Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Kiran Reddy: ফের কংগ্রেস ছাড়লেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যোগ দিচ্ছেন বিজেপিতে?

    Kiran Reddy: ফের কংগ্রেস ছাড়লেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যোগ দিচ্ছেন বিজেপিতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘোর বিপদে কংগ্রেস (Congress)। ফের দল ছাড়লেন আরও একজন। তেলঙ্গানা গঠনের আগে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শেষ মুখ্যমন্ত্রী ছিলেন কিরণ কুমার রেড্ডি (Kiran Reddy)। ২০১০ সাল থেকে টানা তিন বছর তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই তিনিই ফের ছেড়ে দিলেন কংগ্রেস। ১১ মার্চ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে এক লাইনের একটি পদত্যাগপত্র পাঠান রেড্ডি। তাতে তিনি লেখেন, এই চিঠিটিকে জাতীয় কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফাপত্র হিসেবে গণ্য করা হোক। মাত্র পাঁচ বছর আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন রেড্ডি। পরে হয়েছিলেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। এদিন তিনি ছাড়লেন কংগ্রেস সঙ্গ।

    রাজ্য ভাগের বিরোধিতা করেন কিরণ রেড্ডি (Kiran Reddy)…

    ২০১৪ সালে একবার কংগ্রেস ছেড়েছিলেন রেড্ডি (Kiran Reddy)। তখন ইউপিএ সরকার অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। ঠিক হয়, একটি রাজ্য হবে অন্ধ্রপ্রদেশ, অন্যটি হবে তেলঙ্গানা। কিরণ রেড্ডি রাজ্য ভাগের বিরোধিতা করেছিলেন। বিধানসভায় এ নিয়ে বিস্তর হইচইও করেছিলেন। ইউপিএ সরকারের রাজ্য ভাগের এই সিদ্ধান্তের বিস্তর মূল্য চোকাতে হয় কংগ্রেসকে। সেই সময় বেশ কয়েকজন নেতা কংগ্রেস ছেড়ে দেন। যার জেরে এ পর্যন্ত অন্ধ্রপ্রদেশে একটির বেশি লোকসভা আসন পায়নি সোনিয়া গান্ধীর দল।

    কংগ্রেস ছেড়ে রেড্ডি নিজেই গড়েন রাজনৈতিক দল। নাম দেন জয় সামাইক অন্ধ্র পার্টি। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে হাজির হয় রেড্ডির দল। যদিও গোহারা হারে। তার পর ২০১৮ সালে ফের কংগ্রেসে ফেরেন। তার আগে অবশ্য কংগ্রেসের সঙ্গে বিস্তর দর কষাকষি করেন। এহেন রেড্ডি ফের ছাড়লেন গ্র্যান্ড ওল্ড পার্টির সঙ্গ। জানা গিয়েছে, এক সময়ের দাপুটে কংগ্রেসি মুখ্যমন্ত্রী রেড্ডি শীঘ্রই নাম লেখাতে চলেছেন বিজেপিতে। তেলঙ্গনায় দারুণ শক্তিশালী হলেও, অন্ধ্রে বিজেপি এখনও বেশ দুর্বল। রাজনৈতিক মহলের মতে, কিরণ রেড্ডির হাত ধরে জগমোহন রেড্ডির রাজ্যে পদ্ম ফোটানোর কাজ শুরু করে দিল গেরুয়া শিবির। প্রসঙ্গত, কিরণ রেড্ডি (Kiran Reddy) ছিলেন অন্ধ্রপ্রদেশের ১৬তম মুখ্যমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, তাঁর হাত ধরেই রাজ্যে ঘুরে দাঁড়াতে চাইছে পদ্ম শিবির।

    আরও পড়ুুন:মুকুলের বিধায়কপদ খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • IndiGo: দিল্লি থেকে দোহাগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ পাকিস্তানের করাচিতে, কেন জানেন?

    IndiGo: দিল্লি থেকে দোহাগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ পাকিস্তানের করাচিতে, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি থেকে দোহার উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর  বিমান A320-271N। বিপত্তি ঘটল হঠাৎই মাঝ আকাশে, বসে থাকতে থাকতেই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায় বিমানের ভিতরে। তারপর পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। কিন্তু চিকিৎসকরা ওই যাত্রীকে পরীক্ষা করে জানান, আগেই মৃত্যু হয়েছে তাঁর।

    আরও পড়ুন: মার্চেই ভারত থেকে ডিজেল যাবে বাংলাদেশে! আন্তঃসীমান্ত পাইপলাইন উদ্বোধনে মোদি-হাসিনা

    যাত্রীর পরিচয়

    যাত্রী সম্পর্কে এখনও অবধি বেশি কিছু জানা যায়নি। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, ওই যাত্রী একজন নাইজেরিয়ার নাগরিক। তাঁর নাম আব্দুল্লাহ (৬০)। দিল্লি থেকে ইন্ডিগো (IndiGo) এয়ারলাইনের একটি বিমানে উঠেছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণ পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। বিমানকর্মীরা সঙ্গে সঙ্গেই করাচি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। করাচি বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণের অনুমতি চান ক্যাপ্টেন। সেই বিষয়ে সবুজ সংকেত মিলতেই বিমান অবতরণ করানো হয় করাচিতে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন চিকিৎসকদের দল। কিন্তু আব্দুল্লাহকে দেখেই তাঁরা জানান, আগেই মৃত্যু হয়েছে তাঁর।

    আরও পড়ুন: ‘আরআরআর’-র হাত ধরে ভারতে এল অস্কার, ‘বেস্ট অরিজিন্যাল সং’ বিভাগে সেরা ‘নাটু নাটু’

    শোক প্রকাশ করল ইন্ডিগো (IndiGo) কর্তৃপক্ষ

    ঘটনায় একটি বিবৃতি দিয়ে একথা জানিয়ে শোক প্রকাশ করেছে ইন্ডিগো (IndiGo) এয়ারলাইন। ‘আমরা অত্যন্ত মর্মাহত। আমাদের শুভেচ্ছা এবং প্রার্থনা ওঁর পরিবারের সঙ্গে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা বিমানের অন্যান্য যাত্রীদের যত দ্রুত সম্ভব স্থানান্তরিত করার চেষ্টা করছি,’ জানিয়েছে সংস্থাটি।

    আরও পড়ুন: শুধু চাকরি বিক্রি নয়, বদলির সুপারিশপত্রও মানিককে পাঠাতেন শান্তনু! বিস্ফোরক দাবি ইডির

    আরও পড়ুন: কালিকাপুর স্টেশনের নাম হল কবি সুকান্ত, কবে থেকে ছুটবে নিউ গড়িয়া-রুবি মেট্রো?

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

     

  • NIA Raid: সন্ত্রাসবাদের বিরুদ্ধে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান এনআইএ-র

    NIA Raid: সন্ত্রাসবাদের বিরুদ্ধে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান এনআইএ-র

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের একবার বড়সড় তল্লাশি অভিযানে নেমেছে এনআইএ (NIA Raid)। দেশে এক সন্ত্রাসবাদের পর্দা ফাঁস করল জাতীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, দেশে সন্ত্রাসের জাল পেতে চলেছে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (Islamic State-Khorasan Province) বা আইএসকেপি। ফলে গোপন সূত্রে খবর পেতেই দেশজুড়ে তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা। গত শনিবার মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ (NIA Raid)। রবিবার এনআইএ-র তরফে বিবৃতি জারি করে এই তল্লাশি অভিযানের কথা জানানো হয়েছে।

    এনআইএ-র তল্লাশি অভিযান

    একটি অফিসিয়াল বিবৃতিতে এনআইএ (NIA Raid) জানিয়েছে যে, তদন্তকারীরা শনিবার মধ্যপ্রদেশের সেওনির চারটি স্থানে এবং পুণেতে একটি জায়গায় তল্লাশি অভিযান চালায়। তথ্যের ভিত্তিতে, এনআইএ টিম সন্দেহভাজনদের বাড়িতেও তল্লাশি চালায়। পুণেতে তালহা খান ও মধ্য প্রদেশের সেওনিতে আক্রম খান নামক দুইজন সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালান এআইএ-র আধিকারিকরা। এনআইএ সূত্রে খবর, দেশজুড়ে আইএসকেপির গতিবিধি ও সন্ত্রাসবাদ ছড়ানোর প্রচেষ্টার তথ্য জানতে পেরেই শনিবার মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়।

    আইএসকেপির সদস্য গ্রেফতার

    সম্প্রতি আইএসকেপির সঙ্গে যুক্ত এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, দিল্লির ওখলা থেকে জাহনসিব সামি ওয়ানি ও তাঁর স্ত্রী হিনা বসির বেগ নামক ওই কাশ্মীরী দম্পতিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এনআইএ বলেছে, “এই দম্পতিকে আইএসকেপি-র সঙ্গে যুক্ত বলে পাওয়া গেছে।” এছাড়াও তদন্তে জানা গিয়েছে, আবদুল্লাহ বাসিথ নামক আরও এক ব্যক্তি আইএসকেপি-র সঙ্গে যুক্ত। যদিও এনআইএ-র তদন্তাধীন অন্য একটি মামলায় বর্তমানে তিহার জেলে বন্দি ওই ব্যক্তি।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে বাজেয়াপ্ত সম্পত্তির বাজার মূল্য ১১১ কোটি! বিস্ফোরক দাবি ইডির

    শিবমোগা আইএস ষড়যন্ত্র মামলায় অভিযান

    জানা গিয়েছে, ওই দিনেই শিবমোগা আইএস ষড়যন্ত্র মামলায় সেওনির আরও তিনটি স্থানে তল্লাশি চালায় এনআইএ। সেদিন আব্দুল আজিজ সালাফি ও শেওব খান নামক অপর দুই সন্দেহভাজন ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। প্রসঙ্গত, শিবমোগা মামলায় অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শারিক, মাজ মুনির খান, ইয়াসিন এবং অন্যান্যরা তাদের হ্যান্ডলারের নির্দেশের ভিত্তিতে, মদের দোকান, হার্ডওয়্যারের মত সরকারি ও ব্যক্তিগত সম্পত্তিকে লক্ষ্যবস্তু করে। এরপর একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সদস্যদের মালিকানাধীন দোকান, যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতার মত ২৫ টিরও বেশি ঘটনা ঘটিয়েছে। এমনকী তারা আইইডিও বিস্ফোরণ ঘটিয়েছে। এনআইএ সূত্রে খবর, এই সমস্ত সন্ত্রাস সংগঠনকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশ থেকে আর্থিক মদত দেওয়া হত।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vivek Agnihotri: বাংলায় শয়ে শয়ে মিনি কাশ্মীর রয়েছে! কেন এ কথা বললেন বিবেক অগ্নিহোত্রী?

    Vivek Agnihotri: বাংলায় শয়ে শয়ে মিনি কাশ্মীর রয়েছে! কেন এ কথা বললেন বিবেক অগ্নিহোত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় এসে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে আঙুল তুললেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। রবিবার কলকাতা মিউজিয়ামে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে এক অনুষ্ঠানে এসেছিলেন বিবেক। সেখানেই তিনি বলেন, “বাংলার পরিস্থিতি ভয়ংকর।  এরাজ্যে শয়ে শয়ে মিনি কাশ্মীর রয়েছে, আমি নিজে তার সাক্ষী।” একইসঙ্গে বিবেকের (Vivek Agnihotri) দাবি, তিনি বামপন্থায় বিশ্বাসী ছিলেন প্রথম থেকেই। জেল পর্যন্ত গিয়েছেন তিনি। কিন্তু একটা সময়ের পর তাঁর অন্য উপলব্ধি হয়। বিবেকের কথায়, “আমি নিজে একজন বামপন্থী ছিলাম। জেলেও গিয়েছি। পরে বুঝেছি এটা একটা বিনাশের রাস্তা।”

    কী বললেন বিবেক

    এদিন বিবেক (Vivek Agnihotri) বলেন, “বাংলা থেকে বিপজ্জনক ছবি উঠে আসছে। এখনই না রুখে দিলে বাংলা কাশ্মীর হতে বেশি সময় লাগবে না।” তিনি ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অনুপম খের, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ড: স্বপন দাশগুপ্ত।  বিবেকের কথায়, রাজ্যে এখন দুর্নীতি, গোষ্ঠী হিংসা, সস্তা ডায়লগ আর চামচাগিরিতে ভরে গিয়েছে। বিবেক বলেন, ‘আমাকে একবার আমার মা বলেছিলেন, যদি এমন মানুষদের দেখতে চাও যারা দেশ বদলাতে পারে, তাহলে বাংলায় যাও। কিন্তু আমার শুধু মনে আছে, বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম ছবির জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কীভাবে শারীরিক হেনস্থা করা হয়েছিল আমাকে’। তিনি বলেন, ‘বাংলায় অনেক মিনি কাশ্মীর তৈরি হয়েছে এখন। বাংলা কাশ্মীরে পরিণত হওয়ার আগে বাংলার কাহিনি আমি জনতার সামনে আনতে চাই। বাংলার রাজনীতির অধঃপতন দেখানোর জন্য একটি ছবি বানাতে চাই আমি’। সেই সঙ্গে তিনি আরো বলেন, স্বাধীনভাবে ঘোরাফেরাও করা যায় না এখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা রুখতে ব্যর্থ।

    আরও পড়ুন: ‘আরআরআর’-র হাত ধরে ভারতে এল অস্কার, ‘বেস্ট অরিজিন্যাল সং’ বিভাগে সেরার শিরোপা পেল ‘নাটু নাটু’

    বাংলা নিয়ে ছবি

    বিজেপি নেতারা প্রায়শই অভিযোগ করে থাকেন, পশ্চিমবঙ্গ জঙ্গিদের ডেরায় পরিণত হচ্ছে। প্রায় সেই ভাষাতেই কথা বললেন বিবেক (Vivek Agnihotri)। শোনা যাচ্ছে তিনি আরও একটি ছবিও তৈরি করবেন। সেখানে থাকবে বাংলার পরিস্থিতি ও ১৯৪৬ এর রাজনৈতিক বাতাবরণ। বিবেকের ওই মন্তব্য নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমরা আগেই দাবি তুলেছিলাম বেঙ্গল ফাইলসও তৈরি হোক। কাটরা মসজিদ নিয়ে রাজ্যে কী পরিস্থিতি হয়েছিল তা আমরা জানি। শীতলকুচি ও দিনহাটার কথা মানুষ জেনে গিয়েছে। এরকম বহু জায়গা রাজ্যে রয়েছে। সেসব নিয়ে কথা উঠছে। কমিউনিস্ট আর টিএমসি ছাড়া বাংলার বদনাম আর কে করেছে? এখন কাশ্মীরকে শান্ত করেছেন নরেন্দ্র মোদি। পশ্চিমবাংলা সেই মোদির হাতেই শান্ত হবে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  •  Campa Cola: ৩০ বছরের পুরোনো ঠান্ডা পানীয় ক্যাম্পা কোলা ফিরছে রিলায়েন্সের হাত ধরে

     Campa Cola: ৩০ বছরের পুরোনো ঠান্ডা পানীয় ক্যাম্পা কোলা ফিরছে রিলায়েন্সের হাত ধরে

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩০ বছরের পুরোনো ঠান্ডা পানীয়ের দুর্দান্ত প্রত্যাবর্তন, পেপসি এবং কোকা কোলার সঙ্গে এবার হবে সরাসরি লড়াই। মুকেশ আম্বানির রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (RCPL) ভারতের আইকনিক ‘বেভারেজ ব্র্যান্ড’ ক্যাম্পা কোলা চালু করার কথা ঘোষণা করেছে। রিলায়েন্সের হাত ধরে প্রায় অর্ধ শতাব্দীর পুরানো ব্র্যান্ড ক্যাম্পাকোলা ভারতের বাজারে ফিরতে চলেছে। সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রাথমিকভাবে তিনটি ফ্লেভারে মিলবে এই ঠাণ্ডা পানীয়। প্রতিষ্ঠানটি এর নাম দিয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান টেস্ট’।

    চ্যালেঞ্জের মুখে পড়বে অন্যান্য ঠাণ্ডা পানীয়ের সংস্থাগুলি?

    রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের পানীয় বাজারে বিশ্বের দুটি বৃহত্তম কোম্পানি, পেপসিকো এবং কোকা-কোলাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছে। বিশেষজ্ঞদের ধারণা, ক্যাম্পা কোলা সরাসরি পেপসিকো এবং কোকা-কোলার সঙ্গে বাজারে প্রতিযোগিতায় নামতে চলেছে। রিলায়েন্স জানিয়েছে, রিলায়েন্স ভারতে নিজস্ব রিটেল চেইনের মাধ্যমে অন্যান্য ব্র্যাণ্ডের ঠান্ডা পানীয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে প্রস্তুত।

    লঞ্চের সময়, রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের একজন মুখপাত্র বলেছেন, “ক্যাম্পা কোলা এর নতুন অবতারে বাজারে ফিরিয়ে আনতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আমরা আশা করি যে পরবর্তী প্রজন্মের গ্রাহকরা এই ‘আইকনিক ব্র্যান্ড’টি সাদরে গ্রহণ করবেন, তরুণ গ্রাহকরা ক্যাম্পা কোলার নতুন স্বাদ দারুণ ভাবেই পছন্দ করবে। দ্রুত বর্ধনশীল ভারতীয় বাজারে ক্যাম্পা কোলার জন্য আগামী দিনে প্রচুর সুযোগ রয়েছে।

    অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে শুরু হবে ক্যাম্পা কোলার যাত্রা

    সংস্থার তরফে জানানো হয়েছে ২০০, ৫০০ এবং ৬০০ মিলি প্যাক ছাড়াও, কোম্পানি ১ এবং ২ লিটারের বোতলও বাজারে আনতে চলেছে। প্রাথমিক ভাবে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে শুরু হবে ক্যাম্পা কোলার যাত্রা। ধীরে ধীরে সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়বে এই নতুন স্বাদের ঠাণ্ডা পানীয় । সাশ্রয়ী মূল্যে উচ্চ মানের পণ্য সহ ভারতীয় গ্রাহকদের পরিবেশন করাই সংস্থার উদ্দেশ্য বলেই জানিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক আধিকারিক।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bangladesh: মার্চেই ভারত থেকে ডিজেল যাবে বাংলাদেশে! আন্তঃসীমান্ত পাইপলাইন উদ্বোধনে মোদি-হাসিনা

    Bangladesh: মার্চেই ভারত থেকে ডিজেল যাবে বাংলাদেশে! আন্তঃসীমান্ত পাইপলাইন উদ্বোধনে মোদি-হাসিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-বাংলাদেশের (Bangladesh) সুসম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছতে চলেছে চলতি মাসেই। ১৮ মার্চ যৌথভাবে প্রথম আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার পোশাকি নাম ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে যৌথভাবে প্রকল্পটির সূচনা করবেন। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন। তাঁর কথায়, ১৮ মার্চ থেকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসবে বাংলাদেশে। এই পাইপলাইন চালু হয়ে গেলে দ্রুত এবং কম খরচে ডিজেল পাবে বাংলাদেশ।

    আর কী বললেন সেদেশের বিদেশমন্ত্রী?

    বাংলাদেশের (Bangladesh) বিদেশ দফতরে সাপ্তাহিক সংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন। ড. একে আব্দুল মোমেন আরও জানান, সীমান্তে সীমানা রেখার ১০০ গজের মধ্যে স্থাপন করা নিয়ে ভারত তার আপত্তি তুলে নিচ্ছে। ফলে রেল স্টেশন-সহ আটকে থাকা সকল অবকাঠামোর কাজ দ্রুতই শুরু হবে। ভারতের আমন্ত্রণে জি ২০-এর বিদেশমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ পাওয়ায় বাংলাদেশ সম্মনিত হয়েছে বলে জানান তিনি।

    আরও পড়ুন: সমলিঙ্গে বিবাহ প্রচলিত পরিবারের ধারণার পরিপন্থী, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

    এতে কী কী সুবিধা হবে?

    প্রসঙ্গত, ভারত থেকে বাংলাদেশে (Bangladesh) এখন জ্বালানি তেল যায় রেলপথে। কিন্তু পাইপলাইন চালু হয়ে গেলে তা আরও দ্রুত এবং কম খরচে ডিজেল পাবে বাংলাদেশ। এর ফলে উপকৃত হবে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলি। বাংলাদেশে জ্বালানি তেল যাবে শিলিগুড়ি থেকে। সে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা বিপিসির পক্ষে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। ২০১৮ সালে পাইপলাইন নির্মাণের কাজের সূচনা যৌথভাবে করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী।

    বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে বলা হয়েছে, ১৩০ কিলোমিটার দীর্ঘ ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ৫২০ কোটি টাকা। ভারত সরকার অনুদান বাবদ ৩০৩ কোটি টাকা দিয়েছে। বাকি ব্যয় বহন করেছে বিপিসি। এই প্রকল্পের ফলে বাংলাদেশের উত্তরভাগে বাণিজ্যে গতি আসবে। ত্বরান্বিত হবে অর্থনৈতিক উন্নয়ন, এমনটাই ধারণা সে দেশের অর্থ ও বাণিজ্য বিশেষজ্ঞদের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Same Sex Marriage: সমলিঙ্গে বিবাহ প্রচলিত পরিবারের ধারণার পরিপন্থী, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

    Same Sex Marriage: সমলিঙ্গে বিবাহ প্রচলিত পরিবারের ধারণার পরিপন্থী, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: সমলিঙ্গের ব্যক্তিদের মধ্যে যৌন সম্পর্ক (Same Sex Marriage) ভারতের প্রচলিত পরিবারের ধারণার পরিপন্থী। রবিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের করা হলফনামায় একথা সাফ জানিয়ে দিল কেন্দ্র। কেন্দ্র যে সমকামী বিবাহের বিরুদ্ধে এদিন ফের তা একবার জানিয়ে দেওয়া হল। হলফনামায় জানানো হয়েছ, ভারতীয়রা পরিবার বলতে বোঝেন স্বামী, স্ত্রী এবং সন্তানকে। স্বামী-স্ত্রী বলতে একজন জৈবিক পুরুষ ও একজন জৈবিক নারীকেই বিবেচনা করা হয়। তাঁদের মধ্যে মিলনের ফলে জন্ম নেওয়া সন্তানকে জৈবিক পুরুষ বাবা হিসেবে এবং জৈবিক মহিলা মা হিসেবে লালন-পালন করেন।

    সমকামী বিবাহকে (Same Sex Marriage) স্বীকৃতি দিলে…

    কেন্দ্র আরও জানিয়েছে, সমকামী বিবাহকে স্বীকৃতি দিলে কিছু আইনি জটিলতাও সৃষ্টি হবে। বর্তমানে ভারতে ব্যক্তিগত এবং বিধিবদ্ধ আইনে নিষিদ্ধ সম্পর্ক, বিয়ের শর্ত, আনুষ্ঠানিকতা এবং আচারের প্রয়োজনীয়তা গার্হস্থ্য হিংসার মতো বিষয়ে যে বিধানগুলি রয়েছে, সমকামী বিবাহ আইনি স্বীকৃতি পেলে সেগুলি লঙ্ঘন হতে পারে। কারণ বিয়ে শুধু নারী-পুরুষের মধ্যেই হয়, এমনটা ধরেই বিধানগুলি তৈরি করা হয়েছে।

    প্রসঙ্গত, সংবিধানে যে ভারতীয় নাগরিকদের নিজের পছন্দের ব্যক্তিকে বিয়ে করার অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকার এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের নাগরিকদেরও পাওয়া উচিত। এই দাবি করেই সমকামী বিবাহের (Same Sex Marriage) আইনি স্বীকৃতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন হায়দরাবাদের সুপ্রিয় চক্রবর্তী ও অভয় ডাং। তবে শুধু তাঁরাই নন, দেশের বিভিন্ন হাইকোর্টে একাধিক সমকামী যুগল সমকামী বিবাহের স্বীকৃতি চেয়ে আবেদন করেছিলেন। কেন্দ্র জানিয়েছে, ভিন্নধর্মী দুটি লিঙ্গের মানুষের মিলনই বিবাহ। আমাদের মনে এই ধারণা বদ্ধমূল। বিবাহের এই সংজ্ঞা সামাজিক, সাংস্কৃতিক এবং আইনগতভাবে এদেশের মানুষের মনে গেঁথে রয়েছে। আইনি ব্যাখ্যা দিয়ে একে গুলিয়ে দেওয়া উচিত নয়।

    আরও পড়ুুন: বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উদ্বোধন, কর্নাটকে রোড শো-ও করলেন মোদি

    হলফনামায় সরকার জানিয়েছে, সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিকের নিজের ইচ্ছামতো মেলামেশার অধিকার রয়েছে। কিন্তু এই ধরনের সম্পর্কগুলির (Same Sex Marriage) ক্ষেত্রে রাষ্ট্রকে আইনি স্বীকৃতি দিতেই হবে এটা কোনও অধিকারের বিষয় নয়। ২১ নম্বর অনু্চ্ছেদের অধীনে জীবন ও স্বাধীনতার অধিকারের আওতায়ও এটা পড়ে না। বিবাহের ধারণা অনিবার্যভাবে বিপরীত লিঙ্গের দুই ব্যক্তির মধ্যে মিলনকে বোঝায়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • Election Commission: প্রতিটি ভোটেই আমাদের অগ্নিপরীক্ষা দিতে হয়, বললেন মুখ্য নির্বাচন কমিশনার

    Election Commission: প্রতিটি ভোটেই আমাদের অগ্নিপরীক্ষা দিতে হয়, বললেন মুখ্য নির্বাচন কমিশনার

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিটি নির্বাচনেই আমাদের অগ্নিপরীক্ষা দিতে হয়, একথা বললেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বছরের পর বছর ধরে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার পরও প্রতিবার বিশ্বাসযোগ্যতার পরীক্ষা দিতে হয় কমিশনকে (Election Commission)।সদ্যই মিটেছে ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের ভোটপর্ব।

    মুখ্য নির্বাচন কমিশনার এই মুহুর্তে রয়েছেন কর্নাটকে

    মুখ্য নির্বাচন কমিশনার বর্তমানে রয়েছেন কর্ণাটকে। তিনি সেখানে তিনদিনের সফরে গিয়েছেন তাঁর টিমের সঙ্গে। কর্ণাটকে আসন্ন সময়ে রয়েছে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন রয়েছে। বিজেপি শাসিত এই রাজ্যে এবার নির্বাচনে বিরোধী পক্ষ থেকে একাধিক বার্তা এসেছে। সেই সাপেক্ষে নিরপেক্ষতা ইস্যুতে নির্বাচন কমিশন (Election Commission) নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্য নির্বাচন কমিশন। চলতি বছর আরও অন্তত পাঁচটি রাজ্যে ভোট হওয়ার কথা। এদিন কর্নাটকে তাঁকে প্রশ্ন করা হয়, কর্ণাটকের মানুষ কমিশনের কাছ থেকে কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করতে পারে? সেই প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, বছরের পর বছর সফলভাবে নির্বাচন করে আমরা মানুষের বিশ্বাস অর্জন করেছি। অথচ এখনও আমাদের প্রতিটি নির্বাচনে অগ্নিপরীক্ষা দিতে হয়। মুখ্য নির্বাচন কমিশনারের দাবি, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন ওঠা উচিত নয়।

    আরও পড়ুন: এবার থেকে সঙ্ঘের শাখা চালাতে পারবেন মহিলারাও! জানুন বিস্তারিত

    দেশে এখনও অবধি ৪০০ বিধানসভা নির্বাচন করিয়েছে কমিশন

    রাজীব কুমার আরও বলেন, আজকের দিনে প্রতিটা নির্বাচনের ফলাফল মানুষ চোখ বন্ধ করে মেনে নিচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার বলছেন, নির্বাচন কমিশন (Election Commission) সফলভাবে ৪০০টি রাজ্যের নির্বাচন করেছে। ১৭টি লোকসভা নির্বাচন করেছে, ১৬টি রাষ্ট্রপতি নির্বাচন করিয়েছে। আজ ভারত যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ভৌগলিক স্থায়িত্ব অর্জন করেছে, সেটা সম্ভব হয়েছে শুধু ভারতবাসী নির্বাচন প্রক্রিয়ায় ভরসা রাখে বলেই। অথচ তা সত্ত্বেও আমাদের প্রতি নির্বাচনে অগ্নিপরীক্ষা দিতে হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • PM Modi: বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উদ্বোধন, কর্নাটকে রোড শো-ও করলেন মোদি

    PM Modi: বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উদ্বোধন, কর্নাটকে রোড শো-ও করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের (Bengaluru Mysuru Expressway) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার কর্নাটকের (Karnataka)  মাণ্ড্য জেলায় ১১৮ কিমি দীর্ঘ ওই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন তিনি। আগে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগত ৩ ঘণ্টা। এক্সপ্রেসওয়ে চালু হওয়ায় এক শহর থেকে অন্য শহরে পৌঁছতে সময় লাগবে মাত্র ৭৫ মিনিট। বিজেপির (BJP) বিরোধী দল জেডি (এস)এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই মাণ্ড্য জেলা।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বলেন…

    এদিন সেখানেই ৮ হাজার ৪৮০ কোটি টাকা ব্যয়ে বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কেবল এই এক্সপ্রেসওয়েই নয়, ভোটমুখী কর্নাটকে এদিন আরও প্রায় ১৬ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী (PM Modi)। এর মধ্যে রয়েছে আইআইটি ধারওয়াড়, মাইসুরু-কুশলনগর চার লেনের হাইওয়ে এবং হুবলি স্টেশনে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের মতো প্রকল্প। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি রাজ্যের সমৃদ্ধি ও উন্নয়নের পথ খুলে দেবে। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিন ধরে বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যুবকরা আমাদের দেশের উন্নয়ন চাক্ষুষ করে গর্ব অনুভব করছেন। তার পরেই তিনি বলেন, এই সমস্ত প্রকল্প আমাদের সমৃদ্ধি ও উন্নয়নের পথ খুলে দেবে।

    বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে ১০ লেনের। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, এই দুই শহরের দূরত্ব এক লপ্তে অনেকখানি কমে যাওয়ায় এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বড় প্রভাব ফেলবে এই এক্সপ্রেসওয়ে।জানা গিয়েছে, বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের সঙ্গে জাতীয় সড়ক ২৭৫কে যুক্ত করা হচ্ছে। এই এক্সপ্রেসওয়ের চারটি রেল ওভারব্রিজ, ৯টি বড় সেতু, ৪০টি ছোট সেতু এবং ৮৯টি আন্ডারপাস ও ওভারপাস রয়েছে। এদিন প্রধানমন্ত্রী মাইসুরু-কুশলনগর ৪ লেনের হাইওয়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। সেটির দৈর্ঘ হবে ৯২ কিলোমিটার। এই প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৩০ কোটি টাকা। এখন এই দুই শহরের একটি থেকে অন্যটিতে যেতে সময় লাগে ৫ ঘণ্টা। হাইওয়ে নির্মাণ হয়ে গেলে সময় কমে দাঁড়াবে মাত্র আড়াই ঘণ্টা। মাণ্ড্য জেলায় এদিন রোড শো-ও করেন প্রধানমন্ত্রী (PM Modi)। সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি অংশ নেন প্রচুর সাধারণ মানুষও।

    আরও পড়ুুন: ‘কোনওভাবেই জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না’, ফের জানালেন শাহ

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • Robots: দক্ষতার সঙ্গে পুজো করছে রোবট! কর্মসংস্থানের অভাবে দুশ্চিন্তায় পুরোহিতরা

    Robots: দক্ষতার সঙ্গে পুজো করছে রোবট! কর্মসংস্থানের অভাবে দুশ্চিন্তায় পুরোহিতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: রোবট (Robots) দিনের পর দিন আমাদের জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়ে পড়েছে। রোবট নিয়ে ধারণা বিশ্বের নানা প্রান্তে নানারকম। আর এবারে দেখা গিয়েছে, রোবটকে দেখা যাচ্ছে পুরোহিতের জায়গায়। শুনতে অবাক লাগলেও এটিই সত্যি। যত সময় এগোচ্ছে তত কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই চমক দিয়েই চলেছে। এতদিন দেখা গিয়েছে, শিল্পী কিংবা শিক্ষকদের জায়গা ধীরে ধীরে কেড়ে নিচ্ছে রোবট। কিন্তু এখন দেখা যাচ্ছে, পুরোহিতদের চাকরিও খেয়ে নিতে পারে রোবটরা (Robots)। আর সেই আশঙ্কা ক্রমেই বাড়ছে।

    কেন এই আশঙ্কা?

    ২০১৭ সালে ভারতের এক টেকনোলজি ফার্ম একটি রোবটিক আর্ম তৈরি করেছিল। সেই রোবটটি আরতি করতে পারত। যা দেখে চমকে উঠেছিলেন সকলে। কিন্তু এই ব্যাপারটা চমকের মধ্যেই আবদ্ধ ছিল না, পুরোহিতের জায়গায় রোবটের ব্যবহারের পর থেকই শুরু হয় পুরোহিতদের কর্মের জন্য চিন্তা। সেবার গণেশ পুজোর সময় যন্ত্রকে আরতি করতে দেখে দর্শনার্থীরা অবাক ও মুগ্ধ হয়েছিলেন ঠিকই কিন্তু এর পাশাপাশি শুরু হয় দুশ্চিন্তা।  

    এই ঘটনার পর থেকেই পরবর্তী সময়ে আরও এমন রোবট (Robots) তৈরি হতে শুরু হয়েছে। এই রোবটগুলো হিন্দু ও বৌদ্ধ ধর্মের বহু ধর্মাচরণে দক্ষ। ফলে স্বাভাবিক ভাবেই একে মানুষের বিজ্ঞান আরাধনার নয়া অর্জন বলে মনে করছেন অনেকে। তবে সিঁদুরে মেঘ দেখছেন পুরোহিতরা।

    আরও পড়ুন: ‘কোনওভাবেই জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না’, ফের জানালেন শাহ

    ধর্ম বনাম এআই

    এমন ভাবেই পুরোহিতদের পরিবর্তে পুজোর সময় রোবট (Robots) রাখা হলে পরবর্তী প্রজন্মে পুরোহিতদের কর্মসঙ্কোচনের পথ তৈরি হওয়ার পাশাপাশি ধর্ম ও বিজ্ঞানের মধ্যে এক বিতর্কেরও সৃষ্টি হবে। ফলে একদিকে কিছু মানুষ যখন মনে করছেন পুজোতে রোবটের ব্যবহার মানব উদ্ভাবনের একটি নতুন দিগন্তের প্রতিনিধিত্ব করে যা সমাজকে উন্নতির দিকে পরিচালিত করবে। অন্যদিকে কিছু মানুষ উদ্বিগ্ন যে রোবটগুলিকে  ব্যবহার করা হলে এটি ভবিষ্যতের জন্য একটি অশুভ লক্ষণ।

    প্রসঙ্গত, সব মিলিয়ে দক্ষিণ এশিয়া জুড়েই ধর্মাচরণ ও উপাসনার কাজে রোবটের ব্যবহার যেভাবে বাড়তে শুরু করেছে তাতে খুব শীঘ্রই তা পেশাগত ভাবে পৌরহিত্যের সঙ্গে যুক্তদের সমস্যায় ফেলতে পারে। তবে এখনই এই সমস্যাটা তেমনভাবে দেখা না গেলেও আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share