Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Diwali 2022: ‘বন্দেমাতরম’ গাইলেন নরেন্দ্র মোদি, শেয়ার করলেন এ আর রহমান

    Diwali 2022: ‘বন্দেমাতরম’ গাইলেন নরেন্দ্র মোদি, শেয়ার করলেন এ আর রহমান

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিবারের মতো এবছরও সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির উৎসব পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কার্গিলে সেনা জওয়ানদের নিজের হাতে মিষ্টি খাইয়েছেন, দীপাবলির আনন্দ ভাগ করে নিয়েছেন। সকলের সঙ্গে এদিন বন্দেমাতরম গাইতেও শোনা যায় তাঁকে।

    আরও পড়ুন: সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন সিডিএস  

    এদিনে কার্গিলে সেনা জওয়ানদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। কার্গিলে মোদিকে দেখেই চলতে থাকে ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি। এরপর আয়োজিত হয় সঙ্গীতের আসর। সেনা জওয়ানরা বন্দুক ছেড়ে হাতে তুলে নেন বন্দুক। তারপরেই শুরু হয়, ‘বন্দেমাতরম’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দাঁড়িয়েছিলেন মঞ্চে। হাতে তাল দিতে দিতে প্রধানমন্ত্রীকেও ‘বন্দেমাতরম’ গাইতে দেখা গেল। 

    এই ভিডিও ট্যুইটারে শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন, “কার্গিলে দীপাবলির উচ্ছাস।” 

     


    প্রধানমন্ত্রীর এই ট্যুইট কোট ট্যুইট করে সুর সম্রাট এ আর রহমান (A R Rahman) তামিল ভাষায় ‘বন্দেমাতরম’- এর লিরিক্স লেখেন। 


    প্রসঙ্গত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গান দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। দেশের স্বাধীনতার এতদিন পরেও বন্দমাতরম গানের আবেগ আজও একই রকম। পরবর্তীকালে বিভিন্নভাবে এই সুর দেশবাসীর হৃদয় ছুঁয়ে গিয়েছে। একটা সময় সঙ্গীত পরিচালক এআর রহমান এই গানকে নতুন রূপ দেন। এআর রহমানের সুর করা সেই গানই কার্গিলে সেনা জওয়ানরা গেয়েছিলেন। সেইসময় গলা মেলান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এদিন কার্গিলের মঞ্চ থেকে নরেন্দ্র মোদি বলেন, “সন্ত্রাস দমন করার ক্ষেত্রে কার্গিল দেখিয়েছে অনন্য উদাহরণ।” উল্লেখ্য, ১৯৯৯ সালে মে থেকে জুলাই মাসে কার্গিলে পাকিস্তানি অবৈধ অনুপ্রবেশ রুখে দিয়ে ভারত সেই যুদ্ধে বিজয়ী হয়। সেই ঘটনা দেশের প্রতিরক্ষার ইতিহাসে একটি বড় অধ্যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

        

  • ISRO LVM3 Launch: “আমাদের দিওয়ালি শুরু হয়ে গিয়েছে…” কেন এমন বললেন ইসরোর চেয়ারম্যান?

    ISRO LVM3 Launch: “আমাদের দিওয়ালি শুরু হয়ে গিয়েছে…” কেন এমন বললেন ইসরোর চেয়ারম্যান?

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মরশুমে আরও এক খুশির খবর। ইসরোর মুকুটে জুড়ল আরও এক নয়া পালক। ইতিহাস গড়ল আত্মনির্ভর ভারত। একসঙ্গে ৩৬টি উপগ্রহ নিয়ে সবচেয়ে ভারী রকেট LVM3-M2 মহাকাশে (ISRO LVM3 Launch) পাঠাল ইসরো। পাঁচ হাজার সাতশো ছিনানব্বই কেজি পেলোড নিয়ে একসঙ্গে ৩৬টি উপগ্রহের সফল উৎক্ষেপনে দীপাবলির আগেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসব। সফল উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান ডাঃ এস সোমানাথ বলেছেন, “আমাদের দিওয়ালি শুরু হয়ে গিয়েছে…।”

    ঘড়িতে রাত বারোটা বেজে সাত মিনিট। আর সেসময় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ব্রিটেনের ওয়ানওয়েব-এর (OneWeb) ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) LVM3-M3 রকেট (ISRO LVM3 Launch)। ভারতীয় মহাকাশ গবষেণা সংস্থা ইসরোর (ISRO) তরফে রবিবার রাত ১.৪২ মিনিটে ঘোষণা করা হয়, LVM3-M2 পাঠানোর মিশন (ISRO LVM3 Launch) সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩৬টি উপগ্রহকে কক্ষপথে স্থাপন করা হয়েছে।

    সূত্রের খবর অনুযায়ী, ইসরো ও লন্ডনের একটি বেসরকারি স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি ‘ওয়ানওয়েব’-এর যৌথ উদ্যোগে এই মিশনটি করা হয়েছে। আর এই মিশনের বেশিরভাগ বিনিয়োগ রয়েছে ইন্ডিয়া ভারতী গ্লোবালের। OneWeb, হল ভারতী গ্লোবাল এবং ব্রিটেন সরকারের যৌথ উদ্যোগে তৈরি উপগ্রহ ব্যবস্থা। ইসরোর রকেটের মাধ্যমে উপগ্রহ পাঠানোর চুক্তিটি লন্ডন ভিত্তিক সংস্থা ওয়ানওয়েব এবং নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড, বা এনএসআইএল, একটি কেন্দ্রীয় সরকারী সংস্থার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 

    আরও পড়ুন: আজই প্রথম বাণিজ্যিক রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত ইসরো

    এই মিশনটি তাৎপর্যপূর্ণ কারণ এটি LVM3-এর প্রথম বাণিজ্যিক মিশন (ISRO LVM3 Launch) এবং লঞ্চ ভেহিকেল সহ NSIL-এর প্রথম মিশন। ISRO-এর মতে, মিশনে ৫,৭৯৬ কেজি ওজনের OneWeb-এর ৩৬টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় রকেট হয়ে উঠেছে।  LVM3  নামক রকেটটির দৈর্ঘ্য সাড়ে ৪৩ মিটার। এর ওজন ৬৪৪ টন, যা দেশের সবচেয়ে ভারী রকেট। এই রকেটটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে(GTO) চার টন ওজনের স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম। লো আর্থ অরবিটে(LEO) আট টন পেলোড বহনের ক্ষমতা রয়েছে এই রকেটের।

    এনএসআইএল-এর তরফে জানানো হয়েছে, আগামী বছরের প্রথমের দিকেই LVM3 রকেটের মাধ্যমেই OneWeb-এৎ ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করা হবে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাকাশে উপগ্রহ উৎক্ষেপন করেছে। তবে এতদিন হালকা রকেট উৎক্ষেপন করেছে ভারত। তবে এবার সবচেয়ে ভারী রকেটে উপগ্রহ (ISRO LVM3 Launch) পাঠিয়ে আত্মনির্ভর ভারতের পথে আরও একধাপ এগিয়ে গেল। এই সফল উৎক্ষেপণে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

  • Amit Shah: সন্ত্রাসবাদ নির্মূলে লড়াই করতে হবে এক সঙ্গে, ফের বললেন শাহ

    Amit Shah: সন্ত্রাসবাদ নির্মূলে লড়াই করতে হবে এক সঙ্গে, ফের বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাস-বিরোধী এবং মাদক-বিরোধী সংস্থাগুলির মধ্যে একটি রিয়েল টাইম ইনফর্মেশান এক্সচেঞ্জ লাইন স্থাপন করা যায় কিনা, তা বিবেচনা করা উচিত ইন্টারপোলের সদস্য দেশগুলির। শুক্রবার এ ব্যাপারে একটি ডেডিকেটেড সেন্টার স্থাপনের প্রস্তাবও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

    ইন্টারপোলের ৯০তম সাধারণ সভার সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পঁচিশ বছর পরে ভারতে এই সভা হল। ওই সভায় যোগ দেন শাহ। এদিনের সভায় আরও একবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সীমান্ত পারের সন্ত্রাস বন্ধে প্রয়োজন সীমান্তপারের সহযোগিতা। এবং এজন্য ইন্টারপোল সেরা প্লাটফর্ম। সন্ত্রাসবাদের কারণেই যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এদিন তাও স্পষ্ট করে দেন শাহ।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ((Amit Shah)) বলেন, সবার প্রথমে বিশ্বের সব দেশের প্রয়োজন সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীর গ্রহণযোগ্য সংজ্ঞা প্রস্তুত করা। এটা ছাড়া আমরা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পারব না। তিনি বলেন, আমাদের লড়তে হবে সন্ত্রাসের বিরুদ্ধে। ভাল সন্ত্রাসবাদী, মন্দ সন্ত্রাসবাদী, ছোট সন্ত্রাসবাদী, বড় সন্ত্রাসবাদী বলে কিছু হয় না।

    আরও পড়ুন: ইন্টারপোলের সাধারণ অধিবেশনে বিশ্বজুড়ে সন্ত্রাস দমনের আহ্বান জানান প্রধানমন্ত্রী

    এর আগে একবার রাষ্ট্রসংঘকে একহাত নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সন্ত্রাসবাদের সর্বসম্মত সংজ্ঞা তৈরি না করার জন্যই রাষ্ট্রসংঘকে (UN) নিশানা করেছিলেন তিনি। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, আমরা এটাকে (সন্ত্রাসবাদকে) রাজনৈতিক সমস্যা বলে বিবেচনা করতে পারি না। আমাদের প্রত্যেকের উচিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদি এবং স্থায়ী লড়াই চালিয়ে যাওয়া। এর পরেই শাহ বলেন, আমি ইন্টারপোলকে অনুরোধ করব একটি রিয়েল টাইম ইনফর্মেশন এক্সচেঞ্জ লাইন তৈরি করতে। ইন্টারপোলের সদস্য ১৯৫টি দেশ এবং সন্ত্রাসবাদ বিরোধী বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করতেই এটা করা প্রয়োজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরকম একটা মেকানিজম অদূর ভবিষ্যতে আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে শক্তি জোগাবে। কূটনৈতিক মহলের মতে, এদিন ইন্টারপোলের এই অনুষ্ঠানে আসলে শাহ পাকিস্তানের নাম না করেই প্রতিবেশী দেশটির বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ করেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Arunachal Pradesh: অরুণাচল প্রদেশের সেই কপ্টার দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান,  উদ্ধার দেহ  

    Arunachal Pradesh: অরুণাচল প্রদেশের সেই কপ্টার দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান,  উদ্ধার দেহ  

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের আপার সিয়াংয়ে কপ্টার দুর্ঘটনায় কপ্টারে থাকা সব জওয়ানেরই মৃত্যু হয়েছে। মৃত পাঁচ জওয়ানের দেহ উদ্ধার হওয়ার পর জানা গিয়েছে একথা। শুক্রবার সকালে রুটিন মহড়া চলছিল অরুণাচল প্রদেশে। আচমকাই আপার সিয়াংয়ের মিগিং গ্রামের কাছে ভেঙে পড়ে সেনাবাহিনীর একটি কপ্টার (Airforce Helicopter)। ভেঙে যাওয়া কপ্টারটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল রওনা দেয় অকুস্থলের দিকে। তবে এলাকাটি দুর্গম। তাই ব্যাহত হয় উদ্ধার কাজ। পরে অবশ্য উদ্ধার হয় পাঁচ জওয়ানের দেহ।

    জানা গিয়েছে, দুর্ঘটনার ঠিক আগে আগেই কপ্টারটির চালকের কাছ থেকে সাহায্যের আবেদন পায় এয়ার ট্রাফিক কন্ট্রোল। এও জানানো হয়, যান্ত্রিক কিংবা প্রযুক্তিগত কারণে কপ্টারে সমস্যা দেখা দিয়েছে, সাহায্য চাই। সেনার দাবি, এদিন আবহাওয়া পরিষ্কার ছিল। চালকও ছিলেন অভিজ্ঞ। জারি করা বিবৃতিতে সেনার তরফে জানানো হয়েছে, যেখানে কপ্টারটি ভেঙে পড়েছিল, সেই জায়গায় পৌঁছানো ছিল চ্যালেঞ্জের। পাহাড়ে ঘেরা দুর্গম জায়গা, ঘন জঙ্গলে ঢাকা। বিবৃতিতে আরও জানানো হয়েছে, কপ্টার পাইলটের টানা ৬০০ ঘণ্টার বেশি সম্মিলিত উড়ানের অভিজ্ঞতা রয়েছে। কপ্টারটি সার্ভিসিং করা হয়েছিল ২০১৫ সালের জুন মাসে। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

    আরও পড়ুন: অরুণাচল প্রদেশে আচমকাই ভেঙে পড়ল সেনা বাহিনীর কপ্টার, শুরু উদ্ধারকাজ

    প্রসঙ্গত, শুক্রবার যে কপ্টারটি ভেঙে পড়ে, সেটি হাল রুদ্র। কপ্টারটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। ভারতীয় সেনার জন্য তৈরি এই কপ্টারটি একটি অ্যাটাক কপ্টার। এটি তৈরি করেছিল হিন্দুস্তান অ্যারোনটিস্ক লিমিটেড। ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারের আধুনিক ও শক্তিশালী একটি ভ্যারিয়েন্ট এটি। কপ্টারটি অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত। এদিকে, সেনা সূত্রে খবর, গত পাঁচ বছরে কপ্টার ও এয়ারক্র্যাফ্ট দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫০ জনের। ২০১৭ সাল থেকে দুর্ঘটনার কবলে পড়েছে সশস্ত্র বাহিনীর ২০ চপার। এই দুর্ঘটনাগুলিতে সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। জখম হয়েছেন ২৫ জন। ৫ অক্টোবর, বিজয়া দশমীর দিন অরুণাচল প্রদেশেই ভেঙে পড়েছিল একটি সেনা কপ্টার। সেবার প্রাণ হারিয়েছিলেন কপ্টারটির পাইলট। এবার প্রাণ হারালেন কপ্টার চালক সহ মোট পাঁচজন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FATF Pakistan: এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে মুক্ত পাকিস্তান! ক্ষুব্ধ ভারত, জানেন তার কারণ?

    FATF Pakistan: এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে মুক্ত পাকিস্তান! ক্ষুব্ধ ভারত, জানেন তার কারণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদে আর্থিক মদত দান প্রতিরোধের জন্য নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ধূসর তালিকা থেকে বাদ গেল পাকিস্তান। এর ফলে ক্ষুব্ধ ভারত। ২০১৮ থেকে এই আন্তর্জাতিক সংস্থার ধূসর তালিকায় থাকার পর এ বার মুক্তি পেল প্রতিবেশী দেশ। কিন্তু দিল্লির দাবি, সন্ত্রাসের আকড়ভূমি পাকিস্তান। সন্ত্রাসবাদে সবরকম সাহায্য করে পাকিস্তান। তারা যে নিরন্তর আন্তঃসীমান্ত সন্ত্রাস চালাচ্ছে তার প্রমাণ রয়েছে ভারতের কাছে। উল্লেখ্য, গত ৪ বছর ধরে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়া ও জঙ্গি কার্যকলাপে অর্থ যোগানের অভিযোগে পাকিস্তানকে ধূসর তালিকায় রেখেছিল এফএটিএফ। এফএটিএফ জানিয়েছে, পাকিস্তান জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান কমিয়েছে পাশাপাশি এই সংক্রান্ত প্রযুক্তিগত জটিলতাও ক্রমশ কাটিয়ে ওঠার লক্ষণ দেখিয়েছে।

    আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে বিপত্তি বাড়ল অনুব্রতের! আজই দিল্লিতে ইডির হাতে সায়গল

    শুধু পাকিস্তানই নয়, নিকারাগুয়াও এফএটিএফের ধূসর তালিকা থেকে বেরিয়ে এসেছে। অন্য দিকে মায়নমারের অবস্থা আরও খারাপ হয়েছে। তারা ধূসর থেকে কালো তালিকায় পৌঁছেছে। তবে ধূসর তালিকা থেকে পাকিস্তান বেরিয়ে এলেও দিল্লির যুক্তি, বিশ্বে সন্ত্রাসবাদের মূল কেন্দ্র পাকিস্তান। এখনও তারা ভারত-সহ বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়ানোর মূল উৎস। সন্ত্রাসবাদে সর্বদাই পুঁজির জোগান দেয় পাকিস্তান। শুক্রবার এফএটিএফের প্রেসিডেন্ট টি রাজা কুমার বলেন, “পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এখনও তাদের অনেক কিছুই (সন্ত্রাসবাদ দমন) করতে হবে। তবে তারা সমস্ত শর্ত পূরণ করেছে। আমরা সন্তুষ্ট। আমরা চাই জঙ্গিদের অর্থ জোগান ঠেকাতে এশিয়া-প্যাসিফিক এই সংগঠনটির সঙ্গে কাজ করুক পাকিস্তান।” 

    আরও পড়ুন: অরুণাচল প্রদেশে আচমকাই ভেঙে পড়ল সেনা বাহিনীর কপ্টার, শুরু উদ্ধারকাজ

    সূত্রের খবর, সন্ত্রাসবাদে আর্থিক ও অন্যান্য মদত বন্ধ করতে এফএটিএফ পাকিস্তানকে (Pakistan) ৩৪টি শর্ত দিয়েছিল। সেই অ্যাকশন প্ল্যানের সব ক’টি শর্তই নাকি ইসলামাবাদ পূরণ করেছে! ওই শর্তের মধ্যে ২৭টি ছিল সন্ত্রাসে আর্থিক মদত সংক্রান্ত এবং সাতটি বেআইনি অর্থ পাচারের বিষয়ে। ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পাকিস্তান সফর করে এফএটিএফ-এর ১৫ সদস্যের একটি দল। ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইইউ, এশিয়া প্যাসিফিক গ্রুপ (এপিজি) এবং অন্যান্যদের প্রতিনিধিরা পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালীন রিপোর্ট জমা দেন এবং আলোচনা করেন। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, সারা বিশ্বে সন্ত্রাস দমনের স্বার্থে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত ছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Dirty Bomb: ‘ডার্টি বম্ব’ প্রসঙ্গে ভারতের সঙ্গে কথা রাশিয়ার, গণতান্ত্রিক উপায়ে সমাধানের পরামর্শ রাজনাথের

    Dirty Bomb: ‘ডার্টি বম্ব’ প্রসঙ্গে ভারতের সঙ্গে কথা রাশিয়ার, গণতান্ত্রিক উপায়ে সমাধানের পরামর্শ রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘ডার্টি বম্ব’ প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছে রাশিয়া। এমনটাই জানাল প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) সঙ্গে ফোনে কথা হয়েছে রাশিয়ার (Russia) প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর (Sergey Shoigu)। রাশিয়ার তরফ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, যেকোনও মুহূর্তে তেজক্রিয় বোমা ব্যবহার করতে পারে ইউক্রেন। আর সেই আশঙ্কা থেকেই গত রবিবার থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ন্য়াটো দেশভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলা শুরু করেছেন। যদিও ইউক্রেন এবং তার বন্ধু দেশগুলি পারমাণবিক বোমা ব্যবহারের রাশিয়ার এই দাবিকে উড়িয়ে দিয়েছে।

    আরও পড়ুন: প্লাজমার বদলে মুসাম্বির রস, অভিযুক্ত হাসপাতালকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত যোগী সরকারের 

    ভারতের প্রতিরক্ষামন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, “রাশিয়ার অনুরোধে ২৬ অক্টোবর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুপক্ষের সামরিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে। ডার্টি বোম্ব ব্যবহার করতে পারে ইউক্রেন, সেব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। এনিয়ে ইউক্রেন উস্কানি দিচ্ছে বলে অভিযোগ তুলেছে তারা। তবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী আলোচনা ও গণতান্ত্রিক পথে এই সমস্যা দ্রুত মেটানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, কেউ যেন পারমানবিক অস্ত্র ব্যবহার করতে না পারে  সেব্যাপারে সতর্ক থাকতে হবে। তেজস্ক্রিয় অস্ত্র ব্যবহৃত হলে মানব সভ্যতার ভয়ঙ্কর ক্ষতি হবে।”   

    বেশ কিছুদিন ধরেই ডার্টি বম্ব প্রসঙ্গ নিয়ে উত্তাল গোটা বিশ্ব। সম্প্রতি আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন শোইগু। সবার সঙ্গেই ডার্টি বম্ব নিয়েই মূলত আলোচনা হয়েছে। রাশিয়ার দাবি, পুতিনদের পরাস্ত্র করতে এই বিশেষ ধরনের বোমা ছোঁড়ার পরিকল্পনা করছে ইউক্রেন। এই দাবিকে যদিও একেবারে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দেয় পশ্চিমের তিন দেশ। ইউক্রেনের  বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা এ বিষয়ে বলেন, “আসলে ডার্টি বম্ব ফেলার পরিকল্পনা করছে রাশিয়াই। সেই জন্য আগে থেকে সাফাই দেওয়ার চেষ্টা করছে।”   

    কিন্তু তবুও নিজেদের অভিযোগ থেকে সরে আসেনি রাশিয়া। মঙ্গলবারই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদেও একই অভিযোগ তোলে রাশিয়া। ডার্টি বম্ব মেরে আক্রমণ করবে ইউক্রেন, এই অভিযোগ এনে ১৫ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে তারা। সেই সঙ্গে দাবি করা হয়, ইতিমধ্যেই দুই সংস্থাকে ডার্টি বম্ব তৈরির বরাত দিয়েছে ইউক্রেন। যদিও এখন অবধি এই দাবির ষপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি পুতিনের দেশ। সেই কারণেই রাশিয়ার এই বক্তব্যকে উড়িয়ে দিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • RSS: ঋষি সুনকের নিয়োগ নিয়ে মুফতির মন্তব্য হতাশার জের, বলছে আরএসএস

    RSS: ঋষি সুনকের নিয়োগ নিয়ে মুফতির মন্তব্য হতাশার জের, বলছে আরএসএস

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনের (UK) প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak)। আদ্যন্ত হিন্দু (Hindu) এক ব্যক্তিকে ব্রিটেনের শীর্ষ পদে দেখে যারপরনাই খুশি তামাম ভারত (India)। ঋষির প্রসঙ্গ টেনে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, ব্রিটেন একজন জাতিগতভাবে সংখ্যালঘুকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিলেও, আমরা এখনও এনআরসি (NRC) এবং সিএএ (CAA) -র মতো বিভাজনকারী ও বৈষম্যমূলক আইনে শেকলবন্দি হয়ে রয়েছি। মুফতির ওই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আরএসএস (RSS)। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার তথা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের প্যাট্রন ইন্দ্রেশ কুমার বলেন, হতাশা থেকেই মুফতি এমন মন্তব্য করেছেন।

    ঋষি ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে মনোনীত হওয়ার পরেই ট্যুইট করেন পিডিপি নেত্রী মুফতি। ট্যুইটবার্তায় তিনি লেখেন, এটা গর্ব করার মতো মুহূর্ত যে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী পাবে ব্রিটেন। গোটা ভারত তা উদযাপন করছে। তবে ব্রিটেন একজন জাতিগতভাবে সংখ্যালঘুকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিলেও, আমরা এখনও এনআরসি এবং সিএএ-র মতো বিভাজনকারী ও বৈষম্যমূলক আইনে শেকলবন্দি হয়ে রয়েছি।

    আরও পড়ুন: বর্ণ ও জাতিভেদ প্রথা লুপ্ত হোক, চান আরএসএস প্রধান মোহন ভাগবত

    এর পরেই মুফতিকে একহাত নেন প্রবীণ আরএসএস (RSS) নেতা ইন্দ্রেশ কুমার। তাঁর মতে, মুফতি এবং কংগ্রেস নেতারা এ কথা বলছেন হতাশা থেকে। দেশ তাঁদের প্রত্যাখান করেছে। ইন্দ্রেশ কুমার বলেন, আসল সত্য হল, ভারতে অনেক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেছেন। তিনি বলেন, ভারতই একমাত্র দেশ যেখানে দেশের সর্বোচ্চ পদে রয়েছেন একজন উপজাতি সমজের মহিলা। এদেশেই রাষ্ট্রপতি ছিলেন আবদুল কালাম, যিনি একটি জেলে পরিবারে জন্মেছিলেন। খবরের কাগজ বিক্রি করতেন। প্রধানমন্ত্রী পদে রয়েছেন নরেন্দ্র মোদি। যিনি এক সময় চা বিক্রি করতেন। আরএসএসের এই নেতা বলেন, এ দেশেই রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। তিনি তপশিলি জাতির প্রতিনিধি। তাই তাঁদের এহেন মন্তব্য সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি মানবতার প্রতি অপমান। এজন্য তাঁদের ক্ষমা চাওয়া উচিত।

    আরএসএসের (RSS) এই নেতা বলেন, আসল সত্য হল তামাম ভারতে কাশ্মীরিরা নিরাপদ। কিন্তু একজন হিন্দু, পণ্ডিত, বিহারি, ওড়িয়া অথবা অন্য কোনও ব্যক্তি যিনি কাশ্মীরে বসবাস করছেন, তিনি নিরাপদ নন। কাশ্মীরে বহিরাগতদের বাঁচার অধিকার হুমকির মুখে বলেও দাবি ইন্দ্রেশের।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • UK Prime Minister: ‘২০৩০ এর রোডম্যাপ বাস্তবায়নে এক সঙ্গে কাজ করব’, ঋষিকে বার্তা মোদির

    UK Prime Minister: ‘২০৩০ এর রোডম্যাপ বাস্তবায়নে এক সঙ্গে কাজ করব’, ঋষিকে বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী (UK Prime Minister) পদে শপথ নিতে চলেছেন ভারতীয় (Indian) বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak)। অক্টোবরের ২৮ তারিখে শপথ নেবেন তিনি। ওই পদে ঋষি শপথ নিলে তিনিই হবেন এ দেশের প্রথম কোনও অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী (PM)। ঋষির জয়ে খুশি তামাম ভারত (India)। ঋষিকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বার্তায় লিখেছেন, ২০৩০ এর রোডম্যাপ বাস্তবায়নে আমরা এক সঙ্গে কাজ করব।

    আরও পড়ুন: ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ রাজা-রানির থেকেও বেশি!

    ঋষির নাম প্রধানমন্ত্রী (UK Prime Minister) হিসেবে ঘোষিত হয়েছে দীপাবলির দিন। এদিন ট্যুইট-বার্তায় ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ঋষি সুনক, আপনাকে অনেক শুভেচ্ছা। যেহেতু আপনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে চলেছেন, তাই আপনার সঙ্গে বিশ্বের জরুরি বিষয়গুলি নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রইলাম। এর পরেই মোদি লেখেন, ২০৩০ এর রোডম্যাপ বাস্তবায়নেও আমরা এক সঙ্গে কাজ করব। আমাদের ঐতিহাসিক সম্পর্ক আধুনিক মোড় নিচ্ছে। এই উপলক্ষে ব্রিটেনের ভারতীয়দের দীপাবলির জন্য বিশেষ শুভেচ্ছা।

    আরও পড়ুন: বিশ্বের পাঁচ দেশের রাশ হিন্দুদের হাতে, কোন কোন দেশের মাথায় ভারতীয় বংশোদ্ভূতরা জানেন?

    প্রসঙ্গত, ঋষি এমনই একটি দিনে ব্রিটেনের প্রধানমন্ত্রী (UK Prime Minister) হলেন, সেদিন হিন্দুদের দীপাবলি উৎসব। এই ঋষি ভারতীয় জায়ান্ট টেক ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তির জামাই। জামাইয়ের সাফল্যে খুশি ইনফোসিস কর্তা। জামাইয়ের সাফল্য কামনা করেন তিনিও। এক বিবৃতিতে ইনফোসিস কর্তা জানান, ঋষিকে অভিনন্দন জানাই। আমরা তাঁকে নিয়ে গর্বিত। আমরা তাঁর সাফল্যও কামনা করি। ব্রিটেনবাসীর কল্যাণার্থে সে তার সেরাটা দেবে বলেও আমরা নিশ্চিত। প্রসঙ্গত, স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ার সময় ঋষির সঙ্গে আলাপ ইনফোসিস কর্তার মেয়ে অক্ষতর। ২০০৯ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের দুটি কন্যা সন্তানও রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kerala Governor: “২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে…”, ৯ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ কেরল রাজ্যপালের

    Kerala Governor: “২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে…”, ৯ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ কেরল রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে কেরলের ৯টি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরকে পদত্যাগ করার নির্দেশ দিলেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান (Kerala Governor)। রবিবার তাঁর দফতরের তরফে একটি ট্যুইট করে পদত্যাগের কথা জানানো হয়। ট্যুইটে লেখা হয়েছে, দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের রায় বহাল রেখে রাজ্যপাল শ্রী আরিফ মহম্মদ খান ৯টি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরকে সরাসরি এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই ৯টি বিশ্ববিদ্যালয়ের নামও ট্যুইটারে দিয়েছে রাজভবন। গতকাল জানানো হয়েছিল, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভাইস-চ্যান্সেলরদের পদত্যাগপত্র জমা দিতে হবে। অন্যদিকে এই নির্দেশকে অমান্য করার পরামর্শ দিয়েছেন কেরলের পিনারাই বিজয়ন সরকার।  

    রাজভবন সূত্রের দাবি, ওই বিশ্ববিদ্যালয়গুলিতে ভাইস-চ্যান্সেলর নিয়োগের সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম মেনে হয়নি। তাই সোমবার সকাল সাড়ে ১১টার মধ্যে তাঁদের ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তাঁর এই পদক্ষেপের বিরোধিতা করে রাজভবন ঘেরাও অভিযানের কর্মসূচি নিয়েছে শাসক ফ্রন্ট এলডিএফ। রাজ্যপালের (Kerala Governor) বিরুদ্ধে গিয়ে শাসক দল এলডিএফ-এর তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, সমস্ত ভাইস-চ্যান্সেলরকে নিজেদের পদে থাকতে এবং গভর্নরের আদেশ অমান্য করতে।

    রাজ্যপাল (Kerala Governor) যে ৯টি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরকে পদত্যাগ করতে বলেছেন, তাঁদের মধ্যে কেরালা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিপি মহাদেবন পিল্লাইয়ের আগামী ২৪ অক্টোবর অবসর নেওয়ার কথা। অন্যদিকে, এপিজে আব্দুল কালাম টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমএস রাজশ্রীর নিয়োগ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছিল,  ভাইস-চ্যান্সেলর পদের জন্য যথাযথভাবে সার্চ কমিটি গঠন করা হয়নি। প্রার্থী বাছাইয়ের জন্য চ্যান্সেলারের কাছে কেবলমাত্র একটিই নাম ছিল, যা ইউজিসি-র নিয়মবিরুদ্ধ। এক্ষেত্রে কমপক্ষে ৩ জনের নাম লাগে।

    কেরালা বিশ্ববিদ্যালয় ও এপিজে আব্দুল কালাম টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কেরালা ইউনিভার্সিটি অফ ফিশারিজ অ্যান্ড ওশান স্টাডিজ, কান্নুর ইউনিভার্সিটি, শ্রী শঙ্করাচার্য ইউনিভার্সিটি অফ সংস্কৃত, কালিকট ইউনিভার্সিটি এবং থুনচথ এজুথাচান মালয়ালম ইউনিভার্সিটির অন্যান্য উপাচার্যদেরও পদত্যাগ করতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের (Kerala Governor) নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছেন কান্নুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপীনাথ রবীন্দ্রন। তিনি চ্যালেঞ্জ করে বলেন, ‘‘আমি পদত্যাগ করব না। দেখি ওরা কী ব্যবস্থা নেয়!’’ সূত্রের খবর অনুযায়ী, ১৫ নভেম্বর রাজভবনের সামনে এবং জেলা কেন্দ্রগুলিতে বিক্ষোভের আয়োজন করা হবে।

  • Diwali 2022: ‘মুহুরতে’ কেনাবেচা করুন শেয়ার, লাভের কড়ি ঘরে তুলবেন বছরভর

    Diwali 2022: ‘মুহুরতে’ কেনাবেচা করুন শেয়ার, লাভের কড়ি ঘরে তুলবেন বছরভর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ শুরু নতুন সম্বৎ (Samvat) ২০৭৯। এই হিসেব বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের হিসেব নয়। এক সময় দিওয়ালিতে (Diwali 2022) বর্ষ গণনা শুরু হত। সেই হিসেবে এবারও দীপাবলির দিন শুরু হচ্ছে ২০৭৯ সম্বৎ। এদিন এক ঘণ্টার ট্রেডিং সেশনের মুহুরত হবে বিএসই (BSE) এবং এনএসইতে (NSE)। বিএসই এবং এনএসই হল দুটি প্রমিনেন্ট স্টক এক্সচেঞ্জ। এই দুই স্টক এক্সচেঞ্জের তরফে মুহুরতের নির্ঘণ্টও ঘোষণা করা হয়েছে। সন্ধে ৬টা ১৫ থেকে ৭ টা ১৫। শেয়ার কারবারিদের বিশ্বাস, এই মুহুরত মুহূর্তে কোনও শেয়ার কেনাবেচা করলে মিলবে কাঙ্খিত সাফল্য। সমৃদ্ধি আসবে উজিয়ে।

    দিওয়ালির (Diwali 2022) এই মুহুরত মুহূর্তে শেয়ার কেনাবেচা করলে যেহেতু ভাগ্য সুপ্রসন্ন হয় বলে বিশ্বাস, তাই এই শুভক্ষণের অপেক্ষায় মুখিয়ে থাকেন শেয়ার কারবারিরা। এই সময় তাঁরা কেনাবেচা করেন ইক্যুইটি শেয়ার, কমোডিটি ডেরিভেটিভস, কারেন্সি ডেরিভেটিভস, ইক্যুইটি ফিউচার্স অ্যান্ড অপশানস, সিকিউরিটিজ লেন্ডিং অ্যান্ড বরোয়িং। এই মুহুরতের সময় মাত্র এক ঘণ্টা। তাই এই সময় শেয়ার বাজার খেয়ালি বলেই বিবেচনা করা হয়। তাই শেয়ার বাজারে একেবারেই যাঁরা নতুন, তাঁরা সাবধানে শেয়ার কেনাবেচা করবেন। বাজার বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক সাফল্যের চেয়ে কাজটা সুচারুরূপে করতে পারাই সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

    আরও পড়ুন: তারা মায়ের অন্নভোগের বিশেষত্বই হল পোড়া শোলমাছ মাখা! জানেন কী কী থাকে তারাপীঠে মায়ের ভোগে?

    যে কোনও শুভ কাজ দীপাবলিতে (Diwali 2022) করাই শুভ বলে বিবেচিত হয়। যেহেতু এই দিনে নয়া সম্বৎ শুরু হয়, তাই কাজে সাফল্যও মেলে বেশি। তাই এদিন মুহুরতের সময়টা শেয়ার বাজার থাকে চাঙা। এই সময় সব ধরনের শেয়ার কেনাবেচা হয়। মুহুরতের সময় কোনও শেয়ার কেনা হলে বিনিয়োগকারীরা লাভবান হন বলেই লোক বিশ্বাস। কেবল এই দিনটিতেই তাঁরা যে লাভ করবেন তা নয়, বছর ভর ঘরে তুলবেন লাভের কড়ি। এক বাজার বিশেষজ্ঞ বলেন, দীপাবলির মুহুরতের সময় শেয়ার কেনাবেচা করাটা ব্যবসায়ীদের পক্ষে শুভ ফলদায়ক।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share