Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Whatsapp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার ‘কাস্টম চ্যাট লিস্ট’, কী কী সুবিধা মিলবে?

    Whatsapp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার ‘কাস্টম চ্যাট লিস্ট’, কী কী সুবিধা মিলবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিত্যনতুন ফিচার প্রায়ই নিয়ে আসে হোয়াটসঅ্যাপ (Whatsapp News Feature)। এবার গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এল ‘কাস্টম চ্যাট লিস্ট’। এর সুবিধে খানিকটা ব্রডকাস্ট মেসেজ লিস্টের মতোই। তবে আরও একটু বেশি উন্নত। গ্রুপ চ্যাটে বাড়তি সুবিধা দেবে এই নতুন ফিচার। পছন্দমতো হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপকে বা গুরুত্ব অনুযায়ী নির্দিষ্ট কোনও কথোপকথন বাছাই করে চোখের সামনেও রাখা যাবে।

    ‘কাস্টম চ্যাট লিস্ট’ কী ভাবে করবেন? (Whatsapp News Feature)

    ১) প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করুন।

    ২) হোয়াটসঅ্যাপের ওপরে ডান দিকে একটি ‘যোগ’ চিহ্ন আসবে। সেটিতে ক্লিক করলে ‘অর্গাইনজ ইওর চ্যাট’ বলে একটি পপ-আপ দেখাবে। সেখানে গিয়ে ক্লিক করুন।

    ৩) এ বার ক্যাটেগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন।

    ৪) যদি কোনও চ্যাট আলাদা করে চোখের সামনে রাখতে হয়, তা হলে ‘অ্যাড পিপল অর গ্রুপ’ অপশনে গিয়ে নির্দিষ্ট কোনও প্রোফাইল বা চ্যাট (Custom Chat List) বাছাই করে একেবারে ওপরের সারিতে রেখে দিতে পারেন।

    আরও পড়ুন: আবাস যোজনায় ‘দুর্নীতি’, ইডি তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে বঙ্গ বিজেপি

    কী ভাবে ব্যবহার করবেন এই নতুন ফিচার?

    বহুল ব্যবহৃত সোশাল অ্যাপগুলোর মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ (Whatsapp News Feature)। মেটা (Meta) অধিকৃত এই মেসেজিং প্ল্যাটফর্ম গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। পছন্দমতো হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপকে বা গুরুত্ব অনুযায়ী নির্দিষ্ট কোনও কথোপকথন বাছাই করে চোখের সামনেও রাখা যাবে। লম্বা চ্যাট লিস্টের ভিড়ে আলাদা করে কাউকে খুঁজে বের করার কষ্ট করতে হবে না। নতুন এই ফিচারের সাহায্যে গ্রাহকরা নিজেদের চ্যাটকে গ্রাহকরা আলাদা করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, এই ফিচারের সাহায্যে গ্রাহকরা নিজেদের চ্যাটকে কয়েকটি ভাগে আলাদা করে নিতে পারবেন। যেমন, ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’ ইত্যাদি বিভিন্ন ক্যাটেগরিতে তা ভাগ করা যাবে। ফলে বহু চ্যাটের মধ্যে থেকে আলাদা করে খোঁজার দরকার পড়বে না।

    কী কী সুবিধা রয়েছে ফিচারে?

    নতুন ফিচারের সাহায্যে কনট্যাক্ট লিস্টে (Whatsapp News Feature) থাকা ব্যক্তিদের নতুন তালিকা তৈরি করা যাবে এবং তা প্রয়োজনে এডিটও করা যাবে। সহজ করে বললে, আপনার হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা সকলের সঙ্গে বা প্রত্যেকটি গ্রুপে আপনি রোজ নিশ্চয়ই কথা বলেন না। কিন্তু কোনও দরকারে যদি চটজলদি সেই প্রোফাইল খুঁজে পেতে হয় বা গ্রুপ চ্যাট থেকে কোনও নির্দিষ্ট মেসেজ খুঁজে বার করতে হয়, তখনই এই ফিচার কাজে আসবে। কারণ, কাস্টম লিস্ট ফিচারে গ্রাহকেরা ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি পছন্দের একাধিক গ্রুপকেও তালিকাভুক্ত করতে পারবেন। সেগুলি ‘পিন টু টপ’ বা একেবারে চোখের সামনে রেখে দেওয়ার সুবিধাও পাবেন। অফিসের গ্রুপ থেকে হোক বা ব্যক্তিগত প্রোফাইল- জরুরি কোনও কথোপকথন খুঁজে পাওয়াও সহজ হবে। প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ কিছু দিন আগেই ‘আনরিড’, ‘ফেভারিট’, ‘গ্রুপ’ নামে কয়েকটি ফিচার নিয়ে এসেছিল। যে মেসেজগুলি পড়া হয়নি সেগুলি আলাদা করে ‘আনরিড’ অপশনে পাওয়া যাবে, আবার যার সঙ্গে বেশি চ্যাট করেন, সেই প্রোফাইলটিকে ‘ফেভারিট’ অপশনে রেখে দেওয়া যাবে যাতে খোঁজাখুঁজি করতে না হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan: পাকিস্তানের এই শহরটি বিশ্বের সবচেয়ে দূষিত! দিল্লির থেকে ৬ গুণ খারাপ! নাম জানেন?

    Pakistan: পাকিস্তানের এই শহরটি বিশ্বের সবচেয়ে দূষিত! দিল্লির থেকে ৬ গুণ খারাপ! নাম জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অতি-তীব্র বায়ু দূষণের কারণে পাকিস্তান সরকার স্কুল বন্ধ করে দিয়েছে। একই ভাবে সকল সরকারি-বেসরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার আদেশ জারি করার মতো জরুরি ঘোষণা করেছে। রবিবার পাকিস্তানের (Pakistan) লাহোরে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দাঁড়িয়েছে ১৯০০। উল্লেখ্য এটি সর্বকালের সর্বোচ্চ মাত্রা। বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে তকমা পেয়েছে লাহোর (Most Polluted City)।

    ২৪ ঘণ্টা সময়ের মধ্যে ১৫ গুণ বৃদ্ধি পেয়ছে বায়ু দূষণ (Pakistan)

    ১ কোটি ৪০ লক্ষ মানুষের শহর লাহোরের বায়ু দূষণের মাত্রা (AQI) পরিমাপ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ (WHO)। জানা গিয়েছে, কমপক্ষে ছয়গুণ বৃদ্ধি পেয়েছে এবং দূষণের পিএম ২.৫ কণা। দূষণের এই সূক্ষ্ম কণাগুলি স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ক্ষতি করে। তার মাত্রা দাঁড়িয়েছে ৬১০। ‘হু’ নির্ধারিত বাতাসে পিএম ২.৫ কণার স্বাভাবিক পরিমাণ ৪০। লাহোরে (Most Polluted City) এখন গত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে ১৫ গুণ বৃদ্ধি পেয়ছে। ফলে বিষয়টি অত্যন্ত উদ্বেগের।

    নাগরিকদের বাড়ির ভিতরে থাকতে নির্দেশিকা

    লাহোরের (Pakistan) বায়ু দূষণকে উপেক্ষা করতে সর্তকতা অবলম্বন করতে বলা হয়েছে। পাঞ্জাবের মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, “সকল নাগরিকদের অনুরোধ করব বাড়ির ভিতরে থাকতে। ঘরের দরজা-জানালা বন্ধ রাখুন এবং প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হবেন না। বায়ু দূষণের জন্য হাসপাতালগুলিতে স্মগ কাউন্টার স্থাপন করা হয়েছে। সরকার রিকশা নামে পরিচিত তিন চাকার গাড়ির উপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। সেইসঙ্গে দূষণের মাত্রা কমাতে নির্দিষ্ট এলাকায় নির্মাণকাজও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

    আরও পড়ুনঃ ভারতীয় পর্যটকদের জন্য সুখবর! অনির্দিষ্টকালের জন্য ভিসা ফ্রি হয়ে গেল তাইল্যান্ডে

    কাউকে দোষারোপ করছি না

    এদিকে, দূষণের জন্য ভারতে থেকে আসা বাতাসকে নিশানা করেছে পাকিস্তান (Pakistan)। উল্লেখ্য,  দেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিব রাজা জাহাঙ্গির আনোয়ার সংবাদ মাধ্যমকে বলেন, “আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা হিসেবে আমাদের জলবায়ুর বিষয়কে মাথায় রেখে কূটনৈতিক ভাবে সম্পর্ক স্থাপন প্রয়োজন। ভারত থেকে বয়ে আসা বাতাসের কারণে লাহোরে আমরা এককভাবে ভুগছি। আমরা কাউকে দোষারোপ করছি না, তবে এটি একটি নিছক স্বাভাবিক ঘটনা।”

    উত্তর ভারতের মতো, পাকিস্তানেও শীতকালে দূষণ বৃদ্ধি পায়, যার ফলে বাসিন্দাদের (Most Polluted City) মধ্যে শ্বাসকষ্ট, কাশি এবং চোখ জ্বালা সহ স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়। শীতকালে ধোঁয়াশা (স্মগ) বিশেষভাবে বৃদ্ধি পায়। এই সময় স্থলভাগের শহরগুলিতে যানবাহন, কলকারখানা এবং নিম্নমানের জ্বালানি ব্যবহারের কারণে ধূলিকণা ও দূষিত কালো ধোঁয়া ঘন কুয়াশার সঙ্গে মিলে ধোঁয়াশার সৃষ্টি করে।

    লাহোর বাসিন্দাদের আয়ু গড় ৭.৫ বছর কমিয়ে দিয়েছে

    সোমবার বিকেলে দিল্লিতে একিউআই-এর (AQI) পরিমাণ ছিল ২৭৬। ১৫১-২০০ পর্যন্ত একিউআই (AQI) অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। যখন ২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই (AQI) রেটিং হয়, তখন বেশি ক্ষতিকারক নয়। আর যদি ৩০০-এর বেশি একিউআই হয় তাহলে অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়। ইউনিভার্সিটি অফ শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত দূষণের মাত্রা লাহোর (Pakistan) বাসিন্দাদের আয়ু গড় ৭.৫ বছর করে কমিয়ে দিয়েছে। ইউনিসেফের মতে, দক্ষিণ এশিয়ার প্রায় ৬০ কোটি শিশু ব্যাপক মাত্রার বায়ু দূষণের সংস্পর্শে আসছে এবং শৈশবে নিউমোনিয়ায় মৃত্যুর অর্ধেক বায়ু দূষণের সাথে জড়িত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Canada Relation: নয়াদিল্লির চাপে পড়েই কি ‘বিদ্রোহী’ পুলিশ কর্মীকে সাসপেন্ড করল কানাডা?

    India Canada Relation: নয়াদিল্লির চাপে পড়েই কি ‘বিদ্রোহী’ পুলিশ কর্মীকে সাসপেন্ড করল কানাডা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডায় (Canada) হিন্দু মন্দিরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন খালিস্তানপন্থীরা। বিক্ষোভে শামিল হয়েছিলেন এক পুলিশ কর্মীও। খালিস্তানপন্থীদের হলুদ পতাকা হাতে বিক্ষোভ-আন্দোলনে দেখা গিয়েছে তাঁকে (India Canada Relation)। হিন্দু মন্দিরে হামলার ঘটনায় কানাডা প্রশাসনের তীব্র নিন্দা করেছে ভারত।

    পুলিশ কর্মী সাসপেন্ড (India Canada Relation)

    প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টির অন্দরেও বিষয়টি নিয়ে জোরদার চর্চা হয়েছে। ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়ে ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে কানাডা প্রশাসন। সাসপেন্ডেড পুলিশ কর্মীর নাম হরিন্দর সোহি। কানাডার পিল অঞ্চলে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন তিনি। সোহিকে সাসপেন্ড করার কথা জানিয়েছেন পিল অঞ্চলের পুলিশের মুখপাত্র রিচার্ড চিন।

    মন্দিরে হামলায় ছিলেন ওই পুলিশ কর্মীও!

    রবিবার ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন কয়েকজন পুণ্যার্থী। ওই সময় মন্দিরের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েকজন খালিস্তানপন্থী। বিক্ষোভকারীদের হাতে ছিল খালিস্তানপন্থী সংগঠনের ঝান্ডা, লাঠি। অভিযোগ, ভক্তরা মন্দিরে ঢোকার চেষ্টা করতেই তাঁদের ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা। মারধর করা হয় পুণ্যার্থীদের। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা গিয়েছে সোহিকে। খালিস্তানপন্থী পতাকা হাতে (India Canada Relation) তিনিও ছিলেন বিক্ষোভকারীদের মধ্যে।

    আরও পড়ুন: কানাডায় হিন্দু মন্দিরে ‘ইচ্ছাকৃত’ হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার আহ্বান

    ভিডিওটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। হিন্দু মন্দিরে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেয় নয়াদিল্লি। এর পরেই চাপে পড়ে যায় ট্রুডো সরকার। কানাডা পুলিশের মুখপাত্র রিচার্ড জানান, ভিডিওটি কর্তৃপক্ষের নজরে এসেছে। বিক্ষোভের সময় তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন না। কানাডার সম্প্রদায় সুরক্ষা ও পুলিশ আইন অনুসারে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ওই দিন ওই মন্দিরে ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এর পর থেকে বিক্ষোভ যাতে শান্তিপূর্ণ থাকে, তা নিশ্চিত করতে আরও বেশি সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হবে বলেও আশ্বাস দিয়েছে পিল রিজিওনাল পুলিশ।

    ব্রাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন বলেন, “প্রার্থনাস্থলের সামনে যাতে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হয়, তা নিয়ে সিটি কাউন্সিলে শীঘ্রই প্রস্তাব পেশ করা হবে। শহরের সলিসিটরদের বিষয়টি পর্যালোচনা করতেও বলা হয়েছে।” আগামী সিটি কাউন্সিলের বৈঠকে (Canada) এ সংক্রান্ত আইনি ধারার বৈধতা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি (India Canada Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Thailand: ভারতীয় পর্যটকদের জন্য সুখবর! অনির্দিষ্টকালের জন্য ভিসা ফ্রি হয়ে গেল তাইল্যান্ডে

    Thailand: ভারতীয় পর্যটকদের জন্য সুখবর! অনির্দিষ্টকালের জন্য ভিসা ফ্রি হয়ে গেল তাইল্যান্ডে

    মাধ্যম নিউজ ডেস্ক: তাইল্যান্ড (Thailand) সরকার ভারতীয় পর্যটকদের জন্য বিরাট সুযোগ করে দিল। জানা গিয়েছে, ভারতীয় পর্যটকদের ক্ষেত্রে সে দেশে ভিসা-মুক্ত যে প্রবেশ ছিল, তা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ভিসা-মুক্ত প্রবেশের অর্থ হল, ভ্রমণের জন্য পর্যটকদের ওই দেশে যাওয়া-আসা করতে কোনও ভিসার আর প্রয়োজন নেই।

    ৬০ দিন পর্যন্ত তাইল্যান্ডে ভিসা-মুক্ত থাকার অনুমোদন (Thailand)

    ভারতীয় পর্যটকদের কাছে এখন তাইল্যান্ড (Thailand) খুবই পছন্দের জায়গা। এর আগের নিয়ম ১১ নভেম্বর, ২০২৪-এ শেষ হওয়ার কথা। নিয়ম পরিবর্তনের ফলে ভারতীয় আঞ্চলিক অভিবাসন দফতর থেকে অতিরিক্ত ৩০ দিন বাড়ানোর বিকল্প সহ ৬০ দিন পর্যন্ত থাইল্যান্ডে ভিসা-মুক্ত অবস্থায় থাকার অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে। এর ফলে ভারতীয় পর্যটকদের ভ্রমণ আরও সহজ  হবে বলে মনে করা হচ্ছে। কোনও রকম ভিসা আবেদনের ঝামেলা ছাড়াই তাইল্যান্ডের সমৃদ্ধ সাংস্কৃতিক এবং দ্রষ্টব্য স্থলগুলি পরিদর্শন করতে পারবেন ভারতীয়রা।

    অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে দেশের

    তাইল্যান্ডের (Thailand) পর্যটন কর্তৃপক্ষ (TAT) এই সিদ্ধান্তের বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য জারি করেছে। একই সঙ্গে নতুন দিল্লিতে রয়্যাল থাই দূতাবাসের কর্মকর্তারাও জানিয়েছেন, ভিসা-মুক্ত প্রবেশ নীতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। ভিসা-মুক্ত ভ্রমণ নানা রকম সুবিধা বাড়িয়ে দেবে। আয়োজক দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। উক্ত দেশের পর্যটনে রাজস্ব ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে। হোটেল ব্যবসা, পরিবহণ ব্যবসা সহ পর্যটন-সম্পর্কিত নানা পরিষেবার মাধ্যমে আর্থিক শ্রীবৃদ্ধি দ্রুত ঘটেবে। একই ভাবে কর্মসংস্থান সৃষ্টি, চাহিদার সাপেক্ষে স্থানীয় উৎপাদন এবং বাজারের বিরাট ক্ষেত্র তৈরি হবে।

    আরও পড়ুনঃ মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন, ব্যালটে থাকছে বাংলা ভাষাও

    কোন কোন জায়গা আকর্ষণীয়?

    তাইল্যান্ডে (Thailand) সংস্কৃতি, প্রকৃতি এবং অ্যাডভেঞ্চারের প্রাণবন্ত পরিবেশ পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। জমজমাট রাজধানী ব্যাঙ্ককে গ্র্যান্ড প্যালেস এবং ওয়াট অরুণের মতো অলঙ্কৃত মন্দিরগুলি জ্বলজ্বল করে। অন্যতম স্বস্তিদায়ক পরিবেশ রয়েছে এই দেশের একাধিক দর্শনীয় স্থানগুলিতে। আবার রাজধানীর উত্তরের শহর চিয়াং মাই-এর নির্মল মন্দির এবং অত্যাশ্চর্য পার্বত্য অঞ্চলগুলি ট্রেকিংয়ের জন্য উপযুক্ত। সেই সঙ্গে ব্যাংককের কাছে বিখ্যাত ভাসমান বাজারগুলি বেশ আকর্ষিণীয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Us President Election: মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন, ব্যালটে থাকছে বাংলা ভাষাও

    Us President Election: মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন, ব্যালটে থাকছে বাংলা ভাষাও

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, মঙ্গলবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনের (Us President Election) ভোট দেবে আমেরিকা। মার্কিন মুলুকে নিউইয়র্ক শহরকে বলা হয় সেদেশের মেল্টিং পয়েন্ট। অর্থাৎ, ওই শহরে সব ভাষা-ধর্ম-বর্ণের মানুষ মিলে মিশে যায়। অন্তত ২০০ ভাষাভাষির মানুষ থাকেন এই মার্কিন শহরে। এই শহরে প্রচুর বাঙালিও থাকেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের (Us President Election) ব্যালট পেপারে, ইংরেজি ছাড়া আরও চারটি ভাষা রাখছে। যার মধ্যে অন্যতম হল বাংলা। তথ্য বলছে, আমেরিকায় যত বাঙালি বসবাস করেন, তাঁদের ৪০ শতাংশেরই বাস নিউইয়র্কে। মনে করা হচ্ছে, গোটা যুক্তরাষ্ট্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন লক্ষাধিক বাঙালি। বাঙালি ভোটারদের সুবিধার্থেই ব্যালটে বাংলা ভাষা (Indian Language) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন নিউইয়র্ক প্রশাসন।

    নিউইয়র্ক সিটির বোর্ড অব ইলেকশনের আধিকারিক কী বলছেন?

    নিউইয়র্ক সিটির বোর্ড অব ইলেকশনের কার্যনির্বাহী পরিচালক, মাইকেল জে রায়ান বলেছেন, “আমাদের ইংরেজি ছাড়াও আরও চারটি ভাষায় ব্যালট ছাপতে হয়েছে (Us President Election)। চাইনিজ, স্প্যানিশ, কোরিয়ান এবং এশিয় ভাষা হিসেবে বাংলা।” ব্যালটের ভাষা হিসেবে পাঁচটির মধ্যে বাংলাকে কেন বেছে নেওয়া হল? এই প্রশ্নের উত্তরে রায়ান বলেছেন, “ভারতের অনেকগুলি ভিন্ন ভিন্ন (Us President Election) ভাষা রয়েছে। ব্যালটে কী কী ভাষা থাকবে, সেই বিষয়ে একটি মামলা হয়েছিল। একটি নির্দিষ্ট জনসংখ্যার কাছে এই মামলার নিষ্পত্তির জন্য একটি এশীয় ভারতীয় ভাষা থাকা প্রয়োজন ছিল। আলাপ-আলোচনা করে তারা বাংলা ভাষাকে রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়। আমি জানি শুধু বাংলা ভাষা রাখার সীমাবদ্ধতা আছে। কিন্তু, মামলা থেকেই এটা উঠে এসেছে।”

    ২০১৩ সালেও নিউইয়র্কে ব্যালট পেপারে স্থান পেয়েছিল বাংলা

    তবে, এবারই প্রথম নয়, নিউইয়র্কে ব্যালট পেপারে বাংলা ভাষা (Indian Language) এর আগেও স্থান পেয়েছিল, সেটা ২০১৩ সালে। ওই বছরেই প্রথমবারের জন্য কুইন্স এলাকায় বাংলায় অনুবাদ করা ব্যালট জারি করা হয়েছিল। টাইমস স্কোয়ারের এক দোকানে সেলস এজেন্ট হিসেবে কাজ করেন মার্কিন-বাঙালি শুভাশীষ। ব্যালটে বাংলা থাকবে বলে তিনি খুশি। তিনি বলেছেন, “আমার মতো অনেকেই ইংরেজি জানে। কিন্তু, আমাদের সম্প্রদায়ে অনেকেই আছে যারা মাতৃভাষায় স্বাচ্ছন্দ্যবোধ করে। এটা তাদের মতো লোকদের ভোটকেন্দ্রে সহায়তা করবে। আমি নিশ্চিত যে আমার বাবাও বাংলা ব্যালটেই ভোট দেবেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • US Presidential Election 2024: কমলার থেকে কম ভোট পেয়েও আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন ট্রাম্প! জানেন কীভাবে?

    US Presidential Election 2024: কমলার থেকে কম ভোট পেয়েও আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন ট্রাম্প! জানেন কীভাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের (US Presidential Election 2024) চূড়ান্ত তথা অন্তিম পর্ব শুরু হবে মঙ্গলবার। কমলা হ্যারিসের থেকে কম ভোট পেলেও নির্বাচনে জিততে পারেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী, ট্রাম্প এবং কমলার মধ্যে কে জয়ী হবেন, তা ভোটারদের সরাসরি ভোটে নির্ধারিত হবে না। কেন্দ্রীয় পর্যায়ে (ফেডারেল) নির্বাচনী লড়াইয়ের বদলে জয়ী-পরাজিত নির্ধারিত হবে একেকটি প্রদেশের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এমনই নিয়ম। এর আগেও ২০১৬ সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তখন তিনি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের থেকে কম ভোট পেয়েছিলেন। 

    ইলেক্টোরাল কলেজের লড়াই

    আমেরিকার ৫০টি প্রদেশের একটিতে জয়ী (US Presidential Election 2024) হওয়ার অর্থ সংশ্লিষ্ট প্রার্থী সেই প্রদেশের সব ক’টি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন। যেমন, টেক্সাসে ৪০ জন ইলেক্টর রয়েছেন। কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প, যিনি এই প্রদেশে বেশি ভোট পাবেন, তিনিই প্রদেশের ৪০ জন ইলেক্টরকে জিতে নেবেন। ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। মাইনে এবং নেব্রাসকা এই দু’টি প্রদেশ বাদে বাকি সবগুলি রাজ্যের ইলেক্টোরাল ভোট যোগ করলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সেই প্রার্থীর রানিং মেট হয়ে যাবেন ভাইস-প্রেসিডেন্ট। আগামী ১৩ ডিসেম্বর ইলেক্টরেরা সংশ্লিষ্ট প্রাদেশিক রাজধানীতে জড়ো হয়ে তাঁদের দলের প্রার্থীকে ভোট দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট নির্বাচন পর্ব শেষ করবেন।

    আরও পড়ুন: কানাডায় মন্দিরে হামলার ঘটনায় প্রকট ট্রুডোর ব্যর্থতা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

    জয় কীভাবে সম্ভব

    ঐতিহাসিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে (US Presidential Election 2024) বেশ কিছু প্রদেশে একছত্র ভাবে আধিপত্য বজায় রেখেছে কোনও এক রাজনৈতিক দল। যেমন নিউইয়র্ক, ক্যালিফর্নিয়ার মতো প্রদেশে জিতে আসে ডেমোক্র্যাটরা। আবার টেক্সাস ঐতিহাসিক ভাবে রিপাবলিকানদেরই গড়। এই আবহে ‘সুইং স্টেটগুলির’ (নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাদা, উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভেনিয়া) ওপর বেশি নজর থাকে নির্বাচনের ফলাফলের জন্যে। কারণ নির্বাচনের মোড় ঘোরাতে পারে সেই সাতটা প্রদেশের ফল। একেক রাজ্যের হাতে একেক সংখ্যক ইলেক্টোরাল কলেজ থাকার ফলেই সার্বিক ভাবে বেশি ভোট না পেয়েও কোনও এক প্রার্থী জয়ী হতে পারেন নির্বাচনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Canada Temple Attack: কানাডায় মন্দিরে হামলার ঘটনায় প্রকট ট্রুডোর ব্যর্থতা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

    Canada Temple Attack: কানাডায় মন্দিরে হামলার ঘটনায় প্রকট ট্রুডোর ব্যর্থতা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডায় ফের হিন্দু মন্দিরে হামলা (Canada Temple Attack)। এবার ঘটনাস্থল টরন্টোর ব্রাম্পটন এলাকা। ঘটনার (Justin Trudeau) নেপথ্যে এবারও সেই খালিস্তানপন্থীরা। বারবার হিন্দু মন্দিরে হামলার ঘটনায় একটা বিষয় খুব স্পষ্ট, সেটা হল সরকার চালাতে ব্যর্থ ট্রুডো প্রশাসন। ‘সংখ্যালঘু’ সরকারের প্রধান ট্রুডো। তার ওপর ভারত বিরোধিতার জেরে দলের অন্দরেই তাঁর বিরুদ্ধে দানা বাঁধছে অসন্তোষ। সব মিলিয়ে বিবৃতি দেওয়ার দায় ছিল ট্রুডোর। তিনি দিয়েছেনও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে আজকের হিংসার ঘটনাগুলো মেনে নেওয়া যায় না। প্রতিটি কানাডিয়ানের নিজস্ব ধর্ম পালন করার অধিকার স্বাধীনভাবে ও নিরাপদে রয়েছে।”

    ট্রুডোর পুলিশও ঠুঁটো (Canada Temple Attack)

    সরকার নড়বড়ে হওয়ায় ট্রুডোর পুলিশও ঠুঁটো। সেই কারণেই বারংবার একই ঘটনা ঘটলেও, কোনওভাবেই তা রুখতে পারছে না কানাডা প্রশাসন। যেহেতু গদি বাঁচাতে শিখদের সমর্থন নিতে হয়েছে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে, তাই খালিস্তানপন্থীদের বিরুদ্ধে কড়া কোনও ব্যবস্থাও নিতে পারছেন ট্রুডো সরকার। সেই কারণেই খালিস্তানপন্থীরা কানাডায় পক্ষ্ম বিস্তার করলেও নিতান্তই দ্রষ্টার ভূমিকা অবলম্বন করা ছাড়া আর কিছুই করতে পারছেন না কানাডিয়ান প্রধানমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই ট্রুডোর দল লিবারেল পার্টির অন্দরেই ট্রুডোর বিরুদ্ধে দানা বাঁধছে অসন্তোষ।

    কড়া প্রতিক্রিয়া ভারতের

    এদিকে, হিন্দু মন্দিরে (Canada Temple Attack) খালিস্তানপন্থীদের হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিল ভারতীয় হাইকমিশন। জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘টরন্টোর কাছে ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরের সঙ্গে মিলে কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছিল ভারতীয় হাইকমিশন। সেখানে আজ ভারত বিরোধীরা এসে হিংসাত্মক হামলা চালায়। কানাডার বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে কানাডিয়ান কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনা বন্ধের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অনুরোধ জানানো হচ্ছে। রুটিন কনস্যুলার কাজে এই ধরনের ব্যাঘাত ঘটতে দেখে আমরা খুবই হতাশ। ভারত বিরোধীদের প্রচেষ্টা সত্ত্বেও আমাদের কনস্যুলেট এক হাজার জনেরও বেশি ভারতীয় ও কানাডিয়ান আবেদনকারীকে লাইফ সার্টিফিকেট ইস্যু করতে সক্ষম হয়েছিল।”

    আরও পড়ুন: জনজাতিদের বাদ দিয়েই ঝাড়খণ্ডে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি, ঘোষণা শাহের

    এদিকে, কানাডার ওই ঘটনার প্রতিবাদে নর্থ আমেরিকার হিন্দু কোয়ালিশন শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে আজ, সোমবার। খালিস্তানপন্থীদের হুমকি এবং হিন্দু বিরোধী ঘৃণা ছড়ানোর (Justin Trudeau) প্রতিবাদেই দেওয়া হয়েছে এই প্রতিবাদ মিছিলের ডাক (Canada Temple Attack)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Justin Trudeau: কানাডায় ফের হিন্দু মন্দিরে হামলা খালিস্তানপন্থীদের, চাপে পড়ে নিন্দামন্দ করলেন ট্রুডো!

    Justin Trudeau: কানাডায় ফের হিন্দু মন্দিরে হামলা খালিস্তানপন্থীদের, চাপে পড়ে নিন্দামন্দ করলেন ট্রুডো!

    মাধ্যম নিউজ ডেস্ক: দলের অন্দরে ক্রমেই বাড়ছে ট্রুডো (Justin Trudeau) বিরোধী ক্ষোভ। কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁকে সরাতে গোপন ভোটের দাবি তুলেছেন তাঁরই দল লিবারেল পার্টির বেশ কয়েকজন সাংসদ। দলের অন্দরে বিদ্রোহের জেরে ট্রুডো যখন প্রায় কোণঠাসা, তখনই ফের হামলা হল কানাডার হিন্দু মন্দিরে (Attack On Hindus)। এই দফায় মন্দিরে উপস্থিত ভক্তদের ওপর হামলাও চালায় খালিস্তানপন্থীরা। এর পরেই (পড়ুন চাপে পড়ে) ঘটনার নিন্দা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ব্রাম্পটনে হিন্দু মন্দিরের এই ঘটনা ‘মেনে নেওয়া যায় না’ বলেই মন্তব্য করেছেন তিনি।

    ফের হিন্দু মন্দিরে হামলা (Justin Trudeau) 

    ব্রাম্পটনে একটি হিন্দু মন্দিরে হামলা হয়। তার পরেই হিন্দু ফোরাম কানাডা এক্স হ্যান্ডেলে ঘটনাটির পুরো ভিডিও শেয়ার করে। ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন খালিস্তানপন্থী হাতে হলুদ ঝান্ডা নিয়ে মন্দির প্রাঙ্গনে গন্ডগোল করছে। কয়েকজনকে আবার লাঠি হাতে ভক্তদের মারধর করতেও দেখা গিয়েছে। ফোরাম লিখেছে, খুবই বিরক্তিকর ছবি। ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে ভক্তদের ওপর হামলা চালিয়েছে খালিস্তানপন্থীরা। এটা মেনে (Justin Trudeau) নেওয়া যায় না।”

    কী বললেন কানাডিয়ান সাংসদ 

    এক্স হ্যান্ডেলে ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান সাংসদ চন্দ্র আর্য লিখেছেন, “কানাডায় খালিস্তানি চরমপন্থীরা সীমা অতিক্রম করেছে। ব্রাম্পটনের হিন্দু সভা মন্দির প্রাঙ্গণে হিন্দু কানাডিয়ান ভক্তদের ওপর খালিস্তানপন্থীদের আক্রমণ দেখিয়ে দিল কানাডায় খালিস্তান সহিংস চরমপন্থা কতটা গভীর ও নির্লজ্জ হয়ে উঠেছে। আমি ভাবতে শুরু করেছি যে এই রিপোর্টের কিছু সত্যতা রয়েছে যে কানাডার রাজনৈতিক ব্যবস্থা ছাড়াও খালিস্তানপন্থীরা কার্যকরভাবে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলিতে অনুপ্রবেশ করেছে। কানাডায় মত প্রকাশের স্বাধীনতার নামে খালিস্তানি চরমপন্থীরা অবাধে মুক্ত হচ্ছে। এতে অবাক হওয়ার কিছু নেই। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, আমাদের সম্প্রদায়ের নিরাপত্তার জন্য হিন্দু-কানাডিয়ানদের এগিয়ে আসতে হবে এবং তাদের অধিকারের জন্য লড়াই করতে হবে এবং রাজনীতিবিদেরও জবাবদিহি করতে হবে।”

    ট্রুডোর ভোলবদল! 

    প্রতিক্রিয়া দিতে গিয়ে এক্স হ্যান্ডেলে ট্রুডো লিখেছেন, “ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে আজকের হিংসার ঘটনাগুলো মেনে নেওয়া যায় না। প্রতিটি কানাডিয়ানের নিজস্ব ধর্ম (Attack On Hindus) পালন করার অধিকার স্বাধীনভাবে ও নিরাপদে রয়েছে (Justin Trudeau)।”

     

  • Sheikh Hasina: “মুক্তিযোদ্ধারা কি এই বাংলাদেশ চেয়েছিলেন?”, জেলহত্যা দিবসে প্রশ্ন শেখ হাসিনার

    Sheikh Hasina: “মুক্তিযোদ্ধারা কি এই বাংলাদেশ চেয়েছিলেন?”, জেলহত্যা দিবসে প্রশ্ন শেখ হাসিনার

    মাধ্যম নিউজ ডেস্ক: “আজকের অবরুদ্ধ বাংলাদেশ কারাগারের অন্ধকারে প্রকোষ্ঠে পরিণত হয়েছে।” মাস তিনেক মুখে কুলুপ এঁটে থাকার পর কথাগুলি বললেন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী দেশছাড়া শেখ হাসিনা (Sheikh Hasina)। রবিবার বাংলাদেশে পালিত হয়েছে জেলহত্যা দিবস।

    কী বললেন হাসিনা (Sheikh Hasina)

    এদিন জারি করা এক বিবৃতিতে হাসিনা বলেন, “স্বাধীনতার পরাজিত শক্তি ও দেশবিরোধী চক্র এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলার মাটি থেকে মুক্তিযুদ্ধের চেতনা, প্রগতিশীল রাজনীতি ও বাংলাদেশ আওয়ামি লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস ও বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল।” তাঁর মতে, কিন্তু তার পরেও সে চেষ্টা ব্যর্থ হয়েছিল। আরও একবার তা হবে। নভেম্বরের ৩ তারিখে গভীর রাতে মুক্তিযুদ্ধের চারজন প্রধান নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলি এবং এএইচএম কামারুজ্জামানকে ঢাকা সেন্ট্রাল জেলের একটি প্রকোষ্ঠে নিয়ে এসে বাইরে থেকে এলোপাথাড়ি গুলি করে হত্যা করা হয়।

    দেশছাড়া হাসিনা

    সংরক্ষণকে কেন্দ্র করে ৫ অগাস্ট দেশছাড়া হন হাসিনা। আশ্রয় নিয়েছেন ভারতে। জেলহত্যা দিবস উপলক্ষে তিনি (Sheikh Hasina) লেখেন, “দেশে বিভিন্ন সময়ে স্বাধীনতা-বিরোধীরা ক্ষমতাসীন হয়েছে। স্বাধীনতা-বিরোধী অপশক্তি দেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে এবং স্বাধীনতার পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করতে বারবার হামলা করছে। কিন্তু দিনের শেষে ষড়যন্ত্রকারীরা সফল হয়নি এবং ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে, ভবিষ্যতেও হবে।”

    আরও পড়ুন: গ্রেফতারির পর ‘উধাও’ অন্তর্বাসে প্রতিবাদ জানানো ইরানের তরুণী, কোথায় গেলেন তিনি?

    হাসিনা বলেন, “সময়ের পরিক্রমায় এক দিন সত্য ও ন্যায় প্রতিষ্ঠা হবে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের চেতনা চির জাগরূক থাকবে।” তাঁর প্রশ্ন, “মুক্তিযোদ্ধারা কি এই বাংলাদেশ চেয়েছিলেন?” তিনি বলেন, “এখন শোক পালনের অধিকার নেই। আমি জাতির পক্ষ থেকে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।” বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, “হত্যাকারীদের বিচারের বদলে দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছে, রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনও (Bangladesh) ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে (Sheikh Hasina)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Iran: গ্রেফতারির পর ‘উধাও’ অন্তর্বাসে প্রতিবাদ জানানো ইরানের তরুণী, কোথায় গেলেন তিনি?

    Iran: গ্রেফতারির পর ‘উধাও’ অন্তর্বাসে প্রতিবাদ জানানো ইরানের তরুণী, কোথায় গেলেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইরানের (Iran) রাজধানী তেহরানে ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অন্তর্বাস পরে রাস্তায় নেমেছিলেন এক তরুণী। পরে পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়। তবে বর্তমানে তিনি কোথায় রয়েছেন, তা এখনও পর্যন্ত অজানা। এ নিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই তরুণীর নাম পরিচয় কিছুই জানা যায়নি এখনও পর্যন্ত।

    প্রতিবাদের ভিডিও ভাইরাল

    সম্প্রতি, একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, অন্তর্বাস পরে বিশ্ববিদ্যালয়ে চত্বরে ঘোরার পরে, বাইরে একটি জায়গায় গিয়ে বসে পড়েন তিনি। ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্য়ম। মহিলাদের কড়া পোশাক বিধির বিরুদ্ধেই তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। তবে তাঁকে তুলে নিয়ে গিয়ে ঠিক কোথায় রাখা হয়েছে সেই নিয়ে এখনও পর্যন্ত কিছু না জানা যাওয়ায়, উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। এর কারণ এই আবহে ঠিক মনে পড়ছে ২০২২ সালে সেপ্টেম্বর মাসের ঘটনা। তখনও হিজাব না পরে রাস্তায় বের হয়েছিলেন ইরানের (Iran) তরুণী মাহাসা আমিনি। সে সময়ও মাহাসাকে পুলিশ তুলে নিয়ে যায়। এর পরবর্তীকালে গ্রেফতার করা হয় কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে ইরানের পুলিশ হেফাজতে মৃত্যু হয় ওই তরুণীর। ওই ঘটনার পর সারা বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। প্রতিবাদ করেন মানুষজন।

    ইসলামিক রীতি অনুযায়ী পোশাক পরার নির্দেশ 

    সেই ঘটনার দু’বছর পেরোতেই ফের একবার ইরানের (Iran) নারী স্বাধীনতা নিয়ে আন্দোলনে নামলেন আরও এক তরুণী। প্রসঙ্গত, ইরানে মহিলাদের জন্য কড়া পোশাক বিধি জারি রয়েছে। ইসলামিক রীতি অনুযায়ী পোশাক পরার নির্দেশ রয়েছে। আবশ্যিকভাবে সেখানে মহিলাদের হিজাব দিয়ে মাথা ঢেকে রাখতে হয়। সেদেশের পূর্বতন ধর্মগুরু আয়াতুল্লা খামেনেইও এই ফতোয়া জারি করেছিলেন। বর্তমান ধর্মগুরু আলি খামেনেই তা জারি রেখেছেন।

    মাহাসাকাণ্ডের পরের প্রতিবাদ (Iran)

    প্রসঙ্গত, মাহাসাকাণ্ডের পরই ইরানের (Iranian Authority) মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং হিজাব ফতোয়া উড়িয়ে দিয়ে তাঁরা চুল কেটে প্রতিবাদে নেমেছিলেন। প্রতিবাদকে কড়া হাতে দমন করেছিল ইরানের ইসলামিক প্রশাসন (Iranian Authority)।  ইসলামের ফতোয়া অবমাননা করার অপরাধে বহু বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছিল। মহিলারা পোশাক বিধি না মানলে পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে ইরানে এবং ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ সাত লাখ টাকা জরিমানারও বিধি রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share