Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • UN Security Council: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবে ভারত! বিদেশমন্ত্রীর মন্তব্যে জল্পনা 

    UN Security Council: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবে ভারত! বিদেশমন্ত্রীর মন্তব্যে জল্পনা 

    মাধ্যম নিউজ ডেস্ক: আর অস্থায়ী সদস্যপদ নয়। এবার কি তবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) স্থায়ী সদস্যপদ পেতে চলেছে ভারত? এমনই জল্পনা উসকে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারত। পরমাণুশক্তিধর আমাদের দেশ এখন পৃথিবীর পঞ্চম বৃহৎ অর্থনীতির অধিকারী। সেই জায়গা থেকে ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার যোগ্য।” এই মুহূর্তে সৌদি আরবে (Saudi Arabia) রয়েছেন বিদেশমন্ত্রী। সেখানে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যুগের সঙ্গে তাল মিলিয়ে তাই ভারতকে এই পদ দেওয়া উচিত। আন্তর্জাতিক নিরাপত্তার কথা ভেবে রাষ্ট্রসংঘের এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। তবেই বিশ্বশান্তি রক্ষায় সক্ষম হবে এই সংস্থা।”

    আরও পড়ুন: ভোট রাজনীতি দেশের স্বার্থকে প্রভাবিত করবে, সেই দিন আর নেই, বললেন এস জয়শঙ্কর  

    শনিবার থেকে ৩ দিনের সৌদি আরবে সফরে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার সৌদির রাজপুত্র মহম্মদ বিন সালমানের (Crown Prince Mohammed Bin Salman) সঙ্গে দেখা করেন তিনি। তাঁর হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) লিখিত বার্তা তুলে দেন বিদেশমন্ত্রী। ভারত এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কের উন্নতির বিষয়েও কথা হয় সেই  বৈঠকে। বর্তমানে ভারত এবং সৌদি আরবের মধ্যে ২৮০ কোটি মার্কিন ডলারের ব্যবসা হয়। মধ্য প্রাচ্যের এই দেশ থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল কেনে ভারত। ভবিষ্যতে এই ব্যবসা ৪২০ কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে ভারতে। পাল্লা দিয়ে রফতানি বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে দেশের। 

     

    আরও পড়ুন: আবু ধাবিতে ‘সম্প্রীতির প্রতীক’ হিন্দু মন্দির নির্মাণ খতিয়ে দেখলেন জয়শঙ্কর

    এবারের সৌদি আরব সফরে গিয়ে সেখানকার বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদর সঙ্গে বৈঠক করেছেন এস জয়শঙ্কর। ভারত-সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশ্ব রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য ও সন্ত্রাসবাদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের বিদেশমন্ত্রীর। গত কয়েক মাসে রাজনৈতিক, নিরাপত্তা, প্রতিরক্ষা সহ একাধিক বিষয়ে দুই দেশের সচিব পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশই রাষ্ট্রসংঘ, জি-২০ এবং জিসিসি-তে তাদের সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব এইচ. ই. নায়েফ ফালাহ মুবারক আল-হাজরাফের সঙ্গে জয়শংকরের বৈঠকের সম্ভাবনা রয়েছে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rahul Gandhi: যিশুই প্রকৃত ভগবান, শক্তি নন, রাহুলকে কেন বলেছিলাম জানেন? ব্যাখ্যা দিলেন সেই যাজক

    Rahul Gandhi: যিশুই প্রকৃত ভগবান, শক্তি নন, রাহুলকে কেন বলেছিলাম জানেন? ব্যাখ্যা দিলেন সেই যাজক

    মাধ্যম নিউজ ডেস্ক: রিয়েল গড বিতর্কের (Real God Row) জেরে বিব্রত ক্যাথলিক যাজক ব্যাখ্যা করলেন তাঁর মন্তব্যের। শনিবার তিনি ব্যাখ্যা করে জানান, কেন তিনি বলেছিলেন যিশুই (Jesus) প্রকৃত ভগবান, শক্তি (Shakti) নন। ক্যাথলিক যাজক জর্জ পুন্নাইয়ার ব্যাখ্যা, আমি ভগবানকে (God) শক্তি হিসেবে মানি না, তাঁকে মানি রক্তমাংসে গড়া মানুষ হিসেবে।

    একটি বৈদ্যুতিন চ্যানেলে টক শোয়ে অংশ নিয়েছিলেন জর্জ। ওই শোয়ে অংশ নিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। জর্জ বলেন, সেদিন ঠিক কী ঘটেছিল, আমি তা ব্যাখ্যা করছি। গতকাল রাহুলের সঙ্গে একটি চ্যাটে অংশ নিয়েছিলাম। শো চলাকালীন রাহুল বলেছিলেন, খ্রিস্টান ধর্ম বিশ্বাস অনুযায়ী মাত্র একজন ঈশ্বর রয়েছেন আর তিন ব্যক্তি রয়েছেন ফাদার, সন এবং হোলি স্পিরিট। রাহুল প্রশ্ন করেছিলেন তিনটি ঈশ্বর রয়েছেন, নাকি তিনটি আকার রয়েছে। তখনই আমি তাঁকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছিলাম যে, মাত্র একজন ভগবান রয়েছেন, ব্যক্তি রয়েছেন তিনজন। আমি তাঁকে বলেছিলাম, মানব শরীর ধারণ করে ভগবান প্রকাশিত হয়েছিলেন। এই মানব শরীর হলেন যিশু। আমি অন্য কোনও ধর্মের প্রসঙ্গ টানিনি। আমি তাঁকে বলেছিলাম, আমাদের মতে, ভগবান কোনও শক্তি নন, তিনি মানুষ। তাঁর আগে করা একটি ঘৃণাভাষণ প্রসঙ্গে জর্জ বলেন, আমি আগেও এজন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছি। বিচার বিভাগের কাছে গিয়েও ব্যাখ্যা দিয়েছি।

    আরও পড়ুন : দলের গুরুত্বপূর্ণ সময়ে ফের ইউরোপ সফরে রাহুল, বিতর্ক!

    প্রসঙ্গত, শুক্রবার ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে তামিলনাড়ুর কন্যাকুমারী গিয়েছিলেন রাহুল। সেখানেই তিনি ওই যাজকের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘বিতর্কিত’ যাজক জর্জের সঙ্গে রাহুলের সাক্ষাৎকারকে কটাক্ষ করেছে  গেরুয়া শিবির। বিজেপির মুখপাত্র শেহজাদ পুন্নাওয়ালা ট্যুইট বার্তায় লেখেন, রাহুল গান্ধী যাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেই জর্জ পুন্নাইয়া বলেছিলেন যিশুই একমাত্র ভগবান, শক্তি নয়। এই লোকটা গ্রেফতার হয়েছিল হিন্দুদের বিরুদ্ধে ঘৃণাভাষণের কারণে। তিনি এও বলেছিলেন, আমি জুতো পরি কারণ ভারতমাতার অপবিত্রতা আমাদের যেন স্পর্শ না করে। তাঁর কটাক্ষ, ভারত জোড়োর সঙ্গে ভারত তোড়ো আইকনস?

     

     

  • Congress President Poll: এবার স্বচ্ছ ভোটের দাবিতে এআইসিসিকে চিঠি দিলেন শশী তারুর, কী লিখলেন জানেন?

    Congress President Poll: এবার স্বচ্ছ ভোটের দাবিতে এআইসিসিকে চিঠি দিলেন শশী তারুর, কী লিখলেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় কংগ্রেস সভাপতি নির্বাচন (Congress President Poll)। এই ভোটে প্রার্থী হতে পারেন গান্ধী (Gandhi) পরিবারের বিরোধী শিবিরের কেউ কেউ। তবে দলে স্বচ্ছ নির্বাচন (Fair Election) হয় না বলেই অভিযোগ। এবার যাতে স্বচ্ছ নির্বাচন হয়, সেই কারণেই শশী তারুর (Shashi Tharoor)  সহ কংগ্রেসের চার সাংসদ চিঠি দিলেন এআইসিসির কেন্দ্রীয় নির্বাচন অথরিটির প্রধান মধুসূদন মিস্ত্রিকে। ওই চিঠিতে তাঁরা স্বচ্ছ ভোট হবে কিনা, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রত্যেকে যেন পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তাঁরা।

    বছর দুয়েক ধরে খালি পড়ে রয়েছে কংগ্রেস সভাপতির পদ। উনিশের লোকসভা নির্বাচনের আগে ওই পদে বসানো হয়েছিল রাহুল গান্ধীকে। ভোটে বিজেপির (BJP) কাছে গোহারা হারে কংগ্রেস। হারের দায় ঘাড়ে নিয়ে পদত্যাগ করেন রাহুল। তার পর থেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে কাজ চালাচ্ছেন সোনিয়া গান্ধী। বয়সজনিত কারণে তিনি আর দায়িত্ব নিতে চাইছেন না। দায়িত্ব নিতে রাজি নন রাহুলও। তাই প্রয়োজন হয়ে পড়েছে নয়া প্রেসিডেন্ট নির্বাচন। ১৭ সেপ্টেম্বর নির্বাচন হবে ওই পদে। এই পদে এবার লড়তে পারেন কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ জি-২৩ গোষ্ঠীর শশী থারুর। মিস্ত্রিকে যে চার সাংসদ চিঠি দিয়েছেন, তাঁর মধ্যে রয়েছেন থাথুর স্বয়ং। ৬ সেপ্টেম্বর মিস্ত্রিকে লেখা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন কার্তি চিদাম্বরম, প্রদ্যুৎ বরদলই এবং আবদুল খালেকও।

    আরও পড়ুন : কংগ্রেস সভাপতি পদে লড়ছেন শশী থারুর? আর কে লড়ছে জানেন?

    চিঠিতে তাঁরা লিখেছেন, পার্টির কোনও অভ্যন্তরীণ তথ্য বাইরে আসুক, আমরা তা চাই না। এই তথ্য সামনে এলে আমাদের ভুল ব্যাখ্যা করা হতে পারে। চিঠিতে আরও বলা হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পার্টির কেন্দ্রীয় ইলেকশন অথরিটি অবশ্যই প্রদেশ কংগ্রেস কমিটির সেই সব সদস্যদের নাম জানান, যাঁরা ইলেকটোরাল কলেজে থাকবেন। যদি এটা প্রকাশ করতে অথরিটির কোনও আপত্তি থাকে, তাহলে তা যেন এমনভাবে প্রকাশ করা হয়, যাতে তা ভোটার এবং প্রার্থীদের কাছে সেটি পৌঁছায়। কারণ নির্বাচন খতিয়ে দেখতে প্রার্থী কিংবা ভোটারদের ২৮টি প্রদেশ কংগ্রেস কমিটি এবং ৯টি কেন্দ্র শাসিত অঞ্চলে ছুটে যাওয়া সম্ভব নয়। ইলেকটোরাল কলেজে যাঁরা থাকবেন, তাঁদের নাম প্রকাশ করা গেলে তবেই স্বচ্ছ ভোট হওয়া সম্ভব বলেই মত প্রকাশ করেন ওই চার সাংসদ।

     

  • Netaji: নেতাজির জীবন কাহিনী ফুটিয়ে তুলল ২৫০টি ড্রোন

    Netaji: নেতাজির জীবন কাহিনী ফুটিয়ে তুলল ২৫০টি ড্রোন

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির আকাশে ২৫০ টি ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হল ভারতের বীর, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী। শুক্রবার, সেন্ট্রাল ভিস্তার স্কাইলাইনে সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গেই একদল প্রযুক্তিবিদ ব্যস্ত হয়ে পড়েন নিজেদের কাজে। ইন্ডিয়া গেটের কাছে একত্রিত ২৫০টি ড্রোনকে একটি পাওয়ার গ্রিডে সংযোগ করার চেষ্টা করছিলেন তাঁরা। তাঁদের সফল চেষ্টার পর রাত সাড়ে আটটা নাগাদ শুরু হয় বহু প্রতিক্ষীত ড্রোন শো।

    প্রযুক্তি নির্ভর আধুনিক ভারতে ড্রোন শো-য়ের মাধ্যমে দেখানো হয় নেতাজির ছোট থেকে বড় হওয়া, স্বাধীনতা আন্দোলনে তাঁর যোগদান, সুভাষ থেকে নেতাজি হয়ে ওঠার নানান কাহিনী। সবশেষ দেখান হয়, কালো গ্র্যানাইট পাথরে তৈরি নেতাজির ২৮ ফুট উচ্চতার মূর্তি। নেতাজির স্মৃতিতে এই মূর্তি নির্মান করে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার এই মূর্তি উন্মোচন করেন।

    আরও পড়ুন: সীমান্তে শান্তি কাম্য! আজ লাদাখে সেনাপ্রধান, গোগরা-হটস্প্রিং থেকে সরছে ভারত ও চিনের সেনা

    শুক্রবারের অনুষ্ঠান দেখতে সমবেত হয়েছিলেন বহু মানুষ। ২৫০টি ড্রোন বিভিন্ন সময়ে আকাশে উড়ে আটটি আলাদ গঠন তৈরি করে মানুষের মনোরঞ্জন করে। একই সঙ্গে স্মরণ করা হয় দেশের বীর যোদ্ধাকে। সবচেয়ে বড় নেতাকে। যাঁকে নেতাজি নাম দিয়েছিল ভারতবাসী। দশ মিনিট ধরে ড্রোন শোটি চলে।

    এই ড্রোন শো যাঁরা পরিচালনা করেন,  সেই একই দল বছরের শুরুর দিকে বিজয় চকের উপরে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে ১০০০ ড্রোন শো পরিচালনা করেছিল। অভিনব এই শো ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন অনেকে। কেউ কেউ আবার লনে শুয়ে পড়ে উপর দিকে তাকিয়ে শুধুই অনুভব করছিলেন নেতাজির লড়াই। অনেকে ফোনে রেকর্ড করছিলেন এই ঐতিহাসিক মুহূর্ত।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • ED: পুনরুদ্ধার ২৩ হাজার কোটি টাকা! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির মধ্যে এগিয়ে ইডি

    ED: পুনরুদ্ধার ২৩ হাজার কোটি টাকা! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির মধ্যে এগিয়ে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: আর্থিক তছরুপ আইন (PMLA) লাগু হয়েছিল ২০০৫ সালে। তার পরেই এই আইনে অভিযুক্তদের ধরতে মাঠে নেমে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জানা গিয়েছে, এ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা চার্জশিট পেশ করেছে ৯৯২টি অভিযোগে।

    অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির চেয়ে সবার ওপরে রয়েছে ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইনে (FEMA) ইডি এ পর্যন্ত ৮ হাজার শোকজ নোটিশ পাঠিয়েছে। যে সকল অভিযুক্তের সম্পত্তি এজেন্সি অ্যাটাচ করেছে ইডি, সেই সম্পত্তি বিক্রি করে ২৩ হাজার কোটি টাকা ফিরিয়ে দিয়েছে বিভিন্ন ব্যাংককে। কেবল আর্থিক তছরুপ নয়, ইডি তদন্ত করছে যাঁরা ফেমা (FEMA) এবং ফিউজিটিভ ইকনোমিক অফেন্ডার্স অ্যাক্টেও অভিযুক্ত তাঁদের। 

    যদিও আর্থিক তছরুপ কেলেঙ্কারিতে প্রচুর পরিমাণ মামলা বকেয়া পড়ে রয়েছে, তা সত্ত্বেও ১৭ বছরের পুরানো একটি আইনে এ পর্যন্ত ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছে ইডি। এসব করতে গিয়ে নানা সময়ে একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীর কাছ থেকে হুমকি পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। তার পরেও অবশ্য দমানো যায়নি ইডিকে। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত ইডি আর্থিক তছরুপ আইনে তদন্ত করেছে নথিভুক্ত ৫ হাজার ৪০০ মামলা।  সরকারি তরফের অভিযোগ অথবা চার্জশিট পেশের ক্ষেত্রে দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করেছে ইডি। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কাজ শেষ করেছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা।  ইডি ১ হাজার ৭০০ অ্যাটাচমেন্ট অর্ডার ইস্যু করেছে। এক লক্ষ কোটির বেশি সম্পত্তিও অ্যাটাচ করেছে কেন্দ্রীয় এই সংস্থা। 

    আরও পড়ুন : দুয়ারে ইডি-সিবিআই! জেলে যেতে পারেন? নেতাদের জন্য রইল শরীর ঠিক রাখার টোটকা

    কুখ্যাত তিনটি আর্থিক কেলেঙ্কারিরও তদন্ত করছে ইডি। এই তিনটি কেলেঙ্কারির মূল হোতা হলেন বিজয় মালিয়া, নীরব মোদি ও মেহুল চোকসি। এই তিনজনের ১৯ হাজার কোটিও বেশি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি। এর মধ্যে ইডি বিক্রিও করেছে প্রচুর সম্পত্তি। উদ্ধার করেছে ১৫ হাজার কোটি টাকা। এই অর্থ পাঠানো হয়েছে বিভিন্ন ব্যাংকে। শুধু তাই নয়, এসবিআইয়ের নেতৃত্বে কয়েকটি ব্যাংকের কনসর্টিয়াম ইডি যে সম্পত্তি হস্তান্তর করেছে, তা বিক্রি করে পেয়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Moody’s: ভারতের অর্থনীতির হাল স্থিতিশীল, বৃদ্ধির হারও আশাব্যঞ্জক, জানাল মুডি’জ

    Moody’s: ভারতের অর্থনীতির হাল স্থিতিশীল, বৃদ্ধির হারও আশাব্যঞ্জক, জানাল মুডি’জ

    মাধ্যম নিউজ ডেস্ক: অতি সম্প্রতি ব্রিটেনকে হারিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের তকমা সেঁটেছে ভারতের (India) গায়ে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বেড়েছে জিডিপি (GDP)-র হারও। এমতাবস্থায় ফের একবার আশার কথা শোনাল মুডি’জ (Moodys)। বিশ্ব অর্থনীতির তুল্যমূল্য বিচার করে এই আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা। তারাই জানাল, ভারতের অর্থনীতি টালমাটাল নয়, বরং স্থিতিশীল। অর্থনীতি বৃদ্ধির হারও ক্রমবর্ধমান। 

    করোনা পরিস্থিতিতে হাঁড়ির হাল হয়েছিল বিশ্ব অর্থনীতির। ক্রমেই সেই পরিস্থিতি কাটিয়ে অর্থনীতির হাল ফেরাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। ভারতেই ভয়াবহ আকার ধারণ করেছিল করোনা পরিস্থিতি। সেই পরিস্থিতি কাটিয়ে ক্রমেই ছন্দে ফিরছে ভারতও। তবে ভারতে আর্থিক বৃদ্ধি যে ক্রমবর্ধমান তা ধরা পড়েছে জিডিপির হারে। প্রথম ত্রৈমাসিকে ভারতে জিডিপির হার ১৩.৫। ভারতের অর্থনীতি যে ঘুরে দাঁড়াচ্ছে, তার প্রমাণ মিলেছে অন্যত্রও। সম্প্রতি ব্রিটেনকে হারিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশের তকমা পেয়েছে ভারত। সমীক্ষা বলছে, ২০২৯ সালের মধ্যেই ভারত হয়ে বিশ্বের তৃতীয বৃহত্তম অর্থনৈতিক শক্তি। জার্মানি এবং জাপানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত। 

    আরও পড়ুন : বাড়ল ভারতের জিডিপি, প্রথম ত্রৈমাসিকে কত জানেন?

    স্টেটনব্যাংক অফ ইন্ডিয়ার একটি রিপোর্টেও উঠে এসেছে আশার খবর। সেখানেও জানানো হয়েছে, ভারতের অর্থনীতির হাল শক্ত। এবার একই কথা জানাল মুডি’জও। বিশ্ব অর্থনীতির হালহকিকত খতিয়ে দেখতে নানান সমীক্ষা করে এই সংস্থা। সেই সংস্থারই সমীক্ষায় জানা গিয়েছে, ভারতীয় অর্থনীতির উচ্চ বৃদ্ধিরক সম্ভাবনার কথা। ভারতের বৈদেশিক মুদ্রার ভাঁড়ারও যথেষ্ট পোক্ত। ভারতীয় অর্থনীতিতে নগদের জোগানও রয়েছে। তাই এখানকার অর্থনীতি ঝুঁকিবিহীন। 

    মুডি’জ-এর বিচারে ভারতের রেটিং ‘বিএএ৩’। মুডি’জ-এর রিপোর্টে বলা হয়েছে, নগদের জোগান ভাল থাকায় ভারতে ব্যাংক এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলিতে অর্থ বিনিয়োগ করা কম ঝুঁকির। করোনা অতিমারি পরিস্থিতি কাটিয়ে ভারত যে ক্রমেই ছন্দে ফিরছে, রিপোর্টে জানানো হয়েছে তাও। প্রসঙ্গত, মুডি ভবিষ্যবাণী করেছিল, ভারতে রিয়েল জিডিপি ’২৩ অর্থবর্ষে ৭.৬ শতাংশ থেকে পরের আর্থিক বর্ষে ৬.৩ শতাংশে পৌঁছবে।

  • Amit shah: বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন উদ্ধব, তাঁর শিক্ষা পাওয়া প্রয়োজন, জানালেন শাহ

    Amit shah: বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন উদ্ধব, তাঁর শিক্ষা পাওয়া প্রয়োজন, জানালেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: শিবসেনা (Shiv Sena) প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) বিজেপির (BJP) সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই তাঁকে অবশ্যই উচিত শিক্ষা দেওয়া হবে। মুম্বইয়ে দলীয় কর্মীদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, এদিনের বৈঠকে শাহ সাফ জানিয়ে দেন, রাজনীতিতে আমরা সব কিছু সহ্য করতে পারি, তবে বিশ্বাসঘাতকতা নয়।

    বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়তে চেয়েছিলেন শিসবেনা নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের প্রাক্তন সতীর্থ একনাথ শিন্ডে। শিন্ডের প্রস্তাব খারিজ করে দেন উদ্ধব। এর পরেই অনুগামী বিধায়কদের নিয়ে প্রথমে গুজরাট ও পরে আসাম উড়ে যান শিন্ডে। পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েন শিন্ডে। হন মুখ্যমন্ত্রী।

    সূত্রের খবর, শিবসেনা ভেঙে যাওয়া এবং তৎপরবর্তী ঘটনার জন্য উদ্ধবকেই দায়ী করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লোভের কারণেই দলের একটা বড় অংশ তাঁর (উদ্ধব ঠাকরে) বিরুদ্ধে চলে যায়। তার জেরেই পতন হয় ঠাকরের নেতৃত্বে মহাবিকাশ আঘাড়ি জোট সরকারের। নয়া সরকার গড়েন শিন্ডে। এদিন শাহ বলেন, উদ্ধব ঠাকরে কেবল বিজেপির সঙ্গে প্রতারণা করেননি, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন নীতি এবং মহারাষ্ট্রের বাসিন্দাদের সঙ্গে।

    আরও পড়ুন : এবার ভাঙন শিবসেনা পরিবারে, শিন্ডে শিবিরে উদ্ধবের ভাইপোও!

    শাহের মতে, ক্ষমতার লোভের কারণেই তাঁর দল সংকুচিত হয়েছে, বিজেপির জন্য নয়। কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, আজ আমি আবারও বলতে চাই, আমরা উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী পদে বসানোর কোনও প্রতিশ্রুতি কখনও দিইনি। আমরা খোলাখুলি রাজনীতি করি, বন্ধ ঘরের মধ্যে নয়। এর পরেই শাহ ঘোষণা করেন, রাজনীতিতে যাঁরা প্রতারণা করেন, তাঁরা অবশ্যই শাস্তি পাবেন। মহারাষ্ট্র পুরসভা নির্বাচনে ১৫০ আসনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দেশের ধনীতম পুরসভা হল বৃহন্মুম্বই পুরসভা। সেখানেই নির্বাচন। শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাইডেন্সে বিজেপি এবং আসল শিবসেনা জোট বৃহন্মুম্বই পুরসভা নির্বাচনে লড়ে ১৫০ আসনে জয়ী হবে। মোদির নেতৃত্বে বিজেপির সঙ্গেই রয়েছেন জনতা। উদ্ধব ঠাকরের দলের সঙ্গে তাঁরা নেই। কারণ তিনি নীতির সঙ্গে প্রতারণা করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Modi on Netaji: ‘নেতাজির আদর্শ অনুসরণ করলে আজ ভারত কোথায় পৌঁছে যেত…’, বললেন মোদি

    Modi on Netaji: ‘নেতাজির আদর্শ অনুসরণ করলে আজ ভারত কোথায় পৌঁছে যেত…’, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেল। কিন্তু স্বাধীন ভারতে সেইভাবে মর্যাদা পেলেন না নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose)। তাঁর আদর্শে চললে আজ ভারত হয়ত বা ‘জগৎ সভায় শ্রেষ্ঠ আসন’ লাভ করত। দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে ২৮ ফুট লম্বা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উদ্বোধন করে নিজের আক্ষেপ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।

    এদিন নেতাজির মূর্তি উদ্বোধনের পর ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন মোদি। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পরবর্তী সরকার নেতাজিকে সম্মান দেয়নি। মোদি বলেন, ‘‘আজ, ইন্ডিয়া গেটে জাতীয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর এই সুবিশাল মূর্তি প্রতিষ্ঠিত হল। এটি শক্তিশালী ভারতের প্রতীক। আগে এখানে ব্রিটিশ শাসকদের তৈরি বিভিন্ন মূর্তি ছিল।’’ এরপরই আক্ষেপের সুরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘যদি স্বাধীনতার পর ভারত সুভাষবাবুর প্রদর্শিত পথে চলত, তাহলে দেশ আজ কোথায় পৌঁছে যেত। কিন্তু, দূর্ভাগ্যজনক ভাবে, স্বাধীনতার পরই আমরা আমাদের এই মহান নেতাকে ভুলে গেলাম! তাঁর দেখানো পথ, এমনকি তাঁর সঙ্গে সম্পর্কিত চিহ্নকেও উপেক্ষা করা হল।’’

    লালকেল্লায় তেরঙ্গা পতাকা উত্তোলনের কথা স্মরণ করে মোদি বলেন, ‘‘নেতাজি স্বপ্ন দেখেছিলেন লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের। আমি ব্যক্তিগত ভাবে সেই অভিজ্ঞতার অংশীদার। আমি ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে লালকেল্লায় তেরঙ্গা পতাকা উত্তোলনের সৌভাগ্য অর্জন করেছি। আমি ভাগ্যবান নেতাজির এই মূর্তি উন্মোচন করতে পেরেছি।’’

    আরও পড়ুন: “দারুণ কাজ করছেন”, মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

    ২৮০ মেট্রিক টনের ওই মূর্তি একটি গ্রানাইট শিলাকেই কেটে তৈরি করা হয়েছে। যে শ্রমিকরা ওই মূর্তি তৈরিতে হাত লাগিয়েছেন তাদের সঙ্গে এদিন কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদেরকে ধন্যবাদ জানান মোদি। ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও আমন্ত্রণ জানান।

    এদিন মোদি রাজপথ অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে কর্তব্য পথ নামকরণ করেন। এই নাম পরিবর্তনও যে ভারতের আত্মনির্ভরতার অঙ্গ বলে দাবি করেন প্রধানমন্ত্রী। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pet Attack: ডেলিভারি বয় থেকে ১১ বছরের শিশু, পোষ্যের হাতে আক্রমণের একাধিক ঘটনা, দায়ী কে? 

    Pet Attack: ডেলিভারি বয় থেকে ১১ বছরের শিশু, পোষ্যের হাতে আক্রমণের একাধিক ঘটনা, দায়ী কে? 

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে বাড়ছে একের পর এক গৃহপালিত কুকুরের (Pet Dog) হাতে আক্রান্ত (Pet Dog Attacks Zomato Delivery Boy) হওয়ার ঘটনা। গাজিয়াবাদ, নয়ডার পর এবার মুম্বই। এবার আক্রান্ত জোম্যাটো ডেলিভারি বয় (Zomato Delivery Boy)। লিফটের মধ্যে একটি জার্মান শেফার্ড আক্রমণ করে তাঁকে। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয় লিফটের সেই ভিডিও। লিফটে পোষ্য কুকুরকে নিয়ে ঢুকছিলেন এক ব্যক্তি। সেইসময় লিফট থেকে বেরোচ্ছিলেন জোম্যাটোর সেই ডেলিভারি বয়। আর তখনই আক্রমণ করে সেই কুকুর। ছিড়ে নেয় ওই ব্যক্তির গোপনাঙ্গ। ভিডিও- তে দেখা যায় প্যান্ট ভেসে যাচ্ছে রক্তে। ব্যাথায় ছটফট করছেন ওই ব্যক্তি। ভিডিওটি দেখে বিচলিত হয়েছে গোটা দেশ।  

     

    কিন্তু একই ঘটনা এই প্রথম নয়। গত সপ্তাহেই গাজিয়াবাদে এক এগারো বছরের শিশু পার্কে খেলার সময় পিটবুলের হাতে আক্রান্ত (Pet Dog Attacks 11YO) হয়। বাচ্চার ক্ষতবিক্ষত মুখে ২০০টি সেলাই পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায় হঠাতই কুকুরটি ছুটে এসে বাচ্চাটির মুখ খুবলে নেয়। এরপরেই ওই বাচ্চার পরিবার এবং প্রতিবেশীরা এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হন। কুকুরের মালিকদের এই বেপরোয়া আচরণের বিরুদ্ধ অনেকেই আওয়াজ তোলেন।

    আরও পড়ুন: শনিবাসরীয় সকালে কলকাতার তিন জায়গায় হানা ইডি-র, কী উঠে এল?

    সোমবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে লিফটে এক বালককে উরুতে কামড়ে দেয় এক কুকুর। যন্ত্রণায় ছটফট করতে থাকে ছেলেটি। কিন্তু কুকুরের মালকিন তখনও নির্বিকার। শুধু তাই নয়, লিফটের দরজা খুলে যাওয়ার পর ছেলেটিকে কোনরকম সাহায্য না করেই পোষ্যকে নিয়ে বেরিয়ে যায় সেই মহিলা। আক্রান্ত বালকের বাবা স্থানীয় থানায় মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আরও এক ঘটনা ঘটে নয়ডার সেক্টর ৭৫-এ। সেখানেও লিফটে দুজন ছিলেন। একজনের সাথে ছিল পোষ্য জার্মান শেফার্ড কুকুর। লিফটে কুকুরটি শান্তই ছিল, কিন্তু যখনই অপর ব্যক্তি নামতে যান তখনই তাঁর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। আদেও ওই ব্যক্তিকে কুকুরে কামড়েছে কিনা সেই বিষয়ে জানা যায়নি।  

     

    আরও পড়ুন: পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক নিযুক্ত মঙ্গল পাণ্ডে, জানেন কে তিনি?

    যখন দেশ জুড়ে নানা জায়গায় ঘটছে, স্বাভাবিক ভাবেই নানা প্রশ্ন উঠে আসছে। নেটিজেনরা প্রশ্ন করছেন, লিফটের মধ্যে কুকুরকে নিয়ে যাওয়ার পরামর্শ কেন দেওয়া হচ্ছে? অনেকের বক্তব্য, কুকুরের মালিকরা তাদের পোষ্যকে ঠিক করে পালন করছে না বলেই এরকম ঘটনা বার বার ঘটছে! গাফিলতি কুকুরদের না, তাদের মালিকদের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • RSS Slams Congress: ‘ওদের বাপ-দাদারাও চেষ্টা করেছিল…’, ট্যুইট-বিতর্কে কংগ্রেসকে একহাত আরএসএসের

    RSS Slams Congress: ‘ওদের বাপ-দাদারাও চেষ্টা করেছিল…’, ট্যুইট-বিতর্কে কংগ্রেসকে একহাত আরএসএসের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি’। কথাটির যথার্থতা প্রমাণ করার দায়িত্ব যেন একাই নিজের কাঁধে তুলে নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস (Congress)। দলের ভাঙনে গান্ধী পরিবারের যে মনোবল ভেঙেছে, তা আগেই বার বার স্পষ্ট হয়েছে। কিন্তু সেই ভাঙন মানতে না পেরে ন্যক্করজনক কাণ্ড করে বসল সোনিয়া গান্ধীর দল। বিরোধী সংস্কৃতির সমস্ত পাঠ ভুলে সরাসরি ‘বিলো দ্য বেল্ট’ আক্রমণ। তাও আবার কোনও রাজনৈতিক দলকে নয়। অরাজনৈতিক সংগঠন রাষ্ট্রীয় সয়ংসেবক সংঘকে (Rashtriya Swayamsewak Sangh) কুরুচিপূর্ণ আক্রমণ করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে।

    আরও পড়ুন: এবার আরএসএসের দিল্লির দফতরের নিরাপত্তায় সিআইএসএফ 

    সোমবার রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) ষষ্ট দিনে সকালে কংগ্রেসের তরফে একটি ট্যুইট করে লেখা হয়, “দেশকে ঘৃণার শৃঙ্খল থেকে মুক্ত করতে এবং বিজেপি-আরএসএস- এর করা ক্ষতি মুছতে ধাপে ধাপে আমরা লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি।” এর সঙ্গেই ট্যুইটে একটি জ্বলতে থাকা খাকি হাফ প্যান্টের ছবি পোস্ট করেছে কংগ্রেস। সঙ্গে লেখা আরও ১৪৫ দিন। 

     

    প্রসঙ্গত, খাকি হাফপ্যান্টের সঙ্গে আরএসএস-একটা দীর্ঘ যোগসূত্র রয়েছে। ফলত, এই ধরনের পোস্টের মাধ্যমে যে সরাসরি আরএসএসকেই আক্রমণ করা হয়েছে তা স্পষ্ট। জবাবে, কংগ্রেসকে একহাত নিয়েছে সংঘ। ট্যুইট বিতর্কে চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে আক্রমণ করল আরএসএস। আরএসএস-এর যুগ্ম সাধারণ সম্পাদক বা সহসরকার্যবাহ মনমোহন বৈদ্য (RSS Joint General Secretary Manmohan Vaidya) সাংবাদিক বৈঠকে বলেন, “ঘৃণা দিয়ে ভারতের জনগণকে জুড়তে চাইছে কংগ্রেস। ওদের বাপ-দাদারাও আমাদের আটকানোর চেষ্টা করেছিল। পারেনি। হিন্দুত্বর পক্ষে দেশবাসীর সমর্থন বাড়ছে।” 

    আরও পড়ুন: আদর্শ সমাজের লক্ষ্যে রায়পুরে বসতে চলেছে আরএসএস-এর বার্ষিক সমন্বয় বৈঠক

     

    কংগ্রেসের সোশ্যাল পোস্টকে উস্কানিমূলক বলে উল্লেখ করেছে বিজেপি। এই ট্যুইটের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির সাংসদ তেজস্বী সূর্য (BJP MP Tejasvi Surya)। তিনি পাল্টা ট্যুইটে লেখেন, “এই ছবি কংগ্রেসের আগুন জ্বালানোর রাজনীতির প্রতীক। ১৯৮৪ সালের দিল্লি, ২০০২ সালের গোধরাতেও তাই করেছিল ওরা। কংগ্রেস ফের হিংসার রাজনীতির ডাক দিয়েছে। রাহুল গান্ধীর দেশের বিরুদ্ধে লড়ছেন, আর সেই সঙ্গেই সাংবিধানিক পথে চলা বন্ধ করে দিয়েছে কংগ্রেস।” 

     

    কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রও ( Sambit Patra)। তাঁর কটাক্ষ, “ভারত জোড়ো যাত্রা নয় , ভারত ভাঙো এবং আগুন লাগাও যাত্রা করছে কংগ্রেস। এর আগেও কংগ্রেস এরকম করেছে।” রাহুল গান্ধীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “আপনি কি দেশে হিংসার পরিবেশ তৈরি করতে চাইছেন?” কংগ্রেসের ট্যুইটার থেকে ছবি প্রত্যাহারের দাবি তুলেছেন সম্বিত পাত্র।

    ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার কংগ্রেসের গন্তব্য কেরলের তিরুঅনন্তপুরম। প্রায় ১৫০ দিনের যাত্রায় প্রথম থেকেই একের পর এক বিতর্ক তৈরি হয়েছে।

LinkedIn
Share