Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Anantnag Encounter: জম্মুর অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ দুই সেনা, এক পুলিশ আধিকারিক

    Anantnag Encounter: জম্মুর অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ দুই সেনা, এক পুলিশ আধিকারিক

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু কাশ্মীরের অনন্তনাগে (Anantnag Encounter) জঙ্গিদের সঙ্গে গুলির সংঘর্ষে প্রাণ হারালেন সেনার দুই অফিসার এবং জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) পুলিশের এক পদস্থ আধিকারিক। দুই সেনা আধিকারিকদের মধ্যে একজন কর্নেল এবং অপরজন মেজর পদমর্যাদার অফিসার ছিলেন। অন্যদিকে, পুলিশের ডেপুটি সুপার (ডিএসপি) পদমর্যাদার এক অফিসারও জঙ্গিদের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন। 

    মঙ্গলবার শুরু হয়েছিল অভিযান

    সংবাদসংস্থা সূত্রে খবর, কাশ্মীরের অনন্তনাগ (Anantnag Encounter) জেলার কোকেরনাগের অন্তর্গত গাদোলে এলাকায় এই ঘটনা ঘটেছে বলে খবর। সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ-এর একটি যৌথ দল মঙ্গলবার রাতে এলাকায় অনুসন্ধান অভিযান শুরু করে৷ 

    বাহিনীর যৌথ দলটি সন্দেহভাজন স্থানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জঙ্গিরা তাদের উপর গুলি চালায়৷ পালটা গুলি চালানো হয় নিরাপত্তা বাহিনীর তরফে৷ সেই থেকেই এই এনকাউন্টারের শুরু৷ বেশি রাতে অভিযান স্থগিত করা হয়৷ বুধবার সকালে আবার অভিযান শুরু হয়৷ সময়ই জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন ওই কর্নেল৷ পরে তাঁর মৃত্যু হয়। 

    ৩ শহিদ অফিসারের পরিচয়

    জানা গিয়েছে, নিহত কর্নেলের নাম মনপ্রীত সিং। তিনি রাষ্ট্রীয় রাইফেলসের ১৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। একই ভাবে জঙ্গিদের বুলেটে আহত হন সেনার মেজর পদের অফিসার এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিন্টেডেন্ট। নিহত সেনা মেজরের নাম আশিস ধনচক। অন্যদিকে, নিহত জম্মু ও কাশ্মীর পুলিশের (Jammu Kashmir) ডেপুটি সুপারিন্টেডেন্টের নাম হিমায়ুন মুজামিল ভাট। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তিন নিরাপত্তা আধিকারিকের মৃত্যুর পরেই জম্মু-কাশ্মীর জুড়ে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। কর্ডন করে দেওয়া হয়েছে একাধিক রাস্তা। চলছে ব্যাপক তল্লাশি (Anantnag Encounter)।

    রাজৌরিতেও সেনা-জঙ্গি সংঘর্ষ

    এর আগে, এদিনই রাজৌরি জেলায় সেনার সঙ্গে গুলি বিনিময়ে ২ জঙ্গি খতম হয়েছে। সেখানেও টানা ২ দিন ধরে চলেছে সেনা-জঙ্গি গুলির লড়াই। সংঘর্ষে নিহত হয়েছেন এক সেনা জওয়ানও। আহত হয়েছেন আরও ৩ জন। জওয়ানকে রক্ষা করতে গিয়ে জঙ্গিদের গুলিতে মারা গিয়েছে এক সামরিক সারমেয়র (Jammu Kashmir)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • All Party Meeting: সংসদের বিশেষ অধিবেশনের আগে সর্বদল বৈঠকের ডাক মোদি সরকারের, কেন জানেন?

    All Party Meeting: সংসদের বিশেষ অধিবেশনের আগে সর্বদল বৈঠকের ডাক মোদি সরকারের, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদের বিশেষ অধিবেশন শুরু হবে ১৮ সেপ্টেম্বর। পাঁচ দিনের এই অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক (All Party Meeting) ডাকা হল সরকারের তরফে। বৈঠকটি ডেকেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। এর আগে সর্বদল বৈঠক হয়েছিল সংসদের বাদল অধিবেশনের আগে। এবার হচ্ছে বিশেষ অধিবেশনের আগে। তবে বিশেষ অধিবেশনের অ্যাজেন্ডা কী, তা জানা যায়নি।

    ‘ইন্ডি’ জোটের তরফে চিঠি প্রধানমন্ত্রীকে

    অধিবেশনের অ্যাজেন্ডা বিরোধীদের জানানো হয়নি দাবি করে ‘ইন্ডি’-জোটের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। পাল্টা চিঠিতে জোশী জানিয়েছিলেন, অধিবেশনের আগে কখনওই অ্যাজেন্ডা প্রকাশ করা হয় না। অধিবেশন শুরুর আগে বিরোধীদের সঙ্গে আলোচনা করে অ্যাজেন্ডা ঠিক করা হয়। কেন্দ্রীয় এই মন্ত্রী বলেন, “বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে বলেই আমরা সংসদের বিশেষ অধিবেশন ডেকেছি। শীঘ্রই এর অ্যাজেন্ডা প্রকাশ করা হবে। হাতে পর্যাপ্ত সময় আছে। উপযুক্ত সময়ে অ্যাজেন্ডা প্রকাশ করা হবে।”

    নয়া সংসদ ভবনে গৃহপ্রবেশ!

    সংসদের এই বিশেষ অধিবেশন বসবে পুরনো সংসদ ভবনে। তবে নয়া ভবনে গৃহপ্রবেশ ঘটতে পারে পরের দিনই। কারণ, ওই দিন গণেশ চতুর্থী। তিথি, নক্ষত্রও ভাল রয়েছে। তাই এই দিন অধিবেশন বসতে পারে নয়া সংসদ ভবনে। তবে এ ব্যাপারে সরকারের তরফে কিছু জানানো হয়নি। সর্বদল বৈঠকে এই বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। বিশেষ অধিবেশনের (All Party Meeting) অ্যাজেন্ডা জানা না গেলেও, বিরোধীদের একাংশের মতে, এই অধিবেশনে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ প্রণয়ন ও সংবিধান সংশোধন করে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ করার চেষ্টা করতে পারে সরকার।

    আরও পড়ুুন: লুকিয়ে একা পর্ন ছবি দেখা কি দণ্ডনীয় অপরাধ? যুগান্তকারী মন্তব্য কেরল হাইকোর্টের

    ‘এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত কমিটির সুপারিশটিও প্রকাশ্যে আসতে পারে এই অধিবেশনে। বিরোধীদের একাংশের মতে, কাশ্মীরে ৩৭০ ধারা রদ, রামমন্দির নির্মাণ, অভিন্ন দেওয়ানি বিধির মতো ইস্যুগুলিকে লোকসভা নির্বাচনে প্রচারের হাতিয়ার করতে পারে নরেন্দ্র মোদি সরকার। সেই কারণেই ডাক দেওয়া হয়েছে বিশেষ অধিবেশনের। এর সঙ্গে সংসদের নয়া ভবনে বিশেষ অধিবেশন বসিয়ে বিরোধীদের মাতও দিতে পারে (All Party Meeting) নরেন্দ্র মোদির সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nipah Virus: কেরলে নিপা আতঙ্ক! মৃত ২, পৌঁছল কেন্দ্রীয় দল, ৭টি গ্রামকে ‘কনটেনমেন্ট জোন’ ঘোষণা

    Nipah Virus: কেরলে নিপা আতঙ্ক! মৃত ২, পৌঁছল কেন্দ্রীয় দল, ৭টি গ্রামকে ‘কনটেনমেন্ট জোন’ ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলে (Kerala) খোঁজ মিলল নিপা ভাইরাসের (Nipah Virus)। ইতিমধ্যেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিপায় আক্রান্ত আরও দুইজন। মঙ্গলবার নিপা ভাইরাসের খোঁজ মেলার খবর নিশ্চিত হতেই সতর্কতা জারি করা হয়েছে রাজ্যজুড়ে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বিশেষজ্ঞের দল পাঠানো হয়েছে। পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজির (National Institute of Virology) একটি দলও ইতিমধ্যেই কেরলে পৌঁছে গিয়েছে। 

    শিশুর দেহেও নিপা ভাইরাসের উপস্থিতি

    জানা গিয়েছে অজানা জ্বরে আক্রান্ত হয়ে কোঝিকোড়ের বেসরকারি হাসপাতালে গত ১১ সেপ্টেম্বর এবং ৩০ অগাস্ট ২ ব্যক্তির মৃত্যু হয়। সেই সঙ্গে ৩ শিশু সহ মোট ৪ জন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন চারজননের রক্তের নমুনা পাঠানো হয়েছি পুনের ন্যাশনাল ইনিস্টটিউট অফ ভাইরোলজিতে। মঙ্গলবার পাওয়া রিপোর্টে ১ শিশু সহ ২ জনের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। এর মধ্যে একজন গত ১১ সেপ্টেম্বর প্রয়াত ব্যক্তির আত্মীয়। মৃত ওই ব্যক্তিও নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

    নিপার উপসর্গ

    কোঝিকোড়ে নিপা ভাইরাসের আতঙ্ক এই প্রথম নয়। ২০১৮ এবং ২০২১ সালেও আতঙ্ক ছড়িয়েছিল। প্রথমবার মোট ২৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারমধ্যে মৃত্যু হয়েছিল ১৮ জনের। এবার নতুন করে আতঙ্ক ছড়াল। নিপা ভাইরাসের উপসর্গ কী? এই ভাইরাসে আক্রান্তে হলে, জ্বর, সর্দি-কাশি থেকে শুরু করে মাথাব্যথা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গগুলি দেখা যায়। সেই সঙ্গে থাকে বমিবমি ভাব। খিঁচুনির মতো উপসর্গ দেখা দিলে আক্রান্ত কোমায় চলে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মূলত বাদুড় থেকে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়ায়। পরবর্তীকালে অন্যান্য পশু এবং মানুষের শরীরে ছড়িয়ে থাকে। অনেক সময় শূকর থেকেও নিপা ভাইরাস ছড়াতে পারে বলে ভাইরাস বিশেষজ্ঞরা জানিয়েছেন।

    আরও পড়ুন: ভারতে আইফোন ১৫ সিরিজ! এদেশে কত দাম চারটি মডেলের? বিক্রি শুরু কবে?

    নিপা রুখতে পদক্ষেপ

    বুধবার কেরল বিধানসভায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, “নিপা ভাইরাসে চারজন আক্রান্তের খোঁজ মেলার পর থেকেই সতর্কতা জারি করা হয়েছে। এটা নিপা ভাইরাসের বাংলাদেশ ভ্যারিয়েন্ট যা মানবদেহ থেকে অপর মানবদেহে সংক্রমিত হয়। এই স্ট্রেনের সংক্রমণের হার কম হলেও, এতে মৃত্যুর হার অনেক বেশি।” স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আক্রান্তদের প্রায় সকলেই সে রাজ্যের কোঝিকোড় জেলার বাসিন্দা। সংক্রমণ রুখতে ওই জেলার সাতটি গ্রামকে গণ্ডিবদ্ধ এলাকা (কনটেনমেন্ট জ়োন) বলে ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু স্কুল। নিপা ভাইরাসে আক্রান্তদের নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষা করে দেখার জন্য কোঝিকোড় মেডিক্যাল কলেজে একটি ভ্রাম্যমান পরীক্ষাগার তৈরি করছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)।  পাশাপাশি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-ও মবোক্লোনাল অ্যান্টিবডি পাঠাচ্ছে নিপা আক্রান্তদের চিকিৎসার জন্য। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kerala HC: লুকিয়ে একা পর্ন ছবি দেখা কি দণ্ডনীয় অপরাধ? যুগান্তকারী মন্তব্য কেরল হাইকোর্টের

    Kerala HC: লুকিয়ে একা পর্ন ছবি দেখা কি দণ্ডনীয় অপরাধ? যুগান্তকারী মন্তব্য কেরল হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: অবসর সময়ে একা পর্নোগ্রাফি দেখা অশ্লীলতা নয়। বুধবার যুগান্তকারী রায় দিল কেরালা হাইকোর্ট (Kerala HC)। এই রায়ের জেরে গত সপ্তাহে এক ব্যক্তির বিরুদ্ধে শুরু হওয়া শুনানি বাতিল করেছে আদালত। রাস্তার ধারে বসে অশ্লীল ভিডিও দেখার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। মামলাটি পৌঁছায় হাইকোর্টে। ২৯২ ধারায় দায়ের হওয়া ওই মামলাটি বাতিল করে দেন বিচারপতি পিভি কুনহিকৃষ্ণান।

    ‘পর্নক্লিপ দেখা কোনও অপরাধ নয়’

    তিনি বলেন, অভিযোগ সত্য বলে মেনে নিলেও, অশ্লীল ভিডিও ও পর্নক্লিপ দেখা কোনও অপরাধ নয়। এটি দেখা একজন পুরুষ কিংবা মহিলার ব্যক্তিগত সিদ্ধান্ত। শুনানিতে কেরল হাইকোর্টের বিচারপতি কুনহিকৃষ্ণান (Kerala HC) বলেন, “অশ্লীল ছবি বা ভিডিও ব্যক্তিগতভাবে কোনও প্ল্যাটফর্মে শেয়ার না করে বা প্রকাশ্যে না দেখে ব্যক্তিগতভাবে দেখলে তা আইপিসির অধীনে অশ্লীলতার অধীনে পড়বে না। এতে বলা হয়েছে, এই ধরনের উপাদান দেখা একজন ব্যক্তির পছন্দ এবং আদালত তার গোপনীয়তায় হস্তক্ষেপ করতে পারে না।”

    ‘যৌনতা প্রেমের বিষয়’

    তিনি বলেন, “যদি অভিযুক্ত ব্যক্তি কোনও অশ্লীল ভিডিও বা ছবি প্রচার বা বিতরণ করার চেষ্টা করে বা প্রকাশ্যে প্রদর্শন করে, কেবল তাহলেই আইপিসির ২৯২ ধারার অধীনে তা অপরাধ।” বিচারপতির মন্তব্য, “প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের সম্মতিতে একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক করা অপরাধ নয়। কারণ যৌনতা শুধুমাত্র একটি লালসা নয়, প্রেমের বিষয় এবং সন্তান ধারণের জন্যও।”

    আরও পড়ুুন: স্রেফ ছাঁট বেচেই চন্দ্রাভিযানের খরচ তুলে নিল মোদি সরকার! কত আয় হল জানেন?

    তিনি বলেন, “পর্নোগ্রাফি বহু শতাব্দী ধরে রয়েছে। নতুন ডিজিটাল যুগ এটিকে আগের চেয়ে আরও বেশি সহজলভ্য করে তুলেছে। এটি শিশু ও প্রাপ্তবয়স্কদের কাছেও সহজেই উপলব্ধ।” বিচারপতি (Kerala HC) বলেন, “যৌনতা ও পর্নোগ্রাফি দেশে পুরনো কার্যকলাপ। কিন্তু শিশুরা যদি ছোট বয়স থেকেই পর্ন ভিডিও দেখা শুরু করে তাহলে এর খারাপ প্রভাব পড়তে বাধ্য। তা নিয়ন্ত্রণ করা অভিভাবকের দায়িত্ব।” প্রসঙ্গত, ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারায় অশ্লীল বই এবং বস্তুর বিক্রয়, বিতরণ ও প্রদর্শন শাস্তিযোগ্য অপরাধ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rajasthan Accident: বৃন্দাবনের পথে বাস-ট্রাকের সংঘর্ষ, মৃত ১১ পুণ্যার্থী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    Rajasthan Accident: বৃন্দাবনের পথে বাস-ট্রাকের সংঘর্ষ, মৃত ১১ পুণ্যার্থী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ভয়াবহ পথ দুর্ঘটনায় রাজস্থানে প্রাণ হারালেন ১১ জন (Rajasthan Accident)। বুধবার ভোরে ২১ নম্বর জাতীয় সড়কের একটা উড়ালপুলের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। এছাড়াও এই পথ দুর্ঘটনায় মৃতদের আত্মার প্রতি শান্তি কামনা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী আশোক গেহলট। ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং গুজরাট সরকারের তরফ থেকে। 

    কীভাবে ঘটল দুর্ঘটনা (Rajasthan Accident)?

    জানা যাচ্ছে, ভোর সাড়ে ৪টে নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি (Rajasthan Accident) ঘটে। রাজস্থানের পুষ্কর থেকে যাত্রীবোঝাই বাসটি যাচ্ছিল উত্তরপ্রদেশের বৃন্দাবনে। জয়পুর-আগরা জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে লক্ষণপুরের অন্তরা উড়ালপুলের উপর বাসটির তেল ফুরিয়ে যায়। সেখানেই দাঁড়িয়ে পড়ে বাসটি। তেল ফুরিয়ে যাওয়ার পর বাসের চালক, সহকারী এবং বেশ কয়েক জন যাত্রী বাস থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তাঁদের সামনে দাঁড়িয়েছিল বাসটি। এমন সময় পিছন থেকে একটি ট্রাক সজোরে ধেয়ে এসে তাঁদের ধাক্কা মারে। তার পর ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে থেমে থাকা বাসে। এই ঘটনায় ইতি মধ্যে প্রাণ হারিয়েছেন ৬ জন মহিলা এবং ৫ জন পুরুষ।

    ভরতপুরের পুলিশ সুপার মৃদুল কাচাওয়া বলেন, “বাসটি রাস্তায় দাঁড়িয়ে ছিল, কয়েকজন বাস থেকে নেমে দাঁড়িয়ে ছিলেন, আচমকা পেছেন থেকে একটি ট্রাক ধাক্কা মারে।” আহতদের ভরতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মৃতদেহগুলিকে স্থানীয় মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে মৃতদের পরিবারে খবর দেওয়া হয়েছে। গুরুতর আহত আরও ১২ জন। উদ্ধার জখম যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থাই আশঙ্কাজনক (Rajasthan Accident)। 

    প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

    এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে বিশেষ শোকজ্ঞাপন করেছেন। তিনি আহতদের জন্য জনপ্রতি ৫০ হাজার টাকা এবং মৃতদের পরিবারে পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি গুজরাট সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারের পিছু ৪ লক্ষ টাকা এবং গুরুতর আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেছেন (Rajasthan Accident)।  

    রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন, ‘‘বাস এবং ট্রেলরের ধাক্কায় মৃত ১১ জনের প্রত্যেকেই পুণ্যার্থী ছিলেন। গুজরাটের ভরতপুর থেকে বৃন্দাবনে যাচ্ছিলেন তাঁরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। মৃতদের আত্মার শান্তিকামনা করি। তাঁদের পরিবার পরিজনদের ঈশ্বর শোক সহ্য করার শক্তি দিক। জখমরাও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’’

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • J-K Encounter: জম্মুর রাজৌরিতে সেনা এনকাউন্টারে খতম ২ জঙ্গি, মৃত্যু এক জওয়ানের

    J-K Encounter: জম্মুর রাজৌরিতে সেনা এনকাউন্টারে খতম ২ জঙ্গি, মৃত্যু এক জওয়ানের

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের রাজৌরিতে ভয়াবহ সেনা-জঙ্গি সংঘর্ষ (J-K Encounter)। টানা ২ দিন ধরে চলছে দুপক্ষের গুলির লড়াই। শেষ খবর মেলা পর্যন্ত ২ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী (Indian Army)। সংঘর্ষে নিহত হয়েছেন এক সেনা জওয়ান। আহত হয়েছেন আরও ৩ জন।  জওয়ানকে রক্ষা করতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ গেল এক সেনা সারমেয়র। 

    ‘অপারেশন সুজানিগালা’য় খতম ২ জঙ্গি, মৃত্যু এক জওয়ানের

    সংবাদসংস্থা সূত্রে খবর, মঙ্গলবার রজৌরির পত্রারা অঞ্চলে দু’জন সন্দেহভাজনের গতিবিধির লক্ষ্য করা যায়। এরপরই অভিযান  (J-K Encounter) শুরু হয়। জঙ্গিরা পালিয়ে নারলা গ্রামের দিকে চলে যায়। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। পোশাকি নাম দেওয়া হয়— ‘অপারেশন সুজালিগালা’ (Operation Sujaligala)। কিন্তু গ্রামেই হামলার মুখে পড়ে সেনা এবং পুলিশের যৌথ বাহিনী। জম্মু জোনের অতিরিক্ত ডিজিপি মুকেশ সিং বলেন ‘‘তল্লাশির সময় জঙ্গিরা গুলিবর্ষণ করলে, পাল্টা প্রতিরোধ করে বাহিনী। দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গুলি বিনিময় হয়। এই এনকাউন্টারে ২ জন জঙ্গির মৃত্যু হয়েছে। শহিদ হয়েছেন এক জওয়ান। গুলিবিদ্ধ হয়ে আরও দুই জওয়ান এবং এক স্পেশাল পুলিশ অফিসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’’

    হ্যান্ডলারকে বাঁচাতে গিয়ে প্রাণ বলিদান দিল সেনার কুকুর

    এদিকে, ওই অভিযানে জঙ্গির ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে সেনার (J-K Encounter) এক সারমেয়র। জানা গিয়েছে, প্রথমে এক জঙ্গি খতম হওয়ার পর আরেকজন পালিয়ে যায়। সেই সময় দ্বিতীয় জঙ্গি কোথায় লুকিয়ে আছে, তা জানতে সেনার ২১ আর্মি ডগ ইউনিটের সদস্যা ল্যাব্রাডর প্রজাতির সারমেয় ‘কেন্ট’-কে ডাকা হয় (Army Labrador Kent)। ভারতীয় সেনার (Indian Army) তরফে জানানো হয়েছে, গন্ধ শুঁকে কেন্ট যখন জঙ্গিদের একেবারে কাছে পৌঁছে যায়, তখন আচমকা এক জঙ্গি গুলি চালাতে শুরু করে। নিজের হ্যান্ডলারকে বাঁচাতে জঙ্গির ওপর ঝাঁপিয়ে পড়ে ৬ বছর বয়সী ‘কেন্ট’। হ্যান্ডলার বেঁচে গেলেও মৃত্যু হয় কেন্টের।

    পাকিস্তান থেকে অনুপ্রবেশ করেছিল দুই জঙ্গি!

    এদিকে, মৃত জঙ্গিদের (J-K Encounter) কাছ থেকে ব্যাগ উদ্ধার হয়েছে, যেখানে জামাকাপড় সহ আরও বেশ কয়েকটি অস্ত্র পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, নাশকতার ছক কষে পাকিস্তান থেকে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করেছিল ওই দুই জঙ্গি। ওই এলাকায় আর কোনও জঙ্গি ঘাপটি মেরে বসে আছে কিনা, তা নিশ্চিত করতে গোটা গ্রামে চিরুনি-তল্লাশি চালাচ্ছে সেনা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Modi Government: স্রেফ ছাঁট বেচেই চন্দ্রাভিযানের খরচ তুলে নিল মোদি সরকার! কত আয় হল জানেন?

    Modi Government: স্রেফ ছাঁট বেচেই চন্দ্রাভিযানের খরচ তুলে নিল মোদি সরকার! কত আয় হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দ্রযান-৩ পাঠাতে ভারতের খরচ হয়েছিল ৬০০ কোটি টাকা। স্রেফ ছাঁট বিক্রি করে প্রায় সেই পরিমাণ টাকা তুলে ফেলল নরেন্দ্র মোদির সরকার (Modi Government)। সম্প্রতি বিক্রি করা হয়েছে বাতিল কাগজপত্র, ফাইল, অকেজো এবং বাজেয়াপ্ত করা যানবাহন। সেখান থেকেই সরকারের রোজগার হয়েছে ৬০০ কোটির কাছাকাছি টাকা। সরকারের এই আয়ের হিসেব চলতি বছরের অগাস্ট মাস পর্যন্ত। অক্টোবর মাসের মধ্যে উপার্জনের পরিমাণ হাজার কোটির গণ্ডি পেরিয়ে যেতে পারে বলে সরকারি সূত্রেই খবর।

    মোদি সরকারের সাফাই অভিযান

    ২০২১ সালে প্রথম প্রশাসনিক দফতরগুলিতে সাফাই অভিযান চালায় নরেন্দ্র মোদির সরকার। সে বছর অক্টোবরে ছাঁট বেচে সরকারের আয় হয়েছিল ৬২ কোটি টাকা। দ্বিতীয় দফার সাফাই অভিযানে কেন্দ্রীয় সরকারের ১.০১ লক্ষ অফিসে গিয়েছিলেন আধিকারিকরা। সেসব জায়গা থেকেই বিক্রি করা হয়েছে বিভিন্ন সরকারি দফতরের নষ্ট হয়ে যাওয়া স্টিলের আলমারি, বাতিল কাগজপত্র, ফাইল, বাজেয়াপ্ত করা পুরনো গাড়ি। জানা গিয়েছে, অপ্রয়োজনীয় ৩১ লক্ষ ফাইল সরানো হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসের আলমারি থেকে। গত দু’ বছরে খালি করা হয়েছে ১৮৫ বর্গফুট জায়গা (Modi Government)।

    গত বছর আয়ের পরিমাণ 

    ২০২২ সালের অক্টোবরে এই ছাঁট বেচেই সরকার রোজগার করেছিল ৩৭১ কোটি টাকা। আর এবার হাতে এল প্রায় ৬০০ কোটি টাকা। ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ফের একবার হবে সাফাই অভিযান। অংশ নেবে কেন্দ্রের সব ক’টি দফতরের অফিসগুলিই। সরকারের লক্ষ্য অক্টোবরে অন্তত ৪০০ কোটি টাকার ছাঁট বিক্রি করা। সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ পাঠায় ভারত। ভারতের আগে অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে পা রাখেনি কোনও দেশ। ভারতের প্রায় সঙ্গে সঙ্গেই রাশিয়াও চেষ্টা করেছিল চাঁদের দক্ষিণ মেরু জয় করতে। তবে ব্যর্থ হয় রাশিয়ার চন্দ্রাভিযান।

    আরও পড়ুুন: “শীঘ্রই ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর”, দাবি প্রাক্তন সেনা প্রধানের

    চাঁদের মাটিতে পা রাখার আগেই মুখ থুবড়ে পড়ে রাশিয়ার চন্দ্রযান। এর দিন কয়েক পরে চন্দ্রভূমে পা রাখে ইসরো প্রেরিত চন্দ্রযান-৩। রচিত হয় ইতিহাস। এই ইতিহাস সৃষ্টি করতে ভারতকে ব্যয় করতে হয়েছিল ৬০০ কোটি টাকা। যে টাকা মোদি সরকার (Modi Government) রোজগার করে নিল কেবল ছাঁট বেচেই।

    বুদ্ধি থাকলে কীই না হয়!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • VK Singh: “শীঘ্রই ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর”, দাবি প্রাক্তন সেনা প্রধানের

    VK Singh: “শীঘ্রই ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর”, দাবি প্রাক্তন সেনা প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: “শীঘ্রই নিজে থেকেই ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর।” রাজস্থানের দৌসায় এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনা প্রধান ভিকে সিংহ (VK Singh)। চলতি বছরই রয়েছে রাজস্থান বিধানসভার নির্বাচন। সেই উপলক্ষে রাজস্থানে এসেছেন মন্ত্রী। এখানেই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “শীঘ্রই নিজে থেকেই ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর। একটু অপেক্ষা করুন।”

    শিয়া মুসলিমদের দাবি

    নির্বাচনমুখী রাজস্থানে ‘পরিবর্তন সঙ্কল্প যাত্রা’র আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। সেই কারণেই দৌসায় এসেছিলেন মন্ত্রী। উল্লেখ্য, শিয়া মুসলমানরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন লাদাখের কারগিল চেকপোস্ট খুলে দেওয়ার। সেই প্রসঙ্গেই পাক অধিকৃত কাশ্মীরের ভারতে মিশে যাওয়ার কথা বলেন মন্ত্রী (VK Singh)। জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের জনসংখ্যা ৪৫ লাখের কাছাকাছি। এর ৯৭ শতাংশই মুসলিম। বাকি তিন শতাংশ হিন্দু সহ অন্যান্য ধর্মের।

    চিনা আগ্রাসন নিয়ে জবাব মন্ত্রীর

    কেবল পাকিস্তান নয়, চিনা আগ্রাসন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নেরও উত্তর দিয়েছেন বিদেশ দফতরের রাষ্ট্রমন্ত্রী। মানচিত্রের নয়া সংস্করণে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে নিজেদের এলাকা বলে দেখিয়েছে বেজিং। এদিন সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এটা চিনের পুরনো অভ্যাস। শুধুমাত্র ভারতের কিছু অংশ নিয়ে মানচিত্র প্রকাশ করে ওরা কিছু করতে পারবে না। এতে কিছু বদলাবে না। কোন এলাকাগুলি আমাদের, আমাদের সরকার তা স্পষ্ট করে দিয়েছে। অবান্তর দাবি করলেই অন্য লোকের এলাকা আপনার হয়ে যায় না।”

    আরও পড়ুুন: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি দফতরে পৌঁছলেন অভিষেক, শুরু জিজ্ঞাসাবাদ

    প্রসঙ্গত, নয়াদিল্লি বরাবরই দাবি করে আসছে পাক অধিকৃত কাশ্মীর ভারতের। অধিকৃত কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। মে মাসে গোয়ায় অনুষ্ঠিত এসসিও-র বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোও। তাঁর সামনেই অবৈধভাবে দখল করা এলাকা তাঁরা কখন ফাঁকা করে দেবেন, এ প্রশ্নও তুলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

    কংগ্রেস সরকারের আমলে রাজস্থানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এদিন তাও জানিয়েছেন মন্ত্রী (VK Singh)। বছর কয়েক আগে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে পাক ভূখণ্ডে থাকা বেশ কিছু জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারত। তার পর থেকে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে নিয়ে আসার আশ্বাস দিচ্ছেন বিজেপির বিভিন্ন নেতা-মন্ত্রী। অখণ্ড কাশ্মীরের স্বপ্ন যে অচিরেই পূরণ হতে চলেছে, এদিন প্রাক্তন সেনা প্রধানের কথায়ই তা স্পষ্ট।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Opposition Meet: থাকবে না তৃণমূল, সিপিএম! প্রথম সমন্বয় বৈঠকের আগেই জোড়া ধাক্কা ‘ইন্ডি’ জোটে

    Opposition Meet: থাকবে না তৃণমূল, সিপিএম! প্রথম সমন্বয় বৈঠকের আগেই জোড়া ধাক্কা ‘ইন্ডি’ জোটে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম সমন্বয় বৈঠকের (Opposition Meet) আগেই জোড়া ধাক্কা ‘ইন্ডি’ জোটে। আজ, বুধবার বিকেলে ‘ইন্ডি’ জোটের প্রথম সমন্বয় কমিটির বৈঠকে (Co-Ordination Committee) তৃণমূলের প্রতিনিধি থাকছে না। কারণ, সমন্বয় কমিটিতে তৃণমূল মনোনীত সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে আজ সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের সামনে হাজিরা দিতে হবে। অন্যদিকে, সিপিএমও যোগ দেবে না বলে জানা গিয়েছে।

    ইন্ডি জোটে মতভেদ প্রকট

    বিরোধী জোট সূত্রে খবর, দিল্লিতে এনসিপি নেতা শরদ পাওয়ারের (Sharad Pawar) বাসভবনে বসবে এই বৈঠক (Opposition Meet) । সূত্রের খবর, মূলত আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে ১৪ সদস্যের বৈঠকে। তবে নিজেদের স্বার্থ ত্যাগ করে কোন দল কতটা সমঝোতা করে, তা নিয়েই আলোচনা রাজনৈতিক মহলে। জোট গঠনের সময়েই ঠিক হয়, প্রতিটি লোকসভা আসনে বিরোধী দলগুলির মধ্য়ে সবথেকে ‘হেভিওয়েট’ প্রার্থী যে দলে থাকবে, তাঁকেই সেই আসনে প্রার্থী করা হবে। মহারাষ্ট্র, তামিলনাড়ু ও বিহারে আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত হয়ে গেলেও, দিল্লি, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ নিয়েই বেশি চিন্তিত ‘ইন্ডি’ জোট। সেখানে দলগুলির মধ্যে অনৈক্য প্রকট। 

    সিট শেয়ারিংয়ের ক্ষেত্রে সমস্যা

    আসন সমঝোতার ক্ষেত্রে আবার পশ্চিমবঙ্গ, দিল্লি, পাঞ্জাবের মতো রাজ্যগুলিত কী রণকৌশল হবে, তা-ও এখনও পরিষ্কার নয়। কারণ, বিরোধীরা বিজেপিকে হটানোর জন্য আসন ভাগাভাগিতে সম্মত হলেও তৃণমূল, আপ, কংগ্রেস-সহ ‘ইন্ডি’-র প্রতিটি শরিক দলেরই রাজ্যভিত্তিক কিছু রাজনৈতিক বাধ্যবাধ্যকতা আছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ-দিল্লি-পাঞ্জাবের ৬২টি লোকসভা আসনে কী ভাবে আসন বিন্যাস হবে, তা স্থির করা ‘ইন্ডি’ জোটের কাছে বড় চ্যালেঞ্জ বলে মানছেন একাধিক বিরোধী নেতা। আসন সমঝোতার পাশাপাশি এদিনের বৈঠকে (Opposition Meet) বিজেপির বিরুদ্ধে প্রচারের পদ্ধতি নিয়েও সুবিস্তৃত আলোচনা হতে চলেছে বলে জানা গিয়েছে। মানুষের কাছে কীভাবে পৌঁছানো যায়, যৌথ মিছিল, মানুষের দরজায় দরজায় ঘুরে প্রচার করার পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তবে প্রতিটি রাজ্যে প্রচারের ক্ষেত্রে আলাদা হবে এই নীতি। 

    আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে কাজে গতি আনতে ‘স্পিড প্রোগ্রাম’! নয়া নির্দেশিকা রাজ্যপালের

    বাংলায় আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব

    আজই নিয়োগ দুর্নীতি মামলায় জেরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে (Opposition Meet) যোগ দিতে পারবেন না। অভিষেকের বদলে তৃণমূলের তরফে অন্য কোনও সদস্যকে পাঠানো হবে না বলেই জানা গিয়েছে। অন্যদিকে, সিপিআইএমের তরফে এখনও কোনও সদস্য়ের নাম পাঠানো হয়নি। আজকের বৈঠকে সিপিআইএমও অনুপস্থিত থাকবে। আগামী ১৬-১৭ সেপ্টেম্বর পলিটব্যুরোর বৈঠক রয়েছে। সেই বৈঠকে ‘ইন্ডি’ জোটে দলের প্রতিনিধি কারা হবেন, তা ঠিক করা হবে। তবে, এদিনের বৈঠকে তৃণমূল ও সিপিএমের কোনও প্রতিনিধি না থাকার ফলে আসন রফা নিয়ে আলোচনা হলেও সেখানে বাংলায় আসন ভাগাভাগির ফর্মুলা কী হবে, তা নিয়ে দিশা পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন জোটের সদস্য একাধিক দলের শীর্ষ নেতৃত্ব। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: সৌদির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী, কী নিয়ে আলোচনা হল জানেন?

    PM Modi: সৌদির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী, কী নিয়ে আলোচনা হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। মঙ্গলবার তাঁর সঙ্গে বাণিজ্য, নিরাপত্তা ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ২০১৯ সালে তৈরি হওয়া ভারত-সৌদি আরব কৌশলগত অংশীদারি পরিষদের বৈঠকও হয়েছে দিল্লিতে।

    রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত যুবরাজকে

    এদিনের বৈঠকে ভারত ও সৌদি দুই দেশই পশ্চিম উপকূলবর্তী তেল উত্তোলনের ৫০০ কোটি ডলারের প্রকল্পকে বাস্তবায়িত করার রূপরেখা নিয়ে কথা বলেছে। জ্বালানি, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উৎপাদন, মহাকাশ গবেষণায় সহযোগিতা বাড়ানো নিয়েও কথা হয়েছে দুই দেশের। রবিবারই নয়াদিল্লিতে শেষ হয়েছে দু’ দিনের জি২০ শীর্ষ সম্মেলন। সেই উপলক্ষে দেশে এসেছেন সৌদির যুবরাজ। সোমবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হয় তাঁকে।  

    ঐতিহাসিক অর্থনৈতিক করিডর শুরুর সিদ্ধান্ত 

    প্রসঙ্গত, ব্রিটেন, চিন এবং ফ্রান্সের পর ভারতই চতুর্থ দেশ যার সঙ্গে কৌশলগত পরিষদ গঠন করল সৌদি আরব। বৈঠক শেষে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে সহযোগিতা গোটা অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য খুবই জরুরি। আজকের আলোচনায় সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে।” তিনি বলেন, “আমরা গতকালই ঐতিহাসিক অর্থনৈতিক করিডর শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। এই করিডর অর্থনৈতিক বৃদ্ধি এবং এশিয়া, পশ্চিম এশিয়া এবং ইউরোপের মধ্যে ডিজিটাল সংযোগ বাড়াবে। ভারত ও সৌদির বাণিজ্য সম্পর্ক দুই দেশকেই নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলেও আমরা আত্মবিশ্বাসী। গ্রিড সংযোগ, পুনর্নবীকরণ যোগ্য শক্তি, খাদ্য নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আমাদের সহযোগিতার অপরিসীম সুযোগ রয়েছে। এই দুই দেশ মিলে ঐতিহাসিকভাবে অর্থনৈতিক করিডরের সূচনা করেছি।” 

    আরও পড়ুুন: ‘‘টাকা সরানোর ট্রানজিট পয়েন্ট দুবাই’’! মমতার বিদেশ সফর নিয়ে কটাক্ষ শুভেন্দুর

    সৌদির যুবরাজ বলেন, “আমরা কঠোর পরিশ্রম করে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপের মধ্যের এই অর্থনৈতিক করিডরকে বাস্তবে পরিণত করব। আমরা ভবিষ্যতের সুযোগের লক্ষ্যে এখন কাজ করছি।” এদিনের বৈঠকে ভারত (PM Modi) ও সৌদি একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। অদূর ভবিষ্যতে ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন সৌদির যুবরাজ। সেই বিনিয়োগকে সঠিক দিশা দেখাতেই গঠিত হয়েছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share