Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Bangladesh: স্কুলপাঠ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসে বিরাট বদল, মুজিবুর নন জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক!

    Bangladesh: স্কুলপাঠ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসে বিরাট বদল, মুজিবুর নন জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক!

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) স্কুলপাঠ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসে বদল করার অভিযোগ উঠেছে। ওই দেশের স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান নন, পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে জিয়াউর রহমানের (Ziaur Rahman)। মহম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকারের অঙ্গুলি হেলনে দেশে তথাকথিত সংস্কারের নামে স্কুলের পড়াশুনার পাঠ বদলে দেওয়া হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে বিরাট নিন্দার ঝড় উঠেছে।

    বিকৃত ইতিহাস পড়ানোর সিদ্ধান্ত (Bangladesh)

    পঞ্চম শ্রেণির জন্য তৈরি পাঠ্য বইতে বাংলাদেশের (Bangladesh) স্বাধীনতার ঘোষক বলে লেখা হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (Ziaur Rahman) নাম। উল্লেখ্য প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ জাতীয় পার্টি অর্থাৎ বিএনপির নেত্রী খালেদা জিয়ার স্বামী ছিলেন জিয়াউর। কোটা বিরোধী আন্দোলন এবং জামাত শিবিরকে হাতিয়ার করে শেখ হাসিনাকে দেশ থেকে বিতারিত করতে বিএনপির বিরাট ষড়যন্ত্র রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এখন তাই পাঠ্য পুস্তক থেকে গত ৫৪ বছর ধরে পড়ে আসা স্বাধীনতার ঘোষক মুজিবুর রহমানের নাম পাল্টে দেওয়া হয়েছে। নতুন বছরে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখন এই বিকৃত ইতিহাস পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আরও পড়ুনঃ বালুচিস্তানে জারিফ বালুচকে অপহরণ করে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ প্যাঙ্ক-এর

    ২৬ মার্চ প্রথম প্রহরে গণহত্যার প্রতিবাদে স্বাধীনতার ডাক মুজিবের

    জানা গিয়েছে, পঞ্চম শ্রেণির বইতে বলা হয়েছে, “১৯৭১ সালের ২৬ মার্চ গভীর রাতে চট্টগ্রামের (Bangladesh) কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন সেনা কমান্ডার জেনারেল জিয়াউর রহমান (Ziaur Rahman)। পাঠ্য বইতে আরও বলা হয়েছে স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত শেখ মুজিবুর রহমানের একটি বার্তাও জিয়াউর রহমান ২৭ মার্চ দেশবাসীকে জানিয়েছিলেন।” অথচ এতদিন ওইদেশের জনগণ জানতো যে ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় গণহত্যা করেছিল। ২৬ মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান গণহত্যার প্রতিবাদে স্বাধীনতার ডাক দেন। ঢাকা পুলিশ সদর থেকে এই ঘোষণা বার বার করা হয়েছিল। এরপর ধানমুণ্ডির বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল এবং নিয়ে যাওয়া হয় করাচিতে। যদিও বিএনপির দাবি, প্রথম ডাক জিয়াউর দিয়েছিলেন এবং অনেকদিন পর তা স্বীকৃতি পেয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis17: টার্গেট আওয়ামি লিগ, বাংলাদেশে গ্রেফতার করা হয় হাসিনার দলের বেশিরভাগ মন্ত্রীকেও!

    Bangladesh Crisis17: টার্গেট আওয়ামি লিগ, বাংলাদেশে গ্রেফতার করা হয় হাসিনার দলের বেশিরভাগ মন্ত্রীকেও!

    অনেকেই বলছেন, হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে বাংলাদেশ। বেছে বেছে যেমন মন্দির এবং ধর্মস্থানে অবাধে ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়িতে, একই সঙ্গে মারাত্মক বেড়ে গিয়েছে গণপিটুনি এবং খুন। অধিকাংশ ক্ষেত্রেই টার্গেট সংখ্যালঘু হিন্দু অথবা বিরোধী রাজনৈতিক কণ্ঠ। সারা বিশ্ব দেখছে, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের স্বরূপ। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর গোটা বিশ্ব স্তম্ভিত। আওয়ামি লিগপন্থী জনপ্রতিনিধি, পুলিশ অফিসার থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদের কী করুণ পরিণতি হয়েছে, তাও কারও অজানা নয়। প্রথম খণ্ডে আমরা ১২টি পর্বে তুলে ধরেছিলাম নানা অত্যাচারের কাহিনি। এবার সেসব নিয়েই আমাদের দ্বিতীয় খণ্ডের ধারাবাহিক প্রতিবেদন। আজ পঞ্চম পর্ব।

     

     আতঙ্কের বাংলাদেশে জঙ্গলের রাজত্ব-৫

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৫ অগাস্ট বিএনপি-জামাতের ষড়যন্ত্রে পতন হয় হাসিনা সরকারের (Bangladesh Crisis17)। তারপর থেকেই বাংলাদেশ চলতে থাকে জঙ্গলের রাজত্ব। পরিসংখ্যান বলছে, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশে প্রতিদিন গড়ে গ্রেফতার করা হত ৫০০ থেকে ৬০০ ব্যক্তিকে। তবে ৫ অগাস্টের পরে চিত্রটা পুরো বদলে যায় এবং দেখা যায় ইউনূস সরকারের জমানায় প্রতিদিন এক হাজার মানুষকে গ্রেফতার করা হতে থাকে। ক্ষমতা হস্তান্তরের পরেই বাংলাদেশজুড়ে দেখা যায় যে মিথ্যা মামলা দায়ের হতে থাকে বিরোধীদের দমন করার জন্য।

    ছোটখাট দলের নেতাদেরও ফাঁসানো হতে থাকে

    বাংলাদেশের (Bangladesh Crisis17) সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হাসিনা সরকারের পতনের মাত্র ৫১ দিনের মাথায় প্রায় ৯২ হাজার জনকে অভিযুক্ত করে ইউনূস সরকার এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয় প্রায় দেড় হাজার মমলা। মামলাগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামি লিগের নেতাদেরকে টার্গেট করা হতে থাকে। শুধু আওয়ামি লিগ নয়, বাংলাদেশের ছোট ছোট রাজনৈতিক সংগঠন যেমন-ইসলামিক আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টির মতো সংগঠনগুলিকেও টার্গেট করে ইউনূস সরকার। তাদের কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে থাকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে এমনটা কখনও দেখা যায়নি।

    গ্রেফতার করা হয় আওয়ামি লিগের প্রাক্তন মন্ত্রীদের  

    ইউনূস সরকারের গণতন্ত্র এবং মূল্যবোধ নিয়ে উঠতে থাকে প্রশ্ন। ইউনূস সরকারের এমন প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে সরব হতে থাকে একাধিক মহল। কোনওরকমের অভিযোগ ছাড়াই মিথ্যা মামলায় ফাঁসানো হতে থাকে একের পর এক নেতাকর্মীকে। তাঁদেরকে গ্রেফতার করা হতে থাকে। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে যেসমস্ত প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতার করেছে ইউনূস সরকার তাঁদের মধ্যে রয়েছেন-প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী হাসিনা সরকারের (Targeting Minority) প্রাক্তন উপদেষ্টা সলমন রহমান, প্রাক্তন জাহাজমন্ত্রী শাহজাহান খান, প্রাক্তন মন্ত্রী তথা পার্টির সাধারণ সম্পাদক দীপু মণি, প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র দফতরের এবং ডেপুটি স্পিকার শামসুল হক, প্রাক্তন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, প্রাক্তন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী জুনায়েদ আহমেদ পালক, প্রাক্তন উপমন্ত্রী আরিফ খান, জয় হাজি, মহম্মদ শালিম, প্রধানমন্ত্রীর শক্তি বিষয়ক পরামর্শদাতা রফিক ইলাহি, প্রাক্তন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী মহবুব আলি, প্রাক্তন অ্যাডভোকেট মিনিস্টার নুরুল ইসলাম সুজন, প্রাক্তন সংসদ সদস্য শাহ আলম, প্রাক্তন শিল্পমন্ত্রী নুরুল মজিদ।

    গ্রেফতার আরও প্রাক্তন মন্ত্রীরা (Bangladesh Crisis17)

    বাংলাদেশের (Bangladesh Crisis17) জনপ্রিয় সংবাদমাধ্যম কালের কন্ঠ তাদের প্রতিবেদনে লেখে, প্রাক্তন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং যুদ্ধ বিষয়ক মন্ত্রী এ বি তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি প্রাক্তন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্টার ফারহাদ হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। হাসিনা সরকারের প্রাক্তন পরিবেশ বিষয়ক মন্ত্রী এবং জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়।এই গ্রেফতার হওয়া মন্ত্রীদের মধ্যে ছিলেন, প্রাক্তন পর্যটনমন্ত্রী ফারুক খান, প্রাক্তন প্রাইমারি ও মাস এডুকেশন মন্ত্রী জাকির হোসেন, প্রাক্তন যুবমন্ত্রী আরিফ খান, প্রাক্তন কৃষিমন্ত্রী আব্দুর রজ্জাক।

    ৪ থেকে ৬ অগাস্টের মধ্যে ৮৭ জন আওয়ামি লিগের সদস্যকে হত্যা করে মৌলবাদীরা

    শুধুমাত্র প্রাক্তন মন্ত্রীরাই নন, আওয়ামি লিগের বেশ কিছু সাংসদকেও গ্রেফতার করে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ৪৫ জন আইন প্রণেতাকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয় গ্রেফতার করা হতে থাকে আওয়ামি লিগের ছাত্র সংগঠন, ছাত্র লিগের সদস্যদেরও। ছাত্রলিগ, যুবলিগ, স্বেচ্ছাসেবক লিগ, শ্রমিক লিগ, কৃষক লিগ, মহিলা লিগ কাউকে বাদ দেওয়া হয়নি। আগেই উল্লেখ করা হয়েছে যে এই সমস্ত গ্রেফতারি শুধুমাত্র যে আওয়ামি লিগের ক্ষেত্রে সীমাবদ্ধ থেকেছে তা নয়, ছোটখাট দলগুলির ওপরেও নেমে আসে সরকারের এমন অত্যাচার। জাতীয় পার্টির প্রাক্তন সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করে ইউনূস সরকার। ঢাকার ধানমন্ডি এলাকা তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ৪ থেকে ৬ অগাস্টের মধ্যে ৮৭ জন আওয়ামি লিগের সদস্যকে হত্যা করে মৌলবাদীরা। প্রসঙ্গত, ৫ অগাস্ট গণভবন দখল হয়, জামাত-বিএনপির নেতৃত্বে। বাংলাদেশের (Bangladesh Crisis17) মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে ২০২৪ সালের ৭ জুলাই থেকে ২০২৪ সালের ৩১ অক্টোবরের মধ্যে বাংলাদেশে খুন করা হয়েছে ৩৭০ জন আওয়ামি লিগ নেতাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kerala Nurses Death Sentence: ইয়েমেনে মৃত্যুদণ্ড ভারতীয় নার্সের, কোন দোষে দোষী জানেন?

    Kerala Nurses Death Sentence: ইয়েমেনে মৃত্যুদণ্ড ভারতীয় নার্সের, কোন দোষে দোষী জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের কেরলের নার্স (Kerala Nurses Death Sentence) জেলবন্দি নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের রায়ে সিলমোহর দিলেন ইয়েমেনের (Yemen) প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি। গত সাত বছর ধরে ইয়েমেনের জেলে বন্দি রয়েছেন ওই মহিলা। তাঁর জীবন সংশয় হওয়ায় বিচলিত দেশ।

    খুনের দায়ে জেলবন্দি (Kerala Nurses Death Sentence)

    ইয়েমেনের বাসিন্দা তালাল আব্দো মাহদিকে খুনের দায়ে ২০১৭ সাল থেকে সে দেশের জেলে বন্দি রয়েছেন নিমিশা। বছর ছত্রিশের এই নার্সকে বাঁচানোর সব রকম চেষ্টা করা হয়েছে পরিবারের তরফে। প্রয়োজনীয় সাহায্য করেছে ভারতের বিদেশমন্ত্রকও। গ্রেফতার হওয়ার পরের বছরই ওই নার্সকে মৃত্যুদণ্ড দেয় ইয়েমেনের আদালত। আদালতের সেই রায়েই সিলমোহর দিলেন প্রেসিডেন্ট। ‘অস্বাভাবিক’ কিছু না ঘটলে এক মাসের মধ্যেই ওই নার্সের মৃত্যুদণ্ড কার্যকর হবে। কেরলের পালাক্কড় জেলার বাসিন্দা নিমিশা নার্স ছিলেন। ২০১৪ সালে তাঁর স্বামী ও মেয়ে ভারতে ফিরে এলেও, নিমিশা থেকে যান ইয়েমেনেই। ২০১৫ সালে মাহদির সঙ্গে যৌথ উদ্যোগে ক্লিনিক খোলেন ভারতীয় ওই নার্স। পরে শুরু হয় দুই অংশীদারের মতবিরোধ। অভিযোগ, এই সময় নিমিশার পাসপোর্ট কেড়ে নেন মাহদি। পুলিশে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

    পাসপোর্ট ফেরাতেই খুন!

    মাহদির কাছ থেকে পাসপোর্ট ফেরাতে ২০১৭ সালের ২৫ জুলাই তাঁকে ঘুমের ইঞ্জেকশন দেন নিমিশা। ওভারডোজের কারণে মৃত্যু হয় মাহদির। পরে অন্য একজনের সাহায্যে মাহদির দেহ টুকরো টুকরো করে জলের ট্যাঙ্কে ফেলে দেন বলে অভিযোগ। ইয়েমেন থেকে পালানোর পথে ধরা পড়েন ওই নার্স। ২০১৮ সালে তাঁকে দোষী সাব্যস্ত করে ইয়েমেনের আদালত। মেয়েকে বাঁচানোর যাবতীয় চেষ্টা করেন নিমিশার মা। ইয়েমেনে আইনজীবীর ব্যবস্থা করে দেয় ভারতের বিদেশমন্ত্রক। গত বছর নিমিশার সাজা মকুবের আবেদনও খারিজ হয়ে যায় ইয়েমেনের সুপ্রিম কোর্টে (Kerala Nurses Death Sentence)। দেশের শীর্ষ আদালতের মৃত্যুদণ্ডের রায়ে সিলমোহর দেন ইয়েমেনের প্রেসিডেন্ট।

    আরও পড়ুন: দেউলিয়া হয়ে যাবে আমেরিকা? এ কী শোনালেন ইলন মাস্ক!

    প্রিয়ার পরিবার সূত্রে খবর, নিহতের পরিবারের সঙ্গে কথাবার্তা চলছিলই। সেপ্টেম্বর মাসে ভারতীয় দূতাবাস নিযুক্ত আইনজীবী আবদুল্লা আমির প্রাক-মীমাংসা পর্বেই ১৬.৬ লাখ টাকা দাবি করেন। বিদেশমন্ত্রকের তরফে তাঁকে সেই টাকা দেওয়াও হয়। পরে পারিশ্রমিক বাবদ দু’দফায় ৩৩ লাখ টাকা মিটিয়ে দিতে হবে বলে দাবি জানান তিনি। এই টাকা পেলেই নিহতের পরিবারের সঙ্গে নতুন করে কথাবার্তা শুরু করা যাবে বলে জানান (Yemen) তিনি। তাতেই দীর্ঘায়িত হয় বিষয়টি (Kerala Nurses Death Sentence)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Muslim Population: ২০৫০ সালে বিশ্বে ২০০ কোটি ছাড়িয়ে যাবে মুসলিম জনসংখ্যা, জনবিন্যাসে চিন্তার ভাঁজ

    Muslim Population: ২০৫০ সালে বিশ্বে ২০০ কোটি ছাড়িয়ে যাবে মুসলিম জনসংখ্যা, জনবিন্যাসে চিন্তার ভাঁজ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা (Muslim Population) ২০৫০ সালের মধ্যে ২০০ কোটি (200 Million) ছড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পিউ রিসার্চ নামক এক সংস্থার সমীক্ষায় জানা গিয়েছে, উচ্চ হারে বংশ বিস্তার এবং তরুণ প্রজন্মের সংখ্যা মাত্রারিক্ত বৃদ্ধির জন্য বিশ্বের সর্ববৃহৎ ধর্মে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে ইসলাম। এই গবেষণা মূলক সমীক্ষায় জানা গিয়েছে, ইসলাম, খ্রিস্টান, হিন্দু, ইহুদি এবং বৌদ্ধ ধর্ম সহ বিশ্বের প্রধান ধর্মের বৃদ্ধির হারকে তুলনামূলক বিশ্লেষণ করে দ্রুত ইসলামের সম্প্রসারণকে ইঙ্গিত করা হয়েছে। এই সমীক্ষার পর থেকেই বিশ্বজুড়ে জনবিন্যাস বদল নিয়ে বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

    ২০১০ সালে মুসলিম জন সংখ্যা ছিল ১৬০ কোটি (Muslim Population)

    বর্তমান বিশ্বে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম। ২০১০ সালে এই ধর্মের মোট জনসংখ্যা (Muslim Population) ছিল ১৬০ কোটি। আগামী আরও ২৫ বছরে মুসলিম জনসংখ্যা ২০০ কোটিরও বেশি হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে সবচেয়ে বেশি ধর্মাবলম্বীর মানুষ হল খ্রিস্টান ধর্মের মানুষ, ফলে তাকেও ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১০ সালের পরিসংখ্যানে দেখা গিয়েছে ২১৭ কোটি জনসংখ্যা ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। ২০৫০ সালে আরও ৮০ কোটি লোকের একটি সামান্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওই সময়ে মুসলমানদেরকে বিশ্বে বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় হিসাবে প্রথম সারিতে রাখতে হবে।

    দ্রুত মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ

    পিউ রিসার্চ সমীক্ষার রিপোর্টে আরও বলা হয়েছে, মুসলিম জনসংখ্যার (Muslim Population) দ্রুত বৃদ্ধিতে অবদান রাখার জন্য বেশ কয়েকটি কারণকে তুলে ধরা হয়েছে। মূল কারণ হল মুসলমানদের তুলনামূলকভাবে তরুণ প্রজন্মের জনসংখ্যা বৃদ্ধি। যেখানে জনসংখ্যার ৩৪% মাত্র ১৫ বছরের কম বয়সী এবং ৬০% মানুষ ১৫ থেকে ৫৯ বছরের মধ্যে বয়সী। উপরন্তু, মুসলিম মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি প্রজনন হার রয়েছে। এই প্রজননের হার গড়ে ৩.১ টি করে শিশু। অপর দিকে প্রতি খ্রিস্টান মহিলাদের ক্ষেত্রে প্রজননের গড় পরিমাণ ২.৭ টি করে শিশু। আবার সমীক্ষার রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, সাব-সাহারান আফ্রিকা এবং এশিয়ার কিছু অংশের মতো অঞ্চলগুলি সর্বাধিক (200 Million) উল্লেখযোগ্য জনসংখ্যা বৃদ্ধির সাক্ষী থাকবে বলে মনে করা হচ্ছে। এসব এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা এবং নিম্ন মৃত্যুহার জনসংখ্যার বৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

    আরও পড়ুনঃ দেউলিয়া হয়ে যাবে আমেরিকা? এ কী শোনালেন ইলন মাস্ক!

    ভারত সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার বিস্ফোরণ হবে!

    এই সমীক্ষায় আরও ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে ভারত ২০৫০ সালের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার (Muslim Population) দেশ হয়ে উঠবে। ফলে ইন্দোনেশিয়াকেও ছাড়িয়ে যাবে ভারত। এটি ইসলামের বিশ্বব্যাপী সবচেয়ে দ্রুত বৃদ্ধির (200 Million) সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ফলে ভারতীয় জনবিন্যাস, ভৌগলিক সাংস্কৃতি এবং ধর্মীয় ক্ষেত্র যে একটা সঙ্কটের মুখে পড়বে তা অনেকেই মনে করছেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • New Year 2025: জানেন কি নতুন বছর ২০২৫ কোন দেশে সবচেয়ে আগে আসবে, আর কোন দেশে সর্বশেষে?

    New Year 2025: জানেন কি নতুন বছর ২০২৫ কোন দেশে সবচেয়ে আগে আসবে, আর কোন দেশে সর্বশেষে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই নববর্ষ। ২০২৪ বিদায় নিয়ে আসছে ২০২৫ (New Year 2025)। নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা বিশ্ব। নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন দেশ নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে। তবে, জানেন কি কোন দেশ সবচেয়ে আগে এই নববর্ষ উদযাপন করবে? আর বিশ্বের কোথায় সব শেষে নববর্ষ উদযাপন করা হয়।

    নতুন বছর প্রথম কোন দেশ উদযাপন করবে? (New Year 2025)

    নববর্ষ (New Year 2025) প্রথম উদযাপন করবে কিরিটিমাটি দ্বীপ। এটি ক্রিসমাস দ্বীপ নামেও পরিচিত। বিশ্বের সবচেয়ে দূরবর্তী টাইম জোন  (UTC+14)  অঞ্চলে অবস্থিত। কিরিটিমাটি দ্বীপ নতুন বছর উদযাপন করার কিছুক্ষণ পরই নিউজিল্যান্ডের টোঙ্গা এবং চ্যাথাম দ্বীপপুঞ্জ জমকালো আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।

    আরও পড়ুন: ছত্তিশগড়ে ‘ঘর ওয়াপসি’, খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত ৬৫১ পরিবার ফিরল হিন্দু ধর্মে

    নতুন বছর বিশ্বের শেষ কোন দেশ উদযাপন করবে?

    নববর্ষ উদযাপনের (New Year 2025) শেষ স্থানগুলির মধ্যে রয়েছে বেকার দ্বীপ এবং হাওল্যান্ড দ্বীপ। যা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি জনবসতিহীন অঞ্চল। এইগুলি আসলে (UTC-12) সময় অঞ্চলের অধীনে পড়ে। এই নির্দিষ্ট দ্বীপগুলির অনন্য ভৌগোলিক অবস্থানের জন্য কয়েকটি দেশে প্রায় ২৬ ঘণ্টার ব্যবধানে নতুন বছর পালন করা হয়।

    জমকালো উৎসবের আয়োজন

    প্রতিটি দেশ এক এক রকমভাবে নতুন বছর পালন করে। বিশেষ করে নতুন বছরকে স্বাগত জানাতে সিডনি, টোকিও, লন্ডন এবং নিউ ইয়র্ক সিটির মতো প্রধান শহরগুলি জাঁকজমকপূর্ণ (New Year 2025) আয়োজন করে। যার মধ্যে রয়েছে সিডনির আতশবাজি প্রদর্শন, টোকিওর মন্দিরের বেল অনুষ্ঠান এবং নিউ ইয়র্ক থেকে টাইমস স্কোয়্যার বল ড্রপ। বহু ভ্রমণপ্রিয় মানুষ এক দিনে দুটি টাইম জোনের মধ্যে উড়ে গিয়ে দুবার নতুন বছর উদযাপন করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Elon Musk: দেউলিয়া হয়ে যাবে আমেরিকা? এ কী শোনালেন ইলন মাস্ক!

    Elon Musk: দেউলিয়া হয়ে যাবে আমেরিকা? এ কী শোনালেন ইলন মাস্ক!

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার আর্থিক ভবিষ্যৎ নিয়ে গুরুতর সতর্কবার্তা শোনালেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের ধনীতম ব্যক্তি মাস্ক। টেসলার সিইও-ও তিনি। ‘দ্য জো রোগান এক্সপিরিয়েন্স’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বর্তমানে আমেরিকার জাতীয় ঋণের পরিমাণ ৩৬.১৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। মাস্কের মতে, যদি শীঘ্রই কঠোর পদক্ষেপ নেওয়া না হয়, তবে ডলারের মূল্য “শূন্যে” নেমে যেতে পারে। এই অবস্থা দেশকে আর্থিক ধ্বংসের দিকে ঠেলে দেবে।

    কী বললেন মাস্ক?

    মাস্ক জানান, ঋণের সুদ পরিশোধ করতে সরকারের মোট আয়ের খরচ হচ্ছে ২৩%। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। তিনি বলেন, “যদি আমরা পদক্ষেপ না নিই, তবে পুরো সরকারি বাজেট শুধুমাত্র সুদ পরিশোধের জন্য ব্যবহৃত হবে। ফলে সামাজিক সুরক্ষা বা মেডিকেয়ারের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির জন্য কোনও তহবিল অবশিষ্ট থাকবে না।” মাস্কের এই ভবিষ্যদ্বাণী ইঙ্গিত করে যে, যদি দ্রুত সংস্কার করা না হয়, তবে একটি সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় ঘটতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে।

    কী বলছে সংখ্যাতত্ত্ব?

    মাস্কের (Elon Musk) আশঙ্কা যে অমূলক নয়, তা স্পষ্ট সংখ্যাতত্ত্বেই। ২০২৪ অর্থবর্ষে শুধুমাত্র সুদ পরিশোধেই ফেডারেল সরকার ব্যয় করেছে ১.১২৬৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। অথচ মোট আয় ছিল ৪.৯২ ট্রিলিয়ন মার্কিন ডলার। সুদের খরচ বাজেটকে গ্রাস করে ফেলায়, মাস্কের এই সতর্কবার্তা নীতিনির্ধারক ও সাধারণ নাগরিকদের সচেতন হওয়ার সঙ্কেত দেয়। যদিও জেপি মর্গানের মতো কিছু বিশেষজ্ঞের যুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র ডিফল্ট করবে না। কারণ এটি মার্কিন মুদ্রায় ঋণ ইস্যুর অস্বাভাবিক সম্ভাবনার আলোকে রয়েছে। মাস্ক অত্যন্ত দ্রুত “অর্থায়নের” নেতিবাচক প্রভাবগুলোর প্রতি ইঙ্গিত করেন না।

    আরও পড়ুন: প্রয়াগরাজে হবে মহাকুম্ভ, যোগীর প্রশংসায় পঞ্চমুখ সাধুরা

    এই পদ্ধতি একটি টেকনিক্যাল ডিফল্ট এড়াতে পারে। তবে এটি অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি এবং এর ফলে ডলারের অবমূল্যায়ন ঘটাতে পারে। এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় মাস্ক ও আর্থিক বিশেষজ্ঞরা মানুষের সম্পদ রক্ষার জন্য রিয়েল এস্টেটে বিনিয়োগের প্রস্তাব করেন। সম্পত্তির মূল্য সাধারণত মুদ্রাস্ফীতির সঙ্গে বাড়ে, যা মূল্য বৃদ্ধির পাশাপাশি ভাড়ার আয় প্রদান করে। সোনা কেনার পরামর্শও দিয়েছেন তিনি (Elon Musk)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Pakistan: বালুচিস্তানে জারিফ বালুচকে অপহরণ করে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ প্যাঙ্ক-এর

    Pakistan: বালুচিস্তানে জারিফ বালুচকে অপহরণ করে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ প্যাঙ্ক-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan) বালুচ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর মানবাধিকার শাখা প্যাঙ্ক, জারিফ বালুচকে অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো একাধিক মানবাধিকার হরণ করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচারও চেয়েছে এই সংগঠন। বিশ্বের সামনে আরও একবার পাকিস্তানের কুকর্ম ফাঁস।

    বিচার না করে খুন করা হয়েছে (Pakistan)

    বালুচিস্তানের (Pakistan) একটি সংবাদ মাধ্যম বালুচিস্তান পোস্ট এক্স হ্যান্ডলে জানিয়েছে, “আমরা জারিফের অপহরণ এবং নির্মম হত্যাকাণ্ডের তীব্র ধিক্কার জানাই। তাঁকে পাশবিক অত্যাচার করে কোনও রকম বিচার না করে খুন করা হয়েছে। পরিবারের সঙ্গে ন্যায় বিচার করা হয়নি। জারিফের মৃতদেহের সঙ্গে অত্যন্ত খারপ আচরণ করা হয়েছে। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য তুর্বতে নিয়ে যাওয়া হয়েছে। এই কাজ সম্পূর্ণভাবে মানবাধিকার বিরোধী।”

    জীবিত অবস্থায় তার জিহ্বা কেটে ফেলা হয়েছিল!

    বালুচ ইয়াকজেহতি কমিটি বা বিওয়াইসি (Balochistan) জানিয়েছে, “জারিফ বালুচকে ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছিল। জীবিত অবস্থায় তাঁর জিব কেটে ফেলা হয়েছিল। এই বর্বর নৃশংস কাজটি বালুচদের কণ্ঠস্বরকে স্তব্ধ এবং দমন করতেই করা হয়েছে। সম্পূর্ণভাবে কাজটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এই এলাকার মানুষের গত কয়েক দশকের আন্দোলনের ওপর পাকিস্তান নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে।” সেইসঙ্গে প্যাঙ্ক, পাক সরকারের কাছে দাবি করেছে, রাজ্যে ভয়মুক্ত পরিবেশ গড়তে হবে। শান্তিপূর্ণভাবে যে কোনও রকমের প্রতিবাদ করার সুযোগ মানুষকে দিতে হবে। মানুষের অধিকার সুরক্ষিত রাখতে হবে।

    উল্লেখ্য, ১৯৪৭ সালের পর থেকেই গিলগিট (Pakistan) এবং বালুচিস্তান (Balochistan) আগ্রাসী পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ-আন্দোলন করে আসছে। তাঁদের ধর্ম, সংস্কৃতি, ভাষা, কর্মসংস্থান এবং ইতিহাস, ঐতিহ্যকে অক্ষত রাখতে উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। প্রতিদিন পাক সেনার আক্রমণে প্রচুর সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। পাক সরকারের এই অমানবিক আচরণের বিরুদ্ধে বিশ্বমঞ্চে একাধিক বার পাকিস্তানের মুখ পুড়েছে। তবুও নির্লজ্জ দেশের আচরণে কোনও পরিবর্তন লক্ষ্য করেছেন না ওয়াকিবহাল মহল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: ভারতের চাপে সুর নরম! ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ছাড়ল বাংলাদেশ

    Bangladesh: ভারতের চাপে সুর নরম! ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ছাড়ল বাংলাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের চাপে সুর নরম করতে বাধ্য হল বাংলাদেশ (Bangladesh)। ভারতের মৎস্যজীবীদের গ্রেফতার করে কড়া বার্তা দেওয়ার চেষ্টা করেছিল ইউনূস সরকার। পাল্টা ভারতও বাংলাদেশি মৎস্যজীবীদের গ্রেফতার করে হুঁশিয়ারি দিয়েছিল। অবশেষে পিছু হঠল ইউনূস সরকার। দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাংলাদেশের জেল থেকে মুক্তি পেতে চলেছেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। প্রায় আড়াই মাস আগে বাংলাদেশের জলসীমার ভিতর ঢুকে পড়ায় কাকদ্বীপের ছ’টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারগুলিতেই ছিলেন ৯৫ জন মৎস্যজীবী। প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছিল। অন্যদিকে, এবার ১২ জন বাংলাদেশিকে মুক্তি দিল ভারত।

    বাংলাদেশের জননিরাপত্তা বিভাগের উপসচিব কী বললেন?(Bangladesh)

    গত বৃহস্পতিবার বাংলাদেশের (Bangladesh) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার বিজ্ঞপ্তি দিয়ে জানান, ওই ৯৫ জনের (Indian fishermen) বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুসারে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আটক ছ’টি ট্রলারও ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

    আরও পড়ুন: অসমে কয়েক দশকের গড়ে ধস, কংগ্রেসকে ধরাশায়ী বিজেপির তরুণ তুর্কি দীপলুর

    বাংলাদেশিদের ছাড়ার উদ্যোগ

    কাকদ্বীপের মৎস্যজীবীদের বাংলাদেশে (Bangladesh) গ্রেফতার হওয়ার বিষয়টি জানার পরেই তাঁদের ভারতে ফিরিয়ে আনার বিষয়ে তৎপর হয় কেন্দ্রীয় সরকার। ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে জেলেদের “বিচার থেকে প্রত্যাহার” করার জন্য বলেছিল, যারা সেপ্টেম্বরের মাঝামাঝি পাথরপ্রতিমার কাছে তাদের নৌকা ডুবে যাওয়ার সময় ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিল। তাদের বিদেশি আইনের ১৪ ধারায় গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। যদিও তাদের পশ্চিমবঙ্গে না রেখে ওড়িশাতে রাখা হয়েছিল। বাংলাদেশ সুর নরম করার পর ভারতে থাকা বাংলাদেশি মৎস্যজীবীদের ছাড়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    মুক্তির সময় উপস্থিত ছিলেন সাবসিডিয়ারি কারেকশনাল হোমের কন্ট্রোলার দেবব্রত রায় চৌধুরী। তিনি বলেন, “১২ বাংলাদেশি (Bangladesh) নাগরিককে ছেড়ে দিয়ে রাষ্ট্রীয় প্রশাসনিক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।” বাংলাদেশি জেলেদের ডায়মন্ড হারবার সাবসিডিয়ারি কারেকশনাল হোম থেকে ছেড়ে দেওয়া হয় এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis 16: প্রতিহিংসার রাজনীতি অন্তর্বর্তী সরকারের? হাসিনার বিরুদ্ধে দায়ের ১৭৮টি খুনের মামলা!

    Bangladesh Crisis 16: প্রতিহিংসার রাজনীতি অন্তর্বর্তী সরকারের? হাসিনার বিরুদ্ধে দায়ের ১৭৮টি খুনের মামলা!

    অনেকেই বলছেন, হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে বাংলাদেশ। বেছে বেছে যেমন মন্দির এবং ধর্মস্থানে অবাধে ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়িতে, একই সঙ্গে মারাত্মক বেড়ে গিয়েছে গণপিটুনি এবং খুন। অধিকাংশ ক্ষেত্রেই টার্গেট সংখ্যালঘু হিন্দু অথবা বিরোধী রাজনৈতিক কণ্ঠ। সারা বিশ্ব দেখছে, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের স্বরূপ। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর গোটা বিশ্ব স্তম্ভিত। আওয়ামি লিগপন্থী জনপ্রতিনিধি, পুলিশ অফিসার থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদের কী করুণ পরিণতি হয়েছে, তাও কারও অজানা নয়। প্রথম খণ্ডে আমরা ১২টি পর্বে তুলে ধরেছিলাম নানা অত্যাচারের কাহিনি। এবার সেসব নিয়েই আমাদের দ্বিতীয় খণ্ডের ধারাবাহিক প্রতিবেদন। আজ চতুর্থ পর্ব।

     

    আতঙ্কের বাংলাদেশে জঙ্গলের রাজত্ব-৪

    মাধ্যম নিউজ ডেস্ক: গত অগাস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকেই গোটা বাংলাদেশ (Bangladesh Crisis 16) জুড়ে শুরু হয় অত্যাচার। হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান, মঠ, মন্দির, সংখ্যালঘু থেকে বিরোধী দলের নেতৃত্বের ওপর হামলা চলতেই থাকে। একই সঙ্গে হামলা বাড়তে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন আদালত চত্বরে। জামাত-বিএনপি সমেত মৌলবাদীরা টার্গেট করতে থাকে সে দেশের আইনজীবী, প্রাক্তন মন্ত্রী, আইন প্রণেতাদের (Targeting Minority)। মিথ্যা মামলায় ফাঁসানো হতে থাকে বিরোধীদের। প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতির জন্য ইউনূস সরকার দায়ের করে ১৭৮টি খুনের মামলা, এমনটাই অভিযোগ। 

    টার্গেট প্রাক্তন বিচারপতি ও আইনজীবীরা

    বেশ কিছু ক্ষেত্রে দেখা যায়, বাংলাদেশের (Bangladesh Crisis 16) পুলিশ অফিসাররাও মৌলবাদীদের আক্রমণের শিকার হয়েছেন। মৌলবাদীদের আক্রমণের শিকার হওয়া নামগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, বাংলাদেশের প্রাক্তন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন মানিক, আইনজীবী শেখ ফারিদ। আইনজীবী শেখ ফারিদের অপরাধ ছিল আওয়ামি লিগের নেতাদের হয়ে সওয়াল করতেন তিনি আদালতে। হাসিনা সরকারের পতনের পর থেকে এই আওয়ামি লিগের নেতাদের কোনও কারণ ছাড়াই গ্রেফতার করা হতে থাকে। তাঁদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে থাকে।

    প্রতিহিংসার রাজনীতি (Bangladesh Crisis 16)

    জানা গিয়েছে, এই সমস্ত মামলায় ৯২ হাজার ৪৮৬ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং এঁরা প্রত্যেকেই জামাত-বিএনপির বিরোধী। এর মধ্যে অনেকেই আওয়ামি লিগের গুরুত্বপূর্ণ সদস্য। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আওয়ামি লিগের প্রাক্তন নেতা, প্রাক্তন মন্ত্রী, তাঁদের পরিবারের সদস্যরা, এমনকি শেখ হাসিনার পরিবারকেও বাদ দেওয়া হয়নি। প্রত্যেকের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করেছে ইউনূস সরকার, এমনটাই অভিযোগ।

    ১৭৮টি খুনের মামলা দায়ের হয় হাসিনার বিরুদ্ধে

    গত ২০২৪ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশের (Bangladesh Crisis 16) অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম ‘আজকের পত্রিকা’ প্রতিবেদন প্রকাশ করে যে যত মামলা দায়ের হয়েছে, তার মধ্যে আওয়ামি লিগের কর্মী-সমর্থক রয়েছেন ২৬ হাজার ২৬৪ জন। শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে বাংলাদেশে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২০৪। আশ্চর্যজনকভাবে তার মধ্যে ১৭৮টি খুনের কেসে অভিযুক্ত হিসেবে রাখা হয়েছে শেখ হাসিনার নাম। গত অক্টোবর মাসে বাংলাদেশের অন্যতম এক জনপ্রিয় পত্রিকা ডেইলি স্টার তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে ২২০টি। অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ফের আবার হাসিনার বিরুদ্ধে ১৬টি মামলা বেড়ে গিয়েছে। যেখানে শেখ হাসিনা নিজের বোন শেখ রেহনার বিরুদ্ধে মামলা রয়েছে ২২টি, হাসিনার পুত্র ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা রয়েছে ১৯টি। হাসিনার কন্যা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা রয়েছে চারটি এবং হাসিনার ভাইপো মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে মামলা রয়েছে একটি।

    টার্গেট করা হয় হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের

    হাসিনা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন যাঁরা, তাঁদেরকেও ব্যাপকভাবে টার্গেট করা হতে থাকে। তাঁদের ওপর যেমন হামলা চলতে থাকে, একইভাবে তাঁদেরকে মিথ্যা মামলাতেও ফাঁসানো হয়। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান, তাঁর বিরুদ্ধে জামাত-বিএনপির কর্মী-সমর্থকরা মামলা দায়ের করেছেন ১৯৯টি। আসাদুজ্জামান খানের পরেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ১৬৯টি। অন্যদিকে বিদেশমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৭২টি। বাংলাদেশের হাসিনা সরকারের আমলে আইনমন্ত্রী থাকা আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৫৯টি। 

    টার্গেট করা হয় ছাত্র নেতাদের

    অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন মহম্মদ আরাফাত, যিনি ছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ৫৪টি। অন্যদিকে, প্রাক্তন ডাক বিভাগের মন্ত্রী জুনায়েদ আহমেদ, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ৪৪টি। ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন শেখ ফাজাল নূর তাপস, তাঁর বিরুদ্ধে ৩৮টি মামলা দায়ের করা হয়। ঢাকা উত্তর শহরের মেয়র মহম্মদ আতিকুল ইসলামের বিরুদ্ধে কুড়িটি মামলা দায়ের করা হয়। আওয়ামি লিগের ছাত্র সংগঠনের নাম ছাত্রলিগ। সংগঠনের বাংলাদেশের সভাপতি সাদ্দাম হোসেন এবং তার সম্পাদক শেখ ওয়ালিয়াসিফ ইনান, তাদের বিরুদ্ধে যথাক্রমে ৩১টি ও ৩০টি মামলা দায়ের করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hezbollah: হিজবুল্লার ওপর নজরদারি ইজরায়েলের গুপ্তচর নেটওয়ার্ক মোসাদের! কী কী তথ্য প্রকাশ্যে এল?

    Hezbollah: হিজবুল্লার ওপর নজরদারি ইজরায়েলের গুপ্তচর নেটওয়ার্ক মোসাদের! কী কী তথ্য প্রকাশ্যে এল?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিজবুল্লার একজন সিনিয়র কমান্ডারের চারজন উপপত্নী ছিল। চারজনকেই তিনি ফোনে বিয়ে করেছিলেন। ইজরায়েলের গুপ্তচর নেটওয়ার্ক মোসাদ লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ওপর নজরদারির সময় এই তথ্য জানতে পেরেছিল। নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লার (Hezbollah) সহ-প্রতিষ্ঠাতাদের একজন ফুয়াদ শুকর, একবারে চারজন মহিলাকে ঠকানোর জন্য তাঁর মধ্যে এক “অপরাধ” বোধ কাজ করেছিল। পরে, তাঁদের বিয়ে করার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন।

    হিজবুল্লাকে নিয়ে কী বলল মোসাদ? (Hezbollah)

    প্রতিবেদনে বলা হয়েছে, শুকর তাঁর পরিস্থিতি সম্পর্কে অস্বস্তি বোধ করেন। তিনি হিজবুল্লার (Hezbollah) সর্বোচ্চ ধর্মীয় নেতা হাশেম সফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন – যিনি অক্টোবরে একটি বিমান হামলায় নিহত হন। মোসাদ প্রকাশ করেছে যে সফিউদ্দিন শুকরকে তার চার উপপত্নীর সঙ্গে বিয়ে করতে বলেছিলেন। সফিউদ্দিনের পরামর্শে তার জন্য চারটি পৃথক ফোনভিত্তিক বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলারা কোথায় থাকতেন এবং ফোন কলগুলি কোথায় হয়েছিল তা স্পষ্ট নয়। মোসাদ কয়েক দশক ধরে হিজবুল্লা কমান্ডারদের সম্পর্কে জাগতিক এবং ঘনিষ্ঠ বিবরণ সংগ্রহ করেছে। শুকর ২০০৬ সালের যুদ্ধের শেষের পর থেকে ইজরায়েল দ্বারা ট্র্যাক করা শত শত হিজবুল্লা কমান্ডারদের মধ্যে একজন ছিলেন। জুলাই মাসে ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি ইজরায়েলের মূল লক্ষ্য হয়ে ওঠেন, যেখানে কয়েক ডজন ইজরায়েলি নিহত হয়েছিল। জুলাই মাসে শুকর একটি ফোন কল পেয়েছিলেন, যা তার গোপন লুকানোর জায়গাটি প্রকাশ করেছিল। প্রতিবেদনে বলা হয়, তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ তাকে কিছুক্ষণ পরেই হত্যা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৩ সালে একটি আমেরিকান সেনা ব্যারাকে বোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত ছিলেন শুকর, যেখানে ২৪১ আমেরিকান সেনা নিহত হয়।

    আরও পড়ুন: অসমে কয়েক দশকের গড়ে ধস, কংগ্রেসকে ধরাশায়ী বিজেপির তরুণ তুর্কি দীপলুর

    নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইজরায়েলের সঙ্গে গাজায় হামাসের যুদ্ধ শুরু হয়। পরে, মধ্যপ্রাচ্যে সেই যুদ্ধ ছড়িয়ে পড়ে। সেই যুদ্ধে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লা (Hezbollah) যোগ দেয়। যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এর মধ্যে, ইজরায়েলের সরকার হিজবুল্লার বিরুদ্ধে একটি “উত্তর ফ্রন্ট” খোলার বিযয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share