Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Bangladesh Inflation: অশান্ত বাংলাদেশ! জিনিসপত্রের দাম আগুন, চার মাসে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

    Bangladesh Inflation: অশান্ত বাংলাদেশ! জিনিসপত্রের দাম আগুন, চার মাসে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউনূস সরকার বাংলাদেশে (Bangladesh) ক্ষমতায় আসার পর থেকে হিন্দুদের ওপর লাগাম ছাড়া অত্যাচার শুরু হয়েছে দেশ জুড়ে। দেশের সার্বিক উন্নতির বিষয়ে এই সরকার কার্যকরী কোনও ভূমিকা নেয়নি বলে অভিযোগ। আর যার জেরে মুদ্রাস্ফীতির আশঙ্কা ছিল। এবার সেই মুদ্রাস্ফীতি (Inflation) চিন্তা বাড়াচ্ছে। একে একে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।

    মুদ্রাস্ফীতির কী অবস্থা? (Bangladesh)

    পরিসংখ্যান বলছে, নভেম্বরে ১১.৩৮ শতাংশে পৌঁছেছে বাংলাদেশের (Bangladesh) মুদ্রাস্ফীতি, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। প্রধানত খাদ্যের অগ্নিমূল্যের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার দেশের মুদ্রাস্ফীতির বিষয়ে এই তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (BBS)। সিনহুয়া নিউজ এজেন্সি সূত্রে জানা গিয়েছে, অক্টোবরে বাংলাদেশে মুদ্রাস্ফীতি ছিল ১০.৮৭ শতাংশ। নভেম্বরে খাদ্যের মুদ্রাস্ফীতি ১৩.৮০ শতাংশ বেড়েছে, যা এক মাস আগে ছিল ১২.৬৬ শতাংশ। নন ফুড আইটেমের মুদ্রাস্ফীতি অক্টোবরে ৯.৩৪ শতাংশ থেকে নভেম্বরে ৯.৩৯ শতাংশ বেড়েছে। অন্তত সেই কথাই বলছে তথ্য। ২০২৩-২৪ অর্থবর্ষে (জুলাই ২০২৩ – জুন ২০২৪) দেশের গড় মুদ্রাস্ফীতি ৯.৭৩ শতাংশে উন্নীত হয়েছে। এটা সেই অর্থবর্ষের বাজেটের লক্ষ্যমাত্রা ৭.৫  শতাংশের চেয়ে অনেক বেশি। আগের ২০২২-২৩ অর্থবর্ষে সামগ্রিক মুদ্রাস্ফীতি ছিল ৯.০২ শতাংশ।

    আরও পড়ুন: বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা, হিন্দুদের জেগে ওঠার ডাক দিলেন শুভেন্দু

    বাংলাদেশে কলকাঠি নাড়ছে পাকিস্তান!

    যে দেশের বর্বর অত্যাচার থেকে মুক্তি পেতে, পৃথক বাংলাদেশের (Bangladesh) জন্ম হয়েছিল, তার নাম পাকিস্তান। আর যে দেশের সাহায্য ছাড়া, স্বাধীন বাংলাদেশের জন্ম সম্ভব ছিল না, তার নাম ভারত। কিন্তু, আজকের বাংলাদেশের কট্টরপন্থীরা সেই ইতিহাস অবলীলায় ভুলেছে। প্রতিদিন ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছে বাংলাদেশের মহম্মদ ইউনূস সরকার। আর এই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ঢাকায় পাকিস্তানের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করলেন বিএনপি-র প্রধান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। প্রায় ঘণ্টাখানেক এই বৈঠক চলে। যা দেখে অনেকে বলছেন, এই ছবিতেই স্পষ্ট, ভারত-বিদ্বেষের সুযোগ নিয়ে, বাংলাদেশে কলকাঠি নাড়তে শুরু করে দিয়েছে পাকিস্তান। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীন, বাংলাদেশ যেভাবে পাক-জঙ্গিদের আখড়া হয়ে উঠেছিল, সেই অধ্যায় কি আবার ফিরতে চলেছে?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Violence: নারী নিপীড়নের ঘটনা ১১০টি, ১০৩টি রাজনৈতিক হিংসা! ইউনূস সরকারের ‘মিথ্যাচার’ ফাঁস

    Bangladesh Violence: নারী নিপীড়নের ঘটনা ১১০টি, ১০৩টি রাজনৈতিক হিংসা! ইউনূস সরকারের ‘মিথ্যাচার’ ফাঁস

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে বাংলাদেশে (Bangladesh Violence) রাজনৈতিক হিংসা বেড়েই চলেছে। শুধুমাত্র নভেম্বর মাসেই ১০৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫৯৯ জন। ১১০ জন মহিলা নিপীড়নের শিকার হয়েছেন। এমনই তথ্য দিয়েছে বাংলাদেশের মানবাধিকার সংগঠন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (HRSS), বাংলাদেশ-এর রিপোর্টে বলা হয়েছে,  নভেম্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা, গণপিটুনিতে মানুষ হত্যা, রাজনৈতিক মামলা, গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলা, শ্রমিক হত্যা, কারা হেফাজতে মৃত্যু, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, সীমান্ত হত্যা, নারী ও শিশুর প্রতি হিংসা অব্যাহত রয়েছে।

    কী বলছে রিপোর্ট

    রাষ্ট্রপুঞ্জের আইন অনুযায়ী পদ্মা পারে যে কেয়ারটেকার সরকার চলছে তা ‘অবৈধ’। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, বাংলাদেশের সংবিধানের (Bangladesh Violence) বিভিন্ন ধারা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নেই। অশান্তির আবহে বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আর্জিও সামনে এসেছে। তার মধ্যেই বাংলাদেশেরই মানবাধিকার সংগঠনের রিপোর্টে চাঞ্চল্য ছড়িয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে মানবাধিকার পরিস্থিতির কয়েকটি বিষয়ে উন্নতি হলেও সার্বিক পরিস্থিতির অগ্রগতি দেখা যাচ্ছে না। নভেম্বরে নৈরাজ্যের খতিয়ান দিয়েছে ওই সংগঠন। রিপোর্ট অনুযায়ী, নভেম্বরে ১১০ জন মহিলা নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে, ৩২ জন ধর্ষণের শিকার হয়েছেন। আরও ভয়ঙ্কর তথ্য হল, এই মহিলা বা নারীদের মধ্যে ১৭ জন নাবালিকা। ৭ জনকে গণধর্ষণ করা হয়েছে এবং এদের মধ্যে তিনজনকে হত্যা করা হয়েছে। ১২ নাবালিকা সহ ২৪ জন মহিলা যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

    রাজনৈতিক হিংসার ঘটনা: ১০৩

    রাজনৈতিক হিংসায় নিহত: ১৬, জখম: ৫৯৯

    গণপিটুনির ঘটনা: ২১

    গণপিটুনিতে নিহত: ১২, জখম: ১৫

    কলেজ, বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা: ১২

    আক্রান্ত সাংবাদিক:  ৪৬

    মহিলাদের ওপর নিপীড়নের ঘটনা: ১১০

    ধর্ষণের সংখ্যা: ৩২ নাবালিকা ধর্ষণ: ১৭

    গণধর্ষণ:গণধর্ষণ করে হত্যা:

    যৌন নির্যাতন শিকার: ২৪

    নাবালিকা যৌন হামলার শিকার: ১২

     

    *সূত্র: হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, বাংলাদেশ 

    আরও পড়ুন: হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি! ভারতের দাবি না মানলে কত ক্ষতি হত আইসিসির?

    হিন্দুদের উপর অত্যাচার

    সূত্রের খবর, মঙ্গলবারও সিলেট ডিভিশনের সুনামগঞ্জ জেলার মোঙ্গলা গ্রামে রাতভর তাণ্ডব চালায় কট্টরপন্থীরা। শতাধিক হিন্দু বাড়ি কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, সংখ্যালঘুদের একের পর এক দোকানে আগুন লাগানো হয়। বাদ যায়নি তাদের ধর্মস্থানও। পরে সেনাবাহিনী নামানো হলেও, যা ঘটার তা ঘটেই গিয়েছে। সেখানকার মানুষের জীবন-জীবিকা সবটাই প্রশ্নের মুখে। যদিও এরপরও বাংলাদেশ (Yunus Government) দাবি করছে তাদের দেশে যা ঘটছে তা নিয়ে নাকি অপপ্রচার চলছে। তবে, ঢাকার সেই অবস্থানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সে দেশেরই এক মানবাধিকার সংগঠনের এই রিপোর্ট। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: ঘরে-বাইরে চাপ! ড্যামেজ কন্ট্রোলে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে বৈঠক ইউনূসের

    Bangladesh: ঘরে-বাইরে চাপ! ড্যামেজ কন্ট্রোলে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে বৈঠক ইউনূসের

    মাধ্যম নিউজ ডেস্ক: চিন্ময় প্রভুর গ্রেফতারের পর থেকে উত্তাল বাংলাদেশ। লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। দেশের মধ্যে ক্ষোভে ফুঁসছেন সংখ্যালঘুরা। হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করতে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারকে একাধিকবার বার্তা দিয়েছে ভারত। এমনকী, বিশ্ব দরবারে সমালোচিত হচ্ছে ইউনূস সরকার। অবশেষে ঘরে-বাইরে চাপের কাছে নতিস্বীকার করল ইউনূস প্রশাসন। জাতীয় ঐক্য নিয়ে মত বিনিময় করতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন মহম্মদ ইউনূস।

    বৈঠকের পর কী বললেন ইউনূস? (Bangladesh)

    বৃহস্পতিবার বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের (Md Yunus) ডাকে মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ সহ সকল ধর্মের ধর্মীয় নেতারা বৈঠকে যোগ দেন। এদিন বিকালে রাজধানী ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই বৈঠক হয়। সেই বৈঠকে ইউনূস বলেন, ‘‘আলাদা আলাদা মতামত থাকলেও আমরা একই পরিবারের সদস্য। আমরা পরস্পরের শত্রু নই। আমরা সকলেই বাংলাদেশি।” তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কোনও হামলা হলে তৎক্ষণাৎ তথ্য সংগ্রহ করতে হবে। অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে।” বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার বলেও বৈঠকে মন্তব্য করেন ইউনূস।

    আরও পড়ুন: বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা, হিন্দুদের জেগে ওঠার ডাক দিলেন শুভেন্দু

    ছাত্রদের সঙ্গে বৈঠক করেছিলেন ইউনূস

    এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের (Bangladesh) প্রধান উপদেষ্টা। এক বিবৃতিতে ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করবেন মহম্মদ ইউনূস। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে, বুধবার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউনূস। আর বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের বৈঠক করলেন। মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আগে দেখা হয়েছে। এখন সবার সঙ্গে দেখা হল, ভালো লাগছে। সরকারের কাছে তারা কী চাইছে, কী আশা করছে, সেগুলো জানতে চাইলাম।” ছাত্র নেতাদের ইউনূস রাষ্ট্রের অভিভাবক উল্লেখ করে বলেন, ‘‘তোমাদের কারণেই আজ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। তোমাদের দায়িত্ব আছে রাষ্ট্র যেন ঠিক পথে চলে, যেন বিচ্যুত না হয়।”

    ইউনূসকে চিঠি দিলেন ভারতের বিশিষ্ট মুসলিমরা

    জানা গিয়েছে, বাংলাদেশে (Bangladesh) হিন্দু নির্যাতনের ঘটনার প্রতিবাদে ইউনূসকে বৃহস্পতিবারই চিঠি দিয়েছেন ভারতের বিশিষ্ট মুসলিমরা। সেই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি, দিল্লির সাবেক উপরাজ্যপাল নাজিব জং, প্রাক্তন সাংসদ ও নইদুনিয়া কাজের সম্পাদক শাহিদ সিদ্দিকি, দেশের অবসরপ্রাপ্ত উপ সেনাপ্রধান লেফট্যান্যান্ট জেনারেল জামিরউদ্দিন শাহ এবং শিল্পপতি শাহিদ মুস্তাফা শেরওয়ানি। বৃহস্পতিবার ইউনুসকে লেখা চিঠিতে তাঁরা বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন, নির্যাতনের ঘটনায় মুসলিম হিসেবে আমরা লজ্জিত ও ব্রিবত বোধ করছি। ইসলাম কখনও এই ধরনের হিংসা অনুমোদন করে না। ইসলাম বরং সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করার কথাই শেখায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: আগরতলা-কলকাতার ২ কূটনীতিককে জরুরি তলব করল বাংলাদেশ সরকার

    Bangladesh: আগরতলা-কলকাতার ২ কূটনীতিককে জরুরি তলব করল বাংলাদেশ সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন চলছে। এই আবহে কলকাতায় বাংলাদেশের (Bangladesh) উপদূতাবাসের প্রধান ও আগরতলায় বাংলাদেশের দূতাবাসের সহকারী প্রধানকে ডেকে পাঠাল ইউনূস সরকার (Muhammad Yunus)। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। ত্রিপুরার বাংলাদেশের সহকারি হাইকমিশনার হলেন আরিফুর রহমান এবং কলকাতার এই মুহূর্তে ভারপ্রাপ্ত উপ-হাইকমিশইনার সিকদার মহম্মদ। দুজনেই ইউনূস সরকারের জরুরি তলবে ঢাকায় পৌঁছেছেন।

    কেন ডেকে পাঠানো হল? (Bangladesh) 

    বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের ওপর ব্যাপক নির্যাতনের ঘটনায় ভারতেও বিক্ষোভ শুরু হয়। ত্রিপুরা ও কলকাতায় বাংলাদেশের দূতাবাস ঘিরে চলে বিক্ষোভ। মনে করা হচ্ছে, এই কারণেই ডেকে পাঠানো হল দুই কূটনীতিককে। আবার কোনও কোনও মহলের মতে, ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করতে পারেন আগামী ৯ অথবা ১০ ডিসেম্বর। এখানে দুই দেশের দ্বিপাক্ষিক সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। ভারতের বিদেশ সচিবের সফরের আগে তাই ডেকে পাঠানো হল দুই কূটনীতিককে। 

    প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভারতের এই দুই দূতাবাসে বিক্ষোভ হওয়ার ঘটিনাটাকে খুব বড় করেই ওই বৈঠকে তুলে ধরা হবে। সেইসঙ্গে ভারত নিরাপদ নয়, সেটাও প্রতিষ্ঠা করতে চাইছে বাংলাদেশ। ইতিমধ্যেই ত্রিপুরার সহকারী হাইকমিশনারের অফিস ‘ক্লোজ’ করে দিয়েছে ইউনূস সরকার (Muhammad Yunus)।

    দূতাবাসে বিক্ষোভের জেরে ব্যবস্থা নেয় ত্রিপুরা সরকার

    গত সোমবার ত্রিপুরায় বাংলাদেশের (Bangladesh) উপদূতাবাসে বিক্ষোভ দেখায় একটি হিন্দু সংগঠন। অভিযোগ, সেই সময় হামলাও চালানো হয় দূতাবাসে। তবে এই ঘটনায় ব্যবস্থাও নিয়েছে ত্রিপুরার বিজেপি সরকার। ওই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে নিলম্বিত করা হয়েছে তিন পুলিশকর্মীকে। ক্লোজ করা হয়েছে এক ডেপুটি পুলিশ সুপারকেও।

    আরও পড়ুন: চলছে হিন্দু নির্যাতন, ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব, সুর নরম বাংলাদেশের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: হাসিনার বক্তব্য নাকি ‘বিদ্বেষমূলক’! সম্প্রচার নিষিদ্ধ করল বাংলাদেশের ট্রাইব্যুনাল

    Bangladesh: হাসিনার বক্তব্য নাকি ‘বিদ্বেষমূলক’! সম্প্রচার নিষিদ্ধ করল বাংলাদেশের ট্রাইব্যুনাল

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার হাসিনার (Sheikh Hasina) বাক স্বাধীনতাতেই হস্তক্ষেপ করতে চেয়ে পদক্ষেপ করল বাংলাদেশের (Bangladesh) মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। হাসিনার বক্তব্যকে ‘বিদ্বেষমূলক’ তকমা লাগিয়ে নিষিদ্ধ করতে চাইছে ইউনূস সরকার। প্রসঙ্গত, বাংলাদেশের (Bangladesh) হিন্দুদের ওপর হওয়া অত্যাচার নিয়ে বারবার সরব হয়েছেন হাসিনা। তাঁকে খুন করতে চেয়েছিল ইউনূস সরকার, এমন অভিযোগও তোলেন বঙ্গবন্ধু কন্যা। নিজের ভাষণে ইউনূসকে ‘অত্যাচারের মাস্টারমাইন্ড’ বলে উল্লেখ করেছেন হাসিনা। এবার হাসিনার কণ্ঠরোধ করতে চেয়ে, তাঁকে ‘বিদ্বেষমূলক’ ভাষণ না দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    হাসিনার কণ্ঠরোধের চেষ্টা 

    জানা গিয়েছে, ইতিমধ্যে যাবতীয় সংবাদমাধ্যম থেকে তাঁর (হাসিনার) ভাষণ সরিয়ে দিতে বাংলাদেশ (Bangladesh) টেলিযোগাযোগ মন্ত্রককে নির্দেশ দিয়েছে ওই আদালত। প্রসঙ্গত, হাসিনা ওই আদালতে বিচারাধীন একাধিক মামলায় অভিযুক্ত। একটি মামলাতে তাঁকে আদালতে পেশ করার জন্য বাংলাদেশ (Bangladesh) পুলিশকে আগেই নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সম্প্রতি, ভার্চুয়াল মাধ্যমের একাধিক ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করেছেন তিনি। হাসিনার ওই বক্তব্যকেই দেশ বিরোধী তকমা দিয়েছে ইউনূস সরকার। শেখ হাসিনার কোনও ধরনের বক্তব্য যাতে সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় প্রচার না করা হয়, সেই নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    নির্দেশ দেন বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদার 

    বৃহস্পতিবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল বেঞ্চ আদেশ দেয় শেখ হাসিনা বিদেশে বসে, দেশের নিন্দামন্দ করতে পারবেন না। আদালতে সরকার পক্ষের হয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম। এখানেই উঠছে প্রশ্ন! ইউনূস সরকারের বিরুদ্ধে তোপ দাগলে, তা কীভাবে দেশদ্রোহিতা হতে পারে? আদালতের যুক্তি, জুলাই মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা সহ আওয়ামি লিগের একাধিক নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাক্তন শীর্ষকর্তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যার মতো অভিযোগ জমা পড়েছে। সেই কারণেই নাকি হাসিনার মুখ বন্ধ করতে চাইছেন তাঁরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vladimir Putin: পুতিনের মুখে মোদির ‘মেক ইন ইন্ডিয়া’র বন্দনা, কী বললেন রুশ প্রেসিডেন্ট?

    Vladimir Putin: পুতিনের মুখে মোদির ‘মেক ইন ইন্ডিয়া’র বন্দনা, কী বললেন রুশ প্রেসিডেন্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুতিনের মুখে মোদির ‘মেক ইন ইন্ডিয়া’র (Make In India) বন্দনা! রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির ভূয়সী প্রশংসা করে বলেন, “এটি মূল রুশ বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে।” বুধবার মস্কোয় ভিটিবি ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ার ইমপোর্ট সাবস্টিটিউশন প্রোগ্রামের সঙ্গে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের সাদৃশ্য তুলে ধরেন পুতিন। ভারতে উৎপাদন কার্যক্রম প্রতিষ্ঠা করার বিষয়ে রাশিয়ার প্রস্তুতির কথাও জানান তিনি।

    পুতিন কী বললেন? (Vladimir Putin)

    পুতিন বলেন, “ভারতের নেতৃত্ব তার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতি অনুসরণ করছে।” তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদির একটি অনুরূপ প্রোগ্রাম আছে, যার নাম ‘মেক ইন ইন্ডিয়া’। আমরা ভারতে আমাদের উৎপাদন ইউনিট স্থাপন করতে প্রস্তুত… ভারতের প্রধানমন্ত্রী এবং ভারত সরকার স্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে এবং এটি সম্ভব হয়েছে কারণ ভারতীয় নেতৃত্ব ‘ভারত প্রথম’ নীতি অনুসরণ করেছে। আমরা বিশ্বাস করি যে ভারতে বিনিয়োগ লাভজনক।”

    ভারতে উৎপাদন কেন্দ্র গড়তে প্রস্তুত

    রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “আমরা ভারতেও আমাদের প্রোডাকশন সাইট স্থাপন করতে প্রস্তুত।” তিনি ব্রিকসের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলির বিকাশে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে রাশিয়ার আমদানি প্রতিস্থাপন কর্মসূচির প্রাসঙ্গিকতার ওপরও জোর দেন। ব্রিকসের অন্তর্ভুক্ত দেশগুলিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলির স্বাচ্ছন্দ্যময় কার্যক্রমের জন্য দ্রুত বিরোধ নিষ্পত্তি ফোরামের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

    রাশিয়ার প্রেসিডেন্ট (Vladimir Putin) বলেন, “আমাদের জন্য এটি বিশেষ প্রাসঙ্গিক। কারণ আমদানি প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে আমাদের বাজারে নতুন রুশ ব্র্যান্ডগুলির আবির্ভাব ঘটছে, যা সেই পশ্চিমি অংশীদারদের ব্র্যান্ডগুলিকে প্রতিস্থাপন করছে। এরা স্বেচ্ছায় আমাদের বাজার ছেড়ে চলে গিয়েছে। এবং আমাদের স্থানীয় উৎপাদকরা শুধু ভোক্তা সামগ্রীতেই নয়, তথ্যপ্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তিতেও বেশ সফল।”

    আরও পড়ুন: আজ ফড়ণবীশের শপথ মুম্বইয়ের আজাদ ময়দানে, হাজির থাকবেন মোদি, শাহ, নাড্ডা

    তিনি বলেন, “কৃষিক্ষেত্রে আমাদের উৎপাদক এবং প্রডিউসারদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ১৯৮৮ সালে, সোভিয়েত ইউনিয়ন ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের শস্য আমদানি করেছিল। গত বছর আমরা ৬৬ বিলিয়ন মার্কিন ডলারের শস্য রফতানি করেছি। এর যাবতীয় কৃতিত্ব আমাদের কৃষক এবং উৎপাদকদের।” পুতিন বলেন, “রুশ ফেডারেশনের এই সব ক্ষেত্র, বিশেষত উচ্চপ্রযুক্তি ক্ষেত্রেও পণ্য বিক্রির এবং রফতানির সুযোগ বাড়ানোর (Make In India) প্রয়োজন রয়েছে (Vladimir Putin)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Bangladesh: মহিলারা বাজারে যেতে পারবেন না! ফতোয়া মৌলবাদীদের, আফগানিস্তানের পথে বাংলাদেশ?

    Bangladesh: মহিলারা বাজারে যেতে পারবেন না! ফতোয়া মৌলবাদীদের, আফগানিস্তানের পথে বাংলাদেশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউনূস সরকার বাংলাদেশে (Bangladesh) ক্ষমতায় আসার পর থেকে মৌলবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে। বকলমে তারা সরকার চালাচ্ছে। সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে। চিন্ময় প্রভুর গ্রেফতারেরক পর থেকে উত্তাল রয়েছে গোটা দেশ। এই আবহের মাঝে এবার তালিবানি (Taliban) ফতোয়া দিল মৌলবাদীরা। আফগানিস্তানের পথে হেঁটে মহিলার ওপরে ফতোয়া জারি করা হল। তাও আবার খোদ বঙ্গবন্ধু মুজিবরের জেলায়। যা নিয়ে বিশ্ব জুড়ে চর্চা শুরু হয়েছে।

    কী ফতোয়া জারি করেছে মৌলবাদীরা? (Bangladesh)

    মহিলাদের ওপরে ফতেয়া জারি হয়েছে বাংলাদেশের (Bangladesh) গোপালগঞ্জ জেলায় গহরডাঙ্গা এলাকায়। এই গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়ি। শেখ মুজিবর রহমানের বাড়ি, যিনি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। এই ফতোয়া গহরডাঙ্গা দিয়ে শুরু, পর্যায়ক্রমে পুরো বাংলাদেশ জারি হবে বলেই হুঁশিয়ারি দিয়েছে কট্টরপন্থীরা। বাজারে এসে কট্টরপন্থীরা মাইক নিয়ে ঘোষণা করছেন যে মহিলাদের বাজারে আসা নিষিদ্ধ। কোনও মহিলা বাজারে এসে জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন না। মার্কেটে তাদের প্রবেশ নিষেধ। কোনও জিনিসের প্রয়োজন হলে, বাড়ির পুরুষদেরই আসতে হবে বাজারে। দোকানে মহিলারা আসতে পারবেন না। তাদের কাছে কোনও জিনিস বিক্রি করাও যাবে না। মহিলারা বাজারে এলে তাঁদের ফিরিয়ে দিতে হবে। সেই সঙ্গেই দোকানের সামনে রাখতে হবে পর্দা এবং সেটা নমাজের সময় নামিয়ে দিতে হবে। নমাজের সময়ে কোনও দোকানেই বেচাকেনা করা চলবে না। এ বার এই ফতোয়া জারি করা হয়েছে বাংলাদেশে।

    আরও পড়ুন: চলছে হিন্দু নির্যাতন, ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব, সুর নরম বাংলাদেশের

    বাংলাদেশকে ‘জিহাদিস্তানে’ পরিণত!

    এই রকমই একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন লেখিকা তসলিমা নাসরিন। তাঁর দাবি, বাংলাদেশকে ‘জিহাদিস্তানে’ পরিণত করার চেষ্টা করা হচ্ছে। ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তি বাজার এলাকায় মাইকিং করছেন। যদিও কোন বাজারের (Bangladesh) এই মাইকিং করা হয়েছে তার উল্লেখ করা হয়নি। সেখানেই বাজারে দোকান চালু রাখতে হলে কী কী নিয়ম মানতে হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, দোকানদাররা মহিলাদের কাছে কিছু বিক্রি করতে পারবেন না। ‘দিন-ই-মাহফিলের’ পরিবেশ বজায় রাখার জন্যই তা করা হবে বলেও তাদের ওই ঘোষণায় জানানো হয়েছে। তসলিমার অভিযোগ, চিন্ময়কে জেলে রাখা এবং তাঁর মানবাধিকার লঙ্ঘন করার উদ্দেশ্য হল বাংলাদেশে ‘হিন্দু জাগরণকে নস্যাৎ করা’। এই লেখিকার দাবি, বাংলাদেশকে হিন্দুশূন্য করে জিহাদিস্তানে পরিণত করতে চাইছে জিহাদিরা। এই লক্ষ্য নিয়ে তারা কাজ করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: খালেদার সঙ্গে বৈঠক পাক কূটনীতিকের, ফের জঙ্গি আখড়া হবে বাংলাদেশ?

    Bangladesh Crisis: খালেদার সঙ্গে বৈঠক পাক কূটনীতিকের, ফের জঙ্গি আখড়া হবে বাংলাদেশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ (Bangladesh Crisis) কি ফের আখড়া হয়ে উঠবে জঙ্গিদের? অন্তত এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। এহেন প্রশ্নের কারণ, সম্প্রতি ঢাকায় পাকিস্তানের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি সুপ্রিমো বেগম খালেদা জিয়া (Khaleda Zia)। তার পরেই উঠছে প্রশ্ন, খালেদা জমানায় যেভাবে পাক-জঙ্গিদের আখড়া হয়ে উঠেছিল বাংলাদেশ, ফের কি তেমন অবস্থায় ফিরতে চলেছে ইউনূসের দেশ?

    মাথাচাড়া দিয়েছে মৌলবাদীরা (Bangladesh Crisis)

    হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে মৌলবাদীরা। হিন্দুদের ঘর-বাড়ি জ্বালিয়ে, মেরেধরে, মেয়ে-বউদের তুলে নিয়ে গিয়ে অত্যাচার করছে মৌলবাদীরা। এমতাবস্থায় মঙ্গলবার রাতে খালেদার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত পাক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। বৈঠক চলে ঘণ্টাখানেক। ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশে অশান্তির পরিবেশে সূচ হয়ে ঢুকতে চাইছে পাকিস্তান। সেই কারণেই খালেদার সঙ্গে বৈঠক। প্রসঙ্গত, হাসিনার সঙ্গে যেমন ভারতের সম্পর্ক, খালেদার সঙ্গে পাকিস্তানের সম্পর্কও ঠিক তেমনই। প্রত্যাশিতভাবেই পাকিস্তান যে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির সুযোগ নেবে, তা বলাই বাহুল্য।

    খালেদা জমানা

    ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশের মসনদে ছিলেন খালেদা। তাঁর প্রধানমন্ত্রিত্বের এই পাঁচ বছরে বাংলাদেশে ঘাঁটি গেড়েছিল ভারত-বিরোধী নানা শক্তি। এই পর্বে ঢাকায় সক্রিয় হয়ে উঠেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আইএসআই মদতপুষ্ট জঙ্গিরা ভায়া বাংলাদেশ হয়ে ভারতে ঢুকে নাশকতা চালিয়ে ফিরে যেত বাংলাদেশে। হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার মুক্তি দেয় খালেদাকে। তার পরেই (Bangladesh Crisis) সক্রিয় হয়েছেন খালেদা।

    আরও পড়ুন: চলছে হিন্দু নির্যাতন, ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব, সুর নরম বাংলাদেশের

    সক্রিয় হয়েছে পাকিস্তানও। তার সব চেয়ে বড় প্রমাণ গত ১৩ নভেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্যবাহী জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে। ১৯৭১ সালের পর এই প্রথম কোনও পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে এল বাংলাদেশে। কেবল পাকিস্তান নয়, চিনও বাংলাদেশে শক্ত করছে পায়ের নীচের মাটি। হাসিনা দেশ ছেড়ে পালানোর পর খালেদার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আগমগীরের সঙ্গে বৈঠক (Khaleda Zia) করেন চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Bangladesh Crisis)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Bangladesh: বাংলাদেশের নোট থেকে সরছে বঙ্গবন্ধুর ছবি, বদলে স্থান পাচ্ছে জামাত-বিএনপির গণভবন দখল!

    Bangladesh: বাংলাদেশের নোট থেকে সরছে বঙ্গবন্ধুর ছবি, বদলে স্থান পাচ্ছে জামাত-বিএনপির গণভবন দখল!

    মাধ্যম নিউজ ডেস্ক: জামাত-বিএনপির বিক্ষোভের মুখে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। তার পর থেকই অরাজকতা চলছে বাংলাদেশে (Bangladesh)। মৌলবাদীদের তাণ্ডবে ভাঙা হয় বাংলাদেশের জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি। এরপর ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর (Sheikh Mujibar Rahman) প্রয়াণ দিবসে ছুটিও বাতিল করে বাংলাদেশ সরকার। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশ শেখ মুজিবকে মুছে ফেলতে এবার আরও বড় পদক্ষেপ করতে চলেছে ইউনূস সরকার। বাংলাদেশের নোট থেকে বাদ যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি।

    কী বলছে ‘প্রথম আলো’র প্রতিবেদন

    সেদেশের সংবাদ সংস্থা ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুসারে, ‘‘বাংলাদেশের (Bangladesh) টাকা থেকে বাদ দেওয়া হচ্ছে শেখ মুজিবর রহমানের ছবি। তার পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিটি স্থান পাবে নোটে। ইতিমধ্যেই মহম্মদ ইউনূসের সরকার  বাংলাদেশ ব্যাঙ্ককে অনুমোদন দিয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই নতুন নোট ছাপা হয়ে যাবে বলে জানা গিয়েছে।’’ জানা গিয়েছে, আপাতত ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট থেকে সরছে বঙ্গবন্ধুর ছবি।  ইতিমধ্যে টাকা ছাপানোর কাজও শুরু হয়ে গিয়েছে জানিয়েছে ইউনূস সরকার। প্রথম ধাপ সম্পূর্ণ হলে দ্বিতীয় ধাপে বাকি নোটেও এই বদল আনা হবে বলে জানিয়েছে ইউনূস সরকার। কয়েন থেকেও বাদ যাবে বঙ্গবন্ধুর (Sheikh Mujibar Rahman)  ছবি।

    সেপ্টেম্বর থেকে শুরু হয় প্রক্রিয়া

    প্রসঙ্গত, বাংলাদেশে (Bangladesh) ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট রয়েছে। ২ টাকা থেকে ১০০০ টাকার সমস্ত নোটেই ছবি থাকত বঙ্গবন্ধুর। কয়েনেও খোদাই করা থাকত মুজিবরের ছবি। জানা গিয়েছে, গত অগাস্ট মাসের পর থেকেই বাংলাদেশের টাঁকশাল বেশিরভাগ নোট ছাপানো আপাতত বন্ধ রেখেছে। জানা গিয়েছে, গত সেপ্টেম্বর থেকেই বাংলাদেশের (Bangladesh) টাকার নকশা পাল্টানোর কাজ শুরু করে দিয়েছে ইউনুস সরকার। সূত্রের খবর, সেদেশে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের অর্থ মন্ত্রকের তরফে একটি চিঠি যায় ব্যাঙ্কগুলির কাছে। সেই সময়ই এই নয়া নোট ছাপানোর বার্তা দেওয়া হয়।
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: বাংলাদেশে তালিবানি রাজ! ভারতীয় মিডিয়া বন্ধ করতে আদালতে আর্জি মৌলবাদীদের

    Bangladesh: বাংলাদেশে তালিবানি রাজ! ভারতীয় মিডিয়া বন্ধ করতে আদালতে আর্জি মৌলবাদীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমশ কোণঠাসা হচ্ছে বাংলাদেশ (Bangladesh)! বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে উত্তাল হয় ইউনূস সরকার। চট্টগ্রামে বিক্ষোভের মাঝে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ক্রমাগত ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার। আর সেই খবর সম্প্রচারিত হচ্ছে ভারতীয় সব টিভি চ্যানেলে। তাই এবার বদলের বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি এ রিট করেছেন বলে জানান তাঁর আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া। আর এই ঘটনাকে তালিবানি শাসনের সঙ্গে তুলনা করেছেন অনেকে।

    ভারতীয় মিডিয়া বন্ধে বাংলাদেশের হাইকোর্টে আর্জি (Bangladesh)

    বাংলাদেশের (Bangladesh) আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া ভারতীয় মিডিয়া বন্ধের আর্জি জানিয়ে আবেদন করেছেন বাংলাদেশের হাইকোর্টে। সেই আর্জিতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে, ভারতীয় মিডিয়া বাংলাদেশের সংস্কৃতি ও সমাজে প্রভাব ফেলছে বলে। আসলে, ভারতীয় মিডিয়াগুলি বাংলাদেশের প্রকৃত চেহারা তুলে ধরেছে। তাতেই ইউনূস প্রশাসনের ঘুম উড়েছে। কারণ, ভারত যা বলে, তা বিশ্ব দেখে, শোনে। এই কারণে, এই পিটিশন দায়ের করা হয়। সেদেশের ‘কেবল টেলিভিশন অপারেশন নেটওয়ার্ক অ্যাক্ট ২০০৬’ এর আওতায় যাতে ভারতীয় টিভি মিডিয়ার সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করা যায়, তার আর্জি জানিয়েছেন ওই বাংলাদেশের আইনজীবী।

    ‘ঢাকা ট্রিবিউন’-এর খবর অনুযায়ী, পিটিশনে প্রশ্ন তোলা হয়েছে যে, বাংলাদেশে কেন ভারতীয় টিভি চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা জারি করা যাবে না? বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী। একলাছ উদ্দিন ভুঁইয়া বলেন, ‘‘বর্তমানে ভারতের বিভিন্ন টিভি চ্যানেল আইনের বিভিন্ন উপ-ধারা লঙ্ঘন করে চলেছে। এ জন্য তাদের সম্প্রচার বন্ধ চেয়ে রিট করা হয়েছে।

    রিটে বাংলাদেশের তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।’’ মূলত, মামলা নিয়ে প্রতিক্রিয়ার ক্ষেত্রে তথ্য মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর প্রতিনিধির নাম রয়েছে পিটিশনে।

    আরও পড়ুন: ভীত বাংলাদেশ! ত্রিপুরার উপ-দূতাবাস বন্ধ করল ঢাকা, অমিল ভিসা পরিষেবা

    কোন কোন চ্যানেলে নিষেধাজ্ঞার আর্জি রয়েছে?

    যে সমস্ত ভারতীয় টিভি চ্যানেলে নিষেধাজ্ঞার জন্য আর্জি জানানো হয়েছে সেগুলির মধ্যে রয়েছে জি বাংলা, স্টার জলসা, স্টার প্লাস, রিপাবলিক বাংলা সহ বেশ কিছু চ্যানেল। এরমধ্যে স্টার জলসা বা জি বাংলার মতো চ্যানেল মনোরঞ্জনের ক্ষেত্রে খ্যাতি সম্পন্ন। সেই চ্যানেল ঘিরে এই নিষেধাজ্ঞার আর্জি জানিয়েছে ওই দায়ের করা পিটিশন। এদিকে, অভিযোগ করা হচ্ছে যে, উস্কানিমূলক খবর ভারতীয় চ্যানেলগুলি সরবরাহ করছে। এছাড়াও অভিযোগ রয়েছে, বাংলাদেশি (Bangladesh) সংস্কৃতি বিরোধী বিষয়বস্তুর অনিয়ন্ত্রিত সম্প্রচার যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ভুঁইয়ার আবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে, ভারতীয় চ্যানেলগুলো কোনও স্থানীয় নিয়মনীতি না মেনে বাংলাদেশে সম্প্রচারিত হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share