Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • NCP Crisis: তিন বিধায়ককে দল থেকে বহিষ্কার করলেন এনসিপি প্রধান

    NCP Crisis: তিন বিধায়ককে দল থেকে বহিষ্কার করলেন এনসিপি প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: একদা ‘ঘনিষ্ঠ সাংসদ প্রফুল্ল প্যাটেলকে দল থেকে বহিষ্কার করে দিলেন এনসিপি (NCP Crisis) প্রধান শরদ পাওয়ার। গত মাসেই প্রফুল্লকে দলের কার্যনির্বাহী সভাপতি পদে নিযুক্ত করেছিলেন পাওয়ার। প্যাটেলের পাশাপাশি দল থেকে সরানো হয়েছে লোকসভার সাংসদ সুনীল তৎকরেকেও। ওই দুই এনসিপি নেতাকে অবিলম্বে বহিষ্কার করার দাবি জানিয়েছিলেন পাওয়ার-কন্যা সুপ্রিয়া সুলে। ‘গোপনে’ দলের মধ্যে বিদ্রোহের পরিকল্পনা’ করার অভিযোগে, তাঁদের অযোগ্য বলে ঘোষণার দাবি জানিয়েছিলেন শরদ-কন্যা তথা এনসিপির কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে।

    ট্যুইট বার্তা শরদের

    সোমবার ট্যুইটারে পাওয়ার লিখেছেন, ‘‘ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতি হিসাবে দলবিরোধী কাজের জন্য সুনীল তৎকরে এবং প্রফুল্ল প্যাটেলকে দল থেকে সরানো হল।’’

    সোমবার এনসিপির মহারাষ্ট্র শাখার প্রধান জয়ন্ত পাটিল জানিয়েছেন, ওই বিধায়কদের দলীয় প্রতীক ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে। এরপরও, তাঁরা যদি দলের প্রতীক ব্যবহার করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

    আরও পড়ুন: ‘আসল এনসিপি’ কে? শরদের পাল্টা চালে মহারাষ্ট্রে অগ্নিপরীক্ষার মুখে অজিত

    পাল্টা চাল অজিতের

    প্রফুল্লদের সরানোর আগে আরও তিন দলীয় নেতাকে বহিষ্কার করেছে এনসিপি (NCP Crisis)। তাঁরা হলেন, মুম্বই ডিভিশনালের এনসিপি প্রধান নরেন্দ্র রাঠৌর, দলের আকোলা সিটি জেলা প্রধান বিজয় দেশমুখ এবং শিবাজীরাও গারজে। তাঁরা সকলেই বিধায়ক। শরদ পাওয়ার আগেই জানিয়েছিলেন, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো মানসিকতা তাঁর নেই। এই বিষয়ে যাবতীয় পদক্ষেপ করছেন জয়ন্ত পাটিল। তারই পাল্টা হিসেবে প্রফুল্ল প্যাটেল ঘোষণা করেছেন, জয়ন্ত পাটিলকে সরিয়ে এনসিপির রাজ্য সভাপতি করা হচ্ছে তৎকরেকে। তাঁকে অজিত পাওয়ার নিয়োগ করেছেন বলে দাবি করেছেন তিনি। যদিও শরদ পাওয়ারই এনসিপির সভাপতি বলে সোমবার জানিয়ে দিয়েছেন অজিত পাওয়ার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Share Market Today: প্রথমবার ৬৫ হাজার পেরলো সেনসেক্স, রেকর্ড উচ্চতায় নিফটি-ও

    Share Market Today: প্রথমবার ৬৫ হাজার পেরলো সেনসেক্স, রেকর্ড উচ্চতায় নিফটি-ও

    মাধ্যম নিউজ ডেস্ক: শেয়ার মার্কেটের (Share Market Today) দৌড় অব্যাহত। সোমবার, সপ্তাহের প্রথম দিন সর্বকালীন উচ্চতায় (Sensex Nifty All Time High) পৌঁছল সেনসেক্স ও নিফটি। এই প্রথমবার, ৬৫ হাজারের গণ্ডি টপকালো বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। 

    সর্বকালীন উচ্চতায় সেনসেক্স-নিফটি

    এদিন সেনসেক্স উঠেছে ৪৮৬.৪৯ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ। বাজার শেষে (Share Market Today) বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক দাঁড়িয়েছে ৬৫ হাজার ২৫০.০৫ পয়েন্টে। এর আগে সেনসেক্স সর্বোচ্চ উঠেছিল ৩০ জুন ২০২৩, হয়েছিল ৬৪, ৭১৮.৫৬ পয়েন্ট। একইভাবে, প্রথমবার ১৯ হাজার ৩০০-র বাধা পেরলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচকও। এদিন ১৩৩.৫০ পয়েন্ট বা ০.৭০ শতাংশ লাফ দিয়ে নিফটি বন্ধ হয়েছে ১৯, ৩২২.৫৫ পয়েন্ট। নিফটিও এর আগে ৩০ জুন উচ্চতম বিন্দু ছুঁয়ে হয়েছিল ১৯ হাজার ১৮৯.০৫ পয়েন্ট (Sensex Nifty All Time High)। 

    লাভের তালিকায় কারা?

    বম্বে স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম দিন (Share Market Today) সেক্টরগুলির মধ্যে লাভের তালিকায় ২.২৮ শতাংশ লাভ করে সবার উপরে অয়েল অ্যান্ড গ্যাস। ২ শতাংশের বেশি লাভ করে দ্বিতীয় স্থানে এনার্জি। এর পরে রয়েছে মেটাল, এফএমসিজি, ফিন্যান্স। বিএসই-তে এদিন সবচেয়ে লাভবান হয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, বাজাজ ফিন্যান্স, স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি। অন্যদিকে, এনএসই-তে লাভের তালিকায় সবার উপরে সরকারি ব্যাঙ্ক। ৩.৬১ শতাংশ সম্পদ বৃদ্ধি পেয়েছে এই সেক্টরের। সর্বাধিক লাভ করা সংস্থাগুলির তালিকায় রয়েছে গ্র্যাসিম ইন্ডাস্ট্রিজ, ভারত পেট্রোলিয়াম, আইটিসি, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, বাজাজ ফিন্যান্স।

    মিড ও স্মলক্যাপেও লাভের মুখ

    শুধুমাত্র মূল বেঞ্চমার্ক (Sensex Nifty All Time High), অর্থাৎ বিএসই এবং নিফটি ৫০ নয়, নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০-এর সূচক প্রায় ১.২৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। গত কয়েকদিন ধরেই স্মলক্যাপ স্টকগুলির বৃদ্ধির হার ছিল চোখে পড়ার মতো। গত সপ্তাহে তিনশোর বেশি স্মলক্যাপ স্টকে দুই অঙ্কের রিটার্ন মিলেছে। সেই ধারা সোমবারও ছিল অব্যাহত (Share Market Today)। এদিন স্মলক্যাপের সূচক ১ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় বাজারের মূল বেঞ্চমার্কগুলিও বিশেষভাবে গতি পেয়েছে। তবে, নিফটি অটো, নিফটি আইটি এবং নিফটি ফার্মা-র সূচকে পতন লক্ষ্য করা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Manipur Violence: স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস! ২ মাস পর মণিপুরে উঠল জাতীয় সড়ক অবরোধ

    Manipur Violence: স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস! ২ মাস পর মণিপুরে উঠল জাতীয় সড়ক অবরোধ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আবেদনের পর মণিপুরের জাতীয় সড়কে দু’মাস পর অবরোধ তুলে নিল কুকি সংগঠনগুলি। গত মে মাসে মণিপুরে (Manipur Violence) অশান্তি শুরু হওয়ার পর থেকে এনএইচ-২ বা ইম্ফল-ডিমাপুর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। এই অবরোধ উঠে যাওয়ায় মণিপুরের পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।

    উঠল জাতীয় সড়ক অবরোধ

    মণিপুর (Manipur Violence) রাজ্যে মোট দু’টি জাতীয় সড়ক রয়েছে। একটি ইম্ফল-ডিমাপুর এবং অন্যটি ইম্ফল-জিরিবাম (এনএইচ-৩৭)। দু’নম্বর জাতীয় সড়কটি কাংপোকপি জেলার কাছে মে মাস থেকে অবরুদ্ধ। অবশেষে সেই অবরোধ উঠল। ইউনাইটেড পিপলস ফ্রন্ট ও কুকি ন্যাশনাল অর্গানাইজেশন এই দুই কুকি উপজাতি সংগঠনের তরফে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে তারা জানিয়েছে, জাতীয় সড়কের অবরোধ অবিলম্বে তুলে নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এই দুই সংগঠন এমন একটি গোষ্ঠী যারা আগে উগ্রপন্থী গোষ্ঠী হিসাবে প্রমাণিত হলেও পরে তারা সরকারের সঙ্গে সন্ধির রাস্তা নেয়। তারাই জানিয়েছে যে, মণিপুরের কাংপোকপিতে তারা ন্যাশনাল হাইওয়ের রাস্তা বনধ তুলে নিচ্ছে। এর আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সমস্ত গোষ্ঠীকে বনধ তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন। তিনি সমস্ত পক্ষকে শান্তির রাস্তা অবলম্বনের বার্তা দেন। এরপরই এই পদক্ষেপ। সংগঠনগুলির তরফে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে “শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনার যে বার্তা দিয়েছে সেই কথা মাথায় রেখেই অবরোধ উঠিয়ে নেওয়া হয়েছে”।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাসভবনের উপরে উড়ছে রহস্যজনক ড্রোন! তদন্ত শুরু দিল্লি পুলিশের

    ফের হিংসা চুরাচাঁদপুরে

    জাতীয় সড়ক অবরোধ তুলে নেওয়া হলেও, অশান্তি যেন সম্পূর্ণ থামছে না উত্তর-পূর্বের এই রাজ্যে। নতুন করে ফের হিংসা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন দিকে। চুরাচাঁদপুরের সীমান্তে, গুলিবর্ষণের ঘটনায় মেইতি সম্প্রদায়ের তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি রবিবার চুরাচাঁদপুর (Manipur Violence) জেলায় ছড়িয়ে পড়া হিংসায় প্রাণ গিয়েছে আরও এক জনের। মণিপুরের বিষ্ণুপুর জেলার খোইজুমন্তবি গ্রামে নতুন করে হিংসার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তিনজন “গ্রাম স্বেচ্ছাসেবক” অস্থায়ী বাঙ্কারে এলাকা পাহারা দিচ্ছিলেন সেই সময় যখন অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে তিন জন নিহত হন। পাশাপাশি শনিবার রাতে বন্দুকযুদ্ধে আরও পাঁচজন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ইম্ফলের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • NCP: ‘আসল এনসিপি’ কে? শরদের পাল্টা চালে মহারাষ্ট্রে অগ্নিপরীক্ষার মুখে অজিত

    NCP: ‘আসল এনসিপি’ কে? শরদের পাল্টা চালে মহারাষ্ট্রে অগ্নিপরীক্ষার মুখে অজিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের মহারাষ্ট্রের রাজনীতিতে মহা নাটক। দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে ভাইপো অজিত পাওয়ার-সহ নয় বিদ্রোহী বিধায়কের বিধায়ক পদ খারিজের আর্জি জানালেন এনসিপি (NCP) নেতা শরদ পাওয়ার। রবিবারই বিজেপি-শিবসেনার সরকারের মন্ত্রিসভায় যোগ দেন এনসিপি নেতা অজিত পাওয়ার সহ একাধিক বিধায়করা।

    জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি

    এনসিপি সূত্রে খবর, শরদ পাওয়ারের (SHARAD PAWAR) দল এনসিপির (NCP) তরফে ইতিমধ্যেই মহারাষ্ট্রের বিধানসভার স্পিকারের কাছে পিটিশন দাখিল  করা হয়েছে। রবিবার অজিত পাওয়ার (Ajit Pawar)সহ এনসিপির যে ৯ জন নেতা শিবসেনা-বিজেপি সরকারে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন, তাদের বিধায়ক পদ খারিজ করার জন্য আবেদন জানিয়েছেন রাহুল নারভেকর। পাশাপাশি, দলের তরফে জাতীয় নির্বাচন কমিশনের কাছেও চিঠি লিখে জানানো হয়েছে যে এনসিপির প্রধান শরদ পাওয়ারই। ১৯৯৯ সালে তিনি এই দল প্রতিষ্ঠা করেন, তারপর থেকে দলের নেতৃত্ব দিয়ে আসছেন এবং এখনও দলের নেতৃত্বে কোনও পরিবর্তন আসেনি। অজিত পাওয়ারের শিবিরের কোনও আবেদন শোনার আগে যেন শরদ পাওয়ারের শিবিরের বক্তব্য শোনা হয়, সেই অনুরোধও জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাসভবনের উপরে উড়ছে রহস্যজনক ড্রোন! তদন্ত শুরু দিল্লি পুলিশের

    ৪০ জন বিধায়কের সমর্থন রয়েছে দাবি অজিতের

    দল বিরোধী আইনে শাস্তি পাওয়া থেকে বাঁচতে অজিত পাওয়ারের কমপক্ষে ৩৬ জন বিধায়কের সমর্থন চাই। বিজেপি (BJP) সূত্রে খবর, অজিত পাওয়ার দাবি করেছেন বিধানসভায় এনসিপির (NCP) যে ৫৩জন বিধায়ক রয়েছে, তার মধ্যে ৪০ জনেরই সমর্থন রয়েছে তাঁর সঙ্গে। দলের নাম এবং প্রতীকেই তাঁরা আগামী সব নির্বাচনে লড়বেন, বলেও জানান অজিত। মনে করা হচ্ছে, শিবসেনার মতোই এ বার এনসিপির ‘স্বত্বাধিকার’ নিয়েও লড়াইয়ে নামতে চলেছেন কাকা শরদ এবং ভাইপো অজিত। রবিবার দুপুরে হঠাৎই নাটকীয়ভাবে অনুগামী বিধায়কদের সঙ্গে নিয়ে রাজভবনে যান অজিত। তার পরই হাত মেলান শিন্ডে-বিজেপি (Shinde) সরকারের সঙ্গে। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন পাওয়ারের ভাইপো। তাঁর সঙ্গে আরও আট এনসিপি বিধায়ক শপথগ্রহণ করেন। তাঁরা হলেন ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাতিল, অদিতি টাটকারে, ধনঞ্জয় মুন্ডে, হাসান মুশারিফ, ধরমরাজ বাবারাও আতরাম, সঞ্জয় বাঁসোদে এবং অনিল ভাইদাস পাতিল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: প্রধানমন্ত্রীর বাসভবনের উপরে উড়ছে রহস্যজনক ড্রোন! তদন্ত শুরু দিল্লি পুলিশের

    PM Modi: প্রধানমন্ত্রীর বাসভবনের উপরে উড়ছে রহস্যজনক ড্রোন! তদন্ত শুরু দিল্লি পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) বাসভবনের উপরে ড্রোন ওড়ার খবর দিল  স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর ৫টা নাগাদ স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর সদস্যেরা দিল্লি পুলিশকে এই বিষয়ে অবহিত করেন। 

    কারা প্রথম ড্রোন দেখতে পায়

    প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকেন এসপিজি-র আধিকারিকেরাই। তাঁরাই প্রথম ড্রোনটি লক্ষ্য করেন। রহস্যজনক গতিবিধি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তদন্তে নেমেছে পুলিশ। রহস্যজনক ওই ড্রোনটিকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ রাজধানীতে ৭ নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনের মাথায় ড্রোনটিকে উড়তে দেখা যায়।

    প্রধানমন্ত্রীর বাসভবন ‘নো ফ্লাই জোন’-এর মধ্যে পড়ে। অর্থাৎ, নিরাপত্তার কারণে ওই বাসভবনের উপর দিয়ে কোনও বিমান কিংবা ড্রোন উড়ে যেতে পারে না। তার পরও কী ভাবে ড্রোনটি উড়ল, তা নিয়ে সংশয় থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় কোনওরকম গাফিলতি দেখা গিয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।  কোথা থেকে এই ড্রোন উড়ে এল, সেই লোকেশন খুঁজে বরে করার চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত কোনও তথ্য হাতে আসেনি তদন্তকারীদের।

    আরও পড়ুন: দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ! ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের

    রহস্যময় ড্রোন সম্পর্কে খোঁজখবর শুরু

    হালফিলে ড্রোন বিষয়টি নিরাপত্তার দিক থেকে খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। গোটা পশ্চিম এশিয়া জুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ আবার তাদের দমনে ড্রোন ব্যবহার হচ্ছে। মাটি থেকে অনেক উপরে থাকলে অনেক সময়েই ড্রোন চিহ্নিত করা যায় না।  ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ ওই রহস্যময় ড্রোন সম্পর্কে খোঁজখবর শুরু করে। যোগাযোগ করা হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-র সঙ্গেও। কিন্তু এমন কোনও ড্রোনের সন্ধান পাওয়া যায়নি। এই প্রসঙ্গে দিল্লি পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, “আমাদের কাছে খবর এসেছে যে, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে একটি শনাক্ত করতে না পারা উড়ন্ত জিনিস দেখা গিয়েছে। আমরা সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে এমন কোনও জিনিস পাইনি। এটিসির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাদের নজরেও এমন কিছু আসেনি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nuclear Plant: কাজ বাকি, পিছিয়ে গেল গুজরাটের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চতুর্থ ইউনিটের উদ্বোধন  

    Nuclear Plant: কাজ বাকি, পিছিয়ে গেল গুজরাটের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চতুর্থ ইউনিটের উদ্বোধন  

    মাধ্যম নিউজ ডেস্ক: চালু হওয়ার কথা ছিল চলতি বছরই। তবে বেশ কিছু কাজ বাকি থাকায় বছরখানেক পিছিয়ে গেল নিউক্লিয়ার পাওয়ার কর্প অফ ইন্ডিয়া লিমিটেডের কাকড়াপাড়া প্ল্যান্টের (Nuclear Plant) চতুর্থ ইউনিটের উদ্বোধন। গুজরাটের কাকড়াপাড়ার এই প্ল্যান্টটি চলতি বছরই চালু হওয়ার কথা ছিল। কাজ শেষ না হওয়ায় আপাতত চালু হচ্ছে না। নিউক্লিয়ার পাওয়ার কর্প অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে ভুবন চন্দ্র পাঠক বলেন, চতুর্থ ইউনিটটির নির্মাণ কাজ চলছে।

    ৭০০ মেগাওয়াটের ইউনিট

    আগামী বছরের মার্চের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে কাজ। অথচ চলতি বছর মার্চ মাসেই ৭০০ মেগাওয়াটের গুজরাটের এই ইউনিটটি (Nuclear Plant) বাণিজ্যিকভাবে চালু হওয়ার কথা ছিল। ২০২২ সালে শক্তিমন্ত্রী অন্তত তাই জানিয়েছিলেন। তবে কাজ শেষ না হওয়ায় ইউনিটটি চালু হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আগামী মার্চ পর্যন্ত। বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলির তালিকায় রয়েছে ভারত। ভারতের চেয়ে ঢের পিছিয়ে বিশ্বের বহু দেশ। চলতি বছর ফেব্রুয়ারিতে হরিয়ানায় পারমানবিক বিদ্যুৎ (Nuclear Plant) কেন্দ্র স্থাপনের কথা জানান কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং আর্থ সায়েন্সের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ।

    পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

    হরিয়ানার এই পরমাণু কেন্দ্রটি চালু হলে তা হবে উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য যেখানে স্থাপিত হতে চলেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এটি ভারতের পারমাণবিক ক্ষমতা বাড়ানোর অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত আট বছরে বেশ কয়েকটি বড় সিদ্ধান্তের মধ্যে একটা। তিনি জানান, ১০টি পারমাণবিক চুল্লি স্থাপনের একটি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে মোদির সরকার।

    আরও পড়ুুন: কে পুলিশ, কে রাজীব, আর কে তৃণমূল? চেনা মুশকিল! বিস্ফোরক শুভেন্দু

    চলতি বছর দেশে সব চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়েছে কয়লার (Nuclear Plant) পাওয়ার প্ল্যান্টগুলি থেকে। তার জেরে কার্বন ডাই অক্সাইড নির্গমণও বেশি হয়েছে। স্বাভাবিকভাবেই হয়েছে পরিবেশ দূষণও। এই দূষণ রোধে প্রয়োজন পারমাণবিক বিদ্যুতের। এদেশে যা বিদ্যুৎ উৎপাদন হয়, তার মাত্র ৩ শতাংশ আসে পারমাণবিক বিদ্যুৎ থেকে। বিদেশি বিনিয়োগের অভাবেই পিছিয়ে রয়েছে এই শিল্প। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতেই কাকড়াপাড়ার তৃতীয় ইউনিটটিকে যুক্ত করা হয়েছে গ্রিডের সঙ্গে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Gujarat Rain: প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি গুজরাটে, দু’ দিনে মৃত ৯

    Gujarat Rain: প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি গুজরাটে, দু’ দিনে মৃত ৯

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গুজরাটের (Gujarat Rain) বহু জেলায়। গত দু দিনে মৃত্যু হয়েছে ৯ জনের। এর মধ্যে কেবল জামনগরেই মৃত্যু হয়েছে ৬ জনের। বন্যা পরিস্থিতি নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “ভারী বৃষ্টির কারণে গুজরাটের বহু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত এলাকায় সব রকম সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার।”

    ত্রাণ বিলি ও উদ্ধারের কাজ

    শাহ জানান, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসন একযোগে ত্রাণ বিলি ও উদ্ধারের কাজ (Gujarat Rain) করছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, শহর ও গ্রামাঞ্চলের নিচু এলাকাগুলির অবস্থা ভয়াবহ। সেখানকার বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। সব চেয়ে খারাপ পরিস্থিতি কচ্ছ, জামনগর, জুনাগড় ও নবসারি জেলার। গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টি হয়েছে সৌরাষ্ট্র-কচ্ছ ও দক্ষিণ গুজরাটে।

    ধারা বর্ষণের পরিমাণ

    জানা গিয়েছে, শনিবার জুনাগড়ের বিসাভাদর তালুকে বৃষ্টি হয়েছে ৩৯৮ মিলিমিটার। জামনগরের (Gujarat Rain) জামনগরে বৃষ্টি হয়েছে ২৬৯ মিলিমিটার। প্রবল বৃষ্টি হয়েছে ভালসারের কাপরাদায়ও। সেখানে বৃষ্টি হয়েছে ২৪৭ মিলিমিটার। কচ্ছে অঞ্জর ও নবসারির খেরগ্রামে বৃষ্টি হয়েছে যথাক্রমে ২৩৯ ও ২২২ মিলিমিটার।

    মৌসম ভবন জানিয়েছে, এখনই বৃষ্টি থামছে না গুজরাট। রবিবার জুনাগড়, জামনগর, ভালসার ও সুরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক দিনের ধারা বর্ষণের জেরে এমনিতেই প্লাবিত হয়ে রয়েছে ওই জেলাগুলির বিস্তীর্ণ এলাকা। তার পর ফের প্রবল বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে প্রশাসনের পাশাপাশি আশঙ্কা স্থানীয়দেরও।

    আরও পড়ুুন: প্রয়োজনে ঘরে ঢুকে মেরে আসতে পারি, পাকিস্তানকে বার্তা রাজনাথের

    ইতিমধ্যেই ওই জেলাগুলির কোনও কোনও এলাকায় মানুষ সমান জল। সব চেয়ে করুণ দশা জুনাগড়ের। মৌসম ভবনের খবর, জুনাগড়ে বৃষ্টি হবে ৫ জুলাই পর্যন্ত। ধারাপাতের সঙ্গে সঙ্গে হচ্ছে বাঁধ থেকে জল ছাড়াও। ওজাত ও হিরণ বাঁধ থেকে জল ছাড়ায় ভেসে (Gujarat Rain) গিয়েছে বেশ কয়েকটি রাস্তা ও বহু সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বহু গ্রাম। স্টেট ইমর্জেন্সি অপারেশনস সেন্টার জানিয়েছে, গত দু দিনে বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Badrinath: ধসের জেরে ফের বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক! আটকে বহু পুণ্যার্থী

    Badrinath: ধসের জেরে ফের বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক! আটকে বহু পুণ্যার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ধস উত্তরাখণ্ডে। যার জেরে বন্ধ হয়ে গেল বদ্রীনাথ (Badrinath) জাতীয় সড়ক। বেশ কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জেরে কিছু কিছু এলাকায় ধসের খবর মিলছে। প্রসঙ্গত, গত রবিবারই ভারী বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় কেদারনাথ মন্দিরের দরজা। এবার বন্ধ হয়ে গেল বদ্রীনাথ যাওয়ার রাস্তা। ভারী ধসের জেরে গত সপ্তাহেও বন্ধ হয়ে গিয়েছিল জাতীয় সড়ক। জানা গিয়েছে, বদ্রীনাথ জাতীয় সড়ক বন্ধ হওয়ার ফলে প্রচুর পর্যটক আটকে পড়েছেন। শনিবারই প্রশাসনের তরফে উত্তরাখণ্ডের চামোলি জেলায় ছিনকা অঞ্চলে বদ্রীনাথ হাইওয়ে-৭ বন্ধ করে দেওয়া হয়।

    কী বলছে প্রশাসন?

    প্রশাসনের তরফে জানানো হয়েছে, জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। এর ফলে বহু তীর্থযাত্রী ও পর্যটক আটকে পড়েছেন। অধিকাংশ যাত্রীই এদিন বদ্রীনাথ (Badrinath) থেকে ফিরছিলেন বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ন্য়াশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ইতিমধ্যেই রাস্তা সাফ করার কাজ শুরু করে দিয়েছে। রাস্তায় পড়ে থাকা পাথরগুলি সরানো হচ্ছে। প্রসঙ্গত, গত সপ্তাহে একই চিত্র দেখা যায় হিমাচলেও। সেখানে ধসের কারণে হাজারেরও বেশি গাড়ি আটকে পড়েছিল।

    উত্তরাখণ্ডে বর্ষা নামতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে  

    প্রসঙ্গত, বর্ষা নামতেই উত্তরাখণ্ডে একাধিক জায়গা বিপদসঙ্কুল হয়ে ওঠে। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী ধামি নির্দেশ দেন প্রতিটি জেলায় ত্রাণ শিবির খোলার জন্য। এছাড়া জায়গায় জায়গায় এনে রাখা হয় জেসিবি। গত বৃহস্পতিবারও ভারী বৃষ্টির জেরে ভূমিধস ও হড়পা বান নামে উত্তরাখণ্ডের একাধিক জায়গায়। এর ফলেই বন্ধ হয়ে যায় বদ্রীনাথ (Badrinath) জাতীয় সড়ক। জানা গিয়েছে, প্রায় ১০০ মিটার দীর্ঘ রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। গত সপ্তাহের সোমবারও চণ্ডীগড়-মানালি হাইওয়েও বন্ধ হয়ে যায় ধসের জেরে। ১৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা বন্ধ হয়ে যায়। তখন আটকে পড়েন প্রায় কয়েক হাজার পর্যটক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Teesta Setalvad: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি তিস্তা শেতলবাদের

    Teesta Setalvad: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি তিস্তা শেতলবাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল গুজরাট (Gujarat) হাইকোর্ট। এরই কয়েক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে (Supreme Court) জামিন মিলল সমাজকর্মী তিস্তা শেতলবাদের (Teesta Setalvad)। দেশের শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ গুজরাট হাইকোর্টের নির্দেশের ওপর দেয় স্থগিতাদেশও।

    তিস্তার বিরুদ্ধে অভিযোগ

    ২০০২ সালে গুজরাট হিংসায় তথ্যপ্রমাণ বিকৃত করার অভিযোগ ওঠে তিস্তার বিরুদ্ধে। সেই মামলায় তিস্তার জামিনের আর্জি খারিজ করে দেয় গুজরাট হাইকোর্ট। তাঁকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিস্তা। তিস্তার বিরুদ্ধে ওঠে ষড়যন্ত্রমূলক প্রচার চালানোর অভিযোগও। তার জেরে ২০২২ সালের ২৫ জুন মুম্বই থেকে তিস্তাকে (Teesta Setalvad) গ্রেফতার করে গুজরাট পুলিশ।

    অন্তর্বর্তী রক্ষাকবচ

    ওই বছরেরই সেপ্টেম্বর মাসে তিস্তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সেই জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানান তিস্তা। সেই আবেদন খারিজ করে তাঁকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিস্তা। তিস্তার আবেদনের শুনানি হয় বিচারপতি বিআর গাবাই, বিচারপতি এএস বোপন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে। আবেদন দেখে আদালতের প্রশ্ন, “যদি অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয়, তাহলে কি আকাশ ভেঙে পড়বে! হাইকোর্ট যা করেছে, আমরা তা দেখে অবাক হচ্ছি। এত তাড়াহুড়োর কী আছে?” প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে এক সপ্তাহ পর মামলাটির শুনানি হবে একটি নিয়মিত বেঞ্চে। যার অর্থ, আগামী এক সপ্তাহ গ্রেফতার করা যাবে না তিস্তাকে (Teesta Setalvad)।

    আরও পড়ুুন: ওয়েস্ট ইন্ডিজের হার লজ্জার! ট্যুইট-বার্তায় বলছেন বীরেন্দ্র সেহবাগ

    এর আগে তিস্তার জামিনের আর্জির বিরুদ্ধে গুজরাট হাইকোর্টে সওয়াল করেছিল সে রাজ্যের সরকার। হাইকোর্টে গুজরাট সরকারের কৌঁসুলি জানিয়েছিলেন, তিস্তাকে জামিন দেওয়া হলে তিনি প্রমাণ লোপাট করতে পারেন। গুজরাট সরকারের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী মিতেশ আমিন। তাঁর অভিযোগ, প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ পটেলের কাছ থেকে ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন তিস্তা (Teesta Setalvad)। তাঁর বিনিময়ে তিনি ২০০২ সালের গুজরাট হিংসার পর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন গুজরাটের বিজেপি সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Monsoon Session 2023: সংসদের বাদল অধিবেশন শুরু ২০ জুলাই, কোথায় বসবে জানেন?

    Monsoon Session 2023: সংসদের বাদল অধিবেশন শুরু ২০ জুলাই, কোথায় বসবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৭ নয়, সংসদের (Parliament) বাদল অধিবেশন শুরু হবে ২০ জুলাই। চলবে ১১ অগাস্ট পর্যন্ত। তবে অধিবেশনের প্রথম কয়েকটা দিন সেশন হবে সংসদের পুরানো বিল্ডিংয়ে। পরে অধিবেশন (Monsoon Session 2023) বসবে নয়া ভবনে। ২০ জুলাই থেকে যে বাদল অধিবেশন শুরু হচ্ছে, সেই বিষয়টি জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। এবারের অধিবেশনে বেশ কয়েকটি নতুন বিল উত্থাপন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

    অভিন্ন দেওয়ানি বিধি বিল

    এর মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)  বিলটি রয়েছে কিনা, তা অবশ্য জানা যায়নি। তবে দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রের জারি করা অধ্যাদেশ সংক্রান্ত বিলটি পেশ হতে পারে এই অধিবেশনেই। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বিলটিও পেশ হতে পারে আসন্ন অধিবেশনেই। এ ব্যাপারে অনুমোদন মিলেছে মন্ত্রিসভার। চলতি অধিবেশনে (Monsoon Session 2023) অভিন্ন দেওয়ানি বিলটি পেশ হবে বলে জানিয়েছেন দিল্লির এক বিজেপি নেতা। তিনি জানান, ৫ অগাস্ট কাশ্মীর থেকে রদ হয়েছিল ৩৭০ ধারা। ৫ অগাস্টই শুরু হয়েছিল রাম মন্দির নির্মাণ। এবার ৫ অগাস্টই সংসদে পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। বিজেপির অন্যান্য শীর্ষ নেতারা অবশ্য এ ব্যাপারে রা কাড়েননি।  

    কী বলেছিলেন প্রধানমন্ত্রী? 

    দিন কয়েক আগে মধ্যপ্রদেশের ভোপালের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, “কোনও পরিবারে যদি প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা আইন থাকে, তাহলে কি সেই সংসার চালানো যায়?” তিনি বলেন, “দেশের এক একটি সম্প্রদায়ের জন্য যদি এক এক রকম আইন থাকে, তাহলে দেশ এগোতে পারে না। সংবিধানেও সকলের জন্য সমান আইনের কথা বলা আছে।” সেই কারণেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হতে পারে বলে চলছে জোর চর্চা।  

    এদিকে, বাদল অধিবেশনের (Monsoon Session 2023) প্রথম কয়েকটা দিন পুরানো সংসদ ভবনে হলেও, অধিবেশনের বাকি দিনগুলি হতে পারে নয়া ভবনে। ২৮ মে নয়া সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে সেখানে চলছে একেবারে শেষ মুহূর্তের কাজ। কাজ চলছে বেসমন্টে এবং মন্ত্রীদের অফিসগুলিতে। লোকসভা ও রাজ্যসভার অডিও, ভিডিও এবং অন্যান্য সিস্টেম পরীক্ষার কাজও চলছে জোরকদমে। কেবল সাউন্ড সিস্টেমই নয়, কুলিং সিস্টেমের কাজও চলছে যুদ্ধকালীন তৎপরতায়। লোকসভায় কোরাম হয়েছে না হয়নি, তা জানা যায় যে সিস্টেমের সাহায্যে, সেই সিস্টেমের পরীক্ষার কাজও চলছে।

    আরও পড়ুুন: প্রয়োজনে ঘরে ঢুকে মেরে আসতে পারি, পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share