Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Aditya-L1: চতুর্থ কক্ষপথ বদল সফলভাবে করল আদিত্য-এল১, এর পর কী?

    Aditya-L1: চতুর্থ কক্ষপথ বদল সফলভাবে করল আদিত্য-এল১, এর পর কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগলো ভারতের সৌরাভিযান। শুক্রবার, পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী সাফল্যের সঙ্গেই চতুর্থ কক্ষপথ বদল করলো আদিত্য-এল১ (Aditya-L1)। সেই খবর ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডলে জানিয়েছে ইসরো।

    সফল চতুর্থ কক্ষপথ বদল প্রক্রিয়া

    এদিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়, শুক্রবার ভোররাতে আবার একটি কক্ষপথ বদল করেছে আদিত্য। ইসরো বলেছে, চতুর্থ আর্থ-বাউন্ড ম্যানুভার (পরিভাষায় ইবিএন#৪) সাফল্যের সঙ্গে সম্পন্ন করা হয়েছে। সেই সময় মরিশাস, বেঙ্গালুরু, শ্রীহরিরোটা ও পোর্টব্লেয়ারে অবস্থিত গ্রাউন্ড স্টেশন থেকে উপগ্রহর ওপর নজর রাখা হচ্ছিল। অন্যদিকে, কক্ষপথ বদলের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদিত্য-এল১ (Aditya-L1) সঠিক দিশা ধরে এগোচ্ছে কিনা তা নির্ধারণ করতে ফিজি দ্বীপপুঞ্জ অবস্থিত ট্রান্সপোর্টেবল টার্মিনাল নজর রাখছিল।

    ১৯ সেপ্টেম্বর বড় পরীক্ষা আদিত্যর

    ইসরো জানিয়েছে, চতুর্থ কক্ষপথ বদলের পর আদিত্য ২৫৬ x ১,২১,৯৭৩ কিলোমিটার পরিধির উপবৃত্তাকার কক্ষপথে অবস্থান করছে। এর পর বড় পরীক্ষা আসতে চলেছে ১৯ সেপ্টেম্বর। সেদিন পঞ্চমবার কক্ষপথ বদল করবে আদিত্য। তবে সেটি এগুলির মতো আর্থ-বাউন্ড ম্যানুভার হবে না। সেটি হতে চলেছে ট্রান্স-ল্যাগ্রাঞ্জেয়ান পয়েন্ট ১ ইনসার্শান। অর্থাৎ, সেদিন উপগ্রহকে ল্যাগ্রাঞ্জ পয়েন্টের দিশায় প্রবেশ করিয়ে দেওয়া হবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল প্রক্রিয়া। কারণ, সেদিন পৃথিবীর মায়া কাটিয়ে চিরতরে ল্যাগ্রাঞ্জ পয়েন্টের দিকে পাড়ি দেবে আদিত্য-এল১ (Aditya-L1)। এই প্রক্রিয়া হবে ১৯ তারিখ মধ্যরাত ২টো নাগাদ।

    এখনও গতি বাড়াচ্ছে আদিত্য-এল১

    গত ২ সেপ্টেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ১ হাজার ৪৮০ কেজি ওজনের আদিত্য-এল১। উৎক্ষেপণের ১২৫ দিন পর ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এল১-এ পৌঁছনোর কথা ভারতের সৌরযানের। এর মধ্যে প্রথম ১৬ দিন পৃথিবীর চারপাশে চক্কর কাটতে কাটতে প্রয়োজনীয় গতি সঞ্চয় করে চলেছে আদিত্য-এল১ (Aditya-L1)। এদিনের কক্ষপথ বদল সেই প্রক্রিয়ার অঙ্গ। এর পর ১৯ তারিখের প্রক্রিয়ার পর ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত ‘হ্যালো’ পয়েন্ট এল১-এর উদ্দেশে যাত্রা শুরু করবে আদিত্য। সেখানেই গিয়ে স্থায়ীভাবে থাকবে এবং সূর্যের জরিপ করবে ভারতের প্রথম সৌরযান।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Govinda: ১০০০ কোটির আর্থিক দুর্নীতিতে নাম জড়াল গোবিন্দার! পুলিশি জেরার মুখে সুপারস্টার 

    Govinda: ১০০০ কোটির আর্থিক দুর্নীতিতে নাম জড়াল গোবিন্দার! পুলিশি জেরার মুখে সুপারস্টার 

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ১০০০ কোটি টাকার অনলাইন ‘পঞ্জি’ কেলেঙ্কারিতে নাম জড়াল বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দার। পুলিশি জেরার মুখে পড়তে চলেছেন তিনি। গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করতে আসবে ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখা। সোলার টেকনো অ্যালায়েন্স নামের কোম্পানি ক্রিপ্টো কারেন্সির আড়ালে ভারতে এই ধরনের দুনীর্তি জাল বিস্তার করেছে।  এই সংস্থার হয়ে প্রচারমূলক ভিডিয়োতে দেখা গিয়েছিল গোবিন্দাকে। আর সেই কারণে গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

    গোবিন্দার বিরুদ্ধে কী অভিযোগ

    ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখার আধিকারিক জে এন পঙ্কজ জানান, খুব শীঘ্রই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটি টিম মুম্বইতে যাবে। গত জুলাই মাসে ওই সংস্থার একটি অনুষ্ঠানে গোয়াতে গিয়েছিলেন অভিনেতা। যদিও পরে ওই আধিকারিক বলেন, ‘‘তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দা এই ঘটনায় অভিযুক্ত নন, কিংবা সন্দেহভাজনও নন। পরে যদি দেখা যায় যে, সোলার টেকনো অ্যালায়েন্সের সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তা হলে তাঁকে সাক্ষী হিসাবে পেশ করা হবে।’’

    আরও পড়ুন: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?

    কী বললেন গোবিন্দা

    এই তলব নিয়ে এখনও পর্যন্ত বলিউড সুপারস্টারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মুখ খুলেছে তাঁর টিম। গোবিন্দার ম্যানেজার সাসি সিনহা বলেন, “এই ঘটনার সঙ্গে অভিনেতার কোনও যোগাযোগ নেই। তিনি আরও বলেন, “একটি সংস্থার ইভেন্টে গোবিন্দা গিয়েছিলেন এবং তিনি ফেরতও আসেন। এর সঙ্গে সংস্থার ব্যবসা বা ব্র্যান্ডিংয়ের কোনও সম্পর্ক নেই। অর্ধসত্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে।” ওডিশা পুলিশ সূত্রে খবর, ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের নামে এই সংস্থাটি ভদ্রক, ময়ূরভঞ্জ, ভুবনেশ্বরে কমপক্ষে দশ হাজার মানুষের থেকে প্রায় ৩০ কোটি টাকা তুলেছিল। উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড, পঞ্জাব, রাজস্থানেও এই সংস্থার জাল ছড়িয়েছিল বলে তদন্তকারীদের অনুমান। এবার ঘটনার সঙ্গে গোবিন্দার নাম যোগ হওয়ায় হইচই বিনোদন জগতে। যদিও এই জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে এখনও পর্যন্ত গোবিন্দা বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • BJP: নির্দিষ্ট সঞ্চালকদের বয়কটের সিদ্ধান্ত ইন্ডি জোটের, ‘স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি’র পরিচয়, কটাক্ষ বিজেপির

    BJP: নির্দিষ্ট সঞ্চালকদের বয়কটের সিদ্ধান্ত ইন্ডি জোটের, ‘স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি’র পরিচয়, কটাক্ষ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার স্বৈরাচারী দৃষ্টিভঙ্গির পরিচয় দিল ইন্ডি জোট! অন্ততঃ বিজেপির (BJP) অভিযোগ তেমনই। বৃহস্পতিবার দিল্লিতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বাসভবনে বৈঠকে বসেছিল ইন্ডি জোটের সমন্বয় কমিটি। সেখানে টেলিভিশনের ১৪ জন সঞ্চালককে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ।

    কড়া সমালোচনা বিজেপির

    বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ইন্ডির এহেন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিজেপি। ইন্ডি জোটকে অহংকারী জোট বলে কটাক্ষ করেছে পদ্মশিবির। দলের প্রধান মুখপাত্র অনিল বালুনির তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “জরুরি অবস্থার সময় সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। এখনও কিছু রাজনৈতিক দল সেই অহংকার বজায় রেখেছে। তারা দেশকে আবারও জরুরি অবস্থার মতো পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়।”

    ‘জরুরি অবস্থার মতো মানসিকতা’

    পদ্মশিবিরের (BJP) দিল্লির অফিস থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই ধরনের পিছিয়ে থাকা মানসিকতা মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী’। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ইন্ডি জোটকে নিশানা করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এফআইআর করে, সাংবাদিকদের হুমকি দিয়ে, নাৎসি কায়দায় কাকে কাকে টার্গেট করা হবে সেই তালিকা বানানো হচ্ছে। এই দলগুলির মধ্যে জরুরি অবস্থার মতো মানসিকতা এখনও রয়ে গিয়েছে।” তাঁর অভিযোগ, কংগ্রেস আমলে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের ওপর চাপ তৈরি করে ভিন্ন মতের কণ্ঠরোধের চেষ্টা হয়েছে। নিজের ট্যুইটার হ্যান্ডেলে এনিয়ে একটি তালিকাও দিয়েছেন নাড্ডা।

    আরও পড়ুুন: ৫০ কোটির দুর্নীতি মামলা! রাজ্যকে ৫০ লাখ টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    এদিকে, ইন্ডি জোটের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন বা এনবিডিএ (NBDA)। লিখিত বিবৃতিতে তারা জানিয়েছে, বিরোধী জোট যেভাবে দেশের শীর্ষস্থানীয় কয়েকজন সাংবাদিকের টিভি নিউজ শো বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, তা গণতন্ত্রের মূল সুরের বিরোধী। বিবৃতিতে লেখা হয়েছে, ‘বিরোধী জোট সব সময় বহুত্ববাদ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলে। কিন্তু তাদের এই সিদ্ধান্ত গণতন্ত্রের মৌলিক শর্ত অর্থাৎ ভাবনা ও মতপ্রকাশের অবিচ্ছেদ্য (BJP) স্বাধীনতাকে তুচ্ছতাচ্ছিল্য করে’। তাদের মতে, এভাবে কয়েকজন সাংবাদিক বা সঞ্চালককে বয়কটের সিদ্ধান্ত যেন সেই এমার্জেন্সি অধ্যায়ে ফিরিয়ে নিয়ে যাবে দেশকে। যখন সংবাদ মাধ্যমের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হত, স্বাধীন মত দমন করা হত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     
     
  • Bengal Football: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?

    Bengal Football: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?

    মাধ্যম নিউজ ডেস্ক: পশিচমবঙ্গে ফুটবল অ্যাকাডেমি তৈরি করবে লা লিগা কর্তৃপক্ষ। মাদ্রিদে বসে সদর্পে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় (Mamata Banerjee)। স্বাক্ষরিত হল মউ। কিন্তু প্রশ্ন উঠছে, এই অ্যাকাডেমি তৈরি করে কি আদৌ কোনও লাভ হবে বাংলার ফুটবলের? নাকি পুরোটাই গিমিক। 

    কীসের তাগিদ লা-লিগার

    বাংলার ফুটবল (Bengal Football) উন্নতিতে লা লিগার বিশেষ তাগিদ না থাকাই স্বাভাবিক। তারা আসলে মার্কেট ধরার চেষ্টা করছে। বাংলায় ফুটবলের বিপুল জনপ্রিয়তার কথা সকলরেই জানা। যা ধরা পড়েছে লা লিগার প্রসিডেন্ট জাভিয়ার তেভেজের ট্যুইটেও। আর এই সুযোগটাই তিনি কাজে লাগাতে চাইছেন স্পেনের ফুটবল বাজারকে সম্প্রসারিত করতে। একটা সময় ভীষণই জনপ্রিয় ছিল লা লিগা। বার্সেলোনার জার্সিতে মেসি কিংবা রিয়াল মাদ্রিদের হয়ে রোনাল্ডোর খেলা দেখার জন্য রাত জাগত বাংলার আপামর ফুটবলপ্রেমী। কিন্তু এখন কেউ ফিরেও তাকায় না স্প্যানিস ফুটবলের দিকে। তার একটাই কারণ—মেসি, রোনাল্ডাদের অনুপস্থিতি। তাঁরা স্পেন ছাড়ার পর লা লিগার জনপ্রিয়তা দ্রুত কমেছে। আগ্রহ হারাচ্ছে স্পনসর ও সম্প্রচারকারী সংস্থা। তাই লা লিগায় জোয়ার আনতে ভারতীয় ফুটবলের বাজার ধরতে মরিয়া জাভিয়ার। 

    রাজ্যের ফুটবল তলানিতে

    গত কয়েক বছর ধরেই ভারতীয় ফুটবলের বাজার ধরতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে লা লিগা। মাঝে মধ্যেই ভারতে ছুটে আসেন  লা লিগার প্রসিডেন্ট জাভিয়ার। দিল্লিতে খুলেছেন অফিসও। কিন্তু তেমন সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত বাংলাকে বেছে নিয়েছে লা লিগা কর্তৃপক্ষ, এমনটাই মত ফুটবল পণ্ডিতদের। বাংলার মাটিতে অ্যাকাডেমি তৈরির মউ স্বাক্ষর আসলে অশ্বডিম্ব প্রসবের প্রথম পদক্ষেপ। যে রাজ্যের ফুটবল তলানিতে, সেখানে লা লিগার মতো সংস্থার অ্যাকাডেমি তৈরি করে কোনও লাভ যে হবে না, তা ভালোই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় ও লা লিগা কর্তৃপক্ষ। 

    প্রচারের আলোয় থাকার নেশা মমতার

    আসলে প্রচারের আলোয় থাকাটা নেশা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্ষেত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো স্পোর্টস আইকনকে সঙ্গী করেছেন মাদ্রিদ সফরে। সৌরভের ইমেজকে কাজে লাগানোর প্রয়াস অতীতেও করেছেন তিনি। সৌরভ নিজেও জানেন, এসব করে কিছু হবে না। তিনি বহুদিন ধরে এটিকে কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন। অ্যাটলেটিকো মাদ্রিদও পরে কলকাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। 

    আরও পড়ুন: মউ স্বাক্ষরই সার, মমতার এবারের বিদেশ সফরের নিটফল সেই ‘অশ্বডিম্ব’!

    ময়দানে পিছিয়ে বাংলা

    আসলে, শুধু শিল্প, শিক্ষায় নয়, খেলাধুলাতেও দেশের অন্য রাজ্যের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ। তার বহু উদাহরণ রয়েছে। একসময় সন্তোষ ট্রফিতে বাংলার (Bengal Football) দাপট ছিল নিরঙ্কুশ। কিন্তু এটা দুর্ভাগ্যের যে, ২০১৬-১৭ মরশুমের পর বাংলা আর সন্তাষ ট্রফি জিততে পারেনি। কয়েকদিন আগেই এশিয়া গেমসের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। সেই তালিকায় রয়েছেন বাংলার মাত্র একজন ফুটবলার। আসলে মুখ্যমন্ত্রী তাঁরা জামানায় বাংলার খেলাধুলার বিপর্যয় স্পষ্ট দেখতে পারছেন। শুধু ফুটবল কেন, ক্রিকেটেও একই অবস্থা। বাংলার ছেলেরা সুযোগ পান না কলকাতা নাইট রাইডার্স দলে। আর সেই দলের অন্যতম মালিক শাহরুখ খানকে জামাই আদর করেন মুখ্যমন্ত্রী। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও করা হয়। আসলে মুখ্যমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। তাঁর এই স্পেন সফর কিংবা লা লিগার সঙ্গে বাংলায় অ্যাকাডেমি তৈরি নিয়ে মউ স্বাক্ষর আসলে নিজের ব্যর্থতা ঢাকার একটা অজুহাত মাত্র। যা দিয়ে ব্যর্থতা ঢাকা পড়বে না।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Chandrayaan 3: বিশ্বরেকর্ড গড়েছে ইসরো! অভিনন্দন জানালেন ইউটিউব কর্তা, কী সেই অনন্য নজির?

    Chandrayaan 3: বিশ্বরেকর্ড গড়েছে ইসরো! অভিনন্দন জানালেন ইউটিউব কর্তা, কী সেই অনন্য নজির?

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদের দক্ষিণভূমে পা রেখেছে ভারত। দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পাঠানো চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) চন্দ্রবিজয়ের প্রতিটি মুহূর্ত ইউটিউবে স্ট্রিম করেছিল ইসরো। এই সময়টা বিশ্বে ইউটিউবে চোখ রেখেছিলেন ৮০ লক্ষেরও বেশি মানুষ। সেই কারণে এবার ইসরোকে অভিনন্দন জানিয়েছেন ইউটিউব কর্তা। 

    স্পেনের রেকর্ড ভাঙল 

    বৃহস্পতিবার এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে ইসরোকে অভিনন্দন জানানো হয়েছে। ইউটিউবের প্রধান নীল মোহন ওই অভিনন্দন জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “এটা (চন্দ্রযান-৩-এর অবতরণ) দেখা খুব উৎসাহব্যঞ্জক ছিল। ইসরোর গোটা টিমকে অনেক অভিনন্দন। এক সঙ্গে ৮ মিলিয়ন ভিউয়ার থাকা অসাধারণ একটি বিষয়।” পোস্টের সঙ্গে সেঁটে দেওয়া হয়েছে একটি ভিডিও-ও। সেখানে ধরা রয়েছে ইসরোর চাঁরমারির প্রতিটি মুহূর্ত। পোস্টের সঙ্গে যে ভিডিও দেওয়া হয়েছে সেটি ১৬ সেকেন্ডের। ইসরোর আগে রেকর্ড গড়েছিল স্পেন। স্পেনের এলবিএআইয়ের ৩৪ লক্ষ ভিউয়ারের বিশ্ব রেকর্ড ছিল। আর ইসরোর চন্দ্রাভিযান দেখেছেন ৮০ লক্ষের বেশি মানুষ।

    চন্দ্রভূমে ঘুমের দেশে 

    ২৩ অগাস্ট সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি ছোঁয় ল্যান্ডার বিক্রম (Chandrayaan 3)। তারই পর পর তার পেট থেকে বেরিয়ে আসে প্রজ্ঞান। পৃথিবীতে সেই সময় সন্ধে হলেও, চাঁদে হচ্ছিল সূর্যোদয়। চাঁদের একটি দিন মানে পৃথিবীতে ১৪ দিন। রাত্রিও ১৪ দিনের। প্রজ্ঞানে রয়েছে সৌর প্যানেল। তাই চাঁদে যতদিন দিনের আলো ছিল, ততদিন হেঁটে-চলে বেড়িয়ে নিজের কাজ করেছে প্রজ্ঞান। ছ’ পায়ে ল্যান্ডার বিক্রমের ছবিও তুলেছে সে। বিক্রম আবার সেই ছবি পাঠিয়েছে আঁতুড়ঘর ইসরোয়। দিনের আলো থাকতে থাকতেই হাতের কাজ শেষ করেছে প্রজ্ঞান।

    আরও পড়ুুন: ট্যুইন টাওয়ারের পর এবার হাইকোর্টে উঠে এল বুর্জ খলিফা প্রসঙ্গ, কেন জানেন?

    তারপর চাঁদে যখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে, গুটি গুটি পায়ে সে ফের গিয়ে সেঁধিয়ে গিয়েছে বিক্রমের পেটে। ঘুমিয়ে পড়েছে বিক্রম এবং প্রজ্ঞান (Chandrayaan 3)। চাঁদে এখন চলছে রাত। সূর্য উঠবে সেই ২২ তারিখে। সেদিন ফের বিক্রম এবং প্রজ্ঞান জেগে ওঠে কিনা, সেদিকেই তাকিয়ে ইসরোর পাশাপাশি তামাম ভারতবাসীও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Anantnag Encounter: শহিদ আরও এক জওয়ান, ৫০-ঘণ্টা পেরিয়ে এখনও অনন্তনাগে চলছে সেনা অভিযান

    Anantnag Encounter: শহিদ আরও এক জওয়ান, ৫০-ঘণ্টা পেরিয়ে এখনও অনন্তনাগে চলছে সেনা অভিযান

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫০-ঘণ্টা পার। এখনও চলছে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) অনন্তনাগেরজঙ্গলে মঙ্গলবার সন্ধ্যায় শুরু হওয়া সামরিক অভিযান। জেলার কোকেরনাগের ঘন জঙ্গলে (Anantnag Encounter)  এখনও লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। দফায় দফায় চলছে সেনা-জঙ্গি সংঘর্ষ। এরই মধ্যে, সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সংঘর্ষে শহিদ হয়েছেন আরও এক সেনা জওয়ান। গুরুতর আহত আরও এক জওয়ান। এই নিয়ে গত ৩৬-ঘণ্টায় চার জওয়ানের মৃত্যু হল। 

    অনন্তনাগে এখনও পর্যন্ত শহিদ ৪ সেনাকর্মী

    বুধবার জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছিলেন রাষ্ট্রীয় রাইফেলসের কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধোনচাক এবং জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাট। দুই সেনাকর্তা এবং এক পুলিশকর্তার মৃত্যুর পর বৃহস্পতিবার জঙ্গিদের কোণঠাসা করে তল্লাশি অভিযান শুরু করেছিল সেনা এবং পুলিশের যৌথবাহিনী (Anantnag Encounter)। সেনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চলে তুমুল সংঘর্ষ। তখনই জঙ্গিদের চালানো গুলিতে দুই জওয়ান আহত হন বলে সেনা সূত্রে খবর। শুক্রবার ভোরে একজনের মৃত্যু হয়। শহিদ হওয়া চতুর্থ জওয়ানের পরিচয় এখনও সেনার তরফে প্রকাশ করা হয়নি। তবে বেসরকারিভাবে জানা গিয়েছে, শহিদ চতুর্থ সেনাকর্মী হলেন, রাইফেলম্যান রবি কুমার। 

    ‘‘জঙ্গি খতম না হওয়া পর্যন্ত অভিযান চলবে’’

    সেনা সূত্রে খবর, লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা সকলেই লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর সদস্য বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর অনুমান এখনও দুই থেকে তিনজন সন্ত্রাসবাদী ওই এলাকায় লুকিয়ে আছে। তাদের নেতৃত্বে রয়েছে উজেইর খান নামে এক জঙ্গি। গোয়েন্দা সূত্রে অবশ্য খবর, গত এপ্রিলে পুঞ্চে ৫ সেনা জওয়ানের উপর হামলার নেপথ্যে জঙ্গিদের যে মডিউল কাজ করেছিল, বুধবারের হামলাও তাদেরই কাজ। সেনা জানিয়েছে, জঙ্গিদের পরাস্ত করতে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে (Anantnag Encounter)। ড্রোন এবং কোয়াডকপ্টার দিয়ে এলাকায় নজরদারি চালানো হচ্ছে (Jammu Kashmir)। চিনার কোরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং ভিক্টর ফোর্সের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল বলবীর সিং এই অভিযানের তত্ত্বাবধান করছেন। তাঁরা জানিয়েছেন, যতক্ষণ না সবকটা জঙ্গি খতম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shah Rukh Khan : ‘জওয়ান’ কংগ্রেস সরকারের দূর্নীতিকে তুলে ধরেছে! শাহরুখকে ধন্যবাদ বিজেপির 

    Shah Rukh Khan : ‘জওয়ান’ কংগ্রেস সরকারের দূর্নীতিকে তুলে ধরেছে! শাহরুখকে ধন্যবাদ বিজেপির 

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের (Shahrukh Khan) ‘জওয়ান’ (Jawan) সিনেমা দূর্নীতিগ্রস্ত কংগ্রেস সরকারের কথা তুলে ধরেছে, অভিমত বিজেপির। এ জন্য বলিউডের বাদশাকে ধন্যবাদ জানিয়েছে পদ্ম শিবির। বিজেপির (BJP) দাবি, কংগ্রেসের দুর্নীতি ভরা ১০ বছরের শাসনকালকেই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। কেন্দ্রে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া সোশ্যাল মিডিয়ায় ‘জওয়ান’ ছবির একটি পোস্টার শেয়ার করে এই অভিমত ব্যক্ত করেন।

    কী বলল বিজেপি

    সোশ্যাল মিডিয়ায় জওয়ান সিনেমার পোস্টারের ছবি পোস্ট করে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া লেখেন, “আমাদের শাহরুখ (Shahrukh Khan) খানকে ধন্যবাদ জানানো উচিত ২০০৪ থেকে ২০১৪ সাল অবধি কংগ্রেস জমানায় যে দুর্নীতি হয়েছিল, তা জওয়ান সিনেমার মাধ্যমে তুলে ধরার জন্য। এই সিনেমা দর্শকদের ইউপিএ সরকারের দুঃখজনক রাজনৈতিক ইতিহাসকে মনে করায়।” 

    গৌরব ভাটিয়া আরও লেখেন যে ২০০৯ থেকে ২০১৪ সাল অবধি দ্বিতীয়বার ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন সিডব্লুজি, ২জি ও কোলগেটের মতো একাধিক দুর্নীতি হয়েছিল। সেখানেই বিগত সাড়ে ৯ বছর ধরে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নিষ্কলঙ্ক রেকর্ড রয়েছে। কোনও দুর্নীতি হয়নি। বিজেপি মুখপাত্র বলেন, “যেমন শাহরুখ বলেছেন, হাম জওয়ান হ্যায়, আপনি জান হাজার বার দাও পর লাগা সাকতে হ্যায়, লেকিন সির্ফ দেশ কে লিয়ে, তুমহারে জায়সে দেশ বেচনেওয়ালোকে লিয়ে নেহি- এই কথাটা গান্ধী পরিবারের জন্য একদম প্রযোজ্য।”

    আরও পড়ুন: ‘‘আপনার জন্য দেশ গর্বিত’’, জি২০ সম্মেলন নিয়ে মোদি বন্দনায় শাহরুখ

    কৃষক আন্দোলন, সেনা সহায়তা প্রসঙ্গে

    প্রসঙ্গত, যে কৃষকদের দুরবস্থার দৃশ্য দেখানো হয়েছে ‘জওয়ান’ ছবিতে সেটির উল্লেখ করেও কংগ্রেস আমলে প্রায় ২ লক্ষ কৃষক আত্মহত্যার কথা মনে করিয়েছেন বিজেপি মুখপাত্র। অন্যদিকে মোদি সরকারের আমলে যে ১১ কোটি কৃষক কেন্দ্রীয় ভাতার সুবিধা পেয়েছে তাও উল্লেখ করা হয়েছে এই পোস্টে। গৌতম ভাটিয়া লিখেছেন, কংগ্রেস যুগে ১.৬ লক্ষ কৃষক আত্মহত্যা করেছিলেন। অথচ বিজেপি সরকার নূন্যতম সহায়ক মূল্য হিসাবে ২.৫৫ লক্ষ কোটি টাকা ১১ কোটি কৃষককের অ্যাকাউন্টে পাঠিয়েছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে। বিজেপি সেনাদের ২.৩ লক্ষ বুলেটপ্রুফ জ্যাকেট সরবরাহ করেছে।  ১.২ লক্ষ কোটি টাকা বিতরণ করেছে। যেখানে কংগ্রেস আমাদের সৈন্যদের জন্য বুলেটপ্রুফ জ্যাকেটের পরিবর্তে ভিভিআইপি হেলিকপ্টার কিনেছে। গৌতম ভাটিয়ে লিখেছেন, ২৬/১১ মুম্বই হামলার পরে কংগ্রেস প্রাক্তন এয়ার চিফ মার্শাল ফালি হোমি মেজরের সার্জিক্যাল স্ট্রাইকের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। অথচ যেখানে বিজেপি পুলওয়ামা হামলার সি দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে, বালাকোট বিমান হামলা পরিচালনা করেছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birth certificate: অক্টোবরের প্রথম দিন থেকেই গুরুত্ব বাড়ছে জন্মের শংসাপত্রের, কী কাজে লাগবে জানেন?

    Birth certificate: অক্টোবরের প্রথম দিন থেকেই গুরুত্ব বাড়ছে জন্মের শংসাপত্রের, কী কাজে লাগবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিল পাশ হয়েছিল সংসদের বাদল অধিবেশনে। তাতে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাই আইনে পরিণত হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল, ২০২৩। এর জেরে রাতারাতি গুরুত্ব বেড়ে গেল জন্মের শংসাপত্রের (Birth certificate)। ১ অক্টোবর থেকে স্কুলে ভর্তি থেকে চাকরি মায় ভোটদান – সবকিছুই হবে কেবল এই শংসাপত্রের সাহায্যেই। ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

    জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল, ২০২৩

    বাদল অধিবেশনে লোকসভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল, ২০২৩ পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। বিলের বিরোধিতায় সরব হয় কংগ্রেস। গ্র্যান্ড ওল্ড পার্টির বক্তব্য ছিল, এই বিল (Birth certificate) আইনে পরিণত হলে গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হবে। এর পরেও বিলটি পাশ হয়ে যায় লোকসভায়। ৭ অগাস্ট ধ্বনিভোটে বিলটি পাশ হয় রাজ্যসভায়। পরে সেটি পাঠানো হয় রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। সেই অনুমোদন মেলায় বিলটি পরিণত হয়েছে আইনে।

    কেন্দ্রের বিজ্ঞপ্তি 

    কেন্দ্রের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০২৩ এর ১ এর উপধারা অনুযায়ী, জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল, ২০২৩ আইনে পরিণত হয়েছে। এই আইনটি জন্ম ও মৃত্যুর জাতীয় ও রাজ্যস্তরের ডাটাবেস তৈরি করতে সহায়তা করবে। যা সামাজিক প্রকল্পগুলি বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করবে এবং ডিজিটাল রেজিস্ট্রেশনও নিশ্চিত করবে। আবার (Birth certificate) জন্ম বা মৃত্যুর সাত দিনের মধ্যেই সেটা ডিজিটাল ডেটাবেসে রেজিস্ট্রেশন করা সম্ভব হবে।

    আরও পড়ুুন: মোদিই ‘বিশ্বনেতা’, লোকসভা নির্বাচনে প্রচারের সুর বেঁধে দিল বিজেপি?

    প্রশ্ন হল, কীভাবে পাবেন জন্মের শংসাপত্র? Crsorgi.gov.in এই ওয়েবসাইটে গিয়ে জন্মের শংসাপত্র রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করুন। বাচ্চা যদি হাসপাতালে জন্মায়, তাহলে সেখানেই মিলবে শংসাপত্র। শিশুর জন্মের ২১ দিনের মধ্যেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ফর্মে সমস্ত বিবরণ পুঙ্খানুপুঙ্খ দিতে হবে। বাবা-মায়ের আইডি প্রুফ এবং নার্সিংহোমের (যদি জন্মায়) সমস্ত তথ্যও দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পরে তা যাচাই করবেন রেজিস্ট্রার। শংসাপত্র পেতে দিন সাতেক সময় লাগবে। বাচ্চা জন্মের পর একটি চিঠি দেবেন মেডিক্যাল অফিসার ইনচার্জ। সেটির পাশাপাশি ফর্মের সঙ্গে দিতে হবে বাবা-মায়ের জন্মের শংসাপত্রও (Birth certificate)। সন্তানের বাবা-মা যদি বিবাহিত হন, তাহলে দিতে হবে বিয়ের শংসাপত্রও।

     

  • Lok Sabha Elections 2024: মোদিই ‘বিশ্বনেতা’, লোকসভা নির্বাচনে প্রচারের সুর বেঁধে দিল বিজেপি?

    Lok Sabha Elections 2024: মোদিই ‘বিশ্বনেতা’, লোকসভা নির্বাচনে প্রচারের সুর বেঁধে দিল বিজেপি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। এই নির্বাচনে প্রচারের হাতিয়ার হিসেবে সদ্য সমাপ্ত জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজনকে প্রচারের হাতিয়ার করতে চাইছে বিজেপি। সম্মেলনের আয়োজক দেশের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বনেতারা। সম্মেলনের সফল নেতৃত্ব দেওয়ায় বুধবার প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছে বিজেপি। সেখানেই জি২০-কে অস্ত্র হিসেবে প্রয়োগ করার প্রস্তাবও গৃহীত হয়েছে বলে একটি সূত্রের খবর। সেই প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যগুলিতে। নির্বাচনের প্রচারে গিয়ে আমজনতাকে জানাতে হবে, নরেন্দ্র মোদির জমানায় অতীতের তুলনায় ভারত বিশ্ব রাজনীতিতে অনেক বেশি সাফল্য পেয়েছে।

    সুকান্ত মজুমদারের বক্তব্য

    বিজেপি নেতৃত্ব অবশ্য জি২০-কে যে প্রচারে তুলে ধরার প্রস্তাব (Lok Sabha Elections 2024) গৃহীত হয়েছে, তা স্বীকার করছেন না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এটা নিয়ে প্রচারের প্রয়োজন নেই। গোটা দেশ দেখেছে, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা কীভাবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়েছেন। ভারত যে বিশ্বের দরবারে গুরুত্ব পাচ্ছে, এটা তো অস্বীকার করার কোনও জায়গা নেই। যাঁরা এসেছিলেন, সকলেই মোদিজির নেতৃত্বের প্রশংসা করেছেন। আর এই গর্ব তো শুধু বিজেপির নয়, গোটা দেশের।”

    কী বললেন দিলীপ ঘোষ?

    বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “সেই ছোটবেলা থেকে আমরা বলে এসেছি ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। অতুলপ্রসাদ সেনের সেই বাণী যে এতদিন পরে সফল হয়েছে, তারই প্রমাণ দেখা গিয়েছে জি২০ সম্মেলনে। শুধু সরকারের কর্মসূচি না রেখে, রাজনীতিতে আটকে না রেখে মোদিজি যেভাবে এই সম্মেলনকে গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন, মানুষের সম্মেলন করে দিয়েছেন, দেশ তো তা মনে রাখবেই। ভারত যে বিশ্বগুরু, তা এবার নতুন করে প্রতিষ্ঠিত। আমাদের বলার দরকার নেই, বাকিরাই সেটা বলবে।” বিজেপি সূত্রে খবর, দলের লক্ষ্য হল, যাঁরা জি২০ সম্মেলন সম্পর্কে ওয়াকিবহাল নন, তাঁদের কাছেও এই বার্তা পৌঁছে দিতে হবে যে গোটা বিশ্বে বড় (Lok Sabha Elections 2024) জায়গা পেয়েছে ভারত। মোদিকে সকলে মেনে নিয়েছেন ‘বিশ্বনেতা’ হিসেবে।

    আরও পড়ুুন: “ওরা সনাতন ধর্মকে মুছে দিতে চায়”, মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রীর নিশানায় ইন্ডি-জোট

    এদিকে, নির্ধারিত সময়ের মাসখানেক আগেই হতে পারে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন হওয়ার কথা ২০২৪ সালের এপ্রিলে। জানা গিয়েছে, মার্চ মাসেই শুরু হয়ে যেতে পারে লোকসভা নির্বাচন-পর্ব। শেষ হয়ে যাবে এপ্রিলের প্রথম দিকেই। এপ্রিলের চাঁদিফাটা রোদ্দুর থেকে ভোটকর্মী ও ভোটারদের স্বস্তি দিতেই নির্বাচন (Lok Sabha Elections 2024) এগিয়ে আসতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anantnag Encounter: ‘‘শীঘ্রই বিচার’’! ২ লস্কর জঙ্গিকে ঘিরে ফেলেছে বাহিনী, অনন্তনাগে চলছে অভিযান

    Anantnag Encounter: ‘‘শীঘ্রই বিচার’’! ২ লস্কর জঙ্গিকে ঘিরে ফেলেছে বাহিনী, অনন্তনাগে চলছে অভিযান

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিযান শুরু হয়েছিল মঙ্গলবার বিকেলে। প্রায় ৪৮-ঘণ্টা কেটে গেল। এখনও অনন্তনাগে (Anantnag Encounter) চলছে সেনা-জঙ্গি সংঘর্ষ। এর মধ্যে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে শহিদ হয়েছেন দেশের তিন বীর সুপুত্র। তাঁদের মৃত্যুর বদলা না নেওয়া পর্যন্ত রণে ভঙ্গ যে দেওয়া হবে না, তা বুঝিয়ে দিয়েছে সেনা। কোকেরনাগের জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা দুই লস্কর জঙ্গিকে কোণঠাসা করে ফেলা হয়েছে। চারদিক দিয়ে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। আকাশপথে নজরদারি রাখছে ড্রোন।

    শীঘ্রই বিচার মিলবে, বললেন কাশ্মীর পুলিশের ডিজি 

    গতকাল, জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) সন্ত্রাসদমন অভিযানে নেমে সেনা-জঙ্গি সংঘর্ষে কোকেরনাগের (Anantnag Encounter) গারোল এলাকায় শহিদ হয়েছেন সেনার কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধোনক এবং জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি হিমায়ুন মুজামিল ভাট। এর পরই, ২ ঘাতক জঙ্গির খোঁজে ব্যাপক তল্লাশি জারি রয়েছে। কাশ্মীর পুলিশের তরফে এ দিন সকালে ট্যুইটারে বলা হয়, “শহিদ কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধোনচক ও ডিএসপি হুমায়ুন ভাট যেভাবে নিজেদের প্রাণ বলিদান করেছেন, তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা। আমাদের বাহিনী অটল সংকল্প নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। দুই লস্কর-ই-তৈবা জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে।” কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং বলেন, ‘‘দুই জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে। দুজনই লস্কর-ই-তৈবা সংগঠনের সদস্য বলেই জানা গিয়েছে। শীঘ্রই বিচার মিলবে।’’

    গতকালের হামলায় নেতৃত্বে লস্কর জঙ্গি উজেইর, কে সে?

    সেনার তরফেও বিবৃতি দিয়ে বিষয়টি নিয়ে আপডেট দেওয়া হয়েছে। নর্দার্ন কমান্ডের ভারপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানান, বর্তমানে জঙ্গিরা নেপালের রুট ধরেও ভারতে অনুপ্রবেশ করছে। পাহাড়ের উপরে জঙ্গলগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত থাকায় জঙ্গিদের গতিবিধিতে সুবিধা হচ্ছে। বর্তমানে যে এনকাউন্টার চলছে অনন্তনাগে (Anantnag Encounter), তারা সম্প্রতি জম্মুতেও জঙ্গি হামলার সঙ্গে যুক্ত ছিল বলে মনে করা হচ্ছে। এক সেনা আধিকারিক জানান, যে দুই জঙ্গি গতকাল সেনার উপর হামলা চালিয়েছিল, তাদের মধ্যে এক জন উজেইর খান। সে কোকেরনাগেরই বাসিন্দা। ২০২২ সালে লস্কর-ই-তইবায় যোগ দেয় উজেইর।

    পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রাক্তন সেনাপ্রধান

    এদিকে, গতকালের ঘটনার (Anantnag Encounter) পর থেকেই ক্ষোভে ফুঁসছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং। তিন অফিসারের শহিদ হওয়ার ঘটনায় পাকিস্তানকে একঘরে করার দাবি তোলেন তিনি। তাঁর মতে, পাকিস্তানকে সবদিক থেকে একঘরে করতে হবে। ভিকে সিং বলেন, ‘‘পাকিস্তানকে পুরোপুরিভাবে একা করে দিতে হবে। কখনও সে দেশের অভিনেতারা এ দেশে আসছেন। আবার কখনও ক্রিকেটাররা। পাকিস্তানকে পুরো একঘরে করে দিতে পারলে, তবেই কিছু হওয়া সম্ভব। যতক্ষণ না পর্যন্ত পাকিস্তানকে সবদিক থেকে একঘরে করা হবে, ততদিন ইসলামাবাদ ভাববে, যা করছে, তা স্বাভাবিক।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share