Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • RPF Jawan: মহারাষ্ট্রে চলন্ত ট্রেনে এলোপাথাড়ি গুলি আরপিএফ জওয়ানের! নিহত অফিসার সহ ৪

    RPF Jawan: মহারাষ্ট্রে চলন্ত ট্রেনে এলোপাথাড়ি গুলি আরপিএফ জওয়ানের! নিহত অফিসার সহ ৪

    মাধ্যম নিউজ ডেস্ক: রেল যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব রয়েছে তাঁদের ওপর। সেই রক্ষকই হয়ে উঠল ভক্ষক। রেল সুরক্ষা পুলিশ (RPF Jawan)-এর এক কর্মীর আগ্নেয়াস্ত্রের গুলিতে প্রাণ গেল চলন্ত ট্রেনে চার যাত্রীর। নিহত চার জনের মধ্যে রেল পুলিশের (RPF Jawan) এক সাব-ইনস্পেক্টরও রয়েছেন। সূত্রের খবর, ট্রেনটির প্যান্ট্রি কারের এক কর্মীরও মৃত্যু হয়েছে গুলি চালনার ঘটনায়। সোমবার সকালেই এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছিল জয়পুর এক্সপ্রেস। তখনই ঘটে এই গুলি চালনার ঘটনা। ট্রেনের গায়ে, জানলার কাচে গুলির দাগ রয়েছে।

    ঘটনার বিস্তৃত ব্যাখা

    ভারতীয় রেল আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে এই ঘটনায়। রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার জয়পুর এক্সপ্রেস ভোর ৫টা ২৩ মিনিটে পালঘর স্টেশন দিয়ে যাচ্ছিল। সে সময়ই হঠাৎই নিজের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন আরপিএফের ওই জওয়ান। জানা গিয়েছে, অভিযুক্ত ওই রেল পুলিশ (RPF Jawan) কর্মীর নাম চেতন সিং। জানা গিয়েছে, জয়পুর এক্সপ্রেসের বি ফাইভ কোচে ডিউটি করছিলেন চেতন সিং। গুলি চালনার ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা জয়পুর এক্সপ্রেসে। গুলি করে চার জনকে হত্যা করার পরেই ট্রেনের চেন টেনে নামার চেষ্টা করেন ওই রেল পুলিশ কর্মী। জানা গিয়েছে, পালঘরের পরের স্টেশন দাহিসারে তিনি ঝাঁপ দিয়ে নামার চেষ্টা করতেই তাঁকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর আগ্নেয়াস্ত্র।

    কেন গুলি চালাল চেতন?

    গুলি চালনার কারণ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সূত্রের খবর, নিহত আরপিএফ অফিসার তাঁর পূর্বপরিচিত ছিলেন। তবে নিহতের সঙ্গে বিবাদ ছিল না অভিযুক্তের (RPF Jawan)। পুলিশ অবশ্য প্রাথমিকভাবে জানিয়েছে, মানসিকভাবে অসুস্থ ছিলেন অভিযুক্ত ব্যক্তি (RPF Jawan)। তার অসুস্থতার কারণে বেশ কিছু দিন ধরেই তিনি কর্তৃপক্ষের কাছে ছুটি চাইছিলেন। কর্তৃপক্ষ তাঁকে বিশ্রাম নেওয়ারও পরামর্শও দিয়েছিলেন পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরে অবশ্য চেতন নিজেই জানান, সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। তারপরেই এই পরিণতি। জয়পুর এক্সপ্রেসকে এরপর বরিভালি স্টেশনে দাঁড় করানো হয়। সেখানে দেহগুলিকে নামানো হয়। ময়নাতদন্তের জন্য নিহতদের দেহগুলি স্থানীয় বাবাসাহেব অম্বেদকর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বরিভালি স্টেশনে হাজির হয়েছেন জিআরপির আধিকারিক রবীন্দ্র শিসভে। ঘটনার তদন্ত চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Modi meets Bengal MPs: লোকসভা ভোটের প্রস্তুতি! আজ সন্ধ্যায় মোদির ক্লাসে সুকান্ত–দিলীপরা

    Modi meets Bengal MPs: লোকসভা ভোটের প্রস্তুতি! আজ সন্ধ্যায় মোদির ক্লাসে সুকান্ত–দিলীপরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Poll)। তারই প্রস্তুতি হিসেবে এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi meets Bengal MPs)। আজ, সোমবার সন্ধ্যা সাতটায় সংসদের অ্যানেক্স ভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। ৩১ জুলাই থেকে ১১ অগাস্টের মধ্যে মোট ১১ দফায় মোদি এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। আর তাতে প্রথম দিনেই পশ্চিম উত্তরপ্রদেশ, ব্রজ এবং কানপুর-বুন্দেলখণ্ড এবং বাংলার সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সংসদে অধিবেশন চলার মধ্যেই দফায় দফায় এই বৈঠকগুলি সারবেন মোদি। এই ধারাবাহিক বৈঠকের প্রথম দিনে যোগ দেওয়ার জন্য সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ–সহ পশ্চিমবঙ্গের কয়েকজন সাংসদ আমন্ত্রণ পেয়েছেন। 

    কেন এই সমন্বয় বৈঠক

    লোকসভা নির্বাচনের (Loksabha Poll) আগে এনডিএ শিবিরে সমন্বয় গড়ে তোলার জন্য সাংসদদের নিয়ে ধারাবাহিক বৈঠকের আয়োজন করা হয়েছে। মোট ১১টি দলে এনডিএ’‌র ৪৩০ জন সাংসদকে ভাগ করেছে বিজেপি। পৃথক পৃথক দলে এঁদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকগুলিতে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পরিবহনমন্ত্রী নিতিন গড়করি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গত লোকসভা নির্বাচনে বিজেপি একাই জিতেছিল ৩০১টি আসন। অন্য শরিক দলের শক্তি মিলিয়ে লোকসভায় এনডিএ সাংসদের সংখ্যা ৩৩১। এই সব জেতা আসন ধরে রাখার পাশাপাশি হেরে যাওয়া আসনেও শক্তি বাড়ানোর লক্ষ্য নিয়েছে বিজেপি। সব রাজ্যকে ইতিমধ্যেই লক্ষ্য বলে দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সেই মতো প্রস্তুতি নিতেও বলা হয়। সেই কাজ কতদূর হয়েছে জানার পাশাপাশি পরবর্তী পরিকল্পনা তৈরির জন্যই সাংসদদের সঙ্গে বসে বাস্তব পরিস্থিতি পর্যালোচনাই এই বৈঠকের লক্ষ্য বলে জানা গিয়েছে। 

    আরও পড়ুন: বাড়িতে বোমা মজুত! বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ির চাল

    বাংলার সাংসদদের নিয়ে কী আলোচনা

    সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পরপর দু’দফা বৈঠক হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের। এবার বাংলার বিজেপি (Modi meets Bengal MPs) সাংসদদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। সোমবার সংসদ ভবনে বাংলার নেতাদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। বাংলায় এসে অমিত শাহ বলে গিয়েছিলেন, ৩৫টি আসনের কথা। সেখানে এই বৈঠকে সব বিষয় জানিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর। কতগুলি আসন বাংলা থেকে আসতে পারে তাও উঠবে বৈঠকে। কেন্দ্রীয় প্রকল্পের কাজ বাংলায় কতদূর হয়েছে, সে বিষয়ে সাংসদদের থেকে হিসেব নিতে পারেন প্রধানমন্ত্রী। সাংসদ তহবিল থেকেই বা তাঁরা কী কাজ করেছেন, তারও খতিয়ান নিতে পারেন মোদি। উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে এখন বিজেপির দখলে রয়েছে ৬৪ জন সাংসদ। শরিক আপনা দলের হাতে দু’টি। বাকি ১৪টি লোকসভা এলাকাতেও কী ভাবে জয়ের পথ তৈরি করা যায়, তার পরিকল্পনা এই বৈঠকে হওয়ার কথা। এরপরে ২ অগাস্ট অওয়ধ, কাশী এবং গোরক্ষপুর এলাকার সাংসদদের বৈঠকে ডেকেছেন মোদি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kerala Murder: শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় শোকস্তব্ধ কেরল, ‘সরি, ডটার’, বলছে পুলিশ

    Kerala Murder: শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় শোকস্তব্ধ কেরল, ‘সরি, ডটার’, বলছে পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর পাঁচেকের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের (Kerala Murder) ঘটনায় শোকস্তব্ধ কেরল। রবিবার শিশুটির দেহ নিয়ে যাওয়া হয় তার স্কুলে। শেষযাত্রায় পা মেলান কয়েকশো মানুষ। স্কুলে নিয়ে যাওয়া হলে কান্নায় ভেঙে পড়েন সহপাঠী এবং শিক্ষকরা। শেষ শ্রদ্ধা জানানোর পর এর্নাকুলাম জেলার আলুভা শহরের কাছে কিঝমাড কবরস্থানে সমাহিত করা হয় তাকে। দোষী ব্যক্তির কড়া শাস্তিও দাবি করেন শেষযাত্রায় পা মেলানো মানুষ।

    গ্রেফতার অভিযুক্ত

    জানা গিয়েছে, তিন ভাইবোনের সঙ্গে বেড়ে উঠছিল মেয়েটি। শুক্রবার সন্ধ্যায় আলুভা শহরের কাছ থকে মেয়েটিকে তুলে নিয়ে যায় আসফাক আসলাম নামে এক পরিযায়ী শ্রমিক। নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে বস্তায় ভরে জঞ্জাল ফেলার জায়গায় তাকে ফেলে পালিয়ে যায় আসফাক। শিশুটির পরিবার বিহারের বাসিন্দা। পরিযায়ী শ্রমিক হিসেবে এসেছিলেন কেরলে। ওই দিনই আসফাককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ (Kerala Murder) সূত্রে খবর, মদ্যপ অবস্থায় থাকায় আসফাককে এদিন জেরা করা যায়নি।

    কঠোর সাজার দাবি

    শেষযাত্রায় অংশ নেওয়া এক মহিলা বলেন, “পুলিশ ওকে আমাদের হাতে ছেড়ে দিক। ও যেভাবে শিশুটিকে নৃশংসভাবে মেরেছে, ওর সেভাবেই মরা উচিত। সরকার না পারলে, আমাদের হাতে তুলে দিক।” “ঘটনাটি কেবল যে নৃশংস, তাই নয়, হৃদয়বিদারকও”, বলছেন অন্য এক মহিলা। তিনি বলেন, “এটা সহ্য করা যায় না। এই ঘটনাটা শোনার পর থেকে আমি ঠিকঠাক ঘুমোতে পর্যন্ত পারিনি। আমাদের আইন আরও কঠোর হওয়া প্রয়োজন। যাতে এমন ঘটনা আর না ঘটে।”

    আরও পড়ুুন: ছুটিতে বাড়িতে এসে নিখোঁজ কাশ্মীরের তরুণ জওয়ান, গাড়িতে রক্তের দাগ কেন?

    নৃশংস এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কেরল পুলিশ। ট্যুইট-বার্তায় তারা লিখেছে, “সরি, ডটার।” ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি খুব কষ্ট পেয়েছি এবং লজ্জাবোধ করছি। সরকারের (Kerala Murder) পক্ষে হয়তো সবকিছু ঠেকানো সম্ভব নয়। কিন্তু সরকারের কর্তব্য এ জাতীয় অপরাধীর জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা। এমন শাস্তি যে যা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করার আগে ভয় পায়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Indian Economy: ২০২৭ সালের মধ্যেই ভারত হবে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, বলছে সমীক্ষা

    Indian Economy: ২০২৭ সালের মধ্যেই ভারত হবে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, বলছে সমীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর মাত্র দু বছরের। তার মধ্যেই ভারত হয়ে উঠবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ (Indian Economy)। বর্তমানে বৃদ্ধির যে হার রয়েছে, সেই হার বজায় থাকলে ২০২৭ সালের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত। তৃতীয় স্থান দখল করতে গিয়ে ভারত পিছনে ফেলে দেবে জাপান এবং জার্মানিকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমীক্ষায়ই একথা বলা হয়েছে। এর আগে এসবিআইয়ের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল, ২০২৭ সালের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে।

    মোদি জমানায় উন্নতি 

    ২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির সরকার। সেই সময় বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ১০ নম্বরে ছিল ভারত। এগোতে এগোতে বর্তমানে ভারত দখল করেছে পঞ্চম স্থান। দীর্ঘদিন এই জায়গাটা দখল করে রেখেছিল ব্রিটেন। ব্রিটেনকে সরিয়ে সেই জায়গা দখল করেছে মোদির ভারত। রিপোর্টে বলা হয়েছে, ২০২২-২০২৭ এই সময়সীমার মধ্যে বৃদ্ধির বর্তমান হার বজায় থাকবে। আশা করা যাচ্ছে, এর আকৃতি হবে অস্ট্রেলিয়ার বর্তমান অর্থনীতি ১.৮ লক্ষ কোটি মার্কিন ডলারের চেয়েও বেশি। রিপোর্টে বলা হয়েছে, এই হারে প্রতি দু বছর ছাড়া ভারতীয় অর্থনীতিতে (Indian Economy) যোগ হচ্ছে ০.৭৫ লক্ষ কোটি মার্কিন ডলার। এভাবে ২০৪৭ সালের মধ্যে ভারত ছুঁয়ে ফেলবে ২০ লক্ষ কোটি মার্কিন ডলারের চৌকাঠ।

    জিডিপির হার

    শুধু তাই নয়, ২০২৭ সালের মধ্যে জিডিপিতে ভারতের গ্লোবাল শেয়ারের পরিমাণ দাঁড়াবে ৪ শতাংশ। বর্তমানে জিডিপিতে ভারতের শেয়ার ৩.৫ শতাংশ। ২০১৪ সালে এর পরিমাণ ছিল ২.৬ শতাংশ। তিন বছর পরে যা গিয়ে দাঁড়াবে ৪ শতাংশে। এসবিআইয়ের ওই রিসার্চ থেকে এও জানা গিয়েছে, অন্ততপক্ষে দেশের দুটি রাজ্য – মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ অর্থনৈতিক ক্ষেত্রে (Indian Economy) ২০২৭ সালের মধ্যে ৫০ হাজার কোটি মার্কিন ডলারের গণ্ডী ছাড়াবে। আর এই বছরই ভারতের ঠাঁই হবে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকার তিন নম্বরে। রিপোর্টে বলা হয়েছে, ২০২৭ সালে ভারতের প্রধান রাজ্যগুলির জিডিপির আকার এশিয়া এবং ইউরোপের দেশ যথাক্রমে ভিয়েতনাম ও নরওয়ের চেয়ে বেশি হবে।

    আরও পড়ুুন: ছুটিতে বাড়িতে এসে নিখোঁজ কাশ্মীরের তরুণ জওয়ান, গাড়িতে রক্তের দাগ কেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • Soldier Missing: ছুটিতে বাড়িতে এসে নিখোঁজ কাশ্মীরের তরুণ জওয়ান, গাড়িতে রক্তের দাগ কেন?

    Soldier Missing: ছুটিতে বাড়িতে এসে নিখোঁজ কাশ্মীরের তরুণ জওয়ান, গাড়িতে রক্তের দাগ কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইদের পর ছুটিতে বাড়িতে এসে নিখোঁজ কাশ্মীরের এক জওয়ান (Soldier Missing)। বছর পঁচিশের ওই যুবকের নাম জাভেদ আহমেদ। কুলগাম জেলার জাভেদ বর্তমানে পোস্টিং ছিলেন লাদাখে। চাকরি করতেন লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টে, রাইফেলম্যান হিসেবে। সোমবার কাজে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। শনিবার সন্ধে থেকে খোঁজ মিলছে না ওই জওয়ানের। পুলিশ সূত্রে খবর, ওই জওয়ানের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরাও।

    নিখোঁজ জওয়ান

    জানা গিয়েছে, শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ বাড়ির অদূরে একটি বাজারে কিছু কেনাকাটা করতে গিয়েছিলেন জাভেদ। নিজের অল্টো গাড়ি চালিয়েই গিয়েছিলেন। রাত্রি ৯টা পর্যন্তও বাড়ি না ফেরায় খোঁজ করতে শুরু করেন ওই জওয়ানের পরিবারের লোকজন (Soldier Missing)। শেষমেশ দেখা যায়, বাজারের কাছে পড়ে রয়েছে তাঁর গাড়িটি। তাতে লেগে রয়েছে রক্তের দাগ। জাভেদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে রবিবার বিকেল ৩টে পর্যন্তও হদিশ মেলেনি তাঁর।

    পরিবারের আবেদন

    পরিবারের অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পবিবারের আশঙ্কা, ওই জওয়ানকে অপহরণ করতে পারে জঙ্গিরা। জাভেদকে ছেড়ে দেওয়ার আর্জি জানিয়ে পরিবারের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে তাঁর মাকে বলতে শোনা গিয়েছে, “দয়া করে আমাদের ক্ষমা কর। আমার ছেলেকে ছেড়ে দাও, আমার জাভেদকে ছেড়ে দাও। তাকে আর আমি সেনাবাহিনীতে চাকরি করতে দেব না। দয়া করে তাকে ছেড়ে দাও।”

    ছেলেকে খুঁজে না পাওয়ায় ভেঙে পড়েছেন জাভেদের বাবা মহম্মদ আয়ুব ওয়ানিও। তিনি বলেন, “আমার (Soldier Missing) ছেলে লাদাখে পোস্টিং ছিল। ইদের পরে ছুটি পেয়ে বাড়িতে এসেছিল। আগামীকাল (সোমবার) ওর চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। শনিবার সন্ধেয় টুকিটাকি কয়েকটা জিনিস কিনতে বাজারে গিয়েছিল। পথে কয়েকজন তার পথ আগলায়। অপহরণ করে। আমি তাদের কাছে আবেদন করছি, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও।”

    আরও পড়ুুন: “একশোরও বেশি প্রত্নসামগ্রী ফেরত নিয়ে আসা হয়েছে”, ‘মন কি বাতে’ বললেন মোদি

    কাশ্মীরে এমন ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার জঙ্গিদের টার্গেট হয়েছে কাশ্মীরের ভূমিপুত্র সেনা জওয়ানরাও। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁদের হত্যা করেছে জঙ্গিরা। গত বছরই নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্যরা অপহরণ করে হত্যা করে সমীর আহমেদ মাল্লা নামে এক জওয়ানকে। অপহরণের পরের দিন বদগামের একটি ফলের বাগান থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ৩৭০ ধারা রদ হওয়ার পরে ক্রমেই ছন্দে ফিরছে কাশ্মীর। সেখানেই ফের জওয়ানকে অপহরণ করে পাক মদতপুষ্ট জঙ্গিরা অশান্তি পাকাতে চাইছে বলেই মত ওয়াকিবহাল মহলের।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “একশোরও বেশি প্রত্নসামগ্রী ফেরত নিয়ে আসা হয়েছে”, ‘মন কি বাতে’ বললেন মোদি

    PM Modi: “একশোরও বেশি প্রত্নসামগ্রী ফেরত নিয়ে আসা হয়েছে”, ‘মন কি বাতে’ বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: একশোরও বেশি প্রত্নসামগ্রী ফেরত দেওয়ায় আমেরিকাকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ফি মাসের শেষ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এদিন হয়েছে ‘মন কি বাতে’র ১০৩ নম্বর পর্বের সম্প্রচার। এই অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “চোল রাজবংশের স্ট্যাচু, তামিলনাড়ু সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রভু মুরুগানের আবক্ষ মূর্তি, হাজার বছরের পুরনো ভগবান গণেশের স্ট্যাচু আমেরিকা থেকে ফেরত নিয়ে আসা হয়েছে ভারতে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল এই বলে যে আমেরিকা একশোরও বেশি দুষ্প্রাপ্য ও প্রত্নসামগ্রী ফেরত দিয়েছে। এই সমস্ত জিনিসগুলি ২৫০ থেকে ২৫০০ বছরের পুরনো।”

    প্রসঙ্গ: হজ

    এতদিন পুরুষ সঙ্গী ছাড়া হজ করতে যেতে পারতেন না মুসলিম মহিলারা। এদিন সে প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “এ বছর পুরুষ সঙ্গী ছাড়াই চার হাজার মুসলিম মহিলা সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন। ফিরে এসে তাঁদের অনেকেই আমাকে চিঠি লিখেছেন। তাঁদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, তাই সরকার সমস্ত ব্যবস্থা নিয়েছিল। পুরুষ সঙ্গী ছাড়াই যেসব মহিলা হজে গিয়েছিলে, তাঁদের সবরকম সাহায্য করায় সৌদি আরবের সরকারকেও ধন্যবাদ।”

    সম্মিলিত শক্তির ক্ষমতা

    এদিন ‘মন কি বাতে’র অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর (PM Modi) মুখে শোনা গিয়েছে দিন কয়েক আগে দেশের বিভিন্ন অংশে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার কথাও। তিনি বলেন, “গত কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগের জেরে উদ্বেগে দিন কেটেছে। যমুনার মতো বিভিন্ন নদীর জলের কারণে বহু মানুষকে দুর্দশা ভোগ করতে হয়েছে। পাহাড়ি অঞ্চলে ধসও নেমেছে।” দুর্যোগ মোকাবিলায় যাঁরা কাজ করেছেন, তাঁদের প্রশংসাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। তিনি বলেন, “সম্মিলিত শক্তির ক্ষমতা দেখিয়েছেন আমাদের দেশের বাসিন্দারা।”

    আরও পড়ুুন: তৃণমূলের দুষ্কৃতীরা জোর করে মুচলেকা লিখিয়েছে, বাড়ি ফিরে বললেন অপহৃতরা

    বিশ্ব উষ্ণায়নের যুগে যে বৃক্ষরোপণ জরুরি, তা আমরা জানি। এদিন সে প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “একদিনে ৩০ কোটি গাছের চারা লাগিয়ে রেকর্ড করেছে উত্তর প্রদেশ। আমজনতার সচেতনতা ও অংশগ্রহণের ফলেই এটা সম্ভব হয়েছে।” উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশ সরকার যেভাবে জল সংরক্ষণের উদ্যোগ নিয়েছে, তারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে শহিদদের সম্মান জানাতে ‘মেরি মাটি মেরা দেশ’ নামের একটি প্রচার অভিযান কর্মসূচির কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Himachal Pradesh: সস্তায় বেড়ানোর সুযোগ! হিমাচল প্রদেশের হোটেলে মিলছে ৫০ শতাংশ ছাড়

    Himachal Pradesh: সস্তায় বেড়ানোর সুযোগ! হিমাচল প্রদেশের হোটেলে মিলছে ৫০ শতাংশ ছাড়

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা বৃষ্টি ও মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। রাজ্যের বিভিন্ন অংশে নেমেছিল ধস। জল বেড়ে গিয়েছিল নদীগুলির। ক্ষতি হয়েছিল রাস্তাঘাটেরও। তবে বর্তমানে বৃষ্টি হচ্ছে স্বাভাবিকভাবেই। মেরামত করা হয়েছে রাস্তা, ধস। প্রবল বর্ষণের খবর পেয়ে আর হিমাচল প্রদেশমুখো হননি পর্যটকরা। তাই হোটেলগুলির হা-পর্যটক দশা। এমতাবস্থায় ঘুরে দাঁড়াতে চাইছে এ রাজ্যের হোটেল শিল্প।

    আমন্ত্রণ রাজ্য সরকারের

    তাই ৫০ শতাংশ ছাড়ের কথা ঘোষণা করেছে হোটেল সংগঠন। হিমাচল প্রদেশের হোটেল সংগঠনের তরফে জানানো হয়েছে, পর্যটকরা হোটেল ভাড়া করলে মোট মূল্যের ওপর ৫০ শতাংশ ছাড় পাবেন। পর্যটক টানতেই এই উদ্যোগ বলেও জানিয়েছে তারা। পর্যটকদের সে রাজ্যে বেড়াতে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছে রাজ্য সরকার। তারা জানিয়েছে, রাজ্যে বর্ষা পরিস্থিতি এখন স্বাভাবিক। হিমাচল প্রদেশের এক মন্ত্রী জানান, পর্যটনের জন্য এই মুহূর্তে সম্পূর্ণ নিরাপদ তাঁদের রাজ্য।

    ছাড় মিলবে সরকারি হোটেলেও

    বর্ষাকালে অপরূপ শোভা হয় পাহাড়ি এলাকার। তবে নানা রকম (Himachal Pradesh) বিপদের আশঙ্কায় এই সময় সচরাচর পাহাড়মুখো হন না পর্যটকরা। তাই এই সময় পাহাড়ি অঞ্চলে পর্যটকের সংখ্যা খুব কমে যায়। খালি পড়ে থাকে হোটেল। আর এবার যেহেতু প্রবল বর্ষণ এবং মেঘভাঙা বৃষ্টির জেরে বিধ্বস্ত হয়ে পড়েছিল এই রাজ্য, তাই আক্ষরিক অর্থেই পর্যটক শূন্য হয়ে গিয়েছে হিমাচল প্রদেশ। সেই কারণেই বিপুল পরিমাণ ছাড়ের কথা ঘোষণা করেছে হোটেলগুলি। এর মধ্যে যেমন সরকারি হোটেল রয়েছে, তেমনি রয়েছে বেসরকারি হোটেলও। হিমাচল প্রদেশ (Himachal Pradesh) পর্যটন উন্নয়ন দফতর জানিয়েছে, তাদের অধীনে থাকা হোটেলগুলিতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫০ শতাংশ ছাড় মিলবে।

    আরও পড়ুুন: মাস্টার স্ট্রোক বিজেপির! সর্বভারতীয় সহ সভাপতি পদে তারিক মনসুর, জানেন কে?

    হিমাচল প্রদেশের পাবলিক ওয়ার্কস মিনিস্টার বিক্রমাদিত্য সিংহ বলেন, “আমরা আশা করছি, সেপ্টেম্বরের মধ্যে পর্যটকদের আনাগোনা বাড়বে।” তিনি বলেন, “আমি পর্যটকদের এই বলে আশ্বস্ত করছি যে, হিমাচল প্রদেশ ছন্দে ফিরেছে। ভ্রমণের জন্য আমাদের রাজ্য এখন নিরাপদ। প্রাকৃতিক শোভা উপভোগ করতে আপনারা নিশ্চিন্তে আসুন। সরকার আপনাদের পাশে থাকবে। করবে সব রকম সাহায্যও।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gujarat Hospital Fire: গুজরাটে দাতব্য হাসপাতালে ভয়াবহ আগুন, তড়িঘড়ি সরানো হল রোগীদের

    Gujarat Hospital Fire: গুজরাটে দাতব্য হাসপাতালে ভয়াবহ আগুন, তড়িঘড়ি সরানো হল রোগীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: কাকভোরে আগুন হাসপাতালে (Gujarat Hospital Fire)। তার জেরে ছড়ায় আতঙ্ক। দ্রুত সরিয়ে নেওয়া হয় হাসপাতালে ভর্তি থাকা প্রায় ১২৫ জন রোগীকে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে দমকল বাহিনী। গুজরাটের আমদাবাদ হাসপাতালের ওই ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। চলছে আগুন নেভানোর কাজও।

    গল গল করে বেরতে থাকে ধোঁয়া

    জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ আমদাবাদের শাহিবাগ এলাকার রাজস্থান হাসপাতালের বেসমেন্ট থেকে গল গল করে ধোঁয়া বের হতে দেখেন কয়েকজন রোগী ও রোগীর আত্মীয়রা। খবর দেওয়া হয় দমকলে। চলে আসে দমকল বাহিনী। দমকলের ২০-২৫টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

    সরানো হয় রোগীদের

    দমকলের আধিকারিক জয়েশ খাদিয়া সংবাদ মাধ্যমকে জানান, রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ আমদাবাদের ওই হাসপাতাল (Gujarat Hospital Fire) থেকে ফোন পান তাঁরা। অকুস্থলে দ্রুত পাঠানো হয় অগ্নিনির্বাপক ইঞ্জিন। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে হাসপাতালের বেসমেন্টে চলছে সংস্কারের কাজ। এই বেসমেন্টেই প্রথম দেখা গিয়েছিল আগুন। সেই আগুনই ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত সরিয়ে নেওয়া হয় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের।

    পুলিশের ইন্সপেক্টর এমডি চম্পাবতী বলেন, দমকলের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। হাসপাতালের বেসমেন্ট থেকে এদিন বেলা ৯টা পর্যন্ত আগুন বেরতে দেখা গিয়েছে। এই বেসমেন্টেই (Gujarat Hospital Fire) আগুন লেগেছিল। তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভর্তি থাকা প্রায় ১২৫জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রসঙ্গত, হাসপাতালটি চালায় একটি দাতব্য সংস্থা।

    আরও পড়ুুন: “মানসিক ক্রীতদাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে”, বললেন দত্তাত্রেয় হোসেবল

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Dattatreya Hosabale: “মানসিক ক্রীতদাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে”, বললেন দত্তাত্রেয় হোসেবল

    Dattatreya Hosabale: “মানসিক ক্রীতদাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে”, বললেন দত্তাত্রেয় হোসেবল

    মাধ্যম নিউজ ডেস্ক: “মানসিক ক্রীতদাসত্ব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।” কথাগুলি বললেন আরএসএসের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসেবল (Dattatreya Hosabale)। শুক্রবার নয়া দিল্লির একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হোসেবল।

    আমাদের হীনমণ্যতা 

    সেখানে তিনি বলেন, “শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। কিন্তু ভারতীয় সমাজ ও শিক্ষিত সমাজ কখনও স্বীকার করেনি যে তারা আমাদের চেয়ে অনেক বেশি সভ্য এবং ভাল ছিল। এমনকি কখনও কখনও লড়াই করতে গিয়ে তারা পরাজয়ও বরণ করেছে। কিন্তু তবুও সাধারণ মানুষ বিশ্বাস করেন না যে বহিরাগতরা আমাদের চেয়ে বেশি সভ্য ছিল। যাইহোক, ব্রিটিশ শাসনের দেড়শো বছরে ভারতের বুদ্ধিজীবী সম্প্রদায় বিশ্বাস করতে শুরু করেছিল যে আমরা ক্ষুদ্র, নির্বোধ, অসভ্য এবং বিশ্বকে আমরা কিছুই দিতে পারিনি। আমরা আমাদের নিজেদেরই ঘৃণা করতে শুরু করেছিলাম। এই মানুষগুলো ভুলে গিয়েছিল তাদের হাজার বছরের ইতিহাস, জ্ঞান এবং আধ্যাত্মিকতা। স্বাধীনতার পর আমাদের এই সব চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসা উচিত।” তিনি (Dattatreya Hosabale) বলেন, “দুর্ভাগ্যবশতঃ, এটা চলছিলই। এটা ঘটেছে, কারণ এমন একটা ব্যাখ্যা তারা তৈরি করেছিল, তাদের এজেন্টদের মাধ্যমে তা আমাদের মগজে ঢুকিয়ে দিয়েছিল। বিশ্ববিদ্যালয়, শিক্ষিত সমাজ, চিন্তাবিদ, সংবাদ মাধ্যম এবং বিচারব্যবস্থার মাধ্যমে তারা এটা আমাদের মগজে ঢুকিয়ে দিয়েছিল।”

    রাষ্ট্র ও দেশের মধ্যে পার্থক্য

    রাষ্ট্র এবং দেশের মধ্যে যে পার্থক্য রয়েছে, এদিন তাও মনে করিয়ে দেন হোসেবল। তিনি বলেন, “রাষ্ট্র এবং দেশের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও আমরা দেশের ধারণ গ্রহণ করেছিলাম। আমরা বিশ্বাস করি যে সোভিয়েত রাশিয়ার মতো আমরা বহুজাতির দেশ।” তিনি বলেন, “আমরা ধর্ম নিয়ে কথা বলতে কিন্তু কিন্তু করতাম। কারণ ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। আমি মহর্ষি অরবিন্দের কথা বলতে চাই যিনি বিশদে ব্যাখ্যা করেছিলেন তামাম বিশ্বে ভারতের তিনখানি অবদানের কথা। এগুলি হল, আত্মার অস্তিত্ব আবিষ্কার, ধর্মের আবিষ্কার এবং শাস্ত্র রচনা। দুর্ভাগ্যবশতঃ ধর্ম নিরপেক্ষতার নামে আমরা ধর্মকেই বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। অথচ ধর্মই জীবনের কেন্দ্র। জয়প্রকাশ নারায়ণ তো বলেইছিলেন, পঞ্চায়েতিরাজ সিস্টেমের ভিত্তিই হল ধর্ম।” তিনি (Dattatreya Hosabale) বলেন, “ভারতকে বুঝতে হলে সংস্কৃত ভাষাকে জানতে হবে।”

    আরও পড়ুুন: মাস্টার স্ট্রোক বিজেপির! সর্বভারতীয় সহ সভাপতি পদে তারিক মনসুর, জানেন কে?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abdul Kalam: “কালামের মহাকাশ বিজ্ঞানের স্বপ্ন পূরণ করবেন প্রধানমন্ত্রী মোদি”, বললেন অমিত শাহ

    Abdul Kalam: “কালামের মহাকাশ বিজ্ঞানের স্বপ্ন পূরণ করবেন প্রধানমন্ত্রী মোদি”, বললেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমাদের শিক্ষার্থীদের জন্য মহাকাশ বিজ্ঞানে সুযোগ রয়েছে। তাঁদের জন্য স্টার্টআপ উন্মুক্ত, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তামিলনাড়ুর রামেশ্বরমে “ডঃ এপিজে আব্দুল কালাম : মেমোরিস নেভার ডাই” বই প্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

    ভারতের উন্নয়ন প্রসঙ্গে কালাম

    এই বইপ্রকাশ অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, “ইন্ডিয়া ২০২০: ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম” বইতে ডঃ এপিজে আবদুল কালাম ভারতের উন্নয়নের রোডম্যাপ তুলে ধরেছেন। তিনি তিনটি বিষয় বলেছিলেন – ভারতকে অবশ্যই নিজস্ব সম্ভাবনাকে স্বীকৃতি দিতে হবে, একটি প্রযুক্তি-ভিত্তিক অর্থনীতির বিকাশ করতে হবে এবং কৃষি ও শিল্প এবং শহর ও গ্রামের মধ্যে সুষম বৃদ্ধি নিশ্চিত করতে হবে।”

    এই তিনটি পথকেই অনুসরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য এই তিনটি কাজই করতে হবে বলে অভিমত শাহের।

    আরও পড়ুন: বিশ্বের বহত্তম জাদুঘর! মোদি জমানায় দিল্লিতে নির্মাণ হচ্ছে ‘যুগে যুগেন ভারত’

    প্রধানমন্ত্রী মোদির স্বপ্ন

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আমাদের শিক্ষার্থীদের জন্য মহাকাশ বিজ্ঞানে সুযোগ রয়েছে এবং তাঁদের জন্য স্টার্টআপগুলি উন্মুক্ত৷ আমি বিশ্বাস করি, এপিজে আব্দুল কালামের মহাকাশ বিজ্ঞানের স্বপ্ন প্রধানমন্ত্রী মোদির নতুন উদ্ভাবনের কারণে পূরণ হবে এবং ভারত মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে সমগ্র বিশ্বকে নেতৃত্ব প্রদান করবে।” অমিত শাহ এদিন ডঃ এপিজে আব্দুল কালামের ঘরও পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এল মুরুগান এবং তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share