Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • One Nation One Election: লক্ষ্য ‘এক দেশ এক নির্বাচন’ নীতি লাগু! কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ নাড্ডার

    One Nation One Election: লক্ষ্য ‘এক দেশ এক নির্বাচন’ নীতি লাগু! কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ নাড্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসেই ডাকা হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। ‘এক দেশ এক নির্বাচন’ (One Nation One Election) নীতি কার্যকর করতে গড়া হয়েছে কমিটিও। এই কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ, শুক্রবার তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এর পরেই দুয়ে দুয়ে চার করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। চলতি বছরেই রয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আপাতত এই নির্বাচন পিছিয়ে যেতে পারে। এগিয়ে আসতে পারে লোকসভা নির্বাচন। আর যদি ‘এক দেশ এক নির্বাচন’ নীতি কার্যকর হয়, তবে দেশ ফিরবে ’৬৭ সালের আগের অবস্থায়।

    ‘এক দেশ এক নির্বাচন’

    ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বসবে সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশনে ‘অভিন্ন দেওয়ানি বিধি’র পাশাপাশি ‘এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত বিল পাশ করানো হবে বলে জল্পনা। সরকারি একটি সূত্রে খবর, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ পেশ করা হতে পারে এই বিশেষ অধিবেশনেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি বিশেষ অধিবেশনে ‘এক দেশ এক নির্বাচন’ (One Nation One Election) বিল পাশ হয়ে যায়, তাহলে ঘর গোছানোর সময় পাবেন না বিরোধীরা। বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা নির্বাচন হলে যে বিস্তর খরচ হতো, তাও বেঁচে যাবে। এমতাবস্থায় কোবিন্দের সঙ্গে দেখা করলেন নাড্ডা।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তি

    ২০১৪ সালে কেন্দ্রের কুর্সিতে বসেই ‘এক দেশ এক নির্বাচনে’র পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর যুক্তি ছিল, এতে নির্বাচনের বিপুল খরচ কমবে। এক সঙ্গে দুটি নির্বাচন হলে সরকারি কর্মীদের কাজের চাপ কমবে। পৃথক ভোট হলে বারংবার আদর্শ আচরণবিধি লাগুর কারণে যে উন্নয়নমূলক কাজকর্ম থমকে থাকে, তা আর হবে না। মোদি সরকারের এই নীতির বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা।

    আরও পড়ুুন: ‘ইন্ডিয়া’ নয়, কেন্দ্রের ক্ষমতায় ফিরছে এনডিএ, জানাল আরও একটি রিপোর্ট

    তাঁদের মতে, এই নীতির সাহায্যে মোদি সরকার ঘুরপথে মার্কিন প্রেসিডেন্ট ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে দেশে। এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী। প্রসঙ্গত, ১৯৬৭ সাল পর্যন্ত এক সঙ্গেই হতো লোকসভা ও বিধানসভাগুলির নির্বাচন। পরে কয়েকটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হওয়ায় ছেদ পড়ে এই ধারাবাহিকতায়। উনিশের লোকসভা নির্বাচনের পর এ বিষয়ে (One Nation One Election) আলোচনা করতে সর্বদলীয় বৈঠক ডেকেছিল মোদি সরকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • GDP: বিশ্বের দ্রুততম অর্থনীতির দেশ ভারত! বলছে জিডিপি বৃদ্ধির হার

    GDP: বিশ্বের দ্রুততম অর্থনীতির দেশ ভারত! বলছে জিডিপি বৃদ্ধির হার

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) জমানায় ক্রমেই উন্নতির শিখরে পৌঁছচ্ছে ভারতীয় অর্থনীতি। দেশের জিডিপির (GDP) লেখচিত্র ক্রমেই ঊর্ধ্বমুখী। এহেন আবহে ফের এল সুখবর। জানা গেল, প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতির বৃদ্ধি হয়েছে ৭.৮ শতাংশ। এই হার বিশ্বের যে কোনও অর্থনীতির তুলনায় দ্রুততম।

    প্রথম ত্রৈমাসিকের জিডিপি

    বৃহস্পতিবার প্রথম ত্রৈমাসিকের জিডিপি প্রকাশ করেছে জাতীয় পরিসংখ্যান অফিস। সেখানেই জানা গিয়েছে, প্রথম ত্রৈমাসিকে উদার সরকারি ব্যয়, শক্তিশালী ভোক্তা চাহিদা এবং উচ্চ পরিষেবা খাতের কার্যকলাপের মতো কারণগুলি সাহায্য করেছে ভারতীয় অর্থনীতিকে। এর আগে প্রকাশ করা হয়েছিল কোর সেক্টরের পরিসংখ্যান। জুলাই মাসে কোর সেক্টরের বৃদ্ধির হার নেমে এসেছিল ৮ শতাংশে। অথচ তার ঠিক এক মাস আগে কোর সেক্টরের বৃদ্ধির হার ছিল ৮.৩ শতাংশ।

    উৎপাদন খাতে বৃদ্ধির হার

    জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, জুন ২০২২ ত্রৈমাসিকে ভারতের জিডিপি (GDP) বৃদ্ধির হার ছিল ১৩.১ শতাংশ। সেই তুলনায় এবার বৃদ্ধির হার প্রভাবিত হয়েছে। প্রথম ত্রৈমাসিকে কৃষি খাতে বৃদ্ধির হার ৩.৫ শতাংশ, নির্মাণ খাতে বৃদ্ধির হার ৭.৯ শতাংশ। তবে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে উৎপাদন খাতে বৃদ্ধির হার নেমে এসেছে ৪.৭ শতাংশে।

    অর্থনৈতিক বিশেষজ্ঞরা দেখেছেন, দেশের আর্থিক প্রগতি চারটি ত্রৈমাসিকের মধ্যে এখানেই সব চেয়ে বেশি হতে চলেছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি পূর্বাভাস ৭.৮ থেকে ৮.৫ শতাংশের মধ্যে থাকবে। অর্থনৈতিক নীতিতে রিজার্ভ ব্যাঙ্ক যা পূর্বাভাস দিয়েছিল, তার সঙ্গেই মিলে যেতে পারে।

    আরও পড়ুুন: ‘ইন্ডিয়া’ নয়, কেন্দ্রের ক্ষমতায় ফিরছে এনডিএ, জানাল আরও একটি রিপোর্ট

    প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের জিডিপি (GDP) বৃদ্ধির হার হবে ৬.৫ শতাংশের মতো। প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার হবে ৮ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, জানুয়ারি থেকে মার্চের যা জিডিপি, তার তুলনায় এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিকে বৃদ্ধি থাকবে অনেকটাই বেশি। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার ২০২৩-এর জন্য অনুমান করেছিল ৫.৯ শতাংশ। পরে এটি সংশোধন করে জানায় ৬.১ শতাংশ।

    তামাম বিশ্বে বৃদ্ধির নিরিখে এগিয়ে রয়েছে ভারত। বিশেষজ্ঞদের মতে, দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির দেশ। ভারতের তুলনায় ঢের পিছিয়ে রয়েছে ব্রিটেন। প্রথম ত্রৈমাসিকে সে দেশে বৃদ্ধির হার ০.৪, জার্মানির ০.২। আর এই সময়সীমায় জাপানের বৃদ্ধির হার ৬ শতাংশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Aditya-L1: শুরু হল ২৪-ঘণ্টার কাউন্টডাউন, শনিবারই মহাকাশে পাড়ি দিচ্ছে আদিত্য এল-১

    Aditya-L1: শুরু হল ২৪-ঘণ্টার কাউন্টডাউন, শনিবারই মহাকাশে পাড়ি দিচ্ছে আদিত্য এল-১

    মাধ্যম নিউজ ডেস্ক: গত অগাস্টের ২৩ তারিখই চাঁদের মাটিতে অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম। গড়েছে নতুন ইতিহাস। প্রথম কোনও দেশ হিসেবে দক্ষিণ মেরুতে অবতরণ করতে পেরেছে আমাদের ভারত। এবার তোড়জোড় শুরু হয়েছে সূর্য অভিযানের। শনিবার, ২ সেপ্টেম্বর ভারতের মাটি থেকে এই মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে আদিত্য এল-১ (Aditya-L1)। সৌর মিশনের প্রস্তুতিও তুঙ্গে চলছে ইসরোতে। জানা গিয়েছে, নির্দিষ্ট দূরত্ব থেকেই সূর্যকে নিরীক্ষণ করে বিজ্ঞানীরা (Aditya-L1) চালাবেন অনুসন্ধান এবং গবেষণা।

     

     

    শনিবার সকাল ১১টা ৫০মিনিটে সূর্যের উদ্দেশে পাড়ি দেবে আদিত্য এল-১  

    শনিবার সকাল ১১টা ৫০মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা পিএসএলভি-এক্সএল রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে আদিত্য এল-১ (Aditya-L1)। নজরদারি চালাবে সূর্যের বায়ুমণ্ডলের বাইরের আবরণের। এর ফলে সৃষ্টির আদিতে সূর্য কেমন ছিল! সূর্য (Aditya-L1) ভবিষ্যতে কিরকম হতে পারে! তার অনেক কিছুই জানা যাবে। এই অভিযানের মাধ্যমে। এই আবহে ইসরো প্রধান এস সোমনাথ বলেন, ‘‘সফলভাবে উৎক্ষেপণের (Aditya-L1) মহড়া শেষ হয়েছে। এদিকে সব যন্ত্রাংশ সঠিক ভাবে কাজ করছে কি না, সেই পরীক্ষাও সফল ভাবে সম্পন্ন হয়েছে।’’

    সৌরমিশনের আরও খুঁটিনাটি

    সূর্যের উপর গবেষণা চালানোর জন্য রয়েছে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট। জানা যায়, গণিতবিদ জোসেফ লুইস ল্যাগ্রাঞ্জ এই পয়েন্টের আবিষ্কারক ছিলেন। এখান থেকে নিরাপদ ভাবে সূর্যকে নিরীক্ষণ (Aditya-L1) করা যায়। পর্যবেক্ষণ করা যায়। কোন রকমের বাধাবিঘ্ন ছাড়াই। সব তথ্য এখান থেকে হাতে পাওয়া সম্ভব। ইসরোর মহাকাশযান এই ল্যাগ্রাঞ্জ পয়েন্ট থেকে এই সূর্যকে গবেষণা চালাবে। জানা গিয়েছে, এই মহাকাশযান আগামী পাঁচ বছর ধরে সূর্যকে নিরীক্ষণ করবে। প্রসঙ্গত, সূর্যকে পর্যবেক্ষণ (Aditya-L1) করতেই প্রথম কোনও উপগ্রহ মহাকাশে পাঠাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। স্যাটেলাইটে রয়েছে মোট সাতটি যন্ত্র। এই উপগ্রহের মূল পেলোডটি তৈরি করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্র ফিজিক্সের বিজ্ঞানীরা। জানা গিয়েছে, আদিত্য এল-১ (Aditya-L1) তার গন্তব্যে পৌঁছাতে সময় নেবে ১২৫ দিন। যেখানে এই স্যাটেলাইট পাঠানো হচ্ছে সেখান থেকে পৃথিবীর দূরত্ব ১৫ লাখ কিলোমিটার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: ‘ইন্ডিয়া’ নয়, কেন্দ্রের ক্ষমতায় ফিরছে এনডিএ, জানাল আরও একটি রিপোর্ট

    BJP: ‘ইন্ডিয়া’ নয়, কেন্দ্রের ক্ষমতায় ফিরছে এনডিএ, জানাল আরও একটি রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যে বিজেপির (BJP) নেতৃত্বাধীন এনডিএ-ই ক্ষমতায় ফিরছে, তা স্পষ্ট করে দিয়েছে একাধিক সমীক্ষা। এবার সংখ্যাতত্ত্বের হিসেবেও জানা গেল এনডিএকে সিংহাসনচ্যুত করা ‘ইন্ডিয়া’র ‘কম্ম’ নয়। বিজেপিকে পরাস্ত করতে জোট বেঁধেছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দল।

    অঙ্কের হিসেব

    বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে শুরু হয়েছে দুদিন ব্যাপী এই জোটের তৃতীয় বৈঠক। সেই সময়ই প্রকাশ্যে এল অঙ্কের হিসেব। ২০১৯ সালের নির্বাচনের ফল বিশ্লেষণ করেই জানা গেল, কেন্দ্রে ফের ক্ষমতায় আসছে এনডিএ। উনিশের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৮.৫ শতাংশ ভোট। উল্টো দিকে ‘ইন্ডিয়া’র (তখন অবশ্য ‘ইন্ডিয়া’ নাম ছিল না) জোট সঙ্গীদের প্রাপ্ত ভোট ছিল শতাংশের হিসেবে ৩৮। সেবার ‘ইন্ডিয়া’ পেয়েছিল ১৫৮টি আসন। এনডিএ পেয়েছিল ২২৪টি আসন। শতাংশের হিসেবে ৫০।

    ভোট বিশেষজ্ঞদের একাংশের দাবি

    ভোট বিশেষজ্ঞদের একাংশের দাবি, বিজেপি বিরোধী সব দলগুলির ভোট ‘ইন্ডিয়া’র ঝুলিতে পড়লে এনডিএকে জোর লড়াই দেবে ইন্ডিয়া। তাঁদের মতে, ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই হলে ভোট কাটাকুটির খেলায় এতদিন বেরিয়ে যেতেন এনডিএ প্রার্থী। এবার লড়াই হবে মুখোমুখি। একদিকে এনডিএ প্রার্থী। অন্যদিকে থাকবেন ‘ইন্ডিয়া’র প্রার্থী। সেই কারণেই তাঁরা এনডিএ নয়, এগিয়ে রাখছেন ‘ইন্ডিয়া’কে। তবে, সেটা ২-৩ শতাংশ আসনের ক্ষেত্রেই প্রযোজ্য।

    ইক্যুইটি ব্রোকার আইআইএফএল সিকিউরিটিজ জানিয়েছে, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এরকম হতে পারে ১৭টি আসনে। তা হলেও, এনডিএ (BJP) পাবে অন্তত ম্যাজিক ফিগার ২৭২টিরও বেশি আসন। এদের মতে, যদি ২ শতাংশ ভোটও স্যুইং করে ‘ইন্ডিয়া’র ঝুলিতে যায়, তাহলেও এনডিএ পাবে ২৮৫টির মতো আসন। চলতি বছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেক্ষেত্রে যদি এনডিএ-র ফল খারাপ হয়, তার একটা প্রভাব অবশ্য পড়বে লোকসভা নির্বাচনে। আইআইএফএলের রিপোর্টে বলা হয়েছে, ছত্তিসগড়ে কংগ্রেস ফিরতে পারে। তবে রাজস্থানের ক্ষমতার রাশ কংগ্রেসের হাত থেকে যেতে পারে বিজেপির হাতে। প্রসঙ্গত, সি-ভোটার এবং ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষাও বলছে, লোকসভা নির্বাচনে এনডিএ জয়ী হবে যথাক্রমে ৩০৬ ও ৩১৮টি আসনে।

    আরও পড়ুুন: তিলকে আপত্তি মমতার! ভিডিও পোস্ট করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে খোঁচা সুকান্তর

    ‘ইন্ডিয়া’কে ‘স্বার্থপরদের জোট’ বলে কটাক্ষ বিজেপির

    এদিকে, ‘ইন্ডিয়া’কে ‘স্বার্থপরদের জোট’ বলে কটাক্ষ করলেন বিজেপি (BJP) মুখপাত্র সম্বিত পাত্র। তিনি বলেন, “ইন্ডিয়ায় যে ‘কমন মিনিমাম প্রোগ্রাম’ নিয়ে আলোচনা হয়েছে, সেখানে আলোচনা হয়েছে ‘কোরাপশনস ম্যাক্সিমাম প্রফিট’ নিয়ে। কারণ এই দলগুলির সম্মিলিত দুর্নীতির পরিমাণ ২০ লক্ষ কোটির বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে, তাকে আটকে দেওয়াই লক্ষ্য তাদের।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Rafale-M Fighters: চলছে দর কষাকষি! রাফাল-এম চুক্তি করতে ভারতে ফরাসি দল

    Rafale-M Fighters: চলছে দর কষাকষি! রাফাল-এম চুক্তি করতে ভারতে ফরাসি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের ঠিক পরেই নৌসেনার জন্য ২৬টি রাফাল-এম (ফরাসি যুদ্ধবিমানের মেরিন বা নৌ-সংস্করণ) কেনার বিষয়ে অনুমোদন দিয়েছিল কেন্দ্র (Rafale-M Fighters)। উন্নতমানের এই যুদ্ধবিমানগুলোকে ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিরাট-এ মোতায়েন করা হবে। এবার সেই চুক্তির বিষয়বস্তু (Navy Fighter Jet Deal) নিয়ে বিস্তারিত আলোচনা করতে ও তাকে বাস্তব রূপ দিতে সম্প্রতি ভারতে এসেছিল ফরাসি প্রতিরক্ষা মন্ত্রকের এক শীর্ষ কর্তার নেতৃত্বাধীন দল। 

    চুক্তি মূল্য ৫৫০ কোটি মার্কিন ডলার!

    কেন্দ্রীয় সূত্রের খবর, ভারতে যে প্রতিনিধি দল এসেছিল, তার নেতৃত্বে ছিলেন ফরাসি প্রতিরক্ষা বিষয়ক দফতরের দায়িত্বপ্রাপ্ত (এশিয়া অঞ্চল) আধিকারিক। অন্যদিকে, ভারতের প্রতিনিধিত্ব করেন নৌসেনার উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল জনক বেভলি। সূত্রের খবর, চুক্তি (Navy Fighter Jet Deal) সংক্রান্ত পরবর্তী ধাপগুলোর আলোচনা করতেই ভারত সফরে আসা ওই প্রতিনিধি দলের। জানা যাচ্ছে, মোট চুক্তি মূল্য হতে পারে ৫৫০ কোটি মার্কিন ডলার। দুপক্ষের মধ্যে দর কষাকষি চলবে এখন।

    আরও পড়ুন: ভারতীয় নৌসেনায় আসছে ২৬টি ‘রাফাল এম’ যুদ্ধবিমান! ট্যুইটে ঘোষণা দাসোর

    এফ-১৮ সুপার হর্নেটকে হারিয়ে বরাত জেতে রাফাল-এম

    নৌসেনার জন্য ২৬টি যুদ্ধবিমান (Rafale-M Fighters) কিনতে ইচ্ছাপ্রকাশ করে ভারত। সেই মোতাবেক, একাধিক সংস্থা ভারতের এই বরাত পাওয়ার দৌড়ে অবতীর্ণ হয়। চূড়ান্ত পর্যায়ে, দুই বিমানের মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়। একটি ছিল ফরাসি সংস্থা দাসো নির্মিত রাফাল-এম। অন্যটি, মার্কিন বোয়িং নির্মিত এফ-১৮ ই/এফ সুপার হর্নেট। শেষমেশ, ফরাসি রাফাল নির্বাচিত করে ভারত। জুলাই মাসে এই মর্মে, প্রস্তাব পাশ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (Navy Fighter Jet Deal)। 

    ভারতের প্রয়োজনতীয়তাকে গুরুত্ব ফ্রান্সের

    কেন্দ্রীয় সূত্রের খবর, আলোচনায় ফরাসি দল জানিয়েছে, ভারতের প্রয়োজনতীয়তাকে গুরুত্ব দিয়ে তারা রাফাল (Rafale-M Fighters) উৎপাদনের সংখ্যা বর্তমানে বছরে ১৮ থেকে বৃদ্ধি করে ৩০ পর্যন্ত করতে পারে। অন্যদিকে, ভারতের তরফে জানানো হয়েছে, নতুন যুদ্ধবিমানগুলোতে দেশীয় আকাশ-থেকে-আকাশ মাঝারি পাল্লার অস্ত্র মিসাইলকে যুক্ত করার সংস্থান থাকতে হবে। এই চুক্তি রূপায়িত হলে ভারতীয় নৌসেনার শক্তি এক লাফে কয়েকগুন বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। 

    ভারত-ফ্রান্সের প্রতিরক্ষা সম্পর্ক দীর্ঘ

    এখানে বলে দেওয়া যাক, এর আগে, ২০১৫ সালে মোদির ফ্রান্স সফরে ৩৬টি রাফাল কেনার বিষয়ে চুক্তি হয়েছিল। একেবারে, দুই সরকারের মধ্যে ওই চুক্তি মোতাবেক ভারত ফ্রান্সের থেকে একেবারে তৈরি অবস্থায় (ফ্লাই-অ্যাওয়ে) ৩৬টি রাফাল যুদ্ধবিমান বায়ুসেনার জন্য কেনা হয়েছিল। ইতিমধ্যেই ভারতে এসেছে সেই যুদ্ধবিমানগুলি। এর অনেক আগে, ১৯৮০ সালে মিরজ বিমানও কিনেছিল ভারত। এখনও সেই যুদ্ধবিমানের দুটি স্কোয়াড্রন ভারতীয় বায়ুসেনার অংশ। ২০০৫ সালে ৬টি স্করপিন ক্লাস ডিজেল সাবমেরিন ফ্রান্স থেকে এসেছিল ভারতে। আরও ২টোর চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি। সেই সঙ্গে আসছে ২৬টি রাফাল-এম যুদ্ধবিমান (Rafale-M Fighters)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Emergency Alert: হঠাৎ অ্যালার্মের মতো বেজে উঠছে মোবাইল! ঢুকছে এসএমএস অ্যালার্ট, কেন?

    Emergency Alert: হঠাৎ অ্যালার্মের মতো বেজে উঠছে মোবাইল! ঢুকছে এসএমএস অ্যালার্ট, কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আচমকাই ফোনে ফ্ল্যাশ জ্বলে উঠছে, ভাইব্রেট হতে থাকছে স্মার্টফোন। রহস্যটা কী? পশ্চিমবঙ্গ সার্কেলে প্রায় অধিকাংশ মানুষের ফোনেই গত কয়েকদিন ধরে এমন ঘটনা ঘটছে। কেউ কেউ মনে করছেন তাদের ফোন হ্যাক হয়েছে! কিন্তু আদতে তেমনটা নয়। কোনও প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তাও নয় এই এমার্জেন্সি অ্যালার্ট। বাংলা নয় গোটা ভারতজুড়ে একাধিক টেলিকম নেটওয়ার্কের অধীনে এই অ্যালার্ট পাচ্ছেন ইউজাররা।

    কী এই এমার্জেন্সি অ্যালার্ট

    উদ্বিগ্ন হবেন না। আসলে এটি কোনও বিপদের আশঙ্কা নয়, এটি একটি স্যাম্পেল টেক্সট মেসেজ। পাঠিয়েছে ভারত সরকারের টেলিকমিউনিকেশন মন্ত্রক। সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে এই মেসেজ পাঠানো হয়েছে। এই মেসেজ উপেক্ষা করতে পারেন, আপনার তরফ থেকে কিছুই করার নেই। পরীক্ষামূলকভাবে প্যান ইন্ডিয়া এমারজেন্সি অ্যালার্ট সিস্টেম (Pan-India Emergency Alert System) টেস্টের অংশ হিসেবে এটি পাঠানো হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের (National Disaster Management Authority) তরফ থেকে এই পরীক্ষামূলক পদক্ষেপ করা হচ্ছে। নাগরিক সুরক্ষা এবং বিপদের ঘটনায় সময়ের মধ্যে সতর্ক করার জন্যই এই পদক্ষেপ। 

     

     

    একাধিক সার্কেলে অ্যালার্ট পেলেন ইউজাররা

    উল্লেখ্য, জুলাই মাস থেকে ধাপে ধাপে একাধিক সার্কেলে এই পরীক্ষা শুরু করেছে কেন্দ্রের টেলিকমিউনিকেশন বিভাগ (DoT)। এদিন পশ্চিমবঙ্গের একাধিক সার্কেলে এই অ্যালার্ট পেয়েছেন ইউজাররা। টেলি কমিউকেশন বিভাগের অধীন ব্রডকাস্টিং সিস্টেমের পক্ষ থেকে জিও, বিএসএনএল সহ একাধিক টেলিকম ব্যবহারকারীদের ফোনে পাঠানো হচ্ছে। উক্ত অ্যালার্ট আসার পর যতক্ষণ না ‘OK’ বাটনে ক্লিক করছেন ততক্ষণ অবধি বেজে যাচ্ছে। বর্তমানে ভারতের একাধিক সার্কেলে এই পরীক্ষা সম্পন্ন করেছে কেন্দ্র সরকার। টেলিকমিউনিকেশন বিভাগের সিইও জানিয়েছেন, এই ধরনের অ্যালার্টের জন্য আগে বিদেশি প্রযুক্তির সাহায্য নিতে হতো। বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই এবার থেকে এমন সিস্টেম তৈরি করা হচ্ছে।

    আরও পড়ুন: করছে সরকারি চাকরি! তিন দশক ধরে গা ঢাকা দেওয়া আট জঙ্গি গ্রেফতার কাশ্মীরে

    অ্যালার্টের বিষয় স্পষ্ট করল কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক

    প্রসঙ্গত, এই বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে একটি ট্যুইট করা হয়েছে। সেখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, দেশের নাগরিকদের নিরাপত্তায় প্রতিটি টেলিকম পরিষেবা প্রদানকারীর মাধ্যমে সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষাগুলি দেশের বিভিন্ন এলাকায় সময়ে সময়ে পরিচালিত হবে। সেল সম্প্রচারগুলি সাধারণত জরুরি সতর্কতা প্রদান করতে ব্যবহৃত হয়। জরুরি পরিস্থিতি সুনামি, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জননিরাপত্তা বার্তায়, স্থানান্তর বিজ্ঞপ্তি, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে এই মেসেজ ব্যবহার করা হয়। সেই সঙ্গে আবহাওয়া সংক্রান্ত জরুরি বার্তাও দিয়ে দেওয়া হয়।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kashmir: করছে সরকারি চাকরি! তিন দশক ধরে গা ঢাকা দেওয়া আট জঙ্গি গ্রেফতার কাশ্মীরে

    Kashmir: করছে সরকারি চাকরি! তিন দশক ধরে গা ঢাকা দেওয়া আট জঙ্গি গ্রেফতার কাশ্মীরে

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূল করার উদ্দেশে, জম্মু ও কাশ্মীরের তদন্ত সংস্থা এসআইএ সন্ত্রাস সংক্রান্ত মামলায় পলাতক সকলকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। সমাজে সাধারণ মানুষের মধ্যে গা-ঢাকা দেওয়া এই জঙ্গিদের খুঁজে বের করে তাদের আদালতে হাজির করার জন্য একটি বিশেষ অভিযান শুরু করা হয়েছে। তাতেই মিলল সাফল্য। তিন দশক ধরে পুলিশের চোখে ধুলো দেওয়ার পর গ্রেফতার হয়েছে আট জঙ্গি। বৃহস্পতিবার কাশ্মীরের ডোডা জেলা থেকে তদন্ত সংস্থা এসআইএ এবং সিআইডির আধিকারিকরা তাঁদের গ্রেফতার করেছেন। 

    ধৃতদের মধ্যে এক জন সরকারি চাকুরিজীবী

    পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে এক জন সরকারি চাকরিজীবী ছিল। ধৃতেরা বিচারব্যবস্থার চোখ এড়িয়ে বিগত কয়েক দশক ধরে স্বাভাবিক জীবনযাপন করছিল বলেও জানিয়েছে পুলিশ। ধৃত আট জঙ্গির নাম আদিল ফারুক ফরিদি, মহম্মদ ইকবাল ওরফে জাভেদ, মুজাহিদ হুসেন ওরফে নিসার আহমদ, তারিক হুসেন, ইশতিয়াক আহমদ, আজাজ আহমদ, জামিল আহমদ এবং ইশফাক আহমদ। এঁদের মধ্যে ফরিদি জম্মুর শিক্ষা দফতরের কর্মী ছিল। অন্য দিকে, ইশফাক ডোডা কোর্টে মুহুরির কাজ করত। পুলিশ জানিয়েছে, ধৃতদের সকলের বিরুদ্ধেই সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযুক্তদের শীঘ্রই জম্মুর আদালতে পেশ করা হবে।

    আরও পড়ুন: ফের অশান্ত মণিপুর, চলতি সপ্তাহে হিংসায় নিহত ৬, আহত ১৩

    কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করার বিশেষ অভিযান

    কাশ্মীর পুলিশ জানিয়েছে, সেই রাজ্যকে সন্ত্রাসশূন্য করার লক্ষ্যে লাগাতার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ৩২৭টি সন্ত্রাসবাদী ঘটনার সঙ্গে যুক্ত ৭৩৪ জন নিখোঁজ অপরাধীর তালিকা রয়েছে এসআইএ-র হাতে। যার মধ্যে ৩৬৯ জনকে চিহ্নিত করা হয়েছে। সেই ৩৬৯ জনের মধ্যে ১২৭ জন পলাতক, ৮০ জন মারা গিয়েছেন এবং ৪৫ জন পাকিস্তান-সহ অন্যান্য দেশে গা ঢাকা দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

    পাঞ্জাবে গ্রেফতার পাক জঙ্গির ৬ শাকরেদ

    অন্যদিকে, পাঞ্জাব পুলিশের অ্যান্টি গ্যাংস্টার ফোর্স (Punjab Police’s AGTF) ও মোহালি পুলিশের (Mohali Police) যৌথ অভিযানে গ্রেফতার হল আইএসআই-এর মদতপুষ্ট পাকিস্তানি জঙ্গি হরবিন্দার সিংয়ের (Harwinder Sing) ৬ সঙ্গী। ধৃতদের মধ্যে একজন গত এপ্রিল মাসে পাতিয়ালায় (Patiala) জোড়া খুনে অভিযুক্ত। খুনের পর থেকেই পলাতক ছিল সে। ধৃতদের কাছ থেকে ৫টি পিস্তল ও ২০টি তাজা কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Parliament Special Session: সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশন সেপ্টেম্বরে, কেন জানেন?  

    Parliament Special Session: সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশন সেপ্টেম্বরে, কেন জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদের বাদল অধিবেশন শেষ হয়েছে নির্দিষ্ট দিনেই। ১৮ সেপ্টেম্বর থেকে ফের বসতে চলেছে পাঁচ দিনের বিশেষ অধিবেশন (Parliament Special Session)। বৃহস্পতিবার ট্যুইট-বার্তায় একথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি জানান, ১৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই অধিবেশন চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। অমৃতকালের মধ্যেই ফলপ্রসূ আলোচনা হবে বলে আশাবাদী।  

    দানা বেঁধেছে জল্পনা

    তবে ঠিক কী কারণে এই বিশেষ অধিবেশনের আয়োজন, তা জানা যায়নি। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জল্পনা। দিন কয়েক আগেই তৃণমূল নেত্রী তথা ‘ইন্ডিয়া’র অন্যতম নেতা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সরকার লোকসভা নির্বাচন এগিয়ে আনতে পারে। ‘ইন্ডিয়া’র আর এক নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন রাজস্থান সহ চার রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গেই লোকসভা নির্বাচন (Parliament Special Session) করিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। পাঁচ দিনের বিশেষ অধিবেশন ডাকায় এইসব জল্পনার পালে লেগেছে হাওয়া।

    জম্মু-কাশ্মীরে নির্বাচন?

    অন্য একটি অংশের মতে, গত বাদল অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ করার পরিকল্পনা করেছিল মোদি সরকার। বিশেষ অধিবেশন ডেকে সেই বিলই পাশ করিয়ে নিতে চাইছে সরকার। জম্মু-কাশ্মীরে যে কোনও সময় নির্বাচন করতে প্রস্তুত সরকার। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে একথা জানিয়েছে কেন্দ্র।

    সেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বলেও ছড়িয়েছে জল্পনা। ইচ্ছে থাকলেও, বাদল অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশ করতে পারেনি সরকার। এর মধ্যে রয়েছে ফৌজদারি আইন সংক্রান্ত তিনটি বিলও। বিশেষ অধিবেশনে সেই বিলও সরকার পাশ করিয়ে নিতে পারে বলে ধারণা অনেকের।

    আরও পড়ুুন: তৃণমূল সমাবেশে বেফাঁস মন্তব্য, চটে লাল রাজবংশী, মতুয়ারা, মমতাকে নিশানা শুভেন্দুরও

    অসমর্থিত সূত্রের খবর, পুরনো সংসদ ভবন থেকে সবকিছু নতুন (Parliament Special Session) সংসদ ভবনে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। সেই কারণেও আয়োজন করা হতে পারে বিশেষ অধিবেশনের। এ ব্যাপারে সরকারি তরফে কিছু না বলা হলেও, এই বিশেষ অধিবেশন নয়া ভবনেই বসতে পারে বলে খবর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Titagarh Wagons: আমেদাবাদ মেট্রোর ১০টি রেক তৈরির বরাত পেল বাংলার টিটাগড় ওয়াগন

    Titagarh Wagons: আমেদাবাদ মেট্রোর ১০টি রেক তৈরির বরাত পেল বাংলার টিটাগড় ওয়াগন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার গুজরাটের মেট্রোর রেক (Ahmedabad Metro Phase 2) তৈরি হবে বাংলার টিটাগড়ে (Titagarh Wagons)। গুজরাট রেল কর্পোরেশন ৩৫০ কোটি টাকার বরাত দিল টিটাগড় রেল সিস্টেমকে। এই মেট্রো প্রকল্পের নির্মাণ, নকশা তৈরি সহ যাবতীয় কাজ এবং পরীক্ষা করার কাজ করবে টিটাগড় ওয়াগন। বাংলার জন্য এই বরাদ্দ অত্যন্ত সুখবর বলেই অনেকে মনে করছেন।

    টিটাগড় রেল সিস্টেমের ডিরেক্টরের বক্তব্য (Ahmedabad Metro Phase 2)

    টিটাগড় রেল সিস্টেমের (Titagarh Wagons) ডিরেক্টর পৃথ্বীশ চৌধুরি বলেন, আগামী ৭০ সপ্তাহের মধ্যে মেট্রোর রেক তৈরি হবে। হুগলির উত্তরপাড়ায় সংস্থার যে প্ল্যান্ট রয়েছে, সেখানেই তৈরি হবে এই রেক। তিনি আরও বলেন, মোটামুটি আগামী ৯৪ সপ্তাহের মধ্যে আমেদাবাদে (Ahmedabad Metro Phase 2) রেক পৌঁছানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। বরাত অনুযায়ী টিটাগড়ে মোট ১০ টি রেক তৈরি হওয়ার কথা হয়েছে। আমেদাবাদে এই দ্বিতীয় মেট্রো প্রকল্পে খরচ হবে ১৩ হাজার ৫০০ কোটি টাকা। আরও জানা গেছে, আমেদাবাদে এখনও পর্যন্ত যতটা মেট্রো সম্প্রসারণ হয়েছে, তার সঙ্গে আরও ২৮.২ কিমি নতুন পথ সংযোজন হবে। উল্লেখ্য, আমেদাবাদ মেট্রো প্রকল্পের প্রথম পর্বে, টিটাগড় ওয়াগন ৮৫০ কোটির কাজ করেছিল। এছাড়াও সুরাটের মেট্রো প্রকল্পে মোট ২৪ টি রেক তৈরির কাজ করেছিল এই টিটাগড় ওয়াগন (Titagarh Wagons)। এবার তারা আরও নতুন বরাত পেল।

    আমেদাবাদ মেট্রো প্রকল্প

    আমেদাবাদে দ্বিতীয় পর্যায়ের মেট্রো প্রকল্পের সূচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২১ সালের ১৮ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিলান্যাস করেছিলেন তিনি। সেই সময় এই প্রকল্পের কাজের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রুপানি এবং রাজ্যপাল ছিলেন আচার্য দেবদ্রাত। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে ছিলেন অমিত শাহ এবং হরদ্বীপ সিং পুরী। সেই সময় মোট মেট্রোর পথ ছিল ২৮.২৫৪ কিমি এবং আনুমানিক খরচ ধরা হয়েছিল ৫৩৮৪.১৭ কোটি টাকা। আমেদাবাদের মেট্রো প্রকল্পের সঙ্গে বাংলার নাম জুড়ে যাওয়ায় অনেকেই খুশি। 

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: ‘‘যেন কোনও শিশু চাঁদমামার পিঠে খেলা করছে’’! চক্রাকারে ঘুরছে প্রজ্ঞান, দেখছে বিক্রম

    Chandrayaan 3: ‘‘যেন কোনও শিশু চাঁদমামার পিঠে খেলা করছে’’! চক্রাকারে ঘুরছে প্রজ্ঞান, দেখছে বিক্রম

    মাধ্যম নিউজ ডেস্ক: গত সপ্তাহের বুধবারই চাঁদের মাটিতে পা রেখেছে ল্যান্ডার বিক্রম (Chandrayaan 3)। তার পেটের ভেতর থেকে গুটিগুটি পায়ে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। ইতিমধ্যে চন্দ্রপৃষ্ঠের (Chandrayaan 3) একাধিক ছবি ইসরোর সদর দফতরে পাঠিয়েছে প্রজ্ঞান। এর মধ্যে রয়েছে তার নিজের ক্যামেরায় তোলা বন্ধু বিক্রমের ছবি। যা ৩০ অগাস্ট নিজেদের এক হ্যান্ডেল থেকে পোস্টও করেছে ইসরো (Chandrayaan 3)। তবে বৃহস্পতিবার প্রজ্ঞানের চন্দ্র ভ্রমণের (Chandrayaan 3) একটি ভিডিও ইসরো প্রকাশ করেছে। এমন ভিডিও আগে অবশ্য দেখা যায়নি। ওই ভিডিওতে দেখা যাচ্ছে চক্রাকারে ঘুরছে প্রজ্ঞান এবং অনবরত চালিয়ে যাচ্ছে তার অনুসন্ধান ও গবেষণা।

    ইসরোর ট্যুইট

    বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ ইসরো একটি ভিডিও টুইট করে। তাতেই চন্দ্রপৃষ্ঠে (Chandrayaan 3) প্রজ্ঞানকে চক্রাকারে ঘুরতে দেখা যাচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরে সামনে এগোচ্ছে প্রজ্ঞান। তারপর আবার দাঁড়িয়ে থেকে ঘুরছে। বিজ্ঞানীরা বলছেন, নিরাপদ পথ খুঁজতেই এভাবে চক্রাকারে ঘোরে প্রজ্ঞান।  ইসরো (Chandrayaan 3) তাদের এক্স হ্যান্ডেলে লিখছে, ‘‘মনে হচ্ছে কোনও শিশু যেন চাঁদমামার পিঠে খেলা করছে আর দূরে দাঁড়িয়ে তার মা সেই খেলা দেখছে।’’

    চাঁদে (Chandrayaan 3) গবেষণা চলছে প্রজ্ঞানের  

    প্রসঙ্গত, বৃহস্পতিবারই চাঁদের মাটিতে অষ্টম দিন পূর্ণ করল ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। দক্ষিণ মেরুতে সূর্যের আলো আর ৬ দিন থাকবে। তারপরে প্রজ্ঞানের কী হবে তা ভবিষ্যতই বলবে। এই সূর্যের আলো থেকে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে ঘুরছে প্রজ্ঞান। প্রসঙ্গত, পৃথিবীর প্রথম কোনও দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে (Chandrayaan 3) অবতরণ করেছে ভারত। এতদিন পর্যন্ত দক্ষিণ মেরুতে কোনও দেশই অবতরণ করতে পারেনি। তাই মাত্র ১৪ দিনে যতটা সময় পাওয়া যাচ্ছে প্রজ্ঞান তত বেশি অনুসন্ধান এবং গবেষণা চালিয়ে যাচ্ছে। জানা যাচ্ছে ইতিমধ্যে শিবশক্তি পয়েন্ট থেকে ১৫ ফুট দূরে এগিয়ে গিয়েছে প্রজ্ঞান (Chandrayaan 3)। আর তার গতিবিধি সম্পর্কে প্রতিমুহূর্তে ইসরোর সদর দফতরকে জানান দিচ্ছে বিক্রম। ইসরো সূত্রে আরও খবর, দক্ষিণ মেরুর পথে চলতে চলতে আচমকাযই কখনও কখনও চন্দ্রপৃষ্ঠে (Chandrayaan 3) বিপদের মুখে পড়ছে প্রজ্ঞান। বিক্রম সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করছে এবং নিজেই প্রজ্ঞান ঘুরে সঠিক রাস্তা বেছে নিচ্ছে। আর এই গোটাটাই ক্যামেরাবন্দি হচ্ছে চাঁদে। ইতিমধ্যে গবেষণায় মিলেছে অনেক কিছু তথ্য। আপাতত অক্সিজেন আবিষ্কার করে হাইড্রোজেনের রয়েছে কিনা তারই খোঁজ চালাচ্ছে রোভার। দক্ষিণ মেরুতে মিলেছে সালফারের উপস্থিতিও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share