Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • QRSAM: পরীক্ষা সফল! সেনায় অন্তর্ভুক্তির জন্য তৈরি কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল

    QRSAM: পরীক্ষা সফল! সেনায় অন্তর্ভুক্তির জন্য তৈরি কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্তে চিন (China) ও পাকিস্তানের (Pakistan) সঙ্গে বৈরিতা লেগেই আছে। তাই শত্রুপক্ষের মোকাবিলায় ক্রমশ নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক। বিদেশি তৈরি মিশাইল বা যুদ্ধাস্ত্র নয়, দেশে তৈরি আধুনিক সমরাস্ত্রের উপরই ভরসা রাখছে সেনা। সেই মতো চলছে পরীক্ষা। একের পর এক সফল পরীক্ষা চালাচ্ছে ডিআরডিও (DRDO)। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে তাই এয়ার মিসাইলের শক্তি পরীক্ষা শুরু করেছে ডিআরডিও। বৃহস্পতিবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) থেকে মাঝারি পাল্লার কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইলের (QRSAM) পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ডিআরডিও। দুরন্ত গতির এই এয়ার মিসাইল ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা যায়। যে কোনও নিশানায় অতি দ্রুত লক্ষ্যভেদ করতে পারে এই মিসাইল।

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা যতটা তার চেয়েও বেশি দূরে ছুটে গিয়ে যে কোনও লক্ষ্যবস্তুর উপর আঘাতহানতে পারে। এই মিসাইল সিস্টেমে রয়েছে (QRSAM) অ্যাকটিভ ইলেকট্রনিকালি-স্ক্যানড অ্যারে মাল্টিফাংশনাল রাডার সিস্টেম। এর ফলে বহুদূর থেকেও শত্রুসেনার এয়ারক্রাফ্টের সন্ধান পাওয়া যায়। দিনে ও রাতে য কোনও সময় এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যাবে। আবহাওয়ার যে কোনও পরিস্থিতিতেও এই ক্ষেপণাস্ত্র কাজ করতে সক্ষম।

    আরও পড়ুন: ‘নেতাজির আদর্শ অনুসরণ করলে আজ ভারত কোথায় পৌঁছে যেত…’, বললেন মোদি

    ডিআরডিওর তরফে জানানো হচ্ছে, এই ক্ষেপণাস্ত্রে রয়েছে স্বয়ংক্রিয় কম্যান্ড ও কন্ট্রোল সিস্টেম, মাল্টি  ফাংশনালরাডার ও সার্ভিল্যান্স। এই মিসাইলের পরীক্ষামূলক নিক্ষেপে অনেক আধুনিক প্রযুক্তির প্রয়োগ করা হয়েছে। এই মিসাইলের গতি বাড়ানোর জন্য সলিড ফুয়েল ডাকটেড র‍্যামজেট (এসএফডিআর) টেকনোলজির প্রয়োগ করা হয়েছে। এই পরীক্ষায় দেখা গিয়েছে কোনওরকম যান্ত্রিক ত্রুটি ছাড়াই এই মিসাইল তীরের বেগে উড়ে গিয়ে নিশানায় আঘাত করেছে। প্রতিরক্ষা বিশষজ্ঞদের মতো,  কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইলের সফল পরীক্ষা প্রধানমন্ত্রী মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের এক বড় সাফল্য।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Yakub Memon: ইয়াকুবের কবর সৌন্দর্যায়ন, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিন্ডের 

    Yakub Memon: ইয়াকুবের কবর সৌন্দর্যায়ন, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিন্ডের 

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই হামলায় দোষী ইয়াকুব মেমনের (Yakub Memon) কবরের সৌন্দর্যায়ন (Grave Beautification) করা হয়েছে কার নির্দেশে তা জানতে বৃহস্পতিবারই তদন্তের নির্দেশ দিয়েছিলেন মহারাষ্ট্রের (Maharasthra) উপমুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ। এবার ওই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনার (Shiv Sena) একনাথ শিন্ডেও (Eknath Shinde)। তিনি জানান, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।  

    ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণে নিহত হন ২৫৭ জন। ওই ঘটনায় অন্যতম চক্রী ছিল ইয়াকুব। ঘটনার পরে পরেই গ্রেফতার করা হয় তাকে। দোষী সাব্যস্ত হওয়ায় ফাঁসির আদেশ দেয় আদালত। ২০১৫ সালে নাগপুর সেন্ট্রাল জেলে কার্যকর করা হয় ফাঁসির আদেশ। তার আগে দু দুবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিল সে। দুবারই খারিজ হয়ে যায় তার প্রাণভিক্ষার আবেদন। এহেন কুখ্যাত ইয়াকুবের কবর সৌন্দর্যায়ন করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের তদন্ত করার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ।

    দীর্ঘদিন ধরে অন্ধকারেই ঢাকা ছিল ইয়াকুবের কবর। মাস কয়েক আগে কবরস্থান সাজানো হয় এলইডি লাইট দিয়ে। কবর সাজানো হয়েছে গ্রানাইট পাথর ও মার্বেল দিয়েও। বিজেপির অভিযোগ, মহারাষ্ট্রের মহাবিকাশ আগাড়ি জোট সরকারের আমলেই করবের সৌন্দর্যায়ন করা হয়েছিল। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। শিবসেনা নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা আম্বাদাস দাঁভের দাবি, বিজেপির অভিয়োগ ভিত্তিহীন। তিনি বলেন, প্রশ্ন হল, কেন ফাঁসির পর দেহ হস্তান্তর করা হল তাঁর পরিবারকে? তাঁর দাবি, কবরের সৌন্দর্যায়ন করা হয়েছিল পাঁচ বছর আগে।

    আরও পড়ুন : ইয়াকুব মেমনের কবর সৌন্দর্যায়ন, তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

    শিন্ডে বলেন, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শুরুও হয়ে গিয়েছে। তিনি জানান দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির মহারাষ্ট্র রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে বলেন, উদ্ধব ঠাকরে সরকারের আমলেই হয়েছিল কবরের সৌন্দর্যায়ন। মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের গুরুত্বপূর্ণ সব ঘটনাই জানানো হত। তিনি বলেন, তাহলে উদ্ধব ঠাকরে বিষয়টি জানেন না, এটা হতে পারে না। বিজেপির রাজ্য সভাপতি বলেন, জোটসঙ্গীদের খুশি রাখতে এবং ক্ষমতায় টিকে থাকতে এটা করেছিলেন ঠাকরে। আপোশ করেছিলেন হিন্দুত্ব অ্যাজেন্ডার সঙ্গে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Indian Army LAC: অরুণাচলে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারতীয় সেনা! জানেন সেনার কী পরিকল্পনা?

    Indian Army LAC: অরুণাচলে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারতীয় সেনা! জানেন সেনার কী পরিকল্পনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: লাদাখ (Ladkh) সংঘাতের আবহে গত ২০২০ সাল থেকে ভারতচিনের সম্পর্ক তলানিতে গিয়েছে। বারবার সেনা পর্যায়ে বৈঠক হয়েছে কিন্তু মেলেনি সমাধান সূত্র। এরই মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর (LAC) সেনা মোতায়েন করেছে চিন। নির্মাণ কাজ চালিয়ে গিয়েছে। যুদ্ধ আবহ তৈরির চেষ্টাতে ব্যস্ত বেজিং। এবার চিনকে সমানে টেক্কা দিল ভারত। চিনের সঙ্গে পাল্লা দিয়েই এবার অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর স্ট্র্যাটেজিকাল পদ্ধতি অবলম্বন করেছে ভারত।

    আরও পড়ুন: উচ্চতম নেতাজি মূর্তির আবরণ উন্মোচন করবেন মোদি, সাজ সাজ রব ইন্ডিয়া গেটে

    সেনা সূত্রে খবর, অরুণাচলে কৌশলগতভাবে সংবেদনশীল এলাকায় ভারতীয় সেনা জওয়ানদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আরও সেনা মোতায়েন করা হচ্ছে। এর ফলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চিনের সেনাবাহিনীর সঙ্গে টক্কর দিতে পারবে ভারত। চলছে রাস্তা, সেতু, নির্মাণের কাজ। যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। এক উচ্চপদস্থ সেনা আধিকারিকের কথায়, অসম রাইফেলসের নজরদারিতে ওই অঞ্চলে সেনা প্রশিক্ষণ চলছে। অনুপ্রবেশ রুখতেই সেনার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে অনুমান।

    আরও পড়ুন: মাদ্রাসাগুলি ছিল আল-কায়দার অফিস, বিস্ফোরক হিমন্ত! জানেন কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?

    সেনা সূত্রে খবর, মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের উপর নজর দেওয়া হয়েছে। ওই সেনা আধিকারিকের কথায়, “এই অঞ্চলে যে কোনওরকম পরিস্থিতির মোকাবিলা করতে সেনা প্রস্তুত।” কিবিথু, ওয়ালং এবং হুইলিয়াং-এর মতো কৌশলগতভাবে সংবেদনশীল এলাকায় ৪জি টেলিকম নেটওয়ার্ক সম্প্রসারণের দিকেও মনোযোগ দেওয়া হয়েছে। নজর রাখা হয়েছে উচ্চ দিবাং উপত্যকা অঞ্চলে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হবে, বলেও জানান ওই আধিকারিক। বায়ুসেনা নতুন হেলিপ্যাড নির্মাণ করছে বলেও খবর। জোর দেওয়া হচ্ছে অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড (ALG) এর ক্ষমতা সম্প্রসারণে। সেনার তরফে দাবি করা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিন পরিকাঠামোর দ্রুত উন্নতি ঘটাচ্ছে। তার সঙ্গে জোর পাল্লা দিচ্ছে ভারতীয় সেনাও। কোনওভাবেই অনুপ্রবেশ বরদাস্ত করবে না সেনা।

  • Kuno National Park: চিতা বাঁচাতে কুনো ন্যাশনাল পার্ক এলাকায় হাজার কুকুরকে অ্যান্টি র‌্যাবিস প্রতিষেধক   

    Kuno National Park: চিতা বাঁচাতে কুনো ন্যাশনাল পার্ক এলাকায় হাজার কুকুরকে অ্যান্টি র‌্যাবিস প্রতিষেধক   

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কের (Kuno National Park) আশপাশের হাজারেরও বেশি কুকুরকে দেওয়া হল অ্যান্টি র‌্যাবিস প্রতিষেধক (Anti Rabies Vaccine)। এই পার্কেই আগামী সপ্তাহে আফ্রিকা থেকে চিতা (cheetah) নিয়ে আসা হচ্ছে। ইন্ডিয়াজ অ্যাম্বিসাস প্রোজেক্টে আফ্রিকা থেকে নিয়ে আসা হচ্ছে ওই চিতাগুলিকে। নবাগত অতিথিরা যাতে সংক্রমিত না হয়, সেই কারণেই কুকুরদের দেওয়া হচ্ছে অ্যান্টি র‌্যাবিস প্রতিষেধক।      

    অগাস্টের ১৭ তারিখে আফ্রিকার নামিবিয়া থেকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে নিয়ে আসা হচ্ছে ৮টি চিতা। এগুলির মধ্যে পাঁচটি পুরুষ, তিনটি স্ত্রী। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিতা পুররুদ্ধার প্রোগ্রামের সূচনা করবেন। ঘটনাচক্রে এই দিনটি আবার প্রধানমন্ত্রীর জন্মদিনও।

    আরও পড়ুন : নিজের জন্মদিন মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানে কাটাবেন প্রধানমন্ত্রী, ছাড়া হবে ৫টি চিতা

    এই পার্ক লাগোয়া এলাকায় বসতি রয়েছে। তাই অনেকের বাড়িতেই রয়েছে পোষ্য কুকুরও। কুনো ন্যাশনাল পার্কের ডিভিশনাল ফরেস্ট অফিসার পিকে ভার্মা বলেন, এক হাজারের বেশি পোষ্য এবং রাস্তার কুকুরকে অ্যান্টি র‌্যাবিস প্রতিষেধক দেওয়া হয়েছে। পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে এই অভিযান হয়েছে। চিতা সহ এই পশু সংরক্ষণ কেন্দ্রের অন্য প্রাণীরা যাতে নিরাপদে থাকে, তাই এই ব্যবস্থা। চিতা কুকুর শিকার করতে পারে ভেবে তাদের প্রতিষেধক দেওয়া হয়নি বলেই জানান তিনি। ভার্মা বলেন, সাধারণত একটি চিতা কোনও শিকার হত্যা করলে তার অর্ধেকটা খেয়ে চলে যায়। পরে খিদে পেলে ফের আসে বাকিটা খেতে। ইতিমধ্যে কোনও পাগলা কুকুর যদি ওই মৃত আধখাওয়া পশুর দেহ খায়, তাহলে পরে ওই পশুর দেহ খেলে সংক্রমিত হতে পারে চিতা। এভাবেই সংক্রমণ ছড়িয়ে পড়বে গোটা জঙ্গলে। ভার্মা বলেন, যদি কোনও পাগলা কুকুর জঙ্গলের আশপাশের গবাদি পশুকে কামড়ায়, ওই গবাদি পশুদের যদি কোনও চিতা শিকার করে, তাহলে ওই চিতারাও সংক্রমিত হয়ে পড়বে। সেই একটি চিতার থেকে সংক্রমণ ছড়িয়ে পড়বে বাকি চিতাদের মধ্যে। তিনি জানান, এপ্রিলে শুরু হওয়া প্রতিষেধকদান অভিযান প্রায় শেষের মুখে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • EPFO: পেনশন ফান্ডে চাপ বাড়ছে! অবসরের বয়স বাড়ানোর পরামর্শ ইপিএফও-এর

    EPFO: পেনশন ফান্ডে চাপ বাড়ছে! অবসরের বয়স বাড়ানোর পরামর্শ ইপিএফও-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীদের জন্য অবসরের বয়স বাড়ানোর পরামর্শ দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ৷ পেনশন নিয়ন্ত্রক এই সংস্থার তরফে জানানো হয়েছে দেশে প্রবীণ নাগরিকদের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে। এর ফলে আগামী দিনে পেনশন ফান্ডে ক্রমশ চাপ বাড়বে ৷ তাই এই ক্রমবর্ধমান চাপ ঠেকাতে অবসরকালীন বয়সের সীমা বাড়ানো হোক।

    চাকরিজীবীদের বেশিরভাগেরই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অথবা ইপিএফ রয়েছে। প্রত্যেক মাসের বেতন থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে নিয়ে তার সঙ্গে নিজেদের অংশ যোগ করে ইপিএফে জমা দেওয়াই নিয়ম। যে সংস্থায় কোনও ব্যাক্তি চাকরি করেন, টাকা জমা দেওয়ার দায়িত্ব তাদেরই। একটি সমীক্ষায়, ইপিএফও জানিয়েছে, অবসরের বয়স বাড়ানো হলে পেনশন সিস্টেমের উপর চাপ কমবে, এবং কর্মচারীদের আরও ভাল রিটায়েরমেন্ট অ্যাডভান্টেজ দেওয়া যেতে পারে ৷ সংগঠনের ওই সমীক্ষায় বলা হয়েছে, ২০৪৭ পর্যন্ত ৬০ বছরের উপরে মানুষের সংখ্যা ১৪ কোটির বেশি হয়ে যাবে ৷ ফলে পেনশন ফান্ডের উপর প্রবল চাপ পড়ে যাবে ৷ ইপিএফও জানিয়েছে, অবসরের বয়স বাড়ানোর বিষয়টি অন্য দেশের নিয়ম পর্যবেক্ষণ করেই বলা হয়েছে।

    আরও পড়ুন: ভুল প্রশ্নের জের! ২৩ টেট পরীক্ষার্থীকে দ্রুত চাকরি দেওয়ার নির্দেশ হাইকোর্টের

    ভারতে সাধারণত অবসরের বয়স ৫৮ বছর থেকে ৬৫ বছর ৷ ইউরোপিয় দেশে অবসরের বয়স ৬৫ বছর ৷ ইউরোপের ডেনমার্ক, ইতালি ও গ্রিসে অবসরের বয়স ৬৭ বছর, আমেরিকায় ৬৬ বছর ৷ মনে করা হচ্ছে, দেশে  অবসরের বয়স বাড়ানো হলে কর্মচারীরা অতিরিক্ত টাকা জমা দেবেন, লাভও বেশি হবে৷ বর্তমানে ইপিএফও- এর কাছে ৬ কোটি গ্রাহক রয়েছে এবং মোট ১২ লক্ষ কোটি টাকার তহবিল রয়েছে ৷ তবে, অবসরের বয়স বেশি বাড়ানো হলে চাকরির জন্য আগামী প্রজন্মকে অনেক বেশি অপেক্ষা করতে হবে, অভিমত বিশেষজ্ঞদের৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • BJP Attacks Rahul: রাহুলের ভারত জোড়ো যাত্রাকে কটাক্ষ বিজেপির, কী বলল গেরুয়া শিবির?  

    BJP Attacks Rahul: রাহুলের ভারত জোড়ো যাত্রাকে কটাক্ষ বিজেপির, কী বলল গেরুয়া শিবির?  

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) অংশ নিতে চলেছেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul gandhi)। তাঁকে কটাক্ষ করল গেরুয়া শিবির। বিজেপির  তামিলনাড়ু রাজ্য সভাপতি কে আন্নামালাই (K Annamalai) মঙ্গলবার নিশানা করেন রাহুলকে। তিনি বলেন, কেরলের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভারত জোড়ার চেয়ে ভারত ছাড়োর (Bharat Chodo) জন্য অনেক বেশি বিখ্যাত। তবে তিনি আশা প্রকাশ করেন রাহুলের এই যাত্রা নিউ ইন্ডিয়া সম্পর্কে তাঁর চোখ খুলে দেবে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ। দেশ যাত্রায় সেই উন্নয়নের সুফলই দেখতে পাবেন কংগ্রেস নেতা।

    বুধবার দক্ষিণ কন্যাকুমারিকা জেলা থেকে কংগ্রেসের এই যাত্রার সূচনা হওয়ার কথা। এজন্য ছাপানো হয়েছে লিফলেট, পোস্টার। তাতে লেখা হয়েছে মিলে কদম, জুড়ে বতন। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, চলুন একসঙ্গে হাঁটা যাক দেশকে এক সুতোয় বাঁধতে। যাত্রা চলবে পাঁচ মাস ধরে। শেষ হবে কাশ্মীরে গিয়ে। ১২টা রাজ্যের ওপর দিয়ে যাবেন কংগ্রেস নেতা-কর্মীরা। ট্যুইট বার্তায় একেই নিশানা করেন আন্নামালাই। তিনি লিখেছেন, রাহুল গান্ধী ভারত ছোড়র জন্য বিখ্যাত। সেই তিনিই আগামিকাল থেকে যাত্রা শুরু করতে চলেছেন। গত আট বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে নিউ ইন্ডিয়া গড়ে তুলেছেন, রাহুল অবশ্য তা চাক্ষুষ করবেন।

    আরও পড়ুন :মোদির ডাকে সাড়া দিয়ে প্রোফাইল পিকচার বদলালেন রাহুল গান্ধীও!

    আন্নামালাইয়ের দাবি, বিজেপি শাসিত রাজ্যে জ্বালানির দাম অন্যান্য রাজ্যের তুলনায় কম। তিনি বলেন, আমি রাহুল গান্ধীকে অনুরোধ করব ইউপিএর অংশীদার বিশেষত ডিএমকে সরকারকে তিনি যেন ভোটের সময় দেওয়া জ্বালানির দাম কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করতে বলেন। এই বিজেপি নেতা বলেন, রাহুলের যাত্রায় যেসব যানবাহন যাবে, সেগুলি যেন কোনও বিজেপি শাসিত রাজ্য থেকে জ্বালানি ভরে নেয়। তাতে পয়সা বাঁচবে।

    মোদি জমানায় ভারতের যে প্রভূত উন্নতি হয়েছে, এদিন তা মনে করিয়ে দেন আন্নামালাই। বলেন, মোদির জমানায় উন্নতি চোখে পড়বে বিভিন্ন ক্ষেত্রে। জনধন যোজনায় রাজকোষাগারে বেঁচেছে ২.২৩ লক্ষ কোটি টাকা। মোদির জমানা যে রাজীব গান্ধীর আমলের চেয়ে ভাল, তার উল্লেখ করে এই বিজেপি নেতা বলেন, ১৯৮৫ সালে রাজীব গান্ধী দাবি করেছিলেন প্রতি এক টাকা খরচ হলে উপভোক্তার হাতে গিয়ে পৌঁছায় মাত্র ১৫ পয়সা। এখন তা হয় না বলেই দাবি তাঁর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Nitish Kumar: আমার প্রধানমন্ত্রী হওয়ার বাসনা নেই, রাহুলের সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন নীতীশ

    Nitish Kumar: আমার প্রধানমন্ত্রী হওয়ার বাসনা নেই, রাহুলের সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন নীতীশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি (BJP) বিরোধী শিবিরকে এক ছাতার তলায় নিয়ে আসতে উদ্যোগী হলেন বিহারের (Bihar) মহাজোটের মুখ্যমন্ত্রী জনতা দল ইউনাইটেডের (JDU) নীতীশ কুমার (Nitish Kumar)। সোমবার দিল্লি উজিয়ে গিয়ে তিনি দেখা করলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে। সূত্রের খবর, ভিন্ন দুই রাজনৈতিক দলের এই দুই নেতার আলোচনায় দেশের বর্তমান রাজনীতির প্রসঙ্গ নিয়েই আলোচনা হয়েছে। বিজেপি বিরোধী বিভিন্ন দলকে কীভাবে এক ছাতার তলায় নিয়ে আসা যায় তা নিয়েও আলোচনা হয়েছে দুই ‘হুজুরে’র। কেবল কংগ্রেস নেতা রাহুল গান্ধী নন, এদিন নীতীশ দেখা করেছেন জনতা দল সেকুলার সুপ্রিমো এইচ ডি কুমারস্বামীর সঙ্গেও। কুমারস্বামীর বাসভবনে গিয়ে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী।

    এক সময় বিজেপির হাত ধরে বিহারের মুখ্যমন্ত্রী পদে বসেন নীতীশ। সম্প্রতি গেরুয়া সঙ্গ ছেড়ে কংগ্রেস এবং লালু প্রসাদ যাদবের আরজেডির সঙ্গে গাঁটছড়া বেঁধে মহাজোট গঠন করে সরকার গড়েন নীতীশ। এই মহাজোট সরকারেরও মুখ্যমন্ত্রী হন নীতীশ। উপমুখ্যমন্ত্রী পদে বসানো হয় লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বীকে। তখনই জল্পনা ছড়ায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদে মুখ হতে পারেন নীতীশ। জল্পনা আরও জোরালো হয়, কারণ দিন কয়েক আগে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর বিহারে এসে দেখা করেন নীতীশের সঙ্গে। এদিন নীতীশ স্বয়ং দেখা করলেন রাহুল এবং কুমারস্বামীর সঙ্গে।

    আরও পড়ুন :জেডি(ইউ) ছেড়ে বিজেপিতে পাঁচ বিধায়ক, নীতীশ কুমারকে কটাক্ষ গেরুয়া শিবিরের

    জানা গিয়েছে, এদিন রাহুলের ঘণ্টাখানেক ধরে নানা বিষয় নিয়ে আলোচনা করেন নীতীশ। তাঁর সঙ্গে রাহুলের বাসভবনে গিয়েছিলেন বিহারের জল সম্পদ মন্ত্রী তথা নীতীশের দলের নেতা সঞ্জয় কুমার ঝা। বৈঠক শেষ সাংবাদিক সম্মেলনে নীতীশ বলেন, আঞ্চলিক দলগুলিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে। আমি চেষ্টা করছি সাধারণ নির্বাচনের আগে বিরোধীদের এক ছাতার তলায় নিয়ে আসতে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরার কোনও ইচ্ছে আমার নেই। প্রসঙ্গত, এবারের দিল্লি সফরে নীতীশ দেখা করতে পারেন এনসিপি নেতা শারদ পাওয়ার, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব এবং আইএনএলডি প্রধান ওম প্রকাশ চৌতালার সঙ্গে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Brahmastra: উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর দর্শনে বাধা রণবীর-আলিয়াকে, কেন জানেন?  

    Brahmastra: উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর দর্শনে বাধা রণবীর-আলিয়াকে, কেন জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: মুক্তি পেতে চলেছে ব্রহ্মাস্ত্র (Brahmastra)। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt )। ছবিটি যাতে ভালো চলে সেই কামনায় উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দির (Mahakaleshwar Temple) দর্শনে গিয়েছিলে মিঞা-বিবি। তবে বহ্মাস্ত্রের নায়ক-নায়িকাকে ফিরতে হল খালি হাতে। দর্শন হল না ভগবান মহাকালেশ্বরের। মঙ্গলবার রাতে তাঁরা গিয়েছিলন বাবার দর্শন পেতে। তবে বজরং দলের কর্মীদের বাধায় ফিরতে হল রণবীর-আলিয়াকে।

    ঘটনার সূত্রপাত ঢের আগে। একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেছিলেন, তিনি গোমাংস ভালবাসেন। ২০১১ সালে তিনি যখন রকস্টার সিনেমা প্রোমোট করতে বেরিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, আমাদের পরিবার পেশোয়ার থেকে এসেছে। সুতরাং বেশ কিছু পেশোয়ারি খাবার আমাদের সঙ্গে এসেছে। আমি খাসির মাংস, চিকেন এবং গোমাংসের ফ্যান। হ্যাঁ, আমি একজন বড় গোমাংস ফ্যান।

    এদিন রাতে রনবীর-আলিয়া মন্দির দর্শনে গিয়েছেন শুনেই দলে দলে চলে আসেন বজরং দলের সদস্যরা। জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন। বজরং দলের এক নেতা বলেন, আমরা তাঁদের মহাকালেশ্বরের দর্শন করতে দেব না। কিছু দিন আগেই একটি সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন যে নন-ভেজ খাবারের মধ্যে তিনি খাসির মাংস, চিকেন এবং গোমাংস খেতে ভালবাসেন বলে স্বীকার করেছেন। তাই তাঁকে আমরা দেবদর্শন করতে দেব না। তিনি বলেন, এমনকী আলিয়া বলেছিলেন, যাঁরা তাঁর ছবি ব্রহ্মাস্ত্র দেখতে চান, তাঁদের ফিল্মটি দেখা উচিত যখন অন্যরা সেটা দেখা উচিত নয় বলছেন।

    আরও পড়ুন : গর্ভবতী আলিয়ার ওজন বৃদ্ধি নিয়ে বিরক্তিকর মন্তব্য করলেন রণবীর, ক্ষুব্ধ নেটিজেনরা

    ঘটনার কথা স্বীকার করেছেন মহাকাল থানার এক আধিকারিকও। তিনি জানান লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের। তিনি জানান, লাঠিচার্জ করা সত্ত্বেও বিক্ষোভকারীরা রণবীর এবং আলিয়াকে মন্দিরে ঢুকতে দেয়নি। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে পুলিশ আধিকারিক ওপি মিশ্র বলেন, ভিআইপি আসছেন শুনে মন্দির চত্বরে সেই মতো ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিক্ষোভকারীদের নিরাপত্তার বেড়াজালের বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নিরাপত্তা বলয় ঠেলেই কয়েকজন বজরং দল কর্মী চলে আসেন। তখনই লাঠিচার্জের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, কেবল প্রতিবাদ নয়, ট্যুইটারেও হ্যাশট্যাগ দিয়ে বলা মানুষকে বলা হচ্ছে, বয়কট ব্রহ্মাস্ত্র।

     

  • ED Arrests Ravi Narain: ফোন ট্যাপিং মামলায় এনএসই-র প্রাক্তন সিইও রবি নারায়ণকে গ্রেফতার করল ইডি

    ED Arrests Ravi Narain: ফোন ট্যাপিং মামলায় এনএসই-র প্রাক্তন সিইও রবি নারায়ণকে গ্রেফতার করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: বেআইনি ফোন ট্যাপিং মামলায় বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতার করা হল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (National Stock Exchange) প্রাক্তন সিইও ও এমডি রবি নারায়ণকে (Ravi Narain)। মঙ্গলবারই তাঁকে গ্রেফতার করে ইডি। নারায়ণের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে এনএসই কর্মীদের ফোন বেআইনিভাবে ট্যাপ করার অভিযোগ রয়েছে।  

    গত ১৪ জুলাই নারায়ণ, প্রাক্তন এনএসই প্রধান চিত্রা রামকৃষ্ণ এবং মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডের বিরুদ্ধে পিএমএলএর অধীনে একটি মামলা দায়ের করেছে ইডি। উল্লেখ্য, এর আগে সিবিআইয়ের তরফেও এই তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল।

    আরও পড়ুন: ‘৮ ব্যাগ সোনা ছিল, একটা আটকেছে কাস্টমস…’, অভিষেককে আক্রমণ শুভেন্দুর

    ইডি-র বিশেষ আইনজীবী এন কে মাট্টা দিল্লি হাইকোর্টে বলেছিলেন, নারায়ণ এবং অন্যান্য অভিযুক্ত এনএসইর কর্মীদের প্রতারণা করার ষড়যন্ত্র করেছিলেন। এমনকি পান্ডের তৈরি সংস্থা iSEC Services Pvt Ltd-এর মাধ্যমে কর্মীদের ফোনালাপের ওপরও নারায়ণ নজর রাখতেন বলে এদিন জানান আইনজীবী।   

    সাইবার নিরাপত্তার আড়ালে এইসব করা হত বলে দাবি করেছে ইডি। ধৃত রবি নারায়ণ ১৯৯৪ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এনএসইর চিফ ছিলেন। এরপর সেই পদের দায়িত্ব পান চিত্রা রামকৃষ্ণ। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। দুজনেই বড় কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

    আরও পড়ুন: মমতার ‘গদ্দার’ কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু, কী বললেন জানেন? 
      
    এর আগে, ফোন ট্যাপিং মামলায় প্রাক্তন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এমডি এবং সিইও চিত্রা রামকৃষ্ণকে গ্রেফতার করেছিল ইডি। একই সময়ে, কো-লোকেশন মামলায় তাকে গ্রেফতার করেছিল সিবিআই। একই সময়ে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযুক্ত বেআইনি ফোন ট্যাপিং মামলায় মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডেকেও গ্রেফতার করেছিল।  

    কো-লোকেশন পরিষেবার মাধ্যমে ব্রোকার্সদের নিজস্ব সার্ভার সেট আপ করার অনুমতি দেওয়া হয়। এর সাহায্যে তারা দ্রুত শেয়ার বাজারের গতিবিধি জানতে পারে। শুধু তাই নয়, এভাবে দ্রুত লাভও পাওয়া যায়। তদন্তে নেমে ইডি জানতে পারে, একাধিক ব্রোকার্স এই পরিষেবা ব্যবহার করে মোটা লাভের অঙ্ক ঘরে তুলেছেন।  

    ২০১৮ সাল থেকে সিবিআই দিল্লি-ভিত্তিক স্টক ব্রোকারের বিরুদ্ধে তদন্ত করছে। সেবি (SEBI)-এর রিপোর্টের পরে এনএসই-এর তৎকালীন শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে অফিসের অপব্যবহারের অভিযোগ প্রকাশ্যে আসে। ২৫ ফেব্রুয়ারী, সিবিআই সেবির রিপোর্টের পরে এক্সচেঞ্জে কেলেঙ্কারির তদন্ত শুরু করে। এনএসই গ্রুপের প্রাক্তন অপারেটিং অফিসার আনন্দ সুব্রামানিয়ামকে গ্রেপ্তার করা হয় সেই সময়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Seat Belt: গাড়ির পিছনের সিটে বসা যাত্রীদেরও সিট বেল্ট লাগাতে হবে, নইলে জরিমানা, কড়াকড়ি কেন্দ্রের

    Seat Belt: গাড়ির পিছনের সিটে বসা যাত্রীদেরও সিট বেল্ট লাগাতে হবে, নইলে জরিমানা, কড়াকড়ি কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: টাটা গ্রুপের প্রাক্তন চেয়্যারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যু শিক্ষা দিয়ে গিয়েছে। এবার গাড়িতে সিট বেল্ট (Seat Belt) পরা নিয়ে আরও কড়াকড়ি করতে চলেছে কেন্দ্র। আগে শুধুমাত্র চালক এবং তাঁর পাশের সিটের যাত্রী সিট বেল্ট না বাঁধলেই জরিমানা করা হত। কিন্তু এখন থেকে গাড়ির পিছনের সিটে বসা যাত্রীকেও সিট বেল্ট বাঁধতে হবে। নিয়ম না মানলে জরিমানা করা হবে। সোজা বাংলায় সিট বেল্ট বাঁধার ক্ষেত্রে আরও কড়া হচ্ছে ট্রাফিক আইন (Traffic Law)। এ কথা সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ি (Nitin Gadkari)।    

    সেন্ট্রাল মোটর ভেহিকলস রুল বা সিএমভিআরকে (CMVR) সামনে রেখে আগামী তিন দিনের মধ্যে একটি বিবৃতিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন, “এখন গাড়ির চালক এবং তাঁর পাশের যাত্রী সিট বেল্ট না পরলে জরিমানা করা হয়। পিছনের আসনে বসা যাত্রীদের ক্ষেত্রে সেরকম নিয়মের কোনও কড়াকড়ি নেই। এবার থেকে পিছনের আসনের যাত্রীদেরও সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক করা হবে। প্রয়োজনে আইনও সংশোধন করা হবে।” 

    আরও পড়ুন: এবার আরএসএসের দিল্লির দফতরের নিরাপত্তায় সিআইএসএফ  

    যদিও কেন্দ্রীয় মোটরযান আইনের ১৩৮(৩) ধারা অনুযায়ী এখনও পিছনের সিটে বসা যাত্রী সিট বেল্ট না পরলেও তাঁকে জরিমানা করার নিয়ম রয়েছে। এই আইনেই বলা হয়েছে, “চালক, চালকের পাশের সিটে বসা যাত্রীকে অবশ্যই সিট বেল্ট পরতে হবে। একইসঙ্গে চালকের দিকে অর্থাৎ গাড়ির অভিমুখে সামনের দিকে মুখ করে পিছনের সিটে বসা যাত্রীকেও সিট বেল্ট বাঁধতে হবে। না হলে ১ হাজার টাকা অবধি জরিমানা করা হতে পারে।”

    কিন্তু আইনটি থাকলেও, এই আইনের কথা অনেকেই জানেন না। আবার অনেকে জানলেও তা মেনে চলেন না। পরিসংখ্যান বলছে, শুধুমাত্র সিট বেল্ট না বাঁধার কারণে ২০২০ সালে দুর্ঘটনায় মৃত্যু হয় ১৫ হাজার ১৪৬ জনের। আহত হন ৩৯ হাজার ১০২ জন। 

    সাইরাস মিস্ত্রির মর্মান্তিক প্রয়াণের পর, এই বিষয়ে প্রথম মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি। সোমবার তিনি বলেন, “লোকে ভাবেন পিছনের সিটে বেল্ট লাগে না। এটাই সমস্যা। আমি এই দুর্ঘটনাটি নিয়ে কোনও মন্তব্য করছি না। কিন্তু আমাদের এটা বোঝা দরকার যে, সামনের সিটের মতোই, পিছনের সিটে বসলেও সিটবেল্ট পরা উচিত।”

    আরও পড়ুন: অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী মানতে পারল না ব্রিটেন! জানেন কেন হারতে হল ঋষিকে?

    নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে মন্ত্রী বলেন, “সাধারণ মানুষের কথা ছেড়েই দিন। আমি চারজন মুখ্যমন্ত্রীর গাড়িতে চড়েছি, নাম জিজ্ঞেস করবেন না। আমি গিয়ে সামনের সিটে বসলাম। দেখলাম, একটি ক্লিপ এমনভাবে লাগানো, যাতে বেল্ট না পরলেও কোনও শব্দ না হয়। আমি তবুও চালককে বেল্ট কোথায় তা জিজ্ঞেস করে পরে নিয়েছিলাম।”

    প্রসঙ্গত, গাড়িতে সামনের সিট বেল্টের সঙ্গে একটি সেন্সর যুক্ত থাকে। যতক্ষণ না সিটবেল্ট পরা হচ্ছে, গাড়িতে একটি অ্যালার্ট বাজে। তাতেই বিরক্ত হন চালক ও যাত্রীরা। তাই সিটবেল্ট পরা এড়াতে বাজারে বিশেষ ধরণের ক্লিপ পাওয়া যায়। সেটা অনেকেই লাগিয়ে নেন। যাতে সেন্সর বন্ধ থাকে।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share