Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Bangladesh Military: চিনের ওপর গোঁসা, তাই কি ভারতকে তিস্তা প্রকল্পের ভার দিলেন হাসিনা?

    Bangladesh Military: চিনের ওপর গোঁসা, তাই কি ভারতকে তিস্তা প্রকল্পের ভার দিলেন হাসিনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার চিন-প্রীতির খেসারত দিতে হচ্ছে বাংলাদেশের সেনাকে! অভিযোগ, চিন (China) থেকে বাংলাদেশ (Bangladesh Military) যেসব অস্ত্র আমদানি করেছে, তার সিংহভাগই নিম্নমানের। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, সেই কারণে চিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকার। জানিয়েছেন, তিস্তা প্রকল্পের কাজ করুক ভারতই।

    চিন সফরে হাসিনা (Bangladesh Military)

    সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা। চিনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই মাখো মাখো সম্পর্কটা ভালো চোখে দেখেনি ভারত। প্রকাশ্যে অবশ্য এনিয়ে কোনও অভিমতও ব্যক্ত করেনি নয়াদিল্লি। চিন থেকে ফিরেই হাসিনা জানিয়েছেন, তিস্তা প্রকল্প করুক ভারত। যদিও এই প্রকল্প গড়তে দীর্ঘদিন ধরে আগ্রহ দেখাচ্ছে ড্রাগনের দেশ। তিস্তার উৎপত্তি ভারতে হলেও, বাংলাদেশের ভেতর দিয়ে গিয়েছে সেটি। এই নদীর জল ভারত এবং বাংলাদেশ – দুই দেশের কাছেই গুরুত্বপূর্ণ। তিস্তায় জলাধার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার (Bangladesh Military)। সেই প্রকল্পই গড়তে দড়ি টানাটানি চলছিল চিন ও ভারতের মধ্যে। শেষমেশ প্রকল্পটি গড়তে ভারতের ওপরই ভরসা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

    নিম্নমানের সামরিক সরঞ্জাম সরবরাহ!

    কারণ কী? জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই চিন থেকে সামরিক সরঞ্জাম কিনে আসছে বাংলাদেশ। অভিযোগ, সেই সব সরঞ্জামেই রয়েছে ‘গলতি’। বিষয়টি বেজিংকে জানানো হয়েছে বাংলাদেশের তরফেও। কেবল বাংলাদেশ নয়, চিনা সামরিক হার্ডওয়্যার কেনে মায়ানমারও। তারাও সম্মুখীন হয়েছে সামরিক সরঞ্জামের গলতির। চিনা প্রতিরক্ষা সরঞ্জাম যারা তৈরি করে, তাদের বক্তব্য, হাইলি সোফিসটিকেটেড মিলিটারি হার্ডওয়্যার তৈরি করার মতো দক্ষতা বেজিংয়ের নেই। তাই বেচতে হচ্ছে গলতি সামরিক সরঞ্জামই। অভিজ্ঞ মহলের মতে, চিনের এই ‘প্রতারণা’টাই মেনে নিতে পারছে না বাংলাদেশ। তাই বেজিংয়ের ওপর বেজায় খাপ্পা বাংলাদেশের প্রধানমন্ত্রী। নিম্নমানের সামরিক সরঞ্জাম দিয়ে কমিউনিস্ট-শাসিত দেশটি তাঁদের ঠকিয়েছে বলে মনে করেন হাসিনা। সেই কারণেই তিস্তা প্রকল্পের ভার চিনকে না দিয়ে ভারতকে দিতে চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: “অসমে দ্রুত বাড়ছে মুসলমান, জীবন-মরণের সমস্যা”, বললেন হিমন্ত

    প্রসঙ্গত, পশ্চিমের দেশগুলির তুলনায় সস্তায় মেলে চিনা সামরিক সরঞ্জাম। তাই উন্নয়নশীল দেশগুলির অনেকেই কেনে সস্তার চিনা সরঞ্জাম। তবে সেই সস্তার জিনিসেই যে এত গলদ থাকবে, তা বোধহয় প্রথমে বুঝতে পারেনি হাসিনা সরকার। যখন বুঝল, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, হাসিনা বেশ (China) বুঝেছেন নরেন্দ্র মোদির ভারতই বাংলাদেশের (Bangladesh Military) সব চেয়ে বেশি ভরসার জায়গা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan 2023 Census: পাকিস্তানে বাড়ল হিন্দু জনসংখ্যা, জানেন কত? 

    Pakistan 2023 Census: পাকিস্তানে বাড়ল হিন্দু জনসংখ্যা, জানেন কত? 

    মাধ্যম নিউজ ডেস্ক: বহুদিন পর পাকিস্তানে (Pakistan 2023 Census) বাড়ল হিন্দু জনসংখ্যা। এছাড়াও শিখ, খ্রীষ্টানসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যাও বেড়েছে প্রতিবেশী দেশে। পাকিস্তান প্রশাসন সূত্রে জানা গিয়েছে গত ২০১৭ থেকে ২০২৩ সাল  এই ছয় বছরে পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ৩৫ লাখ থেকে বৃদ্ধি পেয়ে ৩৮ লাখ হয়েছে। হিন্দুরা (Hindus) সংখ্যায় বৃদ্ধি পেলেও শতাংশের হিসাবে ২০১৭-র তুলনায় ২০২৩-এ সামান্য হলেও কমেছে। ২০১৭-তে পাকিস্তানের মোট জনসংখ্যার ১.৭৩ শতাংশ ছিল হিন্দুরা। গত বছর তা কমে হয়েছে, ১.৬১ শতাংশ।

    বাড়ছে জনসংখ্যা (Pakistan 2023 Census)

    পাকিস্তানের জনসংখ্যা (Pakistan 2023 Census) এখন বেড়ে হয়েছে ২৪ কোটির সামান্য বেশি। পরিসংখ্যানবিদেরা বলেছেন, পড়শি এই দেশে জনসংখ্যা বৃদ্ধির হার এখন ২.৫৫ শতাংশ, যা ভারত ও বাংলাদেশের থেকে অনেকটাই বেশি। পাকিস্তান জনসংখ্যা বৃদ্ধির হারে হ্রাস টানতে না পারলে ২০৫০ সালে দেশটির জনসংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে, অভিমত বিশেষজ্ঞদের। শতাংশের হারে জনসংখ্যা সামান্য কমেছে সংখ্যাগুরু মুসলিমরা। ২০১৭ সালে মুসলিমরা ছিল জনসংখ্যার ৯৬.৪৭ শতাংশ যা ২০২৩-এ কমে হয়েছে ৯৬.৩৫ শতাংশ। ওই দেশে হিন্দু ও খ্রিস্টান জনসংখ্যায় খুব ফারাক নেই। ২৬ লাখ থেকে বৃদ্ধি পেয়ে খ্রিস্টান জনসংখ্যা হয়েছে ৩৩ লাখ। তুলনায় শিখরা সংখ্যায় খুবই কম। মাত্র ১৫ হাজার ৯৯৮জন।

    আরও পড়ুন: বালিকা বধূ রূপা এখন ডাক্তার! মাত্র ৮ বছরে বিয়ে, দুই সন্তানের মা অবশেষে স্বপ্নপূরণ

    অভিযোগ খণ্ডনের চেষ্টা (Pakistan 2023 Census)

    দীর্ঘদিন ধরেই পাকিস্তানে (Pakistan 2023 Census) সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলেছে ভারত। বিশেষ করে হিন্দুদের (Hindus) ওপর সেদেশে অত্যাচার নিয়ে আন্তর্জাতিকস্তরে সরব হয়েছে নয়াদিল্লি। একাধিক সংবাদমাধ্যমেও প্রতিবেশী দেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর অপহরণ ও ধর্মান্তকরণের একাধিক ঘটনা তুলে ধরা হয়েছে। কিন্তু এই নতুন পরিসংখ্যান সামনে আসায় সেদেশে মানবাধিকার ক্ষেত্রে নতুন আশার সঞ্চার হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁদের অনুমান, হিন্দুদের সংখ্যাবৃদ্ধির পরিসংখ্যান হাজির করে পাকিস্তান সরকার আন্তর্জাতিক অঙ্গনে নিপীড়নের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Protests: বাংলাদেশে হিংসার নেপথ্যে মৌলবাদীরা! মনে করছেন ভারতের প্রাক্তন বিদেশ সচিব

    Bangladesh Protests: বাংলাদেশে হিংসার নেপথ্যে মৌলবাদীরা! মনে করছেন ভারতের প্রাক্তন বিদেশ সচিব

    মাধ্যম নিউজ ডেস্ক: সংরক্ষণ বিরোধী আন্দোলনে বাংলাদেশে (Bangladesh Protests) অশান্তি কি মৌলবাদী সংগঠনগুলি ছড়াচ্ছে? এমন প্রশ্নই মাথাচাড়া দিল এবার। এই প্রশ্ন তুললেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শৃঙলা। ক্রমশই সেখানকার পরিস্থিতি জটিল হচ্ছে। এর পাশাপাশি পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সও সে দেশে কলকাঠি নাড়তে পারে বলে দাবি করলেন ভারতের প্রাক্তন বিদেশ সচিব তথা বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রাক্তন হাইকমিশনার হর্ষবর্ধন শৃঙলা।

    জামাত-ই-ইসলামির মতো মৌলবাদী সংগঠন (Bangladesh Protests) ঢুকে পড়েছে

    ভারতের প্রাক্তন বিদেশ সচিব বলেন, ‘‘বিভিন্ন রিপোর্ট থেকে জানতে পারছি যে এই বিষয়ে নাক গলাচ্ছে বিভিন্ন মহল। জামাত-ই-ইসলামির মতো মৌলবাদী সংগঠন ঢুকে পড়েছে। বিক্ষোভ কর্মসূচিতে যুক্ত হয়েছে বিরোধী দল বিএনপি। যা এই বিক্ষোভের ক্ষেত্রে রাজনৈতিক বিষয় যুক্ত করেছে।’’ সেইসঙ্গে তিনি যোগ করেন, ‘‘আইএসআই-ও (ISI) এই অস্থিরতার পিছনে যুক্ত থাকতে পারে। মানে এরকম রিপোর্ট শুনতে পাচ্ছি। সেটা ঠিক বা বেঠিক, সেটা তদন্ত চালিয়ে বাংলাদেশ (Bangladesh Protests) সরকারকে খুঁজে বের করতে হবে। তবে হ্যাঁ, এই পরিস্থিতির ফায়দা নেওয়ার চেষ্টা করছেন লোকজন। আর ঘোলাজলে মাছ ধরার চেষ্টা করছেন।’’

    সংরক্ষণ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ হয়েছে বাংলাদেশ

    সংরক্ষণ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ হয়েছে বাংলাদেশ (Bangladesh Protests)। ঠিক এই আবহে সংবাদ সংস্থা এনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন বিদেশ সচিব জানিয়েছেন, সংরক্ষণ নিয়ে পড়ুয়ারা যা দাবি তুলেছেন সেটা নিয়ে শেখ হাসিনা সরকার অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ করেছে। পড়ুয়াদের দাবি পূরণ করার বার্তাও দিচ্ছে কিন্তু এই আবহে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে কয়েকটি সংগঠন। তিনি আরও বলেন, ‘‘হাসিনা সরকারের সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ দিয়েছে আদালত। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে জনসক্ষমে এসে বলেছেন যে আমরা তোমাদের সঙ্গে আছি। তোমাদের সঙ্গে সহমত পোষণ করছি আমরা। কিন্তু বিষয়টি আদালতে ঝুলে আছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: অগ্নিগর্ভ বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে ১০৫, কার্ফু জারি দেশজুড়ে, নামল সেনা

    Bangladesh: অগ্নিগর্ভ বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে ১০৫, কার্ফু জারি দেশজুড়ে, নামল সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: সংরক্ষণ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৫, এখনও পর্যন্ত সেই পরিসংখ্যানই জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। এই আবহে দেশজুড়ে হাসিনা সরকার জারি করল কার্ফু। শুক্রবার রাতেই এ কথা এক বিবৃতিতে জানিয়েছেন শেখ হাসিনার সরকারের প্রেস সচিব নাইমুল ইসলাম খান বলেন, “সরকার কার্ফু জারি করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেনা মোতায়েন করা হচ্ছে।” পাশাপাশি, আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “স্থানীয় প্রশাসনকে সাহায্যের পাশাপাশি শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনা নামানো হয়েছে (Anti Reservation protest)।”

    বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা

    হিংসাত্মক আন্দোলনে প্রতিবাদী পড়ুয়া ও পুলিশ-সরকারপক্ষের সংঘর্ষে একের পর এক প্রাণের বলি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রে। বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ইতিমধ্যেই একশ পার করেছে। শেষ খবর অনুযায়ী, ১০৫ জন মারা গিয়েছেন। বৃহস্পতিবার মৃতের সংখ্যা ৪০-র ঘরে ছিল। শুক্রবার সেই সংখ্যাটা একলাফে বেড়ে ১০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে আহতের সংখ্যাও। এখনও পর্যন্ত যা খবর মিলেছে, তাতে ২৫০০ জনের বেশি আহত হয়েছেন  বলে জানা গিয়েছে।

    কী বলছেন বাংলাদেশের (Bangladesh) আন্দোলনকারীদের নেতা?

    অন্যদিকে, সংরক্ষণ ইস্যুতে হাসিনা সরকার (Bangladesh) আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিলেও তাঁরা তা খারিজ করেছেন। শীর্ষস্থানীয় আন্দোলনকারী নেতা সরোয়ার তুষার সংবাদমাধ্যমকে বলেন, “আমরা আন্দোলন চালিয়ে যাব। শেখ হাসিনার পদত্যাগ চাই।” প্রসঙ্গত, আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশে বন্ধ (Anti Reservation protest) রাখা হয়েছে ট্রেন চলাচল। আন্দোলন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে হাসিনা সরকার। বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশের স্তব্ধ হয়ে গেছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। সরকারের তরফে জানানো হয়েছে, গুজব রুখতেই এমন ব্যবস্থা। এর পাশাপাশি যে কোনও ধরনের মিছিল-সমাবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে হাসিনা সরকার। তবে এতেও পরিস্থিতি খুব একটা নিয়ন্ত্রণে আনা যায়নি।

    জেলে হামলা বিক্ষোভকারীদের

    এর মধ্যেই নরসিংডি জেলার একটি জেলে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। সে দেশের সংবাদ মাধ্যমগুলির দাবি, ওই আগুন লাগানোর ফলে জেল থেকে শতাধিক কয়েদি পালিয়ে (Bangladesh) গিয়েছে। এক জেল আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিক্ষোভকারীরা জেলে হামলা করার পরে শতাধিক কয়েদি পালিয়েছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, তিনি নিজেই অন্তত কুড়ি জন কয়েদিকে পালাতে দেখেছেন। এদিকে যে সমস্ত ভারতীয় পড়ুয়া বাংলাদেশ ছিলেন তাঁরা দেশে ফিরছেন। ভারত-বাংলাদেশ সীমান্তের চুয়াডাঙ্গা দর্শন চেক পোস্ট হয়ে তাঁরা ফিরছেন বলে খবর। জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৭০জন পড়ুয়া ভারতে ফিরেছেন। এর পাশাপাশি পড়শি দেশ নেপালেও ফিরে যাচ্ছেন পড়ুয়ারা।

    কেন সংরক্ষণ ইস্যুতে উত্তাল বাংলাদেশ?

    বাংলাদেশের (Bangladesh) সংরক্ষণের নিয়ম নিয়েই এই অশান্তির সূত্রপাত। ২০১৮ সালেও একই বিষয়ে আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল দেশটি। প্রসঙ্গত, সরকারি চাকরিতে সে দেশে মোট ৫৬ শতাংশ আসন সংরক্ষিত ছিল, যার মধ্যে ৪৪ শতাংশ আসন সাধারণের জন্য নির্ধারিত ছিল। ৫৬ শতাংশ আসনের মধ্যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ৩০ শতাংশ, নারীদের জন্য ১০%, জেলার জন্য ১০%, জনজাতিদের জন্য ৫ শতাংশ ও প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ ছিল। ২০১৮ সালে সংরক্ষণ বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ, নারীদের ১০ শতাংশ ও জেলার ১০ শতাংশ আসন বাতিল করে দেন। রাখা হয় শুধু জনজাতিদের ৫ শতাংশ, প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ সংরক্ষণ। এ নিয়ে মামলা গড়ায় বাংলাদেশের হাইকোর্টে। চলতি বছরের ৫ জুন হাইকোর্ট নির্দেশ দেয়, হাসিনা সরকারের নির্দেশ অবৈধ। ফের প্রতিবাদ আন্দোলনে নামেন পড়ুয়ারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Unrest in Leeds: অগ্নিগর্ভ ব্রিটেনের লিডস! আক্রান্ত পুলিশ, অভিযুক্ত প্যালেস্টাইনপন্থী নেতা

    Unrest in Leeds: অগ্নিগর্ভ ব্রিটেনের লিডস! আক্রান্ত পুলিশ, অভিযুক্ত প্যালেস্টাইনপন্থী নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: শিশু নির্যাতনের ঘটনাকে কেন্দ্র শুক্রবার অগ্নিগর্ভ হয়ে ওঠে ব্রিটেনের (UK) লিডস (Unrest in Leeds)। এখানেও যোগ মিলল এক বাংলাদেশি মুসলিমের। যা নিয়ে শুরু হয়েছে বিতর্কও। প্রশ্ন উঠছে, ব্রিটেন কি তবে উগ্র মুসলিমদের দখলে চলে যাচ্ছে! হিংসার ঘটনায় ব্যাপকভাবে আক্রান্ত হতে হল ব্রিটেনের পুলিশকে। তাদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাস ও গাড়িতে। জানা গিয়েছে, হামলার নেপথ্যে নাম উঠে এসেছে স্থানীয় কাউন্সিলর তথা গ্রীন পার্টির নেতা মতিন আলির। এ নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে এবং তাতে দেখা যাচ্ছে উন্মত্ত জনতা বাসে আগুন ধরিয়ে দিচ্ছে, পুলিশের গাড়ি উল্টে দিচ্ছে পুলিশের গাড়ির জানালার কাচ ভেঙে দিচ্ছে। এর পাশাপাশি পুলিশকে আক্রমণ করছে উন্মত্ত জনতা। অবশেষে আক্রমণকারীদের (Unrest in Leeds) চাপে পড়ে পুলিশকে ঘটনাস্থল ছেড়ে পালাতে হয়।

    হামলার নেপথ্যে প্যালেস্তাইনপন্থী (Unrest in Leeds) নেতা মতিন আলি 

    হামলার নেপথ্যে উঠে আসা গ্রীন পার্টির (UK) মতির আলি প্যালেস্তাইনপন্থী নেতা বলেই পরিচিত। প্রসঙ্গত, গত বছরের সাত অক্টোবর থেকে শুরু হয় ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ। এই যুদ্ধে সরাসরি প্যালেস্তাইনকে সমর্থন করেন মতিন আলি এবং তিনি সেই সময়ে বিবৃতি দিয়ে বলেছিলেন, ‘‘প্যালেস্তাইনদের আত্মরক্ষার অধিকার রয়েছে।’’ শুধু তাই নয় লন্ডনে ইজরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশেও তাঁকে দেখা গিয়েছিল।

    ব্রিটেন কি তবে উগ্র মুসলিমদের (Unrest in Leeds) হাতে চলে যাচ্ছে? 

    এই অবস্থাতেই বারবার প্রশ্ন উঠছে, ব্রিটেন কি তবে উগ্র মুসলিমদের (Unrest in Leeds) হাতে চলে যাচ্ছে? তার কারণ সম্প্রতি ব্রিটেনে ক্ষমতা বদল হয়েছে। সে দেশে লেবার পার্টি ক্ষমতায় এসেছে। ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি পরাস্ত হয়েছে। এমতাবস্থায় দুদিন আগেই মার্কিন রিপাবলিকান উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী জেডি ভ্যান্স দাবি করেন, লেবাররা ক্ষমতায় আসার পরে কার্যতই ইংল্যান্ড হয়ে উঠতে চলেছে প্রথম ‘সত্যিকারের ইসলামিক’ দেশ, যাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে! ওয়াকিবহাল মহল বলছে, মার্কিন রিপাবলিকান উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থীর এই দাবি নিছক মিথ্যা নয়, তা লিডসের তাণ্ডবেই পরিষ্কার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maitri Express: বাতিল মৈত্রী এক্সপ্রেস, বন্ধ ইন্টারনেট, বাংলাদেশ জুড়ে শাটডাউন

    Maitri Express: বাতিল মৈত্রী এক্সপ্রেস, বন্ধ ইন্টারনেট, বাংলাদেশ জুড়ে শাটডাউন

    মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিগর্ভ বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা তুলে দেওয়ার দাবিতে পথে আন্দোলনকারীরা। দফায় দফায় পুলিশ এবং ছাত্রলীগের নেতা-নেত্রীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিবেশী রাষ্ট্র। সে কারণেই বাতিল করা হল মৈত্রী এক্সপ্রেস (Maitri Express)। বাংলাদেশ সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী রাজধানী ঢাকার মধ্যে কোনও ট্রেন চলাচল করবে না। বৃহস্পতিবার দুপুর থেকেই বন্ধ রেল পরিষেবা। শুক্রবারেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আগেই দেশ জুড়ে  সমস্ত মাধ্যমে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। বন্ধ রয়েছে গোটা দেশে ব্যাংকিং পরিষেবা।

    কলকাতা থেকেও ছাড়বে না মৈত্রী এক্সপ্রেস (Maitri Express)

    প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ঢাকায় কোন ট্রেন প্রবেশ করবে না। এমনকি ঢাকা থেকে কোনও ট্রেন কোথাও যাবে না। উল্লেখ্য ঢাকা থেকে কলকাতার মধ্যে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস (Maitri Express)। কিন্তু ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী রাষ্ট্রের রাজধানীর জনজীবন। আগেই মৈত্রী এক্সপ্রেস নানান জায়গায় আটকে দেওয়া হয়েছে। আন্দোলনদের কারীদের টার্গেট হয়ে উঠেছিল মৈত্রী এক্সপ্রেস। এমতাবস্থায় ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার ঢাকা থেকে ছাড়বে না মৈত্রী এক্সপ্রেস ছাড়বে না। শনিবার ঢাকার উদ্দেশ্যে কলকাতা থেকে যে মৈত্রী এক্সপ্রেস ছাড়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।

    আন্দোলনকে সমর্থন বিএনপি’র (Bangladesh Protest)

    সরকারি চাকরিতে সংরক্ষণ সংস্কার আন্দোলনে উত্তাল হয়েছে বাংলাদেশ। এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে প্রায় সমস্ত শহরে। আন্দোলনকারীদের ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে দেশের প্রশাসন। ইতিমধ্যেই ৩২টি প্রাণ আন্দোলনের বলি হয়েছে। নাগারে চলছে গুলি, রাবার বুলেট, কাঁদানো গ্যাসের শেল।  চাকরিতে সমস্ত ধরনের কোটা ব্যবস্থা সংস্কার করতে হবে এটাই মূল দাবি আন্দোলনকারীদের। তাদের ক্ষোভের কেন্দ্রবিন্দু মুক্তিযোদ্ধাদের স্বজনদের দেওয়া ৩০% সংরক্ষণ। ইতিমধ্যেই সরকার আলোচনা প্রস্তাব দিয়েছিল আন্দোলনকারীদের।

    আরও পড়ুন: কোমলমতি শিক্ষার্থীদের পাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী, দিলেন বড় আশ্বাস

    কিন্তু আন্দোলনকারীরা সরকারের প্রস্তাব খারিজ করে দেওয়ায় আন্দোলন (Bangladesh Protest) এখনই থমকে যাবে এই সম্ভাবনা কম। অন্যদিকে কোটা আন্দোলনকে সমর্থন জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন ইসলামী ধর্মীয় সংগঠন এবং রাজনৈতিক দল বিএনপি। শাসক দল আওয়ামী লীগের অভিযোগ, বিএনপি এবং ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলি ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে দেশ জ্বালানোর আন্দোলনে শামিল হয়েছে। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Trump Speech: “ভগবান পাশে ছিলেন, তাই বেঁচে গিয়েছি”, গুলি কাণ্ডের পর প্রথম সভায় বললেন ট্রাম্প

    Trump Speech: “ভগবান পাশে ছিলেন, তাই বেঁচে গিয়েছি”, গুলি কাণ্ডের পর প্রথম সভায় বললেন ট্রাম্প

    মাধ্যম নিউজ ডেস্ক: ভগবান পাশে ছিলেন তাই বেঁচে গিয়েছি। বক্তব্য রাখতে পারছি। বক্তা, আমেরিকা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর স্পষ্ট (Trump Speech) কথা, “আমার পাশে ভগবান ছিলেন। তাই আমি বেঁচে আছি।”

    অভ্যাসের জেরেই বেঁচে যান ট্রাম্প (Trump Speech)

    শনিবার এক জনসভায় বক্তব্য রাখার সময় এক বন্দুকবাজ তাঁর এআর-১৫ রাইফেল থেকে ট্রাম্পকে (Donald Trump) লক্ষ্য করে গুলি চালান। কয়েক সেকেন্ড আগে মাথা ঘুরিয়ে নেওয়ায় গুলি কানে লাগে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। অনেকের মতে এক পুরনো অভ্যাসের জন্যই বেঁচে গিয়েছেন ট্রাম্প সাহেব। কথা বলতে-বলতে (Trump Speech), মাঝে-মধ্যে ঘাড় বেঁকিয়ে ফেলেন তিনি। বলা হচ্ছে, সেই অভ্যাসের জেরেই বেঁচে গিয়েছেন তিনি। নিজেও আগে বলেছেন, সেই সময় তথ্য দেখার জন্য জায়েন্ট স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলেন। না হলে গুলিটি তাঁর মাথা ভেদ করে যেত।

    শুটিং ক্লাব থেকে বের করে দেওয়া হয় ম্যাথ্যুকে

    বরাত জোরে কোনওক্রমে রক্ষা পাওয়ার পর, একদিকে ভগবানকে (Trump Speech) ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।  ঠিক তেমনই গুলি কাণ্ডে নিহত দমকল কর্মীকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে বাঁচাতে গিয়েই মৃত্যু হয় ৫০ বছর বয়সী কোরি কমপেলেটারের। তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করা হয়েছে। আরও জানা গিয়েছে, গুলি করা যুবক থমাস ম্যাথিউ ক্রুক একটি শুটিং ক্লাবের সদস্য হয়েছিল। শুটিং প্র্যাকটিসের সময় থমাস রীতিমত হাস্যকর কান্ড ঘটাত। কখনও টার্গেটে গুলি লাগাতে পারেনি সে। এতই বাজে গুলি চালাত, যে সবাই হেসে ফেলত। সেই কারণে তাঁকে ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছিল। সেদিনও ট্রাম্পকে (Donald Trump) লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি চালায় সে। একটি গুলি ট্রাম্প ট্রাম্পের কানে লাগে। বাকি ৬টি লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু তাতে দুজন আহত হন। মারা যান ৫০ বছর বয়সী নিরীহ কোরি।

    আরও পড়ুন: মৃত্যুর মুখ থেকে ফিরেই প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প! নিজেই ঘোষণা করলেন ভাইস প্রেসিডেন্টের নাম

    কিন্তু ট্রাম্পের গুরুতর অঙ্গে একটিও গুলি লাগেনি । নিশানা যে তার ভালো ছিল না, তা বোঝাই যায়। সবচেয়ে বড় বিষয় হল, থমাস কেন এই কাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। হঠাৎ ট্রাম্পের উপর কি এমন তার রাগ হলো যে বন্ধু খাতে সবাই গুলি চালিয়ে দিল থমাস। কেউ কি তাঁকে অনুপ্রেরণা জুগিয়ে ছিল? কিংবা ব্রেনওয়াশ করেছিল, সেই তথ্য প্রকাশ্যে আসেনি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: একদিনে মৃত ১৯! সংরক্ষণ আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ, মামলার শুনানি রবিতে

    Bangladesh: একদিনে মৃত ১৯! সংরক্ষণ আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ, মামলার শুনানি রবিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে অগ্নিগর্ভ গোটা বাংলাদেশ (Bangladesh)। সে দেশের প্রথম সারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র দাবি, বৃহস্পতিবার গোটা দেশে এমন সংঘর্ষে (Agitation in Bangladesh) মৃত্যু হয়েছে আরও ১৯ জনের। অর্থাৎ মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩২। তাঁদের মধ্যে কারও মৃত্যু হয়েছে গুলিতে, কারও বা ধারালো অস্ত্রের কোপে। ‘প্রথম আলো’র  আরও দাবি শুধু রাজধানী ঢাকাতেই মৃত্যু হয়েছে ১১ জনের। এদের মধ্যে অধিকাংশই পড়ুয়া এবং প্রত্যেকেরই বয়স ৩০-এর নিচে বলে জানা গিয়েছে। মর্মান্তিকভাবে একাদশ শ্রেণির এক ছাত্রেরও মৃত্যু হয়েছে বৃহস্পতিবার, এমনই খবর সামনে এসেছে। প্রসঙ্গত, সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে বাংলাদেশ (Bangladesh) জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। পুলিশ ও আওয়ামি লিগের নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলছে।

     রবিবারই শুনানির দিন ধার্য করেছে বাংলাদেশের চেম্বার আদালত

    এই আবহে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছে। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ কর্মীও জখম হয়েছেন। ভাঙচুর, অগ্নি-সংযোগের ঘটনাও ইতিমধ্যে ঘটছে। একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, হাজারেরও ওপরে পৌঁছেছে সেদেশে (Agitation in Bangladesh) জখম সংখ্যা। বৃহস্পতিবার বাংলাদেশের শেখ হাসিনা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভকারীদের দাবির সঙ্গে তারা নীতিগতভাবে সহমত এবং তারা আলোচনাতে বসতেও প্রস্তুত। ইতিমধ্যে বাংলাদেশের (Bangladesh) সংরক্ষণ সংক্রান্ত মামলাটির রবিবারই শুনানির দিন ধার্য করেছে বাংলাদেশের চেম্বার আদালত।

    সমাজমাধ্যমে গুজব, অপপ্রচার রুখতে ইন্টারনেটে রাশ টেনে ধরেছে বাংলাদেশ সরকার

    পড়ুয়াদের এমন বিক্ষোভ আন্দোলনের জেরে বাংলাদেশের (Bangladesh) স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে গত কয়েকদিন ধরেই। মাঝখানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। পাশাপাশি বৃহস্পতিবার ঢাকায় মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশ জুড়ে ইন্টারনেট ব্যবস্থাতে অশান্তির প্রভাব পড়েছে। দিকে দিকে ছড়িয়ে পড়ছে সংঘর্ষের ছবি, ঠিক এই আবহে সমাজমাধ্যমে গুজব, অপপ্রচার রুখতে ইন্টারনেটে রাশ টেনে ধরেছে বাংলাদেশ (Agitation in Bangladesh) সরকার। তবে ইন্টারনেট পরিষেবা একেবারে বন্ধ করে দেওয়া হয়নি।

    কেন সংরক্ষণ ইস্যুতে উত্তাল বাংলাদেশ?

    বাংলাদেশের (Bangladesh) সংরক্ষণের নিয়ম নিয়েই এই অশান্তির সূত্রপাত। ২০১৮ সালেও একই বিষয়ে আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল দেশটি। প্রসঙ্গত, সরকারি চাকরিতে সে দেশে মোট ৫৬ শতাংশ আসন সংরক্ষিত ছিল, যার মধ্যে ৪৪ শতাংশ আসন সাধারণের জন্য নির্ধারিত ছিল। ৫৬ শতাংশ আসনের মধ্যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ৩০ শতাংশ, নারীদের জন্য ১০%, জেলার জন্য ১০%, জনজাতিদের জন্য ৫ শতাংশ ও প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ ছিল। ২০১৮ সালে সংরক্ষণ বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ, নারীদের ১০ শতাংশ ও জেলার ১০ শতাংশ আসন বাতিল করে দেন। রাখা হয় শুধু জনজাতিদের ৫ শতাংশ, প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ সংরক্ষণ। এ নিয়ে মামলা গড়ায় বাংলাদেশের হাইকোর্টে। চলতি বছরের ৫ জুন হাইকোর্ট নির্দেশ দেয়, হাসিনা সরকারের নির্দেশ অবৈধ। ফের প্রতিবাদ আন্দোলনে নামেন পড়ুয়ারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Joe Biden: কোভিড আক্রান্ত জো বাইডেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচনে লড়া নিয়ে সংশয়

    Joe Biden: কোভিড আক্রান্ত জো বাইডেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচনে লড়া নিয়ে সংশয়

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের কোভিড আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । বুধবার তাঁর কোভিড ১৯ (Joe Biden Covid-19) রিপোর্ট পজিটিভ এসেছে বলে সূত্রের খবর। বর্তমানে তিনি সেলফ আইসোলেশনে আছেন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়ে ডেলাওয়ারের বাড়িতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনিতেই দীর্ঘ দিন ধরেই শারীরিকভাবে  অসুস্থ রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন নির্বাচনী প্রচারে তাঁর শারীরিক অসুস্থতার লক্ষণ ধরা পড়েছে। কখনও তিনি (Joe Biden) ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে সম্মোধন করেছেন, কখনও কমলা হ্যারিসকে ট্রাম্প হিসাবে। তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন, ক্লান্তির জেরে বিকেলের পর চোখ খুলে রাখাও কষ্টসাধ্য হয়ে উঠছে। আর এই অসুস্থতাকেই হাতিয়ার করছে বিরোধীরা। এমনকী, ডেমোক্র্যাট দলের অন্দরেও বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, অগস্ট মাসের আগে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে দলের পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হবে না।

    অসুস্থতা দীর্ঘতর হলে নির্বাচনে লড়া নিয়ে সংশয় (Joe Biden Covid-19)

    প্রশ্ন উঠতে শুরু করেছে অসুস্থতা দীর্ঘতর হলে আদৌ নির্বাচনে লড়তে পারবে কিনা? তাঁর বয়স ৮১ বছর। ফলে অসুস্থতা দীর্ঘস্থায়ী হলে তিনি যদি নির্বাচনে না লড়তে পারেন, সে ক্ষেত্রে ডেমোক্র্যাটারদের অসুবিধে হতে পারে। বুধবার লাস ভেগাসে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই তাঁর অসুস্থতা বোধ হওয়ায় করোনা পরীক্ষা করা হয় এবং ৮১ বছরের মার্কিন প্রেসিডেন্টের (Joe Biden) রিপোর্ট পজিটিভ আসে। এর পর তাঁর সমস্ত প্রচার কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়। আপাতদৃষ্টিতে মার্কিন প্রেসিডেন্টের অসুস্থতা (Joe Biden Covid-19) খুব গুরুতর না হলেও, তাঁর বয়স বেশি হওয়ায় চিন্তার কারণ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    আরও পড়ুন: হিন্দু স্ত্রীই অনুপ্রেরণা, স্বীকারোক্তি মার্কিন উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর

    মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন ও’কনার জানিয়েছেন, প্রেসিডেন্টের গলায় সংক্রমণ সর্দি কাশির মত কিছু সমস্যা ছিল। কোভিড নাইন্টিন পরীক্ষা করার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসায় এন্টিবায়োটিক ডোজের উপর রাখা হয়েছে।  

    আইসোলেশনে আছেন জো বাইডেন (Joe Biden)

    আমেরিকার প্রেস সচিব কেরিন জঁ পিয়েরি জানিয়েছেন, বাইডেনকে (Joe Biden) ডেলায়েরের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কিছুদিন তাঁকে আইসোলেশনে রাখা হবে। গুরুতর অসুস্থতা বোধ হলে তবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। আপাতত বাড়ি থেকেই প্রেসিডেন্ট হিসেবে যাবতীয় দায়িত্ব-কর্তব্য পালন করবেন তিনি। আগামী নভেম্বরেই আমেরিকায় নির্বাচন। তাঁরই প্রচারে গত বুধবার দুপুরে হিসপ্যানিক ভোটারদের সামনে বক্তৃতার উদ্দেশে লাস ভেগাস যাচ্ছিলেন বাইডেন। এমনকি, স্থানীয় একটি রেস্তোরাঁয় ঢুকে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও সারেন তিনি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Oman Oil Tanker Sinks: ওমান উপকূলে ডুবে যাওয়া তেল ট্যাঙ্কার থেকে আট ভারতীয়কে উদ্ধার নৌসেনার

    Oman Oil Tanker Sinks: ওমান উপকূলে ডুবে যাওয়া তেল ট্যাঙ্কার থেকে আট ভারতীয়কে উদ্ধার নৌসেনার

    মাধ্যম নিউজ ডেস্ক: ওমানে মাঝ সমুদ্রে (Oman Oil Tanker Sinks) তেলের ট্যাঙ্কার ডুবে তলিয়ে গিয়েছিলেন ১৩ জন ভারতীয়-সহ মোট ১৬ জন। বুধবার বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ন’জনকে উদ্ধার করেছে ভারতের নৌসেনা। আট জন ভারতীয় ছাড়াও তাঁদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার এক নাগরিক। এখনও পাঁচ ভারতীয়-সহ সাত জন নিখোঁজ। একযোগে উদ্ধার অভিযান চালাচ্ছে ভারতীয় নৌসেনা এবং ওমানের সমুদ্র নিরাপত্তার দায়িত্বে থাকা ওএমএসসি৷ 

    কেন দুর্ঘটনা (Oman Oil Tanker Sinks) 

    ওমানের (Oman Oil Tanker Sinks) দুকম বন্দরের কাছে রাস মাদ্রাকার দক্ষিণ-পূর্বের সমুদ্রে তেলের ট্যাঙ্কার ভর্তি জাহাজটি উল্টে যায়। মনে করা হচ্ছে, আবহাওয়াজনিত কারণেই এই দুর্ঘটনা। আবহাওয়ার কারণে উদ্ধারকাজেও সমস্যা হচ্ছে বলে খবর। ওই এলাকায় এখনও সমুদ্র উত্তাল রয়েছে। চলছে ঝোড়ো হাওয়া। নৌবাহিনীর মুখপাত্রের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়, তৈলবাহী ট্যাঙ্কার এমভি প্রেস্টিজ ফ্যালকন জাহাজ ডুবে গিয়েছে৷ উদ্ধারকাজ শুরু করতে ১৬ তারিখ ওমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়৷ শুরু হয় উদ্ধারকার্য৷ আবহাওয়া সংক্রান্ত প্রতিকূলতা ছাড়াও জাহাজডুবির নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, উদ্ধারকাজ শেষ হলে তা খতিয়ে দেখা হবে, জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

    তৎপর নৌসেনা (Oman Oil Tanker Sinks) 

    ওমানের সমুদ্রে (Oman Oil Tanker Sinks) এই দুর্ঘটনার খবর পেয়ে তৎপর হয়েছে ভারতীয় প্রশাসন। ভারতের তরফে জানানো হয়েছে, ওমান সরকার এবং উপকূলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছে দূতাবাস। ভারতীয় নৌসেনাও ওই এলাকায় অভিযান চালাচ্ছে। ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস তেগকে ওমানের ওই অংশের সমুদ্রে তল্লাশি অভিযান চালানোর কাজে নিয়োগ করা হয়েছিল। এ ছাড়াও নৌসেনাকে এই কাজে সাহায্য করছে পি৮আই নামের বিমান। বুধবার নিখোঁজ ১৬ জনের মধ্যে ৯জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৮জন ভারতীয় ও একজন শ্রীলঙ্কার নাগরিক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share