Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Lakshadweep MP: সাংসদ পদ ফিরে পেলেন এনসিপি সাংসদ, আশার আলো দেখছে কংগ্রেস

    Lakshadweep MP: সাংসদ পদ ফিরে পেলেন এনসিপি সাংসদ, আশার আলো দেখছে কংগ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: খোয়ানো সাংসদ পদ ফিরে পেলেন লক্ষদ্বীপের সাংসদ (Lakshadweep MP) মহম্মদ ফয়জল (Md Faizals)। দিন কয়েক আগে সাংসদ পদ হারিয়েছেন কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই বিতর্কের রেশ মিলিয়ে যাওয়ার আগেই হারানো সাংসদ পদ ফিরে পেলেন এনসিপি সাংসদ মহম্মদ ফয়জল। ফয়জলের বিরুদ্ধে এক ব্যক্তিকে খুনের চেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল। ১১ জানুয়ারি নিম্ন আদালত তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেয়। তার ঠিক দুদিন পরেই এনসিপির ওই সাংসদের পদ খারিজ করে দেয় লোকসভার সচিবালয়।

    লক্ষদ্বীপের সাংসদের (Lakshadweep MP) বিরুদ্ধে অভিযোগ…

    ১৮ জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশন লক্ষদ্বীপ আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে। তার আগেই নিম্ন আদালতের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় কেরল হাইকোর্ট। এর পরেই ফয়জল ও তাঁর দল লোকসভার কাছে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার আর্জি জানায়। তার পরেই সাংসদ পদ ফিরে পান এই এনসিপি সাংসদ। ফয়জল সাংসদ পদ ফিরে পাওয়ায় আশার আলো দেখছে কংগ্রেস। ২০১৬ সালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পিএম সইদের এক আত্মীয়কে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয় এনসিপি সাংসদ (Lakshadweep MP) ফয়জলের বিরুদ্ধে। ২০১৬ সালে অভিযোগ দায়ের হলেও, ঘটনাটি ২০০৯ সালের। যদিও ফয়জল বারংবার দাবি করেছেন চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তাঁকে।

    আরও পড়ুুন: মমতার দফতরেও চুক্তিভিত্তিক নিয়োগ! ট্যুইট-বাণ নিক্ষেপ শুভেন্দুর

    উনিশের লোকসভা নির্বাচনে জয়ের পরে ফয়জলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। ১১ জানুয়ারি লক্ষদ্বীপের এক সেশন কোর্টে দোষী সাব্যস্ত হন ফয়জল। সাংসদ ফয়জল সহ তিনজনকে দোষী সাব্যস্ত করে আদালত। দেওয়া হয় ১০ বছরের কারাদণ্ড। ১৩ জানুয়ারি লোকসভার সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে লক্ষদ্বীপের এনসিপি সাংসদ মহম্মদ ফয়জলের সাংসদপদ খারিজ করা হচ্ছে। দোষী সাব্যস্ত হওয়ার সাজার ওপর কেরল হাইকোর্ট স্থগিতাদেশ জারি করলেও, তারপরও ফয়জলকে লোকসভার সাংসদপদ ফিরিয়ে দেওয়া হচ্ছিল না। এই মর্মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ফয়জল (Lakshadweep MP)। মঙ্গলবারই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের আওতায় এই মামলা হয়। তার পরেই বুধবার লোকসভার সচিবালয় থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় লক্ষদ্বীপের ওই সাংসদের পদ ফেরানো হল। প্রসঙ্গত, মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত দু বছরের কারাদণ্ড দেয় রাহুলকে। উচ্চ আদালতে আবেদন করার জন্য এক মাস সময়ও দেওয়া হয়েছে তাঁকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Corona Update in India: ফের বাড়ছে করোনা সংক্রমণ, টিকাকরণে জোর বিশ্ব স্বাস্থ্য সংস্থার

    Corona Update in India: ফের বাড়ছে করোনা সংক্রমণ, টিকাকরণে জোর বিশ্ব স্বাস্থ্য সংস্থার

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona Update in India)। কিছুদিন আগেও নিম্নমুখী হতে শুরু করেছিল করোনা (Corona) সংক্রমিতের লেখচিত্র। তবে গরম পড়তেই ফের মাথাচাড়া দিয়েছে মারণ ভাইরাস। সপ্তাহখানেক আগে দেশে করোনায় দৈনিক সংক্রমিতের সংখ্যা পেরিয়েছিল হাজারের গন্ডি। সপ্তাহ ঘুরতেই হু হু করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমিতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দেশে করোনা সংক্রমিতের সংখ্যা পেরিয়েছে দু হাজারের চৌকাঠ।

    করোনা (Corona Update in India) সংক্রমিতের সংখ্যা…

    জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিতের সংখ্যা ২ হাজার ১৫১ জন। সব মিলিয়ে ভারতে বর্তমানে করোনা সংক্রমিত সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ৯০৩ জন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গত পাঁচ মাসে এই সংখ্যা সর্বোচ্চ (Corona Update in India)। করোনায় মৃত্যুর পরিসংখ্যানও মিলেছে। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছেন সাত জন। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের ৩ জন, কেরলের ৩ জন এবং কর্নাটকের একজন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে এ পর্যন্ত দেশে করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ৫ লক্ষ ৩০ হাজার ৮৪৮ জন।

    এদিকে, যেহেতু গোটা বিশ্বেই ফের বাড়ছে করোনার দাপট, তাই টিকাকরণে জোর দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থার তরফে জানানো হয়েছে, যাঁদের দুটি টিকা নেওয়া হয়ে গিয়েছে, তাঁদের ফের বুস্টার ডোজ নিতে হবে। যাঁদের বুস্টার নেওয়া আছে, তাঁদের ফের নতুন করে বুস্টার ডোজ নিতে হবে। আগের টিকা নেওয়ার ৬ মাস থেকে ১ বছরের মধ্যে নতুন বুস্টার ডোজ নিতে হবে। প্রবীণ ব্যক্তি বা যাঁদের নানারকম অসুখ, কোমর্বিডিটি রয়েছে, তাঁদের অতি অবশ্যই বুস্টার ডোজ (Corona Update in India) নিতে হবে। কতদিন পরে নতুন করে বুস্টার ডোজ নিতে হবে, তা শরীরের অবস্থা, রোগ প্রতিরোধ ক্ষমতা দেখে চিকিৎসকরা প্রেসক্রাইব করবেন।

    আরও পড়ুুন: হতে পারে কারাদণ্ড! জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় মমতার আবেদন খারিজ বম্বে হাইকোর্টে

    জানা গিয়েছে, অন্তত চার রকমের ভাইরাসের প্রজাতি দাপিয়ে বেড়াচ্ছে চিনে। বিশ্বের অন্যান্য দেশেও সেই সব প্রজাতি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, টিকাকরণের ওপর ফের জোর দিতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিতে হবে বুস্টার ডোজ। সংস্থার দাবি, করোনা অতিমারি শেষ হতে এখনও বহু দেরি। এখনই করোনা থেকে মুক্তির কোনও সম্ভাবনাই নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mamata Banerjee: হতে পারে কারাদণ্ড! জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় মমতার আবেদন খারিজ বম্বে হাইকোর্টে

    Mamata Banerjee: হতে পারে কারাদণ্ড! জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় মমতার আবেদন খারিজ বম্বে হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: বম্বে হাইকোর্টে (Bombay High Court) খারিজ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আবেদন। ২০২১ সালে মুম্বইয়ের এক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত (National Anthem) অবমাননার অভিযোগ ওঠে তৃণমূল (TMC) নেত্রীর বিরুদ্ধে। জাতীয় সঙ্গীতের অমর্যাদা করেছেন বলে ফৌজদারি মামলা দায়ের করেছিলেন বিজেপির এক নেতা। সেই মামলা খারিজের আবেদন জানিয়েছিলেন মমতা। বুধবার তৃণমূল নেত্রীর সেই আবেদন খারিজ করে দেয় আদালত। যার জেরে কাটল না মুখ্যমন্ত্রীর অস্বস্তি।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে অভিযোগ…

    একুশের ১ ডিসেম্বর মুম্বই সফরে কবি জাভেদ আখতারের আয়োজনে এক অনুষ্ঠানে শহরের বিশিষ্টজনেদের সঙ্গে মিলিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানের শেষে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। অভিযোগ, জাতীয় সঙ্গীত শুরুর সময় বসেছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই সভাস্থল ছেড়েও চলে যান মমতা। এর পরেই তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ ওঠে। মুম্বইয়ের আদালতে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত। সেই মামলা খারিজের দাবিতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মমতা।

    আরও পড়ুুন: ‘‘১৫-২০ দিন অপেক্ষা করুন, দেখুন কী হয়’’, বাংলার বিজেপি সাংসদদের কেন বললেন শাহ?

    মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট কোর্ট এই মামলায় প্রথমে সমন পাঠায় মুখ্যমন্ত্রীকে। পরে মুম্বইয়ের এক বিশেষ আদালত সেই সমন খারিজ করে দেয়। বিশেষ আদালতের রিভিউ পিটিশন দায়ের করেছিলেন মমতা। আদালতে তাঁর আইনজীবী জানিয়েছিলেন, ফৌজদারি কার্যবিধির অধীনে কোনও সরকারি পদাধিকারীর বিরুদ্ধে সমন জারি করতে গেলে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এ ক্ষেত্রে সেই অনুমোদন নেওয়া হয়নি। এর পরেই খারিজ হয়ে যায় সমন। পরে সেই মামলা খারিজ করে দেওয়ার আবেদন জানানো হয় বম্বে হাইকোর্টে।

    বিচারপতি অমিত বোরকারের সিঙ্গল বেঞ্চ খারিজ করে দেয় মমতার আবেদন। তিনি বলেন, আদালতের নির্দেশে কোনও ভুল নেই। বেআইনি বিষয়ও নেই। তাই এই আবেদন গৃহীত হবে না। বাংলার মুখ্যমন্ত্রীর আবেদন খারিজ হয়ে যাওয়ায় এবার মুম্বইয়ের আদালতের হাজিরা দিতে হবে পারে মমতাকে। এই মামলায় দোষী প্রমাণিত হলে তিন বছরের কারাদণ্ডেও দণ্ডিত হতে পারেন তৃণমূল নেত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka Assembly: কর্নাটক বিধানসভা নির্বাচন ১০ মে, মোদি ম্যাজিকে জিতবে দল, আশাবাদী বিজেপি

    Karnataka Assembly: কর্নাটক বিধানসভা নির্বাচন ১০ মে, মোদি ম্যাজিকে জিতবে দল, আশাবাদী বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: বেজে গেল কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচনের দামামা। নির্বাচন হবে ১০ মে, এক দফায়। ফল ঘোষণা ১৩ মে। বুধবার সাংবাদিক বৈঠক করে এ খবর জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ইতিমধ্যেই ১২৪টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস (Congress)। ৯৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জেডিএস। কর্নাটক বিধানসভার আসন সংখ্যা ২২৪। তার মধ্যে গত বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) পেয়েছিল ১১৯টি আসন। কংগ্রেস জিতেছিল ৭৫টি আসনে। আর তাদের জোট সঙ্গে জেডিইউ পেয়েছিল ২৮টি আসন। কর্নাটকের মোট ভোটার সংখ্যা ৫.২১ কোটি। এর মধ্যে মহিলা ভোটার ২.৫৯ কোটি। শতায়ু ভোটার রয়েছেন ১৬ হাজার ৯৭৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ হাজার ৬৯৯ জন। নতুন ভোটার ৯.১৭ লক্ষ।

    কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচন…

    গত বিধানসভা (Karnataka Assembly) নির্বাচনে জোট সঙ্গী জেডিইউয়ের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এইচডি কুমারস্বামী। সেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এক মঞ্চে হাজির ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, মায়াবতীর মতো বিজেপি বিরোধী নেতারা। সেই সরকারের আয়ু অবশ্য বেশিদিন ছিল না। তার পরেই সরকার গড়ে বিজেপি। মুখ্যমন্ত্রী হন বাসবরাজ বোম্মাই। কংগ্রেস ও জেডিইউ প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেও ক্ষমতাসীন দল বিজেপি তা করেনি। বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

    আরও পড়ুুন: আজ শহরে ধর্নায় বিজেপি! কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে পথে সুকান্ত-শুভেন্দু-দিলীপরা

    এবার লড়াইয়ের ময়দানে রয়েছে আম আদমি পার্টিও। ইতিমধ্যেই ৮০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। কেজরির দল যে বিজেপি বিরোধী ভোটেই ভাগ বসাবে, সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। কর্নাটক বিধানসভা নির্বাচনও মোদি ম্যাজিকে জিততে চাইছে বিজেপি। গত রবিবার কর্নাটকে সরকার প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে ফের সরকার গড়ার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কংগ্রেসও জোরকদমে প্রচারে নেমে পড়েছে। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়াকে হাতিয়ার করে কর্নাটক জয়ের স্বপ্ন দেখছে সোনিয়া গান্ধীর দল।

    প্রসঙ্গত, কর্নাটক বিধানসভার (Karnataka Assembly) মেয়াদ শেষ হচ্ছে ২৪ মে। তার আগেই মিটিয়ে ফেলতে হবে ভোটপর্ব। এদিন থেকেই কর্নাটকে লাগু হয়ে গেল আদর্শ আচরণ বিধি। এবার ১৩ হাজারেরও বেশি বুথ পরিচালনা করবেন কেবল মহিলারা। সেখানে সব দায়িত্বেই থাকবেন মহিলারা। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হবেন মহিলা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল। প্রত্যাহারের শেষ দিন ২৪ এপ্রিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Amit Shah: ‘‘১৫-২০ দিন অপেক্ষা করুন, দেখুন কী হয়’’, বাংলার বিজেপি সাংসদদের কেন বললেন শাহ?

    Amit Shah: ‘‘১৫-২০ দিন অপেক্ষা করুন, দেখুন কী হয়’’, বাংলার বিজেপি সাংসদদের কেন বললেন শাহ?

    মাধ্যম নিউজ ডেস্ক: এপ্রিলেই লাগু হতে পারে সিএএ (CAA)। মঙ্গলবার রাতে বাংলার বিজেপি (BJP) সাংসদদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah)। সেখানেই এই আশ্বাস মিলেছে বলে বিজেপি সূত্রে খবর। এর পাশাপাশি আসন্ন পঞ্চায়েত ভোট ও আগামী বছর লোকসভা নির্বাচনে যাতে এ রাজ্যে তৃণমূলকে ধরাশায়ী করা যায়, সেজন্য সংগঠন মজবুত করার নির্দেশও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা ছিল বাংলার পদ্ম সাংসদদের। বিশেষ কারণবশতঃ প্রধানমন্ত্রী সময় দিতে না পারায় রাত ৯টায় শাহের সঙ্গে বৈঠক করেন তাঁরা। ওই বৈঠকেই সিএএ-র পাশাপাশি নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। বিজেপি সূত্রের খবর, বুথ স্তর থেকে সংগঠন সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে সাংসদদের। পঞ্চায়েত নির্বাচনের আগেই যাতে বাংলায় দল শক্ত হাতে হাল ধরতে পারে, সেই নির্দেশও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

    শাহি (Amit shah) দরবার…

    এদিন শাহি (Amit shah) বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার ১৭ জন সাংসদ। তাঁদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও। সিএএর দাবি জানান তিনি। তাঁর সুরেই সুর মেলান আরও কয়েকজন সাংসদ। সূত্রের খবর, তখনই শাহ তাঁদের বলেন, আরও ১৫-২০ দিন অপেক্ষা করুন, দেখুন তারপর কী হয়। এদিন রাজ্যের নানা দুর্নীতির কথা শাহি দরবারে তুলে ধরেন সাংসদদের কেউ কেউ। সূত্রের খবর, তাতে বিশেষ আমল দেননি অমিত শাহ। তবে বাংলার উন্নয়নের জন্য কী কী প্রয়োজন, তা জানতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উপস্থিত সাংসদরা সকলেই উন্নয়ন করতে আশু কী প্রয়োজন, তা জানান তাঁকে। কেউ কেউ লিখিত আকারেও উন্নয়নের কথা জানান। চা বাগান এলাকা, আদিবাসী, জনজাতি ও মতুয়া সম্প্রদায় নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে।

    আরও পড়ুুন: ‘লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে’, বিজেপির সংসদীয় দলের বৈঠকে বললেন মোদি

    সাংসদদের বক্তব্য শোনার পর বৈঠকে অনিবার্যভাবেই চলে আসে ভোটের প্রসঙ্গ। তখনই শাহ (Amit shah) বিজেপি সাংসদদের সংগঠন মজবুত করার ওপর জোর দেন বলে সূত্রের খবর। তিনি জানান, ২০২৪ আসতে সময় বেশি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর দিতে গেলে সংগঠন মজবুত করতেই হবে। বাংলায় সংগঠন তৈরি যে বিশেষ জরুরি, তা বুঝেছেন রাজ্য নেতৃত্বও। কারণ এখনও রাজ্যের সব বুথে কমিটি গঠন করা হয়নি। পঞ্চায়েত নির্বাচনের আগেই যাতে ওই কমিটি গঠন করা সম্ভব হয়, সে ব্যাপারে কোমর কষে নেমে পড়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Draupadi Murmu: ‘ব্যাঙ্কগুলির প্রথম দায়িত্ব সাধারণ মানুষের আমানতের সুরক্ষা নিশ্চিত করা’! অভিমত রাষ্ট্রপতির

    Draupadi Murmu: ‘ব্যাঙ্কগুলির প্রথম দায়িত্ব সাধারণ মানুষের আমানতের সুরক্ষা নিশ্চিত করা’! অভিমত রাষ্ট্রপতির

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় তহবিলের নিরাপত্তা এবং সম্পদের ভারসাম্য রক্ষার জন্য ব্যাঙ্কগুলিকে পরামর্শ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। সাম্প্রতিক সময়ে একাধিক দেশে ব্যাঙ্ক দেউলিয়া হওয়ায় আর্থিক ক্ষেত্রে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার কলকাতায় রাষ্ট্রায়ত্ত ইউকো ব্যাঙ্কের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। 

    ব্যাঙ্কের দায়িত্ব স্মরণ করালেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) বলেন, “ব্যাঙ্কগুলির প্রথম দায়িত্ব সাধারণ মানুষের আমানতের সুরক্ষা নিশ্চিত করা। দ্বিতীয় দায়িত্ব সঞ্চয়ের টাকাকে কাজে লাগিয়ে সম্পদ সৃষ্টি। আর এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা ব্যাঙ্কগুলির কাছে বড় চ্যালেঞ্জ। তা ব্যাহত হওয়ায় বিভিন্ন দেশে ব্যাঙ্কিং ও আর্থিক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে।’’ ইউকো ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার হিসেবে চাকরি জীবন শুরুর কথা স্মরণ করে অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ভারতের অগ্রগতিতে বড় ভূমিকা পালন করছে ব্যাঙ্কগুলি। তবে তাকে অর্থবহ করে তুলতে হবে।

    বিশ্বভারতীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি

    এদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের মঞ্চ থেকে রবীন্দ্রভাবনার গুরুত্বের কথাও মনে করিয়ে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। বিশ্বভারতীর ডিগ্রিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান তিনি। বিশ্বভারতীর আশ্রম সঙ্গীত ‘আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন’-এর উল্লেখ করে এর অন্তর্নিহিত একতা ও মানবিকতার কথা মনে করিয়ে দেন রাষ্ট্রপতি। রবীন্দ্রনাথের মুক্তচিন্তার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি বলেন, ‘‘গুরুদেব মনে করতেন, প্রকৃতিই হল শিক্ষার উপযুক্ত মাধ্যম।’’

    আরও পড়ুন: বিশ্বভারতী ঘুরে অভিভূত দ্রৌপদী মুর্মু! সমাবর্তনে কী বললেন রাষ্ট্রপতি?

    ‘জন রাজভবন’

    সোম ও মঙ্গলবার দুদিনের রাজ্য সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। স্বাধীনতার অমৃত মহোৎসব হিসেবে ঔপনিবেশিক মানসিকতার ইতি ঘটিয়ে এখন থেকে সাধারণ মানুষের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়ার কথাও জানান রাষ্ট্রপতি। সোমবার রাতে একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজভবনের প্রতীকী চাবি তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে। মঙ্গলবার এ বিষয়ে রাজভবনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজভবন এখন থেকে ‘জন রাজভবন’ হবে। রাজভবনের ভিতর ও বাইরে ঘুরে দেখার সুযোগ পাবেন আমজনতা। যার নাম দেওয়া হয়েছে ‘হেরিটেজ ওয়াক’। এর আগে রাষ্ট্রপতি সেকেন্দ্রাবাদে ‘রাষ্ট্রপতি নিলয়’ খুলে দিয়েছিলেন সাধারণের জন্য।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rahul Gandhi: সরকারি বাংলো ছাড়তে হবে রাহুলকে! খালি করে দেবেন চিঠি কংগ্রেস নেতার

    Rahul Gandhi: সরকারি বাংলো ছাড়তে হবে রাহুলকে! খালি করে দেবেন চিঠি কংগ্রেস নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকারি বাংলো খালি করে দেবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। লোকসভা হাউসিং কমিটির নোটিসের জবাবে একথা জানান কংগ্রেস নেতা। কোনও অধিকারের পক্ষপাত না করেই তিনি সরকারি নির্দেশ মেনে নেবেন বলে লোকসভার সচিবকে পাল্টা চিঠি দিয়ে জানিয়েছেন রাহুল। 

    স্মৃতি ইরানির দাবি

    সাংসদ পদ যাওয়ার পর এবার সরকারি বাংলোও খালি করার নির্দেশ পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুলকে ২২ এপ্রিলের মধ্যে দিল্লিতে তার সরকারি বাংলো খালি করতে বলা হয়েছে। সোমবার লোকসভা হাউজিং কমিটি রাহুল গান্ধীকে সরকারি বাংলো খালি করার জন্য একটি নোটিস জারি করে। এব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, বাড়ি তাঁর নয়, সাধারণ মানুষের। কংগ্রেস নেতা স্মৃতি ইরানির নামে যে ভাষা প্রয়োগ করেছেন, সেব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, শব্দ রাহুল গান্ধীর, সংস্কার সনিয়ার ও কথা যুব কংগ্রেসের।

    রাহুলের চিঠি

    লোকসভা হাউসিং কমিটির তরফে সরকারি বাংলো (Government Bunglow) ছাড়ার নোটিস পাওয়ার কথা রাহুল গান্ধী (Rahul Gandhi) নিজে স্বীকার করেছেন। মঙ্গলবার লোকসভার সচিবকে দেওয়া চিঠিতে রাহুল লিখেছেন, “জনাদেশে আমি চার বার লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ার সুবাদে আমার এখানে অনেক সুখস্মৃতি রয়েছে। তবে আমি আমার অধিকারের প্রতি পক্ষপাত না করেই চিঠিতে দেওয়া নির্দেশ অবশ্যই মেনে নেব।” প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে সাংসদ পদে রয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ফলে সাংসদ কোটায় নয়া দিল্লিতে ১২, তুঘলক লেনের বাংলো পেয়েছেন তিনি। ২০০৪ সাল থেকে ওই সরকারি বাংলোতেই রয়েছেন রাহুল। কিন্তু, সম্প্রতি তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে। তাই এবার ওই সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়েছে লোকসভা হাউসিং কমিটি। 

    আরও পড়ুুন: মোদি নন, আজ শাহি দরবারে বাংলার বিজেপি সাংসদরা, পঞ্চায়েত ভোট নিয়ে হবে কথা?

    এক কংগ্রেস বিধায়ককে জরিমানা

    রাহুল গান্ধীর (Rahul Gandhi) পর গুজরাটের (Gujarat) নভসারির একটি আদালত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি ছিঁড়ে ফেলার অপরাধে এবার এক কংগ্রেস বিধায়ককে (Congress MLA) জেল-জরিমানার সাজা শুনিয়েছে। তিনি ভাঁসদা আসনের কংগ্রেস বিধায়ক অনন্ত প্যাটেল। ছবি ছিঁড়ে তিনি প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন বলে দাবি করা হয়েছে। বিচারক ভিএ ধাধাল বিধায়ক প্যাটেলকে প্রধানমন্ত্রীকে অবমাননা সহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত করেছেন। তবে সংশ্লিষ্ট অপরাধের ন্যূনতম সাজা দিয়েছেন বিচারক। ওই বিধায়ককে ৯৯ টাকা জরিমানা করে বিচারক বলেছেন, অর্থ দণ্ডের পরিবর্তে তিনি সাত দিন জেল খাটতে পারেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • EPF: চাকরিজীবীদের জন্য সুখবর! বাড়ল ইপিএফে সুদের হার, কত হল জানেন?

    EPF: চাকরিজীবীদের জন্য সুখবর! বাড়ল ইপিএফে সুদের হার, কত হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) সুদের হার সামান্য বাড়ল। মঙ্গলবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ সিদ্ধান্ত নিয়েছে যে ২০২২-২৩ অর্থবর্ষে ইপিএফে ৮.১৫ শতাংশ সুদ প্রদান করা হবে। ২০২২ সালের মার্চে ইপিএফের সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ করেছিল ইপিএফও (২০২১-২২ সালের জন্য)। ১৯৭৭-৭৮ সালের পরে সর্বনিম্ন স্তরে ঠেকেছিল। সেইসময় ইপিএফের (EPF) সুদের হার ছিল আট শতাংশ।

    আরও পড়ুন: আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়াল আয়কর দফতর, জেনে নিন শেষ তারিখ

    দিল্লিতে দু-দিন ব্যাপী এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির 

    জানা গিয়েছে, সোমবার থেকে দিল্লিতে দু-দিন ব্যাপী এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির (CBT) অ্যাপেক্স কমিটির বৈঠক শুরু হয়। সেই বৈঠকে ইপিএফের সুদের নতুন হার নির্ধারণ হবে বলে আগেই মনে করা হয়েছিল। সেই মতো এদিন, শেষ দিনের বৈঠকে ইপিএফের সুদের হার ৮.১৫ শতাংশ করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে। এবার CBT-র এই সিদ্ধান্ত অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হবে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই ইপিএফও-এর
    তরফে গ্রাহকদের নতুন হারে সুদ দেওয়া হবে।

    আরও পড়ুন: মোদি নন, আজ শাহি দরবারে বাংলার বিজেপি সাংসদরা, পঞ্চায়েত ভোট নিয়ে হবে কথা?

    ৫ কোটি গ্রাহক রয়েছে ইপিএফও-এর

    প্রসঙ্গত, ইপিএফও-এর প্রায় ৫ কোটি গ্রাহক রয়েছে। ২০১৬-১৭ অর্থবর্ষে ৮.৬৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়েছিল। ২০১৭-১৮ অর্থবর্ষে সেই হার কমিয়ে ৮.৫৫ শতাংশ করা হয়। তারপর সেই হার কমে হয়েছিল একেবারে ৮.১ শতাংশ। তার প্রেক্ষিতেই এবার ইপিএফ-এর (EPF) সুদের হার কিছুটা বাড়ানো হল মনে করছে ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP Parliamentary Party: ‘লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে’, বিজেপির সংসদীয় দলের বৈঠকে বললেন মোদি

    BJP Parliamentary Party: ‘লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে’, বিজেপির সংসদীয় দলের বৈঠকে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দলীয় নেতাদের কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোমবার নয়া দিল্লির পার্লামেন্ট কমপ্লেক্সে বিজেপির সংসদীয় দলের (BJP Parliamentary Party) সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে তিনি এই বার্তা দেন বলে সূত্রের খবর। ত্রিপুরা (Tripura), মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। তাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান সাংসদরা। এর পরেই প্রধানমন্ত্রী চলে যান ‘কাজের কথা’য়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী সাংসদদের বলেন, বিজেপি যেভাবে একের পর এক রাজ্যে জিতছে তাতে রাজনৈতিক পরিস্থিতি বদলাচ্ছে। এর ফলে বিজেপির ওপর বিরোধী দলগুলির আক্রমণ আরও বাড়বে। সেই জন্যই দলীয় নেতাদের কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর নির্দেশ…

    তিনি (BJP Parliamentary Party) বলেন, সময় যত গড়াবে বিজেপির ওপর রাজনৈতিক হামলা ততই বাড়বে। তাঁর কথায়, বিজেপির জয়ের সম্ভাবনা যত উজ্জ্বল হবে, বিরোধীরা ততই আক্রমণাত্মক হয়ে উঠবে। সূত্রের খবর, অরাজনৈতিক অথচ সামাজিক বিভিন্ন ইস্যুতে জোর দিতে বলা হয়েছে বিজেপি সাংসদদের। পরিবেশ রক্ষার ওপর বিশেষ নজর দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। দেশজুড়ে সংস্কৃত সংস্কৃতি পালন করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আগামী মাসের শেষ রবিবার সম্প্রচারিত হবে মন কি বাতের ১০০তম পর্ব। সে ব্যাপারেও ব্যাপক প্রচার করতে বলা হয়েছে। দলীয় সাংসদদের প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: রামনবমী উপলক্ষে রাজ্যে ২১০০ শোভাযাত্রা হিন্দুত্ববাদী সংগঠনের, অংশ নেবে বিজেপিও

    বিজেপির প্রতিষ্ঠা দিবস থেকে শুরু করে আম্বেদকর জয়ন্তী পর্যন্ত প্রত্যেক সাংসদকে নিজেদের এলাকায় সরকার ও দলের কাজকর্ম সম্পর্কে প্রচার চালিয়ে যাওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত সরকারের ৯ বছর পূর্ণ হলে সরকারের সব কাজ জনগণের কাছে পৌঁছানোয় জোর দিতেও বলেন তিনি। দলীয় শক্তি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে ওই বৈঠকে। 

    রাহুল গান্ধী ইস্যুতে একজোট হচ্ছেন বিরোধীরা। রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে সংসদে যেমন সোচ্চার হচ্ছেন কংগ্রেস সাংসদরা, তেমনি সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে আয়োজিত বিরোধীদের বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিই। রাজনৈতিক মহলের মতে, এমন আবহে প্রধানমন্ত্রীর এই বৈঠক (BJP Parliamentary Party) যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share