Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • K Kavitha: সিবিআই-এর পর আবগারি দুর্নীতি মামলায় কে চন্দ্রশেখর রাওয়ের মেয়েকে তলব ইডির

    K Kavitha: সিবিআই-এর পর আবগারি দুর্নীতি মামলায় কে চন্দ্রশেখর রাওয়ের মেয়েকে তলব ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এবার তেলেঙ্গানার শাসকদল বিআরএসের এমএলসি এবং মুখ্যমন্ত্রী কেসিআরের মেয়ে কবিতাকে (K Kavitha) জিজ্ঞাসাবাদের জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ আগামী ৯ মার্চ তাঁদের দিল্লির দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ গত কয়েকদিনে আবগারি দুর্নীতি মামলায় তদন্তের গতি বাড়িয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ কবিতার পাশাপাশি ইডি আধিকারিকরা তেলেঙ্গানার ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইকেও করবেন। মঙ্গলবার হায়দরাবাদের ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইডি। কবিতা জাতীয় স্তরের মদের চোরাচালানের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে৷ জানা গিয়েছে, ‘দ্য সাউথ গ্রুপ’ নামে চলছে চোরাচালান সংস্থাটি ৷ যার সঙ্গে অরুণ রামচন্দ্রনও যুক্ত বলে ইডির সন্দেহ।    

    ইডির তরফে জানা গিয়েছে, এই সাউথ গোষ্ঠীই আম আদমি পার্টির নেতাদের প্রায় একশো কোটি টাকা ঘুষ দিয়েছে (K Kavitha)। আরও এক মদ ব্যবসায়ী আমনদীপের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে গতকাল অরুণকে গ্রেফতার করা হয়েছে৷ আমনদীপকে এর আগেই গ্রেফতার করেছে ইডি। ইডি্র দাবি, অরুণ পিল্লাই, অভিষেক বোইনপালি এবং অন্যান্য সহযোগীরা আপ নেতাদের সঙ্গেভাত মিলিয়েছিলেন। কবিতার অনেক ব্যবসা বেনামে এই অরুণই করতেন বলে জানা গিয়েছে। গতকাল অরুণের গ্রেফতারি ও কবিতাকে ইডির তলবের খবরে উত্তাল জাতীয় রাজনীতি। ইডি দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা পাচারের অভিযোগও করেছে অরুণের বিরুদ্ধে।

    আরও পড়ুন: আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রীর গলায় নারী শক্তির জয়গান, কী বললেন তিনি?

    ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কবিতা (K Kavitha) সাউথ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের প্রধান। দিল্লির আবগারি নীতি তৈরি এবং মদের ডিলার বাছাইয়ে এই প্রতিষ্ঠানটি প্রভাব খাটায় বলে অভিযোগ। এই প্রতিষ্ঠানই প্রভাব খাটিয়ে তেলেঙ্গানার বেশ কয়েকজন মদ ব্যবসায়ীকে দিল্লিতে বড় ব্যবসা পাইয়ে দিয়েছিল। এমনই অভিযোগ পেয়েছে ইডি এবং সিবিআই। তদন্তকারীদের দাবি, বিনিময়ে ঘুষ বাবদ একশো কোটির বেশি ঢোকে এই প্রতিষ্ঠানের কর্তাদের কাছে। তাদের আরও দাবি, সেখান থেকে ঘুষের টাকা যায় দিল্লির শাসক দল আপ আদমি পার্টির তহবিলে। তদন্তকারীরা খতিয়ে দেখছে কবিতার হাত হয়ে টাকার ভাগ ভারত রাষ্ট্র সমিতির তহবিলেও জমা হয়েছে কিনা।

    ওই মামলায় ইডি সোমবার অরুণ রামচন্দ্রন পিল্লাই নামে হায়দরাবাদের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ইডি সূত্রের খবর, অরুণের মুখোমুখি বসিয়ে কবিতাকে জেরা করতে চায় তারা। এর আগে কবিতার এক প্রাক্তন অডিটরকে দু-দফা জেরার পর গ্রেফতার করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • International Women’s Day: আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রীর গলায় নারী শক্তির জয়গান, কী বললেন তিনি?

    International Women’s Day: আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রীর গলায় নারী শক্তির জয়গান, কী বললেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day) দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নারীদের বিকাশে সরকারের পক্ষ থেকে আরও বেশি উদ্যোগের আশ্বাসও দিয়েছেন তিনি। বুধবার সকালে একটি ট্যুইট করে দেশের সব নারীদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইটারে একটি ভিডিও-ও পোষ্ট করেন তিনি। ট্যুইটে নারী শক্তি ফর নিউ ইন্ডিয়া হ্যাসট্যাগ ব্যবহার করেছেন তিনি। বুধবার সকাল ৮টা ১৩ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি টুইট করা হয়। সভারতের অগ্রগতিতে নারীর ভূমিকার গুরুত্বের কথা উল্লেখ করে তিনি মহিলাদের স্বনির্ভরতার কথাও বলেছেন। মেয়েদের স্বনির্ভর করে তুলতে সরকার আগামী দিনে মহিলাদের ক্ষমতায়ণের উপর বিশেষ জোর দেবে বলেও জানিয়েছেন তিনি।

    আরও পড়ুন: এখন থেকে মৈত্রী-বন্ধন এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বে আরপিএফ   

    ট্যুইটারে ভিডিওটি পোস্ট করে প্রধানমন্ত্রী (International Women’s Day) লেখেন, “আজ আন্তর্জাতিক নারী দিবস। নারী শক্তির প্রতি শ্রদ্ধা জানাই। ভারতের অগ্রগতিতে আমরা নারীদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। আমাদের সরকার আগামী দিনে নারীকে স্বনির্ভর করে তুলতে আগামী দিনে আরও পদক্ষেপ নেবে।”

     

    নারীদের সম্মান জানাল গুগল ডুডল 

    এদিকে নারী দিবসের (International Women’s Day) শুভেচ্ছা জানিয়ে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। ২০০৫ সাল থেকে এই দিনে নারীদের প্রতি সম্মান জানাতে ডুডল প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। একজন নারী অন্য নারীকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন, এমনই একটি আবহ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ডুডলটি তৈরি করেছেন ডুডল শিল্পী ‘অ্যালিসা উইনান্স’।

     

    ডুডলের প্রতিটি ‘গুগল’ লেখা ইংরেজি অক্ষরের ভিগনেটগুলো এমন করে সাজানো হয়েছে, যাতে দেখানো হয়েছে-বিশ্বজুড়ে নারীরা একে অপরের উন্নতিতে একে অপরের পরিপূরক। ডুডলটিতে সেই সব নারীদের কথা বলা হয়েছে যারা মাতৃত্বের সময় একে অপরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটিতে এমন নারীদের কথাও তুলে ধরা হয়েছে যাঁরা তাঁদের অধিকারের লড়াইয়ে একত্রিত হন। যাঁরা জীবনের সব স্তরের মানুষের যত্ন নেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Heatwave: তাপপ্রবাহের সতর্কতা দেশজুড়ে, দহন থেকে বাঁচতে আগাম নির্দেশিকা কেন্দ্রের

    Heatwave: তাপপ্রবাহের সতর্কতা দেশজুড়ে, দহন থেকে বাঁচতে আগাম নির্দেশিকা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা দেশজুড়ে জারি হয়েছে তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা। দেশের বিভিন্ন তাপমাত্রা ছুঁয়েছে ৫০ ডিগ্রির কাটা। ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই ফেব্রুয়ারিতে সিমলায় তাপমাত্রা রেকর্ড উচ্চতায় গিয়েছে। অন্যদিকে গুজরাট-মহারাষ্ট্র এবং গোয়ার কিছু জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি উপস্থিত হয়েছে। এরই মাঝে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় মন্ত্রক। 

    তাপপ্রবাহ নিয়ে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, ২০১৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে তাপপ্রবাহ কবলিত রাজ্যের সংখ্যা দ্বিগুণ হয়ে ২৩-এ পৌঁছেছে। গত এক শতাব্দীর মধ্যে ২০২২-এর মার্চ ছিল উষ্ণতম। তাপপ্রবাহের কারণে নষ্ট হচ্ছে ফসল, ঘটছে বিদ্যুৎ বিপর্যয়ের মতো ঘটনাও। 

    নির্দেশিকায় কী বলেছে স্বাস্থ্যমন্ত্রক? 

    তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। লু থেকে বাঁচতে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানে বলা হয়েছে, তৃষ্ণা না থাকলেও প্রচুর পরিমাণে জল খেতে হবে। ব্যবহার করতে হবে ওআরএস। লবন দিয়ে ঘরে তৈরি লেবুর জল, লস্যি, ফলের রস খেতে হবে। অন্যদিকে অ্যালকোহল, চা, কফি, ঠাণ্ডা পাণীয় এবং প্রচুর চিনি থাকা পাণীয় খাওয়া যাবে না। এছাড়াও এই সময় উচ্চ প্রোটিন যুক্ত খাবার এবং বাসি খাবার এড়িয়ে চলতে হবে। পার্ক করা গাড়িতে কোনও শিশু কিংবা পোষ্যকে ছেড়ে দেওয়া যাবে না। নির্দেশিকায় বলা হয়েছে তীব্র গরমের সময় রান্না করা এড়িয়ে চলতে হবে। রান্নার জায়গায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।

    আরও পড়ুন: ১২২ বছরে উষ্ণতম ফেব্রুয়ারি কাটাল দেশ! ২০২৩-এর গ্রীষ্মকাল কেমন হতে চলেছে?

    স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, সূর্যের আলোর সংস্পর্শে এলে পাতলা, ঢিলেঢালা সুতির পোশাক পরতে হবে। এছাড়া ছাতা, টুপি, তোয়ালে দিয়ে মাথা ঢাকার বন্দোবস্ত করতে হবে। সরকারের তরফে আবহাওয়ার খবর শুনতে বিভিন্ন এলাকার বাসিন্দাদের রেডিও-র খবর শোনার, সংবাদপত্র পড়ার এবং টিভি দেখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও যাঁরা পারবেন, তাঁরা আবহাওয়া দফতরের ওয়েবসাইটও দেখতে পারেন।

    আরও পড়ুন: এখন থেকে মৈত্রী-বন্ধন এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বে আরপিএফ

    হাওয়া বাতাস যেখানে বেশি খেলে সেখানেই থাকা বাঞ্ছনীয় (Heatwave)। এছাড়াও বাড়িতে ভিতরে শীতল জায়গায় থাকতে হবে। সরাসরি সূর্যের তাপ কিংবা তাপপ্রবাহ এড়িয়ে যেতে হবে। দিনের বেলায় বাড়ির যেসব দিকে রোদ আসে, সেইসব দিকের জানলা এবং পর্দা বন্ধ রাখতে হবে। সন্ধে কিংবা রাতের দিকে যেসব বাইরের তাপমাত্রা কিছুটা কমবে, সেই সময় এইসব জানলা-পর্দা খুলে দিতে হবে। যাঁদেরকে বাইরে বেরোতেই হয়, তাঁরা সকাল ও সন্ধেয় কাজ সারার চেষ্টা করতে হবে, কিংবা সেইরকমের পরিকল্পনা করতে হবে। দুপুর ১২ টা থেকে ৩ টের মধ্যের সময়কে এড়িয়ে চলতেও পরামর্শ দেওয়া হয়েছে। ছোট শিশু, গর্ভবতী মহিলা, যাঁরা বাইরে বেরিয়ে কাজ করেন, যাংদের মানসিক রোগ রয়েছে এবং যাঁরা হৃগরোগ কিংবা উচ্চরক্তচাপে ভুগছেন, তাঁদের বেশি সতর্ক থাকতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tripura Election: ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা

    Tripura Election: ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরায় (Tripura Election)পরপর দুবার সরকার গড়ল বিজেপি। সাত মাস আগে আগরতলার কুর্সিতে বসেছিলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ড.মানিক সাহা। এবারের বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফের তাঁকেই মুখ্যমন্ত্রী করল গেরুয়া শিবির। বুধবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শপথ গ্রহণ করলেন।

    ত্রিপুরায় শপথ গ্রহণ

    বুধবার আরও আটজন মন্ত্রী হিসেবে শপথ নিলেন। আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যিনি উত্তর–পূর্বে বিজেপির এই জয়ের কারিগর। এছাড়াও হাজির ছিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দা, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাং। ত্রিপুরার (Tripura Election) প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও হাজির ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে। এদিন যে আটজন মন্ত্রী বুধবার শপথ নিলেন, তার মধ্যে চারজন আগেও ক্যাবিনেটে ছিলেন। তাঁদের মধ্যে আছেন রতনলাল নাথ, প্রাঞ্জিত সিংহ রায়, সান্ত্বনা চাকমা ও সুশান্ত চৌধুরী। এছাড়া নতুনদের মধ্যে শপথ নিয়েছেন টিঙ্কু রায়,  বিকাশ দেববর্মা ও সুধাংশু দাস। বিজেপির সহযোগী দল আইপিটিএফের শুক্লা চরণ নেওটিয়া মন্ত্রী হিসেবে শপথ নেন। সূত্রের খবর, তিপ্রা মোথার তিনজন জয়ী প্রার্থী ক্যাবিনেটে জায়গা পেতে পারেন। 

    আরও পড়ুন: চিনা মোবাইল-অ্যাপ ব্যবহার নয়, ভারতীয় সেনাকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দারা

    মানিকেই ভরসা

    ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে বাম জমানায় ইতি টেনে গেরুয়া শাসন শুরু হয় ত্রিপুরায়। এরপর ২০২২ সালে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার জেরে মুখ্যমন্ত্রী বদল করে বিজেপি। বিপ্লব দেবের জায়গায় মুখ্যমন্ত্রী করা হয় মানিক সাহাকে। সেই মানিকের নেতৃত্বেই বাম নেতা মানিক সরকার এবং তিপ্রা মোথার প্রদ্যোত্‍ মাণিক্য দেববর্মার চ্যালেঞ্জ সামলে জয় পায় বিজেপি। তবে এর মাঝেও মুখ্যমন্ত্রী মুখ নিয়ে শুরু হয়েছিল জল্পনা। কারণ এবারের নির্বাচনে লড়েছিলেন প্রতিমা ভৌমিক। মানিক সাহা নাকি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ত্রিপুরার মুখ্যমন্ত্রীর গদি পাবেন, তা নিয়েই চলছিল চাপা উত্তেজনা। এই নির্বাচনে (Tripura Election) প্রতিমাকে সিপিএম-র প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গড় ধানপুর কেন্দ্র থেকে ভোটে লড়তে বলা হয়। সিপিএম প্রার্থীকে হারিয়ে জয়ী হন তিনি। তবে শেষ পর্যন্ত মানিকেই ভরসা রাখল বিজেপি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Afghanistan: পাকিস্তানকে এড়িয়ে ইরানের মধ্য দিয়ে আফগানিস্তানে গম পাঠাচ্ছে ‘বন্ধু’ ভারত

    Afghanistan: পাকিস্তানকে এড়িয়ে ইরানের মধ্য দিয়ে আফগানিস্তানে গম পাঠাচ্ছে ‘বন্ধু’ ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: চরম খাদ্য সঙ্কটে তালিবান শাসিত আফগানিস্তান (Afghanistan)। ২০২১ সালে তালিবানের (Taliban) কাবুল দখলের পর থেকে ক্রমশই খারাপ হয়েছে পরিস্থিতি। এই অবস্থায় আফগানিস্তানের (Afghanistan) পাশে দাঁড়াল নয়াদিল্লি। পাকিস্তানকে বুড়ো আঙুল দেখিয়ে আফগানিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। মঙ্গলবার দিল্লিতে পাঁচ দেশের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, আফগানিস্তানে ২০ হাজার মেট্রিক টন গম পাঠানো হবে। তবে পাকিস্তান হয়ে নয়, এই গম যাবে ইরানের চাবাহার বন্দর দিয়ে। এর পাশাপাশি সেদেশের মহিলা ও সংখ্যালঘু-সহ সমস্ত মানুষের অধিকার রক্ষা করতে রাজনৈতিক পরিকাঠামোর উন্নতির দাবিও জানিয়েছে নয়াদিল্লি।

    তালিবান দখলের পর ভারতের সহায়তা

    ২০২০ সালে, ভারত আফগানিস্তানে ৭৫,০০০ মেট্রিক টন গম পাঠানোর জন্য চাবাহার বন্দর ব্যবহার করেছিল। এরপর এবারে ফের ইরানের বন্দর ব্যবহার করে আফগানিস্তানে পাঠাতে চলেছে গম। একটি সরকারী বিবৃতি অনুসারে, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য চাবাহার বন্দরের মাধ্যমে “আফগান জনগণের” জন্য ২০ হাজার মেট্রিক টন গম বিতরণের জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (UNWFP) সঙ্গে অংশীদারিত্ব ঘোষণা করেছে ভারত।

    মঙ্গলবার কাজাখস্তান, কিরঘিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ভারত। ভারত-মধ্য এশিয়ার যৌথ ওই বৈঠকেই নয়াদিল্লি ঘোষণা করে ভারতের তরফে ২০ হাজার মেট্রিক টন গম পাঠানো হবে আফগানিস্তানে। সেই সঙ্গেই আফগানিস্তানের প্রশাসনের আরও উন্নতি ঘটানোরও ডাক দিয়েছে ভারত। এর পাশাপাশি ভারত জোর দিয়েছে কোনওভাবেই যেন আফগানিস্তানকে জঙ্গিদের আশ্রয়, প্রশিক্ষণ, পরিকল্পনা কিংবা অন্য কোনও রকম কাজে ব্যবহার না করা হয়।

    পাকিস্তান হয়ে কেন পাঠানো হচ্ছে না গম?

    এর আগে পাকিস্তান হয়ে আফগানিস্তানে ত্রাণ পাঠাতে গিয়ে সমস্যায় পড়তে হয় ভারতকে। শোনা যায়, হাজার হাজার কেজি গম চুরি করছে পাকিস্তান। ভারত থেকে গম বোঝাই ট্রাকগুলি পাকিস্তান হয়ে আফগানিস্তানে প্রবেশ করে। কিন্তু নির্দেশ মত সেখানে গমের বস্তা না নামিয়ে ফেরার পথে অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ করে সেগুলি। আর সেখান থেকেই গম চুরি করে পাকিস্তান। পাকিস্তানের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। দেশটিতে খাদ্যসামগ্রী ও জ্বালানির দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে ভারতের গম চুরি করছে দেশটি। এই খবর নয়াদিল্লির কাছেও পৌঁছেছিল।  তাই এবার পাকিস্তান হয়ে না গিয়ে ইরানের চাবাহার বন্দর দিয়ে আফগানিস্তানে গম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

    ভারতের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তালিবানরা

    ভারত সেদেশের জনগণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় তালিবানরা এর প্রশংসা করেছে। তালিবানের মুখপাত্র সুহেল শাহীন বলেছেন, “চাবাহার বন্দরের মাধ্যমে আফগান জনগণের জন্য ২০,০০০ মেট্রিক টন গম সরবরাহের জন্য আমরা এর প্রশংসা করি। এই ধরনের মানবিক পদক্ষেপ দুই দেশের মধ্যে আস্থা বাড়ায় যা পারস্পরিক ইতিবাচক সম্পর্ক গড়ে তুলবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chinese Mobile: চিনা মোবাইল-অ্যাপ ব্যবহার নয়, ভারতীয় সেনাকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দারা

    Chinese Mobile: চিনা মোবাইল-অ্যাপ ব্যবহার নয়, ভারতীয় সেনাকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দারা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনা জওয়ান ও তাঁদের পরিবারের সুরক্ষার কথা মাথায় রেখেই বড় সতর্কতা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। সেনাকর্মীদের চিনে তৈরি মোবাইল ফোন (Chinese Mobile) ব্যবহার করতে নিষেধ করা হল। চিনের তৈরি মোবাইল এবং অ্যাপ ব্যবহার করবেন না। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (লাইন অফ অ্যাকচ্যুয়াল কন্ট্রোল বা এলএসি) বরাবর মোতায়েন সেনা জওয়ানদের এমনই নির্দেশিকা দিল গোয়েন্দা বিভাগ।

    কেন এমন নির্দেশিকা?

    গোয়েন্দাদের আশঙ্কা, চিনা বা বিদেশি মোবাইলগুলি ম্যালওয়্যার, বা স্পাইওয়্যার দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। বহু ক্ষেত্রেই ম্যালওয়্যার, বা স্পাইওয়্যার পাওয়া যাচ্ছে চিনা মোবাইলে (Chinese Mobile), যা সেনাবাহিনীর ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ নিয়ে আগেও সেনাকে সতর্ক করা হয়েছে। এবার সরাসরি চিন সীমান্তে যাতে এই মোবাইলগুলি ব্যবহার না করা হয় সেদিকে নজর দেওয়ার বার্তা এল। মোবাইলের পাশাপাশি চিনা অ্যাপ ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করতে চাইছেন গোয়েন্দারা। এবারে শুধুমাত্র সেনাকর্মীরাই নন, তাঁদের পরিবারের সদস্যদেরও চিনা ফোন ও অ্যাপ্লিকেশন ব্যবহার করতে বারণ করা হয়েছে।

    নির্দেশিকায় সেনাকর্তাদের উদ্দেশে বলা বয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি-তে যে সমস্ত সেনাকর্মীরা মোতায়েন রয়েছেন, তারা যেন কোনও চিনা মোবাইল ফোন বা চিনা অ্যাপ্লিকেশন ব্যবহার না করেন। প্রতিরক্ষা বিভাগকে ইতিমধ্যেই এই বিষয়ে সতর্ক করা হয়েছে। প্রতিরক্ষা বিভাগকে সতর্ক করে বলা হয়েছে, বিভিন্ন মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। সেনাকর্মীদের এই বিষয়ে সতর্ক হতে হবে, চিনা মোবাইল ফোন (Chinese Mobile) ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

    চিনা ফোন ব্যবহারে না…

    জানা গিয়েছে, ভিভো, ওপো, শাওমি, ওয়ান প্লাস, হনর, রিয়েলমি, জিওনি, আসুস ও ইনফিনিক্সের মত মোবাইল ফোন, যা চিনে তৈরি হয় (Chinese Mobile), তা ব্যবহার করতে বারণ করা হয়েছে। এই ফোনগুলি ছাড়া বর্তমানে ভারতীয় বাজারে অন্যান্য যে ফোন রয়েছে, তা ব্যবহার করতে বলা হয়েছে।

    প্রসঙ্গত, ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে ভারত ও চিনের মধ্যে টানাপোড়েন শুরু হয়। জুন মাসে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষও হয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। সূত্রের খবর, বিভিন্ন মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর উপর নজরদারি চালানোর চেষ্টা করছে লাল ফৌজ। ফলে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় সেনাবাহিনী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Holi Milan: আরএসএস-এর হোলি মিলন উদযাপনে এই প্রথম তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ

    Holi Milan: আরএসএস-এর হোলি মিলন উদযাপনে এই প্রথম তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর সহযোগী সেবা ভারতীর বার্ষিক হোলি (Holi Milan) উদযাপনে এই প্রথম তৃতীয় লিঙ্গের ৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কেন্দ্রীয় দিল্লি সদর দফতরে রবিবারের ঐতিহ্যবাহী ‘হোলি মিলন’ (Holi Milan) উদযাপনে আরএসএস এবং সেবা ভারতীর পক্ষ থেকে ছয়জন ট্রান্সজেন্ডারের একটি দলকে আমন্ত্রণ জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে তাঁদেরকে “হামারে শিখন্ডি ভাই এবং বেহেনে” বলে মঞ্চে স্বাগত জানানো হয়।

    ট্রান্সজেন্ডাররা সমাজের অঙ্গ

    পুরুষ ও নারী— এই দুই চেনা পরিসরের বাইরে একটি পরিসর আছে। সেই ‘তৃতীয় পরিসর’ আজ সমাজের একটি প্রতিষ্ঠিত সত্য। কিন্তু সমাজের মূলস্রোত এখনও ‘তৃতীয় লিঙ্গ’ বিষয়টিকে অচ্ছুত করে রেখেছে। তাই বহু মানুষ তাঁদের সঠিক সত্তাকে প্রকাশ করতে সাহস পান না, বলে সম্প্রতি মত প্রকাশ করেছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। আরএসএস সমাজের এই শ্রেণির পাশে রয়েছে, বলে জানিয়েছিলেন তিনি। ভাগবত বলেছিলেন, তৃতীয় লিঙ্গের মানুষদেরও আলাদা ব্যক্তিগত পরিসরের প্রয়োজন। যেদিন থেকে মানুষ পৃথিবীতে এসেছে, সেদিন থেকেই এই ধরনের প্রবৃত্তি দেখা গিয়েছে। এটা জৈবিক বিষয়। জীবনেরই একটা অংশ। বিষয়টা খুবই সাধারণ। এই দৃষ্টিভঙ্গির প্রচার দরকার। নাহলে অন্য পদক্ষেপগুলি নিরর্থক হয়েই থেকে যাবে। এরপরই এবছর আরএসএস-এর এই অভাবনীয় পদক্ষেপ।

    আরও পড়ুন: পাকিস্তানে হোলি পালন করতে গিয়ে আক্রান্ত হিন্দু ছাত্ররা, জখম অন্তত ১৫

    এদিনের অনুষ্ঠানে (Holi Milan) মহাভারতের শিখণ্ডীর উদাহরণ তুলে ধরা হয়। সংগঠনের তরফে বলা হয়, আরএসএস দেখেছে যে অনেক ট্রান্সজেন্ডার সামাজিক এবং ধর্মীয় গ্রহণযোগ্যতার জন্য ইসলামে ধর্মান্তরিত হচ্ছেন, যা কাম্য নয়। “কেন তারা বিচ্ছিন্ন বোধ করবে? তারা বরাবরই হিন্দু ধর্মের অংশ। আমাদের সমস্ত আচার-অনুষ্ঠানে সমাজের এই শ্রেণিকে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের বোঝাতে হবে যে তারা সনাতন ধর্মের অবিচ্ছেদ্য অংশ ছিল।” অভিমত, সংগঠনের এক শীর্ষকর্তার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nagaland: পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফু রিও! অভিনন্দন মোদি-শাহের

    Nagaland: পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফু রিও! অভিনন্দন মোদি-শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নাগাল্যান্ডের (Nagaland) মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এনডিপিপি নেতা নেফু রিও (Neiphiu Rio)। দোলের দিন, মঙ্গলবার দুপুরে পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী (Nagaland CM) হিসাবে শপথ গ্রহণ করলেন তিনি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রিও। উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নড্ডা এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। 

    শপথ অনুষ্ঠান

    এদিন ৭২-এর রিওকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন। উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন টিআর জেলিং ও ওয়াই প্যাটন। পূর্ব নির্ধারিত সূচি অনুসারেই এদিন দুপুর ২টো নাগাদ কোহিমায় রাজভবনে নাগাল্যান্ডের (Nagaland) নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। রিও মন্ত্রিসভার অন্যান্যরাও শপথ নেন। সম্প্রতি ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় ৩৭টি আসনে জয়লাভ করে এনডিপিপি-বিজেপি জোট। এর পাশাপাশি রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলও রিও-নেতৃত্বাধীন জোট সরকারকে চিঠি লিখে তাদের সমর্থন জানিয়েছে। 

    আরও পড়ুন: দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি! অর্থনৈতিক লেনদেনে ভারতীয় মুদ্রা ব্যবহার করতে চলেছে শ্রীলঙ্কা

    পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের (Nagaland) দায়িত্বভার গ্রহণের পর করমর্দন করে রিও-কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, বিরোধীদের প্রচার উপেক্ষা করে অভাবনীয় ফল করেছে BJP ও NDPP জোট। সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে ফের নাগাল্যান্ডের (Nagaland) মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন NDPP বিধায়ক নিইফিউ রিও। এর আগে চারটি পর্যায়ের মধ্যে তিনবারই মুখ্যমন্ত্রী হিসাবে পূর্ণ সময়ের মেয়াদ সম্পূর্ণ করেছেন তিনি। কেবল ২০০৮ সালে নাগাল্যান্ডে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ায় তিনি ৫ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি। তবে পরের বছর বিধানসভা নির্বাচনে NDPP জোট জয়ী হয়ে সরকার গড়ে এবং পুনরায় মুখ্যমন্ত্রী হন রিও।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shaliza Dhami: ভারতীয় বায়ুসেনার কমব্যাট ইউনিটের দায়িত্বে প্রথম মহিলা, ইতিহাস গড়লেন শালিজা

    Shaliza Dhami: ভারতীয় বায়ুসেনার কমব্যাট ইউনিটের দায়িত্বে প্রথম মহিলা, ইতিহাস গড়লেন শালিজা

    মাধ্যম নিউজ ডেস্ক: এই প্রথম কোনও মহিলা অফিসার ভারতীয় বায়ুসেনার কমব্যাট ইউনিটের দায়িত্ব পেলেন। ভারতীয় বায়ুসেনার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল। ভারতীয় বায়ুসেনা এবার গ্রুপ ক্য়াপ্টেন শালিজা ধামিকে (Shaliza Dhami) ওয়েস্টার্ন সেক্টরের একেবারে ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের কমান্ডের দায়িত্ব দিল। এর আগেও বায়ুসেনার বিভিন্ন বিভাগের দায়িত্ব পেয়েছেন মহিলারা। কিন্তু ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের কমান্ডের দায়িত্বে এই প্রথম। 

    কে এই শালিজা ধামি? 

    ২০০৩ সালে তিনি (Shaliza Dhami) হেলিকপ্টার পাইলট হিসাবে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন। প্রায় ২৮০০ ঘণ্টা হেলিকপ্টার চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। পারদর্শী এই ফ্লাইং ইনস্ট্রাক্টর ওয়েস্টার্ন সেক্টরে একের পর এক অপারেশন দক্ষতার সঙ্গে করেছেন। ওয়েস্টার্ন সেক্টরে হেলিকপ্টার ইউনিটের ফ্লাইট কমান্ডারের দায়িত্বে ছিলেন তিনি।  

    শালিজা (Shaliza Dhami) বর্তমানে ফ্রন্টলাইন কমান্ড হেডকোয়ার্টারের অপারেশন ব্রাঞ্চে রয়েছেন। এবার তিনিই পেলেন কমব্যাট ইউনিটের কমান্ডিং এর দায়িত্ব। নারীশক্তির জয়জয়াকার প্রতিরক্ষা বিভাগে।

    আরও পড়ুন: অনুব্রত বেরোতেই গোবরজল ছিটিয়ে জেল চত্বর ‘শুদ্ধিকরণ’ আসানসোলে, আবীর খেলে উদযাপন বিজেপির 

    একটা সময় ছিল, যখন প্রতিরক্ষাক্ষেত্রে একেবারে সামনের সারিতে থাকতেন পুরুষরাই। ধীরে ধীরে মহিলারা প্রতিরক্ষাক্ষেত্রে সামনে আসতে শুরু করলেন। এবার বায়ুসেনাতে একেবারে কমব্যাট ইউনিটের একেবারে কমান্ডিং অফিসারের দায়িত্বে এলেন কোনও লেডি অফিসার। তবে বর্তমানে তাৎপর্যপূর্ণভাবে দেশের সমস্ত ফোর্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন লেডি অফিসাররা। একেবারে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন মহিলারা।   

    তিনি এয়ারফোর্সের প্রথম কোয়ালিফায়েড ফ্লাইং ইনস্ট্রাক্টর। এয়ার মার্শাল অনিল চোপরা (অবসরপ্রাপ্ত), ডিরেক্টর জেনারেল সেন্টার ফর এয়ার পাওয়ার স্টাডিজ জানিয়েছেন, কমব্যাট ও কমান্ডিংয়ের দায়িত্বে মহিলা আধিকারিকদের রাখার ক্ষেত্রে এই ঘটনা নজির তৈরি করল। সশস্ত্র বাহিনীতে কমান্ডিংয়ের দায়িত্বে থাকছেন লেডি অফিসার।

    মহিলারা যে কোনও অংশেই পিছিয়ে নেই তা আরও একবার প্রমাণিত হল। তাঁরা  যুদ্ধ বিমান চালাচ্ছেন, তাঁরা যুদ্ধ জাহাজে থাকছেন, পার্মানেন্ট কমিশনের যোগ্যতাও তাঁরা অর্জন করেছেন। কোনও ক্ষেত্রেই তাঁরা পিছিয়ে নেই। নারী শক্তির ক্ষমতায়ন গোটা দেশজুড়ে।  

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Hemant Soren: ‘ছোট ভাই’ সাংমাকে  মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অভিনন্দন জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

    Hemant Soren: ‘ছোট ভাই’ সাংমাকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অভিনন্দন জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মেঘালয়ের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে আঞ্চলিক দল ন্যাশনাল পিপলস পার্টি। শুরু থেকেই মেঘালয়ে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এনপিপিকে সমর্থন করে গেরুয়া শিবির। পরে আরও দুটি আঞ্চলিক দলের সমর্থন পেয়ে যায় কনরাড সাংমার দল। আজকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নিলেন কনরাড সাংমা। এই বিশেষ দিনে তাঁকে অভিনন্দন জানালেন ‘দাদা’ হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীর মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। দিনটিকে ‘আনন্দের দিন’ হিসাবে উল্লেখ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে শপথ নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি।

    ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এই নেতাও শিলংয়ে শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। হেমন্ত সোরেন (Hemant Soren) বলেন, “এটি একটি আনন্দের দিন। আমিও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছি, সাংমা পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। একজন ছোট ভাই যখন শপথ নেয় তখন আপনি আনন্দের কথা কল্পনা করতে পারেন। আমি তাকে শুভকামনা জানাই।” 

    এদিন ন্যাশনাল পিপলস পার্টির প্রধান কনরাড সাংমা শিলংয়ে (Hemant Soren) দ্বিতীয় মেয়াদে মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি বলেন, “রাজ্যের উন্নয়নের জন্য আমরা গত পাঁচ বছরে যে ভিত্তি স্থাপন করেছি তার ওপর আমরা কাজ করে যাব। আমরা যুব সমাজ ও কর্মসংস্থানকে গুরুত্ব দিচ্ছি। সামগ্রিক দক্ষতার সঙ্গে বিভিন্ন প্রকল্পের সুফল মানুষের কাছে পৌঁছেছে।”

    শিলংয়ের রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Hemant Soren) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে আজ শপথ নিলেন কনরাড সাংমা। জানা গিয়েছে, কনরাড সাংমার উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নিয়েছেন প্রিস্টন তিনসোং এবং স্নিয়াভালাং ধর। পাশাপাশি বিজেপির আলেকজান্ডার লাল্লু হেক, ইউডিপির পল লিংদো এবং কিরমেন শাইলা, এইচএসপিডিপির শাকলিয়ার ওয়াজ্রি মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন আজ।

    আরও পড়ুন: অনুব্রত বেরোতেই গোবরজল ছিটিয়ে জেল চত্বর ‘শুদ্ধিকরণ’ আসানসোলে, আবীর খেলে উদযাপন বিজেপির

    ফল প্রকাশের আগেই অবশ্য কনরাড সাংমা গুয়াহাটি গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে নৈশভোজ সেরে এসেছিলেন। জল্পনা তখন থেকেই ছিল। এরপর ফল প্রকাশ হতেই ফের বিজেপির সঙ্গে হাত মেলায় এনপিপি। মাঝে কংগ্রেস ও তৃণমূল ইউডিপিকে সঙ্গে নিয়ে সব ছোট দলগুলিকে একজোট করার চেষ্টা করেছিল। তবে সেই সব চেষ্টা ফলপ্রসূ হয়নি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
LinkedIn
Share