Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Delhi Fire: নববর্ষের ভোরে বৃদ্ধাশ্রমে আগুন, জীবন্ত দগ্ধ ২ প্রবীণা

    Delhi Fire: নববর্ষের ভোরে বৃদ্ধাশ্রমে আগুন, জীবন্ত দগ্ধ ২ প্রবীণা

    মাধ্যম নিউজ ডেস্ক: নববর্ষের ভোরে বৃদ্ধাশ্রমে আগুন (Delhi Fire)। জীবন্ত দগ্ধ দুই মহিলা। একজনের বয়স ৮২ বছর, অন্যজনের ৯২। রবিবার ভোরে ঘটনাটি ঘটে দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায়। দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় রয়েছে অন্তরা বৃদ্ধাশ্রম।

    আগুন…

    সূত্রের খবর, এদিন ভোর সোয়া ৫টা নাগাদ ওই বৃদ্ধাশ্রম থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়দের কয়েকজন। শুরু হয় চিৎকার চেঁচামেচি। বৃদ্ধাশ্রমের আবাসিকরাও আর্ত চিৎকার করতে থাকেন। এদিকে দাবানলের মতো দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। চলে আগুনের সঙ্গে মানুষের লড়াই। দমকল উদ্ধার করে ১৩ জন আবাসিককে। বৃদ্ধাশ্রমে আগুন লাগার খবর পেয়ে দ্রুত চলে আসে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধাশ্রমে (Old Age Home) চিকিৎসা পরিষেবাও দেওয়া হয়। তবে মূলত প্রবীণ নাগরিকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয় ‘অন্তরা’।

    আরও পড়ুন: নববর্ষের সকালে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল কাবুল, বহু হতাহতের আশঙ্কা

    শনিবার ছিল বর্ষ শেষের রাত। উন্মাদনায় মেতেছিল গোটা দিল্লি। রাতভর চলেছে হইহুল্লোড়। বিস্তর ফেটেছে বাজি। তবে কীভাবে ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগল, তা জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় বেশ কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণে আসে আগুন। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধাশ্রমের চতুর্থতলায় আগুন (Delhi Fire) লেগেছিল। পুলিশের এক প্রবীণ আধিকারিক বলেন,  আগুন নেভানোর পরে দুটি পোড়া দেহ উদ্ধার হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) জানান, ক্রাইম এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি টিমকে অকুস্থলে আসতে বলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এদিন আগুনের গ্রাস থেকে যে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয়েছে ম্যাক্স হাসপাতাল সাকেতে। আর বাকি ১২ জনকে নিয়ে যাওয়া হয়েছে অন্তরার ওখলা শাখায়। আগুন (Delhi Fire) লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

     

      দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • New Year Greetings: দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, কী বললেন নরেন্দ্র মোদি?

    New Year Greetings: দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, কী বললেন নরেন্দ্র মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: নববর্ষের প্রথম দিনে দেশবাসীকে শুভেচ্ছা (New Year Greetings) জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ২০২৩ সালের প্রথম দিনটিতে দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখার বার্তা দিলেন রাষ্ট্রপতি। এদিন সকালে ট্যুইট-বার্তায় রাষ্ট্রপতি লেখেন, সকলকে শুভ নববর্ষ! সব সহ নাগরিক ও প্রবাসী ভারতীয়দের শুভেচ্ছা। ২০২৩ সাল আমাদের জীবনে নতুন অনুপ্রেরণা, লক্ষ্য ও কৃতিত্ব নিয়ে আসুক। আসুন আমরা ঐক্য, অখণ্ডতা এবং সকলকে নিয়ে উন্নয়নে ফের একবার নিজেদের উৎসর্গ করার সংকল্প করি।

    নরেন্দ্র মোদি…

    দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা (New Year Greetings) জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ট্যুইট-বার্তায় তিনি লেখেন, ২০২৩ খুব ভাল কাটুক। আশা, সুখ এবং প্রচুর সাফল্যে পূর্ণ হোক নতুন বছর। সকলে সুস্থ থাকুন।

    নববর্ষের সকালে প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা (New Year Greetings) জানিয়েছেন। এদিন শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতিও। তবে নববর্ষের প্রাক্কালেও তিনি দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন। তাঁর এই শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি লিখেছিলেন, নববর্ষ উপলক্ষে আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।

    শুভেচ্ছা জানাই আমার সকল সহ নাগরিককে এবং প্রবাসী ভারতীয়দের। নতুন বছরের নতুন ভোর আমাদের জীবনে নিয়ে আসুক নয়া এনার্জি, নতুন সুখ, লক্ষ্য, প্রেরণা এবং সাফল্য। এই শুভদিনে আমরা এক থাকি, বজায় থাকুক আমাদের ঐক্য। জাতির হোক ব্যাপক উন্নতি। ২০২৩ সালে আমাদের গৌরবান্বিত জাতি এবং দেশবাসীর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করি।

    আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Rishabh Pant: প্লাস্টিক সার্জারি হয়েছে ঋষভ পন্থের, সাড়া দিচ্ছেন চিকিৎসায়, জানাল হাসপাতাল

    Rishabh Pant: প্লাস্টিক সার্জারি হয়েছে ঋষভ পন্থের, সাড়া দিচ্ছেন চিকিৎসায়, জানাল হাসপাতাল

    মাধ্যম নিউজ ডেস্ক: বাঁ চোখের ভ্রু-র ওপর প্লাস্টিক সার্জারি (Plastic Surgery) হল তারকা ক্রিকেটার ঋষভ পন্থের (Rishabh Pant)। চিকিৎসায় তিনি ভাল সাড়া দিচ্ছেন বলেও জানিয়েছেন ঋষভের চিকিৎসায় থাকা চিকিৎসকরা। এদিকে, এই দুর্ঘটনার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচ থেকে বাদ পড়তে পারেন ঋষভ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা ফেব্রুয়ারির ৯ তারিখে, নাগপুরে।

    দুর্ঘটনার নেপথ্যে…

    শুক্রবার কাকভোরে দু্র্ঘটনার কবলে পড়ে ঋষভের গাড়ি। চোট লাগে তাঁর মাথায়, পিঠে, হাঁটুতে। দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন পন্থের মা সরোজ পন্থ ও বোন সাক্ষী। তাঁরা রয়েছেন পন্থের সঙ্গে। শনিবার ঋষভকে দেখতে হাসপাতালে যান দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোশিয়েশনের আধিকারিকদের একটি দল। এই দলে ছিলেন ওই সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা। তিনি বলেন, পন্থ ভাল রয়েছেন। তিনি চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। বাঁ চোখের ভ্রু-র ওপর প্লাস্টিক সার্জারি হয়েছে, দুর্ঘটনায় যেখানটা কেটে গিয়েছিল।

    পন্থ (Rishabh Pant) উইকেটরক্ষক। শুক্রবার তিনি দিল্লি থেকে ফিরছিলেন উত্তরাখণ্ডে, তাঁর বাড়িতে। আচমকাই ঘটে দুর্ঘটনা। তাঁর গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে। গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছে। গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ার পর উইন্ডস্ক্রিন ভেঙে কোনওক্রমে গাড়ি থেকে বেরিয়ে আসেন ঋষভ। তার পরেই আগুন লেগে যায় তাঁর গাড়িতে।

    আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার

    শ্যাম শর্মা বলেন, বিসিসিআইয়ের চিকিৎসকদের একটি দল হাসপাতালের মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। পরিস্থিতির ওপর নজর রাখছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহও। ঋষভকে এখনই দেরাদুন থেকে সরানো হচ্ছে না। তিনি বলেন, যেহেতু ঋষভের ডান হাঁটুর লিগামেন্টে আঘাত লেগেছে, তাই তাঁর সুস্থ হতে কিছু সময় লাগবে। তাঁকে যথা সম্ভব সেরা চিকিৎসাটাই দেওয়া হবে। এদিন অভিনেতা অনুপম খের এবং অনিল কাপুরও হাসপাতালে গিয়েছিলেন ঋষভকে (Rishabh Pant) দেখতে। এদিকে, ফেব্রুয়ারির ৯ তারিখে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এই সিরিজে ঋষভের জায়গায় কাকে নেওয়া হবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই দৌড়ে রয়েছেন কোনা ভরত, ইন্ডিয়া এ দলের সেকেন্ড কিপার উপেন্দ্র যাদব এবং হোয়াইট বল স্পেশালিস্ট ঈশান কিষান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • BrahMos Missile: সফল ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক নিক্ষেপ, অভিনন্দন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

    BrahMos Missile: সফল ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক নিক্ষেপ, অভিনন্দন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী হয়ে উঠল ভারত। কয়েকদিন আগেই ভারতীয় সেনাকে ১২০টি ‘প্রলয়’ কোয়াসি-ব্যালিস্টিক বা আধা-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়া সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। আর এবারে সফল হল ভারতের ‘ব্রহ্মোস এয়ার লঞ্চ ক্ষেপণাস্ত্র’ (BrahMos Air Launched) পরীক্ষা। প্রায় ৪০০ কিলোমিটার দূরে রেঞ্জে থাকা একটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে এই ক্ষেপণাস্ত্র। গত বৃহস্পতিবার ভারতীয় বায়ু সেনা এই পরীক্ষা চালায়। সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে ছোঁড়া হয়েছে এই ব্রহ্মোস এক্সটেন্ডেড রেঞ্জ মিসাইল। ফলে এক্সটেন্ডেড পাল্লার সংস্করণের পরীক্ষায় সফল হল ভারতীয় বায়ু সেনা।

    সফল ব্রহ্মোস মিসাইলের পরীক্ষামূলক নিক্ষেপ

    প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের পরীক্ষাটি হয়েছে বঙ্গোপসাগর অঞ্চলে। পরীক্ষায় কাঙ্খিত লক্ষ্য অর্জন করা গিয়েছে। এছাড়াও স্থলে কিংবা জলে যে কোনও লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, “এই পরীক্ষা সফল হওয়ায়, ভারতীয় বায়ুসেনা সুখোই-৩০ যুদ্ধবিমান থেকে স্থলে বা সমুদ্রে দীর্ঘ দূরত্বে থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে।”

    সূত্রের খবর অনুযায়ী, বায়ুসেনা, নৌসেনা, প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা সংস্থা ডিআরডিও, দেশীয় যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ব্রহ্মোস এরোস্পেস- এর যৌথ প্রচেষ্টায় বৃহস্পতিবারের এই পরীক্ষামূলক অভিযান সফল হয়েছে।

    উল্লেখ্য, চলতি বছরের মে মাসে প্রথমবার সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র (BrahMos Missile) নিক্ষেপ করার পরীক্ষা করা হয়েছিল। ওই সময় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পাল্লা ২৯০ কিলোমিটার থেকে বৃদ্ধি করে ৩৫০ কিলোমিটার করা হয়েছিল।

    ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল

    এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রে (BrahMos Missile) দ্বিস্তরীয় সলিড প্রোপেল্যান্ট বুস্টার ইঞ্জিন ব্যবহার করা হয়। প্রথম স্তরের ইঞ্জিনটি ক্ষেপণাস্ত্রটিকে সুপারসনিক গতি দেয়। পরের স্তরে লিকুইড ব়্যামজেট ইঞ্জিনের গতি শব্দের গতিবেগের প্রায় তিনগুণ বেশি দেয়। এর বিশেষ বৈশিষ্ট্য হল- বায়ু, সমুদ্র বা স্থল – বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা যায়।

    কেন্দ্রীয় মন্ত্রী অভিনন্দন জানালেন…

    ক্ষেপণাস্ত্রের (BrahMos Missile) সফল পরীক্ষার ফলে বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়াল ডিআরডিও ও হ্যাল-এর প্রশংসা করেছেন ও অভিনন্দনও জানিয়েছেন। ভারতীয় বায়ু সেনার (Indian Air Force) জন্য এই সাফল্য সামরিক দিক থেকে অনেক বড় জয় বলে মনে করা হচ্ছে। যুদ্ধের সময় এই ক্ষেপণাস্ত্র একটি বড় ভূমিকা পালন করবে বলে জানিয়েছে সেনা বাহিনী।

  • Thai Smile Airways: আসনে বসা নিয়ে কলকাতাগামী বিমানের ভেতরই সহযাত্রীদের মধ্যে হাতাহাতি, অভিযোগ দায়ের

    Thai Smile Airways: আসনে বসা নিয়ে কলকাতাগামী বিমানের ভেতরই সহযাত্রীদের মধ্যে হাতাহাতি, অভিযোগ দায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: থাই স্মাইল এয়ারওয়েজের (Thai Smile Airways) উড়ানে যাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কেন্দ্রীয় বিমান চলাচল মন্ত্রী (Union Civil Aviation Minister)  জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এ খবর জানান। বৃহস্পতিবার এ নিয়ে একটি ট্যুইট করেন সিন্ধিয়া। লেখেন, থাই স্মাইল এয়ারওয়ে ফ্লাইটে দুই যাত্রীর মধ্যে যে হাতাহাতি হয়েছিল, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মন্ত্রী লেখেন, এরকম আচরণ গ্রহণীয় নয়। থাই স্মাইল এয়ারওয়েজের তরফেও একটি রিপোর্ট পেশ করা হয়েছে অ্যাভিয়েশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে। ওই এয়ারওয়েজের তরফে বলা হয়েছে, থাই স্মাইল এয়ারওয়েজ ঘটনার জন্য দুঃখিত…। যাঁরা ঘটনার জেরে ভয় পেয়েছিলেন আমাদের ফ্লাইট ক্রু-রা তাঁদের সাহায্য করেছেন।

    ঘটনার সূত্রপাত…

    ঘটনাটি ঘটে চলতি মাসের ২৭ তারিখে, ব্যাংকক থেকে কলকাতায় আসা থাই স্মাইল এয়ারওয়েজের (Thai Smile Airways) একটি বিমানে। জানা গিয়েছে, বিমানটি যখন আকাশে, সেই সময় ঝগড়া করছেন বিমানের দুই যাত্রী। পরে তাঁরা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। এই হাতাহাতির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, একজন বিমান সেবিকা দুই যাত্রীকে নিরস্ত করার চেষ্টা করছেন। তখনই দুই যাত্রীর মধ্যে একজনকে বলতে শোনা যায়, হাত নীচে কর। এর পর দেখা যায়, ঝামেলায় জড়ানো এক ব্যক্তি নিজের চশমা খুলছেন। তার পরেই তিনি অন্য ব্যক্তিটিকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। আক্রান্ত ব্যক্তিটিকে অবশ্য পাল্টা মার দিতে দেখা যায়নি। তিনি শুধু ওই ব্যক্তির মারের হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিলেন। শেষমেশ বিমানের অন্য  কয়েকজন যাত্রী ও বিমানকর্মীদের চেষ্টায় পরিস্থিতি আয়ত্বে আসে।

    প্রসঙ্গত, কয়েকদিন আগে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল ইস্তামবুল থেকে দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেছে দেখা যায়, বিমানে নিজের পছন্দের খাবার না পেয়ে এক যাত্রী বিমান সেবিকার সঙ্গে খারাপ ব্যবহার করছেন। ওই যাত্রীর আচরণের জেরে কেঁদে ফেলেন বিমান সেবিকা।

    এর পরেই ক্রু-দের প্রধান এর প্রতিবাদ করেন। উত্তপ্ত পরিস্থিতিতে ওই যাত্রী বিমান সেবিকাকে চাকর বলে সম্বোধন করেন। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন বিমানসেবিকা। তিনি বলেন, আমি আপনার চাকর নই। এর পর অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়।

    আরও পড়ুন: ‘মায়ের শূন্যতা পূরণ করা অসম্ভব’, হীরাবেন মোদির প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, মন্ত্রী, নেতানেত্রীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mukesh Ambani: অনন্ত-রাধিকার বাগদান পর্বের জন্য কেন এই মন্দিরকে বেছেছিলেন আম্বানিরা, জানেন?

    Mukesh Ambani: অনন্ত-রাধিকার বাগদান পর্বের জন্য কেন এই মন্দিরকে বেছেছিলেন আম্বানিরা, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নীতা আম্বানি এবং মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট পুত্রের বাগদান পর্ব সম্পন্ন হল রাজস্থানের একটি মন্দিরে। দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে এদিন বাগদান সারলেন অনন্ত আম্বানি। প্রথা মেনে রাজস্থানের শ্রীনাথজী মন্দিরে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বাগদান পরবর্তী সময়ে এলাকার সমস্ত উপজাতিদের নিয়ে ভুরিভোজের ব্যবস্থা করে আম্বানি পরিবার। জানা গেছে এরপর মুম্বই ফিরে গিয়ে বলিউডের তাঁদের বন্ধুমহল এবং পরিবারের সমস্ত আত্মীয়-স্বজনদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠান করে আম্বানিরা।

    কিন্তু আম্বানি (Mukesh Ambani)  পুত্রের বাগদান পর্ব অনুষ্ঠিত হচ্ছে মন্দিরে এটা শুনতে কেমন লাগছে না? শোনা যাচ্ছে, আম্বানি পুত্র একটি পবিত্র ধর্মস্থানে বাগদান পর্ব সম্পন্ন করতে চেয়েছিলেন এবং সে কারণেই রাজস্থানের এই মন্দিরকে বেছে নেওয়া হয়েছিল।

    দেশের কোন কোন মন্দির বিখ্যাত হয়ে রয়েছে বিবাহের জন্য

    তবে ভারতবর্ষে বেশ কিছু মন্দির আছে যেগুলি বৈবাহিক অনুষ্ঠান সম্পন্ন করার জন্য বিখ্যাত হয়ে রয়েছে। যেমন উত্তরাখণ্ডের ত্রিযুগীনারায়ন মন্দির যেখানে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল বলে ভক্তদের বিশ্বাস রয়েছে এই স্থানকে বিবাহের জন্য খুব পবিত্র বলে মনে করা হয়। আবার দিল্লীর বিড়লা মন্দির অথবা লক্ষ্মীনারায়ণ মন্দির যেখানে আর্যসমাজ গণবিবাহের আয়োজন করে, এই মন্দিরও বিবাহের জন্য বিখ্যাত।
    কেরালার গুরুবাউর মন্দির বিখ্যাত হয়ে রয়েছে বিবাহের জন্য যেখানে কৃষ্ণ মূর্তির সামনে বিবাহ সম্পন্ন হয়। প্রথমে একটি টিকিট কাটতে হয় তারপর ১০ মিনিটের অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া হয়। বিবাহের পরে স্থানীয় পৌরসভাতে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়।

    প্রসঙ্গত, আম্বানি (Mukesh Ambani)  পুত্রের মন্দিরে গিয়ে বাগদান, এটি প্রথম বা নতুন কিছু নয়। ১৯৯৬ সালেও শ্রীদেবী এবং বনি কাপুরের মধ্যে বাগদান পর্ব মন্দিরে সম্পন্ন হয়েছিল। আবার ইসা দেওয়াল এবং ভরত তাকানির মধ্যেও বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল মন্দিরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

     
  • Uzbekistan Kids Death: উজবেকিস্তানে শিশু মৃত্যুর ঘটনায় ওষুধ প্রস্তুতকারী সংস্থার সদস্যপদ বাতিল ফার্মেক্সিলের

    Uzbekistan Kids Death: উজবেকিস্তানে শিশু মৃত্যুর ঘটনায় ওষুধ প্রস্তুতকারী সংস্থার সদস্যপদ বাতিল ফার্মেক্সিলের

    মাধ্যম নিউজ ডেক্স: উজবেকিস্তানে শিশু মৃত্যুর (Uzbekistan Kids Death) জেরে ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের সদস্যপদ বাতিল করল ফার্মেক্সিল (Pharmexcil)। ফার্মেক্সিল হল এ দেশের সর্বোচ্চ ওষুধ রফতানি পর্ষদ। কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীনে রয়েছে এই পর্ষদ। সম্প্রতি পর্ষদ জানিয়েছে, ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের জন্য বিশ্বের দরবারে ভারতের বদনাম হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হবে ভারতের (India) ওষুধ শিল্প। মার খাবে ওষুধের ব্যবসা। তাই ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের ফার্মেক্সিলের সদস্যপদ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সর্দিকাশির সিরাপ…

    ভারতে তৈরি সর্দিকাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে বিস্তারিত তথ্য চেয়ে সংস্থার চেয়ারম্যান শচিন জৈনকে চিঠি দেয় ফার্মেক্সিল। ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে উপযুক্ত জবাব না পাওয়ায় বাতিল করা হয় সদস্যপদ। ফার্মেক্সিলের ডিরেক্টর জেনারেল উদয় ভাস্কর ওই সংস্থাকে দেওয়া চিঠিতে জানান, আপনার কোম্পানি নিম্নমানের ওষুধ সরবরাহ করেছে। যার জেরে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। বদনাম হয়েছে ভারতের ওষুধ শিল্পের। বিদেশে ওষুধ রফতানিতে যার মারাত্মক প্রভাব পড়তে পারে।

    আরও পড়ুন: ‘নিম্নমানের, নিম্নরুচির রাজনীতিবিদ’, জয় শ্রীরাম স্লোগান বিতর্কে মমতাকে আক্রমণ শুভেন্দুর

    ফার্মেক্সিলের সদস্যপদ খারিজের আগেই অবশ্য ব্যবস্থা নিয়েছিল কেন্দ্র। ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের ওষুধ উৎপাদন বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ট্যুইটবার্তায় জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থায় অভিযান চালায়। তার পর বৃহস্পতিবার রাতে ওই সংস্থার নয়ডা ইউনিটে সব ওষুধের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এদিনই ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডকে সর্দিকাশির সিরাপ ডক-১ ম্যাক্স উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ সরকারও। প্রোপিলিন গ্লাইকলযুক্ত অন্যান্য ওষুধের উৎপাদনও বন্ধ রাখতে বলা হয় ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডকে।

    ওই সংস্থাকে লেখা চিঠিতে ভাস্কর জানিয়েছেন, ডিসেম্বরের ২৯ তারিখের মধ্যে প্রয়োজনীয় তথ্য (Uzbekistan Kids Death) জমা দিতে ব্যর্থ হয়েছেন আপনারা। তাই আপনাদের রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হল। এই নির্দেশের জেরে আপাতত আর কোনও ওষুধ উৎপাদন করতে পারবে না ওই সংস্থা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • National Ganga Council: জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী মোদি

    National Ganga Council: জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বন্দে ভারত রেলের উদ্বোধন তো ছিলই, তার সঙ্গে একগুচ্ছ কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু মা হীরাবেনের প্রয়াণে সফর বাতিল হলেও বহাল থাকল প্রধানমন্ত্রীর কর্মসূচি। এদিন কোনও কথা বললেন না, ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন মোদি। এর পরেই জাতীয় গঙ্গা পরিষদের দ্বিতীয় বৈঠকেও (National Ganga Council) যোগ দিলেন তিনি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠকে নেতৃত্ব দেন তিনি।

    ভার্চুয়ালি অংশ নিলেন একাধিক কর্মসূচিতে

    মায়ের শেষকৃত্য সেরেই ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রো রুটের মত প্রকল্পের সূচনা করেন তিনি। এর পর বৈঠকে নেতৃত্ব দেন। গঙ্গা নদী এবং এর উপনদীগুলির দূষণ প্রতিরোধ এবং পুনর্জীবন প্রকল্পগুলি তত্ত্বাবধানের সামগ্রিক দায়িত্ব রয়েছে জাতীয় গঙ্গা পরিষদের উপর। এই পরিষদের আওতায় ‘নমামি গঙ্গে’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হল, গঙ্গার দূষণ কার্যকরভাবে হ্রাস করা, গঙ্গা সংরক্ষণ এবং পুনর্জীবনের জন্য বিভিন্ন মন্ত্রক ও রাজ্যের মধ্যে সমন্বয় করা। ২০১৪ সালের জুনে এই প্রকল্পের জন্য ২০,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার (National Ganga Council)।

    ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG) -এর কার্যনির্বাহী কমিটির ৪৬তম সভায় কার্যনির্বাহী বৈঠকে আদি গঙ্গার সংস্কারে ৬৫৪ কোটি টাকা অনুমোদন করা হয়েছে ‘নমামী গঙ্গে’ প্রকল্পের আওতায়। আর এই প্রকল্পের অধীনেই ব্রীজি রোড, বাঁশদ্রোণী, গল্ফগার্ডেনে তিনটি বিজ্ঞানসম্মত আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ৫০ কিলোমিটার ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইন, ১২ টি নতুন ড্রেনেজ পাম্পিং স্টেশন, ১১ টি পাম্পিং স্টেশনের সংস্কার ও আধুনিকীকরণ করা হবে। সেমি অটোমেটিক নতুন ৬ টি পেন স্টক গেট বসানো হবে। ৬৮ টি পুরনো গেটের সংস্কার ও৪ টে ট্রেসল ব্রিজ তৈরি করা হবে। আর এগুলোর ফলে প্রায় ৬ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন।  প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়ালি এই সব সংস্কার কাজের জন্য একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন (National Ganga Council)।

    কে কে উপস্থিত ছিলেন?

    জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে (National Ganga Council) এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী ও পরিষদের অন্যান্য সদস্যরা। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পরিবর্তে এই বৈঠকে যোগ দেন তার ডেপুটি তেজস্বী যাদব।

  • International Space Station: মুম্বই, বেঙ্গালুরুর ওপর দিয়ে উড়ে গেল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, কেমন দেখাল ভারতকে?

    International Space Station: মুম্বই, বেঙ্গালুরুর ওপর দিয়ে উড়ে গেল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, কেমন দেখাল ভারতকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই (Mumbai), বেঙ্গালুরুর (Bengaluru) ওপর দিয়ে উড়ে গেল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (International Space Station)। এই উড়ন্ত ল্যাবরেটরিটি ভূপৃষ্ঠের চারশো কিলোমিটার ওপর দিয়ে উড়ে চলেছে। এক দেশের ওপর দিয়ে উড়ে গিয়ে ভ্রমণ করছে অন্য দেশ। জানা গিয়েছে, সম্প্রতি এই উড়ন্ত ল্যাবরেটরিটি উড়ে গিয়েছে ভারতের ওপর দিয়ে। গোটা ভারতের ওপর দিয়ে অবশ্য উড়ে যায়নি উড়ন্ত এই ল্যাবরেটরিটি। সেটি উড়ে গিয়েছে কেবল মুম্বই ও বেঙ্গালুরুর ওপর দিয়ে।

    নাসা…

    সম্প্রতি নাসা এ সংক্রান্ত একটি ভিডিও রিলিজ করেছে। তাতে দেখা যাচ্ছে, পাকিস্তানের সীমান্তের কাছ থেকে উত্তর-পশ্চিম উপকূল অঞ্চল দিয়ে ভারতে ঢুকছে ওই উড়ন্ত ল্যাবরেটরি। উড়ে যাওয়ার সময় জিরো গ্র্যাভিটি এই ল্যাবটি আরও কয়েকটি শহরের সঙ্গে সঙ্গে অতিক্রম করেছে সাতারা, সাঙ্গালি এবং পুণেও।

    ২২ ডিসেম্বর এটি উড়ে যায় ভারতের (India) ওপর দিয়ে। তখনই স্পেস স্টেশন (International Space Station) থেকে তোলা হয় ছবি। ট্যুইট-বার্তায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের টিম জানান, আজ ভারতের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় আকাশ ছিল পরিষ্কার। পাকিস্তান সীমান্তের কাছ দিয়ে উত্তর-পশ্চিম উপকূল অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করলাম। মুম্বই ও বেঙ্গালুরুর ওপর দিয়ে উড়ে গেলাম। সেসব শহরের ওপর দিয়ে এই উড়ন্ত ল্যাবরেটরিটি উড়ে গিয়েছে, তার একটি মানচিত্র প্রকাশ করেছে নাসা।

    আরও পড়ুন: ‘মায়ের শূন্যতা পূরণ করা অসম্ভব’, হীরাবেন মোদির প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, মন্ত্রী, নেতানেত্রীর

    ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি (International Space Station) গত তিন দশক ধরে গবেষণামূলক কাজে লিপ্ত রয়েছে। পৃথিবীর বাইরে এটিই মানুষের একমাত্র স্থায়ী ঠিকানা। গত তিন দশক ধরে মহাকাশে একাই ছিল এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি। সম্প্রতি একটি মহাকাশ স্টেশন স্থাপন করেছে চিনও। তার পর থেকে মহাকাশে গবেষণার কাজ করছে এই দুই মহাকাশ স্টেশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India Covid: চিন সহ ৬ দেশ থেকে ভারতে এলে বাধ্যতামূলক আরটি-পিসিআর টেস্ট, জানুন বিস্তারিত

    India Covid: চিন সহ ৬ দেশ থেকে ভারতে এলে বাধ্যতামূলক আরটি-পিসিআর টেস্ট, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ফের শুরু করোনার দাপট। সব চেয়ে ভয়ঙ্কর অবস্থা চিনের (China)। সে দেশে প্রতিদিন করোনায় মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। অন্ত্যেষ্টিস্থলে জমছে লাশের পাহাড়। যদিও সরকারের দাবি, করোনায় কারও মৃত্যু হয়নি। যাঁরা মারা যাচ্ছেন, তাঁরা অন্য কোনও কারণে। তবে চিন সরকারের কথা বিশ্বাস করছেন না সে দেশের সিংহভাগ নাগরিকই। কেবল চিন নয়, ভারতেও (India Covid) হদিশ মিলেছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7) সংক্রমিতের। তার জেরে দেশে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা।

    ভিন দেশ থেকে এলে…

    বিদেশ থেকে আসা ব্যক্তিদের জন্য শুরু হয়েছে ফের কড়াকড়ি। চিন সহ ছটি দেশ থেকে ভারতে (India) আসার আগে জমা দিতে হবে করোনার আরটি-পিসিআর পরীক্ষার (RT-PCR Test) রিপোর্ট। নতুন বছরের প্রথম দিন থেকেই চালু হচ্ছে এই নিয়ম। ওই রিপোর্ট নেগেটিভ হলে তবেই মিলবে ভারতে প্রবেশের ছাড়পত্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে ভারতে আসতে গেলে জমা দিতে হবে করোনার আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট।

    আরও পড়ুন: নতুন বছরের আগেই ‘কল্পতরু’ মোদি, রাজ্যে আনছেন ৭,৮০০ কোটি টাকার প্রকল্প

    করোনা অতিমারি পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ান চালু হওয়ার পর ভিন দেশ থেকে আসা যাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল আরটি-পিসিআর  পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নভেম্বর থেকে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য আরটি-পিসিআর পরীক্ষার নিয়ম শিথিল করে কেন্দ্র। বিশ্বের বিভিন্ন দেশে করোনার বাড়বাড়ন্তের জেরে ফের লাগু হচ্ছে ওই নিয়ম।

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, চিন সহ ওই ছয় দেশ থেকে ভারতে (India Covid) আসার আগে এয়ার সুবিধা পোর্টালে গিয়ে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট আপলোড করতে হবে। এর পাশাপাশি বিমান বন্দরে দূরত্ববিধি বজায় রাখা, মাস্ক ব্যবহার করার নিয়মও আগের মতোই বলবৎ করা হয়েছে। চলছে বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষাও। বিদেশ থেকে ভারতে ফেরা করোনা সংক্রমিতদের রাখা হয়েছে কোয়ারেন্টিনে। জোর দেওয়া হচ্ছে কনটাক্ট ট্রেসিংয়ের ওপরও। প্রসঙ্গত, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে (India Covid) নতুন করে ২৬৮ জন করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, সব মিলিয়ে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ হাজার ৫৫২।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share