Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Bangladesh Protest: কোটা বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা ২০০ পার! কেমন আছে বাংলাদেশ?

    Bangladesh Protest: কোটা বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা ২০০ পার! কেমন আছে বাংলাদেশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: কোটা বিরোধী ছাত্র আন্দোলনের (Bangladesh Protest) জেরে গত কয়েক দিনে বাংলাদেশে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, তা এখনও পুরোপুরি কাটেনি। ঢাকার রাজপথে এখনও পুলিশি টহল জারি। মোতায়েন রয়েছে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ান। এই আন্দোলনে এখনও পর্যন্ত মৃতের (Bangladesh Student Death Updates) সংখ্যা ২০০-র গণ্ডি ছাড়িয়েছে। 

    ঢাকায় মৃত্যু হিন্দু ছাত্রীর (Bangladesh Protest)

    রিপোর্ট অনুযায়ী, বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। মৃতদের (Bangladesh Student Death Updates) মধ্যে একজন হলেন হিন্দু ছাত্রী। নাম রিয়া গোপ। বয়স মাত্র ১৯ বছর। জানা গিয়েছে, নিজের বাড়ির ছাদে থাকার সময় আচমকাই গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। এর আগে গত মঙ্গলবার সাভারের এক হাসপাতালে আরও একজনের মৃত্যু ঘটেছিল। সূত্রের খবর, বুধবার পর্যন্ত গোটা দেশে অশান্তি ছড়ানোর অভিযোগে ১৭৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের তালিকায় রয়েছেন বিএনপি ও জামাতের বেশ কয়েক জন নেতাও।

    আরও পড়ুন: অলিম্পিক্সে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা! অস্ট্রেলিয়ার পাঁচ খেলোয়াড় আক্রান্ত

    বাংলাদেশে এখনও জারি কার্ফু

    বাংলাদেশে এখনও কার্ফু জারি রয়েছে। তবে তা আংশিক ভাবে শিথিল করা হয়েছে। সার্বিক ভাবে এখন সেদেশে হিংসা কমেছে। অফিস খুলে গিয়েছে বুধবারই। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী বাদে বাকি ৬০ জেলায় কারফিউ শিথিলের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। এছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে সরকারি-বেসরকারি সব অফিস। বাণিজ্যিক ব্যাঙ্কগুলিও সীমিত পরিসরে খোলা রাখার অনুমতি পেয়েছে। তবে এখনও খোলেনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। ঢাকায় মোতায়েন রয়েছে সেনা। তবে ইন্টারনেট পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। এই আবহে সেদেশের পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে বলে দাবি হাসিনা সরকারের। তবে বিক্ষিপ্ত ভাবে হিংসা জারি (Bangladesh Protest) থাকার জেরে এখনই শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরিস্থিতি আরও স্বাভাবিক ছন্দে ফেরার জন্য অপেক্ষা করতে চাইছে হাসিনার সরকার। তারপর পর্যায়ক্রমে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।
    উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে (Bangladesh Protest) কেন্দ্র করে বাংলাদেশে শুরু হয়েছিল হিংসা। এ অবস্থায় প্রতিবেশী দেশটির সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায়, শুক্রবার রাতে জারি করা হয় কার্ফু। অসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনবাহিনী। এরপর রবিবার থেকে সব ধরনের অফিস ও দোকান-বাজার বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ancient Hindu Temples: গুয়াতেমালায় মিলল মন্দিরের নিদর্শন, আদানপ্রদান হয়েছিল হিন্দু সংস্কৃতির?

    Ancient Hindu Temples: গুয়াতেমালায় মিলল মন্দিরের নিদর্শন, আদানপ্রদান হয়েছিল হিন্দু সংস্কৃতির?

    মাধ্যম নিউজ ডেস্ক: গুয়াতেমালা এবং হন্ডুরাসে মিলেছে হিন্দু মন্দিরের নির্দশন (Ancient Hindu Temples)। অবশ্য এখন নয়, সেই ১৯৬২ সালে। দিগন্ত বিস্তৃত ঘন জঙ্গলে ঢাকা এলাকার মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মন্দিরগুলো। প্রত্নতাত্ত্বিকদের (Guatemala) মতে, এই কাঠামোগুলির সঙ্গে হিন্দু মন্দিরের সাদৃশ্য রয়েছে। তার পরেই উঠছে একাধিক প্রশ্ন, সুপ্রাচীন সেই কালেও কি গুয়াতেমালা, হন্ডুরাসের সঙ্গে আদানপ্রদান হয়েছিল হিন্দু সংস্কৃতির?

    মায়া স্থাপত্য (Ancient Hindu Temples)

    জঙ্গলে ঢাকা জরাজীর্ণ মন্দির-সদৃশ কাঠামোগুলি তৈরি হয়েছিল সুপ্রাচীন কালে। ২০০ বিসি থেকে ২০০ এডির মধ্যে উত্তর পেটেন অঞ্চলের মায়া স্থপতিরা বিশাল স্টুকো মুখোশ দ্বারা প্রশস্ত সিঁড়ি-সহ ছোট, প্রশস্ত মন্দিরের নকশা এঁকেছিলেন। পোড়া ও গুঁড়ো চুনাপাথরের মিশ্রণে এই মুখোশগুলি তৈরি হয়েছিল। তাঁরা মূলত দেবতার মুখোশই তৈরি করেছিলেন। এই স্থপতিদেরই তৈরি একটি স্থাপত্যের উদাহরণ হল টেম্পল ই-৭-সাব। এই স্থাপত্যটি পিরামিড আকৃতির। চারটি সিঁড়ি রয়েছে। রয়েছে স্টুকো মুখোশও। মূল পিরামিডের পূর্ব দিকে রয়েছে আরও তিনটি পিরামিডও। সব মিলিয়ে একটি নির্দিষ্ট স্থাপত্যের প্যাটার্ন তৈরি করেছে। এর সঙ্গে যোগ থাকতে পারে জ্যোতির্বিজ্ঞানের।

    ১০০টিরও বেশি মন্দির

    টিকলের নর্থ অ্যাক্রোপলিস মায়া সভ্যতার একটি গরুত্বপূর্ণ শহর। এই নর্থ অ্যাক্রোপলিস তৈরি হয়েছে অসংখ্য প্লাস্টার সারফেসড স্টোন টেম্পল দিয়ে। এখানে ১০০টিরও বেশি স্থাপত্যের হদিশ মিলেছে। এগুলো নির্মাণ এবং পুনর্নির্মাণ হয়েছিল অতিকায় পাথরের প্ল্যাটফর্মের ওপর। এর আগে যেসব মন্দির তৈরি হয়েছিল সেগুলি সাজানো ছিল বিভিন্ন মডেল এবং চিত্রিত স্টুকো (এক ধরনের প্লাস্টার বিশেষ) দিয়ে। এর মধ্যেও থাকত বড় বড় মুখোশ, সিঁড়ি। এই সিঁড়িগুলো দিয়েই মায়া শাসকরা যেতেন ধর্মীয় আচার পালনে। প্রতিটি মুখোশের পৌরাণিক কোনও না কোনও তাৎপর্য থাকত।

    সুসজ্জিত খিলান

    সময়ের সঙ্গে সঙ্গে নর্থ অ্যাক্রোপলিসের মন্দিরগুলো হয়েছে বৃহৎ থেকে বৃহত্তর। এক সময়ের পবিত্র জায়গাগুলো সময়ের সঙ্গে সঙ্গে হয়েছে দুর্গম ও দুর্ভেদ্য। টিকালের চিত্রপটে তারাই হয়ে (Ancient Hindu Temples) উঠেছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। নর্থ অ্যাক্রোপলিসের কেন্দ্রস্থলে সমাহিত করা হত শাসকদের। সমাধি কক্ষে ছিল সুসজ্জিত খিলান। সিরামিক, জেড অলঙ্কার, হাড়, খোসা, ওবিসিডিয়ান এবং মুক্তো থেকে জিনিসও মিলেছে কবরগুলো থেকে। গুয়াতামালার (Guatemala) সীমান্ত থেকে বেশ দূরে হুন্ডুরাস। প্রত্নতত্ত্ববিদরা সেখানে হিন্দুদের দেবতা হনুমানের মূর্তি দিয়ে অলঙ্কৃত একটি বিশাল গুহারও সন্ধান পেয়েছিলেন। এ থেকেও জানা যায় প্রাচীন এই শহরে অনেক হিন্দু মন্দির ছিল। কারণ তার প্রতিচ্ছবি খোদাই করা হয়েছিল গুহায়।

    রাম রাজত্ব!

    স্থানীয় লোকগাথা এবং হিন্দু শাস্ত্র থেকেও জানা যায়, ভগবান রামের রাজত্বের পরে ভক্ত হনুমান নেদারওয়ার্ল্ড পাতাললোকে যাত্রা করেছিলেন। অনেকের বিশ্বাস, পুরাণগাথায় কথিত আমেরিকার এই অঞ্চলগুলির সঙ্গে মিল রয়েছে পাতাললোকের। পশ্চিম হন্ডুরাসের কোপান শহর, হাউলার বানর ঈশ্বরের মূর্তির জন্য পরিচিত। এই মূর্তির সঙ্গে হনুমানের মূর্তির সাদৃশ্য রয়েছে। ‘কোপান’ শব্দটি সংস্কৃত শব্দ। শব্দটি ‘কপি’ থেকে এসেছে বলে মনে করেন ভাষা বিশেষজ্ঞদের একাংশ। এই ‘কপি’ শব্দের অর্থ হল বানর। এখানকার কোপানের সঙ্গে কপির ভাষাগত সংযোগও থাকতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। ‘রামায়ণ’ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মহাকাব্য। এর মধ্যে রয়েছে কিষ্কিন্ধ্যা কাণ্ড ও যুদ্ধ কাণ্ড। সেখানেও দূর দেশে ভ্রমণের উল্লেখ রয়েছে। পেরুতে একটি ত্রিশূলও পাওয়া গিয়েছে। পাতাল লোক বলে যার উল্লেখ রয়েছে, অনেকের (Ancient Hindu Temples) মতে, সেই জায়গাটিই সেন্ট্রাল আমেরিকায়। গল্পে ভগবান হনুমান তাঁর ছেলে মকরধ্বজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে অমিতশক্তিধর হনুমান পাতাল লোকের রাজাকে পরাজিত করে ছেলেকে বসান রাজ সিংহাসনে। সেই থেকে এই সব অঞ্চলে পুজো হয় ভগবান হনুমানের।

    আরও পড়ুন: গীতার গুরুত্ব বুঝিয়েছিলেন বিবেকানন্দ, সেই শিকাগোতে হল ১০ হাজার কণ্ঠে গীতাপাঠ

    হনুমানের মূর্তি

    ১৯৪০ সালে পূর্ব হন্ডুরাসের মসকুইটা অঞ্চলে লেজেন্ডারি হোয়াইট সিটি বা লা কুইদাদ ব্লাঙ্কারের সন্ধান পেয়েছিলেন বলে দাবি করেছিলেন মার্কিন অভিযাত্রী থিওডোর মোর্দে। তাঁর জার্নালে স্থানীয়রা অতিকায় এক বানর মূর্তির পুজো করছে বলে উল্লেখ রয়েছে। এই মূর্তির সঙ্গে ভগবান হনুমানের মূর্তির সাদৃশ্য রয়েছে বলেও দাবি প্রত্নতত্ত্ববিদদের। এই শহরের ভগ্নপ্রায় অনেক বাড়িতে এখনও ভগবান হনুমানের মূর্তি দেখতে পাওয়া যায়। মোর্দের অকাল মৃত্যুর পরেও এই জার্নালে উল্লিখিত বিভিন্ন তথ্য প্রাচীন সভ্যতায় যে এই শহরের অস্তিত্ব ছিল, তার প্রমাণ দেয়। এই সব অঞ্চল থেকে মোর্দে যেসব প্রত্নরত্ন সংগ্রহ করেছিলেন, সেগুলো এখনও রাখা রয়েছে নিউ ইয়র্ক শহরের হেয়ে ফাউন্ডেশন মিউজিয়ামে। এর মধ্যে যেমন রয়েছে ধাতব ব্লেড, পাথরের ব্লেড, তেমনি রয়েছে বাঁশি, বাসনকোসন এবং মূল্যবান সব ধাতু। এসব প্রত্নসামগ্রী এবং স্থানীয় লোকগাথা প্রমাণ করে যে, সেই সুপ্রাচীন কালেও (Guatemala) সাংস্কৃতিক আদানপ্রদান হত ভারত এবং এই সব অঞ্চলের (Ancient Hindu Temples)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Protest: স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ, খুলল অফিস, ফিরল ইন্টারনেট

    Bangladesh Protest: স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ, খুলল অফিস, ফিরল ইন্টারনেট

    মাধ্যম নিউজ ডেস্ক: কারফিউ (Bangladesh Protest) শিথিল হতেই স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ। মঙ্গলবার রাত থেকে ফের শুরু হয়েছে ইন্টারনেট পরিষেবা। বুধবার থেকে খুলেছে অফিস-কাছারি। বিভিন্ন সরকারি এবং বেসরকারি অফিসগুলিকে চার ঘন্টা দফতর খোলার অনুমতি দেওয়া হয়েছে। এদিনই খুলেছে বিভিন্ন কলকারখানা। সরকারি এবং সরকারি ব্যাংক ফের খুলেছে।

    স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ (Bangladesh Protest)

    টানা এক সপ্তাহের বেশি সময় ধরে হিংসাত্মক আন্দোলনের পর বুধবার কারফিউ আংশিক শিথিল হতেই রাস্তাঘাটে শুরু হয়েছে যান চলাচল। ধীরে ধীরে ফের স্বাভাবিক হওয়ার পথে বাংলাদেশ। ঢাকার রাজপথেও গাড়ির সংখ্যা বেড়েছে আগের তুলনায়। প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনের সময় জামাত ও বিরোধী দল বিএনপি (Quota Protest) ছাত্র আন্দোলনের আড়ালে হিংসাত্মক গতিবিধি বাড়িয়ে তুলতেই শুক্রবার রাত থেকে গোটা বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছিল। মাঝে অবশ্য কিছুক্ষণের জন্য শিথিল করা হয় কারফিউ। রবিবার থেকে মঙ্গলবার টানা তিন দিন পর্যন্ত সারা দেশে ছুটি ঘোষণা করেছিল হাসিনা সরকার। তবে সেই ছুটি আর বাড়ানো হয়নি। বুধবার থেকেই চার ঘন্টা অফিস কাছারি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। না হলে সংকট বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল।

    আরও পড়ূন: কোটা আন্দোলনের জেরে বন্ধের মুখে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য

    এমনিতেই জিনিসপত্রের দাম দুই থেকে তিন গুণ বেড়ে গিয়েছে বলে অভিযোগ বাংলাদেশের বাসিন্দাদের। কারফিউ শিথিল করে ফের স্বাভাবিক ছন্দে জনজীবন চালু করাই সরকারের উদ্দেশ্য।

    ৮০০ জন গ্রেফতার (Quota Protest)

    কারফিউ শিথিল হলেও ঢাকা সহ বিভিন্ন বড় শহরের রাস্তায় এখনও টহল দিচ্ছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ। সংবাদ সংস্থা সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে (Bangladesh Protest) হিংসা ছড়ানোর অভিযোগে বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত মোট ৮০০ জনের বেশি (Quota Protest) বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। হিংসাত্মক আন্দোলনে মৃত্যু হয়েছে ১৬৮ জনের।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nepal Plane Crash: ১৯ যাত্রী নিয়ে কাঠমান্ডুতে ভেঙে পড়ল বিমান, ১৮ জনের মৃত্যু, বেঁচে একমাত্র পাইলট

    Nepal Plane Crash: ১৯ যাত্রী নিয়ে কাঠমান্ডুতে ভেঙে পড়ল বিমান, ১৮ জনের মৃত্যু, বেঁচে একমাত্র পাইলট

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে (Nepal Plane Crash)। বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইনসের একটি বিমান, ‘টেক অফ’-এর কিছু সময় পরেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। মোট ১৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল বিমানটি। এরপর আগুন ধরে যায় ক্রু। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিমান। সঙ্গে সঙ্গে ছুটে আসে বিমান বন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীর কর্মীরা। এরপর শুরু হয় উদ্ধার কাজ, আপাতত বন্ধ করা হয়েছে বিমান পরিষেবা।

    সকাল ১১টার সময় ঘটনা ঘটেছে (Nepal Plane Crash)!

    ঘটনা যখন ঘটেছিল, সেই সময় নেপালের (Nepal Plane Crash) আবহাওয়া খারাপ ছিল। ‘টেক অফ’-এর একটু পরেই আগুন ধরে যায় এই যাত্রীবাহী বিমানটিতে। সূত্রে জানা গিয়েছে, রানওয়ে থেকে পিছলে গিয়েছিল চাকা। সকাল ১১টার সময় এই ঘটনা ঘটেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়,  রানওয়ে ছাড়তেই বিমানটি বাঁক নিয়ে আছড়ে পড়ল পাহাড়ি এলাকায়। তার পরই একটা বিস্ফোরণ হয়। দু’টুকরো হয়ে যায় বিমানটি। ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম। সাউথ এশিয়া টাইমের সূত্রে জানা গিয়েছে, ১৮ জন যাত্রীর এবং ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। একমাত্র বিমান চালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে পাইলটের অবস্থাও সঙ্কটজনক। তাঁকে শিনামঙ্গলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।” 

    আরও পড়ুনঃ প্যারিস অলিম্পিক্সে পর্যটকের সংখ্যা কমের আশঙ্কা! হোটেল ভাড়া ক্রমশ নিম্নমুখী

    আগেও হয়েছে নেপালে বিমান দুর্ঘটনা

    ২০১০ সাল থেকেই নেপালে (Nepal Plane Crash) একেরপর এক বড় বিমান দুর্ঘটনা ঘটেই চলেছে। গত ১৪ বছরে অন্তত ১২টি এমন দুর্ঘটনা ঘটেছে। এবার আরও একটি ঘটল। এই বছরের জানুয়ারি মাসে ইয়েতি এয়ারলাইনসের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। আগুন ধরে পোখরায় পড়ে গিয়েছিল বিমানটি। ওই বিমানে মোট ৭২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে সকলেই প্রাণ হারিয়েছিলেন। বার বার কেন এই রকম বিমান দুর্ঘটনার ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পর্যটকের সংখ্যা কমের আশঙ্কা! হোটেল ভাড়া ক্রমশ নিম্নমুখী

    Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পর্যটকের সংখ্যা কমের আশঙ্কা! হোটেল ভাড়া ক্রমশ নিম্নমুখী

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২৬ জুলাই অলিম্পিক্স গেমস প্যারিসে (Paris Olympics 2024) শুরু হওয়ার কথা, কিন্তু তার আগে হোটেল (Hotel Rent) ব্যবসায় বিরাট মন্দার ইঙ্গিত মিলেছে। শহরের পর্যটন বোর্ড প্যারিস জে টাইম থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রাজধানীতে অলিম্পিক্সের সপ্তাহে ১ কোটি ১৩ লক্ষ দর্শকদের সমাবেশ হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তার মধ্যে শুধুমাত্র ১৫ লক্ষ দর্শকেদের নিশ্চয়তা পাওয়া গিয়েছে। ফলে হোটেল, ট্র্যাভেল, পর্যটন কেন্দ্রে বিপুল পরিমাণ ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। একটি রিপোর্টে কী বলেছে আসুন জেনে নিই।

    প্রত্যাশার ৮০% কম দর্শক (Paris Olympics 2024)!

    প্যারিসের (Paris-2024-Olympic) স্টেডিয়ামগুলিকে কেন্দ্র করে হোটেল, এয়ারলাইনস এবং ট্রাভেল এজেন্সিগুলির মধ্যে প্রবল আশার সঞ্চার হয়েছিল। স্পোর্টস ট্র্যাভেল ফার্ম ১৪ এসবির মালিক অ্যালান বাচন্দ বলেছেন, “অতীতে বড় প্রতিযোগিতা যেমন-সুপার বোল, ফিফা ওয়ার্ল্ড কাপ, অলিম্পিক্স-এর জন্য ব্যাপক চাহিদায় টিকিট বিক্রি করেছিলাম। চড়া মূল্যের টিকিট নিতে দর্শক মহলে ব্যাপক উত্তেজনা ছিল। আমরা ভালো প্যাকেজের ব্যবসা করেছিলাম। এই বারের বুকিং আগের অলিম্পিক্সে গেমগুলির তুলনায় প্রত্যাশার ৮০% কমে গিয়েছে। গত ২৫ বছরের মধ্যে এই প্রথম আমরা ৩০ মাস আগে বুক করা হোটেল রুমকে কম টাকায় দিতে বাধ্য হচ্ছি। সাধারণ প্রতিযোগিতা শুরুর এক বছর আগে থেকেই যাওয়া-আসার টিকিট এবং হোটেল (Hotel Rent) বুকিং শুরু হয়। আমাদের হোটেলগুলিতে প্রতি রাতে খরচের মূল্য ছিল ১০০০ ডলার। যা বর্তমানে দাঁড়িয়েছে ৪০০ ডলারে।”

    ২৬ জুলাই উদ্বোধনী অনুষ্ঠান আর ঠিক তার আগে খুব কম সময় বাকি থাকায় হোটেলগুলি অসন্তোষ প্রকাশ করেছে। কম ভাড়া এবং ন্যূনতম থাকার প্রয়োজনীয়তাকে মাথায় রেখে ঝাঁ চকচকে বিলাসবহুল শহরের হোটেলগুলি পরিষেবা দিতে প্রস্তুতি শুরু করেছে। ওরসো হোটেলের ডিরেক্টর অফ অপারেশন গিলস লে ব্রাস বলেছেন, “ইউরোপে রেকর্ড পরিমাণে পর্যটকরা এই প্যারিসে আসেন। বছরে আন্তর্জাতিক দর্শক হিসাবে আমেরিকানদের আগমনে এই অঞ্চলের অর্থনীতিতে ৮০০ বিলিয়ন টাকার অবদান থাকে। অন্যান্য প্যারিসের হোটেলের সঙ্গে প্রতিযোগিতায় আমরাও দাম কমাতে বাধ্য হচ্ছি। কারণ গত কয়েক মাস ধরে ক্রমাগত চাহিদা কমে গিয়েছে।”

    ২০১২, ২০১৬ সালের তুলনায় অনেক কম

    বুটিক গ্রুপের ফোর-স্টার রেটেড ওয়ালেস জানিয়েছেন, প্রতিদিন তাঁদের হোটেলের রুম ভাড়া ছিল প্রায় ৪৪৬ ডলার। এই স্থানটি অলিম্পিক্সের খেলার (Paris Olympics 2024) স্টেডিয়ামের কাছাকাছি উপস্থিত। এবার চাহিদা কমে যাওয়ায় ছাড় দেওয়া হয়েছে। এই ভাড়া নির্ধারিত করা হয়েছে ৩৪০ ডলারে। আরেকটি চার-তারা হোটেল, ‘হোটেল ডেমি ডেস আর্ট’ যা ল্যাটিন কোয়ার্টারে অবস্থিত। ২৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে যেকোনও দিন থাকার জন্য ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।

    আবার ২৬ জুন প্রকাশিত কোস্টার-এর তথ্য অনুযায়ী জানা গিয়েছে, প্রতিযোগিতা চলাকালীন প্যারিসের হোটেল বুকিং মাত্রা প্রায় ৮০%-এর কাছাকাছি ছিল। যা লন্ডনের ২০১২ এবং রিও-র ২০১৬ সালের হোটেল বুকিং ছিল গড়ে ৮৮.৬% এবং ৯৪.১%। এই বার প্যারিসে অনেক উল্লেখযোগ্যভাবে কম।

    আরও পড়ুনঃ হিন্দুদের ‘স্বস্তিক’ ও নাৎসিদের ‘হুকড ক্রস’-এ রয়েছে বড় ফারাক, বলল আমেরিকা

    দুর্দশা বিমান পরিষেবার সংস্থাতেও

    বিমানপরিষেবা সংস্থাগুলোও একই ধরনের দুর্দশার মধ্যে পড়েছে বলে জানা গিয়েছে। ১১ জুলাই, ডেল্টা এয়ার লাইনস ইনক অনুমান করে জানিয়েছে, এই বার ১০ কোটি ডলার লোকসানের সম্ভাবনা রয়েছে। মূল কারণ পর্যটকরা অলিম্পিক্সের (Paris Olympics 2024) সময় ফ্রান্সকে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখনও অনেকগুলি টিকিট বিক্রি হয়নি। একই পরিস্থিতিতে রয়েছে এয়ারফ্রান্স লাইনেও। খেলার সময়ে মার্কিন শহরগুলি থেকে প্যারিসে যাওয়ার জন্য বিমানপরিষেবা ১৫ শতাংশ বৃদ্ধি করেছে। আবার মূল কোম্পানি এয়ার ফ্রান্স-কেএলএম এখনও পর্যন্ত জুলাই এবং আগস্ট মাসে কমপক্ষে প্রায় সাড়ে ১৯ কোটি ডলারের রাজস্ব ক্ষতির কথা জানিয়েছে। বহু টিকিট বিক্রি হয়নি, তাই টিকিটের দাম কমে গিয়েছে। আবার ব্যবসায়ী গিলবার্ট অট জানিয়েছেন, “নিউইয়র্ক, শিকাগো, আটলান্টা এবং এলএ-র মতো প্যারিসে বিমান পরিষেবা রয়েছে। এমন শহরগুলিতে প্যারিস অলিম্পিক্সের সময় জুলাইয়ের শেষের দিকে এবং আগস্টের মধ্যে এখনও চোয়াল-ড্রপিং রিওয়ার্ড ফ্লাইটের পরিষেবাও রয়েছে।”

    ট্র্যাক-এন্ড-ফিল্ড এবং সাঁতারের মতো সবচেয়ে কাঙ্খিত খেলাগুলিতে টিকিট বুকিং করার জন্য সাধারণত কয়েক মাস পরিকল্পনার প্রয়োজন হতো। কিন্তু হঠাৎ করে স্বতঃস্ফূর্ত পর্যটকদের চাহিদা কম হওয়ায় বিরাট প্রভাব পড়তে চলেছে। অ্যাথলিটদের পরিবার এবং বন্ধুরা কিছু কিছু বুকিং করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Swastika: হিন্দুদের ‘স্বস্তিক’ ও নাৎসিদের ‘হুকড ক্রস’-এ রয়েছে বড় ফারাক, বলল আমেরিকা

    Swastika: হিন্দুদের ‘স্বস্তিক’ ও নাৎসিদের ‘হুকড ক্রস’-এ রয়েছে বড় ফারাক, বলল আমেরিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: কী বলবেন একে? বিলম্বিত বোধোদয়? হয়তো তাই। তবে দেরিতে হলেও, শেষমেশ মার্কিনরা বুঝতে পেরেছেন সনাতনীদের ‘স্বস্তিকে’র (Swastika) সঙ্গে কী পার্থক্য রয়েছে নাৎসিদের ‘হ্যাকেনক্রেউজে’র। আমেরিকার (US) অরিগন ডিপার্টমেন্ট অফ এডুকেশন দুই প্রতীকের পার্থক্য খুঁজে বের করেছে। যার জেরে স্বস্তিতে জো বাইডেনের দেশের হিন্দুরা।

    ‘স্বস্তিক’ শব্দের অর্থ (Swastika)

    সনাতন ধর্মের সঙ্গে ‘স্বস্তিক’ চিহ্নের যোগ দেহের সঙ্গে আত্মার মতো। ‘স্বস্তিক’ শব্দটি এসেছে সংস্কৃত ‘স্বস্তিক’ থেকে। যার অর্থ ‘মঙ্গলের জন্য সহায়ক’। ‘স্বস্তিক’ শব্দটিকে ভাঙলে দুটি শব্দ পাই। একটি ‘সু’, অন্যটি ‘অস্তি’। ‘সু’ মানে ‘ভালো’। ‘অস্তি’ শব্দের বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘অস্তিত্ব’। তাই ‘স্বস্তিক’ শব্দটির মধ্যে সব ধর্মের মানুষেরই মঙ্গল বা কল্যাণ নিহিত রয়েছে। কেবল হিন্দু নয়, বৌদ্ধ এবং জৈন-সহ বিভিন্ন ধর্মে দেবত্ব ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এই চিহ্নটি। শুধু তাই নয়, কয়েকটি নেটিভ আমেরিকান ধর্ম এবং সংস্কৃতিতেও ‘স্বস্তিক’ চিহ্নের গুরুত্ব অপরিসীম।

    ‘স্বস্তিকে’র স্বীকৃতিতে খুশির হাওয়া

    এহেন একটি মঙ্গলের প্রতীককে জার্মানির নাৎসিদের প্রতীক ‘হ্যাকেনক্রেউজে’র সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন আমেরিকার নাগরিকরা। সেই কারণে আমেরিকায়ও অনেক ক্ষেত্রেই আড় চোখে দেখা হয় হিন্দুদের। তবে এবার বোধহয় ফুরোতে চলেছে সেই জমানা। সৌজন্যে, আমেরিকার অরিগন ডিপার্টমেন্ট অফ এডুকেশন। অফিসিয়ালি তারা স্বীকার করেছে, হিন্দুদের ‘স্বস্তিক’ এবং নাৎসিদের ‘হ্যাকেনক্রেউজে’র মধ্যে ফারাক রয়েছে বিস্তর। মার্কিন মুলুকে গড়ে উঠেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। অরিগন ডিপার্টমেন্ট অফ এডুকেশনের এই স্বীকৃতিতে যারপরনাই খুশি তারা। তাদের বক্তব্য, এবার অন্তত মার্কিনরা পবিত্র একটি হিন্দু প্রতীককে (Swastika) মর্যাদা দেবে। গুলিয়ে ফেলবে না নাৎসিদের প্রতীকের সঙ্গে। এই সংগঠনের তরফেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে একটি পোস্ট। তাতে তারা আনন্দ প্রকাশের পাশাপাশি অরিগনে তাদের যারা সমর্থক রয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে। ঐতিহাসিক এই জয় (স্বস্তিকের স্বীকৃতি) পেতে যে লড়াই তাঁরা করেছেন, সেজন্যও অভিনন্দন জানানো হয়েছে অরিগনে থাকা হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের সদস্যদের।

    স্বস্তিক ও ক্রসড হুডের ফারাক

    স্বস্তিক এবং ‘হ্যাকেনক্রেউজ’ – এই দুই প্রতীকের ক্ষেত্রে যে টার্ম ব্যবহার করা হয়, তার গুরুত্বের ওপর জোর দিয়েছে মার্কিন মুলুকের এই শিক্ষা দফতর। তারা সাফ জানিয়েছে, স্বস্তিকের সঙ্গে নাৎসিদের প্রতীকের পার্থক্য রয়েছে। ‘স্বস্তিক’ নাৎসিদের ব্যবহৃত ‘হুকড ক্রস’ (‘হ্যাকেনক্রেউজ’) নয়। ‘স্বস্তিকে’র মধ্যে নিহিত রয়েছে পবিত্রতা ও মঙ্গলের ধারণার বীজ। যা নেই ‘হুকড ক্রসে’।হিন্দুদের প্রতীক বনাম নাৎসিদের প্রতীকের এই যে পৃথকীকরণ, তার গুরুত্বও কিন্তু কম নয়। এতে কেবল ‘স্বস্তিকে’র পবিত্রতাই বজায় রইল না, দুই প্রতীকের পার্থক্য সম্পর্কেও সচেতন হবে আগামী প্রজন্ম। দুই প্রতীকের প্রকৃত অর্থ কী, তাও বুঝতে পারবেন মানুষ। মার্কিনদের একটা বড় অংশই ‘স্বস্তিক’কে ‘হুকড ক্রসে’র সঙ্গে গুলিয়ে ফেলে ঘৃণা এবং অসহিষ্ণুতার প্রতীক বলে মনে করত। এবার তাঁদের সেই ধারণাও ভেঙে যাবে। সম্মান করতে শিখবেন ‘স্বস্তিক’কে, ভারতীয় সংস্কৃতিকে। যে সংস্কৃতি কেবল হিন্দু-মুসলমান-খ্রিস্টান নয়, সব ধর্মের মানুষের কল্যাণ কামনা করে। যে সংস্কৃতির মূল সুরই হল, ‘বসুধৈব কুটুম্বকম’।

    আরও পড়ুন: ক্ষমা চাইতে বললেন রাহুলকে, নিট নিয়ে সুপ্রিম-নির্দেশের পরই বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

    ‘স্বস্তিকে’র ‘বয়স’

    ‘স্বস্তিকে’র এই স্বীকৃতিতে আরও একটি উপকার হল বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সনাতনীদের। দুই চিহ্নের মিল দেখে অনেকেই তাঁদের উগ্রপন্থায় বিশ্বাসী বলে মনে করত। এবার তাদেরও সেই ধারণা ভেঙে খান খান হয়ে যাবে। ‘স্বস্তিক’ (Swastika) কেবল মঙ্গলের প্রতীক নয়, সৌভাগ্যেরও প্রতীক, সমৃদ্ধির প্রতীক। হিন্দুদের ‘স্বস্তিক’ প্রতীকের জন্ম আজকে নয়। ৬ হাজার বছর আগেও পাহাড় এবং গুহাচিত্রে এই প্রতীকের দেখা পাওয়া যায়। এবং এই প্রতীকের শেকড় যে ভারতেই প্রোথিত, তাও প্রমাণিত হয় পুরাণাদি বিভিন্ন গ্রন্থের কল্যাণে। হিন্দুদের পবিত্র গ্রন্থ বেদেও উল্লেখ রয়েছে ‘স্বস্তিকে’র।

    বিশ্ববাসীর মঙ্গল কামনা করে, ‘স্বস্তিক’

    ‘স্বস্তিক’ কেবল যে মঙ্গল-কল্যাণ কিংবা সুখের প্রতীক তা নয়, সূর্য এবং ব্রহ্মকে বোঝাতেও এই প্রতীক ব্যবহার করা হয়। ‘স্বস্তিক’ শক্তির প্রতীক, আবার সৌভাগ্যের দেবতা গণেশেরও প্রতীক এই পবিত্র চিহ্ন। হিন্দু এবং জৈনরা হিসেবের নতুন খাতায়, বইয়ের প্রথম পাতায়, দরজা এবং ঠাকুরঘরে স্বস্তিক প্রতীক রাখেন। এতে কতটা মঙ্গল তাঁদের হয়, তা বলতে পারবেন (US) তাঁরাই। তবে এই প্রতীক যে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীর মঙ্গল কামনা করে, ‘স্বস্তিকে’র (Swastika) অর্থই তার সব চেয়ে বড় প্রমাণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Success Story: চাকরি ছেড়ে ব্যবসা, এখন ১১০০ কোটি ডলারের মালিক এই ভারতীয় বংশোদ্ভূত

    Success Story: চাকরি ছেড়ে ব্যবসা, এখন ১১০০ কোটি ডলারের মালিক এই ভারতীয় বংশোদ্ভূত

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন নিবাসী ভারতীয় বংশোদ্ভূত জয় চৌধুরী (Jay Chaudhry), কখনও ভাবেননি যে তিনি একজন সফল (Success Story) ব্যবসায়ী হবেন! ব্যবসার জগতে বিপুল সৌভাগ্যের অধিকারী হবেন! একটি শিল্পের মালিকও হবেন! জয় চৌধুরী কখনও ভাবেননি যে তিনি চাকরি ছেড়ে ব্যবসায়ী হয়ে ১,১০০ কোটি ডলারের মালিক হবেন! জয় চৌধুরীর শৈশব কাটে ভারতে। পরবর্তীকালে ১৯৮০ সালে তিনি মার্কিন দেশে পাড়ি দেন ইঞ্জিনিয়ারিং এবং মার্কেটিং পড়তে। পড়া শেষে কাজে যোগ দেন IBM and Unisys এর মতো সংস্থায়। মোটা বেতনের চাকরি করতেন তিনি! কিন্তু তাতে কি? তাঁর মন তো ব্যবসায়।

    কী বলছেন জয় চৌধুরী (Success Story)?

    সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয় চৌধুরী বলেন, ‘‘আমাদের পরিবার ছিল ক্ষুদ্র চাষী, সেই পরিবার থেকে শিল্পপতি হওয়ার কোনও নজিরই নেই কারও, তাই আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, আমি কি ছোট থেকেই একজন উদ্যোক্তা বা শিল্পপতি হওয়ার কথা ভেবেছিলাম? তাহলে এর উত্তর হবে ‘না’।’’ প্রসঙ্গত, জয় চৌধুরীর (Jay Chaudhry) প্রতিষ্ঠিত সংস্থার নাম ক্লাউড সিকিউরিটি কোম্পানি জেডস্কেলার। মার্কিন দেশে চাকরি করতে করতে সিলিকন ভ্যালিতে ডট কম বুম, নেটস্কেপ- এর মতো প্রযুক্তির স্টার্টআপগুলির সাফল্য নিজের চোখেই দেখতে থাকেন জয় চৌধুরী। তিনিই জানিয়েছেন, ১৯৯৬ সাল থেকেই তিনি ভাবতে শুরু করেন উদ্যোক্তা হওয়ার কথা। তখন তিনি আটলান্টায় আইকিউ সফটওয়্যারের উচ্চপদে চাকরি করতেন। কিন্তু শিল্পপতি হওয়ার স্বপ্নের (Success Story) কারণে একটা সাহসী সিদ্ধান্ত তিনি নেন। ছেড়ে দেন চাকরি।

    ১৯৯৭ সালে যাত্রা শুরু

    ১৯৯৭ সালে স্ত্রী জ্যোতি চৌধুরীর সঙ্গেই শুরু করেন সাইবার সিকিউরিটি সফটওয়্যার স্টার্টআপ যার নাম ছিল SecureIT. ১৯৯৭ সালে তাঁর সঞ্চয় করা পাঁচ লাখ মার্কিন ডলার তিনি তাঁর নতুন প্রতিষ্ঠা করা সংস্থায় বিনিয়োগ করেন। ১৯৯৮ সালেই জয় চৌধুরী তার SecureIT-কে বিক্রি করেন VeriSign-এর কাছে। এর জন্য জয় চৌধুরী পান সাত কোটি মার্কিন ডলার। এর পরবর্তীকালে চৌধুরী দম্পতি আরও দুটি সাইবার সিকিউরিটি কোম্পানি এবং একটি ই-কমার্স কোম্পানি স্থাপন করেন বলে জানা যায়। এর প্রত্যেকটি তাঁরা বিক্রি করে দেন ২০০৭ সালের মধ্যেই। দম্পতি সফল উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেন।

    বড় কোম্পানি স্থাপন

    এই সময়ে জয় চৌধুরী সিদ্ধান্ত (Success Story) নেন একটি বড় কোম্পানি চালু করার। তখনই তিনি প্রতিষ্ঠা করেন জেড স্কেলার-এর এই কোম্পানিতে তাঁরা বিনিয়োগ করেন পাঁচ কোটি মার্কিন ডলার। বর্তমানে জয় চৌধুরীর মোট সম্পদের পরিমাণ ১১০০ কোটি মার্কিন ডলার, এ কথা জানিয়েছে ফোর্বস। অন্য একটি সাক্ষাৎকারের জয় চৌধুরী জানিয়েছেন, তিনি প্রযুক্তি খুবই পছন্দ করতেন, ১৯৯৬ সালে নেটস্কেপ সবেমাত্র চালু হয়েছিল এবং তা সবার মধ্যে বিপুল জনপ্রিয় হয়েছিল। এতেই তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তখনই তিনি ভাবতে থাকেন যে যদি এরা পারে তাহলে তিনি কেন পারবে না! এটাই মোড় ঘুরিয়ে দেয় তাঁর জীবনের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Quota Protest: আরবদেশে কোটা-আন্দোলন! আমিরশাহিতে ৫৩ বাংলাদেশির কারাবাস

    Bangladesh Quota Protest: আরবদেশে কোটা-আন্দোলন! আমিরশাহিতে ৫৩ বাংলাদেশির কারাবাস

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের (Bangladesh Quota Protest) আঁচ লাগল আরব-দেশে। কোটা বিরোধী আন্দোলনে এখন উত্তাল বাংলাদেশ। ছাত্র আন্দোলনের জেরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। তার মধ্যে ৫৩ জন বাংলাদেশের নাগরিককে জেলে পাঠাল সংযুক্ত আরব আমিরশাহি আদালত (UAE Court)। অভিযুক্ত বাংলাদেশিরা সাজা ভোগের পর যাতে কোনওভাবে সংযুক্ত আরব আমিরশাহিতে থাকতে না পারে, সে বিষয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। 

    কী ঘটেছিল

    বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে (Bangladesh) রক্তক্ষয়ী আন্দোলন চলছে। শুধু তাই নয়, কোটা সংস্কারের দাবিতে পড়ুয়াদের এই আন্দোলন বারংবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই আবহেই জানা গিয়েছে যে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫৩ জন বাংলাদেশিকে (Bangladesh Quota Protest) কারাগারে পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির আদালত (UAE Court)। তাঁদের মধ্যে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সূত্রের খবর, বাংলাদেশ সরকারের কোটা নীতির বিরুদ্ধে এই ৫০ জন বৃহত্তর বিক্ষোভ, আন্দোলনের জোগাড় করছিল। যে খবর পেতেই তাঁদের সাজা ঘোষণা করে সংযুক্ত আরব আমিরশাহি সরকার। সাজা ভোগের পর সংযুক্ত আরব আমিরশাহি থেকে ওই ৫০ জনকে বেরিয়ে যেতে হবে বলেও জানিয়েছে আদালত।

    আরও পড়ুন: প্যারিসে প্রথম দিনে ভারতের তীরন্দাজরা, অলিম্পিক্সে আশার আলো দেখছে ভারত

    কেন শাস্তি

    অভিযোগ, এই বিক্ষোভকারীরা সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকালে বাংলাদেশে সংরক্ষণের (Bangladesh Quota Protest) বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। বিষয়টির পরিপ্রেক্ষিতে তাঁদের আইনজীবী জানিয়েছেন, ওই প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্য দেশের শান্তি বিঘ্নিত করা ছিল না। কিন্তু তাঁদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE Court) হিংসাত্মক মনোভাব ও দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরশাহিতে অন্যান্য দেশের বিরুদ্ধে প্রতিবাদ করা বেআইনি। এহেন প্রতিবাদ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করার ঝুঁকি তৈরি করে, বলে মনে করা হয়। আসলে সংযুক্ত আরব আমিরশাহিতে ৯০ শতাংশ বিদেশি থাকেন। তাঁদের মধ্যে এক-তৃতীয়াংশ বাংলাদেশি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kamala Harris: প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে আত্মবিশ্বাসী কমলা! উৎসবের প্রস্তুতি শুরু তামিলনাড়ুতে

    Kamala Harris: প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে আত্মবিশ্বাসী কমলা! উৎসবের প্রস্তুতি শুরু তামিলনাড়ুতে

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার নির্বাচনকে কেন্দ্র করে চড়ছিল উত্তেজনা। কে হতে চলেছেন ডেমোক্র্যাটদের তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী, রবিবার থেকেই এ সব নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে জো বাইডেন সরে দাঁড়ানোয় ডেমোক্র্যাট শিবিরের নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে তিনি প্রস্তাব করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Harris) নাম। এরপর মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী (Us President Candidate) হওয়ার জন্য পর্যাপ্ত সমর্থন অর্জন করে ভারতীয় বংশোদ্ভূত কমলা সকলকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেন, ”আমাদের দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সমর্থন অর্জন করতে পেরে আমি গর্বিত।” 

    কমলা হ্যারিসের প্রতিশ্রুতি (Kamala Harris) 

    কমলা হ্যারিসের নাম দীর্ঘদিন ধরেই জল্পনায় উঠে আসছিল। অবশেষে এই নিয়ে মুখ খুললেন এই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ। তাঁর প্রতিশ্রুতি, ”আগামী কয়েকমাসের মধ্যে আমেরিকার বিভিন্ন শহরে পৌঁছে যাব। সকলের সঙ্গে কথা বলব। দল এবং দেশকে এককাট্টা করতে উদ্যোগ নেব। ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করবই।” 

    আরও পড়ুন: প্রথম ত্রৈমাসিকে ভারতের রফতানি ছাড়াল ২০০ বিলিয়ন! ৮০০ বিলিয়ন বার্ষিক লক্ষ্যে পৌঁছাতে আত্মবিশ্বাসী সরকার

    কমলার জন্য তামিলনাড়ুতে শুরু উৎসব 

    যদিও দলের তরফে এখনও পর্যন্ত সিলমোহর পড়েনি, তবে ভারতীয় বংশোদ্ভূত কমলার (Kamala Harris) ‘দেশের বাড়ি’ তামিলনাড়ুর তুলাসেন্দ্রপুরমে বাঁধ ভাঙতে শুরু করেছে উচ্ছ্বাস। বাইডেনের সরে দাঁড়ানো ও কমলার নাম প্রস্তাব হতেই ওয়াশিংটন থেকে প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরের এই প্রত্যন্ত গ্রাম কোমর বাঁধছে আসন্ন ‘উৎসবের’ জন্য। সূত্র মারফৎ জানা গিয়েছে, যদি কমলা নির্বাচনে জিতে যান এবং আমেরিকার প্রেসিডেন্ট (Us President Candidate) হন, তা হলে আরও বড় করে উদ্‌যাপন করা হবে। 
    উল্লেখ্য, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলার দাদুর জন্ম এই গ্রামে। কমলার (Kamala Harris) যখন পাঁচ বছর বয়স, তখন এক বার এই গ্রামে এসেছিলেন তিনি। দাদুর হাত ধরে ঘুরেছেন চেন্নাইয়ের সমুদ্র সৈকতেও। যদিও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর তিনি আর এই গ্রামে পা রাখেননি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mashco Piro: সভ্যতার আলো এখনও পৌঁছায়নি ‘মাশকো পিরো’ উপজাতির কাছে, এই প্রথম ছবি প্রকাশ্যে এলো

    Mashco Piro: সভ্যতার আলো এখনও পৌঁছায়নি ‘মাশকো পিরো’ উপজাতির কাছে, এই প্রথম ছবি প্রকাশ্যে এলো

    মাধ্যম নিউজ ডেস্ক: পৃথিবীর প্রায় সকল আদিম উপজাতিগুলি সভ্যতার স্পর্শ পেয়েছে। কিন্তু আন্দামানের জারোয়াদের মতো বেশ কিছু উপজাতি এখনও সভ্যতার আলো থেকে দূরেই থাকতে চায়। ঠিক এমন একটি উপজাতি হল পেরুর আমাজন জঙ্গলের গভীরে বসবাসকারী ‘মাশকো পিরো’ (Mashco Piro)। ইতিপূর্বে আগে কোনও দিন তাদের ছবি তোলা যায়নি। তারা হল সভ্যতার সঙ্গে বিছিন্ন সব থেকে বড় উপজাতি গোষ্ঠী। বর্তমান সময়ে ‘সারভাইভাল ইন্টারন্যাশনাল’ নামে এক আদিবাসী অধিকার গোষ্ঠীর ক্যামেরায় এই লোকজনদের বিরল ছবি ধরা পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে একটি নদীর তীরে ঘোরফেরা করছে তারা।

    কেন অস্তিত্ব সঙ্কটে (Mashco Piro)?

    এই ছবিকে ঘিরে আদিবাসী (Tribe) অধিকার গোষ্ঠীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ছবির মধ্যে দিয়ে এই মাশকো পিরো উপজাতিদের (Mashco Piro) শরীর এবং স্বাস্থ্য কতটা সুস্থ, তা নিয়ে একটা উদ্বেগ তৈরি হয়েছে। তাদের জঙ্গলের বাইরে বেরিয়ে আসার কারণ হিসাবে মনে করা হচ্ছে, এলাকায় অধিক পরিমাণে গাছ কাটা। নিজেদের ঘরবাড়ি, ভিটে-মাটি ছেড়ে দূরে সরে চলে যেতে বাধ্য করা হচ্ছে এই উপজাতির লোকজনকে। খাদ্য এবং নিরাপদ আশ্রয়ের জন্য তাদের বার বার স্থান পরিবর্তন করতে হচ্ছে। ফলে তাদের স্বাস্থ্যের ওপর দারুণ প্রভাব পড়েছে। ‘সারভাইভাল ইন্টারন্যাশনাল’ জানিয়েছে যে এই ছবিগুলি এই বছরের জুন মাসে তোলা হয়েছিল। স্থানটি হল ব্রাজিলের সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব পেরুর মাদ্রে দি দিওসের একটি নদীর তীর। এই সংস্থার নির্দেশক ক্যারোলিন পিয়ার্স বলেছেন, “এই উপজাতি হল মাশকো পিরো, তারা এখনও সভ্যতার আলো থেকে বঞ্চিত। যেখানে এই ছবি তোলা হয়েছে সেখানেই দেখা গিয়েছে পাশে গাছ কাটা চলছে। আর এই জন্য তাদের বিভিন্ন সময়ে প্রকাশ্যে দেখা যাচ্ছে। অবশ্য এই ছবি তোলার আগে ৫০ জনের একটি দলকে ইয়িন উপজাতির একটি গ্রামের কাছে দেখা গিয়েছিল। ১৭ জনের আরও একটি দলকে দেখা গিয়েছিল পুয়ের্তো নুয়েভোর নিকটবর্তী এক গ্রামে।”

    আরও পড়ুনঃ অশান্তি আটকাতে আরও কঠোর হবে বাংলাদেশ সরকার, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ৫৩০০০ হেক্টর জঙ্গলে গাছ কাটার ছাড়পত্র

    অনেক আগে থেকেই মাদ্রে দি দিওসের দুটি সংরক্ষিত জঙ্গলের মধ্যে মাশকো পিরো (Mashco Piro) বসবাস করে থাকে। কিন্তু এই জঙ্গলগুলিতে কাঠ কাটার ছাড়পত্র দেওয়া হয়েছে। কাঠ বহনের জন্য ট্র্যাক চলাচলের নিমিত্ত ২০০ কিমি রাস্তাও নির্মিত হয়েছে বলে জানা গিয়েছে। মাদ্রে দি দিওসের ৫৩০০০ হেক্টর জঙ্গলে, সেডার, মেহগিনি কাঠ কাটার জন্য ছাড়পত্র দিয়েছে স্থানীয় প্রশাসন। এরফলেই এই ‘মাশকো পিরো’-দের (Mashco Piro) ওপর সঙ্কট তৈরি হয়েছে। জানা গিয়েছে, এই উপজাতিরা (Tribe) বাইরের লোক দেখলেই পালিয়ে যায়, তাই তাদের এতদিন পর্যন্ত কোনও ছবি তোলা সম্ভবপর হয়নি।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share