Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Parliament Special Session: পুরনো সংসদ ভবনের শেষ অধিবেশন! গণেশ বন্দনার মধ্য দিয়ে যাত্রা শুরু নতুনের

    Parliament Special Session: পুরনো সংসদ ভবনের শেষ অধিবেশন! গণেশ বন্দনার মধ্য দিয়ে যাত্রা শুরু নতুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ হল একটা অধ্যায়। পুরনো সংসদ ভবনে অধিবেশন শেষ। এদিন সকালে সংসদ ভবনের সেন্ট্রাল হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করজোড়ে শাসক, বিরোধী-সহ সকল সাংসদের কাছে গিয়ে অভিবাদন জানান তিনি। সাংসদরাও পাল্টা করজোড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। পুরনো সংসদ ভবনকে বিদায় জানিয়ে আজ, গণেশ বন্দনার মধ্য দিয়ে শুরু হবে নতুন পার্লামেন্টের জয়যাত্রা। 

    বিদায়ী ফটোসেশন

    এদিন সকাল ১১টায় পুরানো সংসদ ভবনের সেন্ট্রাল হলে বসে যৌথ অধিবেশন। এটাই এই সংসদ ভবনের শেষ অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, স্পিকার ওম বিড়লা-সহ শাসক ও বিরোধী দলের সব সাংসদরা এই যৌথ অধিবেশনে উপস্থিত ছিলেন। বেলা পৌনে ১০টা নাগাদ পুরানো সংসদ ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর স্পিকার ওম বিড়লা, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, শাসক ও বিরোধী দলের সাংসদদের সঙ্গে বসে ছবি তুললেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি। স্থান সংকট হওয়ায় নীচে বসতেও পিছুপা হননি সাংসদরা।

    নতুনের বন্দনা

    সংবিধানের একটি অনুলিপি নিয়ে পুরনো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনের দিকে যাত্রা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে অনুসরণ করবেন এনডিএ সাংসদরা। দুপুর ১টা বেজে ১৫ থেকে শুরু হবে লোকসভার অধিবেশন। দুপুর ২টো বেজে ১৫ থেকে অধিবেশন শুরু হবে রাজ্য়সভার। লোকসভা সেক্রেট্যারিয়টের তরফে বিজ্ঞপ্তি জারি করে নয়া সংসদভবনের সরকারি স্বীকৃতি প্রাপ্তির কথা জানানো হয়েছে। যুগ্ম সচিব সিদ্ধার্থ মহাজন স্বাক্ষর করেছেন তাতে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়াদিল্লিতে পূরনো সংসদভবনের পূর্ব দিকে ১১৮ নম্বর প্লটের সংসদভবনকে আনুষ্ঠানিক ভাবে ভারতের সংসদভবন ঘোষণা করা হল। নতুন এই সংসদ ভবনের নাম রাখা হয়েছে, ‘পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া’। 

    আরও পড়ুন: নয়া ভবনে সাংসদদের উপহার দেবে মোদি সরকার, কী কী থাকছে গিফটব্যাগে?

    কী বললেন প্রধানমন্ত্রী

    নতুন সংসদ ভবনে প্রবেশের আগে এবং পুরানো ভবনে বিদায় জানানোর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে ভাষণ দেন। সংসদের ইতিহাস উল্লেখ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদিও। তিনি উভয় সংসদ ভবনের ৭৫ বছরের যাত্রার কথা উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর থেকে অটলবিহারী বাজপেয়ী পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রীদের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী মোদি। পার্লামেন্টের কর্মীদেরও তাঁর ভাষণে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

    কী বললেন সাংসদেরা

    এদিন অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। তারপর দীর্ঘদিনের সাংসদ হিসাবে যৌথ অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন মানেকা গান্ধী। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জমানাতেও তিনি সংসদের সদস্য ছিলেন। পুরানো ইতিহাস তুলে ধরে মেনকা গান্ধী বলেন, বিজেপির সাংসদ হিসাবে তিনি গর্বিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পে দেশজুড়ে মহিলাদের সার্বিক অগ্রগতি হয়েছে বলে পরিসংখ্যান তুলে ধরেন তিনি। সূত্রের খবর, মনমোহন সিং এবং মানেকা গান্ধীকে নয়া সংসদ ভবনের যাত্রা শুরুর অনুষ্ঠানে বক্তব্য রাখার আমন্ত্রণ জানানো হয়েছিল। আজ সংসদে পেশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল। গতকালই বিলটিকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। প্রায় ১৮০টি লোকসভার আসন বাড়ানো নিয়ে চিন্তা ভাবনা চলছে বলেও সাংসদ সূত্রে খবর। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Aditya-L1: গভীর রাতে পৃথিবীর টান কাটিয়ে ফেলল আদিত্য, পাড়ি দিল ‘এল-১’ পয়েন্টের দিকে

    Aditya-L1: গভীর রাতে পৃথিবীর টান কাটিয়ে ফেলল আদিত্য, পাড়ি দিল ‘এল-১’ পয়েন্টের দিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: গভীর রাতের গুরিত্বপূর্ণ পরীক্ষায় সফল আদিত্য (Aditya-L1)। পঞ্চমবার কক্ষপথ বদলের প্রক্রিয়া সফল হওয়ার সঙ্গে সঙ্গেই পৃথিবীর টান চিরতরে কাটিয়ে বেরিয়ে গেল ভারতের প্রথম সৌরযান (ISRO Solar Mission)। পাড়ি দিল তার চূড়ান্ত গন্তব্য ‘এল১’ পয়েন্টের দিকে, যা পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থিত একটি ‘হ্যালো’ পয়েন্ট। এদিন নিজেদের ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডলে ইসরো জানিয়েছে, সোমবার রাত ২টো নাগাদ (ইংরেজি তারিখ অনুযায়ী, মঙ্গলবার ভোর রাত ২টো) আদিত্য-এল১ পঞ্চম কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর টানের বাইরে বেরিয়ে গিয়েছে।

    ট্রান্স-ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট ১ কক্ষপথে প্রবেশ আদিত্যর

    সৌরযানের গোটা মিশনের জন্য এদিনের প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই প্রক্রিয়ার ফলে ট্রান্স-ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট ১ কক্ষপথে আদিত্যর ইনসার্শন (TL1) বা প্রবেশ ঘটল। অভিযানের সাফল্যের নিরিখে এই প্রক্রিয়া সফল হওয়াটা ভীষণই জরুরি ছিল। কারণ, এটি অত্যন্ত জটিল ও সুক্ষ্ম প্রক্রিয়া। এখম আদিত্য (Aditya-L1) এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবে। চূড়ান্ত গন্তব্য, পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত এল১ পয়েন্ট।

    গত ২ সেপ্টেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ১ হাজার ৪৮০ কেজি ওজনের আদিত্য-এল১ (ISRO Solar Mission)। উৎক্ষেপণের ১২৫ দিন পর এল১ পয়েন্টে পৌঁছনোর কথা ভারতের সৌরযানের। এর মধ্যে প্রথম ১৬ দিন পৃথিবীর চারপাশে চক্কর কাটতে কাটতে চার বার কক্ষপথ বদল প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় গতি সঞ্চয় করেছে আদিত্য-এল১ (Aditya-L1)। এদিন পঞ্চমবার লাফ মেরে এল১-এর উদ্দেশে যাত্রা শুরু করল আদিত্য। সেখানেই গিয়ে স্থায়ীভাবে থাকবে এবং সূর্যের জরিপ করবে ভারতের প্রথম সৌরযান।

    আদিত্য-এল১ মিশনের লক্ষ্য কী?

    ‘আদিত্য-এল১’ মিশনের মূল লক্ষ্য হল, এই মহাকাশযানটি সূর্যের নানা রহস্য উন্মোচন করবে। ‘আদিত্য-এল১’ (Aditya-L1) উপগ্রহ মোট সাতটি পেলোড নিয়ে মহাকাশে যাবে। এগুলির মধ্যে অন্যতম হল— ভিসিবল এমিশন লাইন করোনাগ্রাফি(ভিইএলসি) এবং সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ (এসএউআইটি) নামে দু’টি মূল পে লোড রয়েছে। অন্যগুলি হল— সোলার লো এনার্জি এক্স-রে স্পেক্ট্রোমিটার (এসওএলইএক্সএস), হাই এনার্জি এল১ অরবিটিং এক্স-রে স্পেক্ট্রোমিটার (এইচইএল১ওএস), আদিত্য সোলার উইন্ড পার্টিকল এক্সপেরিমেন্ট (এসপিইএক্স) এবং প্লাজ়মা অ্যানালাইজ়ার প্যাকেজ ফর আদিত্য (পিএপিএ)। 

    এগুলির মধ্যে চারটি সূর্যের আলো পর্যবেক্ষণ করবে (ISRO Solar Mission)। বাকি তিনটি প্লাজমা ও ম্যাগনেটিক ফিল্ড পর্যবেক্ষণ করবে। মহাকাশের পরিবেশ, আবহাওয়া, তার উপর সূর্যের কী প্রভাব পড়ে, সে সব জানার চেষ্টা করবে ‘আদিত্য-এল১’ (Aditya-L1)। সূর্যের করোনা ও ফোটোস্পিয়ার, ক্রোমোস্পিয়ারের পর্যবেক্ষণ করবে বিভিন্ন ওয়েভব্যান্ড থেকে। সূর্যের উত্তাপ, সৌর পদার্থের নিঃসরণ, সৌরঝড়ের মতো সূর্যকেন্দ্রিক বিষয়গুলি বুঝতেও বিজ্ঞানীদের সাহায্য করবে। 

    প্রতি মিনিটে একটি করে ছবি তুলবে সোলার ক্যামেরা

    সূর্য গ্রহণ, সৌরঝড়, সূর্যের নানা অবস্থান পর্যবেক্ষণ করে কাছ থেকে ছবি তুলে ইসরোকে পাঠাবে ‘আদিত্য-এল১’ (Aditya-L1)। এই ছবি পাঠানোর কাজ করবে ভিসিবল এমিশন লাইন করোনাগ্রাফি(ভিইএলসি) এবং সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ (এসএউআইটি) নামে দু’টি মূল পেলোড। ইসরো জানিয়েছে, সমস্ত যন্ত্র সঠিকভাবে কাজ করলে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ‘আদিত্য-এল১’ (ISRO Solar Mission) প্রতিদিন ১৪৪০টি করে সূর্যের ছবি পাঠাবে। অর্থাৎ, প্রতি মিনিটে একটি করে ছবি তুলবে ভিইএলসি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের তথ্য অনুযায়ী, ১৯০ কেজির ভিইএলসি পেলোড আগামী পাঁচ বছর ধরে ছবি পাঠাবে। এটি উপগ্রহের ন্যূনতম আয়ু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Union Cabinet Meeting: সংসদের বিশেষ অধিবেশনের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী, কী নিয়ে আলোচনা জানেন?

    Union Cabinet Meeting: সংসদের বিশেষ অধিবেশনের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী, কী নিয়ে আলোচনা জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সোমবার শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। পাঁচ দিনের এই অধিবেশন চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। তার মধ্যেই এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে (Union Cabinet Meeting) বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শুরু হয়েছে এদিন সন্ধে সাড়ে ৬টা নাগাদ।

    বৈঠকে উপস্থিত রয়েছেন কারা?

    তবে ঠিক কী কারণে এদিনের বৈঠক, বৈঠক শুরু হওয়ার আগে পর্যন্ত তা জানতে পারেননি মন্ত্রিসভার সিংহভাগ সদস্যই। প্রধানমন্ত্রী ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী প্রমুখ। বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। সংসদের বিশেষ অধিবেশনের আগে রবিবার হয়েছে সর্বদল বৈঠক। ওই বৈঠকে যে আটটি বিল পেশ করা হবে, বিরোধীদের (Union Cabinet Meeting) তা জানিয়েছিল কেন্দ্র। এর মধ্যে অবশ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলটি নেই। ওয়াকিবহাল মহলের মতে, এই বিলটিকে ঘিরে বিতর্ক শুরু হওয়ায় আপাতত পেশ হচ্ছে না সেটি। এই বিলগুলি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।  

    স্মৃতিমেদুর প্রধানমন্ত্রী 

    এদিন বিশেষ অধিবেশনের প্রথম দিনে সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ৭৫ বছরের গণতন্ত্রের ঐতিহ্যের কথা বলতে গিয়ে তিনি তাঁর পূর্বতন প্রধানমন্ত্রীদের কথা বলেন। তাঁর কথায় উঠে আসে একে একে জহরলাল নেহরু, লালবাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, অটলবিহারী বাজপেয়ী, নরসিমহা রাও, মনমোহন সিংহ প্রমুখের নাম (Union Cabinet Meeting)। খানিক স্মৃতিমেদুর প্রধানমন্ত্রী বলেন, “নেহরুজির মধ্যরাতের ভাষণ চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে। এই হাউসেই অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন, সরকার আসবে এবং যাবে, কিন্তু দেশ থাকবে।”  

    আরও পড়ুুন: “জিতলে হলদিয়ার কারখানা থেকে তৃণমূলকে তিন ঘণ্টার মধ্যে উৎখাত করব” বিস্ফোরক শুভেন্দু

    এদিন প্রধানমন্ত্রী বলেন, “জি২০-এর সাফল্য কোনও দলের নয়। এটি দেশের সাফল্য। এই সম্মেলনে দেশের বৈচিত্র্যের উদযাপন হয়েছে।” চন্দ্রযান ৩-এর সাফল্য নিয়ে বলতে গিয়ে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান তিনি। চন্দ্রযান ৩ ও জি২০ শীর্ষ সম্মেলনের সাফল্যের জেরে দেশের মধ্যে একটি নতুন আত্মবিশ্বাস দেখা যাচ্ছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী (Union Cabinet Meeting)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Anubrata Mondal: গরু পাচারকাণ্ডে তৃণমূল নেতা অনুব্রতর জামিনের মামলায় সিবিআইকে নোটিশ সুপ্রিম কোর্টের

    Anubrata Mondal: গরু পাচারকাণ্ডে তৃণমূল নেতা অনুব্রতর জামিনের মামলায় সিবিআইকে নোটিশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের আবেদনের মামলায় সিবিআইকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ ওই নোটিশ দেয়। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা জানতেই সিবিআইকে নোটিশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।  

    অনুব্রতর আইনজীবীর বক্তব্য

    অনুব্রতর আইনজীবী মুকুল রোহতগি বলেন, “এই মামলায় জড়িত অনেকেই ইতিমধ্যেই জামিন পেয়েছেন। পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। অনুব্রত মণ্ডল একমাত্র জেলে রয়েছেন। ১৪ মাস ধরে জেলে রয়েছেন উনি। এই মামলায় ‘কিংপিন’ জামিন পেয়ে গিয়েছেন। তাই অনুব্রতকে জামিন দেওয়া হোক।” গরু পাচার মামলায় অনুব্রতর জামিনের আবেদন খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে। উচ্চতর আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অনুব্রত।

    সিবিআইকে নোটিশ আদালতের

    এদিন সেই মামলারই শুনানি ছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি বসু জানান, আদালত সিবিআইকে নোটিশ জারি করার নির্দেশ দিচ্ছে। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা জানা দরকার। তার পরেই বিবেচনা করা হবে জামিনের আবেদন। হাইকোর্টে সিবিআই জানিয়েছিল, অনুব্রতকে (Anubrata Mondal) জামিন দিলে ব্যাহত হতে পারে তদন্ত। সিবিআইয়ের দাবি, অনুব্রত বছরের পর বছর বীরভূমের জেলা সভাপতি পদে থেকেছেন। সেই জেলায় চলছে তাঁর একচ্ছত্র অধিকার। সেই প্রভাব কাজে লাগিয়েই গরু পাচারের মতো ঘটনায় যোগ রয়েছে তাঁর।

    গরু পাচার মামলায় গত বছর অগাস্ট মাসে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। তাঁকে পাঠানো হয় আসানসোল জেলে। পরে এই মামলায়ই তাঁকে নিজেদের হেফাজতে নেয় ইডি। গরু পাচার মামলায় দিল্লিতে ইডি নিজেদের হেফাজতে তাঁকে রেখে দু’ সপ্তাহ জিজ্ঞাসাবাদের পর তিহাড় োজেলেই রয়েছেন অনুব্রত। এখানেই বন্দি রয়েছেন অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডল এবং হিসাবরক্ষক মনীশ কোঠারিও।

    আরও পড়ুুন: পঞ্চায়েত মামলায় কমিশনের বিরুদ্ধে কি রুল জারি করবে আদালত? জানা যাবে বৃহস্পতিবার

    প্রসঙ্গত, গরু পাচারকাণ্ডে বীরভূমের এক চালকল মালিক রবিন টিব্রেওয়ালকে মার্চ মাসে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। গরু পাচারকাণ্ডের কিংপিন এনামুল হকের ‘হক ইন্ডাস্ট্রি’র সঙ্গে টাকার যে লেনদেন হয়েছে, তার বিস্তারিত হিসেব চেয়েছে সিবিআই। কোনও ব্যবসায়িক চুক্তি হয়েছে কিনা, তাও জানাতে (Anubrata Mondal) বলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, এনামুল গ্রেফতার হওয়ার পরেও হয়েছে আর্থিক লেনদেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Anantnag Encounter: ৬ দিন পার! এখনও চলছে অনন্তনাগ অভিযান, উদ্ধার এক জঙ্গির পোড়া দেহ

    Anantnag Encounter: ৬ দিন পার! এখনও চলছে অনন্তনাগ অভিযান, উদ্ধার এক জঙ্গির পোড়া দেহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ৬ দিন পার। এখনও জম্মু কাশ্মীরের অনন্তনাগে চলছে সেনার জঙ্গিদমন অভিযান (Anantnag Encounter)। মঙ্গলবার সন্ধ্যায় অনন্তনাগ জেলার কোকেরনাগের গাদোল জঙ্গলে শুরু হয়েছিল এই অভিযান। সেনা-জঙ্গির এই সংঘর্ষে (Army-Militants Gunfight) বুধবার শহিদ হন সেনার ২ অফিসার এবং জম্মু-কাশ্মীর পুলিশের পদস্থ কর্তা। বৃহস্পতিবার থেকেই জঙ্গিদের খোঁজে ব্যাপকহারে তল্লাশি অভিযান শুরু করে সেনা এবং পুলিশের যৌথবাহিনী। এর মধ্যেই শুক্রবার, আরও এক সেনা জওয়ানের মৃত্যু হয়। বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

    জঙ্গি ডেরায় মর্টার, রকেট দিয়ে অভিযান  (Anantnag Encounter) সেনার

    এদিকে সেনা সূত্রে খবর, ঘন জঙ্গলে জঙ্গিদের সম্ভাব্য ডেরা চিহ্নিত করে মর্টার, রকেট লঞ্চার দিয়ে অভিযান চালিয়েছে সেনা। পাশাপাশি, ড্রোন দিয়ে চলেছে নজরদারিও। ফলস্বরূপ, রবিবার থেকেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই থেমেছিল সেনার। ভোরের দিকে গোলাগুলি চললেও বেলা গড়ানোর পর সেনার গুলির প্রত্যুত্তরে আর জবাব আসেনি। এর পর সোমবার সকালে একটি পোড়া দেহ উদ্ধার করা হয়েছে। ওই দেহটি জঙ্গির বলেই জানা গিয়েছে (Anantnag Encounter)।

    জঙ্গলে উদ্ধার জঙ্গির দগ্ধ দেহ

    সেনা সূত্রে খবর, সোমবার ভোর থেকে নতুন করে তল্লাশি অভিযান শুরু করা হয় (Army-Militants Gunfight)। ড্রোনের মাধ্যমে জঙ্গিদের লোকেশন ট্রাক করার চেষ্টা করা হচ্ছিল। সেই সময়ই জঙ্গলের অপর একটি প্রান্ত থেকে একটি পোড়া দেহ উদ্ধার করা হয়। নিহতের পোশাক দেখে সেনার অনুমান যে দেহটি জঙ্গির। তবে ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করছে সেনা। জঙ্গি কোথায় লুকিয়ে, সে বিষয়ে ড্রোনের সাহায্যে চলছে তল্লাশি। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া মূল অভিযানে প্রায় ১৩০-ঘণ্টা পার হতে চলল। এখনও চলছে সেই অভিযান। সেনা জানিয়েছে, যতক্ষণ না সবকটা জঙ্গি খতম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে (Anantnag Encounter)। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • New Parliament Buiding: মঙ্গলবার থেকে নয়া সংসদ ভবনে বসছে অধিবেশন, পুরনোর সঙ্গে কী কী পার্থক্য?

    New Parliament Buiding: মঙ্গলবার থেকে নয়া সংসদ ভবনে বসছে অধিবেশন, পুরনোর সঙ্গে কী কী পার্থক্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসেই দেশের নয়া সংসদ ভবনের (New Parliament Buiding) উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। রাজদণ্ড হিসেবে সে সময় স্থাপন করা হয়েছিল সেঙ্গেল। তবে, নয়া সংসদ ভবনের অধিবেশন বসতে চলেছে উদ্বোধনের প্রায় চার মাস পরে। গবেষকরা বলছেন, ‘‘পুরনো সংসদ ভবনটি উদ্বোধন করেছিলেন লর্ড আরউইন, সেটা ছিল ১৮ জানুয়ারি ১৯২৭ সাল। ৯৬ বছর ধরে পুরনো সংসদ ভবন নানা ইতিহাসের সাক্ষী থেকেছে। ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার পরবর্তীকালে অসংখ্য অধিবেশন বসেছে পুরনো সংসদ ভবনে। পুরনো সংসদ ভবন সাক্ষী রয়েছে জনপ্রতিনিধিদের বিভিন্ন বিতর্কের এবং নানা গুরুত্বপূর্ণ আইন প্রণয়নেরও।  পুরনো এবং নতুন সংসদ ভবনের (New Parliament Buiding) বিভিন্ন পার্থক্যের দিক নিয়ে আজকের প্রতিবেদন।

    নয়া সংসদ ভবনে বেড়েছে বসার আসনের সংখ্যা

    প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া নতুন সংসদ ভবনে (New Parliament Buiding) ৮৮৮টি বসার আসন রয়েছে লোকসভায়। যা পুরনো লোকসভার থেকে প্রায় তিনগুণ। অন্যদিকে রাজ্যসভায় বসার আসন রয়েছে ৩৮৪টি। এক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী দূরদর্শিতার পরিচয় দিয়েছেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। কারণ আসন পুনর্বিন্যাসের ফলে মনে করা হচ্ছে আগামী দিনে দেশে লোকসভার সদস্য সংখ্যাও বাড়তে পারে। সে দিক থেকে তাকিয়েই আসন বাড়ানো হয়েছে নয়া সংসদ ভবনে।

    সেন্ট্রাল হল থাকছেনা, মিলবে আধুনিক প্রযুক্তির সুবিধা

    তবে পুরনো সংসদ ভবনের মতো নয়া সংসদ ভবনে কোন সেন্ট্রাল হল নেই। তার কারণ নয়া সংসদ ভবনের (New Parliament Buiding) লোকসভা এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে যৌথ অধিবেশনে এখানেই হতে পারে। নয়া সংসদ ভবনের সদস্যরা পাবেন বিভিন্ন বিশ্বমানের আধুনিক প্রযুক্তির সহায়তা। দেশের অমৃতকালে যা অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

    সংবাদমাধ্যমে বসার জন্য থাকছে ৫৩০টি আসন

    সংবাদ মাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাই ভারতের গণতন্ত্রের প্রতিষ্ঠানে সংবাদ মাধ্যমকে বিশেষ গুরুত্ব দিয়েছে মোদি সরকার। সাধারণ মানুষ যাতে সংসদের অধিবেশন (New Parliament Buiding) দেখতে পারে সেজন্যই সংবাদ মাধ্যমকে এত গুরুত্ব দেওয়া হয়েছে।

    নয়া সংসদ ভবন পরিবেশবান্ধবও বটে

    বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এখন জলবায়ু পরিবর্তন সহ গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়ে যথেষ্ট চিন্তিত। সব কিছুতেই এখন পরিবেশ বান্ধব নীতি নেওয়া হচ্ছে। সেদিক থেকে তাকিয়ে ভারতের নয়া সংসদ ভবনকেও (New Parliament Buiding) পরিবেশবান্ধব তৈরি করা হয়েছে। নয়া সংসদ ভবনে সেই সমস্ত প্রযুক্তি ব্যবহার হয়েছে যার ফলে ৩০ শতাংশ বিদ্যুতের সংরক্ষণ সম্ভব। এছাড়াও পরিবেশবান্ধব আরও অন্যান্য উপাদান রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indi Alliance: লেগেছে ঠোকাঠুকি, আগমনীর আগেই বিসর্জনের সুর ইন্ডি জোটে!

    Indi Alliance: লেগেছে ঠোকাঠুকি, আগমনীর আগেই বিসর্জনের সুর ইন্ডি জোটে!

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে জোট বেঁধেছিল পদ্ম-বিরোধী ২৬টি রাজনৈতিক দল। জোটের (Indi Alliance) নাম হয়েছিল ‘ইন্ডিয়া’। সেই জোটকে ‘ঘমন্ডিয়া’ বলে কটাক্ষ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই জোটের অন্দরেই বেঁধেছে বড় গোল।

    কটাক্ষ সেলিমের

    দিন দুই আগে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে সমন্বয় কমিটির বৈঠক বসেছিল ইন্ডি জোটের। কমিটির ১৪ নম্বর জায়গাটি ফাঁকা রাখা হয়েছিল সিপিএমের জন্য। যদিও সিপিএম জানিয়ে দিয়েছে, জোটে থাকলেও, তৃণমূল থাকায় সমন্বয় কমিটিতে থাকছে না তারা। ইডির তলব পাওয়ায় সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিতে পারেননি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর জন্য। তাতেও বেজায় চটেছিল সিপিএম। করেছিল কড়া সমালোচনাও। সিপিএম নেতা মহম্মদ সেলিমের কটাক্ষ, “অভিষেক জেলে গেলেও পাকাপাকিভাবে আসন ফাঁকা থাকবে কি?”

    চোরেদের ধরার দাবি অধীরের

    ইন্ডি জোটে রয়েছে কংগ্রেস (Indi Alliance)। তবে অভিষেককে ইডির তলব প্রসঙ্গে বেসুরো বঙ্গ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “এই তদন্তের দাবি পশ্চিমবঙ্গের বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত মানুষ করেছে। আমরা চেয়েছি সিবিআই তদন্ত হোক, চোরেদের ধরা হোক, দুর্নীতিগ্রস্তদের ধরা হোক।” দিন কয়েক আগে কংগ্রেসের হাত থেকে তৃণমূল ঝালদা পুরসভার রাশ ‘কেড়ে’ নিয়েছে বলে অভিযোগ। নির্দল সহ কংগ্রেসের প্রতীকে জয়ী চার কাউন্সিলর যোগ দিয়েছেন তৃণমূলে। তার জেরে ওই পুরসভায় গরিষ্ঠতা হারায় কংগ্রেস। ইন্ডি জোটের শরিক তৃণমূলের এহেন ‘আগ্রাসনে’র জেরে যারপরনাই ক্ষুব্ধ বঙ্গ কংগ্রেস। যদিও হাইকমান্ডের নির্দেশ তারা মানছেন সাপের ছুঁচো গেলার মতো।

    আরও পড়ুুন: “কান্নাকাটির জন্য অনেক সময় পাবেন”, অধিবেশন শুরুর আগেই বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রীর

    প্রায় একই অবস্থা বঙ্গ সিপিএমেরও। তৃণমূল বিরোধিতাই যাদের রাজনীতির অভিমুখ, ঘাসফুলের সঙ্গে একাসনে বসতে তাদের যে আপত্তি থাকবে, তা বলাই বাহুল্য। বঙ্গ সিপিএমের সঙ্গে তৃণমূলের যেমন অহিনকুল সম্পর্ক, কেরল সিপিএমের ক্ষেত্রে আবার শত্রু হল কংগ্রেস (Indi Alliance)। তাই সে রাজ্যের সিপিএম চায় না কংগ্রেসের সঙ্গে বিশেষ মাখামাখি করুক দল। দুই রাজ্যের এহেন বাধ্যবাধকতায় সিপিএমের পলিটব্যুরোর সিদ্ধান্ত অনেকটা ধরি মাছ না ছুঁই পানির মতো। তাই পলিটব্যুরোর সিদ্ধান্ত,  জোটে থাকলেও, সমন্বয় কমিটিতে থাকবে না সিপিএম। জোটের অন্দরে অশান্তির চোরাস্রোত বয়ে যাওয়ায় ভোটমুখী মধ্যপ্রদেশে ইন্ডি জোটের (Indi Alliance) যে প্রথম জনসভা হওয়ার কথা ছিল, তাও বাতিল হয়েছে।

    প্রধানমন্ত্রী বোধহয় খুব একটা ভুল বলেননি!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • Narendra Modi: “কান্নাকাটির জন্য অনেক সময় পাবেন”, অধিবেশন শুরুর আগেই বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রীর

    Narendra Modi: “কান্নাকাটির জন্য অনেক সময় পাবেন”, অধিবেশন শুরুর আগেই বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হল সংসদের বিশেষ সংক্ষিপ্ত অধিবেশন (Parliament Special Session)। এদিন অধিবেশনের শুরুতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে তিনি বিরোধীদের এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, মঙ্গলবার, গণেশ চতুর্থীর পুণ্য তিথি থেকে অধিবেশন বসবে নতুন সংসদ ভবনে।

    মোদির কথায়  চন্দ্রযান ৩ এবং জি২০-র সাফল্য

    এদিন বক্তব্যের রাখতে গিয়ে মোদির (Narendra Modi) কথায় উঠে আসে চন্দ্রযান ৩ এবং জি২০-র সাফল্য। তিনি বলেন, “চন্দ্রযান ৩-এর সাফল্যে শুধু ভারত নয় সারা বিশ্ব অভিভূত। দেশের মধ্যে একটা নতুন আত্মবিশ্বাস দেখা যাচ্ছে।” প্রধানমন্ত্রী জানান, জি২০ বৈঠকের সাফল্য কোনও দল বা ব্যক্তির নয়, গোটা দেশের। জি২০ সম্মেলনে দেশের বৈচিত্রের উদ্‌যাপন হয়েছে।” জি২০ সম্মেলনের শীর্ষ বৈঠক সফল ভাবে আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

    “কান্নাকাটির জন্য অনেক সময় পাবেন”, বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রীর

    সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশনকে (Parliament Special Session) ‘ছোট হলেও গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। এই প্রেক্ষিতে পুরনো কথা ভুলে বিরোধীদের এগিয়ে আসার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “পুরনো কথা ভুলে গিয়ে নতুন করে এগিয়ে আসুন।” সংসদ ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রীর বার্তা, ‘‘সংসদে ৫ দিনের বিশেষ অধিবেশন। সময়ের পরিপ্রেক্ষিতে এটি একটি বড় অধিবেশন। কারণ, এই অধিবেশনে নেওয়া হবে ঐতিহাসিক সিদ্ধান্ত। ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে।’’ এর পাশাপাশি বিরোধীরা যাতে সময় নষ্ট না করেন, সেই কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কান্নাকাটির জন্য অনেক সময় পাবেন।”

    গণেশ চতুর্থীতে নতুন ভবনে ‘গৃহপ্রবেশ’

    এদিন প্রধানমন্ত্রী (Narendra Modi) ঘোষণা করেন, গণেশ চতুর্থীর দিনেই নব-নির্মিত সংসদ ভবনে বসবে অধিবেশন। তিনি বলেন, ‘‘আগামী মঙ্গলবার গণেশ চতুর্থীর দিনই নতুন সংসদ ভবনে প্রবেশ করবেন সাংসদেরা। সব বাধাবিঘ্ন পেরিয়ে ভারত সব স্বপ্ন এবং সঙ্কল্প পূরণ করবে।” এর পাশাপাশি তিনি জানালেন যে, পুরনো ভবন দেশের যুব সমাজের কাছে দৃষ্টান্ত হিসাবে রয়ে যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Parliament Special Session: আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন! কাল নতুন সংসদ ভবনে প্রবেশ

    Parliament Special Session: আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন! কাল নতুন সংসদ ভবনে প্রবেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। আজ সকাল ১১টার মধ্যে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের হাজির হওয়ার অনুরোধ জানানো হয়েছে। একাধিক বিল পেশের সম্ভাবনা রয়েছে। ৮টি বিল পেশ করা হতে পারে সরকারের তরফে। তার মধ্যে রয়েছে এক দেশ এক নির্বাচন এবং দেশের নাম ইন্ডিয়ার পরিবর্তে ভারত রাখা,  মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ প্রভৃতি। রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। কিন্তু এই অনুষ্ঠানে যোগ দেননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার তীব্র সমালোচনা করে বিজেপি। 

    রবিবার হয় সর্বদলীয় বৈঠক

    বিশেষ অধিবেশনের লক্ষ্যে রবিবার সর্বদলীয় বৈঠক হয়। পুরনো সংসদ ভবনকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আলোচনা শুরু হবে বলে এদিনের বৈঠকে ঠিক হয়েছে। সূত্রের খবর, সোমবার ভারতের সংসদ ভবনের ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরেই বিশেষ অধিবেশনের সূচনা হবে। মঙ্গলবার, গণেশ চতুর্থীর দিন থেকে নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশন হবে। তার আগে পুরানো সংসদ ভবন ও এটির ইতিহাস সম্পর্কে অধিবেশনে আলোচনা হবে। পুরানো সংসদ ভবনে শ্রদ্ধার্ঘ্যও জানানো হবে। এরপর অধিবেশনের দ্বিতীয় দিন, মঙ্গলবার নতুন সংসদ ভবনে যাওয়ার আগে সকাল সাড়ে ৯টায় লোকসভা এবং রাজ্যসভার সব সদস্যদের গ্রুপ ফোটো তোলা হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    পুরনো সংসদ ভবনের জন্য লেখা

    সরকারের তরফে জানানো হয়েছে, এদিন সকাল ১১ টায় পুরানো সংসদে সেন্ট্রাল হলে একটি অনুষ্ঠান হবে। তারপর বেলা সাড়ে ১১ টায় সরকারি সূচি অনুযায়ী সংসদের সেন্ট্রাল হলে বক্তব্য হবে। মঙ্গলবার বেলা ১১ টা ৪৫ নাগাদ পুরানো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনের দিকে যাবেন সব সাংসদরা। পুরনো সংসদ ভবনের জন্য সুন্দর একটি লেখা লিখেছেন ১০ মহিলা সাংসদ। নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হওয়ার পাশাপাশি একাধিক নিয়ম জারি হচ্ছে। নতুন করে সাংসদদের পরিচয় পত্র তৈরি করা হয়েছে। তাঁদের নতুন আইডি কার্ড দেওয়া হয়েছে। নতুন সংসদ ভবনে একাধিক সুবিধা দেওয়া হচ্ছে সাংসদদের। তাঁদের জন্য তৈরি করা হয়েছে নতুন ডাইনিং হল। সেন্ট্রাল হল।

    আরও পড়ুন: নিউ দিঘার খুব কাছেই আর এক সমুদ্র সৈকতের হাতছানি, ঘুরে আসবেন নাকি?

    কেন সংসদের বিশেষ অধিবেশন

    কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হল তা নিয়ে জল্পনা চলছে। জানা গিয়েছে সংসদের বিশেষ অধিবেশনে ৮টি বিল পেশ করা হবে। তার মধ্যে রয়েছে দ্যা অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩, দ্যা প্রেস রেজিস্ট্রেশন অব পিরিওডিকাল বিল ২০২৩, ৩ অগাস্ট রাজ্যসভায় বিলগুলি পাস হয়ে গিয়েছে। এছাড়াও পোস্ট অফিস বিল ২০২৩ ও পেশ করা হবে এই অধিবেশনে। গত ১০ অগাস্ট বিলটি রাজ্যসভায় পেশ করা হয়েছে। এছাড়াও এক দেশ এক ভোট বিল নিয়েও আলোচনা হতে পারে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madras High Court: “বাক স্বাধীনতা যেন ঘৃণা ভাষণ হয়ে না দাঁড়ায়”, মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের

    Madras High Court: “বাক স্বাধীনতা যেন ঘৃণা ভাষণ হয়ে না দাঁড়ায়”, মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাক স্বাধীনতা যেন ঘৃণা ভাষণ হয়ে না দাঁড়ায়। শনিবার এক মামলার শুনানিতে এই সতর্কবার্তা শোনাল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। বিচারপতি এন শেষাসয়ী বলেন, “সনাতন ধর্ম দেশ, রাজা, মা-বাবা ও গুরুর প্রতি দায়িত্ব পালন, গরিব আর্তজনের যত্নের শিক্ষা দেয়। সনাতন ধর্ম নিয়ে হয়তো অনেক ভুল ভাবনা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, সনাতন ধর্ম মানেই জাতপাত আর অস্পৃশ্যতা। এটা চূড়ান্ত ভুল ধারণা।”

    কারও বিশ্বাসে আঘাত নয়

    তিনি বলেন, “যদিবা সনাতন ধর্মের ধারণায় জল-অচলের অস্তিত্ব থেকেও থাকে, স্বাধীন দেশে সংবিধানে যেখানে সবার সমান অধিকার স্বীকৃত – সেখানে অস্পৃশ্যতার কোনও ঠাঁই নাই।” বিচারপতি (Madras High Court) বলেন, “ধর্মের মতো স্পর্শকাতর বিষয়ে সবার সতর্ক থাকা উচিত যাতে কোনও বক্তব্য কারও বিশ্বাসে আঘাত না করে।” সনাতন ধর্ম নিয়ে দেশজুড়ে চলছে বিতর্ক। দিন কয়েক আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। এই ডিএমকে রয়েছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডিয়া’য়। ইন্ডি জোটের তরফে এর কোনও প্রতিক্রিয়া না দেওয়ায় ডিএমকের পাশাপাশি ইন্ডি জোটকেও নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আক্রমণ শানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণও।

    ইন্ডি জোটকে নিশানা নাড্ডার 

    বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও নিশানা করেন ইন্ডি জোটকে। তবে এর সঙ্গে এদিন মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণের কোনও সম্পর্ক নেই। কারণ এদিন যে মামলার প্রেক্ষিতে বিচারপতি ওই মন্তব্য করেছিলেন, সেটি একটি সরকারি শিল্পশিক্ষা কলেজের সার্কুলারের প্রেক্ষিতে। ওই সার্কুলারে শিক্ষার্থীদের ‘সনাতনের বিরোধিতায়’ মতামত জানাতে বলা হয়েছিল। এই সার্কুলার চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয় হাইকোর্টে। সেই মামলার শুনানিতেই এমন মন্তব্য করেন বিচারপতি। তিনি (Madras High Court) বলেন, “যেহেতু ধর্মীয় আচরণগুলি সময়ের সঙ্গে সঙ্গে বদলায়, সেহেতু কিছু ক্ষতিকর বা বাজে বিষয় সবার অলক্ষ্যে ঢুকে পড়ে এতে। এগুলো আগাছা। নির্মূল করা উচিত। কিন্তু তার মানে এই নয় যে, ফলসটাকেই কেটে ফেলতে হবে!”

    আরও পড়ুুন: জন্মদিনের শুভেচ্ছা-বন্যায় ভাসলেন প্রধানমন্ত্রী, রাহুল, কেজরিওয়াল কে নেই তালিকায়?

    প্রসঙ্গত, উদয়নিধির মন্তব্য প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণও বলেছিলেন, “যে সব মন্তব্য হিংসা ছড়াতে উৎসাহ দেয় কিংবা হিংসায় ইন্ধন জোগায়, সে সব কথা বলা ঠিক নয়।  সংবিধানেও বলা হয়েছে, যে সব কথায় অশান্তি ছড়ায়, তা বলা ঠিক নয়।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share