Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • ISI Operation: হাসিনার পতনের নেপথ্যে পাকিস্তান! চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে

    ISI Operation: হাসিনার পতনের নেপথ্যে পাকিস্তান! চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের অরাজকতার পেছনে আইএসআই-এর (ISI Operation) যোগসূত্র রয়েছে। পাকিস্তানের এই গোয়েন্দা সংস্থা চাইছে, ভারত বিরোধী সরকার প্রতিষ্ঠা হোক। বাংলাদেশে এই উদ্দেশ্যেই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে আইএসআই। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী আইএসআই-এর গোয়েন্দারা ঢাকায় হাসিনার পতনের (Seikh Hasina) জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছেন।

    জামাত আইএসআই যোগ (ISI Operation)

    প্রতিবেদন অনুযায়ী, জামাত এবং জামাতের ছাত্র শাখা ছাত্রশিবিরকে উসকে দেওয়ার পিছনে ইন্ধন দিয়েছে আইএসআই। জামাত শিবিরকে পাকিস্তানের পছন্দের সংগঠন মনে করা হয়। জামাতকে বিভিন্ন সময়ে পাকিস্তানের তরফ থেকে অর্থনৈতিক সাহায্য করা হয়। এই গোটা অভিযান (ISI Operation) চালানো হয়েছে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানের দূতাবাসের আড়ালে। জামাতের নেতারা বিভিন্ন সময়ে আইএসআইয়ের নির্দেশ পেয়ে কাজ করেছে বলে অভিযোগ। এর আগে কোনও পরিস্থিতিতেই পাকিস্তানি দূতাবাসের তরফে বাংলাদেশীদের আশ্রয় দেওয়া হয়নি। এবারের আন্দোলন চলাকালীন পাকিস্তানের দূতাবাস ছাত্রদের অনুরোধ করেছিল যদি সমস্যা হয়, তাহলে তারা পাকিস্তানি দূতাবাসে আশ্রয় নিতে পারে। সাধারণত দূতাবাসগুলি এই ধরনের কাজ করে না। আর এ থেকেই সন্দেহ বাড়তে শুরু করে। আওয়ামী লীগের তরফেও একথা জানানো হয়েছে। এমনিতেও পাকিস্তান মনে করে, আওয়ামী লীগের সরকার ভারতের এদিকে ঝুঁকে থাকা সরকার। স্বাভাবিকভাবেই পাকিস্তান চায় বাংলাদেশে এমন সরকার আসুক, যাদের সঙ্গে ভারতের দূরত্ব বজায় থাকবে। আইএসআই চাইছে, বাংলাদেশ বিএনপি ক্ষমতায় আসুক। বিএনপিকে ভারত বিরোধী এবং পাকিস্তানপন্থী বলে ধারণা করা হয়।

    হাসিনা সরকারের পতন  

    ইতিমধ্যেই আন্দোলনের চাপে নতিস্বীকার করে শেখ হাসিনা (Seikh Hasina) ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের (Bangladesh) রাস্তার দখল নিয়েছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। গণভবনের জিনিস হাতিয়ে বাড়ি ফিরছেন অনেকেই। কারও হাতে দামি জিনিসপত্র, কারও হাতে মুরগি। কেউ বা ছুটছেন চেয়ার হাতে। বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙার চেষ্টা হয়েছে। ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে আগুন জ্বালিয়েছেন বিক্ষোভকারীরা। সব মিলিয়ে তুমুল অশান্ত গোটা বাংলাদেশ। পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।

    আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ, দেশ ছেড়েছেন হাসিনা, সীমান্তে নজরদারি বাড়াল ভারত

    এরই মধ্যে আবার ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। আর গোটা ঘটনায় ইন্ধন দেওয়ার (ISI Operation) অভিযোগ উঠেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Protest: ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হল মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি, গণভবনে লুটপাট!

    Bangladesh Protest: ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হল মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি, গণভবনে লুটপাট!

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩২ নম্বর ধানমন্ডির বাড়িটিকে বাংলাদেশের (Bangladesh Protest) সকলেই চেনেন। কারণ, বহু ইতিহাসের সাক্ষী দেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) এই বাসভবন। আন্দোলনকারীদের লাগাতার আন্দোলনে পিছু হঠলেন হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিনি। বোনকে নিয়ে দেশত্যাগ করলেন। আর তারপরই তাঁদর পৈত্রিক বাসভবনে চলল তান্ডব।

    ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হল মুজিবের স্মৃতি বিজড়িত ভবন! (Bangladesh Protest)

    ধানমন্ডির (Bangladesh Protest) বাড়ির সিঁড়ির মাঝ বরাবর রাখা ছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বুলেটবিদ্ধ দেহের সাদা-কালো ছবি। পাঁচ দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালাবদলের সময় ওখানেই গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। মুজিব-কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ৩২ নম্বর ধানমন্ডির সেই বাড়িটিকে পরিণত করেছিলেন সংগ্রহশালায়। সোমবার তাঁর সরকারের পতনের পরেই উন্মত্ত জনতা ভাঙচুর করে জ্বালিয়ে দিল মুজিবের স্মৃতি বিজড়িত সেই ভবনটি।

    আরও পড়ুন: পরপর মন্দিরে হামলা, নেতাকে হত্যা! বাংলাদেশে ফের টার্গেট হিন্দুরা

    গণভবন থেকে আসবাবপত্র নিয়ে চলে যান উন্মত্ত জনতা!

    সোমবার দুপুর আড়াইটে নাগাদ ঢাকার বাসভবন, গণভবন (Bangladesh Protest) ছেড়ে ‘নিরাপদ আশ্রয়ের’ উদ্দেশ্যে রওনা হন হাসিনা এবং তাঁর বোন। তার ঘণ্টাখানেকের মধ্যেই গণভবনে চড়াও হন কয়েক হাজার মানুষ। চলতে থাকে যথেচ্ছ লুটপাট। বাংলাদেশের সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’ লিখেছে বহু সাধারণ মানুষ গণভবনে ঢুকে পড়েন। তাঁদের হাতে গণভবনে ব্যবহৃত জিনিসপত্রও দেখা যায়। গণভবনের ভিতর থেকে ঘাড়ে, কাঁধে, পিঠে নানা আসবাব সামগ্রী নিয়ে বেরিয়ে আসার ছবি, ভিডিও প্রকাশ্যে আসে। সেই রকমই একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন বাংলাদেশের এক ছাত্র আন্দোলনকারী। ভিডিও বিবরণে লেখা ‘হাসিনার রুমে’। তাতে দেখা যাচ্ছে, মাথায় বাংলাদেশের পতাকার ফেট্টি বাঁধা এক তরুণ জুতো পায়ে উঠে পড়েছেন একটি পরিপাটি নীল চাদরে মোড়া বিছানায়। পায়ের ওপর পা তুলে বিছানায় শুয়ে তিনি চিৎকার করে জানাচ্ছেন, তাঁরা গণভবনের দখল নিয়েছেন।

    মাংসের হাড় চিবোচ্ছেন আন্দোলনকারীরা!

    একটি ভিডিওতে দেখা যাচ্ছে গণভবনের (Bangladesh Protest) পাকশালে রান্না করা খাবারে দেদার ভোজ সারছেন আন্দোলনকারীদের একাংশ (সেই ভিডিও সত্যতা যাচাই করেনি মাধ্যম)। তবে সমাজমাধ্যমে বাংলাদেশের অনেকেই ওই ভিডিও পোস্ট করে লিখেছেন, আন্দোলনকারীরা গণভবনের রান্নাঘরে ঢুকে পড়েছেন। সোমবার হাসিনার পদত্যাগের খবর আসে অকস্মাৎই। তাঁকে যে বাড়ি ছাড়তে হতে পারে, সে খবর সম্ভবত জানা ছিল না গণভবনের রান্নাঘরের দায়িত্বে যিনি বা যাঁরা থাকেন তাঁদেরও। ভিডিওতে দেখা যাচ্ছে থরে থরে সাজানো রয়েছে ভাত, ডাল, মাংসের পাশাপাশি নানা পদ। ভিডিওতে দেখা যায়, সেই খাবারে হামলে পড়েছেন কিছু তরুণ। তারিয়ে তারিয়ে মাংসের হাড় চিবোচ্ছেন তাঁরা।

    <

    p> 

    ধানমন্ডির বাড়িতে দুই মেয়ে বাদে সপরিবারে খুন হন বঙ্গবন্ধু

    প্রসঙ্গত, পাকিস্তান সরকার এবং সেনা নিপীড়নের প্রতিবাদে ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু বলেছিলেন, “রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে আমি প্রস্তুত।” তাঁর সেই বক্তৃতা সূচনা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের। যার পরিণামে সে বছরের ডিসেম্বরেই বদলে গিয়েছিল এশিয়ার মানচিত্র। কিন্তু স্বাধীনতার পরে মুজিবের শাসন দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট ভোরে ৩২ নম্বর ধানমন্ডির সরকারি বাসভবনে অভ্যুত্থানকারী সেনাদের গুলিতে নৃংশস ভাবে খুন হয়েছিলেন তিনি। শুধু মুজিব নন, ঢাকা শহরের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর স্ত্রী ফজিলা তুন্নেসা, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, ১০ বছরের শিশু শেখ রাসেল, দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালও নিহত হয়েছিলেন ঘাতকের বুলেটে। বিদেশে থাকায় বেঁচে গিয়েছিলেন মুজিবের দুই কন্যা, হাসিনা এবং রেহানা। ঘটনাচক্রে, সোমবার তাঁরা দু’জন সেনার কপ্টারে ঢাকা ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই আগুন ছাই হয়ে গেল মুজিবের স্মৃতি বিড়জিত ৩২ নম্বর ধানমন্ডি রোডের সেই সংগ্রহশালা।

    ‘জয় বাংলা’ স্লোগান বদলে হয়েছিল- ‘বাংলাদেশ জিন্দাবাদ’!

    বঙ্গবন্ধুকে হত্যা করার কয়েক ঘণ্টার মধ্যেই সেনার সমর্থনে প্রেসিডেন্ট হওয়া খোন্দকার মোশতাক আহমেদের সরকার বাংলাদেশ বেতারের নাম পাল্টে রেডিও বাংলাদেশ করেছিল। ৭১’-এর মুক্তিযুদ্ধে তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘জয় বাংলা’ স্লোগান বদলে গিয়ে চালু হয়েছিল – ‘বাংলাদেশ জিন্দাবাদ’। মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধে জড়িত প্রায় ১১ হাজার যুদ্ধাপরাধী জেল থেকে বেরিয়ে আসে তার পরবর্তী এক বছরের মধ্যেই। সেই সঙ্গে মুক্তিযোদ্ধা ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশের সমর্থকদের কোণঠাসা করা শুরু হতে থাকে বলে অভিযোগ। সেনাপ্রধানের কুর্সিতে বসে ক্ষমতা দখল করা জিয়াউর রহমান, হুসেন মহম্মদ এরশাদ এমনকী, অবাধ ভোটে ক্ষমতা দখলকারী খালেদা জিয়ার আমলেও সেই সেই ধারা বজায় থাকার অভিযোগ উঠেছে বারে বারে। ২০০৮ সালে জাতীয় সংসদের ভোটে জিতে হাসিনা (Sheikh Hasina) দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সেই ধারা কিছুটা বদলেছিল বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন। এবার হাসিনা বিরোধী আন্দোলেন ‘নিষিদ্ধ’ জামাতে ইসলামির সক্রিয় অংশগ্রহণ কি আবার ফিরিয়ে আনবে সেই পুরনো স্মৃতি। মুজিবের মূর্তি ভাঙা এবং ধানমন্ডির সংগ্রহশালায় অগ্নিসংযোগ ‘ইঙ্গিতবাহী’ বলেই মনে করছেন তাঁরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Protest: বাংলাদেশে ফের সেনা অভ্যুত্থান! ফিরছে প্রায় ১৮ বছর আগের স্মৃতি

    Bangladesh Protest: বাংলাদেশে ফের সেনা অভ্যুত্থান! ফিরছে প্রায় ১৮ বছর আগের স্মৃতি

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা প্রায় ১৮ বছর পর ফের বাংলাদেশে ক্ষমতা দখল করল সেনাবাহিনী। সেবারও উত্তাল হয়েছিল বাংলাদেশ (Bangladesh Protest)। পরে, দেশের নিয়ন্ত্রণ নিয়েছিল সেনাবাহিনী। এবারও জনরোষের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। তাঁর দেশত্যাগের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেন। আন্দোলনকারীদের শান্ত হওয়ার তিনি বার্তা দেন।

     ঠিক কী বললেন সেনাপ্রধান? (Bangladesh Protest)

    জেনারেল জামান সোমবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণের আগে সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরে, তিনি বলেন, “সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে। সেই সঙ্গে দেশের (Bangladesh Protest) আন্দোলনকারী পড়ুয়া এবং রাজনৈতিক কর্মীদের শান্ত থাকার আবেদন জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, প্রতিটি হত্যার বিচার হবে।” এরপর তিনি বলেন, “প্রধানমন্ত্রী পদ থেকে হাসিনা ইস্তফা দিয়েছেন। আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করব।” প্রসঙ্গত, হাসিনার ইস্তফার দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ এবং হিংসার মধ্যেই রবিবার গভীর রাতে জেনারেল জামান জানান, তিনি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে ঢাকার বাসভবনে বৈঠক করেছিলেন। তার পরেই জল্পনা তৈরি হয়, এবার সরাসরি পরিস্থিতির ওপর হস্তক্ষেপ করতে চলেছে সেনা। সূত্রের খবর, হাসিনা ইস্তফা দিয়ে তদারকি সরকারের ভার দিয়েছেন জাতীয় সংসদের (পার্লামেন্ট) স্পিকার শিরিন সারমিন চৌধুরির হাতে। কিন্তু আওয়ামি লিগের নেত্রী শিরিনকে সেনা মানবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ঘটনাচক্রে, রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিনও আওয়ামি লিগের প্রাক্তন নেতা এবং ‘হাসিনা ঘনিষ্ঠ’ হিসাবেই পরিচিত। আর এদিন হাসিনা দেশত্যাগ করার পর সোমবার সেনাপ্রধান সাংবাদিক সম্মেলন করার সময় আওয়ামি লিগের কোনও নেতা সেখানে উপস্থিত ছিলেন না।

    আরও পড়ুন: পরপর মন্দিরে হামলা, নেতাকে হত্যা! বাংলাদেশে ফের টার্গেট হিন্দুরা

    ১৭ বছর আগে ঠিক কী হয়েছিল?

    ২০০৭ সালের ১১ জানুয়ারি অশান্ত পরিস্থিতিতে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদের প্রত্যক্ষ তৎপরতার গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। নেতৃত্বে ছিলেন, অর্থনীতিবিদ তথা বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ফখরুদ্দিন আহমেদ। মূলত, সে সময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রধামন্ত্রীত্বের মেয়াদ শেষ হওয়ার পরে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত করা হয়েছিল। কিন্তু, আওয়ামি লিগসহ বিরোধীরা সেই সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগে আন্দোলনে নামায় সক্রিয় হয় সেনা। প্রাথমিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে। কিন্তু তিনি অস্বীকার করেন। এরপর তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের সক্রিয়তায় তত্ত্বাবধায়ক সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ফখরুদ্দিন। ১৯৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে তিনটি বড় মাপের সেনা অভ্যুত্থানের সাক্ষী হয়েছে দেশটি (Bangladesh Protest)। সেনার হাতে নিহত হতে হয়েছে দুই প্রেসিডেন্ট – শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে। এছাড়া, গত সাড়ে পাঁচ দশকে একাধিক ছোট-বড় ব্যর্থ অভ্যুত্থানও হয়েছে সে দেশে। এবারও অগ্নিগর্ভ বাংলাদেশকে শান্ত করতে সেনা অভ্যুত্থান ঘটল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sheikh Hasina: অগ্নিগর্ভ বাংলাদেশ, দেশ ছেড়েছেন হাসিনা, সীমান্তে নজরদারি বাড়াল ভারত

    Sheikh Hasina: অগ্নিগর্ভ বাংলাদেশ, দেশ ছেড়েছেন হাসিনা, সীমান্তে নজরদারি বাড়াল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা (Sheikh Hasina)। বাংলাদেশ এখন অগ্নিগর্ভ। সারা দেশের আন্দোলন এখন হিংসাত্মক এবং সাম্প্রদায়িক রূপ নিয়েছে। ঢাকার গণভবনে চলছে ব্যাপক লুটপাট। একাধিক জায়গায় ভাঙা হয়েছে শেখ মজিবুর রহমানের মূর্তি, হামলা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও। আওয়ামী লিগের অবশ্য দাবি, সবটাই জামাত-এ-ইসলামির ইন্ধনে হয়েছে। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ঘোষণা করেছেন, অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালানো হবে। তাই এই আবহে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। ভারতের পূর্বাঞ্চলের সীমান্তে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কলকাতা থেকে এডিজি ইস্টার্ন কমান্ড বাহিনীকে সবরকম প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তে। বিএসএফের ডিজি ইতিমধ্যে কলকাতায় পৌঁছে গিয়েছেন।

    হাসিনার সুরক্ষার দায়িত্ব নেবে বিএসএফ (Sheikh Hasina)

    সূত্রের খরব, শেখ হাসিনা (Sheikh Hasina) ভারতের আগরতলায় অবতরণ করে সেখান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন বলে খবর। ভারতে শেখ হাসিনা পদার্পণ করা পর্যন্ত তাঁর যাবতীয় নিরাপত্তা এবং সুরক্ষার দায়িত্ব নেয় বিএসএফ। ভারতীয় সেনা সবটা দেখলেও মূল পরিচালনার কাজ করবে বিএসএফ। হাসিনা এবং তাঁর পরিজনরা যাতে ভারতে সুরক্ষিত ভাবে প্রবেশ করতে পারেন, সেই দিকে নজর রাখা হয়েছে। একই ভাবে আন্দোলনকারীরা যাতে ভারতে প্রবেশ করে অশান্তি না করতে পারে, সেই দিকেও খেয়াল রাখছে বিএসএফ।

    আরও পড়ুনঃ নেতার পর এবার সাংবাদিক! অগ্নিগর্ভ বাংলাদেশে হিন্দু নিধন হয়েই চলছে

    ভারত-বাংলাদেশ সীমান্তে সম্পূর্ণ দখল নিয়েছে বিএসএফ

    উল্লেখ্য, শেখ হাসিনার বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক এখনও কোনও সরকারি বিবৃতি প্রকাশ করেনি। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি (Sheikh Hasina) একটি আভ্যন্তরীণ বিষয়। তাই আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই বিষয়ে ভারত মন্তব্য করেনি। কিন্তু সে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তীব্র সঙ্কটে। যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায়। এই জন্য সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। এদিকে, বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে দিল্লির নর্থ ব্লক এবং সাউথ ব্লকে চরম তৎপরতা দেখা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, বিদেশমন্ত্রক, প্রতিরক্ষামন্ত্রক, প্রধানমন্ত্রীর দফতর সবগুলিই এই এলাকায়। তবে কী ধরনের তৎপরতা রয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট হয়নি। সীমান্তে যদি বাংলাদেশিরা প্রবেশ করতে চায় তাহলে কী ব্যবস্থা গ্রহণ হতে পারে, তা ভারত সরকারের সিদ্ধান্তের পরই জানা যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh News: নেতার পর এবার সাংবাদিক! অগ্নিগর্ভ বাংলাদেশে হিন্দু নিধন হয়েই চলছে

    Bangladesh News: নেতার পর এবার সাংবাদিক! অগ্নিগর্ভ বাংলাদেশে হিন্দু নিধন হয়েই চলছে

    মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিগর্ভ বাংলাদেশে (Bangladesh News) হিন্দু নিধন চলছেই! অস্থির পরিস্থিতিতে ইতিমধ্যে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী ঘোষণা করে জানিয়েছে যে সেখানে খুব তাড়াতাড়ি গঠন করা হবে তদারকি সরকার। এই আবহে হিন্দুদের নিরাপত্তা ক্রমশই প্রশ্নের মুখে উঠছে। একের পর এক হামলা ও হত্যার ঘটনা ঘটছে। রবিবারই কাজল রায় নামে এক হিন্দু নেতাকে হত্যা করা করে বিক্ষোভকারীরা। এর পাশাপাশি, হত্যা করা হয় প্রদীপ কুমার ভৌমিক নামের এক সাংবাদিককেও। জানা গিয়েছে, বাংলাদেশের (Bangladesh News) রায়গঞ্জের স্থানীয় ডেইলি খবরপত্র নামের একটি সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করতেন নিহত প্রদীপবাবু। সেদেশের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় অন্তত ২৩ সাংবাদিক আহত হয়েছেন হামলায়।

    কীভাবে হামলা (Bangladesh News)

    জানা গিয়েছে, বিক্ষোভকারীরা রবিবার দুপুরের পরই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আওয়ামী লিগের কার্যালয়ে প্রথমে হামলা চালান। এর ঠিক পাশেই অবস্থিত ছিল রায়গঞ্জ প্রেসক্লাব (Bangladesh News)। সেখানেই ছিলেন সাংবাদিক প্রদীপ কুমার। বিক্ষোভকারীরা পিটিয়ে আহত করেন প্রদীপবাবুকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা ওই সাংবাদিককে মৃত বলে ঘোষণা করেন।

    হিংসাত্মক আন্দোলন সাম্প্রদায়িক রূপ নিয়েছে

    সে দেশের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক নাজমুল আহসান বলছেন, ‘‘ক্রমশই আন্দোলন হিংসাত্মক ও সাম্প্রদায়িক (Hindus Under Attack) রূপ নিয়েছে এবং এগুলি বেশিরভাগই ছড়ানো হচ্ছে সমাজ মাধ্যমের পাতা থেকে।’’ বাংলাদেশের এই হিংসায় দেশভাগ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ছায়া ফুটে উঠেছে। ফের যেন বাংলাদেশে ফিরে এসেছে রাজাকাররা। আন্দোলনের নামে আক্রমণ চালানো হয়েছে ইস্কনের মন্দির, কালী মন্দির সমেত হিন্দুদের একাধিক ধর্মস্থানে। বাদ যাচ্ছে না হিন্দুদের ঘরবাড়িও। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sheikh Hasina: বোনকে নিয়ে দেশ ছেড়ে ভারতে হাসিনা, আপাতত ক্ষমতায় সেনা, বাংলাদেশের ভবিষ্যৎ কী?

    Sheikh Hasina: বোনকে নিয়ে দেশ ছেড়ে ভারতে হাসিনা, আপাতত ক্ষমতায় সেনা, বাংলাদেশের ভবিষ্যৎ কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত গণভবন এখন আন্দোলনকারীদের দখলে। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। আর এরই মধ্যে খবর,  বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা ‘গণভবন’ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সূত্রের খবর, দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। কিন্তু সেই সুযোগ তিনি পাননি। সোমবার সকালে হাসিনা ও রেহানা তাঁদের সরকারি বাসভবন গণভবন থেকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে চলে যান। সেখান থেকে একটি সামরিক হেলিকপ্টারে উড়ে যান দুই বোন। 

    গত কয়েক দিন ধরে বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীদের একটাই দাবি ছিল— হাসিনা (Sheikh Hasina) সরকারের পদত্যাগ। রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছিল। আর এরই মধ্যে সোমবার বোনকে নিয়ে দেশ ছাড়লেন হাসিনা। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েই দেশ ছেড়েছেন তিনি।  পরে, সেনাপ্রধান সেই খবরে সিলমোহর দেন। বাংলাদেশের সেনাপ্রধান আনুষ্ঠানিক ঘোষণা করে বলেন, ‘‘প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আপনারা শান্তি-শৃঙ্খলার পথে ফিরে আসুন।’’ 

    গণভবন এখন আন্দোলনকারীদের দখলে

    ইতিমধ্যেই বাংলাদেশের (Bangladesh) রাস্তার দখল নিয়েছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙছেন তাঁরা। ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, গণভবনে লুট চালাচ্ছেন আন্দোলনকারীদের একাংশ। কারও হাতে দামি জিনিসপত্র, কারও হাতে মুরগি। কেউ বা ছুটছেন চেয়ার হাতে। যদিও, সেই ভিডিওর সত্যতায় যাচাই করেনি মাধ্যম। সব মিলিয়ে তুমুল অশান্ত গোটা বাংলাদেশ। পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে আবার ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের মোবাইল পরিষেবা। পুলিশের পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে সেনাবাহিনী। রাস্তায় নেমে পড়েছে সাঁজোয়া গাড়ি। 

    জাতির উদ্দেশে ভাষণ সেনাপ্রধানের

    হাসিনা ঢাকা ছাড়ার আগেই বাংলাদেশের (Bangladesh) সেনাবাহিনীর তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে বাংলাদেশের বিশিষ্টজন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ওয়াকার উজ জামান। প্রতিটি হত্যার বিচার হবে বলে জানিয়েছেন তিনি। তবে একই সঙ্গে তিনি বাংলাদেশের জনতাকে বলেছেন, হিংসা পরিহার করে সংযত হওয়ার এবং শান্তি বজায় রাখার।  

    আরও পড়ুন: ‘জামাতের হাতে রাশ, নেপথ্যে পাকিস্তান’! হিংসা নিয়ে দিল্লিকে কী জানাল ঢাকা?

    সেনার অধীনে তদারকি সরকার গঠিত হতে পারে (Bangladesh) 

    এদিন ভাষণে বাংলাদেশের জনতার উদ্দেশে সেনাপ্রধানের আর্জি, ”আপনারা শান্তি বজায় রাখুন। ভাঙচুর করবেন না। আমি নির্দেশ দিয়েছি পুলিশ বা সেনাবাহিনী গুলি চালাবে না। আমরা এর আগে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। বিশিষ্টদের সঙ্গে আলোচনা করেছি। অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা রাষ্ট্রপতির কাছে যাব। তাঁর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব। আপনারা সেনাবাহিনীর উপর আস্থা রাখুন। সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখুন, আমরা সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। আপনাদের আমি কথা দিচ্ছি। আপনারা এখনই আশাহত হবেন না। আপনাদের যত দাবি আছে, তা আমরা পূরণ করব এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Protest: ‘জামাতের হাতে রাশ, নেপথ্যে পাকিস্তান’! হিংসা নিয়ে দিল্লিকে কী জানাল ঢাকা?

    Bangladesh Protest: ‘জামাতের হাতে রাশ, নেপথ্যে পাকিস্তান’! হিংসা নিয়ে দিল্লিকে কী জানাল ঢাকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে বাংলাদেশে (Bangladesh Protest) শুরু হওয়া নতুন ছাত্র আন্দোলনে সংঘর্ষের জেরে ইতিমধ্যেই অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে বিক্ষোভকারীরা যেমন রয়েছেন, সেরকমই রয়েছেন প্রায় ১৫ জন পুলিশকর্মী৷ বিক্ষোভে লাগাম টানতে রবিবার সন্ধে থেকেই অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে বাংলাদেশ সরকার৷ এই পরিস্থিতিতে বাংলাদেশ থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছে বিদেশমন্ত্রক৷ ভারতীয়দের বাংলাদেশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ যাঁরা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন, তাঁদের চূড়ান্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে৷ 

    সোমবারও উত্তপ্ত পড়শি দেশ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের পক্ষ থেকে সোমবার ঢাকা অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ এই অভিযানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসতে বলা হয়েছে৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ জানিয়েছেন, মঙ্গলবারের পরিবর্তে তারা আজ, সোমবারই ঢাকায় ছাত্র- নাগরিক অভ্যুত্থানের ডাক দিয়েছেন৷ মূলত ঢাকা সংলগ্ন জেলাগুলি থেকে ছাত্র এবং আন্দোলনকারীদের যেভাবে সম্ভব ঢাকায় আসতে বলা হয়েছে৷ প্রধানমন্ত্রীর (Sheikh Hasina) পদত্যাগের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন নামে আন্দোলকারী সংগঠন ৷ সংঘর্ষে লাগাম টানতে ইতিমধ্যেই বাংলাদেশে (Bangladesh Protest)  ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে৷ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারও বন্ধ করে দেওয়া হয়েছে৷ ৪জি ইন্টারনেট পরিষেবাও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে৷

    পাকিস্তানের মদত

    সরকারি সূত্রে খবর, আন্দোলনের নিয়ন্ত্রণ এখন জামাতের হাতে চলে গিয়েছে বলে দিল্লিকে জানিয়েছে ঢাকা। জামাতের ছাত্র সংগঠনের পিছনে ঢাকার পাকিস্তানি হাইকমিশনের মদত রয়েছে বলেও জানিয়েছে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকার। মূলত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নতুন করে অসহযোগ আন্দোলন শুরু করেছে বাংলাদেশের (Bangladesh Protest) ছাত্রদের একাংশ ৷ অভিযোগ, রবিবার সকালে আন্দোলনকারী পড়ুয়ারা যখন অসহযোগ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন, তখন আওয়ামি লিগ, ছাত্র লিগ এবং যুব লিগের সদস্য ও সমর্থকরা বাধা দেন ৷ আর তার জেরে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। যদিও নতুন করে ছড়িয়ে পড়া হিংসার পিছনে নাশকতামূলক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তাঁর দাবি, ছাত্র নয়, আন্দোলনের নামে এই হিংসা ছড়ানোর পিছনে রয়েছে সন্ত্রাসবাদীরা৷ দেশবাসীর কাছে শক্ত হাতে এই সন্ত্রাসবাদীদের দমন করার অনুরোধ করেছেন তিনি৷

    আরও পড়ুন: পরপর মন্দিরে হামলা, নেতাকে হত্যা! বাংলাদেশে ফের টার্গেট হিন্দুরা

    ভারতীয়দের সতর্কতা

    এই পরিস্থিতিতে বাংলাদেশের (Bangladesh Protest) সিলেটে অবস্থিত ভারতীয় হাইকমিশনের অফিস থেকে একটি অ্যাডভাইসরি প্রকাশ করা হয়েছে এক্স হ্যান্ডেলে ৷ সেখানে থাকা ভারতীয়দের জন্য জরুরি ক্ষেত্রে একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে ৷ হাইকমিশনের সেই অ্যাডভাইসরিতে বলা হয়েছে, “সিলেটে অবস্থিত ভারতের হাইকমিশনের এই সহকারী অফিসের অন্তর্গত এলাকায় বসবাসকারী ভারতীয়দের বলা হচ্ছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলুন ৷ পাশাপাশি, প্রতি মুহূর্তে সতর্ক থাকুন ৷”  

    কোনও প্রয়োজনে জরুরি ফোন নম্বর ব্যবহার করে ঢাকার ভারতীয় দূতাবাসে যোগাযোগ করার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশে থাকা ভারতীয়দের৷ ঢাকায় ভারতীয় দূতাবাসের নম্বরগুলি হল- +৮৮০১৯৫৮৩৮৩৬৭৯, +৮৮০১৯৫৮৩৮৩৬৮০, +৮৮০১৯৩৭৪০০৫৯১৷ বাংলাদেশের এই সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও৷ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: পরপর মন্দিরে হামলা, নেতাকে হত্যা! বাংলাদেশে ফের টার্গেট হিন্দুরা

    Bangladesh: পরপর মন্দিরে হামলা, নেতাকে হত্যা! বাংলাদেশে ফের টার্গেট হিন্দুরা

    মাধ্যম নিউজ ডেস্ক: গত সপ্তাহের বৃহস্পতিবারই বাংলাদেশে (Bangladesh) নিষিদ্ধ ঘোষণা করা হয় জামাতে ইসলামি ও তার ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরকে। জামাত নিষিদ্ধ হওয়ার পর থেকেই বাংলাদেশে নতুন করে শুরু হয় সংঘর্ষ, দিকে দিকে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। রবিবারই বাংলাদেশে নিহত হন ১০০ জন। আন্দোলনের নামে যে হিংসা চলছে বাংলাদেশে, সেখানে বেছে বেছে টার্গেট করা হচ্ছে হিন্দুদের (Hindus Under Attack)। সরকারি সূত্রে খবর মিলেছে, আন্দোলনের নিয়ন্ত্রণ এখন জামাতের হাতে চলে গিয়েছে বলে দিল্লিকে জানিয়েছে ঢাকা। জামাতের ছাত্র সংগঠনের পিছনে ঢাকার পাকিস্তানি হাইকমিশনের মদত রয়েছে বলেও জানিয়েছে শেখ হাসিনা সরকার।

    আক্রান্ত হিন্দু, ছায়া দেখা যাচ্ছে দেশভাগ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার (Bangladesh)

    বাংলাদেশের এই হিংসায় দেশভাগ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ছায়া ফুটে উঠেছে। ফের যেন বাংলাদেশে ফিরে এসেছে রাজাকাররা। আন্দোলনের নামে আক্রমণ চালানো হয়েছে ইস্কনের মন্দির, কালী মন্দির সমেত হিন্দুদের একাধিক ধর্মস্থানে (Hindus Under Attack)। বাদ যাচ্ছে না হিন্দুদের ঘরবাড়িও। নিষিদ্ধ হওয়ার পরই মুখোশ খুলে বেরিয়ে আসছে এই জঙ্গি সংগঠনের। পরিকল্পিতভাবে ব্যাপকহারে হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে। বাংলাদেশে (Bangladesh) সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে দেশকে অশান্ত করতে চাইছে তারা। ওয়াকিবহাল মহলের মতে, হিন্দু নিধন করে সরকারকে চাপ দিতে চাইছে জামাত। এর পাশাপাশি, সংখ্যাগরিষ্ঠ হিন্দুর দেশ ভারতকেও উস্কানি দিতে চাইছে তারা।

    রংপুরের একজন হিন্দু কাউন্সিলরকে হত্যা করা হয়

    রবিবার বাংলাদেশে (Bangladesh) যে হিংসা ছড়ায় সেখানে রংপুরের একজন হিন্দু কাউন্সিলরকে হত্যা করা হয়। জানা গিয়েছে, নিহত ওই কাউন্সিলরের নাম কাজল রায়। এরপর রবিবার সন্ধ্যা ছ’টা থেকেই কার্ফু জারি করা হয়েছে এবং তা আপাতত চলবে বলে জানিয়েছে বাংলাদেশের সরকার (Hindus Under Attack)। ইতিমধ্যে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়েছে যে রবিবার থেকেই ব্যাঙ্ক সহ সমস্ত প্রতিষ্ঠান তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে হাসপাতাল, জল, গ্যাস, বিদ্যুতের মতো জরুরি পরিষেবাগুলি চালু থাকছে। ইতিমধ্যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, দুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ।

    হিংসাত্মক আন্দোলন সাম্প্রদায়িক রূপ নিয়েছে

    সে দেশের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক নাজমুল আহসান বলছেন, ‘‘ক্রমশই আন্দোলন হিংসাত্মক ও সাম্প্রদায়িক (Hindus Under Attack) রূপ নিয়েছে এবং এগুলি বেশিরভাগই ছড়ানো হচ্ছে সমাজ মাধ্যমের পাতা থেকে। এ কারণে সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছে।’’ হিংসা এতটাই বেড়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় শেখ সোহেলের বাড়িতেও বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ হিংসা । রাজবাড়ি জেলায় ভাঙচুর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি।

    মদত দিচ্ছে চিন? 

    বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ‘‘এমন সহিংস আন্দোলন বাংলাদেশের কার্যত নজিরবিহীন, আগে কখনও দেখা যায়নি। সরকার ফেলার জন্য এভাবেই বাংলাদেশকে (Bangladesh) অস্থির করতে চাইছে উপমহাদেশের বাইরে কোনও বড় শক্তি।’’ বোঝাই যাচ্ছে, উপমহাদেশের বাইরে এই শক্তি হল চিন। হাসিনা সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা আজ চিনের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই যে কোনও মূল্যে হাসিনা সরকারের পতন ঘটিয়ে ভারত বিরোধী জামাতকে ক্ষমতায় নিয়ে আসতে চায় চিন। অর্থাৎ পাকিস্তান ও চিন বাইরে থেকে কলকাঠি নাড়ছে, ভিতরে তাদের হয়ে প্রতিনিধিত্ব করছে জামাত। উদ্দেশ্য একটাই, বাংলাদেশে ভারত বিরোধী সরকার প্রতিষ্ঠা (Hindus Under Attack)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan: বালোচদের ওপর দমনপীড়ন, করাচির রাস্তায় প্রতিবাদ সমাজকর্মীদের

    Pakistan: বালোচদের ওপর দমনপীড়ন, করাচির রাস্তায় প্রতিবাদ সমাজকর্মীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আমেরিকার ঢেউ এসে আছড়ে পড়ল পাকিস্তানে (Pakistan)! গত বছর ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগান উঠেছিল মার্কিন মুলুকে। এবার পাকিস্তানে (Karachi Activists) আওয়াজ উঠল ‘বালোচ লাইভস ম্যাটার’। পাকিস্তানের বালোচ প্রদেশে দমন পীড়ন চালাচ্ছে পাকিস্তান প্রশাসন। তার প্রতিবাদেই শনিবার করাচির রাস্তায় নামেন সে দেশের সমাজকর্মীরা। সেখানেই আওয়াজ ওঠে ‘বালোচ লাইভস ম্যাটার’।

    করাচির রাস্তায় সমাজকর্মীরা (Pakistan)

    পাকিস্তানের কবল থেকে মুক্তি পেতে চাইছেন বালুচিস্তানবাসী। তার জেরেই চলছে প্রতিবাদ। সিন্ধ এবং বালুচিস্তানেও জ্বলছে প্রতিবাদের আগুন। বিক্ষোভকারীদের কড়া হাতে দমন করতে চাইছে পাক প্রশাসন। চলছে দমন-পীড়ন। এরই প্রতিবাদে করাচির রাস্তায় নামেন সমাজকর্মীরা। মুন্ডুপাত করেন পাক সরকারের। সরকারের ভীরুতা ও হিপোক্র্যাসির বিরুদ্ধেও সোচ্চার হন তাঁরা। গদওয়ারে নিপীড়ন বন্ধের দাবিও জানান তাঁরা। পাক সরকারের দমন পীড়নের প্রতিবাদে তাঁরা যে এককাট্টা, তা স্পষ্ট সমাজকর্মী বীরসা পিরজাদোর কথায়।

    কী বললেন আন্দোলনকারীরা?

    তিনি বলেন, “যতক্ষণ না সরকার দমন পীড়ন বন্ধ করছে, ততক্ষণ আমরা ফিরে যাব না।” বীরসা প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ। সিন্ধ কমিশন অন দ্য স্টেটাস অফ উইমেনের সদস্যও তিনি। প্রতিবাদীদের সাফ কথা, রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা মেনে নেওয়া যায় না। তারা যেভাবে প্রতিবাদীদের গ্রেফতার করছে, তাও মেনে নেওয়া যায় না। যেভাবে বালোচ নারী ও শিশুদের মারধর করা হচ্ছে, তাও সহ্য করা যায় না। তাঁরা জানান (Pakistan), নিখোঁজ ব্যক্তিদের ইস্যুটি জেনুইন।

    আরও পড়ুন: গণধর্ষণকাণ্ডে ডিএনএ টেস্ট চান, অখিলেশের মুসলিম তোষণে ক্ষুব্ধ বিজেপি

    প্রসঙ্গত, শুক্রবার রাতে আর্টস কাউন্সিল গোলচত্বর থেকে গ্রেফতার করা হয় বালোচ ইয়াকজেহতি কমিটির কয়েকজন কর্মকর্তাকে। ওই এলাকায় তাঁরা জড়ো হয়েছিলেন গোয়াদরে নির্যাতন ও আটকের ঘটনার প্রতিবাদ জানাতে। সেই সময়ই কর্মকর্তাদের গ্রেফতার করে পাক প্রশাসন। বালোচ ইয়াকজেহতি কমিটির অভিযোগ, মহিলা-সহ প্রায় ৫০ জনকে আটক করেছে পুলিশ। কেপিসি এলাকায় মিছিল করার চেষ্টা করতেই আটক করা হয় তাঁদের। যদিও পাক পুলিশের দাবি, সংগঠকরা রেড জোনে বেআইনি সমাবেশ করার নিষেধাজ্ঞা ভেঙেছেন। ১৪ জন আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে সঙ্গেই ছেড়ে দেওয়া হয়েছে।

    পুলিশের দাবি যে সত্য নয়, তা স্পষ্ট করাচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রিয়াজ আহমেদের কথায়। তিনি বলেন, “গতকাল রাতে শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিয়েছিলেন ১৫০ বালোচ আন্দোলনকারী (Karachi Activists)। এঁদের মধ্যে ছাত্রছাত্রীরাও ছিলেন। কোনও কারণ ছাড়াই পুলিশ তাঁদের লাঠিপেটা করে। কোনও কারণ ছাড়াই করা হয় গ্রেফতার (Pakistan)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

      

  • Pakistani: পাকিস্তানিদের ওপর বিরক্ত মধ্যপ্রাচ্য, আর চাকরি দিতে চাইছে না কোনও দেশ

    Pakistani: পাকিস্তানিদের ওপর বিরক্ত মধ্যপ্রাচ্য, আর চাকরি দিতে চাইছে না কোনও দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানিদের (Pakistani) কাজকর্ম আর হজম করতে পারছে না পশ্চিম এশিয়ার দেশগুলি। সংযুক্ত আরব আমিরশাহি থেকে সৌদি আরব, কেউই আর পাকিস্তানিদের নিজেদের দেশে চাইছে না। পাক সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী পাকিস্তানিদের বিষয়ে সংসদের স্থায়ী কমিটির বৈঠকে সম্প্রতি এই উদ্বেগের বিষয়টি উঠে আসে। সৌদি আরব থেকে সংযুক্ত আমিরশাহি, এমনকী কাতার, কুয়েতের মতো দেশেও ঘটে চলা অপরাধের প্রায় ৫০ শতাংশ ক্ষেত্রেই যুক্ত একটিমাত্র দেশের নাগরিকরা। সেই দেশের নাম পাকিস্তান। মুসলিম দেশে মুসলিমদের কদর বেশি। মুসলিম না হলে মধ্যে প্রাচ্যের অনেক দেশে কাজ মেলে না। কিন্তু কথা যখন পাকিস্তানিদের, তখন ছেড়ে দে মা কেঁদে বাচি অবস্থা আরব দুনিয়ার।

    অপরাধে এগিয়ে পাকিস্তানি

    মহিলাদের সঙ্গে অপকর্ম থেকে শুরু করে চুরি-ডাকাতি, সবেতেই এগিয়ে পাকিস্তানিরা। রিপোর্ট বলছে পশ্চিম এশিয়ার দেশগুলিতে কাজ করতে যাওয়া পাকিস্তানি (Pakistani) শ্রমিকরা সবচেয়ে বেশি অপরাধের সঙ্গে লিপ্ত। তাঁদের কাজকর্মে তিতিবিরক্ত হয়ে উঠেছে সৌদি আরব, সংযুক্ত আমিরশাহি, কাতার, কুয়েতের মতো দেশগুলি। কর্মসংস্থানের জন্য পশ্চিম এশিয়ার দেশগুলিতে গিয়ে এমন সব কাণ্ড ঘটান পাকিস্তানিরা যে তাঁদের নাগরিক সভ্যতা শেখাতে বলছে দেশগুলি। সংযুক্ত আরব আমিশাহির নিয়ম অনুযায়ী বার্ষিক ১৬ লক্ষ পাকিস্তানি সেদেশে কাজের জন্য ঠাঁই নিতে পারেন। কিন্তু বর্তমানে সেই সংখ্যা ১৮ লক্ষ ছাড়িয়েছে। অর্থাৎ ২ লক্ষ পাকিস্তানি অবৈধভাবে আছেন। রিপোর্ট বলছে আমিরশাহিতে হওয়া অপরাধের ৫০ শতাংশের নেপথ্যে রয়েছেন সে দেশে থাকা পাকিস্তানিরা। এমনকী তীর্থযাত্রার নামে পশ্চিম এশিয়ার দেশগুলির মক্কা, মদিনার মতো শহরে পৌঁছে সেখানে ভিক্ষা করতে শুরু করছেন পাকিস্তানিরা। ভিক্ষার টাকা জমিয়ে কেউ ফিরে আসছেন, আবার অনেকেই ভিসার মেয়াদ শেষ হলেও সেখানেই থেকে যাচ্ছেন পাকাপাকিভাবে ভিক্ষুক হিসেবে। অভিযোগ পেয়ে দু হাজার নাগরিকের পাসপোর্ট স্থগিত করে তাদের সাত বছরের জন্য ব্ল্যাকলিস্ট করেছে পাকিস্তান সরকার।

    সভ্যতার অভাব পাকিস্তানিদের (Pakistani)

    নাগরিক সভ্যতার পাকিস্তানিদের মধ্যে এতটাই অভাব, যে কাতারে গিয়ে পাক শ্রমিকরা হেলমেট এবং সেফটি বেল্ট পরে কাজ করতে অস্বীকার করছেন। দুবাইয়ে আবার বেশ কয়েকজন মহিলার আপত্তিকর ভিডিও তুলতে গিয়ে ধরা পড়েছেন পাকিস্তানিরা। সৌদিতে ট্রাফিক নিয়মভঙ্গে সবচেয়ে এগিয়ে রয়েছেন প্রতিবেশী দেশের নাগরিকরা। কুয়েত এবং কাতারেও জেলবন্দি বিদেশি নাগরিকদের তালিকায় এক নম্বরে তাঁরাই। বাধ্য হয়ে সৌদি প্রশাসন জানিয়েছে, তাঁরা শুধুমাত্র সেই কর্মীদেরই কাজ করার সুযোগ দেবে, যারা ন্যাশনাল সেন্টার ফর হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট দ্বারা পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। এমনিতেই পাকিস্তানে কাজকর্মের অভাব। এর জন্যই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে শ্রমিক হিসেবে ভিড় জামান পাকিস্তানিরা (Pakistani)। তবে শতাংশের বিচারে কম হলেও অল্প কিছু মানুষ অন্যান্য পেশার সঙ্গেও যুক্ত।

    আরও পড়ুন: ফের উত্তাল বাংলাদেশ, সংঘর্ষে ১৮ জনের মৃত্যু, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড

    কিন্তু পাকিস্তানিদের আচরণের জেরে তাঁদের আর কাজে নিতে চাইছে না মধ্যপ্রাচ্যের দেশগুলি। এতে পাকিস্তানের মুখ যেমন পুড়ছে, তেমনই বিপদ বাড়ছে সেদেশের।

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share