Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Lithium Deposits: দেশে প্রথমবার! জম্মু ও কাশ্মীরে মিলল লিথিয়ামের বিপুল ভাণ্ডার

    Lithium Deposits: দেশে প্রথমবার! জম্মু ও কাশ্মীরে মিলল লিথিয়ামের বিপুল ভাণ্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় মিলল লিথিয়ামের ভাণ্ডার। বৃহস্পতিবার ভারতের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিয়াসির সালাল-হাইমানা এলাকায় ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম ইনফার্ড রিসোর্স (G3) পাওয়া গেছে। এই প্রথম দেশে এত বড় লিথিয়াম খনির সন্ধান মিলল। এই খবর সামনে আসতেই দেশজুড়ে খুশির হওয়া বইতে শুরু করেছে। এর কারণ লিথিয়াম ব্যাটারি তৈরির জন্য ব্যাবহৃত হয়। ভারত এই সমস্ত ব্যাটারি চিন থেকে আমদানি করে। খনি মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, লিথিয়ামের পাশাপাশি ৫টি সোনার খনির হদিস পাওয়া গিয়েছে। জম্মু ও কাশ্মীরের পাশাপাশি ছত্তীসগঢ়, গুজরাত, ঝাড়খণ্ড, কর্নাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গানাতেও খনিজ পদার্থ পাওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে পটাশ, মলিবডেনামের মতো খনিজ।

    লিথিয়ামের প্রয়োজনীয়তা

    লিথিয়াম ব্যাটারি তৈরিতে চিনের উপর নির্ভরশীলতা ঝেড়ে ফেলতে চাইছে ভারত। তার তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই। এক্ষেত্রে কেন্দ্রের ফোকাসে রয়েছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। সেখানে রয়েছে খনিজ পদার্থ লিথিয়ামের খনি।  আগামী দিনগুলিতে দেশে যে লিথিয়াম ব্যাটারির চাহিদা আরও বাড়বে তা জানে কেন্দ্র। কারণ, এই মুহূর্তে সরকার বৈদ্যুতিক গাড়ি নিয়ে উৎসাহ দিচ্ছে। এই বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে লিথিয়াম অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ফলে ভারতেরও যে আগের তুলনায় বিপুল পরিমাণে লিথিয়ামের চাহিদা বাড়বে তা বলাই বাহুল্য। বর্তমানে লিথিয়াম ব্যাটারির যে চাহিদা রয়েছে 3GWh তা ২০২৬ সাল নাগাদ বেড়ে হতে পারে 20GWh এবং সব শেষে ২০৩০ সাল নাগাদ বেড়ে হতে পারে 70GWh। এই সময়ে দেশে লিথিয়ামের ভাণ্ডারের সন্ধান মেলায় স্বভাবতই খুশির হাওয়া কাশ্মীর থেকে কন্যাকুমারী।

    আরও পড়ুন: প্রতিরক্ষা খাতে ভারতের রফতানি ১ লক্ষ কোটি টাকারও বেশি! রাজ্যসভায় জানালেন প্রধানমন্ত্রী

    কাশ্মীরের খনিজ সম্পদের অধিকর্তা রিয়াসি শফিক আহমেদ জানিয়েছেন, সালাল-হাইমানা অঞ্চলে যৌগিক আকারে বক্সাইটের খনি ছিল। সেখানেই খননের সময় লিথিয়ামের সন্ধানও পাওয়া গিয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পরীক্ষা করে দেখেছে লিথিয়ামের বৃহৎ উপস্থিতি।  এবার ওই অঞ্চলকে নিলামের জন্য দেওয়া হবে। যে দেশীয় সংস্থা ওখানে উত্তোলনের দায়িত্ব পাবে, তাদের তত্ত্বাবধানেই কাজ শুরু হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India Defence Export: প্রতিরক্ষা খাতে ভারতের রফতানি ১ লক্ষ কোটি টাকারও বেশি! রাজ্যসভায় জানালেন প্রধানমন্ত্রী

    India Defence Export: প্রতিরক্ষা খাতে ভারতের রফতানি ১ লক্ষ কোটি টাকারও বেশি! রাজ্যসভায় জানালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদে বিজেপি সরকারের উপর চাপ সৃষ্টি করতে নানান প্রসঙ্গ তুলছেন বিরোধীরা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দেড় ঘন্টার ভাষণের মধ্যেও স্লোগানের ঝড় তোলে বিরোধী পক্ষ। পুরো ঘটনায় বেজায় চটেছেন নমোও। বিপক্ষকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গরীব মানুষের রুটি-রুজির জন্য কাজ করেছি আমরা।’ বৃহস্পতিবার রাজ্যসভায় সরকারের মেয়াদের নয় বছরে যে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে তার বিস্তারিত বিবরণ দেন প্রধানমন্ত্রী।

    প্রতিরক্ষায় স্বনির্ভর

    প্রধানমন্ত্রী বলেন, “বিভিন্ন সেক্টরে ‘আত্মনির্ভরতা’র উপর জোর দেওয়া হয়েছে। প্রতিরক্ষা খাতে ভারতের রফতানি এখন ১ লক্ষ কোটি টাকারও বেশি।” প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন যে সরকার এই সেক্টরে খুব ভাল কাজ করেছে। সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার জন্য তার সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে সবুজ কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ছে। 

    কর্মসংস্থানের সুযোগ

    প্রধানমন্ত্রীর কথায়, “গত নয় বছরে, অর্থনীতির প্রসারের সাথে, নতুন খাতে নতুন সুযোগ এসেছে। দেশ যেভাবে সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে, তাতে সবুজ চাকরির সম্ভাবনা বাড়ছে। ডিজিটাল ইন্ডিয়া পরিষেবা ক্ষেত্রে এক নতুন উচ্চতায়। ৯০,০০০ নিবন্ধিত স্টার্টআপগুলিও কর্মসংস্থানের জন্য নতুন দরজা খুলে দিয়েছে। আত্মনির্ভর ভারত যোজনা থেকে ৬০ লক্ষেরও বেশি নতুন কর্মচারী উপকৃত হয়েছেন। আমরা এই যোজনার মাধ্যমে বিভিন্ন সেক্টর খুলেছি।”

    আরও পড়ুন: কয়লা পাচারের অর্থে ‘প্রপার্টি-ডিল’! ১.৪ কোটি টাকা ছিল ‘পার্ট-পেমেন্ট’! বাকি টাকার খোঁজে ইডি

    রাজ্যসভায় প্রধানমন্ত্রী ভাষণ শুরু করতেই বিরোধীদের স্লোগান শুরু হয়। হট্টগোলের মধ্যেই নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সংসদে কিছু মানুষের ব্যবহার দেশের মানুষের কাছে হতাশাজনক। যতই আমাকে কাদা ছোঁড়া হবে পদ্ম ততই প্রস্ফুটিত হবে’। এরপরই কংগ্রেসকে নিশানা করে নমো বলেন, ‘আমাদের বিরোধীরা বলেছেন বুনিয়াদ তাঁরা তৈরি করেছেন। কংগ্রেস বলছে ৬০ বছর ধরে তাঁরা দেশের বুনিয়াদ তৈরি করেছে। কিন্তু ২০১৪-এ এসে আমরা দেখলাম শুধু বড় বড় গর্ত তৈরি হয়েছে’।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • BARC: টিআরপি জালিয়াতিকাণ্ডে লুল্লার বিরুদ্ধে সিবিআইয়ের দেওয়া চার্জশিট নিল লখনউয়ের আদালত

    BARC: টিআরপি জালিয়াতিকাণ্ডে লুল্লার বিরুদ্ধে সিবিআইয়ের দেওয়া চার্জশিট নিল লখনউয়ের আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: টিআরপি (TRP) জালিয়াতিকাণ্ডে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল, সংক্ষেপে বিএআরসির (BARC) ভূতপূর্ব সিইও সুনীল লুল্লার বিরুদ্ধে জমা দেওয়া সিবিআইয়ের চার্জশিট গ্রহণ করল লখনউয়ের আদালত। এক আধিকারিকের কথায়, জালিয়াতি করে ইন্ডিয়া টুডের ভিউয়ারশিপ ২ নম্বর থেকে ৩ নম্বরে নামিয়ে দেওয়া হয়েছিল। জমা দেওয়া চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অভিযোগ, ইন্ডিয়া টুডের ভিউয়ারশিপ ডেটা জালিয়াতি করা হয়েছিল। এই জালিয়াতি করেছিল বিএআরসি, ২০২০ সালে।

    লুল্লা…

    লুল্লার নির্দেশেই টিআরপি দুই থেকে নামিয়ে দেওয়া হয়েছিল তিনে। এই লুল্লা বিজনেস ডিসিশান নামে পরিচিত। সিবিআইকে উদ্ধৃত করে আদালত জানিয়েছে, সিবিআই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে টিআরপি জালিয়াতি হয়েছে দুটি স্তরে। ব্রডকাস্টারদের মাধ্যমে গৃহস্থালি স্তরে। যেসব বাড়িতে টিভি চ্যানেল রয়েছে, ওই চ্যানেলের যেখানে বার-ও-মিটারগুলি লাগানো থাকে, সেখানে এবং দর্শকদের একটি বিশেষ টিভি চ্যানেল দেখতে বলা অথবা মুম্বইয়ে বিএআরসির অফিস থেকে। এই অফিসের সার্ভারেই ভিউয়ারশিপ ডেটা দেখা যায়, বার-ও-মিটারের সাহায্যে। এই বার-ও-মিটারগুলি দেশের নির্দিষ্ট কিছু বাড়িতে ইনস্টল করা থাকে।

    আরও পড়ুুন: এসএসসি গ্রুপ ‘ডি’ মামলায় ফের ২৮১৯ জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

    আদালত জানিয়েছে, মৌখিক বিবৃতি এবং ফাইনাল রিপোর্টে যে নথিপত্র যুক্ত করা হয়েছে, তা থেকে প্রমাণ হয় যে বিএআরসির (BARC) ডেটায় জালিয়াতি করা হয়েছে। এটা করা হয়েছে সংস্থার মুম্বইয়ের অফিসে। অন রেকর্ড এর ডকুমেন্টারি প্রমাণও রয়েছে। তাতে বলা হয়েছে লুল্লার নির্দেশেই সংস্থার অধঃস্তন কর্মীরা এটা করেছিলেন। ২০২০ সালের ২৯ এপ্রিল ওই জালিয়াতি হয়েছিল। আদালত এও জানিয়েছে, এটা করে বিএআরসি ইন্ডিয়া টুডের পজিশন দুই থেকে টেনে তিনে নামিয়েছে।

    প্রসঙ্গত, টিআরপির ওপর ভিত্তি করে বিভিন্ন চ্যানেল বিজ্ঞাপন পায়। তাই টিআরপি যে কোনও চ্যানেলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টিআরপি কেলেঙ্কারির তদন্তে নেমে সব মিলিয়ে মোট তিনটি টিভি চ্যানেলের বিরুদ্ধে রেটিং কারচুপির অভিযোগ আনে মুম্বই পুলিশ। তার পরেই শুরু হয় তদন্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • PT Usha: নজির গড়লেন পিটি ঊষা! রাজ্যসভায় সভাপতিত্ব করলেন ‘সোনার রানি’

    PT Usha: নজির গড়লেন পিটি ঊষা! রাজ্যসভায় সভাপতিত্ব করলেন ‘সোনার রানি’

    মাধ্যম নিউজ ডেস্ক: কিংবদন্তি ভারতীয় ক্রীড়াবিদ পিটি ঊষার মুকুটে জুড়ল আরও এক পালক। বৃহস্পতিবার সংসদে তাঁকে দেখা গেল এক অন্য ভূমিকায়। রাজ্যসভায় সভাপতিত্ব করলেন তিনি। বৃহস্পতিবার রাজ্যসভায় উপস্থিত ছিলেন না উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তাঁর জায়গায় সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল পিটি ঊষাকে। তাই তিনি আজ রাজ্যসভার শীতকালীন অধিবেশনে অস্থায়ী ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেন। ফলে ঊষা আজ এক ইতিহাস গড়লেন।

    পিটি ঊষা কী বললেন?

    রাজ্যসভা পরিচালনার দায়িত্ব পেয়ে তিনি ট্যুইট করেছেন, “ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট বলেছিলেন, ক্ষমতালাভের সঙ্গে দায়িত্ববোধ জড়িয়ে থাকে। রাজ্যসভার সভাপতির চেয়ারে বসে সেই কথা খুব ভালোভাবে বুঝতে পারলাম। আশা করি আগামী দিনে আরও অনেক মাইলস্টোন গড়তে পারব। জনতার উপর আস্থা রেখে এই পথে এগিয়ে যেতে চাই।” আজ রাজ্যসভায় ভাইস চেয়ারম্যানের অনুপস্থিতিতে রাজ্যসভার কাজ পরিচালনার প্রাক্তন অ্যাথলিটের নাম প্রস্তাব করা হয়। প্রস্তাবে পাশও হয়ে যায়। এরপরেই  রাজ্যসভার পরিচালনার দায়িত্বে দেখা যায় তাঁকে।

    ঊষা হলেন ভারতের কিংবদন্তি অ্যাথলিট। তিনি দেশকে বহুবার আন্তর্জাতিক পদক এনে দিয়েছেন। আবার তিনি ২০২২ সালের জুলাই মাসে ঊষা বিজেপির রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হন। তিনি নিয়মিতভাবে সংসদে হাজিরও থাকেন। এরপর নভেম্বর মাসে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ডিসেম্বর মাসেই রাজ্যসভার ভাইস চেয়ারপার্সনের প্যানেলে জায়গা করে নেন তিনি। আর আজ এই প্রথমবার রাজ্যসভার কার্যাবলি পরিচালনা করলেন তিনি।

    আজকের এই নজির গড়ার একটি ভিডিও প্রকাশের পরেই ভারতীয় অ্যাথলিটকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন তাঁর ভক্তরা। এক ভক্ত লিখেছেন, আপনি আমাদের সকলের গর্বের। আজ এক নতুন ইতিহাস তৈরি করলেন। আশা, আগামী দিনেও আপনার হাত দিয়ে তৈরি হবে ইতিহাস। আরও এক ভক্ত লিখেছেন, ঊষা ভারতের সব মহিলাদের গর্ব।

  • Earthquake: তুরস্ক থেকে বহু দূরে ভারতে ভূমিকম্পের শঙ্কা কতটা জানেন?

    Earthquake: তুরস্ক থেকে বহু দূরে ভারতে ভূমিকম্পের শঙ্কা কতটা জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিয়া-তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের কারণ ছিল আনাতোলিয়া চ্যুতি। তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১৫,০০০ ছাড়িয়ে গিয়েছে। আহতের সংখ্যার কোনও হিসেব নেই। এখন সবথেকে বড় প্রশ্ন তুরস্ক থেকে বহু দূরে অবস্থিত ভারত কতটা নিরাপদ। সম্প্রতি দিল্লি, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে একাধিকবার কম্পণ অনুভূত হয়েছে। তবে সেই কম্পণের মাত্রা খুব বেশি ছিল না। কিন্তু বারবার ভূমিকম্পের কম্পণে কেঁপে ওঠায় স্বাভাবিক ভাবেই চিন্তার আশঙ্কা থাকছে। 

    ভারতে ভূ-কম্পনের শঙ্কা

    সারা বিশ্ব অনেকগুলো টেকটোনিক প্লেটের মাধ্যমে বিভক্ত হয়ে রয়েছে। যখন এসব প্লেট নড়াচড়া করে, যেসব দেশ বা এলাকা সেই প্লেটগুলোর ওপরে অবস্থিত, সেখানে ভূমিকম্প দেখা যায়। বিজ্ঞানীদের দাবি অনুযায়ী ভূমিকম্প কবলিত এলাকা হিসাবে দেশের বেশ কয়েকটি রাজ্যকে ৫টি জোনে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে সবথেকে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে জোন ৫-এ। জম্মু, কাশ্মীর, হিমাচল প্রদেশের পশ্চিম এলাকা, উত্তরাখণ্ডের উত্তর অংশ, গুজরাটের কচ্ছ উপকূল, বিহারের উত্তর অংশ, উত্তর-পূর্বের সমস্ত রাজ্য, আন্দামান এবং নিকোবার দ্বীপপুঞ্জ রয়েছে জোন-৫-এ। বাংলা রয়েছে জোন-৪-এ। রাজধানী দিল্লিও রয়েছে জোন-৪-এ।

    আরও পড়ুন: প্রবল ভূমিকম্প, মৃতের সংখ্যা চার হাজার ছাড়াল! কঠিন সময়ে তুরস্ক ও সিরািয়ার পাশে ভারত

    হিমালয়ের পাদদেশে নেপাল যে টেকটোনিক প্লেটের ওপরে বসে রয়েছে, সেটার ওপরেই রয়েছে ভারতের উত্তর অংশ। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের কর্মকর্তা রজার মুসন বিবিসিকে জানিয়েছেন, সেখানে কোন ভূমিকম্প হলে শনিবারের তুরস্কের ভূমিকম্পের চেয়েও ভয়াবহ হতে পারে। বিশেষ করে কাঠমান্ডুর মতো শহরগুলো বিশেষ ঝুঁকিতে রয়েছে। কারণ এই শহরটি নরম শিলা পাথরের পুরু স্তরের ওপরে তৈরি হয়েছে। ফলে ভূমিকম্প হলে সেখানে কম্পন বেশি অনুভূত হবে। ২০১৫ সালে ইন্ডিয়ান প্লেট এবং তিব্বত প্লেটের সংঘর্ষে নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু আর এক লাখের বেশি মানুষ আহত হয়েছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Narendra Modi: ‘নেহরু যদি এতই মহান, তাহলে…’, রাজ্যসভায় কংগ্রেসকে কার্যত ধুয়ে দিলেন মোদি

    Narendra Modi: ‘নেহরু যদি এতই মহান, তাহলে…’, রাজ্যসভায় কংগ্রেসকে কার্যত ধুয়ে দিলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যসভায় (Rajya Sabha) কংগ্রেসকে (Congress) কার্যত ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার বাজেট অধিবেশনে বক্তৃতা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ই কংগ্রেসকে নিশানা করেন মোদি।

    প্রসঙ্গ: নেহরু

    প্রধানমন্ত্রী বলেন, নেহরু যদি এতই মহান ব্যক্তিত্ব হতেন, তাহলে তাঁর পরিবার কেন নেহরু পদবি ব্যবহার করছেন না?

    প্রসঙ্গ: উপজাতি কল্যাণ

    মোদি বলেন, কংগ্রেস যদি উপজাতির মানুষদের কল্যাণের স্বার্থে কাজ করত, তাহলে একবিংশ শতাব্দীর তৃতীয় দশকেও আমাকে এত পরিশ্রম করতে হত না। তিনি বলেন, দশকের পর দশক ধরে উপজাতি সম্প্রদায়ের কল্যাণ উপেক্ষিত হয়েছে। আমরা তাদের কল্যাণ কামনাকে অগ্রাধিকার দিয়েছি। দেশের মানুষ বারবার কংগ্রেসকে প্রত্যাখান করেছে। মানুষ তাঁদের দেখছে, শাস্তিও দিচ্ছে। তিনি বলেন, গোটা দেশে আমরা ১০০টি গ্রামকে চিহ্নিত করেছি। এই জেলাগুলিতে শিক্ষা, পরিকাঠামো এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা হয়েছে। এতে উপকৃত হয়েছেন তিন কোটিরও বেশি উপজাতি সম্প্রদায়ের মানুষ।

    প্রসঙ্গ: বিরোধী

    প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, বিরোধীরা বিজ্ঞান, প্রযুক্তির বিপক্ষে। তাঁরা দেশের কথা ভাবেন না। তাঁরা ভাবেন কেবল রাজনীতির কথা। তিনি বলেন, ভারতীয় বিজ্ঞানী, যাঁরা কোভিড ১৯ অতিমারির সময় ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, তাঁদেরও অসম্মান করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রাণপাত করছি।

    প্রসঙ্গ: আত্মনির্ভর ভারত

    মোদি বলেন, প্রতিরক্ষা খাতে ভারত রফতানি করেছে এক লক্ষ কোটিরও বেশি। নতুন নতুন কোম্পানি তৈরি হচ্ছে আত্মনির্ভর ভারত গড়তে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছেন সাধারণ মানুষ। তাই দেশের ২৫ কোটি পরিবারে গ্যাস কানেকশন রয়েছে।

    প্রসঙ্গ: কংগ্রেস

    মোদি (Narendra Modi) বলেন, কংগ্রেস বলত গরিবি হঠাও। কিন্তু চার দশকেরও বেশি সময় ধরে তারা কিছুই করেনি। অথচ দেশবাসীর চাহিদা পূরণ করতে অমরা নিরলস চেষ্টা করে চলেছি। তিনি বলেন, কংগ্রেস কেবল টোকেনিজমে বিশ্বাস করে। দেশের নানা সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা কোনওদিন করেনি।

    প্রসঙ্গ: কর্মসংস্কৃতি

    প্রধানমন্ত্রী বলেন, আমরা কর্মসংস্কৃতি বদলে ফেলেছি। প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়েই আমরা এটা করেছি। আমাদের লক্ষ্যই হল গতি বাড়ানো এবং স্কেলের উন্নতিকরণ।

    আরও পড়ুুন: দুর্নীতির কথা কবুল এসএসসির! বাতিল হতে চলেছে ৮০০ শিক্ষকের চাকরি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • India Russia Relationship: পুতিনের উপস্থিতিতে ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে বিশেষ বৈঠক অজিত ডোভালের

    India Russia Relationship: পুতিনের উপস্থিতিতে ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে বিশেষ বৈঠক অজিত ডোভালের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে পশ্চিমা দেশগুলি ক্রমেই ‘শত্রুতা’ বাড়াচ্ছে রাশিয়ার সঙ্গে। এমনকী রাশিয়ার সঙ্গে বৈঠকও এড়িয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে এবার মস্কোতে পৌঁছলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেখানে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন অজিত ডোভাল। নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশগ্রহণ করলেন তাঁরা। সেই বৈঠকেই ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে করা হয় বিস্তারিত আলোচনা। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাস্তবায়নের জন্য কাজ চালিয়ে যেতে দুই দেশই রাজি হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও এই বৈঠকে আলোচনা করা হয়েছে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে। লস্কর, জইশের মত জঙ্গি সংগঠনকে মোকাবিলা করার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে মধ্য এশিয়ার দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন ডোভাল।

    পুতিনের সঙ্গে ডোভালের বৈঠক

    মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাসের অফিস থেকে ট্যুইট করে জানানো হয়েছে, “জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছেন। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। ভারত-রশিয়া কৌশলগত অংশীদারিত্ব বাস্তবায়নের জন্য কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। বুধবার থেকে দুই দিনের রাশিয়া সফর শুরু করেছেন ডোভাল।”

    আরও পড়ুন: কয়লা পাচারের অর্থে ‘প্রপার্টি-ডিল’! ১.৪ কোটি টাকা ছিল ‘পার্ট-পেমেন্ট’! বাকি টাকার খোঁজে ইডি

    অজিত ডোভাল এদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন। অজিত ডোভাল স্পষ্ট করে দিয়েছেন যে আফগানিস্তানে জঙ্গিদের আশ্রয় দেওয়া যাবে না। বৈঠকে ডোভাল বলেছিলেন, কোনও দেশই যাতে সন্ত্রাসবাদকে ব্যবহার করার জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার না করে সেদিকে নজর রাখা জরুরি।

    ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, অজিত ডোভাল আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদকে জনগণের কল্যাণে ব্যবহার করার কথা বলেছেন। এদিকে আফগান নাগরিকদের জন্য ভারত যে সাহায্য পাঠিয়েছে, তারও উল্লেখ করেন অজিত ডোভাল। আফগানিস্তানে ভারতের উপস্থিতি বজায় থাকবে বলে জানিয়ে দেন তিনি। আশ্বাস দেওয়া হয়েছে যে, ভবিষ্যতেও ভারত আফগানিস্তানের মানুষের পাশে থাকবে।

    সোমবার নয়া দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বলেছেন, রাশিয়া ভারতের সঙ্গে তার সম্পর্কে আরও বৈচিত্র আনতে চায়। আর সেই কারণেই ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের রাশিয়া সফরের মাত্র তিন মাস পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই রাশিয়া সফর।

    প্রসঙ্গত, বুধবার অজিত ডোভাল আফগানিস্তান নিরাপত্তা পরিষদের উপদেষ্টাদের সঙ্গে পঞ্চম বৈঠকে অংশ নিয়েছিলেন। যা আয়োজন করেছিল রাশিয়া। আজকের এই বৈঠকে রাশিয়া, ভারত ছাড়াও ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, চিন, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নিরাপত্তা উপদেষ্টারাও ছিলেন। 

  • Ratnagiri: মহারাষ্ট্রে জমি মাফিয়ার বিরুদ্ধে খবর করে প্রকাশ্য দিবালোকে খুন সাংবাদিক, গ্রেফতার অভিযুক্ত

    Ratnagiri: মহারাষ্ট্রে জমি মাফিয়ার বিরুদ্ধে খবর করে প্রকাশ্য দিবালোকে খুন সাংবাদিক, গ্রেফতার অভিযুক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক সাংবাদিক খুনের অভিযোগ উঠল। ওই সাংবাদিকের নাম শশীকান্ত ওয়ারিশে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার রাজাপুর এলাকায়। এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্রের রত্নগিরির বিতর্কিত পেট্রো রসায়ন প্রকল্পের বিরুদ্ধে লেখায় ওই সাংবাদিককে গাড়িচাপা দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠল এক জমি মাফিয়ার বিরুদ্ধে। তাঁকে খুনের অভিযোগ উঠেছে পান্ধারিনাথ আম্বেরকার নামে এক জমি মাফিয়ার বিরুদ্ধে।

    ঠিক কী ঘটেছে?

    সূত্রের খবর, রত্নগিরির পেট্রো রসায়নের অন্দরের খবর এবং এই প্রকল্প নিয়ে সংবাদপত্রে একটি প্রবন্ধ লিখেছিলেন এই সাংবাদিক। সেখানে পান্ধারিনাথ সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য তুলে ধরেছিলেন তিনি। সেই খবর প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অর্থাৎ সোমবারে খুন হতে হয় সাংবাদিক শশীকান্ত ওয়ারিশেকে। পুলিশ সূত্রে খবর, রত্নগিরির একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ছিলেন ওই সাংবাদিক। সেই সময় পান্ধারিনাথের একটি গাড়ি এসে শশীকান্ত ওয়ারিশেকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কোলাপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর পান্ধারিনাথকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় আম্বেরকারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ এখন এফআইআর-এ ৩০২ ধারাও যুক্ত করেছে। স্থানীয় আদালত তাঁকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে। খুনের প্রধান উদ্দেশ্য জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    আরও পড়ুন: কয়লাকাণ্ডে উঠে আসছে হরিশ মুখার্জি রোডের একটি রেস্তোরাঁর নাম! মালিক কে? তদন্তে ইডি

    তদন্তের দাবি সংবাদমাধ্যমের

    জমি মাফিয়ার হাতে শশীকান্তের খুন হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে মারাঠি সাংবাদিক সংগঠন। শশীকান্তের মৃত্যুতে তদন্তের দাবি তুলেছে সংবাদমাধ্যমগুলি। মারাঠি সাংবাদিক সংঘ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিসকে একটি চিঠি দিয়ে সাংবাদিক ওয়ারিশের “জঘন্য হত্যাকাণ্ড”-এর যথাযথ তদন্তের দাবি জানিয়েছে। বুধবার সন্ধ্যায় একটি বিবৃতিতে, মুম্বই প্রেস ক্লাব এই ঘটনাকে ‘নৃশংস হত্যা’ বলে উল্লেখ করেছে ও এই মামলায় রাজ্য সরকারের কঠোর পদক্ষেপের দাবি করেছে৷ আবার এই ঘটনার পরই মারাঠি সাংবাদিকদের ফেডারেশন অখিল ভারতীয় মারাঠি সাংবাদিক পরিষদের সদস্যরা মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিসের সঙ্গে দেখা করেছিলেন এবং ওয়ারিশের মৃত্যুর তদন্তের দাবি করেছেন।

  • Baby Shower: তামিলনাড়ুতে গর্ভবতী গাভির সাধভক্ষণ!  সাজানো হয় অলঙ্কারে, দেওয়া হয় ২৪ রকমের খাবার

    Baby Shower: তামিলনাড়ুতে গর্ভবতী গাভির সাধভক্ষণ! সাজানো হয় অলঙ্কারে, দেওয়া হয় ২৪ রকমের খাবার

    মাধ্যম নিউজ ডেস্ক: গরুর সাধ! কথাটা শুনতে অনেকটা আশ্চর্যকর হলেও এটিই সত্যি। আমাদের দেশে গরুকে মাতা বা কন্যা হিসেবে পুজো করা হয়। তবে এবারের ঘটনাটি একেবারেই অন্যরকম। যে ভাবে এক জন অন্তঃসত্ত্বা গৃহবধূর সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই মতই ধুমধাম করে করা হয় এক গাভির সাধ অনুষ্ঠান। এই ঘটনাটি তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলাযর। সেখানে একটি গর্ভবতী গাভির জন্য সাধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রীতিমত বিভিন্ন পদের খাবার রান্না করে, গরুটিকে অলঙ্কার দিয়ে সাজিয়ে তাঁর সাধের অনুষ্ঠান ধুমধাম করে করা হয়।

    তামিলনাড়ুর এক গ্রামে গাভির সাধভক্ষণের অনুষ্ঠান

    গর্ভবতী নারীকে সাধভক্ষণের রেওয়াজ আমাদের দেশের প্রায় সর্বত্রই প্রচলিত। অনেক জায়গায় এটিকে ‘গোধ ভরাইও’ বলা হয়। মূলত নারীরাই নারীদের জন্য এই প্রথা পালন করেন। আর সেই রাজ্যের কাল্লাকুরিচি জেলার শঙ্করাপুরম গ্রামে আমশাভেনি নামে একটি গাভীকে কন্যা মনে করেই সাধ খাওয়ালেন গ্রামবাসীরা। এই অনুষ্ঠানে প্রায় ৫০০ জন মহিলা এসেছিলেন। জানা গিয়েছে, শঙ্করাপুরমের কাছে মেলাপাট্টু গ্রামে আরুলথারুম থিরুপুরসুন্দারিয়াম্মাই মন্দির ট্রাস্টের ট্রাস্টিরাই আমশাভেনিকে বড় করছিলেন ও তার যত্ন করেছেন।

    আরও পড়ুন: আজ সংকষ্টী চতুর্থী, এই ব্রতপালনে কী কী ফল মেলে জানেন?

    আমশাভেনিকে দেওয়া হয় ২৪ রকমের খাবার ও উপহার

    প্রথমেই গাভিটিকে স্নান করিয়ে নানা অলঙ্কারে সাজিয়ে তোলা হয়। তাকে ফুলের মালা, ঘণ্টা দিয়ে সাজানো হয়। প্রায় ৫০০ মহিলা এই অনুষ্ঠানে অংশ নেন। গরুর সাধভক্ষণ বলে নিয়ম-কানুন পালনে কোনও ত্রুটি ছিল না। রীতিমত ২৪ পদ রান্না করে আমেশাভেনির সামনে রাখা হয়। ৪৮ রকমের জিনিস উপহার হিসাবে দেওয়া হয় গাভিটিকে, যার মধ্যে ছিল চুড়িও। ঠিক একজন নারীর সাধভক্ষণে যা যা করা হয়, যা যা দেওয়া হয়, এক্ষেত্রেও তাই-ই অক্ষরে অক্ষরে মানা হয়েছিল।

    এই ভাবে জাঁকজমক করে গাভির সাধভক্ষণের অনুষ্ঠান কখনও কেউ দেখেনি বলেই দাবি গ্রামবাসীর। ফলে এর সাধভক্ষণের অনুষ্ঠান নিয়ে তুমুল উদ্দীপনা চোখে পড়ে। অভিনব এই ঘটনা দেখতে ভিড় করেন অনেকেই। অনেকে আসেন আশীর্বাদ নিতে। তাঁরা গরুটির স্বাস্থ্য কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেন, গ্রামের সমৃদ্ধিও কামনা করেন।

  • Lukhnow: লখনউয়ে শুক্রবার গ্লোবাল ইনভেসটর সামিটের সূচনা করবেন প্রধানমন্ত্রী

    Lukhnow: লখনউয়ে শুক্রবার গ্লোবাল ইনভেসটর সামিটের সূচনা করবেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী কাল ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ (Uttarpardesh) ও মহারাষ্ট্রে (Maharastra) ঝটিকা সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। এদিন উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে (Lucknow) সকাল ১০টায় গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩ (UP Global Investors Summit 2023)-এর সূচনা করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে সেখান থেকে মুম্বই যাবেন মোদি। মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (Chhatrapati Shivaji Maharaj Terminus) থেকে সোলাপুর বন্দে ভারত (Vande Bharat train) এবং মুম্বাই-সাইনগর শিরডি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। 

    গ্লোবাল ইনভেস্টরস সামিট

    উত্তরপ্রদেশে, গ্লোবাল ইনভেস্টরস সামিট চলবে ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। স্বাস্থ্যক্ষেত্র, কৃষি, পুষ্টি, ক্ষমতা হোক বা উদ্ভাবন- সব জায়গায় সবদিক থেকে ভারতে নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে এই সম্মেলন এমনটাই অনুমান বাণিজ্যিক মহলের। ‘Invest UP 2.0’-র সূচনা করবেন মোদি।  ইনভেস্ট ইউপি 2.0 হল উত্তরপ্রদেশে একটি ব্যাপক, বিনিয়োগকারী কেন্দ্রিক এবং পরিষেবা ভিত্তিক বিনিয়োগ ইকোসিস্টেম যা বিনিয়োগকারীদের প্রাসঙ্গিক, সুনির্দিষ্ট এবং মানসম্মত পরিষেবা প্রদান করার চেষ্টা করে। 

    আরও পড়ুন: কবি সুভাষ থেকে রুবি, নতুন লাইনে মেট্রো চলবে চলতি মাসেই! জুড়ে যাবে দুটি ভিন্ন লাইন

    নানা আন্তর্জাতিক টানাপড়েন, সঙ্কটের মধ্যেও ভারতের অর্থনীতি সঠিক দিশায় এগোচ্ছে বলে আগেই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের অর্থনীতি নিয়ে আশার আলো দেখিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেটের পর উত্তরপ্রদেশ সরকার আয়োজিত বিনিয়োগকারীদের এই সম্মেলন জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে অনুমান। 

    মুম্বইয়ে বন্দে ভারত-এর সূচনা

    মুম্বাই-সোলাপুর বন্দে ভারত ট্রেন হবে দেশের নবম বন্দে ভারত ট্রেন। নতুন বিশ্বমানের ট্রেনটি মুম্বাই এবং সোলাপুরের মধ্যে সংযোগ উন্নত করবে এবং গুরুত্বপূর্ণ তীর্থস্থান যেমন সোলাপুরের সিদ্ধেশ্বর, আক্কালকোট, তুলজাপুর, সোলাপুরের কাছে পান্ধরপুর এবং পুনের কাছে আলন্দির মতো গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলিতে ভ্রমণের সুবিধা দেবে। মুম্বাই-সাইনগর শিরডি বন্দে ভারত ট্রেন হবে দশম বন্দে ভারত ট্রেন। এটি মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ তীর্থস্থান যেমন নাসিক, ত্রিম্বকেশ্বর, সাইনগর শিরডি, শনি সিঙ্গানাপুরের সংযোগ উন্নত করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share