Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • India Bangladesh Relation: বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছে হিন্দুরা, ঢাকার সঙ্গে বৈঠকে স্পষ্ট জানাল ভারত

    India Bangladesh Relation: বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছে হিন্দুরা, ঢাকার সঙ্গে বৈঠকে স্পষ্ট জানাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (India Bangladesh Relation) কোনওভাবেই নিরাপদ নয় হিন্দুরা। সংখ্যালঘুরা সে দেশে নিরাপত্তাহীনতার শিকার। সোমবার ঢাকার বৈঠকে স্পষ্ট বলেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি (Vikram Misri)। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কড়া ভাষায় এই ব্যাপারে ভারতের অসন্তোষের কথা জানান তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেয়ে আগ্রহ প্রকাশ করে মিস্রি জানান, ভারত প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু মানুষের মৌলিক অধিকার সবার আগে। 

    উদ্বিগ্ন ভারত

    বৈঠক শেষে এদিন মিস্রি জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে দু’পক্ষের। বৈঠকে বাংলাদেশে (India Bangladesh Relation) সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনা নিয়ে ভারতের অসন্তোষের কথা বাংলাদেশ সরকারকে জানিয়েছেন তিনি। বিশেষ করে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনায় ভারতের উদ্বেগের কথা জানানো হয় বাংলাদেশ সরকারকে। বিদেশ সচিব জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে নয়াদিল্লি বিশেষ আগ্রহী। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন দু’দেশের সম্পর্কে ছাপ ফেলুক, চায় না ভারত।

    সুসম্পর্ক বজার রাখতে আগ্রহী দিল্লি

    বৈঠক শেষে বিক্রম মিস্রি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদি প্রথম রাষ্ট্রনেতা যিনি মহম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছিলেন। এর পর দু’জনের ফোনে সৌহার্দ্যপূর্ণ কথোপকথন হয়। দুই দেশের বিদেশসচিব এবং বিদেশ উপদেষ্টার মধ্যেও নিয়মিত যোগাযোগ আছে। মোদির আমন্ত্রণে গ্লোবাল সাউথ সম্মেলনে ইউনূস যোগ দিয়েছিলেন।’’ বাংলাদেশের (India Bangladesh Relation) সঙ্গে বরাবর ভারত সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছে বলেও জানান ভারতের এই কূটনীতিক। জনমুখী উদ্যোগ দুই দেশের সুসম্পর্কের ক্ষেত্রে অন্যতম চালিকা শক্তি বলেও উল্লেখ করেন তিনি। তাই বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্পগুলি চালু রাখা হবে বলে জানান তিনি। বিক্রম মিস্রি বলেন, ‘‘দু’দেশের মানুষের স্বার্থকে মর্যাদা দিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া হবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: ‘ভারত শত্রুরাষ্ট্র’! লিফলেট বিলি ঢাকায়, আওয়ামি লিগ নেতার বাড়ির ২ সদস্যাকে পুড়িয়ে হত্যা

    Bangladesh: ‘ভারত শত্রুরাষ্ট্র’! লিফলেট বিলি ঢাকায়, আওয়ামি লিগ নেতার বাড়ির ২ সদস্যাকে পুড়িয়ে হত্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতকে ‘শত্রুরাষ্ট্র’ বলে প্রচার চলছে খোদ ঢাকাতেই। এরপরও বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকাররের প্রধান মহম্মদ ইউনূসের টনক নড়ছে না। ধর্মকে হাতিয়ার করে ভারত বিরোধিতা এবং হিন্দু নির্যাতনের কুকর্ম অবিরাম ঘটে চলেছে। অপর দিকে হাসিনাকে চক্রান্ত করে দেশ থেকে বিতারিত করার পর, মৌলবী বাজারে আরও এক আওয়ামি লিগ (Awami League) নেতার মা-কাকিমাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক।

    জঙ্গি সংগঠন হিজবুত তাহেরির প্রচার ভারত শত্রুরাষ্ট্র (Bangladesh)

    বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে পশ্চিবঙ্গের একাধিক হিন্দু সংগঠনের পক্ষ থেকে ভারতকে ওই দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার দাবি তোলা হয়েছে। যেখানে ভারতের থেকে পণ্যের উপর অনেকটাই নির্ভর করতে হয় বাংলাদেশকে। ফলে এই দিকে বিচার না করে ভারতকে ‘শত্রুরাষ্ট্র’ ঘোষণার কথা বলে রীতিমতো লিফলেট বিলি করা হচ্ছে ঢাকার অলিগলিতে। তবে এই কাজে নেমেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহেরির। দুই পাতার একটি প্রচার পুস্তিকা তৈরি করা হয়েছে। তাতেই মুসলমান সমাজকে একত্র হতে আহ্বান করা হয়েছে। উল্লেখ্য আজ সোমবার ঢাকায় যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিসরি। তার মধ্যে এই ঘটনা অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

    মা-কাকিমাকে পুড়িয়ে হত্যা করে কট্টর মৌলবাদীরা

    মহম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের (Bangladesh) প্রধান হওয়ার পর থেকেই বাংলাদেশে হিন্দু নিধন এবং আওয়ামি লিগের (Awami League) কর্মীদের নির্বিচারে হত্যা করা হয়েছে। মৌলবী বাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা জেলা যুব লিগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় চরমপন্থীরা। তখন বাড়িতে ছিল রুমেলের মা এবং কাকিমা। তাঁরা ঘরের বাইরে বের হওয়ার সুযোগ পাননি। বাড়িটি আগুনে সম্পূর্ণ দগ্ধ হয়ে যায়। একই ভাবে এই জেলার আরেক ছাত্র লিগের নেতা হালালের বাড়িতেও আগুন ধরিয়ে দেয় কট্টরপন্থী মুসলমানরা। তবে সেখানে কেউ হতাহতের খবর মেলেনি। ক্রম বর্ধমান হিংসার আগুনে যে গোটা দেশ এখন চরম বিশৃঙ্খলার মধ্যে রয়েছে সে কথা অনেকেই মনে করছেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: চিন্ময় প্রভুর বিরুদ্ধে আরও মামলা চট্টগ্রামে, গ্রেফতারি নিয়ে প্রশ্ন বাংলাদেশের সাহিত্যিকের

    Bangladesh: চিন্ময় প্রভুর বিরুদ্ধে আরও মামলা চট্টগ্রামে, গ্রেফতারি নিয়ে প্রশ্ন বাংলাদেশের সাহিত্যিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: চিন্ময় প্রভু যাতে আদালতে জামিন না পান, তারজন্য মৌলবাদীরা তাঁর আইনজীবীদের হুমকি দিয়েছিলেন। হামলা চালানোরও অভিযোগ রয়েছে। আপাতত জেলেই রয়েছেন চিন্ময় প্রভু। এই পরিস্থিতিতে তাঁর ওপর চাপ বাড়াতে চিন্ময়কৃষ্ণ দাস-সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রাম (Bangladesh) আদালতে আরও মামলার আবেদন জমা পড়ল। আদালত চত্বরে চিন্ময়কৃষ্ণ দাসের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। অভিযোগ আদালত চত্বরে থাকা গাড়ি ভাঙচুরেরও।

    ঠিক কী অভিযোগে মামলা? (Bangladesh)

    চট্টগ্রাম (Bangladesh) আদালতে যিনি চিন্ময় এবং বাকিদের বিরুদ্ধে আরও মামলার আবেদন জানিয়েছেন, তাঁর অভিযোগ, গত ২৬ নভেম্বর তিনি চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ছিলেন। সেখানে তাঁকে মারধর করেন চিন্ময়ের অনুগামীরা। সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের লোকজনের বিরুদ্ধে মামলা করেছেন এনামুল হক নামের ওই ব্যবসায়ীর। তিনি জানিয়েছেন, মারধরের ফলে তিনি আহত হন। এতদিন অসুস্থতার জেরে অভিযোগ করতে পারেননি। এলাকায় ভাঙচুরের অভিযোগও করেছেন এনামুল। চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করা হয়েছে। মামলার আবেদন গৃহীতও হয়েছে সেখানে। এমনিতে ২ জানুয়ারির আগে মুক্তির কোনও সম্ভবনা নেই চিন্ময়ের। তার আগে আরও নতুন নতুন মামলা যোগ করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ২ জানুয়ারি চিন্ময়ের জামিনের পরবর্তী শুনানি রয়েছে। কিন্তু যেভাবে নতুন নতুন মামলা যুক্ত হচ্ছে, তাতে ওই দিন তিনি জামিন নাও পেতে পারেন। নয়া মামলায় মারধর, সম্পত্তি ভাঙচুরের অভিযোগ রয়েছে। তাই আগামী দিনে চিন্ময়ের জামিন পেতে সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন সকলেই। আগামী দিনে আরও মামলা দায়ের করা হতে পারে বলেও আশঙ্কা।

    আরও পড়ুন: ‘কলকাতা দখল! একটা রাফালই যথেষ্ট’, বাংলাদেশের সাম্প্রতিক মন্তব্যের জবাব শুভেন্দুর

    গ্রেফতারি নিয়ে প্রশ্ন বাংলাদেশের সাহিত্যিকের

    রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmoy Prabhu) গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের (Bangladesh) বিশিষ্ট সাহিত্যিক ফরহাদ মজহার। একইসঙ্গে তিনি মনে করেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সে দেশের সংখ্যালঘু, সনাতনপন্থীদের অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া আন্তরিকভাবে শুনতে পারেননি। বাংলাদেশে হাসিনা বিরোধী অভ্যুত্থানের পর সনাতনপন্থীদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মনে করেন তিনি। একটি সাক্ষাৎকারে সাহিত্যিক ফরহাদ মজহার প্রশ্ন করেন, ‘‘চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করার যুক্তি কি? চিন্ময় কৃষ্ণ দাসকে আমার কোনওভাবেই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। আমার যা জানা, তাতে এমন কোনও প্রমাণ নেই। তাঁকে এই মামলায় গ্রেফতার করার আইনি ভিত্তিটা কি?’’ কার্যত ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনার সুরই শোনা যায় বাংলাদেশি সাহিত্যিক ফরহাদ মজহারের কণ্ঠে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Syria War: রাশিয়ায় আসাদ, সিরিয়ার আইএস ঘাঁটিতে হামলা আমেরিকার, শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ভারত

    Syria War: রাশিয়ায় আসাদ, সিরিয়ার আইএস ঘাঁটিতে হামলা আমেরিকার, শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিয়ার (Syria War) দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের সমাপ্তি ঘটেছে। প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়া ছেড়েছেন। রাজধানী দামাস্কাস এখন বিদ্রোহীদের দখলে। ২০০০ সাল থেকে সিরিয়ার কুর্সিতে ছিলেন আসাদ। তাঁর পরিবার ছয় দশক ধরে সিরিয়ার ক্ষমতায় ছিল। ২০১১ সালে সেখানে গৃহযুদ্ধ শুরু হয়, যা বার বার রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী থেকেছে। অবশেষে তাতে ইতি পড়ল। পরিবার নিয়ে রাশিয়ায় পৌঁছেছেন সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তাঁকে আশ্রয় দিয়েছে মস্কো। মানবিক কারণে আসাদকে আশ্রয় দেওয়া হয়েছে, জানিয়েছে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনাল। এই আবহে সিরিয়ায় যাতে ফের আইসিস সক্রিয় না হতে পারে তাই সতর্ক রয়েছে আমেরিকা। সিরিয়ার এই উদ্ভূত পরিস্থিতিতে সে দেশে বসবাসকারী ভারতীয়রা নিরাপদেই রয়েছেন, বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

    সিরিয়ায় বসবাসকারী ভারতীয়রা নিরাপদে

    সিরিয়ার রাজধানী দামাস্কাসে সচল রয়েছে ভারতীয় দূতাবাস। সে দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছেন দূতাবাসের কর্মীরা। তাঁদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপও করছে দামাস্কাসের ভারতীয় দূতাবাস। সোমবার বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতির উপরেও নজর রাখছে বিদেশ মন্ত্রক। পশ্চিম এশিয়ার ওই দেশের একতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষেও সওয়াল করেছে দিল্লি। সরকারি হিসাবে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। 

    আইসিস ঘাঁটিতে হামলা

    রবিবার রাতে সিরিয়ায় আইসিস ঘাঁটি (US Hits ISIS Camp) লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ায় অবস্থিত অন্তত ৭৫টি আইসিস ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে তারা। হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, ‘‘আইসিস ঘুরে দাঁড়ানোর জন্য সিরিয়ার মসনদের যে কোনও শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আমেরিকা সে সম্পর্কে অবহিত। আমেরিকা কখনওই তা হতে দেবে না।’’ আসাদের পতন প্রসঙ্গেও রবিবার হোয়াইট হাউস থেকে মন্তব্য করেছেন বাইডেন। তাঁর কথায়, ‘‘এত দিনে ন্যায়বিচার হয়েছে। সিরিয়ার পীড়িত জনগণের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’’

    রাশিয়ায় আসাদ

    সিরিয়ার রাজধানী দামাস্কাস এখন বিদ্রোহীদের দখলে। রবিবার সকালে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন আসাদ। তাঁকে বিমানে উঠতে দেখা গিয়েছিল। কিন্তু তিনি কোথায় গিয়েছেন, তা স্পষ্ট হচ্ছিল না।  তবে সোমবার সকালে সে সব জল্পনার অবসান হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, ‘বন্ধু’র কাছে আশ্রয় পেয়েছেন আসাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মানবিক কারণে তাঁকে নিজের দেশে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সপরিবার মস্কোয় পৌঁছেও গিয়েছেন আসাদ। রাশিয়ার একটি সরকারি সূত্র সংবাদমাধ্যমকে বলেছে, ‘‘সিরিয়া সঙ্কটের একটি সুষ্ঠু রাজনৈতিক সমাধানের কথা দীর্ঘ দিন ধরেই বলে আসছে রাশিয়া। আমরা চাই, রাষ্ট্রপুঞ্জের তৎপরতায় এ বিষয়ে আবার কথাবার্তা শুরু হোক।’’ সিরিয়ায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গেও রাশিয়া যোগাযোগ রেখেছে, দাবি সে দেশের সংবাদমাধ্যমের। বিদ্রোহী নেতারা সিরিয়ায় অবস্থিত রুশ সেনাঘাঁটি এবং দূতাবাস সুরক্ষিত রাখার আশ্বাস দিয়েছেন। মস্কো এ-ও জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে সিরিয়ার জনগণের স্বার্থ সুরক্ষিত এবং রাশিয়া-সিরিয়া সম্পর্কের উন্নতিতে আগ্রহী পুতিন। এ বিষয়ে রাজনৈতিক সংলাপ চালিয়ে যেতে চান তিনি।

    মুক্ত সিরিয়া!

    সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী রবিবার সকালে দামাস্কাসে ঢুকে পড়ে। গত কয়েক দিন ধরেই সিরিয়ার একের পর এক শহর দখল করতে শুরু করে বিদ্রোহীরা। রবিবার এক প্রকার বিনা বাধায় রাজধানী ‘দখল’ করে নেয় বিদ্রোহীরা। প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সরকার। রবিবার দামাস্কাসের দখল নেওয়ার পরেই আসাদের ‘স্বৈরাচারী শাসন’ থেকে সিরিয়া মুক্ত হয়েছে বলে জানায় বিদ্রোহীরা। আসাদ দামাস্কাস ছাড়তেই উল্লাস শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠী এবং তাদের সমর্থকরা। রবিবার রাতে জানা যায়, দামাস্কাসে পৌঁছে গিয়েছে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের নেতা আবু মহম্মদ আল-জুলানিও। দামাস্কাসের উমায়েদ মসজিদের সামনে দাঁড়িয়ে বিজয় ভাষণ দেন তিনি। আসাদের পতনকে সমগ্র সিরিয়াবাসীর জয় বলে মন্তব্য করেন তিনি।

    সিরিয়ার বিদ্রোহী নেতা জুলানির পরিচয়

    আক্রমণাত্মক নেতৃত্ব দিয়ে আসাদের শাসনের অবসান ঘটিয়েছেন আবু মহম্মদ আল-জুলানি (Mohammed AL-Julani)। যিনি বর্তমানে সিরিয়ার সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী শক্তি হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর প্রধান। এই ইসলামিক গোষ্ঠীর সঙ্গে একসময় আল-কায়েদার সম্পর্ক ছিল। গোপন আস্তানা থেকে জুলানি বলেছেন, সিরিয়ায় বিপ্লবের প্রাথমিক উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট আসাদের সরকারকে উৎখাত করা। এমন একটি সরকার প্রতিষ্ঠা করা যেখানে জনগণের দ্বারা নির্বাচিত কাউন্সিলের নেতৃত্ব থাকবে। ২০১৮ সালে এই জুলানির মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছিল আমেরিকা। ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকা। পরে আমেরিকার সংবাদমাধ্যমে তিনিই দাবি করেছিলেন, নিরীহদের খুনকে তিনি কখনওই সমর্থন করেন না।

    আরও পড়ুন: ‘‘লাশ চাইনি আমি! নতুন সূর্যের উদয় হবে’’, লন্ডনে হাসিনার বক্তব্যে সংখ্যালঘু হত্যা প্রসঙ্গ

    ১৯৮২ সালে সৌদি আরবে জন্ম জুলানির। জন্মের পরে প্রথম সাত বছর কেটেছিলে রিয়াধে। জুলানির বাবা ছিলেন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। ১৯৮৯ সালে সিরিয়ায় ফিরে আসে জুলানির পরিবার। ২০০৩ সালে আল-কায়দায় যোগ দিয়েছিলেন জুলানি। ২০১১ সালে আল-কায়েদার অধীনের নতুন ‘জাভাত আল-নুসরা’ গঠন করেন জুলানি। পরে তার নামই হয় এইচটিএস। ২০১৩ সালে আল-কায়দা ও আইসিস-এর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে জুলানি জানান, নিরীহ মানুষের হত্যা তিনি পছন্দ করেন না। এরপর ২০২২ সালে সিরিয়ার ইদলিব প্রদেশে নিজের সরকারও গঠন করেন জুলানি। এবার দামাস্কাস দখল করল তাঁর এইচটিএস।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা! বাংলাদেশে চরম বিদ্বেষ ছড়াচ্ছে জেহাদিরা, ইউনূস চুপ

    Bangladesh: ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা! বাংলাদেশে চরম বিদ্বেষ ছড়াচ্ছে জেহাদিরা, ইউনূস চুপ

    মাধ্যম নিউজ ডেস্ক: “ইসকন (ISKCON) ক্যান্সারের মতো উপড়ে ফেলতে হবে”, ভয়ঙ্কর গুজব ছড়িয়ে বাংলাদেশে (Bangladesh) ব্যাপক উস্কানি দিচ্ছে জামাতপন্থী কট্টর মোল্লা-মৌলবীরা। ইসকনের মতো আন্তর্জাতিক কৃষ্ণভাবনায় মানবসেবায়রত একটি ধর্মীয় সংগঠন সম্পর্কে অপপ্রচারের নেমেছে কট্টর ইসলামি জেহাদিরা। একটাই রাগ, মুসলমান শাসিত বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হলে ইসকন কেন পাশে দাঁড়ায়? ইসকনের কৃষ্ণমূর্তি পুজো এবং হিন্দু রীতিতে পুজো করা জেহাদিদের কাছে সেরকি। শারিয়া শাসন ইসালাম ব্যাতিত অন্য কোনও ধর্ম-বর্ণের মানুষকে কাফের মনে করে। তাই তো দাবি উঠেছে সারা বাংলাদেশে ইসকনের সকল মঠ-মন্দির, উপাসনাকেন্দ্রকে ভেঙে দিতে হবে। যদিও ইসকন সম্পর্কে কট্টর মুসলমানদের এই ভাবনার তীব্র সমালোচনা করেছে বিশ্বের বহুদেশ।

    বিদ্বেষ এবং হিংসাত্মক ভিডিও মৌলবাদীদের (Bangladesh)

    গত নভেম্বর মাসের শেষে হিন্দু ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাসকে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার গ্রেফতার করেছে। তাঁর আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবীদের উপর ব্যাপক হামলা করা হয়। শুনানির দিন আদালত চত্বরে প্রবেশ করতে পারেনি কোনও হিন্দু আইনজীবী। এই বিষয়ে সরব হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ভারতীয় সেনার অবদানকে অস্বীকার করে ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিচ্ছে ইসলামি মৌলবাদীরা। শুধু এখানেই শেষ নয়, ওইদেশে মুসলমানদের একাধিক ধর্মীয় সভা বা ওয়াজ মেহফিলে চূড়ান্ত হিন্দু (ISKCON) বিদ্বেষী মনোভাব নিয়ে উস্কানি দেওয়া হচ্ছে। কখনও বলছে, ‘হিন্দু দোকান থেকে মিষ্টি কেনা পাপ’, ‘ইসকন সামাজিক ক্যান্সার’, আবার বলা হচ্ছে ‘তলোয়ার দিয়ে কোপাতে হবে’। ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে বলা হচ্ছে, ‘‘শরীরের কোথাও ক্যান্সার হলে যেমন অঙ্গ কেটে বাদ দিতে হয়, ঠিক একইভাবে বাংলাদেশের শেকড় থেকে ইসকনকে উপড়ে ফেলতে হবে। আর যদি এই কাজে কেউ বাধা দেয় তাহলে তাদেরসঙ্গেও একই আচরণ কড়া হবে। ইসকনের সব আস্তানা ভেঙে ফেলতে হবে। অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।’’ এই রকম নানা বিদ্বেষ এবং হিংসাত্মক কথা কীভাবে বাংলাদেশের আমজনতার সামনে তুলে ধরা হচ্ছে, এই সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। হিন্দুধর্মাবলম্বীরা কতটা অসুরক্ষিত তা আরও একবার প্রমাণিত হল বাংলাদেশে।

    ভেঙে দিতে হবে মুছে দিতে হবে ইসকনকে!

    এই প্রকাশিত ভিডিও-র বক্তব্য শুনলে যে কোনও মানুষের ঘুম ছুটে যাবে। উগ্র মুসলমানরা কীভাবে বাংলাদেশের (Bangladesh) জনমানসের মনে মিথ্যাকথা বলে উস্কানি দেয় তার কথাই এই ভিডিওগুলিতে শোনা যাচ্ছে। এম সাব্বির বিন লোকমান নামক এক বক্তা প্রকাশ্য মাইকে বলছেন, “আমি আসতে আসতে রাস্তায় অনেক পোস্টার এবং মন্দির দেখেছি। ইসকনকে (ISKCON) সারা বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে দিতে হবে। যারা এদের দোসর হবে, যারা এদের রক্ষক হবে, তাদেরকেও চিরতরে মুছে দিতে হবে। এরা সমাজে ক্যান্সারের মতো। ক্যান্সারের কোনও উত্তর নেই, যেখানে ক্যান্সার হয়, সেই অঙ্গ কেটে বাদ দিতে হয়, নইলে সারা দেহে ছড়িয়ে যায়। ইসকন কেও শেষ করতে হবে।”

    ইসকনকে কোপাতে হবে!

    আবার বাংলাদেশের (Bangladesh) আরেক মৌলবাদী নেতা রফিকুল ইসলাম মাদানি বলেন, “এখন হাসিনার সময় নেই, রাজনীতি করার সময় নেই, আমাদের ঠান্ডা মাথায় কথা বলা সম্ভব নয়, তলোয়ারের ভাষায় কথা হবে। আগামী ২ এক দিনের মধ্যে ইসকনকে বন্ধ করতে হবে। হাসিনার প্রেতাত্মারা ইসকনের উপর ভর দিয়ে শাসনে ফিরতে চায়। মাহফিলে থাকার সময় নেই। ইসকনের (ISKCON) পান্ডারা আইনজীবী সাইফুল ইসলামকে যে ভাবে কুপিয়ে মেরেছে, ওদেরকেও কোপাতে হবে। জেহাদের এটাই আসল সময়। প্রত্যেক মুসলমানকে হাতে অস্ত্র তুলে নিতে হবে। বিধর্মীদের যেখানে পাবে কুপিয়ে মারতে হবে।” এই মন্তব্য অত্যন্ত বিদ্বেষ মূলক।

    আরও পড়ুনঃ চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানিয়ে ইউনূসকে চিঠি দিল বাংলাদেশের রামকৃষ্ণ মঠ-মিশন

    হিন্দুদের নিরাপত্তা দেওয়া হোক

    কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, “আমি বাংলাদেশ (Bangladesh) থেকে এই ভিডিওগুলি পেয়েছি। বাংলাদেশে মৌলবাদী জেহাদিরা এই ভাবে উস্কানি দিচ্ছে। ইতিমধ্যে ব্রিটেনের ৩ জন সাংসদ ব্যাপক ভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের রামকৃষ্ণ মিশন শাখা চিঠি লিখে চিন্ময়কৃষ্ণ প্রভুর মুক্তি চেয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের করজোরে নিবেদন যে, হিন্দুদের নিরাপত্তা দেওয়া হোক। ওই দেশের সংখ্যালঘুরাও দেশভক্ত। মৌলবাদীরা ঘুরে ঘুরে উত্তেজক ভাষণ এবং হিংসা ছড়াচ্ছে। অত্যন্ত উদ্বেগের কারণ এটা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sheikh Hasina: ‘‘লাশ চাইনি আমি! নতুন সূর্যের উদয় হবে’’, লন্ডনে হাসিনার বক্তব্যে সংখ্যালঘু হত্যা প্রসঙ্গ

    Sheikh Hasina: ‘‘লাশ চাইনি আমি! নতুন সূর্যের উদয় হবে’’, লন্ডনে হাসিনার বক্তব্যে সংখ্যালঘু হত্যা প্রসঙ্গ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নিয়ে সরাসরি ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দিকে আঙুল তুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিবুর-কন‍্যার দাবি, “কোনও কোটা ছিল না। সব দাবি মানা হয়েছিল। কিন্তু, দাবি মানার পরও কেন আন্দোলন চলে? এই আন্দোলনে কোনও নেতা খুঁজে পাওয়া যায়নি। ফলে এটা যে গভীর চক্রান্ত, তা বোঝা যাচ্ছিল। লাশ চাইনি আমি, তাই সরতে হয়েছে। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। হিন্দু-সংখ্যালঘুদর উপর নির্বিচারে আক্রমণ করা হচ্ছে। যা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।” রবিবার ব্রিটেনের এক সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতায় এমনই দাবি করলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    অশান্ত বাংলাদেশে এখন অরাজকতা

    ব্রিটেনে আওয়ামি লিগের সমর্থকরা রবিবার একটি সভার আয়োজন করেছিল। ভার্চুয়াল মাধ্যমে সেই সভাতেই ভাষণ দিলেন হাসিনা। সভায় হাসিনা দাবি করেন, বাংলাদেশে এখন ‘অরাজকতা’ চলছে। নাগরিকদের কোনও শান্তি নেই সেখানে। তাঁর কথায়, ‘‘ঘরে শান্তিতে ঘুমোনোর উপায় নেই। চুরি, ডাকাতি হচ্ছে। যে কোনও সময় তদন্ত হতে পারে। এই তদন্তের নির্দেশ কে দিচ্ছেন?’’ এদিন লন্ডনে ওই অনুষ্ঠানে বহু মানুষ জমায়েত হন। হাসিনা বলেন, “আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। এখন বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার নেই। ন্যায়বিচার থেকে বঞ্চিত মানুষ। বাংলাদেশ এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশ জ্বলছে।” 

    আওয়ামি লিগ যেভাবে বাংলাদেশের মানুষের উন্নয়নে কাজ করেছে, সেকথা তুলে ধরেন হাসিনা। তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলেছিলাম। আমি মানুষের জীবন নিতে আসিনি। আমি মানুষের জীবন উন্নত করেছি। এই যুদ্ধাপরাধীদের বিচার করেছি বলেই আমাকে এখন বিচারের কাঠগড়ায় তোলার চেষ্টা করছে।” আওয়ামি লিগের গণসংগঠন ‘বাংলাদেশ ছাত্র লিগ’ হাসিনার এই বক্তৃতার ভিডিও সমাজমাধ্যমে দিয়েছে। 

    সংখ্যালঘুদের উপর অত্যাচার

    সম্প্রতি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। আক্রান্ত হন বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘুরা। হাসিনার এদিনের বক্তব্যে উঠে আসে চিন্ময় দাসের গ্রেফতারির প্রসঙ্গ। তিনি বলেন, “আইনজীবী পর্যন্ত দাঁড়াতে দেওয়া হয়নি। অথচ কেউ আইনজীবী দাঁড় করাতে না পারলে সরকারের তরফে আইনজীবী দেওয়া দরকার।” বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বদলাবে বলে আশাবাদী হাসিনা। 

    আরও পড়ুন: হিন্দু নির্যাতনের মাশুল! বাংলাদেশিদের জন্য বন্ধ ত্রিপুরার হোটেলের দ্বার

    হাসিনা এ-ও দাবি করেছেন, জনবিক্ষোভের সময় তিনি ‘শক্তি প্রয়োগ’ করেননি। যদি তা করতেন, তা হলে বহু মানুষের প্রাণ যেত। তাঁর কথায়, ‘‘আমি শক্তি প্রয়োগ করলে লাশ পড়ত। আমি চাইনি মানুষের প্রাণ যাক। পুলিশ রাবার বুলেট ব্যবহার করেছে।’’ এর পরেই নোবেলজয়ী ইউনূসের দিকে আঙুল তুলেছেন তিনি। তাঁর কথায়, ‘‘ইউনূস মাস্টারমাইন্ড, খুনি, ফ্যাসিবাদী, স্বৈরাচারী। আবু সঈদের হত্যার জন্য এই মাস্টারমাইন্ডরাই দায়ী। তাঁরা চেয়েছিলেন, লাশ ফেল, তা হলে সরকার পড়ে যাবে।’’ হাসিনা প্রশ্ন তুলেছেন যে, কেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে? কেন মন্দির, গির্জা ধ্বংস করা হয়েছে? তবে, এই কালো দিন দূর হবে বলেই আশা হাসিার। তিনি বলেন, “এই অন্ধকার কেটে যাবে। নতুন সূর্যের উদয় হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Syrian President: হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্টকে!

    Syrian President: হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্টকে!

    মাধ্যম নিউজ ডেস্ক: হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্টকে (Syrian President)! আস্ত বিমান-সহ অদৃশ্য হয়ে গিয়েছেন তিনি (Plane Crash)। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্টকে। গৃহযুদ্ধের জেরে অশান্ত গোটা দেশ। তার জেরে পতন হয়েছে সিরিয়া সরকারের। প্রেসিডেন্ট বাশার আল-হাসাদ দেশ ছেড়ে পালিয়েছিলেন। তবে তিনি কোথায় যাচ্ছিলেন, এর কোনও তথ্য মেলেনি। তাঁর বিমান র‌্যাডারের বাইরে চলে যায়। এর পরেই রয়টার্স দাবি করে, হত্যা করা হয়েছে প্রেসিডেন্টকে।

    ফ্লাইট র‌্যাডারের তথ্য (Syrian President)

    ফ্লাইট র‌্যাডারের তথ্য অনুযায়ী, সিরিয়ার বিদ্রোহী সংগঠনের কিছু সদস্য দামাসকাস বিমানবন্দর থেকে সিরিয়ার একটি বিমান নিয়ে যায়। জানা গিয়েছে, সেই বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্টকেও। বিমান নিয়ে যাওয়া হচ্ছিল সিরিয়ার উপকূল অঞ্চলের দিকে। আচমকাই ইউটার্ন নেয় বিমান। আর র‌্যাডারে ধরা পড়েনি বিমানের অস্তিত্ব। বিমান অদৃশ্য হতেই ছড়ায় জল্পনা। সংবাদ সংস্থার দাবি, সিরিয়ার দুটি সূত্র তাদের জানিয়েছে, হঠাৎ করে বিমানকে র‌্যাডারের বাইরে নিয়ে যাওয়ায় জোরালো সম্ভাবনা রয়েছে, তাঁকে হত্যা করা হয়েছে।

    দামাসকাসে ঢুকে পড়ে বিদ্রোহীরা

    শনিবার প্রেসিডেন্টের কার্যালয়ের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়, কিছু বিদেশ গণ মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। রবিবার সকালেই দামাসকাসে ঢুকে পড়ে বিদ্রোহীরা। তার পরেই খবর ছড়ায় রাজধানী ছেড়েছেন প্রেসিডেন্ট। তবে তিনি কোথায় গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। গত কয়েক দিন ধরেই সিরিয়ার একের পর এক শহর দখল করতে শুরু করে সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ও তাদের সহযোগী জইশ আল ইজ্জার যৌথবাহিনী (Syrian President)। তার পরেই নিখোঁজ হয়ে যান প্রেসিডেন্ট। অনেকের দাবি, গুলি করে নামানো হয় প্রেসিডেন্টের বিমান। তবে এ খবরের সত্যতা স্বীকার করা হয়নি প্রেসিডেন্টের তরফে কিংবা বিদ্রোহী গোষ্ঠীর তরফে।

    আরও পড়ুন: হিন্দু নির্যাতনের মাশুল! বাংলাদেশিদের জন্য বন্ধ ত্রিপুরার হোটেলের দ্বার

    এদিকে, দামাসকাসকে স্বাধীন বলে ঘোষণা করল সে দেশের বিদ্রোহী গোষ্ঠী। এদিনই সকালে রাজধানীতে ঢুকে পড়ে বিদ্রোহীরা। প্রধানমন্ত্রী মহম্মদ গাজি জালালিও (Plane Crash) জানান, তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত (Syrian President)।

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Bangladesh: “ভারতকে টুকরো টুকরো করব, মানচিত্র বদলে দেবো”, মিছিল করে ঢাকায় বেলাগাম স্লোগান

    Bangladesh: “ভারতকে টুকরো টুকরো করব, মানচিত্র বদলে দেবো”, মিছিল করে ঢাকায় বেলাগাম স্লোগান

    মাধ্যম নিউজ ডেস্ক: “কলকাতা দখল করব, ভারতকে টুকরো করে মানচিত্র বদলে দেবো।” এই ভাবেই ভয়ঙ্কর হুঁশিয়ারি দেওয়া হল বাংলাদেশ (Bangladesh) থেকে। গত ৫ অগাস্ট হাসিনার সরকারকে ছাত্র আন্দোলনের নামে উৎখাত করে কট্টর মৌলবাদীদের দাপাদাপি এখন চরম সীমায় পৌঁছে গিয়েছে। ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার জেহাদি আক্রমণ চলছে। খুন, ধর্ষণ, হত্যা, বাড়ি-ঘর, দোকান লুটপাট চলছে অনবরত। সেসব থামার  কোনও লক্ষণ নেই, পাল্টা কলকাতাকে দখল করার হুমকি দিল উগ্র মুসলমানারা।

    ভারতীয় ভূখণ্ডে আমরা কলমা আঁকা পতাকা ওড়াবো(Bangladesh)

    বাংলাদেশে (Bangladesh) যখন প্রতিদিন হিন্দুদের উপর বর্বর আক্রমণ করা হচ্ছে, সেই সময় বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টি পুলিশের নিরাপত্তায় ঢাকায় মিছিল করেছে। উল্লেখ্য অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস যেখানে হিন্দুদের জীবন এবং সম্পত্তি রক্ষায় ব্যর্থ, সেখানে কট্টরপন্থীদের নিরাপত্তা দিতে ব্যস্ত। এদিন মিছিল থেকে সংগঠনের প্রধান নেতা মিনাজ প্রধানের হুমকি, ভারতের মানচিত্র বদলে দেওয়া হবে। তিনি বলেন, “আমরা ভারতের কলকাতা, আগরতলা এবং সেভেন সিস্টার্স দখল করে নেবো। বাংলাদেশ এবং ভারতের মানচিত্রকে নতুন করে আঁকব। তোমরা যদি বাংলাদেশের দিকে তাকাও তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে। সেই কথা মাথায় রেখে কাজ করো। প্রয়োজনে আমরা ভারতকে টুকরো টুকরো করব। ভারতীয় ভূখণ্ডে আমরা কলমা আঁকা পতাকা ওড়াবো। আমরাই ভারত শাসন করব। একই ভাবে ঢাকার বাইতুল মসজিদের কাছে মিনাজ প্রধান হুমকি দিয়ে আরও বলেন, “হিন্দুদের উচিত সনাতনী পরিচয় ত্যাগ করা। শুধু মাত্র উচিত বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়া।”

    আরও পড়ুনঃ সিরিয়ার রাজধানী দখলের পথে সশস্ত্র বিদ্রোহীরা, দেশ ছাড়তে বিমানে উঠেছেন প্রেসিডেন্ট আসাদ!

    ভারতের চেয়ে অতি শক্তিধর দেশ বাংলাদেশ

    অপর দিকে ঢাকার রাস্তায় এদিন মিছিল করেন বাংলাদেশ (Bangladesh) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার ও জওয়ানেরা। তাঁরা ভারতের বিরুদ্ধে হুংকার দিয়ে বলেন, “কালকাতা থেকে আগরতলা সব কেড়ে নেওয়া হবে। ভারতের চেয়ে অতি শক্তিধর দেশ বাংলাদেশ। আমাদের ক্ষমতা ভারতের চেয়ে অনেক বেশি। ৭১ সালের সেনা আর বাংলাদেশে নেই।” উল্লেখ্য সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকায় যাবেন। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে ফরেন অফিস কনসাল্টেশনের বৈঠকে যোগদান করবেন। ওইদিনেই ভারতীয় দূতাবাসকে উদ্দেশ্য করে বিএনপি পল্টন থেকে মিছিলের ডাক দিয়েছে। যদিও ইউনূস প্রশাসন কোনও নিষেধাজ্ঞা জারি করেনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Syria War: সিরিয়ার রাজধানী দখলের পথে সশস্ত্র বিদ্রোহীরা, দেশ ছাড়তে বিমানে উঠেছেন প্রেসিডেন্ট আসাদ!

    Syria War: সিরিয়ার রাজধানী দখলের পথে সশস্ত্র বিদ্রোহীরা, দেশ ছাড়তে বিমানে উঠেছেন প্রেসিডেন্ট আসাদ!

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিয়ায় (Syria War) বিদ্রোহীরা বেশ কয়েকটি শহর দখল করে রাজধানী দামাস্কাসের দিকে অগ্রসর হচ্ছে। জানা গিয়েছে, শনিবার আসাদের বাহিনী হোমস শহর থেকে পালিয়ে গিয়েছে। এরপর হোমসের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। বর্তমানে আসাদ বিমানে উঠে অন্যত্র রওনা দিয়েছেন। তবে কোথায় যাচ্ছেন, প্রকাশ করা হয়নি। ওই দেশের তৃতীয় বৃহত্তম শহর হোমস দখল হওয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের (President Bashar al-Assad) জন্য একটি বড় ধাক্কা। বিদ্রোহীরা যে তাঁকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত দিচ্ছেন, এই ঘটনা থেকে তা আরও স্পষ্ট হয়েছে। বোঝা যাচ্ছে, ওই দেশের সরকার পতনের মুখে।

    অপর দিকে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ওই দেশে বসবাসকারী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। সুযোগ থাকলে দ্রুত দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতেও নিষেধ করা হয়েছে।

    ‘হায়াত তাহরির আল-শাম’ ও ‘জইশ আল-ইজ্জা’র যৌথ অভিযান (Syria War)

    জানা গিয়েছে, সিরিয়ার (Syria War) প্রেসিডেন্টকে (President Bashar al-Assad) ক্ষমতা থেকে সরাতে গত সপ্তাহ থেকেই হামলা শুরু করা হয়েছে। সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’-র যৌথবাহিনী অভিযান শুরু করেছে। বিদ্রোহীরা অভ্যুথানের চেষ্টা করছে। প্রথমে তারা আলেপ্পা দখল করে, এরপর দ্রুত অগ্রসর হয়। উল্লেখ্য আগেও বিদ্রোহীরা বেশ কিছু এলাকা দখল করেছিল, কিন্তু সেই সময় আসাদের সরকার দমন করেছিল। হোমস শহর হল সিরিয়ার রাজধানী দামস্কাকে ভুমধ্যসাগরের উপকূলের সঙ্গে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ চৌরাস্তা। এখন এই জায়গায় সম্পূর্ণ ভাবে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। ব্রিটেনের সিরিয়া পর্যবেক্ষণাগার থেকে জানানো হয়েছে, সে দেশের বিমানবন্দর থেকে নিরাপত্তাবাহিনী এবং সেনা সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্রোহীদের চাপে সকলে গা ঢাকা দিয়েছে।

    ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছে!

    বিদ্রোহীদের তাণ্ডবে সিরিয়ায় (Syria War) ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দামাস্কাসে রবিবার সকাল থেকে ব্যাপক গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। এলাকার বাসিন্দার কেউ বাড়ি থেকে বের হতে পারছেন না। আসাদের সমর্থকরা ইতিমধ্যে রাজধানী ছেড়ে পালাতে শুরু করেছে। সিরিয়াতে গত ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছে। ২০১১ সালে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলিকে মদত দিয়েছিল আমেরিকা। পরবর্তী সময়ে আইএসের বাড়বাড়ন্ত রুখতে নেটো বাহিনীও হামলা চালিয়েছিল।

    আরও পড়ুনঃ ‘‘দ্রুত ফিরে আসুন, থাকলেও বেশি বাইরে বেরোবেন না”, সিরিয়ার ভারতীয়দের বার্তা নয়াদিল্লির

    রাশিয়া-ইরানের সহযোগিতা পেতে পারেন

    সামরিক বিশেজ্ঞদের একাংশ বলছে, বেশ কয়েক মাসে ইজারায়েলি বিমান হানায় আসাদ বাহিনীর অবস্থা এখন বেশ সঙ্কটজনক। এই পরিস্থিতির কথা মাথায় রেখে দামাস্কার দিকে অগ্রসর হয়েছে বিদ্রোহীরা। তবে আসাদের কাছে রাশিয়া এবং ইরানের সহযোগিতা রয়েছে। ইরাক থেকে শিয়া মিলিশিয়া বাহিনীও সিরিয়া (Syria War) সেনার সাহায্যে সীমান্ত পেরিয়েছে বলে বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে। কিন্তু আসাদ (President Bashar al-Assad) নিজের রাজধানী রক্ষা করতে না পেরে পালাতে বাধ্য হয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Syria: ‘‘দ্রুত ফিরে আসুন, থাকলেও বেশি বাইরে বেরোবেন না”, সিরিয়ার ভারতীয়দের বার্তা নয়াদিল্লির

    Syria: ‘‘দ্রুত ফিরে আসুন, থাকলেও বেশি বাইরে বেরোবেন না”, সিরিয়ার ভারতীয়দের বার্তা নয়াদিল্লির

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সতর্কবার্তা বিদেশ মন্ত্রকের। ইউক্রেন, ইজরায়েলের পরে এবার সিরিয়ায় (Syria) বসবাসকারী ভারতীয় (Indians) নাগরিকদের উদ্দেশে। পশ্চিম এশিয়ার ওই গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য শুক্রবার মধ্যরাতে নির্দেশিকা জারি করেছে সাউথ ব্লক। সেখানে ‘প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনো’, ‘সাবধানে চলাফেরা করা’ এবং ‘নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা’র কথা বলা হয়েছে। সেই সঙ্গে সুযোগ থাকলে সিরিয়া ছাড়ার বার্তাও দিয়েছে নরেন্দ্র মোদি সরকার।

    অশান্ত সিরিয়া! (Syria)

    গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত সিরিয়ার (Syria) পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিয়েছে। সেদেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর লড়াইয়ে বিশ্বের অন্যতম প্রাচীন শহর আলেপ্পো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতি মুহূর্তে বোমা, গুলির হামলায় ঝরছে রক্ত। গত এক সপ্তাহের যুদ্ধে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো এবং সামরিক কৌশলগত অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ জনপদ হামা দখল করে নিয়েছে দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল- ইজ্জা’র যৌথবাহিনী। দুই মিত্র দেশ রাশিয়া এবং ইরানের সাহায্য সত্ত্বেও ক্রমাগত পিছু হটছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনা। এদিকে কর্মসূত্রে বহু ভারতীয় সিরিয়ায় বসবাস করেন। তাঁদের নিয়েই উদ্বিগ্ন ভারত সরকার।

    আরও পড়ুন: এবার ঢাকার ইসকন মন্দিরে আগুন লাগাল মৌলবাদীরা, পুড়ল লক্ষ্মী-নারায়ণের মূর্তি

    কী নির্দেশ দিল ভারত?

    এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতিতে বলেছেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত ভারতীয় নাগরিককে সিরিয়া (Syria) ভ্রমণ এড়াতে বলা হচ্ছে। সে দেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সব রকম পদক্ষেপ করবে সিরিয়ার ভারতীয় দূতাবাস।” তারপরই গভীর রাতে বিদেশ মন্ত্রকের তরফে সিরিয়া ছাড়ার বিশেষ বার্তা দেওয়া হয়েছে। সে দেশে যে ভারতীয় নাগরিকেরা রয়েছেন, তাঁদের সাহায্য করতে একটি হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডিও দিয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর পরামর্শ- “যাঁদের পক্ষে সম্ভব, তাঁরা দ্রুত সিরিয়া ছেড়ে ফিরে আসুন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share