ত দুবে। লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে নিশিকান্ত জানিয়েছিলেন, হিরানন্দানি গোষ্ঠীর স্বার্থরক্ষায় ঘুষ নিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লেখা চিঠিতে নিশিকান্ত লোকসভার ওয়েবসাইটে মহুয়ার লগইন শংসাপত্রগুলির আইপি অ্যাড্রেসগুলি অন্য কেউ অ্যাক্সেস করেছে কিনা, তা পরীক্ষা করতে বলেন।

    নিশিকান্তর অভিযোগ পেয়ে তদন্তে নামে লোকসভার এথিক্স কমিটি। পরে মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করে ওই কমিটি। সেই মতো সংসদের শীতকালীন অধিবেশনেই বহিষ্কার করা হয় মহুয়াকে। দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ। প্রসঙ্গত, হিরানন্দানিকে সংসদের লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়েছিলেন বলে কবুল করলেও, ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন মহুয়া (Mahua Moitra)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: ‘ভাইব্র্যান্ট গুজরাটে’র আগে মোদি-বিন জায়েদের রোড শো, কী বললেন আমিরশাহির প্রেসিডেন্ট?

    PM Modi: ‘ভাইব্র্যান্ট গুজরাটে’র আগে মোদি-বিন জায়েদের রোড শো, কী বললেন আমিরশাহির প্রেসিডেন্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বুধবার উদ্বোধন হয়েছে ভাইব্র্যান্ট গুজরাটের। উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তার আগে মঙ্গলবার আমেদাবাদে টানা তিন কিলোমিটার রোড শো-ও করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিম। 

    ভাইব্র্যান্ট গুজরাট

    ভাইব্র্যান্ট গুজরাট এবার ১০ বছরে পড়ল। এই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ভারতে এসেছেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট। এদিন রোড শো-র আগে মহম্মদ বিন জায়েদকে স্বাগত জানাতে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানানোর পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “আমার ভাই মহম্মদ বিন জায়েদ আপনাকে ভারতে স্বাগত। আপনি ভারত সফরে আসায় আমরা সম্মানিত বোধ করছি।”

    রোড শো দুই রাষ্ট্রপ্রধানের

    বিমানবন্দর থেকেই শুরু হয় রোড শো। চলে ১৫ মিনিট ধরে। পরে দুই নেতা গাড়িতে করে চলে যান আমেদাবাদের ইন্দিরা ব্রিগেডে। দুই নেতাকে দেখতে পুরো রাস্তাটার দু’পাশে সার দিয়ে দাঁড়িয়েছিলেন কাতারে কাতারে মানুষ। সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে লেখা পোস্টার-ব্যানারে ছয়লাপ গোটা রাস্তা। রোড-শো শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মোদি (PM Modi) ও আরব আমিরশাহির প্রেসিডেন্ট। এই বৈঠকে স্বাক্ষরিত হয় চারটি মউ।

    এগুলি হল, পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি, স্বাস্থ্য পরিষেবা, খাদ্য প্রক্রিয়াকরণ এবং বন্দর। এর আগে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করেন টিমোরের প্রেসিডেন্ট লেস্টে জোশ রামোশ হোর্তা এবং মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপি জাসিন্টো নিউশির সঙ্গে। বিশ্বের একাধিক গ্লোবাল কর্পোরেশনের সিইওদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: চাপ বাড়ল কাকুর, ‘‘কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলবে’’, নির্দেশ ডিভিশন বেঞ্চের

    গত সাত মাসেরও কম সময়ের মধ্যে এনিয়ে চারবার দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন মোদি (PM Modi) ও সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট। বৈঠক শেষে মহম্মদ বিন জায়েদ বলেন, “ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির অংশীদারিত্ব ক্রমেই বিকশিত হচ্ছে। দুই দেশের সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায় এবং দুই দেশের নাগরিকদের স্বার্থে স্থায়ী উন্নয়ন কীভাবে করা যায়, এদিন মূলত আলোচনা হয়েছে তা নিয়েই।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hafiz Saeed: পাক জেলে বন্দি মুম্বই হামলার চক্রী হাফিজ সঈদ, জানাল রাষ্ট্রসংঘ

    Hafiz Saeed: পাক জেলে বন্দি মুম্বই হামলার চক্রী হাফিজ সঈদ, জানাল রাষ্ট্রসংঘ

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের জেলে বন্দি মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদ (Hafiz Saeed)। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার সাতটি আলাদা আলাদা মামলায় তাকে ৭৮ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। এমনই জানাল রাষ্ট্রসংঘ।

    গ্লোবাল টেররিস্ট

    মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ। ২০০৮ সালের ডিসেম্বর মাসে তাকে গ্লোবাল টেররিস্ট বলে দেগে দেয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায়ও রয়েছে লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজের নাম। তার মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছিল আমেরিকা। মোস্ট ওয়ান্টেড এই জঙ্গি পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছে বলে জল্পনা ছড়িয়েছিল। পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনেও সে অংশ নিতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল। এহেন পরিস্থিতিতে রাষ্ট্রসংঘ জানিয়ে দিল, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে জেল খাটছে হাফিজ (Hafiz Saeed)।

    হাফিজকে প্রত্যর্পণের অনুরোধ

    গত সেপ্টেম্বরে পাকিস্তানকে হাফিজকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল ভারত। তবে যেহেতু ভারত-পাকিস্তানের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই, তাই হাফিজকে যে ভারত তার জিম্মায় পাবে না, তা এক প্রকার জানাই ছিল। সম্প্রতি সে কথা জানিয়ে দিয়েছে পাক বিদেশমন্ত্রকও। মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, “ভারত সরকারের অনুরোধ গ্রহণ করেছে পাকিস্তান। তারা তথাকথিত আর্থিক তছরুপ মামলায় জড়িত হাফিজ সঈদের প্রত্যর্পণ চাইছে। কিন্তু এটাও মনে রাখা প্রয়োজন যে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও প্রত্যর্পণ চুক্তি নেই।”

    আরও পড়ুুন: নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন নরেন্দ্র মোদি? কমিটির সদস্যের মন্তব্যে জল্পনা!

    মুম্বই হামলার মূল চক্রী হাফিজ। ওসামা বিন লাদেনের সঙ্গেও যোগ ছিল হাফিজের। হাফিজের বিরুদ্ধে নাশকতার ৭টি অভিযোগ রয়েছে। মুম্বই হামলার প্রধান ষড়যন্ত্রী যে হাফিজ, ভারত একাধিকবার তার স্বপক্ষে প্রমাণও দিয়েছে পাকিস্তানকে। তার পরেও হাফিজকে ভারতের হাতে তুলে দেয়নি পাক সরকার। মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজকে নিরাপদ আশ্রয়ে রেখে পাকিস্তান তাকে নাশকতায় মদত দিচ্ছে বলেও অভিযোগ উঠেছিল। হাফিজের বিষয়ে রাষ্ট্রসংঘে নালিশও জানিয়েছিল ভারত। সেসবে অবশ্য বিশেষ কাজ হয়নি। পাকিস্তানের নিরাপদ আশ্রয়েই রয়েছে হাফিজ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মতে, হাফিজ বাইরে থাকলে প্রাণহানির সমূহ সম্ভাবনা রয়েছে। তাই তাকে ‘আশ্রয়’ দেওয়া হয়েছে জেলে। যেখানে কারাদণ্ড ভোগ করার নামে বহাল তবিয়তে রয়েছে কুখ্যাত এই জঙ্গি (Hafiz Saeed)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • DA Hike: দোলের উপহার! সরকারি কর্মীদের ফের ডিএ বাড়াচ্ছে মোদি সরকার, সঙ্গে পাওনা বাড়তি এইচআরএ

    DA Hike: দোলের উপহার! সরকারি কর্মীদের ফের ডিএ বাড়াচ্ছে মোদি সরকার, সঙ্গে পাওনা বাড়তি এইচআরএ

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য সুখবর। আবার দোলের আগেই মহার্ঘ ভাতা বা ডিএ (DA Hike) ও হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA) বাড়াতে চলছে নরেন্দ্র মোদি সরকার। অর্থ মন্ত্রক সূত্রে খবর, এবার ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পান। ৪ শতাংশ বাড়লে ডিএ-র পরিমাণ ৫০ শতাংশ হবে। ডিএ বৃদ্ধির ঘোষণা যখনই হোক না কেন, চলতি বছরের জানুয়ারি থেকেই তার সুবিধা পাবেন কেন্দ্রের সরকারি কর্মীরা (Central Government)। 

    কবে বাড়তে পারে ডিএ

    অর্থ মন্ত্রক সূত্রে খবর, ফেব্রুয়ারির শুরুতেই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে। এরপর ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের প্রথমের দিকে ভোট ঘোষণার সম্ভাবনা। তার আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। এর আগে অক্টোবরে কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। মূলত মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে যদি কারও মূল বেতন হিসেবে থাকে ১৫ হাজার টাকা। তিনি সেই সময় মূলত বেতনের ৪২ শতাংশ ডিএ পেতেন, যা ছিল ৬৩০০ টাকা। ৪ শতাংশ বৃদ্ধির পরে তা ৬০০ টাকা বেড়ে হয় ৬৯০০ টাকা।

    আরও পড়ুন: বছরে মিলবে ১২ হাজার টাকা! মহিলা কৃষকদের নগদ বৃদ্ধির ভাবনা কেন্দ্রের

    বাড়ছে হাউস রেন্ট অ্য়ালাওয়েন্স 

    ডিএ-র পাশাপাশি হাউস রেন্ট অ্য়ালাওয়েন্সের (HRA) পরিমাণও বাড়াতে চলেছে সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ক্ষেত্রে শহর ভেদে এইচআরএ-র মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। টায়ার-১ সিটিতে বসবাসকারী কর্মীরা হাউস রেন্ট অ্য়ালাওয়েন্স বেশি পেয়ে থাকেন। অন্যদিকে টায়ার-২ ও টায়ার-৩র বাসিন্দাদের তুলনামূলকভাবে এইচআরএ বাবদ কম টাকা দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারি চাকরির নিয়ম অনুযায়ী, ভাড়া বাড়িতে না থাকলে এইচআরএ-র টাকা পাওয়া যায় না। নিজস্ব বাড়ি বা কোয়ার্টার থেকে যে সমস্ত কর্মীরা চাকরি করেন তাঁদের এই ভাতা পাওয়ার সুযোগ নেই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Women Farmers: বছরে মিলবে ১২ হাজার টাকা! মহিলা কৃষকদের নগদ বৃদ্ধির ভাবনা কেন্দ্রের 

    Indian Women Farmers: বছরে মিলবে ১২ হাজার টাকা! মহিলা কৃষকদের নগদ বৃদ্ধির ভাবনা কেন্দ্রের 

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরে মহিলা চাষিদের (Indian Women Farmers) উপহার দিতে চলেছে মোদি সরকার (Modi Government)। মহিলা কৃষকদের নগদ অনুদান বাড়িয়ে ১২,০০০ টাকা করা হতে পারে। শীঘ্রই এই ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি (Pradhan Mantri Kisan Samman Nidhi) প্রকল্পে এখন সরকার দেশের সব কৃষককেই বছরে ৬০০০ টাকা দেয়। 

    কেন্দ্রের ভাবনা

    সূত্রের খবর, মহিলা কৃষকদের (Indian Women Farmers) পিএম কিষাণ সম্মান নিধির টাকা দ্বিগুণ করতে চলেছে মোদি সরকার।  আগামী ১ ফেব্রুয়ারির অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই সিদ্ধান্তের ফলে সরকারের ওপর প্রায় ১২ হাজার কোটি টাকার অতিরিক্ত দায় বর্তাবে। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (Pradhan Mantri Kisan Samman Nidhi) দেওয়ার ঘোষণা করেছিল সরকার। কেন্দ্রীয় সরকারের সংখ্যা বলছে, বর্তমানে দেশের ১১ কোটি কৃষক এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন। এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে নভেম্বর পর্যন্ত ১৫টি কিস্তিতে ২.৮১ লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

    নারী শক্তিকে প্রাধান্য

    দেশে সব ক্ষেত্রে মহিলাদের (Indian Women Farmers) ভূমিকাকে গুরুত্ব দিচ্ছে মোদি সরকার। কিষাণ সম্মান নিধি বৃদ্ধি হলে এর থেকে মহিলা কৃষকরা আরও বেশি উপকৃত হবেন। এতে তাদের অর্থনৈতিক শক্তিও বাড়বে। এতে গ্রামীণ এলাকায় মহিলারা আত্মনির্ভর হবে। বর্তমানে দেশে ২৬ কোটি কৃষক রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশের ১৪২ কোটি জনসংখ্যার মধ্যে মহিলাদের সংখ্যা প্রায় ৬০ শতাংশ। যদিও মাত্র ১৩ শতাংশই মহিলা জমির মালিক। এই মহিলাদের স্বনির্ভর করার জন্যই মোদি সরকারের এই উদ্যোগ।

    আরও পড়ুন: আত্মনির্ভর ভারতের জয়গান, মলদ্বীপকে জবাব অমিতাভ-সেওয়াগের

    কৃষকদের জন্য নানা উদ্যোগ

    ভারতের কৃষকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাই কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে মোদি সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছে। তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী কিষান সম্মান (Pradhan Mantri Kisan Samman Nidhi)। এছাড়া কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে মোদি সরকার প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা চালু করেছে। এই প্রকল্পের অধীনে, ১৮ থেকে ৪০ বছর বয়সি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা প্রতিমাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা জমা করতে পারবেন। সরকারও প্রতি মাসে সমান পরিমাণ অর্থ জমা করবে। ৬০ বছর বয়সে, একজন কৃষক প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: রাম মন্দিরে বসল প্রথম স্বর্ণদ্বার, আগামী ৩ দিনে বসছে আরও ১৩টি

    Ram Mandir: রাম মন্দিরে বসল প্রথম স্বর্ণদ্বার, আগামী ৩ দিনে বসছে আরও ১৩টি

    মাধ্যম নিউজ ডেস্ক: রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঠিক আগেই রাম মন্দিরে (Ram Mandir) বসানো হল সোনার দরজা। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে, দরজাটি ১২ ফুট লম্বা এবং ৮ ফুট চওড়া। আগামী তিন দিনের মধ্যে আরও ১৩টি দরজা বসবে বলে জানিয়েছে তীর্থক্ষেত্র ট্রাস্ট। জানা গিয়েছে, অযোধ্যার রাম মন্দিরে মোট ৪৬টি দরজা বসবে। যার মধ্যে ৪২টি দরজায় আনুমানিক ১০০ কেজি সোনার আবরণ দেওয়া থাকবে।

    ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের সমস্ত স্কুল ছুটি

    প্রসঙ্গত, গত মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন উত্তরপ্রদেশের সমস্ত স্কুলগুলিকে বন্ধ রাখা হবে। এদিন রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনকে জাতীয় উৎসব বলেও আখ্যা দেন যোগী আদিত্যনাথ। শুধু তাই নয়, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন উত্তরপ্রদেশের সরকারি দফতরগুলিকে নতুনভাবে সাজানোর নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন বছর পড়ার পরে গত মঙ্গলবাড়ই যোগী আদিত্যনাথ প্রথম অযোধ্যায় পা রাখেন। অযোধ্যাকে কুম্ভ মেলার মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেন তিনি। রাম নগরীকে (Ram Mandir) পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি সুন্দর শহর গড়ে তোলার কথাও বলতে শোনা যায় যোগী আদিত্যনাথকে।

    আমন্ত্রিত ৭ হাজার জন

    মন্দির প্রাঙ্গণে ইতিমধ্যে হাতি, সিংহ, ভগবান হনুমান এবং গরুড়ের মূর্তিও বসানো হয়েছে। এগুলিকে দেখা যাবে ঠিক রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের মুখেই। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর ১২টা ১৫ মিনিটে রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত ঠিক হয়েছে। অযোধ্যাতে এখনও পর্যন্ত ৭ হাজার জনকে আমন্ত্রণ জানানো হয়েছে রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনের দিন। যার মধ্যে ৩ হাজার জন ভিভিআইপি ব্যক্তিরাও রয়েছেন। অযোধ্যার হোটেল, গেস্ট হাউসগুলি ইতিমধ্যে সব বুকিংও হয়ে গিয়েছে।

    আরও পড়ুন: রামলালার নগর পরিক্রমা অনুষ্ঠান বাতিল করল তীর্থ ক্ষেত্র ট্রাস্ট, কেন জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ratan Tata: মলদ্বীপ বিতর্কের মাঝেই লাক্ষাদ্বীপে একজোড়া রিসর্ট খোলার ঘোষণা রতন টাটার

    Ratan Tata: মলদ্বীপ বিতর্কের মাঝেই লাক্ষাদ্বীপে একজোড়া রিসর্ট খোলার ঘোষণা রতন টাটার

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফর, সেখানের সমুদ্র সৈকতে ভ্রমণ এবং মলদ্বীপের মন্ত্রীদের বিতর্কিত মন্তব্য। এই আবহের মধ্যে লাক্ষাদ্বীপকে নিয়ে তাদের নতুন পরিকল্পনার কথা জানাল টাটা গোষ্ঠী (Ratan Tata)। টাটার এই ঘোষণার পরে, আগামী দিনের পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে চলেছে লাক্ষাদ্বীপ, এতে কোনও সন্দেহ নেই। ধাক্কা খাবে মলদ্বীপও। ইতিমধ্যে গুগল সার্চে গত ২০ বছরের রেকর্ড ছাড়িয়েছে এই ভারতীয় দ্বীপপুঞ্জ। ভারতের নয়া সম্ভবনাময় পর্যটনকেন্দ্রে পর্যটকদের সুবিধা দেওয়ার জন্য এবার এই দ্বীপকে বিশেষ উপহার হিসেবে সেখানে দুটি রিসর্ট খোলার কথা জানিয়েছেন রতন টাটা (Ratan Tata)। এই খবর প্রকাশ্যে আসতেই ভ্রমণপ্রিয় মানুষরা স্বাভাবিকভাবেই খুশি।

    কী জানাল টাটা গোষ্ঠী

    শিল্পপতি রতন টাটা (Ratan Tata) মঙ্গলবার জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই লাক্ষাদ্বীপে দুটি তাজ গ্রুপের হোটেল তৈরি হবে। অর্থাৎ আর মাত্র ২টি বছর। ২০২৬ সাল থেকেই তা জনসাধারণের উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে টাটা গোষ্ঠী। জানা গিয়েছে, এই হোটেলগুলি আইএইচসিএল দ্বারা তৈরি করা হবে। প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারিতেই টাটা গ্রুপের সহযোগী সংস্থা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লাক্ষাদ্বীপে দুটি বড় রিসর্ট করার চুক্তি স্বাক্ষরিত করার কথা ঘোষণা করেছিল। সেই বিষয়টি এবার ঘোষণা করতে শোনা গেল রতন টাটাকে। জানা গিয়েছে, এই হোটেলগুলি লাক্ষাদ্বীপের সুহেলি এবং কদমত দ্বীপে খুলবে। সুহেলির তাজ বিচে ১১০টি ঘর সহ ৬০টি ভিলা এবং ৫০টি ওয়াটার ভিলা থাকবে। কদমতের ১১০টি ঘরের তাজ হোটেলে ৭৫টি বিচ ভিলা এবং ৩৫টি ওয়াটার ভিলা থাকবে।

    প্রধানমন্ত্রীর সফরের পরেই চর্চায় লাক্ষাদ্বীপ 

    প্রধানমন্ত্রী মোদি দিন কয়েক আগেই লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পর্যটকদের এই দ্বীপে আসার আহ্বান জানিয়েছেন। তার পর থেকেই লাক্ষাদ্বীপ গুগুল সার্চে উঠে আসতে থাকে। জানা গিয়েছে, সমুদ্র সৈকতের হোটেল, রিসর্ট খুঁজে দেখতে শুরু করেছেন পর্যটকেরা। এরমধ্যেই এল রতন (Ratan Tata) টাটার ঘোষণা। ৩৬টি দ্বীপ নিয়ে তৈরি হয়েছে লাক্ষাদ্বীপ। এখানকার বাঙ্গারাম, আগত্তি, কদমথ, মিনিকয়, কাভারত্তি এবং সুহেলির মতো দ্বীপগুলি পর্যটনকেন্দ্র হিসেবে বেশ বিখ্যাত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ED: সন্দেশখালিকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

    ED: সন্দেশখালিকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে এবার রাজ্য সরকারের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডির (ED) তিন আধিকারিক।

    কী জানতে চেয়েছে শাহের মন্ত্রক?

    ঘটনার পরে পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে তাঁকে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তারপর মঙ্গলবার রাজ্য সরকারের রিপোর্ট তলব করল শাহের মন্ত্রক। সন্দেশখালিকাণ্ডে এখনও পর্যন্ত কতজন ধরা পড়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধারায় মামলা দায়ের হয়েছে, এসবই জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রেশন বণ্টন কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সূত্রেই শুক্রবার সকালে ইডির কয়েকজন আধিকারিক অভিযানে গিয়েছিলেন সন্দেশখালির তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে।

    ইডির অভিযান

    শাহজাহানের বাড়ি সরবেড়িয়া গ্রামে। সাত সকালে বাড়িতে গিয়ে শাহজাহানের নাম ধরে ডাকেন ইডি কর্তারা। ঘণ্টাখানেক ধরে ডাকাডাকি করা সত্ত্বেও দরজা খোলেনি শাহাজাহানের বাড়ির। এর পরেই দরজা ভাঙার চেষ্টা করেন তদন্তকারীরা। অভিযোগ, এই সময় শাহজাহানের অনুগামীরা ইডি কর্তাদের বেধড়ক মারধর করেন। তাঁদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইটও ছোড়া হয়। ভাঙচুর চালানো হয় আধিকারিকদের গাড়িতে। মারের চোটে জখম হন ইডির তিন আধিকারিক (ED)। জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানও।

    আরও পড়ুুন: ইডির চার্জশিটে স্ত্রী ও দুই মেয়ের নাম, লোকসভা ভোটের আগে বিপাকে লালু

    ঘটনায় আধিকারিকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ইডি। সেই কারণে সোমবার রাতে দিল্লি থেকে কলকাতায় আসেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে দফায় দফায় বৈঠকে বসেন তিনি। উপস্থিত ছিলেন এনআইএ, এসএসবি, সিআইএসএফ, সিআরপিএফ এবং আইটির কর্তারাও। বৈঠক শেষে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রাজভবনে যান নবীন। সেখানে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও। জখম ইডি কর্তাদের সঙ্গেও দেখা করেন ইডির ডিরেক্টর।

    ইডি জানিয়েছে, সিআরপিএফ জওয়ানদের সঙ্গে মিলে যখন আধিকারিকরা শাহজাহানের বাড়ির দরজা ভাঙার চেষ্টা করছিল, তখনও তিনি বাড়িতেই ছিলেন বলে মোবাইল লোকেশনে জানা যাচ্ছিল। তার পরেই শুরু হয় আধিকারিকদের ওপর হামলা। এদিকে, শুক্রবার ওই হামলার ঘটনায় ইডির এক তদন্তকারীর ল্যাপটপ খোয়া গিয়েছে। যা নিয়ে উদ্বেগে ইডি (ED) কর্তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Land For Jobs Case: ইডির চার্জশিটে স্ত্রী ও দুই মেয়ের নাম, লোকসভা ভোটের আগে বিপাকে লালু

    Land For Jobs Case: ইডির চার্জশিটে স্ত্রী ও দুই মেয়ের নাম, লোকসভা ভোটের আগে বিপাকে লালু

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের মুখে বিপাকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের দল আরজেডি। লালুর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাবড়ি দেবী এবং মেয়ে মিসা ভারতীর বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। রেলে জমির বিনিময়ে চাকরি মামলায় (Land For Jobs Case) রাবড়ি ও মিসার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

    ইডির চার্জশিটে কারা?

    ইডির চার্জশিটে নাম রয়েছে লালুর আর এক মেয়ে হেমা যাদব, লালু পরিবারের ঘনিষ্ঠ অমিত কাত্যাল, রেলের কর্মী এবং সুবিধাভোগী (অভিযোগ) হৃদয়ানন্দ চৌধুরী, একে ইনফোসিস্টেম প্রাইভেট লিমিটেড ও এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড নামে দুই সংস্থা এবং ওই দুই সংস্থার ডিরেক্টর শরিকুল বারীর নামও। লালু ও তাঁর ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধেও ওই মামলায় তদন্ত করছে ইডি। প্রথম ইউপিএ সরকারে রেলমন্ত্রী ছিলেন লালু। অভিযোগ, ওই সময় বিহারের বহু যুবককে জমি ও টাকার বিনিময়ে (Land For Jobs Case) রেলে চাকরি দেওয়া হয়েছিল। কাঠগড়ায় তোলা হয় রাবড়ি ও তাঁর দুই মেয়ে মিসা ও হেমাকে।

    ‘অযোগ্য’ ব্যক্তিকে রেলে চাকরি

    সিবিআইয়ের দাবি, লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকার সময় বহু ‘অযোগ্য’ ব্যক্তিকে মুম্বই, জব্বলপুর, কলকাতা সহ রেলের বিভিন্ন জোনে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ, এজন্য তাঁদের কাছ থেকে জমি বা মোটা টাকা নিয়েছিলেন লালুর পরিবার ও ঘনিষ্ঠ নেতারা। অভিযোগ পেয়ে জমির বিনিময়ে চাকরি মামলায় বেআইনি আর্থিক লেনদেনের মূলে পৌঁছতে তদন্তে নামে ইডি।

    আরও পড়ুুন: “রাজ্যের হাতে ধরা দিলে পুলিশ শাহজাহানকে লাশ বানিয়ে দিতে পারে”, আশঙ্কা শুভেন্দুর

    ইডির আগে তদন্ত করেছিল সিবিআই-ও। ২০২২ সালের ২০ মে সিবিআই হানা দেয় দিল্লি, পাটনা-সহ দেশের ১৫টি জায়গায়। লালুর দল আরজেডির একাধিক নেতার বাড়িতেও হানা দেয় সিবিআই। ওই বছরেরই ২২ অক্টোবর লালুপ্রসাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। ওই চার্জশিটে লালু-পত্নী রাবড়ি এবং দুই কন্যা মিসা ও হেমার নামও ছিল। এই চারজন বাদে আরও ১২ জনের নামও ছিল সিবিআইয়ের পেশ করা চার্জশিটে। এবার ইডির চার্জশিটেও নাম রয়েছে রাবড়ি, মিসা এবং হেমার। মঙ্গলবার দিল্লির পিএমএলএ আদালতে চার্জশিট (Land For Jobs Case) পেশ করেছে ইডি। ১৬ জানুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা।

    পদ্ম শিবিরকে ধরাশায়ী করতে গঠিত হয়েছে বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ইন্ডি। এই জোটে রয়েছে লালুর দলও। সপরিবারে অভিযুক্ত লালুর দলকে নিয়ে ইন্ডি জোটের নেতারা কী করেন, এখন সেটাই দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • AMU Uttar Pradesh: আইএস যোগে যোগী রাজ্যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র গ্রেফতার

    AMU Uttar Pradesh: আইএস যোগে যোগী রাজ্যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র গ্রেফতার

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএস মডিউলের দুজন জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের এটিএস। ধৃতদের নাম আমাজ ওরফে ফরজ আহমেদ এবং আব্দুল সামাদ মল্লিক। জানা গিয়েছে ধৃত ২ জঙ্গি যোগী রাজ্যের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (AMU Uttar Pradesh) আইসিস জঙ্গি সংগঠনের কাজ করত। গত বছরের নভেম্বর মাস থেকেই কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর পৌঁছায় যে বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু বেআইনি কার্যকলাপ এবং ভারত-বিরোধী পরিকল্পনার নকশা তৈরি হচ্ছে। যা আইএসআইএস জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্কিত।

    সন্ত্রাস দমন শাখার বিবৃতি 

    উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখার তরফে উল্লেখ করা হচ্ছে যে, গত  ২ মাস ধরে পালিয়ে বেড়ানোর পর অবশেষে সোমবার আমাজকে গ্রেফতার করা হয়। আব্দুল সামাদ মল্লিক অবশ্যই আগেই কোর্টের কাছে আত্মসমর্পণ করেছে। সন্ত্রাস দমন শাখা আরও উল্লেখ করেছে তাদের বিবৃতিতে যে, ভারত-বিরোধী কার্যকলাপ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (AMU Uttar Pradesh) বেশ কয়েক মাস ধরেই চলছে। এ বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যও উঠে আসে গোয়েন্দাদের কাছে। বড়সড় নাশকতার পরিকল্পনাও তারা জানতে পারে।

    দুই জঙ্গিই বিশ্ববিদ্যালয়ের ছাত্র

    সন্ত্রাস দমন শাখা গত বছরের ৩ নভেম্বর একটি এফআইআর করে। সেখানে সেই এফআইআর-এর ভিত্তিতে তারা সাত জনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে,  আমাজ আহমেদ এবং আব্দুল সামাদ মল্লিক দুজনেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (AMU Uttar Pradesh) ছাত্র এবং তারা আইএসআইএস জঙ্গি সংগঠনের অতি বড় সমর্থক। কোনও বৃহত্তর ষড়যন্ত্রের পরিকল্পনাও তারা বেশ কিছুদিন ধরে করছিল বলে অনুমান। জানা যাচ্ছে, আমাজ আহমেদ ২০২২ সালে সাইকোলজি বিভাগ থেকে স্নাতক ঊত্তীর্ণ হয় এবং এমবিএ পরীক্ষায় বসার প্রস্তুতি নেওয়া শুরু করে। অন্যদিকে, আব্দুল সামাদ মল্লিক বর্তমানে সমাজসেবা বিভাগের স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছে। সন্ত্রাস দমন শাখা সূত্রে জানা গিয়েছে, তদন্ত যত এগোবে আরও তত নতুন তথ্য উঠে আসবে।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share